Author: আবু নাছের অর্পণ
হামাসের বীরত্ব: ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক অবস্থানে মর্টার শেলিং করেছে মুজাহিদ বাহিনী , ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর আল ইহসান ডেস্ক: পূর্ব রাফাহর আল রাইয়ান এরিয়ার পূর্বে একদল ইসরাইলি স্পেশাল সন্ত্রাসী সেনাদলের বিপক্ষে ব্যারেল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে হতাহত করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা। জাবালিয়া ক্যাম্পের আল ক্বাসাসিব এরিয়ায় ১টি মারকাভা ট্যাংক’কে আরপিজি শেল দ্বারা টার্গেট করেছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা। পূর্ব রাফাহর আল সালাম এরিয়ায় ১টি ইসরাইলি ট্যাংক’কে বিস্ফোরক ডিভাইস দ্বারা টার্গেট করেছে ওমর আল-ক্বাসিম ফোর্স যোদ্ধারা। জাবালিয়ার পূর্বে…
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ। আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা (এসআই) খুরশেদ। তিনি জানান, মূলত লাশটি আমরা মেডিকেলেই পায়। লাশটি রেখে হাসপাতাল থেকে যখন ছেলেপক্ষ পালিয়ে যায় তখন মেয়েপক্ষ লাশের তথ্য নিয়ে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেলে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শনে কসমোপলিটন আবাসিক এলাকা ৫নং রোডস্থ কাশেম বিল্ডিংয়ের ৪ তলায় যায় আমরা। সেখানে বাসায় তালাবদ্ধ অবস্থায় লাশটি পাওয়া যায়। বাসার চাবি বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে পালিয়ে…
রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরি এবং তাদের সহায়তার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি রাখাইনের বিদ্যমান সঙ্কট সমাধানে এটি একটি ভালো সূচনা হতে পারে এবং বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীর প্রবেশ ঠেকাতে পারবে।
নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা বুড়িচং। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে সবজির দাম নিয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ১০০ শত টাকার নিচে কোন সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে না মানুষের। কাচা মরিচের দাম এখনো ৪০০-৫০০ টাকার ঘরে। নতুন করে দাম বৃদ্ধির তালিকা যোগ হয়েছে ময়দা, পেঁয়াজ, সয়াবিন তেল, পাম অয়েল ও মুরগীর দাম। সবজি বাজারেও রীতিমত আগুন। চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। সব মিলিয়ে অস্বস্তিতে পড়েছে ভোক্তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পণ্যের দাম কমাতে ইতোমধ্যে কোনো কোনো পণ্যের শুল্ককর কমিয়েছে সরকার। আবার কোনোটির শুল্ককর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর সুফল পাচ্ছে না ভোক্তারা।…
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করলে মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতি থাকবে না। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হারের অনুপাতে প্রতিনিধিত্ব রাখার পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব রেখে তিনি বলেন, নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের যত শতাংশ পাবে, সেই অনুপাতে সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে। বিশ্বের অনেক দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অনুসরণ করছে। অনেক আগেই আমরা প্রস্তাব রেখেছিলাম। এটা করলে ছোট দলগুলো আর বৈষম্যের শিকার হবেনা। মঙ্গলবার দুপুর দুইটায় সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি…
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। স্বাস্ত্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত দোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ তানভীন হাসানের সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমানের পরিচালনায় বুড়িচং সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই প্রদর্শনি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ আছমা বিনতে আলম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবদুল খালেক, মোঃ আবদুল মোতালেব। এসময় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক…
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘সাবধান! নিশ্চয়ই যাঁরা মহান আল্লাহ পাক উনার ওলী, উনাদের কোনো ভয় নেই এবং কোনো চিন্তা-পেরেশানীও নেই। ’ সুবহানাল্লাহ! আজ সুমহান বরকতপূর্ণ মহাসম্মানিত ও মহাপবিত্র ১১ই রবীউছ ছানী শরীফ অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র ফাতিহায়ে ইয়াযদাহম শরীফ। সুবহানাল্লাহ! যা সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল আ’যম, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! তাই প্রত্যেক মুসলমান এবং বাংলাদেশ সরকারসহ পৃথিবীর সমস্ত দেশের সরকারের উচিত- যথাযথ ভাবগাম্ভীর্যতার সাথে অর্থাৎ পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ ও পবিত্র দুয়া-মুনাজাত শরীফসহ উনার মহাপবিত্র সাওয়ানেহ উমরী মুবারক আলোচনার মাধ্যমে এ বরকতময় দিবসটি পালন…
গত দুই-তিন সপ্তাহে দ্রব্যমূল্য অনেকটাই বেড়েছে। প্রশ্ন উঠেছে- এখন কেন দ্রব্যমূল্য বাড়বে? এখন তো সেই ‘সিন্ডিকেট’ থাকার কথা নয়, ‘চাঁদাবাজি’ও বন্ধ হওয়ার কথা, তাহলে কেন দাম বাড়ছে? অনুসন্ধানে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ জানা গেল। প্রথমত, টানা বৃষ্টি ও বন্যার কারণে অনেক এলাকায় ফসল নষ্ট হয়ে গেছে। ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া, বৈদেশিক মার্কেটে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি ও চাঁদাবাজ সিন্ডিকেটের কবলে আটক জনসাধারণ। এসব সিন্ডিকেট নির্মুল করার কথা বলা হলেও বাস্তবে চিত্রটা ভিন্ন। অবাধ চাঁদাবাজী, সিন্ডিকেটের কবলে অসহায় ক্রেতা গত দুই-তিন সপ্তাহে দ্রব্যমূল্য অনেকটাই বেড়েছে। প্রশ্ন উঠেছে- এখন কেন দ্রব্যমূল্য বাড়বে? এখন তো সেই ‘সিন্ডিকেট’ থাকার…
“গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তা পাঠিয়ে তা জানানো হয়েছে। নোয়াখালিতে পুলিশ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা এলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন নির্দেশনার পর প্রশ্ন উঠেছে পুলিশ হত্যা বা থানায় হামলার ঘটনায় এখন কি পুলিশ কাউকে গ্রেপ্তার করবে? পুলিশ হত্যায় যদি কাউকে গ্রেপ্তার করা না হয়, তাহলে তাদের স্বজনরা বিচার পাবেন কী? ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় হামলা করা হয়, ৪ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানায় দায়িত্ব পালনরত অবস্থায়…
তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় তাইওয়ানের নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকল কর্মকর্তা ও নাবিকরা সর্বোচ্চ সতর্কতায় আছেন। নজরদারির জন্য ‘রুই ইউয়ান’ ড্রোন মোতায়েন করা হয়েছে এবং পিএলএ’র ৬১৭ ‘জিংদেজেন’ এবং চীনা কোস্ট গার্ডের ১১০৫ জাহাজের গতিবিধি রিয়েল-টাইমে নজরে রাখা হচ্ছে। এছাড়াও, কাং ডিং-শ্রেণির একটি ফ্রিগেট পিএলএ’র ১৩১ ‘তাইইউয়ান’ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে যাতে যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধির উপর আগাম ধারণা নিয়ে যুদ্ধক্ষেত্রে সুবিধা অর্জন করা যায়।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬। আজ মঙ্গলবার (১৫ অবেক্টাবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ বছরের ফলাফল প্রকাশ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলাফলের সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। সব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫…
