Author: আবু নাছের অর্পণ

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ পাওয়া যায় না। তবে সাপ্তাহিক চলতি মাসে টানা ৩ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এরমধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি, আরেকদিন দুর্গাপূজার ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর (রোববার) দুর্গাপূজার (বিজয়া দশমী) সাধারণ ছুটি। এর আগের দু’দিন ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে একটানা ৩ দিন ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। 

বিস্তারিত পড়ুন

প্যারিস, ৩০ সেপ্টেম্বর ২০২৪ (বাসস/এএফপি) : ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষনা দিয়েছেন। এর মাধ্যমে দেশের হয়ে গ্রীজম্যানের ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি হলো।এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর বয়সী ফরাসি সহ-অধিনায়ক গ্রীজম্যান বলেছেন, ‘ফুটবল ক্যারিয়ারকে শেষ করার ঘোষনা দিচ্ছি। এর সাথে অনেক সুন্দর স্মৃতি জড়িত রয়েছে।’এ্যাথলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড ২০১৪ সালের মার্চে ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন। দীর্ঘ সময়ে খেলেছেন ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ। সাবেক সতীর্থ হুগো লোরিস (১৪৫) ও ১৯৯৮ বিশ্বকাপ জয়ী লিলিয়ান থুরাম (১৪২) গ্রীজম্যানের থেকে এগিয়ে এই তালিকায় শীর্ষ দুই স্থানে রয়েছেন। জাতীয় দলের জার্সিতে ৪৪ গোল করে ফ্রান্সের…

বিস্তারিত পড়ুন

বৈরুত (লেবানন), ১ অক্টোবর, ২০২৪ (বাসস ডেস্ক): ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করেছে।দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এ কথা জানিয়েছে।ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দেশটির সীমান্তে শত্রু সৈন্যদের লক্ষ্যবস্ত করার ঘোষণার পর ইসরাইল সুনির্দিষ্ট এই স্থল অভিযান শুরু করেছে।লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দক্ষিণ বৈরুতে ইসরাইল অন্তত ছয়দফা হামলা চালিয়েছে।এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, রাজধানী দামেস্কের আশেপাশেও ভয়াবহ হামলা চালানো হয়েছে।সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরাইল এ হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ’র বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছে।ইসরাইলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলার সমর্থনে স্থল অভিযানও শুরু হয়েছে।এর আগে ইসরাইলের রাজনৈতিক…

বিস্তারিত পড়ুন

ঢাকা : উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও পরামর্শ করার পর রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত অন্তর্বর্তী সরকারের ছয়টি কমিশন পুরোদমে কাজ শুরু করবে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে, এরপর ছয়টি কমিশন পুরোদমে তাদের কাজ শুরু করবে। কমিশনগুলোর কার্যক্রম ২০২৪ সালের ১ অক্টোবর থেকে পুরোদমে শুরু হওয়ার কথা ছিল।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা শুরু করবে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের যোগদান সম্পর্কে আলম বলেন, এটি ছিল ‘খুব সফল, ঐতিহাসিক ও অত্যন্ত ইতিবাচক মাইলফলক। নিউইয়র্কে চারদিনের…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর সোমবার অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারতে পালিয়ে যান যখন হাজার হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব ও নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করে দলে দলে তার বাসভবনে ঢুকে পড়ে। ইউনূস গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগদান করার প্রেক্ষিতে প্যারিসে আবস্থানকালে প্রায় ৫ হাজার মাইল দূর থেকে এসব ঘটনা দেখছিলেন। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তখন অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে সম্ভাব্য কারাবাসের…

বিস্তারিত পড়ুন

“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড”- বক্তব্য নিয়ে সমাবেশের আয়োজন করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা। সম্প্রতি ভারতের মহরাষ্ট্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার মুবারক শানে মানহানী করে বক্তব্য দেয় রামগিরি নামক এক মুশরিক কুলাঙ্গার। তার ঐ বক্তব্যের প্রতিবাদে আজ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ঈসায়ী, রোজ- শনিবার রাজধানীর প্রাণকেন্দ্র মালিবাগ মোড়ে ফাল ইয়াফরাহু চত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার আহবায়ক বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয়। উনার…

বিস্তারিত পড়ুন

আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। আজ শনিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন শঙ্কায় শোভাযাত্রায় বাঁধা দেওয়া হয়েছে বলে ওসি জানান। এর আগে, কলেজের শহীদ মিনার চত্বরে কেক কেটে শেখ হাসিনার ৭৮তম…

বিস্তারিত পড়ুন

সেনাবাহিনী-পুলিশ, রাজনৈতিক নেতা এবং পূজা কমিটির সম্মিলিত উদ্যোগে মণ্ডপের স্থান বদল করে ঢাকার উত্তরায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার আপাত অবসান হয়েছে। এবছরের দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার উত্তরায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেখানকার কয়েকটি সেক্টরের মাঠে পূজা মণ্ডপ তৈরি না করার দাবিতে গত কয়েক দিন মানববন্ধন ও মিছিল করেছে স্থানীয় মুসলমানরা। যার প্রেক্ষিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মুসলমানদের একাংশের মধ্যে এক ধরণের উত্তেজনা বিরাজ করছিল।তবে, শেষ পর্যন্ত সেনাবাহিনী-পুলিশ ও রাজনৈতিক নেতা এবং পূজা কমিটির সম্মলিত মিটিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়। মিটিং-এ এবছর ১১, ১৩ ও ৩ নম্বর সেক্টরের পরিবর্তে ৭…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে আলাদা করে ‘তথাকথিত স্বাধীন’ হিসেবে প্রতিষ্ঠা করতে আমেরিকা ও ভারতের যৌথ মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছে ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে দিল্লি বা ওয়াশিংটনের কোনো ফর্মুলা মানতে নারাজ বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে দেশবিরোধী উপজাতি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এমন দাবি জানান। এ সময় তারা পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে এবং বাংলাদেশের অখণ্ডতা রক্ষার্থে ৭ দফা দাবি জানান। বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে আদিবাসী ও জুম্ম শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙালিদের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগের পুনরাবৃত্তি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দল ঝাড়খন্ড রাজ্যে সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলানোর হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা।  গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এমন হুঁশিয়ারি দেন প্রভাবশালী এই নেতা। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ‘পরিবর্তন যাত্রা’ আগামী ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দেবে। অমিত শাহ বলেন, আমি সবার কাছে ঝাড়খন্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আবেদন জানাচ্ছি। আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিককে উল্টো করে ঝুলিয়ে রেখে একেবারে…

