Author: admin

অস্থায়ী পাস নিয়ে সোমবার ৩০ ডিসেম্বর থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৯ ডিসেম্বর রোববার দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটির প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন আজ। এ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না। এ কারণে আজ আপনারা প্রবেশ করতে পারছেন না। আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পল্টনে ১৭ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে লিমা নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৃহকর্মী লিমাকে হাসপাতালে নিয়ে আসা ফ্লাট মালিক খাইরুল কবির খান প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে রাজি হননি। পরে তিনি বলেন, আমি বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ অনেক লোকজন দেখতে পাই। গিয়ে দেখি একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। তাকে আমি চিনি না। এক পর্যায় তিনি গৃহকর্মীর পরিচয় দিয়ে বলেন, আমার বাসা ১৪ তলায়। লিমা ওই ভবনের ১৭তলা থেকে লাফিয়ে…

বিস্তারিত পড়ুন

দৈনিক জনজাগরণ ডেস্ক: এসআই/ননী গোপাল বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্স সহ পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা কালে ইং- ২৮ ডিসেম্বর, ২০২৪, তারিখ ২২.১০ ঘটিকার সময় । পল্লবী থানাধীন এভিনিউ-৫ এর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সোহেল (৩৫) পিতা: মোঃ সামসুল হক, মাতা: সুফিয়া বেগম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- সেকশন-১১, ব্লক-সি এভিনিউ-৫, লাইন-১২, বাসা-১৪, থানা-পল্লবী, ডিএমপি-ঢাকাকে আটক করে, তার হেফাজত হইতে ১০ (দশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার ওজন ০১ গ্রাম, মূল্য অনুমান ৩০০০/-টাকা। উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পল্লবী থানার মামলা নং-৬১, তারিখ-২৯/১২/২০২৪ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)…

বিস্তারিত পড়ুন

দৈনিক জনজাগরণ ডেস্ক: পল্লবী থানা এলাকায় যৌথ বাহিনী সাথে অভিযান পরিচালনা কালে ইং-২৮ ডিসেম্বর, ২০২৪, তারিখ ২০.৩০ ঘটিকার সময় । পল্লবী থানাধীন সাং-সেকশন-১১, ব্লক-ই, (আদর্শ নগর), লাইন-৪/এ, বাসা-১/১ মোঃ আল আমিন (৩০) এর দ্বীতিয় তলার বসত ঘরের ভিতর হইতে আসামী মোঃ আল আমিন (৩০ পিতা- মৃত মজিবর রহমান, মাতা- মনি আক্তার ঠিকানা: স্থায়ী: সাং-সেকশন-১১, ব্লক-ই, (আদর্শ নগর), লাইন-৪/এ, বাসা-১/১, থানা- পল্লবী, ডিএমপি-ঢাকাকে আটক করে, তার হেফাজত হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাজা, ৮৫ (পচাশি) পিচ কমলা রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৮,৭৮০/- (আট হাজার সাতশত আশি) টাকা ও মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মাপক…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৪৮৪ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৮…

বিস্তারিত পড়ুন

সহকর্মীদের সঙ্গে সমুদ্র সৈকতে পিকনিকে গিয়েছিলেন এক প্রধান শিক্ষক। একপর্যায়ে সাঁতার কাটতে সমুদ্রে নামেন তিনি। পরে ঢেউয়ের তোড়ে ভেসে যান ওই প্রধান শিক্ষক। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুণেতে। ২৮ ডিসেম্বর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ওই শিক্ষকের নাম ধর্মেন্দ্র দেশমুখ । তিনি মহারাষ্ট্রের পুণের মহাত্মা জ্যোতিরাও হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত ছিলেন। শনিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন ও বর্ষশেষের ছুটিতে শুক্রবার পুণের হাভেলি তালুকের এক স্কুলের শিক্ষকেরা মিলে মহারাষ্ট্রের রায়গড় জেলার কাশিদ সমুদ্রসৈকতে পিকনিকে গিয়েছিলেন। তাদের দলে…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। জেজু এয়ারের একটি বিমান সেখানে ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। যাদের মধ্যে ১৭৯ জনই প্রাণ হারিয়েছেন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বিমানের ভেতর থাকা এক যাত্রী দুর্ঘটনার আগমুহূর্তে তার আত্মীয়কে বার্তা পাঠান। যেটিতে তিনি লেখেন, “ডানায় একটি পাখি আটকে আছে। আমরা অবতরণ করতে পারছি না। এই মুহুর্তে আমি কী (মৃত্যুর আগে) শেষ বার্তা দিয়ে যাব?” সকাল ৯টার দিকে এমন বার্তা দেখতে পেয়ে ওই যাত্রীর আত্মীয় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার কাছ থেকে আর কোনো সাড়া পাননি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটিও এই আত্মীয়…

বিস্তারিত পড়ুন

কাজখস্তানের আকতাউয়ে গত বুধবার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান ২৯ যাত্রী। ভয়াবহ এ দুর্ঘটনার আগমুহূর্তে বিমানের ভেতরের ভিডিও করেন এক যাত্রী। এতে দেখা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি যখন নিচে নেমে আসছিল তখন সবাই ভয়ে চিৎকার করছিলেন। তবে যিনি ভিডিওটি ধারণ করেছেন, তিনি শান্ত থাকার চেষ্টা, সঙ্গে আল্লাহর নাম স্মরণ করছিলেন। এছাড়া বিভিন্ন দোয়া পড়ছিলেন। তার মধ্যেও আতঙ্কের স্পষ্ট ছাপ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সেই ব্যক্তিও ভাগ্যক্রমে বেঁচে গেছেন। শুভোনকুল রাখিমোভ নামের এ যাত্রী দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা ও আল্লাহর নাম স্মরণ করার কারণ জানিয়েছেন। তিনি বলেছেন, ”বিমানটি ভেঙে পড়তে যাচ্ছিল। কিন্তু কয়েক সেকেন্ড…