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আজ ১৪ অক্টোবর সোমবার রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় জমি দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। রোববার (১৩ অক্টোবর) ভোররাত ৫ টার দিকে পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির পাশে ঘটনাটি ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মিলন হাওলাদার (৩৫), মো. জাহাঙ্গীর (২৫), তাদের পিতা আব্দুল খালেক (৫৫), মাতা মনোয়ারা বেগম (৫০) ও দুই চাচা মো. বাহাদুর (৪৫) ও আব্দুর রাজ্জাক (৬০)। তাদের বাড়ি পানপট্টি ও চরখালী গ্রামে। এছাড়া অপরপক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মো. নাসির হাওলাদার (৪৫), মো. গিয়াস উদ্দিন (৪২), মো. রিয়াজ (৩২) ও নান্নু মাতব্বর (৬০)। তাদের সকলের বাড়ি পানপট্টি। এ ঘটনায়…
নিজস্ব প্রতিবেদক:জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন আর নেই। রবিবার ১৪ অক্টোবর রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিশিষ্ট সমাজসেবী মরহুম আবদুল কাদের ও মা আম্বিয়া খাতুনের জ্যেষ্ঠপুত্র মুহম্মদ আলতাফ হোসেন ১৯৪৭ সালের ২৭শে সেপ্টেম্বর বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ঢালমারা গ্রামে জন্মগ্রহণ করেন। বরিশালের প্রত্যন্ত গ্রামে জন্ম হলেও বাবার কর্মস্থল ঢাকায় বসবাস শুরু করেন শিশুকালেই। সেই সূত্রে কমলাপুর প্রাথমিক বিদ্যালয়, কায়েদে আজম কলেজ (বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন ১৯৭০ সালের ১৬ই অক্টোবর তৎকালীন…
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে আজ ঢাকা ছেড়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সফরকালে তিনি জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবেন ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে। আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।
বিশেষ প্রতিবেদন : জামাত-শিবির সংশ্লিষ্টতার কারণে যাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ছাঁটাই করতে চেয়েছিলেন, পরে তাদের অনেকেই আবার এস আলমের লুটের সহযোগী হয়ে ভাগিয়ে নেন নানাবিধ সুবিধা ও মোটা অংকের ভাগ। এই তালিকায় আছেন ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকসহ অনেক শীর্ষ কর্মকর্তাগণ। এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমের কাছে। তথ্য বলছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলের পর পাঁচ শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করত একটি উদ্যোগ নিয়েছিলেন এস আলম। ব্যাংকটির বর্তমান ব্যবস্হাপনা পরিচালক ও জামায়াত শিবিরের সক্রিয় কর্মী মোহাম্মদ মনিরুল মাওলা। ইসলামী ব্যাংকের সবচেয়ে পুরনো কর্মীদের একজন মধ্যে তিনি একজন। অনুসন্ধানে জানা যায়, মনিরুল মাওলা ছাত্রশিবির করতেন এবং বিভিন্ন সময় দায়িত্বশীল পদে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।…
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৪ : মধ্য নাইজেরিয়া জুড়ে দুটি বড় নদীতে পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কোগি রাজ্যের উদ্ধারকর্মীরা নাইজার ও বেনু নদীর মোহনা থেকে বাসিন্দাদের আশ্রয় শিবির বা নিকটস্থ গ্রামে যেতে সাহায্য করছে। কোগির রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা উমর ওয়াই মাহমুদ বলেন, শুক্রবার ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৬০ হাজার হেক্টর) জমি পানির নিচে তলিয়ে গেছে। মাহমুদ বলেন, নাইজার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি এখন খুবই শোচনীয়। কোগি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফেমি ফানও বলেছেন, আশ্রয় শিবিরগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলে এক মিলিয়নেরও বেশি লোক থাকতে…
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪ (বাসস) : ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি লেবাননে জাতিসংঘের অন্তর্র্বতী বাহিনী (ইউনিফিল)-এর ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর অফিস রোববার জানায়, জর্জা মেলোনি তার ইসরাইলি প্রতিপক্ষকে একটি ফোন কলের মাধ্যমে একথা বলেছেন। রোম থেকে সিনহুয়া জানায়, গত চার দিনে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ইউনিফিল অবস্থানে বেশ কয়েকবার গুলি চালানোর পরে এই ফোন কলটি করা হয়। ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই তীব্র করেছে, দেশজুড়ে বিমান হামলা শুরু করেছে এবং সম্প্রতি আইডিএফ সৈন্য নিয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। মেলোনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জোর দিয়ে বলেন যে দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত শান্তিরক্ষীদের নিরাপত্তা…
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪ (বাসস) : সাকিব আল হাসানের দেশে ফিরতে এবং পরবর্তী সময়ে দেশ ত্যাগেও কোনো আইনি বাধা দেখছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বলেছেন, ‘সাকিবের দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে তো কোনো বাধা থাকার কথা নয়।’ আগামী ২১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিতব্য টেস্টই হতে যাচ্ছে তারকা এই অল রাউন্ডারের শেষ টেস্ট। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সাকিব ঘোষনা দিয়েছিলেন প্রোটিয়াদের বিপক্ষে ঢাকায় তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। সরকারের বিভিন্ন পর্যায় থেকে এর আগেও একাধিকবার বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তারপরও কোনভাবেই…
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪: সাংবিধানিক সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা ১৩ অক্টোবর রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, জনাব ফিরোজ আহমেদ, জনাব মো. মুসতাইন বিল্লাহ ও জনাব মো. মাহফুজ আলম অংশ নেন। কমিশনের সদস্য ড. শরীফ ভুইয়া ভ্রমনে থাকার কারণে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের ফেসবুক একাউন্টে পোস্ট…
ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪ : গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানে সংক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থাকা ছাত্র-জনতার বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনার জন্য করা কোন মামলায় গ্রেফতার বা হয়রানি করা হবে না। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যম-িত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না।’ এ বিষয়ে…
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪ : সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছে। এখানে এখন কোন অস্থিরতা নেই। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে ৩টি ছাড়া সকল কারখাানা খুলেছে। বন্ধ ৩ কারখানার মধ্যে ২টি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। এদিকে নারায়ণগঞ্জে সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে ২টি ছাড়া বাকী কারখানা চালু রয়েছে।