বিস্তারিত পড়ুন

দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রফতানির অনুমোদন) দিয়েছে। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন। নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপড়েন তৈরি হয়। এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস। তি‌নি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ওইদিন রাতে দেশের উদ্দেশে রওনা করবেন ড. ইউনূস। এর আগে গত ১২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিস্তারিত পড়ুন

সারা দেশের নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। ইসি কর্মকর্তারা জানান, ওই সভায় ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে জারিকৃত পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজকরণের মাধ্যমে হয়রানি ও দালালমুক্ত করা, সেবা গ্রহীতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজিকরণ করে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দিয়েছেন তিনি।

বিস্তারিত পড়ুন

২২ সেপ্টেম্বর, ২০২৪ : রবীচন্দ্রন অশ্বিনের বোলিং নৈপুন্যে চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। রান বিবেচনায় ভারতের কাছে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার টাইগারদের।ভারতের ছুঁড়ে দেওয়া ৫১৫ রানের টার্গেটে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪০ রানে শেষ ৬ উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৮ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারের স্বাদ দেন অশি^ন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অশি^ন। ম্যাচ সেরা হন অশ্বিন।চেন্নাইয়ে ৫১৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান করেছিলো বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে আরো ৩৫৭…

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  দেশনায়ক তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশে আছে। তাদের চিহ্নিত করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আজ শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্মরণসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব অবিস্মরণীয় উল্লেখ করে আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহিদদের আত্মত্যাগ আমাদের কাজে লাগাতে হবে। ২৪ এর গণবিপ্লবের মাধ্যমে দেশ স্বৈারাচার মুক্ত হলেও আমাদের আরো অনেক পথ বাকি। সেপথ ভালোভাবে পাড়ি…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৪ : অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় রোববার প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র লড়াইয়ে এগিয়ে রয়েছেন প্রধান মার্কসবাদী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়াকা। নির্বাচনটি অজনপ্রিয় আইএমএফ বেলআউটের ওপর গণভোটে পরিণত হয়েছে।শনিবারের ভোটের প্রাথমিক ফলাফলে দৃঢ়ভাবে বোঝা যাচ্ছে যে ৫৫ বছর বয়সী অনুরা কুমারা দিসানায়াকা ছোট দ্বীপ রাষ্ট্রটির প্রথম বামপন্থী কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপ্রধান হবেন। কলম্বো থেকে এএফপিকে এ খবর জানায়।১ কোটি ৭১ মিলিয়ন ভোটারের দেশটিতে প্রায় ৭৬ শতাংশ ভোট পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের পরে চূড়ান্ত ফলাফল প্রত্যাশা করা হচ্ছে। পোস্টাল ব্যালটে দিসানায়কের দৃঢ় প্রদর্শন, সমগ্র নির্বাচকমন্ডলীর জন্য একটি সঠিক ইঙ্গিত হিসেবে বিবেচিত, তিনি জিতবেন এমন প্রত্যাশাও বাড়িয়েছে।নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক তৃতীয়াংশ ব্যালট…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২১ সেপ্টেম্বর : স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে  যাচ্ছেন।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।এর আগে সরকার পার্বত্য চট্টগ্রামে ১৮ সেপ্টেম্বর বুধবার জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তী কালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে  বিভিন্ন স্থানে হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করে।শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ বেতারে ফের উর্দু সার্ভিসের সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা হয়েছে। তালিকাভুক্ত শিল্পীদের আবেদনের প্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুসারে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সভা আয়োজনের কথা জানানো হয়। বেতারের পরিচালক শাহানাজ বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্জ, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচার করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়। বিশ্বের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। উদ্ভুত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

বিস্তারিত পড়ুন

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দেয় পুলিশ। ঢাবি ও জাবিতে সংঘবদ্ধ পিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় সংস্থাটি জানিয়েছে, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ঐ ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না…

বিস্তারিত পড়ুন

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের হোসেন মেম্বারের ছেলে ইসলাম শাহিদুল ১১ সেপ্টেম্বর ভারত ভ্রমণে যান। ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে তিনি কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যান দুবাই যাওয়ার উদ্দেশ্যে। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন এবং তার মোবাইল ফোন নিয়ে চেক করে ভিসা বাতিল সিল মেরে দেয় ইমিগ্রেশন।  ইসলাম শাহিদুল বলেন, আমি ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে কলকাতা নেতাজী সুভাসচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে; এ সময় ইমিগ্রেশন পুলিশ আমাকে আটক করে আমার মোবাইল ফোন নিয়ে নেয়, প্রায় দুই ঘণ্টা আমার মোবাইল ফোন চেক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্ট পায় এবং…

বিস্তারিত পড়ুন

৩৩৯ রানে দিন শেষ করল ভারত। চেন্নাই যেন কাউকেই হতাশ করতে চাইলো না। একই দিনে দুই দলেরই সাফল্য ও ব্যর্থতার গল্প লেখা হলো এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দলীয় দেড়শোর আগেই ৬ উইকেট তুলে নিয়ে স্বাগতিক ভারতকে কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ। অথচ দিনের শেষ সেশনে সেই বাংলাদেশকেই কোথাও খুঁজে পাওয়া গেল না। ভারতও ফায়দা তুলেছে কড়ায় গণ্ডায়। দিনের শেষ সেশনে ৩২ ওভারের খেলা হয়েছে। এ সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৩ রান। উইকেটের পতন হয়নি একটিও। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারত আর কোনো উইকেট না হারিয়েই ৩৩৯ রানে দিন শেষ করেছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে। ১১২…

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল (৩০) প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি ছাত্রলীগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান। আরিফুজ্জামান আল ইমরান লেখেন, তোফাজ্জল আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত…

বিস্তারিত পড়ুন

বিভিন্ন দেশের দূতাবাসে ভিসা আবেদনের জন্য বাংলাদেশের নাগরিকদের ডাবল এন্ট্রি ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত সরকার। দেশটির এমন ‘উদ্দেশ্যপ্রণোদিত আচরণে’ চরম ভোগান্তিতে পড়েছেন চলমান শিক্ষাবর্ষে পর্তুগালসহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া শিক্ষার্থী ও দেশটির প্রবাসীদের পরিবারের সদস্যরা। সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। সে অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। কোনো বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রমও। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারলেও, বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনই জমা দিতে পারেননি বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে ঝুঁকিতে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীর ভবিষ্যৎ। এদিকে একই কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসীর স্বজনরা।…

