Author: admin

পকেটে টাকা বাড়তেই টাকার ফোয়ারা উঠল আইপিএলের মেগা নিলামে। সৌদি আরবের জেড্ডায় নিলামের প্রথম দিনে মোট ৭২ জন খেলোয়াড় দল পেলেন। তাঁদের জন্য মোট ৪৬৭.৯৫ কোটি টাকা খরচ করা হল। অবিক্রিত থাকলেন মাত্র ১২ জন। আর তারইমধ্যে রেকর্ড তৈরি করে ফেলেছেন ঋষভ পন্ত। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। ২৭ কোটি টাকায় তাঁকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজ মোট ৮৪ জনের নাম নিলামে উঠল। কোন খেলোয়াড় কত টাকা পেলেন, কত দলে গেলেন, কে অবিক্রিত থাকলেন, সেটার টাটকা আপডেট দেখে নিন। ৭২ জনের দর ৪৬৭.৯৫ কোটি টাকা! IPL নিলামের প্রথমদিনে কারা দল পেলেন? অবিক্রিত কারা? ঋষভ পন্তকে ২৭ কোটি টাকায়…

বিস্তারিত পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র‍্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র‍্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে। বিবিসি জানিয়েছে, র‍্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের…

বিস্তারিত পড়ুন

১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন। পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা বিএনপির নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে ষড়যন্ত্র মূলকভাবে গ্রেপ্তার করা হয়। আজ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। র আগে গত ৭ নভেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে আটক করে। এ সময় তার বসতঘর থেকে…

বিস্তারিত পড়ুন

মার্কির প্রথম সেটের শেষ ক্রিকেটার হিসেবে তোলা ঋষভ পান্তের নাম। একেবারে শুরু থেকেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। পরবর্তীতে বিডে যুক্ত হয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে লক্ষ্ণৌর কাছে হার মানে তারা। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পান্তকে দলে নেয় তারা। দিল্লি রাইট টু ম্যাচ ব্যবহার করলেও ২৭ কোটিতে পান্তকে দলে টেনেছে লক্ষ্ণৌ।

বিস্তারিত পড়ুন

এ আর রাহমানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পাঁচ দিন পর নীরবতা ভাঙলেন সায়রা বানু। সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো অডিও বার্তায় রাহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সায়রা। ইউটিউবার ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন, তাঁর পরিবার ও রাহমানকে নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য না ছড়াতে। একইসঙ্গে সায়রা জানিয়েছেন, কয়েক মাস ধরে অসুস্থ তিনি। চিকিৎসার জন্য তাই মুম্বাইয়ে থাকছেন। সায়রা বানু বলেন, ‘আমি সায়রা, বর্তমানে মুম্বাইয়ে আছি। কয়েকমাস ধরেই থাকছি এখানে। এ কারণেই রাহমানের কাছ…

বিস্তারিত পড়ুন

পর্তুগিজ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। যেভাবে গোল ও অ্যাসিস্ট করছেন তাতে তার বয়স ও খেলার পজিশন ভিন্ন মনে হতেই পারে। অবশ্য ক্যারিয়ারজুড়ে ভালো পারফর্ম করেও প্রধান তারকাদের ভিড়ে আড়ালেই থেকে গেছেন ডি মারিয়া। চলতি মৌসুমে তিনি বেনফিকার হয়ে ১৬ ম্যাচে ৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও। পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে কাল এস্ত্রেলা আমাদোরার মুখোমুখি হয় জায়ান্ট ক্লাব বেনফিকা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ডি মারিয়া। তার নেওয়া প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে আবারও ফেরত আসে, পরে বাঁ পায়ের জোরালো শটে তিনি সফল লক্ষ্যভেদ করেন।…

বিস্তারিত পড়ুন

মূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে আজ রোববার সকাল ১০টা থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তাঁরা। অবরোধের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। সরেজমিনে দেখা যায়, সড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত রিকশাচালকদের ধাওয়া করে স্থানীয় বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে চালকেরা। ওই হামলায় বাসযাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।…

বিস্তারিত পড়ুন

রাজস্থান র‌য়্যালসের হয়ে কয়েক মৌসুম খেললেও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে ধরে রাখেনি তারা। তবে নিলাম থেকে দলে পেতে আগ্রহ দেখায় রাজস্থান। যদিও পরবতর্তীতে তারা লড়াইয়ে থাকেনি। লম্বা সময় বিড করেছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। শেষ মুহূর্তে যোগ দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট দলে নিয়েছে জস বাটলার। ২০২৫ মেগা নিলামে মার্কি সেটের প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয় আর্শদীপ সিংয়ের নাম। ভারতের বাঁহাতি পেসারের জন্য সবার আগে বিড করে চেন্নাই সুপার কিংস। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে আর্শদীপকে দলে টেনে দেয় হায়দরাবাদ। তবে…

বিস্তারিত পড়ুন

শ্রেয়াস আইয়ারের অধীনে সবশেষ মৌসুমে শিরোপা জিতলেও তাকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামে ডানহাতি ব্যাটারের নাম ওঠার পর সবার আগে তাকে দলে টানার আগ্রহ দেখায় তারা। যদিও পরবর্তীতে সরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দারুণ এক লড়াই করেছে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। সবশেষ মৌসুমে ২৪ কোটি ৭৫ ‍লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। যা ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড। মেগা নিলামে অবশ্য সেটা ভেঙে দিয়েছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব ও দিল্লির লড়াইয়ে ভারতের ব্যাটারের দাম উঠেছে ২৬ কোটি ৭৫ লাখ রুপি। দিল্লিকে লড়াইয়ে হারিয়ে আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব।

বিস্তারিত পড়ুন

সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক হারে বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েলি দখলদারেরা। তবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিছু বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সেই উৎসাহে ভাটা পড়েছে। কিন্তু, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প ফিরে আসায় ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা নতুন করে আশায় বুক বাঁধছেন। আশা করছেন, এবার তারা পশ্চিম তীরকে পুরোপুরি গিলে ফেলে ইসরায়েলে অধিভুক্ত করে নেবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কিছু বসতি স্থাপনকারী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধেছেন যে, এই অঞ্চলে তারা ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেবেন। অথচ, ফিলিস্তিনিরা এখনো পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হিসেবে দেখেন। বছর দু-এক আগে…

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার দিকে তা খুলে দেওয়া হয়। জাবি শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের দিকে যান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। সাড়ে ১১টার দিকে আবার তাঁরা…

বিস্তারিত পড়ুন

বিগত সময়ে বঞ্চিত হওয়া অতিরিক্ত সচিবদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে চাকরি থেকে বিদায় করবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গ্রেড-১ পদে পদোন্নতি দিলে তাঁরা সামাজিক ও পারিবারিক মর্যাদা এবং আর্থিকভাবে লাভবান হবেন।’ জনপ্রশাসনে বর্তমানে ৪৬৫ জন অতিরিক্ত সচিব রয়েছেন। তবে এদের সবাইকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হবে না বলে জানান জনপ্রশাসন সচিব।

