Author: আবু নাছের অর্পণ
বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মাঝে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, যে কমিটি গঠন করা হবে, তাতে অবসরপ্রাপ্ত বিচারক থেকে শুরু করে সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তরা থাকবে। তবে ঠিক কতজন কমিটিতে থাকবে, সেই সংখ্যা এখনও নিরূপণ করা হয়নি। “এটি পাঁচ জন বা তারও বেশি হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনী সদস্য সংখ্যা বেশি থাকবে,” তিনি যোগ করেন।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি প্রাইভেট স্কুলে গুলি চালিয়েছেন একজন শিক্ষার্থী। এতে এক শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। ম্যাডিসনের পুলিশ চিফ শন বার্নস গত সোমবার রাতে হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছেন। গুলি বর্ষণকারী ওই স্কুলের ১৫ বছর বয়সী এক নারী শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ওই অ্যাবানডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলের ছাত্রী ছিলেন এবং গুলিবর্ষণের পর তাকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে, আহত শিক্ষার্থীদের মাঝে দু’জনের অবস্থা গুরুতর। ম্যাডিসন পুলিশ চিফ মি. বার্নস জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থী জরুরী সেবায় কল করে স্কুলে বন্দুক হামলা হওয়ার ঘটনাটি সর্বপ্রথম জানায়। তিনি আরও জানান যে ওই শিক্ষার্থী কেন গুলি…
ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ আইনটি শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিলো। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে ‘অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নীচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিলো। দেশটির অধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করছিলেন। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিলো। এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি নিয়ম কানুনকে উপহাস…
যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিলো, সেই পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অবৈধ ঘোষণা করে আংশিক বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর অর্থ হলো, এবার বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনও বাধা রইলো না। এছাড়া গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের বিধানও যুক্ত হতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০শে জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এ আইন চ্যালেঞ্জ করে গত ১৮ই অগাস্ট…
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর এলাকার পল্লবী থানা সেকশন-১২, ব্লক-ডি, শহীদবাগ পূর্ব বস্তি আওয়ামী লীগের মদদপুষ্ট আওয়ামী সন্ত্রাসী কর্মী জজ মিয়া কে ১৬ ই ডিসেম্বর দিবাগত রাত ১৭/১২/২০২৪ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় মিরপুর-১২ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে মোস্তফা কামাল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মাদকব্যাবসা , চোরাচালান, সন্ত্রাসী কর্মকান্ড, গুম, রাহাজানি সহ অসংখ্য অপকর্মের মূলহোতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা ও অভিযোগ বিদ্যমান রয়েছে । আরো জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় অসংখ্য ছাত্র-জনতার উপর প্রকাশ্য দিবালোকে হামলা করার অভিযোগ রয়েছে। তাছাড়া অবৈধ জায়গা দখলের সহায়তাকারী ও জমি…
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর পল্লবী থানা ৫নংওয়ার্ড, শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল কে ১৬ ই ডিসেম্বর (১৬/১২/২০২৪) রাত ২২.৩৫ ঘটিকার সময় মিরপুর-১২ এলাকা হতে হতে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে মোস্তফা কামাল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মাদক , চোরাচালান, সন্ত্রাসী কর্মকান্ড, গুম, রাহাজানি সহ অসংখ্য অপকর্মের মূলহোতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা ও অভিযোগ বিদ্যমান রয়েছে । আরো জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় অসংখ্য ছাত্র-জনতার উপর প্রকাশ্য দিবালোকে হামলা করার অভিযোগ রয়েছে। গ্রেফতারের নিশ্চিতের বিষয়ে ডিএমপি পল্লবী থানার ওসি ইনচার্জ মোঃ নজরুল ইসলাম তিনি জানান গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তফা…
সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন। তিনি এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেন। তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয়। কারণ তার এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন ঢাকা-দিল্লির সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এই সফরে তিনি গণমাধ্যমের চোখ এড়িয়ে ঢাকা সেনানিবাসে একটি বৈঠকে অংশ নেন। যা নিয়ে ঢাকা ও দিল্লিতে গুঞ্জন রটে যায়। তবে এই বিষয়ে কোনো গণম্যাধ্যমে খবর প্রকাশিত হয়নি। এবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিনের (জনতারচোখ) অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। ওয়াকিবহাল সূত্র বলছে, ৩ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে…
ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের বিরোধিতা করাকে ভাল ভাবে নিচ্ছে না ঢাকা! ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীকে সে কথাই জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিন। এ বিষয়ে ভারত সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন বিক্রম। বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং (স্থায়ী) কমিটির বৈঠকে তিনি জানান, ভারতে থেকে আওয়ামী লীগের নেত্রীর বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি সমর্থন করে না নয়াদিল্লি! দিল্লি-ঢাকার আপত্তির পর এ বার নাম না করে ইউনূস প্রশাসনকে নিশানা করলেন হাসিনা! শনিবার বাংলাদেশের ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। সেই উপলক্ষে দেশবাসীর উদ্দেশে হাসিনার একটি লিখিত বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করেন পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই বিবৃতিতে সরাসরি ইউনূস প্রশাসনের নাম করেননি বাংলাদেশের…
গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুমসংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই-বাছাই করেনব বলে জানানো হয়। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এ ছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক…
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৪ : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, অনেক ভালো বাংলাদেশ গড়তে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় যাদুঘর মিলনায়তনে নিজের লেখা উপন্যাস ‘আমি আবু বকর’ নিয়ে অনুষ্ঠিতসভা আলোচনা সভায় ড. আসিফ নজরুল একথা বলেন। ‘বঙ্গীয় সাহিত্য সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক লেখক মাহবুব মুর্শেদ, আন্দালিব রাশদী, পাপড়ি রহমান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. রাশেদ খাঁন, সালাহ উদ্দিন শুভ্রসহ বিভিন্ন লেখক ‘আমি আবু বকর’ উপন্যাস রচনার প্রাসঙ্গিকতাসহ অন্যায়ের বিরুদ্ধে লেখক আসিফ নজরুলের অবদানের কথা তুলে ধরেন।…