বিস্তারিত পড়ুন

ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ভারত এবং এর আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ বৈঠক শুরু হবে বলে জানা গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা।’ প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি…

বিস্তারিত পড়ুন

ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৫ হাজার লোকের রান্না

বিস্তারিত পড়ুন

রাজধানীর বঙ্গবাজারে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়া ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসান। তাদের দোকানে ডেকে নিয়ে কাউন্সিলর চামেলীর অনুসারীরা হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। হামলায় এক শিক্ষার্থীর আঙুল কেটে ফেলা হয়েছে এবং এক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বঙ্গমার্কেটের বঙ্গ ইসলামিয়া মার্কেটের দোতলায় এমন ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ঘটনাস্থলে তাদের নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনায় অভিযুক্তরা হলেন— শাহবাগ থানার…

বিস্তারিত পড়ুন

আরবী ছফর মাসে শেষ বুধবারকে আখেরী চাহার শোম্বাহ বলা হয়। এদিন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অসুস্থতা থেকে সুস্থতা শান প্রকাশ করেন। এই বিশেষ দিনে উম্মতদের কিছু সুন্নতী আমল রয়েছে। আমলসমূহ- আখেরী চাহার শোম্বাহ শরীফ তালাশ করা তথা এ মাসের শেষ বুধবার কবে তার ফিকিরে থাকা।  এ দিন সকালে (সকাল ৯.৩০মি. এর আগে) গোসল করা। পরিবারের সকলের খোজ খবর নেয়া। রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা করা। খুশি প্রকাশ করা। হাক্বীক্বীভাবে শুকরিয়া আদায় করা। সাধ্যমতো হাদিয়া করা। গরিব-মিসকিনদেরকেও দান সদকা করা। এ মাসে চিকিৎসা করা, স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদি। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান…

বিস্তারিত পড়ুন

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তাগণের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে বারিত করার অনুরোধ করেছে।প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত আজ এক পত্রে এ অনুরোধ করা হয়।পত্রে বলা হয়, প্রজাতন্ত্রের বেশ কিছু কর্মচরী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন। এমনকি, কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ব্যাংক-বীমা, কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধিযাচন করে গাড়ি আনা হচ্ছে।এতে আরো বলা হয় এছাড়াও, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা- ২০২০-এর আওতায় গাড়ির ঋণ সুবিধাপ্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ভাষানটেক, ঢাকা :ভাষানটেক থানা এবং কাফরুল থানার নিজস্ব প্রতিনিধি জানান, মোহাম্মদ হাসান আলী মোল্লা, ওরফে হাসান মোল্লা অত্র ভাষানটেক থানার বাসিন্দা। দেশের বাড়ি গোপালগঞ্জে।আওয়ামী লীগ এর নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল পেশীশক্তি ব্যবহার করে হয়রানি সহ এমন কোন এহেন কর্মকান্ড নাই যে তিনি মানুষের সাথে করেন নাই। অন্য সাধারণ মানুষের জমি দখল করে দোকানপাট তৈরি, জমি দখল করে বিক্রয়, জায়গা-জমির কাগজপত্র জাল জালিয়াতি করে প্রতারণা করা সহ নানান রকমের লুটতরাজের মহানায়ক ভূমিদস্যু হিসাবে গণমানুষের কাছে এক বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়ান। তার স্থায়ী নিবাস গোপালগঞ্জ হওয়ার সুবাদে এবং বিগত আওয়ামী লীগ সরকার হওয়ার কারণে প্রভাবশালী শেখ সেলিম…

বিস্তারিত পড়ুন

দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণশক্তির ছিল না। যেকোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্টে আছে ১০ উইকেটের জয়। অন্যদিকে নিজেদের ইতিহাস দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ সহজেই জিতেছে। দুই ওপেনার…

বিস্তারিত পড়ুন

ঢাকা: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে।বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাথে সাক্ষাৎ করতে এলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।লে. জেনারেল জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। তাই সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে।’তিনি জানান, সাক্ষাৎকালে দু’’দেশের মধ্যে মানবপাচার প্রতিরোধ, কৃষি পুনর্বাসন ও বীমা, পুলিশ বাহিনীর…

বিস্তারিত পড়ুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের ভিডিও ধারণ করায় তাকে বহিষ্কার করা হয়। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগস্ট বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৪: বিভিন্ন অভিযোগে মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন সাবেকপ্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক চারটি ও তোফাজ্জল হোসেন একটি মামলায় তাকে খালাসের আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, এসব মামলায় আজ চার্জ শুনানির দিন ধার্য ছিল। বাদী পক্ষ হাজির না হওয়ায় আমরা খালাস চেয়ে আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে এসব মামলা থেকে খালাস দেন।জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এবি সিদ্দিকীর আনা একাধিক মামলাসহ মানহানির পাঁচ মামলায় খালাসের এ রায় দিয়েছেন আদালত।আজ মামলার বাদীরা আদালতে হাজির…

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জিততে হলে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের শেষ দিন ১০ উইকেট হাতে নিয়ে আরও ১৪৩ রান করতে হবে সফরকারী বাংলাদেশকে। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৮৫ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ। আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে আগেভাগেই দিনের খেলার ইতি ঘটে।যদিও দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ। কারন সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিলো টাইগাররা।  প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে তৃতীয় দিন ২৬২ রানে অল আউট হয়েছিলো বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৯ রান তুলেছিলো পাকিস্তান।…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৪ : রাজনৈতিক পট পরিবর্তনে দেশের অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। তারই অংশ হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ক্রীড়াঙ্গনে অনিয়ম, দূর্নীতি ধরিয়ে দেবার জন্য সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টের উপর জোড় দেবার আহবান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতারও আহবান জানিয়েছেন। দেশের বিভিন্ন মিডিয়ার ক্রীড়া বিভাগের প্রধান, যুগ্ম ক্রীড়া সম্পাদক, দেশের শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সুচিন্তিত মতামত এসময় সাংবাদিকদের কাছ থেকে উঠে এসেছে। যার আলোকে পদক্ষেপ গ্রহণের আশ^াস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা…

