Author: আবু নাছের অর্পণ
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরসমূহ হলো : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বরসমূহ : ০২-২২৩৩৮৩৩৯৭ ও…
দেশের সার্বিক উন্নতির লক্ষ্য চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে স্থায়ী ক্যাম্পে ‘লং লিভ ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠানে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমারা চাই চীনের সঙ্গে আমাদের ভাষাগত সম্পর্ক আরও সুদৃঢ় হোক, তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরও সুদৃঢ় হবে। এতে করে দেশের সার্বিক উন্নয়নে তাদের উৎকর্ষের ছোঁয়া আমরা পাবো।’ তিনি বলেন, ‘চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনকার সমাজ পরিবর্তনে বড় অবদান রেখেছেন। বিজ্ঞান প্রযুক্তি ও ভাষা এই সমস্ত বিষয়ে তারা অকল্পনীয় উন্নতি সাধন করেছেন। আজ বিশ্বে যে কয়টি দেশে বিজ্ঞান প্রকৌশলে…
খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা হয়েছে : এম এ মালেকবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক অভিযোগ করে বলেছেন, ‘খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি সুস্থ অবস্থাতেই জেল গিয়েছিলেন। তিনি চাইলেই লন্ডনে থাকতে পারতেন। রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমএ মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপর তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা…
ট্রেন না চালানোর হুঁশিয়ারি রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে…
বিপ্লবী পরিষদে যোগ দিয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত সিনানের পরিবার। শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে বিপ্লবী পরিষদ। এতে বলা হয়, চট্টগ্রামে দুদিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার রাতে বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক সিনান ইবনে হাকিমকে দেখতে তাদের বাড়িতে যান। তারা সিনানের পরিবারের খোঁজ খবর নেন। সিনানের বাবা পেশায় মেরিন ইঞ্জিনিয়ার লোকমান হাকিম জানান, তার দুই ছেলে সিনান ও সানাক শহীদ মীর মুগ্ধ ও মীর স্নিগ্ধর মতোই যমজ ভাই। তারা যখন জুলাইয়ের উত্তাল দিনগুলোতে একসঙ্গে মিছিল সংগ্রামে অংশ নিচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় কর্মরত…
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এক তথ্য বিবরণীতে জানিয়েছেন, ড. ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের…
এম এ এন অর্পণ, ঢাকা: সিলেটে রিসোর্টে ৮ তরুণ তরুনীকে কাজী ডেকে বিয়ে পড়ানোর ঘটে যাওয়া কান্ড নিয়ে ড. গোলাম মাওলা রনির ফেসবুক পোষ্ট। ফেসবুকে যা লিখেছেন নিম্নে তা হুবহু তুলে ধরা হলো। “সিলেটে যা ঘটলো তা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ! নাটের গুরুরা সরকারের মুখে থাপ্পড় মেরে বিপ্লবী সমন্নয়কদের অর্জনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে ! চাঁদার দাবীতে একটি রিসোর্টে ভাংচুর, অগ্নি সংযোগ এবং সেখানে থাকা ৮ জন তরুণ তরুণীকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়ানোর বিষয়টি তো কোন ইসলামী সংগঠন করেনি । যারা করেছে তাদের রাজনৈতিক পরিচয় জানার পর দেশ বিদেশে ছি ছি রব পড়ে গেছে…
পুনরায় ফল প্রকাশের দাবি নিয়ে শহীদ মিনারে শিক্ষার্থীরা মেডিকেলসহ সব ধরনের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃ:প্রকাশের দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা।
৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার তার রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সোমবার (২০ জানুয়ারি ) শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে এক বাণীতে তারেক রহমান বলেন, সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিলো, অর্জিত হয়েছিলো এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, আজকের এই দিনে আমি স্বাধীনতা ও…
কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়েছে রিটে। রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে, কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছে তার কোনো নীতিমালা নেই। যা সংবিধানের ৭, ২৭,…
মো: শিহাব উদ্দিন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দাপিয়ে বেড়াচ্ছে সরকার বিরোধী দেশ বিরোধী আওয়ামী অপশক্তিরা । আওয়ামীলীগ সরকারের আমলে যারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতাকর্মীদের সাথে সরাসরি যাতায়াত ছিলো কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রতিদিন কথা বলে দেশকে অস্থিতিশীল করত এই সকল আইনজীবীরা দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছে সুপ্রিম কোর্ট এলাকায় আর চক্রান্ত করছে দেশকে কিভাব্ব অস্থিতিশীল করা যায়। এমনই একজন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ( রাজা ), সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত আছেন। উল্লেখ্য যে সাঈদ আহমেদ আওয়ামী লীগের আমলে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। সর্বশেষ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ফেসবুক প্রোফাইলের…
পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নারী ব্যারাকের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত তৃষ্ণা বিশ্বাস ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। এরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ…
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথম প্রহরে (রাত ১২টা) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। সকাল সাড়ে ৯টায় নেতারা শেরে বাংলা নগরের শহীদ জিয়ার কবরে দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এছাড়া বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।…
সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বারবার বলছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে দিয়ে যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকমকর্মীদের নিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। অন্তর্বর্তী সরকারের গঠিত ৪টি সংস্কার কমিশনের রিপোর্ট…
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তের নিরাপত্তা ইস্যুতে আমরা পদক্ষেপ নিচ্ছি। জনগণ পাশে আছে। আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে। আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। তবুও ওপার থেকে কাউকে এখানে আসতে দেবো না। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে তো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না।…
চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।
