Author: admin
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান সারা বিশ্বের সংগীত জগতের সম্পদ। রোববার ২২ ডিসেম্বর সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে শিল্পী রাহাত ফতেহ আলীর এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন উপদেষ্টা । সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, ‘রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, তিনি উপমহাদেশ তথা সারাবিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।’ শনিবার ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।’ সাক্ষাৎকালে রাহাত ফাতেহ আলী খান…
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে হামলায় তাবলিগ জামাতের তিন মুসল্লি নিহতের ঘটনায় দিল্লির মাওলানা সাদ কান্ধলবীর অনুসারী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ২২ ডিসেম্বর সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ২২ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, একটি দেশের গোয়েন্দা সংস্থা সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘুষ এবং দুর্নীতির অভিযোগে প্রাথমিক তদন্ত করে। তদন্তে জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে গত ১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে হাসিনা পরিবারের ৫০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা…
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চুক্তি লঙ্ঘনের কারণে সম্পর্ক ছিন্নের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। রোববার ২২ ডিসেম্বর নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। গত ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি’র দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা,…
বদলে গেছে যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এই রেল সেতুর নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’ পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। রোববার ২২ ডিসেম্বর দুপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন যমুনা রেলসেতু নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধন করা হতে পারে। তিনি জানান, এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটারগেজের যে রেলসংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭০ কিলো-নিউটন/মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনে বেশি বগি যুক্ত করার…
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। উচ্চশিক্ষার পরিবেশ ক্রমাগতভাবে নিচে নেমেছে। এর পেছনে রয়েছে- শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন। পাশাপাশি শিক্ষক নিয়োগে প্রচণ্ড অনিয়মও দায়ী। রোববার ২২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বৈশ্বিক মান : বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। শিক্ষকদের আলোচনায় গবেষণা নয়, শুধু রাজনীতি থাকে। এমন পরিস্থিতি তৈরির কারণগুলোকে আমলে নিয়েই এগোতে হবে।
ঢাকা:রাজধানী গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। আগামী এক বছর (২০২৪-২০২৫) তিনি এ দায়িত্ব পালন করবেন। শনিবার গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের (অনু)। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার রশিদ পান ৩৮১ ভোট। নির্বাচনে পরিচালক পদে মেহেদী হাসান ৯৫৮, মাহবুবুল হক সুফিয়ান ৯৪৬, খন্দকার আহসানুজ্জামান ৮৭২, নাফিসা তারান্নুম ৮৬৫, ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন ৮৬০, মেহজাবীন ভূঁইয়া ৮৫৫, মো. আরাফাতুর রহমান আপেল ৮৩৯, ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান ৮২২, নভেরা আয়েশা…
জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। পরে দুপুর সোয়া ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে- তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না। এ সময় তারা সব রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা…
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ ডিসেম্বর) সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডে নেওয়া ওই তিনজন হলেন, মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। তাদের মধ্যে মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেটকারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আসামিরা হলেন– রাজধানীর মিরপুর…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এর আগে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৭ ডিসেম্বর থেকে তাদের…
মাদারীপুরের শিবচরে সড়কে ঘনকুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে যাচ্ছে একটি ট্রাক। মাদারীপুরের শিবচরের পথ-প্রান্তর ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। দৃষ্টিসীমা কমে যাওয়ায় আজ রোববার সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। শীত ও ঘন কুয়াশায় বাজার-ঘাটে জনসমাগম কমে গেছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। অনেকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। সরেজমিনে জানা গেছে, গতকাল শনিবার মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির দেখা মেলে। আজ রোববার মধ্যরাত থেকেই পড়তে শুরু করে কুয়াশা। ভোর হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও যেন বাড়তে থাকে। উপজেলার সড়ক-মহাসড়কে সামান্য দূরত্ব নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ফলে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি, চলছে…
পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার নিয়ে সরাসরি বাংলাদেশের চট্টগ্রামে এলো। জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে ৮২৫ একক কনটেইনার পণ্য। এর মধ্যে ৬৯৯ কনটেইনার পাকিস্তান থেকে…
নরসিংদীতে এক ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত…
নাটোরের কাশিমপুর মহাশ্মশানের পাহারাদার তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মহাশ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শ্মশানের কর্মচারীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শ্মশান মন্দিরের তালা ভেঙে ও গ্রিল কেটে নগদ টাকা ও পিতলের তৈজসপত্র লুট করা হয়েছে। তরুণ দাস পৌর এলাকার আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি শ্মশান পাহারা দিচ্ছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় বলেন, ‘আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্য কর্মচারী ও পাহারাদারেরা আমাকে ফোন দিয়ে জানায় যে, শ্মশানের ভোগঘরের…