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস): দশট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজও মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। গত ৬ নভেম্বর বহুল আলোচিত এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনে পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী এটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান এবং আসামি পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মোহাম্মদ আহসান ও আইনজীবী শিশির মনির মামলায় শুনানি করেন। এছাড়া…
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৪: চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। আজ শনিবার রাত সাড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। রামোস-হোর্তাকে বিমানবন্দর থেকে সরাসরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়, সফরকালে তিনি এখানেই থাকবেন। ১৪ থেকে ১৭ ডিসেম্বর ঢাকায় অবস্থানকালে তিমুর-লেস্তের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন। পুর্ব তিমুরের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক উচ্চ-পর্যায়ের…
আওয়ামী সরকারের প্রভাবশালী শীর্ষ ব্যক্তি এবং ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকি ও অর্থপাচার অনুসন্ধানে যৌথ টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে অর্থপাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যার পরিপ্রেক্ষিতে অর্থপাচার ও রাজস্ব ফাঁকি অনুসন্ধানে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরামর্শে ওই যৌথ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে দুর্নীতি দমন কমিশনের মনোনীত একজন কর্মকর্তা ওই অনুসন্ধান ও তদন্ত কাজ নেতৃত্ব দেবেন। আর সমন্বয় করবে বিএফআইইউ। অনুসন্ধান টিমের অন্য সদস্যরা হলো—কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই যৌথ দল এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ,…
দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। শনিবার (১৪ ডিসেম্বর) দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকাও উত্তোলন করা হয়েছে। এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসাবে মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে নিয়োগ দেওয়ার পর দামেস্কের তুর্কি দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগলুকে নতুন পদে দায়িত্ব দেন। আনাদোলু বলছে, দামেস্ক শহরের রাওদা স্কোয়ারের কাছে এমন একটি এলাকায় এই দূতাবাস রয়েছে যেখানে অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনও…
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১৭ সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপির একটি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ডিসেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানান। তিনি প্রাথমিকভাবে সমাবেশে থাকার সম্মতি দিয়েছেন। এছাড়া…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার…
দৈনিক জনজাগরণ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঐতিহাসিক হিজরত নিয়ে মানহানীকর পোস্ট করায় ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের হিন্দুত্ববাদী শিক্ষক শিশির ভট্টাচার্যের শিক্ষক পদ বাতিল ও তার মৃত্যুদণ্ডের দাবীতে সমাবেশ করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।আজ ১২ ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) বিকেল সোয়া ৪’টায় ঢাবির টিএসসির রাজুতে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখ রাতে ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের হিন্দুত্ববাদী শিক্ষক শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেইজে আমাদের প্রাণপ্রিয় নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার ঐতিহাসিক হিজরত নিয়ে জঘন্যতম কটূক্তি করে। এর আগে গত ২৩ অক্টোবর, ২০২৪…
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১২ ডিসেম্বর বুধবার সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের এর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সদস্য- জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। এই আলোচনা সভায় সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় ক্যান্টনমেন্ট থানা জাতীয়তাবাদী কৃষকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ক্যান্টনমেন্ট থানা কৃষকদলের সভাপতি মো: মাসুদ রানা, সিনিয়র সহ সভাপতি জনি, মহানগর কৃষকদলের মো: জাকির হোসেন সহ আরো অনেক নেতাকর্মী।
মামুন মিঞাসিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর। ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ১ম শ্রেনীতে পড়ুয়া তাহিয়া (৭) নামের এক শিশুকে ধর্ষণ করে দাদা সম্পর্কের প্রতিবেশী।ধর্ষণের পর হত্যা করে বস্তা বন্দী করে লাশ ঘরের মধ্যে লুকিয়ে রাখে হায়দার মোল্লা(৫৫)। ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আজকের বাংলাকে বলেন, চর নসিপুর গ্রামের জিয়া মোল্লার শিশু কন্যা তাহিয়া মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল। বুধবার বিকেলে পুলিশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হায়দার মোল্লার ঘর তল্লাশি করে বারান্দায় রাখা বস্তার ভেতর থেকে তাহিয়ার লাশ উদ্ধার করে। এ সময় তাহিয়ার গলায় বিদ্যুৎতের তার পেচানো ছিল। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে…
প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে দেশের পথে যাত্রা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। গত ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে যান মির্জা ফখরুল। যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব।’ এই…
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার তারা সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনও রয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী। আরাকান আর্মি (এএ) বুধবার ঘোষণা করেছে, তারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মংডু শহরের শেষ জান্তা ঘাঁটিটি গত রোববার দখলে নিয়েছে এবং এসময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ শত শত সরকারি সেনাকে বন্দি করেছে। এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশ কিলোমিটার সীমান্তের…
