Author: আবু নাছের অর্পণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী । বিশেষ অতিথি জনাব খায়রুল কবির খোকন । বিশেষ অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন প্রফেসর ড, আনোয়ার উল্লাহ চৌধুরী। সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথির বক্তব্যে জনাব আব্দুস সালাম বলেন দুর্নীতি মুক্ত হলে দেশ এগিয়ে নিয়ে আসা কোনো বেপার না প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে তাই প্রধান উপদেষ্টা কে আমরা বলব আপনি দ্রুত বেগে রোড ম্যাপ ঘোষণা করেন তাহলে আর কোন সমস্যা থাকবে না। অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মোবাইল চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম জুয়েল তালুকদার (৩৫)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। স্থানীয় পারিজাত এলাকায় হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন তিনি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ব্যক্তি, আব্দুল হক নামের এক দিনমজুর। তাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৫ মে) বেলা ১২ টার দিকে কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় মোবাইল চুরির অভিযোগে জুয়েল ও আব্দুল হককে ধরে এনে ব্যাপক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে…

বিস্তারিত পড়ুন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সেলিম আহমেদ তপু ও শেখ মোঃ হুমায়ুন কবিরের রিপোর্টে বিস্তারিত। দেশ বরন্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২’তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। (২৩’শে মে ২০২৫) শুক্রবার বিকাল ৩:ঘটিকায়, পলাশ তালুকদারের সঞ্চালনায়, রাজধানীর মিরপুরে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিরপুর উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদাউস তিনি তার বক্তব্যে বলেন, সংবাদ প্রকাশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য তথ্যের স্বচ্ছতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ব্যস্ততম সড়ক বনানী কাকলীতে কবরস্থান রোড পার হয়ে একপ্রেসওয়ের পাশের মেই রাস্তায় দুই মটরসাইকল আরোহীর স্পট ডেথ। রাস্তায় যানজট। সকাল ৯ টা ৪৫ মিনিটে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ দূর্ঘটনার বিষয়ে বনানী থানায় জানিয়েছেন ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত আসছে…..

বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ২৪ মে শনিবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত রেঞ্জের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়। অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে এপ্রিল মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ। পরে রেঞ্জ ডিআইজির…

বিস্তারিত পড়ুন

ক্রাইম রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর মৌজার এস এ খতিয়ান নং ২৭৭ আর এস খতিয়ান নং ১১৩১ এস এ দাগ নং ২৪৮৭ আর এস দাগ নং ৩২৫৪ জমির পরিমান ১৬ শতাংশ চৌহদ্দি উত্তরে রাস্তা দক্ষিণে মনোয়ারা পুর্বে আক্তার হোসেন পশ্চিমে সরকারী হালট এ ওয়াকফ সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের হাজী জোহর আলীর ছেলে হাজী ইসমাইল গংদের বিরুদ্ধে। স্থানীয় সুত্রে জানা যায় ১৯৬৯ সালে হাজী জোহর অলীও মোহাম্মদ আলী মুসল্লীদের ঈদের নামাজ পড়ার জন্য ১৬ শতাংশ জায়গা ওয়াকফ রেজিস্ট্রার করে দেয়।দীর্ঘদিন মুসুল্লি গন সেখানে ঈদের নামাজ আদায় করেন। পরবর্তীকালে স্থান সংকুলান না হওয়ায় ঈদগাহের জায়গা অন্যত্র স্থানান্তরিত হয়।সেখানে…

বিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই আহবান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার হুবহু পোস্ট নিম্নে দেয়া হলো “জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান— যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিলো, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে। আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম।…

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গজারিয়া থানা পরিদর্শন করলেন বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।বৃহস্পতিবার (২২ মে/২৫) দুপুরে পরিদর্শনে আসেন। থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গজারিয়া থানার কর্মরত অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় আশা সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা প্রদান করে। সাধারণ মানুষদের সঠিকভাবে সেবা দান ও হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। গজারিয়া থানার পক্ষ থেকে বিচার প্রতিকে শুভেচ্ছা…

বিস্তারিত পড়ুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নয়জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

বিস্তারিত পড়ুন

সৈয়দ রুবেল-নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় ফরিদ হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়,গত ১১ এপ্রিল কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মিলন মোল্যা পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ান পিকুল শেখ ও আফতাব মোল্যা পক্ষ। এতে পিকুল পক্ষের ফরিদ মোল্যা (৫০) নিহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মিলনদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর আসামি পক্ষের লোকজনদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ওইদিন রাতেই। এ ঘটনায় আফতাব পক্ষের লোকজনকে আসামি করে মামলা দায়ের হয়। পাল্টাপাল্টি মামলার পর এলাকা যখন উত্তপ্ত, তারই মাঝে গত ২৯…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সে লক্ষ্যে আগামী রোববারের (১৯ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে পাঁচ দফা দাবিও জানিয়েছেন তারা। শনিবার (১৭ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবি অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া, বাজেট বরাদ্দ ও একাডেমিক অনিশ্চয়তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাদের উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হচ্ছে — ১. আগামী রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। ২. অন্তর্বর্তী…

