Author: admin

আইপিএলের মেগা নিলাম হবে ২৪ ও ২৫ নভেম্বর মেগা নিলাম কী আইপিএলে প্রতিবছরই খেলোয়াড় বিক্রির জন্য নিলাম হয়। তবে সব নিলাম মেগা নিলাম নয়। মেগা নিলাম সাধারণত তিন বছর পর পর হয়। যে বছর মেগা নিলাম হয়, সে বছর দলগুলো আগের মৌসুম থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে। দল সাজানোর জন্য বাকি সব খেলোয়াড়ই কিনতে হয় নিলাম থেকে। আর মেগা নিলামের পরের দুই বছরে যে নিলামগুলো হয়, তাতে খেলোয়াড় বিক্রির পরিমাণ থাকে কম। কারণ, জায়গাই তখন কম খালি থাকে। মেগা নিলামে বেশি খেলোয়াড় বিক্রি হয় বলে এটি দুই দিনব্যাপী হয়। এবার মেগা নিলামে উঠছেন কতজন খেলোয়াড় আইপিএল ২০২৫-এর মেগা…

বিস্তারিত পড়ুন

মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর কী করবেন পেপ গার্দিওলা, সিটির এই স্প্যানিশ কোচ কি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন—কত জল্পনাই না গার্দিওলাকে নিয়ে! তবে আপাতত নতুন খবর হচ্ছে, অন্তত আরও এক বছর সিটিতেই থাকছেন গার্দিওলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে সম্মত হয়েছেন ৫৩ বছর বয়সী গার্দিওলা। সিটি এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে বিবিসি জানিয়েছে, অনেকগুলো সূত্র তাদের নিশ্চিত করেছে, গার্দিওলা আরও এক বছর সিটিতে থাকতে রাজি হয়েছেন। সিটি-গার্দিওলা চুক্তির মেয়াদ ছিল ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত। বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা ২০১৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাব সিটিতে। এরপর ৬টি প্রিমিয়ার লিগসহ মোট…

বিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। নারী ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করতে মেয়েদের বিপিএল আয়োজনের কথা জানান নাজমূল আবেদীন ফাহিম। পরিবর্তিত বাংলাদেশে শুধু নারী ক্রিকেটেই নয়, বর্তমানে এনএসিএলসহ বয়সভিত্তিক দলেও স্পন্সরে আগ্রহ দেখাচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। বিসিবিতে বড় রদবদলের পর পরিবর্তনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বর্তমান দায়িত্বরত কর্মকর্তারা। যেখানে এতোদিন স্পন্সর সংকটে নারী ক্রিকেট ছিলো অনেকটাই নিষ্প্রভ, সেখানে তারা পেলো প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে টাইটেল স্পন্সর। যা নতুন এক মাইলফলক বাংলাদেশ ক্রিকেটের জন্য। আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে…

বিস্তারিত পড়ুন

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। পাঁচ দেশের ৫টি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন এই টুর্নামেন্টের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। বিপিএল থেকে একটি দল এই লিগে খেললেও পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। আর সেই লিগে খেলতে আজ বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন সাকিব। তবে চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে গেল সোমবার চোট কাটিয়ে…

বিস্তারিত পড়ুন

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের অ্যানালিস্টের দায়িত্ব নিয়েছিলেন মহসিন শেখ। তবে চুক্তি পূর্ণ করার আগে শেষ হচ্ছে মহসিন অধ্যায়! এমনটি গুঞ্জন রয়েছে। অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি এই ভিডিও অ্যানালিস্ট মহসিন। এই সিরিজে ভারতীয় এক অ্যানালিস্টকে নিয়েছে বিসিবি। এমনকি দলের সঙ্গে এও যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। তবে কী এই দুই কোচিং স্টাফের সদস্যের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। হেম্পের জাতীয় দলের অধ্যায় যদি শেষ হয় তাহলে খুব সম্ভাবত তার পুরোনো ঠিকানা এইচপিতে ফিরে যাবেন তিনি। তবে ক্যারিবিয়ান সিরিজে হেম্প না থাকায় নতুন করে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।  বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘দেখেন…

বিস্তারিত পড়ুন

তথ্য সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ আর বিভিন্ন সম্ভাব্যতা বিচারে চ্যাট জিপিটি এখন আস্থার নাম। সেই আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের কাছেই প্রশ্ন ছিল ব্রাজিল বিষয়ে। বর্তমানে খুব একটা ছন্দে নেই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি শিরোপাধারী দলটি। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ড্র করে লাতিন অঞ্চলের ৫ম স্থানে নেমেছে তারা। এমন অবস্থায়, নিজ দেশের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছে তাদের।  কিন্তু, ব্রাজিলের ফুটবল নিয়ে চ্যাটজিপিটি রীতিমতো আশার আলোই জ্বালিয়েছে বলা চলে। জানতে চাওয়া হয়েছিল, পরের ৫ বিশ্বকাপ কে জিতবে। আর তাতেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তর, ২০৩০ সালে বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। যার অর্থ, বহুল আরাধ্য ‘হেক্সা’ পূরণে সেলেসাওদের অপেক্ষা করতে হবে আর ৬ বছর। পরের…

বিস্তারিত পড়ুন

শুটিংয়ে সাংবাদিক পরিচয়ে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক, বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এমনই অভিযোগ তুললেন অভিনেত্রী তাসনুভা তিশা। ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি। ফেসবুক লাইভে তিশা বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন।…

বিস্তারিত পড়ুন

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মঈন আলী ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। গত সোমবার কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। মঈন আলীর জন্ম ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহামে। ১৯৯২ সালে পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাওয়া কভেন্ট্রি বিশ্ববিদ্যায়েরও অবস্থান ওয়েস্ট মিডল্যান্ডসে। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাঁকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’ ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ (২০১৯ ওয়ানডে, ২০২২ টি–টোয়েন্টি) জিতেছেন মঈন আলী। ২০১৫ সালে জিতেছেন অ্যাশেজও। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন…

বিস্তারিত পড়ুন

আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে হার্দিক পাণ্ড্য। টপকে গেলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ছিলেন হার্দিক পাণ্ড্য। দলের জয়ের অবদান রেখেছেন। সেই অলরাউন্ডার এখন আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে শীর্ষে। টপকে গেলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে। ব্যাটারদের তালিকায় টি-টোয়েন্টিতে প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতের তিলক বর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ক্রমতালিকায় শীর্ষে ছিলেন লিভিংস্টোন। তিনি দু’ধাপ নেমে গিয়েছেন। হার্দিক তিন নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন। দ্বিতীয় স্থানেই রয়ে গিয়েছেন দীপেন্দ্র। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। এক ধাপ উঠে পঞ্চম স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। টেস্টে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাডেজা। দ্বিতীয়…