বিস্তারিত পড়ুন

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। ক্লাসের মধ্যে বসেই পর্নোগ্রাফি ভিডিও দেখছিলেন এক শিক্ষক! কিন্তু উঁকি মেরে তার ফোনে সেই ভিডিও দেখে ফেলে এক ছাত্র। এরপর আট বছরের সেই ছাত্র বাকিদের সঙ্গে হাসাহাসি শুরু করে। আর এরই জেরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি অল্পবয়সী ওই ছাত্রের চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেন অভিযুক্ত ওই শিক্ষক। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। ২৯ ডিসেম্বর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের ঝাঁসিতে ঘটা এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নাম কুলদীপ যাদব। তাকে ইতোমধ্যেই…

বিস্তারিত পড়ুন

বছরখানেক আগে বলিউড অভিনেতা হৃতিকের সঙ্গে বিচ্ছেদ হয় সুজানা খানের। এরপর অভিনেতা খুঁজে পেয়েছেন তার জীবনের নতুন সঙ্গী সাবা আজাদকে।  সংসার ভাঙনের পর সুজানার জীবনও থেমে থাকেনি। তিনিও নতুন করে খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষকে। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনিকে মন দিয়েছেন তিনি। হৃতিক ও সুজান দুজনেই মেনে নিয়েছেন তাদের নতুন সম্পর্ক। প্রেমিক-প্রেমিকাকে সঙ্গে নিয়ে একে অন্যের সঙ্গে বিভিন্ন পার্টিতেও দেখা করছেন। তবে নতুন খবর হচ্ছে, আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে তৈরি সুজান। আর সে কারণেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সুজানের নতুন এই ফ্ল্য়াটের ভাড়া মাসপ্রতি ২ লাখ ৩৭…

বিস্তারিত পড়ুন

বেপরোয়া গতিতে মেট্রো শ্রমিককে পিষে দিয়েছে মারাঠি নায়িকা ঊর্মিলা কানেতকরের গাড়ি। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। ২৮ ডিসেম্বর শনিবার মুম্বইয়ের কান্দিভালি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।  ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার চালক। এসময় ঘুমিয়েছিলেন অভিনেত্রী। তখনই দুজনের গায়ের উপর গাড়ি তুলে দেন চালক। ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। অপরজনের অবস্থাও গুরুতর। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। যে কারণে আচমকা নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত।…

বিস্তারিত পড়ুন

মাগুরার শ্রীপুরে হতদরিদ্র হামিদ খাঁ ও মিতা বেগম দম্পতির ঘরে জোড়া লাগানো দুই ছেলে শিশুর জন্ম হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে রাত ১টার দিকে নিজ বাড়িতে শিশুটি ভূমিষ্ঠ হয়। শিশু দুটির ২টি মাথা, ৪টি চোখ, ১টি পেট, ১টি পুরুষাঙ্গ, ৩টি পা, ৪টি হাত এবং এক পায়ে ৮টি আঙুল রয়েছে। দুই মেয়ের পরে এবার জোড়া লাগানো পুত্র শিশু জন্ম দিয়েছেন মিতা বেগম। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে শত শত মানুষ ভিড় করছেন। বর্তমানে শিশু এবং শিশুটির মা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সন্তান প্রসব করানো ধাত্রী রুপিয়া বেগম বলেন, ৩০ বছর ধাত্রীর কাজ করছি।…

বিস্তারিত পড়ুন

ভোর থেকেই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। তবে এবার কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে। আজ রোববার বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে। ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য …

বিস্তারিত পড়ুন

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে একটি জমকালো আয়োজনের মাধ্যমে ১৬ তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করে দেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এই বছর ৪৪টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ব্র্যান্ডের হাতে তুলে দেওয়া হয় মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ বা দেশের সেরা ব্র্যান্ডের সম্মানসূচক পুরস্কারটি। এ ছাড়া ১৫টি ব্র্যান্ডকে প্রদান করা হয় ‘ওভার অল টপ ১৫ মোস্ট লাভড ব্র্যান্ডস অব বাংলাদেশ’ সম্মাননা। রিসার্চ এজেন্সি এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ মোট ৬০টি সম্মাননা দেওয়া হয়। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ…

বিস্তারিত পড়ুন

রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের প্রযুক্তিপণ্য উৎপাদন ও রফতানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ পুরস্কার জিতেছে ওয়ালটন। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়। পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের তালিকায় অবস্থান করে নেয় ওয়ালটন। অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও…

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা চালু হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং কল্যাণমুখী ব্যাংকিংয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আবদুস সামাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। এ সময় এডিশনাল ম্যানেজিং…

বিস্তারিত পড়ুন

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক তিনি বলেন, তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমরা ৩১ দফা ঘোষণা করেছি। ২৮ ডিসেম্বর শনিবার মিরপুরের রূপনগরে ওলামা দলের এক কর্মীসভায় এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের কাছে যেতে হবে আমাদের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ…