বিস্তারিত পড়ুন

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মারিয়া মিম। তার দাবি, জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে মারিয়া মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?…

বিস্তারিত পড়ুন

ভারতের উত্তর প্রদেশের মথুরা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল। শুক্রবার (১৬ মে) স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানের সময় স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পুলিশ জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে…

বিস্তারিত পড়ুন

গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়েচড়ে বসেছে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয় সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত চার লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। যা ২০৩০ সালে সম্পন্ন হবে। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) এক কর্মকর্তা সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। তিনি…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর ২১ মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তৃতীয় তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিস্তারিত পড়ুন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ আঃলীগের পার্টি অফিসসহ অবৈধ উচ্ছেদ অভিযান মোঃ আমির হোসেন, সোনারগাঁ বৃহস্পতিবার ( ১৫ মে ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৬ ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনা অনুযায়ী এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১,০০০ (এক হাজার) অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উপজেলা আওয়ামিলীগ পার্টি অফিস ভাঙ্গা হয়। অদৃশ্যের বন্ধনের কোন এক অজানা রহস্যে মিঠাই মিষ্টি দোকান রেখে পাশের অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর…

বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি: পিছিয়ে পড়া শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতিতে ‘নাগরিক মানবন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হাসান রুবেল, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.…

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার,আটক-৩ ক্রাইম রিপোর্টারঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।এ সময় তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।আজ মঙ্গলবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।আটক আসামির হলেন- গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মরহুম আমজাদের ছেলে সৈয়দ আলী(৬৫),মরহুম কয়মের ছেলে ইমান(৬০) ও আলমের ছেলে মনির হোসেন(২৯)।খবর নিয়ে জানা গেছে,দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি সন্ত্রাসী গোষ্ঠী কৌশলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। তাদের ধরতে আজ(মঙ্গলবার)ভোরে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে…

বিস্তারিত পড়ুন

শেরপুরে মাদ্রাসা ছাত্র আবু বক্কর সিদ্দিককে অপহরণ ও হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ধোবারচর গ্রামের টিকাদার বাড়ির মোঃ খলিলুর রহমানের ছেলে পার্শ্ববর্তী জামালপুর জেলার রেলওয়ে ষ্টেশন বাজার এলাকার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর সিদ্দিক গত ৭ এপ্রিল সোমবার সকালে তাদের বাড়ির সম্মুখ থেকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির সহোদর ভাই মোঃ রফিকুল ইসলামকে মিথ্যা মামলা ফাসানোর প্রতিবাদে মোঃ রফিকুল ইসলামের মেয়ে কল্পনা খাতুন ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর…

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে ক্রাইম রিপোর্টারঃ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ধর্ষণের অপবাদ দিয়ে এক বৃদ্ধ কে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারীর বিরুদ্ধে।রনি টংঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মৃত হায়দার আলি বেপারীর ছেলে।স্থানীয়রা জনায়ায়,গত রবিবার(১১মে)উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের শিবির আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মো: নয়ন এর স্ত্রী ছামিয়া আক্তার প্রতিবেশি ইসমাইল খান(৭০)এর নিকট ৩ হাজার টাকা হাওলাত চান। এরপর ইসমাইল খান ছামিয়া কে বলেন পূর্বের পাওনা টাকাইতো দিতে পারোনা আবার টাকা নিলে কেমনে দিবা।পরে ছামিয়া বলেন টাকা না দিতে পারলে দেহ আছেনা।এ কথা শোনার পর লজ্জ্বায় ঘটনাস্থল ত্যাগ করেন ইসমাইল…

বিস্তারিত পড়ুন

নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদসহ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ১৩ মে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ উদ্ধার করার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে। এমন সংবাদে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রীকালিন টহল টীম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি…

বিস্তারিত পড়ুন

সাবেক সাংসদ ও আওয়ামী লীগের মানিকগঞ্জের এমপি মমতাজ বেগম কে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

সমসাময়িক বিষয় নিয়ে ড. ইউনুস কে সার্বভৌমত্বের শত্রু বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন আমজনতার দল এর সচিব তারেক রহমান। আজ সোমবার দুপুরে তিনি তার স্ট্যাটাস এ এই বিবৃতি প্রদান করেন। তার স্ট্যাটাস টি হুবহু দেয়া হলো- “সম সাময়িক দু একটা বিষয়ে মত দ্বিমত হলেই চামচারা এসে আমাকে দালাল বলবে। দেশের প্রশ্নে প্রতিটি সময় ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জ সামনেও অব্যাহত থাকবে। আজ যে বন্ধু কাল দ্বিমত হলেই শত্রু। আমি আসলে খুজি সার্বভৌমত্ব রক্ষার বন্ধু, আপাতত ড. ইউনূস সার্বভৌমত্বের শত্রু। মনে আছে, সাকিব ফরাজিকে সহ স্টুডেন্ট ফর সোভারেনটিন এর ভাইদের আটক করেছিল? আমরা তখন থেকেই এদের চিনে রাখতে বলেছি।…

