Author: admin

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান।  তিনি জানান, আগের বছরগুলোর ধারাবাহিকতায় আগামী বছরের ১৬-১৮ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি জেলা প্রশাসকদের এই সম্মেলন উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে প্রত্যেক বছরের মতো এবারো জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের প্রস্তাব নিয়ে আলোচনা এবং সেসব প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে ত্বরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় ও উন্নয়ন কর্মসূচি…

বিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নিহতদের রাষ্ট্রীয় খেতাব দেওয়া, আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য জোর দিতে বলেন। এ ছাড়া গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ‘খুচরাভাবে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আগে দেখা হয়েছে। আজকে অনেকের সঙ্গে দেখা হলো। ভালো হলো। তোমাদের কথা শুনতেই মূলত আজকে…

বিস্তারিত পড়ুন

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। ওমর সানী জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোনসেট চুরি হয়ে গেছে। এতে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। গত সোমবার তাঁর বনশ্রীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন সানী। ওমর সানী বলেন, ‌‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস…

বিস্তারিত পড়ুন

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই টেস্টেই জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল দ্বিতীয় সারির এক উইন্ডিজ দল। মাঝে আরো তিনবার ক্যারিবীয় অঞ্চলে গিয়ে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ১৫ বছর পর কাটল ওই জুজু। কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে ১০১ রানের বড় জয়ে। সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং নেন নেতৃত্বভার পাওয়া মেহেদী মিরাজ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তার দল। অলআউট হয় মাত্র ১৬৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাদমান ইসলাম। জবাবে নামা ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে অলআউট করেন…

বিস্তারিত পড়ুন

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হওয়ার পর সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার আগরতলায় সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত সোমবার সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দুপুরে তলব…

বিস্তারিত পড়ুন

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ বৈঠক থেকে তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন। শফিকুল আলম আরো বলেন, বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৫৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ৩২৬ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এর পরে রয়েছে যথাক্রমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৮৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৮১), আগাখান একাডেমী (২৭৩), সাভারের হেমায়েতপুর (২৫৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৪২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৪),…

বিস্তারিত পড়ুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বেআইনিভাবে নেওয়া এক হাজার ২৩২ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে এখনো পড়ে আছে। দেশের উচ্চ আদালতের শরণাপন্ন হয়েও টাকা ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা। আপিল ও রিভিউয়ের পর আবার আপিল আবেদন—আইনের এই সুযোগ নিয়ে বিপুল পরিমাণ এই অর্থ আটকে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত একটি গোয়েন্দা সংস্থা এবং তৎকালীন টাস্কফোর্স ইন্টেলিজেন্স (টিএফআই) কর্মকর্তারা প্রায় ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এক হাজার ২৩২ কোটি টাকা আদায় করেন। এই টাকা দুই শতাধিক পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সরকারের ০৯০০ নম্বর হিসাবে জমা হয়।…

বিস্তারিত পড়ুন

সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য, এরপর বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ভারতের প্রতিক্রিয়ার কঠোর সমালোচনাও করেছেন দলটির উচ্চ পর্যায়ের নেতারা। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে, যা কূটনীতিক শিষ্টাচারবহির্ভূত। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় দলটির নেতাদের পর্যালোচনায় এ বক্তব্য উঠে আসে। বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও পরবর্তী সময়ে সহিংসতায় একজন আইনজীবী নিহত, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ও কলকাতায় উপহাইকমিশনে হামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ‘বিতর্কিত’ মন্তব্যের বিষয়ে আলোচনা হয়। এমন…

বিস্তারিত পড়ুন

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চলমান সাংঘর্ষিক পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যও বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা করে এ দেশে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রগুলো বলেছে, ক্রমেই সামাজিক অস্থিরতা বাড়ছে। পরিস্থিতির আরো অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে। চোরাগোপ্তা হামলার আশঙ্কাও রয়েছে। ব্যবহৃত হতে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের…

বিস্তারিত পড়ুন

ইতিহাস গড়েছে বাংলাদেশ যুব হকি দল। জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে প্রথমবারের মতো যুব হকির বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দারুণ এই জয়ে এমন ইতিহাস গড়ল হকির যুবারা। এর আগে গত এশিয়া কাপেও থাইদের ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর চলতি বছরের জুনে একই দলের সঙ্গে এএইচএফ কাপে ৪-২ ব্যবধানে জয় পায় লাল-সবুজ জার্সি ধারিরা। এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্ত প্রতিপক্ষ ওমানকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে কুলিয়ে ওঠেনি। তবে মালয়েশিয়াকে রুখে বাঁচিয়ে রাখে বিশ্বকাপের স্বপ্ন। এরপর শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করায় গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী বছরের শেষ…

বিস্তারিত পড়ুন

রাউজানের নোয়াপাড়ার সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা থেকে তাকে যৌথ বাহিনীর একটি দল গ্রেপ্তার করে বলে রাউজান থানা পুলিশ নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে। রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জানে আলমের নামে রাউজান থানায় তিনটি মামলা তদন্তাধীন। রয়েছে আরও কয়েকটি পুরোনো মামলা। তবে ফজল হক বর্তমানে সৌদি আরবে রয়েছেন। যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে বুঝে নিতে পুলিশ চট্টগ্রাম নগরে গেছে। বর্তমানে দক্ষিণ রাউজানের…

বিস্তারিত পড়ুন

গাজার যুদ্ধ-পরবর্তী সরকার পরিচালনার জন্য একটি কমিটি গঠনের বিষয়ে কায়রোতে একমত হয়েছে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি দল ফাতাহ এবং হামাস। দুপক্ষই এ নিয়ে ‘নমনীয়তা এবং ‘আশাবাদ’ দেখিয়েছে বলে জানিয়েছে মিশরের সংবাদমাধ্যম আল কাহেরা। ঐক্যবদ্ধভাবে গাজা শাসন করার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ফিলিস্তিনের দুই স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ফাতাহ। মিসরের রাজধানী কায়রোতে উভয় পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। সেই চুক্তির একটি অনুলিপি লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের হাতে এসেছে। এতে বলা হয়েছে, হামাস ও ফাতাহের সমন্বয়ে গঠিত একটি কমিটি শিগগির গাজায় তাদের কার্যক্রম শুরু করবে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, কমিটির মাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্থ বিষয়গুলো স্বাধীন তথ্যের মাধ্যেম অন্তভূক্ত করার পরিকল্পনা রয়েছে। সূত্রটি…

বিস্তারিত পড়ুন

সংস্কারের মাধ্যমে কেমন পুলিশ দেখতে চান— এমন প্রশ্নের উত্তরে ৮৮ দশমিক ৭ শতাংশ মানুষই বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান। আর ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষই মনে করেন পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টিতে সংস্কার প্রয়োজন। পুলিশ সংস্কার কমিশনের পরিচালনায় ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। জনমত জরিপের ফলাফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব আবু মমতাজ সাদ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুনানির তারিখ গত বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। এরপর আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করেন। কিন্তু মঙ্গলবার শুনানির নির্ধারিত দিনে চিন্ময়ের পক্ষে কোনো…

