
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল দৈনিক জন জাগরণ পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রেস আইডি কার্ড গ্রহণ করেছেন।
আজ ১৫ জুন সোমবার রাত ৯ ঘটিকায় টিম জার্নালিস্টস কুলাউড়ার অফিসে, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি টিম জার্নালিস্টসের প্রধান উপদেষ্টা, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি – এম মুক্তাদির হোসেন তার হাতে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রেস আইডি কার্ড তুলে দেন। এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক প্রতিদিনের সময় কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক লাখো কণ্ঠ কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন এবং বিডি লাইন ২৪-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক আবরার শাহরিয়ার চৌধুরী।
প্রেস আইডি কার্ড গ্রহণের পর সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল বলেন, “দৈনিক জন জাগরণ পত্রিকার মতো একটি গণমাধ্যমের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি এ সময় দৈনিক জন জাগরণ পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ পুরো জন জাগরণ পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলের পেশাগত সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করেন।
এদিকে, দৈনিক জন জাগরণ পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সাংবাদিক, সুধীজন ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

