Author: আবু নাছের অর্পণ

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২৮,অক্টোবর-২০২৪-ইং চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজামালকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেছেন চিকিৎসক। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত শাহজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক। রাতে আহত শাহজামাল বলেন, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে প্রতিপক্ষসহ ছাত্রলীগ কর্মীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে আমার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা…

বিস্তারিত পড়ুন

বালুঘাট মির্জা মারকেটের সামনে এই বাচ্চাটিকে পাওয়া গেছে। বাচ্চার গায়ের রঙ ফর্শা বয়স আনুমানিক ৪-৫ বছর।নিজের নাম বাবার নাম মায়ের নাম বলতে পারেবাবার নাম : আকাশমায়ের নাম : আকলিমানিজের নাম : তরিকুল কেউ যদি চিনে থাকেন তাহলে ওর বাবা মা কে খুজে পেতে সাহায্য করুন। ঢাকা ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে কেউ কোনো পরিচয় পেলে যোগাযোগ করবেন । কেউ যদি চিনে থাকেন তাহলে ওর বাবা মা কে খুজে পেতে সাহায্য করুন

বিস্তারিত পড়ুন

॥ আল-আমিন শাহরিয়ার॥ভোলা, ২৭ অক্টোবর, ২০২৪ : একে একে  তিনটি  গ্যাসের সন্ধান মেলায় ভোলাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় নতুন করে শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। আশা জাগাচ্ছে নতুন শিল্পায়নের। এমনটি হলে দক্ষিণের এজেলাগুলোতে শিল্পায়নে দৃশ্যপট পাল্টে যাবে। বিশেষ করে শিল্প কল-কারখানা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছেন দ্বীপাঞ্চল জেলা ভোলার বিশ লক্ষাধিক মানুষ।সূত্রমতে,ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের শাহবাজপুরে গ্যাসের ফের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বাপেক্স। এরপূর্বে ১৯৯৪ সালে জেলার শাহবাজপুরে,২০১৭ সালে জেলা সদর ভোলা নর্থে এবং সর্বশেষ ২০২৩ সালে জেলা সদর ভোলার ইলিশায় পৃথক তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান লাভ করে  সরকার। এসব গ্যাসক্ষেত্রের ৯টি কূপে গ্যাসের সন্ধান মিলেছে।…

বিস্তারিত পড়ুন

দিনাজপুর, ২৬ অক্টোবর, ২০২৪ : দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ৬ দিনে ৩ হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।  হিলি স্থলবন্দর আমদানি- রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী গতকাল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিলি স্থলবন্দর পাইকারি বাজারের আড়ত গুলোতে শুক্রবার বিকেলে ভারতীয় পেঁয়াজের দাম এক লাফে কেজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিন ভারত থেকে ২২ থেকে ২৭ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। গত ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৪ : যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)-কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে মিরপুর-৬ এলাকা থেকে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৪: লেবাননের হিজবুল্লাহ শনিবার মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরাইলের শুরু করা ‘বিশ্বাসঘাতক’ অভিযানের ‘পুরো দায়’ ওয়াশিংটনের ওপর বর্তায়। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে।’ এতে বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরাইলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৪ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ১০মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে (শোন এরেস্ট) আগামী ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন পেশ করেন। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা যাদের…

বিস্তারিত পড়ুন

মো : কামাল মোল্লা, প্রতিনিধি নড়াইল জেলা! নড়াইল শহরের মধ্য দিয়ে ফোরলেন কাজ বাস্তবায়নের জন্য সড়কের দুই পাশে থাকা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় আবার শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পযন্ত নড়াইল-যশোর সড়কে শহরের রূপগঞ্জ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নড়াইল সড়ক ও জনপদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। অভিযানে নড়াইল সদর পৌরসভার ৩টিসহ ৪টি মার্কেটের দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

দেশ ও জাতির কল্যাণে ৮ দফা দাবী উত্থাপন করেছে মুসলমান নাগরিক সমাজ। আজ ২৬ অক্টোবর, ২০২৪ ইং তারিখে রাজধানীর মীরপুরের কচুক্ষেত বাজারে এক সমাবেশে তারা এ দাবী উত্থাপন করে। দাবীগুলো হলো- ১ম দফা- পবিত্র শানে মানহানী করলে শরঈ শাস্তি নিশ্চিত করণ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানী করলে তার শরঈ শাস্তি বাস্তবায়ন করতে হবে। তবে এ অপরাধ যদি ভিন্ন কোন দেশে ঘটে, তবে ঐ দেশের রাষ্ট্রদূতকে ডেকে ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করতে হবে এবং অপরাধীর শরঈ বিচার নিশ্চিত করতে ঐ দেশকে চাপ প্রয়োগ করতে হবে।…

বিস্তারিত পড়ুন

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন। মার্কিন একজন কর্মকর্তা বিবিসির ইউএস নিউজ পার্টনারকে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন। ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলছেন, এক…

বিস্তারিত পড়ুন

ইরানে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা ৪ থেকে ৫ ঘণ্টা দেশটির রাজধানী তেহরান ও তার পার্শ্ববর্তী কারাজ শহরে বিমান থেকে গোলা বর্ষণের পর এক বিবৃতিতে এ ঘোষণা দিলো আইডিএফ। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের হামলাপর্ব সমাপ্ত এবং এ অভিযান সফল। পূর্ববর্তী হামলার জবাব দিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলা পরিচালিত করেছিল। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েক ঘণ্টা স্থায়ী হওয়া এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান কারখানা এবং ইসরায়েলের দিকে তাক করা বিভিন্ন ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে , “ইরানের ক্ষেপণাস্ত্র…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪ : জাপানে কড়া নিরাপত্তার মধ্যে প্রচন্ড উত্তেজনাপূর্ণ পার্লামেন্ট নির্বাচনেপ্রার্থীরা শনিবার ভোটারদের কাছে শেষ আবেদন জানাচ্ছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম আসন পেতে পারে। টোকিও থেকে এএফপি জানায়, বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের ফলাফল ২০০৯ সালের পর লিবারেলডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জন্য সবচেয়ে খারাপ হতে পারে। ইশিবা মাত্র গত মাসে এলডিপির নেতৃত্ব গ্রহণ করেছেন, যেটি গত সাত দশকের প্রায় পুরোটাই জাপানকে শাসন করেছে। কঠিন অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার পরে, ৬৭ বছর বয়সী এই নেতা গত ১ অক্টোবরে প্রধানমন্ত্রী হন। এর কয়েক দিন পরেই তিনি একটি ‘নতুন জাপান’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২৭ অক্টোবর নির্বাচনের ডাক দেন। ইশিবা হতাশাগ্রস্ত গ্রামীণ অঞ্চলগুলোকে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, অক্টোবর ২৬, ২০২৪ : মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ভোররাতে বলেছে, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা এই মাসের শুরুতে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের ‘আত্মরক্ষার জন্য একটি মহড়া’। এই ব্যাপারে তাদের আগেই জানানো হয়েছিল। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট বলেছেন, ইরানের সামরিকলক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে পরিচালিত এই হামলা হল ‘আত্মরক্ষার একটি মহড়া’এবং গত ১ অক্টোবরইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই এই ব্যাপারে অবহিত করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা আগাম জানানো হয়েছিল তা জানাননি ওই কর্মকর্তা। হোয়াইট হাউসের…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪ : গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তালিকা শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাই-আগস্ট মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের এ তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪জন, সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় বাকি ১৬ জন নিহত হয়েছেন। তালিকায় নিহতদের নাম, পদের নাম,…

বিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সভায় কমিটি আপডেট চুড়ান্ত সিদ্ধান্ত।২৫/১০/০২৪ ইং তারিখ শুক্রবার মাগরিব বাদ অত্র প্রেসক্লাব সদস্যদের উপস্থিতিতে জনাব তাজউদ্দীন আহমেদ টুকুর সঞ্চালনায় সাধারণ সভার কার্যবিবরনী শুরু হয়। উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ ফেরদৌস, বেল্লাল জোমাদ্দার,মতিয়ার রহমান, মিজানুর রহমান, খলিল মোল্লা, রফিকুল ইসলাম টুকু,হারুন অর রশিদ, মুজিবুর রহমান।বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাব এর কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দশনা তুলে ধরেন।প্রেসক্লাব এর শুনাম বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর আলোচনা তুলে ধরেন।এর পর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সভাপতি মুজিবুর রহমান ও সহ সভাপতি রফিকুল ইসলাম টুকুর নাম সহ আগের কমিটির মেয়াদ শেষ হওয়াতে ঐ কমিটি…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর  শেষে আগামীকাল শুক্রবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরবেন। গত ১৫ অক্টোবর ১০ দিনের সরকারি এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সেনাবাহিনী প্রধান।

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোটার রেজাউল করিম জোয়াদ্দার শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহর হতে দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২২) ও উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে মাহমুদুল হাসান জয় (২৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সবুজ মিয়া মোটরসাইকেলযোগে শ্রীবরদী পৌর শহরের দহেরপাড় সড়ক দিয়ে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মাহমুদুল হাসান জয় শ্রীবরদী বাজার থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক মোটরসাইকেলের…

বিস্তারিত পড়ুন

হিমেল মিয়ামনোহরদী উপজেলা প্রতিনিধি। ডাঃ মোঃ শাহাদত হোসেন, তাজ মেডিকেলের মালিক ও পরিচালক এর বিরুদ্ধে বৃহস্পতিবার ২২ শে অক্টোবর রাতে মনোহরদী থানায় ভুল চিকিৎসায় নবজাতক এর মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়। বাদী মোঃ মোবারক হোসেন বলেন, বাচ্চা ডেলিভারির এক মাস পূর্বেই ডাক্তার শাহাদত হোসেন রোগীকে সিজার করাতে হবে বলে চাপ প্রয়োগ করেন, বাদী বলেন আমার সন্তানের ওজন কতটুকু আড়াই কেজি হয়েছে কি না, তখন ডাক্তার বলেন সবকিছু ঠিকঠাক আছে সিজার করাতে হবে, সিজারের পর নবজাতকের অবস্থা আশঙ্কাজনক দেখে পরেরদিন সকাল ৯ টায় ডাক্তার আনিছুর রহমান শিশু বিশেষজ্ঞ কে দেখান, ডাক্তার আনিছুর রহমানের পরামর্শ অনুযায়ী নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,…

বিস্তারিত পড়ুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারস্বরাষ্ট্র মন্ত্রণালয়জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-২প্রজ্ঞাপন তারিখ: ০৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ/২৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ। এস.আর.ও. নং ৩৬৯-আইন/২০২৪। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত ১৫ বৎসরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হইয়াছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে; এবং যেহেতু ১৫ জুলাই ২০২৪ তারিখ হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র…

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ঘটনায় আটক ৫৭ জনের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ৩১ জনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন। পুলিশ জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনরায় মূল্যায়নের দাবিতে বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়।

বিস্তারিত পড়ুন

রাজধানীর মিরপুর ডিওএইচএস রোড ও ইসিবি চত্বরের অসহনীয় পর্যায়ে যানজট থাকে আর এই যানজটের অন্যতম প্রধান কারণ ব্যাটারি চালিত অটোরিকশা এবং ত্র পাশাপাশি আরো দায়ী হলো বর্তমান আইন শৃঙ্খলা বাহিনির নজরদারি। অত্র এলাকার যানজট নিরসনে এলাকাবাসী নানা প্রচেষ্টা করেও যখন ব্যার্থ তখন কিছু তরুণ আইন শৃঙ্খলা বাহিনির সাথে মিলে নিরসনের ব্যবস্তা করার নিমিত্তে আজ সকাল থেকে ইসিবি চত্বরে দুইজন ছাত্র এবং দুইজন পুলিশ সদস্য মিলে ট্রাফিক কন্ট্রোল এর কাজটা করেন। কি সুন্দরভাবে ছাত্ররা অটো ড্রাইভার দের সারিবদ্ধ ভাবে রেখেছে কিন্তু পুলিশদের কথা শুনতেই চায় না তারা। তাহলে কি ছাত্র এবং অটো ড্রাইভারদের সাথে সমন্বয়ে একটি মিটিং করে ইসিবি চত্বর কে…

বিস্তারিত পড়ুন

এম.ইমরানুল হাসানসুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতকে ইসলামি সঙ্গিত পরিবেশন করে মাতিয়ে গেলেন জাগ্রত কবি মুহিব খাঁন, মশিউর রহমান, এড. রোকনুজ্জামান, জুবায়ের আহমদ ও মাশহুদ আনোয়ারসহ স্থানীয় শিল্পীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালু মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর উদ্যোগে আয়োজিত ইসলামী সঙ্গীত সন্ধ্যায় শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।পরিষদের সভাপতি মাওলানা রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীন আলেমেদ্বীন মাওলানা জালাল উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আবদুস ছোবহান, গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ…

বিস্তারিত পড়ুন

আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধান শাখা (আই-ইউনিট) বাংলাদেশের সাবেক এই মন্ত্রীকে লন্ডনের ১৪ মিলিয়ন ডলারের বিলাসবহুল একটি বাড়িতে খুঁজে পেয়েছে। সোমবার আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ও উল থর্নের করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ৩০০টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এর আগে, দীর্ঘ অনুসন্ধানের পর গত ১৮ সেপ্টেম্বর আল জাজিরার প্রকাশিত দ্য মিনিস্টারস মিলিয়নস শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন ডলার খরচ করে…