মিলন খান, বরিশাল প্রতিনিধি বরিশালের বাকেরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ২টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ দোনুষ্ঠানুষ্ঠান হয়। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে দোয়া-মিলাদে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদ হাসান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা সোলায়মান সেরনিয়াবাত, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ। ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন জজ, সাবেক…
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২৫ সালের দাখিল নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে গ্রাফিতিতে ‘আদিবাসী’ শব্দের বিরোধিতা করে প্রথমে মাদ্রাসা বোর্ডের সামনে বিক্ষোভ করে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন। এরপর এনসিটিবি ভবন ঘেরাও করে ‘আদিবাসী’ শব্দটি প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এনসিটিবির ওয়েবসাইটে ওই গ্রাফিতি সম্বলিত বই সরিয়ে নেওয়া হয়। এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা গ্রাফিতি সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়ে এনসিটিবি ভবনের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে গেলে সেখানে আগে থেকেই কর্মসূচি দিয়ে অবস্থান করে তারা। বাগবিতণ্ডার একপর্যায়ে ক্রিকেট খেলার স্ট্যাম্পে পতাকা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এরপর থেকেই নেতিবাচক আলোচনায় রয়েছে সংগঠনটি। হামলার ঘটনার পর…
মো: সারওয়ার হোসেন, রিপোর্টার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলছে হাউজিং ব্যবসা। আপনি কি জানেন এগুলো অধিকাংশ আওয়ামী লীগ সরকারের আমল সৃষ্টি আর এগুলোকে এখন ইন্ধন দিচ্ছে বিএনপি । বিগত সরকারের আমলে জমি দখল বিভিন্ন কর্মকান্ড করে আওয়ামী লীগ সরকারের ছত্র ছায়ায় গড়ে ওঠে নামিদামি হাউজিং ব্যবসা। যেখানে শেখ রেহেনা, শেখ সেলিম, তারিক সিদ্দিকী মত হেবি ওয়েটফুল নেতারা বা আমলারা সরাসরি যুক্তছিলেন। তারা সরাসরি কোম্পানির চেয়ারম্যান, এমডি হিসাবে কেউ কেউ যুক্ত ছিলেন বা তাদের মনোনীত ব্যক্তি দ্বারা পরিচালনা করেছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এরা এই হাউজিং ব্যবসায়ীর ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। আর এদের মাধ্যমে বিভিন্ন হেভি ওয়েট নেতাদের দ্বারস্থ হয়ে, টাকার…
বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন জনাব মাঈন উদ্দিন, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, পার্বত্য অধিকার ফোরাম। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা ‘আইএলও’ কনভেনশন ১৬৯ (১৯৮৯) ১ এর (b) এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র- ২০০৭ হলো আদিবাসী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের পাহাড় তিনটি জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান বিচ্ছিন্ন করার চাবিকাঠি। ২০০৭ ঘোষণাপত্রে ৪৬টি অনুচ্ছেদ আছে, এখানে এমন কিছু অনুচ্ছেদ আছে, যেখানে আদিবাসী জনগোষ্ঠী স্বীকৃতি রাস্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি: (ক) অনুচ্ছেদ-৩: আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। সেই অধিকার বলে তারা অবাধে তাদের রাজনৈতিক মর্যাদা নির্ধারণ করে এবং অবাধে তাদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মপ্রয়াস অব্যাহত রাখে। (খ) অনুচ্ছেদ-৪: আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার উপভোগের বেলায়, তাদের অভ্যন্তরীণ ও স্থানীয়…
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদ ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায়ের পর এখনো জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারীরা। গত ৯ জানুয়ারি ভারপ্রাপ্ত সংসদ সচিবের পিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। সংসদের মতো জায়গায় মনিরুলের নেতৃত্বে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতি ভারপ্রাপ্ত সচিবের নিকট লিখিত প্রতিবাদ জানায়। সমিতির আহ্বায়ক এ এস এম আতাউল করিম ও সদস্য-সচিব মো. শামছুল হক স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে…
আবু নাছের অর্পণ, ঢাকা সম্প্রতি দেশের বিভিন্ন মাহফিলে জামায়াতের নেতা ও মওদূদী বাদী মাওলানা মিজান আযহারী প্রাণপ্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাউবয়, রাখাল, টেলেন্ট হান্টার সহ নানারকম মানহানিকর ও অবমাননাকর কথা বার্তা বলে। এতে সারাদেশের সুন্নী জনতা তার প্রতিবাদ জানায়। মিজান আযহারী প্রাণপ্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারে শানের বিরুদ্ধে অতীতেও বহুবার অবমাননাকর বক্তব্য প্রদান করে সমালোচিত হয়েছেন। উল্লেখ থাকে যে আযহারী নবীজী সিক্স-প্যাক ছিলেন বলে মন্তব্য করেছিলো এবং উম্মুল মুমিনীন খাদীজাতুল কুবরা আলাইহিস সালাম উনার শানেও কটুক্তি করেছিলো যার সমালোচনা সুন্নী মুসলমান করেছিলেন। সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা সংগঠনের বক্তারা মিজান আযহারী, মুফতে আমীর হামজার শরঈ শাস্তি মৃত্যুদন্ড…
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শঙ্কর আয়ার বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন ইচ্ছে, ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত। তিনি বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন এবং তার নিরাপত্তার জন্য ভারত সরকারকে সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকা সফর করে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, এটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মণি শঙ্কর আয়ার। তিনি পিটিআইকে জানান, এই আলোচনা অব্যাহত থাকা উচিত এবং ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রিসভার স্তরে যোগাযোগ স্থাপন করতে হবে। বাংলাদেশের পক্ষ…
বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। শনিবার (১১ জানুয়ারি) কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। খবর এশিয়া নেটের। সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। তৃণমূল এই নেতার দাবি, ইউনুস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়া দিলে তাদের কী? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। বারবার আটকে দিচ্ছে কাজ। শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পেছনে কিছু…
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ইন্টারনেট ও টেলিফোন সেবায় বৃদ্ধি করা মূল্য সংযোজন কর কমানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। রোববার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবদুর রহমান খান বরাবর লিখিত এক চিঠিতে বেসিস এ আহ্বান জানায়। এতে বলা হয়,মূসকের (ভ্যাট) হার বৃদ্ধি করে যথাক্রমে টেলিফোন সেবায় ২৩ শতাংশ এবং ইন্টারনেট সেবায় ১০ শতাংশে উন্নীত করা হয়েছে। ইন্টারনেট ও টেলিফোন সেবায় ভ্যাট বৃদ্ধি তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যকে বাধাগ্রস্ত করবে। বর্তমানে দেশে তিন লাখের বেশি তরুণ তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন, যার ২০ শতাংশ নারী। এছাড়া ছয় লাখের বেশি ফ্রিল্যান্সার সরাসরি ইন্টারনেটের ওপর নির্ভরশীল। এই ভ্যাট বৃদ্ধি তাদের…
