Author: আবু নাছের অর্পণ

একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে জীবনযাপন করছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরই মধ্যে সিঙ্গেল মাদার হিসেবে জীবনের ৪০ বসন্ত পার করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানালেন, আবার নতুনভাবে পথচলা শুরু করতে চান তিনি। বাঁধন বলেন, ‘আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়-ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার। এখন অনেক বেশি মনে করি জীবনে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’ কেমন জীবনসঙ্গী চান এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার…

বিস্তারিত পড়ুন

অভিনয় এবং আইটেম ড্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন নোরা ফাতেহি। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না এই অভিনেত্রীর। সম্প্রতি সেই কথাই জানালেন নোরা। অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। কানাডা থেকে পা রাখেন ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি। নোরার কথায়, তখন কাজ দেওয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করত। এক পর্যায়ে প্রত্যাখ্যান ও ভীতিকর পরিস্থিতির চাপে পড়েন নোরা। পাল্টাতে বাধ্য হন নিজের মানসিকতা। এক পর্যায়ে কেউ দেখা করতে চাইলে তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা,…

বিস্তারিত পড়ুন

খুলনা, ৯ নভেম্বর, ২০২৪ (দৈনিক জনজাগরণ) : অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে  অন্তর্র্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখা উচিত নয়, এ জন্য বিএনপি সব ধরনের সমর্থন দিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দ্রুত প্রস্তুতি নিতে হবে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব বলেন। খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪ (দৈনিক জনজাগরণ) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ধরা, শিকার ও পাচার বন্ধ করতে হবে। আজ ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ‘ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড’- এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা । আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবুজ ও সুন্দর বাংলাদেশে বাস করুক এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার বার্তা দিচ্ছি। একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করতে, অযথা হর্ন না বাজাতে এবং…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৪ : শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। বৈরুত থেকে এএফপি এখবর জানায়। হামলার বিষয়ে মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বদিকে যেখানে হিজবুল্লাহর প্রভাব রয়েছে সেই বালবেক-হেরমেল অঞ্চলকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় কানাইসেহ এলাকায় ১১ জনসহ মোট ২০ জন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছে। দক্ষিণে, যেখানে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে,যাদের মধ্যে এই গোষ্ঠী এবং তাদের শিয়া মিত্র আমালের সাথে জড়িত সাত উদ্ধারকারী রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হ্যানউইয়েহ গ্রামে পাঁচজন…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুম বিষয়ক তদন্ত গঠিত কমিশনকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জোরপূর্বক গুমের জন্য দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। বৈঠকে কমিশন সদস্যরা ছাড়াও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের যা যা প্রয়োজন, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।’ কমিশনের সদস্যরা জানান, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সরকারকে তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেনএবং এরপর বিষয়টি নিয়ে আরো কাজ করবেন তারা। বৈঠকে…

বিস্তারিত পড়ুন

জামায়াতে ইসলামীর পার্লামেন্টারিয়ান বোর্ড, কেন্দ্রীয় কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত আগামী নির্বাচনে ৩০০ আসনে জামায়াত নির্বাচন করবে। এখন থেকে সব তৎপরতা হবে মাঠ পর্যায়ে। কোনো একটা জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, পলিটিক্যাল, নন-পলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জে এক সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন আপনাদের মাথায় মধ্যে থাকার কোনো দরকার নেই। জোট আলাদা জিনিস। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে আমরা…

বিস্তারিত পড়ুন

গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টি এন জেড অ্যাপারেলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এছাড়া কারখানার খুলে দেওয়ার দাবি জানিয়ে বোর্ড বাজারের এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড ও কোনাবাড়ীর বিসিক শিল্পনগরী এলাকায় লাইফ ট্যাক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকরা ৩৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মহানগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টি এন জেড অ্যাপারেলস্ লিমিটেড নামে কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। ব্যস্ততম মহাসড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। গাজীপুর শিল্পপুলিশ…

বিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : তারেক রহমানবাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এরপর র‌্যালি উদ্বোধন ঘোষণা করেন বিএনপির এই ধারক-বাহক। তারেক রহমান বলেন, ‘আজকের মিছিল সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার মিছিল। বিএনপির লক্ষ্য জনগণের ভোট নিশ্চিত করা। গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, ‘কোনোভাবেই অন্তর্র্বতী সরকারেকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্র্বতী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে…

বিস্তারিত পড়ুন

রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে। সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার বিষয়টি নিশ্চিত করেছেন নূর হোসেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নগরীর ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, “মোটরসাইকেলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে লালখান বাজারের উদ্দেশে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি যখন ফ্লাইওভারের ফ্রি পোর্ট এলাকায় বাঁক নেয় তখনই এ দুর্ঘটনা ঘটে।” ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবছর তীব্র শৈত্য প্রবাহ আসছে। এসময় দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, চলতি মাস থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে ৮ থেকে ১০টি মৃদু (৮-১০°সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮°সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্য প্রবাহ হতে পারে। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬°সেলসিয়াসে নেমে যেতে পারে। সংস্থাটি জানায়, শীতের পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অবাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি…

বিস্তারিত পড়ুন

 ‘ধর, ধর’ চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়’ “নিত্যপূরাণ” নাটক চলাকালে একদল ব্যক্তির বিক্ষোভের মুখে প্রদর্শনী বন্ধ হওয়ার প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছিলেন নাট্যকর্মীরা। সেই প্রতিবাদ সমাবেশে নাট্যকর্মীদের লক্ষ করে ডিম নিক্ষেপ করেছে একদল ব্যক্তি। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, “নিত্যপূরাণ নাটক” বন্ধের প্রতিবাদে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশ চলছিল। বিকেল পাঁচটার দিকে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। মামুনুর রশীদ বলছিলেন, “সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই ‘নিত্যপূরাণ’ নাটক। যা–ই হোক, আপনারা এসেছেন…।” এরপরই “ধর, ধর” চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়। সে সময়ই সমাবেশের পেছনে অর্থাৎ দুর্নীতি দমন…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪: সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে ইসরাইলের হামলায় বহু সৈন্য আহত এবং সম্পদের ক্ষতি হয়েছে। দামেস্ক থেকে এএফপি এখবর জানায়। সরকারী বার্তা সংস্থা সানা জানায়, ‘মধ্যরাতের পর প্রায় ১২টা ৪৫ মিনিটে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর দিক থেকে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।’ প্রতিবেদনে বিশদ বিবরণ না দিয়ে বলা হয়, ‘অনেক সৈন্য আহত এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।’ ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। যুদ্ধ পর্যবেক্ষক আরও জানিয়েছে, এই অঞ্চলে ইরানের বিপ্লবী গার্ডের সদস্য এবং…

বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানানো হয়। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, সবাই যদি তাদেরকে (অন্তর্বর্তী সরকার) সহযোগিতা করি তাহলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে। বিএনপি তার সংগ্রাম অব্যাহত রেখেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আজকে শপথ নিয়েছি-জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, গত পাঁচই নভেম্বর বিকেলে ওসমান আলী নামক এক ব্যক্তির ইসকন বিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিস রোধে যৌথবাহিনী ওসমান আলী ও তার ভাইকে ওই এলাকা থেকে উদ্ধার করে। এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা যৌথবাহিনীর ওপর এসিড হামলা চালায় এবং ভারী ইট পাটকেলসহ ভাঙা কাঁচের বোতল ছুঁড়তে শুরু করে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর পাঁচ জন ও পুলিশের…

বিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার রায় বৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে এক হাজার ১১৪ জনের রিভিউ আবেদন শুনবে সর্বোচ্চ আদালত। আগামী ৪ঠা ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ২৭তম বিসিএস-এর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১শে জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিন হাজার ৫৬৭ জন। তবে, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০শে মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন পহেলা জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর…

বিস্তারিত পড়ুন

অলরাউন্ডার ক্রিকেটার, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের নয় জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

এক গবেষণায় উঠে এসেছে, দেশের ৪২% তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মতে— বেকারত্বের প্রধান কারণ দুর্নীতি, স্বজনপোষণ, নিয়োগে বৈষম্য, এবং কাজ ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য না রাখা। এই সমস্যাগুলোর কারণে ৫৫% তরুণ বিদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক এক গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০২৩ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩,০৮১ জন তরুণের সাক্ষাৎকার নিয়ে এই গবেষণা করা হয়। এতে উঠে আসে, ২০১৫ সালের তুলনায় এখন দেশকে সঠিক পথে এগোচ্ছে মনে করা তরুণদের সংখ্যা কমে ৫১% হয়ে গেছে, যেখানে ২০১৫ সালে এটি…

বিস্তারিত পড়ুন

দৈনিক জনজাগরণ নিউজ ডেস্ক: ৭ নভেম্বর ১৯৭৫,সদ্য স্বাধীন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর সৈনিকদের সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনন্য গৌরবদীপ্ত এক মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আপামর জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন ৭ নভেম্বর বিপ্লবের মহানায়ক দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এই সেই একই জিয়াউর রহমান, যিনি ২৬শে মার্চ ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বিপর্যস্ত আর নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা আর প্রত্যয়ের প্রতীক হয়ে অসীম সাহসে বিদ্রোহী কন্ঠে উচ্চারণ করেছিলেন “We Revolt’’ আর তার পরপরই তারই প্রত্যয়ী কন্ঠে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। দেশের সকল ক্রান্তিকালে সকল ভয়কে…

বিস্তারিত পড়ুন

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ হলো বৈষ্ণব মতবাদের একটি হিন্দু ধর্মীয় সংগঠন, যারা তাদের আধ্যাত্মিক দর্শন প্রচার করে থাকেন বলে তাদের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। বিশ্বের অনেক দেশে এই সংগঠনের শাখা রয়েছে। সাম্প্রতিক কালে ইসকনের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য আসছিলো। স্থানীয় পর্যায়ে কেউ কেউ সামাজিক মাধ্যমেও ইসকনকে আক্রমণ করে পোস্ট করছিলেন। হাজারী গলির ব্যবসায়ী ওসমান আলীর পোস্টও তেমনই একটি পোস্ট বলে মনে করছেন হাজারি গলির ব্যবসায়ীরা। “মুসলিমদের ধর্মীয় সংগঠন নিয়ে অন্যরা বিরূপ মন্তব্য করলে তাদের যেমন খারাপ লাগা স্বাভাবিক, তেমনি আমাদের ধর্ম বা ধর্মীয় সংগঠনকে অবমাননা করলে কী আমাদের ক্ষোভ হবে না?” বলছিলেন ওই মার্কেটেরই একজন…

বিস্তারিত পড়ুন

তুমুল ব্যস্ত নির্বাচনি প্রচারাভিযান এবং ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই তিনি নতুন প্রেসিডেন্টের দ্বায়িত্ব গ্রহণ করবেন। কয়েক ডজন ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার বিষয়টা দেশটিকে একটা ‘অজানা পরিস্থিতির’ দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউজে পা রাখলে মি. ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া চারটে ফৌজদারি মামলার পরিণতি ঠিক কী হতে পারে – সে বিষয়ে আলোচনা করা যাক। মুখ বন্ধ…

বিস্তারিত পড়ুন

মো.এমরুল ইসলামমনোহরদী প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে খালার বাড়িতে স্কুল ছাত্রী আনিকা আলমকে (১৫) হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এই হত্যার রহস্যের কথা জানান তার খালা পাপিয়া আক্তার (৪৫)। আহত পাপিয়ার জ্ঞান ফিরলে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কলেজ পড়ুয়া মেয়ে অর্পার সঙ্গে পরিচয় হয় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শাহজাহান কিবরিয়ার ছেলে সৌদিপ্রবাসী শাহরিয়ার শাহজাহান ফারদিনের। অর্পাকে তার (ফারদিন) সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরে অনুরোধ করেন। কিন্তু পাপিয়া বিয়ে দিতে রাজি ছিলেন না। সোমবার কুলাউড়া থেকে মনোহরদী অর্পার বাসায় আসে শাহরিয়ার শাহজাহান ফারদিন। ওই সময় অর্পা বিশ্ববিদ্যালয় কোচিং ক্লাস করতে নরসিংদী ছিলেন। বাসায় ছিলেন তার মা ও খালাতো…