বিস্তারিত পড়ুন

টানা তিন দিনে ৪ ম্যাচ খেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ গজনফার । তিন দিনে গজনফর দু’টি ভিন্ন ফরম্যাটে ২৪০ ওভার ক্রিকেট খেলেছেন। গড়ে এক দিনে দাঁড়াচ্ছে ৮০ ওভার। এর জন্য গজনফরকে তিনটি ভিন্ন ভেন্যুতে দৌঁড়াতে হয়েছে। এই পরিশ্রম তো টেস্ট ক্রিকেটের চেয়েও বেশি। আফগানিস্তানের মোহাম্মদ গজনফার মানুষ নাকি রোবট-অনেকের মনেই এই কৌতূহলী প্রশ্ন। কারণ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে বেশির ভাগ ক্রিকেটার বেছে বেছে খেললেও গজনফার সেই পথে হাঁটছেন না। বিরামহীন যন্ত্রের মতো খেলে যাচ্ছেন সব জায়গায়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আবুধাবি টি-টেন বাদ যাচ্ছে না কোনো টুর্নামেন্ট। গজনফারকে অবশ্য ২০২৪-এর ৬ নভেম্বরের আগে খুব কম লোকই চিনতেন। সেটা অমূলকও ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা যে…

বিস্তারিত পড়ুন

চলে গেলেন বাংলাদেশের শুটিংয়ের সাবেক তারকা সৈয়দা সাদিয়া সুলতানা। আজ দুপুর ১টায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মানসিক অবসাদগ্রস্থ ছিলেন আগে থেকেই। আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। ২০১৭ সালে শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে গেলেও এসএ গেমসে সোনাজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানার মৃত্যু হয়েছে অপঘাতে। সোমবার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়েন সাদিয়া। এরপর চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ)। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শুটিং ও…

বিস্তারিত পড়ুন

লিওনেল মেসির প্রতি লামিন ইয়ামালের ভালোবাসা বিভিন্ন সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। শৈশবেই মেসির সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে একপর্যায়ে টিভি স্ক্রিনে দেখা যায় ইয়ামালের জুতায় মেসির নাম লেখা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অন্তর্জালে। মেসি ও ইয়ামাল ভক্তরাও খুঁজতে থাকেন রহস্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জুতায় মেসির নাম, এটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণা কৌশল। ‘মেসি+১০’ বুটস ক্যাম্পেইনের অংশ। ১০/১০—অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ পালন করে অ্যাডিডাস। মেসি+১০ও একই রকম উদ্যোগ কোম্পানিটির। লামিনের পায়ে মেসি+১০ ক্যাম্পেইনের সেই বিশেষ বুটই ছিল। শুধু ইয়ামাল নয়, নারী-পুরুষ…

বিস্তারিত পড়ুন

আইসিসির চেয়ারম্যান হিসেবে গ্রেগ বার্কলের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিসিআইয়ের সচিব ও এসিসির প্রেসিডেন্ট জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। এখন সবচেয়ে কম বয়সী আইসিসি প্রধানও তিনি। আইসিসি প্রধানের দায়িত্ব নিয়ে জয় শাহ বললেন, ‘আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে বসতে পেরে গর্বিত এবং আইসিসির কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ ভরসা রাখার জন্য। এটা ক্রিকেটের জন্য দারুণ সময়, কারণ আমরা ২০২৮ সালে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছি। ফলে বিশ্বে আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে যোগ দেবে। মেয়েদের ক্রিকেটের উন্নতিতে আমাদের আরও গতি…

বিস্তারিত পড়ুন

প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর তৃতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজটি ৩-০ তে জয় পেল নিগার সুলতানারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য রেকর্ড গড়ার সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে একগাদা রেকর্ড। আইরিশদের হেসেখেলে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ, সবচেয়ে বেশি ব্যবধানে জয়-নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ এই দুটি রেকর্ড ভেঙেছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জুটির রেকর্ড গড়ল নতুন করে। আইরিশদের ধবলধোলাইয়ের ম্যাচে ১৪৩ রানের জুটি গড়লেন শারমিন আকতার সুপ্তা ও ফারজানা…

বিস্তারিত পড়ুন

অভিষেকের পর থেকেই দারুণ বোলিং করছেন। দিন যত যাচ্ছে, গতি আর ধার—দুটিই বাড়ছে নাহিদ রানার। এরই ধারাবাহিকতায় গতকাল কিংস্টন টেস্টে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। গতরাতে জ্যামাইকার কিংস্টনে তাঁর গতির সামনে নাস্তানাবুদ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ২২ বছর বয়সী পেসারের তোপ সামলাতে না পেরে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৬ রানে। ক্রেইগ ব্রাফেট, কাভেম হজদের গতি দিয়ে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন। নাহিদ রানা যে এমনটা করতে পারেন, সেটা জানত টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদ রানার প্রশংসায় বলেছেন—ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে…

বিস্তারিত পড়ুন

অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে রপ্তানি বন্ধ রাখতে আবারও আলুর স্লট বুকিং বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এমনকি আগে বুকিং করা স্লটের আলুও রপ্তানি করছে না ভারত। দাম বৃদ্ধির অজুহাতে রপ্তানি বন্ধ রাখতে আবারো আলুর স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ফলে ফের সক্রিয় সিন্ডিকেট।  রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। এতে করে আমদানিকারকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন, তেমনি সরবরাহ ঘাটতির কারণে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।  আমদানিকারকরা জানিয়েছেন, আগের স্লটের বেশ কিছু আলুর ট্রাক আটকা থাকলেও সেগুলো রপ্তানি করা হচ্ছে না। এলসি করা আলু দেশে প্রবেশ করতে…

বিস্তারিত পড়ুন

নাসার সাম্প্রতিক ধারণা, ইউরেনাসের পাঁচটি বৃহত্তম উপগ্রহ শীতল এবং প্রাণহীন এটার ধারণা ভুল হতে পারে। এই উপগ্রহে লুকানো থাকতে পারে জীবনধারণে সহায়ক হওয়ার মতো  মহাসাগর। ৪০ বছর আগে ইউরেনাস অতিক্রম করা নাসার ভয়েজার-২ মিশন থেকেই এই গ্রহের বর্তমান সব তথ্য পাওয়া যাচ্ছে।সাম্প্রতিক গবেষণায় জানা যায়, ভয়েজারের ফ্লাইবাইটি একটি তীব্র সৌর ঝড়ের সময় ঘটেছিল, যা সংগৃহীত তথ্যকে প্রভাবিত করে বিজ্ঞানীদের বিভ্রান্ত করতে পারে।সৌর ঝড়টি ইউরেনাসের চৌম্বকীয় ক্ষেত্রকে সাময়িকভাবে ব্যাহত করে ফেলতে পারে। ফলে, বায়ুমণ্ডলীয় উপাদানগুলি ভেসে যেতে পারে, যার ফলে ভয়েজার-২ মিশনের ফলাফল হতে পারে কিছুটা বিতর্কিত। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডঃ উইলিয়াম ডান পরামর্শ দিয়েছেন যে ইউরেনাসের উপগ্রহের বরফের নীচে মহাসাগর…