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না লিটন দাসের। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমক হতে পারতো তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি। তাই নিয়মিতদের রেখেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের। লিটনের বাদ পড়ার মূল কারণ ফর্মহীনতা। ডানহাতি এই ব্যাটারের সবশেষ ফিফটি ২০২৩…
ইন্টারনেটের ওপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহার না হলে আগামী সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টারনেট খাতের বিভিন্ন সংগঠনের নেতারা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা। তারা বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনার পরিবর্তে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, কর বৃদ্ধির ফলে এখন থেকে ৫০০ টাকার ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫৭৫ টাকার বেশি এবং ১ হাজার টাকার ব্রডব্যান্ড ইন্টারনেটে ১৫৫ টাকার বেশি দিতে হবে গ্রাহককে। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজির সভাপতি আমিনুল হাকিম বলেন, শতভাগ দেশীয় উদ্যোক্তার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা হয়। এই…
বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দু-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইবে। সীমান্ত নিয়ে যেসব অসম চুক্তি ভারতের সঙ্গে আছে তা বাতিল করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারত কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। তবে ১৫০ গজের বাইরে…
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন, তবে দলের ভেতরে ও বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে ‘স্বস্তির’ পাশাপাশি ‘উদ্বেগ-উৎকণ্ঠা’ও আছে। দুই শীর্ষ নেতার ‘অনুপস্থিতি’ কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। তিনি এমন এক সময়ে বিদেশে যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনের দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা অনেকেই ‘আগে সংস্কার পরে নির্বাচনের’ সুর তুলেছেন। এর আগে, ২০১৭ সালের ১৫ই জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে…
বাংলাদেশের জাতীয় রাজনীতি এখন সরগরম নির্বাচন নিয়ে। স্পষ্ট করে বললে নির্বাচন কবে হবে তা নিয়ে। নির্বাচন আগে নাকি সংস্কার আগে -সেই বিতর্কে সম্পর্কে ভাটা পড়েছে বিএনপি-জামায়াতের মধ্যে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও প্রকাশ্যে কথার লড়াইয়ে জড়িয়েছেন বিএনপি নেতারা। এরমধ্যেই নতুন উত্তাপ ছাত্র সংসদ নির্বাচন। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির এবং মোটাদাগে অন্যান্য সংগঠনগুলো খুব দ্রুতই ডাকসু নির্বাচনে আগ্রহী। তবে এখানে আবার একটু সময় নিতে চায় বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। তাদের যুক্তি আগে সংস্কার, তারপর নির্বাচন। এই বিতর্কের মধ্যেই বিরোধ আরও বেড়েছে কারণ বৈষম্যবিরোধী ছাত্ররা চায় জাতীয় নির্বাচনের আগেই সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন হয়ে যাক। source: BBC NEWS
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলায় ফজরের আজানের পাশাপাশি স্তব্ধতা ভেঙ্গে ঢেঁকির শব্দ ছড়িয়ে পড়তো গ্রামগুলোর বিভিন্ন বাড়িতে। এখন সেই শব্দ আর শোনা যায় না। অথচ একদিন ঢেঁকি ছাড়া গ্রাম কল্পনা করাও কঠিনতর ছিল। যেখানে বসতি সেখানেই ঢেঁকি। কিন্তু আজ তা আমাদের আবহমান গ্রামীন সংস্কৃতি থেকে হারিয়ে গেছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সময়ের বির্বতনে হারিয়ে গেছে, আবহমান বাংলার এক সময়ের ধান-চাল ভাঙ্গার একমাত্র অবলম্বন ঢেঁকি। আবহমান বাংলার ঐতিহ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। সময়ের বির্বতনে বিলিন হয়ে গেছে ঢেঁকি। উপজেলার প্রায় প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে দেখা মিলতো ঢেঁকি। এখন ঢেঁকির কদর কমে যাওয়ায় তেমন আর দেখা মেলেনা।…
ইং-২০/১২/২০২৪ তারিখ রাত অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মিরপুর-১১ এর ইসলামী ফার্মার সামনে হতে মোঃ বদরুদ্দোজা (৫৫), পিতা-আবুল কাশেম উকিল, মাতা-মমতাজ বেগম, ঠিকানাঃ বাড়ী নং-৭০/৭২, ব্লক-ই, রোড-০১, সেকশন- ১২, থানা-পল্লবী, ঢাকা এর ব্যবহৃত SAMSUNG M-12 মডেলের এড্রোয়েড মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় রুজুকৃত পল্লবী থানার মামলা নং ৪১ তারিখ-২১/১২/২০২৪ ধারা-৩৯২ পেনাল কোড এর সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ রফিকুল ইসলাম, পিতা-মোঃ হোসেন, মাতা-আনজিয়া, সাং-সেকশন-১২, সুজানগর, তালতলা বস্তি, পল্লবী ডিএমপি ঢাকা, ২। মোঃ জামিল, পিতা-মৃত ইউনুস মুন্সি, মাতা-শামিমা বেগম, মুরাপাড়া ক্যাম্প, লাইন-০৪, কালশী, পল্লবী ডিএমপি ঢাকাকে ইং-০৮/০১/২০২৫ তারিখ গ্রেফতার পূর্বক আটক করা হয়। আটককৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ…
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী।লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাট বিএনপি নেতাকর্মীদের লাঠিচার্জ করা হয় বলে দাবি করেন সেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, সাত্তার মিয়া, সেই দাবির ভিক্তিতে দুই ওসিকে প্রত্যাহার করা হয় তারা হলেন—লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের, ও ডিবি পুলিশের ওসি ফিরোজ হোসেন। আজ বুধবার দুপুরে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টার ও জাতীয় দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ কে এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বললে তাঁরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদরের মোস্তফি এলাকায় একটি কোল্ড স্টোরেজে দাওয়াত…
মোঃ আবদুল্লাহ বুড়িচং।। কনকনে শীতে কুমিল্লার বুড়িচংয়ে জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। অসংখ্য খেটে খাওয়া হতদরিদ্র ও অসহায় মানুষদের বেহালদশা। চরম দুর্ভোগে পৌছেছে তাদের জীবনযাত্রা। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। জনজীবন একেবারে অচল হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে জনজীবন জবুথবু অবস্থা। কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতের তীব্রতা অনেক বেশি। এতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল আর হতদরিদ্র পরিবারগুলো। শীতবস্ত্রের অভাবে মানবেতরভাবে দিন কাটছে তাদের।…
সাভারে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম…
শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল।