মোঃ আবদুল্লাহ বুড়িচং,(কুমিল্লা) প্রতিনিধি: ১৩ অক্টোবর রবিবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)র দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত ২৮টি পূজা মন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তার মধ্যে বাদ্য বাজিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে দেবী দূর্গাকে বিদায় জানায় সনাতন ধর্মালম্বীরা। দেবী দূর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা পূজা-২০২৪। এ সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন শংকুচাইল এর স্বর্গীয় ভারত চন্দ্র রায়ের বাড়ি পূজা মন্ডপ এর প্রতিমা বিসর্জনের সময় পরিদর্শন করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক পিএসসি, এসি লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার। পুজা উদযাপন কমিটির সভাপতি সতীস রায় বলেন, গত ০৩…
বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা :: সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরে ব্যাংকটির ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, ‘ব্যাংকের ভেতরে থাকা একটি ফ্রিজ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ব্যাংকের ভল্ট ও অন্যান্য জিনিসপত্র অক্ষত রয়েছে।’ এসবিএসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার জিএম আব্দুল কাদের বলেন, ভবনের পেছনের বাড়ি…
আবদুল্লাহ- বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।। আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমাদের বড় দায়িত্ব হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা। অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক রাজনৈতিক দল আমরা যারা একসাথে ছিলাম তাদের কার কি অবদান তা নিয়ে নিজেদের মধ্যে দুরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপযস্থ ,বিপদগ্রস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাইনা। আমরা নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় এবি পাটির যুগ্ম আহবায়ক লে.কর্ণেল (অবঃ) হেলাল উদ্দীন, লে.কর্ণেল (অবঃ) দিদারুল…
মোঃ জাহিদুর রহিম মোল্লা (জেলা প্রতিনিধি রাজবাড়ী) রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার (২৬) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার শহীদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। নিহতের ভাগ্নে সোহাগ রহমান বলেন, বেশ কয়েকদিন আগে তিনি পোরাভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন। এ নিয়ে মোহন মন্ডলের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে পোড়াভিটার সামনে ফারুককে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা…
ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় প্রবীণ সাংবাদিক, তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। পরে সাগর নামের ওই মাদক কারবারি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ১২ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।জানা গেছে, স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে সরব ছিলেন। সে জন্য পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করে সাগর।এলাকাবাসী জানান, শনিবার বেলা ১১টার দিকে স্বপন ভদ্র শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসী সাগর তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে। এরপর তার মাথায় ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাংবাদিক স্বপন ভদ্রকে হাসপাতালে…
ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ’র অভিষেকে – আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী যুবসমাজের মেধা, মনন এবং কর্মশৈলীতেই গড়ে উঠবে একটি স্বনির্ভর বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- যুবসমাজ হচ্ছে আর্ত সামাজিক উন্নয়ন-অগ্রগতির অনুঘটক। জাতীয় জীবনের সর্বপ্রকার সফল আন্দোলন- সংগ্রামে যুব সমাজের রয়েছে অনন্য কীর্তিগাঁথা। কিন্তু দূঃখজনক হলেও সত্য যে, জাতির গৌরব ও অহংকারের প্রতীক এ যুব সমাজ আজ ভিন্ন চেহারায় দৃশ্যমান। যাদের এখন মূল এজেণ্ডা অবাঞ্ছিত দলীয় লেজুড়বৃত্তি। নানামাত্রিকচরিত্র বিধ্বংসী কার্যক্রম তথা অপরাধ প্রবণতা তাদের নিত্যসঙ্গী। অথচ যুবমন হচ্ছে বৈপ্লবিক চেতনাসমৃদ্ধ। যুবদের দ্বারাই একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও শান্তির সমাজ বিনির্মান করা অধিকতর সম্ভব।…
শনিবার(০৫ অক্টোবর ২০২৪খ্রি.) তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোস্তফা হাবিবুল্লাহ, অফিসার ইনচার্জ, মিরপুর থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এএসআই (নিরস্ত্র)/মোঃ মামুন হোসেন, সঙ্গীয় ফোর্সসহ মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে মিরপুর জিআ-২৬৩/২২ এর আসামী বাবুল বিশ্বাস এবং এএসআই (নিরস্ত্র)/মোঃ শাহজাহান, সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ সিআর-৭৫৫/২৩ এর ০৪ মাসের বিনাশ্রম ও ১,৮৮,০০০/-টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ মিরাজুল ইসলামকে পরোয়ানা মূলে গ্রেফতার করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপে গীতা পাঠ করে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন। তার গীতা পাঠের একটি ৫ মিনিটের ভিডিও বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য। ভিডিওতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে তিনি গীতা পাঠ করেন, এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন ও শঙ্খ বাজান। গীতা পাঠ শেষে তিনি বলেন, যদি আগামীতে নির্বাচিত হন, তবে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, “আমি একা নই, আমার সাথে বিএনপির নেতারাও আছেন।” বক্তব্যের শুরুতে অধ্যাপক মতিয়ার…
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধীন বুড়িচং উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক ও বেবীটেক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ ১১ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা জাকারিয়া খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহাম্মদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ…
কুমিল্লা প্রতিনিধি।। ভারতে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ বানচাল, পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীর উপর হামলা, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জশনে জুলুছে বাধা, মাজার ভাংচুর এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মারামারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ১১অক্টোবর(শুক্রবার) বিকেল ৩ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে তাহেরীয়া সুন্নী যুব সংগঠন বাংলাদেশ, কুমিল্লা জেলা কমিটি।এসময় বক্তব্য রাখেন, পীরে তরিকত আল্লামা মুহিবুর রহমান আশেকী, মুফতি শফিকুল ইসলাম তাহেরি,মাওলানা আবু সাইদ নঈমি, মাওলানা পারভেস রেজা সহ তাহেরীয়া সুন্নি যুব সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন, দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান পীর আল্লামা…
মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি: বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের পক্ষ থেকে পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর ও উত্তর শ্যামপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর ও উত্তর শ্যামপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেনএসময় বিএনপির উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপজেলার গণ মানুষের প্রিয় নেতা এটিএম মিজানুর রহমান বিগত দিনে আপনারদের পাশে ছিলো এবং আগামী দিনেও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবে। আপনারা নির্বিঘ্নে যেন দুর্গোৎসব পালন করতে পারেন সে জন্য সার্বিক খুঁজ খবর নিতে আমাদেরকে এখানে পাঠিয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপি…
