Author: admin

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আজও আলোচনা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুসহ সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। জয়শঙ্কর বলেছেন, লোকসভায় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে। ‘ভারতের সরকার এসব ঘটনার বিষয় গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজামণ্ডপে হামলার খবরও প্রকাশ্যে এসেছে… এই হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের…

বিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে দেশের তিন বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে…

বিস্তারিত পড়ুন

প্রাথমিক ও মাধ্যমিকের সব পাঠ্যবই বদলে যাচ্ছে যা মাধ্যমিকের প্রতি শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা, কবিতা অথবা কার্টুন। প্রতিটি বইয়ের পেছনের কভারে থাকছে গ্রাফিতি। এর বাইরে ইতিহাসনির্ভর অনেক বিষয়েও পরিবর্তন আনা হচ্ছে। সেই সঙ্গে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ‘অতিরঞ্জিত’ চিত্র। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন শিক্ষাক্রম বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা জানানো হয়। এ কারণে চলতি বছরের চেয়ে আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের বইয়ের সংখ্যা অনেক বেড়েছে।…

বিস্তারিত পড়ুন

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে আজ বুধবারও লোকসভার দুই কক্ষের অধিবেশন সারা দিনের জন্য মুলতবি হয়ে গেল। ঘুষকাণ্ড ছাড়াও লোকসভা ও রাজ্যসভায় মণিপুর সংকট, সম্ভলের হিংসাসহ যতগুলো মুলতবি প্রস্তাব পেশ করা হয়েছিল, একটিও গ্রাহ্য না হওয়ায় বিরোধীরা সভার কাজ চালাতে বাধা দেন। ফলে দুই কক্ষের অধিবেশন সারা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। শীতকালীন অধিবেশনের প্রথম তিন দিনই সংসদের দুই কক্ষের স্বাভাবিক কাজ ব্যাহত হলো। আদানি প্রসঙ্গ নিয়ে এর আগেও বিরোধী নেতারা সংসদে সরব হয়েছিলেন। কিন্তু কোনো কক্ষেই সেই প্রসঙ্গ উত্থাপন পর্যন্ত করতে দেওয়া হয়নি। হিন্ডেনবার্গ প্রতিবেদন নিয়ে আলোচনার অনুমতি দেওয়া হয়নি। ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক ‘সেবি’র চেয়ারম্যান…

বিস্তারিত পড়ুন

সৃষ্টির পরিবারের দাবি, আদিত্য তাঁকে প্রায়ই জোর করে নিরামিষ খাওয়াতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। গলায় ডেটা ক্যাবল পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সৃষ্টি তুলি নামে এয়ার ইন্ডিয়ার এক নারী পাইলট। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে। মারোল এলাকায়,মুম্বাইয়ের  কানাকিয়া রেইন ফরেস্ট ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন সৃষ্টি। গত সোমবার (২৫ নভেম্বর) ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, সৃষ্টি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও পেশাগত কারণে গত বছরের জুন মাস থেকে মুম্বাইয়ে থাকছিলেন। দুই বছর আগে দিল্লিতে একটি বাণিজ্যিক পাইলট কোর্স চলাকালীন আদিত্য পণ্ডিতের…

বিস্তারিত পড়ুন

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তবে এবার বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। কেননা, একই সময়ে চলবে আরও চারটি ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেটকে বাণিজ্যিকীকরণ করে ফেলার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো বছরের অনেকটা সময় কেড়ে নিচ্ছে। বিশ্বজুড়ে এর ব্যাপ্তি এতটাই বেড়ে গেছে যে, কখন কোন লিগ শুরু ও শেষ হচ্ছে, তা মনে রাখাই মুশকিল। গত কয়েক বছর ধরে তো কয়েকটি টুর্নামেন্ট একই সময়ে কিংবা কাছাকাছি সময়ে চলছে। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। নতুন বছরের প্রথম মাসেই একই সঙ্গে দেখা যাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট—বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ২০,…

বিস্তারিত পড়ুন

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। করিম এ খান প্রধান উপদেষ্টাকে জানান, মিয়ানমার সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আইসিসি অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি…

বিস্তারিত পড়ুন

বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন তরুণ এই তারকা।চোটের কারণে আপাতত মাঠের বাইরে লামিনে। ইয়ামাল লামিনে ইয়ামাল যা কিছু করবেন, যা কিছু পাবেন—তার সবই যেন রেকর্ড আর ইতিহাস। এরই মধ্যে মাঠের খেলায় আর পুরস্কার-অর্জনে বেশ কয়েকটি কীর্তিতে নাম লেখানো বার্সেলোনার কিশোর-তারকা এবার গড়লেন আরেকটি রেকর্ড। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে সবচেয়ে কম বয়সে অনূর্ধ্ব-২১ বছর বয়সী পুরুষ ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ডও জেতেন ইয়ামাল। ‘গোল্ডেন বয়’ পুরস্কারটি ২১ বছরের কমবয়সীদের জন্য হলেও এর আগে ইয়ামালের মতো ১৭ বছর চার মাস বয়সে আর কেউই পাননি। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, এর…

বিস্তারিত পড়ুন

শারমিন আক্তার ও ফারজানা হক পিংকির জোড়া ফিফটি আর অফ স্পিনার সুলতানা খাতুনের বোলিং নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশ নারী দলের সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় রানের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় আইরিশ মেয়েরা। পেসার মারুফা আক্তার প্রথম স্পেলেই আয়ারল্যান্ডের ১০ রানের মধ্যে ২ উইকেট তুলে নিলে বিপদে পড়ে দলটি। এর মধ্যেও ভালো খেলছিলেন আইরিশ ওপেনার সারা ফোর্বস। ওরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে আইরিশদের…

বিস্তারিত পড়ুন

ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এতে আরো বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রায় ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

বিস্তারিত পড়ুন

ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি, তবে নিলামে কোনো দলই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেলের প্রতি আগ্রহ দেখায়নি। সেই আক্ষেপই যেন মাঠে ঝাড়লেন তিনি। সৈয়দ মুশতাক ট্রফিতে করলেন ২৮ বলে সেঞ্চুরি, যা কি না ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। আজ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরা-গুজরাট ম্যাচে এই রেকর্ড গড়েছেন উর্বিল। এক বছর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা উর্বিল প্যাটেল এবার গড়লেন স্বীকৃত টি ২০তে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আইপিএলে দল না পাওয়ার ক্ষোভ মেটাতেই যেন বুধবার মুশতাক আলী ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করলেন গুজরাটের এই কিপার-ব্যাটার। ভারতের ক্রিকেট ইতিহাসে এটি দ্রুততম…