বিস্তারিত পড়ুন

তাতে তিনি পেছনে ফেলেন স্যার ডন ব্রাডম্যানকে। স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে। ২৯ সেঞ্চুরি করে টেস্টে এত দিন ব্রাডম্যানের সমান সেঞ্চুরি ছিল কোহলির। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে ছাড়াতে সময় লাগল ১৬ মাস। টেস্টে সবশেষ কোহলি সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদে। প্রায় দেড় বছর পর আজ পার্থে সেঞ্চুরি করে সংখ্যাটাকে ৩০ নম্বরে নিয়ে গেলেন ভারতীয় ব্যাটার। কোহলি সেঞ্চুরি করার পরপরই ইনিংস ঘোষণা…

বিস্তারিত পড়ুন

মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে। তবে আজ সকালে পূর্বনির্ধারিত অনুশীলন বাতিল করে হোটেলেই সময় কাটিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দুপুরে প্রস্তুতি শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের তরুণ পেসার মারুফা আক্তার। প্রস্তুতি ও সিরিজের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা চেষ্টা করব সিরিজের তিনটি ম্যাচই জেতার। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই এই সিরিজ জয়ই…

বিস্তারিত পড়ুন

বোর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে বিরাট কোহলির সেঞ্চুরির পর ৪৮৭ রানে ইনিংস ঘোষনা করেছে ভারত। এতেই অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছে বুমরার দল। অবশেষে তিন ফরম্যাটের ক্রিকেটে ২৯ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। ১৩৫তম ওভারে লাবুশেনের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। তার টেস্ট ক্যারিয়ারে এটি ৩০তম সেঞ্চুরি। আর সব ধরনের ক্রিকেটে ৮০ তম। ভারত ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৬ উইকেটে ৪৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৫৩৪ রান করতে হবে। বিরাট কোহলির আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়ালও। ১৬১ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন এই ওপেনার। দ্বিতীয়…

বিস্তারিত পড়ুন

বান্দরবানের রুমার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিনজন সদস্য নিহত হয়েছেন। রোববার অভিযানে অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান আছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানকে আজকের মধ্যে পদত্যাগের দাবিতে দুপুর আড়াইটায় সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি টিম দুই ডিজির পদত্যাগের আল্টিমেটাম দেন। পরবর্তীতে তারা বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবন সামনে দুপুর আড়াইটায় সর্বদলীয় ডাক দেন। গভর্নর নেতৃবৃন্দদের বলেন, আপনারা ধৈর্য ধরুন। বিষয়টি দেখছি। এদিকে রোববার দুই দফায় ডিজি নূরুন নাহারের সঙ্গেও দেখা করেনও একই দাবি জানান কর্মকর্তারা।

বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। এতে প্রেসক্লাবের সামনের উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। এদিকে প্রেসক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা। তাদের দাবি হলো- ব্যাটারিচালিত…

বিস্তারিত পড়ুন

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট স্থাপনে প্রয়োজন হবে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটি বাস্তবায়নে এখন বিদেশি অংশীদার খুঁজছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জাপানের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে বলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে। পরিশোধনাগার ইআরএল ১৯৬৮ সালে চট্টগ্রামে তৈরি হয়। প্রতিষ্ঠানটি বছরে ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করতে পারে। এটি পরিচালনা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে থাকা বিপিসি। নতুন প্রকল্পে ৩০ লাখ টন সক্ষমতার আরেকটি ইউনিট করার কথা। ‘ইনস্টলেশন অব ইআরএল-২’ নামের প্রকল্পটি নেওয়া হয় ২০১২ সালে। কিন্তু সক্ষমতা…

বিস্তারিত পড়ুন

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান। রবিবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, ২০ হাজারের বেশি নতুন নিয়োগ আসছে। এখানে সবগুলোই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে। ওই কর্মকর্তা আরো জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সব কিছু জানাবেন।

বিস্তারিত পড়ুন

ম্যাচ জিততে না পারায় হতাশ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। এগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান। জয়, পরাজয়, ড্র—লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার সঙ্গে এরই মধ্যে জিনিস তিনটির সঙ্গে পরিচয় হয়ে গেছে। যেখানে বালাইদোস স্টেডিয়ামে গত রাতে ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই। ম্যাচে ৬০ শতাংশ বলের দখল ছিল বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই পথ হারাতে শুরু করে কাতালানরা। সেলতা ফিগো-বার্সা ম্যাচ…

বিস্তারিত পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি। মুশফিকের আঙুলের চোট গুরুতর। তাঁর পুরোপুরি সেরে উঠতে ছয় সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে আরও জান গেছে, মুশফিক বর্তমানে মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে নিয়মিত জিম করছেন এবং সতর্কভাবে পুনর্বাসন প্রক্রিয়াও অনুসরণ করছেন। মুশফিক যদি পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে ফেরেন তবে তাঁর চোট আবার বাড়তে পারে এবং লম্বা সময়ের জন্য…

বিস্তারিত পড়ুন

চোটজর্জর ম্যানচেস্টার সিটির দুর্দশার দিন বেড়েই চলেছে। টানা চার হারে আগেই লজ্জার নজির গড়েছিল ইতিহাদের ক্লাবটি। এবার ঘরের মাঠেই এলো পঞ্চম হার। টটেনহ্যামের কাছে তারা একে একে চার গোল হজম করেছে। পেপ গার্দিওলার দলটি ইতিহাদে সবচেয়ে বড় ব্যবধানে হার দেখল টটেনহ্যামের কাছে। এর আগে চার বা এর বেশি গোল খেয়ে সিটি হেরেছিল ২০০৩ সালে। আর্সেনালের বিপক্ষে তাদের সেই ম্যাচটি ছিল তখনকার ঘরের মাঠ মেইন রোডে। ইতিহাদে এমন হতাশার ম্যাচে জোড়া গোল করেছেন সফরকারী মিডফিল্ডার জেমস ম্যাডিসন। পেদ্রো পোরো ও ব্রেনান জনসন একটি করে গোল করে তাদের কফিনে শেষ পেরেক ঠোকেন। সিটিকে মাত্র সাত মিনিটের ব্যবধানে পরপর দু’বার ঝাকুনি দেন ম্যাডিসন।…

বিস্তারিত পড়ুন

আজ পার্থ টেস্টের তৃতীয় দিন। অ্যান্টিগা টেস্টেরও তৃতীয় দিন। এছাড়াও জিম্বাবুয়ে-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি: অ্যান্টিগা টেস্ট-৩য় দিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজরাত ৮টা, টি স্পোর্টস ও নাগরিক পার্থ টেস্ট-৩য় দিন অস্ট্রেলিয়া-ভারতসকাল ৮-২০ মি., স্টার স্পোর্টস ১ ১ম ওয়ানডে জিম্বাবুয়ে-পাকিস্তানবেলা ১-৩০ মি., পিটিভি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ সাউদাম্পটন-লিভারপুলরাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইপসউইচ-ম্যান ইউনাইটেডরাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বিস্তারিত পড়ুন