বিস্তারিত পড়ুন

মো: কামাল মোল্লাভ্রম্যমান প্রতিনিধি নড়াইল জেলা! নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ জয়নুল আবেদীন এবং এসআই(নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে ৩০(ত্রিশ) টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮০,০০০/- টাকা উদ্ধার করা হয়। অদ্য ০৫/১১/২০২৪ খ্রিঃ দুপুর ১২ঃ০০ ঘটিকায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দেশের সব শক্তিকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন । তারেক রহমান বলেন, ‘ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টার লিপ্ত রয়েছে। সুতরাং ৫ আগস্টের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি অবশ্যই বাংলাদেশের সব শক্তিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।’ আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বরকে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্যবিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানায়। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো উচ্চতায় যাবে।’ জুলাই-আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে ভাল…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের ৭ জন চিকিৎসক সহ সকল সফরসঙ্গীর ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে। তাঁর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ তাঁকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। তবে, এয়ার এম্বুলেন্স না পাওয়া গেলে তাঁর বিদেশ যাত্রা দুই-একদিন পিছিয়ে যেতে পারে। এ বিষয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে আগামী…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পট পরিবর্তন হলেও বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি বলে মন্তব্য করেছেন।  তিনি এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। গণতন্ত্রকে আবার আঘাত ও নষ্ট করার চক্রান্ত চলছে।’ আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে থাকে। বিএনপি মহাসচিব মির্জা…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ : বিশ্বের কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষমেশ যুদ্ধবাজ ডেমোক্রেটিকদের প্রত্যাখ্যান করে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিশেষ করে এবারের নির্বাচনে ৭টি দোদুল্যমান বা রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোর ভোটারদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার-বাসস’র দায়িত্বপ্রাপ্ত বার্তা সম্পাদক মো. আজম সারওয়ার চৌধুরী প্রবাসী বাংলদেশি নাগরিকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বলেছেন ট্রাম্পই জয়ী হবেন। তারা আরো থেকেই বলে আসছিলেন, ডেমোক্র্যাটরা তামাম দুনিয়াকে রণক্ষেত্রে পরিণত করেছে । প্রবাসীরা হচ্ছেন মাহবুব মোর্শেদ মামুন, আনোয়ার হোসেন চৌধুরী, সুলতানা আজিম, এবং আরিফা রহমান। বাইডেনের দল আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মদতদাতা। মধ্যপ্রাচ্যে সঙ্কট, রাশিয়া-ইউক্রেন-যুদ্ধ, সুদানে গৃহযুদ্ধ…

বিস্তারিত পড়ুন

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবা‌জ (রাহ:) এর মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ক‌রা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মাজা‌রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন মাজারের খা‌দেম জহিরুল ইসলাম। এসময় হামলাকারীরা মজা‌রের দানবাক্স নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনু‌ষ্ঠিত হ‌য় ইসলামী মহাসম্মেলন। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষে এ স‌ম্মেলন‌ে হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মস‌ল্লি অংশ নেন। সকাল নয়টায় মহাসম্মেলন শুরু হওয়ার কথা থাক‌লেও ফজরের পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে আস‌তে থা‌কেন হাজার হাজার ধর্মপ্রাণ মুস‌ল্লি। প‌রে ভোর থে‌কে শুরু হয় আলোচনা। এরই ম‌ধ্যে সকাল…

বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ বাহিনীর সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৭ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি জানান, আগামী ২০ নভেম্বর আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী, এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, আমরা আন্তর্জাতিক…

বিস্তারিত পড়ুন

মার্কসবাদ তথা সমাজতন্ত্র কি ব্যর্থ হয়েছে? সবাই এক বাক্যে বলবে হ্যাঁ। আমি বলব না। বিষয়টি সংক্ষেপে আলোচনার দাবি রাখে। সমাজতন্ত্রের তাত্ত্বিক নেতা কার্ল মার্কস। সমাজতন্ত্রের বাস্তবায়নকারী মহামতি লেনিন, মাওসেতুং, ফিডেল ক্যাস্ট্রো প্রমুখ। লেনিনই প্রথম সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র বাস্তবায়ন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতন্ত্রের ঢেউ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক পার্টিতে পরিণত হয়। কলোনির যাতাকল থেকে মুক্ত হয়ে প্রত্যেক দেশই কমিউনিস্টের দিকে ঝুঁকে পড়ে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা সর্বত্র সমাজতন্ত্রের দাবি ওঠে। এমনকি মুসলিম দেশগুলোতেও। আমেরিকার নেতৃত্বে পশ্চিমা পুঁজিবাদী গোষ্ঠী সমাজতন্ত্র ঠেকানোর জন্য হত্যা, গুপ্তহত্যার আশ্রয় নেয়, সামরিক বাহিনীকে উস্কে দেয়, ধর্মীয় মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা করে। এমনকি মৌলবাদী জঙ্গিগোষ্ঠী সৃষ্টি…

বিস্তারিত পড়ুন

দে‌শের পুঁজিবাজা‌রে বড় দরপত‌নের মধ্য দি‌য়ে লেন‌দেন চল‌ছে। এরই ম‌ধ্যে প্রধান পুঁ‌জিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স ২ শতাং‌শের বেশি প‌য়েন্ট হা‌রি‌য়ে‌ছে। বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেন‌দেন শুরুর প‌র থে‌কেই শেয়ার বি‌ক্রির চা‌পে প‌য়েন্ট হারা‌তে শুরু ক‌রে সূচক। বেলা ১ টা ১৫ মি‌নি‌টে ডিএসইএক্স সূচক ১০৮ প‌য়েন্ট হা‌রিয়ে ৫ হাজার ৭ প‌য়ে‌ন্টে দাঁড়ি‌য়ে‌ছে। এসময় ডিএসইএস সূচক ২ দশ‌মিক ৩৭ শতাংশ এবং ডিএস ৩০ সূচক ১ দশ‌মিক ৯৩ শতাংশ পয়েন্ট হা‌রি‌য়ে‌ছে। পুঁ‌জি হারা‌নোর শঙ্কায় বি‌নি‌য়োগকারী‌দের ম‌ধ্যে শেয়ার বি‌ক্রি ক‌রে দেয়ার প্রবণতাও বাড়‌ছে। এর বিপরী‌তে শেয়ার কেনার প্রবণতা বেশ কম দেখা যাচ্ছে। বেলা ১ টা ১৫ মি‌নিট…

বিস্তারিত পড়ুন

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আটটি গোপন আটক কেন্দ্র খুঁজে পাওয়ার কথা জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। রাজধানীর গুলশানে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে গতকাল কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে আটক কেন্দ্রগুলো কারা পরিচালনা করত তদন্তের স্বার্থে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, ‘আমরা র‌্যাব পরিচালিত একটি সেল পেয়েছি, যেটি ছিল মাত্র ৩ দশমিক ৫ বাই ৪ ফুট। সেখানে আলো ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। একটি ড্রেন ছাড়া কোনো স্যানিটেশন ব্যবস্থাও ছিল না। এমন পরিবেশেই বন্দিদের বছরের পর বছর আটকে রাখা হয়।’ আইন প্রয়োগকারী সংস্থাগুলো…

বিস্তারিত পড়ুন

অভিনেত্রী শমী কায়সারকে উত্তরা ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। এর আগে সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলা করেছিলেন। মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার।…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের ঘটনায় দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেলআবিবে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে জিম্মি চুক্তিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন। গ্যালান্টের স্থলাভিষিক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েল কাৎজকে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। আর গিদেওন সারকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গাজায় হামাসের বিরুদ্ধে ১৩ মাস ধরে ইসরায়েলের যুদ্ধ চলছে। এ যুদ্ধের লক্ষ্যগুলো কী, তা নিয়ে কয়েক মাস ধরে ডানপন্থী লিকুদ পার্টির অভ্যন্তরে গ্যালান্ট ও নেতানিয়াহুর মধ্যে দ্বন্দ্ব চলছিল।  গতকাল এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘মতভিন্নতা ছাড়াও ক্রমান্বয়ে আস্থার…

