Author: admin
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুইটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। সামুদ্রিক মৎস্য দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানান, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছেন। চিঠিতে জানানো হয়, সোমবার (৯ ডিসেম্বর) খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ এবং ৪২ জনসহ এফভি লায়লা-২ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।…
সংবিধানের অসম্পূর্ণতা দূর করার লক্ষ্যে সংবিধান সংস্কারে গঠিত কমিশনে সুনির্দিষ্ট ১০টি প্রস্তাব লিখিত আকারে পাঠিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (৯ ডিসেম্বর) সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। সিপিবি বলেছে, সংবিধানের অসম্পূর্ণতা দূর করার লক্ষ্যে ‘১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত ‘স্বাধীনতার ঘোষণাপত্রের’ অঙ্গীকারকে অবলম্বন করে ১৯৭২-এ প্রণীত সংবিধানের মূলভিত্তি অর্থাৎ চার মূলনীতি ঠিক রেখে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রুটি, দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করে সংবিধানের পূর্ণতা আনার জন্য এসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সিপিবি’র পাঠানো ১০ দফা মূল প্রস্তাবনার মধ্যে রয়েছে-১. মূলনীতির ক্ষেত্রে আদিবিধানের চার নীতি বহাল রাখা;২. সংবিধানে আদিবাসীসহ অন্যান্য জাতিসত্তার…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলার সময় ককটেল বিস্ফোরণ করেছে মাদকসেবীরা। তবে পুলিশ বলছে ককটেল নয় সেগুলো পটকা ছিল। সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরীর কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষকদের লক্ষ্য করে মাদকসেবীরা কয়েকটি ককটেল চার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাতে কলেজের শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় উচ্চ মাধ্যমিকে ওই খেলার মাঠে আসেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। রাত ৯টার কিছু সময় আগে তিনি বের হওয়ার পর বিকট শব্দে কয়েকটি ককটেল ক্যাম্পাসের বাইরে থেকে এসে…
পৌষ মাস আসতে বাকি এখনো ৫ দিন। এরই মধ্যে সারাদেশে জেঁকে বসেছে শীত। গ্রামাঞ্চলে পড়ছে কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস নওগাঁর বদলগাছীতে। ঢাকার তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারেও শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে…
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ শুনানি শুরু হতে পারে। গত ৩ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি শুরু হয়। প্রথমদিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত। গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ওইদিন আপিল আবেদনের শুনানিতে ছিলেন আইনজীবী…
সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রুশক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই হামলা চালিয়ে এসব অস্ত্রের মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুই সিরিয়ার নিরাপত্তা সূত্র টাইমস অব জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।…
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বছর বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তারা সম্পর্কে বাবা-ছেলে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা পেরোনোর পরে রাত সাড়ে দশটার দিকে স্থানীয়রা ট্রেনে কাটা পরে দুজনের মৃত্যুর খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি আরও বলেন, মৃতদেহ…
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর স্টেশনে ১১ মাসের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাসরিন আক্তার নামে এক নারী। এই ঘটনায় ভাগ্যক্রমে শিশুটি বেঁচে গেছে। শিশুটির নাম রওজাতুল জান্নাত রাফসা। মৃত নাসরিন আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙাব গ্রামের রাসেল আহমেদের স্ত্রী।রাসেল একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্বামীর চাকরির সুবাদে তিনি শ্রীপুরের মুলাইদ গ্রামে স্বামীর সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, সাতখামাইর রেল স্টেশনের কিছুটা উত্তরে আমতলা নামক স্থানে সকাল থেকেই একটি নারী বসে মোবাইলে কথা বলছিলেন। এসময় উচ্চৈঃস্বরে কারো সাথে ঝগড়াঝাটি করছিলেন ওই নারী। সাড়ে ১০টার পর ময়মনসিংহগামী…
সোমবার ৯ ডিসেম্বর ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে। শেখ বশিরউদ্দীন জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা…
যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলা গণমাধ্যম ঠিকানা’র খবর প্রায় সবারই জানা। বিশেষ করে সম্প্রতি তুমুল জনপ্রিয় পলিটিক্যাল সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জার্মানের বন থেকে উড়ে গিয়ে নিউ ইয়র্কের ঠিকানায় যুক্ত হয়ে সেই জানার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে জনমনে। ঠিকানা’র নতুন চমক হয়ে এবার দর্শকচোখে ধরা পড়লেন নায়ক জায়েদ খান। এরমধ্যে তাকে নিয়ে প্রকাশ হয়েছে একটি টিজার। যার শুরুটাই হয়েছে ‘দ্য রিয়েল বেঙ্গল টাইগার’ হিসেবে জায়েদ খানকে পরিচয় করিয়ে দিয়ে। যেখানে দেখা যাচ্ছে শুটিং ফ্লোরে জুতোর ফিতা লাগাচ্ছেন নায়ক। নিউ ইয়র্ক শহরের বুকে বসে পান করছেন কফি। হাঁটতে হাঁটতে হঠাৎ পথচারীদের চমকে দিয়ে দিচ্ছেন তার ইউনিক স্টাইলের ডিগবাজি। শেষে পর্দায় উঠছে ‘ইনট্রোডিউচিং জায়েদ ২.০’।…
আসছে ঈদুল ফিতরে অভিবেতা আফরান নিশো’র নতুন সিনেমা ‘দাগি’ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামালকে। দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার হিসেবে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। নাম ‘দাগি’, নির্মাণে শিহাব শাহীন। গতকাল ছিল নিশোর জন্মদিন, এই দিনে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি মিলে যৌথভাবে ছবিটির ঘোষণা দিয়েছে। সঙ্গে দিয়েছে এনাউন্সমেন্ট ভিডিও। যেখানে নায়কোচিত ভঙ্গিমায় দেখা দিয়েছেন নিশো, সঙ্গে তার দুই নায়িকা—তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এর মাধ্যমে দেড় বছরের আড়াল ভেঙে নতুন…
মুক্তির এক সপ্তাহ যেতে না যেতেই প্রায় হাজার কোটি আয়ের পথে ‘পুষ্পা টু: দ্য রুল’। প্রতিদিনই একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছে সিনেমাটি। স্যাকনিল্ক এর রিপোর্ট অনুযায়ী রবিবার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে। গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল। রবিবার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয়…
চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এফডিসিতে আসা-যাওয়া বেড়েছে নির্মাতাদের। এর মাঝেই হঠাৎ এফডিসিতে হাজির হয়ে চমকে দেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মত বিনিময় করেন পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এফডিসির পরিবেশ বেশ আনন্দঘন হয়ে ওঠে। তাদের বিদায়ের ঠিক পরপরই বিনা খবরে এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে হাজির হন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তাকে সমিতির অভ্যন্তরে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। এ বিষয়ে উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, “তথ্য উপদেষ্টা…
শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ভারত এখন আর হজম করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ রোববার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।ফলে মোদি সরকারের বদ হজম হয়েছে। তাই তাদের দেশের তথা কথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছাড়া দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে কোন রকম সংখ্যা লঘু নির্যাতনের ঘটনা না ঘটলেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর…
হাইতিতে ১১০ জনকে হত্যা করার অভিয্গে উঠেছে এক গ্যাং নেতার বিরুদ্ধে। ছেলেকে জাদু করে অসুস্থ করা হয়েছে এমন সন্দেহ থেকে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, দেশটির ন্যাশনাল হিউম্যান রাইট ডিফেন্স নেটওয়ার্কের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিকার গোষ্ঠী জানিয়েছে, নিহতদের সকলের বয়স ৬০ বছরের বেশি। তার সন্তান অসুস্থ হওয়ার পরে অভিযুক্ত ওই গ্যাং নেতা মোনেল মিকানো ফেলিক্স গণহত্যার আদেশ দিয়েছিলেন। সংস্থাটি জানায়, গত সপ্তাহের শেষে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি বস্তিতে এই হত্যাকাণ্ড চালানো হয়। অভিযুক্ত ওই গ্যাং লিডার মোনেল মিকানো ফেলিক্স নামে পরিচিত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফেলিক্সের ছেলে অসুস্থ হওয়ার পর তিনি স্থানীয় এক পুরোহিতের কাছে যান। ওই পুরোহিত…
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীঘলগ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সঙ্গে মাহাতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেসময় মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা…
সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।শুধুমাত্র বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে । জনবহুল এই শহরটি সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ৩০৫ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। একিউআই সূচক অনুযায়ী, ঢাকার আজকের বাতাসকে “বিপজ্জনক” হিসেবে চিহ্নিত করা হয়েছে। মিশরের কায়রো, ইরাকের বাগদাদ এবং উগান্ডার কাম্পালা যথাক্রমে ২৪১, ১৮৯ এবং ১৮৭ এর একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে…
বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন। ‘ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং-মার্চের’ ঘোষণা দিয়েছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে একই দাবিতে রোববার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশ করে এই তিন সংগঠন। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে একই…
এক দিনে তিন-তিনবার হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবির পর অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে হেরেছে ভারতীয় নারী ক্রিকেট দলও। অন্যদিকে দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ভারতের যুবারা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই সংলাপের মতো বলতে হয়, ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই! ভারতের ক্রিকেট দল রোববার ভিন্ন ফরম্যাট ও ভিন্ন স্তরের খেলায় বিরলভাবে তিনটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর ফলে দিনটি ভারতের ইতিহাসে ব্ল্যাক সানডে হিসেবে রেকর্ড হয়ে থাকল। ১. পুরুষ জাতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত: রোববার অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটে দুর্দান্ত জয় অর্জন করে…
একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে। মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জেতার পর বলেছেন, ’দেখে ভালো উইকেট বলে মনে হচ্ছে। যদি আমরা ২৮০ রান করতে পারি, আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশ খেলছে তিনজন পেসার ও দুজন…
খেলাটা যখন ক্রিকেট, আর প্রতিপক্ষ ভারত—বাংলাদেশের যেকোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয়, তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক ওপরে। দুবাইয়ে আজ এমনি আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এক বছর পর আবারও একই মাঠে একই টুর্নামেন্টের ফাইনালে উঠে যুবা টাইগাররা। তবে এবার প্রতিপক্ষ ভারত। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে ২০১৯ সালের ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিলো যুবা টাইগাররা। রোববার…
মো. জাফর নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার চলংচল গ্রামে।“হার্টের ধমনির ব্লক ছাড়াতে ইনজেকশন দিলে কিছুসময় পরই জাফর মারা যান।” দেশটির রাজধানী রোমের পর্তা মাজ্জোরে শহরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ছেলে মো. মেহেদী।মেহেদী অভিযোগ করেন, “এসময় হার্টের ধমনির ব্লক ছাড়াতে একটি ইনজেকশন দিলে কিছুসময় পরই জাফর মারা যান। পরে তার স্ত্রী লক্ষ্য করেন যে চিকিৎসকের ব্যবহৃত ওই ইনজেকশনটি গত মাসে অর্থাৎ ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ওইদিন সকালে জাফর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবায় ফোন করেন তিনি। পরে চিকিৎসক এসে জাফরকে পর্যবেক্ষণ করে জানান যে হৃদরোগে তার হার্টের ধমনি ব্লক হয়ে গেছে। “এ ঘটনার…
ভাগ্যলক্ষি সহায় না হলে এমনটি হয়। লা লিগায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা বার্সেলোনা হাজারো চেষ্টা করে ম্যাচ জিততে পারলো না। ম্যাচে তারা দুইবার এগিয়ে গিয়েও শঙ্কায় পড়ে গেল শীর্ষে থাকা। গোলমুখে ফরোয়ার্ডরা আরেকটু কার্যকর হলে হয়তো গোল উৎসবে মেতে উঠতে পারত রিয়াল বেতিস। লা লিগার ম্যাচে শনিবার বেতিসের সঙ্গে ২-২ ড্র করেছে বার্সেলোনা। ২ পয়েন্ট হারানোর হতাশার সঙ্গে যুক্ত হয়েছে কোচ হান্সি ফ্লিকের লাল কার্ড। রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। সফল স্পট কিকে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান তরেস। যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে হার এড়ায় বেতিস। বল…
লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনা পেছনে ফেলার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সেই ম্যাচে জয় তুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা। দলের অন্যতম তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেও প্রত্যাশামত পারফরম্যান্স করতে পারছিলেন না। টানা দুটি পেনাল্টি মিস করে হতাশায় পুড়ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে জিরোনার বিপক্ষে বড় জয়েও গোল পেয়েছেন তিনি। তার আলোয় ফেরার দিনে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে তাদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল তিনটি করেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গিল। প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয়…
ম্যাচে প্যাট কামিন্সের শিকার ৭ উইকেট, মিচেল স্টার্কের ৮টি, স্কট বোল্যান্ডের ৫টি অ্যাডিলেড ওভালে অধিনায়কত্বের দারুণ উদাহরণ স্থাপন করলেন প্যাট কামিন্স। তার অসাধারণ পাঁচ উইকেটের ঝড়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরাল অস্ট্রেলিয়া। শেষ দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে পাঁচ উইকেট হাতে নিয়ে শুরু করেছিল। কিন্তু শুরুতেই মিচেল স্টার্কের দুর্দান্ত এক ডেলিভারিতে রিশভ পান্ত দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর ভারতের লোয়ার-অর্ডারকে একের পর এক শর্ট বলের মুখোমুখি করেন প্যাট কামিন্স। আর সেই কৌশল সফল হয় দ্রুতই। ৩৩ হাজারের বেশি দর্শক এসেছিলেন সাতসকালেই। একটু পরের দিকে যারা আসতে চেয়েছিলেন, তাদের নিশ্চয়ই মাথায়…