সুমন খান: এন এসআই এর ভয় দেখিয়ে উলুদাহ বাদালদি , উত্তরা ও এলাকায় আতঙ্ক ভূমিদস্যু নাজমুলের বিরুদ্ধে সংবাদের যে ধরে , সাংবাদিককে প্রাণনাশের হুমকি! সাংবাদিক পেশা নিয়ে কূটনীতি করার প্রতিবাদে সংশ্লিষ্ট থানার অভিযোগ এবং এমএসআই এর মহাপরিচালক বরাবর আবেদন করিলে , অদৃশ্য শক্তির ইশারায় হুমকিদাতা এবং নাজমুলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।এর প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন।জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও দৈনিক জনজাগরণ এবং ভুক্তভোগী এলাকাবাসী।স্থান জাতীয় প্রেসক্লাব সামনে।এনএসআই এর ভয় দেখিয়ে উলুদাহ, বাদালদি, উত্তরা এলাকার আতঙ্ক ভূমিদস্যু নাজমুলের হুংকার, আমার পিছনে লাগলে ভিটায় ঘুঘু চড়াবো। এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই এর সদর…
পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মধ্যে নেই।
ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে এবার ভেঙে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি প্রায় ২০০ বছরের পুরোনো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরপ্রদেশে ১৮৫ বছরের পুরোনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, মসজিদের এই অংশটি বান্দা-বাহরাইচ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নূরী জামে মসজিদ। এটি ১৮৫ বছরের…
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৪ : বাশার আল আসাদের পতনে সিরিয়াতে সম্ভাব্য এলাকা দাবি করে এবং কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চল থেকে তাদের সহযোদ্ধাদের মুক্ত করে ইসলামিক স্টেট জিহাদিদের অবশিষ্টাংশ নতুন জীবন পেতে পারে। সচরাচর ব্যর্থ রাষ্ট্রগুলোর ভুখন্ডে যুদ্ধ এবং অনিশ্চয়তার মধ্যে আইএসের বিকাশ লাভ করে থাকে। আইএস যোদ্ধারা এখন পূর্ব সিরিয়ার মরুভূমিতে ছোট ছোট দলে অবস্থান করছে। আসাদের পতন আইএস যোদ্ধাদের টিকে থাকাকে তরাম্বিত করবে। অর্ধ শতাব্দীর রক্তাক্ত পারিবারিক শাসন এবং তের বছরের গৃহযুদ্ধ পরবর্তী ক্ষমতার পালাবদল এই বিচ্ছিন্ন ইসলামিক জিহাদিদের জন্য সিরিয়াতে সুবিধা বয়ে আনবে। বিশৃংখলা এবং নৈরাজ্য আইএসের জন্য হবে আশির্বাদ। আর এই বিশৃংখলা ও নৈরাজ্য সেখানে বিরাজ…
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৪ : পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি আজ তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছেন। কমিটি প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য সরকার গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি নির্ধারিত ৯০…
৬৮৩ হিজরী সনের ঘটনা। দিল্লী নগরী তখন আওলিয়া কিরামগণের আবাসভূমি, ভারতীয় সুলতানগণের রাজসভা, কবিদের মঞ্চ এবং উলামাদের বিদ্যাপীঠে। এ সময় দিল্লির রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন মহান আল্লাহ পাক উনার ওলী হযরত আমীর খসরু দেহলভী রহমতুল্লাহি আলাইহি। হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে উপমহাদেশের দ্বিতীয় তবকার আওলিয়াগণের মধ্যে পরিগণিত করেছেন। তিনি উপমহাদেশের সুবিখ্যাত ওলী হযরত নিযামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদান বর্গের মধ্যে অন্যতম ছিলেন। হযরত আমীর খসরু দেহলভী রহমতুল্লাহি আলাইহি সুলতান গিয়াসউদ্দিন বলবন রহমতুল্লাহি আলাইহি উনার যুগে হৃদয়নগরী দিল্লীতে এসে উপনীত হন। তিনি গিয়াসউদ্দিন বলবন রহমতুল্লাহি আলাইহি উনার ভাগিনা কুতলু খান যিনি হাজচু বা চাচ্চু খান নামেও পরিচিত…
ভারতবর্ষের বিশিষ্ট ওলী, চিশতীয়া তরীক্বার বিশিষ্ট বুযূর্গ হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিছাল শরীফের পূর্বে উনার আল-আওলাদ ও বিশিষ্ট খলীফাদেরকে অসিয়ত মুবারক করলেন যে- “আমার বিছাল শরীফের পর তোমরা যাকে-তাকে দিয়ে আমার জানাযার নামায পড়াবে না। আমার জানাযার নামায পড়াবে ওই ব্যক্তিকে দিয়ে যে ব্যক্তির মধ্যে নিম্নোক্ত ৪টি গুণ পাওয়া যাবে। আর যদি এ ৪টি গুণ কোনো ব্যক্তির জীবনে পাওয়া না যায়; তবে বিনা জানাযায় আমার লাশ দাফন করবে। কোনো অবস্থাতেই আমার এ অসিয়ত মুবারকের ব্যত্যয় ঘটাবে না। ” হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি উনার অসিয়ত মুবারক অনুযায়ী উনার জানাযার নামাযের ইমামতি করার যোগ্যতাসম্পন্ন…
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী। সংবাদমাধ্যমটি বলছে, রোববার মংডু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি (এএ)। সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, তারা জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং ৫ বেশ কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে…
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশের পর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আগামী বুধবার ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল। সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি।’ মুন্না বলেন, ‘১১ ডিসেম্বর সকাল ৮টায় নয়া পল্টনে জমায়েত হয়ে এখান থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ লং মার্চ ইনশাল্লাহ শুরু করব এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবো।’ তিন…
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল সমাবেশ করেছেন। সমাবেশের দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক সচিবরাও উপস্থিত ছিলেন। রোববার ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদেরকে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি এখন ভারতে অবস্থান…
বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রতিনিধি দল নিয়ে সকাল ৯টার দিকে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিবের সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন…
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার মস্কোতে আছেন। রুশ বার্তা সংস্থাগুলো রোববার সন্ধায় ক্রেমলিনের একটি সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসলামী বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে কয়েক ঘন্টার মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। আসাদের প্রধান মিত্র রাশিয়া যুদ্ধ-বিধ্বস্ত দেশটির দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। সংবাদ সংস্থাগুলো আরো জানিয়েছে, ক্রেমলিনের সুত্র বার্তা সংস্থা তাস এবং রিয়া নভোস্তি সংবাদ সংস্থাকে বলেছে, ‘আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কো এসে পৌঁছেছে।’ রাশিয়া মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে।’ আসাদ কি আসলেই মস্কোতে আছেন কিনা জানতে চাইলে এক পশ্চিমা কর্মকর্তা…
দৈনিক জনজাগরণ ডেস্কঃ সুমন খান: একুশে পদক প্রাপ্ত লেখক ও কলামিস্ট ও উপ-মহাদেশের বলিয়ান সাহসী সাংবাদিক প্রথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা সাবেক সোনালী ব্যাংকের ডিজিএম দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক, আব্দুল আল মামুন এর শশুর কেফায়েত উল্লাহ ভূঁঞা , শোকাহতদের দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সকল সাংবাদিক ও তার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আমার প্রেমের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ৬/১২/২০২৪ ইংরেজি তারিখ সকাল বেলা পবিত্র কোরআন খতমের পর দোয়া শেষে ২০০০ মানুষের মধ্যে খাওয়া বিতরণ করা হয় , ওই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জন কোরআনের হাফেজ এবং আশপাশের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ ,…