বিস্তারিত পড়ুন

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তে এখন মে মাসেই আইপিএল শুরুর ব্যাপারে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশ দুটির উত্তেজনাকে কেন্দ্র করে গত শুক্রবার স্থগিত করা হয় ভারতের এই ক্রিকেট লিগ। এখন অবশ্য নতুন করে সেটি শুরুর বিষয়ে আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুদ্ধ এখন থেমেছে। নতুন পরিস্থিতিতে বিসিসিআইয়ের কর্মকর্তা, গভর্নিং কাউন্সিল রবিবার সভায় বসবে। যার মুখ্য আলোচনাতেই থাকবে সম্ভাব্য সেরা উপায় বের করা।’ দশটি ফ্র্যাঞ্চাইজি এখন তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে টুর্নামেন্ট পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা…

বিস্তারিত পড়ুন

বদিউজ্জামান, জলঢাকা নিলফামারী নীলফামারীর জলঢাকায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগের ‌সকল রাজনৈতিক ‌কার্যক্রম ‌নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে জলঢাকা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতাকর্মীরা। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেয়। শনিবার (১০ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে‌ শহরের থানা মোড় থেকে ‌একটি আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় মিষ্টি বিতরণ করেন সমাবেশে আসা নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে নীলফামারী জেলা শিবিরের ‌সভাপতি মোঃ তাজামুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির মোহাইমিনুর রহমান সানা, শরিফুজ্জামান শরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‌…

বিস্তারিত পড়ুন

বিদেশি পিস্তল ও ৮ রাউন গুলি আলী আকবরকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বিস্তারিত পড়ুন

মোঃ আবদুল্লাহ, বুড়িচং। কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও। অপরিপক্ব এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতি ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক। বিভিন্ন স্থানে মৌসুমী ফল ব্যবসায়ীরা দেশি জাতের লিচু বেচাকেনা করছেন। এসব লিচু আকারে ছোট ও অপরিপক্ব। লিচু বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ৭ দিন ধরে এখানে লিচু বিক্রি…

বিস্তারিত পড়ুন

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ইতিহাসে নতুন মাত্রা যোগ হয়েছে। বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে, পাকিস্তান তিনটি সামরিক ঘাঁটি ও ভারত-শাসিত কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে এ অভিযোগ অস্বীকার করলেও পাল্টা দাবি করেছে—তাদের ভূখণ্ডে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দুই দেশের সীমান্তে এই নতুন ধরনের সংঘাতে কেবল গোলাবারুদ নয়, এখন পরস্পরের আকাশে ঘুরে বেড়াচ্ছে অচেনা ড্রোন। মার্কিন নৌ-কলেজের অধ্যাপক জাহারা মাতিসেক বলছেন, ড্রোন যুদ্ধ মানে কেবল আকাশে চোখ রাখা নয়, এটি আকার দেয় যুদ্ধক্ষেত্রকে। ভারতের দাবি, পাহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলার প্রতিশোধেই…

বিস্তারিত পড়ুন

আজ ৯ মে বেলা ২.৩০ মিঃ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ পুরানা পল্টন অবস্থান কর্মসূচি পালন করে।

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকের জন্য অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রাখেন তার কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল দেখা যায়। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানে হাসনাতের সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারমধ্যে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে তিনি লেখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনটি সীমান্তের অপরপাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক-বোঝাই এই ড্রোনটির আকার ১.৫ থেকে ১.৮ মিটার (পাঁচ থেকে ছয় ফুট)…

বিস্তারিত পড়ুন

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামীকাল ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে পরদিন ৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া আগামী ৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিমান বন্দরে পৌঁছাবেন। তিনি আরও জানান, লন্ডন থেকে খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর সোমবার হিথরো বিমান বন্দর ছাড়ছেন খালেদা জিয়া। বিমান বন্দরে তাকে বিদায় জানাবেন তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে রাশিয়া জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন। কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছে। রোববার (৪ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন আমীর খসরু। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানান খসরু। আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার…

বিস্তারিত পড়ুন

রোববার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে নিঃসন্দেহে গণমাধ্যমের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। তবে সমস্যাটা হয়ে গেছে এমন যে, একটি সংবাদ গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে আক্রমণ করে….এবং তাতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীও যুক্ত হয়। সংবাদপত্রের স্বাধীনতায় সে নানা কিছু বলবে। কিন্তু সেটা গ্রহণ না করে সংবাদপত্র গুঁড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন করি না। তিনি বলেন, বিএনপি প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে ১৯৭৫ সালে ওপেন করেছিল। তার আগে বাকশালের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করা হয়েছিল। তাই বলে আমরা ধোয়া তুলসিপাতা নই, কিন্তু এটা বলতে পারি যে,…