বিস্তারিত পড়ুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১৭ বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ২৯ ডিসেম্বর রোববার সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার সাক্ষাৎ করতে যায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পায় পিন্টু । তারপর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১২টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের, আলেম-ওলামা, পেশাজীবী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানা গেছে, ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরে মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে। এ সময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় কায়কোবাদ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে,…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে খালেদ মোহাম্মদ আলীর মৎস্য খামারে বিষ দিয়ে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী খালেদ মোহাম্মদ আলী। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী ফখর উদ্দিনসহ তার ছেলে-ভাতিজা ঘটনাটি ঘটিয়েছেন। খালেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ছাইদুল হকের ছেলে ও খালেদ অ্যাগ্রো ফিশারিজের স্বত্বাধিকারী। অভিযুক্ত ফখর উদ্দিন চাঁদখালী গ্রামের জবি উল্যার ছেলে। খালেদ বলেন, ২০২৩ সালের ২৬ এপ্রিল রাতে আমার প্রকল্পের পুকুর থেকে মাছ চুরি করে। তখন তাকে জাল ও মাছসহ আটক করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করা করা হয়েছিল। ওই মামলার তদন্ত…

বিস্তারিত পড়ুন

ভারতে পলাতক থাকা ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহসহ সাত বাংলাদেশিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। হস্তান্তরের পর রহমতউল্লাহসহ সাতজনকে বেনাপোল বন্দর থানায় পুলিশ হেফাজতে পাঠানো হয়। রহমতউল্লাহর সঙ্গে ভারতের কারাগারে থাকা আরও ছয়জনকে দেশে ফেরত আনা হয়েছে। ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়। শুক্রবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মহাখালীতে একটি দোতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টায় আমাদের কাছে সংবাদ আসে রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটি আবাসিক ভবন। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

বিস্তারিত পড়ুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিতে বিজিবি জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। এমন সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারি ২০২৫-এ পুনর্নির্ধারণ করা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে ৫৮ হাজার ৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- মো. ইব্রাহীম ও নুর কামাল। ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে ডিবি-গুলশানের একটি দল তাদের গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ডিবি-গুলশান বিভাগের একটি দল কদমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কদমতলী এলাকায় কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পূর্বের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেয় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে…

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক, তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ ডিসেম্বর শনিবার  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। ওই বার্তায় বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে বিধি নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে ২৭ ডিসেম্বর শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইসকৃত সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়।…

বিস্তারিত পড়ুন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) প্রকাশিত “উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ” শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণসহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে। উল্লেখ্য যে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের…

বিস্তারিত পড়ুন

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের দেশ‌টিতে টেকসই প্রত্যাবাসন রো‌হিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন। রো‌হিঙ্গা প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সবার কার্যকর পদক্ষেপ চেয়েছেন পররাষ্ট্রস‌চিব। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রস‌চিবের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত জাতীয় টাস্কফোর্সের ৪৬তম সভায় এ সহায়তা চাওয়া হয়। ২৮ ডি‌সেম্বর শ‌নিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় কক্সবাজারে এবং ভাসানচরে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেমন কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পের সমস্যা, অবকাঠামো, বিদ্যুৎ, রোহিঙ্গাদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, রোহিঙ্গা ও স্থানীয় জনগনের জন্য বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নসহ সার্বিক বিষয়াদি আলোচনা করা হয়। রোহিঙ্গাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবত অবস্থানের ফলে বাংলাদেশের জন্য…

বিস্তারিত পড়ুন

দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে বিজেপি ও সেখানকার ক্ষমতাসীন আম আদমি পার্টির মধ্যে চলমান সংঘাত এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দিল্লি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ সম্প্রতি একটা বিজ্ঞপ্তি জারি করে সমস্ত স্কুলকে ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিশুদের পরিচয় সংক্রান্ত নথি পরীক্ষার নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও অবৈধ অভিবাসী পড়ুয়া যাতে স্কুলে ভর্তি হতে না পারে সে সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। অবৈধ বাংলাদেশি পরিবারের কোনও শিশুকে যেন স্কুলে ভর্তি করা না হয় এবং কোনো শিক্ষার্থীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা দিলে সে বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে বলেও নির্দিষ্টভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। দিল্লি রাজ্য সরকারের…

বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। দেশটির একটি জাতীয় উদ্যানে এই দাবানল ছড়িয়ে পড়েছে এবং সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে ইতোমধ্যেই গ্রাস করেছে আগুন। ২৭ ডিসেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস। অস্ট্রেলিয়ান দমকলকর্মীরা শুক্রবার বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছে। দাবানলটি সিঙ্গাপুরের সমমান আয়তনের অঞ্চলকে গ্রাস করেছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এসময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, “এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন…

বিস্তারিত পড়ুন

সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। শুক্রবার সূর্যের পৃষ্ঠ থেকে ৬১ লাখ কিলোমিটার ৩৮ লাখ মাইল দূরত্বে পৌঁছেছে নাসার মহাকাশযান পার্কার। এর আগে মনুষ্যসৃষ্ট কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যায় নি। নাসার বিজ্ঞানীদের ধারণার ২৪ ঘন্টা আগেই লক্ষ্যে পৌঁছে গিয়ে সিগন্যাল দেওয়া শুরু করেছে নভোযানটি। এই অভিযানের সাফল্য নিয়ে নাসার বিজ্ঞানীরা বেশ উদ্বিগ্ন ছিলেন বলে জানিয়েছে বিবিসি। ২০১৮ সালে পার্কারকে উৎক্ষেপণ করেছিল নাসা। উদ্দেশ্য ছিল সূর্যের সবচেয়ে কাছাকাছি কোন স্থান পর্যন্ত নভোযান পাঠানো যায়, তা পরীক্ষা করা। উৎক্ষেপণের পর থেকে প্রতি ঘণ্টায় ৬ লাখ ৯২ হাজার কিলোমিটার (৪…