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান নিহতের চাঞ্চল্যকর ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুজনেরই বয়স ১৮ বছরের কম। যাত্রাবাড়ীর সায়দাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের কাপড় ব্যবসায়ী ইমাম হোসেনের ছেলে কামরুল। তার নাম হাফেজ মো. কামরুল হাসান । বুধবার ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে সায়দাবাদ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম এ তথ্য জানান। যাত্রাবাড়ী থানার সূত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তাঁর বন্ধুদের সঙ্গে সাজেকে যাওয়ার জন্য রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা করেন। তিনি রাত…
লক্ষ্য যে খুব বেশি ছিল এমন নয়। তবে আজ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম এলিমিনিটর ম্যাচে খুলনার দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে হেরেছে চট্টগ্রাম। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা। আর বিদায় নিয়েছে চট্টগ্রাম। শনিবার ২১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাটান চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। তবে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিফটিতে ১৯ ওভার ৩ বলে ১৪৬ রানে অলআউট হয় খুলনা। সোহান ৩৯ বলে করেন ৫২ রান। এছাড়া আজিজুল হাকিম তামিম ১৬ বলে ২০ ও নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ ও…
দেশে এখন আমনের ভরা মৌসুম। তারপরও পাইকারিতে চালের দাম বেড়েছে। গত দুই সপ্তাহে বস্তাপ্রতি চালের দাম ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি তাই বাজারে এর প্রভাব পড়েছে। বোরো মৌসুমের পর চালের দাম বাড়তে থাকায় ক্রেতাদের আশা ছিল আমন মৌসুমে কমবে। বাজারে এমন আলামতও দেখা যাচ্ছিল। আমন মৌসুমের শুরুতে কিছু কিছু চালের দাম এক-দুই টাকা কমেও ছিল। কিন্তু হঠাৎ গত সপ্তাহ থেকে বাড়তে থাকে। চলতি সপ্তাহে এই…
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল উন্নয়নের জন্য বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯১৫ কোটি টাকা (ডলারপ্রতি ১১৬ টাকা ধরে)। শুক্রবার ২০ ডিসেম্বর সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন দেয়। বাংলাদেশকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করতে, সবুজ এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এ ঋণ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে তিনটি কর্মসূচি পরিচালনা করা হবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিটি সেক্টরে জলবায়ু স্থিতিস্থাপকতা…
চচট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি। কমিটির প্রধান সাবেক মহানগর কৌঁসুলি ও আইনজীবী আবদুস সাত্তার গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে এই সুপারিশ করে কমিটি থেকে অব্যাহতি চান। এর আগে কমিটির সদস্যসচিবসহ চার সদস্য অব্যাহতি চেয়েছেন। কমিটির প্রধান সাবেক মহানগর পিপি ও আইনজীবী আবদুস সাত্তার জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে এই সুপারিশ করেন এবং তিনি তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে, কমিটির সদস্যসচিবসহ চার সদস্য অব্যাহতি চেয়েছেন। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত প্রাঙ্গণে…
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এর মধ্যে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম প্রকাশ্যে এনেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নামকরণের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। আর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয় করা হবে।” সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি’। এই অনুষ্ঠানেই…
“অবৈধ বাংলাদেশিদের” জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “অবৈধ বাংলাদেশিদের” জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। শুক্রবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন— “অবৈধ বাংলাদেশি অভিবাসীদের” আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না। দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, “সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে— মাদকের মামলায়, অবৈধ প্রবেশের মামলায়, অবৈধ বাংলাদেশিদের, তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি…
হলিউডের আসন্ন ছবি মুফাসা: দ্য লায়ন কিং মুক্তির অপেক্ষায় রয়েছে, যা ভারতে এই সপ্তাহের অন্যতম বড় রিলিজ হিসেবে ধরা হচ্ছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দ্য লায়ন কিং সিনেমার এই স্পিন-অফ প্রিক্যুয়েল ভারতে বিশাল সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে, বিশেষ করে শাহরুখ খান এবং মহেশ বাবুর মতো তারকার কণ্ঠ দেওয়ার জন্য। মুফাসা : দ্য লায়ন কিং’ শুক্রবার ২০ ডিসেম্বর ভারতে ইংরেজীর পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। শাহরুখ খানের কণ্ঠে মুফাসার সংলাপগুলো যেমন আবেগময়, তেমনি দর্শককে মুগ্ধ করে রেখেছে। সিনেমায় সিম্বার পিতামাতার ভূমিকায় শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খানও যুক্ত আছেন। এই পারিবারিক সংযোগ এবং শাহরুখের প্রজ্ঞাময় কণ্ঠস্বর সিনেমাটিকে ভিন্নভাবে…
গবাদিপশুর খাবার তৈরির সরকারি কারখানাটি উদ্বোধন করা হয়েছিল প্রায় দুই বছর আগে, ২০২৩ সালের ১৯ জানুয়ারি। সেদিন তৎকালীন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছিলেন, প্রাণীর পুষ্টিকর খাবারের জন্য আর বিদেশনির্ভর হতে হবে না। সাবেক মন্ত্রী এখন আত্মগোপনে। কারখানাটি চলেছিল ওই এক দিন, যেদিন তিনি উদ্বোধন করেছিলেন। তার পর থেকে বন্ধ। বাণিজ্যিকভাবে কারখানাটি কবে চালু হবে, কোনো দিন চালু হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে ৩৩ কোটি টাকা। সয়াবিন তেল ফেরত দিয়ে টাকা নিলেন মনোয়ার হোসেন। বিষণ্ন মুখে ফিরে যাচ্ছেন। পা তাঁর চলছে না, দেখেই বোঝা যাচ্ছে। তখনও লাইনে থাকা অসংখ্য মুখে খিস্তি। গরিবের জিনিস…
চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা সি. বি. জামান। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। গত ১৩ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বাথরুমে পড়ে যান সি বি জামান। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি রোগে ভুগছিলেন। সি বি জামান ছিলেন ১৯৭০-৯০ এর দশকের অন্যতম প্রভাবশালী পরিচালক। তার কালজয়ী চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘উজান ভাটি ’, ‘পুরস্কার’, ‘শুভরাত্রি’, ‘লাল গোলাপ’ ইত্যাদি। ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ছয়টি শাখায়…
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অনুদান দিয়েছে জাপান। বাংলাদেশকে ৩৮ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুই দেশের মধ্যে এই অনুদান কার্যকরে ‘বিনিময় নোট’ এবং ‘অনুদান চুক্তি’ সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সই করেন। এছাড়া জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইগুচি তোমোহিদি অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৮ সালের জুলাই থেকে শুরু হওয়া ফোর্থ প্রাইমারি এডুকেশন…
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আজ ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আজ ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। এই চ্যারিটি কনসার্টের মাধ্যমে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রাহাত ফতেহ আলী খান। ইকোস অব রেভল্যুশন কনসার্টে গাইতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। পারিশ্রমিকের অর্থ ফাউন্ডেশনে দিতে বলেছেন এই সংগীতশিল্পী। রাহাত ফতেহ আলী খানসহ ইকোস অব রেভল্যুশন কনসার্টে আছেন দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ,…
স্পিরিট অব জুলাই কনসার্ট’ । রাহাত ফতেহ আলীর কনসার্ট দুর্ভোগ এড়াতে যত নির্দেশনা । শনিবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কনসার্ট উপলক্ষে টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এছাড়া, বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরে যেতে পারবেন। একই সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে…
সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে এদিন বেলা ১১টা ১৬ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। আসামিপক্ষের লোকজনের হামলায় রবিউল নামে পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে রাতভর অভিযান চালিয়ে ১৫ জন আটক করেছে পুলিশ। শনিবার ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক। এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্য মো. রবিউল ইসলাম। তিনি আশুলিয়া থানার…
কক্সবাজার সৈকতজুড়ে এখন উৎসবের আমেজ। সাপ্তাহিক ছুটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে সমুদ্র শহর কক্সবাজার। শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের কোথাও কোনো খালি কক্ষ নেই। বেড়াতে আসা এসব পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্রসৈকত, সেন্টমার্টিন, ইনানী পাথুরে বিচ ও মহেশখালীর আদিনাথ মন্দিরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো। শুক্রবার (২০ ডিসেম্বর) ও আজ শনিবার সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বালিয়াড়িতে ভিড় করেছে লাখো পর্যটক। বালিয়াড়ির সামনে নীল জলরাশিতেও মানুষের ভিড়। সবাই মেতেছেন বাঁধভাঙা আনন্দ-উল্লাসে। কক্সবাজার কলাতলী–মেরিন ড্রাইভ হোটেল–রিসোর্ট মালিক সমিতির সভাপতি মুকিম খান বলেন, “পর্যটন মৌসুম বহু আগে শুরু হলেও সেন্টমার্টিনে ভ্রমণে বিধিনিষেধ থাকায় এতদিন পর্যটন ব্যবসা জমেনি। ডিসেম্বরের শুরুতে সেন্টমার্টিনে জাহাজ চলাচল…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদ্রোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। পরীক্ষানিরীক্ষা শেষে বিকাল ৩টা ৩৫ মিনিটে ডাক্তার মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকালে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই হাসান…
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর বেলা ১১টা ১৬ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান হাসান আরিফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। হাসান আরিফ…
বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও দৃষ্টিসীমা ৭০০ মিটারের কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ২০ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক-১ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৩.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৩.৫° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে…
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব ২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ‘আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। ব্যক্তি ও সমাজকে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন। ’ জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে…
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২০ ডিসেম্বর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, আইনের শাসনের ভাবনায় হাসান আরিফের অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এ এফ হাসান আরিফের মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।’ তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শূন্যতার সৃষ্টি হলো। আইন…
‘রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না’ বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। শুক্রবার ২০ ডিসেম্বর ব্যাংককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপোংসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। একই রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মিয়ানমার সংক্রান্ত অনানুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইনে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হন। পরামর্শ সভায় বাংলাদেশ, চীন, ভারত, লাও পিডিআর, মিয়ানমার ও থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন। উপদেষ্টা মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বিস্তৃত রোডম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়া রাখাইন রাজ্যে শান্তি…
হুইল চেয়ারে বসে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নিয়েছেন সংবিধানপ্রণেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। হাইকোর্ট চত্বরে সকাল ১১টায় উপদেষ্টার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহের-ই-খুদা…
বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পলাতক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তার দুই সহযোগীকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার ২০ ডিসেম্বর কলকাতার সিবিআই আদালতের বিচারক ১০ লাখ টাকার (১৫ লাখ রুপি) বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন। ভারতের দুর্নীতিবিরোধী সংস্থা ইডির (প্রবেশন পরিদপ্তর) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদার দণ্ডপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট নথিপত্র আদালতে উপস্থাপন করতে না পারার কারণে বিচারক তাকে জামিন মঞ্জুর করেন। পি কে হালদারের আইনজীবী বিশ্বজিৎ মান্না আদালতে যুক্তি দেন, তার মক্কেল ইতোমধ্যে সাজার এক-তৃতীয়াংশ সময় কারাগারে কাটিয়েছেন, যা ভারতের আইনি কাঠামো অনুযায়ী জামিন পাওয়ার যথেষ্ট কারণ।…
ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারা…
টানা ১৪ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এছাড়া গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আছে ক্ষোভ, আলোচনা-সমালোচনা। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম এমন খবরই সামনে এনেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবানীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি ফেব্রুয়ারির শেষ নাগাদ তার পদ থেকে সরে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাদ দিয়ে সংসদ নির্বাচন পুরোটা ব্যালট পেপারে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত বুধবার বিজি প্রেস পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত। ইভিএমে নয়, ব্যালট পেপারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি দরকার তারা তা এগিয়ে নিচ্ছেন। সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয়…
রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একজন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্দিষ্ট অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর। রাশিয়ার এই অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর। শনিবার ২১ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন। হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ দশজন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শুক্রবার ২০ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক…
স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার বিরাট কোহলি! এমনটাই জানালেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ব্যাট হাতে বাইশগজে সময়টা ভালো কাটছে না। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দে নেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে স্বপরিবারে ভারতের বাইরে স্থায়ী হচ্ছেন কোহলি। তিনি জানান, ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। ক্রিকেটকে বিদায় জানানো পর স্ত্রী-সন্তানকে নিয়ে সেখানেই থাকবেন কোহলি। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। রাজকুমার বলেন, কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে।…
ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করছে ইসরায়েল। ইয়েমেন থেকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পার্কে আঘাত হানে, এতে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ২১ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স সাবেক টুইটার -এর একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, ক্ষেপণাস্ত্রটি…
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউটের পর মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বসেন হাইনরিক ক্লাসেন। এই কাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। কেপ টাউনে প্রতিপক্ষের ৩২৯ রান তাড়ায় সতীর্থদের ব্যর্থতায় প্রোটিয়াদের একটাই টানেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি ৪৪তম ওভারের প্রথম বলে। ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা। নাসিম শাহর শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে পুল করতে গেলে সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা ইরফান খানকে ক্যাচ দেন তিনি। এতে ৭৪ বলে ৯৭ রানে থামে তার দুর্দান্ত ইনিংস। শেষ ব্যাটার…
বিশাল হারে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের, তারা ইনিংসের দ্বিতীয় বলেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায়। ক্যারিবীয় এই ওপেনারকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এরপর বৃষ্টির কারণে অল্প কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বৃষ্টি শেষে বল হাতে আসেন শেখ মেহেদী। নিজের তৃতীয় বলেই জাস্টিন গ্রিভসের উইকেট নেন এই স্পিনার। মেহেদীকে লং অন দিয়ে উড়িয়ে মেরেছিলেন গ্রিভস। তবে সীমানায় সহজ ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার আফিফ হোসেন তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও জনসন চার্লস মিলে ক্যারিবীয়দের হাল ধরেছিলেন। এই জুটিও ভেঙেছেন মেহেদী। সপ্তম ওভারে আক্রমণে আসেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তৃতীয় বলেই মিড…
ঢাকা স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় সাংবাদিক মুন্নাকে অপহরণ এবং নগদ অর্থ সহ হুমকি ও দামকি সহ অপহরণ ও মুক্তিপণ করায় একটি গুরুতর অভিযোগ উঠেছে হেলাল ও ফাহিম এর বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন যে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন-১১, ব্লক-এ, রোড-৮ নান্নু মার্কেটের সামনে নূর রেন্ট একারের ভিতর থেকে, মনির, আলম, জোবায়ের, হেলাল, ফাহিম,রিফাত,ফয়েজ ও ফাহাদ সহ অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনের একদল ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেয় এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এমনটা চিত্র সরজমিনে গেলে রুবেল ও করিম বলেন কিশোর ঘ্যাং সৃষ্টি করেছে। মুন্নার অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে…
বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধি এবং নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়াতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়াসহ কর অব্যাহতি অপসারণ, অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টেনে ধরা, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করা, বিনিময় হার আরও নমনীয় করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে দলের আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও এসব কথা বলেন। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ। এ পর্যন্ত তিন কিস্তিতে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এক সাক্ষাৎকারে বলেন, দুইটা নাটক এক সঙ্গে অ্যাওয়াড পেয়েছে আল্লাহর শুকরিয়া এটা অনেক বড় একটা বিষয়, আমি ভাবতে পারিনি এমনটা হবে। সাফা কবিরের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মিডিয়াতে আসার আগে থেকে বন্ধু। সাফার জন্য যোগ্য পাত্র পেলে দয়া করে আমার ইনবক্সে যোগাযোগ করবেন।’ ‘বিভিন্ন প্রডাকশন হাউজে গিয়ে আমরা যখন অডিশন দিতাম, অভিনয় করতে চায় ইচ্ছা প্রকাশ করতাম তখন থেকে আমরা সকলে পরিচিত, প্রত্যেকে প্রত্যেকের পাশে ছিলাম। দর্শকদের ভালোবাসা সবার আগে উল্লেখ করে তৌসিফ বলেন, ‘আমার ক্যারিয়ার প্রায় ১২ বছরের এর মধ্যে ঠিকমতো ১০ থেকে ১২ টা অ্যাওয়ার্ড পাইনি। এমন মানুষদের চিনি যাদের কয়েকটা শোকেস ভর্তি…
ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু : দ্য রুল’-এর প্রিমিয়ারে ভিড়ের চাপে মৃত্যু হয় এক নারীর। এ ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এর একদিন পর অন্তর্বর্তী জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি। কিন্তু জামিন পাওয়া সত্ত্বেও আরও এক বিপদের সম্মুখীন হতে পারেন আল্লু অর্জুন। কারণ সেই প্রিমিয়ারে ভিড়ের চাপে গুরতর আহত হন আট বছরের শিশু তেজা। শোনা যাচ্ছে, এখন সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক, লড়ছে মৃত্যুর সঙ্গে। আর এসব কিছুর জন্য আল্লু অর্জুনের দিকেই আঙুল তুলছে প্রশাসন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আশঙ্কাজনক সেই শিশু তেজাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মিনিমাল অক্সিজেন এবং প্রেসার সাপোর্ট…
অভিনেতা সিয়াম আহমেদ। তিনি ‘ভালোবাসা ১০১’ নাটকে অভিনয় করার মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে প্রণয়ধর্মী ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয় । এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার প্রথম সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিয়াম বলেন, ‘আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া। আমাদের কোন না কোন ভাবে কথা বলার সময় শাকিব ভাইয়াকে জড়িয়ে ফেলি। বাংলাদেশের সিনেমা অঙ্গন প্রসঙ্গে তার ভাষ্য, ‘বাংলাদেশের সিনেমা জগতে ভালো পরিচালক দরকার যারা সিনেমা নিয়ে ভাবেন যারা সিনেমাকে ওন করেন। যেভাবে শাকিব ভাই তার সিনেমাগুলোকে ওন করেন।’ এরপর বলেন,…
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, ড. ইউনূসকে বলবো, আপনি ২০২৫ না ২০২৬, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা…
আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. আবু সাইদ। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ১২৫টি হিসাবে বিপুল পরিমাণ…
আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সমসাময়িক কয়েকটি ইস্যু। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাংলাদেশে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাওয়া হয়। এসব প্রশ্নের জবাবও দিয়েছে পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অয়োজিত ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার সরাসরি কোনো উত্তর অবশ্য দেননি।…
চীন নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। মার্কিন গোয়েন্দা দফতরের প্রধান কার্যালয় পেন্টাগন থেকে বুধবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বেইজিংয়ের এসব কার্যক্রম ওয়াশিংটনের সঙ্গে সংঘাত বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রযুক্তিগতভাবে উন্নত বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন। চলতি বছর মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের কাছে ৬০০টির বেশি কার্যকরী পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। নাম…
২০১৪ সাল থেকে পাঁচবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলেও কখনও হারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে তারা আবার ট্রফি জয় করে। এই শিরোপা জয় দিয়ে স্প্যানিশ জায়ান্টরা এই প্রতিযোগিতায় সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি ছয়ে উন্নীত করল। ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও রদ্রিগোর গোলে সাফল্যে ভরা বছরের শেষেও আরেকটি শিরোপা জিতল ইউরোপের সফলতম দলটি। অনেক শিরোপায় ঠাসা রেয়াল মাদ্রিদের শোকেসে যুক্ত হলো আরেকটি শ্রেষ্ঠত্বের স্মারক। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরটি আরেকটি অর্জন দিয়ে শেষ করল ইউরোপের সফলতম দলটি। পাচুকার বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত খেলায় ৩-০ গোলে জয় পেয়ে দুই বছর পর ট্রফি জিতল…
সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। এহসানুল হক সমাজীর এ নিয়োগ চুক্তিভিত্তিক। মেয়াদ এক বছরের জন্য। অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ না করার শর্তে যোগদানের তারিখ থেকে এই মেয়াদ শুরু হবে। বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারী প্রতিষ্টান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এর আগে সরকার পরিবর্তনের পর গত ২৭ অগাস্ট ঢাকা…
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যুমনা নদীর আলোকদিয়া চরে অবৈধভাবে ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। চারটি ড্রেজার ও দুইটি শ্যালো মেশিন দিয়ে বালু তোলার কাজ চলছে। অবৈধভাবে বালু উত্তোলন করায় আলোকদিয়া চরের নদী তীরবর্তী বাড়ি-ঘর, ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আলোকদিয়া চরের মুজিব কেল্লা, কয়েকটি স্কুল, মসজিদ, হাট-বাজারের বিভিন্ন স্থাপনা। এভাবে বালু তোলা বন্ধে নৌপরিবহ উপদেষ্টা ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, শিবালয়ের দক্ষিণ তেওতা এলাকায় সরকারিভাবে বালুমহাল ইজারা দেওয়া জায়গা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনা নদীর পশ্চিম পাশে রয়েছে বালু উত্তোলনের ৬টি মেশিন ও বেশ কয়েকটি বাল্কহেড। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির…