বিস্তারিত পড়ুন

বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। এ মাসেই আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল।নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে বিদায় বেলায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। এ মাসেই আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল।রোববার এক বিবৃতিতে বাইডেন বলেন, “আজ, আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করেছি। তাকে নিঃশর্তভাবে সম্পূর্ণ ক্ষমা করা হল।” যুক্তরাষ্ট্রে শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে যে কারো দণ্ড মওকুফ করে দিতে পারেন। এক মাস ২০ দিন…

বিস্তারিত পড়ুন

জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়ার রোগ থেকে কিছুতেই বের হতে পারছে না রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে আবারও জয়ের মতো অবস্থায় থেকে হেরে গেছে রংপুর। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেটার বিপরীত অবস্থা তানজিম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। ৪২ বলে ৪৮ রান, হাতে ৭ উইকেট-গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুরের সামনে এক পর্যায়ে ম্যাচ জেতার সমীকরণ দাঁড়ায় এমন। ভিক্টোরিয়ার বিপক্ষে এমন সুবিধাজনক অবস্থায় থাকার পরও মুখ থুবড়ে পড়েছে রংপুর। ম্যাচটি রংপুর হেরে গেছে ১০ রানে। একই মাঠে কয়েক ঘণ্টা পর জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৪ উইকেটে তারা হারিয়েছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারকে। ১৫২ রানের লক্ষ্যে নেমে…

বিস্তারিত পড়ুন

গাছের বুদ্ধি বা জ্ঞান হলো সাধারণত তার প্রাণিত্বের জন্য প্রয়োজনীয় ধারণাগুলো সম্পর্কে বুঝতে পারা। এসব ধারণার মধ্যে রয়েছে পুষ্টি, আলো, পানি, কার্বন ডাই-অক্সাইড গ্যাস প্রস্তুতি এবং অক্সিজেন সরবরাহ। তবে গাছের বুদ্ধি আপেক্ষিকভাবে বোঝা সম্ভব নয়। কারণ গাছগুলো মানুষের মতো চিন্তা বা বুঝে আত্মবিশ্বাস করে না। তবে তারা একটি অত্যন্ত গুপ্ত সংস্থান অনুভব করে, যার মাধ্যমে তারা জীবন সংরক্ষণ এবং প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ করে। গাছের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক না থাকায় আমরা তা বুঝতে পারি না। গত পাঁচ দশকের গবেষণা থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, পারিপার্শ্বিকতা সম্বন্ধে তথ্য আদান-প্রদান, শত্রু-মিত্র সম্পর্কে সংকেত গ্রহণ ও তার জটিল বিশ্লেষণ সব কিছু করার ক্ষমতাই…

বিস্তারিত পড়ুন

কেরানীগঞ্জকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা খেলার মাঠে এ মাদক চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুর রহমান সপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সভার আয়োজন করেছেন বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা হাজি মো. আমান উল্লাহ আমান ও আগানগর সিট মালিক সমিতির সভাপতি ঈমান উল্লাহ মোস্তান। প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দেওয়ার মাধ্যমে ক্ষান্ত থাকেননি। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেড…

বিস্তারিত পড়ুন

অবৈধ পন্থায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ভুয়া বিল ভাউচার তৈরির মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদসহ (সিআইপি) ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে মামলাটি দায়ের করেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। আদালত মামলাটি পর্যালোচনা শেষে আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। রবিবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাহাব উদ্দীন সাহীব। সালাহউদ্দিন আহমদ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও ট্রাস্টি…

বিস্তারিত পড়ুন

দুঃসময় পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। মাঠের খেলায় ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না ইংলিশ ক্লাবটির। ব্যর্থতার বৃত্তে আটকে যাচ্ছে বারবার। রবিবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে টানা সাত ম্যাচ জয়হীন এখন সিটি। এর মধ্যে হেরেছে ছয়টিতে, ড্র একটি। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে। ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। ভাগ্য বদলানোর আশায় অ্যানফিল্ডে গিয়েছিলে ম্যানসিটি। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে আরেকটি হারের শঙ্কায় পড়ে যায় গার্দিওলার দল। ১২ মিনিটে মোহামেদ সালাহর বাড়ানো বলে দুরের পোস্টে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন কোডি গাকপো । এরপর ম্যাচে…

বিস্তারিত পড়ুন

ফরিদপুর সদরে একাধিক মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে কোতয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবল হামলার শিকার হয়ে আহত হয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা রাত ৭টার দিকে ঘটনাটি ঘটেছে কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকায়। আহত তিন পুলিশ সদস্য সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকার চার সহোদর কামরুল, জসিম, আনোয়ার ও বাদশার নামে কোতয়ালী থানায় সন্ত্রাসী, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গত ২৩ অক্টোবর ওই চার সহোদরের বিরুদ্ধে মারধরের আরো একটি মামলা দায়ের করেন একই গ্রামের আনোয়ারা বেগম। এসব মামলার…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে। তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। গতকাল রবিবার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। ডা. শফিকুর রহমান…

বিস্তারিত পড়ুন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘সেনা সদস্যরা দেশের ক্রান্তিকালে দিনরাত আইন-শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। সামনে ডিফিকাল্ট (কঠিন) সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিয়ে যেতে চাই।’ গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। এ ছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।…

বিস্তারিত পড়ুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শায়রুল কবির খান রবিবার (১ ডিসেম্বর) এ সংক্রান্ত এক বিবৃতি পাঠান। এতে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে, বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত থাকে তখন স্বাভাবিক নিয়মেই সত্য অসত্যের ওপরে প্রতিষ্ঠিত হয়। আরো বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার বিভাগের ওপর…

বিস্তারিত পড়ুন

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ সোমবার দুপুর পর্যন্ত মেঘলা থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বিস্তারিত পড়ুন

ভারত বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনাসভায় তিনি এমন কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘আপনারা চব্বিশ দেখেন, একাত্তর দেখেন। বাংলাদেশের ২০ কোটি লোক সৈনিক। দেশ দখল করতে হলে তাদের রক্তের ওপর দিয়ে যেতে হবে।’ আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছিল অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘সঠিক কথাগুলো বলে যাব আপনাদের কাছে। আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, অংশগ্রহণ করেনি। আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধার কোনো রাজনৈতিক পরিচয় বা দাবিদাওয়া ছিল না। মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে। আমরা খেয়াল করছি এই…

বিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজটি দাপট দেখিয়ে খেলতে চেয়েছিল বাংলাদেশ। সঙ্গে প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সমীকরণ মাথায় নিয়ে আইরিশ মেয়েদের ধবলধোলাইয়ের কথাও শোনা গেছে নিয়মিত। প্রথম দুই ওয়ানডেতে দাপট দেখিয়ে খেলার আশা পূর্ণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় চাওয়া সামনে রেখে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিগার সুলতানার দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ উজ্জীবিত বাংলাদেশের দেখা মিলেছে প্রথম দুই ওয়ানডেতে। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিংয়ে স্বস্তি ফিরিয়েছেন ১৬ মাস পর দলে ফেরা শারমিন আক্তার সুপ্তা। দুই ম্যাচ মিলিয়ে তিনি করেছেন ১৩৯ রান। প্রথম ওয়ানডেতে চার রানের সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন শারমিন। ব্যাটে ধারাবাহিকতা ধরে রেখেছেন ওপেনার ফারজানা হক। টানা…

বিস্তারিত পড়ুন

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে মামলাটি অবৈধ ছিল। হাইকোর্টের রায়ের পর প্রতিক্রিয়ায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, এই রায়ের মাধ্যমে তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন। এর মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের দুই দশক ধরে চালানো প্রপাগান্ডার অবসান হলো। এদিকে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। দুই দশক আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক…

বিস্তারিত পড়ুন

নারীদের ওয়ানডেতে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।  বাংলাদেশের সিরিজটা নিশ্চিত হয়েই আছে আগেই। এবারের মিশন হোয়াইটওয়াশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে এই ম্যাচে হারানোর কিছু না থাকলেও বাংলাদেশের জন্য প্রাপ্তির দিক নেহাৎ কম না। সিরিজের তৃতীয় ওয়ানডেও তাই বেশ সিরিয়াস হয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার। আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যালানা ড্যালজেল, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, অ্যারলেন ক্যালি, অ্যামি ম্যাগুয়ের, ক্যারা ম্যারে, ওরলা…

বিস্তারিত পড়ুন

এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা করেছে জনতা ব্যাংকের চট্টগ্রাম চৌমুহনী জীবন বীমা শাখা। রবিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি করা হয়। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। ঋণ পরিশোধ না করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার ভাইসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি করা হয়। বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আদালতে আমরা মামলার সঙ্গে পৃথক দুটি আবেদন করেছিলাম। সাইফুল আলম মাসুদের কিছু শেয়ার আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এগুলো ক্রোকাবদ্ধ রাখার জন্য আবেদন করেছিলাম। এ ছাড়া…

বিস্তারিত পড়ুন

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুয়ায়ী, ৩০ বছর বয়সী এ জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্নাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ অভিনেত্রী গাছিবাউলি থানা এলাকার কোন্ডাপুরের ওই বাড়িতেই থাকতেন। অভিনেত্রী শোবিতা শিবান্না বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, জ্যাকপট এবং বন্দনা। এ ছাড়াও তিনি গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগন্তু, কৃষ্ণা রুক্মিণীর মতো টিভি সিরিয়ালে নিয়মিত ছিলেন…

বিস্তারিত পড়ুন

ক্ষমতার পালাবদলের পরও রাষ্ট্রীয় এয়ারলাইনস বিমানের সেবার মানে উন্নতি হয়নি। বরং অপেশাদারির কারণে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়েও বেশ কয়েকটি ঘটনা বিমানের সেবার মানকে প্রশ্নবিদ্ধ করেছে। অকারণে বিলম্বে যাত্রা, লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাসহ বিনা নোটিশে যাত্রী ভোগান্তির সেই পুরনো চিত্র যেন। ভুক্তভোগীরা কালের কণ্ঠের কাছে তাদের হয়রানি ও ভোগান্তির কথা জানালেও স্বীকার করছে না বিমান কর্তৃপক্ষ। জানা যায়, গত ১ ডিসেম্বর শনিবার রাতে শতাধিক যাত্রী নিয়ে দুবাই থেকে ছেড়ে আসে বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি। এটি দুবাই থেকে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা পর ছাড়ে। দেরিতে ছাড়ার কারণে ঢাকায় বিলম্বে পৌঁছানো ও এয়ারপোর্টে যাত্রীদের লাগেজ না পাওয়া নিয়ে…

বিস্তারিত পড়ুন

১৫ আগস্টকে ‘জাতীয় শোক’ দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্র পক্ষের আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গতকাল রবিবার আপিলের অনুমতি দিয়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০০২ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের মন্ত্রী সভার বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত তিনজন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপির…

বিস্তারিত পড়ুন

হান্টারের বিরুদ্ধে বন্দুক এবং কর বিষয়ক মামলা ছিল। এসব মামলায় তিনি দোষীও প্রমাণিত হন। প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে তাকে ক্ষমা করলেন বাবা জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের অফিসে ঢুকবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্ত নিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলে হান্টার বাইডেন দোষী প্রমাণিত হয়েছিলেন, তাকে প্রেসিডেন্টের ক্ষমতা-বলে ক্ষমা করে দিয়েছেন জো বাইডেন। এর ফলে হান্টারকে আর জেলে যেতে হবে না। হান্টারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। আদালতে তার দোষ প্রমাণিত হয়েছে। আমেরিকার শাস্তি মকুবের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে কারো…

বিস্তারিত পড়ুন

ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে, তার প্রকৃত পরিমাণ দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। কারণ বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। নামে-বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থপাচারসহ কপালে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়, এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংকসহ পুরো দেশ। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে, তার প্রকৃত…

বিস্তারিত পড়ুন

ভ্যানচালক মো. ইসমাঈল হোসেন। তিনি রাজধানীর ডেমরা এলাকায় একটি কম্পানির পণ্য ডেলিভারির কাজ করেন। কখনো হাতিরঝিল থানাধীন এলাকায় বসবাস না করলেও তাকেই ওই এলাকার মো. বাবু হত্যা মামলার বাদী হিসেবে নোটিশ দিয়েছে পুলিশ। মামলা না করেও এখন হয়রানির শিকার হচ্ছেন ইসমাঈল। প্রতিনিয়ত তার বাড়িতে গিয়ে খোঁজ করছে পুলিশ। এই হয়রানি থেকে রেহাই পেতে তিনি আদালতে এসে হলফনামা দিয়ে উল্লেখ করেছেন, এই মামলা তিনি করেননি। এ ছাড়া মামলার অভিযোগে দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলেও তিনি মামলা করেননি বলে দাবি করেন। এ বিষয়ে ভ্যানচালক ইসমাঈল বলেন, ‘আমি ডেমরায় থাকি। কোনো মামলা করিনি। কিন্তু আমার গ্রামের বাড়িতে পুলিশ নোটিশ দিয়েছে। পুলিশ আমাকে…

বিস্তারিত পড়ুন

পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। সোমবার (২ নভেম্বর) ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীর…