বিস্তারিত পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, দেশটির অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর পরাহত। রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন : আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ- শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, এই সংকটের আমরা এখনও একটি কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে দুটি দিক রয়েছে। একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না।…

বিস্তারিত পড়ুন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে উল্লেখ করেছেন। রবিবার আল জাজিরায় প্রকাশিত ‘টক টু আল জাজিরা’ নামের ওই সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সাবেক সরকারের দুর্নীতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে ড. ইউনূসের বক্তব্য জানতে চান। এ সময় তিনি বলেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিষ্ক্রিয় রাখার অনুরোধ করেছিলেন। তবে মোদি জানান, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত থাকায় শেখ হাসিনার বক্তব্য…

বিস্তারিত পড়ুন

ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে ইসলামাবাদ। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানের হাইকমিশনার আঞ্চলিক বিষয় সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। তিনি পররাষ্ট্র সচিবকে নির্দিষ্ট পণ্যের ওপর আলোকপাত করে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশে চলমান সফর এবং ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক ফোরাম সম্পর্কেও অবহিত করেন।’ উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পাকিস্তানের…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করে ‘রেড লাইন’ ক্রস করেছেন- এমন বাক্য সম্বলিত এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস কপি করে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সাদিকুর রহমান খান নামে এক ব্যক্তির ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ড. ইউনূস যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন, তাহলে তার বিরুদ্ধে দাঁড়াতে আমরা এক সেকেন্ডও সময় নেব না। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে ওই স্ট্যাটাস কপি করে শেয়ার করেন সারজিস আলম। স্ট্যাটাসের নিচের দিকে সাদিকুর রহমান খানকে ক্রেডিট দেন তিনি। স্ট্যাটাসে লেখা হয়, ‘ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস…

বিস্তারিত পড়ুন

ঢাকার প্রধান সমস্যার কথাগুলো উল্লেখ করে বাসযোগ্য নগরী গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন আলোচকরা। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমে ডিএনসিসি এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রে (ক্যাপস) যৌথ আয়োজনে ‘ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক একটি পলিসি ডায়ালগে বক্তারা এ কথা বলেন। স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী নকীর সভাপতিত্বে পলিসি ডায়ালগে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। পলিসি ডায়ালগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা শহরের বেশ কিছু পরিকল্পিত এলাকা আছে…

বিস্তারিত পড়ুন

মার্কিন এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) তিনি এই লাইসেন্স অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক গত ২৫ মার্চ Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator In Bangladesh শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে। উক্ত গাইডলাইনের আওতায় Starlink Services Bangladesh Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator License প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিটিআরসি বরাবর আবেদন করেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।  স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে…

বিস্তারিত পড়ুন

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে আটারি সীমান্ত বন্ধ করা, কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনা, ভিসা নিষেধাজ্ঞা, পাশাপাশি ছয় দশকের পুরনো সিন্ধু পানি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি তাদের আকাশসীমা এবং ওয়াঘা সীমান্ত বন্ধের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে, যা ভারতের সাথে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার ইঙ্গিত দেয়। ভারতের মতো পাকিস্তানও প্রতিরক্ষা উপদেষ্টা ও তাদের সহকারীদের দেশ ছাড়তে বলেছে এবং কূটনৈতিক কর্মীদের…

বিস্তারিত পড়ুন

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা করেছেন সন্ত্রাসীরা। রোববার গভীর রাতে ওই সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৭ সন্ত্রাসী নিহত হয়েছেন। এক দিন আগেই একই সীমান্তে কমপক্ষে ৫৪ সন্ত্রাসীকে হত্যার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫ ও ২৭ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। এই সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে ৭১ সন্ত্রাসীকে হত্যা…

বিস্তারিত পড়ুন

পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় চারজন, কিশোরগঞ্জের দুই উপজেলায় তিনজন, নেত্রকোণায় একজন, সুনামগঞ্জে একজন ও চাঁদুপুরে একজনের মৃত্যু হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বিস্তারিত পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতি তা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আপনাকে জানানো যাচ্ছে যে- ১১ মার্চ জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা…

বিস্তারিত পড়ুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, ইইউ রাষ্ট্রদূতকে সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অনুরোধ জানান। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা বলেন, ইইউভুক্ত দেশসমূহে বাংলাদেশ অন্যতম জনশক্তি রপ্তানিকারক দেশ। তাছাড়া ব্যাবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, চিকিৎসাসহ নানা কাজে প্রচুর বাংলাদেশি লোকজন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে নিয়মিত যাতায়াত…

বিস্তারিত পড়ুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উভয় নেতা দীর্ঘসময় ফোনে কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন। তবে সাময়িকভাবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ অপাতত বন্ধ করতে সম্মত হয়েছেন রুশ এই প্রেসিডেন্ট। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে ইউক্রেনে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন। এছাড়া সম্প্রতি সৌদি আরবে ইউক্রেনীয়দের সাথে ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি অর্জনে…