দ্য হেগে শনিবার একটি তিনতলা অ্যাপার্টমেন্ট ব্লকের আংশিক ধসে পড়েছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর এ ধস হয় বলে অগ্নিনির্বাপণকর্মীরা জানিয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করছেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত চারজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়েছে। অভিজাত দল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে ধ্বংসস্তূপে আটকে থাকা অন্যদের উদ্ধারে কাজ চালাচ্ছে। তবে কতজন এখনো নিখোঁজ রয়েছে বা বিস্ফোরণের কারণ কী, তা এখনো জানা যায়নি। একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন বলেন, ‘আমরা এখনো জানি না ধ্বংসস্তূপের নিচে কতজন মানুষ থাকতে পারে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর একটি গাড়ি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম। কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ…
দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ‘ফরেন অফিস কনসালটেশন’-এর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মিশ্রি ঢাকা আসছেন ৯ ডিসেম্বর। এর এক দিন পরই ১০ ডিসেম্বর ‘সিভিল সোসাইটি অব দিল্লি’ নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়েছে। হিন্দু নিপীড়নের’ অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। তারা ১০ ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে। আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস…
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি কলকাতায় শুরু করেছেন নতুন এক অধ্যায়। তার প্রথম কলকাতার ছবি ‘ফেলুবক্সী’ আগামী বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে। ছবিতে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। ঢাকাই ছবির এই সময়কার গ্ল্যামার গার্ল পরীমনি রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। অবশ্য ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। তারপরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পরীমনি কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রং ছড়িয়ে। ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরীমনি। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা। এবার সোশ্যাল…
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরশাসন শেষ হয়েছে। বিদ্রোহীরা সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করে বলছে, ‘অত্যাচারী’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়েছেন। রোববার ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল শাম (এইচটিএস) টেলিগ্রামে বলেছে, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং নতুন যুগের সূচনা হলো। বিদ্রোহীরা বলেছে, আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত ও কারাগারে বন্দী লোকেরা এখন ঘরে ফিরতে পারবে। এটি হবে একটি ‘নতুন সিরিয়া’ যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের বিজয় হবে’। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে সাড়ে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। দেশটিকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বাশার আল আসাদ। এক নজরে সিরিয়ার গৃহযুদ্ধ, মার্চ ২০১১…
মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ সিনেমাটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। উৎসবে মেহজাবীন নিজেও অংশ নিচ্ছেন। টরেন্টো, বুসান, কায়রো হয়ে মেহজাবীন বছরের শেষটা কাটাচ্ছেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে তাকে হলিউড-বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে দেখা গিয়েছে। দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবের জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ঝাঁ চকচকে আন্তর্জাতিক এই উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের একমাত্র সিনেমা ‘সাবা’। সিনেমাটির মাধ্যমে এক যুগের নাটক ক্যারিয়ার পেরিয়ে সিনেমায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। নির্মাতা মাকসুদ হোসেনেরও এটি প্রথম সিনেমা। উৎসবে একেবারে বাঙালিয়ানায় নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। সেই সাজে হলিউড…
বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের ঘনিষ্ট বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সালমানকে কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে। এজন্য সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসবের মাঝেই হঠাৎ করে বাবা সিদ্দিকীর ছেলের সঙ্গে মুম্বাই ছাড়লেন ভাইজান। শুক্রবার ৬ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে দেখা গেল সালমানকে। সঙ্গে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী। ছিলেন সালমানের দেহরক্ষী শেরাও। তবে কোথায় গিয়েছেন অভিনেতা তা জানা যায় নি। হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহে ‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এও থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান। ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান।…
নাফ নদের ওপারে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা ও ভারি গোলা বিস্ফোরণে কাঁপছে এপারের কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে শোনা গেছে সীমান্তের ওপারে। এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় টেকনাফে। টেকনাফ সীমান্তের বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘মিয়ানমারের চলমান যুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিগত ১০ মাসে রাখাইনের অধিকাংশ সেনা ক্যাম্প ও বিজিপির সীমান্ত চৌকি দখল করে নিয়েছে। এখন এসব দখলের পর আরাকান আর্মি রাখাইনের মংডু শহর…
আজ চার মাস পূর্ণ হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পলায়নের পর গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নানা চ্যালেঞ্জ আর সংকটের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব এই সরকারের ওপর। ১০টি সংস্কার কমিশনের রাষ্ট্রের ১০টি বিষয়ে সংস্কার প্রস্তাব তৈরির কাজ চলমান। আশা করা হচ্ছে, চলতি মাসেই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে পৌঁছাবে। তথ্যপ্রবাহে আগের মতো বাধা নেই। তবে দেশে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো অস্পষ্ট। রাজনৈতিক দলগুলোর চাপের মুখেও সরকার এ বিষয়ে পথনকশা ঘোষণা…
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পলায়নের পর গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নানা চ্যালেঞ্জ আর সংকটের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব এই সরকারের ওপর। ছাত্র-জনতার আন্দোলন, আওয়ামী সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি অনেকটাই চরাই-উৎরাইয়ের মধ্য দিয়েই যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখা দিয়েছে সংকট, অস্বস্তি। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দ্রুততম সময়ে গ্রহনযোগ্য নির্বাচন চাইছেন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দখলের পর থেকেই নির্বাচনের তাগাদা দিয়ে আসছে দলটি। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে নির্বাচন ও রাজনীতির হালচাল নিয়ে কথা বলেছেন…
