Author: আবু নাছের অর্পণ
রোজার ঈদে একদফা পণ্যের দাম বেড়েছিল। পরে কুরবানির ঈদ ঘিরে আরও কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাজারে এসব পণ্যের কোনো সংকট না থাকলেও এগুলোর আর দাম কমেনি। এতে নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্তদেরও নাভিশ্বাস বেড়েছে। আর খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকে এখন সাধ ও সাধ্যের মধ্যে মাছ-গোশত পর্যন্ত কিনতে পারছেন না। গরিবের জন্য বাজার করা এখন সবচেয়ে কষ্ট আর হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির ভারে ন্যুব্জ সাধারণ মানুষ। এর মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির আভাস দিয়েছে সরকার। ফলে বেসরকারি চাকরিজীবী ও নিম্ন আয়ের…
ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করেছি। আমরা আশা করি, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই একটি ইতিবাচক সাড়া পাব।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টারপোলের রেড নোটিশের পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার…
ঢাকা, ১৬ জুলাই ২০২৬: দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে (কালেমা লেখা) সাদা-কালো পতাকা প্রদর্শন ও মিছিলের ঘটনায় উগ্রবাদী তৎপরতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সম্প্রতি দেশজুড়ে আরবি হরফে ইসলামী কালেমা খচিত পতাকা দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও আলোচনা চলছে। অনেকে এটিকে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, এ ধরনের পতাকা প্রদর্শনের পেছনে কোনো উগ্রবাদী সংগঠনের যোগসাজশ বা তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গক্রমে: ইসলাম ধর্মের কালেমা তাইয়্যেবা (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) আরবি হরফে লেখা এই পতাকাগুলোকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি সাধারণভাবে ইসলামী পরিচয় ও ঈমানের প্রতীক হিসেবে…
ঢাকা, ১৬ জুলাই ২০২৬: দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিবরণ: ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। মামলার তথ্য অনুসারে, মেজর মোজাফফর হোসেন সরাসরি অংশ নেন। তিনি প্রথমে জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালান এবং হত্যার পর চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল…
ঢাকা, ১৪ জুলাই: ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস (তৌহিদ ইসলাম) এর বিরুদ্ধে ৯.৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দায়ের করেছে। অভিযুক্তের বৈধ কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে বিপুল অর্থ জমা এবং উত্তোলনের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্য রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা শ্রী গোপীনাথ তরনীদাসের ছেলে হরিদাস চন্দ্র তরনীদাস ২০০৬ সালে হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে ঢাকা ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গমন করে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফেরেন বলে জানা যায়। ২০১৯ সালে…
সুমহান ঐতিহাসিক ও তাৎপর্যময় দিবস পবিত্র মুহররমুল হারাম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা শরীফ। এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত সম্মানিত, রহমত ও বরকতময় একটি দিন। এ দিনে বিশ্বজগতে অনেক মহান ঘটনা সংঘটিত হয়েছে। সর্বপ্রথম, এ দিনে মহান আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করেছিলেন এবং লাল সাগর বিভক্ত করে পথ করে দিয়েছিলেন। এছাড়া অনেক নবী-রাসূলের সাথে সম্পর্কিত মহান ঘটনাবলি এ দিনের সাথে জড়িত। সর্বোপরি, এ দিনটি সাইয়্যিদুশ শুহাদা, সিবতু রসূল, সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র)-এর মহান শাহাদাতের দিন। কারবালার প্রান্তরে অন্যায়, জুলুম ও বাতিলের বিরুদ্ধে…
দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈবিত্র্য রক্ষায় টাঙ্গাইল জেলার ১২ উপজেলায় আজ ২২ জুন, ২০২৬ তারিখে একযোগে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর আওতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনারগণ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে নদী, বিল ও উন্মুক্ত জলাশয় থেকে মোট ৩১,১৫৭ মিটার অবৈধ জাল জব্দপূর্বক ধ্বংস করা হয়। জনস্বার্থে এবং জলজ সম্পদ রক্ষায় সমগ্র জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
কলম্বিয়ার দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে ভূমি বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। এতে শতাধিক আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা প্রদেশে বৃহস্পতিবার মিসাক ও নাসা জনগোষ্ঠীর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। শুক্রবার নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ছয় জনকে শনাক্ত করা হয়েছে। এদের চার জন মিসাক সম্প্রদায়ের ও দুই জন নাসা সম্প্রদায়ের। নিহত অপর একজনকে এখনও শনাক্ত করা যায়নি। আঞ্চলিক গভর্নরের একজন মুখপাত্র জানান, সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে এক আদিবাসী নেতা লুইস এনরিকের লাশ গ্রহণের সময় মিসাক সম্প্রদায়ের সদস্যরা…
জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি: দারিদ্র্য, পারিবারিক সংকট আর অনিশ্চয়তার মাঝেও উচ্চশিক্ষার স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে চলা নকলা উপজেলার জমজ দুই বোন ফারজানা আক্তার ও ফাহিমা আক্তারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ, শেরপুর। তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুই বোনের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। জানা যায়, নকলা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন কায়িক শ্রমের মাধ্যমে চার সন্তানসহ পুরো পরিবারের ভরণপোষণ চালাতেন। কিন্তু ২০২১ সালে বরিশালে নির্মাণকাজ করতে গিয়ে গুরুতর…
হুরুল ইসলাম জপি -(শেরপুর জেলা প্রতিনিধি): জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে স্বপ্নপূরণের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে জুঁই মনি। ২০১২ সালে বাবাকে এবং ২০২১ সালে মাকে দুরারোগ্য ক্যান্সারে হারিয়েও থেমে থাকেনি তার পথচলা। অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং অটল ইচ্ছাশক্তির মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে সে। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় শেরপুর জেলা পরিষদের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ। এ সময় তিনি বলেন, জুঁই মনি আমাদের শেরপুর তথা দেশের সম্পদ। তার সংগ্রাম,…
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি আজ ৪ মে, সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব অ্যাড. মোঃ আব্দুল মান্নান। সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি অ্যাড. মোঃ আব্দুল মান্নান মাদক, চুরি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “নবীনগরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।” সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করা সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ৩রা মে ২০২৬ কমিটি ঘোষণা করা হয়। ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত ও অনুমোদিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যা আগামী ৩ মাসের জন্য অনুমোদন করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে অপরাধবিজ্ঞান বিভাগের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী মুহিউদ্দিন রাহাত-কে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী সাইফুল ইসলাম-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক: ইয়াকুব মজুমদার (পদার্থবিজ্ঞান) ও আব্দুল বাছিত…
ধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) রাতে উপজেলার জিনুদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: আশরাফুল সাইদুল (২৫): পিতা- লিটন মিয়া, মাতা- সনিয়া বেগম। নুরুল ইসলাম (২৭): পিতা- বাতেন মিয়া, মাতা- কুলসুম বেগম। তাদের উভয়েরই বাড়ি জিনুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঙ্গরা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাঙ্গরা বাজার এলাকায় ওই দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার…
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা চান্দনা চৌরাস্তা উল্কা হল সংলগ্ন পহেলা মে ২০২৬ ইং রোজ শুক্রবার সকাল ১১টায় গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর জাতীয়তাবাদী দল বি এন পির সভাপতি আলহাজ্ব মোঃ শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ১৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মোঃ খোকন বিশ্বাস, গাজীপুর জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব,হাফিজুর রহমান মিন্টুর সভাপতিত্বে, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহানগর…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি “ক্রীড়া হলে পেশা”,পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য নিয়ে ক্রীড়া মন্ত্রনালয়ের তত্বাবধানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টার দিকে সিলেট জেলা ষ্ট্রেডিয়াম থেকে ভার্চুয়ালী সারা দেশে একযোগে স্পোর্টসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান(এমপি)। উদ্বোধনীতে ভার্চুয়ালী যুক্ত হয়ে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ইনডোর ষ্ট্রেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান, ফুলছড়ি-সাঘাটা- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে আহাদ মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া রামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে নিজের জমিতে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর ছয় বিঘা জমির ব্রি-২৯ ধান সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। সারা বছরের আয়ের একমাত্র উৎস এ ধরনের করুণ পরিণতি দেখে তিনি…
*শিরোনাম: পীর শামীম হত্ কুষ্টিয়া, ১ মে ২০২৬: কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি রাজিব মিস্ত্রিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিব মিস্ত্রি দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রির ছেলে। কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ ও র্যাব-৫ সদর কোম্পানীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে পীর হত্যাকাণ্ডের ঘটনায় এক স্কুলছাত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হলো। আগের তিন গ্রেপ্তার হত্যাকাণ্ডের ১৬-১৭ দিন পর দৌলতপুর থানা পুলিশ নিজ নিজ বাড়ি…
ওদেসায় ৭, দনিপ্রোপেত্রোভস্কে ৩ জন নিহত; রাশিয়ায়ও দুই শিশু নিহত
কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৈদেশিক ফান্ডিংয়ে চলা ড. ইউনুসের পরিবেশবাদী ‘থ্রি জিরো থিউরি’ ও সৈয়দা রেজওয়ানাদের কট্টরপন্থী পরিবেশবাদী ধারণা মানব সভ্যতার জন্য বড় ধরণের হুমকী- জিয়াউল হক বলেন স্টুডেন্টস ফর সভরেন্টি
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে স্টুডেন্টস ফর সভরেন্টির বিবৃতি … জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ বাতিল হওয়ায় এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জিয়াউল হক বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রণীত এই অধ্যাদেশটি গভীরভাবে পর্যালোচনা করার পর আমরা উপলব্ধি করেছি যে, এটি বাতিল করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছিল। উক্ত অধ্যাদেশে দেশীয় মূল্যবোধ ও দেশীয় সামগ্রিক মানবিক মর্যাদাকে উপেক্ষা এবং দেশের সকল মানুষের সমান মানবাধিকারকে বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে গুটিকয়েক শ্রেণীর মানুষের ভাবাদর্শ নির্ভর একটি অচেনা মূল্যবোধ ও চাপিয়ে দেয়া মানবাধিকার প্রণয়নের চেষ্টা করা হয়েছে। এছাড়া অধ্যাদেশটির গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে কোটা ব্যবস্থার পুনর্বহাল…
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর শুনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক ও সাধারণ মানুষের প্রধান খাদ্য এই চালের দাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন তিনি। আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সংবাদমাধ্যমে মোটা চালের দাম বৃদ্ধির খবর প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি অবিলম্বে সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা হয়। বাংলাদেশের খুচরা বাজারে মোটা চালের (কোর্স রাইস, যেমন স্বর্ণা, চায়না ইরি, আঠাশ/পাইজাম ইত্যাদি) বর্তমান দামের বিস্তারিত তথ্য (মার্চ ২০২৬ অনুসারে, সাম্প্রতিক সংবাদ…
ঢাকা, ৩ মার্চ, ২০২৬: ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক প্রজাতন্ত্রের এলিট ফোর্স এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করেছে যে, তাদের নৌবাহিনী বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ভোরে ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে টেলিগ্রামে এ তথ্য পোস্ট করেছে। বাহিনী বিবৃতিতে বলেছে যে, ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, ফলে মার্কিন ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর…
ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : আজ মঙ্গলবার কাবুলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তারা একাধিক বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পেয়েছেন। এ সময় আফগান ও পাকিস্তানি সেনারা তাদের সীমান্তে লড়াই চালিয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আফগান রাজধানীতে বিস্ফোরণের পাশাপাশি শহর জুড়ে বিমান বিধ্বংসী অস্ত্র এবং গুলির শব্দ শোনা গেছে এবং আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ‘পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই চলছে।’ কাবুল এবং সীমান্তের মাঝখানে অবস্থিত জালালাবাদ শহরে একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, তিনি বিস্ফোরণ এবং বিভিন্ন অস্ত্রের গুলিবর্ষণের শব্দ শুনেছেন। জালালাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে নিকটতম সীমান্ত ক্রসিংয়ে, তোরখামের বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন যে কয়েকদিন ধরে লড়াই চলছে।…