বিস্তারিত পড়ুন

গ্লোবাল লিগের শুরুটা ভালো হলো না রংপুর রাইডার্সের। নিজেদের উদ্বোধনী ম্যাচেই হার দেখেছে নুরুল হাসান সোহানের দল। নাটকীয় সুপার ওভারে রংপুর হেরে গেছে হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে।সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে। জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। রংপুর রাইডার্স যেহেতু বাংলাদেশেরই ফ্র্যাঞ্চাইজি, তারা আবার আলাদা হতে যাবে কেন! গ্লোবাল সুপার লিগে নিজেদের অভিষেক ম্যাচটা হ্যাম্পশায়ার হকসকে একরকম উপহারই দিয়েছে রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনদের ব্যাটিং ব্যর্থতায় মূল ম্যাচ টাই…

বিস্তারিত পড়ুন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন যুক্তরাজ্যের লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন। দলের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। চিকিৎসা সুবিধাসংবলিত বিমান ভাড়ার বিষয়ও প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য গতকাল তিনি আঙ্গুলের ছাপ দিয়েছেন। দলের নেতারা জানিয়েছেন দ্রুতই এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন।  গতকাল দুপুরে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দেন খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে…

বিস্তারিত পড়ুন

রিয়াল মাদ্রিদকে আটকে দিলো লিভারপুল। এনফিল্ডে গড়ল বিরল কীর্তি, প্রায় ১৬ বছর পর লস ব্লাঙ্কোজদের বিপক্ষে জয়ের দেখা পেল তারা। তাতে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। আনফিল্ডে আরনে স্লটের দলের সঙ্গে পেরে ওঠেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২-০ গোলের জয়ে ১৫ বছর পর রিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়েছে অলরেডরা। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল কোনটি? কোন ফুটবল ভক্তকে এই প্রশ্ন করা হলে একবাক্যে উত্তর আসবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। সাম্প্রতিক সময়ে ইউরোপের ক্লাব ফুটববলে সবচেয়ে মর্যাদা পূর্ণ এই আসরটিকে নিজেদের প্রতিযোগিতা…

বিস্তারিত পড়ুন

মানহানির অভিযোগে করা মামলায় সমন পেয়ে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়েছেন। আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে তিনি হাজির হন। এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করেছেন।  এর আগে, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হত্যাচেষ্টার বিষয়ে দেওয়া এক সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে যাই। সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। সেখানে প্রায় তিন কিলোমিটার মোটরসাইকেলের ভিড় ছিল। ভিড়ের কারণে আমরা যাওয়ার সময় যেই গাড়িতে গিয়েছি, ফেরার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি। আমাদের তিনটা গাড়ি ছিল। আমাদের সামনের গাড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বলেন, ট্রাকচালককে…

বিস্তারিত পড়ুন

আইন সংশোধন করে এখন আধুনিক নগর পরিবহনটির নিয়ন্ত্রণ থেকে সেই কর্তৃপক্ষকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশোধিত আইনের খসড়ায় মেট্রোরেলের নিয়ন্ত্রণ পুরোপুরি পরিচালনা কোম্পানি ডিএমটিসিএলের হাতেই রাখার ব্যবস্থা করা হয়েছে।প্রস্তাবিত খসড়ায় মেট্রোরেলে অগ্নিকাণ্ড ও বিস্ফোরক দিয়ে ক্ষতি করা, যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, ভাঙচুর, অশালীন কাজ করা, ভিক্ষা করা এবং অনুমতি ছাড়া শুটিং করার মতো বিভিন্ন অপরাধের জন্য অর্থদণ্ড বা জরিমানা কিংবা উভয় ধরনের সাজার ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী ও ট্রেনের বিমাবিষয়ক ধারা বাতিলেরও প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডিএমটিসিএলের নিয়ন্ত্রণ গ্রহণের যৌক্তিকতা নিয়ে কার্যত একমত হলেও সম্ভাব্য অনিয়ম ও অঘটনের ক্ষেত্রে কর্তাব্যক্তিদের দায়মুক্তির প্রস্তাবে উদ্বেগ জানিয়েছেন। যাত্রী পরিবহন সেবা চালুর…

বিস্তারিত পড়ুন

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা ছাড়াও নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়েছে, উল্লেখিত এলাকার আশপাশে ওই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে গত মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইনজীবী ছয় বছর ধরে আইনি প্র্যাকটিস করছেন। গত বছর হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন বলে জানা গেছে। নিহত আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সঙ্গে যুক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন আইনজীবীরা। কাজ শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম। আদালতের বিপরীত দিকে অবস্থিত স্থানীয়ভাবে পরিচিত রঙ্গম গলি বা মেথর পট্টির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় বলে পুলিশ…

বিস্তারিত পড়ুন

পাচারে ফোকলা দেশের অর্থনীতি। প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান ঠিকই, কিন্তু সব সুযোগ-সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবন যাপন করেন ঘুষখোর, দুর্নীতিবাজ লুটেরারা। অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচারকারীচক্র দেশ থেকে অন্তত ১৭ লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা বউ-বাচ্চা নিয়ে বিলাসবহুল ভিলাবাড়ি, ফ্ল্যাট কিনে আয়েশে দিন কাটাচ্ছেন, অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে। ক্ষমতার পালাবদলে নতুন সরকার এলেও এখনো ধরাছোঁয়ার বাইরে পাচারকারী রুই-কাতলরা। বিপুল অঙ্কের টাকা পাচার করে সামিটের মতো গ্রুপ সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার…

বিস্তারিত পড়ুন

প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ। জানা গেয়েছিল, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন বলেন, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন। একাধিক সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের, বি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা।…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী এডভোকেট বার সমিতির সাধারন আইনজীবীবৃন্দ। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বার সমিতির সদস্যরা তাতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য…

বিস্তারিত পড়ুন

গত ২-৩ মৌসুম দাপিয়ে বেড়ানো ম্যানচেস্টার সিটির এবারের মৌসুমটা কাটছে দুঃস্বপ্নের মতো। কোনোভাবেই যেন ঘোর অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারছে না প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে। অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়। মাঠটা প্রতিপক্ষের নয় ম্যানচেস্টার সিটিরই ঘরের মাঠ ইতিহাদ। ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে সিটি সেখানে ৩-০ গোলে এগিয়ে ছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। কিন্তু এরপর কী ভর করল কে জানে! ৭৫, ৮২ ও ৮৯ মিনিটে তিন গোল করে ম্যাচে ফিরল ডাচ ক্লাবটি। আর সিটি? চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত তিন গোল ব্যবধানে এগিয়ে…