বিস্তারিত পড়ুন

আবুধাবি টি–১০ লিগ আজ শুরু। মেয়েদের বিগ ব্যাশ লিগ ও মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে আছে একাধিক ম্যাচ। ব্যাডমিন্টন 🏸 চায়না মাস্টার্স সকাল ৭টা 📺 স্পোর্টস ১৮–১ মেয়েদের বিগ ব্যাশ লিগ 🏏 পার্থ স্করচার্স–সিডনি সিক্সার্স সকাল ১০–৪৫ মিনিট📺 স্টার স্পোর্টস সিলেক্ট ১ হোবার্ট হারিকেন্স–মেলবোর্ন রেনেগেডস দুপুর ২–১৫ মিনিট 📺 স্টার স্পোর্টস সিলেক্ট ১ টেনিস: ডেভিস কাপ 🎾 যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া বিকেল ৩টা 📺 সনি স্পোর্টস টেন ৫ আর্জেন্টিনা–ইতালি রাত ১০টা 📺 সনি স্পোর্টস টেন ৫ আবুধাবি টি–১০ লিগ 🏏 টিম আবুধাবি–আজমান বোল্টস বিকেল ৫–৩০ মিনিট 📺 টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩ বাংলা টাইগার্স–মরিসভিল স্যাম্প আর্মি সন্ধ্যা ৭–৪৫ মিনিট 📺 টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩ ডেকান গ্ল্যাডিয়েটর্স–চেন্নাই ব্রেভ জাগুয়ার্স রাত ১০টা 📺 টি স্পোর্টস…

বিস্তারিত পড়ুন

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলেছে মেহেদী হাসান মিরাজের। ‘নিজেকে সতেজ করা’ ক্যাপশন লিখে একটা হাস্যোজ্জ্বল ছবি দিয়ে কাল ফেসবুকে পোস্ট করেছেন মেহেদী হাসান মিরাজ। দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে অ্যান্টিগা টেস্ট শুরুর আগে ছোট্ট একটা বিরতি মিলেছে। এই বিরতিতে ‘রিফ্রেশ’ হওয়ার সুযোগ পাচ্ছেন মিরাজ ও তাঁর দল। এ সময়ে শারজার অভিজ্ঞতা ভুলে অধিনায়ক হিসেবে টেস্ট আঙিনায় নিজেকে প্রমাণের যাবতীয় পরিকল্পনাও সেরে নেওয়ার কথা মিরাজের। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলেছে মিরাজের। জাতীয় দলের নেতৃত্বের প্রথম প্রহরে পেয়েছেন হারের তিক্ত স্বাদ। শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের…

বিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা সকাল সোয়া ৮টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁকে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল গার্ড অব অনার দেয়। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান শ্রদ্ধা জানান। এ সময় রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের…

বিস্তারিত পড়ুন

বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুড়ে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে ২০০৪ সালে সারা দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটে প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন এলাকায় ১ লাখ ৪৬ হাজার ৪৮২টি মিটার স্থাপন করা হয়েছে। কিন্তু প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। অযথা টাকা কেটে নেওয়া থেকে শুরু করে রয়েছে নানা সমস্যা। এ জন্য প্রিপেইড মিটার বন্ধ করে পোস্টপেইড ও ডিজিটাল মিটার স্থাপনের দাবি গ্রাহকদের। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগের পোস্টপেইড মিটার সরিয়ে নতুন প্রিপেইড মিটার বসাতে…

বিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের সভাপতিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান রয়েছে। এ দিকে বৈঠককে ঘিরে বদল সচিবালয়ের আশপাশের চালচিত্র বদলে গেছে। সরেজমিনে দেখা যায়, সচিবালয় চারদিকে যেখানে যানবাহনের বিপুল চাপ থাকে, সেখানে আজ যানবাহনের কোনো চাপ নেই। কঠোর তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে গণমাধ্যমের কর্মীদেরও চাপ লক্ষ্য করা গেছে।

বিস্তারিত পড়ুন

রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল। মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট…

বিস্তারিত পড়ুন

গাজীপুরে প্যাকেজিং কারখানার অগ্নিকাণ্ড হয়েছে গাজীপুর মহানগরীর আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে এবার ইলিশ না পেয়ে কলকাতার বাঙালিরা মিয়ানমারের ইলিশে ঝুঁকেছেন। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দারা, বিশেষ করে কলকাতার বাসিন্দাদের মধ্যে বাংলাদেশের ইলিশের প্রতি প্রেম পুরোনো। তবে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কলকাতায় ইলিশ রপ্তানি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে ইলিশ কম যাওয়ায় পশ্চিমবঙ্গের বাঙালিরা এবার ঝুঁকেছেন মিয়ানমারের ইলিশের প্রতি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে কলকাতায় যাওয়া তাজা ইলিশ বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শীতের শুরুতে এমন ঘটনা বিরল হলেও কলকাতার ইলিশপ্রেমীরা বেশ খুশি। সাধারণত, তাজা ইলিশের দেখা মেলে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত। তবে নভেম্বর মাসে এমন তাজা ইলিশ বাজারে পাওয়া একেবারেই ব্যতিক্রম। যদিও…

বিস্তারিত পড়ুন

দেশের পোলট্রি খাতে সংকট যেন লেগেই আছে। ডিম ও মুরগির দামে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারনির্ধারিত মূল্য কার্যকরের উদ্যোগ নেওয়ার পর এবার নতুন করে দেখা দিয়েছে এক দিনের মুরগির বাচ্চা সরবরাহের সংকট। প্রান্তিক খামারিদের অভিযোগ, করপোরেট প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে বাচ্চার সরবরাহ কমিয়ে দিয়েছে, যা খাতটিতে আরও চাপ বাড়িয়েছে। এতে প্যারেন্ট স্টক (পিএস) থেকে উৎপাদিত এক দিনের মুরগির বাচ্চার দাম মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সম্পর্কে খামারিরা বলছেন, এর ফলে তাঁদের উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে, যা ন্যায্য মুনাফা অর্জনের পথে বড় বাধা সৃষ্টি করছে। এই সংকটে সবচেয়ে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের রাউটার পাওয়া যায়। মূলত ব্র্যান্ড, মডেল ও ক্ষমতার ওপর নির্ভর করে এসব রাউটার কিনে থাকেন ক্রেতারা। এ ক্ষেত্রে একক ব্যান্ডের তুলনায় বর্তমানে ডুয়াল-ব্যান্ড বা ট্রাই-ব্যান্ডের রাউটার বেশি কার্যকর। সে জন্য দেশে এ নেটওয়ার্কিং ডিভাইস রাউটারের আমদানি ও উৎপাদন নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাউটারের কার্যক্ষমতার ব্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে যে কোনো একটি ব্যান্ড সাপোর্ট করে এমন ওয়াইফাই রাউটার আর বাজারজাত করার অনুমতি দেওয়া হবে না। যে সব রাউটার আমদানি করা হবে কিংবা দেশে উৎপাদন করা হবে সেগুলোর…

বিস্তারিত পড়ুন

চলতি মাসের ২১ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের পাশাপাশি অতিরিক্ত হিসেবে থাকছেন ৪ ক্রিকেটার।  ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমের ২৪, ২৬, এবং ২৮ নভেম্বর। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিনদিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা সিরিজে টাইগার দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক,…