বিস্তারিত পড়ুন

গাড়ি ও মোটরসাইকেল (অটোমোবাইল) প্রস্তুতকারী জাপানি কোম্পানি সুজুকি মোটরসের চেয়ারম্যান ওসামু সুজুকি মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে সুজুকি মোটরস জানিয়েছে, ৯৪ বছর বয়সী ওসামু লিম্ফোমায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। লিম্ফোমা হলো রক্তের একপ্রকার ক্যানসার। ওসামু সুজুকি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিত। মূলত তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই মোটরগাড়ি সর্বপ্রথম মধ্যবিত্তের নাগালে আসে। ব্যক্তিগত জীবনে মিতব্যয়িতার জন্য সুপরিচিত ছিলেন ওসামু সুজুকি। এসির খরচ বাচাতে তিনি তার অফিস ও কারখানার ছাদ বিশেষভাবে তৈরি করেছিলেন। বিমান ভ্রমণে সবসময় ইকোনমি ক্লাস বেছে নিতেন তিনি।…

বিস্তারিত পড়ুন

সৌদি আরবের কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রিরও নিচে নেমে আসবে। কিছু অঞ্চলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। ২৮ ডিসেম্বর শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। ঠাণ্ডায় সবচেয়ে বেশি কাবু হবে দেশটির উত্তরাঞ্চল। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে। সৌদিতে ইতিমধ্যে বেশ শীত পড়েছে। আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে এর প্রভাবে তাবুক, আল জউফ এবং হেইলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে নামবে। গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানান, এসব…

বিস্তারিত পড়ুন

অভিবাসী অধিকার সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস জানাচ্ছে, ২০২৪ সালে স্পেনে পৌঁছাতে চেয়ে দশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার স্পেনভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস জানায়, এই সংখ্যা ১০ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে। কামিনদাদো ফ্রন্তেরাস অর্থ ‘পায়ে হাঁটা সীমান্ত’। এই সংস্থার মতে, ২০২৩ সালের তুলনায় এই সংখ্যাটি ৫০ শতাংশেরও বেশি। কামিনদাদো ফ্রন্তেরাস বলছে, ‘আমাদের ‘রাইট টু লাইফ ২০২৪’ প্রতিবেদনটি সবচেয়ে মারাত্মক সময়কে ধারণ করেছে, যা বলছে, দিনে গড়ে ৩০ জন মারা যাচ্ছেন। এটা রেকর্ড। মৃতদের মধ্যে অন্তত ৪২১ জন নারী ও এক হাজার ৫৩৮ জন শিশু বা অপ্রাপ্তবয়স্ক রয়েছে। ২০২৩ সালে গড়ে প্রতিদিন এভাবে ১৮জন…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৯৮ জন। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজয় প্রায় ১৫ মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতি-শুক্রবারেরর সর্বশেষ অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি। “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব…

বিস্তারিত পড়ুন

আগামী ২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ননইমিগ্র্যান্ট বা দর্শনার্থী ভিসা দেওয়ার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। শুক্রবার ২৭ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গত ২০২৪ সালের ধারাবাহিকতা ২০২৫ সালেও অব্যাহত রাখতে চাই। প্রাথমিকভাবে ১০ লাখের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সংখ্যা পরে আরও বাড়তে পারে।” মার্কিন আইন অনুযায়ী, দর্শনার্থী ভিসাধারীরা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ৬ মাস অবস্থান করতে পারবেন সেখানে। কোনো দর্শনার্থী এর বেশিদিন অবস্থান করলে ভিসা বাতিলসহ তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে পুলিশ। যেসব বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন…

বিস্তারিত পড়ুন

মাদক পাচার সংক্রান্ত একটি মামলার ২৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের দেশ ভিয়েতনামের একটি আদালত। শুক্রবার ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটির (সাইগন নামেও পরিচিত) একটি আদালত এই রায় ঘোষণা করেন। মাত্র চারদিন বিচারকার্যের পর শুক্রবার ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটির (সাইগন নামেও পরিচিত) একটি আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই একটি গ্যাংয়ের সদস্য। সেই গ্যাংয়ের শীর্ষ নেতা ভু হোয়াং অ্যান ওরফে ওয়ান হা নামের এক নারী। তিনিও রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকায়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ— ২০১৮ সালের মার্চ থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত প্রতিবেশী কম্বোডিয়া থেকে চোরাপথে মোট ৬২৬ কেজি মাদক ভিয়েতনামে এনে বিক্রি…

বিস্তারিত পড়ুন

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিয়ে পোস্ট দেওয়ায় ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) থেকে দুজন বাংলাদেশী শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে তৃতীয় আরেকজনকে। সূত্র মতে, এসব বাংলাদেশী শিক্ষার্থী ইসকনকে জঙ্গি সংগঠন বলে আখ্যা দেয় এবং দাবি করা হয়, তারা ভারতীয় নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছেন। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত মাসে হিন্দুধর্ম পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই সময় ওই শিক্ষার্থীরা সংগঠনটিকে নিয়ে পোস্ট দেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম নামের দুজনকে নিষিদ্ধ…

বিস্তারিত পড়ুন

বিএনপি কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ১২টার দিকে তাকে আদালতে নেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, সাবেক এসপি তানভীর আরাফাত পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা রয়েছে। কোথা থেকে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই…

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে বলে হুঁশিয়ারি দেন। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিলো তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো। আরও বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার…