২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই অবস্থা দেখে হতাশ দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো দি নাজারিও। বিশ্বকাপ জয়ী সাবেক এই স্ট্রাইকারের মতে, ব্রাজিল দলে একটা বড় পরিবর্তনের দরকার। আর সেটা করতে নিতে চান তিনি নিজেই, হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি। সম্প্রতি নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’—এর এক অনুষ্ঠানে রোনালদো বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলে উল্লেখযোগ্য পরিবর্তন দরকার। এর মানে সবকিছু পরিবর্তন করতে হবে তা নয়। গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা। এনজো ফার্নান্দেসের অ্যাসিস্টে ১৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। এ মৌসুমে লিগে ১০ গোলে (৭ গোল, ৩ অ্যাসিস্ট) অবদান রাখলেন সেনেগালিজ ফরোয়ার্ড। ৭৫ মিনিটে ব্লুজদের ব্যবধান বাড়ান এনজো। আর্জেন্টাইন মিডফিল্ডারের এ মৌসুমে এটিই প্রথম গোল। তবে লেস্টার ম্যাচ জমিয়ে তুলে অন্তিম সময়ে। যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় তারা। তবে বাকি সময় সমতায় ফেরার চেষ্টা করলেও এনজো মারেসকার দলের রক্ষণদেয়াল ভাঙতে পারেননি। লিগে দুই ড্রয়ের পর জয়ে ফেরা চেলসির এ মৌসুমে…

বিস্তারিত পড়ুন

টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শুরুতে হাসান মাহমুদ ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নাড়িয়ে দিয়েছিলেন বটে। তবে সেই ধাক্কা সামলে ক্যারিবীয়রা সামলে উঠেছে দারুণভাবে। অষ্টম উইকেট জুটিতে জাস্টিন গ্রিভস ও কেমার রোচ করলেন ১৪০ রানের জুটি। যা বাংলাদেশের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেটে রেকর্ড জুটি। এর আগে ২০০৯ সালে গ্রেনাদার সেন্ট জর্জেসে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে ৫৯ রানের জুটি গড়েছিলেন ট্রেভিস ডাউলিন ও…

বিস্তারিত পড়ুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি সংস্করণ শুরুর আগে বসে খেলোয়াড় কেনাবেচার নিলাম। তবে মেগা নিলাম হয় ৩ বছর পরপর। এবার সেই নিলামের পালা। আজ থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে দুই দিনের মেগা নিলাম। এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিল ১৫৭৪ ক্রিকেটার। তবে নিলামে তোলা হবে ৫৭৭ জনকে। তার মধ্যে ৩৬৭ জন খেলোয়াড় ভারতের, ২১০ বিদেশি। এদের মধ্যে দল পাবেন ২০৪ জন (বিদেশি ৭০)। নিলামের আগে অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রেখেছে। সেই চুক্তির ব্যয় বাদ দিয়েই বাকি টাকা দিয়ে খেলোয়াড় কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তার মধ্যে সর্বোচ্চ ১১১.৫ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে নামবে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের হাতে…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে। বাংলাদেশের পেসারদের মধ্যে এক বছরে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড হাসান করেছেন গতকাল অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। ২৫ বছর বয়সী পেসারের ৮ টেস্টের ক্যারিয়ারে উইকেট এখন ২৬। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। এছাড়া সাকিব ২০১০ ও ২০১৪ সালে টেস্টে নিয়েছিলেন ২৭টি করে উইকেট। টেস্টে যে…

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন। নিহতেরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সকালে শরীফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে…

বিস্তারিত পড়ুন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ এই রাজা। তবে কিছু দিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা…

বিস্তারিত পড়ুন

সৌগত বসু, ঢাকা মেট্রোরেল চালানো কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পদে আর আমলা-নির্ভরতা থাকছে না। গত ৯ অক্টোবর প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এমডি পদের জন্য সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০১৭ সালে কার্যত স্বেচ্ছাচারীভাবে নিয়ম সংশোধন করে অবসরপ্রাপ্ত সরকারি সচিব বিশেষ করে সড়ক পরিবহন খাতের অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার বিধান করা হয়েছিল। ডিএমটিসিলে এ পর্যন্ত কাজ করা দুই এমডিই আমলা। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০১৩ সালে কোম্পানির যাত্রা করার সময় কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে জাপানি বিশেষজ্ঞদের পরামর্শে বিশেষায়িত অভিজ্ঞতার এমডি নিয়োগের নিয়ম করা হয়েছিল। সেখানে ২০…

বিস্তারিত পড়ুন

দেশে প্রতিদিন ১ হাজার ৩৪০টি অপরিণত শিশুর জন্ম হচ্ছে। সে হিসাবে ঘণ্টায় অপরিণত শিশুর জন্ম হচ্ছে ৫৬টি। দেশে অপরিণত শিশু জন্মে প্রতিরোধ কার্যক্রমে গতি নেই। এখনো বছরে সাড়ে চার লাখ অপরিণত শিশুর জন্ম হচ্ছে। অপরিণত শিশু জন্মের হারে বাংলাদেশের অবস্থান বিশ্বের শীর্ষে। এটি প্রতিরোধে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যথাযথ নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাড়াতে হবে তদারকি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান আলোচকেরা। বিএসএমএমইউতে গতকাল শনিবার সকালে সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণত মাতৃগর্ভে ৩৭ থেকে ৪২ সপ্তাহ থাকার পর শিশুর জন্ম হয়। জন্মের…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ৮৩ বছর বয়স হয়েছিল তাঁর। প্রধান বিচারপতির কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, আজ রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায়…

বিস্তারিত পড়ুন

উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার পর প্রকল্পে ব্যবহৃত গাড়ির বেশির ভাগই সরকারি দপ্তরে জমা হয় না। প্রভাবশালীরা কৌশলে এসব গাড়ি ব্যবহার করেন। ফলে প্রকল্পের গাড়ির ব্যবহার ও জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। প্রকল্প শেষ হওয়ার তিন মাস আগে প্রকল্পে ব্যবহৃত গাড়ির সংখ্যা এবং অবস্থা জানিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন শাখা। প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারি যানবাহন অধিদপ্তরেও ওই প্রতিবেদনের অনুলিপি দিতে হবে। সরকারি পরিবহন পুলে প্রকল্পের গাড়ি জমা হওয়ার পর প্রকল্পওয়ারি ত্রৈমাসিক প্রতিবেদন নিয়মিতভাবে পরিকল্পনা বিভাগের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পেশ করা হবে…

বিস্তারিত পড়ুন

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন আজ রোববার দুপুরে শপথ নেবে। সুপ্রিম কোর্টে সিইসিসহ চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার দুপুর দেড়টায় শপথ অনুষ্ঠান হতে পারে। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। ১৯৫৩ সালের ১ জুলাই তার জন্ম। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৭৭ সালে। দুই বছর পর ১৯৭৯ সালে…

বিস্তারিত পড়ুন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ। তিনি জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর…