বিস্তারিত পড়ুন

এই সাকিব আসলে বাংলাদেশের সাকিব আল হাসান নন, সাকিব হুসেইন। আর এই গোপালগঞ্জও বাংলাদেশের নয়। তবে বাংলাদেশের গোপালগঞ্জের মতোই একটি জেলা শহর। সেটি ভারতের বিহার রাজ্যে। বাংলাদেশের সাকিব আইপিএলের নিলামে দল পাবেন কি না, তা সময় হলেই জানা যাবে। ২৪–২৫ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠেয় মেগা নিলামে। তা গোপালগঞ্জের সাকিবও আছেন নিলামের খেলোয়াড় তালিকায়। ২০ বছর বয়সী এই ডানহাতি পেসার ছিলেন চেন্নাই সুপার কিংসের নেট বোলার। সেখান থেকে গত বছর ডিসেম্বরে সর্বশেষ আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সে সময় পুরোটা জানার আগেই অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন, বাংলাদেশের সাকিবকে ফিরিয়েছে নাইটরা। ভুলটা নিশ্চয়ই ভেঙেছিল, ২০ লাখ রুপি ভিত্তি মূল্য এবং…

বিস্তারিত পড়ুন

ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল। সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভের্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭ মিনিটে পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত এক শট খুঁজে নেয় উরুগুয়ের জাল। ঘরের মাঠেও পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। আজ পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল যে একদমই বাজে খেলেছে, তা…

বিস্তারিত পড়ুন

এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক আলো ছড়িয়ে বিশেষ নজর কাড়ছেন অমিত হাসান। দুর্দান্ত ফর্মে থাকা এই উইকেটকিপার-ব্যাটার পঞ্চম রাউন্ড শেষেই ৮১.০০ গড়ে ৫৬৭ রান করে লিগের শীর্ষ রানসংগ্রাহক। নারায়ণগঞ্জের ক্রিকেটার অমিত এনসিএলে খেলছেন সিলেট বিভাগের হয়ে। ২৩ বছর বয়সী ওপেনার যেভাবে নিজের টেস্ট মেজাজ প্রমাণ করে চলেছেন, তাঁকে নিয়ে আশাবাদী হওয়া যেতেই পারে। ক্রিকেটে অমিতের যাত্রা শুরু ১০ বছর আগে। নবম শ্রেণিতে থাকতে বড় ভাইয়ের অনুপ্রেরণায় ব্যাট হাতে তুলে নেন। ভাইয়ের মাধ্যমে পুরান ঢাকার কোচ মাহির কাছে তাঁর হাতেখড়ি। সেখান থেকে পথচলা শুরু। এরপর একে একে সুযোগ মেলে ঢাকা মেট্রোর অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলে। ২০১৯ সালে প্রথমবার সিলেট বিভাগের…

বিস্তারিত পড়ুন

প্রায় ১৫ বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া বিতর্কটা এখনো শেষ হয়নি। কে সেরা—লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? সেরার এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা হয় দুই কিংবদন্তির খেলা, পারফরম্যান্স, ট্রফিসংখ্যা। বিশেষ করে পারফরম্যান্স নিয়েই কাটাছেঁড়া চলে সবচেয়ে বেশি। মৌসুমের পারফরম্যান্স—এর মধ্যে আবার আলাদা করা হয় ক্লাব ও জাতীয় দল। গোটা বছরের পারফরম্যান্সও দেখা হয়। তা ২০২৪ সালে কেমন করলেন মেসি ও রোনালদো? ইন্টার মায়ামির হয়ে এ বছর সাপোর্টার শিল্ড জিতেছেন মেসি। কিন্তু মেজর লিগ সকারে প্লে–অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় শেষ হয়ে গেছে মায়ামির মৌসুম। অর্থাৎ শিরোপা জিতলেও এ মৌসুম বেশ আক্ষেপ নিয়েই শেষ হয়েছে মেসির। অন্যদিকে রোনালদো…

বিস্তারিত পড়ুন

শূন্যে ভেসে আছেন লাওতারো মার্তিনেজ। কিক নেওয়ার পরের মুহূর্তের ছবি। এই কিক থেকেই গোল পেয়েছেন আর্জেন্টিনা ১–০ পেরু বক্সের আশপাশে লিওনেল মেসিকে ওভাবে বল নিয়ে ঘুরতে দেখা নতুন কিছু নয়। বিপদ আঁচ করতে পেরে পেরুর দুই ডিফেন্ডার তাঁকে দুই পাশ থেকে আটকানোর চেষ্টা করেন। ছুটে আসেন আরও এক ডিফেন্ডার। কয়েক মুহূর্তের জন্য ত্রিভুজ আকৃতির সেই রক্ষণজালের ঠিক মাঝে মেসি। ততক্ষণে বক্সের ভেতরে ওত পেতে দাঁড়িয়ে যান লাওতারো মার্তিনেজ। হয়তো বুঝতে পেরেছিলেন কিছু একটা হবেই। মেসিকে তো তাঁর চেনা! ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ—প্রতিপক্ষের রক্ষণ যেমনই হোক, বক্সের বাঁ প্রান্ত থেকে মেসি বলটা মাঝে ফেলতে পারবেন না, তা হয় না। আর মেসিও…

বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার সীমান্ত…

বিস্তারিত পড়ুন

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন। আদালত রায়ে বলেছেন, আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো। আলতাফ হোসেন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ১৮ ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আলতাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন রমনা থানায় মামলাটি করে। তদন্তের পর কমিশন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালের বিরুদ্ধে আয়ের উৎসের বাইরে ২ দশমিক ৫৬ কোটি টাকার সম্পদ অর্জন…

বিস্তারিত পড়ুন

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হবে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৮ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্নও পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ময়নামতি ওয়ার সিমেট্রিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাপানি টিম লিডার ইনোওয়ে হাসোয়েকি। এ সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সেস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। জাপানি টিম লিডার ইনোওয়ে হাসোয়েকি জানান, ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৩টি দেশের ৭৩৭ জন বীর সৈনিকের…

বিস্তারিত পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে নিজেদের পরিচয় প্রকাশ করেন তাঁরা। কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহী এবং সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিস্তারিত পড়ুন

সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দ্বীপের হাজারো মানুষ নানা স্লোগানে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। তাদের সঙ্গে সেন্টমার্টিনের বিভিন্ন সংগঠনসহ পর্যটনসংশ্লিষ্ট ১২টি সংগঠন অংশ নেয়। সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে যে সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয় নিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো পর্যটক যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক।’ টেকনাফ থেকে জাহাজ চলাচলের দাবি জানিয়ে তিনি বলেন, পর্যটক যেতে না পারলে সেন্টমার্টিনের মানুষ না খেয়ে মরবে। কক্সবাজার ট্যুর অপারেটর…

বিস্তারিত পড়ুন

ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় হাইকমিশন। সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। এর প্রভাবে ভারতের চিকিৎসা পর্যটন খাতে নেমেছে ধস। দেশটির চিকিৎসা খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো জানায়, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চিকিৎসার জন্য আসা বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। বাংলাদেশিদের আসা কমে যাওয়ায় তারা যেসব হাসপাতালে চিকিৎসা নিতেন, সেখানে রোগীর সংখ্যা ২৫-৪০ শতাংশ কমে গেছে। যা তাদের আয়েও ব্যাপক প্রভাব ফেলেছে। বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে হাসপাতালগুলো। ভারতীয় রেটিং এজেন্সি কেয়ারএজ রেটিংসের সাম্প্রতিক এক প্রতিবেদনে…