রাজধানী বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনবাহিনী। সকড় অবরোধকারী শিক্ষার্থীরা জানান, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা। বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আজ বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ…
বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভিডিওতে একজন নারীকে কাঁদতে দেখা যায়। এক ছেলেকে জড়িয়ে কান্নারত অবস্থায় তিনি বলছিলেন, “কি করছে, কি করছে রে…।” মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় ফেসবুকে। এতে এক নারী তার ছেলেকে মারধরের অভিযোগ তোলেন বিমানবন্দরে কর্তব্যরত বিমান বাহিনী, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও আনসার সদস্যদের বিরুদ্ধে। ভিডিওতে ছেলের মুখ ফোলা ও বাম চোখে রক্ত জমাট বাধা দেখা যায়। ওই নারী ভিডিওতে অভিযোগ করেন, অতর্কিতভাবে বিমানবন্দরের নিরাপত্তাবাহিনীর সদস্যরা তার ছেলেকে মারধর করেছেন। বুধবার রাত সোয়া ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী কেনপি-২ এর সামনে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, এসময় দেশে আগত ২ জন যাত্রীর সঙ্গে…
মোঃ আবদুল্লাহ বুড়িচং।। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকিরমোড়া নামক স্থান হতে সংকুচাইল বিওপির টহল দল কর্তৃক ভারতীয় নাগরিক মোঃ হোসেন মিয়া (৫৮), পিতা- মৃত মুকতল হোসেন, গ্রাম-নজরপোড়া, পোষ্ট-কলসীমোড়া, থানা-বক্সনগর, জেলা-সিপাহীজলা (ভারত)কে আটক করে। এছাড়াও অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:২০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনাকালে ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুইয়াপানিয়া নামক স্থান হতে ০৩ জন ভারতীয় নাগরিক যথাক্রমেঃ (ক) দোজন দেব বার্মা (৩৫), পিতা-মৃত নন্দলাল দেব বার্মা, (খ) তমে দেব বার্মা (৩৩), পিতা-মৃত সচীন্দ্র দেব বার্মা এবং (গ) বিমল দেব…
মো.এমরুল ইসলামজেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার(৬ জানুয়ারি)রাতে উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ঘটনাস্থল থেকে মোঃবুরহান(২৪)কে হাতেনাতে আটক করা হয় এবং অপরাধ স্বীকার এর প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে অপরাধীকে ৫০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো:সজিব মিয়া। এ সময় তিনি বলেন কৃষি জমি রক্ষার্থে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের সঙ্গে কানাডার এক হয়ে যাওয়া উচিত। এতে করে কানাডা অনেক সুবিধা পাবে। গতকাল সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন। এরপরই সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে যায়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। যেগুলো তাদের অব্যাহতভাবেব ঘিরে রাখছে। কানাডা-যুক্তরাষ্ট্র এক, কী অসাধারণ দেশ হবে এটি!” এরআগে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আকাঙক্ষা ব্যক্ত করার পর কড়া জবাব দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে…
রংপুরের বোলারদের তোপে মাত্র ১১১ রানে থেমেছিল ঢাকা ক্যাপিটালস। কার্যত ম্যাচের ভাগ্য তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। ছোট লক্ষ্য তাড়ায় রংপুরের ব্যাটারদের কাজটা আরও সহজ করে দিলেন ঢাকার বোলাররা। অস্বাভাবিক নো আর ওয়াইডের হ্যাটট্রিকের ম্যাচে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর রাইডার্স। টানা পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। অন্যদিকে, চলতি বিপিএলে নাম লেখানো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচেই হারের মুখ দেখল। ঢাকা পর্বে টানা তিন হারের পর ভাগ্য বদলালো না সিলেটেও। ১১২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর। যুবা এই চ্যাম্পিয়ন…
সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখতসহ সেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৫ নেতার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক নির্জন কুমার মিত্র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা ব্যক্তিরা হলেন—জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু এবং সেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল ও মসিবুর রহমান। এর আগে গত ২৯ ডিসেম্বর এই পাঁচজন আদালতে আত্মসমর্পণ করে জামিন…
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫(বাসস): জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানি আজ শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে আজকের শুনানি শেষ হলে আগামীকাল বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনির আর হক। আর দুদকের…
নবীজিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মিজানুর রহমান আজহারির শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ|
ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজ ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিম রা এই সমাবেশ করেন। নিজস্ব প্রতিবেদক:নবীজীর দুশমন, নিকৃষ্ট মুরতাদ, কাট্টা কাফের, কুলাঙ্গার বক্তা মিজান আযহারী, তার সমগোত্রীয় এবং সহযোগীদের অবশ্যই অবশ্যই অবশ্যই ‘ফাঁসি’র দাবীতে প্রতিবাদ সমাবেশ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈমানের মূল। উনাকে জীবনের থেকে বেশি মুহব্বত করা এবং বেশি তাযীম-তাকরীম করাই হচ্ছে ঈমান। তিনি শুধু আল্লাহ পাক নন এছাড়া সমস্ত মর্যাদা মরতবা মুবারক উনার তিনিই মালিক। তিনি কুল মাখলুকাতের জন্য উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ মুবারক। স্বয়ং মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতে আয়াতে, হরফে হরফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম…
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। প্রাথমিকভাবে ভূমিকম্পে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
কয়েক দিন ধরে সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের আচেহ প্রদেশে পৌঁছেছেন ২৬০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। দু’টি নৌকায় করে আচেহ প্রদেশের উপকূলে পৌঁছানো এই রোহিঙ্গা শরণার্থীদের মাঝে অনেক নারী ও শিশুও রয়েছে। সোমবার ইন্দোনেশিয়ার সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে বসবাস করলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা। বছরের পর বছর ধরে বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের…
আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। কী আছে আমিরের পাঠানো ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে? কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে আরও রয়েছে অনেক সুযোগ-সুবিধা। পাঠকদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো- আধুনিক চিকিৎসা সরঞ্জাম : এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। আইসিইউ…
ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। ফলে টেবিল টপার হয়ে সিলেটে পা রাখে রাইডার্সরা। ঘরের মাঠে রংপুরকে পেয়ে বড় লক্ষ্য দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে হেলসের সেঞ্চুরিতে সহজেই সিলেটের পাহাড় টপকে গেছে রংপুর। তাতে আসরে চার ম্যাচ খেলে অপরাজিতই থাকল নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনো জয়হীন সিলেট। ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রাইডার্সদের…
কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকায় চারজনের মধ্যে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে, গণঅধিকার পরিষদের সিনিয়র…
চলতি সপ্তাহের শেষ দিকে একটি স্বল্পসময়ের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সোমবার (৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার…
ইউটিউব চ্যানেল ফার্স্টপোস্ট ও বিডিডিগেস্ট নামে একটি নিউজ পোর্টালে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা এই দুই সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনিয়র সচিব নাসিমুল গনি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একজন প্রতিষ্ঠাতা। প্রমাণ হিসেবে, পালকি শর্মা ও বিডিডিগেস্ট একটি নিউজ পোর্টালের একটি প্রতিবেদনের বরাত দিয়েছেন, যা ২০০৮ সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। অথচ ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা নাসিমুল গনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
অন্তর্বর্তী সরকার জুলাই বিল্পবের ঘোষণাপত্রের খসড়া তৈরির লক্ষ্যে রাজনৈতিকদলগুলোর সাথে আলোচনা করবে এবং সে আলোকে ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এটা নিয়ে সামনে রাজনৈতিকদলগুলোর সাথে আলাপ-আলোচনা হবে। সেই আলোকে ঘোষণাপত্র লেখা হবে।’ ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে কিছু দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। তবে…
মনসুর আহম্মেদ রাঙ্গামাটি, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন পাহাড়ে বাড়ছে হানিকুইন জাতের আগাম আনারস চাষ। পাহাড়ি টিলায় চাষ হচ্ছে আগাম জাতের এ হানিকুইন জাতের আনারস। এ আনারস রসালো ও সুমিষ্ট হওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদাও অনেক বেশি। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় হানিকুইন জাতের এ আনারসের চাষ বেশি হলেও জেলার অন্যান্য উপজেলার পাহাড়ি এলাকাতেও চাষ হচ্ছে হানিকুইন। প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই পাওয়া যায় হানিকুইন জাতের আগাম আনারস। মৌসুমের আগে এ জাতের আনারস উৎপাদন হওয়াতে কৃষকরা অনেকটাই লাভবান এবং আনারসের ভালো দাম পাচ্ছে। এতে পাহাড়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। মৌসুম শুরুর বেশ আগেই বাজারে আসতে শুরু করেছে পাহাড়ের…
নড়াইল, ৬ জানুয়ারি, ২০২৫ : জেলায় আজ সড়ক দুূর্ঘটনায় পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ জন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাফর আহম্মেদ জানান, সোমবার সকাল পৌনে ৭টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালি সেতু সংলগ্ন এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন- ২০২৪-২৫-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন প্রত্যক্ষ করেছেন। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা বাস্তবানুগ যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ…
জুলাই বিপ্লবের শহিদদের হত্যার বিচারের মুখোমুখি না করা পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে সরকার। তিনি তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের জন্য যেভাবে পিছু ধাওয়া করেছিলেন, আমরাও শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তাকে সেভাবে তাড়িয়ে বেড়াব। আমাদের নিরলস প্রচেষ্টায় কোনো শৈথিল্য আসবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। আজ থেকে ঠিক ৫ মাস আগে ওইদিন ৭৭ বছর বয়সী এই স্বৈরশাসক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এ কথা উল্লেখ করে শফিকুল আলম লিখেছেন, ‘শেখ…
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়াদের সবাই কিংবা অধিকাংশই হিন্দু বলে দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বিষয়টি যাচাই-বাছাই করে বলা হয়েছে, প্রতিবেদনটির দাবি অসত্য ও বিভ্রান্তিকর। ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে ২০২৪ সালের ১৫ অক্টোবরে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে, পরবর্তীকালে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক ১৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে ২০২৪ সালের ৩০ ডিসেম্বরে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশ করে। এক্ষেত্রে আপাতদৃষ্টিতে ১৫ অক্টোবরে প্রকাশিত পুরোনো প্রজ্ঞাপনের তুলনায়…
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’’ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে তারেক রহমানের চার মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল রইলো বলে জানান তার আইনজীবীরা। আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এছাড়া ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।…
॥ ইব্রাহিম খলিল ॥ কক্সবাজার, ৫ জানুয়ারি, ২০২৫ : সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার । পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার (প্লাজমা রিয়েক্টর) যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি । এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশবান্ধব পরিবহন (বেকোটেগ)। এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো নেওয়া যাবে খাবার পানি। সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । বিশ্ব ব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে । সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশ দূষণ যেমন কমে…
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ : বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের নির্দেশে সংঘটিত জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আগামী মঙ্গলবার উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই ভবন উদ্বোধন করবেন। ট্রাইবুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান আজ বাসস’কে জানান, ‘জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আগামী মঙ্গলবার উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ভবন উদ্বোধন করবেন।’ জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য নতুন করে সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উদ্বোধনের পর দৃষ্টিনন্দন এই ভবনে চলবে জুলাই-আগস্টে সংঘটিত…