বিস্তারিত পড়ুন

রোকন বিশ্বাস-বিশেষ প্রতিনিধিঃপাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নে জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে।এই আওয়ামী প্রভাবশালী নেতার বিরুদ্ধে আমিনপুর থানায় একটি জিডিও করা হয় ২৮ শে জুলাই ২০১৫ সালে যার জিডি নাম্বার ১০৫৯।আওয়ামীলীগ সরকারের শাসনামলে জোরপূর্বক ফারুক হোসেন পান্নার ২ শতাংশ জমি দখল করে রেখেছেন পাবনার নাটিয়াবাড়ী আলম হোসেন নামের আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা।জমিটির বর্তমান বাজার মুল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।গত ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেলেও তার কোন সুফল পাননি ভুক্তোভোগী ফারুক পান্না।

বিস্তারিত পড়ুন

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর/২০২৪ মাসের মাসিক ও ৩য় ত্রৈমাসিক (জুলাই- সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মো: আশরাফুর রহমান। ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের…

বিস্তারিত পড়ুন

২৩ অক্টোবর ২০২৪ময়মনসিংহের হালুয়াঘাটের নাগলা বাজার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্প্রতি ভয়াবহ বন্যায়রোগাক্রান্ত মানুষের সুচিকিৎসার জন্যহালুয়াঘাট উপজেলা বিএনপির উদ্যোগেডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ময়মনসিংহের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন -প্রধান অতিথি : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।

বিস্তারিত পড়ুন

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:সাতক্ষীরায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপিসহ সকল অংগ সংগঠনের আয়োজনে শহরের পরিবহন কাউন্টার এলকায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, জেলা যুব দলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রাজু, জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক মনিরুজ্জামান, জেলা যুব দলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক সেক্রেটারী মমতাজুল…

বিস্তারিত পড়ুন

রাজধানী ঢাকায় দিনে ৩৮টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। এ হিসাবে প্রতি ৩৮ মিনিটে একটি দাম্পত্য জীবন শেষ হয়ে যাচ্ছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্যে এসব উঠে এসেছে। প্রতিবেদনে এসেছে, ‘মাত্র তিন বছরে ঢাকা শহরে তালাকের পরিমান বেড়েছে প্রায় পাঁচগুণ। তালাক দেয়া পুরুষ ৩০ শতাংশ, আর নারী ৭০ শতাংশ। বিচ্ছেদের অন্যতম কারণ পরনারী বা পরপুরুষে আসক্তি।’ বাংলাদেশে পারিবারিক বন্ধন ধ্বংসের এই অবস্থা ভয়াবহ! কিন্তু কেন এই অবস্থা? এটা কি এক দিনেই হয়েছে। এর নেপথ্যে কি এবং কারা তা জানা প্রয়োজন। আর তা হলো, সম্মানিত দ্বীন ইসলাম, দেশ, সমাজ, জাতি ও পরিবার বিধ্বংসী তৎপরতার মূলেই রয়েছে ডিশ এন্টেনা ও অশ্লীল টিভি চ্যানেল।…

বিস্তারিত পড়ুন

কদম শব্দের অর্থ হলো ‘পা’। আর ‘বুছী’ শব্দটি ফার্সী যার অর্থ হলো চুম্বন করা। সুতরাং কদমবুছীর অর্থ, পা চুম্বন বা পদ চুম্বন করা। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারকে (মহাসম্মানিত ক্বদম মুবারকে) বুছা (চুম্বন) মুবারক দিতেন এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা একজন অপরজনের কদমবুছী করেছেন। তবে অবশ্যই উক্ত কদমবুছী তা’যীম, মুহব্বত ও বরকত হাছিলের লক্ষ্যেই করেছেন। সুবহানাল্লাহ! তাই পবিত্র হাদীছ শরীফ উনার দৃষ্টিতে ফক্বীহগণ ফতওয়া দেন যে, পীর-বুযুর্গ, পরহেযগার আলিম, ওস্তাদ, মুরুব্বী, পিতা-মাতা ও সম্মানিত ইসলামী শরীয়ত উনার…

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলল বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ. সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম। গত ১ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য আজকের…

বিস্তারিত পড়ুন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি- রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন উপজেলা মেম্বার এসোসিয়েশন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ বলেন, বর্তমানে বাংলাদেশে ৪হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত ৫৯হাজার ৪২৩জন জনপ্রতিনিধি রয়েছে। যারা সার্বক্ষণিক নাগরিক সেবা প্রদান করে আসছেন। এই বিশাল সংখ্যক জনপ্রতিনিধিগণকে অপসারণ করে তৃণমূলের বিভিন্ন নাগরিক সেবা যথাযথ ভাবে প্রদান করা প্রায় অসম্ভব। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান…

বিস্তারিত পড়ুন

মধ্যরাতে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সোমবার (২১অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর মডেল ঢাকা পুলিশ তাকে আটক করেছে। সংশ্লিষ্ট থানা পুলিশের ডিউটি অফিসার মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। এর আগে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ রহস্যময় স্ট্যাটাস ও এর কিছুক্ষণ পর একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।  ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড আইডি থেকে ব্যারিস্টার সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দো’আ করবেন সবাই। ব্যক্তিগত আইডিতে পোস্ট লিখে জানানোর পাশাপাশি নিজের পেজ থেকে একটি…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত বলে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকুন। গত সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।  রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্রজনতার গণ বিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স…

বিস্তারিত পড়ুন

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ভারত-বাংলাদেশ সীমান্তে কুলিক নদীতে গোসল করার সময় পানির স্রোতে নিখোঁজ হওয়া কাউসারের লাশ ২৩ দিন পর ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। সোমবার বিকেল ৫টার সময় সীমান্তের ৩৪৭/৩এস আর পিলার এলাকায় ভারতীয় মহেশপুর ক‍্যাম্পের বিএসএফ ও রাইগঞ্জ থানার পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশের হরিপুর থানা পুলিশ ও চাপাসার বিওপির বিজিবি সদস্যদের কাছে নিহত কাউসারের লাশ ফেরত দেওয়া হয়েছে। পরে হরিপুর থানা পুলিশ নিহত পরিবারে কাছে কাউসারের লাশ হস্তান্তর করে। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় বিএসএফের এসি টি.কে সিংহ, রায়গঞ্জ থানার অন্তর্ভুক্ত ভাটল পুলিশ ফাড়ির এএসআই রক্তিম সিংহা রায়সহ অন‍্যান‍্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বাংলাদেশের পক্ষে…

বিস্তারিত পড়ুন

নভেম্বর নির্বাচনের আগে সম্ভবত শেষ জার্মানি সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তাকে সর্বোচ্চ জার্মান সম্মানে ভূষিত করা হবে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্টকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মেরিট সম্মান প্রদান করবেন। সাধারণত, রাষ্ট্রপ্রধানদের এই সম্মানে ভূষিত করে জার্মানি। বাইডেনের আগে সিনিয়র বুশ অর্থাৎ, জর্জ এইচ ডাব্লিউ বুশ এই সম্মান পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে।

