
মোঃ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার এলাকা থেকে গত ২ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মো. রিদয় মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা দ্রুত তাকে ফিরে পাওয়ার আশায় সবার সহযোগিতা কামনা করেছেন।
রিদয় মিয়ার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭৫৬-৯৪৪৮১৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