বিস্তারিত পড়ুন

আবারও পথ মিলে গেল লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানোর। জাতীয় দলের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আবারও একত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন মাচেরানো। তবে সতীর্থ নয়, এবার মেসির গুরু হিসেবেই কাজ করবেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার। মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাচেরানো। শুধু জাতীয় দলেই নয়, দুই আর্জেন্টাইন তারকা এর আগে বার্সেলোনাতেও সতীর্থ ছিলেন। দীর্ঘদিনের সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে ক্লাবে নতুন ভূমিকায় পেতে যাচ্ছেন লিওনেল মেসি। তার ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্সিভ-মিডফিল্ডার। ক্লাবের ওয়েবসাইটে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মাসচেরানোকে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়ার কথা জানায় ইন্টার। ২০২৭ সাল পর্যন্ত মেজর…

বিস্তারিত পড়ুন

আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজয় মেনেছিল পাকিস্তান। এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ১০ উইকেটের বড় জয় পেয়ে সিরিজে সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানের দল। মঙ্গলবার (২৬ নভেম্বর) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। তারা মুখ থুবড়ে পড়েছে ১৪৫ রানে (৩২.৩ ওভারে)। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে ১৪৬ রানের লক্ষ্যটাই হয়তো আজ জানতেন সাইম আইয়ুব। কিন্তু সংস্করণটা কী, সেটা যে তাঁর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ৫৩ বলে। তাঁর ঝোড়ো সেঞ্চুরির দিন পাকিস্তান ম্যাচ জিতল ১৯০ বল হাতে রেখে ১০…

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন ও দক্ষিণ সিটিতে রয়েছেন দুজন। এছাড়া বরিশাল বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দশজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ ডেঙ্গু আক্রান্ত রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭১ জনে। আর শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৭১৫ জনে। এ ছাড়াও হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন- বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে…

বিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২৯ নভেম্বর, শুক্রবার একটি বোর্ড মিটিং ডেকেছে। পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও ভারতের অংশগ্রহণ নিয়ে জটিলতার কারণে এই বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটি ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং সব বোর্ড সদস্যদের এজেন্ডা সরবরাহ করা হয়েছে। ১২ পূর্ণ সদস্য, ৩ সহযোগী সদস্য এবং একজন স্বাধীন পরিচালকসহ ১৬ সদস্যের আইসিসি বোর্ড এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে: ১. হাইব্রিড মডেল গ্রহণ, ২. টুর্নামেন্ট অন্য দেশে স্থানান্তর, ৩. টুর্নামেন্ট স্থগিত করা। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্টভাবে হাইব্রিড মডেলের বিরোধিতা করেছে। এই মডেলে ভারতের ম্যাচগুলো অন্য…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে প্রথম টেস্টে ২০১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। টেস্টে এক ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নেওয়া যে কোনো বোলারের জন্য কৃতিত্বের। অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন এই গৌরবের অধিকারী হয়েছেন তাসকিন আহমেদ।গত পরশু তার মুকুটে নতুন পালক যোগ হওয়ার পর তাসকিন বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জন্য বিশেষ কিছু। টেস্টে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলাম। এর আগে কাছাকাছি গিয়েও…

বিস্তারিত পড়ুন

২০১৭-১৮ ও ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুবারই রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ অলরেডরা পেয়েছিল গত বছর। তবে রিয়ালের বিপক্ষে দুই লেগেই হেরে শেষ ষোলোয় বিদায় নেয় লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুম পর আবারও মুখোমুখি দুই সফল দল। এবারের লড়াইটা গ্রুপ পর্বে। আজ রাতে অ্যানফিল্ডে রিয়ালকে আতিথেয়তা দেবে লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে এখানেই ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল অলরেডরা। তার শোধ তুলতে পারবেন তো মোহামেদ সালাহরা? লিভারপুলের বিপক্ষে যে টানা ৮ ম্যাচ অপরাজিত রিয়াল। সেই তর্ক সালাহকে ঘিরে। লিগে আগের ম্যাচে সাউদাম্পটনের মাঠে জোড়া গোল করেছেন তিনি। এরপরই চুক্তি নবায়ন নিয়ে অলরেডদের অনাগ্রহ দেখে হতাশা প্রকাশ করেন…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি নেতা আবদুল খালেকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় অংশগ্রহণকারীরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আকবর হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সহসভাপতি মফিজ, শ্রমিকদল সভাপতি নুর আলম জজ, যুবদল নেতা ইমাম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা প্রিন্স আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রুবেল মিজিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। ভুক্তভোগী আবদুল…

বিস্তারিত পড়ুন

বাংলা টাইগার্সকে ১০ উইকেটের জয় এনে দিলেন দুই আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ।আবুধাবি টি-টেন লিগে টানা দ্বিতীয় জয় পেল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। আজ মঙ্গলবার বাংলা টাইগার্স ১০ উইকেটে হারিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্সকে।১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স জয় পায় ১৩ বল হাতে রেখে। ২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়ে এবারে জয়ের হালখাতা খুলেছিল বাংলা টাইগার্স। একই মাঠে আজ সাকিবের দল জিতল হেসেখেলে।…

বিস্তারিত পড়ুন

ঢাকা কলেজের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা কলেজে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বিস্তারিত পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা ক্রসিং ডিঙিয়ে হঠাৎ রেললাইনে উঠে পড়ে। মুহূর্তের মধ্যে সেটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের সামনে পড়লে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন– বুড়িচংয়ের বাকশিমুল গ্রামের আলী আহাম্মদ, মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার, আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম, মৃত আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, অটোরিকশার চালক শাহজাহান মিয়া সাজু , খোদাইতলী গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম ও মৃত আছমত আলীর ছেলে রফিজ উদ্দিন । বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, কালিকাপুর-বাকশিমুল…

বিস্তারিত পড়ুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। উপদেষ্টা মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। পোস্টে নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা-সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী নিহতের প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করে। বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু করে পল্টন ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েকদিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি কোনোভাবেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আজকে চট্টগ্রামের আদালতে এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো, আগে থেকেই কেন নিরাপত্তা জোরদার করা হলো না। সরকারকে বলব আপনারা দেশ চালাতে না পারলে দায়িত্ব…