শিগ্গির ইমেইল সেবা নিয়ে আসছে ইলন মাস্ক। নতুন এ সেবার নাম হতে পারে এক্সমেইল। গুগলের ইমেইল সেবা জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসাবে এক্সমেইলকে প্রতিষ্ঠিত করতে চান এ ধনকুবের। সম্প্রতি এক্স হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির একটি টুইট থেকেই এ খবর চাউর হয়। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে এক্সমেইল? যার উত্তরও দিয়েছেন মাস্ক। জিমেইলের প্রতিপক্ষ হিসেবে আসতে চলেছে “এক্সমেইল”! এমনই আভাস দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ হতে পারে এই “এক্সমেইল”। ইলন মাস্ক যা ইঙ্গিত করেছেন তাতে মনে হচ্ছে এক্স মাধ্যম একটি নতুন ইমেইল ফিচার হয়তো চালু করতে চলেছে, যা জিমেইলের সঙ্গে জোরকদমে পাল্লা…
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তাজুল ইসলাম বলেন, “বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন পলক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।” গণঅভুত্থানের ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহ্মেদ পলক বলেছিলেন, “ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়।” তার এসব তথ্যও অসত্য ছিল…
অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, “তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।” ২১ ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে। বিএনপি নেত্রী…
আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। একইসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশও হয়েছে দলটি। আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ১৮ ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেই সভায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার…
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ১৮ ডিসেম্বর এই ঘোষণা দেয় উত্তর আমেরিকার এই দেশটি। তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে “দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট” বলে অভিহিত করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটি। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে বলে যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। মূলত তারাই দেশটির এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধান করে থাকে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে পাকিস্তানের…
সিরিয়ার সেনাবাহিনীর পতনের পর দেশটির বিপুল অস্ত্র এখন লেবাননে পাচার হচ্ছে। আসাদের পতন তাই লেবাননের অস্ত্র ব্যবসায়ীদের জন্য বড় লাভের সুযোগ তৈরি করেছে। বুধবার বৈরুতের নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলো এমনটাই জানিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, বর্তমানে সিরিয়ায় অস্ত্র অনেক সহজলভ্য হয়ে গেছে এবং সেগুলো কালোবাজারে খুবই কম দামে বিক্রি হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একটি একে-৪৭ রাইফেল মাত্র ২৫ ডলারেও বিক্রি হচ্ছে। নিরাপত্তা সূত্রটি বলেছে—লেবাননের বাজার সিরিয়ার অস্ত্রে সয়লাব হয়ে গেছে। অনেক ডিলার সিরিয়ায় গিয়ে কম দামে অস্ত্র কিনে লেবাননে পাচার করছেন। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল এখন সিরিয়ার অস্ত্রের গুদামে পরিণত হয়েছে। সূত্রটি জানিয়েছে,…
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনও হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির কার্যত নেতা (ডি-ফ্যাক্টো লিডার) আহমেদ আল-শারা। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি। আহমেদ আল-শারা বলেন, ‘এত কিছুর পর এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। কারণ এগুলো পুরোনো সরকারকে লক্ষ্য করে আরোপ করা হয়েছিল। অত্যাচারীর সঙ্গে করা আচরণ ভুক্তভোগীর সঙ্গেও করা উচিত নয়।’ তিনি আরও বলেন, এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা…
বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে একটি বিশেষ প্রতিনিধি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এই বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানে ‘ন্যায্য ও পারস্পরিক গ্রহণযোগ্য কাঠামো’ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার বিষয়েও আলোচনা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে শেষবারের মতো সীমান্ত সংক্রান্ত আলোচনা করেছিলেন দোভাল ও ওয়াং। এরপরের সব বৈঠক ছিল বহুপক্ষীয় ইস্যু নিয়ে। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নির্দেশনা অনুযায়ী এই দুই রাষ্ট্রপ্রধান সরাসরি সীমান্ত সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও…
ভারতে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী। আর অন্য তিনজন নৌবাহিনীর সদস্য। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে এই ঘটনা ঘটে। বুধবার ১৮ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা দেওয়ার পর অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস বলেছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া…
গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁদের দেশত্যাগেও নিষেধাজ্ঞাসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা একটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা ২০ জন কর্মকর্তার মধ্যে রয়েছেন র্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও বেনজীর আহমেদ, র্যাবের সাবেক এডিজি জিয়াউল আহসান (বর্তমানে গ্রেপ্তার) ও কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র্যাব-৭-এর সাবেক সিও লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ,…
নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হয়রানি ছাড়াই সাধারণ নাগরিকদের সেবা দেওয়ার বিষয়ে নজর দিতে নির্দেশ দিয়ে ইসি বলেছে, এর ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দেশের ১০ অঞ্চল ও ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠকে এসব নির্দেশনা দেয় ইসি। মাঠ কর্মকর্তাদের সঙ্গে নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার কমিশনার, ইসির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এটি ছিল মূলত পরিচিতি সভা। নির্বাচন কমিশন ইসির সূত্র…