বিস্তারিত পড়ুন

সাভারে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশকে ঘরে অবরুদ্ধ করে রেখে মোটরসাইকেল ভাঙচুর করেছে স্থানীয়রা। এ সময় সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। এঘটনায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে অবরুদ্ধ থাকা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের তেঁতুল ঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরে এ ঘটনা ঘটে। আটক হওয়া নাসির উদ্দিনের ছেলে নাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শোভাপুর মহল্লায় ১৩টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে। সেখানে কয়েক দিন পর পর পুলিশ পরিচয়ে এসে ভাড়াটিয়াদের…

বিস্তারিত পড়ুন

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক আলম মিয়া বোরকা পরে পালানোর সময় জনতার হাতে আটক হন। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত আলম মিয়া। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী উপজেলার বড় মির্জাপুর ইউনিয়নের নিভৃত এক গ্রামের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রমজান উপলক্ষ্যে তার বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে, ওই শিক্ষার্থী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে…

বিস্তারিত পড়ুন

নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার লিখিত অভিযোগ দেন। এর আগে, রোববার রাত ৯টার দিকে রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। ধর্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষণে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকি দেন তারা। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের…

বিস্তারিত পড়ুন

বরগুনায় চুরির অভিযোগে প্রকাশ্যে এক বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে মারধরের শিকার ওই ব্যক্তির পরিচয় জানতে না পারলেও মারধরকারীদের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে ২ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শনাক্তকারীরা হলেন—ডালিম মাতবর, মঈন ও আবুল বাসার। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বরগুনা পৌর শহরের সদর রোড এলাকার হোটেল তাজ-সংলগ্ন একটি কম্পিউটারের দোকানের সামনে প্রথমে এক ব্যক্তি লাঠি দিয়ে ওই…

বিস্তারিত পড়ুন

ওয়ান ইলেভেনের ‘ষড়যন্ত্রের’ আভাস পাচ্ছেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম ওরফে বাবুল। ‘ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, ‘এই ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।’ গতকাল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের বেপারী বাড়িতে ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়’ ইফতার ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহিদুল। ‘মনে রাখবেন ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই’ মন্তব্য করে শহিদুল ইসলাম বলেন, ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে এই ষড়যন্ত্র। সেই কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব…

বিস্তারিত পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)। এ ছাড়া, শিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সার্জেন্টদের তাৎক্ষণিক তাৎপরতায় সাতরাস্তা ক্রসিংয়ে নগদ এক লক্ষ টাকা সহ ০৩ (তিন) জন ছিনতাইকারী আটক আজ ১৪/০৩/২৫ খ্রিঃ সাতরাস্তা ক্রসিং বেলা ১১:৪০ ঘটিকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মোঃ সোহরাব হোসাইন সিয়েরা ট্যাঙ্গো- ১৩ এবং সার্জেন্ট বুলবুল আহমেদ ট্যাংগো-৬৩ । এ সময় সাতরাস্তা ক্রসিংয়ে উত্তর সিগন্যালের যাত্রী ছাওনির সামনে বাস থেকে যাএী নামার সময় হঠাৎ ছিনতাইকারী, ছিনতাইকারী চিৎকার শুনে তাকিয়ে দেখে তিনজন ছিনতাইকারী তিনদিকে দৌড়ে পালাচ্ছে । ছিনতাইকারীর কথা শুনে কালবিলম্ব না করে ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করেন উক্ত স্থানে কর্মরত সার্জেন্টগণ ও সঙ্গীও ফোর্স। ধাওয়া দিয়ে তিনজন ছিনতাই কারী আটক করেন এবং তাদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডের বেতন স্কেলসহ ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১৪ সালের ৯ মার্চ থেকে তারা এই মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এতে হাইকোর্টের রায় বহাল রইল। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে প্রদান করাসহ গেজেটেড পদমর্যাদা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড পদমর্যাদা ২০১৪ সালের…

বিস্তারিত পড়ুন

প্রচলিত আইন ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ‘আমরাও মানুষ’ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির বোন, পরিবারের সদস্যদের জবাবদিহিতামূলক সাক্ষাৎকারের সব ভিডিও অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এ নোটিশ পাঠিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শককে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বলা…

বিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার তার পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। গতকাল (বুধবার) নিজের ফেসবুক পেজে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রিয়াদ। মাহমুদউল্লাহর অবসর ঘোষণার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মোঃ মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’ ‘বিভিন্ন ফরম্যাটে সব মিলিয়ে মাহমুদউল্লাহ ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন…