বিস্তারিত পড়ুন

সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র-১। তিনি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাঁদের বোন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু তাঁর বাসভবন থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। আদালত সূত্র জানায়,…

বিস্তারিত পড়ুন

গত শনিবার (৩০ নভেম্বর) ও রবিবার (১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট  ৪৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী,ঔষধসহ  বিভিন্ন পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা। সিলেটর বিভিন্ন সীমান্ত থেকে  বিজিবির  অভিযানে প্রায় দুই কোটি টাকার সমমূল্যের চোরাই পণ্য আটক করা হয়েছে।  রোববার  (১ লা ডিসেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর…

বিস্তারিত পড়ুন

নড়াইলের কালিয়ায় নিখোঁজের এক সপ্তাহ পর ডোবা থেকে শওকত লস্কর নামের এক বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজাদ লস্করের ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ…

বিস্তারিত পড়ুন

বিসিএস, আমরা বলি বাংলাদেশ সিভিল সার্ভিস, এটাকে নানান কারণে মনে করা হয় ক্যাডার। ক্যাডার শব্দটার সঙ্গে অনেকের একটা নেগেটিভিটি (নেতিবাচকতা) থাকে। জনপ্রশাসন সংস্কার কমিশনের যে অনেকগুলো সংস্কার প্রস্তাব দেবো এরমধ্যে একটা থাকবে যে, এ ক্যাডার শব্দটি বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস (প্রশাসন), সিভিল সার্ভিস (হেলথ), সিভিল সার্ভিস (এগ্রিকালচার)- এভাবে লেখা হবে। এটা একটা বড় সংস্কার আমি মনে করি, এতে অনেকের স্যাটিসফেকশন আসবে।’ সিনিয়র সচিব বলেন, আমরা ট্যুর করতে গিয়ে যে জিনিসটা দেখলাম, মানুষ মনের কথা বলতে চেয়েছে। কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারেই নেগেটিভ ধারণা। এগুলো আপনারা জানেন, আমি জানি, উল্লেখ করতে চাই না। তারপরও দু-একটার কথা বলতে হয়।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ইতালির জনপ্রিয় ‘এসিসি’ ব্র্যান্ডের কম্পিউটার-ল্যাপটপসহ মনিটর তৈরি ও বাজারজাত করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসিসি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি এ ঘোষণা দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনে এসিসি কম্পিউটার ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক…

বিস্তারিত পড়ুন

গাজীপুর সদর উপজেলায় সদর উপজেলা যুবলীগের সহ সভাপতিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে জোরপূর্বক আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। আটক করা ওই যুবলীগ নেতার নাম রাজু। তিনি গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি। ছিনিয়ে নেওয়া যুবদল নেতার নাম আর মামুন শিকদার। তিনি সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। আটক যুবলীগ নেতাকে যুবদল নেতার নেতৃত্বে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা স্বীকার করেছেন, জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও তথ্য অনুসন্ধানের জন্য থানার একটি টিম যুবলীগ নেতাকে আটক করে…

বিস্তারিত পড়ুন

মার্কিন কর্তৃপক্ষের ঘুষের অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। তিনি জানান, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছিল, তিনি ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। এই অভিযোগ আদানির জন্য গত দুই বছরে দ্বিতীয় বড় ধাক্কা। এতে ভারতসহ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের একটি রাজ্য আদানি গ্রুপের সঙ্গে একটি বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করছে, আর ফ্রান্সের টোটালএনার্জিস নতুন বিনিয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আদানিকে ঘিরে রাজনৈতিক বিতর্কে ভারতের পার্লামেন্টের কার্যক্রমও ব্যাহত হয়েছে। ঘুষ ও প্রতারণা ছাড়াও ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণের উদ্দেশে বিভ্রান্তিকর…

বিস্তারিত পড়ুন

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। হামলায় ২৪ জন নিহত ও ৩ শতাধিক ব্যক্তি আহত হন। এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা হয়। তবে তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকার মামলা…

বিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।  আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে গত ২৩ অক্টোবর আবেদন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এর আগে গত ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গত আগস্ট…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন দেখতে চান। সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ আছে দুই মাসেরও কম। এই অবস্থায় তিনি গাজায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তি করে যেতে চান। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় এটি ট্রাম্পের হাতেও চলে যেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, ট্রাম্প প্রশাসন গাজার বিষয়ে ভিন্ন নীতি গ্রহণ করতে পারে, বিশেষ করে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা নিয়ে।…

বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অন্যান্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যা ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ঘরোয়া ক্রিকেট মৌসুমের সঙ্গে সংঘর্ষ করে। তবে, ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য এখনো বিশেষ অনুমতি বহাল রয়েছে। ২০২৩ সালে ৭৪ জন ইংলিশ খেলোয়াড় বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। যা যে কোনো দেশের জন্য একটি রেকর্ড। সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে গত পরশু ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ড ক্রিকেটারদের দেশের বাইরের লিগগুলোয় খেলায় বিধিনিষেধ দিতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন খবরের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা ইসিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন, জানিয়েছে ইএসপিএন…

বিস্তারিত পড়ুন

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে ৫ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। সংক্ষিপ্ত স্কোরআয়ারল্যন্ড : ৫০ ওভারে ১৯৩/৬ (ফোর্বস ১৩, লুইস ২, হান্টার ৬৮, প্রেন্ডারগাস্ট ৩৭, ডেলানি ৩৩, পল ১০, রেমন্ড-হোয়ি ২১*, কেলি ১*; মারুফা ০/৩৮, সুলতানা ২/৩২, নাহিদা ১/৩২, রাবেয়া ০/৪২, ফাহিমা ০/২৭, স্বর্ণা ১/৬)।বাংলাদেশ : ৪৩.৫ ওভারে ১৯৭/৫ (ফারজানা ৫০, মুর্শিদা ৬, শারমিন ৪৩, নিগার ৪০, সোবহানা ১৬, স্বর্ণা ২৯*, ফাহিমা ৪*; প্রেন্ডারগাস্ট ১/১০, ক্যানিং ১/২২, কেলি ১/৩৪, সারজেন্ট ০/৪৪, ম্যাগুয়েইর ০/৪৩, ডেলানি ২/৪৩-২)।ফল : বাংলাদেশ ৫ উইকেটে…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ ইনান রানআউট হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন পাকিস্তানের যুবারা। ভারতের বিপক্ষে জয় যে নিশ্চিত হয়ে গেছে! হোক না বয়সভিত্তিক দলের লড়াই, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়—উচ্ছ্বাসে মেতে না ওঠে কী থাকা যায়! আজ দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। এটিই ছিল ‘এ’ গ্রুপে দুই দলের ছিল প্রথম ম্যাচ। পাকিস্তানের ২৮২ রানের জবাবে ভারত ৪৭.১ ওভারে অলআউট হয়েছে ২৩৮ রানে। ওপেনিংয়ে নেমে শেষ ওভারে আউট হওয়ার আগে রেকর্ড ইনিংস উপহার দিলেন শাহজাইব খান। দল পেল বড় সংগ্রহ। যার ধারেকাছেও যেতে পারল না ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে যুব এশিয়া কাপ শুরু করল পাকিস্তানও। এশিয়ানন ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘এ’ গ্রুপের প্রথম…