বিস্তারিত পড়ুন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অধ্যাদেশটি গতকাল সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে (অধ্যাদেশ নং ১১,২০২৪) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। অধ্যাদেশ: যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়; যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি…

বিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবরে দেশের চামড়ার জুতা রপ্তানি পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়নে বেশি করে চামড়ার জুতা পাঠাচ্ছে বাংলাদেশ। কয়েকটি দেশে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও রপ্তানিকারকরা বলছেন, এদেশে সস্তায় শ্রমিক পাওয়া যায় বলে বিদেশিরা এখান থেকে পণ্য কিনতে আগ্রহী। এটি দেশের চামড়ার জুতাকে আরও সাশ্রয়ী করে তুলেছে। এ ছাড়া উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চীন থেকে কিছু কার্যাদেশ বাংলাদেশে চলে আসছে। গত জুলাই থেকে অক্টোবরে তৈরি পোশাকের পর চামড়ার জুতা প্রস্তুতকারকরা ২২৮ দশমিক ৪৭ মিলিয়ন ডলার রপ্তানি করেছে। এটি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, আগের বছরের একই সময়ে চামড়ার…

বিস্তারিত পড়ুন

পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। খবর গালফ নিউজের। আরও বলা হয়েছে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। এ ছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করতেও অনুরোধ করা…

বিস্তারিত পড়ুন

এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নতুন পর্ষদের পরিকল্পনায় ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘এস আলম ইসলামী ব্যাংকের ১৭টি শাখা থেকে ৮০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। শুধু টাকা নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল, সেটাও ধ্বংস করে দিয়েছে।’ তিনি জানান, ব্যাংকটি পুনর্গঠনের জন্য পুরোনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে। আইএফসিকেও যুক্ত করার চেষ্টা করা হবে। গত তিন মাসে ইসলামী ব্যাংকে…

বিস্তারিত পড়ুন

ক্রিকেটে বাজবল তত্ত্ব চালুর পর ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করার রীতি শুরু করে। পাকিস্তান ক্রিকেটও বর্তমানে সেই একই পথে হাঁটছে। তবে এবার ক্রিকেট থেকে ফুটবলেও দেখা গেল এমন কিছু। উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।  উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই ব্রাজিল শেষ করবে তাদের ২০২৪ সাল। ঘটনাবহুল এই বছরেই কোচ হয়ে এসেছেন দরিভাল জুনিয়র। এই বছরেই কোপা আমেরিকায় বাজে ফলাফল করে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে যে সংকটের গল্প চলছে, সেটা জারি ছিল এই বছরেও। অবশ্য অক্টোবরের উইন্ডোতে টানা দুই…

বিস্তারিত পড়ুন

মাঠের প্রতিপক্ষ না, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন ইনজুরি। পেরুর বিপক্ষে ম্যাচের আগে তার দলে অন্তত ৬ জন রয়েছে ইনজুরির কবলে। জের্মান পেৎজেল্লাকে দিয়ে শুরু, এরপর একে একে ইনজুরির খাতায় নাম তুলেছেন অনেকেই। সবশেষ ইনজুরিতে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।  পেরু ম্যাচের আগে নিজেদের শেষ প্র্যাকটিস সেশনে তাই বেশ ঘুরিয়ে ফিরিয়ে দলকে খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচে কেমন স্কোয়াড নামাবেন স্কালোনি তার একটা আভাসও পাওয়া গেছে এই প্র্যাকটিস সেশন থেকেই। লিওনেল স্কালোনি দল নিয়ে প্রেস কনফারেন্সে কোনো কথা না বললেও এই ম্যাচে অন্তত দুই পরিবর্তন থাকছে তা নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। নাহুয়েল মলিনার বদলে…

বিস্তারিত পড়ুন

সমস্যা থাকলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। ইসলামী ব্যাংকও উন্নতির দিকে রয়েছে। তবে কিছু ব্যাংকে এখনও সমস্যা আছে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না।’ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ আর্থিক ব্যবস্থাপনার দিকে জোর দিয়ে তিনি বলেন, ‘সরকারি ব্যয় কমাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তবে ‘সরকারি কর্মকর্তাদের বেতন ও ভাতা এতে প্রভাবিত হবে না’বলেও আশ্বাস দেন তিনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অপ্রয়োজনীয় বা…

বিস্তারিত পড়ুন

দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। সবশেষ খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা না খেলা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে মাঠের বাইরে সাকিবকে আর থাকতে হচ্ছে না। আবুধাবি টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’ এর হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব।  সাম্প্রতিক সময়ে বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায় ক্রিকেটে ফিরতে কতটা মরিয়া সাকিব। শুরুতে জিম সেশনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এরপর ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করার সব ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে শানিত করে যাচ্ছেন সাকিব। গতকাল দেখা গেল ব্যাটিং অনুশীলনও করতে এই অলরাউন্ডারকে। ফ্লাডলাইটের আলোতে বাংলাদেশের কিট পরে চালিয়েছেন ব্যাটিং। …

বিস্তারিত পড়ুন

গত কয়েকদিন ধরেই গাজীপুরে শ্রমিকদের নানা দাবিতে সড়ক অবরোধসহ বিক্ষোভ চলছে। গতকাল সোমবার সেই আন্দোলন রণক্ষেত্রে রূপ নেয়। আজ মঙ্গলবারও শ্রমিকদের সড়ক অবরোধ করে আন্দোলনের খবর পাওয়া গেছে। জানা গেছে, গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে দেখা যায়। কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে। তবে তিনি বলেন, তার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁর কোনো আপত্তি নেই। ঢাকায় তাঁর বাসভবনে দ্য হিন্দুর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে গতকাল সোমবার তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। অধ্যাপক ইউনূস তাঁর সরকার গঠনের ১০০ দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কট্টরপন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে ‘প্রপাগান্ডা’ বলে অভিহিত করেন। যদিও এধরনের প্রতিবেদনের জেরে তাঁর…

বিস্তারিত পড়ুন

রংপুর রাইডার্স স্কোয়াড :নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)। চলতি মাসেই গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গায়ানাতে যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে রয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্সও। আর এই টুর্নামেন্ট খেলতে সোমবার রাতে ঢাকা ত্যাগ করে দলটি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পথেই রয়েছেন নুরুল হাসান সোহানরা। দলের সঙ্গে রয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা।  বিমান বন্দরে অধিনায়ক সোহান জানিয়েছেন ভালো খেলার ব্যাপারে আশাবাদীর কথা। এর আগে গেল শনিবার মিরপুরে সোহান জানিয়েছিলেন এই…