বিস্তারিত পড়ুন

ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ব্রিটেনের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী ভারতে ঘুরতে এসেছিলেন এবং অভিযুক্ত যুবকের সঙ্গে তার “বন্ধুত্ব” রয়েছে। কৈলাস নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কৈলাসের বন্ধুর বিরুদ্ধেও ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বন্ধুত্ব হওয়া হওয়া এক ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আসার পর ব্রিটিশ এক নারীকে দিল্লির মহীপালপুরের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে। পুলিশ ধর্ষণ মামলায় অভিযুক্ত কৈলাসকে গ্রেপ্তার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন হাসনাত। তিনি লেখেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘টেবলেট’ নিয়ে শীঘ্রই হাজির হবে। যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘ইফস’ এবং ‘বাটস’ নেই। তিনি আরও বলেন, বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের টেবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ…

বিস্তারিত পড়ুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল। তাই তিনি তিস্তার পানি আনতে পারি না। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত “প্রতিবাদী অবস্থান” কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন। তিনি বলেন, আজ পদ্মা শুকিয়ে যাচ্ছে। তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো বাহে তিস্তার জনগণ জাগো, এই স্লোগান তারেক জিয়াকে দিতে হয়।

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। নিহত দুই শিক্ষার্থী ভাই-বোন। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক মার যান। অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। নিহত দুই ভাই-বোন ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫) দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে তারা কোচিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত রিকশাচালকের নাম রুহুল…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেওয়ার চেষ্টা করে। সোমবার (১০ মার্চ) দেশজুড়ে সম্প্রতি ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, মাগুরার শিশুটি যদি তার আত্মীয়ের বাড়িতে নিরাপদ না থাকে, তাহলে কোথায় নিরাপদ হবে। যে শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ থাকবে। এখন কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই উল্লেখ করে রিজভী বলেন, আজকে স্কুলে গেলে ক্ষত-বিক্ষত হয়ে ফিরবে, না সুস্থভাবে ফিরবে সেই নিশ্চয়তা নেই। রিজভী বলেন, এখন…

বিস্তারিত পড়ুন

নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত হয়েছে। পুলিশের ডিজিটাইজেশনে সরকারের চার উদ্যোগের মধ্যে এটি অন্যতম। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ পুলিশের সকল প্রকার পুলিশি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে সরকার। অভিযোগ ব্যবস্থাপনার জন্য ইন্সিডেন্টস ট্র্যাকিং সফটওয়্যার, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড ও অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি), অনলাইনে কিংবা শর্টকোডের মাধ্যমে…

বিস্তারিত পড়ুন

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর আগে, বেলা সাড়ে এগারোটা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় তাদের ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। জানা গেছে, আজকের এই কর্মসূচিতে ভিকারুন্নেসা নূন…

বিস্তারিত পড়ুন

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) হত্যার শিকার হয়েছেন। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পাওয়ার পর আজ (সোমবার) বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। রাতে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে…

বিস্তারিত পড়ুন

জয়ন্তী নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীতে ভেসে আসে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ জয়ন্তী নদীর চরে আটকে থাকা মরদেহ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। মরদেহ দুটির পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দল ঢাকা থেকে রওনা করেছে। গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

বিচার ও সংস্কার কতটুকু হলো আমরা তা কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে এনসিপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ-আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু ‘কড়ায় গণ্ডায়’ জবাবদিহিতা নেব আমাদের বিচার কতটুকু আদায় হলো। সংস্কার কতটুকু আদায়…

বিস্তারিত পড়ুন

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা! ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন— শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার…

বিস্তারিত পড়ুন

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা…

বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৩ নভেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসে ভারত থেকে ১ লাখ ৩১ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত ৯০টি আমদানিকারক প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এই চাল আমদানি করেছে। সরকারের নীতি নির্ধারকরা বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চালের দাম ধরে রাখতে আমদানির অনুমতি দেয়। পাশাপাশি, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৫ এর আওতায় প্রথম ধাপে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমতি দেওয়া হয়। প্রতি কেজি চালের…

বিস্তারিত পড়ুন

রোববার (৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন। পাঁচ দফা দাবিগুলোর মধ্যে প্রথম দুটি দাবি ঘোষণা করেন আশরেফা। দাবি দুটি হলো- ১. মাগুরার ধর্ষণের শিকার শিশুটির মামলার বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা এবং এক মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়া চলাকালে শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২. প্রতিটি ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত মামলার কার্যক্রম শেষ করে বিচার নিশ্চিত করতে হবে। তিন কার্যদিবসের মধ্যে…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার মামলায় হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০টা ৬ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তোলা হয় সোলাইমান সেলিমসহ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পেছনে হাত রেখে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করে এজলাসে তোলা হয় তাদের। আসামিদের আইনজীবীরাও কাছে চলে আসেন। আসামিরা ওকালতনামায় সইসহ আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পরই এজলাসে আসেন বিচারক। এ সময় এজলাসে থাকা সাংবাদিকদের উদ্দেশ করে সোলাইমান সেলিম…

