Author: admin

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। গাজীপুরের টঙ্গীতে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে আউচপাড়া এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট যাত্রীরা। শিল্প পুলিশ ও কারখানাটির শ্রমিকেরা বলেন, টঙ্গীর আউচপাড়া এলাকায় ‘তারা টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কারখানার শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করা হয়নি। চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও বেতন না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ১০ ডিসেম্বর থেকে কারখানাটি বন্ধের নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, ১৫ ডিসেম্বর…

বিস্তারিত পড়ুন

আগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছিলেন এ পুরস্কার। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি। ২০২৩-এর ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা। যাতে অংশ নেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফুটবল ভক্তরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিই বলা…

বিস্তারিত পড়ুন

মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরেই শুরু করেছেন বাঁধভাঙা উদ্‌যাপন। ধারাভাষ্যকক্ষে উচ্চকণ্ঠে ইয়ান বিশাপ তখন বাংলাদেশের প্রশংসায় মত্ত। কারণ, লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন এক ইতিহাস গড়ল। ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদের বিপক্ষে এর আগে টেস্ট, ওয়ানডে দুটি সিরিজই জিতেছিল বাংলাদেশ। বাকি ছিল টি-টোয়েন্টি। এবার সেই অপূর্ণতা দূর করল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য পক্ষে গেল ওয়েস্ট ইন্ডিজের। টস জিতে এবারও তারা বাংলাদেশকে আগে ব্যাট করতে দেয়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: ১৮.৩ ওভারে…

বিস্তারিত পড়ুন

বিশ্বের বায়ুদূষণের শহরগুলোর তালিকায় ২০৭ স্কোর নিয়ে আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার বাতাসে দূষণ খানিকটা করেছে। তবে দূষণের মাত্রা খুব বেশি কমেনি। শীতের কুয়াশার সঙ্গে ঢাকার বাতাসে আজ যে দূষণ রয়েছে, তা সুস্থ মানুষদের জন্য খুব ক্ষতিকর। সকালে বায়ুর মান পরিমাপ করা হয়েছে ২০৭, খুবই অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে। এ দিকে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠেছে বসনিয়া হার্জে গোভিনার সারায়েভো শহর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে সেনেগাল, পাকিস্তান ও বাংলাদেশে। আজ বুধবার সকাল ৯টার হিসাব অনুযায়ী শহরগুলোর বাতাসের এই অবস্থা ছিল। বাতাসের গুণমান…

বিস্তারিত পড়ুন

বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে তাবলীগের শুরায়ে নেজামী (যোবায়ের) অনুসারী ও ভারতের মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক।  বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে তিনজন নিহতের পর গাজীপুরের টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন। পাঁচ দিনের জোড় ইজতেমা পালনকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় । এদিকে সংঘর্ষে ৪০-৫০ জন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন—তাবলিগ জামাতের বাংলাদেশি নেতা মাওলানা জুবায়েরের অনুসারী কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আমিনুল ইসলাম বাচ্চু (৫৫) ও ঢাকা জেলার দক্ষিণখান থানার বেরাইদ এলাকার বেলাল (৬০), ভারতের…

বিস্তারিত পড়ুন

নাম: মোঃ মাহাবুব রহমান খান, পিতাঃ মোঃ লুৎফর বহুমান খান মাতা: হাসিনা ভানু, স্থায়ী ঠিকানা: গ্রাম: মাড়ুয়া,পোষ্ট: মাড়ুয়া থানা: চৌগাছা, জেলা: যশোর, বাংলাদেশ। বর্তমান ঠিকানা আমার ৪র্থ বর্ষ অনার্স (বি. এফ, এ) মূল সনদটি হারানো গেছে। এই তথ্য সমূহ: শিক্ষাবর্ষ-১৯৯৩-৯৪, পরিক্ষার রোল নং ১৭০৩/ শ্রেনী রোল নং-১৬, কোডটি নিবন্ধন নং-৪৯৮ গ্রাফিক ডিজাইন বিভাগ-১৯৯৭। পরীক্ষা শুরুর তারিখ ২৭ মার্চ ২০০০ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিক্ষা শুরুর তারিখ ২৭ মার্চ ২০০০ সাল। জিডি নং ১৫০০ পল্লবী থানা।

বিস্তারিত পড়ুন

নাম: মোঃ মাহাবুব রহমান খান, পিতাঃ মোঃ লুৎফর বহুমান খান মাতা: হাসিনা ভানু, স্থায়ী ঠিকানা: গ্রাম: মাড়ুয়া,পোষ্ট: মাড়ুয়া থানা: চৌগাছা, জেলা: যশোর, বাংলাদেশ। বর্তমান ঠিকানা আমার ৪র্থ বর্ষ অনার্স (বি. এফ, এ) মূল সনদটি হারানো গেছে, তথ্য সমূহ: শিক্ষা বর্ষ-১৯৯৩-৯৪, পরিক্ষার রোল নং ১৭০৩/ শ্রেনী রোল নং-১৬, কেরটি নিবন্ধন নং-৪৯৮ গ্রাফিক ডিজাইন বিভাগ-৯৯৭ পরীক্ষা শুরুর তারিখ ২৭ মার্চ ২০০০ মান ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিক্ষা শুরুর তারিখ ২৭ মার্চ ২০০০ সাল। জিডি নং ১৫০০ পল্লবী থানা।

বিস্তারিত পড়ুন

দক্ষিণ মহাসাগরে ভাসতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ ২৩ এ’। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় এক স্থানে আটকে থাকার পর পুনরায় সরে যাচ্ছে এটি। এই বিশাল আইসবার্গটি আকার লন্ডনের প্রায় দ্বিগুণ এবং এর ওজন প্রায় এক ট্রিলিয়ন টন। এই আইসবর্গটি গতিবিধির প্রভাব শুধুমাত্র তার আশপাশের এলাকা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক সমুদ্রস্তরের পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। মহাসাগরের নানা প্রজাতির জীবের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে কাজ করে এ ২৩ এ–এর মতো আইসবর্গগুলো। এটি গলে গেলে তা ‍ মহাসাগরের পুষ্টির বন্টনকেও প্রভাবিত করতে পারে। সামুদ্রিক জীববিজ্ঞানী…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ । মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই ১৬ জনের মধ্যে ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে গত ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন ১৩ জনকে কারাগারে পাঠান চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাসের সময় চাওয়া হয়। তবে…

বিস্তারিত পড়ুন

ছেলেদের যুব এশিয়া কাপ জয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের মেয়েরাও। শ্রীলঙ্কার পর আজ মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টানা দুই দাপুটে জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পৌঁছে গেছে সুপার ফোরে। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে জয় পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয়ে সুপার ফোরে ওঠা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগ্রেসরা। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯ রানের উদ্বোধনী জুটি জুটি এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা।…

বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন বলা হয়,মো. আব্দুল সাদেক পাপন নামের এক বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বন্ডি জংশন এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পুরো ঘটনাটি বন্ডির ওয়েস্টফিল্ডের একটি শপিংমলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গত রোববার পাপনকে গ্রেপ্তার করা হয় বন্ডি জংশন থেকে। স্টুডেন্ট ভিসা পড়তে যাওয়া এই বাংলাদেশিকে গ্রেপ্তারের সময় তিনি একটি কালো টি-শার্ট পরে ছিলেন। এরপর সোমবার তাঁকে স্থানীয় ওয়েভারলি আদালতে তোলা হয়। পড়াশোনার পাশাপাশি পাপন স্থানীয় একটি দোকানেও কাজ করতেন। ম্যাজিস্ট্রেট পাপনের জামিন নাকচ করেছেন। প্রতিবেদন অনুসারে, ২৭ বছর বয়সী পাপনের বিরুদ্ধে অভিযোগ তিনি ভুক্তভোগী ওই কিশোরীর কাছে গিয়ে তার প্যান্টের ভেতরে হাত…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানদের বেতনভাতা বকেয়া থাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।  বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা বেতনভাতা বকেয়া থাকায় বিক্ষোভ শুরু করেছেন। রেলের এই অস্থায়ী কর্মচারীরা আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, আমরা বেলা সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের পাঁচ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের…

বিস্তারিত পড়ুন

অন্তত চারটি বৈশিষ্ট্য থাকায় এসব ঘটনাকে গুম হিসেবে সংজ্ঞায়িত করেছে কমিশন। এগুলো হচ্ছে, ভিকটিমের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের ঘটনার সাথে জড়িত থাকা, ভিকটিমের অবস্থান সম্পর্কে তার পরিবার বা সমাজকে না জানানো এবং ভুক্তভোগীকে কোন আইনি সুরক্ষা না দেয়া। গুমে অংশ নিয়েছে একাধিক বাহিনী কিন্তু পরিচয় দিয়েছে অন্য বাহিনীর। গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে বীভৎস নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। সাদা পোশাকধারী কয়েক জন ব্যক্তি ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে তার ঠোঁট অবশ করা ছাড়াই সেলাই করে দেয়। একজন ব্যক্তিকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। অন্য আরেক ঘটনায় এক ভিকটিম নদীতে ঝাঁপ…

বিস্তারিত পড়ুন

লক্ষ্য ৬৫৮ রানের। এত বিশাল রান তাড়া করে জয় তো ‘আকাশ-কুসুম’ চিন্তায়। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের সামনে দুই দিন ছিল বটে, তবে লক্ষ্যের দিকে তাকালেই তো ভয়ে চুপসে যাওয়ার কথা! সেই ভয়ে হয়তো গতকাল ১৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে ২ উইকেট। মিচেল স্যান্টনারের ঘূর্ণ জাদুতে আজ ২৩৪ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা। হ্যামিল্টন টেস্টে ইংল্যান্ডকে ৪২৩ রানে বিধ্বস্ত করল নিউ জিল্যান্ড। রানের হিসেবে এটি যৌথভাবে কিউইদের সবচেয়ে বড় জয়। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল ৪২৩ রানের আরেকটি জয়। রানের হিসেবে ইংলিশদের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ১৯৯ রানের। চতুর্থ দিনে মঙ্গলবার দুই সেশনও লাগেনি…

বিস্তারিত পড়ুন

প্রকৃতিতে কনকনে শীত নিয়ে এসেছে পৌষ। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনার বিষয়টি আগামীকাল বুধবার আরও নিশ্চিত হওয়া যাবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর দেশে রেকর্ড বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।  সোমবার ১৬ ডিসেম্বর আবহাওয়া মডেল বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামী ২০ ও…

বিস্তারিত পড়ুন

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার ১৬ ডিসেম্বর এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি। এর ফলে তাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে হবে প্রেসিডেন্টকে। এই আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলো। মূলত আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলো। সোমবার ১৬ ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে। সংবাদমাধ্যম বলছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের ওপর অনাস্থা জ্ঞাপন করেছেন দেশটির বেশিরভাগ আইনপ্রণেতা। এর ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের (ভারতের) যুদ্ধ বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ১৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে এ দাবি করেন তিনি। এই পোস্টে মোদি ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নামই উল্লেখ করেননি তিনি। তার দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার ১৬ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২৮ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়…

বিস্তারিত পড়ুন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ১৬ ডিসেম্বর এই ঘোষণা দেন তিনি।  আর এটাকে প্রধানমন্ত্রী ট্রুডোর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সোমবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-আরোপের হুমকির জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন তিনি। বিবিসি বলছে, সোমবার ট্রুডোর কাছে পাঠানো একটি চিঠিতে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সেখানে তিনি তাদের দুজনের “কানাডার…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার উইসকনসিনের একটি স্কুলে ১৫ বছর বয়সী কিশোরীর গুলিতে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী কিশোরীও। পুলিশের ধারণা, নিজের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই কিশোরী। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। বন্দুক হামলায় একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী…

বিস্তারিত পড়ুন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বারের মতো মা হলেন। শনিবার (১৪ ডিসেম্বর) কোয়েল ও তাঁর স্বামী নিশপাল সিংয়ের ঘর আলোকিত করে এলো ফুটফুটে কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে মল্লিক ও সিং পরিবারে বইছে খুশির হাওয়া। এর আগে, দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। কোয়েল ও সদ্যোজাত দু’জনেই সুস্থ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী সেখানে লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট…

বিস্তারিত পড়ুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দিয়ে অবৈধ পথে আসা প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করে এক ভারতীয় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ১৪ ডিসেম্বর রাতে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ভারতীয় ট্রাকচালক কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার মৃত ইয়াকুব রহমানের ছেলে ফিরোজ রহমান । বিজিবি জানায়, বুড়িমারী স্থলবন্দরের মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে ভারতীয় মালামালসহ ভারতীয় ট্রাক ও চালককে আটক করা হয়। এ সময় তার কাজ থেকে উদ্ধার করা হয় মদ ১ বোতল, স্কিনশাহীন ক্রিম- ৩৯০ পিচ, শীসা তেল ১৬ পিচ,…

বিস্তারিত পড়ুন

পটুয়াখালী বাউফলে বিএনপির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এক শ্রমিক লীগ নেতাকে বিশেষ অতিথি করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া চৌরাস্তার পশ্চিম পাশে মুন্সী বাড়ির সামনে বিএনপির এ কার্যালয়টি উদ্বোধন করা হয়। জানা গেছে, কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তাকে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের একজন ডোনার হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সময় পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন বলে জানা গেছে।…