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয়ে মারা যাওয়া ফায়ারকর্মী শোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) অনুষ্ঠিত হবে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার ফাইটার নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায়…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সেবা পাওয়া যাবে সরকারি ছুটির দিন শনিবারও। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বিআরটিএ। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।

বিস্তারিত পড়ুন

ফ্যাসিজমের এনাবলারদের (দোসর) প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা এই জাতি জন্য দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ। 

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে। কারণ আগুনটা লেগেছে ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝেও৷ এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। এটা পরিকল্পনা মাফিক হতে পারে বলে মন্তব্য করেছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় নৌ-বাহিনীর একটি টিমকে।  এসময় আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করবো। আমাদের নৌ-বাহিনীর টিম এখানে আছে, কাজ করছে। কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড? জানতে চাইলে নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেডি…

বিস্তারিত পড়ুন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শরীরে আবারও রক্তের ক্যানসার ফিরে এসেছে। এ মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। একবছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। কিন্তু চলতি বছরের মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে, আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে, তার বেচে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। শারীরিক অবস্থা যেন আরও খারাপ…

বিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘোষণা দিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে। বুধবার ২৫ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে। তিনি বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহারাষ্ট্রের এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করছে। অভিযানে শনাক্ত হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি রাজ্যের কল্যাণ শহর ও এর আশপাশের এলাকা…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ২৫ ডিসেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৩৬১ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৭…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এছাড়া দাঙ্গার মধ্যে কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। রয়টার্স বলছে, মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারের দাঙ্গায় ৩৩ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল বুধবার জানিয়েছেন। মূলত গত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিরতা অব্যাহত রয়েছে। নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে মোজাম্বিকের শীর্ষ আদালতের দেওয়া গত সোমবারের একটি সিদ্ধান্তের জেরে বিরোধী দল এবং…

বিস্তারিত পড়ুন

গাজার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের আশেপাশের এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মধ্য গাজার একটি হাসপাতালের আশপাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরার আনাস আল-শরিফ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর সোশ্যাল…

বিস্তারিত পড়ুন

ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।  মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি এবার এক সঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। ইন্ডিয়া টুডে বলছে, মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিকে অভিযান চালানোর পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা…

বিস্তারিত পড়ুন

বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। এরমাধ্যমে নয়াদিল্লি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ, যা তাদের জন্য বেশ জটিল। বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকাতেই সীমাবদ্ধ নয়। এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপারে পরিণত হয়েছে। হাসিনাকে বাংলাদেশের ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে। সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনাকে নিয়ে এখন উভয়সংকটে আছে ভারত। কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যার্পণ করে, তাহলে সমালোচকরা বলবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি।…

বিস্তারিত পড়ুন

সুমন খান: রাজধানী মিরপুর কাফরুল থানার শহিদ মিনার মাঠে , অসহায় হতদরিদ্রের মাঝে ,এবং এলাকার নিম্ন আয়ের শত শত নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল ২৫ শে ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দুপুর ২টার দিকে । ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল,বক্তব্যে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য । নির্দেশনা বাস্তবায়নে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কাজ করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিরপুর কাফরুল থানার সর্বাধিক নিম্ন…

বিস্তারিত পড়ুন

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে অবস্থিত চার্চে চলছে নানা আয়োজন। সকাল থেকেই চার্চের প্রার্থনা কক্ষে ভিড় করেছেন যিশুর ভক্তরা। সেখানে চার্চের ফাদাররা প্রার্থনার বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চার্চ ঘুরে দেখা গেছে, কাকরাইল চার্চে বড়দিনকে ঘিরে চলছে বিভিন্ন আয়োজন। যাতে খ্রিষ্টান সম্প্রদায়ের নানা বয়সী মানুষজন অংশ নিয়েছেন। এ ছাড়া বড়দিন উপলক্ষ্যে চার্চটি সজ্জিত করা হয়েছে রঙিন আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন ধর্মীয় প্রতীকে। যিশু খ্রিষ্টের জন্ম উদযাপনে ভোর থেকেই শুরু হয় বিশেষ প্রার্থনা। যিশুর ভক্তদের তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে চার্চে এসে প্রার্থনা করতে দেখা গেছে।…

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবন ‘আইওয়ান-ই-সদর’ এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের চিফ অফ প্রটোকল তাকে অভ্যর্থনা জানান। প‌রে সুসজ্জিত দৃষ্টিনন্দন অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে আসেন। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাইকমিশনার পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী…

বিস্তারিত পড়ুন

প্রার্থনা ও সংগীতের মাধ্যমে তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন। বুধবার ২৫ ডিসেম্বর সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা চার্চে আসতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় পবিত্র কথামালা ও প্রার্থনা পর্ব। আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ প্রার্থনা পর্ব পরিচালনা করেন। চার্চ ঘুরে দেখা যায়, বড়দিন উদযাপন করতে রাজধানীর নানা প্রান্ত করতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা হোলি রোজারি চার্চে এসেছেন। অধিকাংশই এসেছেন সপরিবারে। এসময় তাদের কুশল বিনিময় ও প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়। বড়দিন উপলক্ষ্যে হোলি রোজারি চার্চকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভেতরে-বাইরে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, রয়েছে আলোকসজ্জাও। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে…