বিস্তারিত পড়ুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীদের একটি অংশ৷ রোববার দুপুরে ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে একদল শিক্ষার্থী শিক্ষাবোর্ড কার্যালয়ে প্রবেশ করেন৷ এসময় তাদের কেউ কেউ কার্যালয়ের বিভিন্ন কক্ষের চেয়ারটেবিলও ভাঙচুর করেন বলে জানা গেছে৷ শিক্ষার্থীরা অবশ্য শিক্ষা বোর্ডের ভেতরে তাদের উপর হামলা হয়েছে বলে দাবি করেছেন৷ বোর্ড কর্মকর্তাদের বরাতে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়, দুপুর ১টার দিকে তারা বোর্ড কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এরপর শিক্ষার্থীরা কার্যালয় চত্বরে ঢুকে ভেতরে বিভিন্ন কক্ষের টেবিল-চেয়ার ভাঙচুর করে৷ পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনায় নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেউ বর্তমান পদ্ধতি চালু রাখার পক্ষে, কেউ চান সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থার সংস্কারের শুরুতেই এখন আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রাধান্য পাচ্ছে। এই ব্যবস্থায় নির্বাচন হয় দলীয় প্রতীকের ওপর। আর আসন ভাগ হয় শতকরা ভোটের হারের ওপর। বিশ্লেষকরা বলছেন, এই ব্যবস্থায় গণতন্ত্র সংহত হয় এবং সংসদে সবার অংশগ্রহণ থাকে। ক্ষমতায় গিয়ে কোনো দলের স্বৈরাচারি হওয়ার সুযোগ থাকে না। ১২ অক্টোবর ‘‘রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনী’ বিষয়ে এক ভার্চ্যুয়াল আলোচনায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত বিষয়টি সামনে আসে। সেমিনারে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নিজের কাছে নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দৈনিক মানবজমিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। সাক্ষাৎকারটি শনিবার মানবজমিন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’- এ প্রকাশিত হয়। পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই বিশেষ সাক্ষাৎকারটি গ্রহণ করেন। মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারও না কারও কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিস্তারিত পড়ুন

ইলিশ নিধন, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত ১৩ অক্টোবর। তবে ঝালকাঠিতে দেখা যাচ্ছে এর ব্যতিক্রম। খোদ মৎস্য অফিসের যোগসাজসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলেই নদীতে মা ইলিশ ধরা অব্যাহত রেখেছেন। এদের মধ্যে মৌসুমী জেলের সংখ্যাই বেশি। গেল এক সপ্তাহের সরেজমিন অনুসন্ধানে যা পাওয়া যায় তা হলো, শতাধিক ব্যক্তি সুগন্ধা ও বিষখালী নদীতে লক্ষাধিক মিটার জাল নিয়ে পৃথকভাবে ইলিশ নিধনের মহোৎসবে মেতেছেন, যা মধ্য রাতে দেখা যায়। অথচ নিষেধাজ্ঞার পর সপ্তাহখানেক সময় পেরিয়ে গেলেও কিছু জাল জব্দ এবং মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে কারাদণ্ড দেওয়া ছাড়া তেমন কোনো সাফল্য নেই মৎস্য অফিসের। তারা নামমাত্র অভিযান, ফটোসেশনসহ তাদের দাপ্তরিক…

বিস্তারিত পড়ুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের শুধু আশ্বাস দিলে হবে না, তাদের সুচিকিৎসায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে সরকার তা বহন করবে। সরকারের সেই সক্ষমতা আছে। রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমও উপস্থিত ছিলেন। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন ব্যক্তি অংশ নেন। উপদেষ্টা নাহিদ বলেন, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে। যেন তাদের দ্বিতীয়বার…

বিস্তারিত পড়ুন

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার সুযোগ-সুবিধা প্রদান করবে। এই উদ্যোগের ফলে শেয়ারবাজারের বড়, মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা দ্রুত সুফল পাবেন। অতীতের দূরবস্থা ও শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের বিষয়টি বিবেচনা করে সুবিধা দেবে। রোববার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের তথ্য অফিসার গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছর মেয়াদে অর্থনীতির অন্যান্য খাতের মতো শেয়ারবাজারেও অবাধ লুটতরাজ হয়েছে। এ সময়ে তালিকাভুক্ত হওয়া অসংখ্য দুর্বল ও প্রায় অস্তিত্বহীন কোম্পানিগুলো শেয়ারবাজারের জন্য আজ বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, লাগামহীন কারসাজির মাধ্যমে দুর্বল মৌলভিত্তির, জাঙ্ক কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের…

বিস্তারিত পড়ুন

যন্ত্রণার প্রহরটা বাড়তে দিলো না দক্ষিণ আফ্রিকা। মিরপুরে বছরে প্রথমবার টেস্ট খেলতে নেমে বাংলাদেশ রীতিমত খাবি খেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের উপযোগী ব্যাটিং দেখা গেল না কারো কাছ থেকেই। পুরো দলের বিপর্যয়ের মুখে মাহমুদুল হাসান জয়ের ৩০ রানের ইনিংসটাই যেন বিশেষ কিছু। দুই সেশনই টিকতে পেরেছে বাংলাদেশ। ওভারের হিসেবে ৫০ ওভারও পার হয়নি। তাতে বাংলাদেশের রান হলো ১০৬। দলীয় শতরানও পার হয়েছে মূলত তাইজুল ইসলাম আর নাইম হাসানের কল্যাণে। কিন্তু তার আগে বাংলাদেশের খেলাটা দর্শকদের জন্যই ছিল যন্ত্রণাদায়ক। চতুর্থ ইনিংসে প্রতিপক্ষে চেপে ধরা যাবে মন্থর উইকেটে। এমন ভাবনা থেকেই কি না টসে জিতে আগে সফরকারীদের বোলিং করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল…

বিস্তারিত পড়ুন

বিশ্বের সামরিক ইতিহাসে নেপোলিয়ান বোনাপোর্টের নাম অনেক আলোচিত। পাশ্চাত্যের কথিত ঐতিহাসিকরা সব সময় নেপোলিয়নের সামরিক দক্ষতার প্রশংসা করে থাকে। তাকে নিয়ে লেখা হয়েছে অজস্র বই। কিন্তু এত হাজারো বই লেখা হলেও মুসলিমবিদ্বেষী ঐতিহাসিক নামধারী কলম সন্ত্রাসীরা সব সময় নেপোলিয়ানের সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের তথ্যটি গোপন করে থাকে। তারা বিশ্বকে জানতে দিতে চায় না যে, নেপোলিয়ান মুসলমান হয়েছিলো। ঐতিহাসিক তথ্যমতে, নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৮ সালে মিশরের কায়রোর জামে আজহার মসজিদে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন বলে জোরালো মত রয়েছে। দ্বীন ইসলাম গ্রহণের পর তিনি যে বক্তব্য প্রচার করেন তার দলিল কায়রোর কেন্দ্রীয় লাইব্রেরীতে এখনও রক্ষিত আছে। তৎকালীন বিশেষ ব্যক্তিদের ডায়েরীতে তার মুসলমান…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪ : মিয়ানমারের দক্ষিণ উপকূলে আন্দামান সাগরে প্রায় ৩০ জনকে বহনকারী অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেলে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। সোমবার স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, অবশিষ্ট যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছেন। দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের এক ভিক্ষু জানিয়েছেন, ‘আমরা গতরাতে ১০টি এবং আজ সকালে ১ জনের মরদেহ পেয়েছি। গতকাল রোববার সন্ধায় নৌকাটি নিদিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছিল।’ ইয়াংগুন থেকে এএফপি জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই ভিক্ষু বলেছেন, নৌকাটিতে বেশিরভাগ ছাত্র ছিল। এসব ছাত্র দুই সপ্তাহের বিরতির পর গ্রাম থেকে মাইক শহরে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত উভয়ের অভিন্ন আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়। বৈঠকের পরে গণমাধ্যমকে ভার্মা বলেন, আগামী দিনে আমরা কীভাবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়টিই বৈঠকে প্রাধান্য পায়। তিনি বলেন, উভয় পক্ষই মূল সমস্যাগুলো মোকাবেলায় নিয়মিত দ্বিপক্ষীয় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তারা সুনির্দিষ্টভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেননি।…