ঢাকা,৩ মার্চ, ২০২৬: ফিলিপাইনে মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন মালয়েশীয় ও একজন ফিলিপিনো নিহত হয়েছে। রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে একটি ফাঁকা জমিতে এটি বিধ্বস্ত হয়। ম্যানিলা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে পাঁচজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন মালয়েশীয়। স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে রিজাল প্রদেশের ছোট শহর পিলিল্লার একটি আবাসিক এলাকার ঘাসে ঢাকা স্থানে এটি ভূপাতিত হয়। রিজাল প্রাদেশিক পুলিশের কর্মকর্তা রামজায়ে পাঙ্গা এএফপিকে জানান, দুর্ঘটনায় এক মালয়েশীয় ও এক ফিলিপিনো যাত্রী নিহত হন। পিলিল্লা শহরের মেয়র জন মাসিনসিন বলেন, পাইলট গুরুতর আহত হয়েছেন। তিনি এএফপিকে বলেন, বেঁচে যাওয়া…
ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রুমন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে বলেন, সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় তাদের জনসেবামূলক কাজগুলো অব্যাহত রাখার জন্য তিনি বিশেষ নির্দেশনা…
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ : সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা গতকাল সোমবার অধ্যাদেশটি জারি করে। অধ্যাদেশে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ সংশোধনের লক্ষ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এ অধ্যাদেশের নাম হবে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।…
১৯২৪ সালে ওসমানীয় খিলাফত বিলুপ্ত হওয়ার পর, মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বাধীন নতুন তুর্কি প্রজাতন্ত্র দ্রুত এমন কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেয়, যার মাধ্যমে তুরস্কে ওসমানীয় পরিবারের রাজনৈতিক ও আনুষ্ঠানিক অস্তিত্বের অবসান ঘটে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওসমানীয় পরিবারের সদস্যদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হয়, তাদের সম্পত্তি ও অর্থ রাষ্ট্রীয়ভাবে জব্দ করা হয়, এবং তুরস্কের ভূখণ্ডে বসবাস নিষিদ্ধ করে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি সিদ্ধান্তে এটাও অন্তর্ভুক্ত ছিল যে, ভবিষ্যতে পরিবারের কোনো সদস্যকে তুরস্কের মাটিতে দাফন করা যাবে না। এই নির্বাসন আইন তৎকালীন তুরস্কের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে ধর্মনিরপেক্ষ ধারার ভেতরে কারা এই…
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি— সুপার ক্যারাভান। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ…
মানিকদীর ত্রাস আজমত আলী উরুফে কেরু-মাস্তান খুন
বালিপ টেক লিমিটেডের বিরুদ্ধে বেতন-বঞ্চনা ও প্রতারণার অভিযোগ: ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ কর্মীর ন্যায়বিচার দাবি
সফটওয়্যার কোম্পানির আড়ালে সন্দেহজনক কার্যক্রম, বেতন না পেয়ে কর্মীদের মানবিক বিপর্যয়—দুদক ও আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপের দাবি। রাজধানীর মহাখালীতে অবস্থিত সফটওয়্যার প্রতিষ্ঠান বালিপ টেক লিমিটেডের বিরুদ্ধে প্রায় ২০০ কর্মীকে বেতন-বঞ্চিত করা, ভুয়া প্রতিশ্রুতি দিয়ে কাজে আটকে রাখা, আর্থিক প্রতারণা এবং বিভিন্ন অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। কোম্পানির চেয়ারম্যান তপু আহমেদ ওরফে মুশতাক আহমেদসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মীরা দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতাসীন মহলের প্রভাব ব্যবহার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ করেছেন। অভিযোগ তদন্তে কর্মীরা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতারণার টাইমলাইন ৪ জুন: মে মাসের অর্ধেক বেতন; বাকিটা ঈদের পর দেওয়ার আশ্বাস — কিন্তু টাকা আর দেওয়া…
বালিপ টেক লিমিটেড। ২০২৪ সালের শেষের দিকে এই সফটওয়্যার কোম্পানির জন্ম। প্রথম থেকেই তার কাজগুলো ছিলো সন্দেহপ্রবন। তাদের কোন বিজনেস প্ল্যান নাই। নেই কোন প্রোডাক্ট সেল করার ইচ্ছা। তারা তাদের এমপ্লয়িদের বলে ফেসবুকের ক্লোন বানাতে, ইউটিউবের ক্লোন বানাতে। সেই সাথে তারা কোর্স সেল করবে পৃথিবীব্যাপি। আই ই এল টি এস, নেটওয়ার্কিং সহ বিভিন্ন কোর্স করিয়ে চাকরির নিশ্চয়তা দিবে। ভালো কথা, তাদের ৫১, ৫৪ বা ৬৪ টা দেশে (একেকজন একেকটা বলে) শাখা আছে। এটি ছিল ২০০টি পরিবার এবং চাকরি খুঁজতে থাকা তরুণ শিক্ষার্থীদের একটি পরিকল্পিত গণহত্যা। ডিজিটাল স্কিল ট্রেনিং আর ওয়েব ডেভেলপমেন্ট কম্পানির নামে বালিপ ছিল সন্দেহজনক কার্যকলাপের একটি আড়াল, সম্ভবত…
রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।…
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমন চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না। গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে আহ্বান জানায় আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠিটি পাঠান…
*”শুধু কুরআন কিচ্ছু না” মন্তব্যের মাধ্যমে পবিত্র কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ* পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে ইউটিউবে “চরমোনাই দর্পণ” চ্যানেলে পোস্টকৃত একটি ভিডিওক্লিপে দেখা যায় যে. ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেন। সেই…
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে আস্থাইল গ্রামের পঞ্চম শ্রেণীর এক হিন্দু (সরকার গোত্রের) ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, পাশ্ববর্তী চর গোবরা এলাকার ইস্রাফিল মোল্লার ছেলে শিপন মোল্লা (৪০) তাকে পথরোধ করে। পরে সে ছাত্রীকে বাগানের মধ্যে নিয়ে ধারালো হাসুয়া দিয়ে জবাই করার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। তখন স্থানীয় এক ব্যক্তি দেখে ভিকটিমকে উদ্ধার করে। ওই ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার…
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে তার মৃতুদন্ডের দাবিতে নওগাঁর ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশে একাত্বতা ঘোষনা করে ক্ষোদ দু’জন সনাতন ধর্মী ঠাকুর ও পুরোহিত মিছিলে অংশ নেন। স্বেচ্ছাসেবী সংগঠন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ অক্টোবর বিকেল ৪ টায় ঐতিহাসিক নিমতলী বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ হয়। আল সমাবেশ অনুষ্ঠিত ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাক মো. কাওছার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আল আমিন হোসেন, মাওলানা ইউসুফ আল…
মোঃ শফিকুর রহমান মিরপুর প্রতিনিধি বাংলাদেশ ফুটবলের ইতিহাসে যেমন তিনি এক অনন্য কিংবদন্তি, তেমনি রাজনীতির ময়দানেও তিনি আজ দৃঢ় নেতৃত্বের প্রতীক – সেই মানুষটি বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক ও কৃতী গোলরক্ষক আমিনুল হক। আজ তাঁর জন্মদিন। গোলবারের নিচে সতীর্থদের শেষ আশ্রয় থেকে রাজনীতির রাজপথে নির্ভীক নেতৃত্বে রূপান্তর- আমিনুল হকের জীবন যেন বাংলাদেশের প্রেরণাদায়ী এক অধ্যায়। মাঠে এক উজ্জ্বল নক্ষত্র : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইতিহাসে ‘গোলবারের অতন্দ্র প্রহরী’ নামে পরিচিত ছিলেন আমিনুল হক। ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৪৭ ম্যাচ খেলেছেন তিনি। ২০০৩ সালে মালদ্বীপের বিপক্ষে ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপ জয় ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময়…
