Author: আবু নাছের অর্পণ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এখানকার মুসল্লিদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এটিকে একটি আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। গতকাল শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এই মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। খবর বাসসের। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উল্লেখযোগ্য…
কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় (৬ নম্বর ওয়ার্ড) মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। হত্যার পর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ওই যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) নামের এক যুবক। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিহত নারী হলেন আনোয়ারা বেগম মেরী (৫৫)। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। স্থানীয় বাসিন্দা এবং ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভের তথ্য অনুযায়ী, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে নির্যাতন করত। সর্বশেষ গত রাতে টাকা না পেয়ে…
গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির তিন শিক্ষার্থী নিহত ও আরো তিন জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। জানা যায় ঘঠনা স্থানেই তিনজন নিহত হয় বাকিদের অবস্থা ও আশঙ্কাজনক
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ : যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে ৮২ জন বাংলাদেশী দেশে ফেরত এসেছেন। গত ২১ নভেম্বর এমিরেটস এয়ারলাইনস এর ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে ফেরত আসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে ৮২ জন বাংলাদেশীকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ২১ নভেম্বর দেশে ফিরেছেন। এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ছয়জন আন্তর্জাতিক…
দিনাজপুর, ২২ নভেম্বর, ২০২৪ : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শেখ হাসিনার সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও, সুযোগ-সুবিধা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নজর দেয়া হয়নি। আজ শুক্রবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা এসব কথা বলেন। বিগত আওয়ামী সরকারের রেলওয়ে বিভাগের উন্নয়নের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ করে উপদেষ্টা বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন আওয়ামী রেল মন্ত্রণালয়ের মন্ত্রীরা। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয়…
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ : ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশ’ কোটি ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর আরেকটি দুঃসংবাদ তাকে তাড়া করছে। কাতার-ভিত্তিক আল জাজিরা জানিয়েছে, আফ্রিকার দেশ কেনিয়া আদানি গ্রুপের সঙ্গে ২শ’ ৫০ কোটিরও বেশি মার্কিন ডলারের একটি দু’টি বাতিলের ঘোষণা দিয়েছে।কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে দু’টি চুক্তি বাতিলের ঘোষণা দেন। দু’টি চুক্তির মধ্যে একটির অর্থমূল্য প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার। এই টাকা দিয়ে কেনিয়ার জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণের কথা ছিল আদানির। তাছাড়া ৩০ বছর মেয়াদি লিজের আওতায় বিমানবন্দরের যাত্রী…
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ : থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসএ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভিতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা…
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো— পবিত্র রমজান (২ মার্চ থেকে) ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল ক্লাস শুরু হবে। এরপর পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৬ জুন…
ব্যাটারিরচালিত রিকশা বন্ধ করা নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন রিকশা চালকরা। এ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মহাখালী এলাকায়ও আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। তারা মহাখালীতে এসকেএস শপিংমল ও সিটি ব্যাংকের একটি বুথ ভাঙচুর করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে মহাখালী রেলগেট এলাকায় রেললাইন ও রাস্তা দখল করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। দুপুর ১২টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তুলনায় রিকশা চালকদের সংখ্যা বেশি হওয়ায় তারা উল্টো তাদের ধাওয়া দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিকশা চালকদের ধাওয়া খেয়ে এসকেএস শপিং…
মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা মহাখালীতে রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচলও। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে ধাওয়া দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দেওয়া হয়। এতে রেললাইন ছেড়ে অন্যত্র সরে যান বিক্ষোভকারীরা। এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পর গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ,…
জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুযোগ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গণহারে মামলার সংখ্যা অতীতের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলেও অভিযোগ করেন আইনজীবী পান্না। এর আগে, জুলাই-আগস্টে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার (২০ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশনা দেয়। কলেজ কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকল ক্লাস বন্ধ থাকবে।
ভারতের পর নেপাল থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। নেপাল থেকে যে বিদ্যুৎ আনা হচ্ছে তা প্রতি ইউনিটের দাম ৬ দশমিক ৪ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ টাকা। কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ শূন্য হওয়ায় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়ে ৩০ পয়সা থেকে ১ টাকার মধ্যে। কিন্তু সেই বিদ্যুৎই নেপাল থেকে সাড়ে ৭ টাকায় কিনতে হচ্ছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, ত্রিদেশীয় বিদ্যুৎ আমদানিতে বুঝে-শুনে এগোনো উচিত। নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনের সঙ্গে এমন অভিমত ব্যক্ত করেছেন তারা। তাদের মতে, ত্রিদেশীয় বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের…