বিস্তারিত পড়ুন

সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে উল্লেখ করে সরকারের প্রতি তথাকথিত ‘মব জাস্টিস’ কঠোরহস্তে দমনের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ৷ সোমবার সম্পাদক পরিষদের এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয় বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানায়৷ সেই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে দৈনিক পত্রিকার সম্পাদকদের এই সংগঠন৷ আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়৷ সম্পাদক পরিষদ বলেছে, গত ৫ আগস্টের গণ–অভ্যুত্থান ও এর মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতি হলো, সংবাদমাধ্যমের…

বিস্তারিত পড়ুন

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে বন্যাকবলিত মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত চাল বিতরণে সমন্বয়ক, স্থানীয় রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে মতের বিরোধ সৃষ্টি হয়েছে। জানা গেছে বন্যার চাল নিয়ে ফেসবুক পোস্টে চাল চুরির অভিযোগ তুলেছে এক সমন্বয়ক। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরী হয়েছে। সদর উপজেলা পিআইও অফিস সুত্রে জানা গেছে, বন্যা পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কাদির হানিফ ইউনিয়নে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি করে ২.০৫ মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ের মাধ্যমে চাল বিতরণের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করা…

বিস্তারিত পড়ুন

পবিত্র সূরা নূর শরীফ উনার ৫৫ নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে ছলেহ করে; মহান আল্লাহ পাক এই মর্মে ওয়াদা মুবারক দিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে তাদের জমিনের খিলাফত প্রদান করবেন। যেমন তিনি খিলাফত প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয়ভীতি শান্তি-নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। আর এরপর যারা অস্বীকার করবে তারাই ফাসিক। ’ মহাপবিত্র আয়াত শরীফ উনার এই বাণী মুবারক যুগে…

বিস্তারিত পড়ুন

আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি ২৭ হিজরীতে কাতিবে ওহী সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার তত্ত্বাবধানে এবং বিশিষ্ট সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে কাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাধ্যমে সুবিশাল নৌবাহিনী গঠন করার পর মুসলমানরা যখন নৌশক্তিতে বিশ্বব্যাপী সমৃদ্ধ এবং স্বয়ংসম্পূর্ণ হলেন, তখন সাগরবক্ষে প্রবল প্রতাপ ও প্রতিপত্তির সাথে একের পর এক বিজয়াভিযান পরিচালনা করতে লাগলেন। তামাম দুনিয়ার সাগর মহাসাগরে মুসলিম রণতরী দৃশ্যমান হতে থাকলো। পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসীয়দের ও পরবর্তী মুসলিম সালতানাতগুলোতেও শোভা পেতে থাকলো শক্তিশালী নৌবহর। ————— আব্বাসীয় শাসক হারুনুর রশীদের এক খোরাসানী আরব কমান্ডার ছিলেন। যার নাম ছিলো ইব্রাহিম ইবনুল আগলাব। শাসনকার্যে দক্ষতার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে এক হাজার ৬০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারক মইনুল ইসলাম চৌধুরী। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে কমিশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে এক হাজার ৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে। ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তিনি আরো বলেন, গুম হওয়া ২০০ শ’র বেশি মানুষকে এখনো ট্রেস করা সম্ভব হয়নি। এছাড়া অভিযুক্তদের…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো। এনবিআরের এই প্রজ্ঞাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো গ্রামীণ ব্যাংক কি এই প্রথম এমন করমুক্ত সুবিধা পেয়েছে? জবাবে এনবিআরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ করে বিগত আওয়ামী লীগ সরকার। এনবিআরের চেয়ারম্যান…

বিস্তারিত পড়ুন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আগামী সপ্তাহ থেকে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। তার আগে সেখানকার নির্বাচনি প্রচারে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ গুরুতর ইস্যু হয়ে উঠেছে। ভারতীয় জনতা পার্টি মাসখানেক আগে থেকে অভিযোগ তুলে আসছে যে, বাংলাদেশ থেকে ওই রাজ্যে ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারী ঢুকে জায়গা-জমি দখল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনি প্রচারে গিয়ে বারবার বিষয়টির উল্লেখ করে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। এবারে তাদের পাল্টা প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি প্রশ্ন তুলেছেন যে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করে ভারতে এসে রয়েছেন! বাংলাদেশের সঙ্গে তাহলে কি বিজেপির…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এখন এবং এর মধ্যেই কিছু রাজ্যে কে জিতেছেন তাও অনেকটা স্পষ্ট হয়েছে। আবার কিছু জায়গায় এখনও ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। সবার দৃষ্টি এখন সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোর একটি – জর্জিয়ার উপর। সেখানে এখন দ্রুত ভোট গণনা চলছে। এই রাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় চল্লিশ লাখ ভোটার। ফল কখন আশা করা হচ্ছে? মঙ্গলবার সন্ধ্যায় ভোট গ্রহণ প্রথম যেখানে বন্ধ হয়েছে সেটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হয়েছিল। আর শেষ যে জায়গায় ভোট গ্রহণ শেষ হয়েছে তা হয়েছে রাত একটায়। প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পর গভীর রাতে কিংবা পরদিন ভোরেই…

বিস্তারিত পড়ুন

বন্ধ করা হয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (জিএনএফএল) কার্যক্রম। কোম্পানিটির পরিচালক শাহীন আক্তার চৌধুরী ডিএসইকে জানান, শ্রম অসন্তোষ ও কার্যকরী মূলধন ঘাটতির কারণে কোম্পানির কার্যক্রম বন্ধের বিষয়ে গত ২০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) একটি চিঠি দেওয়া হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ও এমডি যোগাযোগের বাইরে রয়েছেন, এমনকি তারা দেশের বাইরেও থাকতে পারেন। তাদের অনুপস্থিতিতে পর্ষদ সভা আয়োজন ও ব্যাংকের লেনদেনও পরিচালনা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে সংকট উত্তোরণে বিএসইসির কাছে প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হয়েছে বলে জানান এই পরিচালক।

বিস্তারিত পড়ুন

মেয়ের বয়স মাত্র তিন দিন! এখনও নবজাতককে নিয়ে হাসপাতালেই আছেন মা শ্রীময়ী। হাত থেকে স্যালাইনের চ্যানেল এখনও খোলা হয়নি। তবুও সব যন্ত্রণা মেয়ের হাসি মুখ দেখেই সইছেন অভিনেত্রী।  মাত্র ২৬ বছর বয়সেই মা হলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী। বয়সে ২৭ বছরের বড় ও দু’বার ডিভোর্সি পুরুষকে বিয়ে করায় কম কটাক্ষের শিকার হননি শ্রীময়ী। বিয়ের ৮ মাসের মাথায় অভিনেত্রীর মা হওয়ার খবর সেই আগুনেই যেন ঘি ঢেলেছে। গত মার্চে ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। বিয়ের ৯ মাস পূর্তির আগে জীবনের সেরা উপহার পেয়েছেন এই তারকা দম্পতি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রোলিং। তবে সেসব নিয়ে মাথা…