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়ায় তিনি আজ সকালে ব্যক্তিগত উড়োজাহাজে চেপে পালিয়ে গেছেন দুই যুগেরও বেশি সময় ধরে থাকা দেশটির এই শাসক। সিরিয়ার দুই শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে আজ রবিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইতিমধ্যে সিরিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা করতে তিনি রাজি। বিদ্রোহীরা জানিয়েছেন, তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছেন। সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। বিদ্রোহীরা বলেন, ‘আমরা সিরিয়ার মানুষদের একটি সুসংবাদ জানিয়ে উদযাপনে মেতে উঠতে চাই। বন্দিদের শৃঙ্খল…
কৃষিবিদ পেশাজীবী ড. আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর কৃষি উন্নয়নের নানা পরিকল্পনার কথা শোনাতেন। কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে তার দুর্নীতির কদর্যরূপ অনেকেই দেখছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক। কৃষিতে বেশি লুটপাট হয়েছে রাজ্জাক মন্ত্রীর দায়িত্বে থাকাকালেই। অনুগতদের দিয়ে সব প্রকল্পেই ভাগ বসাতেন। তার ছেলেও রেজুয়ান শাহরিয়াম সুমিত কৃষি সেক্টরের ঠিকাদারি কাজ ভাগবাটোয়ারায় জড়িত ছিলেন। ছেলে ছাড়াও তার ব্যক্তিগত সহকারী মাকসুদুর রহমান মাসুদও কৃষির অন্য একটি অংশ দেখাশোনা করত। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের বিশেষজ্ঞ সদস্য কৃষিবিদ হামিদুর রহমানও ছিল রাজ্জাকের দুর্নীতির সঙ্গী। ছেলে…
ব্যবসা-বিনিয়োগে আস্থাহীনতা। উৎপাদন, সরবরাহ ও বিপণনে ধীরগতি। ব্যবসায়ী-উদ্যোক্তারা বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগে। ব্যবসার প্রসার কিংবা নতুন বিনিয়োগ করা না করা নিয়ে শঙ্কায়। উচ্চ মূল্যস্ফীতিতে ভোগের চাহিদা কমেছে। পুরো উৎপাদনব্যবস্থায় শ্লথগতির রেশ। ফলে ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক খাতে লাভ ও মুনাফার চিত্রও সন্তোষজনক নয়। এর প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। আগের সরকার উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়ে গণ-অভ্যুত্থানে গদিছাড়া হলেও তাদের রেখে যাওয়া টার্গেট অনুযায়ী কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না। বরং রাজস্ব আয় বড় ধরনের ঘাটতির পথে। অর্থবছরের চার মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে। ঘাটতি ছাড়িয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, অর্থবছরের প্রথম চার মাসে এনবিআরের মোট রাজস্ব…
বাংলাদেশের রোগীদের চিকিৎসা পর্যটনে প্রধান গন্তব্য ছিল প্রতিবেশী দেশ ভারত। কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দুই দেশের চলমান উত্তেজনায় গুরুতর রোগী ছাড়া আর কোনো বাংলাদেশিকে মেডিক্যাল ভিসা দিচ্ছে না ভারত। এতে বাংলাদেশিরাও খরচ ও চিকিৎসা মান বিবেচনায় মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কের দিকে ছুটছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতে স্বাস্থ্যসেবা নিতে তাদের বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে ছয় হাজার কোটি টাকা) ব্যয় হয়। ভারতে যত বিদেশি নাগরিক চিকিৎসা করাতে আসেন, তাদের মধ্যে বাংলাদেশিরাই সর্বাধিক। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব…
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) দেশটিকে ‘মুক্ত’ ঘোষণা করেছে। স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক থেকে পালিয়ে যাওয়ার পর গোষ্ঠীটি এই ঘোষণা দেয়। আজ রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে জানায়, ‘স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়েছেন। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো। বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দেয়, “আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন।” “এটি হবে একটি ‘নতুন সিরিয়া’, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে”, জানায় এইচটিএস। বাশার আল-আসাদের পালানোর খবর শোনার পরই উদযাপন শুরু করেন বিদ্রোহীরা। এর আগে আজ রবিবার ভোরে বিমানে করে…
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে অনেকটা ‘নেতৃত্বহীন’ অবস্থার সুযোগ নিয়ে মাফিয়ারা সংখ্যালঘু নির্যাতনসহ অন্যান্য নেতিবাচক ঘটনা ঘটাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার-ওডিশাও রেহাই পাবে না। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮-এর সোজাসাপ্টা অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। এটা (সংখ্যালঘু নির্যাতন) কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায়, আর একশ্রেণির মাফিয়ারা যখন সুযোগটা পেয়ে যায়, তখন এসব ঘটনা…
ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়েচড়ে বসেছে ভারত। সূত্রের দাবি, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বায়রাক্টার টিবি-২ নামের মানবহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। যা যাচাই করে দেখছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য…
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার চার বছরের প্রেম পূর্ণতা পেতে চলেছেন। অর্থাৎ আজ রাতেই চার হাত এক হতে যাচ্ছে তাদের। গত দু’মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে হায়দরাবাদে পারিবারিক স্টুডিওতে বসেছে এই জুটির বিবাহবাসর। যে বিয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ ভারত। বিয়েতে রয়েছে নানা চমক। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই সাজ সাজ রব। জাঁকজমক নয় বরং ঐতিহ্যবাহী ভাবেই বিয়ে করতে চাইছেন নাগা-শোভিতা। যেখানে নিমন্ত্রিতের তালিকাতেও থাকবেন শুধু আত্মীয় পরিজন এবং ঘনিষ্ট বন্ধু, সহকর্মীরা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাদের বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যডমিন্টন তারকা পিভি…
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘উইকেড’ সিনেমার নায়িকা আরিয়ানা গ্রান্ডে এবার রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেতে চলেছেন। হলিউড রিপোর্টার অনুযায়ী জানা যায়, গত বুধবার পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এ ঘোষণা দেওয়া হয়। জনপ্রিয় এই চলচ্চিত্র উৎসবটি শুরু হবে আগামী বছর ২ জানুয়ারি যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। ফেস্টিভ্যাল পরিচালক নাচত্তর সিং চাঁন্দি আরিয়ানার পুরস্কার পাওয়ার বিষয়ে বলেন, “উইকেড সিনেমায় আরিয়ানা গ্রান্ডের ‘গ্লিন্ডা’ চরিত্রটি তার অভিনয়কে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সিনেমায় সে তার চরিত্র নিখুঁতভাবে দর্শকদের মধ্যে তুলে ধরেছে এবং তার বহুমুখী প্রতিভার প্রমাণও রেখেছে এ অভিনয় দক্ষতার মাধ্যমে। আমরা আরিয়ানাকে রাইজিং স্টার অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করতে পেরে গর্বিত।” এর আগে পাল্ম…
প্রজ্ঞা নাগরা— ভারতীয় লাস্যময়ী মডেল ও অভিনেত্রী তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ায় বেশ বিতর্কে জড়িয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মাঝে। কারণ, ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার মনে করছেন, প্রজ্ঞার নিজেদের কেউ ভিডিওটি ইচ্ছে করেই ফাঁস করেছেন। যদিও ভিডিওটির সত্যতা এখনও স্পষ্ট নয়; সেই নারী প্রজ্ঞা কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি। নেটিজেনদের একাংশ মনে করছেন, ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপফেক এর শিকার হয়েছেন। তবে, ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়ে গেছে। এখন পর্যন্ত প্রজ্ঞা নাগরা এই…