নাজমুল স্টাফ রিপোর্টার।।শেখ হাসিনা শুধু ২০২৪সনে পালিয়ে যাননি, তিনি ১৯৮১সনের ৩০মে আখাউড়া থেকে বোরকা পড়ে পালিয়ে গিয়েছিলেন। ১/১১’র সময় ফখরুদ্দিন মইনুদ্দিনের ধমক খেয়ে বিদেশে পালিয়ে গেছেন। তখন বেগম জিয়া পালিয়ে যাননি তিনি বলেছেন আমার জম্ম হয়েছে বাংলাদেশে,মৃত্যুও হবে বাংলাদেশে। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এসব কথা বলেন। নাজিম উদ্দিন আলম তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে অর্ন্তবর্তীকালীন…
এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা : ১,অক্টোবর-২০২৪-ইংচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল গুলি ও মোবাইল সহ শাহারিয়ার (৩৭) নামে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার কুমারী গ্রাম থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। এসময় একটি বিদেশি পিস্তল, একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন জানান, জব্দকৃত মালামাল আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহখানেকের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল প্রস্তুত করা হবে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ নজরুল। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘গণহত্যার বিচারকাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় এক মাস আগে আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে। দু’সপ্তাহ আগে ইনভেস্টিগেশন টিমও গঠিত হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের প্রচুর আলামত পেয়েছি। অচিরেই আমরা জুলাই-আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার…
নানা অনিয়ম ও শর্ত ভঙ্গের জন্য ডিলারদের কঠোর শাস্তির ব্যবস্থা রেখে নতুন ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) নীতিমালা জারি করলো সরকার। গত ৭ অক্টোবর ‘খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা-২০২৪’ জারি করে খাদ্য মন্ত্রণালয়। ২০১৫ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, অনিয়মের জন্য ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। নতুন নীতিমালায় ডিলারদের যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারণ করে দেওয়া হয়েছে লাইসেন্সের মেয়াদ। বাড়ানো হয়েছে ডিলারদের ফেরতযোগ্য জামানতের অর্থের পরিমাণ। এ বিষয়ে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান জাগো নিউজকে বলেন, ‘নতুন নীতিমালার মাধ্যমে ওএমএস কার্যক্রমের যে ত্রুটি-বিচ্যুতি ছিল সেটি দূর হবে, শৃঙ্খলা জোরদার হবে।’ কোনো…
শেখ হাসিনার সরকারের পতনের পর জনসাধারণের প্রত্যাশা ছিল পণ্যের লাগামছাড়া দাম কমবে। কিন্তু সে আশায় গুড়েবালি। অন্তর্বর্তী সরকারের দুই মাস পরও বাজারে সব পণ্যের দাম আকাশচুম্বী। বিশেষ করে ডিমের বাজারে যেন আগুন লেগেছে।কোনোভাবে ডিমের দাম নিয়ন্ত্রণে আসছে না। যদিও এরই মধ্যে বিদেশ থেকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শুল্ক প্রত্যাহারেরও প্রক্রিয়াও চলমান। ডিমের বাজারে সংকটের কারণ হিসেবে ব্যবসায়ীদের দাবি, ডিমের উৎপাদন চাহিদার চেয়ে কম। যদিও সরকার বলছে, উদ্বৃত্ত রয়েছে। এ অবস্থায় বাজার বিশ্লেষকরা মনে করেন, চাহিদা ও উৎপাদনের তথ্যে এমন অসামঞ্জস্যতা এ সংকটের একটি বড় কারণ। দেশে প্রতিদিন ৫ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। সেখানে এখন উৎপাদন কমে ৪ কোটির…
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): রাজধানীর তাঁতীবাজারের একটি পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত ৫ জনকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। ক্ষুদে বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৮ টার সময় রাজধানীর তাঁতীবাজার এলাকার ১৭ নং পূজামণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী মণ্ডপে আসা এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা চাকু দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। আহতদের…
ঢাকা, ১২ অক্টোবর ২০২৪ : আজ ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এ ম্যাচে জয় দিয়ে মাহমুদুল্লাহর বিদায়কে স্মরনীয় করে রাখতে চায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য ভারতের। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলেও, টি-টোয়েন্টিতে সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলো বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি টাইগাররা। গোয়ালিয়রে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়…
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন নিহন হিদানকিও’র এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়ে বলেন, পরমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এ সংস্থার অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা কখনো ভুলে না যাওয়া নিশ্চিত করতে এ সংগঠনের সমর্থন ও নিরলস প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্ব অর্জনের অন্বেষায় গভীরভাবে অনুরণিত হয়। বার্তায় বলা হয়, আপনাদের সাহসিকতা ও আত্মনিবেদনের জন্য আবারো কৃতজ্ঞতা…
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস ডেস্ক): মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া গাজা যুদ্ধের কারণে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটি ইসরাইলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। এদিকে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়,…
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ : লেবানন থেকে গত ২৪ ঘন্টায় প্রায় ৭ হাজার লোক সিরিয়ায় প্রবেশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ বিষয়টি জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার এবং জায়দার ইয়াবুশ চেকপয়েন্ট হয়ে ৬ হাজার, ৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। মস্কো থেকে বার্তা তাস জানায়। তিনি আরো বলেছেন, সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্র এক পুরুষ, দুই নারী ও সাত শিশুসহ মোট ১০ শরণার্থীকে আল-তানফ এলাকার রুকবান সীমান্ত অতিক্রম করতে সহযোগিতা করেছে। ওই এলাকার মানবিক পরিস্থিতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে।
বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। আজ শুক্রবার বিমানবন্দরে পৌঁছলে তাকে মালয়েশিয়া প্রবেশে বাধা দেয় পুলিশ। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন দেশটিতে ঢুকতে বাধা দেয়। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।
পশ্চিমা বিশ্ব ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উপেক্ষা করছে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) লঙ্ঘনের অভিযোগ তুলেছেন OPCW-তে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্লাদিমির তারাবরিন। তার দাবি, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে, যা পশ্চিমা বিশ্ব উপেক্ষা করছে। তারাবরিন অভিযোগ করেছেন যে OPCW-এর কাজকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তিনি বলেন, “আমাদের এই বিষয়ে সতর্কবার্তা দেওয়াকে পশ্চিমা দেশগুলো ‘অবৈধ তথ্য’ বলে আখ্যায়িত করেছে এবং কিয়েভ সরকারের CWC লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে।” হেগে OPCW-এর ১০৭তম কার্যনির্বাহী পরিষদের অধিবেশন ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দুটি গান পরিবেশ করে চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন সদস্য। গান দুটির খণ্ডাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ইসলামী ভাবধারার সঙ্গীত ভেবে প্রতিবাদ শুরু করে হিন্দু ধর্মাবলম্বীরা। জানা গেছে, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি মঞ্চে গান পরিবেশন করে। অপ্রীতিকর এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে পূজা উদযাপন পরিষদ। অনুমতি প্রদানের জন্য সজল দত্তকে কমিটি থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেন সংগঠনের নেতারা। ঘটনার পর পরই জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। ঘটনার সাথে জড়িতদের…