স্টাফ রিপোর্টার : যারা দরপত্রে অংশ নেয় না, তারা অনৈতিকভাবে কাজ পেয়ে যায়, এতে সৎ ও প্রকৃত ঠিকাদারদের কাজের সুযোগ কমে যায়। বড় ঠিকাদাররা কমিশন বা প্রভাব খাটিয়ে কাজ নিয়ে নেয়, যার ফলে ছোট ও যোগ্য ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসা থেকে ছিটকে পড়ে। তারা টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আশা করেন যাতে সবাই সমান সুযোগ পায়। তারা চান যে কাজের মান যেন ঠিক থাকে, যা দুর্নীতির মাধ্যমে সম্ভব নয়। তারা প্রত্যাশা করেন যে কোনো যোগ্য ঠিকাদার যাতে কাজ পায়, কোনো অনিয়ম বা বিশেষ প্রভাব যেন কাজ না করে। প্রকৃত ঠিকাদাররা টেন্ডারে কারচুপি বা ‘টেন্ডার বাজি’ মেনে নেবেন না কারণ এটি দুর্নীতি,…
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকা যেন পরিণত হয়েছে দখলবাজ আলমগীরের একচেটিয়া ক্ষমতার মঞ্চে। স্থানীয় ভুক্তভোগী, রাজনৈতিক মহল ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ—আলমগীর শুধু আদালতের নির্দেশ অমান্য করে নালিশী জমিতে অবৈধ নির্মাণকাজ চালাচ্ছেন না, তিনি ছাত্র আন্দোলনের সময় ভয়াবহ হামলা ও নির্যাতনের অন্যতম অর্থ যোগানদাতা ও নেপথ্য কুশীলব। গত ৫ আগস্ট ঢাকায় শিক্ষার্থীদের উপর সংঘটিত হামলা ও নির্যাতনের ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন আলমগীর ক্ষমতাসীন দলের সহযোগী বাহিনীকে সমন্বয় করেন এবং হামলার অর্থায়ন করেন। এতে বহু ছাত্র গুরুতর আহত হয়, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে।স্থানীয় সূত্র মতে, দীর্ঘদিন ধরে আলমগীর প্রভাবশালী এমপি–মন্ত্রীদের ছত্রছায়ায় থেকেছেন। তাদের আশীর্বাদে তিনি…
মো: রিয়াজ হাসান কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে ঢাকা-খুলনা…
স্টাফ রিপোর্টারঃ বরগুনায় বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষুব্ধ হয়ে এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে হুমকি-ধমকি দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায়। অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি ওই এলাকার সোবাহান মাস্টারের মেয়ে। পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পৌঁছে দিতে ওইদিন সকালে পাকুরগাছিয়ায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ…
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার(২৬ শে সেপ্টেম্বর)বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযুক্ত জালাল মিয়া (৬০) রাজশাহী জেলা মোহনপুর থানার বেলনা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয়রা জানান, একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী হিসেবে জালাল মিয়া শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জালাল মিয়া শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।পাশের রুমের এক প্রতিবেশী মাসুদ জানান, তিনি কাজ শেষে বাসায়…
আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া জোনাল অফিসে দালালচক্রের অবাধ দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা। জানা গেছে, সম্প্রতিক কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের কয়েকজন গ্রাহক দালালদের খপ্পরে পড়ে অর্থ খুইয়ে মিটার পেলেও তা খুলে নিয়ে গেছে বিদ্যুৎ অফিসের লোকজন। এতে এক এক মাস যাবত অন্ধকারে দিন কাটাচ্ছে তিনটি পরিবার। শুধু এই তিনটি পরিবার নয়, এমন ভুক্তভোগী অসংখ্য। তথ্য অনুসন্ধানে জানা গেছে, মোস্তফা পেশায় একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি। সোনাবাড়িয়া বাজারে তার ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। দোকানের আড়ালেই তিনি নানা প্রকার অনিয়মের সঙ্গে জড়িত থেকে রাজপুর অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন কাজ ভাগবাটোয়ারা করে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় ইলেকট্রনিক…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহে খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডু্বে যায়। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। মৃত শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে। মৃত আপন হোসেন অপর শিশু লামিম হোসেনের মামাতো ভাই। মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। মাছ ধরার এক…
জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর -১ আসনের ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার পক্ষ থেকে( ৮০) টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত( ৯) টায় শহরের মাধবপুর ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা তার নিজ বাস ভবনে (৫) হাজার টাকা করে (৮০) টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এসব অনুদান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলহাজ্ব হযরত আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপি…
মোঃ আবুল কালাম, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের ভৈরব নগর গ্রামের পূর্বপাশে বিল থেকে ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে ইট ভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা—এমনই অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে, বিশেষ করে বেকু (এক্সক্যাভেটর) ব্যবহার করে দিনের আলোতে এসব মাটি কেটে নেওয়া হচ্ছে, যার ফলে চরম বিপর্যয়ের মুখে পড়ছে কৃষক ও পরিবেশ। উপস্থিত বেকু ড্রাইভার ও নৌকার দুজন শ্রমিক সাংবাদিক পরিচয় জানতে পেরে তারা অনেক কিছু লুকানোর চেষ্টা করছে এবং এক প্রশ্নের জবাবে তারা ইনিয়ে বিনিয়ে জড়িত থাকা কয়েকজনের মধ্যে এনামুল মিয়ার নাম প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন…
মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ও শান্তিপূর্নভাবে পালনে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি আরও বলেন আমাদের রাজনীতির অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশের নাগরিক এবং সমভাবে নিরাপত্তা ভোগ করার অধিকার রাখেন। তাই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়া বিএনপির সকল নেতাকর্মীর দায়িত্ব ও কর্তব্য। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। তিনি আজ ২৫ সেপ্টেম্বর বিকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে রূপসা পূজা উদযাপন পরিষদ ও…
আকতারুজ্জামান তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৬তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মোসা. নাঈমা খান। বুধবার বিকেলে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর প্রশাসন ভবনের সামনে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে বরণ করে নেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর শাখার আমির আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন। এর আগে নাঈমা খান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে…
আবদুল্লাহ আল মামুন- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে রাকিবুল হাসান সিয়াম নামের ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌরসভার কাঠিয়াস্থ সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। সে শহরের মনজিতপুর এলাকার সৌদি প্রবাসি সাইফুল ইসলামের ছেলে । সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল। সিয়াম বাইকের পেছনে বসে ছিল।এসময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল। রাস্তা কর্দমাক্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামকে…
আশরাফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে শ্রীপুর গাজীপুর নামে একটি ফেসবুক আইডি থেকে। এই আইডি থেকে বিভিন্ন ধরনের পোষ্ট দিয়ে হয়রানি ও অপপ্রচারের শিকার হচ্ছেন বিএনপি নেতা নজরুল ইসলাম। শ্রীপুর গাজীপুর ফেসবুক আইডির বিরুদ্ধে বিএনপি নেতা নজরুল ইসলাম ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি জিডি নং ১৬৯৯, দায়ের করেন। বিএনপি নেতা নজরুল ইসলাম জানান, শ্রীপুর গাজীপুর নামে ফেসবুক আইডি থেকে আমার নাম উল্লেখ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই আইডি থেকে বিগত দিনে আওয়ামী লীগের নেতা কর্মীদের…
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিদ্যালয় পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার সংস্কার কাজ সম্পন্ন পুর্বক আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রতাপনগর ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হহয়। এ কার্যক্রম বাস্তবায়ন করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায়, ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো: মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন ম্যানেজার, মনিটরিং, ইভালুয়েশন এন্ড লার্নিং, মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিস, ঢাকা মো: আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ রাখায় সাধারণ মানুষের সেবা নিতে ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, কাদাকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক জহির উদ্দিন মোড়ল, আল মাহমুদ মোড়ল, আসাদুল শাহা, ছোটলাল সাহা আলেক গাজী, শফি সরদার, খাইরুল গাজী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য জাহাঙ্গীর ও উজ্জ্বল গত (১৮ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা কক্ষে এবং মেইন গেটে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ রেখেছে। পরিচয় পত্র, ওয়ারেশ কাম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, শারদীয়…
নাসরিন আক্তার, বিশেষ প্রতিবেদক : উপকূলীয় জেলা বরগুনা ইলিশ মাছের জন্য বিখ্যাত, যেখানে পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। প্রতি বছর এখান থেকে আহরিত হতো প্রায় এক লাখ মেট্রিক টন ইলিশ, যা দেশের উৎপাদনের একটি বড় অংশ। কিন্তু আজ সেই ইলিশের বাড়িতে নেই মাছ। ইলিশশূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভাণ্ডার বরগুনার বিষখালী নদী। শুধু বিষখালী নয়, পায়রা, বলেশ্বর ও আন্ধারমানিক নদীর মোহনায় ডুবোচর, পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গরম পানি এবং পলিথিন বর্জ্যের কারণে ইলিশশূন্য হয়ে পড়েছে এই নদীগুলো। ঐতিহ্যবাহী বিষখালির ইলিশের স্বাদ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হলে সরকারি উদ্যোগ নেওয়া জরুরি। এদিকে বঙ্গোপসাগরে ইলিশ মাছের সংকট…
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি স্ব স্ব মন্দির কমিটি, মন্দিরে দায়িত্ব রত আনসারদের উদ্দেশ্যে বলেন, আশাশুনিতে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজার উৎসব পালিত হবে। পূজা কেন্দ্রিক কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে আশাশুনি থানা পুলিশকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পূজা শেষে যতক্ষণ পর্যন্ত বিসর্জন হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কড়া নিরাপত্তায় থাকবেন। এ সময়…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর মূত্রথলি ও ভুঁড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর মহেশপুরের ঘুঘরি বাজারের আল আরাফাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বপ্না খাতুন (২৫) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় যশোরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। স্বপ্না খাতুনের স্বজনরা জানান, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকরা তার মূত্রথলি এবং ভুড়িতে বেশ কয়েকটি ছিদ্র করে ফেলেন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং রক্ত ও প্রস্রাব পেটের ভেতরে জমা হতে থাকে, যার ফলে তার অবস্থা গুরুতর হয়। পরে তাকে দ্রুত যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বপ্নার ভাই মনসুর হোসেন মিয়াজি…
মোঃ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আর মাত্র ২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পূজা। উৎসবকে ঘিরে গাইবান্ধা জুড়ে বইছে আনন্দের হাওয়া। শহরের ভি এইচ রোড কালী মন্দিরে এক অন্যরকম দৃশ্য। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড়ে। দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রঙের পরশ পড়তেই যেন প্রাণ ফিরে পেয়েছে মূর্তিগুলো। দূর থেকে ভেসে আসছিল ঢাক-ঢোলের শব্দ, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর গাইবান্ধা জেলায় ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা…
জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধিঃ কারো হাতে নতুন টিফিন বক্স আবার কারও হাতে মামপট। মুখে হাসি ও চোখে আনন্দের ঝিলিক। এসব উপহার পেয়ে নতুন উদ্যোমে লেখাপড়া শুরুর প্রত্যয় চোখে-মুখে। এমনই দৃশ্য দেখা গেলো শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের পক্ষ থেকে স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণের পর এ দৃশ্য দেখা যায়। জানা গেছে, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো প্রাথমিক শিক্ষায় পূর্বের চেয়ে অনেকটা পিছিয়ে আছে। কিছু পরিবার…
পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় ‘মার্চ ফর যমুনা’ আন্দোলনে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন বেশ তোপের মুখে পড়তে হয় অন্তর্বর্তী সরকারকে। এক পর্যায়ে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও বার্ষিক বাজেটে আবাসন ভাতা বাবদ ‘সম্পূরক বৃত্তি’ দেওয়ার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করে। তবে বাজেট ঘোষণার দুই মাস অতিবাহিত হলেও অর্থের সংস্থান এখনও হয়নি। বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে চলছে চিঠি চালাচালি। ইউজিসি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্পূরক বৃত্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেটে কোনো সুনির্দিষ্ট খাত না থাকায় ইউজিসি…
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার ডিএমপি ও বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি রিফাত রহমান শামীম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান…
বদিউজ্জামান, জলঢাকা নিলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে করতোয়ার জলঢাকা প্রতিনিধির সার্বিক উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এ. টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ও করতোয়ার জলঢাকা উপজেলা প্রতিনিধি, সাবেক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা আলহেরা এডুকেয়ার হোমের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, রাশেদুজ্জামান সুমন, রিয়াদুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম মানিক প্রমুখ।…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ হুমকি দেন। নীলা বলেন, আমি বারবার বলছি, যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনা প্রকাশ করা না হয়, তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হবো। তিনি আরও বলেন, যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই- আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন, তাহলে আমি বাধ্য হবো- তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে…
ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজ দেখতে চাইলে তাকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করায় বিভাগীয় শাস্তির মুখে পড়েছেন কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম। রবিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার-১ শাখার সচিব আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, সহকারী কর কমিশনার ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড় এলাকায় একটি গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শন করতে বলা হয়, যে গাড়িতে ফাতেমা ছিলেন। প্রথমে ট্রাফিক সার্জেন্ট শাহা জামালকে ফাতেমা জানান যে গাড়ির কাগজপত্র ঠিক আছে এবং তিনি সেগুলো দেখাতে অপারগ। পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা গাড়ি থেকে বের হয়ে ‘অকথ্য…
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা গত ছয় বছরে ২০ শতাংশ কমে ৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের সর্বনিম্ন জন্মহার সম্পন্ন দেশটিতে সামরিক সেবার জন্য উপযুক্ত পুরুষ জনসংখ্যা হঠাৎ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রবিবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যসংখ্যার এই হ্রাস চলতে থাকলে ভবিষ্যতে অফিসার স্বল্পতা ও সামরিক কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিতে পারে। ২০০০ সালের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে প্রায় ৬ লাখ ৯০ হাজার সদস্য ছিল। তবে ২০১০-এর শেষভাগ থেকে সদস্যসংখ্যা দ্রুত হ্রাস পেতে থাকে এবং ২০১৯ সালে তা ৫ লাখ ৬৩…
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ ধসের কারণে কাজ বন্ধ থাকার পর রোববার থেকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনির পুনরায় কার্যক্রম শুরু করার কথা রয়েছে। সান্তিয়াগো থেকে এএফপি এ খবর জানায়। এর আগে ‘ভূমিকম্পের’ কারণে একটি সুড়ঙ্গ ধসের পর আটকে পড়া পাঁচজন খনি শ্রমিককে খুঁজে পেতে চিলির খনি মন্ত্রণালয় ১ আগস্ট এল টেনিয়েন্টেকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেয়। ধসে প্রাথমিকভাবে এক শ্রমিক নিহত ও অন্য পাঁচজন নিখোঁজ হয়। তবে পরে নিখোঁজ শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করা হয়। ভূমিকম্পের কারণে নাকি খননের কারণে কম্পনটি ঘটেছে তা এখনো তদন্তাধীন রয়েছে। রাষ্ট্রায়ত্ত অপারেটর কোডেলকো জানিয়েছে, রোববার থেকে পুনরায় খনির স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে জিহাদিরা একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। এই ঘটনায় তিন জন হামলাকারীও নিহত হয়েছে। ইরানি মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে রোববার একথা জানিয়েছে। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তানের ওই এলাকায় ‘সন্ত্রাসীরা থানায় প্রবেশের চেষ্টা করার সময় সারাভানের একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।’ আক্রমণকারীরা পাকিস্তানে অবস্থিত ও ইরানের দক্ষিণ-পূর্বে সক্রিয় সুন্নি জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল এর সদস্য। তাসনিম জানায়, ‘এই হামলার ঘটনায় তিন জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।’ পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়া সিস্তান-বেলুচিস্তান নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী বা চোরাকারবারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়ে আসছে। এই…
অগ্নিকাণ্ডের পর শনিবার সর্বসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে স্পেনের কর্ডোভায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ ক্যাথেড্রাল। এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটিতে শুক্রবার রাতে লাগা আগুনে যতসামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নগরীর মেয়র। কর্দোভা থেকে এএফপি এ সংবাদ জানায়। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এর ধোঁয়া ও শিখা নির্গত হতে দেখা যায়। প্রায় ২ মিলিয়ন দর্শনার্থী প্রতি বছর এই ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শনটি পরিদর্শন করেন। মেয়র হোসে মারিয়া বেলিদো স্প্যানিশ পাবলিক টেলিভিশনের সাথে একটি সাক্ষাৎকারে জানান, অগ্নিকাণ্ড পুরো মসজিদ ক্যাথেড্রাল ধ্বংস করে দিতে পারত। কিন্তু ক্ষয়ক্ষতি মূলত একটি চ্যাপেলে সীমাবদ্ধ ছিল। যেখানে ছাদটি আগুন ও…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘তারা স্বাস্থ্য থেকে শিক্ষা পর্যন্ত প্রত্যেকটি খাতকেই নষ্ট করে দিয়েছে। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।’ তারেক রহমান বলেন, হাসিনা বিগত এক যুগেরও বেশি সময় ধরে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে জেল, জুলুম ও খুন করেছে। অপরদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে কাজ করেছেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বলেন,…
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ’। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচবি বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা আমাদের অভিবাসন এমন জায়গায়…
২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিল না করলে লাগাতার কর্মসূচীর ঘোষণা দিতে বাধ্য হবো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে শিক্ষার্থীদের আপত্তি ও দাবীর প্রতি অন্তর্বর্তী সরকার ভ্রুক্ষেপ না করায় এর প্রতিক্রিয়া জানিয়ে আজ ১০ আগস্ট ২০২৫ রোববার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত সৈরাচারের আমলে আমরা দেখেছি- বিভিন্ন এনজিওর ফান্ডিংয়ে স্কুল সিলেবাসে শরীফ-শরীফার গল্প ঢুকিয়ে বাচ্চাদের মগজে ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধ করার অপচেষ্টা করা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার অফিসের ওয়েবসাইটে এলজিবিটিকিউ/সমকামিতাকে কথিত অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া এবং সেটাকে প্রমোট করার এজেন্ডার…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা গান উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি অধ্যাপক ইউনূসের গত এক বছরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকার অপসারিত হওয়ার পর বাংলাদেশ যে অন্তর্বর্তী সময় পার করছে, তা দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন প্রধান উপদেষ্টা। কার্সটেন্স গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন। তিনি ড. ইউনূসকে বলেন, ‘মানুষ আপনাকে মনে রাখবে।’ সম্প্রতি ঘোষিত ‘জুলাই ঘোষণা’ প্রসঙ্গে ডাচ রাষ্ট্রদূত বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যা…
ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি এবং ওই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ ও সাইমুম রেজা তালুকদার আনুষ্ঠানিক অভিযোগটি ট্র্যাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর দাখিল করেন। এখান থেকে আজ এই অভিযোগটি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিম সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ উপস্থাপন করা হয়। মামলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমির হোসেন নামের এক শিক্ষার্থী জুমার নামাজ…
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। তিনি ১৯৯২ সালের থ্রিলার ছবি ‘বেসিক ইন্সটিংক্ট’-এর জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন। তবে সিনেমার একটি দৃশ্য তাকে যতটা খ্যাতি দিয়েছে, তার চেয়ে বেশি বিতর্ক এবং ব্যক্তিগত অস্বস্তি এনে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্কিত দৃশ্য নিয়ে শ্যারন তার ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেছেন, যা আবারও আলোচনার জন্ম দিয়েছে। ‘বেসিক ইন্সটিংক্ট’ ছবিতে শ্যারন স্টোন অভিনয় করেছিলেন ক্যাথরিন ট্রামেল নামের একজন রহস্যময় লেখকের চরিত্রে। ছবির অন্যতম বিখ্যাত দৃশ্য হলো পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তার সেই সাহসী মুহূর্ত। এই দৃশ্যটি শ্যারনকে রাতারাতি আইকন বানিয়ে দিলেও, তিনি জানান, এর জন্য তাকে সম্মান নয় বরং ব্যক্তিগতভাবে নানা ধরনের অস্বস্তির শিকার হতে…
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আজ (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। জেইউ/এনএফ
ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সরকারের খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বাংলাদেশে বর্তমানে চাল ও গম মিলে মোট ২১ লাখ ৩১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। অন্তর্বর্তী সরকারের এক বছরপূর্তি উপলক্ষ্যে ৪ আগস্ট গণমাধ্যমকে দেওয়া এক তথ্য বিবরণীতে এ মজুদের কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে সরকারিভাবে ১৯ লাখ ৫৪ হাজার মেট্রিক টন চাল এবং ১ লাখ ৭৭ হাজার মেট্রিক টন গম মজুদ রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে আরও ৫ লাখ মেট্রিক টন চাল এবং ৪ লাখ মেট্রিক…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ‘সম্ভবত’ ২০২৮ সালের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর পদ পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যক্তি। ট্রাম্প এখনও কোনো প্রিয় উত্তরাধিকারীর নাম প্রকাশ করেননি এবং গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, যদিও ভ্যান্স ‘খুব সক্ষম’, এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার নেই। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় দার সম্ভাবনা সবচেয়ে বেশি’। তিনি আরও যোগ করেন, ‘ন্যায়সঙ্গতভাবে, তিনি তো ভাইস প্রেসিডেন্ট।’ এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন গুজব ছিল ট্রাম্প হয়তো সংবিধানিক বিধিনিষেধ অতিক্রম করে তৃতীয়বার নির্বাচনে লড়াই করতে পারেন। ট্রাম্প বলেন, ‘এখনই এ বিষয়ে কথা বলা বেশ আগাম, কিন্তু…
ঢাকা, ৭ আগস্ট, ২০২৫: শিক্ষার্থীনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর এক বছরের মেয়াদ পূর্ণ করতে যাওয়া অন্তর্বর্তী সরকার উন্নয়ন প্রকল্পে গুণগত ব্যয় নিশ্চিত করার পাশাপাশি তহবিল অপব্যবহার রোধে সক্রিয় ভূমিকা নিচ্ছে, যাতে প্রকৃত সুফল সাধারণ জনগণের কাছে পৌঁছায়। ফ্যাসিবাদী সরকারের সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নির্বিচারে বড় অংকের বরাদ্দ দিয়ে তা অপচয়ের মাধ্যমে বাস্তবায়নের যে প্রবণতা ছিল—যার পেছনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতার ঘাটতিও ভূমিকা রেখে, সেখান থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার একটি নতুন কৌশল গ্রহণ করেছে। এই কৌশল অনুযায়ী, যেকোনো চলমান প্রকল্প যে কোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির আওতায় আসতে পারে, যাতে জনগণের ট্যাক্সের অর্থ যথাযথভাবে ব্যবহার হয়…
ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ : গত এক বছরে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম সংস্কার কমিশন গঠন, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (এনটিসিসি) পুনর্গঠন এবং বাংলাদেশ শ্রম আইন সংশোধন প্রক্রিয়া শুরু করাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য মজুরির বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ২০২৪ সালের ১৭ নভেম্বর অন্তর্বর্তী সরকার শ্রম খাতে যথাযথ সংস্কার নিশ্চিত করতে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করা হয়। শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি…
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত এক বছরে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, যেখানে জাতীয় স্বার্থ ও পারস্পরিকতা অগ্রাধিকার পেয়েছে, এবং একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক প্রধান শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক রক্ষা করা হয়েছে। সম্প্রতি বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্ট বলেন, ‘সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি, গত এক বছরে আমরা বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি, আমরা কতটা সফল হয়েছি তা জনগণ এবং সিভিল সোসাইটি মূল্যায়ন করবে।’ উপদেষ্টা বলেন, এই ভারসাম্যপূর্ণ কূটনীতি গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফলতার মূল কেন্দ্রবিন্দু ছিল এবং অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক কৌশলে এটাই চালিকাশক্তি হিসেবে…
নামধারী সালাফী আহলে হাদিস ও ওহাবী – খারিজী হতে সাবধান হওয়ার সময় কি মুসলিমদের আসবে না??? লন্ডনে মাটির নিচের গোপন মাদ্রাসার কথা অনেকেরই জানা। আবার অনেকেই জানেন না, যা গভীর অরণ্যের ভেতর পাহাড়ের নিচে অবস্থিত। প্রায় আড়াই শ’ বছর পূর্বে ইংরেজ পেগানরা এটি প্রতিষ্ঠা করে। এটি একটি উন্নত মানের ইসলামি মাদ্রাসা। যেখানে কুরআন, হাদিস, ইসলামের ইতিহাস, আরবি সাহিত্য, তুলনামূলক ধর্মতত্ত্ব, বক্তৃতা, বিতর্ক ইত্যাদি বিষয় গুলো অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দেয়া হয়। ইসলামি এমন কোনো বিষয় নেই, যা এখানে শিক্ষা দেয়া হয় না। মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সুদক্ষ পারদর্শী এবং স্কলার হিসেবে গড়ে তোলা হয়। তবে মজার বিষয় হলো, ওখানকার শিক্ষক…
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে সম্পন্ন করেছে। মহড়াটির লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক কাঠামোর আওতায় আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত এ মহড়ায় চিকিৎসা সহায়তা, যৌথ টহল, নিখুঁত অস্ত্রচালনা, কাছাকাছি সংঘর্ষে লড়াই (ক্লোজ কোয়ার্টার কমব্যাট), সাঁতার ও ডাইভিং এবং কৌশলগত অনুশীলনের মতো নানা ধরনের সমন্বিত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। আজ এখানে এক মার্কিন মিডিয়া নোটে এতথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া একটি নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ার প্রতিশ্রুতি…