বিস্তারিত পড়ুন

পতিত সরকারের ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। এতে অন্তত ডজনখানেক ব্যাংক সংকটাপন্ন। দুর্বল দশা ঢাকতে টাকা ছাপানোসহ নানা অবৈধ সুবিধা দিয়ে আড়ালের চেষ্টায় মত্ত ছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসা নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন। কয়েকটি ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে সাড়ে ১৮ হাজার কোটি কোটি সহায়তা দিয়েছে। পরদিন (মঙ্গলবার) আরো দুই ব্যাংক…

বিস্তারিত পড়ুন

অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েল। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। তিনি জানিয়েছেন, তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তির বিষয়টিতে সম্মতি জানিয়েছে। তবে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। অপরদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। এ ছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায়…

বিস্তারিত পড়ুন

আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান। মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার। গানের শিরোনাম ‘ইনবক্স’। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে। সারা বিশ্বের অগণিত ভক্ত-শ্রোতাকে কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর। থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। সেই থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতে কেটে গেল আইয়ুব বাচ্চুহীন ছয়টি বছর। এই…

বিস্তারিত পড়ুন

স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু ও পেঁয়াজ ঢুকছে না বাংলাদেশে। ভারতের রপ্তানিকারকরা এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সব ধরনের পণ্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন। ফলে গতকাল এই বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি হয়নি। তবে আগের স্লটে বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত রবিবার থেকে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় ভারতের রাজ্য সরকার। ফলে সর্বশেষ ওই দিনই আগের স্লট বুকিং থাকা…

বিস্তারিত পড়ুন

পদ্ধতিগত সংস্কার করে নির্বাচিত সদস্যদের ভোটের ভিত্তিতে, অর্থাৎ ‘পার্লামেন্টারি ব্যবস্থায়’ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান ঠিক করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এই মতের পক্ষে নানা যুক্তি দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা এমনও বলছেন, চেয়ারম্যান বা মেয়র পদে রাজনৈতিক প্রার্থীর চিন্তা বাদ দিয়ে উভয়ের জন্যই সরাসরি ভোট হওয়াটাই উত্তম। ‘পার্লামেন্টারি ব্যবস্থায়’ স্থানীয় সরকার আলোচনাটি তুলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। এই আলোচনার পাশাপাশি স্থানীয় নির্বাচনের আগে নাকি পরে জাতীয় নির্বাচন—এমন বিষয়টিও প্রাধান্য পাচ্ছে।বর্তমানে ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) ও চেয়ারম্যান পদে সরাসরি ভোট দেন ভোটাররা। পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও মেয়র…

বিস্তারিত পড়ুন

সাম্প্রতিককালে চরম অস্থিরতা বিরাজ করছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। কথায় কথায় শিক্ষার্থীরা নেমে আসছেন সড়কে। ভাঙচুর, অবরোধ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। বিঘ্ন ঘটছে লেখাপড়ায়। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তা বড় আকার ধারণ করলেও সমস্যা সমাধানে দক্ষতার পরিচয় দিতে পারছেন না কলেজ অধ্যক্ষরা। সম্প্রতি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তিন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। শিক্ষার্থীদের ট্রমা কাটাতে প্রত্যেক কলেজে একটি করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া…

বিস্তারিত পড়ুন

কাভার্ডভ্যান ধাক্কায় সোলেমান মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত সোলেমানের বোন জামাই মতিউর রহমান হাসপাতালে বলেন, ‘সোলেমানের মুগদার মান্ডায় নিজেদের বাড়ি। বাবার নাম শাহজাহান মিয়া। বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকত। গতকাল রাতে সোলেমান মান্ডার বাসায় যায় কাজে। সেখান থেকে মোটরসাইকেলে চেপে খিলগাঁওয়ের বাসায় ফিরছিল। মুগদা আইডিয়াল স্কুলের সামনে এলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা…

বিস্তারিত পড়ুন

আগামী তিন মাসের মধ্যে তৃণমূলের সব পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবে বিএনপি। দলের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, দুই ধরনের প্রস্তুতি সামনে রেখে সাংগঠনিক পর্যায়ে বড় ধরনের পুনর্গঠনে হাত দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, আগামী বছর নির্বাচন হতে পারে বলে তাদের ধারণা। সে জন্য সংগঠন শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা। এ ছাড়া দেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হলে নির্বাচনের দাবি আদায়ে আবার আন্দোলন করতে হতে পারে—এমন বার্তাও দলের নেতাদের দেওয়া হচ্ছে। এই দুই ভাবনা থেকে বিএনপি তাদের সংগঠন পুনর্গঠনে হাত দিয়েছে। সম্প্রতি দলটি ৯ জন জ্যেষ্ঠ নেতাকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট বিভাগে আগামী দুই-তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে…

বিস্তারিত পড়ুন

পৃথক দুই হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে লালবাগ থানার মামলায় চার দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার আইনজীবী প্রাণ নাথ বিশ্বাস তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মুকুলকে গ্রেপ্তার করে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে উগ্রবাদের উত্থান ও আরো রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথবিষয়ক সর্বদলীয় গ্রুপের (এপিপিজি) ওই সদস্যরা গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুই হাজারের বেশি নৃশংসতার তথ্য সংগ্রহ করেছেন। সম্প্রতি তারা এসংক্রান্ত প্রতিবেদনের ওই চিঠি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। যুক্তরাজ্যের দি ইনডিপেনডেন্ট পত্রিকা গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চিঠিতে কমনওয়েলথবিষয়ক সর্বদলীয় গ্রুপের এমপিরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার হয়তো পূর্ববর্তী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথবিষয়ক সর্বদলীয় গ্রুপের সদস্যরা…

বিস্তারিত পড়ুন

‘ চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বার্তায় দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ সব ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রেস উইং। ইসকনের…