দৈনিক জনজাগরণ নিউজ :সুমন খান, উত্তরা ঢাকা। আজ ৬ ই ডিসেম্বর ২০২৪, ঢাকা ১৮ আসনের নন্দিত জননেতা ১৮ আসনের কর্ণধার এস এম জাহাঙ্গীর হোসেন এর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ১৫নং নম্বর বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতিএবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন, ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও সেক্রেটারি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেকসহ-সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা রিপন আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী, উপস্থিত ছিলেন সময়ের সাহসী সিনিয়র ক্রাইম রিপোর্টার সুমন খান। সবাই এস এম জাহাঙ্গীর হোসেন এর…
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা। আটক দুই যাত্রী হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা।…
মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে ভারত মন্তব্য করে রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতিনির্ধারকরা। বাংলাদেশ নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে; এই ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল…
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে বলেও মনে করেন তারা। ভারতের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তারা বলেন, ভারতের ইদানিং কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। বক্তারা আরও বলেন, আর কোনও নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশ মেনে নেবে না। রাজনীতি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে…
দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। আজ (শনিবার) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ : সিরিয়ার সরকার শুক্রবার দক্ষিণের শহর দারা এবং প্রদেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে, যা দেশটির ২০১১ সালের বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, যুদ্ধ পর্যবেক্ষক মনিটরের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় । সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘সরকারি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করায় “স্থানীয় দলগুলো দারা প্রদেশের আরও বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং দারা শহরসহ প্রদেশের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।’
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। এসব গুজবের মধ্যে ছিল: শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির…
সুমন খান: ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আমি বাংলাদেশী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ৮০’র দশকে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাদের রুহের মাগফিরাত কামনা করি। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশবাসী গণতন্ত্রের স্বর্ণদ্বার অতিক্রম করে। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। এই দিনে গণতন্ত্রের দুশমনেরা পরাজিত হলেও আজও তারা চুপ করে বসে থাকেনি। গণতন্ত্রের জাতশত্রু আওয়ামী ফ্যাসিষ্টদের সাথে চক্রান্ত শুরু করে নিরবচ্ছিন্ন। তাদের মিলিত শক্তি গণতন্ত্রকে শক্তিশাল না করে বরং ক্রমাগত দুর্বল করতে থাকে। সর্বশেষ ২০০৯ সাল থেকে ফ্যাসিস্ট ও স্বৈরাচার যৌথভাবে বাংলাদেশকে একদলীয় দু:শাসনের অরাজকতার…
চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। গতকাল বুধবার একই স্থানে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।…
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। পূর্ব এশিয়ার এই দেশটিতে সামরিক আইন জারির পর ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করলেন তিনি। তার পদত্যাগপত্র ইতোমধ্যেই গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এদিকে সদ্য পদত্যাগ করা প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের স্থলাভিষিক্ত হিসেবে সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়ুং-হিউককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি কিমকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের পরপরই বুধবার পদত্যাগ করেন তিনি। ইয়ুনের পিপলস পাওয়ার পার্টির নেতারাও সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার জন্য তার অপসারণেরও দাবি জানিয়েছেন। এমতাবস্থায় দায় স্বীকার করে কিম বলেন, সামরিক…
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোসরা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছে। আমি ড. ইউনূসকে বলবো আর কালবিলম্ব না করে স্বৈরাচারের…
সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নিয়েছে বিরোধী ইসলামী গোষ্ঠী এইচটিএস। আর এবার তার পাশেই হামা অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই শুরু হয়েছে তাদের। যদিও এলাকা পুনর্দখলের জন্য বিপুল পরিমাণ সেনাসদস্য পাঠিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হামায় এই সেনা পাঠানো হয়েছে। বুধবার থেকে সেখানে ইসলামিক বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এইচটিএস-ও জায়গা ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এইচটিএস আল কায়দা থেকে উদ্ভূত একটি গোষ্ঠী। উত্তর-পূর্ব সিরিয়ায় তারা শক্তিশালী সংগঠন তৈরি করেছে। সেই শক্তি নিয়েই তারা আলেপ্পো অঞ্চল দখল করে ফেলেছে। সিরিয়ার হামা অঞ্চলটি…
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা আওয়ামী লীগের আমলের বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। ধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলে আবু হানিফ বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, সেটা হবে ন্যায্যতার সম্পর্ক। আমরা দেখেছি ভারতের উগ্র বিজেপির নেতাকর্মীরা বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা করেছিল, যা ভিয়েনা কনভেনশনের পরিপন্থি। যারা এ হামলায় জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ভারতকে বাংলাদেশের মানুষের কাছে…
জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তথ্য সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এ আদেশ এখন থেকেই বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, প্রসিকিউটর বি এম…
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ : বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৪’ উপলক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে এজন্য তিনি বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেয়ার অনুরোধ জানান। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত…