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ : সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দফতরের নামে একটি ভুয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। সংস্থাটির সদর দফতর জানিয়েছে, চিঠিটিতে পুলিশ সদর দফতরের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, চিঠিটির কোনো ভিত্তি নেই। এটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা পুরোপুরি বানোয়াট, অনৈতিক এবং পুলিশের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি। এছাড়া চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেয়া হয়েছে তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন। এ ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচারে জড়িতদের বিরুদ্ধে…
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।’ আজ শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম বন্ধ করতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি কোনো…
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া আগামীকাল এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা থাকায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থীদের রওয়ানা দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ শনিবার এ আহ্বান জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৩ আগস্ট রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং…
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বর্তমান অন্তর্বর্তী সরকার আহত আরও ১৭৫৭ জুলাই যোদ্ধার নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। অতি গুরুতর আহত ‘ক’ শ্রেণির ১০৯ জন। এর মধ্যে গুরুতর আহত ‘খ’ শ্রেণির তালিকায় রয়েছে ২১০ জন। আর আহত ‘গ’ শ্রেণির রয়েছে ঢাকা বিভাগের ৪০৫ জন, রাজশাহী বিভাগের ২৩৬ জন, খুলনা বিভাগের ১৬৬ জন, সিলেট বিভাগের ৮৮ জন, বরিশাল বিভাগের ১৬৬ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন, চট্টগ্রাম বিভাগের ২২৬ জন এবং রংপুর বিভাগে ৯০ জন। ২৩ জুলাই ও পরের দিন ২৪ জুলাই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তালিকার গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে জানান, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে— এমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। তিনি বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে— এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।” সম্প্রতি গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি…
নিজস্ব প্রতিনিধি : ঢাবিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে ‘লালকার্ড’ দেখিয়ে প্রত্যাহারের আহ্বান শিক্ষার্থীদের; ৩ দফা দাবি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধের স্বার্থে ঢাকায় স্থাপিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন অবিলম্বে বাতিল করতে হবে মর্মে অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আজ বুধবার (৩০ জুলাই, ২০২৫) বিকেল চারটায় টিএসসির রাজুতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে প্রত্যাখ্যান করে ‘লালকার্ড সমাবেশ’ থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা মনে করি- জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধুনিক ভার্সন। এটি দেশে অবস্থান করলে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে। পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। মূল্যবোধ নষ্ট হবে।…
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত অসমীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, মাদক ও চোরাচালার বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িচং থানার এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ছিনাইয়া গ্রামের মনির হোসেনের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাজা উদ্ধার করে। পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ এই গাঁজা মজুদ করেছিল। এ…
৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন। মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার বিপ্লবের ৭০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ। এসময় উপস্থিত ও…
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবুল কালাম খন্দকার বিএনপির কমিটিতে আসতে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ করেন ষোলনল ইউনিয়ন বিএনপির একাধিক নেতা। জানা যায়, খন্দকার কালাম ছিলেন ষোলনল আওয়ামী লীগের ডোনার। ক্ষমতায় থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের একাধিক গ্রুপের সাথে কাজ করেন। আওয়ামী লীগের নির্বাচনী কমিটি থেকে শুরু করে দলীয় সব কিছুর সাথে তিনি জড়িত ছিলেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া ফেইসবুকেও আওয়ামী লীগের এমপি আবু জাহের, আব্দুল মতিন খসরু সহ একাধিক নেতার সাথে ছবি পোস্ট করেন। প্রয়াত আওয়ামী লীগের এমপি এড আবুল হাসেম খানের মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজিকে আওয়ামী লীগের সংসদীয় নারী আসনের এমপি চেয়ে ফেইসবুকে…
এম এ গাফফার, বিশেষ প্রতিনিধিঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যে আশা নিয়ে এই অন্তর্বর্তী কালীন সরকার গঠন করেছে মানুষের সেই আশা-আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পূরণ করতে পারে নাই । তাই অতি দ্রুত অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দিবে এই নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা যাতে করে তাহলে দেশের এই পরিস্থিতি শান্ত হবে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করার কারণে বর্তমান দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক অবনতি ঘটেছে যার কারণে মানুষ এখন অ নিরাপদ বোধ করতেছে বর্তমানে এ কারণে সচিবালয়ের ভেতরে এখন মিটিং মিছিল চলছে…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : হাতির উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন ও হাতির আবাসস্থল চিহ্নিত করে বৃক্ষ রোপণের মাধ্যমে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ সকালে ( ২৬ মে সোমবার) নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই হাতি এবং মানুষের সহ অবস্থান রয়েছে। পরে তিনি প্রস্তাবিত দাওধারা পর্যটন এলাকা ঘুরে বন্য হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী আবাসস্থল নিশ্চিত করার জন্য পাহাড়ে রোপিত ক্ষতিকর এবং আকাশমনি ও ইউক্লিপটাস গাছ অতি দ্রুত কেটে অপসারণ করা নির্দেশ…
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে চেয়ারম্যান আবু সালেহ বাবু ও মনিরুজ্জামান মনির সংবাদ সম্মেলন। খুলনা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা – নওরোজ, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক খুলনার চোখ,পত্রিকায় আওয়ামী লীগের দোসর ও বাজার সিন্ডিকেট ও সাংবাদিককে হুমকি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।চেয়ারম্যান আবু সালেহ বাবু ও মনিরুজ্জামান মনি আওয়ামী লীগের দোসর জামাতে যোগদান , বাজার সিন্ডিকেট আর্থিক বাণিজ্যও সাংবাদিককে হুমকি দেখানো হয়েছে । তা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য মূলক। প্রতিপক্ষরা আমাদের ফাঁসানোর জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক ও জনগণ ও ব্যবসায়ীদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধীপক্ষ অতি উৎসাহিত হয়ে এ ধরনের ভুয়া বানোয়াট…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