বিস্তারিত পড়ুন

কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব লেনদেনের মাধ্যমে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানতে পেরেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কাও বেড়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন স্যোশাল মিডিয়ায় সক্রিয় সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের ব্যাংকগুলোর গ্রাহকদের হয়রানি করছে। সম্প্রতি বিশ্বব্যাপী সাইবার আক্রমণের প্রবণতা বেড়েই চলছে। বাংলাদেশের ব্যাংকগুলোতেও সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়ার আক্রমণের শিকার হচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে ১৭টি পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয়…

বিস্তারিত পড়ুন

খাগড়াছড়িতে পর্যটকদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন নতুন পর্যটন স্পট মাটিরাঙ্গার দুর্গম জনপদ কাতালমনি পাড়ায় সন্ধান মিলেছে প্রায় অর্ধশত ফুট উচ্চতার ‘তৈলাফাং ঝর্ণা’পাহাড়-নদী, ঝিড়ি আর ঝর্ণাময় সবুজ প্রকৃতি আর বৈচিত্রময় জনগোষ্ঠির এক অনিন্দ্য মেলবন্ধনের জনপদ পাহাড়ী জেলা খাগড়াছড়ি। পর্যটনের অপার সম্ভাবনাময় সবুজ অরণ্য দেশের যেকোনো অঞ্চল থেকে আলাদা মর্যাদা দিয়েছে এ জনপদকে। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের এ পাহাড়ি অঞ্চল পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। এ জনপদ পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয় তেমনি স্থানীয়দের কাছে যেন ‘ভূস্বর্গ’। খাগড়াছড়িতে পর্যটকদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন নতুন পর্যটন স্পট। রিছাং ঝর্ণা, তৈদুছড়া ঝর্ণসহ অসংখ্য ঝর্ণার পর খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম জনপদ কাতালমনি পাড়ায় সন্ধান…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের শাস্তির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠন’। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রতীকী মঞ্চটি তৈরি করা হয়। এসময় ছাত্র আন্দোলনে সব অন্যায় ও অবিচারের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানায় সংগঠনটি।  ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থার দাবি জানান।  পুলিশের সঙ্গে সংঘর্ষে খালাস জামায়াতের ২০০ নেতাকর্মীপুলিশের সঙ্গে সংঘর্ষে খালাস জামায়াতের ২০০ নেতাকর্মীএর আগে রোববার…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ কর্তৃক গত ২ নভেম্বর  অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে খিলক্ষেতে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়।  যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৯২টি মামলা ও ২,২২,০০০.০০ টাকা জরিমানা এবং বিভিন্ন প্রকার সমস্যা জনিত সর্বমোট ছয়টি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিস্তারিত পড়ুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সাথে জড়িত বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইন শৃঙ্খলার অবনতি, মামলার তদন্তে ব্যাঘাতসহ আসামি দেশ ত্যাগ করার আশংকা রয়েছে। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারের নেতা-কর্মীদের উস্কানী…

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাবির বিষফোঁড়া আখ্যা দিয়েছেন ঢাবিয়ানরা। সেই সঙ্গে সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। আগামী সপ্তাহের মধ্যে অধিভুক্তি বাতিলের বিষয়ে কোনো দৃশ্যমান পরিকল্পনা না নেয়া হয়, তাহলে বৃহৎ কর্মসূচি আসবে বলে জানানো হয়। সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। এ সময় দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে সব ভবনে তালা দেওয়ার হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, আগামী সপ্তাহের মধ্যে সাত কলেজর অধিভুক্তি বাতিলের দাবিতে কোনো দৃশ্যমান সিদ্ধান্ত বা পরিকল্পনা না নেওয়া হয়। পরবর্তীতে বৃহৎ কর্মসূচি যাওয়া হবে। সেটি…

বিস্তারিত পড়ুন

প্রথমেই বলতে হয়- ইসকন কিন্তু হিন্দুদের কোন সংগঠন নয়, হিন্দুবেশধারী ইহুদীদের একটি সংগঠন। আবু রুশদের লেখা— “বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা- বাংলাদেশে ‘র’ বইয়ে লেখা আছে-“‘ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদীয়া জেলার পাশে মায়াপুরে। মূলতঃ এটা ইহুদীদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি।”. (বই- বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা- বাংলাদেশে ‘র’ পৃষ্ঠা:১৭১) আপনাদের জেনে রাখা দরকার, ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউইয়র্কে। মাত্র ৫০ বছর আগে, ১৯৬৬ সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম ‘অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ’। অবাক…

বিস্তারিত পড়ুন

ঢাকা, নভেম্বর, ২০২৪ (বাসস) : ফিনল্যাণ্ডের কোম্পানি প্লাস্টিক শীট তৈরির জন্য কক্সবাজারে একটি প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী। ফিনল্যাণ্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়।  বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো ল’হদেভির্তা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত বলেন, ‘ফিনল্যাণ্ডের একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিসাইকেল করে প্লাস্টিক শিটে পরিণত করতে আগ্রহী, যা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।’ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৪ নভেম্বর ২০২৪ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল গতকাল রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ঊক-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকরি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছ। প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। পৌঁছানোর পর, আইওএম-এর প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান। আইওএম-এর সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীেকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৪ : রাত পোহালেই নির্বাচন। এবারের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিসহ মিত্র রাষ্ট্র গুলোর সঙ্গে সম্পর্ক এবং বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দেশটির এত দিন ধরে চলা দৃষ্টিভঙ্গি ও অবস্থানের জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে। যেখানে প্রেসিডেন্ট পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছেন দুই প্রার্থী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান সমর্থিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে,যখন সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে সংকটময় মুহুর্ত কাটাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও ভূ-রাজনীতি। এক দিকে…

বিস্তারিত পড়ুন

মার্কিন নির্বাচনের প্রভাব ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সোনার দাম কিছুটা কমেছে বলে জানা গেছে। গত ৩০ অক্টোবর অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৭৭ ডলার ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি করে। রোববার বেলা ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম অবস্থান করছিল ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, এতে যেকোনো সময় প্রতি আউন্স স্বর্ণের কমতে পারে। বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে…

বিস্তারিত পড়ুন

গাড়িতে বসে মদ পান আর বহনের অভিযোগে রাজধানী থেকে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযান তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন তারা। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। উল্লেখ্য, যৌথ অভিযানে ৯২ টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা…