কাকে? আলো আসবেই গ্রুপের কেউ নয় তো! নাকি জুলাই বিপ্লবে চুপ ছিলেন, তেমন কেউ? হতে পারে অভিনেত্রীর সঙ্গে প্রফেশনাল জেলাসি বা বিরোধ আছে এমন কোনও সহকর্মী। নাকি কোনও নির্মাতাকে বয়কটের ডাক দিলেন প্রায় প্রচারবিমুখ তাসনুভা তিশা। এমন অনেক প্রশ্ন উত্থাপন হবে শিরোনাম থেকে। তবে যারা বুধবার (২০ নভেম্বর) দিনগত মধ্যরাতে তাসনুভা তিশার হতবিহ্বল মুখ, চোখ আর আবেদন দেখেছেন ফেসবুক লাইভে, তারা নিশ্চিত বিচলিত হয়েছেন। নিশ্চিত সমর্থন জানিয়েছেন অভিনেত্রীর এই দুঃসহরাতে। যদিও তিশা নিজেই তার লাইভের নিচে জমা হওয়া কিছু নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছেন, যেখানে অনেকেই বলতে চাইছেন- ‘এগুলো সব ভাইরাল হওয়ার নাটক’! এবার তাসনুভা তিশার লাইভে আসার বিস্তারিত গল্পে যাওয়া যাক।…
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তিনি দায়িত্ব নেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। বাহারুল আলম বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। নতুন আইজিপি নিয়োগ দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। ছাত্র–জনতার…
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এই ভোটে পরিষদের অন্যান্য সদস্যদের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, প্রস্তাবটি নিয়ে আপসের প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট পরিষদে ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং পাশাপাশি জিম্মিদের মুক্তিও দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্র একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে ভেটোর মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়। ভোটের আগে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র এমন কোনও প্রস্তাব সমর্থন করবে না যেটিতে যুদ্ধবিরতির…
গাজায় ফিলিস্তিনিদের মারাত্মক মানবিক সংকট অবসানের জন্য মার্কিন সিনেটে উত্থাপিত তিনটি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়েছে। প্রস্তাবগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে কিছু অস্ত্রের সরবরাহ বন্ধ করা। কিন্তু বুধবার (২০ নভেম্বর) ডেমোক্র্যাটিক ককাসের কিছু সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দিলেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বিরোধিতার কারণে সেগুলো পাস হয়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলে ট্যাংকের গোলা সরবরাহ বন্ধের প্রথম প্রস্তাব ৭৯-১৮ ভোটে বাতিল হয়। দ্বিতীয় প্রস্তাব, যা মর্টার গোলা সরবরাহ বন্ধের উদ্দেশ্যে ছিল, তা ৭৮-১৯ ভোটে বাতিল হয়। আর জেডিএএমএস (জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন সিস্টেম) কিট সরবরাহ বন্ধের জন্য উত্থাপিত তৃতীয় প্রস্তাব ৮০-১৭ ভোটে বাতিল হয়। সিনেটর…
বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, সেইসঙ্গে অর্থপূর্ণ এবং মানসম্পন্ন কর্মসংস্থানকে সহায়তা করার জন্য মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ। প্রতিনিধি দলটি আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় এসে পৌঁছাবে এবং আগামী সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত অবস্থান করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক খাতের মালিক, শ্রমিক ইউনিয়ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কীভাবে সহায়তা…
বরিশালে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ইরমান আলী নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২০ নভেম্বর) নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার যুবদল নেতা ইরমান রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। সে ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী। অভিযোগ উঠেছেভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে আসেন এক তরুণী। তাদের দুই জনকে রূপাতলী থেকে জিম্মি করে…
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বেশ কিছু এলাকার আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে মোহাম্মদপুর, আগারগাঁও, গাবতলী, মিরপুর, ডেমরা ও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা। এতে করে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। এর আগে বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এসময় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। স্বরাষ্ট্র…
আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।’ ওই ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।’ এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে (রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে) আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া। ‘খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করতে পারে।’ কনসার্ন অথরিটি হিসেবে…
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মহাখালী রেলগেট, আমতলীসহ আশপাশের বিভিন্ন জায়গায় এমন চিত্র চোখে পড়েছে। মূলত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়ায় সোমবার (১৮ নভেম্বর) রাতে সবধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একইসঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের কর্মসূচি ঘিরে সরেজমিনে দেখা গেছে, সার্বিক পরিস্থিতির নিরাপত্তায় পুলিশ সদস্যরা কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। তবে বিপুলসংখ্যক পুলিশ…
মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রেস সচিব মো. শফিকুল আলম। তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে লেখা হয়, ‘বিপুল ত্যাগ-তিতিক্ষা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম-অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি। আপনি অবহিত আছেন যে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আজ থেকে প্রায় একশ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী…
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এবিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানোর আগ পর্যন্ত পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন তারা। তবে সিদ্ধান্ত ইতিবাচক না হলে, সড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিতুমীর কলেজের সামনে এবং আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। গেটের সামনে রাখা হয়েছে একটি জলকামান। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা বারোটার দিকে সরেজমিনে তিতুমীর কলেজ ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অবশ্য সকালে পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেও…
গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে। কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান…