বিস্তারিত পড়ুন

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গত ৮ ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহীরা। আসাদ পরিবার পালিয়ে গেছে রাশিয়ায়। আসাদ সরকারের এই পতন মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকারী সব পক্ষকে ফেলে দিয়েছে গভীর শঙ্কায়। এর মধ্যে এক পক্ষ যুক্তরাষ্ট্র। ক্ষমতা এখন বিদ্রোহী হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) দখলে। তাদের সঙ্গে সম্পর্ক তৈরিতে বেশ সক্রিয় মার্কিন প্রশাসন। স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, এইচটিএসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীদের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা মীমাংসা করতে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ পরিশোধে সম্মত হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। এবিসি নিউজের জনপ্রিয় সংবাদ উপস্থাপক জর্জ স্টেফানোপোলাসের এক মন্তব্যের খেসারত দিতে হল প্রতিষ্ঠানটিকে। স্থানীয় সময় শনিবার এবিসি নিউজ এ সিদ্ধান্তের কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মামলায় অভিযোগ ছিল, গণমাধ্যমটির তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি (ট্রাম্প) “ধর্ষণের জন্য দায়ী”। জর্জ স্টেফানোপোলাস চলতি বছরের ১০ই মার্চ সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসপার্সন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নেয়ার সময় বারবার এই মন্তব্য করেছেন, যেখানে তিনি ন্যান্সিকে প্রশ্ন করছিলেন,…

বিস্তারিত পড়ুন

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম নেতা আলী আমিন গান্দাপুর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারকে শান্তির প্রতি আহ্বান জানানো বন্ধ করার অনুরোধ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এর পরেরবার দলের কর্মীরা অস্ত্র নিয়ে রাস্তায় নামবে। অ্যাবোটাবাদে গতকাল শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী গান্দাপুর বলেন, ‘ইমরান খান! আল্লাহর দোহাই লাগে—শান্তির পক্ষে কথা বলা বন্ধ করুন। পরেরবার আমরা শান্তির কথা বলব না। যখন আমরা অস্ত্র নিয়ে বের হব, তখন দেখিয়ে দেব কে পালায়।’ অথচ, তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি পিটিআইয়ের যেকোনো মিছিলের সময় নেতৃত্বের…

বিস্তারিত পড়ুন

চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। রামোস-হোর্তাকে বিমানবন্দর থেকে সরাসরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়, সফরকালে তিনি এখানেই থাকবেন। ১৪ থেকে ১৭ ডিসেম্বর ঢাকায় অবস্থানকালে তিমুর-লেস্তের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন। পুর্ব তিমুরের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক ও ইভেন্টে…

বিস্তারিত পড়ুন

গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতি এবং এতে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণের নিশ্চয়তা দাবিতে অবস্থান ধর্মঘট চলছে। রোববার ১৫ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে ‘সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে এই অবস্থান ধর্মঘট চলছে।  অবস্থান কর্মসূচিতে মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা গেছে। তারা বলছেন, ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় পালনের নিশ্চয়তা দিতে হবে। সেই সঙ্গে মাওলানা সাদ কান্ধলভী যেন এতে নিরাপদে যোগ দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এর আগে, ইজতেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা ঠেকাতে গত বৃহস্পতিবার বেলা একটার দিকে স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ…

বিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মাঝামাঝি এসে দেশজুড়ে জেঁকে বসেছে শীত। শনিবার দেশের সাত জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বা আশপাশে অবস্থান করছিল। এর মধ্যে চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো-পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা। শনিবার ১৪ ডিসেম্বর রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল শুরু হয়েছে। রবিবার ১৫ ডিসেম্বর সকালে এ সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শনিবার ১৪ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বিআরটি লেনে বিআরটিসি এসি বাসের উদ্বোধন রোববার করা হবে বলে জানান।  গাজীপুরের শিববাড়ী বিআরটিসি লেনে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের এই প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।  এর আগে সড়ক পরিবহণ ও সেতু বিভাগ থেকে…

বিস্তারিত পড়ুন

বায়ুর মান ও দূষণের শহর র‌্যাঙ্কিং অনুযায়ী এই তথ্য জানা গেছে। ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। আর এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কুয়েতের রাজধানী কুয়েত সিটি ও ইরাকের রাজধানী বাগদাদ। রোববার ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ২৮৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায়…

বিস্তারিত পড়ুন

সুমন খান: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চলছে স্পা সেন্টারের নামে তরুণ-তরুণী দিয়ে জমজমাট মাদক দেহ বাণিজ্য ও ব্ল্যাকমেইল রমরমা ব্যবসা প্রশাসন দেখেও না দেখার ভান করতেছেন! কোন ভূমিকা নিচ্ছেন না । শুধু তাই নয় ট্রেড লাইসেন্স আছে কিনা তাও অসম্ভব খতিয়ে দেখা হোক? গুলশান ২ এর রোড নং ৯৫, হাউজ নং-১, লেভেল-২ এ ডায়মন্ড থাই স্পা সেন্টারে চলছে এই বাণিজ্য ও ভয়ংকর অপরাধমূলোক কর্মকান্ড। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবক্ষয়ের কারনে অনেকটা প্রকাশ্যেই নীতিহীন ঘৃনীত জিনা ব্যাভিচার আর মাদকতায় সয়লাভ করে দিচ্ছে ডায়মন্ড থাই স্পার সাথে জড়িতরা। কি ভাবে স্থানীয় থানা পুলিশের নাকের ডগার উপরে অনৈতিক কর্মকান্ড চলছে তা সকলের বোধগম্য…

বিস্তারিত পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে তারা আজ (শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে) উপস্থিত হতে পারে নাই।’ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি বলে মন্তব্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছে প্রকাশ করে ফখরুল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচন প্রসঙ্গে…

বিস্তারিত পড়ুন

শনিবার ১৪ ডিসেম্বর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ শ্রদ্ধা জানিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। আজ শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম, জাতীয়…

বিস্তারিত পড়ুন

মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসতে শুরু করেছে শীত। এর মধ্যে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে। যা এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানীসহ দেশের সব অঞ্চলেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা অন্য জায়গার তুলনায় কিছুটা বেশি। এমন অবস্থার মধ্যে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ…

বিস্তারিত পড়ুন

শনিবার ১৪ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত স্মৃতিসৌধে অবস্থান করে। বিশৃঙ্খল পরিবেশ, হকার, পথশিশু এবং ছিন্নমূল মানুষের উৎপাতে বিরক্ত হয়েছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটি বিশেষ দিবসের আয়োজন ঘিরে ঢিলেঢালা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের গা-ছাড়াভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বেলা ১১টার আগেই স্মৃতিসৌধের বেদিতে দেওয়া ফুলের ডালা ভেঙে কাড়াকাড়ি করে নিয়ে যায় ছিন্নমূল মানুষজন। এছাড়া স্মৃতিসৌধে ফুল রাখার অস্থায়ী মঞ্চের ওপরও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শিশুদের। সরেজমিনে দেখা গেছে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদির ওপর অর্ধশতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুরা অবস্থান করছেন। আর কেউ শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে সরে…