বিস্তারিত পড়ুন

কুমিল্লা (দক্ষিণ), ৩ সেপ্টেম্বর, ২০২৪ : ভয়াবহ বন্যায় জেলার মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ উৎপাদনে কুমিল্লা জেলা বাংলাদেশে তৃৃতীয় অবস্থানে রয়েছে।এখানে নদ-নদী, পুকুর, দিঘী, জলাশয় ও প্লাবণ ভূমিতে জেলার চাহিদার দ্বিগুণের বেশি মাছ উৎপাদন হয়। কিন্তু এবারের চলমান বন্যায় মৎস্য  উৎপাদনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাথমিকভাবে এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা নিরূপণ করা হয়েছে। ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন মাছ চাষীরা। আজ মঙ্গলবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, চলমান বন্যায় জেলার মোট ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৪ : ২০১০ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বিগত ১৪ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আশানুরূপ অগ্রগতি হয়নি।আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে পর্যালোচনা সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০১০ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু এর ফল পায়নি দেশের…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ও ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার সদর উপজেলা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজুল করিম রিয়াজ, কাজী সাকিব, সাদমান সাকিব শুভ, পৌর ছাত্রলীগের সদস্য হিমেল আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সদস্য কাজী বাপ্পী, সাগর আহম্মেদ সোহান বক্তব্য দেন। শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, তাকে দ্রুত দেশে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৪ : যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের এমন মনোভাবের কথা তুলে ধরেন।ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।সাক্ষাৎকালে হেলেন লাফেভ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আগামীতে দিনগুলোতে…

বিস্তারিত পড়ুন

ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে।এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন। দেশীয় ফলনের বাইরে ৩০ শতাংশ চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে ১৪০ টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এই চারদেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার মেট্রিক…

বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দেবগ্রামে রাস্তার পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বলেন, ভোরে আমরা কয়েকজন দেবগ্রাম ইউনিয়নের বটতলার মওনা রাস্তার পাশের জঙ্গলে গলাকাটা যুবকের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে গোয়ালন্দ থানা পুলিশকে খবর দেই। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লাশের পাশে একটি ধারাল বটি ও একটি মোজোর (ড্রিংস) বোতল পাওয়া গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস বলেন, লাশের পরিচয় এখনো…

বিস্তারিত পড়ুন

ভিসা না পেয়ে রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে গত ২৬ আগস্ট বিক্ষোভ করেন অসংখ্য ভিসাপ্রত্যাশী। ওইদিন স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বলতে থাকেন- ‘এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নই‌লে টাকা ফেরত দে।’ এ ঘটনার চারদিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তবে, এ কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। তিনি বলেন, ‘আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয়…

বিস্তারিত পড়ুন

প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=1&us_privacy=1—&gdpr_consent=CQCNXkAQCNXkAEsACBENA9EoAP_gAEPgAAIYINJB7C7FbSFCwH5zaLsAMAhHRsAAQoQAAASBAmABQAKQIAQCgkAQFASgBAACAAAAICZBIQIECAAACUAAQAAAAAAEAAAAAAAIIAAAgAEAAAAIAAACAAAAEAAIAAAAEAAAmAgAAIIACAAAhAAAAAAAAAAAAAAAAgCAAAAAAAAAAAAAAAAAAQOhSD2F2K2kKFkPCmwXYAYBCujYAAhQgAAAkCBMACgAUgQAgFJIAgCIFAAAAAAAAAQEiCQAAQABAAAIACgAAAAAAIAAAAAAAQQAABAAIAAAAAAAAEAAAAIAAQAAAAIAABEhCAAQQAEAAAAAAAQAAAAAAAAAAABAAA&addtl_consent=2~70.89.93.108.122.149.196.236.259.311.313.323.358.415.449.486.494.495.540.574.609.827.864.981.1029.1048.1051.1095.1097.1126.1205.1276.1301.1365.1415.1423.1449.1514.1570.1577.1598.1651.1716.1735.1753.1765.1870.1878.1889.1958.2072.2253.2299.2357.2373.2415.2506.2526.2568.2571.2575.2624.2677~dv.&gpp_sid=-1&client=ca-pub-4769737719185716&output=html&h=300&slotname=3054689501&adk=112067015&adf=3053382581&pi=t.ma~as.3054689501&w=360&abgtt=6&lmt=1725083424&rafmt=1&format=360×300&url=https%3A%2F%2Fwww.bd24live.com%2Fbangla%2F738943%3Ffbclid%3DIwY2xjawE_jlBleHRuA2FlbQIxMQABHZg-X0AeoC8_CxnHP_c4jqwTcvdNi1I4-wSTzC7GWYSddx6XnqO0W1dzxQ_aem_szITuOOF9oWrXigiMJxlGw&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&uach=WyJBbmRyb2lkIiwiMTIuMC4wIiwiIiwiQ1BIMjA5NSIsIjEyOC4wLjY2MTMuNTQiLG51bGwsMSxudWxsLCIiLFtbIkNocm9taXVtIiwiMTI4LjAuNjYxMy41NCJdLFsiTm90O0E9QnJhbmQiLCIyNC4wLjAuMCJdLFsiQW5kcm9pZCBXZWJWaWV3IiwiMTI4LjAuNjYxMy41NCJdXSwwXQ..&dt=1725083394935&bpp=16&bdt=1385&idt=29527&shv=r20240828&mjsv=m202408270101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D846d3424597b5713%3AT%3D1719035679%3ART%3D1725083424%3AS%3DALNI_MZx1UZC1QG_41VZCerA4peEm_WOpA&gpic=UID%3D00000e5b4bbd840c%3AT%3D1719035679%3ART%3D1725083424%3AS%3DALNI_MalgCVB-wYugFp2VKTXQXZ9XgZw6Q&eo_id_str=ID%3D1fd0299708e259c5%3AT%3D1719035679%3ART%3D1725083424%3AS%3DAA-AfjZo7Wi3lwt3oe2OTP242mnG&prev_fmts=0x0%2C324x200%2C360x300%2C360x300&nras=2&correlator=2740812691331&frm=20&pv=1&u_tz=360&u_his=1&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=8&adx=-8&ady=1968&biw=360&bih=611&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31086638%2C95331689%2C95338228%2C95341663%2C31086142%2C95340845%2C95341515%2C95341519%2C21065725&oid=2&pvsid=3202183969148626&tmod=888810411&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Flm.facebook.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C611%2C368%2C624&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=1152&bc=31&bz=0.98&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=5&uci=a!5&btvi=2&fsb=1&dtd=30042 জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পেছনে অনেকে ভারতকে দায়ী করেছেন। তবে দেশটির দাবি, বাংলাদেশে বন্যার কারণ ভারি বৃষ্টি। এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছে ভারত। শুক্রবার (৩০ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এর আগে গত ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া ও পানিবণ্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ড. ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে এস আলমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত ১৪টি গাড়ি বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার ওই কারখানা থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। এস আলমের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেওয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থাবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হচ্ছে। গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক এনামুল হক এনাম, কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়িচালকসহ বিএনপির বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আঁধারে কারখানা থেকে একের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর হাজারীবাগ গনকটুলি এলাকায় ছুরিকাঘাতে ইফতিয়ার হোসেন ইমন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন বলে জানা যায়। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গনকটুলি প্রাইমারি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইমন পরিবারের সঙ্গে হাজারীবাগ গনকটুলি মসজিদ গলিতে থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। ইমন একটি কোম্পানিতে চাকরি করতেন। ইমনের বন্ধু জাহিদ হোসেন জানান, সন্ধ্যার দিকে প্রাইমারি স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ইমন। এ সময় একই এলাকার…