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকা সহ সারাদেশের অসংখ্য মন্দির পাহাড়ায় বিনিদ্র রজনী অতিবাহিত করছেন হেফাজতে ইসলাম, চরমোনাই ( ইসলামিক আন্দোলন) ও জামায়াতে ইসলাম ও রাজনৈতিক অসংখ্য নেতাকর্মীরা। সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় দেশের পূজা মন্ডপ গুলিকে অক্লান্ত চেষ্টা করে নিরাপদে পূজা পালনে সহায়তা করে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করছেন ক্বওমী ও জামায়াত এর মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকরা। পাহাড়ার সময় তারা লাঠি ও বাশ নিয়ে শত্রু মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকে। তাদের সাথে কথা বলে জানা যায় তারা তাদের উপর মহলের নেতা ও শিক্ষকদের আদেশে এই দ্বায়িত্ব পালন করছেন, তাদের সাথে পূজা কমিটির সদস্যরা ও এই কাজে ব্যস্ত থাকেন। বিগত কয়েক…
গাজা দর্জিরা অবরোধ ও অর্থনৈতিক সংকটের মধ্যে শিশুদের জন্য শীতের পোশাক তৈরি করতে কম্বল এবং পর্দার মতো পুরানো কাপড় এবং উপকরণ পুনর্ব্যবহার করছে। পোশাক আমদানি নিষিদ্ধ হওয়ায় দাম আকাশচুম্বী হয়েছে, ফিলিস্তিনিদের উদ্ভাবনী সমাধান খুঁজতে বাধ্য করেছে। দর্জি মুহি আল-দিন জাকাউত, যিনি ইসরায়েলি বোমা হামলায় তার সেলাই ওয়ার্কশপ হারিয়েছেন, অনুপযুক্ত কাপড় ব্যবহার থেকে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন, কিন্তু প্রয়োজনীয়তা এই অনুশীলনটিকে একটি গুরুত্বপূর্ণ বিকল্প করে তুলেছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘দাঙ্গার উসকানি’ দেয়ার মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।
পিরোজপুর, ১০ অক্টোবর ২০২৪ (বাসস): সদর উপজেলায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৪ চারজন শিশু, ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। প্রাইভেট কারটিতে দুটি পরিবারের সদস্যরা ছিল। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে পিরোজপুর হয়ে ঢাকায় ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানসা এলাকায় নুরানী গেটের সামনে রাত ২ টার দিকে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩টার দিকে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে…
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৪ : ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সম্প্রতি জানা গিয়েছিল, রতন অসুস্থ অবস্থায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সেই দাবি উড়িয়ে দেন শিল্পপতি। সমাজমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, নিয়মমাফিক চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই নিয়ে উদ্বেগের কিছু নেই। বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এ সব খবরই ভুয়া। বিগত কয়েক দিন…
নুরজাহান আক্তার, নিজস্ব প্রতিনিধি, ঢাকা। অবশেষে আসল পরিচয় মিলেছে ভুয়া নবাব খাজা আলী হাসান আসকারীর। তার নাম কামরুল ইসলাম হৃদয়। একসময় পুরান ঢাকার গৌরসুন্দর রায় লেনে থাকলেও এখন থাকেন কামরাঙ্গীরচরে। তার বাবা, ভাই, স্বজনেরও বসবাস কামরাঙ্গীরচরে। কামরুল নিজেকে পরিচয় দিতেন নবাব সলিমুল্লাহর নাতি হিসেবে। নবাবদের শেষ বংশধর বলেও দাবি করতেন। বলতেন, তার বাবা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের চেয়ারম্যান, দুবাইতে তাদের রয়েছে স্বর্ণের কারখানা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও নাকি মালিকানা রয়েছে তার! সম্প্রতি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা নবাব খাজা আলী হাসান আসকারী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এর পরই বেরিয়ে আসে নবাব পরিচয়ে তার প্রতারণার কাহিনি। তাকে…
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৪(বাসস):অবশেষে ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ক্যাটাগরি-৩-এ পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কীর কাছে আঘাত হেনেছে। এ সময় বাতাসের একটানা গতি বেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার। অপর একটি বড় মাত্রার ঘূর্ণিঝড় হেলেনের আঘাতের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মিল্টন আঘাত হানলো। হেলেনের ভয়াবহ তা-বে ফ্লোরিডা ও দক্ষিণাঞ্চলের কয়েকটি রাজ্যে ২৩৫ জন প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সারাসোটা থেকে এএফপি জানায়, ঘূর্ণিঝড়টি ১৫ মাইল বেগে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন হারিকেন সেন্টারের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। হারিকেন সেন্টার (এনএইচসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি-৩ এর হারিকেন ‘মিল্টন’ স্থলভাগে আঘাত হেনেছে। এর ফলে প্রাণঘাতি বড়…
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপ দেওয়া বলতে প্রকৃত অর্থে কী বুঝিয়েছেন তা নিয়ে বিভ্রান্তি নিরসনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপ দেওয়া কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, তা থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনো বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা…
সন্ত্রাসী ইসরাইলের বন্দর নগরী হাইফার ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত ২ দিনের এ হামলায় হিজবুল্লাহ শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে স্বীকার করেছে সন্ত্রাসী ইসরাইলি মিডিয়া। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইসরাইলের স্থানীয় মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফাতে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর মতে, এদিন লেবাননের দিক থেকে হাইফার দিকে আরও ২০টি রকেট ছোঁড়া হয়। যার ফলে প্রায় আধ ঘণ্টার মধ্যে মোট রকেটের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। টাইমস অফ ইসরাইল সূত্রে জানা যায়, বেশ কিছু রকেট হাইফা বন্দরে সরাসরি আঘাত হেনেছে। এ হামলায় বেশ ক্ষয়ক্ষতি হলেও কয়েকটি বাড়ি ক্ষতির…
ভারতে প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ, পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের ভিত্তিতে সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য হ্রাস এবং ভারত ও হিন্দুত্ববাদ তোষণ বন্ধের দাবীতে গতকাল (৯ অক্টোবর) সমাবেশ করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। রাজধানীর মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সচেতন নাগরিক সমাজের বক্তারা, নতুন সরকারকে দ্রুত তাদের ৪ দফা বাস্তবায়নের দাবী জানান। সচেতন নাগরিক সমাজের বক্তাগণ বলেন, ভারতে হিন্দুত্ববাদীরা আমাদের প্রিয় নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে মানহানী অব্যাহত রেখেছে। সারা বাংলাদেশের জনগণ এর কঠিন প্রতিবাদ করার পরও ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে সরকার এখন পর্যন্ত কোন প্রতিবাদ…