বিস্তারিত পড়ুন

চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সার বোঝাই কার্গো জাহাজে সাত খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলছে, আকাশ মন্ডল ইরফান নামের একজনকে মঙ্গলবার ২৪ ডিসেম্বর বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাত খুনের ঘটনায় জড়িত। বিষয়টি নিশ্চিত করে মেজর সাকিব হোসেন জানান, র‍্যাব-১১ কুমিল্লার সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এদিকে চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে জাহাজ মালিকের পক্ষে ঢাকার দোহার এলাকার মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি করেন। মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮…

বিস্তারিত পড়ুন

সুমন খান: রাজধানীর ডিপ্লোমেটিক জোন গুলশান জোন একটি অভিজাত এলাকা এবং ব্যঙের ছাতারমত গড়ে উঠেছে অবৈধ স্পা সেন্টার বা ম্যাসাজ পার্লার। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গুলশান-২ প্লাটিনিয়াম মার্কেটের তৃতীয় তলা ডায়মন্ড স্পা যাহার মালিক সাইফুল,রাজু, হিমেল ও শামিম । এসব অবৈধ প্রতিষ্ঠানে বডি ম্যাসাজের নামে শারীরিক প্রশান্তির আড়ালে উঠতি বয়সি তরুণীদের দিয়ে অবৈধ দেহব্যবসা ও মাদক দ্রব্য সেবনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এবিষয়ে গত ২১/১২/২৪ ইং তারিখে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের নিকট একটি অভিযোগ দ্বায়ের করা হয় এবং ৫ কার্যদিবসে আইনানুগ ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন চাওয়া হয় এবং দৈনিক সংবাদ দিগন্ত ও দৈনিক ঢাকার আলো একাধিক প্রদিবেদন করলে কোন…

বিস্তারিত পড়ুন

বিভিন্ন প্রকার সস, ভিনেগার, হোয়ায়েটেনিং পাউডার, আইসিং সুগার, চকলেট সিরাপ, বেবি ফুডসহ ১৭-২০ ধরনের আমদানিকৃত পণ্য নকল ও ভেজাল হচ্ছে বেশি। এর কারণে দেশের মানুষের স্বাস্থ্যগত ক্ষতির পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া দেশের ভাবমূর্তির ক্ষতি, আমদানিকারকদের ব্যবসায়িক লোকসান ও ব্র্যান্ডসমূহের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে যেসব পণ্য দেশে উৎপাদন হয় না সেগুলোর আমদানি শুল্ক কমিয়ে চাহিদা অনুসারে পণ্য আমদানির সুযোগ দিতে হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন করে বাজারে কারা এসব পণ্য নকল করছে তা খুঁজে বের করতে হবে। সর্বোপরি বাজারে শৃঙ্খলা আনতে দীর্ঘ, মধ্যম ও স্বল্প মেয়াদি…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের কম্পিউটার মার্কেটে লেনোভোর নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ লঞ্চ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর সৌজন্যে লেনোভো ৩৬০ ইভল্ভে অত্যাধুনিক এই ল্যাপটপগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। ল্যাপটপগুলো মধ্যে ছিল- থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই। এআই পাওয়ারড এই মডেলগুলো উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং স্টাইলের সংমিশ্রণ এনে কাজের জায়গা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে। ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ, যা উন্নত উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। ইন্টেলের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি…

বিস্তারিত পড়ুন

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার ২৪ ডিসেম্বর ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র আহ্বানে সারাদেশে ২৫ ক্যাডার নিয়ন্ত্রিত বিভিন্ন দপ্তরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।   প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন। কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও…

বিস্তারিত পড়ুন

ভোটার তালিকার পুনর্বিন্যাস করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নতুন গঠিত এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এরইমধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। নির্দেশনায় বলা হয়েছে, অতি শিগগিরই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নবগঠিত ও পুনর্গঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার এলাকা বিভক্তির গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকার পুনর্বিন্যাস করতে হবে। ফলে কোনো নির্বাচনী এলাকার বা ভোটার এলাকার প্রশাসনিক সীমানা পুনর্গঠন হয়ে…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণীসহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে।  একইসঙ্গে টিম নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দিয়েছে বলেও জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, অনুসন্ধান টিম প্রথম দফায়…

বিস্তারিত পড়ুন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের জন্য সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার ২৩ ডিসেম্বর কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান (বীর প্রতীক), অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেন, আপনারা সবাই জানেন রেল একটি সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা। খুব অল্প খরচে এর মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলের নানান রকম সংকট রয়েছে। আপনারা অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন। আপনাদের জানতে হবে কেন আপনাদের কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারে না। আমাদের ইঞ্জিন সংকট রয়েছে, কোচের সংকট, জনবলের সংকট রয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা বড় দায়িত্ব পালন…

বিস্তারিত পড়ুন

খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার এসে পৌঁছেছে ঢাকা-খুলনা-ঢাকা রুটের নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’।  মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  এর আগে সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। কমলাপুর পৌঁছায় সকাল সাড়ে ১০টার পর। ট্রেনটি (৮২৬) ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি। রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম। সোমবার ২৩ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। খালেদা বেগম বিসিএস ১৮তম ব্যাচের গ্রেড-৩-ভুক্ত কর্মকর্তা। এর আগে তিনি তথ্য অধিদপ্তরে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন), প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর, তথ্য অধিদপ্তরে উপপ্রধান তথ্য অফিসার, অর্থ মন্ত্রণালয়ের এফএমআরপি প্রজেক্টের কনসালট্যান্ট, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে সহকারী পরিচালক এবং নরসিংদী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেধাবী কর্মকর্তা খালেদা বেগম চাকরিতে যোগদানের পর আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন।