বিস্তারিত পড়ুন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুই-তিনজন কর্মকর্তা সহায়তা করছেন। এমনটাই অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীকে আরাফাত উসকে দিয়েছেন দাবি করে আশওয়াদ ইসলাম বলেন, ‘আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন। গুলি শেষ হবে না বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে উসকে দিয়েছেন। যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।’ দেশে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৪ : বন্যা পরিস্থিতিতে পানিতে ডুবে, সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে এখনো একজন নিখোঁজ রয়েছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। আজ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও ৭ জন শিশু মারা গেছে। এদের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে এক জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় এক জন, লক্ষীপুরে এক জন, কক্সবাজার ৩ জন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন।সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলা থেকে প্রাপ্ত…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৪ : পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এক টেলিফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ শুক্রবার টেলিফোনে প্রধান উপদেষ্টাকে তার শুভ কামনা জানান এবং দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যকার সৌহার্দ্য তাদের জনগণের স্বার্থে বাস্তবিক সহযোগিতায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বে একটি বিপ্লবের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় ফোন কল এবং অভিনন্দন বার্তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফকে ধন্যবাদ জানান।অধ্যাপক ইউনূস বাংলাদেশের বন্যার্তদের প্রতি পাকিস্তানের জনগণের সহানুভূতি ও সংহতি জানিয়ে বার্তা পাঠানোর জন্যও…

বিস্তারিত পড়ুন

কালোটাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভা শেষে এই তথ্য জানান। এর আগে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়। গত ৩০ জুন জাতীয় সংসদ অধিবেশনে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘নির্দিষ্টকরণ বিল-২০২৪’ পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে সর্বসম্মতিতে তা পাস হয়।

বিস্তারিত পড়ুন

আমার কাছে সকল প্রমাণ আছে: জয় ২০১৫ সালের ২০ এপ্রিলে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খানসহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। গেল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি করেন ব্যান্ডশিল্পী আসিফ ইমাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। জানিয়েছেন, এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না। এবার মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয়। জানালেন, ওই সময়টাতে তিনি শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। গতকাল বুধবার এক ভিডিওবার্তায় জয় বলেন, ‘জীবনে কখনো কারো গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারো সঙ্গে…

বিস্তারিত পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল। আজ শনিবার যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। ওনার নির্দেশেই আমরা আপনাদের মাঝে এসেছি।’ তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা কখনো বন্ধুর মতো আচরণ করে না। ভারতকে বলব, কোনো…

বিস্তারিত পড়ুন

রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জানা যায়, শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। বাবার নাম আল আমিন শিকদার এবং মা লাকি বেগম। শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি…

বিস্তারিত পড়ুন

মাত্র দুটি অক্ষর কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। এই পৃথিবীতে সবাই সুখী হতে চায় কিন্তু জানে না সুখের পায়রাটা কোথায়? সুখ হৃদয়ের একটি অনুভূতি। ছূফীরা যাকে বলে ‘তাত্মাইন্নুল ক্বুলূব’- হৃদয়ের প্রশান্তি। মানুষের হৃদয় বেশি সময় এটা ধরে রাখতে পারে না। অশান্ত চিত্ত, নফসে আম্মারা শুধু ডালে ডালে ঘুরে বেড়ায়, সুখের সন্ধান পায় না। নফসে আম্মারা হলো অস্থির চিত্ত, কোনো কিছুতে সে সন্তুষ্ট নয়। আরো চাই, আরো চাই হলো তার ইচ্ছা। এ ক্ষুধা মেটানো অসম্ভব। অশান্ত চিত্তকে সুখী করা যাবে না। এর ঊর্ধ্বগতিকে নিম্নমুখী করতে হবে। অতৃপ্ত ক্ষুধা শয়তানের স্বভাব, তৃপ্ত ক্ষুধা হলো মু’মিনের স্বভাব। সবকিছু পেয়েও যে বলে কিছুই পেলাম…

বিস্তারিত পড়ুন

ঢাবি প্রতিবেদক ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে ‘আদিবাসী’ বললে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে আয়োজিত সংগঠনটির এক সমাবেশ থেকে এমন কথা বলা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সম্প্রতি ক্ষুদ্র ?নৃ-গোষ্ঠীদেরকে আদিবাসী বলে সম্বোধন করেনÑ এমন দাবি করে তার ওই সম্বোধনের প্রতিবাদে এবং আদিবাসী শব্দটি প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আদিবাসী শব্দের প্রত্যাহার চান এবং দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদে থেকে এমন ‘দায়িত্বহীন বক্তব্য’ পুনরায় ঘটবে নাÑ এমন…

বিস্তারিত পড়ুন

পদত্যাগের দাবিতে নওগাঁর হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামকে অবরুদ্ধ করে টানাহেঁচড়া করেছেন কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে স্ট্রোক করেছেন অধ্যক্ষ। বুধবার (২৮ আগস্ট) বিকালে অবরুদ্ধ অবস্থায় নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ নুরুল ইসলামের পদত্যাগ দাবিতে গত রবিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। রবিবার সকাল ১০টার দিকে অধ্যক্ষ কলেজে এলে তাকে নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন তারা। এ…