বিস্তারিত পড়ুন

টঙ্গী ইজতেমায় ভারতীয় মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলোভীর অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের জন্য অগ্রসর হন সাদপন্থি তাবলিগ জামাতের একাংশের মুসল্লিরা। মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে গেলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে আটকে দেওয়া হয়। পরে চার-পাঁচ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি পেশ করে তাদের কর্মসূচি শেষ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কাকরাইল মসজিদের সামনে তারা জড়ো হতে থাকেন। সকাল ৯টার পর থেকে বিক্ষোভ শুরু করেন। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত…

বিস্তারিত পড়ুন

ভারতের কোটি মানুষের উৎসব বিষাদে রূপ নিয়েছিল এই দিনে আহমেদাবাদের গ্যালারি সেদিন প্রস্তুত ছিল। লাখো দর্শকের নীল সমুদ্র, ক্ষণে ক্ষণে সেই সমুদ্রে গর্জন দিয়ে জানান দিচ্ছিল, একটা বিশ্বকাপের জন্য কতটা অপেক্ষা করছিলেন ভারতের মানুষ। ফাইনালের পথে একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে আসা রোহিত শর্মাদের হাতে ট্রফি দেখতে মাঠে উপস্থিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে মোদি থেকে শুরু করে গ্যালারিতে থাকা একজন খুদে সমর্থকও সেদিন হাসিমুখে ফিরতে পারেনি। শুধু কি গ্যালারির মানুষ নাকি! ভারতের ফাইনাল হারে টিভির পর্দার সামনেও তো কেঁদেছেন ভারতের কোটি মানুষ। গত বছরের এই দিনেই ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে হারে রোহিত শর্মার দল। ভারতের করা ২৪০ রান ৭…

বিস্তারিত পড়ুন

ইরান ও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ সংক্রান্ত ইস্যুতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া-৩ এর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার। আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এছাড়া পশ্চিমারা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা করে আসছে। অবশ্য শুধু রাশিয়াই নয়, বরং মস্কোকে…

বিস্তারিত পড়ুন

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। জানা গেছে, বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গতকাল রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে আনুমানিক রাত সাড়ে ১১টায় অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এসময় ওই স্থান দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ জন্য আগামীকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে (রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে) আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া। তিনি বলেন, ‘খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন তাঁরা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্নড অথোরিটির (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) কাছে সুপারিশ করতে পারেন।’…

বিস্তারিত পড়ুন

অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন। ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কত দিন থাকবে, তাদের মেয়াদ কত…

বিস্তারিত পড়ুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা শুধু এটা চাই না, আগের মতো কোন ভুয়া নির্বাচন হোক। নির্বাচনে কেউ বিজয়ী হয়ে আগের মতো ভুয়া নির্বাচনের সুযোগ পাক। এটা ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নাই।’ আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল জানান, তিনি বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যেতে আগ্রহী। অন্তর্বর্তী সরকারে মেয়াদ চার বছর…

বিস্তারিত পড়ুন

ব্রাজিলে জি-২০ সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯তম জি -২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে আছেন মোদি। সেখানেই মেলোনি সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মোদি। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। এর পাশাপাশি ইন্দোনেশিয়া ও পর্তুগালের রাষ্ট্রনোদের সঙ্গেও বৈঠক করেছিলেন মোদি। এদিকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা নিয়ে মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, রিও ডি জেনেইরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে…

বিস্তারিত পড়ুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার (১৮ নভেম্বর) কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পিএসসি জানায়, কর্ম কমিশনের চেয়ারম্যান ও আট জন সদস্য কমিশনের সভায় ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহসংক্রান্ত সব বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লিখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও…

বিস্তারিত পড়ুন

এক সপ্তাহের বেশি সময় ধরে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চর্চিত হচ্ছে। বিভিন্ন সূত্রে তাঁর বিয়ের খবর সামনে এলেও আফ্রিদি এ বিষয়ে কিছু বলছিলেন না। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে বিয়ে নিয়ে কথা বললেন এ তারকা। তবে কবে, কখন বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন, সে বিষয়ে কিছুই বলেননি। তৌহিদ আফ্রিদি জানালেন, তাঁর কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাঁদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আফ্রিদি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু…

বিস্তারিত পড়ুন

ইউরি শেলমুক ইউক্রেনে সামরিক সরঞ্জাম তৈরির একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। ড্রোন সিগন্যাল জ্যামার তৈরির জন্য গত বছর প্রতিষ্ঠান গড়েন তিনি। ইউরি বলেন, শুরুর দিকে তাঁর তৈরি সামরিক সরঞ্জামের চাহিদা বেশ কম ছিল। এখন দিন বদলে গেছে। প্রতি মাসে ২ হাজার ৫০০ সরঞ্জাম তৈরি করছে প্রতিষ্ঠানটি। ক্রয়াদেশের চাপ এত বেশি যে, এই সরঞ্জাম পেতে ৬ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা বদলাতে শুরু করে ২০২৩ সালের গ্রীষ্মের পরপর। ওই সময় রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে নাস্তানাবুদ হয় ইউক্রেনের সামরিক বাহিনী। এর ফলে ইউক্রেনীয়দের ঘাড়ে রীতিমত নিঃশ্বাস ফেলতে শুরু করে রুশ বাহিনী। তখন কিয়েভ অভিযোগ করে, লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে রুশবাহিনী…

বিস্তারিত পড়ুন

মোহামেডান ক্লাব টেন্টের সামনেই ছায়াঘেরা এক চিলতে উঠান। সেখানেই চেয়ার পেতে বসে সাবেক খেলোয়াড়, কর্মকর্তারা আড্ডায় মাতেন। জাকারিয়া পিন্টুও বহুবার সেখানে বসে গল্পে মেতেছেন তাঁর সতীর্থদের সঙ্গে; এখানেই তাঁর কত বছরের স্মৃতি! আজ সকালেও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহামেডান ক্লাবে এলেন। কিন্তু নীরব-নিথর দেহে। যে ক্লাবে ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত খেলেছেন, যে ক্লাবের অধিনায়কত্ব করেছেন ১৯৬৯ সাল থেকে টানা ১৯৭৫ পর্যন্ত, সেই ক্লাবই আজ তাঁকে চিরবিদায় জানাল। তাঁর দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন সাদাকালো শিবিরের সাবেক, বর্তমান খেলোয়াড় ও কর্মকর্তারা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে তাঁর অনন্য অবদান দেশের স্বাধীনতা সংগ্রামে। মোহামেডান ক্লাবেই জানাজার আগে দেওয়া হয়েছে তাঁকে রাষ্ট্রীয় সম্মান।…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী প্রশাসনে পরিবহনমন্ত্রী পদে দেশটির সাবেক কংগ্রেস সদস্য (পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ) সোন ডাফিকে মনোনয়ন দিয়েছেন। গতকাল সোমবার ট্রাম্পের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সোন ডাফি একসময় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন। ফক্স নিউজ ছাড়াও তিনি অন্যান্য টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিতে যাচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান সরকার। আর এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ট্রাম্প প্রতিনিধি পরিষদে ‘আর্থিক দায়বদ্ধতা’ নিশ্চিতে কাজ করার জন্য সোন ডাফির প্রশংসা করেন। রিপাবলিকান সোন ডাফি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উইসকনসিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ছিলেন। পরিবহনমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সোন ডাফির…