বিস্তারিত পড়ুন

নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আরিফুল ইসলাম ইমন, মো. আরমান ও মো. রাসেল। এর মধ্যে ইমনের বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল শনিবার ভোরে বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমের পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ধারালো ছুরি ও একটি নম্বরবিহীন কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে পথচারীদেরকে বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছিলেন। গ্রেপ্তার পরবর্তী পুলিশকে তারা এ তথ্য জানিয়েছেন। বন্দর থানার এসআই মো. রাজ্জাকুল ইসলাম রুবেল আজাদীকে বলেন, ঘটনাস্থলে কেন অবস্থান করছেন জানতে চাইল কোনো সদুত্তর…

বিস্তারিত পড়ুন

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় যাত্রীবাহি ইজিবাইক তল্লাশি চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)। আটককৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়। শনিরার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, শনিবার বিকেলে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালীন উখিয়া হতে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। পরে একযাত্রীর কাজ থেকে তল্লাশী চালিয়ে…

বিস্তারিত পড়ুন

অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন। আজ রোববার স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম শহরকে নিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন ডা. শাহাদাত হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিস্তারিত পড়ুন

বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, সেই বিষয়টি আবার তুলে ধরেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এগুলো নিয়ে এখন আলোচনারই কথা ছিল না। কিন্তু সেগুলোকেই আলোচনায় নিয়ে আসা হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সরকারি চাকুরে সাবিহ উদ্দিন আহমেদের স্মরণ সভা শেষে সাংবাদিককে প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। একজন সাংবাদিক বিএনপি নেতাকে বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়েছে এবং দলটিকে নিষিদ্ধ করার করার দাবি উঠেছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জবাবে ফখরুল বলেন, আমি আমার কথা বহু আগেই স্পষ্ট করেছি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। খবর বিডিনিউজের। গত…

বিস্তারিত পড়ুন

যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে বলেও জানান তিনি। গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুবমেলা ২০২৪’র উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এবারের যুব মেলায় সারা দেশ থেকে আসা ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন। খবর বাংলানিউজের। এ সময় অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।…

বিস্তারিত পড়ুন

মৃতের আত্মার শান্তি কামনা করে প্রতিবছর ২ নভেম্বর ‘অল সোলস ডে’ পালন করে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা। এই উপলক্ষে গতকাল শনিবার বিকাল থেকে প্রার্থনা শেষে চট্টগ্রামের পাথরঘাটা জপমালা রানীর গির্জার সমাধিতে ফুল ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ক্যাথলিক খ্রিস্টানরা বিশ্বাস করে, যেসব সমাধিতে মৃতদের জন্য প্রার্থনা করা হয়, তাদের আত্মা স্বর্গে প্রবেশের জন্য স্বাধীন, শুদ্ধ। এজন্য প্রতি বছর ২ নভেম্বর মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিশ্বের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও পালিত হয়েছে ‘অল সোলস ডে’। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন গির্জায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সমাধিস্থলে মোমবাতি জ্বালিয়ে…

বিস্তারিত পড়ুন

কয়লা সংকটে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের ১২শ মেগাওয়াটের দুটি ইউনিটের উৎপাদন গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। পুরো নভেম্বর মাস কয়লা সংকটে এই বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে সব প্রক্রিয়া শেষ করে নভেম্বরের শেষ দিকে কয়লা আমদানি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার। তিনি গতকাল আজাদীকে বলেন, ৩১ অক্টোবর থেকে এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে কয়লা আনা হয়। চুক্তি অনুযায়ী সুমিতমো কর্পোরেশন কয়লার সর্বশেষ সরবরাহ দেয় আগস্টের মাঝামাঝি সময়ে। আগস্ট…

বিস্তারিত পড়ুন

লালমনিরহাট, ৩ নভেম্বর, ২০২৪ (বাসস): শীতকালীন সবজি উঠায় স্বস্তি ফিরতে শুরু করেছে লালমনিরহাটের কাঁচাবাজারে। বেশির ভাগ সবজির দামই চলে এসেছে হাতের নাগালে । কিছুদিনের মধ্যেই সব রকমের শীতকালীন সবজির দাম আরো কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। আজ রোববার সকাল ৯টায় লালমনিহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে পটোল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, ঝিঙে৪০- ৫০টাকা, বেগুন৩৫- ৪০টাকা, ফুলকপি ৪৫-৫০ টাকা ,পেঁপে ১৫-২০, লাউ পিস প্রতি ২০-৩০, মুলা ৩০-৩৫,শসা ৩০-৩৫, শিম পোয়া (২৫০ গ্রাম) প্রতি বিক্রি হচ্ছে ৩০টাকায়, লেবুর হালি ২০টাকা। ধনিয়া পাতা এক পোয়া (২৫০ গ্রাম )২০টাকা, আলু ৬০টাকা, ছোট কোরলা পোয়া (২৫০ গ্রাম)বিক্রি হচ্ছে ২০টাকায়। কিছুদিন আগে এসব সবজির…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৪ : বাংলাদেশে ২০১৮ সালে বাতিল হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের অধীনে থাকা সকল মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস’-এর ট্রায়ালওয়াচ ইনিশিয়েটিভ ও বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। প্রতিষ্ঠান দু’টি যৌথভাবে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। গত ১ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ও আমেরিকান সময় সকালে শ্বেতপত্রটি এই দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন দেশের কঠোর সাইবার আইনগুলোর পুনর্মূল্যায়নের জন্য একটি সুবর্ণ সুযোগ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনটি সাইবার আইনের আওতায় থাকা সকল ‘মতপ্রকাশ সম্পর্কিত’ মামলা প্রত্যাহারের ঘোষণা…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩ নভেম্বর,২০২৪: রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে অক্টোবর মাসে ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মনিরুজ্জামান (৩৪), মো. দুঃখু মিয়া (৩০), মো. জাহাঙ্গীর গাজী (৫৫), মো. আমিনুল ইসলাম (৩০), মো. রাকিব (২৩), মো. মহসিন (৪৬), মো. ইসমাইল হোসেন ওরফে কালু (৩৭), মো. সোহাগ (২৫), মো. আকাশ ইসলাম (২৬), মো. কাউসার (৩৩), মো. সহিদ (৪১), মো. তাজুল ইসলাম (৪২), মো. ইকবাল হোসেন (৩০),মো. রানা (২৩), মো. শরীফ (২৯), মো. মারুফ আকমল সজীব (১৮), মো. হিরা (২১), মো.আলফাজ হোসেন জনি (৩৯), রুবেল (২৫), মো. লিটন (২০), মো. খোকন (৩৮), মো. মানিক (৪১), মো. আমিনুর রহমান…