বিস্তারিত পড়ুন

ডিভোর্সের পথে হাঁটছেন অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান। এই খবর প্রকাশের পরই এ গায়ক কত টাকার মালিক তা জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন তার অনুরাগীরা। কেননা বলিউড ইন্ডাস্ট্রিতে শুধু বিয়ে নয়, বিচ্ছেদেও খরচ হয় কোটি কোটি টাকার। সংগীত জীবনের সাফল্য এ আর রহমানকে সারা বিশ্বে শুধু জনপ্রিয় করেনি, বানিয়েছেন ভারতের সেরা ধনী গায়কেরও একজন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংগীতশিল্পীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর তিনি কত টাকার মালিক এমন প্রশ্ন ঘুরছে সামাজিকমাধ্যমে। এ কারণে ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ’ গায়কের সম্পত্তির বিবরণের একটি প্রতিবেদন তৈরি করে। বুধবার (২০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে এ আর…

বিস্তারিত পড়ুন

বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন এ অভিনেত্রী। এরপর শুরু করেন সংসার। গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান জন্মের দেড় বছর পার না হতেই আবার মা হতে চলেছেন সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন— এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন। কিছু দিন আগে রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া…

বিস্তারিত পড়ুন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শেষ নেই। অথচ নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা। এ নিয়ে মুখ খুললেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি সাধারণত পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব কম কথা বলেন। কারণ এসব করে তার পরিবারের সম্মান নষ্ট হতে দিতে চান না বিগবি অমিতাভ বচ্চন। । কিন্তু সেই পরিবারকে নিয়েই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কথা বললেন তিনি। সদ্য অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা বচ্চন পা দিল কৈশোরে। মা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে নিয়েছেন। তার আঙুলে বিয়ের…

বিস্তারিত পড়ুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন। মাঝে মধ্যে তিনি ছবি ও ভিডিও শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন। এবার ‘বিষ’ নিয়ে করুণ একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। শনিবার (২৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন জয়া আহসান। করুণ চোখে তাকিয়ে থাকা একটি মৃত কুকুরের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই— ক্ষুধার্ত তবু বন্ধু। ছবিটির ক্যাপশনে মৃত কুকুরের কারণও ব্যাখ্যা করেছেন জয়া। অভিনেত্রীর স্ট্যাটাসটি পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো— ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো…

বিস্তারিত পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমনির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল। অসুস্থতার কারণে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে ৫ হাসপাতাল ঘুরে গতকাল শুক্রবার এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। পরিচালকের স্ত্রী উম্মে কুলসুম জানান, শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গত দুই দিনে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কোনো অবস্থায় তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। চিকিৎসকের বরাতে এই পরিচালকের পরিবার জানিয়েছে, শাহ আলম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং…

বিস্তারিত পড়ুন

জমি–সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুর সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের এক নেতা ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং বাড়ি থেকে তাঁদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কম্পপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের আহত নেতার নাম রেদোয়ান খন্দকার ওরফে মাহিন। তিনি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন। মারধরে রেদোয়ানের পাশাপাশি তাঁর বাবা হাফিজুর রহমান, মা মুসলিমা বেগমও আহত হন। তাঁরা জামালপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে আন্দোলনের নেতা রেদোয়ান হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শনিবার দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পৈতৃক বাড়ি ও কৃষি মিলে ৬৪ শতাংশ জমি নিয়ে…

বিস্তারিত পড়ুন

নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে গেল শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গিয়েছে শাহরুখের। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবি সফল বক্স অফিসেও। যদিও তার আগে একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে টানা চার বছর। আসলে ‘জ়িরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ। যে ছবিতেই হাত দিয়েছেন সেটাই ব্যর্থ। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন। শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তাঁর সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিক বার নিজেকে স্নানঘরে আটকে রেখেছেন লম্বা সময় ধরে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে…

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে জেলা ও উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লালদীঘিতে জমায়েত হতে শুরু করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নুরু। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক বলেন, যার যার…

বিস্তারিত পড়ুন

জমকালো আয়োজনের মধ্যদিয়ে হয়ে গেল মেগাস্টার শাকিব খানের দরদ ছবির স্পেশাল স্ক্রিনিং। যেখানে দেশের জনপ্রিয় একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে দরদ র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর ফলে স্ক্রিনিং শো-টি হয়ে ওঠে উৎসবমুখর। জমজমাট এই ইভেন্টে শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরি, ছবিটির পরিচালক অনন্য মামুনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মতো জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ। সিনেমা দেখা শেষে শাকিব খান বলেন, একনল বরাবরই…

বিস্তারিত পড়ুন

বিশ্বের অন্যতম ধনকুবের ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বিবিসি বলছে, বুধবার নিউ ইয়র্কের আদালতে ৬২ বছর বয়সী আদানির বিরুদ্ধে ফৌজদারি আভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রসিকিউটররা বলেছেন, বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতি প্রকল্পে আদানির ভূমিকার জন্য নিউ ইয়র্কের আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, আদানিকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে, সেটাই যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করে বলেন, জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলাসহ সারা বাংলাদেশের আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলার ক্রমবর্ধমান ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অবস্থান আগের সরকারের সময়ে যেমন ছিল, এ সরকারের আমলেও সেটাই রয়েছে। আমরা বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চাই। এটাই…

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের বিস্ফোরক মন্তব্য ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশত্যাগ না করলে সহিংসতা আরও ভয়াবহ হতো, যা দেশের জন্য ভালো হতো না। ড. সাখাওয়াত তাঁর বক্তব্যে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিরোধীদের দমন, মানবাধিকার লঙ্ঘন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সৃষ্ট গণ-অসন্তোষের কথা উল্লেখ করেন। তার মতে, হাসিনার দেশত্যাগের ফলে আরও সহিংস পরিস্থিতি থেকে দেশ রেহাই পেয়েছে। ভয়েস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন এই সম্মেলনের আয়োজন করে। এতে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য আলেকজান্ডার…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ লেবানন জুড়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামলা চালিয়েছে ইসরায়েল। ওই দিন কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওই দিন আহত হয়েছেন ১১২ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩৫৬ জন। ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিক থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। তারা দাবি করছে, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতেই এসব হামলা হচ্ছে। বিমান হামলার মধ্যেই হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ নিধনে সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়ে পয়লা অক্টোবর দক্ষিণ লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল। লেবাননে…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর প্রায় সাড়ে ৫০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এ তালিকায় আর্থিক খাতের অনিয়মে আলোচিত এস আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, এমপি, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পুলিশ, দুদকসহ বিভিন্ন সরকারি সংস্থায় অনেকের অ্যাকাউন্টের তথ্য দিয়েছে বিএফআইইউ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ৬টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে বিএফআইইউ।…