শাকিব খানের ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন নির্মাতা রায়হান রাফী। এখন রাফীর পরিকল্পনায় নতুন ছবি ‘লায়ন’। যেখানে থাকছেন ওপার বাংলার নায়ক জিৎ! সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, বাজেটের কারণে নাকি রায়হান রাফী পরিচালিত ছবির কাজ স্থগিত থাকছে! তাহলে কী বাংলাদেশের ছবিতে দেখা যাবে না জিতকে? ছবিটির কাজ শুরু হলেই রায়হান রাফীর ছবিতে প্রথমবারের মতো পা রাখবেন জিৎ। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘লায়ন’। এদিকে ওপার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দে এ খবর ছড়াতেই উৎসবে মাতে তাদের অনুরাগীরা। এও শোনা গেছে, সেই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা আফরান নিশোর মতো তারকারা। জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের…
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দ্বীপের বাসিন্দারা। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেছেন তারা। এতে স্থবির হয়ে পড়েছে সড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। আন্দোলনকারী আব্দুল মালেক বলেন, পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিনবাসীকে মেরে ফেলার ফাঁদ পাতা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেবে না আমরা ততক্ষণ কক্সবাজার ছাড়ব না। সুফিয়া নামে আরেক বাসিন্দা বলেন, আমার ঘরে রান্না করার মতো কিছু নেই। তাই আজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে এসে আন্দোলন করছি।…
বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল, তার নথি এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি…
নাটোর, ১৯ নভেম্বর, ২০২৪ : জেলায় উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সংস্কার, হ্রদের ওয়াকওয়ে নির্মাণ, হ্রদের চারপাশ জুড়ে ২৬টি ঘাট সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ গ্রহণ করা হবে। পর্যটন মৌসুম শুরু হওয়ার প্রেক্ষাপটে দর্শনার্থীদের গাড়ি পার্কিং ব্যবস্থার জন্য সুপরিসর জায়গার ব্যবস্থা করার সিদ্ধান্তও গ্রহণ করা হয় সভায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য…
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪: নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এটি তার এবং বিলিয়নিয়ার ইলন মাস্কের মধ্যে ক্রমবর্ধমান সুসম্পর্কের সর্বশেষ নিদর্শন। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। রকেট উৎক্ষেপনের সময় টেক্সাসের ব্রাউনসভিলের আশেপাশে ভিআইপি চলাচলের জন্য অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, ট্রাম্পের ওয়েস্ট পাম বিচের বাসভবনের উপর সাধারণ বিমান চলাচলের নিষেধাজ্ঞা একই সময়ে প্রত্যাহার করা হবে। নিউজ নেশন স্থানীয় হাউস রিপ্রেজেন্টেটিভ ভিসেন্টে গঞ্জালেজের অফিসের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন মিডিয়া আউটলেটগুলো ট্রাম্পের যোগদানের পরিকল্পনার বিষয়ে রিপোর্ট করেছে। স্পেসএক্সের মালিক মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি…
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য, মুক্তবাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। কোরিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-কোরিয়া…
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বায়রার নির্বাচন নিয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বহাল থাকবে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। অপর পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর ১৮ নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থা…
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ : তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যম। এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকারি বেসরকারি সকল গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেয়া হবে। আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে ইউএনডিপি এবং ইউনেস্কোর প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ সব কথা বলেন।এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা. ইন্টারন্যাশনাল লিগ্যাল এক্সপার্ট প্রফেসর ড. জন বারাটা মীর, আইসিটি পলিসি অ্যাডভাইজার ফায়েজ আহমদ তৈয়ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের…
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু’টি হামলায় ৮ সেনা সদস্য নিহত এবং ৭ পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার এএফপি’কে এই খবর জানিয়েছেন। পাকিস্তানের পেশোয়ার থেকে এএফপি এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সোমবার এক সংঘর্ষে ‘আট সৈন্য’ এবং ‘নয় জঙ্গি’ নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, পৃথক আরেকটি হামলায় ‘সাত পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছে।’
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ : রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর…
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অধ্যাদেশটি সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে (অধ্যাদেশ নং ১১,২০২৪) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। অধ্যাদেশ : যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়; যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে…
সাবেক আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম কে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা থেকে রাত ১১ টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ তথ্য নিশ্চিত করেছে।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ২৯) চলাকালে এ সাক্ষাৎকার নেওয়া হয়। গত রোববার (১৭ নভেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচার করে আল-জাজিরা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরার সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা।…
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক “সাম্মির রহমান টিপুর” উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে গেলে, একদল উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে সাম্মির রহমান টিপুকে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় সাবেক এই ছাত্রদলের সাধারণ সম্পাদক কে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দার ঝড়। উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলেন, সাম্মির রহমান টিপু বিএনপি’র দুর্দিনে কারা নির্যাতিত একজন ত্যাগী…
রিফাত আরেফিন যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হিসাব সহকারীর বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, যশোর জেনারেল হাসপাতালের টিকিক কাউন্টারের গেট বন্ধ করে বহিঃবিভাগের টিকিট বিক্রি করছিলেন প্রিয়ব্রত দে সহ ৩ জন। এ দিন সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বহিঃবিভাগে তারা ১ হাজার ৫৩১ টি টিকিট বিক্রি করেন। যার ১০টাকা হারে মূল্য দাড়ায় ১৫হাজার ৩১০টাকা। এর মধ্যে হাসপাতালে হিসাব সহকারী কামাল হোসেন নিজের পরিচয় দিয়ে টিকিট কাউন্টারে প্রবেশ করেন। পরে প্রিয়ব্রত দের কাছে ২হাজার টাকা চান। কিন্তু প্রিয়ব্রত দে ক্যাশের হিসাবের টাকা…
