
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের ফাতের ঘোনা এলাকায় জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতির নেতৃত্বে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রহিম উদ্দিন সিকদার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয় এই ত্যাগী ও জনপ্রিয় বিএনপি নেতাকে। রবিবার রাতে রহিম সহ তার সহযোগীদের ওপর স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, তার জামাই মিজান, মুজিব ও এনাম সহ জামাতশিবিরে সন্ত্রাসীরা হামলায় চালায়।
হামলায় গুরুতর আহত রহিম উদ্দিন সিকদারসহ অন্যদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রহিম সিকদারকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