বলিউড অভিনেত্রী ও বিগ বস তারকা হিনা খান দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এদিকে ক্যান্সারে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একের পরে এক কেমো নেওয়া— সমস্ত ঘটনাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ক্যামেরার সামনে বসেই মাথার চুল কেটেছিলেন। সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছেন তার অনুরাগীরা। এত কষ্ট যন্ত্রণার মধ্যেও কাজ থামাননি ‘ইয়ে রিসতা ক্যায়া কেহলাতি হ্যায়’র প্রিয় অক্ষরা। সম্প্রতি ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা গেছে তাকে। যদিও আজকাল চলাফেরা করতে অসুবিধা হয়। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথিটার, অন্য হাতে লাল তরলের ব্যাগ। তাতেই…
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাও। তবে তিনি সরকারি কাজে ব্যস্ত থাকলেও তার নির্মিত নতুন কাজ দেখা থেকে বঞ্চিত হচ্ছে না দর্শক। তার পরিচালনায় প্রায় দেড় দশক আগে নির্মিত হয় জনপ্রিয় সিরিজ ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এটি। এবার লম্বা বিরতির পর ‘৪২০’ সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারুকী। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সিরিজটির ট্রেইলার প্রকাশ করে ক্যাপশনে উপদেষ্টা লিখেছেন, ‘‘গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম তখনো জানিনা আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজকে ‘৮৪০’র ট্রেইলার আপনাদের সাথে শেয়ার করছি।…
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, চিক্কদপল্লী পুলিশ স্টেশনে শুধু এই নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে ওই নারীর পরিবার। ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। দিলসুখনগরের বাসিন্দা রেবতী ছেলে শ্রীতেজকে নিয়ে সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুন হঠাৎ সন্ধ্যা থিয়েটারে তার অনুরাগীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আল্লুর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। আল্লুকে দেখার জন্য…
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দুই দিনে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ও আজ শনিবার পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি। তবে এসব ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ও আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির সদস্যরা সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুঁটকি, অলিভ অয়েল, বিড়ি ও মদ জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, মাছ,…
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এর আগে অনেক টেস্ট হলেও হ্যাটট্রিক ছিলো না কোন বোলারের৷ এবার সেই ইতিহাস গড়লেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। তাতে অল্প রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। বড় লিড পাওয়ার পর তা আরও বিশাল করে নিচ্ছে ইংল্যান্ড। বেসিন রিজার্ভে গতকাল প্রথম দিনের খেলা শেষেই বিষম চাপে ছিল নিউজিল্যান্ড। ২৬ ওভারে ৮৬ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট। ভাগ্যিস, আজ দ্বিতীয় দিন সকালে চাপটা বেশিক্ষণ সইতে হয়নি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। মাত্র ৪৫ মিনিটে ৫৩ বলের মধ্যে (৮.৫ ওভার) বাকি ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চাপ থেকে মুক্তি দিয়েছেন ইংল্যান্ডের চার পেসার। বিশেষ করে গাস অ্যাটকিনসন। আগের দিন ১ উইকেট নেওয়া অ্যাটকিনসন আজ…
ক্যাথেড্রালটির স্থাপত্যকীর্তি উদ্ধার করাসহ এটি পুনর্নির্মাণ করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ এই নতুন রূপ দেখতে যান।২০১৯ সালের ১৫ এপ্রিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার হওয়ার পর এবার নতুন রূপে উন্মুক্ত হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের নতর-দাম ক্যাথেড্রাল।ক্যাথলিক ধর্মাবলম্বী ও পর্যটকদের জন্য আগামী ৭ ডিসেম্বর থেকে খুলে যাবে এই ক্যাথেড্রালের দ্বার। অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাঁচ বছর পর আজ শনিবার আনুষ্ঠানিকভাবে আবার চালু হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিশ্বনেতা। তবে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার কারণে নটর ডেম ক্যাথেড্রালের মতো একটি জনপ্রিয় স্থাপনা পুনরুদ্ধারে জাতীয় কৃতিত্বের অনুভূতি অনেকটাই ম্লান হয়ে…
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারে পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অন্তত ১৩টি ‘ভুয়া খবর’ প্রচারের তথ্য দিয়েছে রিউমর স্ক্যানার বাংলাদেশ। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, গত ১২ আগস্ট থেকে গতকাল ৫ ডিসেম্বর পর্যন্ত ৪৯ টি ভারতীয় গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার করা হয়েছে। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে রিউমর স্ক্যানার বাংলাদেশ ‘ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে, রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। দ্বিতীয় অবস্থানে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত…
আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা খুব স্বল্পকালীন একটি সরকার। আর আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে। আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো। শনিবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে এ কথা বলেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বড় বড় সব কোম্পানিগুলোর টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স সিটে অনেক টাকা থাকলেও ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ছাত্রদলতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে ইকুয়ালিটিতে যাব সেটি ভাবতে হবে। মার্কেটে ইকনোমিক ইকুয়াল করতে হলে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি এই ডাক দেন। তাঁর ঘোষণা অনুসারে, আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সমাবেশের উদ্দেশ্য গত নভেম্বরের শেষ দিকে ইসলামাবাদে পিটিআইয়ের ডাকা ‘চূড়ান্ত ডাকে’ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। গত নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে পিটিআইয়ে সেই ‘ফাইনাল কল বা চূড়ান্ত ডাক’ আন্দোলনের পর থেকে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী।…
জলবায়ু পরিবর্তন রোধ করা না হলে ২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নির্গমন অব্যাহত থাকলে। নতুন এক গবেষণায় এমন আশঙ্কার কথা উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যদি বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প বিপ্লবের গড় তাপমাত্রার তুলনায় ২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট (১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) বৃদ্ধি পায়, প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়, তাহলে প্রজাতির বিলুপ্তির হার দ্রুত বৃদ্ধি পাবে। বিশেষত উভচর প্রাণী, পাহাড়, দ্বীপ এবং বিশুদ্ধ পানির বাস্তুসংস্থানগুলোতে, এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রজাতি বিলুপ্ত বেশি হবে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে। আবাসস্থল ও প্রজাতিগুলোর দৈনন্দিন জীবন…
