
নিজস্ব প্রতিনিধি,
মহানগরীতে চেক ডিজঅনার মামলায় আদালত নসরুল জামান নামে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার খুলনার যুগ্ম মহানগর ২য় আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান পলাশ। রায় ঘোষণার সময় আসামি নসরুল জামান পলাতক ছিলেন
সূত্র:বাসস