হিজাব পরায় শিক্ষা কর্মকর্তার হেনস্থা ও বাজে মন্তব্যের শিকার হয়েছেন এক স্কুলশিক্ষিকা। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মাহমুদুল হক। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার প্রধান শিক্ষা কর্মকর্তা। হেনস্থায় শিকার শিক্ষিকার নাম নার্গিস আক্তার (মাহবুবা নার্গিস)। সে উপজেলার ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষিকা জানান, চিকিৎসাকালীন ছুটি নেওয়ার জন্য তিনি শিক্ষা কর্মকর্তার অফিসে যান। সেখানে শিক্ষা অফিসার মাহমুদুল হক তার সঙ্গে খুব বাজে ব্যবহার করেন। কারণ সে পর্দায় আবৃত ছিলো এবং পর্দা করে চলেন। একপর্যায়ে অফিসে ওই কর্মকর্তা তাকে মুখ খুলতে জোর করলে সে বাঁধা দেন। এসময় ওই কর্মকর্তা ওই শিক্ষিকাকে প্রশ্ন করেন- কোথায় এমন কথা বলা আছে যে, এভাবে পর্দা…
রাঙ্গামাটি, ৯ অক্টোবর, ২০২৪ : পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙ্গামাটিতে সংঘটিত সহিংসতার ঘটনায় যারাই জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে। সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শেভরন হাসপাতাল ও তার আশেপাশে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ, বনরুপা কাটা পাহাড় মার্কেট, বনরূপা জামে মসজিদ, কাঠালতলী মৈত্রি বিহার উপসনালয় পরিদর্শন শেষে তিনি আজ এ কথা বলেন। সহিংসতার ঘটনা নিয়ে মামলা হয়েছে উল্লেখ করে তিনি বিভিন্ন ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন…
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটস্কি। বুধবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ম্যান্টিটস্কি রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে তার দায়িত্বপালনের তিন বছরের বেশি ঘটনাবহুল সময়ের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং জানান এই কেন্দ্রে আগামী বছর বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে তারা আশা করছেন। প্রকল্পটি মূলত রাশিয়ার অর্থায়ন ও কারিগরি বা বিশেষজ্ঞ সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। সাক্ষাতে তারা বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রায়াত্ত কোম্পানি গাজপ্রমের অনুসন্ধান কার্যক্রম, রাশিয়া থেকে গম ও সার…
বাঙলার ইসলাম বা বাংলাদেশের ইসলাম কি আরবের ইসলাম বা পাকিস্তানের ইসলামের চাইতে আলাদা? এর উত্তর নির্ভর করবে আলোচনার প্রেক্ষিতের উপর। একাডেমিক জায়গা থেকে দেখলে, উত্তর হবে – না। সর্বজনীন ধর্ম হিসাবে ইসলাম একটাই। তবে, স্থানকাল এবং ভাষা ও সংস্কৃতি ভেদে ইসলামের ব্যাখ্যায় ফারাক দেখা যায়। যেকোন ইউনিভার্সাল তথা সর্বজনীন ধর্ম ও মতাদর্শের ক্ষেত্রেই এই কথা খাটে। আর রাজনীতির জায়গা থেকে দেখলে, উত্তরটা হ্যা হতে পারে। কেননা, রাজনীতিতে সরাসরি জনগণের সাথে কমিউনিকেট করতে হয়। সালাফিবাদীরা আধুনিক সৌদি আরব থেকে ধার করা ইসলামের ব্যাখ্যাকে “সর্বজনীন” এবং একমাত্র ইসলাম বলে প্রচার করে। এদের আলাপের তরিকা পুরাই খারেজিদের মতো। কেননা, এরা বাংলাদেশ্রে ঐতিহ্যবাহী সুন্নি…
( নিজস্ব প্রতিবেদক, যশোর)যশোরের বেনাপোলে পৃথক পৃথক মামলায় ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। রোববার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানায় আলাদা আলাদা মামলায় তাদের আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে স্থলবন্দরের কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায়। বিজিবি সদস্যদের কাজে বাঁধা প্রদান ও চুরির অভিযোগে মামলা রয়েছে থানায়।আটককৃতরা হলো,বেনাপোল পোর্ট থানার তালশাড়ী গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪২), ভবারবেড় গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৫), একই গ্রামের সিরাজ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৪০), যশোর বারান্দী পাড়ার মৃত আবুল কাশেম এর ছেলে আবু সাঈদ (২২) ও…
মোবাইল ফোনে তুষারের মায়ের পরিচয় হয় বাদলের সঙ্গে। বাদল তাকে ধর্মবোন বলে সম্বোধন করেছেন। একাধিকবার দেখাও করেছেন তারা। গত ৩০ সেপ্টেম্বরও আবারও দেখা করার জন্য তারা সিদ্ধান্ত নেন। সেদিন সন্তান তুষারকে নিয়ে সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সঙ্গে দেখা করতে যান ওই নারী। পরে তুষারকে চিপস কিনে দেওয়ার কথা বলে আড়ালে নেন। অপেক্ষার পরে বুঝলেন বাদল তার ছেলেকে নিয়ে পালিয়েছে। ওই নারী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার স্বামী বাদী হয়ে একই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তুষারকে…
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। সে থেকে বোঝা যায়, তিনি আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজ সব মানুষের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন। দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন। সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে শেখ হাসিনা…
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, নিহতের যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু সর্বশেষ তালিকা না। কারণ তখন পর্যন্ত আহতদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। স্বাস্থ্য অধিদফতরের এমআইএস সিস্টেমে আপডেট করা হচ্ছে। আজ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে , সেখানে ৭৩৭ জন নিহতের তথ্য আছে। এবং এগুলো আমাদের যাচাই করা। ছাত্রদেরও কিছু তথ্য আছে, দেড় হাজারের ওপরে, সেগুলো আমরা তাদের সঙ্গে সমন্বয় করছি। তাদের তালিকা আমাদের কাছে এলে আমরা দেখবো। কারণ কোনও কোনও ক্ষেত্রে ওভারল্যাপিং হতে পারে। সেগুলোকে বাদ দিলে আসল তালিকা পাওয়া যাবে। সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নুরজাহান…
অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ৪১২ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি প্রকল্পের ব্যয় ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। এসময় পরিকল্পনা কমিশনের সদস্যরা ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, একনেকে অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৪১২ কোটি…
ঢাকাই সিনেমার সর্বোচ্চ জনপ্রিয় নায়ক সালমান শাহ। বাংলা সিনেমার জগতে একজন রাজপুত্র তিনি। নব্বই দশকের সময় তার সেই স্টাইল, ফ্যাশন সেন্স এখনও মুগ্ধ করে দর্শকের। কিন্তু মাত্র ২৪শেই জীবন প্রদীপ নিভে যায় সালমানের; এতে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র। ব্যক্তিজীবনে সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। সেই সামিরার সঙ্গে চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ের সিদ্ধান্ত। অবশেষে নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গোপনে বিয়ে করেন সালমান-সামিরা। তাদের সেই প্রেমকাহিনি নিয়ে ‘স্বপ্নের রাজকুমার’ নামে একটি সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা ছটকু আহমেদ। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তি…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ স্ট্যাটাসের বিষয়ে জানতে…
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।তিনি বলেন, ‘ঢাকার জন্য একটি সিটি ভিশন থাকা জরুরি। মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সবুজ জায়গা বাড়াতে হবে। তরুণদের জন্য খোলামেলা স্থান, বসার জায়গা ও খেলাধুলার সুযোগ থাকতে হবে।’রিজওয়ানা আজ ‘বিশ্ব বাসস্থান দিবস, ২০২৪’ উপলক্ষে রাজধানীর রাজউক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে একথা বলেন। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ঢাকাকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে এবং একটি উন্নত ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তাদের সৃজনশীলতা শহরকে বসবাসের উপযোগী করে তুলতে পারে আর…