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ : দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়্ ঐক্যের ডাক দেন। প্রধান উপদেষ্টা বলেছেন,…
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তোলা তার দেহাবশেষের ডিএনএ তার পরিবারের সঙ্গে মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিছ চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। ঢাকার সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর। এর আগে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুয়াজের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। মামলায় নির্যাতনের অভিযোগ এনেছেন সাবেক স্ত্রী নীলা।গতকাল ২ ডিসেম্বর দুপুরে মামলাটি রমনা থানায় নথিভুক্ত হয় বলে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। মামলা নম্বর ২।তিনি বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে। মামলায় মুয়াজ আরিফ একমাত্র আসামি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।অনুসন্ধানে জানা যায়, মামলায় অভিযুক্ত আসামি মুয়াজ আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি…
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে । বিগত সময়ে চিকিৎসা সেবা ও ব্যবস্হাপনায় দেশ সেরা সাফল্যের স্বীকৃতি পেলেও বর্তমানে অপ্রতুল জনবল নিয়ে হাসপাতালটি পরিচালনা ও চিকিৎসা সেবায় চাপে রয়েছেন কর্তৃপক্ষ । কাম্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। তবে চিকিৎসক ও কর্মচারী সংকটের বিষয়টি মাথায় নিয়েও রোগীদর কাংখিত সেবা প্রদানে যথাসাধ্য কাজ করছেন বলে জানান উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল। প্রায় আড়াই লক্ষ জনসংখ্যা অধ্যুষিত উপজেলাটিতে ১৯৭৩ সালে শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মহিপুর গ্রামের ১১ একর ১৬ শতক জায়গার উপর…
নিজস্ব প্রতিবেদক:১. অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের নির্দেশে প্রকাশিত হ’ল “অর্থনীতি শ্বেতপত্র” (নভেম্বর ২০২৪)। রচিত হয়েছে ইংরেজি ভাষায়। শ্বেতপত্রটি প্রণয়ন করেছে ১২ সদস্যের “শ্বেতপত্র কমিটি ২০২৪”, শিরোনাম “White Paper on State of the Bangladesh Economy: Dissection of a Development Narrative”. এই শ্বেতপত্রটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে; যেখানে গত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতি নিয়ে অবৈজ্ঞানিক, মনগড়া ও অবাস্তব কথা রচনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদের মাধ্যমে প্রত্যাখ্যান করছি এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরছি। পদ্ধতিগত’ বিষয়াদি: অবৈজ্ঞানিক পদ্ধতিতত্ত্ব ২. সদ্য প্রকাশিত “বাংলাদেশ অর্থনীতির শ্বেতপত্র”-এর মর্মার্থ বুঝতে কয়েকটি বিষয়…
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৪ : অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। উপদেষ্টা আজ বুধবার সকাল ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে একথা বলেন। ‘ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে’ শিরোনামে ইংরেজিতে লেখা এ পোস্টে তিনি বলেন, ‘ভারতের উচিত পোস্ট-‘৭৫ প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। এটা ‘৭৫-পরবর্তী পরিস্থিতি নয়।’ তিনি আরে বলেন, ‘ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা…
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৪ : দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকাল ৪ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতৃবৃন্দসহ সবার কাছে জাতীয় ঐকোর আহ্বান জানাচ্ছেন। সংলাপের অংশ হিসেবে গতকাল অধ্যাপক ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।
ISKCON on Bangladesh এই নামে খবর ছাপে এই পত্রিকাটি ‘দ্রৌপদীর বস্ত্রহরণের মতোই কেউ বাংলাদেশি হিন্দুদের সাহায্য় করছে না, তাই কৃষ্ণের কাছে প্রার্থনা করা হচ্ছে’, এমনই মন্তব্য করলেন ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই তিনি বলেন। বাংলাদেশি হিন্দুদের অবস্থা দ্রৌপদীর মতো হয়ে গিয়েছে বলে দাবি করলেন রাধারমণ দাস। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র দাবি করেছেন, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কেউ সাহায্য়ের হাত বাড়িয়ে দেননি। তাই তিনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। তাঁকে রক্ষা করেছিলেন ভগবান কৃষ্ণ। আর হিন্দুদের উপরে যখন বাংলাদেশে ভয়ংকর অত্যাচার চলছে, তখনও বারবার আবেদন করা সত্ত্বেও কেউ সহায়তা…
আদানি তো ছিল, ত্রিপুরার কাছেও দেনা করে রেখেছে বাংলাদেশ! বিদ্যুতের জন্য ১৩৫ কোটি টাকা বকেয়া আছে। আর সেই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বলল ত্রিপুরা। যে সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। শুধু আদানি গোষ্ঠী নয়, বিদ্যুতের জন্য ত্রিপুরার কাছেও বাংলাদেশের ১৩৫ কোটি টাকা ধার আছে। ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন’ (এনটিপিসি) বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেেডের মাধ্যমে সেই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। আর সেই চুক্তির মাধ্যমে যে বিদ্যুৎ পাঠানো হত, সেটার বাবদ বাংলাদেশের থেকে ১৩৫ কোটি টাকা বকেয়া আছে ত্রিপুরা সরকারের। আর অবিলম্বে সেই টাকা মিটিয়ে দিতে বলেছে ত্রিপুরা। (সৌজন্যও রয়টার্স) এমন একটা সময় ত্রিপুরা সরকারের তরফে সেই বার্তা…
বিশ্বে চাকরির বাজার আগের চেয়ে অনেক দ্রুত বদলে যাচ্ছে এবং এখনকার অনেক চাকরির অস্তিত্ত্ব শিগগিরই অদৃশ্য হয়ে যাবে। এই পরিবর্তনের পেছনে প্রধান দুটি কারণের কথা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। কারণ দুটি হল নতুন প্রযুক্তির উত্থান বা অটোমেশন এবং সবুজ ও টেঁকসই অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া। বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন প্রযুক্তির দ্রুত অগ্রগতি শ্রমবাজারে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। ভাল খবর হল, নতুন প্রযুক্তি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। এতে একদিকে যেমন অনেক কর্মসংস্থানের খাত তৈরি হবে তেমন অনেক কর্মসংস্থান ধ্বংসও হয়ে যাবে। সর্বোপরি, যখন একটি প্রতিষ্ঠান অল্প কর্মসংস্থানে বেশি…
ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৪: আনন্দের ভেলায় ভাসছে বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া-তারমানে ৫৭ হাজার বর্গমাইল জুড়েই চলছে উচ্ছ্বাস-উল্লসের দিলখোলা এক অন্যরকম অনুভুতির খেলা। পতিত স্বৈরাচারের রাজনৈতিক বিদ্বেষ আইন-আদালতের চুলচেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য-উপাত্তের অভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামী খালাস পাওয়ায় তৈরী হয়েছে এই আনন্দ-উচ্ছ্বাসের ভেলা। রোববার (১ ডিসেম্বর-’২৪) হাইকোর্ট ডিভিশনের দুই সদস্যের একটি বেঞ্চ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেওয়া এবং এটিকে মিথ্যা মামলা হিসেবে রায় ঘোষণা করার পর একইদিন বিকেল থেকে সারাদেশে বিএনপি নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ তাদের হৃদয়ের নেতা তারেক রহমানের মুক্তির এবং একই সাথে দেশে…
ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৪ : জিহাদি নেতৃত্বাধীন বিদ্রোহীরা আলেপ্পোর অধিকাংশ স্থান দখল করার পর শনিবার সিরিয়ার দ্বিতীয় প্রধান শহরটির বিমানবন্দর ও এর আশপাশের কয়েকটি শহর দখল করে নিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। দামেস্কের মিত্র মস্কো ২০১৬ সালে আলেপ্পোতে প্রথম বিমান হামলা চালানোর পর থেকে সরকারের পক্ষে সেখানে মোতায়েন রয়েছে। এদিকে জিহাদিরা ও তাদের তুর্কি-সমর্থিত মিত্ররা প্রতিবেশী লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে বুধবার সিরিয়ায় আক্রমণ শুরু করেছে। তার এমিরাতি প্রতিপক্ষের সাথে টেলিফোনে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ‘সন্ত্রাসীদের’ যত বড় আক্রমণই হোক না কেন- তা প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুসারে, সাম্প্রতিক সংঘর্ষে কমপক্ষে ৩২৭ জন নিহত…
ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৪ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার তার মেয়াদের শেষ সপ্তাহে এসে দুটি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছেলে হান্টারের জন্য আনুষ্ঠানিক ক্ষমা ঘোষণা করেছেন। পুত্রের কোন আইনগত ঝামেলায় তিনি হস্তক্ষেপ করবেন না, ইতোপূর্বে বার বার এমন আশ্বাস দেওয়ার পরও তিনি তাকে ক্ষমা করে দিলেন। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ‘হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর এটা ভুল।’বাইডেনের এমন সিদ্ধান্ত মার্কিন বিচারব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) প্রধান এবং…
রুভূমির মাঝখানে পারস্য সাম্রাজ্যের সময় “ইয়াখচাল” বা “আইস পিট” নামে পরিচিত একটি স্থাপত্য পদ্ধতি যা বরফ উৎপাদন এবং খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হত। পার্সিয়ানরা 2,400 বছর আগে মরুভূমিতে প্রচুর পরিমাণে বরফ এবং হিমায়িত খাবার তৈরি করার পদ্ধতি জানতেন।1- কাঠামোর নকশা: ইয়াকচাল একটি গম্বুজ আকৃতির ছিল যার মোটা দেয়াল ইট ও কাদামাটির তৈরি। এই কাদামাটির ভল্ট ভিতরে একটি শীতল তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।2-পানি সংগ্রহ:নদী বা বর্ষার পানি খাল দিয়ে ইয়াকচলের দিকে পরিচালিত হত।3- হিমায়িত প্রক্রিয়া: পানি ভল্টের মধ্যে ছোট পুকুর বা পুলগুলিতে জমা করা হতো।মরুভূমিতে দিনে উচ্চ তাপমাত্রা থাকলেও রাতে তাপমাত্রা অনেক নেমে আসে। রাতে মরুভূমির এই নিম্ন তাপমাত্রার কারণে…
দৈনিক জনজাগরণ ডেস্কঃ উলুদাহ, বাদালদি, উত্তরা এলাকার এক বড় আতংকের নাম কথিত এন এস আই মো: নাজমুল করিম, পিতার নাম: মো: আব্দুর রহমান সোনার , বসবাস করেন উলুদাহ, বাদালদী, ঢাকা। উনি এন এস আই তে চাকুরী করেন বলে কথিত আছে , উনাকে এলাকার বাসিন্দারা এন এস আই নাজমুল নামেই চিনেন। এলাকার বাসিন্দারা জানেন, উনি এন এস আই এর বড় অফিসার হিসেবে কাজ করেন। এই জন্য এলাকার বাসিন্দারা উনাকে ভয় পাই। কথিত উনি এন এস আই চাকুরির সুবাদে এলাকায় অন্যের জমি দখল, অন্যের রাস্তা বন্ধ করে দিয়ে কম দামে জমি বিক্রি করতে জমির মালিকদের বাধ্য করেন। জমির ব্যবসা করে, অন্যের জমি…
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার (১ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে নানা গুজব প্রচারিত হচ্ছে। এসব গুজব এবং উসকানিমূলক কনটেন্ট রাষ্ট্রে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ফলে প্রতিদিনই বাড়ছে সামাজিক অস্থিরতা। যা দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের জন্য বিনিয়োগকে বাধার মুখোমুখি করছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি। রোববার দুপুরে (১ ডিসেম্বর) বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়।
কুমিল্লা উত্তর: ‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে। কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা গণআন্দোলনের কথা উল্লেখ করে বলেন. জুলাই বিপ্লবে নিহত শহিদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মুরাদনগর বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে ছিলো। আগামীতে পরিকল্পিত উপায়ে এ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে। …
ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪ : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ভারতকে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ নিরসন করতে হবে। তিনি ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন। তৌহিদ বলেন, ‘বাংলাদেশের পূর্ববর্তী (ক্ষমতাচ্যুত) সরকার ভারতের উদ্বেগ নিরসন করেছিল। কিন্তু ভারত বাংলাদেশের উদ্বেগ নিরসন করেনি।’ সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস) রাজধানীতে তাদের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে। তৌহিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি বা সীমান্তে হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি। ভারতকে…
মো.এমরুল ইসলামজেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্রী সামিয়া আলম আনিকার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নিহত আনিকার মা সাবিকুন নাহার ডেইজি, বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক মো. হামিদুল হক, শিক্ষক শহিদুল ইসলাম ভূঁইয়া, শিক্ষার্থী মো. আতিকুর রহমান,মোসা. ফাতেমা আক্তার বক্তব্য দেন। এসময় আনিকার মা বলেন, আনিকাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রায় একমাস আগে হত্যাকাণ্ড ঘটলেও এখনো আমরা বিচারের কোনো অগ্রগতি দেখছি না।’ হত্যার সাথে জড়িত শাহরিয়ার শাহজাহান ফারদিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ এইভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সে আকুতি…
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :টেকনাফে বিশেষ মহলের ইন্ধনে পুলিশ যোগসাজশ করে স্কুল ছাত্র ও মেম্বারপুত্রকে অস্ত্র মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে তদন্ত সাপেক্ষে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।আজ ২৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান-২ এবং ৫নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিমের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজাউল করিম মেম্বারসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয়,আমাদের সন্তান তাওসিফুল করিম রাফি হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ও গত…
সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো.আরিফুল ইসলাম এক বিবৃতিতে একথা জানান। শুক্রবার রাতে এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের ১৭তম অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালত মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন…