বিস্তারিত পড়ুন

ধীরে ধীরে কমতে শুরু করেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের তাপমাত্রা। এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা নামলেই এখানে ফিরে আসছে শীতের আমেজ। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশ করা স্টেশন পর্যবেক্ষণ ডেটা থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি…

বিস্তারিত পড়ুন

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনে ঢাকার প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে হবে ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ২৪ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো…

বিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে রাজ্যের থানে জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলায় ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত শনি ও বোরবার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে বসবাসের বৈথ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে। পুলিশ বলছে, গ্রেপ্তার বাংলাদেশিরা ভারতে…

বিস্তারিত পড়ুন

সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। সোমবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। বিদ্যুতের বকেয়া জমে গেলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মানিক সাহা। ভারতের বিদ্যুৎ করপোরেশন লিমিটেডের মাধ্যমে এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, প্রতিবেশী বাংলাদেশে ৬০-৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ত্রিপুরা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মানিক সাহা বলেছেন, ‌‌‌‘‘বাংলাদেশ আমাদের…

বিস্তারিত পড়ুন

ইরানে জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (২৩ ডিসেম্বর) দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি এই তথ্য জানিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয় বারের মতো সড়ক দুর্ঘটনায় সোমবার অন্তত ৯ জন নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেছেন, প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত আলোচনায় উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আর কতদিন এই আলোচনা চলবে, কিংবা এই অবস্থা থাকবে সে সম্পর্কে যে তিনি অনিশ্চিত— তা ও স্বীকার করেছেন। সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে এমপিদের প্রশ্নের উত্তরে ইসরায়েলের প্রধামন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি সংক্রান্ত আলোচনায় উন্নতি হচ্ছে। এ পর্যন্ত আমরা যেসব উদ্যোগ নিয়েছি কিংবা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি— তার সবকিছু আমি এখানে বিস্তারিতভাবে বলতে পারব না। তবে আমি এই পার্লামেন্টে এটুকু বলতে পারি যে আমাদের স্বজন ও পরিবারের সদস্যদের ঘরে ফিরিয়ে আনতে সব পর্যায়ে যতভাবে প্রচেষ্টা চালানো সম্ভব— আমরা তা চালিয়ে…

বিস্তারিত পড়ুন

ভারত-বাংলাদেশ সীমান্ত কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের সময় ২ ভারতীয়সহ ৩ জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ২৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ইরানি নাগরিক। অন্য দুজন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটকের পর বিএসএফ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার ২৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইরানের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। সোমবার ২৩ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, বিষয়টি নিয়ে এই মুহূর্তে তাদের কোনও মন্তব্য নেই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৮৪ জন। সোমবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় উরেনা বলেন, “তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চমৎকার চিকিৎসা সেবা ও যত্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন তিনি। এক্সপোস্টে এর চেয়ে বিস্তারিত আর কিছু বলেননি উরেনা। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই ক্লিনটনের অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয়…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। রোববার ২২ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে। টিউলিপ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এই ফোনালাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া ফোনালাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একইসঙ্গে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক…

বিস্তারিত পড়ুন

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে। আমরা তাকে শেখ হাসিনা যে ফেরত চাওয়া হচ্ছে, বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। এর আগে, সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভারত থেকে শেখ…

বিস্তারিত পড়ুন

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন । এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। সোমবার ২৩ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নাসিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে, গত শনিবার ২০ ডিসেম্বর ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় তার মৃত্যু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুতগতির ঠিকানা পরিবহনের…

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক । দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আজ রোববার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি। এর আগে গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন তিনি। গতকাল রোববার ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি। পারভেজ মল্লিককে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন।  এসময় বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে তারা স্লোগান দেন। তবে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষের পরামর্শে শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি নেতা। পারভেজ মল্লিককে স্বাগত…

বিস্তারিত পড়ুন

জনসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেউ যেন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতর হাত না দেয়। দেশকে বিভক্ত করতে না পারে। সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আজ রোববার (২২ ডিসেম্বর) সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না; সত্যের পথে চলতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। এসময় ভোটের কথা…

বিস্তারিত পড়ুন

নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়েছেন বিরাট কোহলি। সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে। গতকাল রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। বিপরীতে জাদেজা স্বদেশি গণমাধ্যমের কাছে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন। সবমিলিয়ে বক্সিং ডে টেস্টের আগে মাঠের বাইরেই রোমাঞ্চ ছড়াচ্ছে আলাদা দ্বৈরথ। যা মানতে পারছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম…

বিস্তারিত পড়ুন

মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েছেন নিগার সুলতানা জ্যোতি। এক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। মেয়েদের বিসিএলে জ্যোতি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিনি ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে দুই নারীকে প্রকাশ্যে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম ও ভাবনা আক্তার নামে দুই নারীকে বেদম মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মো. রাশেদ আলম নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে অভিযুক্ত রাশেদ আলম গা ঢাকা দিয়েছে। রাশেদ আলম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে আগ্রাবাদে ক্যানসার সইতে না পেরে সন্তানদের কাছে আবেগঘন সুইসাইড নোট লিখে নিজ বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার আগে যেকোনো সময়ে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিকের ২০ নম্বর রোডে একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ সরদারের ইমন ও সায়মন নামের দুই ছেলে এবং পায়েল নামের এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ওই বাসায় তাঁর ছেলে ইমনের পরিবারের সঙ্গে থাকতেন। ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই…