বিস্তারিত পড়ুন

শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের জানাজা শেষে তিনি একথা বলেন। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, কবি পুরস্কারের জন্য কিছু লিখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে একুশে পদক, স্বাধীনতা পুরস্কার উনি (কবি হেলাল হাফিজ) এইগুলা কিছুই পাননি। উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তিনি বলেন, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব, আপনারা কিছুদিনের মধ্যে জানবেন। এখনই কিছু আমি ঘোষণা করতে চাই না তবে অবশ্যই আমাদের কাজের মধ্য দিয়ে সেটা দেখবেন। সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, মাত্র একটা কবিতার বই লিখে, আমার ঠিক জানা নাই, একটা জাতির শিল্প…

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের পুরো টিম শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ড. ইউনূসের পুরো টিম, আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি। তিনি বলেন, ‘৭১ এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ এ করেছে আওয়ামী লীগ।…

বিস্তারিত পড়ুন

ভারতকে দেওয়া ‘মোস্ট ফেভারড ন্যাশন’ (এমএফএন) সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ বা (এমএফএন) তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে, একটি দেশ যদি অন্য কোনো দেশকে এমএফএন মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে।  এমএফএন-এর ধারা অনুযায়ী, ভারত ও কোনো তৃতীয় ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফি-র…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও পূর্ণমাত্রায় অভিযান জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি সেনাদের গোলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৯৮ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলার পর গত ১৪ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৮৭৫ জনে। এছাড়া এই সময়সীমায় আহত হয়েছেন আরও ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন।  বিবৃতিতে আরও বলা হয়েছে, তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ…

বিস্তারিত পড়ুন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের শীর্ষ নেতা ফ্রাঙ্কোইস বায়রো। শুক্রবার ১৩ ডিসেম্বর বায়রোকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের শাসনব্যবস্থা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী— উভয়ের ক্ষমতার ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত। গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতা হারান ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তার বিদায়ের এক সপ্তাহের মাথায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঙ্কোইস বায়রো’র নাম ঘোষণা করলেন ম্যাক্রোঁ। বায়রো অবশ্য আগে থেকেই ম্যাক্রোঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ক্ষমতা গ্রহণের পর ৭৩ বছর বয়সী বায়রোর প্রথম কাজ হবে ২০২৪ সালে পার্লামেন্টে প্রস্তাবিত বাজেটের পথ সুগম করার জন্য বিশেষ আইন প্রণয়ন করা। মূলত এই ইস্যুটি নিয়ে…

বিস্তারিত পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গোটা মুসলিম উম্মাহর ‘অদম্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়া অঞ্চলকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি। তিনি আমেরিকা ও ইসরাইলকে গোটা মুসলিম উম্মাহর ‘অদম্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আরো বলেছেন, “একটি নতুন পশ্চিম এশিয়া অঞ্চল গঠন করার যে কথা ওয়াশিংটন ও তেল আবিব বলে বেড়ায়…

বিস্তারিত পড়ুন

আবারও অভিশংসন ভোটের সম্মুখীন হতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সামরিক শাসন জারির চেষ্টার কারণে শনিবার দ্বিতীয়বারের মতো এই পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন তিনি। শনিবার ১৪ ডিসেম্বর সিউল থেকে এই খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  এএফপি জানিয়েছে, অভিশংসন পাস করতে হলে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট মেম্বারের ভোটের প্রয়োজন হবে।  এছাড়া, এই প্রস্তাব পাস করতে হলে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের আট এমপিকেও প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওইদিন জানিয়েছিলেন, অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা…

বিস্তারিত পড়ুন

চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এমপক্স টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। এ তথ্য বৃহস্পতিবার ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে। চীনা সংবাদমধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা ডেইলি। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে সিনোফার্ম জানিয়েছে, পরীক্ষামূলক ভ্যাকসিনটি যৌথভাবে বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট এবং সেইসাথে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অধীনে ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জাতীয় ইনস্টিটিউট সম্পৃক্ত রয়েছে। সংস্থাটি জানায়, চীনে বর্তমানে কোনো অনুমোদিত এমপক্স ভ্যাকসিন নেই। সিনোফার্মের ভ্যাকসিন প্রাক-ক্লিনিকাল গবেষণার সময় নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়েছে এবং এটি…

বিস্তারিত পড়ুন

পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে নেওয়া প্রকল্পের কাজ চলতি মাসেই শেষ হচ্ছে। ইতিমধ্যে ২৫০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। আগামী মার্চে নতুন এই পাইপলাইন দিয়ে তেল পরিবহনের পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বিপুল অঙ্কের পরিবহন ব্যয়ের পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। তেল চুরিসহ সিস্টেম লসের কবল থেকেও বহুলাংশে মুক্তি মিলবে। পাইপলাইনের মাধ্যমে পরিবহন ব্যয় ও তেল অপচয় ঠেকানোসহ বছরে অন্তত ২৫০ কোটি টাকা সাশ্রয় হবে বলে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করেছে বিপিসি। বিপিসির কর্মকর্তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে জ্বালানি তেল পরিবহন খরচ কমবে। নির্বিঘ্ন হবে সরবরাহব্যবস্থাও। পরিবেশদূষণও রোধ করা সম্ভব হবে।…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। ১৪ ডিসেম্বর (শনিবার) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’ তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী,…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনটিই নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি সফল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা নেই। খোকন বলেন, আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা নেই। ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে। আমরা সরকারের সফলতা কামনা করি। তবে যত তাড়াতাড়ি…

বিস্তারিত পড়ুন

ডায়াবেটিস বয়স্কদের রোগ, এই তথ্য এখন মূল্যহীন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস। এখন অল্প বয়সীদেরও ডায়াবেটিস রোগ শনাক্তের হার বাড়ছে। অল্প বয়সী কারাসাধারণত শৈশব পার হওয়া কিশোর-কিশোরী থেকে যুবক-যুবতী এই বয়সের অন্তর্ভুক্ত। দেশ বা অঞ্চলভেদে যে বয়সটা ভিন্ন হতে পারে। ১০ বছরের নিচে যারা, তাদের ডায়াবেটিস অধিকাংশ ক্ষেত্রে টাইপ-১। ৩৪ বছরের বেশি বয়সীদের ডায়াবেটিস প্রধানত টাইপ-২। এই ১০-৩৪ বছরের মাঝের সময়টা নিয়ে এর আগে গবেষণা কম হয়েছে। তাই এই সময়ে ডায়াবেটিস হলে সেটা সাধারণত যেকোনো ধরনের হয়, তার চিকিৎসা কী-এসব নিয়ে তথ্য কম রয়েছে এখনো। অল্প বয়সীদের ডায়াবেটিস কেন হয়একাধিক কারণ অল্প বয়সীদের একসঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। যেমন অতিরিক্ত…

বিস্তারিত পড়ুন

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য এবং আমি আশা করি না তারা এ ধরনের বক্তব্য রাখবেন। উনি কি উদ্দেশ্যে এটা বলেছেন, আমি জানি না।’ মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। সমর্থন করার উদ্দেশ্য একটা আছে যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।’ লন্ডন সফর ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘লন্ডন…

বিস্তারিত পড়ুন

বুধবার ফিফা কংগ্রেসের একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদির নাম ঘোষণা করা হয়েছে। গত অক্টোবরে স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় ওশেনিয়ার অস্ট্রেলিয়া। ফলে আয়োজক হওয়ার পথে এশিয়ার দেশটির সম্ভাবনা ভীষণ উজ্জ্বল হয়ে যায়। সেটা চূড়ান্ত হলো এবার। সবকিছু প্রায় নিশ্চিত ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। একমাত্র প্রার্থী হিসেবে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৫তম আসরের স্বাগতিক হওয়ার দৌড়ে ছিল তারা। সভায় আরও নিশ্চিত করা হয়েছে, ২০৩০ সালের আসরের তিন মূল আয়োজক আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগাল। এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে…

বিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।  জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  এর আগে সকালে জুলাই-আগস্টে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরেও ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। প্রায় ৪ শতাধিক মানুষকে হত্যা করা হয় যাত্রাবাড়ী এলাকায়।…

বিস্তারিত পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে বৈঠক হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা বৈঠক করেছেন। বুধবার ১১ ডিসেম্বর রাতে কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা। বুধবার রাতে প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কমিশনের সদস্যরা আলোচনা করেন। এছাড়া সংবিধান…

বিস্তারিত পড়ুন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশেই জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৮ ডিগ্রিতে। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ…

বিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে তিনি জামিন চাইলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ জামিন মঞ্জুর করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপিনেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে জামিন দেওয়া হয়েছে। এদিন তিনি বিচারিক আদালতে হাজির হন। এরপর তার আইনজীবী মো. মাসুদুর রহমানের মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মিজানুর রহমান ভূঁইয়াসহ ৫ জনকে পৃথক দুই ধারায়…

বিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। র‍্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে র‍্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাবের ৫৮ জন কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে…

বিস্তারিত পড়ুন

কারিশমা থেকে কারিনা, স্বামী সাইফ আলি খান, রণবীর কাপূর, নীতু কাপূর, আলিয়া ভাট, আদর জৈন ছাড়াও কারিশমা, কারিনার পিসি পিসেমশাইয়েরাও উপস্থিত ছিলেন দিল্লিতে। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপূরের জন্মশতবর্ষ পূর্তি। সে উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপূর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। এই উৎসবকে সামনে রেখে মঙ্গলবার ১০ ডিসেম্বর ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যায় গোটা কাপূর পরিবার। এদিন সকলে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে এর ফাকেই নরেন্দ্র মোদির কাছ থেকে দুই ছেলে তৈমুর ও জেহের জন্য বিশেষ কিছু সংগ্রহ করে নিলেন কারিনা। প্রধানমন্ত্রীর কাছে থেকে তার ‘অটোগ্রাফ’ নিয়ে এলেন বলিউড অভিনেত্রী তার ছেলে তৈমুর ও জেহের জন্য। প্রধামন্ত্রীর সঙ্গে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এই তথ্য দাবি করা হয়। এরপর একে একে  হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রচার করা হয়। যা নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন বিনোদন অঙ্গনের তারকারা। সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি রাস্তায় নেমেছিলেন তারা। সেই দলে দেখা যায়নি চঞ্চল চৌধুরীকে। ফলে নিয়মিত কটাক্ষের মুখে পড়েছেন সামাজিক মাধ্যমে।  অনেকেই চঞ্চলকে সুবিধাবাদী বলে আখ্যা দিয়েছেন। কেউ ব্যবহার করছেন এর চেয়ে অপমানজনক বিশেষণ। এই বিষয়টিকে পুঁজি বানিয়ে তিলকে তাল…

বিস্তারিত পড়ুন

শিল্প ও সংগ্রাম হাঁটে হাত ধরে। মিছিলে নেমে আসে শিল্পী, স্লোগান হয়ে ওঠে গান। অন্যতম উদাহরণ ফারজানা সিঁথি। তার ভেতরে শিল্পী ও যোদ্ধা— দুই সত্তার-ই বাস। বৈষম্য বিরোধী আন্দোলনে গর্জে উঠেছিলেন রাজপথে। এবার গানচিত্রে ছড়িয়েছেন দ্যুতি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নিকিতা গান্ধীর গাওয়া ‘ইচ্ছেরা’ শিরোনামের গানে মডেল হয়েছেন। সেই অভিজ্ঞতা, পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঢাকা মেইলের কাছে ঝাঁপি খুলেছিলেন সিঁথি। প্রথমবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য “কুইন”, “বাঘিনী” “আয়রন লেডি” বিশেষণে বিশেষিত হয়েছিলেন ফারজানা সিঁথি। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছিলেন, “আপনারা কি কোটার পুলিশ । এরপর…

বিস্তারিত পড়ুন

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা টু’ ছবিটি বক্স অফিসে রাজত্ব করছে সেটা স্পষ্ট। এদিন পুষ্পার পেজের তরফে একটি টুইট করা হয়। সেখানেই জানানো হয় এই ছবিটি ১০০০ কোটির ঘরে প্রবেশ করেছে। পোস্টে জানানো হয়, মাত্র ৬ দিনেই ‘পুষ্পা টু’ ১০০০ কোটিরও বেশি আয় করে নিয়েছে বিশ্বজুড়ে।এবং আর একটি রেকর্ড, ৫ দিনের মধ্যেই ছবিটি বিশ্বজুড়ে আয় করে নিয়েছে ৯২২ কোটি রুপি, যা ভারতীয় ছবি এত তাড়াতাড়ি এই মাইলস্টোন ছুঁতে পারল। চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় ‘পুষ্পা টু’। বলা বাহুল্য, পুষ্পা: দ্য রাইজের মতোই এই ছবিও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে মুক্তি পেয়েই। আর মাত্র ৬ দিনে সাড়া জাগানো ছবি ‘বাহুবলী টু‘র ও…

বিস্তারিত পড়ুন

 আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকজয়ী এই রবীন্দ্রসংগীত শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। কণ্ঠশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা গেছে, কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন গুণী এই শিল্পী। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২…

বিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতির শর্তে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর টাইমস অব ইসরায়েলর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে কাজ শুরু করেছে। দেশটির খিয়াম শহর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তারা এখনও দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় নিজেদের সেনা মোতায়েন রেখেছে। যেকোনো হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে। এর আগে লেবাননে সেনাবাহিনী জানায়, তারা জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে আইডিএফের সেনা প্রত্যাহারের পর থেকে খিয়ামে সেনা মোতায়েন শুরু করেছে। সেনাবহিনীর পক্ষ থেকে এলাকাটিতে বেসামরিক লোকদের না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল রহমান হাক্কানি নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সময় বুধবার ১১ ডিসেম্বর কাবুলে এ হামলা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী খলিল রহমান হাক্কানি এবং আরও ছয়জন নিহত হয়েছেন। হাক্কানির মৃত্যুর খবরটি তাঁর ভাতিজা নিশ্চিত করেছেন। বুধবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকারের মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন। তবে ওই গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। ২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারে মন্ত্রী হিসেবে যোগ দেন। তিনি হাক্কানি…

