Author: G S Joy

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উদ্যোগে ও কেন্দ্রীয় পরিষদের নির্দেশে গাইবান্ধা নাট্য সংস্থার মঞ্চে কালো ব্যাচ ধারণ করে অর্ধ দিবস কর্ম বিরত পালন করেন তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ। বক্তারা বলেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অবগত করছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করলে সমগ্র বাংলাদেশের এমপিও ভুক্ত কর্মচারীরা কর্মবিরতি সহ কঠোর আন্দোলন গড়ে তুলবে। সভাপতি মোহাম্মদ সুলভ মিয়া খাজা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়…

বিস্তারিত পড়ুন

মোঃ আল আমিন : ঢাকায় নৃশংসভাবে খুন হয়েছে ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের মোঃ নাজমুল হাসান পাপ্পু। পাপ্পু উত্তর কাকচিড়া বাদল মাস্টারের একমাত্র ছেলে। পাপ্পু বরগুনা দোলা নামের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলো। কিন্তু দোলা সৌদি প্রবাসী গাউস নামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমে আসক্ত ছিলো। পরকীয়া প্রেমকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ ও প্রতিবেশিরা জানিয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে ঢাকার পল্লবী থানার মিরপুর-১১ এর ডি ব্লকের সাবলেট বাসায় খুন হন। চার মাস আগে পাপ্পুর স্ত্রী এ রুমটি সাবলেট ভাড়া নেন। কিছুমাস আগে গাউছ দেশে আসেন। বুধবার সকালে পাপ্পু যখন স্ত্রীসহ বাসায় ছিলেন তখন গাউছ হঠাৎ করে ছুরি…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ…

বিস্তারিত পড়ুন

বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারী) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে জলঢাকায় এক শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয় আল ফালাহ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জলঢাকা পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোজাম্মেল হক এর সভাপতিত্বে পৌর সেক্রেটারি মাওলানা অপিয়ার ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। প্রধান অতিথি বলেন, “আজহার ভাই কে জুডিশিয়াল ক্লিং এর মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়ছে। এবং জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ ৫ জন নেতাদের হত্যা করেছে।ফেসিষ্ট হাসিনার উদ্দশ্য ছিলো…

বিস্তারিত পড়ুন

বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারি) : জৈষ্ঠ্যের তাপ দাহ বোরো ধান সংগ্রহে ব্যাস্ত সময় পার করতেছে নীলফামারীর ধান চাষিরা। টানা বৃষ্টির পর রোদের দেখা মিললে ধান কাটা ও সংগ্রহে ব্যাস্ত এ জেলার চাষিরা। চলতি বোরোধানের ফলন ভালো হওয়ায় ধান চাষিদের মনে জেগেছে আশার আলো।অধিকমাত্রা রোদের তাপ থাকায় কষ্টকর হচ্ছে ধান কাটা মাড়াই সংগ্রহে।সদরের চাপড়া ইউনিয়নের ধান চাষি চলতি মৌসমে এগারো( ১১) বিঘা জমিতে তিস্তা সেচ প্রকল্পের পানি দিয়ে হাইব্রিড জাতের বোরো ধান রোপন করেছিল, সেচ সঠিকভাবে ও কৃষিকর্মকর্তাদের সহায়তা তাহার প্রতি বিঘায় ৩০ মন এর অধিক ধান পেয়েছে। এছাড়া পাশ্ববর্তী সংগলশী ইউনিয়নের ধান চাষি জাহানুর ইসলাম জানান যে তার জমিতে চিকন ও মোটা…

