মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মোল্লা, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ৎশামীম মোল্লা, সদস্য হায়দার রহমান ফটু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত শেখ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছে।
লিখিত বক্তব্যে তারা বলেন “আমরা সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় নিজ নিজ দলীয় পদ থেকে আজ মঙ্গলবার ১৬/৬/২০২৬ পদত্যাগ করিলাম, আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার/ আমাদের কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবেনা, আমি/আমরা দেশও জাতির কল্যাণে কাজ করে যাবো।”