বিস্তারিত পড়ুন

রাশিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র, কানাডা ও কিছু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ভ্রমণ করতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোতে ভ্রমণ করতে নিজ দেশের নাগরিকদের নিষেধ করেছে রাশিয়া। পুতিন প্রশাসনের দাবি, রুশ নাগরিকরা সেই রাজ্যগুলোর প্রশাসনের ‘শিকার’ হতে পারে। বুধবার ১১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কতা জারি করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। সতর্কতা জারি করে মারিয়া জাখারোভা বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে…

বিস্তারিত পড়ুন

ইলন মাস্কের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতি নিয়ে সরাসরি মত প্রকাশের অভিযোগ রয়েছে । ইতিপূর্বে তিনি যুক্তরাজ্যে গৃহযুদ্ধের পূর্বাভাসও দিয়েছেন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন। তবে পর্দার আড়ালে যুক্তরাজ্যের সরকারকে টেসলা কোম্পানি এমন একটি নীতি গ্রহণের জন্য বোঝানোর চেষ্টা করছিল, যা ওই কোম্পানিটির মুনাফা বাড়াতে সাহায্য করবে। বিবিসি জানিয়েছে বুধবার রাতে, যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় বাড়ানোর জন্য ভর্তুকি চালু রেখেছে দেশটির সরকার। কিন্তু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব দেয়—বৈদ্যুতিক গাড়িতে সরকার যে অর্থ গচ্চা দেওয়া হচ্ছে, তা যেন পেট্রল ও ডিজেলচালিত ট্রাক এবং বড় যানবাহন ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেওয়া হয়। টেসলার ইউরোপীয় প্রধান জো ওয়ার্ড একটি…

বিস্তারিত পড়ুন

বাশার আল আসাদের পতনের তিন দিনের মাথায় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির। আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার প্রধান বশিরের ইদলিব প্রদেশের বাইরে খুব একটা পরিচিতি নেই। টেলিভিশনে এক বক্তব্যে বশির বলেন, তাকে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ পদে থাকবেন। বাশার-পরবর্তী নতুন সিরিয়া হবে সবার। সব সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করবে সরকার। এক সাক্ষাৎকারে নিজ প্রশাসনের এমন অবস্থানের কথা জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির। ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন বশির। তিনি জানান, বাশার আল-আসাদের আমলে…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ার সদ্য পদত্যাগ করা প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছে, তিনি গতকাল (মঙ্গলবার) গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তাকে প্রহরায় রাখা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। গত সপ্তাহে দেশকে সামরিক আইনের অধীনে রাখার জন্য প্রেসিডেন্টের ব্যর্থ প্রচেষ্টার দায় স্বীকার তিনি। দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের সংশোধনাগারের প্রধান শিন ইয়ং-হে আইন প্রণেতাদের বলেছেন, মঙ্গলবার রাতে আটক কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করার সময় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। এর আগে পূর্ব এশিয়ার…

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার মালিবুতে একটি ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে কাঙ্খিত এলাকার একটিতে কমপক্ষে সাতটি বাড়ি ধ্বংস করে এবং হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য করে। হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। সোমবার ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।  মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। আগুনের লেলিহান শিখার কারণে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না। মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে…

বিস্তারিত পড়ুন

বাশার আল-আসাদ সরকারের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। বুধবার ১১ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার ১০ ডিসেম্বর হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসলামিক স্টেটে যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় থাকবে। দিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার নিউইয়র্কে রয়টার্স নেক্সট কনফারেন্সে এক সাক্ষাৎকারে বলেন, ‘এই সেনারা খুব নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণে সেখানে আছে, কোনো ধরনের দর কষাকষির জন্য নয়।’ তিনি আরও বলেন, ‘মার্কিন সেনারা আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য এক দশক বা তারও বেশি সময় ধরে সেখানে রয়েছে…আমরা…

বিস্তারিত পড়ুন

আগের বছরের তুলনায় ভারতীয় শিক্ষার্থীরা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন । এ বছর ভারতীয় শিক্ষার্থীরা ভিসা পেতে ব্যাপক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উচ্চশিক্ষা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের শিক্ষার্থীদের অনত্যম তীর্থ। দক্ষিণ এশিয়ার মধ্যে বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতের শিক্ষার্থীদের এই প্রবণতা উল্লেখযোগ্য হারে বেশি। কিন্তু এ বছর ‘স্টাডি ভিসা’ হিসেবে পরিচিত শিক্ষা ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সের মাসিক…

বিস্তারিত পড়ুন

বুধবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশাহাট বাজার সংলগ্ন মাকলাহাট ব্রিজ এলাকার পোরশা-মহাদেবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নুরু বানু নামে ১ নারী যাত্রী মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহত নুর বানু উপজেলা সদরের আমদা গ্রামের জিল্লুর রহমানে স্ত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বিষয়টি  নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় পোরশা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে যায় রোশনী পরিবহনের একটি বাস। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পোরশা উপজেলার শিশাহাট বাজার…

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার ১০ ডিসেম্বর এসব তথ্য উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে ইউনিসেফ। জন্ম নিবন্ধনের সাম্প্রতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাপী ১৫ কোটি শিশু ‘অদৃশ্য’ এবং আইনি পরিচয় থেকে বঞ্চিত ও রাষ্ট্রহীনতা এবং অধিকার লঙ্ঘনের ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা একটি নতুন প্রতিবেদনে জানায়, পাঁচ বছরের কম বয়সী ৭৭ শতাংশ শিশুর জন্ম গত পাঁচ বছরে নিবন্ধিত হয়েছে। যা ২০১৯ সাল থেকে দুই শতাংশ বেশি। কিন্তু এই ধরনের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ সত্ত্বেও ১৫ কোটি অল্প বয়সী শিশু নিবন্ধিত না হওয়ার কারণে আইনি বাধার মধ্যে রয়েছে। আরো ৫০ মিলিয়ন শিশু যাদের নিবন্ধন করা হয়েছে কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক জন্মসনদ নেই। একজন ব্যক্তির পরিচয় এবং বয়স নিশ্চিত করার…

বিস্তারিত পড়ুন

ওয়াজের মধ্যে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নাম উল্লেখ করে বয়ান করায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার ১০ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন মুফতি আমির হামজা। ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘পুষ্পা ২’। অভিনয় ও সৌন্দর্যের ছটায় ভারতসহ সারা বিশ্বেই আছে তার ভক্ত-অনুসারী। সম্প্রতি এই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। রাশমিকাকে নিয়ে তার বক্তব্য যেন আলোচনা-সমালোচনার শেষ নেই। এরই প্রেক্ষিতে নিজের মন্তব্য সম্পর্কে…