বিস্তারিত পড়ুন

পরাশর মুখার্জি রিপন : আশাশুনি প্রতিনিধি: এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায় এই স্লোগানকে সামনে রেখে আশাশুনির কুল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার সেরা মান উন্নয়নের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষকবৃন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দ। আরো বক্তব্য রাখেন সম্মানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক গণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, অভিভাবক সমাবেশে তিনি বলেন স্কুলের অবকাঠামোর উন্নয়ন করতে হবে শিক্ষার্থীদের…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : সাংবাদিক জেগে উঠুক নির্ভয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে শীর্ষক আলোচনা, সম্মাননা প্রদান ও প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র অভিষেক অনুষ্ঠান। ২৮ মে বুধবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি রানা ইস্কান্দার রহমানের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম রুবেলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার এন ডিসি তাপস চক্রবর্তী তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা মডেল…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় তিনটি কারখানায় যৌথবাহিনী অভিযানে চালিয়ে নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার করছেন। মঙ্গলবার রাতভর সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্র জানায়, গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকায় সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। আজ বুধবার দুপুরের উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার ( সাধারন শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : বুধবার (২৮মে) আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। নাওজোড় হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের আয়োজনে এই সভায় অংশ নেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ পরিবহন খাতের নেতৃবৃন্দ। সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর জেলা। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউছার আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর, গাজীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন খাতের নেতৃবৃন্দ, তাদের মধ্যে উল্লেখযোগ্য জনাব মোঃ হুমায়ুন কবীর খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সভাপতিত্ব…

বিস্তারিত পড়ুন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪নং উমার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে বক্কর, হেলাল ও ফারুক প্যানেলের বিজয় হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে এজেন্টেদের সম্মুখে প্রাপ্ত ভোট গণনা করা হয়। গণনা শেষে আবু বক্কর আনারস প্রতীকে ২০৮ ভোট পেয়ে সভাপতি, সম পরিমান ভোট পেয়ে হেলাল হোসেন মোরগ প্রতীকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে মই প্রতীকে মোঃ ফারুক হোসেন নির্বাচিত হন। অপর প্যানেলে সভাপতি পদে মজিবুল হোসেন চেয়ার প্রতীকে ১৯৪ ভোট, সাধারণ…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : তানোর রাজশাহীর তানোর পৌর শহরের আলমদিনা সীডস কোল্ড স্টোরেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা আহমেদ (১৯) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। নিহত রানা তানোর উপজেলার চাঁন্দুড়িয়া রাতৈল গ্রামের রেজাউল করিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে আল মদিনা সীডস কোল্ড স্টোরেজে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। নিহতের সহকর্মীরা ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানান, বিকেলে কোল্ড স্টোরেজের ভিতরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন রানা আহমেদ। আমরা দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে…

বিস্তারিত পড়ুন

এম এ গাফফার : সুপ্রিয় ও শ্রদ্ধাভাজন সাংবাদিক বন্ধুগণ,২৮ মে,২০২৫ ইং বুধবার, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা” গঠনে আইন প্রণয়ন ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’র সংগঠক, নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার অভিযুক্তদের জামিনের ব্যবস্থা গ্রহনের দাবীতে-অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র্র এবং আইন উপদেষ্টা বরাবরে “স্মারকলিপি” প্রদান উপলক্ষে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বন্ধুগন, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংবিধানের ৭(১) আওতায় সিভিল রাইটস্ (নাগরিক অধিকার) আদায়ের সংগঠন। আপনারা জানেন স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই সর্বস্তরে সর্বগ্রাসী দুর্নীতি অমিত সম্ভাবনার বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। স্বাধীনতার পর থেকেই, ভ্যাট,…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :  রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা ২৮ মে বেলা -১১ টায়,উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,রূপসা পল্লী বিদুৎ এজিএম  এ হালিম খান ,সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, রূপসা পল্লী বিদুৎ এজিএম  এ হালিম খান,সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান,  উপজেলা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ও সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে গাজীপুর মাহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল অংশ গ্রহণ করে। বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশে লাখো তরুণ ও ছাত্র এই অংশ নিয়েছেন। এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জাল জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখলের অভিযোগ আছে মর্তুজা সরকারের বিরুদ্ধে। অভিযোগ শুনতে জানা যায় মোঃ মাসুদ হাওলাদার, আব্দুল হালিম থেকে সাফ কবলা জমি মোঃ মোর্তুজা সরকার সিগনেচার নকল এর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী একজন নিরীহ ও সাধারণ প্রকৃতির মানুষ। প্রতারক মর্তুজা সরকার কোট অফ ওয়ার্ডস এর নিকট থেকে জালিয়াতি করে কর্মকর্তাদের সাথে যোগ সাজেস লিজ নিয়ে বিগত সরকারে আমলে তার দোকানপাট বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়ার কারণে মোর্তোজা সরকারের নামে মোহাম্মদপুর এবং তেজগাঁও তে দুইটি মামলা আছে। ৫ ই আগস্টের সাধারণ ছাত্র ছাত্রী হত্যার পিছনে এই মামলাগুলো হয়েছে বলে খোঁজ নিয়ে…