বিস্তারিত পড়ুন

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫৪ জন সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে পুলিশ সদস্য হলেন ৭৪৭ জন। যাঁদের মধ্যে কনস্টেবল ৪৬৭ জন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ১০৬, উপপরিদর্শক (এসআই) ১৫৭, পরিদর্শক দুজন এবং এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন। বাকি ১৪ জন পুলিশের নায়েব, সুবেদার ও চালক।

বিস্তারিত পড়ুন

ঢাকা, ০ নভেম্বর, ২০২৪ (বাসস) : বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন আজ দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। কামাল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবিধানিক সংস্কার কমিশনের (জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক) দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন। কামাল হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে সংবিধান সংস্কার প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন।…

বিস্তারিত পড়ুন

মো: মজিবর রহমান শেখঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজার ব্র্যাক অফিস এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ।জানা যায়, শুক্রবার দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী আনিকা এক্সপ্রেসের একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২ নভেম্বর, ২০২৪: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করতে শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপনাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ‘ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’ ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিরক্ষা মোতায়েন, যার মধ্যে মাটিতে আমেরিকান সৈন্যদের দ্বারা পরিচালিত একটি টাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে- গত…

বিস্তারিত পড়ুন

ঢাকা, 2 নভেম্বর, ২০২৪ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা  এ এফ  হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান সরকার সমাজে সকল ধরণের বৈষম্য দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছে। জাতির মহান স্বার্থে পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বৈষম্যহীন সমাজে মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে হবেনা। কিংবা গায়ের রঙ…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোন সতর্কতা জারি করেনি। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, ‘বালবেক-হারমেল অঞ্চলে আজকের ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে।’ এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।

বিস্তারিত পড়ুন

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুনমিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছেন ডাইনা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়কে রাস্তা অবরোধের চেষ্টা করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করতে গেলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। তারা জানান, আত্মরক্ষার্থে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ…

বিস্তারিত পড়ুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বিস্তারিত পড়ুন

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সোহেল (৩২) ও মোঃ রাতুল ইসলাম (২১)। দুইজনকেই আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) ভোর পাঁচ ঘটিকায় রামপুরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০৯:৫০ ঘটিকায় রামপুরা ব্রীজের উপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে…

বিস্তারিত পড়ুন

নিউজ ডেস্কঃ ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোসাঃ আনোয়ারা বেগম (৩৭)। গত বুধবার সকাল সাড়ে ১১টায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, ঢাকার নবাবগঞ্জের মোঃ নাসির উদ্দীন ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন দেখে ৬ অক্টোবর দুপুরে সীমা ওরফে রোকসানা আক্তার নামের একজনের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ওইদিন সন্ধ্যায় সীমার কথা মতো বাদী খিলগাঁও থানার টেম্পুস্ট্যান্ডের ১৩৬ দক্ষিণ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করবো। বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে শেয়ারজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সেই চেষ্টা করবো। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য। মিডিয়াম ট্রাম্প ও লং ট্রাম্প পরিকল্পনা হাতে নেওয়া হবে। অর্থ উপদেষ্টা আরো বলেন, তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা…

বিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি আজ এক বিবৃতিতে এ অনুরোধ জানান। বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এবং বিভিন্ন শিক্ষক সংগঠন নানা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় পাওয়া শিক্ষাখাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তিনি বলেন, এ সকল দাবি-দাওয়ার মধ্যে ন্যায্য-অন্যায্য এবং কিছুক্ষেত্রে পরস্পর বিরোধী দাবিও আছে। একটি বৈষম্যবিরোধী দাবি মানলে অন্যান্য ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে। উপদেষ্টা বলেন, শিক্ষাখাতের যে কোনো গুরুত্বপূর্ণ…

বিস্তারিত পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ঐ সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে কোন বাঁধা নেই সাকিবের। আফগানিস্তানের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আগামী ৬ নভেম্বর থেকে সিরিজটি শুরু হবে। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৯ এবং ১১ নভেম্বর। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ বোর্ড সভায় যোগদানের আগে সাংবাদিকদের ফারুক বলেন, ‘যেহেতু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি, তাই ধরে নেয়া যায় সাকিবকে পাওয়া যাবে।’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন সাকিব। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন  ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে। বুধবার ফলকার তুর্ক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে একথা বলেন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন। ফলকার তুর্ক বলেন, জাতিসংঘের…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ : বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকায় এবারের নির্বাচনের আগেই ব্যাপক সহিংসতা, ফলাফল পাল্টানোর চেষ্টায়, রাজনৈতিক সংঘাতের কারণে দেশটির ভোটাররা আছেন শঙ্কায়। হঠাৎ করেই রাজনৈতিক সহিংসতা নিয়ে সাধারণ ভোটাররা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ও রাজনৈতিক সহিংসতার কারণে ভোটারদের মধ্যে দেশের গণতন্ত্র নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এনওআরসি,সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর এক জরিপের ফলাফলে দেখা গেছে,আমেরিকার নিবন্ধিত ভোটারদের ৪০ ভাগই বলেছেন, তারা নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টায় সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন কেবলমাত্র নির্বাচনে কারচুপি হলে…

বিস্তারিত পড়ুন

মো : কামাল মোল্লাভ্রম্যমান প্রতিনিধি নড়াইল জেলা! অদ্য ২৯ অক্টোবর’২৪ (মঙ্গলবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর ১ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ নিয়োগের প্রথম প্রহরে চাকরি প্রত্যাশীদের পুলিশ লাইনস্ গেটের বাহিরে পুলিশ লাইনস্ স্কুল মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরবর্তীতে একজন একজন করে প্রার্থীদের শারীরিক মাপ পরীক্ষা করে পুলিশ লাইন্সের ভিতর প্রবেশ করানো হয়। প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইনস্ মাঠের ভেতরে কোটাভিত্তিক বিভিন্ন লাইনে দাঁড়ায়। সেখান থেকে সুশৃংখলভাবে উচ্চতা, ওজন ও বুকের মাপে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্রের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদেরকে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হয়।…