বিস্তারিত পড়ুন

বাজারে সরবরাহ ঠিক থাকলেও সাড়ে তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে আলু। ভারত থেকে ২১ টাকা ৬০ পয়সা কেজি দরে আলু আমদানি করা হচ্ছে। কিন্তু বাজারে সেই আলু ৭৫ টাকা কেজি দরে কিনছেন ক্রেতারা। এদিকে আমদানির পাশাপাশি বাজারে আসতে শুরু করেছে কৃষকের নতুন আলু। অন্যদিকে আলু আমদানিতে শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবুও কমিশন বাণিজ্যে সিন্ডিকেটের কারণে বাজারে হু হু করে আলুর দাম বাড়ছে। জানা গেছে, এই সিন্ডিকেটের গাছ আমদানিকারকরা ও মুল শিকড় শ্যামবাজারের আড়তদার সিন্ডিকেট। আগে থেকেই অবৈধভাবে মুনাফা লাভের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। আমদানিকারকরা কমিশনের মাধ্যমে আড়তদারদের দিয়ে আলু বিক্রি করান। আমদানিকারকরা সর্বোচ্চ…

বিস্তারিত পড়ুন

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৭-১ গোলের ম্যাচ হয়েছে দুইটি। যেখানে গ্রুপ ‌‘এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‌‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে। টুর্নামেন্টে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে গ্রুপ ‌‘এ’ থেকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এবং গ্রুপ ‌‌‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ রানার্সআপ কলম্বিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের…

বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের মতবিনিময়ে আসা সুধীজনরা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি নিজেও এর পক্ষে আছেন বলে জানান। শনিবার (২৩ নভেম্বর) ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ড. তোফায়েল আহমেদ বলেন, নাগরিক সমাজের অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কারণ, স্থানীয় নির্বাচন করার ফলে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে। টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে, তাও নিশ্চিত হয়ে যাবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটা, আর স্থানীয়…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূসপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে চোখের যতœ ও পরিষেবা সম্প্রসারণের জন্য অলাভজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনালের সাথে কাজ ও সহযোগিতা করার জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছেন। অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকির সাথে এক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে চোখের যতেœর সেবা সম্প্রসারণ করতে হবে এবং এ লক্ষ্যে আরা অরবিস ইন্টারন্যাশনালের সাথে কাজ করতে প্রস্তুত। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হড, অরবিস ফ্লাইং আই হাসপাতালের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ডেরেক বাংলাদেশ সফর করছেন। এখন চট্টগ্রামে প্রশিক্ষণ চলছে। ডেরেকে গত বুধবার (২০ নভেম্বর) রাজধানীতে অধ্যাপক ইউনূসের সাথে তার…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে পাচারের জন্য ২৭০টি আইফোন চুরি করে ধরা পড়েছে একটি চক্র।বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের…

বিস্তারিত পড়ুন

শনিবার সিরডাপ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদ্‌যাপন এবং প্রকাশনা উৎসব’। সরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা-শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুবিধাভোগীই আসলে দরিদ্র জনগোষ্ঠী নয়।আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদ্‌যাপন এবং প্রকাশনা উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় এ তথ্য জানানো হয়।ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরসি), সোসাইটি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।…

বিস্তারিত পড়ুন

অধিকাংশ বিপ্লবের পরিণতই খুব এক সুখকর হয় না। বাংলাদেশের একনায়কতান্ত্রিক নেত্রী শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ক্ষমতাচ্যুত হন। তাঁর পতনের পর ক্ষুদ্রঋণের প্রবক্তা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব দেন এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করেন। ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা যে পুলিশকে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি ভারত পালিয়ে যাওয়ার পর পুলিশ আবারও কাজে ফিরেছে। অর্থনীতির পতনও বন্ধ হয়েছে। প্রবাসী আয়ও—যা জিডিপির ৫ শতাংশ—স্থিতিশীল হয়েছে। তবে এত কিছুর পরও বিশাল চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে, তা কেবল দেশের ১৭ কোটির মানুষের জীবনকেই নয়, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত, চীন…

বিস্তারিত পড়ুন

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র‍্যাব মিলনায়তনে বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন। বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, ‘আসন্ন রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করব আমরা।’ আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র‍্যাব মিলনায়তনে আয়োজিত ডিআরইউর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন, এমন একটি পরিস্থিতিতে ছাত্র-জনতার…

বিস্তারিত পড়ুন

ভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবে বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদাতা লালমুয়ানপুয়া পুন্তে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লালমুয়ানপুয়া পুন্তে দক্ষিণ মিজোরামের লংট্লাই জেলার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। যেখানে আলোচনা করা হয়, জেলাটিতে আশ্রয় নেওয়া ২ হাজারের বেশি বাংলাদেশি শরণার্থীকে এই শরণার্থীশিবিরে আশ্রয় দেওয়া হবে। বৈঠকে পুন্তে বলেন, শরণার্থীদের কোনো একটি জায়গায় বসবাস এবং যখন-তখন যত্রতত্র স্থানান্তরের বিরুদ্ধে নিয়মাবলি তৈরি করা উচিত।…

বিস্তারিত পড়ুন

রাজশাহীর পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কী-বোর্ড তৈরি করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন। রাজশাহীতে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর প্রায় ২০ হাজার মানুষের বাস। আজ শনিবার সকালে তাই রাজশাহীতে ‘মালত সাবা’ নামের এই কী-বোর্ডের উদ্বোধন করা হয়। সংগঠনটি ক্ষৃদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ডিজিটাল টুল তৈরিতে কাজ করছে। এ পর্যন্ত ১৬টি ভাষার ডিজিটাল টুল তৈরি করেছে তারা। এবার পাহাড়িয়া ভাষার কী-বোর্ড তৈরি করল ফিল। এই কী-বোর্ড ব্যবহার করে কম্পিউটারে লেখা যাবে। ইউনিকোর্ড হওয়ায় এটি ব্যবহার করা যাবে অনলাইনেও। বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ‘নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তোরণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভা শেষে এ কী-বোর্ডের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মানসি প্লাজা নামের সাততলা ভবনের বেসমেন্টে পুরাতন মালামালে আগুন লাগার খবর পায় তারা। অগ্নিকাণ্ডের খবরে সকাল ৯টা ২০ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে পাঁচটি ইউনিট কাজ করছে। আরও জানানো হয়, এ ঘটনায় কোনো হতাহত নেই। আগুন ভয়াবহ নয়। তবে অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে।

বিস্তারিত পড়ুন

শাহরিয়ার হাসান, ঢাকা গত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ। তাঁরা যেন বিদেশে পালাতে না পারেন, সে জন্য বাতিল হচ্ছে তাঁদের অফিশিয়াল পাসপোর্ট। ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর অনেক পুলিশ সদস্যই কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তর থেকে তাঁদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হলেও ১৮৭ জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে নিজের শিকারের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি লেগে ২৩ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর। ভারতীয় শিক্ষার্থী আরিয়ান রেড্ডি বন্ধুদের নিয়ে জর্জিয়ার আটলান্টায় নিজ বাড়িতে জন্মদিন উদ্‌যাপন করছিলেন। উদ্‌যাপনের সময় রেড্ডি তাঁর নতুন শিকারের বন্দুকটি পরিষ্কার করার জন্য বের করেছিলেন। তবে দুর্ঘটনাবশত একটি গুলি বুকে লেগে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। গুলি শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিল, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রেড্ডি ছিলেন কানসাস স্টেট ইউনিভার্সিটি, আটলান্টার দ্বিতীয় বর্ষের মাস্টার অব…