বিস্তারিত পড়ুন

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তারা দুটি পক্ষই এই ঘটনাকে ফৌজদারি অপরাধ মনে করছে না। তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছে না, উভয় পক্ষ আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিয়েছে, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাদের পরিবারের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকলেও আইন অনুযায়ী তার বিচার হবে বলে দাবি করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। গত ৫ আগস্ট দেশত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এ অবস্থায় তাকে বিচারের সম্মুখীন করা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা দেশে উপস্থিত না থাকলেও তার বিচার হবে। পাশাপাশি তার অপরাধের সঙ্গে জড়িত পরিবারের সদস্য ও অন্যান্য সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। তবে ভারতের পক্ষ…

বিস্তারিত পড়ুন

রমজান মাসে ২৯ কিংবা ৩০টি রোজা রাখেন মুসলিমরা। তবে, ২০৩০ সালে ৩৬টি রোজা রাখতে হবে মুসলিমদের। আর ২০৩৩ সালেও দুই বার রোজা পালন ও তিনটি ঈদ হতে পারে। এমন তথ্য জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি। তিনি জানান, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে…

বিস্তারিত পড়ুন

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ…

বিস্তারিত পড়ুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। ওই যাত্রী ব্যাগের ভেতরে কৌশলে ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা রেখেছিলেন। বুধবার (৫ মার্চ) এভসেকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আজ (বুধবার) সকাল সোয়া ৮টার দিকে চেকইন রো সিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিএস-২১৭) একজন যাত্রী বহির্গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। পরে রো-সি নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোরাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভেতর কাগজের মুদ্রার মতো কিছু একটা দেখতে পান। পরে নিরাপত্তাকর্মী বিমানবন্দরে দায়িত্বরত…

বিস্তারিত পড়ুন

শপথ নেওয়ার পর উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে (সি আর আবরার) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ এতদিন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকবেন।

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টা দপ্তরে থেকে এ তথ্য জানানো হয়েছে । আটক হওয়া ব্যক্তিরা হলেন— শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র। গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও…

বিস্তারিত পড়ুন

বিকেল পৌনে ৪টা থেকে শুরু হয়। যা চলে ইফতারের পর্যন্ত। বলছি ঢাকার সড়কের যানজটের কথা। প্রতিদিন এসময় সড়কের চিত্র দেখে যে কারও মনে হবে, এটি সড়ক নয় যেন যুদ্ধক্ষেত্র। সবার লক্ষ্য একটাই ইফতারের আগে ঘরে ফেরা। যে যেভাবে পারছে সোজা, উল্টো, ফুটপাত সব উপায়ে ঘরে ফেরাই লক্ষ্য। সরেজমিন দেখা যায়, (সোমবার) ইফতারের আগ পর্যন্ত যেন সড়কে আটকা ছিল ঘরমুখো মানুষ। চারদিকে শুধু যানবাহন আর যানবাহন। তিল ধারণের ঠাঁই ছিল না সড়কে। ভোগান্তিতে পড়া অনেক ঘরমুখো মানুষকে বাধ্য হয়ে সড়কেই সারতে হয়েছে ইফতার। যানজটের নিউজ সংগ্রহ করতে গিয়ে এই প্রতিবেদকেরও সড়কেই ইফতার করতে হয়। সোমবার (৩ মার্চ) বিকেল ৪টায় সেগুনবাগিচা থেকে…

বিস্তারিত পড়ুন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই মুহূর্তে সাংগঠনিক সফরে ইউরোপ অবস্থান করছেন। আর গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। গণঅধিকার পরিষদ শেখ হাসিনার কর্তৃত্ববাদী স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র ও গণমানুষের অধিকার আদায়ে রাজপথের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র অর্গানিক দল। শেখ হাসিনার স্বৈরশাসনের বুলেটের সামনে দাঁড়িয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ এ দেশের মানুষের নিপীড়িত-শোষিত, বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে গেছে। গণঅধিকার…

বিস্তারিত পড়ুন

গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, সংঘর্ষ, হামলা, নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাজারে হামলা ও ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ উল্লেখযোগ্য। যদিও এ মাসে বিভিন্ন সহিংসতায় প্রায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪টি রাজনৈতিক সহিংসতা। সোমবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নামে একটি সংস্থার ফেব্রুয়ারি মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এইচআরএসএসের সংগৃহীত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংষর্ষে তিনজন নিহত হয়েছেন। সারা দেশে কারাগার ও হাজতে কমপক্ষে ১২ জন আসামি মারা গেছেন। গণপিটুনির ১৭টি ঘটনায় নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন ১৩ জন। সংবাদ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সোমবার (৩ মার্চ) রাজধানীর বনানী ডিআইটি মাঠে বানানী থানা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে। দলের…

বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত দলটির নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। পরে দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সব কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল…