বিস্তারিত পড়ুন

রিফাত আরেফিন (যশোর প্রতিনিধি )যশোরে ওষুধ ব্যবসায়ীকে গণধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা ঘোপের সোহাগসহ ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। এরআগে গত ২১ অক্টোবর ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন। সেই মামলায় আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম কবীর মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। সোহাগ যশোর শহরের ঘোপ ধানপট্টির জলিল মিয়ার ছেলে। অন্য আসামিরা হলেন-রাজবাড়ির পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুন্নাফ সরদারের ছেলে ও যশোর শহরের খড়কির ইউনুস আলী, মাগুরার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ- “অন্তর্বর্তী সরকারকে বিদেশীদের কাছে দেশ বিক্রির অধিকার দেয়া হয়নি” বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে মুসলিম নাগরিক সমাজ। আজ ৩০ অক্টোবর, ২০২৪ ইং রোজ- বুধবার, রাজধানীর মালিবাগ মোড় ফালইয়াফরাহু চত্বরে এক প্রতিবাদ সভায় তারা এই বক্তব্য জানান। বক্তারা বলেন, জাতিসংঘের কথিত মানবাধিকার কমিশন সাম্রাজ্যবাদীদের একটি কালো হাত। এরা মানবাধিকারের নামে বিভিন্ন দেশে সমকামীতা, নাস্তিকতার মত কুফরী মতবাদ জারি করে এবং ঐ দেশের সাম্রাজ্যবাদীদের ক্ষমতা পাকাপোক্ত করে। আলোচকগণ বলেন, সাধারণ জনগণের জীবনের বিনিময়ে কষ্টে অর্জিত এই নতুন স্বাধীনতা। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে দ্রুত নির্বাচন দেয়ার জন্য। কিন্তু বিদেশী সাম্রাজ্যবাদীদের কাছে দেশ…

বিস্তারিত পড়ুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই এই সরকারের প্রধান কাজ। জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তিন-চারটি বিষয়ে সংস্কার করলেই আপনাদের প্রধান দায়িত্ব পালন হয়ে যায়। এর মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। সেজন্য স্বৈরাচারী সরকারকে হটানো হয়নি, অবশ্যই আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই। যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার রাজধানীর মগবাজারের নয়াটোলা পার্কসহ আমবাগান, চেয়ারম্যান বাড়ী এবং ওয়ারলেস এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট…

বিস্তারিত পড়ুন

মোঃ মাসুদুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল সদর উপজেলাধীন তুলরামপুর ব্রিজের নিচে গরুর চোর সন্দেহ গণপিটানিতে তিনজন নিহত, সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় দীর্ঘদিন ধরে তুলরামপুর গ্রামের গরু চুরির ঘটনা চলমান রয়েছে এর ধারাবাহিকতায় গতরাতে তুলারামপুর গ্রামের মোঃ বখতিয়ার তরফদার পিতা-মৃত সিদ্দিক তরফদার এর বাড়িতে গরু চুরি করতে গেলে তাদের উপস্থিতির টের পেয়ে সাধারণ জনতা তাদের উপর চড়া হয়ে লাঠি শুটা দিয়ে উপর্যপুরী আঘাত করতে থাকে এতে ঘটনাস্থলে নিহত হয় । তাদের নিকট থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে দুইজন ব্যক্তির নাম পরিচয় জানা যায় তাদের একজনের নাম নূর-নবী বয়স ৩৫ ও দুলাল বয়স ৩২ অপরজনের নাম জানা যায়নি। নড়াইল থানা পুলিশ…

বিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।

বিস্তারিত পড়ুন

অধিভুক্ত সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা। যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, উপস্থিত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না…

বিস্তারিত পড়ুন

ঢাকার আশুলিয়ায় উত্তর ভাদাইলে সৎ ছেলেকে হত্যার পরিকল্পনা করে নিজেদের ফ্লাটে ভাড়াটে খুনি ও সন্তানের হাতে স্বামী ও চার বছরের কন্যা সহ হত্যার শিকার হন স্ত্রী স্বপ্না বেগম। তারা হলেন-ভিকটিম মিজানুর রহমান বাচ্চু (৫৩), তার ৪র্থ স্ত্রী স্বপ্না বেগম (২৮) ও মেয়ে জান্নাতুল (৪)। হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ জড়িত আসামী ১। তরিকুল ইসলাম @ তারেক @ হৃদয় (২৮) এবং ২। তানভীর হাসান হিমেল (২২) দ্বয়কে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা। ভিকটিমগণ তাদের নিজেদের ৪তলা ভবনের ৪র্থ তলার ফ্লাটে বসবাস করতেন। একই ফ্লাটের অন্য রুমে ভিকটিম মিজানুর রহমান বাচ্চুর পূর্ব পরিচিত তরিকুল ইসলাম @ তারেক @ হৃদয় (২৮) বসবাস করতেন। গত…

বিস্তারিত পড়ুন

নিউজ ডেক্স,অক্টোবর ২০২৪, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। নানা রঙের ফেস্টুন ব্যানার নিয়ে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।গত ২৮ অক্টোবর সোমবার সারাদেশে অসংখ্য জনকল্যাণমুখী কর্মসূচি পালিত হয়, নানান কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা এর মধ্যে অন্যতম, সারাদেশে প্রতিটি উপজেলায় এবং ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ হয় প্রতিটি স্থানে স্থানে। ৪৬ তম কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে ঢাকা ক্যান্টনমেন্ট থানা, নির্বাচনী আসন নং ঢাকা-১৭ এর ক্যান্টনমেন্ট থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হয়ে নেতৃত্ব দেন আরিফুল ইসলাম তুহিন এবং মইনুল ইসলাম অমি সহ প্রায়…

বিস্তারিত পড়ুন

হিমেল মিয়ামনোহরদী উপজেলা প্রতিনিধি। নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে আমরা সেই সুযোগ দেবো না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরো বলেন,বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আর কোনো বিপ্লব, আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার মনোহরদী উপজেলায় পৌর এলাকার ডাকবাংলো রোডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ…

বিস্তারিত পড়ুন

শিক্ষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সবিতা রানী বালা প্রধান শিক্ষক ৮৫ নং চর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে উপজেলা চত্বরে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয় বিগত ১৯-১০ ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার বিগত রাতে উপজেলায় ৮৫ নম্বর চার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব সবিতা রানীবালা দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন এর প্রেক্ষিতে আয় ২৮ অক্টোবর সোমবার বেলা দশটায় লোহাগড়া উপজেলা শিক্ষা বৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদে জানাই লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন হায়াতুজ্জামান প্রধান শিক্ষক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মোঃ হান্নান বিশ্বাস প্রধান শিক্ষক…

বিস্তারিত পড়ুন

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। দেশের দ্বিতীয় বৃহত্তম শাক সবজির কাচা বাজার কুমিল্লার নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খাজনা- টোলের নামে ব্যবসায়িদের বাধ্য করা হয় টাকা দিতে । এমন অভিযোগের পর রবিবার টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় বাজারে এসে কর্মকর্তারা জানান নিমসারের সকল প্রকার খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন। ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা এবং টোলের নামে প্রতিটি পণ্য থেকেই অমানবিকভাবে তিন দফায় চাঁদাবাজি করে আসছে একটি চক্র। যে কারণে খুচরা ব্যবসায়িদের পাইকারি মূল্যে বেশি দামে কিনতে হয় শাক সবজি। অবাধে চাঁদা আদায়ের অভিযোগে রবিবার সকালে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। ব্যবসায়িদের অভিযোগ শোনার পর…

বিস্তারিত পড়ুন