বিস্তারিত পড়ুন

‘অন্যায় অবিচার’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন রোজিনা। ১৯৮৫ সালের ঘটনা সেটা। প্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। কেবল আছে আলোচনার পর্যায়ে। ভারতীয় সংবাদমাধ্যমে নির্মাতা মানস মুকুল জানিয়েছেন, আগামী সপ্তাহেই আফসানা মিমির সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশে আসবেন তিনি। সিনেমাটি তৈরি হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। তবে কোন উপন্যাস, সেটা খোলাসা করেননি নির্মাতা। জানাননি সিনেমার নামও। নতুন এই সিনেমার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় আফসানা মিমির সঙ্গে। শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিমি, তাই কল…

বিস্তারিত পড়ুন

ইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে। মস্কোর তরফ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এল, যার মাত্র দিন কয়েক আগেই ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া এটিএসিএমএস ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস দিয়ে রাশিয়ায় হামলা করার অনুমতি দিয়েছে। একই ধরনের অনুমতি দিয়েছে যুক্তরাজ্যও। লন্ডনের দেওয়া দূর পাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে পারবে কিয়েভ। অনুমতি দেওয়ার…

বিস্তারিত পড়ুন

সরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা-শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুবিধাভোগীই আসলে দরিদ্র জনগোষ্ঠী নয়। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদ্‌যাপন এবং প্রকাশনা উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় এ তথ্য জানানো হয়। ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরসি), সোসাইটি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের…

বিস্তারিত পড়ুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ফটোসেশনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নাওয়াজ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তামিম অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারব।’ গতবার বাংলাদেশ যুবাদের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। এবার যুব বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নাওয়াজকে পাওয়া দলের…

বিস্তারিত পড়ুন

মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। আজ শনিবার ঢাকায় বাংলাদেশের রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐকমত্য বিষয়ে অনুষ্ঠিত জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এ সংলাপের আয়োজন করে। আবদুল হাফিজ বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবির ও আশপাশের এলাকার পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। মাদক ও মানব পাচারের ঘটনা ঘটছে। এ বিষয়গুলো উদ্বেগের। এসআইপিজির ঊর্ধ্বতন গবেষক মিয়ানমারে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান বলেন, জাতিসংঘ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মতামত জানতে ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে একটি জনমত জরিপ পরিচালিত হয়েছে। টেলিফোনে এই জরিপে অংশ নিয়েছেন দেশের আটটি বিভাগের ১ হাজার মানুষ। জরিপে উঠে এসেছে, বেশির ভাগ মানুষ (৬১.১ শতাংশ) চান আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে জরুরি সংস্কারের গুরুত্ব নিয়ে মতামতও প্রকাশ পেয়েছে। আগে সব সংস্কার চান ৬৫ দশমিক ৯ শতাংশ মানুষ। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত? জরিপে উঠে এসেছে বিভিন্ন সময়সীমা নিয়ে মানুষের মতামত: – এক বছরের মধ্যে নির্বাচন চান : ৬১.১ শতাংশ – দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চান : ১৮.৭ শতাংশ – ১৮ মাসের মধ্যে নির্বাচন…

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা। রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি জালাল আহমেদ বলেন, ‘সারা দেশে ৫০ লাখ মানুষ ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে যুক্ত রয়েছেন। ঋণ নিয়ে, জমি বন্ধক রেখে, পুলিশি নির্যাতন, অবৈধ চাঁদাবাজি মোকাবিলা করে ৫০ লাখ মানুষ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় ২ লাখ কোটি টাকার অবদান রাখছেন। তারা কোনো প্রণোদনা বা সরকারি সহায়তা ছাড়াই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই ব্যাটারিচালিত…

বিস্তারিত পড়ুন

দেশের আবহাওয়ায় শীতের আগমনী বার্তা। সূর্য ডোবার আগেই তাপমাত্রা হয়ে যাচ্ছে মিঠেকড়া। ঢাকার বাইরে রাতে নামছে কুয়াশা। ভোরে গাছের পাতা-ঘাস-ফুল-ফসলে জমছে শিশির, ভিজে ভিজে ভাব সকালের রাস্তা-ঘাটে। সারা দেশে নামতে শুরু করেছে শীত। ঢাকার প্রান্তগুলোতেও টের পাওয়া যাচ্ছে শীতের বাতাস। প্রকৃতিতে এখন অগ্রহায়ণ, হেমন্তের শেষবেলায় পাকছে মাঠের ধান-আর এগিয়ে আসছে শীতকাল। তবে স্বাভাবিক এই শীতের আমেজকে একেবারে জেঁকে বসিয়ে দেওয়ার জন্য আড়ালে চলছে আরেক উপলক্ষ। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আজ শনিবার দেখা দিতে পারে আরেক লঘুচাপ। এই লঘুচাপ থেকে ঝড় হবে কি না তা বলা এখনই শক্ত, তবে এরপরেই যে শীত জেঁকে বসবে তার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। অবশ্য আগামী তিন দিনে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও তাদের সঙ্গে চুক্তিবদ্ধ সরবরাহকারী ভারতীয় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের (এমএসপি) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের কারণে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডের জন্য আবেদনকারীদের অপেক্ষার সময় বেড়েই চলেছে। প্রয়োজনীয় এসব কার্ডের জন্য বর্তমানে ৬ লাখ ১০০ হাজার আবেদন জমা রয়েছে। আবেদনকারীরা কখন তাদের কার্ড পাবেন তার কোনো নির্দিষ্ট সময় নেই। বিআরটিএর রেকর্ড অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে ১২০ কোটি টাকার চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে ৪০ লাখ স্মার্টকার্ড সরবরাহ করতে হবে। তবে সরবরাহকারী সংস্থাটি এখন পর্যন্ত এই সংখ্যার মাত্র অর্ধেক সরবরাহ করতে পেরেছে বলে জানা গেছে। সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এমএসপি এখনো ৬…

বিস্তারিত পড়ুন

সেঞ্চুরি থেকে ৩ রান দূরে আউট হলেন মিকাইল লুইস অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান। দিনটা ওয়েস্ট ইন্ডিজের ভালো কাটলেও মিকাইল লুইস ও আলিক আথানাজের জন্য ছিল কিছুটা হতাশারও! দ্রুত কয়েকটি উইকেট হারালে লুইস-আথানাজের দৃঢ়তায় ধাক্কা সামলে ওঠে স্বাগতিকেরা। কিন্তু সেঞ্চুরির ইঙ্গিত দিয়ে দিনের খেলা শেষ হওয়ার একটু আগেই পরপর ফিরলেন তাঁরা দুজন। ৯৭ রান করে লুইস ফিরলেন মেহেদী হাসান মিরাজের বলে। ৯০ রানে তাইজুল ইসলামের শিকার হন আথানাজে। থিতু হওয়া দুই ব্যাটারকে শেষ বিকেলে ফিরিয়ে মূলত কিছুটা স্বস্তি নিয়ে ফেরে বাংলাদেশ। অ্যান্টিগার…