সিরাজগঞ্জ, ৫ জানুয়ারি, ২০২৫ : যমুনা নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুর ওপর দিয়ে আজ ৮০ কিলোমিটার গতিতে চললো ট্রেন। এখন পর্যায়ক্রমে আজকেই চলবে ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে। যার অপেক্ষায় সবাই। রোববার সকাল ৯টা ২০ এর দিকে আজকের প্রথম পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। এরপর পর্যায়ক্রমে চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনার ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, আজ পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে ট্রেন চলবে। এর অংশ হিসেবে প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ও পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে ছেড়ে যায়। এরপর…
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন। অস্ত্রের এ চালান পাঠাতে হাউস ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। এ চালানে থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার দুই সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হলো। গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার কারণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার যে আহ্বান জানানো হচ্ছে, তা ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। গত অগাস্টে যুক্তরাষ্ট্র দুই হাজার কোটি ডলার ফাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছিল। কর্মকর্তারা বলছেন,…
ভাই ভারতীয়, বোন বাংলাদেশি। একই বাবা-মায়ের ঘরের সন্তান হলেও দুজনের জাতীয়তা ভিন্ন। এরমধ্যে গত বৃহস্পতিবার ভাই আব্দুল খালিদ মন্ডলের মৃত্যু হয়। নিজের ভারতীয় ভাইকে শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার সেই ইচ্ছা পূরণ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবি। আব্দুল খালিদ উত্তর২৪ পরগনার গাঙ্গুলি গ্রামে থাকতেন। গ্রামের পঞ্চায়েতের এক সদস্য মুস্তফাপুর বিএসএফ আউটপোস্টের কোম্পানি কমান্ডারকে আব্দুলের মৃত্যুর বিষয়টি অবহিত করেন। তিনি জানান, তার বোন থাকেন বাংলাদেশি সীমান্ত গ্রাম সর্দার বোরিপোতা গ্রামে। পঞ্চায়েতের সদস্য বিএসএফ কমান্ডারকে আরও জানান, আব্দুলের বোন তাকে শেষবারের মতো দেখতে চান। এরপর বিএসএফ কমান্ডার বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের জিরো পয়েন্টে আব্দুলের মরদেহ এনে…
বিগত সরকারের সময়ে পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগের জন্য জোরালো প্রচেষ্টা করেছে। তবে বিগত সরকার আরামকোকে স্বাগত জানায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদির বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ইসা আল দুহাইলান। রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি : প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভায় এই অভিযোগ করেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি-আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি। সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। সৌদিতে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি যেমন অ্যাপল,…
অনুকূল পরিবেশ হলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই তিনি দেশে ফিরবেন। রোববার (৫ জানুয়ারি) দুপুরে ১৫ দিনের লন্ডন সফর থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। আশা করি, অনুকূল পরিবেশ হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন। বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, তবে সেটা যেন…
শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে বিএনপির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। দলটির অনেকে মনে করেন এই উদ্যোগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে। এছাড়া এ উদ্যোগের পেছনে কারা তা নিয়েও নানা সন্দেহ ও আলোচনার দানা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো স্থায়ী কমিটির বৈঠকে হুট করে ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে। এগুলো…
রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি, দুর্নীতি, লুটপাটগুলো নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে, সেটা মানুষ ভুলে যাবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ‘ব্যাপক দুর্নীতি’ নিয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ইকবাল…
বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকদের মধ্যে, এমনকি ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামাও দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। যার বহিঃপ্রকাশ ছিল স্টেডিয়ামের মূল গেইট ভাঙচুর। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। এবার আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল। একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। আজ (বৃহস্পতিবার) দিনের খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে ভেতরে…
প্রতিবেদন : মাসুদ রানা জয়পুরহাট, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাবা-মায়ের একমাত্র ছেলে মিনহাজ ছোটবেলা থেকেই ছিলেন একটু চঞ্চল প্রকৃতির। স্থানীয় রামশালা মাদ্রাসায় পড়াশুনা করতেন তিনি। মাঝে মাঝে মিনহাজ মাদ্রাসা থেকে বাড়িতে আসার কথা বলে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতেন। বাবা বক্কর সরদার (৪৮) সংসারের সচ্ছলতার জন্য পাড়ি জমান বিদেশে। মা মেরিনা বেগম (২৮) মানসিকভাবে বির্পযস্ত। বেশীরভাগ সময়ে মা থাকেন নানার বাড়িতে। বাসায় মিনহাজকে দেখাশুনা করতো তার জেঠা সিরাজুল ইসলাম (৬৭)। মিনহাজ মাত্র ১০ বছর বয়সে ঢাকাতে যান চাচা আব্দুল কুদ্দুসের বাসায়। মোহাম্মদপুরের চাচার বাসায় থাকার সময় তাকে সেখানেও একটি মাদ্রসায় ভর্তি করানো হয়। কিন্তু সেখানে মিনহাজ পড়াশুনা না করে…
ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পুলিশ সংস্কার কমিশন (পিআরসি) ১৮৮৯ সালের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি)’র ৫৪ ধারায় কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করার বিদ্যমান বিধান সংস্কারের পরামর্শ দিয়েছে। পিআরসি ২৪ হাজার ৪৪২ জনের ওপর একটি সমীক্ষা চালায় এতে ৮২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা ৫৪ ধারাটিকে নিপীড়নমূলক মনে করেন। পুলিশকে আরও জনবান্ধব করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে জরিপটি করেছে পিআরসি।মোট ২১ হাজার ৬৩৭ জন উত্তরদাতাদের মধ্যে ৪৬ দশমিক ২ শতাংশ লোক মতামত দিয়েছে যে সিআরপিসির ৫৪ ধারাটি সংস্কার ও আধুনিক করা উচিত। ক্ষমতার অপব্যবহার রোধ এবং গণতান্ত্রিক সমাজের মূল্যবোধ সংরক্ষণের জন্য, ৩৯ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা পরামর্শ…
ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫ : সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না’ শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়৷ উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু…