বিস্তারিত পড়ুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যত পুলিশ মারা গেছে এর দায় শেখ হাসিনার। তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি তা না করে দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। ৫ আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা তার সকল নেতাকর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যায়। শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যায়। এ আন্দোলনে যত পুলিশ মারা গেছে এর দায় শেখ হাসিনার’।…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। আজ রোববার বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে  নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় কোথাও কোনো অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪ : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।   গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ মামলা করেন নিহতের মা সুফিয়া বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার আদালত সূত্র থেকে এ তথ্য জানা গেছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২১ অক্টোবর ২০২৪ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন বান্ধব উইকেট বিবেচনায় এক পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। একাদশে তিন স্পিনার হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান। গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ঐ টেস্ট থেকে বাদ পড়েছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে মাহমুদুল হাসান জয়,…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উভয়ে আজ রোববার সাভার ক্যান্টনমেন্টের শিল্প নিয়ন্ত্রণ সেল পরিদর্শন করেছেন। এ সময় সাভারের জিওসি এবং তার স্টাফবৃন্দ শিল্পখাতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং বিদ্যমান স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের ব্রিফ করেন। বিশেষ সহকারী ও বিশেষ দূত দুটি কারখানা পরিদর্শন করেন। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা জোন কন্ট্রোল সেল পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিস্তারিত পড়ুন

আল আমিনজয়পুরহাট প্রতিনিধি। ক্লিনিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালাজয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটনায় বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (২০ অক্টোবর) বিকেলে শহরের পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। জানা গেছে, রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশন হয়। এরপর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ…

বিস্তারিত পড়ুন

ঢাকা,  ২০ অক্টোবর ২০২৪ : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  কৃষির উন্নয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ কৃষকের উন্নয়ন ও স্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারপরও এক্ষেত্রে তাদের কাজের আরও সুযোগ রয়েছে। শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে নয়, বরং সাধারণ কৃষকের উন্নয়ন ও স্বার্থে তাদের কাজ করতে হবে।’ উপদেষ্টা আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।মতবিনিময় সভায় কৃষকরা জানান, রাজশাহীতে খাওয়ার…

বিস্তারিত পড়ুন

গত ১৯/১০/২০২৪ ইং তারিখ রোজ শনিবার ঢাকা ইসিবি চত্বর ফুডপার্কে বেসওয়া ট্রাষ্টি বোর্ডের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান আলী নোয়াব উপস্থিত ছিলেন। সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অবঃ) মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অবঃ) আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অবঃ) মমতাজ উদ্দিন, আলী হেমায়েত হোসেন গাজী, ওয়ারেন্ট অফিসার ( অবঃ) তোফায়েল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী কামাল প্রমুখ সমাজ বরণ্য ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থা “বেসওয়া” সম্প্রতি তাদের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। ১৯/১০/২০২৪ ইং তারিখ রোজ শনিবার ঢাকা…

বিস্তারিত পড়ুন

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:দেশের অর্থনীতিতে সম্ভাবনার একটি বড়খাত রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ব্যবস্থা ভোমরা বন্দরে রয়েছে বাঁধাহীন অনুকূল পরিবেশ। রাজনৈতিক প্রভাব বিস্তার আর অবৈধ চাঁদাবাজি না থাকায় গতি বেড়েছে রপ্তানি বাণিজ্যে। দেশের শীর্ষ রপ্তানি কারক ব্যবসায়ীরা ভোমরা বন্দর ব্যবহার করায় যেমন বেড়েছে রপ্তানি-বাণিজ্য তেমন অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ২০২৪-২৫ অর্থ বছর সেপ্টেম্বর মাসে ৩০ হাজার ৫২৪ দশমিক ৮৭২ মেট্রিক টন দেশীয় পণ্য রপ্তানি হয় ভারতের বাজারে। রপ্তানি হওয়া পণ্য থেকে দেশীয় মুদ্রায় ৩২৭ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৩০০টাকা অর্জন করে সরকার। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা অর্জনে দেশীয় পণ্য রপ্তানিতে অধিক গুরুত্ব দিচ্ছে সরকার। রপ্তানি…

বিস্তারিত পড়ুন

নিজের বদ নযর নিজের উপর, নিজের সন্তানদের উপর এবং সম্পদের উপর লাগতে পারে: বণি ইসরাইলের এক বাদশাহ ছিলো। সে দুইজন পুত্র সন্তান রেখে মারা যায়। তার পরিত্যক্ত সম্পদ ছিলো আট হাজার দীনার। পুত্রদ্বয় ঐ অর্থ-সম্পদ সমান ভাগে ভাগ করে নিলো। উল্লেখ্য যে, তারা দুই ভাই। এক ভাই ছিলো ঈমানদার। অপরজন ছিলো কাফির। এক ভাই তার এক হাজার দীনার দিয়ে এক খন্ড জমি ক্রয় করলো। আর এক ভাই এক হাজার দীনার মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করে দিল। আর বললো, আয় বারে ইলাহী! আমার ভাই এক হাজার দীনার দিয়ে পৃথিবীর ভূমি ক্রয় করেছে। আর আমি এক হাজার দীনারের মাধ্যমে জান্নাতের…

বিস্তারিত পড়ুন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়ে হাসপাতালে, থমথমে অবস্থা বিরাজ করছে।উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে পৌর শহরের প্রধান প্রধান সড়কের চলছে লাঠি মিছিল। এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাজ করে।জানা যায়, ৫নং সুজালপুর ইউনিয়নে জগদল বাজারে শনিবার বিকেলে যুবদলের একটি কর্মী সমাবেশের আয়োজন করে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি। ইউনিয়ন যুবদল কমিটি’র সভাপতি এবং ইউপি সদস্য সেলিম রেজা বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে বর্ষা থেকে সভাস্থল জগদল যাওয়ার সময় বলাকা মোড়স্থ কোমর রাইস মিলের নিকট পৌঁছালে তাকে বিএনপি’র সভাপতি গ্রুপের ১৫-২০ জন সদস্য আটক করে এলোপাধারি মারপিট শুরু করে।তার পরনের…