বিস্তারিত পড়ুন

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আবেদন মঞ্জুর করেন। মামলার অপর দুই আসামি হলেন, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন মির্জা…

বিস্তারিত পড়ুন

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘(আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) মহান আল্লাহ পাক উনার বিশেষ দিনগুলো তাদেরকে অর্থাৎ ঈমানদার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই এতে ধৈর্যশীল, শোকরগোযার বান্দাদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।’ সুবহানাল্লাহ! বেমেছাল ফযীলতযুক্ত বরকতময় মহাসম্মানিত মহাপবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ- যা মুসলিম উম্মাহর রহমত, বরকত হাছিলের ও ঈদ বা খুশি প্রকাশ করার এক সুমহান দিন। সুবহানাল্লাহ! যে দিবসটি এই বছর আগামী ২৯শে ছফর শরীফ পালিত হবে। যা আসতে আর মাত্র ০৫ দিন বাকী। মহাসম্মানিত ও মহাপবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!…

বিস্তারিত পড়ুন

ফেনী, ২৯ আগস্ট, ২০২৪ : জেলায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৭ জন ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১০জন পুরুষ, ৪জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে। বাকী ৫ জনের পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে, একাধিক ব্যক্তির দাবি, এখনো তাদের স্বজন নিখোঁজ রয়েছেন।পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, মৃত ওই ১৭ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত ২ জন, ছাগলনাইয়া উপজেলার অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), একই…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুর, ২৯ আগস্ট, ২০২৪ : জেলার ৫টি উপজেলার বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীরগতিতে  নামতে শুরু করেছে। জেলায় পানিবন্দি হয়ে আছে প্রায় ৭ লাখ মানুষ। ২৮৫ টি স্থায়ী অস্থায়ী আশ্রয় কেন্দ্রে উঠেছে ৩৯ হাজার ৫৭২ জন মানুষ। বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। আকস্মিক এ ভয়াবহ বন্যায় মানুষ চুরি ডাকাতির ভয়ে অনেকেই বাড়িতে রয়েছেন। তারা খাবার ও সুপেয় পানির জন্য চারদিকে হাহাকার করছে।সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান ,গতকাল বুধবারের তুলনায় আমার বসতঘর থেকে দুই থেকে ২ ইঞ্চি পানি কমেছে।একই এলাকার নাজমুল নাহার বলেন, গত কয়েক দিন ধরে পানিবন্দি হ’য়ে…

বিস্তারিত পড়ুন

আহমেদাবাদ (ভারত), ২৯ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক): ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে।এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন।সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে বৃহস্পতিবার প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে,এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ এবং সেনা কর্মকর্তারা প্রায় এক…

বিস্তারিত পড়ুন

ঢাকা,২৯ আগস্ট, ২০২৪ (বাসস) : মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত কর্মকর্তারর লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করে আজ আদেশ দেয়।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।
ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য ছয় আপিলকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
গত ২৪ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে আনা আবেদন খারিজ করে দেন। সেই সাথে এক বছরের মধ্যে এই মামলার বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর প্রতি নির্দেশ দেয়া হয়।
দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০ মে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। গত ১২ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য রাখেন। একপর্যায়ে অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ সাত কর্মকর্তা। এই আবেদন গত ২৪ জুলাই খারিজ করে দেন হাইকোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার ও সাধারণ মানুষের বিপ্লব ও গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিগত সরকার ও সংসদ বাতিল করা হয়। গত ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন। ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা তথা সরকার প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বিগত আওয়ামীলীগ সরকার তার বিরুদ্ধে বেশকটি মামলা রুজু করে।
ড. ইউনুস এর আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের প্রতি প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানি করবার জন্য উদ্দেশ্য প্রণোদিত এইসব মামলা দায়ের করা হয়েছিল। আমরাও তখন ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলাম।

বিস্তারিত পড়ুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-বুধবার, ২৯ আগষ্ট ২০২৪ ইং কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয়টির বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানিসহ কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার বরখাস্তসহ বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের অংশ হিসেবে বুধবার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয় হতে একটি মিছিল বের করে সোনাহাট স্থলবন্দর সড়কের কলেজ মোড় ঘুরে বিদ্যালয় মাঠে এসে পুনরায় জড়ো হন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও বিচার দাবিতে বিক্ষোভ করেন। পরে হয়রানির শিকার ছাত্রী প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। লিখিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব সংবাদ প্রতিনিধি: সুমি খান নওগাঁর পোরশা সীমান্তে পূর্ণভবা নদীতে মাছ ধরার অবৈধ রিং ও কারেন্ট জাল আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে এ জালগুলি আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মৎস্য অফিসার মনিরুজ্জামান এবং নায়েব সুবেদার মজনু মিয়া সাথে টহল দল বিওপি হতে ০১ কিঃমিঃ উত্তর দিকে এবং সীমান্তের মেইন পিলার ২৩০/৫২ আর হতে মেইন পিলার ২৩১ পর্যন্ত টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি রিং জাল এবং ৩টি কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত রিং জাল এবং কারেন্ট জালগুলি পুড়িয়ে ধ্বংস করার করা হয়েছে।তাদের এই…

বিস্তারিত পড়ুন

ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আবেদন কেন্দ্রের ভেতরে ভিসাপ্রত্যাশীদের বিক্ষোভের পর ভারতীয় হাইক‌মিশনের অনুরোধে সরকার এ ব্যবস্থা নিয়েছে। ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, গত সোমবার ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভের পর মঙ্গলবার সেনাবাহিনীর একটি ইউনিট ভিসা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। এছাড়া ভাটারা থানা থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। সোমবার দুপু‌রের পর বেশ কিছুসংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে ক্ষোভ প্রকাশ ক‌রেন। তারা ভিসা না পাওয়ার কার‌ণে ভারতবি‌রোধী স্লোগান দি‌য়ে প্রতিবাদ জানান।