মোঃ ইকরামুল হক রাজীব বিশেষ প্রতিনিধি বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় চেষ্টা করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনা সরকার নির্যাতন নিষ্পেষণ করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। আগামীর বাংলাদেশের স্বপ্নে, নারীরাও পুরুষদের পাশাপাশি নেতৃত্বে থাকবে এবং মুক্ত শিক্ষাব্যবস্থা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।…
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: দেখার কেই নেই, মাত্র দুই সপ্তাহের মাথায় পুনরায় দখল হতে শুরু হয়েছে সাতক্ষীরা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রানসায়ের খালের উপরের ব্রিজ ও সংলগ্ন এলাকা। ১৭ নভেম্বর রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে সুলতানপুর বাজার ব্রিজের উপরে পূর্বের ন্যায় বিভিন্ন ব্যবসায়ীরা বাস্কেট, ঝুড়ি, ক্যারেট, ডালি বিছিয়ে ফল এবং বিভিন্ন মালামাল রেখে জায়গা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। শহরের পাকাপুলের উপরে ভ্যানে করে বিভিন্ন ফল এবং সবজির দোকান পাতিয়ে ব্যবসা করছে। ব্রিজের উপর থেকে ময়লা আবর্জনা এবং নিষিদ্ধ পলিথিন খালের মধ্যে ফেলা হচ্ছে। এছাড়া প্রাণসায়ের খালের পূর্ব পাশে সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির বিপরীত দিকে অস্থায়ীভাবে…
স্টাফ রিপোর্টার।। দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লা বুড়িচং উপজেলার প্রতিনিধি ও বুড়িচং উপজেলা শেখ রাসেল পরিষদের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেনের প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল করা হয়েছে। কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তর চিঠি ইস্যু করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় এবং অফিস সূত্রে জানা যায়, দলীয় এবং সাংবাদিকতার প্রভাব খাটিয়ে ভূয়া প্রতিবন্ধী সনদ তৈরি করেন ইকবাল হোসেন। এই ভূয়া সনদ দিয়ে দীর্ঘদিন বুড়িচং সমাজসেবা অফিস থেকে সরকারি সুবিধা ভোগ করে আসছেন তিনি। তার ভূয়া প্রতিবন্ধী কার্ড বাতিলের জন্য কুমিল্লা জেলা প্রশাসক, জেলা সমাজসেবা অফিস, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়িচং সমাজসেবা অফিসে অভিযোগ করেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমেন। অভিযোগের ভিত্তিতে…
প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির। ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টে কাবিশ ব্যান্ডের একটি ভিডিও বার্তা প্রচারের পর থেকেই আলোচনার পারদ চড়েছে। প্রথমবারের মতো সরাসরি ব্যান্ডের পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন অনেকে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সত্যিই কি কাবিশ ঢাকায় আসবে, নাকি বিষয়টি শুধুই গুঞ্জন? বিষয়টি নিয়ে আলোচনার মধ্যের ব্যান্ডটির সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো। ব্যান্ডের প্রতিনিধি আদিল আওয়ান গতকাল রোববার রাতে প্রথম আলোকে জানান, কাবিশ ঢাকায় গাইতে আসছে। কনসার্টটি আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশন। এর আগে ‘ঢাকা রেট্রো’ কনসার্টটিও আয়োজন…
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেইনকে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নীতির বড় পরিবর্তনের এ তথ্য সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। বিবিসি লিখেছে, কয়েক মাস ধরেই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস নিজের দেশের বাইরে ব্যবহারের অনুমতি চাইছিলেন। নতুন সিদ্ধান্তের খবরে রোববার তিনি বলেছেন, “এই ধরনের বিষয় ঘোষণা করা হয় না, ক্ষেপণাস্ত্রই নিজেদের কথা বলে।” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিইভ হামলা চালালে তা যুদ্ধে নেটো সামরিক জোটের ‘সরাসরি অংশগ্রহণের’ শামিল হবে। তিনি যুক্তরাষ্ট্রের সবশেষ সিদ্ধান্তের…
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। গত ১৫ নভেম্বর এই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে।
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ : ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে যৌথভাবে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি-জিরো ক্লাব’ উদ্বোধন করেছেন। মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনা প্রয়াস হিসেবে এই ক্লাব উদ্বোধন করা হয়েছে। উন্নত উদ্ভাবনী ধারণার বিকাশ এবং বাস্তব ও টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে ‘থ্রি-জিরো ক্লাব’ রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। রোমের ভিকার জেনারেলের (পোপের পরে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা) কার্ডিনাল বাল্ডো রেইনা’র কাছে এক চিঠিতে অধ্যাপক ইউনুস বলেছেন, তিনি এই উদ্যেগে ‘গভীরভাবে সম্মানিত’ হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ জানিয়েছে, এ উপলক্ষে তিনি কার্ডিনাল…
লালমনিরহাট, ১৭ নভেম্বর, ২০২৪ : দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়শায় শীত বাড়ছে । এ জেলা হিমালয়ের অনেকটা কাছাকাছি হওয়ায় তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। রোববার সকাল থেকে ঠান্ডা ও ঘনকুয়াশায় আছন্ন হয়ে আছে গোটা জনপদ। ভোর থেকে বেলা ১০ টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে পরিবেশ ছিল স্নিগ্ধ ও শীতল। আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠান্ডা অনুভূত হয়। স্থানীয়রা জানান, দিন দিন শীতের মাত্রা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু…
পঞ্চগড়, ১৭ নভেম্বর, ২০২৪ : পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা পঞ্চগড় চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্য আমরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়া পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে এসে আজ শনিবার বিকেলে শিল্প উপদেষ্টা এসব কথা বলেন। পরিদর্শন শেষে মিল মাঠে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি। এই চেষ্টার উদ্দ্যেশেই এখানে আসা। ছাত্র-ছাত্রীদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। মানুষ যেন…
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ : সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস (৬০ দিন) বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এ প্রেশনে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পন করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনা কর্মকর্তাদের ৬০ দিনের জন্য বিচারিক ক্ষমতা দেয় সরকার। …