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে। পুলিশ জানিয়েছে, ব্ল্যাকমেলের ঘটনাটি মাসের পর মাস চলতে থাকে। ভুক্তভোগী তরুণী ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে প্রেমিক মোহন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমিকের প্রতি অন্ধবিশ্বাস এবং বিয়ের প্রতিশ্রুতিকে সত্য ভেবে বেঙ্গালুরুর এক ২০ বছরের তরুণী নিজ পরিবারের ২ কোটি ৫৭ লাখ রুপির সম্পদ হারিয়েছেন। ওই তরুণীর প্রেমিক তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে তরুণীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, দামি ঘড়ি, গয়না এবং একটি বিলাসবহুল গাড়ি আদায়…
জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬০তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৬৬ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই ২০২২-২৩ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব খন্দকার আজিম আহমেদ। জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র বলেন, ‘জিল বাংলা চিনিকলটির লোকসান ও ঋণের বিষয়টি সমাধানে যথেষ্ট চেষ্টা চলছে। আশা রাখি, লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে।’ এর…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের নতুন নথি থেকে এই তথ্য জানা যায়। এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এই বছরের হোয়াইট হাউসের দৌড়ে কতটা প্রভাব ফেলেছেন তা উঠে এলো। খবর রয়টার্সের। স্পেসএক্স ও টেসলার সিইও এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সক্রিয় সমর্থক ছিলেন। তিনি ট্রাম্পের প্রচারের জন্য মার্কিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং ট্রাম্পের সমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন। এই বিশাল অনুদানের মাধ্যমে মাস্ক যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অন্যতম বৃহত্তম অর্থদাতা…
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার পুরাতন ট্রলারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও…
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। দুদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে, তবে বাড়বে শীত। গতকাল শুক্রবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা বলছেন, গত ২ দিন কুয়াশায় মোড়ানো ছিল। সূর্য দেখা মেলেনি। বিকেল হতেই ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করেছে। এমনিতে এখন সন্ধ্যার পর থেকেই…
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে একটা সময় চুটিয়ে হিন্দি ছবিতে কাজ করার পাশাপাশি বাংলা, তেলেগু, কন্নড় ছবিতেও কাজ করেছেন। অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতেও। ওটিটিতেও দেখা গেছে তাকে। আর কতরকমের চরিত্রেই না অভিনয় করেছেন। ১৯৮০-র দশকের শেষের দিকে বেশ খ্যাতি অর্জন করেছিলেন চাঙ্কি পান্ডে। তবে আমির খান ও সালমান খানেরা বলিউডে আসার পর তাঁর ক্যারিয়ারে মন্দা শুরু হয়। একাধিক হিট সিনেমা দেওয়ার পরও ধীরে ধীরে কাজের সংকটে পড়তে থাকেন। যদিও ১৯৯০-এর দশকের শুরুর দিকে ‘বিশ্বতমা’ ও ‘আঁখে’ সিনেমার মাধ্যমে সাময়িকভাবে ফিরে এসেছিলেন চাঙ্কি। কিন্তু সেই গতি বজায় রাখতে ব্যর্থ হন। তখন তিনি বাংলাদেশে অভিনয়ের সুযোগ খুঁজতে শুরু করেন। গণমাধ্যম ব্রুটের সঙ্গে আলাপে…
মেজর লিগ সকারে রেগুলার মৌসুমে এবার রেকর্ড গড়ে (৭৪) পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সাপোর্টাস শিল্ড জিতেছে ইন্টার মায়ামি। যদিও এমএলএস কাপে মায়ামি বাদ পড়ে প্লে-অফ পর্ব থেকেই। ক্লাবের রেকর্ড পয়েন্ট অর্জনের পথে দারুণ ভূমিকা রাখেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন। দলকে সাপোর্টাস শিল্ড পুরস্কার জিতিয়ে প্রথম পূর্ণ মৌসুমেই হয়েছেন এমএলএসের বর্ষসেরা। কাল লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। চোটের কারণেই মেসি অবশ্য পুরো মৌসুমে খেলতে পারেননি। পায়ের ব্যথা, মাংসপেশিতে টান, জাতীয় দল আর্জেন্টিনার খেলা থাকা আর কোপা…
আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালনা সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন ভারতের জয় শাহ। ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) সভাপতি পদ। ১ ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তবে সে জন্য তাকে ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) সভাপতি পদ। ভারতীয় বোর্ডে না হলেও, এসিসি-তে জয় শাহের বিকল্প খুঁজে পাওয়া গেল। নতুন সভাপতি হলেন শ্রীলঙ্কা শাম্মি সিলভা। এসিসি-তে আগে অর্থ এবং বিপণন দফতরের চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন সিলভা। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, ‘এসিসি-কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। ক্রিকেট এশিয়ার হৃৎস্পন্দন। খেলাটার উন্নতির জন্য সকল সদস্যের…
গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। যে জয়ে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শনিবার (৭ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ১৭৮ রান করে রংপুর। জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা…
পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। দুবাইয়ে মারুফ মৃধা-ইকবাল হোসেন ইমনদের বোলিং তোপে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১১৬ রানে গুটিয়ে যান পাকিস্তান যুবারা। ৩ উইকেট হারিয়ে ১৬৭ বল হাতে রেখে অনায়াসে ১১৭ রানের লক্ষ্য তাড়া করেছে আজিজুল হাকিম তামিমের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। ছোট লক্ষ্য তাড়ায় যুব টাইগাররা দেখেশুনে শুরুর পর স্ট্রাইকরেট বাড়িয়েছেন প্রয়োজনমতো। মাত্র ৩৯ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন গ্রুপপর্বে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করা তামিম। ফলে…
আহত যুবলীগ কর্মীর নাম রুহুল আমিন রুবেল । তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, হামলায় অভিযুক্ত বিএনপি কর্মীরা প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় যুবলীগের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এতে তাঁর এক হাত ও পা ভেঙে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন রুবেল জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে তাঁর মোটরসাইকের সামনে হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাত কয়েকজন। যার নেতৃত্বে ছিলেন বিএনপি…
ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাস করেছেন ফরাসি আইনপ্রণেতারা। ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) এই ভোট অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের। ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে মাত্র তিন মাস দায়িত্ব পালনের সুযোগ মিলল মিশেল বার্নিয়ের। গত সোমবার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সামাজিক নিরাপত্তা বাজেট পাস করেন তিনি। যার ফলে সৃষ্ট বির্তকের জেরে তাঁর বিপক্ষে পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোট হয়। হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান বার্নিয়ে। ১৯৬২ সালের পর দেশটিতে এই প্রথম অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা ঘটল। স্থানীয় সময় গতকাল বুধবার ৫৭৭ সদস্যের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন ৩৩১…