বিস্তারিত পড়ুন

১৯৩১ সাল। কাশ্মির উপত্যকার শাসক হয়ে আসে কুখ্যাত মুসলিমবিদ্বেষী শাসক হরি সিং। শাসনক্ষমতা পেয়েই সে মুসলমানদের উপর শুরু করে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। সেই বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ। কাশ্মিরে পালিত হচ্ছিলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসব পালন করছিলেন মুসলমানরা। ঈদুল ফিতর উনার নামাযের পূর্ব মুহূর্তে হরি সিংয়ের পুলিশের ডিআইজি ঈদের নামাযে খুতবা বন্ধের আদেশ দেয়। কিন্তু তৎকালীন ‘ইয়ং মুসলিমস এসোসিয়েশন’ দলের নেতা মীর হুসাইন বখশ জুমুয়াহ ও ঈদের নামাযের খুতবা বন্ধের সরকারি নির্দেশের প্রতিবাদে আন্দোলনের ডাক দিলেন। সারা কাশ্মিরের হাজারো মুসলমান তার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে আসেন। মুসলমানরা দ্বীনি কাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলার জন্য এডিশনাল ম্যাজিস্ট্রেটের বরাবর…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় ৮ জনের নামে মামলা হয়েছে।প্রধান আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের দিন আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একটা ছাগল দান করেন।নামাজ শেষে ছাগলটি ডাকে বিক্রির প্রস্তুতি নেয়া হয়।বাকী বিক্রি হবে কি হবেনা এ নিয়ে মসজিদের বিবাদমান কমিটির দু-পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সৃষ্ট বিরোধের জের ধরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বাঁশের বাড়ির আঘাতে ফজর গাজী (৫০) নামে এক মুসল্লী মারা যান।তিনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। আহত হয় ১০জন।এর মধ্যে উভয়…

বিস্তারিত পড়ুন

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধ ময়মনসিংহের সদর উপজেলা দোনালা বন্দুক আগ্নেয়াস্ত্রটি কোতোয়ালি মডেল থানার পুলিশ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলা সেন ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন। সূত্র জানা যায় আজ ১৯অক্টোবর শনিবার স্থানীয় এলাকার লোকজন উপ জেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন গ্রামের একটি ব্রিজের নিচে খালে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্তটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনা মোহাম্মদ সাইফুল ইসলাম ওসি তদন্ত ও এস আই আনোয়ার হোসেন, এস আই মতিউর রহমান সংগীয় ফোর্স সহ উক্ত ঘটনার স্থল থেকে দুনালা বন্দুক আগ্নেয়াস্তটি উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়াছে।

বিস্তারিত পড়ুন

নওগাঁ, ২০ অক্টোবর, ২০২৪ : জেলার বিভিন্ন বাজারে বর্তমানে কাঁচা মরিচ ভোক্তা পর্যায়ে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাত্র দু’দিনের ব্যাবধানে কাঁচা মরিচের খুচরা মূল্য প্রতি কেজি ৮০ টাকা কমে গেছে। দু’দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বর্তমানে বাজার অনুসারে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে কাঁচা মরিচ পৌঁছতে মধ্যবর্তী ব্যবসায়ী’র হাতে যাচ্ছে কেজি’তে ৬০ থেকে ৭০ টাকা। নওগাঁ জেলার সবচেয়ে বেশি কাঁচা মরিচ উৎপাদিত হয় মহাদেবপুর, বদলগাছী, সদর এবং মান্দা উপজেলায়। চলতি গ্রীষ্ম মৌসুমে মোট কাঁচা মরিচ উৎপাদিত হয়েছে ৯৬৫ হেক্টর জমিতে । উল্লেখিত পরিমাণ জমি থেকে এ মৌসুমে মোট ১৯৩০ মেট্রিকটন মরিচ উৎপাদিত হয়েছে। মহাদেবপুর উপজেলার…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৪ : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টের টিকিটের মূল্য আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য ১শ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজায়, ভিআইপি স্ট্যান্ড ৫শ, ক্লাব হাউস ৩শ, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২শ এবং ইস্টার্ন স্ট্যান্ড ১শ টাকায় বিক্রি হবে। ২০ অক্টোবর সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে টিকিট পাওয়া যাবে। ২০১৫…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪ : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের এজেন্টরা যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তারা আজ একটি তিক্ত ভুল করেছে।’ তিনি লেবানন থেকে ইসরাইলের উত্তরের শহর সিজারিয়ায় তার ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার কথা উল্লেখ করেন। ড্রোনটি শহরের অন্য একটি বাড়িতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে যে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের ব্যক্তিগত বাড়িতে ছিলেন না। নেতানিয়াহু বিবৃতিতে যোগ করেন, ‘এটি আমাকে এবং ইসরাইলকে আগামী প্রজন্মের জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪: বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীতে আজ রোববার অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪ : ইন্দোনেশিয়ার সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে শপথ নিয়েছেন। আজ রোববার জাকার্তা থেকে এএফপি জানায়, বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেশ শাসনের দায়ভার গ্রহণ করেছেন জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী সুবিয়ান্তো। তিনি বলেন, ‘আমার সর্বোচ্চ সক্ষমতার বিচারে ন্যায়সঙ্গতভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের অঙ্গীকার করছি।’ তবে সামরিক বাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে এএফপি। সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে আগ্রহী। তবে তার নেতৃত্বে বিশ্ব মঞ্চে ইন্দোনেশিয়া আরো সরব থাকবে, এমন ইঙ্গিত দিয়েছেন…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪ : সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা ‘রিভিউ’ আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  সেই সাথে ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বাতিল ২ থেকে ৮ উপ-অনুচ্ছেদ পুনর্বহাল (রিস্টোর) করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আজ আপিল বিভাগ রায় দেন। এই রায়ের ফলে কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও পেশাগত অসদাচরণের কোনো অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া যাবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এই রায়ের ফলে, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রইলো এবং বিচারপতিদের অপসারণের…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল ইসলামরংপুর বিভাগীয় প্রধান: সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশের জেলা ভিত্তিক এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ সভাকর্মী সভার আয়োজন করা হয় । শুক্রবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এছাড়া যৌথ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি…