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ : গ্যাং সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স জুড়ে গত চার দিনে ২০ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে, জাতিসংঘের একটি সংস্থা শনিবার বলেছে, বাসিন্দারা গ্যাং সহিংসতা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, যা দেশটিকে পঙ্গু করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র , জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হাইতির প্রধান গ্রেগোয়ার গুডস্টেইন বলেন, “পোর্ট-অব-প্রিন্সের বিচ্ছিন্নতা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুলছে।” গুডস্টেইন এক বিবৃতিতে যোগ করেছেন, “আমাদের সাহায্য প্রদানের ক্ষমতার সর্বোচ্চ সীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অবিলম্বে আন্তর্জাতিক সমর্থন ছাড়া, দুর্ভোগ দ্রুত আরও খারাপ হবে।” আইওএম বলেছে যে সম্প্রতি স্থানান্তরিত হতে বাধ্য হওয়া প্রায়…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল জুমুয়াবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী বলেন, সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, ডাকাতেরা তাদের শিশু সন্তানকে নিয়ে গেছে।…
ভারতবর্ষের ইতিহাসের শক্তিশালী নাম সুলতান আলাউদ্দিন খিলজি। যাঁকে ভারতবর্ষেও অন্যতম শক্তিশালী শাসক হিসেবে বিবেচনা করা হয়। তিনি যুদ্ধ বিজেতা ও প্রশাসক হিসেবে সুলতানি আমলে অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছিলেন। অর্থনৈতিক সংস্কারের দিক থেকে বিচার করলে দেখা যায় যে তিনি ছিলেন মধ্যযুগের ভারতের প্রথম মুসলিম শাসক, যিনি ১. জমি জরিপ করেছিলেন, ২. জায়গির দান বা ভূমিদান প্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন, ৩. সমন্বিত রাজস্ব ধার্য করেছিলেন এবং ৪. বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন। সুলতান আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক সংস্কার তার শাসনব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আলাউদ্দিন খিলজি মোঙ্গল আক্রমণ মোকাবেলা ও রাজ্য জয়ের জন্য একটি বিশাল সেনাবাহিনী প্রতিপালন করতেন। সুলতান একজন অশ্বারোহী সৈনিকের বার্ষিক বেতন ২৩৪…
সন্ত্রাসী ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি (ডিপিআর আরআই) এ আহবান জানিয়েছে। এক বিবৃতিতে ডিপিআর আরআইয়ের চেয়ারপারসন মারদানি আলী সেরা বলেছে, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। এর আগে আরব লীগ-ওআইসি শীর্ষ সম্মেলনে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিলের প্রস্তাব জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ ইসরায়েলকে বহিষ্কারের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করেছে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যবের রুটি, যব দিয়ে তৈরি সুন্নতী খাবার তালবিনা খেয়েছেন ও পছন্দ করতেন। সুবহানাল্লাহ! যবের স্বাস্থ্য উপকারিতা: যবের ফ্যাট কম। যবের ফাইবার বেশী, ফলে কোষ্ঠকাঠিন্য হয়না, এজন্য এনার্জি ফুড হিসেবে যব ব্যবহার করা হয়। হাড়ের ব্যাধি দূর করে, রক্তশূণ্যতার জন্য উপকারি, রক্তে ও কোষে চর্বি কমায়, এ্যাজমা দূর করে, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিডনী পরিস্কার রাখে। বরকতময় এ সকল নিত্যপ্রয়োজনীয় সুন্নতী বিষয়াদিসহ সকল প্রকার পবিত্র সুন্নতী সামগ্রী সংগ্রহ করতে যোগাযোগ করুন- আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা-…
নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) নিয়ে পরিবেশ উপদেষ্টার বক্তব্য অবৈজ্ঞানিক ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি (সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থী সমাজ)’। ‘নারিকেল জিঞ্জিরা দ্বীপে যাতায়াত ও অবস্থানে সরকারি বাধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকী হয়ে দাঁড়াবে’ ব্যানারে আয়োজিত গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন। তারা পরিবেশ উপদেষ্টাকে বাস্তবসম্মত এবং দেশ ও জনগণের পক্ষ হয়ে কথা বলার আহবান জানান। আহবায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, বিদেশী জার্নালের রেফারেন্স টেনে পরিবেশ উপদেষ্টা বলেছেন, পর্যটকরা কোরাল তুলে নিয়ে যাচ্ছে, তাই ২০৪৫ সালের মধ্যে নাকি সকল কোরাল…
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি) একটি প্রতিবেদন প্রকাশ করছে, যেখানে বলা হয়েছে– জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। সরকার যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বা হোঁচট খায়, তাহলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে। এমনকি, সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে; এমন কথাও বলা হচ্ছে প্রতিবেদনে। গত ১৪ই নভেম্বর রাতে প্রকাশিত ‘আ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম’ শীর্ষক সেই প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সহকর্মীদের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এই সরকারের পক্ষে দীর্ঘমেয়াদে জনসমর্থন…
বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে ১০০ দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার। গণঅভ্যুত্থানের ঠিক তিন দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনাসহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে। “বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি।…
চকোলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির। মিনিট সাতেকের মধ্যেই মাথা ভার হওয়া শুরু হলো তার। তখনো জ্ঞান আছে, তাই দেরি না করে নিজেকে রক্ষায় ঝাঁপিয়ে পড়লেন এই অভিনেত্রী। কিন্তু হায়! পরিচালক তার পিছু ছাড়ল না। অপেক্ষায় রইল কখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েন সুমি। এটা কোনো নাটক-সিনেমার গল্প নয়। সত্যি-সত্যিই মতলববাজ পরিচালকের ফাঁদে পড়েছিলেন শাহনাজ সুমি। সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহনাজ সুমি। ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, চকোলেটের সঙ্গে নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিলে তাকে। নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সুমি।…
টানা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দি থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতংকে পরিণত হয়েছেন তিনি। এবার কারাগারে থেকে ‘চূড়ান্ত আন্দোলনের’ ডাক দিয়েছেন তিনি। বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থেকে ‘চূড়ান্ত আন্দোলনের’ ডাক দিয়েছেন ইমরান খান। আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদে কর্মসূচির ঘোষণা দেন তিনি। ডন জানায়, ইমরান খান এই আন্দোলনকে কারচুপি করা নির্বাচনী ফলাফল, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের ২৬তম সাংবিধানিক সংশোধনী পাসের…