আন্তর্জাতিক ক্রিকেটে শারমিন আকতার সুপ্তার ফেরাটা হয়েছে দুর্দান্ত। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন সর্বোচ্চ রান। দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। দুর্দান্ত পারফরম্যান্স করে আইরিশদের হোয়াইটওয়াশ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। তিন ম্যাচে ২১১ রান করে সিরিজসেরাও হয়েছেন শারমিন। ক্লার্ক ও হজ নভেম্বরে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সিরিজে সর্বোচ্চ ১৪২ রান করেন হজ। গড় ও স্ট্রাইকরেট ৭১ ও ১৬৩.২১। দুটি ফিফটি ছিল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্লার্কের…
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ধ্বংস করার লক্ষ্যে ৮৪৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইলন মাস্কের মহাকাশযান, রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। ১৯৯৮ সালে নাসা, রাশিয়ার রসকসমস, ইউরোপের ইএসএ, জাপানের জেএএক্সএ এবং কানাডার সিএসএর সহযোগিতায় আইএসএস তৈরি হয়েছিল। এটি বিজ্ঞানীদের এমন পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ দিয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও করা সম্ভব নয়। এই স্টেশন পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল ওপরের কক্ষপথে ঘোরে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ধ্বংস করার লক্ষ্যে ৮৪৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৯ হাজার ৮৭২ কোটি ১০…
চলমান পরিস্থিতিতে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই। সেই অপপ্রচারের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ২৮ ডিসেম্বর কলকাতার মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার। আর সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই সোশ্যালে বিতর্কের ঝড়। মধ্যগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপে চলছে এই বয়কটের ডাক। সেখানে লেখা হয়েছে, ‘ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি, ২৮ ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোনো শিল্পীকে দয়া করে কোনো অনুষ্ঠান করতে দেবেন না।…
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অভিযানকে জাতি হত্যা বা জেনোসাইড বলে উল্লেখ করেছে। রয়টার্স আজ বৃহস্পতিবার অ্যামনেস্টির এক প্রতিবেদনের সূত্রে জানায়, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষাৎকার, ছবি, ভিডিও, কয়েক মাস ধরে করা তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি বিশ্লেষণ করেছে সংস্থাটি। এরপর গাজায় ইসরায়েলি অভিযানকে ‘জেনোসাইড’ হিসেবে অভিহিত করেছে। দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ডকে জেনোসাইড হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত “হালকাভাবে, রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে” নেওয়া হয়নি। সেখানে জাতি হত্যা ঘটছে। ছয় মাস ধরে পর্যবেক্ষণের পর এ নিয়ে আমাদের মনে বিন্দুমাত্রও সন্দেহ নেই।’ ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত জেনোসাইডের…
কোচিং ক্যারিয়ারে এমন বাজে সময় আগে কখনও দেখেননি পেপ গার্দিওলা। এই ম্যাচে আগে ইংলিশ লীগে তার দল হেরেছে টানা চার ম্যাচ। জয়ের দেখা পাননি চ্যাম্পিয়ন্স লীগ এবং কারাবাও কাপেও। সবমিলিয়ে টানা সাত ম্যাচের মধ্যে হার ছয়টিতেই। বাকি এক ম্যাচ শেষ করে ড্র দিয়ে। অবশেষে হারের বৃত্ত থেকে বের হয়ে গত রাতে সিটি পেয়েছে তাদের অধরা জয়। কোচের সঙ্গে মন কষাকষির গুঞ্জন উড়িয়ে দিয়ে ৩৩ বয়সী এই মিডফিল্ডার ডি ব্রুইন মাঠে নামেন আর্মব্যান্ড পরে। ইত্তিহাদে প্রথমার্ধের ৮ মিনিটেই বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনের হেড থেকে দলকে এগিয়ে দেন বার্নার্ডো সিলভা। ম্যাচের ৩১তম মিনিটে ব্রুইন নিজেই করেন আরেক গোল। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ম্যাচের…
ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার স্বাদ ভুলে টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে তারা।তাই জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগ্রেসদের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। দেড় বছর আগে ১৪৬ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে পাড়ি দেয় তারা। কিন্তু আজ এর চেয়েও বেশি কঠিন পরীক্ষা দিতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলে। শেষের দিকে অবশ্য আয়ারল্যান্ড সেভাবে ঝড় তুলতে পারেনি। শেষ ১৪ বলে ২…
রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ৫ ডিসেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয় তাকে। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ‘‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানার একটি মামলায় হাজিরার তারিখ ধার্য ছিল আজ। সেই মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’’ তিনি আরও বলেন, ‘‘এদিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে শ্যেন অ্যারেস্ট দেখানোর…
চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব রেলস্টেশনে নামেন এবং রেলস্টেশনে ঘোরাঘুরি করছিলেন। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ভৈরব থানার পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা চন্দন। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি (গোয়েন্দা পুলিশ) গত দুই দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়।…
দৈনিক জনজাগরণ ডেস্কঃ (নিজস্ব সংবাদ প্রতিনিধি) শাহরিয়ার রাসেলের অপকর্মের আঁতুড়ঘর মানিকদী! রাজধানীর ঢাকা ক্যান্টমেন্ট থানাধীন মাদিকদী, ইসিবি চত্বর , সহ অত্র আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে শাহরিয়ার রাসেল নামে স্বেচ্ছাসেবকলীগ এর পদধারী নেতা শাহরিয়ার রাসেল। যদিও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে সে ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কিন্তু পট পরিবর্তনের সাথে সাথে সে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সরব এবং তার লালিতে পালিত বাহিনী ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ত্রাসের রাজত্বের শেষ কোথায়? শাহরিয়ার রাসেল সম্পর্কে তার আপন ছোট-ভাই জনি ফেসবুক স্ট্যাটাসে লিখে- তাকেও তার বড় ভাই রাসেল গুলি করে মেরে ফেলবে বলে উল্লেখ…
আনোয়ারায় এক বিশেষ অভিযানে চার কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বাসা তল্লাশি করে উদ্ধার করা হয় নগদ ১৮ লাখ টাকাও। মঙ্গলবার ৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান ও মো. আবু হানিফ ২ ভাই। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়। তবে পালিয়ে যায় ইয়াবা…
মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম স্কুলে আগুন ও ভাঙচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৬ সেপ্টেম্বর উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বাদী শাহীন খান বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসামিরা গা ঢাকা দেন এবং অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। আসামিরা গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দড়গ্রাম বহুমুখী উচ্চ…
ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা দল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে এমন প্রস্তাব দিচ্ছে, যার মধ্যে ইউক্রেনকে একটি বড় অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। রয়টার্সের বিশ্লেষণ ও ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সাক্ষাৎকারে এই তথ্য উঠে এসেছে। তবে, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ভূখণ্ড ছাড়তে হলেও, দেশটি ন্যাটো সদস্যপদ পাবে না—এমনটি স্পষ্ট হয়েছে। ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন বিষয়ক বিশেষ দূত সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোগ ও ট্রাম্পের শীর্ষ তিন উপদেষ্টার দেয়া প্রস্তাবগুলোতে অনেকটা একমত দেখা গেছে। তাদের প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম, ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়ার সুযোগ না দেয়া। তারা মস্কো-কিয়েভ আলোচনায় আনার জন্য ‘ক্যারট অ্যান্ড স্টিক’ নীতি অনুসরণ করতে চান, অর্থাৎ কিয়েভ যদি আলোচনায় বসতে অস্বীকার করে, তাহলে পশ্চিমা সহায়তা…
পূর্ব-ঘোষণা ছাড়াই ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এই সফরে চলতি মাসে কিয়েভকে ৬৮৩ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস দুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য কিয়েভে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিল এক রহস্যময় রুপালি রঙের স্যুটকেস। যা তিনি এক মুহূর্তের জন্যও হাতছাড়া করেননি। আর মূলত, স্যুটকেসটি হাতছাড়া না করার কারণেই সেটিকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম প্রাভদা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে বিল্ড বলেছে, ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই শলৎস ইউক্রেন সফর করতে চেয়েছিলেন। চ্যান্সেলর এই সফরে জানতে চান, সংঘাতের…
বাবা হলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের ঘর আলো করে এসেছে ছেলে সন্তান। কাটার মাস্টার সামাজিক মাধ্যমে আজ সেটা নিশ্চিত করেছেন। পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ‘পারিবারিক কারণ’টা কী, জানা গেল আজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের এই পেসার জানিয়েছেন, পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে আজ ভূমিষ্ট হয়েছে মোস্তাফিজের ছেলে। আজকের পত্রিকাকে কাটার মাস্টার সেটা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁহাতি পেসার বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৪৮ মিনিটে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ আমরা ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে এবং মা দুজনই ভালো আছেন। তাদের জন্য প্রার্থনা করবেন।’…
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৮১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ বুধবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা চালিয়ে ১৮১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানে ২৭টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।
বিদ্যুৎ খাতে মূল সমস্যাগুলোর সমাধান করলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বছরে প্রায় ১৪ হাজার (১৩ হাজার ৮০০ কোটি টাকা বা ১২০ কোটি মার্কিন ডলার) কোটি টাকা সাশ্রয় হতে পারে। বর্তমানে এই পরিমাণ অর্থ সরকারি ভর্তুকির মাধ্যমে ব্যয় হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি গবেষণা থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) এক নতুন গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সাশ্রয় অর্জন করা সম্ভব—যদি শিল্প খাতে যে পরিমাণ চাহিদা আছে তার অর্ধেক, যা বর্তমানে ক্যাপটিভ জেনারেটরের (নিজস্ব বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো) মাধ্যমে পূরণ হয়, সেগুলো জাতীয় গ্রিডে যুক্ত করা যায়, ৩ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি…
দ্ধবিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল বৃহস্পতিবার ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার ৩ ডিসেম্বর রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আজ বুধবার রাতে লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৬৫ বাংলাদেশি। আর মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন ৪০ জন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সীমান্ত পিলার ২০৪/এমপি হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তিনি আরো বলেন, ১০/১২ দিন আগে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ…
ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বুধবার তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গত সোমবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা ও আগুন দেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পোস্টটির অনুবাদ কালের কণ্ঠের পাঠকদের জন্য তুলে ধরা হলো : শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় কিছু মহলে অপপ্রচার ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রবণতা বাড়ছে। এসব বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক বক্তব্য প্রতিবেশী দুই দেশের মধ্যে মতবিরোধ ও সংঘাতের পরিবেশ সৃষ্টি করছে। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনৈতিক মহল থেকে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এই প্রপাগান্ডা দুই…
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল মঙ্গলবার এই বিবৃতি দেন। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২ ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘একটি স্বাধীন-সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামিয়ে…
দুই যুগ আগে ফাস্ট বোলারের সঠিক পরিচর্যার বিষয়ে একদমই সচেতন ছিল না বাংলাদেশ। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০১ সালের ডিসেম্বরের হ্যামিল্টন টেস্টে মাশরাফি বিন মর্তুজার ছটফটানি কানেই তোলেননি তখনকার অধিনায়ক। স্বাগতিক দলের একমাত্র ইনিংসে ২৭ ওভার বোলিং করার পথে পাঁজরের চোটে কাবু এই ফাস্ট বোলার বারবারই ‘আর পারছিনে’ বলে আকুতি জানিয়েও রেহাই পাননি। অধিনায়কের মুখ থেকে ভাঙা রেকর্ডের মতো শুনেছেন, ‘তুই না করলে বোলিংটা করবে কে?’ এখন অবশ্য পরিস্থিতি বদলেছে। ফাস্ট বোলারদের খেলানো হয় রয়ে-সয়ে। পর্যাপ্ত বিশ্রাম দিয়ে রাখা হয় ঝরঝরে। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের সময় বিশ্রাম পেয়ে সতেজ নাহিদ রানা জ্যামাইকার স্যাবাইনা পার্কে গতির এমন ঝড় তুলেছেন যে ধারাভাষ্যকরা…
সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এমন অবস্থার মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে। বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার…
দেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও সম্প্রচারিত চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। গতকাল মঙ্গলবার রিট আবেদনটি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। পরে এই আইনজীবী কালের কণ্ঠকে বলেন, আদালতে বুধবারের কার্যতালিকায় রিট আবেদনটি শুনানির জন্য থাকতে পারে। শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর ১৫ ধারা এবং শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা, ২০১০-এর ৯ ও ১৩ বিধি অনুসারে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে বিএনপি। ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।’ বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে সভা ডেকেছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