বিস্তারিত পড়ুন

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও ৩নং আলমপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় গত ২৭ মে মঙ্গলবার সকাল ১১ টায় আলমপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো. ছামিনুর রহমান এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. ফোরকান আলী। উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি জনাব রঞ্জন কুমার, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান, সিনিয়র অফিসার-জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট পারভীন সুলতানা, ইউনিয়ন…

বিস্তারিত পড়ুন

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় বুধবার (২৮ মে) সকাল ১১ টায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুবজ কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মো. রওশন জামাল চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, সুশিল সমাজের…

বিস্তারিত পড়ুন

জামাল কাড়াল-বরিশাল : বরিশোলে চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা ((ডিবি) পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামালসহ ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) এ জানিয়েছেন গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ইসমাইল হোসেন। এর আগে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড মসজিদ গলি এলাকার একটি বাসায় এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজারের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার আ. ছাত্তার মিলিটারির ছেলে সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠি জেলার নলছিটি…

বিস্তারিত পড়ুন

মর্তুজা ইসলাম-জলঢাকা (নীলফামারী) : শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মেডিকেল অফিসার মাহদি হাসান। এসময় বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম স্পেশালিষ্ট পঙ্কজময় ত্রিপুরা, প্ল্যান বাংলাদেশ এর মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট ফাতিমা শাহিন কাশফি, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, শিক্ষক মর্তুজা ইসলাম, উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম, শিক্ষার্থী সারজিনা আকতার ও জবা…

বিস্তারিত পড়ুন

সুমন খান : পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে বেশকিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন জেলায় গমন করবেন। পবিত্র ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখের বেশি মানুষ অন্যত্র থেকে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্য করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে।সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে,রাজধানী…

বিস্তারিত পড়ুন

সুমন খান : রাজধানীর উত্তরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রুনা পারভিন (৩৯)। গতকাল মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.) দুপুর ১২:০৫ সময় গোপন সংবাদ ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পূর্ব পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অবস্থান করেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছলে…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার : রুপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবদার শেখ হত্যা মামলার আসামি মনির শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল। মঙ্গলবার রাত ৯ টার দিকে তাকে খুলনা রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মনির শেখ রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান শেখের ছেলে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২২ মে রাতে ভবানিপুর গ্রামের মনির শেখের বাড়ির পশ্চিম পাশ থেকে বস্তার মধ্য থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এমন সংবাদ পেয়ে ভবানিপুর গ্রামের আবদার শেখের স্ত্রী সেখানে গিয়ে লাশটি তার স্বামীর বলে শনাক্ত করে। তিনি লোকমুখে জানতে…

বিস্তারিত পড়ুন

মোঃ সারোয়ার হোসেন অপু-বদলগাছী, নওগাঁ : যারা জোগায় ক্ষুধার অন্ন,আমরা আছি তাদেরি জন্য। নওগাঁর বদল গাছীতে অনুষ্ঠিত হয়েছে কৃষিভিত্তিক অনুষ্ঠান পার্টনার কংগ্রেস প্রকল্প সভা। কৃষি প্রধান বাংলাদেশের  প্রায় অর্ধেক জনগণ কৃষক। কৃষকদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ সার ব্যবহারে প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে এগিয়ে না নিতে পারলে এবং উৎপাদিত পণ্য সংরক্ষণ, বাজার জাত করন সম্পর্কে অবহিত করন করতে না পারলে কৃষি বিপ্লব সম্ভব নয়। বাংলাদেশের কৃষকের ভাগ্যের মান উন্নয়নের লক্ষ্যে   কৃষক পর্যায়ে সহজে সেবা পৌঁছে দিতে  ২০২৩ সাল থেকে শুরু হয়েছে কৃষি বিষয়ক প্রকল্প পার্টনার কংগ্রেস। এই প্রকল্পের কার্যক্রম চলবে ২০২৮ সাল পর্যন্ত।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি…