বিস্তারিত পড়ুন

গাজায় জাতিসংঘের পাঠানো খাদ্যপণ্যবোঝাই ১০৯টি লরিতে ভয়াবহ লুটপাট হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)। ইউএনআরডব্লিউএ বলেছে, গাজার দক্ষিণাঞ্চলের সঙ্গে ইসরায়েলনিয়ন্ত্রিত কেরেম শালম ক্রসিং দিয়ে ত্রাণের ওই লরিগুলো পার হওয়ার সময় লুটপাটের ঘটনা ঘটে। ৯৭টি লরি নিয়ে যাওয়া হয় এবং সেগুলোর চালকদের বন্দুকের ভয় দেখিয়ে লরিতে থাকা ত্রাণ খালি করে দিতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুখোশপরা একদল মানুষ গ্রেনেড ছুড়ে ত্রাণের লরিবহরে হামলা চালায়। কারা এই হামলা চালিয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। তিনি বলেন, ‘গাজার আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার অর্থ এই পরিবেশে ত্রাণ সরবরাহ কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে…

বিস্তারিত পড়ুন

ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। একইসঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা না হওয়া…

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকায় বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাসেল আরও জানান, বিনিময় পরিবহনের বাসটি ঢাকা থেকে মধুপুর আর পিকআপটি মধুপুর থেকে ঢাকা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন, পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও জানান, দুইজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনার পর…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার কার্যকালের প্রথম ১০০ দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’ আসিফ নজরুল বলেন, ‘সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’ দু-একদিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিস্তারিত পড়ুন

বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব পরিচিত না। বাজারে দেখলেও কিনতে চান না অনেকে। শীতকালে এ সবজির উৎপাদন বেশি হলেও বর্তমানে সবসময়ই এ সবজির দেখা মেলে। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পন্ন এ সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে। আসুন মিরপুর জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের পুষ্টিবিদ তারানা জান্নাত মুমুর কাছ থেকে জেনে নিই বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে। বিটরুটের পুষ্টি উপাদান বিটরুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। আয়রন, জিংক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি ইত্যাদি উপাদান আছে এতে। এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট। বিটরুট কাঁচা এবং রান্না করে…

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছিল ২০ হাজার টাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের ২৭ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি ছিলেন ওই দলে। মানবপাচারকারীদের প্রলোভনের শিকার হয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যেতে রাজি হয়েছিলেন তাঁরা। সেখানে গেলে তরুণীদের ভালো পাত্রের সঙ্গে বিয়ে হবে, তরুণেরা পাবে উন্নত জীবন ও ভালো বেতনের চাকরি—এমন লোভ দেখানো হয়। তবে মালয়েশিয়া নেওয়ার বদলে টেকনাফের দুর্গম পাহাড়ের আস্তানায় আটকে রাখা হয় তাঁদের। সেখানে বন্দী অভিবাসন প্রত্যাশীদের আটকে রেখে স্বজনদের কাছ থেকে টাকা এনে দিতে চাপ দেন পাচারকারীরা। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে র‍্যাব। পাশাপাশি গ্রেপ্তার করে দুই মানবপাচারকারীকে। একদিন…

বিস্তারিত পড়ুন

কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক দুরবস্থা কাটিয়ে ফিরে আসছে। ইসলামী ব্যাংক বড় ব্যাংক, এটা ভালোর দিকে যাচ্ছে, যদিও কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না। বাজেট ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অর্থ…

বিস্তারিত পড়ুন

চলতি মাসে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে আইরিশ মেয়েদের। এর মধ্যে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ সদস্যই আছেন এই সিরিজে। সবমিলিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে স্বাগতিকরা। আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। পরে ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই। বাংলাদেশ দল নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক),…

বিস্তারিত পড়ুন

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দলগুলো মোটামুটি নিশ্চিত ছিল। তবে ‌‘এ‘ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠতে এক পয়েন্টের প্রয়োজন ছিল ক্রোয়েশিয়ার। যদিও প্রতিপক্ষ ছিল আগেই টিকিট নিশ্চিত করা পর্তুগাল। তাই কাজটা বেশ কঠিন ছিল ক্রোয়েশিয়ার জন্য। তবে সেই কঠিন কাজ করেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে ক্রোয়েটরা। এদিকে রাতের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে নাটকীয় জয় পেয়েছে স্পেন। https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-2597544000561495&output=html&h=90&slotname=1327108976&adk=3442912090&adf=4229567430&pi=t.ma~as.1327108976&w=768&abgtt=6&lmt=1732000800&format=768×90&url=https%3A%2F%2Fwww.somoyerkonthosor.com%2Fpost%2F2024%2F11%2F19%2F673c23405589d&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTMxLjAuNjc3OC43MCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTMxLjAuNjc3OC43MCJdLFsiQ2hyb21pdW0iLCIxMzEuMC42Nzc4LjcwIl0sWyJOb3RfQSBCcmFuZCIsIjI0LjAuMC4wIl1dLDBd&dt=1732000856373&bpp=1&bdt=53243&idt=-M&shv=r20241114&mjsv=m202411140101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc0198a4a4e873705%3AT%3D1732000804%3ART%3D1732000804%3AS%3DALNI_MaRb9QPDwkIj_gmHBbP58Wg4DxQag&eo_id_str=ID%3Df3bcb107b5aa3cfd%3AT%3D1732000804%3ART%3D1732000804%3AS%3DAA-AfjYvnsuRLUVUOJROzl55WaHf&prev_fmts=0x0%2C728x90%2C768x90%2C336x280%2C250x250%2C250x250%2C335x600%2C1355x641%2C728x90&nras=2&correlator=7353696902124&frm=20&pv=1&u_tz=360&u_his=4&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=151&ady=1347&biw=1355&bih=641&scr_x=0&scr_y=0&eid=31088727%2C31088955%2C95344187%2C95345966%2C95347756&oid=2&pvsid=4079723766663769&tmod=304898963&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.google.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C641&vis=1&rsz=%7C%7CpEebr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=10&uci=a!a&btvi=6&fsb=1&dtd=56 সোমবার (১৮ নভেম্বর) ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে যায় ক্রোয়েশিয়া। ৩৩তম মিনিটে ফেলিক্সের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনিয়ার থ্রু বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন…

বিস্তারিত পড়ুন

মূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ। অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে পরশু রাতে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শুরু হয় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। ২৭.৪ ওভার ব্যাটিং করেই স্বাগতিকেরা হারায় ৯ উইকেট। যার মধ্যে হাসান মুরাদ করেছেন হ্যাটট্রিক। ক্রেগ ব্র্যাথওয়েট, জাস্টিন গ্রিভস ছাড়া মূল দলের আর কেউ খেলেননি এই প্রস্তুতি ম্যাচে। তবু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে খেলেছেন, সেটা টেস্টের আগে নিশ্চয়ই দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের ইনিংসের ২৬তম ওভারে নিজে প্রথম…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথে অবরোধ তুলে নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে তাঁরা সবগুলো সড়ক ছেড়ে দেন। শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে গেছেন। পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা অবরোধ কর্মসূচি পালন করেন। বিকেল ৪টার দিকে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন। হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছি। পূর্বঘোষণা অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত আমাদের সড়কে থাকার কথা ছিল। আমরা ৪টা পর্যন্ত কর্মসূচি পালন করেছি। আমাদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয় আলোচনার জন্য গেছেন। তাঁরা সচিবালয় থেকে যেকোনো সিদ্ধান্ত নিয়ে আসবেন। তবে আমরা ঘোষণা…

বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়। নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে। নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী। মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো.…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালে শম্ভুকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে শম্ভুর পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে শম্ভুর আইনজীবী বিপুল দেবনাথ আরও দুটি আবেদন করেন। একটি হলো কারাগারে…

বিস্তারিত পড়ুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। শুধু ছাত্র-জনতা হত্যা নয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব হত্যার ঘটনা ঘটেছে সব হত্যার বিচার করা হবে। আজ সোমবার দুপুরে যশোরের বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবদুল্লার কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা শেষে সভায় তিনি একথা বলেন। হাসান আরিফ বলেন, ‘দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলছে।’ এ সময় আবাদুল্লার স্মৃতি ধরে রাখতে বেনাপোল পৌর গেটকে শহীদ আব্দুল্লা পৌর গেট করার দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন স্থানীয়রা। এর…

বিস্তারিত পড়ুন

২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ। পাকিস্তান ধবলধোলাই এড়ানোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আজ খেলতে পারেননি। হোবার্টে তাই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সালমান আলী আগা। নতুন অধিনায়কের পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হাতে তখনো বাকি ছিল ৫২ বল। ১১৮ রানের লক্ষ্যে নেমে ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে করে ৩০ রান। যার মধ্যে ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্কের ঝড় উঠতে গেলেও সেটা থামিয়ে দিয়েছেন আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত পেসার জাহানদাদ খান। ১১…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসচাপায় অবিনাশ ধর (৮০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বণিকপাড়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। নিহত অবিনাশ ধর উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরি নাথ পাড়ার মৃত বিপিন চন্দ্র ধরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বণিকপাড়া টেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী এস আলম বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অবিনাশ ধর নামের এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি বলেন,…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এই ১৪ জন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, জুনাইদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই এলাহী, সালমান এফ রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে নির্বিচার খুন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬…

বিস্তারিত পড়ুন

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রোববার সকালে বগুড়া থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এর আগে শনিবার মামুনুর রশিদ মামুনের স্ত্রী, ভাগনি জামাই এবং বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর বোন সুফাকে আটক করে পুলিশ। নাজিম উদ্দিন তনু নওগাঁ শহরের জগৎসিংহপুর মহল্লার বাসীন্দা। মামুনুর রশিদ মামুন আটকের খবর জানার পর দুইশ ভুক্তভোগী দুপুরে সদর থানায় গিয়ে ভিড় করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী তাদের বুঝিয়ে ফেরত পাঠান। জানা যায়, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়ায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু…

বিস্তারিত পড়ুন

নদীর কাছে এলে এখনো চোখের পানি ঝরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকার বাসিন্দা মো. আসলাম খান এর। ১৭ বছর পরও ভুলতে পারেননি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডব। জলোচ্ছ্বাসের তীব্র স্রোতে হাত থেকে ছুটে পানিতে ডুবে মৃত্যু হয় স্ত্রী ও তিন বছর বয়সী কন্যা সন্তানের। শুধু আসলাম খান কেন, যেকোনো ঘূর্ণিঝড়ের নাম শুনলে এখনো আঁতকে উঠেন বরগুনার উপকূলবর্তী বিভিন্ন এলাকার স্বজন হারানো কয়েক হাজার বাসিন্দা। এদিকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর পার হলেও এখনো ঝুঁকিপূর্ণই রয়েছে বরগুনার অধিকাংশ বেড়িবাঁধ। এসব এলাকার বাসিন্দাদের একটাই দাবি, প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষায় নির্মাণ করা হোক স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় সিডরের সেই ভয়াল স্মৃতির কথা…

বিস্তারিত পড়ুন

সব মানুষের মন আছে। মন নিয়ন্ত্রণ করে চিন্তা ও কল্পনার গতি। স্বাভাবিক কিংবা বিশেষ যেকোনো অবস্থার মানুষ তাই নানা বিষয় ভাবে, দেখা বিষয়ের সঙ্গে কল্পনা করে অদেখার জগতকেও। তার দৃশ্যকল্প ফুটিয়ে তোলে শিল্প, সাহিত্য, চিত্রকলা নানা মাধ্যমে। স্বাভাবিক মানুষের পক্ষে কাজটি সহজ। ভাবনাকে তার মতো বা তার ভাষায় ফুটিয়ে তুললেই হয়। দক্ষতা আর যোগ্যতায় তার কোনোটা হয়ে ওঠে শিল্প, কোনোটা হয়তো ভাবনার প্রকাশমাত্র। তবে যদি বলি বিশেষ মানুষের কথা- যারা সারাক্ষণই নিজের শরীর ও মনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে বেড়ে উঠছে তারাও কি পারে গাইতে, নাচতে, কিংবা ছবি আঁকতে? উত্তর- হ্যাঁ, পারে। রাজধানীতে শনিবার দেখা গেল তেমনই এক অবাক করা চিত্রশিল্পের…

বিস্তারিত পড়ুন

বিজয় দিবসকে সামনে রেখে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ‘আল্লাহর রহমতে কোন ধরনের সিকিউরিটি থ্রেট নাই … কারণ, এই বিজয় দিবস সকলের। কারও একার নয়’, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে।’ তিনি…

বিস্তারিত পড়ুন

ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক। হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার…

বিস্তারিত পড়ুন

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তাঁর (পিন্টু) মৃত্যুর খবর আজ নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা। > খেলা> ফুটবল চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১২: ৪৯ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। ছবি: সংগৃহীত চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তাঁর (পিন্টু) মৃত্যুর খবর আজ নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা।PauseMute কয়েক দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না পিন্টুর। রোববার অসুস্থতা আরও বেড়ে গেলে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আজ…

বিস্তারিত পড়ুন

রাজধানী ঢাকার যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই বিশেষজ্ঞের পরামর্শে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অগ্রাধিকার ভিত্তিক এই উদ্যোগ চলতি বছর শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দাপ্তরিক প্রস্তুতির কারণে এটি বাস্তবায়নে আরও ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরীক্ষামূলকভাবে ঢাকার চারটি মোড়ে পাইলট প্রকল্পের অংশ হিসেবে বসবে ট্রাফিক সিগন্যাল। এসব সিগন্যাল তৈরি করছে বুয়েট। আগামী এক মাসের মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনের চারটি মোড়ে এসব ট্রাফিক সিগন্যাল লাগানোর কথা থাকলেও দাপ্তরিক জটিলতার কারণে কিছুটা সময় লাগবে। বিশেষজ্ঞদের সুপারিশ ও প্রকল্পের লক্ষ্য বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন ও ড.…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। চিকিৎসার উদ্দেশ্যে কাজল মিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাজলকে থাইল্যান্ড পাঠানোর জন্য শুধু এয়ার অ্যাম্বুলেন্সের খরচ হয়েছে ৬৪ লাখ টাকা। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, আহতদের মধ্যে একজন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু–এক দিনের মধ্যেই তাঁকেও বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ…

বিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত সই করা চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়। তলবি চিঠিতে তাঁদের ২০ ও ২১ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।  সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাতে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাঁদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এ ছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলী রোড শাখার গ্রাহক…

বিস্তারিত পড়ুন

সরকার গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। কমিশনের উদ্দেশ্য গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা তৈরি করে তা বাস্তবায়নের সুপারিশ করবে এই কমিশন। আগামী ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার মতামত সংগ্রহ করে প্রধান উপদেষ্টার কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন: এই কমিশনে দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন— -ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরীন। -সম্পাদক পরিষদের প্রতিনিধি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল…

বিস্তারিত পড়ুন

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে চলমান আন্দোলনের সময় অন্য একটি কারখানার শ্রমিকেরা নিজস্ব দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে শ্রমিকেরা স্থানীয় বাসিন্দাদের মারধর করেন। এ নিয়ে ত্রিমুখী সংঘর্ষ বাধে। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশে অন্য একটি কারখানায় আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনকারী শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো বেক্সিমকোর শ্রমিকেরা আজ সোমবার সকাল থেকে চক্রবর্তী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ কারণে আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন…

বিস্তারিত পড়ুন

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত। ২০২৪-২৫ মৌসুমের জাতীয় লিগে ইমরুল খেলেছেন খুলনার হয়ে। ঢাকার কাছে আজ ৯ উইকেট হেরে যায় তাঁর দল খুলনা। বিদায়ী ম্যাচে দুই ইনিংসে করেছেন ১৬ ও ১ রান। ম্যাচ শেষে তাঁকে নিয়ে ‘ল্যাপ অব অনার’ দিয়েছেন সতীর্থরা। ইমরুলের হাতে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম তুলে দিয়েছেন ফুলের তোড়া। লাল বলের ক্রিকেটে শেষ ম্যাচ খেলার পরে সংবাদ সম্মেলনে এলেও ইমরুল ছিলেন ভাবলেশহীন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সাবলীলভাবে। বিদায় বেলায় বিসিবিকে…

বিস্তারিত পড়ুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১১৩ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এই তারিখ ধার্য করেন। আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শেরেবাংলা নগরের সাধারণ নিবন্ধন কার্যালয়…

বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৮ নভেম্বর) গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। এর আগে কড়া নিরাপত্তায় সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনার প্রতি আবেগ নতুন কিছু নয়। তবে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এ উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাংলাদেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস নজর কাড়ে আর্জেন্টিনারও। বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের শিরোপা উদযাপনেও উঠে আসে বাংলাদেশের নাম। আর্জেন্টিনার গণমাধ্যমে তখন লাল-সবুজের দেশের ফুটবলপ্রেমীদের খবর প্রচুর জায়গা পায়। বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসার প্রতিদান দিতে নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা। অ্যাডিডাস ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ৫০ বছরের বন্ধুত্ব উদ্‌যাপন উপলক্ষে বিশেষ এই জার্সি উন্মোচন করা হয়েছে। এএফএ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মেসি, এমিলিয়ানো মার্তিনেজ…

বিস্তারিত পড়ুন

দেশে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৮৯ জন। এর আগে এক দিনে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল গত বছরের ১৬ নভেম্বর ১ হাজার ৪২৯ জন। গতকালের আগ পর্যন্ত এ বছর দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিল ১০ নভেম্বর ১ হাজার ৩৩৭ জন। এ নিয়ে এ মাসের গত ১৭ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৬৭ জনে। এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ রোগীর মাস, গত অক্টোবরের প্রথম ১৭ দিনের চেয়ে ২ হাজার ৫৫ জন বেশি। সে মাসে এ সময় রোগী ছিল ১৬…

বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে পুলিশ। তার নাম পাপিয়া আক্তার স্বর্ণা (২২)। গতকাল রবিবার হাসপাতালটির তৃতীয় তলায় নাক-কান-গলা বিভাগে এক রোগীর কাছ থেকে টাকা নেওয়ার সময় অপর এক চিকিৎসকের হাতেই আটক হন স্বর্ণা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক স্বর্ণাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। পরবর্তী সময়ে আমরা ওই তরুণীকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দিয়েছি। তারাই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।’ নুরুল আলম নামে যেই রোগীর কাছ থেকে টাকা নেওয়া হয় তার বাড়ি কিশোরগঞ্জ। গত বুধবার মুখে টিউমারজনিত সমস্যার কারণে…

বিস্তারিত পড়ুন

ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান। বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও বৈঠকে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে…

বিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দর দিয়ে দুই বছর পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গতকাল রবিবার (১৭ নভেম্বর) রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে। যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানে তিনটি ট্রাকে ১০৫ টন (এক লাখ ৫ হাজার কেজি) নন বাসমতি চাল আমদানি করেছেন। আমদানিকারকের আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশর অপেক্ষায় পাইপ লাইনে আছে। বেনাপোল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে সিএন্ডএফ এজেন্ট ও হোসেন অ্যান্ড সন্স। সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার জিয়াউর রহমান জানান, আমদানি করা চালের মূল্য ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। আমদানি…

বিস্তারিত পড়ুন

রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। প্রায় তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দেননি বাইডেন। কিন্তু ক্ষমতার শেষ সময়ে এসে এই অনুমতি দিলেন তিনি। মার্কিন দুই কর্মকর্তা ও একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। সূত্রগুলো বলেছে, ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে। তবে অভিযান-সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।…

বিস্তারিত পড়ুন

পরিবর্তিত পরিস্থিতির কারণে বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হবে। রোববার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান শিক্ষা উপদেষ্টা। উপদেষ্টা বিধান চন্দ্র বলেন, আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বই উৎসব করি। শিশুদের বই দিয়ে থাকে। পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি করা, বই ছাপাতে দিতে কিছু দেরি হয়েছিল। বইগুলোতে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যে পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল তা কিছুটা পরিমার্জন করা হয়েছে। সে কারণে বিলম্ব হয়েছে। তবে দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই…

বিস্তারিত পড়ুন

মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৫ (এমআরটি লাইন-৫)-এর সাউদার্ন রুট (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার পর ১৫ শতাংশ কমানো হয়েছে। ফলে শেখ হাসিনা সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি পুনর্মূল্যায়নের পর ছয় হাজার ৮৯৮ কোটি টাকা ব্যয় কমেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন পরিকল্পনা কমিশনের নির্দেশে এ পর্যালোচনা করা হয়। সংশোধিত প্রকল্প প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে আরও খরচ হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। এমআরটি লাইন-৫ দক্ষিণ রুটটি গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ…

বিস্তারিত পড়ুন