বিস্তারিত পড়ুন

রাহুল-জয়সওয়ালের ব্যাটে ছুটছে ভারত।আগের দিনের ছন্দ আজ দ্বিতীয় দিনও ধরে রেখেছে ভারত। জসপ্রীত বুমরা-হারশিত রানার তোপে ১০৪ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংও যেন বদলে গেল। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে চা বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তুলেছে ভারত। যশস্বী জয়সওয়াল ৪২ ও ৩৪ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল। তাদের লিড দাঁড়াল ১৩০। তার আগে ৭ উইকেটে ৬৭ রান থেকে আজ আবারও প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় ওভারেই বুমরার বলে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স কেরি (২১)। ৭০ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর হারশিত…

বিস্তারিত পড়ুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা। এলাকার সর্বক্ষেত্রে বেপরোয়া ছিলেন তিনি। সন্ত্রাস, ঠিকাদারি নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি-বাণিজ্য, রাজনৈতিক মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর সব দাপটের মূলে ছিলেন বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নয়, নিজ দলের প্রতিদ্বন্দ্বীদেরও দমিয়ে রাখতে তিনি সব অপকৌশল প্রয়োগ করেছেন। ক্ষমতাকে একচ্ছত্র করার জন্য তাঁর ছিল হেলমেট ও হাতুড়ি বাহিনী। প্রশাসন ও পুলিশ—সবই ছিল কাদের মির্জার নিয়ন্ত্রণে। কোনো কর্মকর্তা তাঁর মতের বিপরীতে অবস্থান নিলেই বড় ভাই ওবায়দুল কাদেরকে দিয়ে তাঁকে বদলি করিয়ে…

বিস্তারিত পড়ুন

রোহিত না থাকায় পার্থে ভারতের অধিনায়ক বুমরা। বোলিংয়ে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই বেকায়দায় ফেলেছেন বুমরা।ভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা। তারকা ক্রিকেটারদের ভুল শোধরানোর উপায়টাও তো জানা। মারনাস লাবুশেনেকে জীবন দিলেও কোহলির হাত থেকে এরপর নিস্তার পাননি উসমান খাজা। অস্ট্রেলিয়ারও হোঁচট খাওয়ার শুরু এখান থেকেই। ভারতের আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া পার্থে প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ৬৭ রানে। এখনো তারা পিছিয়ে ৮৩ রানে। দিনে যে ১৭ উইকেট…

বিস্তারিত পড়ুন

মিস্টার বিস্টের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন। বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম,…

বিস্তারিত পড়ুন

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি। আজ সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে নেশনস লিগের শেষ আটের ড্র। এ ছাড়া ড্র হয়েছে লিগ অনুযায়ী প্লে অফেরও। কোয়ার্টারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পেয়েছে ডেনমার্ককে। ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ফ্রান্স। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি হয়েছিল দুই দল। শেষ আটের প্রথম প্রথম লেগ হবে আগামী বছরের ২০ মার্চ। ২৩ মার্চ হবে দ্বিতীয় লেগ। একই দিনে প্লে অফের প্রথম ও দ্বিতীয় লেগ হবে। লিগ সি/ডি’র প্লে অফের দুই লেগ হবে যথাক্রমে ২৬ ও ৩১ মার্চ। এবারের নেশনস লিগের দুই সেমিফাইনাল হবে ৪ ও ৫ জুন। ৮ জুন…

বিস্তারিত পড়ুন

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়াদের সম্মান জানাতে মৌসুমের এই ফুটবল লড়াইয়ের নামকরণেও করা হয়—‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’। যে ম্যাচের প্রাইজমানির অর্থও যাবে শহীদের ফাউন্ডেশন। এদিন ছয় মিনিটের মাথায় লিড নিতে পারত মোহামেডান যদি আরিফ বসুন্ধরা কিংসের অফসাইডের ফাঁদে পা না দিতেন। অষ্টম মিনিটে আর ভুল হয়নি। বাঁ পাশ দিয়ে আক্রমণে ওঠে মোহামেডান। সানডের দারুণ ক্রস ডি বক্সে পেয়েই হেড, ততক্ষণে সাদা কালোদের উৎসবে স্তব্ধতা নামে কিংস সমর্থকদের মাঝে। মোহামেডানের ঘরের ছেলে দিয়াবাতে। যাকে বাংলাদেশ জাতীয় দলে ভেড়াতে কাজ…

বিস্তারিত পড়ুন

পেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই। ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও ২ বছরের চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। ২০২৭ পর্যন্ত থাকছেন ইতিহাদেই। তাঁর মতো সফল ও অভিজ্ঞ কোচকে কে দলে চাইবে না? সিটিও আপাতত ‘সোনার ডিম পাড়া হাঁস’কে ছাড়তে নারাজ। নতুন চুক্তিপত্রে স্বাক্ষরের পর গার্দিওলাও বলেছেন, ‘আমি এখন যেতে পারছি না।’ যাবেন কী করে! এখন যে গার্দিওলার ঘর গোছানোর সময়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হেরেছে সিটি। কোচিং ক্যারিয়ারে টানা চার…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি ফে রডরিগেজ এবং দেশটির ডিপার্টমেন্ট অব লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি চার দিনের সফরে ঢাকায় আসছেন। আগামীকাল শুক্রবার তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রডরিগেজ ও লি’র ঢাকা সফরের এ তথ্য জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ২২-২৫ নভেম্বর বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, অর্থপূর্ণ এবং মানসম্পন্ন চাকরির বিষয়ে প্রতিনিধিদলের এই সফর হবে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের…

বিস্তারিত পড়ুন

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন। দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন। কয়েক শ লোকের ভিড় থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তবে আগে থেকেই আদালতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার ছিল। আদালতে হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট…

বিস্তারিত পড়ুন

অস্কার বিজয়ী গীতিকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের বৈবাহিক সম্পর্কে যতি টানতে চলেছেন। এ আর রহমান ও তার স্ত্রীর আইনজীবী গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ডিভোর্স আইনজীবী বন্দনা শাহ জানান, এই দম্পতির পারষ্পরিক সম্পর্কে চিড় ধরার পর তারা দুইজন মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন’। ‘দীর্ঘদিনের বিবাহিত জীবন পেরিয়ে সায়রা বানু ও তার জীবনসঙ্গী এ আর রহমান বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের সম্পর্কে বড় আকারে টানাপড়েন দেখা দেওয়ার পর তারা এই সিদ্ধান্ত নেন’, যোগ করেন তিনি। বন্দনা আরও বলেন, ‘একে অপরকে পাগলের মতো ভালোবাসলেও তারা বুঝতে পেরেছেন, নানামুখী চাপ ও জটিলতা তাদের মধ্যে…