বিস্তারিত পড়ুন

সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার, নিহত নারী জালকুড়ি এলাকার বাসিন্দা মৃত ইদ্রিত আলীর স্ত্রী।  মাইক্রোবাস চালককে আটক ও গাড়িটি জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে এই আশঙ্কায় দেশটির সরকার এই নির্দেশ দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতাকর্মীদের ইসলামাবাদে পৌঁছানোর জন্য নির্ধারিত দিন ছিল গত ২৪ নভেম্বর। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িবহরের আকার এবং পথে ব্যাপক ব্যারিকেড থাকায় তারা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। তবে দলটি জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে যেকোনো মূল্যে ইসলামাবাদে তাদের সমাবেশের জন্য ঘোষিত স্থান ডি-চকে পৌঁছাতে চায়। এই…

বিস্তারিত পড়ুন

দেখতে দেখতে ক্যারিয়ারের দেড় দশক পার করে দিয়েছেন তিনি। এই দেড় দশকে অনেক উত্থানের ঘটনা ঘটেছে তার ক্যারিয়ারে। বলিউডের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন হলিউডের সিনেমায়ও। চলতি বছরের মাঝামাঝি সময়ে দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ভারতীয় চলচ্চিত্রশিল্পের অনেক রেকর্ড ভেঙে দিয়ে আলোচনার জন্ম দেয়। ওই সময়ই ছবির নির্মাতার পক্ষ থেকে ঘোষণা করা হয় ‘কল্কি’র সিক্যুয়াল নির্মাণ করা হবে। তবে শুরুতে শোনা যাচ্ছিল, সিক্যুয়ালে কোনো এক রহস্যময় কারণে বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। পরে শোনা যায়, দীপিকাই থাকছেন ‘কল্কি-২’-তে। ছবিতে সংগ্রামী এক মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক দুই বোন প্রিয়াঙ্কা এবং স্বপ্না দত্ত। সম্প্রতি ভারতের…

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম। তিনি জানান, সোমবার সকালে আজহারকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়। টাঙ্গাইল সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন টাঙ্গাইল সিটি মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় আজহারকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

নরসিংদীর বেলাবতে একই জমি চারজনের কাছে বিক্রি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা কায়সার ই আলম প্রধানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. মেশকাতুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত কায়সার ই আলম প্রধান বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আব্দুল গফুর মাস্টারের ছেলে। তিনি জুপিটার পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক।একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু জয় বাংলা লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আরিফুর রহমান কায়সারের কাছ থেকে উজিলাব মৌজায় ৯.২৫ শতাংশ জমি কেনার কথাবার্তা হয়। তারা জমির মূল্য ২৮ লাখ…

বিস্তারিত পড়ুন

সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা। যেখান থেকে তৈরি হচ্ছে অরাজকতা। এ পরিস্থিতিতে  তিনটি বিষয় আমাদের মনে রাখা দরকার। যে লক্ষ্য নিয়ে আমাদের শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই-আগস্টে আন্দোলন হয়েছিল, সেটার ফলে যারা নীতিনির্ধারণী ভূমিকায় এসেছেন, তাদের কাজগুলো করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, এর মাধ্যমে যদি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে এ ব্যাপারে নীতিনির্ধারকদের ব্যবস্থা নেওয়া উচিত। তৃতীয়ত, একজন শিক্ষাকর্মী হিসেবে আমার কাছে সবচেয়ে বেশি যেটি চিন্তার বিষয়, আমাদের শিক্ষার্থীদের এখন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার কথা। অথচ তুচ্ছ কারণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ভাঙচুর করছে। এগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নীতিনির্ধারকদের…

বিস্তারিত পড়ুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৫ নভেম্বর) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। কবে চিকিত্সার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র…

বিস্তারিত পড়ুন

সংস্কার আগে, না নির্বাচন আগে—এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু একটি নির্বাচনের জন্যই গণ-অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, তেমনি গত দেড় দশকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম। জনগণকে তাদের সব রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

বিস্তারিত পড়ুন

এবার এস আলম গ্রুপের চেয়ারম্যান পটিয়ার সাইফুল আলম মাসুদের নামে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন মজিবুর রহমান নামের এক ব্যক্তি। সোমবার (২৫ নভেম্বর) ভুক্তভোগী মজিবুর রহমান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ আরো ৫ জনকে আসামি করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেছেন। একই দিনে আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় আরো আসামি করা হয়েছে সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী এস এম নজরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা হুমায়ুন কবির, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ওসমানকে। মামলার অভিযোগে বলা…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার রাতে বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়েছে, এটি গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুই হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা…

বিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গত কয়েক দিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই…

বিস্তারিত পড়ুন

দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর মাসজুড়ে এমন আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান,…

বিস্তারিত পড়ুন

ঢাকার বাতাসের মান আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাতাসের একিউআই স্কোর ছিল ২২৬। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ৩৬৬ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এর পরেই রয়েছে যথাক্রমে সাভারের হেমায়েতপুর (২৬৩), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৫২), আগাখান একাডেমী (২৪২) এবং বেচারাম দেউড়ি এলাকা (২০৭)। এই চার এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের শহর কলকাতা। এর পরেই রয়েছে পাকিস্তানের লাহোর। যথাক্রমে ৪৯১ এবং ৩২৮ একিউআই…

বিস্তারিত পড়ুন

মুম্বই ইন্ডিয়ান্সে শেষ পর্যন্ত খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে। তাঁকে আইপিএলের প্রথম দুই রাউন্ডে কোনও দল না কেনার পর অর্জুনকে দলে ফিরিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স শিবির। গতবার কয়েকটা ম্যাচে খেলতে দেখা গেছিল তাঁকে। চোটের জন্য অধিকাংশ ম্যাচেই খেলেননি তিনি।এদিকে সচিন বেবি দল পেলেন মুম্বই ইন্ডিয়ান্সে শেষ পর্যন্ত খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে। তাঁকে আইপিএলের প্রথম দুই রাউন্ডে কোনও দল না কেনার পর অর্জুনকে দলে ফিরিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স শিবির। গতবার কয়েকটা ম্যাচে খেলতে দেখা গেছিল তাঁকে। তবে চোটের জন্য অধিকাংশ ম্যাচেই খেলা হয়নি তাঁর।  গত তিন বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন। খেলেওছেন বেশ…