বিস্তারিত পড়ুন

সাদিয়া জান্নাত কেয়া-জবি : গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছেন একটি অনন্য উদ্যোগ—“প্রজেক্ট লাইফলাইন গাজা” (#Project_Lifeline 🌱 Gaza) । ক্ষুধা, তৃষ্ণা ও নিরাপত্তাহীনতায় দিন কাটানো হাজারো পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়াসে তাঁরা সংগঠিতভাবে কাজ করছেন এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীরা গাজার উত্তরাঞ্চলের ১০০টি বিপন্ন পরিবারের জন্য খাদ্য সহায়তা দিতে চান। প্রতি পরিবারের জন্য নির্ধারিত অর্থ সহায়তা ১০০ ডলার করে, যার ফলে মোট সংগ্রহের লক্ষ্য ১০,০০০ ডলার। আজ ২৭মে, ২০২৫ পর্যন্ত তাদের মোট সংগ্রহ : ১ লক্ষ, ৬৯ হাজার, ৩৮২ টাকা। এই অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে গাজার নর্থ স্ট্রিপে অবস্থানরত সাংবাদিক আহমেদ আল আইশ–এর মাধ্যমে। তিনি…

বিস্তারিত পড়ুন

মোঃ আবদুল্লাহ-বুড়িচং : কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৪ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এর অর্থায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ জন মৎস্য চাষীর মাঝে এক বস্তা করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক তানভীর হোসেন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, খামার ব্যবস্থাপক, এসি আই গোদরেজ এর ডেপুটি ম্যানেজার, সাংবাদিক ফয়েজ মৎস্যচাষিবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিস্তারিত পড়ুন

মোঃ আবদুল্লাহ-বুড়িচং : জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ চলবে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহ মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত…

বিস্তারিত পড়ুন

এ বি অপু : সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইনের সময় ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তিনটি সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জন বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে ৩ জন শিশু, ১২ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। কিছুক্ষণের ব্যবধানে মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন এবং নোয়াকোট সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বিএসএফ একাধিক দলে ভাগ…

বিস্তারিত পড়ুন

এ বি অপু : সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এক হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টকে শনাক্ত করেছে। এজেন্টদের মোবাইল নম্বর ও আর্থিক লেনদেন পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৭ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই এজেন্টরা মূলত অনলাইন ভিত্তিক জুয়ার টাকা লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করছিলেন। বিভিন্ন এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে জুয়ার টাকা গ্রহণ ও বিতরণের প্রক্রিয়ায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সিআইডির ভাষ্যমতে, অনলাইন জুয়া চক্রগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা এসব এজেন্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, এই ধরনের অপরাধ দমনে…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার : রাজধানী জুড়ে ফুটপাত দখল করে নিয়েছে হকার আর চাঁদা বাজরা।তাদের দখলদারিত্ব এমন হয়েছে, খোদ পুলিশের বাসস্থান সহ উত্তরার হাউজ বিল্ডিং হতে পুর্ব দিকে ৮ নাম্বার পুলিশ কোয়ার্টার এর দু-পাশ দখল করে বসেছে কাচামালের দোকান সহ ভাস্যমান হোটেল ও রেন্টে-কার এর দোকানে বসে দখল করে রেখেছে সাধারণ মানুষের চলাচলের রাস্তা। প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। পুলিশ কাঠের চশমা লাগিয়ে না দেখার ভান করছে। যেখানে খোদ উপ-পুলিশ কমিশনারে অফিসের সামনে।হয়তোবা কোন অদৃশ্য কারনে পুলিশ চুপ করে থাকে। পুলিশের আইনশৃঙ্খলা এতই অবনতি হয়েছে, যা হাউজ বিল্ডিং হইতে ৮ নাম্বার পুলিশ কোয়াটার এর গেট পর্যন্ত হাটতে হাটতে গেলে দেখতে পাওয়া যায় কাওরান…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার : রাজধানী উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদক ও কনডমে সয়লাবে পরিনত করছে টুংগীর কুক্ষাৎ ইয়াবা জয়নাল ও তার স্ত্রী নাসরিন। আওয়ামী লীগের দোসর কুক্ষাৎ মাদক ব্যবসায়ী জয়নাল দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছে টুংগীর দত্তপাড়ায়।গাজীপুর এলাকায় বিভিন্ন থানায় মাদক মামলা সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কারনে এবং ৫ ই আগষ্টের পর থেকে আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত ছিল। সে কারনে টুংগী হতে পালিয়ে এসে উত্তরায় ইয়াবা সহ বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন, অনৈতিক বাসাবাড়িতে, হোটেলে মাদক সাপ্লাই দিচ্ছে বলে গোপন সুত্র বিষয়টি জানতে পেরেছি এবং জয়নালের স্ত্রী নাসরিন মিরপুর একটি এন জিও…