বিস্তারিত পড়ুন

খিলাফত উনার মসনদে তখন আমীরুল মু’মিনীন হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি। উনি ছিলেন অত্যন্ত পরহেযগার, অনাড়ম্বর এবং দুনিয়াবিমূখ। এ বিষয়টি তৎকালীন মুসলিম জাহানের সবাই প্রায় অবগত ছিলো। উনার শাসনামলে হিলাল ইবনে আবি বুরদাহ নামক এক ব্যক্তি মনে মনে ফন্দি আঁটল, খলীফা যেহেতু ইবাদতগুজার অনেক পছন্দ করেন। খলীফা যে মসজিদে নামায আদায় করেন সেখানে গিয়ে আমিও যদি প্রচুর ইবাদত বন্দেগী করে উনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই, তাহলে আর আমাকে পায় কে। আমার ইবাদতে খুশি হয়ে তিনি নিশ্চয়ই আমাকে বড় কোনো পদে নিয়োগ দেবেন। যেই কথা সেই কাজ। সে গিয়ে খুবই একাগ্রচিত্রে বিরামহীনভাবে নামায, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, যিকির…

বিস্তারিত পড়ুন

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী সংগ্রামের কর্ণধার মুসলমানরাই। তবে ব্রিটিশ পরবর্তী সময়ে বিধর্মী ইতিহাস লেখকরা মুসলমানদের সকল অবদানই ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। যাতে পরবর্তী প্রজন্ম মুসলমানদের অবদান সম্পর্কে অবগত হতে না পারে। উপমহাদেশে ব্রিটিশদের ২০০ বছরের শাসনে স্বাধীনতা সংগ্রামীদের হাতে অসংখ্য ব্রিটিশ অফিসার নিহত হয়েছে। তবে ২০০ বছরের মধ্যে কেবলমাত্র একজন গভর্নর জেনারেলকেই হত্যা করা সম্ভব হয়েছিলো। আর এই মহৎ অবদানও একজন মুসলমানের। কিন্তু ব্রিটিশবিরোধী এই মুসলিম বীরের নাম ইতিহাসের পাতায় ঠাঁই পায়নি। ব্রিটিশবিরোধী এই মুসলিম বীরের নাম মুহম্মদ শের আলী খান আফ্রিদী। উনার নিবাস ছিলো তৎকালীন পাকিস্তানের খাইবারপাস প্রদেশের নিকটবর্তী জামরুদ গ্রামে। তিনি আমিরুল মু’মিনীন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি…

বিস্তারিত পড়ুন

এই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনাকারী রাবীর জবাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِه. পবিত্র রমাদ্বান শরীফে এবং গায়রে রমাদ্বান শরীফে অর্থাৎ বছরের ১২ মাস রাতের নামায ছিলো মোট ১১ রাকায়াত। এখন প্রশ্ন হচ্ছে, পবিত্র রমাদ্বান শরীফ মাসে পবিত্র তারাবীহ্ নামায পড়তেন আর অন্য মাসে কি পড়তেন? আসলে বাতিল ফিরক্বার লোকগুলো মূর্খ হওয়ার কারণে এই পবিত্র হাদীছ শরীফ দ্বারা তারাবীহ্র দলীল দিয়ে থাকে। এই পবিত্র হাদীছ শরীফখানা দ্বারা মূলত তারাবীহ্কে বুঝানো হয়নি। এটা দ্বারা তাহাজ্জুদকে বুঝানো হয়েছে। কারণ তারাবীহ্ নামায শুধু পবিত্র রমাদ্বান শরীফ মাসেই পড়া হয়।…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল নৃশংসতার সঠিক নথিভুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন, দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর আন্দোলনকারীদের ওপর পুলিশের নিষ্ঠুরতা এবং বছরের পর বছর ধরে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দেশে জনগণের বিরুদ্ধে সংঘটিত সকল নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। যদি এসব ঘটনার যথাযথ নথিভুক্তি না করা হয়, তাহলে সঠিক তথ্য জানা ও ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে।’ আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ও এই অঞ্চলের জনগণের স্বার্থ ও সমস্যাগুলো নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হননি বলে জানিয়েছেন রংপুর সদর উপজেলার গুপ্ত পাড়ার বাসিন্দা মহা. সিরাজ-উদ-দৌলা চৌধুরী। সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এসময় তিনি উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের ‘জ্যেষ্ঠ উপদেষ্টা’ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে শিক্ষা, কৃষি, শিল্প ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।…

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। জায়েদ বিন নাসের ১৯৯৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। মিরপুরেই তার বেড়ে ওঠা। কিশোর বয়স থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০০৫ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি হন। ২০১৩ সালে রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও ২০১৫ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৫ সালে নিজ ব্যাচের শিক্ষার্থীদের ভোটে সম্মিলিতভাবে সেরা ছাত্র নেতা নির্বাচিত হন। ২০১৬ সালে কিছুকাল ভার্টিকাল হরিজনসে আইন বিষয়ে অধ্যয়ন করেন। ২০১৭ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে…

বিস্তারিত পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। শায়রুল কবির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালি কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। শায়রুল জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব। চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভীড়…

বিস্তারিত পড়ুন

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ইতোমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

বিস্তারিত পড়ুন