বিস্তারিত পড়ুন

আইপিএলের মেগানিলাম শেষ। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচা করেছেন। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার দল পাননি। তেমনি নিলাম থেকে বাংলাদেশের কারো প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো। নিলামের শেষ পর্বে ঝড় তুলল কেকেআর পর পর…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে তিন কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলে অন্তত দুই ঘণ্টা। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। দেওয়া হয়েছে আগুনও। হামলায় মোল্লা কলেজের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। জিনিসপত্র চুরির অভিযোগও করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিপি মোতায়েন করা হয়েছে। এদিকে সংঘর্ষের এই ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যুর গুঞ্জন উঠলেও পুলিশ বলছে, তারা মৃত্যুর কোনো তথ্য পায়নি। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে গতকাল ডেমরা-যাত্রাবাড়ী সড়কে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দুই শতাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে ওই এলাকাগুলোতে অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই সুযোগে বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে দুষ্কৃতকারীরা। পুলিশ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু অপরাধী শনাক্ত কিংবা রহস্য উদঘাটন করার ক্ষেত্রেই নয়, অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত বছর রাজধানীর বিভিন্ন স্থানে দুই হাজার ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করে ডিএমপি। বেশির ভাগ ক্যামেরা পর্যবেক্ষণ করা হয় গুলশান থানায় স্থাপিত একটি নিয়ন্ত্রণকক্ষ থেকে। এ ছাড়া বিভিন্ন…

বিস্তারিত পড়ুন

গুম ও ক্রসফায়ারের ভয়ংকর হোতা ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার নির্দেশে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করা হয়। এ ছাড়াও বহু গুম ও ক্রসফায়ারের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। এসব গুম ও ক্রসফায়ারে সহায়তার জন্য পুলিশের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিনকে শিষ্য বানিয়েছিলেন জিয়াউল। আলেপের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ওঠায় কয়েক মাস আগে র‌্যাব থেকে তাকে রংপুর পুলিশে বদলি করা হয়েছিল। কিন্তু জিয়াউলের তদবিরে দুই মাসের মাথায় আবারও র‌্যাবে ফিরে আসেন আলেপ। গুম কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জিয়াউল আহসান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত থাকাকালে ২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২-এ উপ-অধিনায়ক…

বিস্তারিত পড়ুন

নিলামে নাম ওঠার তালিকায়  তরুণ রিশাদ ১৮৭ নম্বরে। সব মিলিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৫৭৭ জনের।নিলাম থেকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেলেও আইপিএলে আগ্রহ জাগাতে পারেননি রিশাদ। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ। সেখানে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন তিনি। তবে পুরো মৌসুম থাকতে পারবেন না। বাংলাদেশ জাতীয় দল ও বিপিএল নিয়ে ব্যস্ততার কারণে বিসিবি থেকে এক সপ্তাহের জন্য বিগ ব্যাশে খেলার অনুমতিপত্র পেতে যাচ্ছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার দল পাওয়ার সম্ভাবনা জাগে। কিন্তু দর কষাকষির জন্য আহ্বান করা হলেও তাকে দিয়ে আগ্রহ দেখায়নি কেউ। অবশ্য প্রথমবার আইপিএলের নিলামে না দিলেও…

বিস্তারিত পড়ুন

শোনা যায়, ভারত নাকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত রাখার শর্তে বিভিন্ন সময়ে বিভিন্ন গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছে। সেসব চুক্তিতে কী কী ছিল বা থাকতে পারে, তা কেউ জানে না। সে জন্যই বোধ হয় এ ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন মহলে গুজবের পরিমাণটা একটু বেশি। তবে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্বের দাবিদার ভারতের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সক্ষম হননি। কারণ বাংলাদেশের ছাত্র-জনতার বিপুল অংশের মধ্যে শেখ হাসিনা ও তার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল বলে সংবাদ বিশ্লেষকদের ধারণা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল এবং অধিকার সচেতন মানুষ বিগত দেড় দশক সময় শেখ…

বিস্তারিত পড়ুন

ভারতের আইপিএলের মেগা নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। নিলামে থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটারের মধ্যে এবার সবার আগে উঠল তার নাম। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখাল না কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসারের প্রতি। সৌদি আরবের জেদ্দায় আইপিএলের দুইদিনব্যাপি মেগা নিলামের দ্বিতীয় দিনে অ্যাক্সিলারেটেড রাউন্ডে নাম ওঠে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। কিন্তু নিলামের সঞ্চালক মল্লিকা সাগর ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টি আকর্ষণ করলেও কেউ সাড়া দেয়নি। নিলামে নাম ওঠার তালিকায় অভিজ্ঞ মোস্তাফিজ ছিলেন ১৮১ নম্বরে সব মিলিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৫৭৭ জনের।গত মার্চ থেকে মে মাসে অনুষ্ঠিত সবশেষ আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ। নিলাম থেকে ভিত্তিমূল্য…

বিস্তারিত পড়ুন

অ্যান্টিগায় গত রাতে বল হাতে আগুন ঝরান তাসকিন আহমেদ। একাই নিয়েছেন ৬ উইকেট। ১৬ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ বা তারও বেশি উইকেট পেলেন এই ডানহাতি পেসার। তাসকিনের এমন দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে মাত্র ১৫২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। তবে এবারও টপ অর্ডারদের ব্যর্থতায় হারতে বসেছে সফরকারীরা। দুই ক্যারিবীয় পেসার কিমার রোচ ও জেইডেন সিলসের তোপে দাঁড়াতেই পারেননি মাহমুদুল হাসান জয় (৬), জাকির হাসান (০), মুমিনুল হক (১১), শাহাদাত হোসেন দিপু (৪)। দ্রুত ধ্বংসস্তূপ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। লিটন দাস (২২) ও মিরাজ (৪৫) যা একটু পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন। রোচ…

বিস্তারিত পড়ুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেল ক্লাবটি। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, আমাদের মেডিকেল দলের পরীক্ষায় আজ ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তবে সেরে উঠতে কত সময় লাগবে এই সম্পর্কে কিছু জানায়নি ক্লাব। লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিবৃতিতে বলা হয়, ‘রিয়ালের মেডিকেল সার্ভিসের পরীক্ষায় আজ আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। শঙ্কাটা…

বিস্তারিত পড়ুন

বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত বেশ কয়েকটি ‘সংস্কার কমিশন’। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো। রাষ্ট্র সংস্কারে এখন পর্যন্ত মোট দশটি কমিশন গঠন করা হয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। সংবিধান সংস্কার বিষয়ক কমিশন কাজ শুরুর পর পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক হারে ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোসহ সংবিধানে বড়সহ বেশ কিছু পরিবর্তনের পরামর্শ এসেছে বলে তারা জানিয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা বন্ধে নির্বাচন…

