নিলামে নাম ওঠার তালিকায় তরুণ রিশাদ ১৮৭ নম্বরে। সব মিলিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৫৭৭ জনের।নিলাম থেকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেলেও আইপিএলে আগ্রহ জাগাতে পারেননি রিশাদ। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ। সেখানে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন তিনি। তবে পুরো মৌসুম থাকতে পারবেন না। বাংলাদেশ জাতীয় দল ও বিপিএল নিয়ে ব্যস্ততার কারণে বিসিবি থেকে এক সপ্তাহের জন্য বিগ ব্যাশে খেলার অনুমতিপত্র পেতে যাচ্ছেন তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার দল পাওয়ার সম্ভাবনা জাগে। কিন্তু দর কষাকষির জন্য আহ্বান করা হলেও তাকে দিয়ে আগ্রহ দেখায়নি কেউ।
অবশ্য প্রথমবার আইপিএলের নিলামে না দিলেও খুব একটা আশা রাখেননি রিশাদ নিজেও। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’
আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম ছিল। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজুর রহমানের নাম। টাইগার এই পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি সাবেক দল চেন্নাই সুপার কিংসসহ কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম।
সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। সবমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।