বিস্তারিত পড়ুন

মোঃ রাসেল-গাজীপুর : ২৬-০৫-২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি হেডকোয়ার্টার এ গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সভায় কমিশনার মহোদয় বলেন গাজীপুর মহানগরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত নগরীতে পরিণত করতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমনে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে মাদক,…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে তাদের বিজিবি গোমস্তাপুর থানায় নিয়ে আসে। তাদের  পরিচয় যাচাই শেষে বাংলাদেশী হলে তাদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইওএনও) জাকির মুন্সি।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইস উদ্দিন জানান, পুশইন হওয়া ব্যাক্তিরা জানিয়েছে, বাংলাদেশে তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশরী উপজেলায় বলে  তারা জানিয়েছে। আমরা তাদের পরিচয় যাচাই শেষে পরবর্তী আইনী পদক্ষেপ নিব। বর্তমানে রহনপুর জেলা পরিষদ ডাকবাংলোয় তাদের রাখা হয়েছে।

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের আসামি আঃ মান্নান ও মারধর করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ফিরোজ হোসন নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের হেফাজত থেকে তাদেরকে ছেড়ে দিয়েছে কাশিমপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে মহানগরীর কাশিমপুর থানা পুলিশের হেফাজত থেকে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকায় সেফটি টাংকিকে কেন্দ্র করে মারধরের ঘটনার অভিযোগের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের আসামী ও গাসিক ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ৩নং ইউনিট কমিটির সহ-সভাপতি আঃ মান্নানকে আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর অফিস কক্ষে ডেকে আনা হলে,…

বিস্তারিত পড়ুন

পরাশর মুখার্জি রিপন-আশাশুনি : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপদ্রব্য পুষকৃত ৪৫০ কেজি চিংড়ী আটকের পর জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও খাওয়ার উপযোগী ২৯৫ কেজি চিংড়ি বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সোমবার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আশাশুনিতে কর্মরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. মো. লাবীবের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বুড়াখারাটি গ্রামের ২টি ঘরের মধ্যে বাগদা ও গলদা চিংড়িতে জেলি এবূ অন্য অপদ্রব্য পুশ করার সময় সিরিঞ্জ, মেডিসিন ও বিভিন্ন আলামতসহ মাছগুলো উদ্ধার করা হয়। পরে জেলি পুশকরা…

বিস্তারিত পড়ুন

বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২৭ মে ২০২৫ ইং তারিখে “কৃষি মেলা-২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য ছিল কৃষিতে আধুনিক প্রযুক্তি, নতুন ধরণের ফসল এবং কৃষকদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (ISDB) এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব। প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর তিনি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।…