বিস্তারিত পড়ুন

দাউদকান্দি( কুমিল্লা) সংবাদদাতা। কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সালমা আক্তারের উপর হামলা ও অপহরণের চেষ্টা প্রতিবাদে আজ বৃহস্পতিবারদাউদকান্দি উপজেলা সদরে সকাল ১১ টায় শহীদ রিফাত পার্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা আক্তার বলেন, গত ৫ই আগস্ট উপজেলার বিশ্বরোডে ও ভাড়াটে জাকির হোসেনের ছেলে ও আওয়ামী লীগ করা নুরপুর হক কমিশনারের নাতি সামি অস্ত্র উঠিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি চালানোর সময় আমি ছবি তুলি ও ১৬ মিনিটের ভিডিও ফুটেজ আমার মুবাইল ফোনে ধারন করি । এ ঘটনাকে কেন্দ্র করে জাকির হোসেনের স্ত্রী ও নুর পুর হক কমিশনারের মেয়ে সুমানা…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি : -খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ফজর গাজী (৫০) নামে একজন মারা গেছে। উপজেলার শ্যামনগর গ্রামের শ্যামনগর পশ্চিম পাড়া জমে মসজিদে একই গ্রামের আবু বাক্কার সেক নামে এক ব্যক্তি একটি ছাগল দান করে। মসজিদের সভাপতি মমিন গাজী জানান,জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের জন্য ডাক শুরু হলে মোস্তফা গাজী, বুলবুল গাজী, রহমত গাজী, কাদের সরদারসহ ১০/১২ জন মিলে ফজর গাজী, শাহিন সরদারের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের ৪জন মারাত্বক আহত হয়। স্থানীয় মুসল্লিরা আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা হাসপাতালেরর কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, বেলা সাড়ে…

বিস্তারিত পড়ুন

সরকারের গৃহীত পদক্ষেপের কারণে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম ডজন প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমেছে। জনগণের জন্য সাশ্রয়ী দামে ডিম সুলভ করতে সরকার আমদানি শুল্ক কমিয়ে ডিম আমদানির অনুমতি দিয়েছে। ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এই শুল্ক ছাড় ১৫ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। কাওরান বাজারের ঢাকা পোল্ট্রির মালিক কাওসার আহমেদ বলেন, সরকারি উদ্যোগে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে যার কারণে দাম কমেছে।

বিস্তারিত পড়ুন

মহিউদ্দিন মহি খন্দকার ॥স্টাফ রিপোর্টার :গত ১৬ই অক্টোবর বুধবার সন্ধ্যায় ফেনী মহিপাল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনে ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান এর তত্বাবধানে,জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই স্বপন চন্দ্র দাস নেতৃত্বে এসআই মোঃ জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর মঠবাড়িয়া গ্রামের মৃত আমিনুল হকের ছেলে রেজাউল করিম টিটু (৪৮) কে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এই বিষয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে

বিস্তারিত পড়ুন

সরকারের কর্তাব্যক্তিদের রকমফের চটকদার কথার পরিবর্তে এক্ষনি মূল্যস্ফীতিকে সংকুচিত করে দেশবাসীকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ। বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি ১২.৫৪ শতাংশ। বিশ্ববাজারে কমছে পণ্যের দাম, কমে আসছে মূল্যস্ফীতিও। কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে। ঠিক কী কারণে দেশে মূল্যস্ফীতি সামাল দেয়া যাচ্ছে না এবং কবে মূল্যস্ফীতির হার সহনশীল অবস্থায় নামিয়ে আনা যাবে, এটিই এখন সবার প্রশ্ন। বাজারে মূল মূল্যস্ফীতির চেয়েও বেশি ভোগাচ্ছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। বিশেষ করে নিম্ন, নিম্নমধ্যম এবং মধ্যম আয়ের মানুষের ভোগান্তির মূল কারণ বাজারে বিরাজমান অস্থিরতা। ক্রেতারা বলছেন, হাজার টাকার নোট নিয়ে বাজারে গেলেও ফিরে আসতে হয় অর্ধেক বাজার করে। দুই বছর আগে এক হাজার টাকায় যা…

বিস্তারিত পড়ুন

নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিনিধি, এখনো ঢাকার বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতৃত্বে চাঁদাবাজির মহড়া চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ত্যাগ বা জীবন উৎসর্গ করে ছাত্র জনতা জীবন দিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মধ্য দিয়ে, যার উদ্দেশ্য ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের, খোঁজ নিয়ে দেখা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব এখনো বহাল আছে, তার ঐ ধারাবাহিকতায় মাহেদি হাসান শান্ত ওরফে পাঠা শান্ত, নামক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে উলকাম স্পেস কাউন্টার থেকে মাসে ৪০ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেন। এছাড়াও কাফরুল থানাধীন এলাকায় আসিদাগ কালার মাঠ থেকে দৈনিক তিন থেকে চার লাখ…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। এই বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ট্র‍্যাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের সংস্কার কাজ চলমান থাকায় ভবন সংলগ্ন (অস্থায়ী) ট্রাইব্যুনালে আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। একপর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।  হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে…

বিস্তারিত পড়ুন

সহিংসতার ক্ষেত্রে কোনও অজুহাত চলে না এবং বাংলাদেশে সহিংসতার জন্য দায়ী যেকোনও ব্যক্তিকে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে ৮ আগস্ট পর্যন্ত হাসিনা-বিরোধী আন্দোলন চলকালীন সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় বাংলাদেশে ৩ হাজারের বেশি পুলিশ নিহত ও চার শতাধিক থানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা আওয়ামী লীগের অনেক সদস্যকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। মার্কিন প্রশাসন কি রাজনৈতিক সংশ্লিষ্টতা-সহ সকল…

বিস্তারিত পড়ুন

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। আজ দুদকের উপপরিচালক জাকারিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার…

বিস্তারিত পড়ুন

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি র‍্যাব -১৪ ময়মনসিংহ বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকা হতে পঁয়ত্রিশ লক্ষ টাকার (২১৫ বস্তায় ৬২৮৫ কেজি) অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে। গত ১৫ অক্টোবর র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ এর নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিজিবির টহল টিমের সহযোগিতায় গত ১৫ অক্টোবর ইং তারিখ রাত অনুমান ১১ টায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন…

বিস্তারিত পড়ুন

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৭৩ বোতল ফেনন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ ১৬ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে সদরের ভোমরা সীমান্তের গাংনি ব্রীজ নামক স্থানে এ আটকের ঘটনা ঘটে।আটককৃতরা হলেন সাতক্ষীরা শহরের রজারবাগান এলাকর মোঃ হাসান আলী ও জামাল বাদশা।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবির ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশে অভ্যন্তরে গাংনি ব্রীজ নামক স্থান দিয়ে ভারত হতে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।এ প্রেক্ষিতে ভোমরা বিওপির এসআইপি এনসিও হাবিলদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে…

বিস্তারিত পড়ুন

নোয়াখালী জেলার চাটখিলের সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসানের বিরূদ্ধে। এ ঘাটনায় আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) সকালে বিদ্যালয়ের ছাত্রী ও এলাকাবাসী সোমপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা বিদ্যালয়ের গেইটে তালা মেরে দিয়েছে এবং ঐ শিক্ষকের কোচিং সেন্টার ভাংচুর করেছে। এ ঘটনায় শিক্ষক নাজমুল হাসানকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় সোমপাড়া এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ থেকে জানা গেছে, ১০ অক্টোবর বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক নাজমুল ঐ ছাত্রীকে তার কোচিং সেন্টারে ডেকে আনেন। সেখানে তাকে শ্লীলতাহানির করে। এ সময় ঐ ছাত্রীর চিৎকারে পাশে থাকা আরেক ছাত্রী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদকঃ নুসরাত জাহান সাদিয়া। অদ্য ১৭ অক্টোবর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নামে গাজীপুরের স্থানীয় সাংবাদিক ও নিউজ পোর্টাল সমূহের মিথ্যা সংবাদ পরিবেশন ও চাঁদা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনএর নামে গাজীপুরের স্থানীয় সাংবাদিক ও নিউজ পোর্টাল সমূহের মিথ্যা সংবাদ পরিবেশন ও চাঁদা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন গত ১২ অক্টোবর গাজীপুরের হোতাপারায় অবস্থিত সাফা সয়েতার লিঃ-২ এর শ্রমিকরা দুইদিন পূজার ছুটি চেয়ে আন্দোলন করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে…