ঢাকা, 2 জানুয়ারি, ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারাদেশে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অভ্যুত্থানে আহত দুজন শিক্ষার্থীর হাতে হেলথকার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের এই দুই যোদ্ধা হলেন- নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান ইফাত। তিনি এখনও এক চোখে দেখতে পান না। আপরদিকে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়…
(পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনার আলোকে সংক্ষিপ্ত তাফসীরসহ) পবিত্র সূরা মাঊন শরীফ উনার সংক্ষিপ্ত ছহীহ্ তাফসীর বা ব্যাখ্যা মুবারক ‘পবিত্র সূরা মাঊন শরীফ’ উনার প্রথমেই মহান আল্লাহ পাক তিনি স্বয়ং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুছূছিয়ত মুবারক বর্ণনা করেন তথা উনার ইল্ম মুবারক সম্পর্কে সমস্ত ক্বায়িনাতবাসীকে জানিয়ে দিলেন যে, তিনি মুত্তালা’ আলাল গইব অর্থাৎ ইলমে গইব উনার অধিকারী। যা পবিত্র হাদীছ শরীফ উনার কিতাব ‘মুসলিম শরীফ’ উনার মধ্যে উল্লেখ রয়েছে যে, ‘আমাকে সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত সমস্ত ইল্ম মুবারক হাদিয়া করা হয়েছে। ’ আর দ্বিতীয়তঃ…
পরোয়ানা ছাড়াই পুলিশের তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা বহাল নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর এবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাম-লী। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর এবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাম-লী। অনুমোদিত খসড়ায়ও সাইবার নিরাপত্তা আইনের মতো পুলিশের কোনো ধরনের পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেফতারের পূর্ণ ক্ষমতা বহাল রাখার কথা বলা হয়েছে। এতে আপত্তি তুলে বিশেষজ্ঞরা বলেছেন, এর মাধ্যমেও পুলিশি হয়রানির সুযোগ থেকে যাচ্ছে। যদিও পুলিশের বক্তব্য হলো অধ্যাদেশের বিধান অনুসরণ করেই তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেফতার…
আগুন লেগেছে পানের বরজে। কিন্তু ফায়ার সার্ভিসে খবর গেছে চায়ের স্টলে আগুন। এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন না পেয়ে ফিরে আসে। ততক্ষণে চারজন চাষির এক বিঘার বেশি জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে এমন ঘটনা ঘটে। আগুন লেগেছে উপজেলার বাগশিমইল ইউনিয়নের বিদ্যাধরপুরে পানের বরজে। কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা এলাকায় হালিমের চায়ের স্টলে আগুন লেগেছে। কিন্তু চায়ের স্টল অক্ষত অবস্থায় দেখে ফিরে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস থেকে বিদ্যাধরপুর দক্ষিণে ৮ কিলোমিটার। আর ফয়ার সার্ভিস…
পল্লবী থানার এজহার ভুক্ত আসামী ওবায়দুল্লাহ গ্রেফতার
দৈনিক জনজাগরণ ডেস্ক: ডিএমপি এর পল্লবী থানার ,এফআইআর নং-৫২, তারিখ- ২৭ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৫২৮,সময়- তারিখ ০০.০৫ ঘটিকার সময়। ধারা-৩৯৩ The Penal Code১৮৬০; এর ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামী ১। ওবায়েদুল্লাহ (২২), পিতা-বাচ্চু মিয়া, মাতা-মরিয়ম, সাং-মানিকদীর, ইউনিয়ন- গাপাইনগর, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-জনৈক মো:ফারুক হাসেন, পিতা- মো:দেলোয়ার হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, ১৭ উত্তর মানিকদী, থানা-ক্যান্টনমেন্ট ,ঢাকাকে ইং-২৭/১২/২০২৪ তারিখ ০৩.৩৫ ঘটিকার সময় পল্লবী থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়েছেএবং আসামীর নিকট হইতে মামলার ঘটনায় লুন্ঠিত টাকা হইতে ৫,৫০,০০০/- ( পাচ লক্ষ পঞ্চাশ হাজার)টাকা উদ্ধার করা হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জুলাই-অগাস্টে দুটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিনের অনুষ্ঠান পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, “যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিনি মনে হয় এখন ছুটিতে আছেন। ছুটিতে থাকলেও ছুটি বেশিদিন কাটাতে পারবে না। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।” উল্লেখ্য, জুলাই-অগাস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং…
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খয়েরী রং-এর চামড়ার বালিশ মুবারক ব্যবহার করতেন। সুবহানাল্লাহ! অর্থ্যাৎ খয়েরীর রং-এর চামড়ার বালিশ ব্যবহার করা খাছ সুন্নত মুবারক। সুবহানাল্লাহ! অবলুপ্ত হয়ে যাওয়া এ সকল সুন্নত সমূহকে পুনরায় জিন্দা করে জারি করার ব্যবস্থা করেছেন এবং করে যাচ্ছেন রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! আর এ জন্যই উনারই মুবারক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র। ” সুবহানাল্লাহ! বরকতময় সকল নিত্যপ্রয়োজনীয় সুন্নতী বিষয়াদিসহ সকল প্রকার সুন্নতী সামগ্রী সংগ্রহ করতে যোগাযোগ করুন- আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ…
সুওয়াল: বর্তমানে ট্রান্সজেন্ডার নিয়ে দেশ-বিদেশের মানুষ কঠিন ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে সম্মানিত দ্বীন ইসলাম উনার সঠিক ফায়ছালা কি? জানিয়ে বাধিত করবেন। জওয়াব: সম্মানিত দ্বীন ইসলাম অর্থাৎ সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে ট্রান্সজেন্ডার সম্পূর্ণরূপে হারাম, নাজায়িয ও কাট্টা কুফরী। কারণ এটি হচ্ছে মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে পরিবর্তন করা ও উনার সাথে বিদ্রোহ করার শামিল এবং একটি সমকামী মতবাদ, ইবলীসী এজেন্ডা ও সম্মানিত দ্বীন ইসলাম উনাকে দুনিয়ার যমীন থেকে মিটিয়ে দেয়ার একটা গভীর নীল নকশা। কেননা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উনার সৃষ্টির পরিবর্তন করাকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন এবং এর ভয়াবহ কঠিন পরিণতি…
বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। সম্প্রতি দক্ষিণবঙ্গের তিনটি জেলার স্পর্শকাতর এলাকা পরিদর্শনের পর বিএসএফ-এর দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সদাসতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিযেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চরম পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে। আইজি জানায়, সীমান্তে নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিñিদ্র করতে অতিরিক্ত ২২ কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। জানা গেছে, রাতে নজরদারির জন্য সর্বত্র নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে বিএসএফের পক্ষ…
আল ইহসান ডেস্ক: কাজাখস্তানের আকতাউ শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হয়েছে। ২৫ জন যাত্রী প্রাণে বেঁচে গেছে, যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত এমব্রায়ার ১৯০ মডেলের বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউ শহরের দিকে রুট পরিবর্তন করতে হয়। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কোনো এক অজানা প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। তবে বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর আগেই তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।…