বিস্তারিত পড়ুন

বলিউড সুপারস্টার সালমান খান মায়ের জন্মদিনে তার মায়ের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা সেই নাচের ভিডিও দেখে প্রশংসায় ভাসাচ্ছেন। ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন মাম্মি। মাদার ইন্ডিয়া, আমাদের পৃথিবী। মায়ের জন্মদিনে একেবারে অন্য রূপে ধরা দিলেন সালমান খান। মা সালমা খানের একটি সুন্দর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন অভিনেতা। ভিডিওতে সালমাকে তার ছোট ছেলে সোহেলের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। একের পর এক হুমকিতে যখন সালমানকে নিয়ে চিন্তায় ভক্তরা, তখন এমন মুহূর্ত মন জয় করেছে সকলের বলা চলে।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইজানের শেয়ার…

বিস্তারিত পড়ুন

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার ১১ ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে। এটা আমরা জানি, এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। এবং পরবর্তী ৩ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে যারা এমআরপি পাসপোর্টের আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট…

বিস্তারিত পড়ুন

২০১৭ সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘রইস’। যেখানে শাহরুখ খানের বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। যাকে প্রায়ই শাহরুখের প্রশংসা করতেও শোনা যায়।  সমালোচকদের মতে, বড় অফারের লোভে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ‘বলিউড কিং’ এর প্রশংসা করেন মাহিরা। নানা সমালোচনায় এ বার নীরবতা ভেঙেছেন মাহিরা। করাচিতে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে মাহিরা খান সমালোচকদের জবাব দেন। তিনি বলেন, যখনই কোনও সাক্ষাৎকার হয়, তাকে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। শাহরুখকে নিয়ে কথা বলতে তিনি ভালোবাসেন। এতে অনেকেই অখুশি। পাকিস্তানি অভিনেত্রীর কথায়, ‘আমাকে কেউ প্রশ্ন করলে আমি তার উত্তর দিই। তখনই সকলের মনে হয় আমি…

বিস্তারিত পড়ুন

বেসরকারি এমপিও শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ইএফটির (ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার) মাধ্যমে দেওয়ার কথা থাকলেও তা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার প্রক্রিয়া চলছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। এ জন্য বর্তমানে শিক্ষকদের ডাটা সংগ্রহের কাজ চলছে। চলতি ডিসেম্বর মাসে নভেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার প্রস্তুতি নিতে সম্প্রতি শিক্ষকদের কাছ থেকে তথ্য চাওয়া হয়। তবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর শিক্ষকদের তথ্য দেওয়ার সময় বাড়িয়ে দিয়েছে। তবে নভেম্বর মাসের বেতন ইএফটির (ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার) মাধ্যমে দেয়ার কথা থাকলেও তা ব্যাংকের মাধ্যমে দেয়া হয়েছে। ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে দেয়ার প্রক্রিয়া চলছে, যা জানুয়ারি…

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। গত সোমবার (৯ ডিসেম্বর) এক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। এতে ১৩টি নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো হলো: ১. সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। ২. বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে। ৩. বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তথ্যভাণ্ডার তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ করবে। ৪. সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন। ৫. মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন। তবে জাতীয় স্বার্থে অনুরূপ ভ্রমণ একান্ত অপরিহার্য…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সব জায়গাতেই অনিয়ম আছে, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রার্কৃতিক যে সম্ভার ও সুযোগ আছে, সেটা বাংলাদেশে আর কোথাও নেই। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে বিপরীত। এটা মানা যায় না। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই বেশি, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি। আমরা চাই কীভাবে এটা কমিয়ে আনা যায়। বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক…

বিস্তারিত পড়ুন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে দলের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিশন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ারেসুল করিমের নেতৃত্বে কমিশন মঙ্গলবার (১০ ডিসেম্বর) যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে। বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের ৫ জন নেতা। তারা হলেন: বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, পার্টির সাবেক আহ্বায়ক…

বিস্তারিত পড়ুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা-বিহার উড়িষ‍্যা দাবি করব। চট্টগ্রাম দখল করতে এলে আমরা আমলকি খাব না। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না জানিয়ে রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা দিল্লির কাছে বিকিয়ে দেব না। দিল্লির যারা শাসক তাদের বলছি, লেডি ফেরাউনকে তারা সমর্থন দিয়েছেন। জয় বাংলা স্লোগান বিচারাধীন তবে ব‍্যক্তিগত অভিমত হলো বাংলা নামে পশ্চিমবঙ্গের একটি জেলা আছে, জয় বাংলা বললে তাদের…

বিস্তারিত পড়ুন

সিন্ডিকেটের কারসাজিতে যখন পণ্যের দাম বাড়তে বাড়তে চূড়ায় ওঠে, তখন ঘটা করে দর নির্ধারণসহ নিয়ন্ত্রণের চেষ্টা করে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও, বেঁধে দেয়া দামের প্রভাবই পড়ে না বাজারে। কাজে আসে না আমদানি কিংবা আমদানির পরিকল্পনা। কয়েকটি সংস্থা অভিযান চালালেও সেটাকে লোক দেখানো বলেই মনে করেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে চাহিদামতো পণ্য সরবরাহ করতে না পারলে, সরকারের কোন চেষ্টাই সফল হবে না। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণির ভোক্তা। চাল, ডাল, ভোজ্যতেল, ডিম, মাছ-মাংস সবকিছুর দামে আর্থিক চাপ সামলাতে কষ্ট হচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। আলুর কেজি উঠেছে ৮০ টাকায়। মৌসুমেও পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সরবরাহ কমিয়ে…

বিস্তারিত পড়ুন

শীতে কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হালকা শীতল বাতাস। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।  এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এক ট্রাকচালক বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। রাতে কুয়াশার কারণে ২০…

বিস্তারিত পড়ুন

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত তিনদিন থেকে বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। সড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। গত তিনদিন থেকে দেখা মিলছে না সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। তবু জীবিকার তাগিদে ছুটছেন তারা। সদর উপজেলার হানাইল গ্রামের শাহনাজ আলী বলেন, সকাল থেকে তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে…

বিস্তারিত পড়ুন

শারফেন রাদারফোর্ডের বল সেন্ট কিটসের গ্যালারিতে আছড়ে পড়তেই ক্যামেরার লেন্স খুঁজে নিল ওয়েস্ট ইন্ডিজের ডাগআউট। উইন্ডিজ ক্রিকেটাররা তখন হাসছেন এবং একে অপরের সঙ্গে করমর্দন করছেন।ঘটনাটা আর কিছুই নয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল উইন্ডিজ। বেশ লম্বা সময় ধরে সব ফরম্যাটেই ধারাবাহিক বাংলাদেশ। ওয়ানডেতে যে দলটির বিপক্ষে হারতে ভুলে গিয়েছিল, সেই দলটির কাছে টানা দুই ম্যাচে হারল লাল-সবুজ দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর এবার ৭ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। তাতে ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের ব্যর্থতাকেই হারেন কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। সেন্ট…