বিস্তারিত পড়ুন

বিভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিল রাজস্থান রয়্যালস।আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম দেখেই সবার প্রশংসা কুড়িয়েছিলেন বৈভব সূর্যবংশী। অনেকেই ভেবেছিলেন, বয়স বিবেচনায় উপেক্ষিত থাকতে পারেন এই কিশোর ক্রিকেটার। কিন্তু ১৩ বছর ২৪৩ বছর বয়েসী বৈভবকে পেতে বেশ একটা যুদ্ধই হয়েছে সৌদি আরবের জেদ্দায়। দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস নেমেছিল সেই লড়াইতে।  তবে তাকে কী দেখে এত আগ্রহ দেখাল রাজস্থান? ভারতীয় সংবাদমাধ্যমে কদিন ধরেই এ নামটি বেশ কবার এসেছে। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন ১৩ বছরের বৈভব। নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের সঙ্গে তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১…

বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি ঘটনায় যৌথবাহিনী অভিযানে অন্তত ২১ দালালকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ঢাকা উইংয়ের গোপন তথ্য ও নজরদারিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নারীসহ অন্তত ২১ জনকে আটক করে। যারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল। নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর আজ যৌথ অভিযান চালানো হয়। এতে অন্তত ২১ জনকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই…

বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।সোমবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন।  তিনি দাবি করেন, বিএনপি নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে। গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন…

বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত রিকশাচালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার সকালে ডিএমপির সদরদপ্তরে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার এ আহ্বান জানান। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়টি বিকেলের মধ্যেই চেম্বার আদালতে উঠবে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এই নিয়ে কাগজপত্র প্রস্তুত হচ্ছে। বিকেলেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, বিকেল ৪টার পর রায় হলে আপনারা লিয়াজোঁ কমিটি করে আমাদের জানান, তারপর আপনাদের সঙ্গে…

বিস্তারিত পড়ুন

এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের নতুন ২টি ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপ ২টি হলো এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩টি। ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেড় লাখ টাকা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।সিলভার কালারের এই ল্যাপটপ ২টিতে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।  ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে রয়েছে যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি। দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র্যাম। আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এ ল্যাপটপ…

বিস্তারিত পড়ুন

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ীর ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এর আগে ডিএমআরসি কলেজের উদ্দেশে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। লাঠিসোঁটা নিয়ে মিছিল দিতে দিতে তাদের যেতে দেখা যায়। পরে মোল্লা কলেজের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। পরে ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে আহতের…

বিস্তারিত পড়ুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। ডেভিড ওয়ার্নারকে দলে নেয়নি কোনো ফ্যাঞ্চাইজি। আজকের দিনে নিলামে তোলা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবিক্রিত থেকেছেন এই অজি ওপেনার।মধ্যাহ্নভোজের পর প্রথম সেটে তার নাম উঠলেও প্রথম ডাকে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।মধ্যাহ্নভোজের পরে প্রথম সেটে মোট ৭ জনের নাম ডাকা হয়। এর মধ্যে অবিক্রিত থেকেছেন কেবল ওয়ার্নার ও ভারতীয় ব্যাটার দেবদূত পাড়িক্কাল। …

বিস্তারিত পড়ুন

রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের। গোল পাচ্ছিলেন না এই তারকা। যে কারণে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাকে। অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে। চার ম্যাচ পর রিয়ালের জার্সিতে গোল পেলেন এই তারকা। এমবাপ্পের গোল খরা কাটার দিনে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। আর তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমেছে আরও। আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট ভাগ করায় পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়ালের সামনে। সেই সুযোগ লুফে নিতে ভুল করেনি আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল…

বিস্তারিত পড়ুন

হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির বোল্ডে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামল ২৩৮ রানে। ভারত ম্যাচ জিতে নিল ২৯৫ রানের বড় ব্যবধানে। সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল ১–০ ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামলেই যেন বদলে যায় ভারত। সে গত বার অ্যাডিলেডে ৩৬ রানে অল আউটের লজ্জা কাটিয়ে, চোটে প্রায় হাসপাতালে পরিণত হওয়া একটা দলের সিরিজ় জেতা হোক, বা এ বার ঘরের মাঠে চুনকাম হয়ে খেলতে যাওয়া দলের প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়া। পার্‌থেও শুরুটা ভাল হয়নি। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। মসকরা শুরু হয়েছিল এই বলে যে নিউ জ়িল্যান্ড দেখিয়েছে ভারত স্পিন খেলতে…

বিস্তারিত পড়ুন

একের পর এক ম্যাচ হেরেই চলেছেন পেপ গার্দিওলা।‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি! সিটির সঙ্গে ২ বছরের চুক্তি নবায়নের ৪৮ ঘণ্টা না যেতেই গার্দিওলার জন্য পরশুর রাতটি এমন দুর্বিষহ হয়ে উঠবে কে জানত! আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই টটেনহামের হাতে বিধ্বস্ত হতে হয়েছে সিটিজেনদের। সেটিও নিজেদের মাঠ ইতিহাদে! এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচে হারল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ২০০৬ সালের…

বিস্তারিত পড়ুন

কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কেটেশ আইয়ার। দলটির সামনে সুযোগ ছিল আইয়ারকে ধরে রাখার। কিন্তু ক্লাব তাকে ছেড়ে দেয়। হয়তো দেনা-পাওনা নিয়ে সমঝোতায় আসতে পারেনি দুই পক্ষ। আইপিএলের মেগা নিলাম থেকে ওই ভেঙ্কাটেশকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের তৃতীয় দামী ক্রিকেটার তিনি। আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামীও।

বিস্তারিত পড়ুন

মাত্র ৭ রানেই গল্প শেষ আইভরি কোস্টের।এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা এত দিন ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। দুটি দলই অলআউট হয়েছিল ১০ রানে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এমন বিব্রতকর পরিস্থিতিতে আইল অব ম্যানকে ফেলেছিল স্পেন। দেড় বছর পর এ বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়াকে এই লজ্জা উপহার দিয়েছিল সিঙ্গাপুর। নাইজেরিয়ার লাগোসে গত রাতে ছাড়িয়ে গেছে আগের সব কিছুকেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লাগোসে এখন চলছে বাছাইপর্বের সি গ্রুপের সাব-রিজিওনাল…

বিস্তারিত পড়ুন

সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৮০ রানে হেরেছে পাকিস্তান। বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ৪০.২ ওভারে ২০৫ রান তোলে তারা। পাকিস্তানের দুই স্পিনার ফয়সাল আকরাম ও সালমান আলী আগা ৩টি করে উইকেট নিয়েছেন। ২০৬ রানের লক্ষ্য…