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানে সাড়া দিয়ে লাখো মুসল্লি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ আদায় করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) রাষ্ট্র পরিচালিত পাঞ্জাবের ৬০০টির বেশি মসজিদে এ নামাজ আদায় করা হয়। এতে লাখো মুসল্লি অংশ নেন। প্রাদেশিক ধর্ম বিষয়ক বিভাগের মুখপাত্র তালহা মাহমুদ রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃষ্টির জন্য প্রার্থনা করতে মসজিদগুলোতে জড়ো হন। এবার আনুষ্ঠানিকতা হলেও বিষয়টি নতুন নয়। তারা প্রায় দুর্যোগের সময় বৃষ্টির জন্য স্বেচ্ছায় প্রার্থনার আয়োজন করেন। প্রাদেশিক রাজধানী লাহোরের একটি মসজিদে নামাজের ইমামতি করেন ৪৮ বছর বয়সী মুহম্মদ এজাজ। তিনি বলেন, আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। ধোঁয়া-দূষণ কমানোর জন্য আল্লাহর কাছে…
বেনাপোল, নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রীয় মর্যাদায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ শহীদ মো. আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত মো. আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ৯৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। যশোহরের বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মেধাবী ছাত্র আব্দুল্লাহ’র বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার। জীবনের সাথে যুদ্ধ করে গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকার শহিদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন। দেখতে দেখতে পার হয়ে যায় ৩ বছর। নিয়তি…
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৪ : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সকল মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে। তিনি বলেছেন, ‘আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি, একে অপরের কথা শুনি এবং একটি নতুন পৃথিবী কল্পনা করার সাহস করি, যা পরিবেশগত ভাবে নিরাপদ পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’ আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে প্রধান…
দেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রক খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে। এ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনে নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলোর বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গত ২৯ অক্টোবর তাদের ওয়েবসাইটে এনজিএসও স্যাটেলাইট পরিষেবা অপারেটরের জন্য খসড়া নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকা চূড়ান্ত করতে ১৮ নভেম্বরের…
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৪ : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা “দক্ষিণ চীন সাগর, হংকং এবং জিনজিয়াংকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এই জুটির প্রথম ব্যক্তিগত আলোচনায় গুরুতর উদ্বেগ” প্রকাশ করেছেন। শনিবার টোকিওর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লিমা থেকে এএফপি একথা জানিয়েছে। পেরুর অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায়, এই জুটি “সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রীদের পারস্পরিক সফরের পাশাপাশি একটি উপযুক্ত সময়ে সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনীতিতে উচ্চ-স্তরের সংলাপের লক্ষ্যে কাজ করার জন্য” সম্মত হয়েছে। সম্প্রতি ক্ষমতাসীন জোট সাধারণ নির্বাচনে ১৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করা সত্ত্বেও এই সপ্তাহে সংসদীয় ভোটে ইশিবা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর দ্বিপাক্ষিক বৈঠকটি হয়। জাপান ও…
দৈনিক জনজাগরণ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার বিগত সরকারের উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা উত্তরাধিকার সূত্রে পেলেও সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে স্থিতিশীলতা ফিরে এসেছে। তিনি বলেন, পুরোপুরি না হলেও স্থিতিশীলতা ফিরে আসায় আগের অবস্থা এখন নেই। আগে অর্থনীতি শ্লথ হয়ে পড়লেও এখন অলস নয়, বরং সামনের দিকে এগোচ্ছে। অর্থনীতি একবার মন্থর হয়ে পড়লে তা রাতারাতি বেগবান করা সম্ভব হয় না, এতে নির্দিষ্ট সময় লাগে। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের তিন মাস পর বা ১০০ দিন পূর্তি উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে জাতীয় সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা এ…
দৈনিক জনজাগরণ ডেস্কঃ বাংলাদেশ এবং জাপান নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর ও সম্প্রসারণ করতে ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে। রাজধানীর জাপান দূতাবাসে বুধবার ‘ইপিএ স্টাডি রিপোর্ট ’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি (জেবিসিসিআই) আনুষ্ঠানিকভাবে ইপিএ জরিপের প্রতিবেদন প্রকাশ করে। ইপিএ স্বাক্ষর করার লক্ষ্যে জেবিসিসিআই একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে এবং ‘পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। পরামর্শক প্রতিষ্ঠানটি ‘ইপিএ স্টাডি রিপোর্ট’ তৈরি করেছে।…
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ২০২৫ সাল নাগাদ সকল সরকারি নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে। তিনি আরো বলেন, সরকারি অফিসে ইতোমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন নির্মাণ কাজে পোড়ানো ইট ব্যবহার না করা হয়। সরকারই হচ্ছে নির্মাণ কাজে ইটের সবচেয়ে বড় গ্রাহক। রাস্তাঘাট ও ভবন নির্মাণে সরকার ইট ব্যবহার করে থাকে। বড় বড় কাজে ইট ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, সরকারকে পোড়ানো ইটের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। সরকার চাহিদা পত্র দিলেই এর সমাধান হতে পারে। তিনি বলেন,…
পাঠ্যসূচিতে আরবী ভাষা শিক্ষা অতিরিক্ত নয়, বাধ্যমূলক করার দাবী জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। আজ ১৪ই নভেম্বর, ২০২৪ ইং, রোজ- বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ মোড় ফালইফারাহু চত্বরে এক সমাবেশে তারা এই দাবী জানান। সচেতন নাগরিক সমাজের বক্তাগণ বলেন, সম্প্রতি সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি, মাধ্যমিকের নতুন পাঠ্যসূচিতে আরবী ভাষা শিক্ষাকে অতিরিক্ত বিষয় হিসেবে অন্তর্ভূক্ত করা হবে। এটা আরবী ভাষার প্রতি এক ধরনের অবমাননা। কারণ হাদীস শরীফে এসেছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, “তোমরা আরবী ভাষাকে মুহব্বত করো তিন কারণে; আমার ভাষা আরবী, কুরআন শরীফের ভাষা আরবী, জান্নাতের ভাষা আরবী।” এ হাদীস শরীফ অনুসারে আরবী…
আখিরাতের জীবনে মহান আল্লাহ পাক উনার আযাব ও গযব হতে যে ব্যক্তি বাঁচতে চায়, মহান আল্লাহ পাক উনার রহমত ও অনুগ্রহ প্রাপ্তির আশা পোষণ করে এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে আগ্রহী-অনুরাগী, সর্বোপরি যে ব্যক্তি মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি তালাশ করে তার কর্তব্য হলো দুনিয়ার লোভ-লালসা ও প্রবৃত্তির কামনা-বাসনা হতে নিজেকে সংযত রাখা, দুঃখ-কষ্ট, রোগ-শোক ও আপদ-বিপদে ধৈর্যধারণ করা। যিনি খ¦ালিক মালিক রব তায়ালা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَالله يُـحِبُّ الصَّابِرِيْنَ অর্থ: মহান আল্লাহ পাক তিনি ছবরকারীদের মুহব্বত করেন। ছবর বা ধৈর্য চার প্রকারে বিভক্ত। যথা: ১. মহান আল্লাহ পাক কতৃর্ক ফরযকৃত ইবাদতসমূহ সমাধা করার ব্যাপারে ছবর করা। ২.…