বিস্তারিত পড়ুন

বিশেষ প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলা উত্তরডা ৬নং ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ও ষোলদোনা,মামিশ্বর গ্রাম এবং লাকসাম পৌরসভার ৫,৬,৭,নং ওয়ার্ডে বন্যা কবলিতদের মাঝে ত্রন বিতরণ করেন ঢাকা প্রেস  ক্লাবের নেতৃবৃন্দ।মঙ্গলবার সারাদিন  ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে নৌকা বোঝাই করে প্রত্যন্ত এলাকার পানিতে আটকা পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শুকনো খাবার পৌঁছাইয়া দেওয়ার হয়। এ সময় সভাপতি তার বক্তব্য বলেন ঢাকা প্রেস ক্লাব   সময় মানুষের কল্যাণে কাজ করে। দেশের যেকোনো সমস্যায় সরকারের সাথে করে থাকে। এ সময় তিনি আরো বলেন আমরা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে  মর্মাহত হয়েছি। আমি সকলের কাছে আবেদন করব  যার যতটুকু সমার্থ্ অনুযায়ী বানবসি…

বিস্তারিত পড়ুন

কুমিল্লা, ২৭ আগস্ট, ২০২৪: জেলা শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জাতীয় কবির ম্যুরালে শ্রদ্ধা জানান- জেলা শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, নজরুল পরিষদ, নজরুল মেমোরিয়াল একাডেমি, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে এবং চলমান ভয়াবহ বন্যায় হতাহতদের জন্য দোয়ার মাহফিল পরিচালনা করেন দারোগা বাড়ি মসজিদের খতিব ক্বারী মাওলানা মো. ইয়াসিন নূরী।অনুষ্ঠানে…

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটি এই বয়কটের কথা জানিয়েছে। এর আগে সোমবার ( ২৬ আগস্ট) রাতে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে সোমবার ( ২৬ আগস্ট) রাতে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাংবাদিকদের গণ্ডি পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের মাঝেও শুরু হয় তীব্র আলোচনা আর…

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি।

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৪ : ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বলেছেন, বেইজিং বাংলাদেশের দুর্যোগ-ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক।তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের জনগণ শিগগির দুর্যোগ কাটিয়ে উঠবে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে।’রাষ্ট্রদূত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে সংস্থা’র চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। রাষ্ট্রদূত রেডক্রস সোসাইটি অব চায়না’র পক্ষ থেকে বাংলাদেশে বন্যার্তদের সহায়তার জন্য এক লাখ মার্কিন ডলার অনুদান দেয়। এ সময় রাষ্ট্রদূত ইয়াও জানান, বাংলাদেশ ভয়াবহ বন্যা কবলিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।তিনি বলেন, চীন সরকার ও জনগণ এতে গভীরভাবে উদ্বিগ্ন এবং…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাগ্রত ছাত্রসমাজ যারা স্বৈরাচরের পতন ঘটিয়েছে, তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা সচিবালয় এলাকার পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে।হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।ড. আসিফ নজরুল বলেন, আনসার সদস্যের দাবি ছিল- এখনই রাত দশটার সময় প্রজ্ঞাপন জারি করে তাদের জাতীয়করণ করতে হবে। তারা এমন এক…

বিস্তারিত পড়ুন

সাবেক তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে ২২ আগস্ট ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার আগের দিন সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ৪ আগস্টের ওই বিবৃতিতে সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান…

বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত রিকশা বন্ধ সহ ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ৭ দফা এবং জাতীয় রিকশা ও ভ্যান চালক সংগঠন ১০ দফা দাবিতে করা আন্দোলনরত রিকশাচালকরা ৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবরোধ করে রিকশা চালকরা। এ সময় ৩১ আগস্ট পর্যন্ত দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেয় তারা। ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. মমিন আলী বলেন, আমরা আমাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, সভাপতি জহুরুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

কুমিল্লা, ফেনী, লক্ষীপুর এর বন্যা দূর্গত এলাকার বন্যাকবলিত মানুষের জন্য ডিপিএল এর ত্রাণ বিতরণ কার্যক্রম। ডিফেন্স প্রপার্টিজ(ডিপিএল) এর পক্ষে উপস্থিত ছিলেনঃ ১|সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ২|সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল আজিজ৩।ওয়ারেন্ট অফিসার রওশন আলী ভূঁইয়া৪।সার্জেন্ট কাজী ইমামুল হক৫।সার্জেন্ট মহম্মদ শওকত আলী৬।সার্জেন্ট আরাফাত মুস্তাফিজ৭।সার্জেন্ট মহম্মদ আসলাম গাজী৮।লাঞ্চ কর্পোরাল মোঃ ওয়াদুদ মিয়া তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক জনজাগরণ এর সম্পাদক মোঃ শিহাব উদ্দীন। এই সংগঠনটি সমন্বিত স্বেচ্ছাসেবক ও সহায়তা কর্মীদের নিয়ে গঠিত, যারা বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দিয়েছে। সংগঠনটির ত্রাণ কার্যক্রমে খাদ্য, বিশুদ্ধ পানি, এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও, চিকিৎসা দল পাঠানো হয়েছে যাতে বন্যার পর প্রায়ই…

বিস্তারিত পড়ুন

–যুবায়ের রাব্বী -(নোয়াখালী প্রতিনিধি)ফেনী, ২৬ আগস্ট, ২০২৪ (বাসস) : আজ সকাল থেকে জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে। প্রায় এক সপ্তাহজুড়ে বন্যা চলমান বন্যায় জেলার প্রায় ৮ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, ছাত্র-জনতার চেষ্টায় উদ্ধার করা হয়েছে দেড় লাখ মানুষকে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজ উদ্যোগে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।আজ সোমবার (২৬ আগস্ট) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত ৬০ হাজার প্যাকেট শুকনো খাবার বিভিন্নভাবে বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব হেলিকপ্টারের সহায়তায় আরও ৩৮ হাজার প্যাকেট খাদ্যদ্রব্য মানুষের হাতে পৌঁছে দিয়েছে। এর বাইরেও ব্যক্তিগতভাবে বন্যা…

বিস্তারিত পড়ুন

লন্ডন, ২৬ আগস্ট ২০২৪ (স্পন্সরঃ বাসস/এএফপি) : লিভারপুলের ম্যানেজার হিসেবে দারুন সূচনা করেছেন আর্নে স্লট। গতকাল এ্যানফিল্ডে তার দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। দিনের আরেক ম্যাচে নোনি মাদুয়েকের হ্যাটট্রিকে উল্ফসকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছে চেলসি।লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ লিভারপুলের নতুন বসকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন। গত সপ্তাহে ইপসউইচের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪৫ বছর বয়সী স্লটের অধীনে প্রথম জয় নিশ্চিত রেডসরা। গত মৌসুমের শেষে কোচের পদ থেকে জার্গেন ক্লপ সড়ে দাঁড়ানোর পর ফেইনুর্ড থেকে স্লটকে দলে ভেড়ানো হয়। এ্যানফিল্ডে সফলভাবে নয় বছর কাটিয়েছেন ক্লপ। এ্যানফিল্ডে রেকর্ড ৬০,১০৭…

বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া, ২৬ আগস্ট,  ২০২৪ : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে, গণতন্ত্রের পথে আমরা হাঁটতে না পারলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নিহত শহীদ আশিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন- ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের খুনিদের ও নির্দেশ দাতাদের আইনের আওতায় আনা হবে যে কোনো মূল্যে।তিনি আরো বলেন, আমরা আশা করি, বর্তমান সরকার শহীদদের সম্পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় সামনে আনবে। তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে।এই…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৪ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের চলমান সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।রাষ্ট্রপতি বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, ‘আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দঃুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন।’রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলা ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ওষুধসহ বহুমুখী সহায়তা প্রয়োজন।’সরকার বন্যাকবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতাও তাদের সাধ্যমতো সহায়তা…

বিস্তারিত পড়ুন

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ওসেকে তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

বিস্তারিত পড়ুন

বেসামরিক জনগণকে গত ১৫ বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত পড়ুন

রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আজ রাত ৯টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন— এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তাঁরা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের আওয়াজ…

বিস্তারিত পড়ুন

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি বিপর্যস্ত। এই অবস্থায় গতকাল (শুক্রবার) বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ আগস্ট) এক কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিন সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি এই ঘোষণা দেন। এরপর ফারুক আহমেদ বলেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’ এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ঢাকায় গার্মেন্টস শ্রমিক ইমন হত্যা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসানের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক ডিবি প্রধান হারুন অর-রশিদ, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম সহ চান্দিনার অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপি’র কদমতলী থানায় ওই মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয় গত ১৯ জুলাই বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কদমতলী থানাধীন রায়েরবাগ বাস স্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ইমন (২৬) নামে এক যুবককে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত…

বিস্তারিত পড়ুন

কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে ৪০ টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় বাঁধ ভাঙ্গার এ ঘটনা ঘটে। বর্তমানে বুরবুড়িয়া এলাকায় ভাঙ্গন প্রায় ৩০০ ফুট ছাড়িয়েছে। অস্বাভাবিক স্রোত এবং পানির উচ্চতায় প্লাবনের কারণে প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। দুর্গত হচ্ছে হাজার হাজার মানুষ। বেরিবাদের আশেপাশের লোকজন আশ্রয় নিয়েছে উঁচু রাস্তার উপরে। অনেকেই এখনো আটকা পড়ে আছে প্লাবিত এলাকায়। স্বেচ্ছাসেবীরা জানিয়েছে ভাঙ্গন কবলিত গ্রামগুলোর প্রায় ৩০% লোক আটকা পড়ে আছে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশরী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন…

বিস্তারিত পড়ুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪, ( সুত্রঃ দৈনিক আমাদের সময়) তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণে কেন্দ্রটির নির্ধারিত সীমানাপ্রাচীর না থাকায় প্রায় ১ একর জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা চায়ের দোকান, মুদি দোকানসহ প্রায় ২৫ থেকে ৩০টি অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এসব অবৈধ স্থাপনা নিয়ে গত ২৩ জুলাই ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকায় সংবাদ…

বিস্তারিত পড়ুন

পুরুষদেহের অন্যতম সংবেদনশীল অঙ্গ অণ্ডকোষ ও অণ্ডথলি। এটি প্রজননতন্ত্রেরও গুরুত্বপূর্ণ অংশ। শুক্রাণু ও টেস্টোস্টেরন হরমোন এখান থেকে উৎপাদিত হয়। গোপন এই অঙ্গের নানা রোগ ও উপসর্গ নিয়ে আমরা একদিকে যেমন উদাসীন থাকি, তেমনি সমস্যা হলে গোপনও রাখি। অন্যান্য রোগের মতো সাধারণ আলাপচারিতায় এই প্রসঙ্গগুলো আসে না। ফলে রোগ যখন জটিল আকার ধারণ করে, তখন রোগীর ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার আগে পুরুষের অণ্ডকোষ দুটি বিকাশজনিত কারণে সাধারণত পেটের ভেতরে থাকে। মাতৃগর্ভে থাকাকালীন ষষ্ঠ থেকে নবম মাসের মধ্যে এগুলো আস্তে আস্তে অণ্ডথলিতে নেমে আসে। যদি জন্মের পরও এগুলো অণ্ডথলিতে না নামে, তখন সমস্যাটিকে ‘আনডিসেনডেড টেসটিস’ বা ‘ইনকমপ্লিট ডিসেনডেড…

বিস্তারিত পড়ুন

নিজস্ব সংবাদ প্রতিনিধি (মুহম্মদ অর্পণ): বন্যা কবলিত এলাকা কুমিল্লা, ফেনী, নোয়াখালী তে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি চলমান। এই পরিস্থিতিতে ঢাকা সহ সারা দেশের মানুষের সাহায্য সহযোগিতা চলমান রয়েছে যা পর্যাপ্ত নয় তাই সকল মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহ্ববান জানায় মাটিকাটা ছাত্র-সমাজ। তারা আরো বলেন এই দূর্যোগ মোকাবেলায় সমাজের সকল শ্রেনী পেশার মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বন্যা মোকাবিলার মতো কঠিন কাজ ও সহজ থেকে সহজতর হয়ে যায়। তাই সবাইকে বন্যা দুর্গত জনগনের পাশে দাড়ানোর আহবান।

বিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলগুলোর ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করবেন। শনিবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এই নেতা। মেজর হাফিজ বলেন, দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গেছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে, আয়নাঘরের…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটিই রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। এর আগে গত বুধবার (২১ আগস্ট) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে…

বিস্তারিত পড়ুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আজ রাতে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ওসি খালিদ। এর…

বিস্তারিত পড়ুন

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চলাচল করছে মেট্রোরেল। আজ রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলছে। তবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন দুটিতে মেট্রোরেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে উত্তরার প্রথম ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ে।  মেট্রোরেল চলবে রাত পর্যন্ত। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট। এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে। 

বিস্তারিত পড়ুন

সিলেটের আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। একটি অন্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চিকিৎসা চলছে। সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জলিল কায়সার খোকন বাংলা ট্রিবিউনকে বলেন,…

বিস্তারিত পড়ুন