বিস্তারিত পড়ুন

মস্কোর জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন তার স্ত্রী আসমা আল-আসাদ। তিনি লন্ডনে চলে যেতে চান বলে জানিয়েছেন। তুর্কি ও আরব মিডিয়া এ তথ্য প্রকাশ করেছে। জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ মস্কোয় নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানা গেছে। ব্রিটিশ নাগরিক আসমা সিরিয়ারও নাগরিক। তিনি সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তাঁর আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি…

বিস্তারিত পড়ুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কে দাঁড়িয়ে বিজয় ভাষণ দেন বিদ্রোহী নেতা আহমেদ হুসেন আল-শারা। আন্তর্জাতিক মিডিয়াগুলো শারার ওই ভাষণ বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করে। কিন্তু সেই ভাষণের একটি অংশ মিডিয়ার প্রচারে তেমন একটা গুরুত্ব পায়নি। আহমেদ হুসেন আল-শারা, যিনি আগে আবু মুহাম্মদ আল জুলানি নামেই পরিচিত ছিলেন; তিনি ভাষণে উল্লেখ করেছিলেন- ক্যাপ্টাগন নামের এক বিশেষ মাদকের কথা, যা গত এক দশকে মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ছড়িয়েছে। ভাষণে আল-শারা বলেন, ‘সিরিয়া পৃথিবীর সবচেয়ে বড় ক্যাপ্টোগান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। আজ সিরিয়া আল্লাহর রহমতে পবিত্র হতে যাচ্ছে।’ মধ্যপ্রাচ্যের বাইরে তুলনামূলক কম পরিচিত ক্যাপ্টোগান, একটি নেশা জাতীয়, অ্যাম্ফিটামিন জাতীয় মাদক।…

বিস্তারিত পড়ুন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু ঐতিহাসিকভাবে সবচেয়ে কম জনসমর্থন রয়েছে বলে এক জনমত জরিপে দেখা গেছে। রোববার ২২ ডিসেম্বর জনমত জরিপে দেখা যায়, দুই-তৃতীয়াংশ ফরাসি ইতোমধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করায় তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী যথাযথভাবে তার কাজ শুরু করার আগেই আইফপ পরিচালিত এবং ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু দিমশ-এ প্রকাশিত একটি নতুন জরিপে দেখা যায়, যে ৬৬ শতাংশ উত্তরদাতা তার কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্ট। মাত্র ৩৪ শতাংশ বলেছেন, তারা তাদের নতুন সরকারপ্রধানের প্রতি সন্তুষ্ট বা খুব সন্তুষ্ট। আইফপ বলেছে ১৯৫৯-এর দশকের পরে একজন প্রধানমন্ত্রীর কাজ শুরু করার জন্য এত কম রেটিং তারা আর দেখেনি। তারা ১১ থেকে ১৮…

বিস্তারিত পড়ুন

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সামরিক বাহিনীর এক এক্স বার্তায় ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের বিরুদ্ধে এই হামলার দাবি করা হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনীর এক এক্স (সাবেক টুইটার) বার্তায় ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের বিরুদ্ধে এই হামলার দাবি করা হয়েছে।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে নিখুঁত নিশানা করা হয়েছে। ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে হুতি বিদ্রোহীদের হামলায় কয়েকজন আহত হওয়ার পর সানায় পাল্টা ওই হামলা চালানো হয়েছে। এর আগে,…

বিস্তারিত পড়ুন

অজানা আতঙ্কে কাঁপছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটির শত শত নারী ও কিশোরীরা মূলত এ রোগে আক্রান্ত হচ্ছেন। এ যেন নতুন এক রহস্যময় সংক্রমণের আবির্ভাব ঘটল। করোনা মহামারির পর থেকে নতুন রোগের আগমনের কথা ছড়িয়ে পড়লে তা নিয়ে শঙ্কা তৈরি হয় বিশ্ববাসীর মনে। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুন্ডিবুগিও জেলা একটি অজানা রোগের সংক্রমণে আতঙ্কিত হয়ে উঠেছে। দেশটির শত শত নারী ও কিশোরী এই রোগে আক্রান্ত হচ্ছেন, যা উগান্ডার স্থানীয় ভাষায় ‘ডিঙ্গা ডিঙ্গা’ নামে পরিচিত। সোয়াহিলি ভাষায় ‘ডিঙ্গা ডিঙ্গা’ শব্দের অর্থ ‘নাচের মতো কাঁপুনি’ এবং রোগটি তেমনই অদ্ভুত উপসর্গ নিয়ে হাজির হয়েছে। ডিঙ্গা ডিঙ্গা রোগের মূল উপসর্গ হলো ভয়াবহ কাঁপুনি, যা…

বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা আবেদন করেছি। রেড নোটিশ জারি হয়েছে কি না তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। রোববার ২২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। গত ১০ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছিল। গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা…

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে। রোববার ২২ ডিসেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত হিসেবে গত ১৭ আগস্ট যে পাঁচজনকে সিনিয়র সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনি তাদের একজন। বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন নাসিমুল গনি। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ…

বিস্তারিত পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফকে সোমবার ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া মরহুমের রুহের মাগফেরাত কামনা…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ আরাফাত নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার ২২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় সে। আরাফাত মাদরাসার শিক্ষার্থী ছিল। রোববার ২২ ‍ডিসেম্বর দিবাগত রাত ১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, শহীদের মিছিল ভারী করে ২২ ডিসেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে ১২ বছরের শিশু যোদ্ধা গুলিবিদ্ধ আরাফাত শাহাদাত বরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) হয়ে সে শাহাদাত বরণ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহাদাত…

বিস্তারিত পড়ুন