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ : সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ‘বুধবার দিবাগত ভোররাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ…
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ : সচিবালয়ে বুধবার দিবাগত মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে অর্থাৎ রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার কর্মীরা কাজ শুরু করে। বর্তমানে ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনার পর উদ্ধার সহায়তায় ২…
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৬ (বাসস) : বান্দরবান জেলার লামা থানার তঙঝিরি ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণসহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। প্রেস উইং আরও জানান, এ ঘটনা একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজ সকালে তংঙঝিরি যাবেন। পুলিশ সদর দপ্তর জানায়, লামা থানার তঙঝিরি ত্রিপুরা পাড়ায় ২৫…
প্রতিকী ছবি, ছবি সূত্র বিএনপি মিডিয়া সেল
আব্দুল্লাহ আল মামুন (শের ই গুল) পেশা হিসেবেও দেশে সাংবাদিকতা যে একেবারে নেই তা নয়। এখনো অনেক শিক্ষিত, মার্জিত এবং আদর্শবান ব্যক্তি এই পেশা আঁকড়ে আছেন। তারা সাহসিকতা, নির্ভীকতা ও সত্যের জন্য লড়াকু। তাদেরই স্নেহ আর ভালবাসার প্রেরণায় ‘অনেকেই পথ হাঁটছি সংবাদপত্রের পথে’। কিন্তু অপসংবাদিকদের চাপাবাজি কা-কা বাচাল শব্দের মিথ্যাচারীতায় সত্যিকারের সাংবাদিকরা অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশে আটাশির বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসন সভায় যোগ দিতে দক্ষিণাঞ্চলের এক গ্রামে যেতে হয়েছিল একটি পাক্ষিক পত্রিকার (শিক্ষানবিস প্রতিবেদক) হয়ে। ঐ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। একটু দূর থেকে যেতে হয়েছিল বলে পৌঁছাতে খানিকটা দেরি হয়।…
নিজস্ব প্রতিনিধি: আজ ২৩/১২/২০২৪ইং তারিখে মিরপুর প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে জরুরী আলোচনা সভায় নব—নির্বাচিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোহাম্মদ মাহবুব উদ্দিন, সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ শামসুজ্জামান। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সহ ৩ বছর (২০২৪—২০২৭) মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। মিরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটি নিম্নরূপঃ মোঃ আমিনুল ইসলাম রিপন, সভাপতি, এস এম বদরুল আলম, সিনিয়র সহ—সভাপতি, এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সিনিয়র সহ—সভাপতি, মোঃ আলমগীর হোসেন, সহ—সভাপতি,…
প্রেস বিজ্ঞপ্তিআজ ২৩/১২/২০২৪ইং তারিখে মিরপুর প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে জরুরী আলোচনা সভায় নব—নির্বাচিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোহাম্মদ মাহবুব উদ্দিন, সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ শামসুজ্জামান। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সহ ৩ বছর (২০২৪—২০২৭) মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। মিরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটি নিম্নরূপঃমোঃ আমিনুল ইসলাম রিপন, সভাপতি, এস এম বদরুল আলম, সিনিয়র সহ—সভাপতি, এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সিনিয়র সহ—সভাপতি, মোঃ আলমগীর হোসেন, সহ—সভাপতি, মোঃ শফিকুল…
জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন একটি রাজনৈতিক দল গঠনের তৎপরতা চলছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠন ও বিভিন্ন ফ্রন্টের নেতারা এই নতুন দলের নেতৃত্বে থাকছেন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যম সারির নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের পরিচিত মুখ এমন ব্যক্তিদের যুক্ত করতে নেপথ্যে যোগাযোগ চলছে। উদ্যোক্তাদের পরিকল্পনা ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে পারে নতুন দল। দলের কাঠামো, গঠনতন্ত্র নিয়ে কাজ চলছে। এসব কাজের অনেকটাই গুছিয়ে আনা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। নতুন দলের প্রতি জনসমর্থন তৈরি এবং সাধারণ মানুষের মাঝে এর গ্রহণযোগ্যতা বাড়াতে উদ্যোক্তারা যোগাযোগের কাজ শুরু করেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রবীণ রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ব্যবহারের ফি কমাতে কিংবা একে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেয়ার দাবি করেছেন। তার অভিযোগ, মধ্য আমেরিকান দেশটি যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্য নৌযান থেকে অতিরিক্ত ফি আদায় করছে। “পানামা যে ফি আদায় করছে, তা হাস্যকর, একেবারেই অন্যায্য,” তিনি রোববার অ্যারিজোনায় এক সমাবেশে বলেন। “আমাদের দেশের সাথে এই প্রতারণা অবিলম্বে বন্ধ হওয়া উচিত,” তিনি প্রেসিডেন্ট হিসেবে তার পুনরায় শপথ নেয়ার সময় উল্লেখ করে ওই সমাবেশে কথা বলছিলেন। মি. ট্রাম্পের এসব মন্তব্যের জের ধরে দ্রুতই প্রতিক্রিয়া এসেছে পানামার প্রেসিডেন্টের কাছ থেকে। তিনি বলেছেন, এই খাল ও আশেপাশের এলাকার প্রতি বর্গমিটার এলাকা তার দেশের, যুক্তরাষ্ট্রের নয়। প্রেসিডেন্ট…
হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। ছাত্র-জনতার এই গণআন্দোলনকে “বিশ্বের প্রথম জেন-জি বিপ্লব” হিসাবে বর্ণনা করা হয়েছে। বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান — এবং এরপর থেকে তিনি দিল্লিতেই নির্বাসিত রয়েছেন। এর পরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষপটে বাংলাদেশে এক হিন্দু নেতাকে গ্রেপ্তার…
১৭ ডিসেম্বর ২০২৪ সম্প্রতি মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের একজন অন্তঃস্বত্ত্বা নারী শিক্ষার্থী ইসলামী নির্দেশনা অনুযায়ী চেহারা ঢেকে পর্দা করায় তাকে হেনস্থা করার পাশাপাশি পরীক্ষার হল থেকে বের করে দেয় কলেজ কর্তৃপক্ষ। একজন মুসলিম নারী শিক্ষার্থীর দ্বীনী অধিকার পর্দা পালনে বাধা এবং পর্দা পালন করায় উক্ত কলেজ কর্তৃপক্ষ কর্তৃক তাকে হেনস্থা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করায় সারাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন, সাম্প্রতিক পর্দা-হিজাববিরোধী ঘটনাগুলো আমরা পযবেক্ষণ করে দেখছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান নারীর হিজাব ও পর্দার বিরুদ্ধে অবস্থান ভারতীয় হিন্দুত্ববাদী আদর্শেরই আমদানি।২০২২ সালে কর্ণাটকে মান্ডা জেলার বি.কম শিক্ষার্থী…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