বিস্তারিত পড়ুন

বিশ্বের ১২১ শহরের মধ্যে বায়ুদূষণে সবার শীর্ষে উঠে এসেছে রাজধানী। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে অবস্থান করা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর ২২৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এই অবস্থায় নগরবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, বায়ুদূষণে দুই নম্বরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৪ : উত্তর সীমান্তে হিজবুল্লাহ গোষ্ঠীর হামলা জোরদার করার হুমকির পরিপ্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার লেবাননে যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করেছেন। জেরুজালেম থেকে এএফপি জানায়, লেবানন ও গাজা’য় সাম্প্রতিক বোমা হামলার সমালোচনা করে এবং ফিলিস্তিনি ভূখন্ডে আরো সাহায্য পৌঁছানোর দাবি জানিয়ে ইসরাইলের যুদ্ধ পরিচালনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ বাড়ানো পর, নেতানিয়াহুর এই মন্তব্য আসে। রোববার ইসরাইলি সরকারের কাছে পাঠানো এক চিঠিতে, মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সতর্ক কওে বলেন যে, গাজায় ফিলিস্তিনদের আরও মানবিক সহায়তা না দিলে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ভিত্তিক এএফপি’র পরিসংখ্যান…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৪ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এই কর্মশালায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রশিক্ষণ বিষয়ক কর্মশালাটি পরিচালনা…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২০২৪ : সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  তিনি আজ রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ গুরুত্বারোপ করেন। মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেটে খাওয়া, পরিশ্রমী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ কাজীপাড়া এবং মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অতিদ্রুত এবং কম খরচে পুনরায় যাত্রীসেবা চালু করতে সক্ষম হয়েছে। এ সময় সড়ক উপদেষ্টা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন কম সময়ের মধ্যে…

বিস্তারিত পড়ুন

॥ শুভব্রত দত্ত ॥বরিশাল,  ১৭ অক্টোবর ২০২৪ : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন আবির।স্বৈরাচার হটানোর শপথ নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেন তিনি। আন্দোলনকারীদের ওপর চালানো হামলায় প্রথমে আহত হন আবির। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবির প্রতিবাদি ছিলেন সবসময়ই। শেষ পর্যন্ত প্রতিবাদ করতে করতেই দেশের জন্যে শহিদ হলেন তিনি।আবদুল্লাহ আল আবির, বয়স ২৪ বছর। তার পিতার নাম মিজানুর রহমান এবং মাতার নাম পারভীন সুলতানা। আবিরের পৈতৃক বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চিন্নারকাঠি গ্রামে। কিন্তু আবিরের বেড়ে ওঠা নগরীর গোরাচাঁদ দাস রোডের ‘মাহমুদালয়’ নামের এক প্রাচীন বাড়িতে (ওর মামার বাসায়)।আবির রাজধানীর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। গত ১৯ জুলাই বিকেলে বোনের…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে দেখা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে, ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি স্থাপনে যুক্তরাজ্য কাজ করছে। তারা উভয়েই চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং তৌহিদ মিয়ানমার থেকে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশাল বোঝার কথা তুলে ধরেন। উভয় পক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে।তারা এই মাসে সামোয়াতে…

বিস্তারিত পড়ুন

দিনাজপুর, ১৫ অক্টোবর ২০২৪ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম আজ পুনরায় শুরু হয়েছে।  আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয় । দিনাজপুর হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর আড়াই টা থেকে যথারীতি নিয়ম অনুযায়ি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও, হিলি…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৪ : চীনের  জিদালাই কোম্পানী  লিমিটেড ৫.৮৫ মিলিয়ন  মার্কিন ডলার বিনিয়োগে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করবে।  চীনা মালিকানাধীন এ কোম্পানিটি বার্ষিক ৭ কোটি পিছ জিপার পুলার তৈরি করবে যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। জিদালাই কোম্পানিটি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’ এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার। আজ বুধবার জিদালাই কোম্পানি লিমিটেড এর সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। ঢাকাস্থ বেপজা সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. সু…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৪: রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরো দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখান। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪ (বাসস) : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার ইরানের বিরুদ্ধে পশ্চিমা নতুন নিষেধাজ্ঞাগুলো ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ অভিহিত করে বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এসব পদক্ষেপ সহায়ক হবে না। রাষ্ট্রীয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তেহরান থেকে এএফপি জানায়, তিনি জর্দানের রাজধানী আম্মানে সাংবাদিকদের বলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শত্রুতামূলক পদক্ষেপ হিসাবে বিবেচিত এবং বিদ্যমান পরিস্থিতি উত্তরণে কোনো সাহায্য করবে না।’ সোমবার, ২৭-সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগ এনে এয়ারলাইন্সসহ বিশিষ্ট ইরানি কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তেহরান বরবারই এ অভিযোগ অস্বীকার করে আসছে। গত সপ্তাহে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৪ (বাসস): বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, এটা একটি গভীর মাস্টারপ্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশ নিয়ে এখনও অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে উল্লেখ করে রিজভী বলেন, ‘চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। অনেক ষড়যন্ত্র, চক্রান্ত এখনও চলছে। এইবারের দুর্গাপূজায় কোথাও কি অশান্তি হয়েছে? কোন অশান্তি হয়নি। এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন পূজাম-প পাহারা দিয়েছে। এমনকি আমাদের দেশের মাওলানারা পর্যন্ত পূজাম-প পাহারা দিয়েছে। এই…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়েকৃত তিন পৃথক হত্যা মামলার আসামি আতিকুল ইসলাম। ৫ আগস্ট পরবর্তীতে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তার নাম রয়েছে। সরকার বদলের প্রেক্ষাপটে গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ তালিকায় ছিলেন সাবেক মেয়র আতিকুল ইসলামও। আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত…

বিস্তারিত পড়ুন

খুনিদের বিচারের আওতায় আনার জন্য ড. ইউনূসকে সরকারে বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিনিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যারা মায়ের বুক খালি করেছে তাদের বিচারের আওতায় আনার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দীন আহমেদ মনির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদীন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বলেন,…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। আজ (বুধবার)দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক মন্ত্রী ও মতিয়া চৌধুরীর মামা মোস্তফা জামাল হায়দারও ঢাকা পোস্টকে তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দুপুর ১টার দিকে মারা যান মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী। তিনি ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে…

বিস্তারিত পড়ুন