বিস্তারিত পড়ুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। প্রথমবারের মতো আয়োজন করা বিসিবির এ টুর্নামেন্ট এবার পুরোটাই সিলেটকেন্দ্রিক। লিগে অংশ নেওয়া সব দলের উপস্থিতিতে শহরজুড়ে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে। বিপিএল ঘিরে সিলেটে যে উন্মাদনা দেখা যেত, তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে ২০২৪ এনসিএল টি-টোয়েন্টি লিগ ঘিরে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেকোনো টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বেশ সৃজনশীল ও সুসংগঠিত পদ্ধতিতে এগোচ্ছে। এনসিএল টি-টোয়েন্টিও তার ব্যতিক্রম হচ্ছে না। ঢাকায় লিগের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সিলেটেও বিভাগীয় দলগুলোর অধিনায়কদের নিয়ে কাল আয়োজন করা হয় ‘মিট দ্য ক্যাপটেনস’ অনুষ্ঠান। স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে বেশ আকর্ষণীয়ভাবে একবিন্দুতে দাঁড় করানো হয়…

বিস্তারিত পড়ুন

সুমন খান: রাজধানীর মিরপুর দারুসসালাম থানার ১২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীর করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ ঘটিকায় আনসার ক্যাম্প ওয়াকাফ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,শরিফ উদ্দিন জুয়েল আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, যুবদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব। ঢাকা মহানগর উত্তর, যুবদল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তসলিম আহসান মাসুম, যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবুল…

বিস্তারিত পড়ুন

সম্প্রতি শোভিতা ধুলিপালার সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নাগা। আর এরপরেই দ্বিতীয়বারের মতো একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন সামান্থা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দক্ষিণ ফিল্ম ইন্ড্রাস্টির জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে বিয়ের মাত্র চার বছর পরেই ২০২১ সালে তারা বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টানেন। যেখানে সামান্থা লিখেছেন, বছর শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের উথান-পতনের প্রতিফলন ঘটয়েছি। যা আমাদের যাত্রাকে নতুন রূপ দিয়েছে। চ্যালেঞ্জ থেকে শুরু করে, বিজয়, বৃদ্ধি ও আনন্দের মুহূর্ত। শেষ পর্যন্ত একটি উজ্জ্বল নক্ষত্রের মতো এটি তৈরি করেছেন। এর আগেও নাগা-শোভিতার বিয়ের দিন হলিউড আইকন ভায়োলা ডেভিসের…

বিস্তারিত পড়ুন

জো এবং অ্যান্থনি রুশো পরিচালিত অ্যাভেঞ্জার্সের নতুন সিনেমা ‘ অ্যাভেঞ্জার্স ডুমসডে’ তে দেখা যাবে এ অভিনেতাকে। মার্ভেল সিনেমেটিক ইউনির্ভাসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা ক্রিস ইভানস আবারও ফিরছেন মার্ভেলের দুনিয়ায়। তবে তিনি কোন চরিত্রটিতে ফিরছেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে শোনা যাচ্ছে এবারে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ফেরার সম্ভাবনা কমই রয়েছে ইভানের।   কেননা, অ্যান্থনি ম্যাকির স্যাম উইলসন চরিত্রটিও নাকি এবার ক্যাপ্টেন আমেরিকা হয়েই ফিরছেন। তবুও মার্ভেল ভক্তরা আশাবাদী তাদের প্রিয় চরিত্র ক্যাপ্টেন আমেরিকা বাঁ স্টিভ রজার্স রূপে ইভানই ফিরে আসুক। আর যদি সেটা হয় তাহলে সেটি খুব বিস্ময়কর কিছু হবে না। আর যদি সেটি না হয় তাহলে অন্য কোনো…

বিস্তারিত পড়ুন

বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। বর্তমানে চলছে তার দিল-লুমিনাতি ট্যুর। কারণ-অকারণে মাঝেমধ্যেই এই গায়ককে জড়িয়ে সৃষ্টি হচ্ছে নানা বিতর্ক। সেই তালিকায় আরও এক নয়া সংযোজন। দু-একদিন আগেই বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা পাঞ্জাবি গায়কের শো আয়োজকদের হুঁশিয়ারি দিয়েছিলেন। যেন কোনোভাবেই দিলজিতের অনুষ্ঠানে মদের ব্যবহার না হয়। একইসঙ্গে আমিষ জাতীয় খাবার রাখতেও নিষেধ করা হয়।  যে বিষয়গুলো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে, তা কোনও অনুষ্ঠানস্থলের ত্রিসীমানায় আনা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল হিন্দুত্ব সংগঠনগুলি।  মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ওঠে নানা অভিযোগ। দিলজিতের শোয়ের আগে হঠাৎই প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বজরং দলের কর্মীরা।…

বিস্তারিত পড়ুন

বড়দিনের আগেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। ছবির প্রচারে গোটা রাজ্যে বাস নিয়ে ঘুরছেন দেব। ভক্তদের প্রিয় দেব বলে কথা! একটু অভিমান তো হতেই পারে। তবে সুপারস্টারও ‘রাজার রাজা’। তাই তো অভিমানী ভক্তর মান ভাঙাতে সোশ্যাল মিডিয়াতেই ‘ভুল’ স্বীকার করে নিলেন। একইসঙ্গে ‘সরি’ বলে ক্ষমাও চাইলেন।  গত ৮ ডিসেম্বর নায়ক চলে যান মধ্যমগ্রামে। এদিন দেব যে সেখানকার একটি শপিংমলে হাজির হবেন, সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। ফলে বেলা গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। সৃষ্টি হয় জনসমাগমের। এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। সোমবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে ‘সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা’য় আগ্রহী। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপপ্রচার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়।…

বিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গে চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে। তারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সিলেট অঞ্চলের নেতাকর্মী। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করেছে শিলং পুলিশ। শেখ হাসিনার সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের এসব নেতারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা। গ্রেপ্তার হওয়ারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন  মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ছিলেন তিনি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বরন বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম…

বিস্তারিত পড়ুন

আসন্ন ভরা মৌসুমের বাজার ধরতে দম ফেলার ফুরসত নেই ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালী এলাকার ফুলচাষিদের। গ্রীষ্ম-বর্ষার বৈরিতা পেরিয়ে শীতের অনুকূল আবহাওয়ায় সুদিনের স্বপ্ন বুনছেন এই অঞ্চলের সাত হাজার ফুলচাষি। এই মৌসুমের বিভিন্ন দিবস ঘিরে শত কোটি টাকার ফুলের বাণিজ্যের আশা করছেন তারা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার এই অনুকূল পরিবেশ এবং বাজার ভালো হলে প্রত্যাশা পূরণ হবে কৃষকদের। দু’চোখ যত দূর যায়, শুধু ফুল আর ফুল। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই চোখ জুড়িয়ে যায়। ফুলের সুবাস যেন মন ভরিয়ে দেয়। ফুলের ঘ্রাণে ঘুম কেড়ে নেওয়ার মতোই গদখালী। এটি যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ইউনিয়ন। ফুলের জন্য মানুষ আসছে। কেউ ক্রেতা আবার কেউ দর্শক।…

বিস্তারিত পড়ুন