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪ : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংখ্যালঘু নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। উপদেষ্টা আজ শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে ড. আসিফ নজরুল বলেন, ‘ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।’ তিনি বলেন, ‘সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরও বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই।’ বৃহস্পতিবার প্রকাশিত ভয়েস অব…
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪ : বাংলাদেশ সরকার ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এখানে এক বিবৃতিতে বলেছে, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানায়।’ এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করেছে। বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বিকেলে কলকাতার হিন্দু…
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৪: অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে। তিনি আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫)কে কুপিয়ে হত্যার ঘটনার প্রেক্ষাপটে উপদেষ্টা এ পোস্ট দিলেন। আজ চট্টগ্রাম নগরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে কোর্ট…
কক্সবাজার,২৮ নভেম্বর, ২০২৪:দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা ছিলো। তবে যাত্রী সঙ্কটের কারণে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিক কতৃপক্ষ। গত সোমবার জেলা প্রশাসকের নিকট আবেদনের প্রেক্ষিতে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। যেটি আজ কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ’র ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিলো। কেয়ারি সিন্দাবাদের কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী বাসস’কে বলেছেন, বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। কিন্তু যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে…
প্রতিবেদক : দিদারুল আলম ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪: সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালুকৃত হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এ সেবা চালুর উদ্যোগকে মাইলফলক বলছেন আইনজীবীরা। বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, এই সেবা চালুর পর ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নাম্বারে (০১৩১৬১৫৪২১৬) আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। ৪২৬ টি কলের মাধ্যমে সংশ্লিষ্ট কলদাতা আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ২৪৩ টি কলের মাধ্যমে…
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন দীর্ঘ আড়াই মাস ধরে নষ্ট হয়ে আছে। এতে করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ব্রেইন বা অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সরকারের দৈনিক রাজস্ব আয়ও হাত ছাড়া হচ্ছে।হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা বলছেন, সিটি স্ক্যান মেশিনটির কুলার ও দুটি হার্ডডিস্ক নষ্ট হয়েছে। দ্রুত মেরামত না করলে অন্যান্য মূল্যবান পার্টস নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সিটি স্ক্যান মেশিনটি নষ্ট বা সমস্যা দেখা দেওয়ার পর তা জরুরী মেরামতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছেনা।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭…
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪ : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক পরিবর্তন ও বিকাশমান রাজনৈতিক পরিস্থিতি ভেতর দিয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক অব্যাহকভাবে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি ও রাজনৈতিক দৃশ্যপট যেভাবেই বিকশিত হোক না কেনো, চীন-বাংলাদেশ সম্পর্ক সব সময় স্থিতিশীল ও শক্তিশালী গতি বজায় রেখেছে। রোববার সন্ধ্যায় নগরীর এক হোটেলে চীনা দূতাবাস আয়োজিত ‘দ্য ২০২৪ রিইউনিয়ন ফর বাংলাদেশি পার্সনস ইন চায়না’-শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। রাষ্ট্রদূত ইয়াও চীন-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে ২০২৪ সালের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘এ বছরটি…
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস): যুক্তরাষ্ট্রের সফররত শ্রম প্রতিনিধিদল স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কর্মসূচিতে অর্জিত অগ্রগতির প্রশংসা করেছে। তারা সংস্কার উদ্যোগের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে এবং অবশিষ্ট শ্রম সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেসের নেতৃত্বে ত্রিপক্ষীয় প্রতিনিধিদলের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের সাথে সাক্ষাতকালে এ অভিমত ব্যক্ত করা হয়। ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার ডিপার্টমেন্টের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি, এবং ইউএস দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স, অন্যান্য সরকারী কর্মকর্তা এবং শ্রম সংস্থা ইউএনআই…
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে আরও বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধিদল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন। প্রফেসর ইউনূস প্রতিনিধি দলকে বলেন, “আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সম মানসমম্পন্ন করতে চাই। এটা আমার অঙ্গীকার।” তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে।…
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪ (বাসস) : অবশেষে যুক্তরাষ্ট্র ফ্রান্সের চাপের মুখে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে যুদ্ধ বিরতিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। লেবানন ও ইসরাইলি কর্মকতাদের উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অব ইসরাইল’ ‘প্যান আরব আশারাক-আল-আওসাত’ এবং ‘আল জাজিরা’ পত্রিকা এই কথা জানিয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সোমবারও হিজবুল্লাহ তিন শতাধিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইসরাইলের বিভিন্ন স্থাপনায়। হামলা থেকে রেহাই পায়নি ইসরাইলি বিভিন্ন সামরিক স্থাপনা ও দক্ষিণাঞ্চলের নৌ ঘাঁটিও। তাছাড়া বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও ভিভিন্ন অবকাঠামো বাদ যায়নি। এদিকে জেরুজালেম,ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরাইলি গণমাধ্যম…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য দীর্ঘদিন দাবি করছেন। ওই দাবিতে প্রায়ই তারা রাস্তাঘাট অবরোধ করছেন। কলেজের ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে আন্দোলন করছেন। ওই আন্দোলনের ফলে একদিকে যেমন কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে; অন্যদিকে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। এমনিতেই অফিসগামী ও অফিস ফেরত যাত্রীদের যানজটে নাকাল হয়ে ঘণ্টার পর ঘণ্টা রাজপথে বসে থাকতে হয়। তার উপর ‘মড়ার উপর খড়ার ঘা’ হিসেবে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে জনজীবনে ওই দুর্ভোগ সহ্যর মাত্রা ছাড়িয়ে যায়। হাজার হাজার মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গণমাধ্যমে দেখলাম, ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন থেকে ট্রেনে হামলার ফলে শিশু-কিশোর আহত…
সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। পরে সেখানে ভাঙা অংশে নির্মাণ কাজ শুরু হয়। জিপিএস দেখে সেই নির্মাণাধীন সেতুতেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, তারপর পড়লেন নদীতে। এতে চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বরেলীতে ঘটেছে এই ঘটনা। রাজ্যটির রামগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন তারা। তাদের সবার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম বলছে, গাড়িতে করে বরেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন আরোহী। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলছিলেন তারা। পথেই ছিল ওই সেতু। পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়।…
ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। প্রাচীন এই মসজিদে ‘সার্ভে’ বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত তিনজন মুসলিম নিহত হয়েছেন। এই ঘটনার পর সামভালে ইন্টারনটে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেখানকার সকল স্কুল। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যম বলছে, উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে ‘সার্ভে’ বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রোববার দফায় দফায় তীব্র…
নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। শপথগ্রহণ পরবর্তী কাজে নতুন নির্বাচন কমিশন সফল হবে বলে আশা করেন আমীর খসরু। তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। সেটাই প্রত্যাশা…
চলতি বছরের সেপ্টেম্বরে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া থেকে ভেসে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুখবর এসেছিল। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোবার্ট হ্যারিকেন্সে ডাক পান এই বাংলাদেশি। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। ঢাকা পোস্টকে বিষয়টি…
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। রোববার (২৪ নভেম্বর) রাতে দিনভর সহিংসতার প্রতিক্রিয়ায় তিনি এসব তথ্য জানিয়েছেন। অধ্যক্ষ বলেন, আজ দুপুর সোয়া ১টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রথম বর্ষ সম্মান সমাপনী পরীক্ষা চলছিল। সেসময় অতর্কিত যাত্রাবাড়ী ডেমরা রোডে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এবং অন্যান্য কলেজের সহস্রাধিক ছাত্রের একটি দল প্রধান ফটক ভেঙে কলেজের ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি বারবার পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীকে ফোন দিয়ে সন্তোষজনক কোনো সাড়া পাইনি। বিষয়টি…
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী এ বিষয়টি জানা যায়নি। আহতরা হলেন- ইমন (২৪), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮), শিশির (২৮), তৌফিক (২২), রুদ্র (২৬), আনান (২৫), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), ইমন (২০), নাহিদ (২৩), রাকিব (২০), ইমন (২২), প্রবাল (২২), রমজান (২৩), মো. মিঠুন (২১), ইমরান (২০), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেদ (১৯),…
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকিরা যাঁরা কথা বলছেন, সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন মানুষের জানার আগ্রহ, কবে নির্বাচন হতে পারে। এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তাঁর দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তাঁর পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যাঁরা বলেছেন,…
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : লেবাননের হিজবুল্লাহ্ গেরিলারা একদিনই তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরাইলের ভিত নড়বড়ে করে দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরাইল ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর একটি মাত্র কারণ হচ্ছে হিজবুল্লাহ্রা ইসরাইলকে আর বিশ্বাস করতে পারছিলো না। এ কারণেই রোববার ইসরাইলের দক্ষিণে ও তেল আবিবের একটি নৌ ঘাঁটিতে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। অন্যদিকে বৈরুতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’ আলজাজিরার প্রতিবেদনের উদ্ধৃতি এএফপি এই খবর জানিয়েছে। এএফপি জানিয়েছে, রোববার ইসলাইলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৩শ’ ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ করেছে হিজবুল্লাহ।…
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২১ নভেম্বর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। ওই চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও…
চলতি বছরের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের নতুন সুযোগ দিয়েছে।’ এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওয়াশিংটনভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এ কথা বলেন। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বিএনপির অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান আলোচিত বিষয়গুলোর ওপর নিজের মন্তব্য তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন নয়া দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গবেষক শাহাদাত হোসেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে প্রায়ই ‘ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দেওয়া হয়। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে জনপ্রিয় এবং একক বৃহত্তম রাজনৈতিক…
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ বলে মন্তব্য করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেছেন, জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে। কারও সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বই দলটির আন্তর্জাতিক নীতি বলেও জামায়াত প্রধানের ভাষ্য। সমতা ও সম্মানের ওপর ভিত্তি করে প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে ভারতের কাছ থেকেও আমরা একই আচরণের প্রত্যাশী। খবর বিডিনিউজের। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার মহুয়া চ্যাটার্জিকে সাক্ষাৎকার দেন শফিকুর রহমান। সেখানেই তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ও বিএনপির সঙ্গে সম্পর্কসহ…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