বিস্তারিত পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ফলোঅন বাঁচানোর ব্যাটিংয়ে ফিফটি করে মুমিনুল হক প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। বাংলাদেশিদের মধ্যে এর আগে তুষার ইমরান ও নাঈম ইসলাম এই কীর্তি গড়েছেন।  অ্যান্টিগায় রবিবার দ্বিতীয় সেশনের শুরুতে অফ স্টাম্পের বাইরে রাখা আলজারি জোসেফের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করে কভার-পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারতেই লাল বলের ক্রিকেটে মুমিনুলের ১০ হাজার রান পূর্ণ হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়তে ১৫২ ম্যাচে ২৬৭ ইনিংস খেলেছেন মুমিনুল। বাংলাদেশিদের পক্ষে সবার আগে এই ক্লাবে নাম লেখানো তুষার ইমরানের ৩০৭ ইনিংসে রান ১১ হাজার ৯৭২। নাঈম ইসলাম ১০ হাজার ৬২৪ রান…

বিস্তারিত পড়ুন

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। সেই সঙ্গে এই জেলার পথঘাট ও প্রকৃতি ঢাকা পড়েছে কুয়াশায়। গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে ১৩ ডিগ্রি থেকে ১৬ ‍ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। আজ সোমবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। এ ছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না। পঞ্চগড় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক…

বিস্তারিত পড়ুন

টঙ্গীতে একটি বাসার সেফটিক ট্যাংক বিস্ফোরণে ভাই-বোন গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর ভাই হাবিবুল্লাহ (১৯) মারা গেছেন। আহত বোন জান্নাতি হাবিবুল্লাহ (১৩) চিকিৎসাধীন। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর উত্তর আউচপাড়ার মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর ভাই মারা যায়। তাদের বাবা রুহুল আমিন টাঙ্গাইল জেলার সখীপুর থানার বাহের চর কদমতলী গ্রামের বাসিন্দা। তারা টঙ্গীতে ভাড়া বাসায় থাকতেন। নিহতের ফুফু পপি আক্তার কালের কণ্ঠকে হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার রাতে মোল্লাপাড়া এলাকার অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মতির চারতলা বাসার নিচতলায় সেফটি ট্যাংকিতে…

বিস্তারিত পড়ুন

‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে’- আর এই ঋণ পেতে হলে এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে- এমন শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের একটি সংগঠন।  অভিযোগ উঠেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ‘অহিংস গণঅভ্যুত্থান’ মানুষ এনে শাহবাগে জড়ো করেছে। যদিও পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হওয়া মানুষদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে। জানা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা…

বিস্তারিত পড়ুন

মাঠ প্রশাসনকে আরো গতিশীল করতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিতে ফিটলিস্ট করা হবে। গত সাড়ে ১৫ বছরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে এবং যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি, বিভাগীয় বা দুদকের মামলা বা অভিযোগ নেই, তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হবে। এ ছাড়া বঞ্চনা নিয়ে যারা অবসরে গেছেন বা চাকরিচ্যুত হয়ে রিভিউ কমিটির কাছে আবেদন করেছেন, তাদের প্রাপ্যতা অনুযায়ী ভূতাপেক্ষ পদমর্যাদা ফেরত ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনকি প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডারের বাইরে থাকা অন্য ক্যাডারের কর্মকর্তারাও। গতকাল রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। জনপ্রশাসনসচিব…

বিস্তারিত পড়ুন

রাজধানীর উত্তরায় পণ্যবাহী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে টঙ্গীতে ঢাকাগামী সকল ট্রেন আটকা পড়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা হয়। কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঢাকা ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের তিনটি বগি উত্তরায় লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’ টঙ্গী রেলওয়ে জংশনের সহকারী উপপরিদর্শক (এএসআই)  আমিনুল ইসলাম আজ সকাল সাড়ে ১০ টায় কালের কণ্ঠকে বলেন, সকাল ৬টায় জয়নাল মার্কেট এলাকায় মালবাহী বগি লাইনচ্যুত…

বিস্তারিত পড়ুন

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বেশ কয়েক দফায়…

বিস্তারিত পড়ুন

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ অথবা বিধিনিষেধ আরোপে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। আজই আবেদনটির শুনানির হতে পারে বলে জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে ব্যবস্থা নিতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই রাস্তায় নামে ব্যাটারিচালিত রিকশা চালকরা। গত কয়েক দিনের আন্দোলনের মধ্যে রাষ্ট্রপক্ষ…

বিস্তারিত পড়ুন

বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন ছাগলকাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান। আজ সোমবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তার আইনজীবী। এর আগে, ২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে; মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারও নিষেধাজ্ঞা দেন। ওইদিন দুদক উপ-পরিচালক আনোয়ার হোসেন ফের তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কামিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য ছয়…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংক দখলমুক্ত হলেও ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে কোনো পরিবর্তন আসেনি। প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা এখনো আছেন বহাল তবিয়তে। ২০১৭ সালে ব্যাংকটি দখলের পর বিভিন্ন সময়ে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে ৮৮ হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ। ব্যবস্থাপনা পরিচালকের সম্মতি ছাড়া এ পরিমাণ অর্থ বের করা কোনোভাবেই সম্ভব না বলে মনে করেন ব্যাংকিং খাতের অভিজ্ঞরা। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ঋণের নামে জনগণের আমানত বের করে নেওয়ার পাশাপাশি বিদেশে পাচার সবকিছুই হয়েছে ব্যাংকের এমডি মুনিরুল মওলার সম্মতিতে। সব ঋণ বিতরণ করা…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় তেল আবিবে বেশ কিছু বাড়িতে আগুন ধরে যায়। এ সময় অন্তত ১১ জন আহত হয়েছে। আল–জাজিরার প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার রাতে এ হামলা চালানো হয়। হিজবুল্লাহ এর আগে হুঁশিয়ারি দিয়েছিল যে, বৈরুতে আবারও হামলা চালানো হলে তারা তেল আবিবে পাল্টা হামলা চালাবে। গত শনিবার ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে ২৯ জনের প্রাণহানির প্রতিবাদে তেল আবিব ও আশপাশের দুটি সামরিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। ইসরায়েলি পুলিশ জানায়, পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস…

বিস্তারিত পড়ুন