বিস্তারিত পড়ুন

শুরুতেই হোঁচট খাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপে খুবই পরিচিত দৃশ্য। বিশেষ করে টেস্টে এই রোগ থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে না কিছুতেই। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও দেখা গেছে একই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররাও মিস করেছেন একের পর এক ক্যাচ। বাংলাদেশ সময় গতকাল রাত ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। তবে আউটফিল্ড ভেজা থাকায় দফায় দফায় মাঠ পরিদর্শন করতে হয়েছে আম্পায়ারদের। তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়া টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য ছিল অম্লমধুর। ২ উইকেটে ৬৯ রান করেছে সফরকারীরা।যেখানে চার ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী…

বিস্তারিত পড়ুন

উপলক্ষ্যটা বড় ছিল বার্সালোনার।ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল কাতালান ক্লাবটি।প্রতিপক্ষ তলানির দল লাস পালমাস ছিল বলে সেই উৎসব সহজে জয়ে রাঙানোর সুযোগ ছিল দলটির।  নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা হলো আরও ৯ মিনিট। তারপরও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এবার নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল হানসি ফ্লিকের দল। গোলশূন্য প্রথমার্ধের পর বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় পালমাস। চমৎকার ফিনিশিংয়ে রাফিনিয়া সমতা টানার একটু পরই জয়সূচক গোলটি করেন ফাবিও সিলভা। দুই ম্যাচ পর মাঠে ফেরা লামিন ইয়ামাল এদিন দলের হার এড়ানোয় ভূমিকা রাখতে পারেননি। ১৯৭১ সালের সেপ্টেম্বরের পর…

বিস্তারিত পড়ুন

জয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েই ছিল। ড্যারিল মিচেলের প্রতিরোধ ভেঙে লক্ষ্যটা নাগালেই রাখলেন ব্রেইডন কার্স। পরে জ্যাকোব বেথেলের ঝড়ো ফিফটিতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে রোববার সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৮ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী দলটি। টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাসটা ভালোই রপ্ত করেছে ইংল্যান্ড। ওয়ানডে তো বটেই, বাজবল ঘরানার এই ব্যাটিং মাঝেমধ্যে ছাপিয়ে যায় টি-টোয়েন্টিকেও। অনেক সময় ইংল্যান্ড তাই সাদা পোশাকে ব্যাটিং করলেও ধন্দে পড়ে যেতে হয় এই ভেবে যে এখানে কোন সংস্করণের খেলাটা আসলে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রানে আজ চতুর্থ…

বিস্তারিত পড়ুন

নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরতে পারবেন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান বলেছেন, ‘মা-বো‌নেরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমাদের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে আমরা ক্ষমতায় গেলে নারী‌দের ঘর থেকে বেরো‌তে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি, এমন হ‌বে না। জামায়াতের শীর্ষ নেতা আরো ব‌লেন, ‘মহানবী (সা.) স‌র্বোচ্চ ঝুঁ‌কিপূর্ণ কা‌জেও নারীদের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দে‌শের জন্য আত্মনি‌য়োগ কর‌বেন। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য করব না। জামায়াতের শীর্ষ নেতা আরো ব‌লেন, ‘মহানবী (সা.) স‌র্বোচ্চ ঝুঁ‌কিপূর্ণ কা‌জেও নারীদের যুক্ত ক‌রে‌ছেন।…

বিস্তারিত পড়ুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটকের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে অসুস্থতাসহ নানা দিক বিবেচনায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশ মুন্নি সাহাকে আটক করেনি। স্থানীয় জনতা তাকে আটক করলে পুলিশ গিয়ে উদ্ধার করে। একপর্যায়ে তাকে ডিবিতে আনার পর প্যানিক অ্যাটাক হওয়ায় অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ফৌজদারী কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দেড়টা-দুইটার মধ্যেই প্রক্রিয়া শেষ হবে। সাংবাদিক মুন্নী সাহা…

বিস্তারিত পড়ুন

দীর্ঘদিন হলো দেশে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে এই পণ্যটির ব্যবহার নিষিদ্ধ করা হলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে এটি বাস্তবায়ন করা যায়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দীর্ষদিন ধরে এ বিষয়ে দেশে-বিদেশে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তিনি চেষ্টা করছেন পরিবেশের ক্ষতির কারণ হয়ে ওঠা সব ধরনের জিনিসের নিয়ন্ত্রিত ব্যবহারে। ফলে এখনই সময় দেশে পলিথিনের ব্যবহার শূন্যের কোঠায় এবং প্লাস্টিকের ব্যবহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার। এটি করতে হলে উৎপাদন থেকে বিপণন—সব পর্যায়ে আইনগতভাবে কঠোর হতে হবে। আইনের কোথাও দুর্বলতা থাকলে সেটি সংশোধন করে প্রয়োগের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন…

বিস্তারিত পড়ুন

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিস্তারিত পড়ুন

দুই দশক আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) ও আপিলের রায় আজ রবিবার। গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির কালের কণ্ঠকে বলেন, ‘রবিবারের কার্যতালিকায় ৫৪ নম্বর ক্রমিকে রায়ের জন্য রাখা হয়েছে মামলাটি। গত ৩১ অক্টোবর মামলাটির শুনানি শুরু হয়েছিল। প্রায় ছয় বছর আগে বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্সের ও আসামিদের আপিল-জেল আপিলের শুনানি শুরু হয় ২০২২ সালের ৪ ডিসেম্বর। গত দেড় বছর বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট…

বিস্তারিত পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব।’ দুই সপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।

বিস্তারিত পড়ুন

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তর খান, দক্ষিণ খান, ফায়েদাবাদ ও আশকোনা এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিস্তারিত পড়ুন

দেশে এইচআইভি-এইডসে আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছরে নতুন এইচআইভি সংক্রমিত রোগীদের একটি বড় অংশ সমকামী। একসময় অভিবাসী কর্মী ও শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে বেশি আক্রান্ত পাওয়া গেলেও এবার নতুন আক্রান্তদের মধ্যে সমকামীর হার বেশি। গত পাঁচ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। এই সময়ে সংক্রমণের হার কমেছে যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে। তবে বেড়েছে সমকামী ও প্রবাসী শ্রমিকদের মধ্যে। সাধারণ মানুষের বেশির ভাগ আক্রান্ত হচ্ছে বিদেশফেরত প্রবাসী শ্রমিক দ্বারা। দেশের এমন পরিস্থিতির মধ্যে আজ রবিবার পালিত হচ্ছে ‘বিশ্ব এইডস দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে…