বিস্তারিত পড়ুন

মোঃ আবদুল্লাহ-বুড়িচং : বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা আবৃতি ও গজল ২৭ মে, মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে নজরুল এর বই পড়তে হবে আর নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে পাঠ্য বই ছাড়াও বিশিষ্ট লেখকদের বই বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে। তিনি আরও বলেন, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও অন্যান্য সহকার্যক্রম দেখে মুগ্ধ হলাম। প্রতিটি প্রতিষ্ঠানকে লেখাপড়ার…

বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম জপি-শেরপুর : বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে শেরপুর জেলা শহরের সদর সাব-রেজিস্ট্রী অফিস প্রাঙ্গণ থেকে ২৭ মে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরীর ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীসহ তার জমি বিক্রি ও রেজিস্ট্রী সম্পাদন করে দিতে মঙ্গলবার শেরপুর সদর সাব-রেজিস্ট্রী অফিস কার্যালয়ে আসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক ওই মন্ত্রীকে দেখে ফুঁসে উঠেন এবং মারমুখী হয়ে পড়ে। এদিকে…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : সোমবার (২৭ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কাশিমপুর থানার চলমান ডাকাতি ও দস্যুতা মামলার প্রেক্ষিতে কোনাবাড়ি বেস্টুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কাশিমপুর থানা চৌকস পুলিশ অফিসার এসআই শিবলু মিয়া। আটককৃতদের মধ্যে ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছে শাকিল আহমেদ, জিসান খান ও সাজিত আহমেদ অন্যদিকে দস্যুতা মামলায় আটক করা হয়েছে সিয়াম হোসেন এবং মাহাফুজ রানা কে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পৌরসভা দাখিল মাদ্রাসা। টিনের ছাউনি দিয়ে তৈরি শ্রেণিকক্ষগুলোতে ছাদের ফুটো দিয়ে পানি পড়ায় পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সরেজমিন দেখা গেছে, মাদ্রাসার প্রতিটি শ্রেণিকক্ষেই পানি জমে আছে। টিনের ছাদগুলো বহু পুরনো ও মরিচা ধরা, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষগুলোতে পানি ঢুকে পড়ে, শিক্ষার্থীরা বসতে পারছে না, শিক্ষক-শিক্ষিকারা নিতে পারছেন না ক্লাস। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে টিন-চালা ও মাটির দেয়াল দিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২৯ বছরেও কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটিকে “বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট” মনে করে গত ১৭ বছরে কোনো সরকারি…

বিস্তারিত পড়ুন

মর্তুজা ইসলাম-জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় তিন দিনব্যাপী “কৃষি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামিক ব্যাংকের অপারেশন টিম লিডার ও নাইজেরিয়ান নাগরিক নাসের মোহাম্মদ ইয়াকুলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাডার ডিপি প্রকল্পের (রংপুর বিভাগ) সিনিয়র মনিটরিং অফিসার নুর আলম, জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) জাকির হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীর,…

বিস্তারিত পড়ুন

রাজিব হোসেন-শরণখোলা (বাগেরহাট) : শরণখোলা রেঞ্জের বনরক্ষীদের নেতৃত্বে পূর্ব সুন্দরবনের কোকিলমোনি এলাকায় দুই হরিণ শিকারি আটক হয়েছে। জব্দ করা হয়েছে দুটি হরিণের মাথাসহ একটি ডিঙ্গি নৌকা। আটককৃত শিকারীদের মঙ্গলবার (২৭ মে) সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব এর নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমোনি ফরেস্ট টহলফাঁড়ির ছোট ময়নার খালে একটি কাঁকড়া ধরার নৌকা আটক করেন। নৌকায় তল্লাশি চালিয়ে বনরক্ষীরা দুটি হরিণের মাথা,হরিনধরা ফাঁদ ও ২৬ টি কাঁকড়া ধরার চারু জব্দ করেন। এসময় একজন সুন্দরবনের মধ্যে পালিয়ে গেলেও দুইজনকে…

বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম জপি-শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর নয়াপাড়া গ্রামে পরিবেশ বিপর্যয়কারী নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবসায়ী এরশাদ আলীর নিজ বশত বাড়ির গোডাউন এর মাটির নিচে ২৮শত পলিথিন ব্যাগ মজুদ করে রেখেও শেষ রক্ষা হয়নি তার। ২৭ মে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শেরপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওইসব পলিথিন ব্যাগ জব্দ করেছে। এসময় পলিথিন ব্যবসায়ীদের গড় ফাদার এরশাদ আলী পালিয়ে যায়। এছাড়াও তার ছেলে মোঃ আল জাহিদ আলীর কাছ থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযান…

বিস্তারিত পড়ুন

মোঃ রাজিউর রহমান-ভোলা : ভোলায় গ্যাস-সংযোগের দাবিতে আন্দোলনকারীরা ইন্ট্রাকো কোম্পানির গ্যাস সিলিন্ডারবাহী ১০টি ট্রাক আটকে দিয়েছেন। রবিবার দিবাগত রাত তিনটার দিকে ভোলা সরকারি স্কুল মোড়ে এই ট্রাকগুলো আটকে দেওয়া হয়। পরে ট্রাকগুলো সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে রাখা হয়। প্রসঙ্গত, ভোলায় উত্তোলিত গ্যাস বেসরকারি কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে ‘আমরা ভোলাবাসী’সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করতে হবে—গড়ে তুলতে হবে শিল্পকারখানা, এবং প্রতিটি ঘরে ঘরে দিতে হবে গ্যাস সংযোগ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার দুপুরে তারা ইন্ট্রাকো কোম্পানির রিফুইলিং স্টেশনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে…

বিস্তারিত পড়ুন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পার্টনার কংগ্রেসের সভাপতি জেসমিন আক্তার। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ তৌফিক আল জুবায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন, ধামইরহাট কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, উপ সহকারি কৃষি কর্মকর্তা আবু…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার অপরাধজগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগীসহ তাঁকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনাবাহিনীর অভিযানে দুজন আটক হয়েছেন। এর মধ্যে একজন সুব্রত বাইন। যদিও কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।

বিস্তারিত পড়ুন

পরাশর মুখার্জি রিপন-আশাশুনি : ইউনিয়নের বেউলা জামতলা মোড়ে মায়ের দোয়া স্টোর (লাভলু সরদার) দোকানে এলবেস্টার কেটে ভিতরে ঢুকে টাকা-পয়সা ও মূল্যবান দোকানি মালামাল নিয়ে গেছে চোরেরা। ২৭ মে মঙ্গলবার আনুমানিক মধ্যরাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদার সহ চুরি হওয়া দোকান মালিকের। তবে চুরি হওয়া টাকার পরিমান ১২ থেকে ১৫ হাজার টাকা হবে বলে জানান দোকান মালিক (লাভলু সরদার)। তিনি জানান দোকানের বেচা বিক্রি সেরে রাত ১১ টায় বাসায় যান। পরদিন মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার ছেলে মারূপ সরদার দোকান খোলে। কিছু মালামাল এলোমেলো ও ছাদের এলবেস্টার কাটা দেখে চুরির বিষয়টি বুঝতে…