বিস্তারিত পড়ুন

জান্তা শাসনের সমালোচনা করায় মালির প্রধানমন্ত্রী চোগুয়েল মাইগাকে বরখাস্ত করা হয়েছে। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএম। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা মাইগাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। আগামী ফেব্রুয়ারিতে তারা নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সামরিক শাসকরা প্রযুক্তিগত কারণ দেখিয়ে ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। গত সপ্তাহে মাইগা বলেন, ‘সরকারের মধ্যে নির্বাচন স্থগিতের বিষয়ে কোনো কথাই হয়নি। প্রধানমন্ত্রীর অজান্তেই সবকিছু সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে ঘটছে।’ তিনি গণমাধ্যম থেকে জান্তার সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছেন বলে জানান। মাইগার ঘনিষ্ঠ সূত্রের বরাতে রিপোর্ট বলছে, মূলত এসব মন্তব্যের কারণে জান্তার সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার ফলে বুধবার (২০ নভেম্বর) তাকে…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ক্যারিয়ারে প্রতিপক্ষের সবচেয়ে কঠিন ফুটবলার হিসেবে মেসি-রোনালদো নয়, বরং নেইমারকে বেছে নিয়েছেন ইতালি ও জুভেন্টাসের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ব্রাজিলের এই তারকা ফুটবলারের অন্তত পাঁচটি ব্যালন ডি’অর জেতা উচিৎ ছিল বলে মনে করেন তিনি। ২৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০২৩ সালে গ্লাভস খুলে রাখার সিদ্ধান্ত নেন বুফন। বর্তমানে ইতালি জাতীয় দলের টিম অপারেশন ম্যানেজারের ভূমিকায় রয়েছেন সাবেক এই ফুটবলার। সম্প্রতি মিলানভিত্তিক ইতালির জাতীয় দৈনিক করিয়েরে দেল্লা সেরাকে এক সাক্ষাৎকার দিয়েছেন বুফন। সেখানে নিজের আত্মজীবনী উপস্থাপন করেন তিনি। এ সময় ক্যারিয়ারের অসংখ্য বিষয় নিয়ে কথা বলেন ৪৬ বছর বয়সী এই কিংবদন্তি। কেন গোলরক্ষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এ বিষয়ে বিশ্বকাপজয়ী এই…

বিস্তারিত পড়ুন

ইউক্রেনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলার ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, যুদ্ধে এই প্রথম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করলো রাশিয়া। এ ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলানোর পর ইউক্রেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রুশ বাহিনী। আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র মূলত এমন একটি কৌশলগত অস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহনের ক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আপিলের শর্তে আত্নসমর্পণ করে আজ জামিন পেয়েছেন  প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব তার এ জামিন মঞ্জুর করেন। শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাসস’কে বলেন, আপিলের শর্তে শফিক রেহমান আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। এরপর খালাস চেয়ে আপিল দায়ের করা হলে, আদালত আপিল গ্রহণ করে শুনানির জন্য পরে তারিখ দেওয়া হবে বলে জানান। এর আগে গত ২২ সেপ্টেম্বর তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের…

বিস্তারিত পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে হু হু করে বেড়েই চলছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের (বিটিসি) দাম। এবার এই কারেন্সির দাম ৯৬ হাজার ডলার ছাড়িয়ে গেল। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালের দিকে বাইন্যান্স প্ল্যাটফর্মের তথ্য বলছে, আগের সব রেকর্ড ভেঙে ৯৬৫৬৭ ডলারে পৌঁছেছে এর মূল্য। মূল্য বৃদ্ধির হার ৫.১২ শতাংশ বেড়েছে। মার্কিন নির্বাচনের আগে বিটকয়েন সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল। সমসাময়িক সময়েও এই কারেন্সির দর ছিল ৬০ হাজার ডলারের ঘরে। বাইন্যান্সের আপডেট তথ্য বলছে, মার্কিন নির্বাচনের পরপরই ৭ নভেম্বর হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়। এরপর আরেক রিপোর্টে…

বিস্তারিত পড়ুন

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এবারের নিলামে বড় আকর্ষণ ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋঝভ পন্থ। তিনি আইপিএলের নিলামের সব রেকর্ড ভেঙ্গে দেবেন বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। জিও সিনেমাতে উথাপ্পা বলেন, ‘আমার মনে হয় ঋষভ পান্থকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের টাকা পাবেন এবং এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন।’  পাঞ্জাব ও ব্যাঙ্গালুরু পন্থকে দলে টানার চেষ্টা করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পান্থকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং…

বিস্তারিত পড়ুন

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। চার কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই-বাছাই করে ১০…

বিস্তারিত পড়ুন

অবসর না নিয়েও এক রকম বাধ্যতামূলক অবসরে সাকিব আল হাসান। ইচ্ছে থাকার পরও সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি সাকিব। খেলতে পারেননি আফগানিস্তান সিরিজেও। এই অবস্থায় তবে কি শেষ হয়ে গেছে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারও? তাকে কি আবারও দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন বুধবার সাকিবকে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যেখানে সাকিব জানিয়েছেন তার ভাবনার কথা। সাকিবের কাছে জানতে চাওয়া হয় তাকে আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। যার উত্তরে তিনি বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে দেখা যাবে কি না? সেখানেও…

বিস্তারিত পড়ুন

আরও একটি হোঁচট ব্রাজিলের। আবারও ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে দলটি। তাতে দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে সেলেসাওরা। দলের অবস্থার উন্নতি করতে নেইমারকে পেতে মুখিয়ে আছে দলটি। কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। তবে আগামী বছর তাকে পেতে দারুণ আশাবাদী কোচ দরিভাল জুনিয়র। ক্লাবের চেয়ে জাতীয় দলে বরাবরই বেশি উজ্জ্বল থাকেন নেইমার। অন্তত পরিসংখ্যান তাই বলে। জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচেই করে ফেলেছেন ৭৯টি গোল। ব্রাজিলের গোলদাতাদের মধ্যে সর্বোচ্চ। এমনকি গোলে সহায়তাতেও তার উপরে নেই কেউ। ৫৭টি অ্যাসিস্ট রয়েছে তার। এমন খেলোয়াড়ের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তার বিষয় তাদের জন্য। অথচ এক বছরের বেশি সময় মাঠের বাইরে কাটিয়ে কদিন আগেই…

বিস্তারিত পড়ুন

গত বছরও যেই দলটি ছিল তলানিতে, চলতি বছর সেই দলটি সবার শীর্ষে থেকে জিতেছে সাপোর্টার্স শিল্ড। মাঠে কাজটা মেসি-সুয়ারেজরা করলেও তাতে দারুণ ভূমিকা ছিল কোচ জেরার্দো তাতা মার্তিনোর। তবে নতুন বছরের তাকে আর দেখা যাবে না ইন্টার মায়ামির ডাগআউটে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকুরী ছেড়েছেন এই আর্জেন্টাইন কোচ। মঙ্গলবার আন্তর্জাতিক সব সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করেছে মার্তিনোর পদত্যাগের খবর। যদিও এ বিষয়ের আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মায়ামি। জানা গেছে আগামী শুক্রবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে ক্লাবটি। সেখানে কথা বলতে পারেন কোচ ও ক্লাব কর্মকর্তারা। মার্তিনোর অধীনে গত মৌসুমেই প্রথমবারের মতো কোনো শিরোপার মুখ দেখে মায়ামি। লিগস কাপ জিতে নেয়…

বিস্তারিত পড়ুন