পবিত্র নামায আদায় করার ইচ্ছা করলে, প্রথমে পবিত্র নামায উনার জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় পাদ্বয়ের মাঝখানে চার আঙ্গুল হতে এক বিঘত পরিমাণ ফাঁক রেখে দাঁড়াতে হবে। স্বাস্থ্যের কারণে এক বিঘত ব্যবধানের মধ্যে দাঁড়ানো সম্ভব না হলে যেভাবে দাঁড়ালে সহজ হয় সেভাবে দাঁড়াবে। পবিত্র নামায উনার নিয়ত করে দু’হাত উঠিয়ে দু’টি বৃদ্ধাঙ্গুলি দ্বারা দু’কানের লতি স্পর্শ করবে, মাথা সোজা রাখবে। মহিলা হলে তার অঙ্গুলিগুলোর অগ্রভাগকে দু’কাঁধের বরাবর উঠাবে। দু’হাত উঠাবার সময় অঙ্গুলিগুলোকে মিলিয়ে কিংবা ফাঁক ফাঁক করে রাখবে না, বরং স্ব স্ব অবস্থায় রাখবে এবং দু’হাতের তালুকে ক্বিবলামুখী করে রাখবে। আল্লাহু (اَللهُ) শব্দ মুবারক উনার ‘আলিফ’ (ا) উনাকে…
মানুষের দৈনন্দিন জীবনে কাগজ অত্যন্ত প্রয়োজনীয়। আধুনিক সভ্যতার বিকাশে যার ভূমিকা অপরিসীম। আর মুসলমানদের হাতেই সূচনা হয় আধুনিক কাগজশিল্পের। ইতিহাসমতে, বাগদাদে কাগজ উৎপাদন শুরু হলে তা সর্বসাধারণের নাগালে আসে এবং কাগজের বহুল ব্যবহার শুরু হয়। মুসলিমরাই আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মানুষকে কাগজের ব্যবহার শিখিয়েছেন। আব্বাসীয় শাসক আল-মানসুর সর্বপ্রথম সালতানাতের সব কাজে কাগজ ব্যবহারের নির্দেশ দেন। বাদশাহ হারুনুর রশিদের সময় ৭৯৪ সালে বাগদাদে মতান্তরে সমরকান্দে মুসলিম বিশ্বের প্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয়। হারুনুর রশিদ তাঁর প্রধানমন্ত্রী ফজল ইবনে ইয়াহইয়াকে এই দায়িত্ব অর্পণ করেন। এরপর ধীরে ধীরে দামেস্ক, ত্রিপলি, কায়রো, কর্ডোভা, হামা, মানবিজসহ অন্যান্য শহরেও কাগজের কল প্রতিষ্ঠিত হয়। মিসরের মুসলিম শাসকরা…
জর্ডানের সুন্দর ‘ফাহল’ নগরী। ইরাক-জর্দান এলাকায় এটি ছিলো রোমানদের শেষ দুর্গ। মুসলমানদের অগ্রাভিযানে রোমান বাহিনী মুসলিম সেনাপতি হযরত আবু উবাইদা জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে সন্ধির প্রস্তাব দিলো। সন্ধি সম্পর্কে আলোচনার জন্য তিনি হযরত মুয়াজ ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পাঠালেন রোমক শাসক সাকলাবের কাছে। তিনি সাকলাবের প্রাসাদে পৌঁছানোর পর সাকলাব উনাকে পরম সমাদরে একটি কারুকার্যখচিত আসনে বসার অনুরোধ জানালো। কিন্তু তিনি মাটিতেই আসন পেতে বসে পড়লেন। তখন সাকলাব বললো, আমি আপনাকে সম্মান দিতে চাই, কিন্তু আপনি নিজের সম্মান নিজেই নষ্ট করছেন। তখন মুয়াজ ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, যে আসন দরিদ্র প্রজাদের রক্তে রঞ্জিত সে…
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেমজীবন নিয়ে চর্চা রয়েছে নানা মহলে। এমনিতেই বলিউড বাদশাহর ছেলে হওয়ার কারণে তাঁর জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে। তবে ছেলেমেয়েকে কখনও কঠোর অনুশাসনে মানুষ করেননি গৌরী-শাহরুখ। বরং তাঁদের বন্ধু হয়েই মেশেন। কিন্তু এ কী বললেন শাহরুখ? এমনিতেই শাহরুখের রসবোধের প্রশংসা করেন তাঁর সমালোচকেরাও। বেশ কয়েক বছর আগে কর্ণ জোহরের শো-এ আরিয়ানকে নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ যে উত্তর দেন তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক নিজেও। সে বার কর্ণের কফির শো-এ শাহরুখের সঙ্গে এসেছিলেন কাজল। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর ছেলে আরিয়ানের যদি মল্লিকা শেরাওয়াতের প্রতি দুর্বলতা তৈরি হয় তা হলে তিনি কী করবেন? যদিও…
নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়। যেখানে দাবি করা হয়, সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবন যাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয়, অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথমদিকে এসবে নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক…
সদ্যই বিয়ে করেছেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। বিয়ে হতেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল এই তারকা যুগল। সেখানে কথা হয় তাদের প্রেমজীবন নিয়ে। শিরিন-সাজিলের ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প। কোনো রাখঢাক না রেখেই প্রেমজীবনের যত গল্প অকপটে জানালেন নায়িকা। শিরিনের কাছে জানতে চাওয়া হয়, প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া সাজিলের সম্পর্কে। তাতেও আপত্তি প্রকাশ করলেন না নায়িকা। তবে শিরিন দাবি করলেন, তাদের বিয়েটা নাকি আরও আগে হতে পারত। শুধুমাত্র সাজিলের কারণেই শুভ কাজটা পিছিয়েছে। বিনোদন জগতের কে না জানতো শিরিন-সাজিলের প্রেমের…
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে সবুজ (২৩) নামের এক যুবককে মোটরসাইকেলের সঙ্গে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতের যে কোনো সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো বলে জানা গেছে। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানাব। ডাউকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি, নিহত সবুজ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর পুরাতন…
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় সুজন চৌধুরী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী দুল্লী রানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কুলানন্দপুর গ্রামের নিজ ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। অভিযুক্ত দুল্লী রানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিদ্ধুর মেয়ের। নিহতের পরিবার জানায়, রাত ৪টার দিকে সুজনের বাবা বাথরুমে যাবে বলে ঘরের বাহিরে বের হন। এ সময় তিনি দেখতে পান বাড়ির পাশের বাঁশঝাড়ে অন্ধকারে তার পুত্রবধূ দুল্লী রানী দাঁড়িয়ে…
হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব। তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে…
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : বিশ্বনন্দিতক্রিকেট কিংবদন্তী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল সারাদেশ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এনিয়ে বাক-বিতন্ডায় জড়িয়েছেন সে দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা। পাকিস্তানের ‘দ্য ডন’ এবং ‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে ওঠেছে। ‘দ্য ডন দ্য প্রিন্টের’ উদ্ধৃতি দিয়ে রাওয়ালপিন্ডি থেকে এএফপি এ খবর জানিয়েছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি রিপাবলিকান পার্টি,নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং…