॥ মহসিন বেপারী ॥ সুত্রঃ (বাসস)ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারের দুর্গাপূজা ঘিরে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই উৎসবের শেষ হবে। সরকারি হিসেবে, সারাদেশে এ বছর ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এই উৎসব উপলক্ষে দেশজুড়ে পূজামণ্ডপ গুলোতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য একগুচ্ছ নির্দেশনাও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি ম-প ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এছাড়া…
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে গঠিত হবে গণমাধ্যম সংস্কার কমিশন। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদমাধ্যমের সংস্কার : কেন? কীভাবে?’ শীর্ষক এক মুক্ত আলোচনায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন।সাংবাদিকদের ওয়েজবোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিকদের পেশাদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন না, সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। দেশে গণমাধ্যম সক্ষমতা গড়ে ওঠেনি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমে পেশাদারিত্বের সংস্কৃতি…
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ : যৌথভাবে ২০২৪ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার জিতে নিলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন।ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুনকে আজ চিকিৎসা বা ওষুধশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার ২০২৪ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’এতে বলা হয়, এ বছরের নোবেল পুরষ্কার দুই বিজ্ঞানীকে ‘জিনের কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয়’ সে সংক্রান্ত একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য সম্মানিত করেছে।’বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিচ রাইটার ছিলেন নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর ছিল দোর্দণ্ড প্রতাপ। সেই প্রতাপ খাটিয়ে তিনি বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন। এমনকি তাঁর ক্ষমতার দাপট শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিজের সম্পাদিত বই ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কিনতে বাধ্য করেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চাপে কোনো উপায় না পেয়ে স্কুলগুলো ‘স্লিপ’ ফান্ডের টাকায় ২০ কোটি টাকা ব্যয়ে এসব বই কেনে। সূত্র জানায়, ২০২২ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে ৭৯.৩৯.১৬.২২.০০.০৪.২০২২-১৯৮ নম্বর স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। ওই…
সাবেক মন্ত্রী ও ঢাকার এই সংসদ সদস্যের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের গ্রেপ্তার অভিযানের মধ্যে এবার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় সাবের হোসেনকে রোববার গুলশান থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য দেননি তিনি। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবেরের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে প্রায় নয় বছর আগে…
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটকের তথ্য দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রোববার রাতে বিজিবি সদর দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়, “অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।” ঢাকার গুলশান থেকে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরেক মন্ত্রী আটকের তথ্য এল।
চার মেরে পরের বলেই আউট লিটন ঠিক আগের বলটিতেই চার মেরেছিলেন। সেটি ছিল তাঁর প্রথম বল। পরের বলে আবারও বড় শট খেলতে চাইলেন লিটন দাস। বল উঠল ওপরে, সহজ ক্যাচ রিংকু সিংয়ের হাতে। প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারাল বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন অধিনায়ক নাজমুল। বাংলাদেশের রান ২.১ ওভার শেষে ২ উইকেটে ১৪ রান।
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার ‘মহান বন্ধু’ হিসাবে উল্লেখ করে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন।আনোয়ার ইব্রাহিম ৪ অক্টোবর শুক্রবার এক সরকারি সফরে বাংলাদেশে আসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি কোনো সরকার প্রধানের প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, সংসদ সদস্য এবং মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুটসহ লালগালিচা সংবর্ধনা…
ঢাকা, ৫ অক্টোবর ২০২৪ : সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ওরফে বি. চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ছেলে মাহী বি. চৌধুরী তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন তার মেয়ে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার ( ৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব মোহম্মদ আবু সাঈদ মোল্লা। প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে The Code of Criminal Procedure, (Act No. V of 1898)-এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো।…
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৪ : ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বুধবার দক্ষিণ লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ ঠেকানোর দাবি করেছে।এদিকে আন্তঃসীমান্ত সহিংসতায় ইসরাইলের আট সৈন্য নিহত হয়েছে বলে দেশটি জানিয়েছে। চলতি সপ্তাহে সহিংসতা শুরুর পর এটিই ইসরাইলের বড়ো ধরনের ক্ষতির ঘটনা।ইসরাইলে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয়পক্ষে এ সহিংসতা তীব্র রূপ নেয়।ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে হুঁশিয়ার করে বলেছেন, এই বড়ো ভুলের জন্যে ইরানকে চড়া মূল্য দিতে হবে।এদিকে সহিংসতা বন্ধের আহ্বান উপেক্ষা করে ইরান বলেছে, ইসরাইল প্রতিশোধমূলক হামলা নিয়ে এগিয়ে আসলে তারাও পাল্টা প্রতিক্রিয়ার জন্যে প্রস্তুত রয়েছে। লেবাননে ইসরাইলি হামলায় ইতোমধ্যে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।ইসরাইল চলমান…
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৪ (বাসস): তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকারের গঠনমূলক সমালোচনাকারীদের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দরজা খোলা থাকবে। এক কথায় বিটিভিতে সরকারের যৌক্তিক সমালোচনা করা যাবে। বিটিভি প্রতিষ্ঠিত হবে জনগণের মিডিয়া হিসেবে। আজ বুধবার বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।বিটিভির উদ্দেশ্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারকে সন্তুষ্ট করা বিটিভির কাজ হতে পারে না। জনগণকে সন্তুষ্ট করাই বিটিভির প্রধান কাজ। ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে জড়িতদের সম্পর্কে তিনি বলেন, তারা বাদে সবাই বিটিভিতে আসতে পারবেন।তিনি আরও বলেন, বিটিভিকে বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। বেসরকারি টিভি চ্যানেলের চেয়ে উন্নত কনটেন্ট তৈরি করতে হবে। এ…