বাংলাদেশে নতুন করে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ১৮ ডিসেম্বর মিশরের কায়রোতে মালয়েশিয়ার হায়ার এডুকেশন মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান। কায়রোর রেজিস হোটেলে গতকাল বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন, মালয়েশিয়া এ পদক্ষেপে সমর্থন দেবে। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক…
চেক প্রতারণার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এই নির্দেশ দেন। অপর তিনজন হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় আসামি তালিকায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের নামও রয়েছে। এটি সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়। গতকাল…
র্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি বিশেষ দল। গতকাল বুধবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তবে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, রিপুর বিরুদ্ধে থাকা প্রতিটি…
রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সদরদপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪ টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাত ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে বস্তির এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে…
বলিউডে এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি বিপাশা বসু ও জন আব্রাহাম। ছবিতে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। কিন্তু সেটি আর পূর্ণতা পায়নি। বিচ্ছেদের কারণ দশিয়ে জন জানিয়েছিলেন, তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না নায়ক। অন্যদিকে বিপাশার ইঙ্গিত ছিল, সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসই নাকি তাদের মাঝে নেই! বিচ্ছেদের কারণ দেখিয়ে জন জানিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না, আর বিপাশা ইঙ্গিত দিয়েছেন সম্পর্কের মূল ভিত্তি, অর্থাৎ বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল। বিচ্ছেদের পর বিপাশা এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কটি মোটেও বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়নি এবং সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আফসোস জানিয়ে বিপাশা বলেন, সম্পর্কের জন্য তিনি অনেক ত্যাগ…
জিডি নং ১৫০০ তারিখ: ১৭/১২/২০২৪ পল্লবী থানা। নাম: মোঃ মাহাবুব রহমান খাঁন, পিতা: মো: লুৎফর রহমান খাঁন, মাতা: হাসিনা ভানু, স্থায়ী ঠিকানা: গ্রাম: মাড়ুয়া, পোষ্ট: মাড়য়া, থানা: চৌগাছা, জেলা: যশোর, বাংলাদেশ। ১৯৯৭ সনের ৪র্থ বর্ষ বি. এফ. এ. সম্মান, গ্রাফিক ডিজাইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শ্রেনী রোল নং-১৬,পরীক্ষার রোল নং-১৭০৩, নিবন্ধন নং-৪৯৮, শিক্ষা বর্ষ-১৯৯৩- ১৯৯৪, পরীক্ষা আরম্ভের তারিখ-২৭ মার্চ ২০০০ সাল। মূল সার্টিফিকেটটি হারিয়ে গেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্থায়ী প্রতিনিধি রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা করেন, যা সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যমতের ভিত্তিতে গৃহীত একটি প্রস্তাবে নির্ধারিত হয়েছিল। রাষ্ট্রদূত মুহিত মহাসচিবের সহযোগিতা কামনা করেন, যাতে এই সম্মেলনটি ফলপ্রসূভাবে অনুষ্ঠিত হয় এবং রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য একটি ব্যাপক, স্পষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করা যায়। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৯ জন আহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫০ ছাড়াল। তাছাড়া মোট আহতের সংখ্যা লক্ষাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সংঘর্ষে তিন ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার হামাস জানিয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা “পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে” তিন সৈন্যকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যানও ধ্বংস করেছে। বিবৃতি অনুসারে, ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরও বলেছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেসময়…
আফ্রিকার মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে “এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটির” আঘাতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। ঘূর্ণিঝড় চিডো গত রোববার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালায়। মায়োটে এই ঝড়ের আঘাতে শত শত এবং সম্ভবত হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায়…
মরু আবহাওয়ার দেশ সৌদির মতো অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার অবস্থায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যের অপর দেশ কুয়েতও। বছরের অধিকাংশ সময় যে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া থাকে, সেখানে বর্তমানে কুয়েতের তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষত গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সোমবার থেকে মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের…
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর ধানমণ্ডির সেইফ হোমে আনা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে প্রিজন ভ্যানে করে পলককে কাশিমপুর কারাগার থেকে ধানমণ্ডিতে আনা হয়।এখন পর্যন্ত তাকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধসহ গণহত্যা সংঘটনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে গত ১২ ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত তাকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধসহ গণহত্যা সংঘটনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন।এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৬ নভেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০…
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির কর্মী নিহতের ঘটনায় করা মামলায় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে, কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ…
তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, খেলতে পারবেন না বিপিএলের শুরুর ভাগেও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার। তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য। সেই আঘাতে আঙুলে পাঁচটি সেলাই পড়েছে তার। উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারের মাঝপথে ঘটে এই দুর্ঘটনা। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। বলটা তার বরাবরই আসছিল। হুট করে বাতাসে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে। তাতেই আঘাত লাগে আঙুলে। …
লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি। এ পর্যন্ত ১৭ ফ্লাইটে মোট ১১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে এই ৯৪ জন গতকাল মঙ্গলবার রাতে দেশে ফেরেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্পূর্ণ সরকারি ব্যয়ে মঙ্গলবার রাত এগারোটায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত ১৭টি ফ্লাইটে সর্বমোট ১১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সব…
পাকা টুকটুকে লাল—টুপটাপ মুখে চালান করার মতো এ সময়ের ফল স্ট্রবেরি। স্ট্রবেরির রং, স্বাদ ও গন্ধের কারণে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিনই। টক–মিষ্টি স্বাদের পাকা ফল, ফলের রস, জ্যাম, মিল্কশেক, আইসক্রিমে ব্যবহার করা ছাড়াও কেকসহ বিভিন্ন খাবার সাজানোতে কাজে লাগে দারুণভাবে। শুধু ভূরিভোজই নয়, ত্বকচর্চাতেও দারুণ কাজে লাগে ফলটি। স্ট্রবেরিতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ভিটামিন বি-৫ ও বি-৬ এবং অ্যাস্ট্রিনজেন্ট আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। কিন্তু কীভাবে টুকটুকে এ ফল দিয়ে আপনাকে ফুটফুটে দেখাবে, সেটি জানিয়েছেন জারা’স বিউটি লাউঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।। মজাদার স্ট্রবেরি খাওয়া যেমন শরীরের জন্য ভালো, তেমনি এটি ত্বকে ব্যবহার…
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্রয়ের পর জানান, সব ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন তিনি। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর ওই টেস্টের একাদশে না থাকা রবীচন্দ্রন অশ্বিন কেড়ে নিলেন সব আলো। আকস্মিকভাবে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ব্রিসবেন টেস্টে শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা জানিয়ে দেন ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনারদের একজন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ…
গাজায় চলমান যুদ্ধের পটভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি মার্কিন সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছে কয়েকটি ফিলিস্তিনি পরিবার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ওয়াশিংটনের জেলা আদালতে এই মামলা দায়ের করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন মানবাধিকার আইন এড়িয়ে ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর সহায়তা চালিয়ে যাচ্ছে। এই ইউনিটগুলো গাজা এবং ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। যুক্তরাষ্ট্রের গত শতকের ৯০-এর দশকের ‘লেহি আইনের’ আওতায় মামলাটি করা হয়েছে। মামলায় বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে ওই ৫ ফিলিস্তিনি বলেছেন, ‘লেহি…
চাঁদপুরের ফরিদগঞ্জে যুবলীগ নেতা মো. মহসিন আলম মোহনকে ত্যাজ্য করেছেন তাঁর বাবা ছিদ্দিকুর রহমান। গত রোববার নোটারি পাবলিকের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। মহসিন আলম মোহন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন আলম মোহনকে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য করেছেন বাবা ছিদ্দিকুর রহমান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ছিদ্দিকুর রহমান নিজেই। গত ১৫ ডিসেম্বর তিনি নোটারি পাবলিক কার্যালয়ে চাঁদপুরের আইনজীবী একেএম লোকমান হোসাইনের মাধ্যমে ছেলেকে ত্যাজ্যপুত্র সম্পর্কিত হলফনামা সম্পাদন করেন। ওই হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন ছিদ্দিকুর রহমানের স্ত্রী…
চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশের জেলে আটক ৯৫ জন মৎস্যজীবীর মুক্তি নিশ্চিত করতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সেখানে আটক বাংলাদেশি জেলেদেরও মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তাঁর সরকার। গতকাল মঙ্গলবার তিনি রাজ্য সরকারের মুখ্যসচিব মনোজ পান্তকে এমন নির্দেশ দিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ব্যক্তিগতভাবে সমন্বয় করছেন এবং তাঁকে নির্দেশ দিয়েছেন যেন তাঁদের পরিবারের কোনো সমস্যা না হয়। দুই মাস আগে বঙ্গোপসাগরে কাকদ্বীপ থেকে ছয়টি ট্রলার আটক করে বাংলাদেশ কর্তৃপক্ষ, কারণ এগুলো বাংলাদেশের সমুদ্র সীমানায় প্রবেশ করেছিল। ওই ট্রলারে থাকা…
টানা ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলা পঞ্চগড়ে পঞ্চগড়ে আজ বুধবার সকালে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও ছিল না উত্তাপ। সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৮…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো ব্যবস্থা নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ার সীমান্তে বাফার জোনে বিশেষ করে মাউন্ট হেরমনের চূড়ায় অবস্থান করবে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাউন্ট হেরমনের শৃঙ্গ সফর করেন এবং সেখানেই তিনি এই মন্তব্য করেন। মাউন্ট হেরমন এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া এবং সিরিয়ার ভেতরে অবস্থিত। এটি ইসরায়েল-নিয়ন্ত্রিত গোলান মালভূমির সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সম্ভবত প্রথমবারের মতো কোনো বর্তমান ইসরায়েলি নেতা সিরিয়ার এত ভেতরে পা রেখেছেন। নেতানিয়াহু জানান, ৫৩ বছর আগে একজন সৈনিক হিসেবে…
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে যাত্রীসেবার উন্নয়নে এবার একক টিকিট সংকট কাটাতে যাত্রা টিকিটের পরিবর্তে আসছে কিউআর কোড ভিত্তিক টিকিটিং বা কাগজের টিকিট। মেট্রোরেলের ভাড়া পরিশোধের কার্ডের সংকট ভোগান্তি সৃষ্টি করছে যাত্রীদের। একক যাত্রার কার্ড না থাকায় অনেক স্টেশনে যাত্রীদের ফিরে যেতে হচ্ছে। আবার সরবরাহ না থাকায় স্থায়ী কার্ড বা এমআরটি পাস বিক্রিও একেবারে বন্ধ। এ অবস্থায় একক যাত্রার কার্ডের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে স্থায়ী কার্ডের সরবরাহ কবে হতে পারে—এর উত্তর নেই। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র বলছে, এখন তাদের হাতে একক যাত্রার টিকিট কার্ড আছে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