বিস্তারিত পড়ুন

পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে বাংলাদেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, কর্ণফুলী ও সুরমা নদী। বর্তমানে এই নদীগুলোর মরণদশা। অন্যদিকে পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। এ কারণে সমুদ্রের তলদেশে যে হারে বাড়ছে পলিথিন-প্লাস্টিকের স্তর, তাতে আগামী ৫০ বছর পর সমুদ্রে মাছের চেয়ে পলিথিনের পরিমাণ বেশি হবে। জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি (ইউএনইপি) তাদের বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার বিষয়ে প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। এ ছাড়া ভারত, নেপাল ও চীনের বর্জ্য গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্রের মাধ্যমে প্রবাহিত হচ্ছে।…

বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সাধারণ আসনের মতো সরাসরি নির্বাচন বা ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতি চালুর কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ পদ্ধতিতে দেশের অনেক আসনের সীমানা পাল্টে যেতে পারে। যে আসনগুলো নারীদের জন্য নির্ধারণ করা হবে সে আসনে নারীরাই প্রার্থী হবেন। কোনো পুরুষ সেখানে প্রার্থী হতে পারবেন না। রাজনৈতিক দলগুলোকে ওই সব আসনে নারী প্রার্থীকেই মনোনয়ন দিতে হবে। বিদ্যমান পদ্ধতি অনুসারে আসনপ্রাপ্তির অনুপাতে বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কিছু নারীর জন্য এটি সীমাবদ্ধ থাকবে না। অন্য নারীরাও প্রার্থী হতে পারবেন। কোনো দলের ইচ্ছা বা দয়ায় নয়, জনপ্রিয়তার মাপকাঠিতে ভোটারদের ভোটে…

বিস্তারিত পড়ুন

গত ৮ আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্পসময়েই পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিপ্লবোত্তরকালে ভেঙে পড়া পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করছে পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশ মনে করছে, সময়ের দাবিতে মেট্রোপলিটন, জেলাসহ অন্য নীতিনির্ধারণী পর্যায়ের পদগুলোতে যৌক্তিক কারণে ব্যাপক রদবদল হয়েছে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পুলিশের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করে কাজে ফেরাতে পেরেছে। সূত্র জানায়, দফায় দফায় পদোন্নতির মাধ্যমে বাহিনীর যোগ্য অফিসারদের মূল্যায়ন করা হয়েছে। অধস্তনদের সার্বিক কল্যাণ এবং কর্মোদ্দীপনা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে  প্রশিক্ষণ কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। এভাবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে। হারানো অস্ত্র এবং গুলির…

বিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অন্য ব্যক্তিকে দিয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে তিন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় পক্সি দিতে এসে মূল পরীক্ষার্থীসহ তিন যুবক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এই তিনজন হলেন- প্রক্সি পরীক্ষার্থী সুমন মিয়া (২৪), মূল পরীক্ষার্থী মো. রাকিব (১৯) ও তাদের সহযোগী তৌফিকুর রহমান (৩৫)। রাপড়াপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মূল পরীক্ষার্থী মো. রাকিবের অ্যাডমিট কার্ড ছবি ও ফিটনেস প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমন। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষক উক্ত ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। এরপর…

বিস্তারিত পড়ুন

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। যুক্তরাজ্যে সফর প্রসঙ্গে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে।’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।দীর্ঘ সাড়ে ৬ বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করবেন তিনি।…

বিস্তারিত পড়ুন

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের বাজে শুরুর পর এবার আরো একটা দুঃসংবাদ সঙ্গী হয়েছে অজিদের। অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জস হ্যাজেলউড। তছাড়া সিরিজের পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। ২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড। চার বছর আগে হেইজেলউডের তোপেরমুখেই দ্বিতীয় ইনিংসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ৩ মেডেন ও মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। ভারতের ১১ ব্যাটারদের…

বিস্তারিত পড়ুন

২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে ১৫তম নির্বাহী সদস্য পদে সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সমান ৬১টি ভোট পেয়েছিলেন। সেই সমতা ভাঙার জন্য আজ (শনিবার) বাফুফে ভবনে পুনরায় নির্বাচন করেন। এ নির্বাচনে জিতে বাফুফের সর্বশেষ সদস্য হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার মনি।  নির্বাচনে জিতে উচ্ছ্বসিত মনি বললেন, ‘চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’ গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এই দুজনের মধ্যে টাই হয়েছিল। সে সময় এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি সমান ভোট (৬১) পান। মনি জাতীয় দলের…

বিস্তারিত পড়ুন

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি পেসার ও আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার লনওয়াবো সতসোবেসহ তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট উইকেটরক্ষক থামি সোলেকিলে ও এথি এমবালাতি। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। তেমনই একটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারকে। যদিও ম্যাচ ফিক্সিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত সেই কাণ্ডে তারা জড়িয়েছেন ২০১৫-১৬ টি-টোয়েন্টি র‌্যাম স্লাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে। গ্রেপ্তার দুজন লনওয়াবো টটসবে ও থামি সোলেকিলে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, ইথি এমবালাটির সেই অভিজ্ঞতা নেই। দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিষয়ক সংস্থা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন (ডিপিসিআই) প্রায়…

বিস্তারিত পড়ুন

ইনজুরি থেকে ফিরেই নিজের স্বভাবজাত ছন্দে পারফর্ম করছেন কেইন উইলিয়ামসন। পরপর দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করে তিনি নতুন মাইলফলকে পৌঁছে গেছেন। তবুও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। হারের শঙ্কায় থাকা কিউইরা ৬ উইকেট হারিয়ে ফেললেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানের লিড নিয়েছে। বিপরীতে, ম্যাচে এগিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে হ্যারি ব্রুকও একটি রেকর্ড গড়েছেন। ক্রাইস্টাচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিন শেষেই লিড নেওয়ার পথে ছিল সফরকারী ইংলিশরা। কারণ তখনও সেঞ্চুরি করে ছুটছিলেন ব্রুক। ‍তৃতীয় দিন খেলতে নেমে তার ইনিংস থেমেছে ১৭১ রানে, দলও পেয়ে যায় ১৫১ রানের লিড। কারণ প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৩৪৮ রান। যা পেরিয়ে ৪৯৯ রানে…

বিস্তারিত পড়ুন

ঢাকাকে রিকশার শহর বলাটা মোটেও ভুল হবে না। ইউনেসকোর স্বীকৃতি পাওয়া এই বাহন ঢাকার অলিগলিতে যেমন প্রয়োজনীয়, তেমনি বিদেশিদের কাছে কৌতূহলের বিষয়। একই সঙ্গে রিকশায় চড়াটাও তাঁদের কাছে এক আনন্দময় অভিজ্ঞতা। ঠিক এমনটাই দেখা গেল বাংলাদেশ সফরে থাকা আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ক্ষেত্রে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন সম্পর্কে হয়তো এর আগেই ধারণা পেয়েছিলেন গ্যাবি লুইস, অ্যামি হান্টার ও অ্যামি ম্যাগুয়াররা। তবে সরাসরি রিকশার চাকা ঘুরিয়ে ঢাকায় এই বাহনের অভিজ্ঞতা তাঁদের জন্য একেবারে নতুন। আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটাররা কয়েক দিন আগেই বাংলাদেশে পা রেখেছেন। হোটেল আর স্টেডিয়ামে যাওয়া-আসার পথে হয়তো এই বাহনটি চোখে পড়েছে তাঁদের। আজ সেই দেখার সুযোগ মিলল সরাসরি অভিজ্ঞতায়। বিসিবি…