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৪ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং দেশে সুশাসন থাকলে নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না। বিগত স্বৈরাচারী সরকার প্রায় সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে।তিনি আজ বুধবার বিকেলে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারসহ আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠকে এসব কথা বলেন।হাসান আরিফ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য সংস্কার। যে সকল প্রতিষ্ঠানে ক্রটি রয়েছে অন্তর্র্বর্তীকালীন সরকার তা সংস্কারের ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। যাদেরকে কমিশনগুলোর প্রধান করা হয়েছে তারা সবাই সমাজের…
ঢাকা, ২ অক্টোবর ২০২৪ (এএফপি) : চলতি বছরের সূর্যগ্রহণটি আজ বুধবার দক্ষিণ আমেরিকার কিছু অংশে দৃশ্যমান হবে। বিজ্ঞানীরা বলছেন, এটি একটি বিরল ‘অগ্নিবলয়’ তৈরি করবে৷ এই বছর চাঁদ পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে বেশি দূরে থাকবে, তাই চিলি ও আর্জেন্টিনার কিছু অংশে “সূর্য থেকে আসা এক ধরনের আলোর বলয়” প্রত্যক্ষ করতে সক্ষম হবেন। চাঁদ সূর্যের সামনে দিয়ে যাওয়ার সাথে সাথে বলয়ের আগে এবং পরে একটি “অর্ধচন্দ্রাকার সূর্য” দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের পথটি উত্তর প্রশান্ত মহাসাগরে শুরু হয়ে ল্যতিন আমেরিকার আন্দিজ ও প্যাতাগোনিয়া অঞ্চল অতিক্রম করে আটলান্টিকে শেষ হবে। নাসা জানায়, গ্রহণটি গ্রিনিচ মান সময় ১৭টা থেকে ২০টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে…
ঢাকা,২ অক্টোবর, ২০২৪ : বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। ২০০৭ সাল থেকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম। পরে তাকে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক।এ ছাড়া ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)এর সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামাল আব্দুল নাসের চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে তিনটি নদীর পানি বেড়ে ফসল নিমজ্জিত হওয়ায় কৃষকের ৪৯ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মাসকলাই চাষীরা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ওই প্রতিবেদনটি ঢাকার খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়েও পাঠানো হয়েছে বলেও জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব ক্ষতি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।জেলার প্রধান তিনটি নদী পদ্মা, মহানন্দা ও পূনর্ভবার কোনটির পানি বিপদসীমা অতিক্রম না করলেও নদীর পানি বৃদ্ধির ফলে নদীর চর এবং নদী তীরবর্তী নি¤œাঞ্চলের ফসলি জমি প্লাবিত হওয়ায় মাসকলাইসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত…
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন শান মাসুদ। যদিও অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ টেস্টে তিনি দলকে জয় উপহার দিতে পারেননি।৩৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার মাসুদকে অধিনায়ক করে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল মাসুদকে নেতৃত্ব হারাতে হচ্ছে। এর আগে বাংলাদেশের কাছে কখনই টেস্ট ম্যাচে হারেনি পাকিস্তান। কিন্তু গত বছর বাবব আজমের স্থলাভিষিক্ত হবার পর এর মাধ্যমে মাসুদ পাঁচ ম্যাচে জয়ের তিক্ত স্বাদ পেয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাসুদের নেতৃত্বে প্রথম টেস্ট…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ গণমাধ্যমকে জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন।৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।তৌহিদ বলেন, সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং ঢাকায় একদিনের অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গেও…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মামুন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে মামুনের চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।এসময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল¬াহ, ফরহাদ আলী সজীব ও শাকিল আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল বাশার,…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (বাসস): প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর, ২০২৪ এ দেশে রেমিটেন্স পাঠিয়েছে ২,৪০৫ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৮০ দশমিক ২০ শতাংশ বেশি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, দেশটি ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রবাসী কর্মীদের কাছ থেকে ১,৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৬,৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে, অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিল ৪,৯০৭ মিলিয়ন মার্কিন ডলার।
লক্ষ্মীপুর. ২ অক্টোবর. ২০২৪ : জেলায় গত সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুট কমেছে। প্রতি কেজি ইলিশের দাম দুইশ থেকে তিনশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৪ শ থেকে ১৫শ টাকায়। যা গত সপ্তাহ ছিল ১৭ শ থেকে ১৮শ টাকা। দীর্ঘদিন পর জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় আবারো সরগরম হয়ে উঠছে মাছঘাটগুলো। ফলে জেলে পল্লী ও মাছঘাটে ব্যস্ত সময় পার করছে জেলেরা। জালে ইলিশ ধরা পড়ায় খুশি জেলে ও আড়ৎদাররা। জেলা মৎস্য কর্মকর্তার দবি, গত কয়েকদিনের তুলনায় সাগরের পাশাপাশি মেঘনায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। সামনে আরো বাড়ার আশা করছেন তিনি। পাশাপাশি ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে জানান মৎস্য…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তাদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। থাইল্যান্ড সংস্থার…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ : বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রমজান আজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার দেশের প্রতি বাংলাদেশের দীর্ঘকালীন সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ভবিষ্যতেও অব্যাহত সমর্থন কামনা করেছেন।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে গাজা ও পশ্চিম তীরে চলমান গণহত্যা বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের হত্যার বিষয়ে অবহিত করেন। তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উদ্বেগ এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন, যার ফলে এই অঞ্চলে এবং এর বাইরেও ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। কথোপকথনে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আজকের চ্যালেঞ্জগুলোকেও তুলে ধরা হয়েছে। গাজায় চলমান অবরোধের কারণে ফিলিস্তিনি শির্ক্ষার্থীরা…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ৩৪ লাখ ৩৪ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।আজ বিকালে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিনি এই অনুদানের চেক গ্রহণ করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থাকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও…
ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ : ইরান ইসরাইলে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে।ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর বলেছে যে গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যা…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