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪ (দৈনিক জনজাগরণ) : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) বুধবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)-এর সদস্যদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে এবং এই বাহিনীর সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এএফপি এ খবর জানায়। এক বিবৃতিতে পরিষদ ২৯ অক্টোবর, ৭ নভেম্বর এবং ৮ নভেম্বরের হামলার নিন্দা করেছে, যাতে বেশ কয়েকজন ব্লু হেলমেট সেনা আহত হয়। তবে তারা এজন্য কাউকে করেনি। পরিষদ বলেছে, তারা ইউএনআইএফআইএল কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, ২৯ অক্টোবর, হিজবুল্লাহ…
টাঙ্গাইল, ১৩ নভেম্বের, ২০২৪ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদের মুলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদেরও লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি,সে আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা ফ্যাসিবাদের শুধু গাছটা কাটতে পেরেছি। কিন্তু মূল শিকড় উৎপাটন হয়নি। প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত সর্বত্র রয়ে গেছে। তাদের উৎপাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যহত থাকবে। আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে…
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪: চলতি নভেম্বর মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১১ দিনে দেশের ২৫টি জেলার বিভিন্ন আদালতে ১২৯৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর বাইরে আরও ২০ জন আইনজীবীকে বিডিআর (বর্তমানে বিজিবি) বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২৫ জেলার মধ্যে মুন্সিগঞ্জে ৩০, লক্ষীপুরে ৪১, ফেনীতে ৪৭, নওগাঁয় ৬২, নোয়াখালীতে ৭৫, মানিকগঞ্জে ৪৮, নরসিংদীতে ৬১, টাঙ্গাইলে ১৫১, চাপাই নবাবগঞ্জে ২৬, গাজীপুরে ৭১, মাগুরায় ৩১, নড়াইলে ১৪, চুয়াডাঙ্গায়…
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারাটেক্স পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, ‘মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী ও শিল্পপুলিশ শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে আসলে যান চলাচল শুরু হয়। তারা গাজীপুরা শাহাদাত প্লাজার সামনে উভয়মুখী মহাসড়ক অবরোধ করে রাখেন। গেলো অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে…
পাঁচ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। যা আজ ছিল এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। গত (মঙ্গলবার) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।…
ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালাবে বলে সতর্ক করে দিয়ে মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলির বেশ কয়েকটি এলাকা ও এর আশেপাশের বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র চলে যেতে বলেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সামরিক মুখপাত্র আভিচে আদ্রেই স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থাপনা ও স্বার্থের কাছাকাছি অবস্থান করছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী খুব শিগগিরই এসব স্থানে হামলা চালাবে।’ পোস্টটিতে লেবাননের রাজধানীর যেসব ভবন লক্ষ্য করে হামলা চালানো হবে, তার একটি মানচিত্রও দেওয়া হয়েছে।
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪: মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে মনোনীত করেছেন। এটি রিপাবলিকানদের কঠোর অভিবাসন নীতির প্রয়োগের ক্ষেত্রে একটি শক্তিশালী পদ। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “ক্রিস্টি সীমান্ত নিরাপত্তায় অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনিই প্রথম গভর্নর যিনি বাইডেন সীমান্ত সংকট মোকাবেলায় টেক্সাসকে সাহায্য করার জন্য ন্যাশনাল গার্ডের সৈন্য পাঠান এবং তাদের মোট আটবার পাঠানো হয়েছিল।”
দৈনিক জনজাগরণ ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুদেশের বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে এবং এটি বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তাঁরা মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ও দুদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, জাপানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।…
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪ : চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে লোকজনের ভীড়ের ওপর গাড়ি উঠে গেলে ঘটনাস্থলেই ৩৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো ৪৫ জন। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ‘হিন্দুস্তান টাইমস ’জানিয়েছে, স্থনীয় সময় সোমবার গভীররাতে একটি ব্যায়ামাগারে শারিরীক কসরত রত লোকদের ওপর ৬২ বছর বয়সী এক চালক গাড়ি উঠিয়ে দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িচালক মদ্যপ বা তন্দ্রাচ্ছন্ন ছিল কি-না তা ও তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি। হিন্দুস্তান টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে সিনহুয়া এ খবর জানিয়েছে। পরদিন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িচালককে…
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪ (দৈনিক জনজাগরণ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত হওয়ায় ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার। জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। জলবায়ু সম্মেলনস্থলে বাংলাদেশে প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে “একটি বৈশ্বিক সংলাপ: ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা” শীর্ষক এই ইভেন্টের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ এবং এতে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবোন-পারমার ডাচ প্রিন্স জেইম বার্নার্ডো। ডাচ প্রিন্স উল্লেখ করেন কীভাবে ঋণ,…
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরো কয়েকজন উপদেষ্টা। সংখ্যাটা চার অথবা পাঁচজন হতে পারে। উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো ৫ জন সদস্য, রাত ৭ টায় বঙ্গভবণে শপথ। রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন উপদেষ্টারা সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। এজন্য শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। “অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই,” বলে মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, “এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে…
হত্যাচেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদন আমলে নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। আদালতে দীর্ঘ শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল আলম দুলাল ও হামিদুল মিজবাহ শমী কায়সার এবং তাপসের জামিন প্রার্থনা করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