বিস্তারিত পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায় তারা। ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৩ রানে। দুবাই স্টেডিয়ামে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি ছিলেন কয়েক দিন আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জাতীয় দলকে নাস্তানাবুদ করা দীর্ঘদেহী স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। ১৮ বছর বয়সী এ রহস্য স্পিনারকে সে নৈপুণ্য দেখেই সপ্তাহখানেক আগে নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল টসে হেরে ব্যাটিং…

বিস্তারিত পড়ুন

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী আট দিন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া…

বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি সিন্দুক খুলে এবার পাওয়া গেল ২৯ বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সিন্দুক খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্দুকগুলো খোলা হয়েছে। গত ১৭ আগস্ট আরেকবার খোলা হয়েছিল সিন্দুকগুলো। এ হিসেবে এবার ৩ মাস ১৪ দিন পর খোলা হলো মসজিদের সিন্দুক। তখন তাতে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এর আগে গত ২০ এপ্রিল সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। তার আগে গত বছরের ৯ ডিসেম্বর পাওয়া যায় ৬ কোটি ৩২ লাখ…

বিস্তারিত পড়ুন

শীতের দাপটে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে এই জেলা তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও আজ তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠাণ্ড হওয়ায় তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এ ছাড়া ঘন কুশায়ার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।  শনিবার আবহাওয়ার অধিপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।…

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০২২ সালের ৭ ডিসেম্বর রাতে রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুর খোঁজে লাঠিসোঁটা, রড, চাপাতি ইত্যাদি দেশি অস্ত্র নিয়ে তার বাসায় ঢুকে পড়েন আওয়ামী লীগের অন্তত ৩০ জন নেতাকর্মী। বাসায় মিজুকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মিল্লাত হোসেন (৬৫) ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।  একপর্যায়ে তারা মিল্লাত হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যার এ ঘটনায় থানায় মামলা করতে গেলে স্থানীয় কাউন্সিলরসহ আওয়ামী লীগ নেতাদের চাপে হত্যা মামলার পরিবর্তে অপমৃত্যুর মামলা নেয় পুলিশ। ঘটনার পরদিন ৮ ডিসেম্বর দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেছেন, মিল্লাত হোসেন স্ট্রোক করে…

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান ১৩তম। ১২২ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ১৯০ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এর পরে রয়েছে গুলশান ২-এর রব ভবন এলাকা (১৫৯), সাভারের হেমায়েতপুর (১৫৫), আগাখান একাডেমী (১৫২)। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহর ভারতের দিল্লি। ৪৪৯ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও…

বিস্তারিত পড়ুন

দেশে আইনের শাসন নিশ্চিত করতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার সকালে নবীন আইনজীবীদের এক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীদের বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। কর্মশালার শুরুতে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এক মিনিট নীরবতা পালন…

বিস্তারিত পড়ুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনাসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি। স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে…

বিস্তারিত পড়ুন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের মুরব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে গতকাল পাঁচ দিনব্যাপী এ জোড় শুরু হয়। গত এক দিনে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। আজ শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জোড় ইজতেমায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। তারা হলেন- ইয়েমেন থেকে ২৭, নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি…

বিস্তারিত পড়ুন

সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছুর পরিবর্তন হলেও আতিথেয়তার ঐতিহ্য পান-সুপারির কদর কমেনি, বরং বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পান হাট-বাজার থেকে কিনে নিজেদের চাহিদা মেটাতেন ফরিদপুরের সালথা উপজেলার মানুষ। মিষ্টি পানের চাহিদা থাকায় পান চাষ করেন উপজেলার বেশ কয়েকজন কৃষক। তবে উৎপাদন ভালো না হওয়ায় খরচ তোলা নিয়েই শঙ্কায় দিন পার করছেন তারা। জানা গেছে, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া ও রাজনগর গ্রামে ৩০ বিঘা পতিত জমিতে পান চাষ করে করেন অন্তত ২০ জন কৃষক। সরেজমিনে দেখা যায়, নিরাপত্তার জন্য পানের বরজগুরো চারদিক দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। জমির মধ্যে সারিবদ্ধভাবে থাকা পাটকাঠির সঙ্গে জড়িয়ে আছে পানের গাছ। গাছগুলোতে ঝুলছে…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরীর আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিন দিন পর হত্যা মামলা করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া চিন্ময়কাণ্ডে আরো একটি মামলা করেছে নিহত আলিফের বড় ভাই। ওই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম নগরীর আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিন দিন পর হত্যা মামলা করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া চিন্ময়কাণ্ডে আরো একটি মামলা করেছে নিহত আলিফের বড় ভাই। ওই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকতার জে এন রায় হাসপাতাল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকার অবমাননার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। হাসপাতালটির কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত ভারতের সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে এন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে, তার জেরেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। শুভ্রাংশু আরো বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। ‘বাংলাদেশের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছিলেন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। তাঁর পথ অনুসরণ করে বাংলাদেশি রোগী ভর্তি করা বন্ধ করে কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল। তারা স্পষ্ট করে জানিয়েছে, দেশের ওপরে কিছু নেই। তাই আপাতত জেএন রায় হাসপাতালে বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ থাকবে। হাসপাতালের অধিকর্তা শুভ্রাংশু ভক্ত গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদে দেশেরটি রোগীদের…

বিস্তারিত পড়ুন

দ্য ল্যানসেট জার্নালের নতুন এক সমীক্ষা এ কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানল আরও ঘন ঘন ও তীব্র হওয়ার কারণে এ মৃত্যুর সংখ্যা আগামী বছরগুলোতে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে, প্রতিবছর দাবানলে সৃষ্ট বায়ুদূষণ বিশ্বব্যাপী ১৫ লাখেরও বেশি মৃত্যুর জন্য দায়ী, যা এই জাতীয় পরিবেশগত ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত গুরুতর স্বাস্থ্যগত ঝুঁকিগুলোকে তুলে ধরে। গত বৃহস্পতিবার প্রকাশিত মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বার্ষিক গড়ে ১৫ লাখ ৩০ হাজার মৃত্যুর কারণ এই দাবানলে সৃষ্ট ক্ষতিকারক বায়ুদূষণ। সমীক্ষা অনুসারে, বিশ্বজুড়ে বছরে মোট ১.৫৩ মিলিয়ন…

বিস্তারিত পড়ুন