বিস্তারিত পড়ুন

ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় গত ২০শে মে রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ৩০ মিনিটে ধোবাউড়া থানার দর্শা মাইজপাড়া গ্রামে এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মোছাঃ কুলসুমা আক্তার (৩৬) নামে ওই নারী অভিযোগ করেছেন যে, একই গ্রামের আকবর আলী (৫০) তার বাড়িতে ঢুকে খারাপ উদ্দেশ্যে জাপটে ধরে এবং মাটিতে ফেলে দেয়। তিনি চিৎকার করলে আকবর আলী পালিয়ে যায়। রাত আনুমানিক ১১:৩০ মিনিটের সময় কুলসুমা তার নিজ ঘরে লাকাড়ী তুলার সময় আকবর আলী কুলসুমার বাড়িতে টিভির পাওনা টাকাটা দেওয়ার কথা বলে প্রবেশ করে। এসময় আকবর বারান্দায় বসে কুলসুমার কাছে পানি পানি খেতে চাইলে কুলসুমা পানি নিয়ে…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তরপাড়ায় সাংবাদিকদের সামনে সরগাক্ষভারী মোঃ সোহেল মিয়া (৩২) ও তার মা বিউটি আক্তার সুইটির (৫৫) উপর সংঘবদ্ধ হামলা, ছিনতাই এবং হত্যার হুমকির ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত সোহেল বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ মে ২০২৫, দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে, শ্রীপুর ভূঁইয়াবাড়ী মোড়ে জনৈক নাসিরের মুদি দোকানের সামনে। অভিযোগকারী সোহেল জানান, তিনি দোকানের সামনে সাংবাদিকদের দেখে পরিচয় জানতে গেলে, কিছুক্ষণ পর ১১ জন নামীয় ও আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ সেখানে এসে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : খুলনা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা নওরোজ ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক খুলনার চোখ, ও বিভিন্ন পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় আমাকে নিয়ে আওয়ামী লীগের দোসর, বাজার সিন্ডিকেট, জামায়াতে যোগদান দেখানো হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা আমি আমার পিতার মৃত্যুর পর ২০১১ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি এবং আমার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও নির্যাতন হয়েছি। যেমন আমার পরিবারের ৭৪ বিঘা জমি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি অবৈধভাবে জোরপূর্বক দখল করে নিয়েছিলো, এবং সেই আওয়ামী লীগের দোসর সন্ত্রাসিরা এখনো পর্যন্ত দখল করে আছে যা আমার পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং বিপদেপূর্ণ বিষয়। বিগত ২০২৩ সালে তৎকালীন আওয়ামী…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে নিজ বাসায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৭ মে ) রাত ২ টায় সাপের কামড়ের পর রাত ৩:৫০ টার দিকে তার মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে রিফাত (৮)। পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান।

বিস্তারিত পড়ুন

মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর উত্তরপাড়া ও কান্দিপাড়া মেঘনাপাড়ের মহল্লা বাসী অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের জোর দাবি তুলেছেন, যেখানে বাংলাদেশ সরকার নদী ভাঙ্গন ঠেকাতে ও নদী পাড়ের প্রত্যেকটি গ্রাম এবং বসতবাড়ি সহ ফসলি জমি রক্ষার্থে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন,সেখানে একদল প্রভাবশালী ভূমিদস্যু মেঘনাপাড়ের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা, এদিকে মাটি কাটার কারণে আশপাশের জমিন সহ বাড়িঘর হয়ে পড়েছে হুমকির মুখে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হিসেবে প্রত্যেক বছর নদী ভাঙ্গনে শত শত মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং যাদের বাড়িঘর…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : তানোর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় তানোর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক লিয়াকত সালমান। দিনব্যাপী এই মেলায় স্থানীয় ১৪টি স্টল তাদের নিজস্ব উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করে। বেলা সাড়ে তিনটার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

মোঃ আবদুল্লাহ-বুড়িচং : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় খামারগুলোতে এখন চলছে চরম ব্যস্ততা। কোরবানির চাহিদা পূরণে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার খামারিরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিটি পশুকে সুস্থ, সবল এবং আকর্ষণীয় করে তুলতে তারা নিচ্ছেন বাড়তি যত্ন। খামারিরা বলছেন, এবার শুরু থেকেই বাজার ভালো থাকলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। রামপুর গ্রামের খামারী সফিক বলেন, “এবার ১৫টি গরু প্রস্তুত করেছি। প্রতিটি গরু ১ লাখ থেকে ২ লাখ টাকা দাম পরবে, প্রতিটি গরুর খাদ্য ও চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কাঁচা ঘাস, খড়, খৈল ও গমের ভুষি ছাড়া অন্য কিছু গরুকে খাওয়াইনি আমি। ক্রেতারা এসে দেখে যাচ্ছেন,…

বিস্তারিত পড়ুন

জি. এস. জয় : বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি ও সংস্কৃতি আরো ঘনিষ্ঠভাবে উপস্থাপন করতে বাজারে আনছে নতুন ডিজাইনের টাকার নোট। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলেন, দেশে আসছে নতুন ডিজাইনের টাকা। এসব টাকায় কোনো ব্যক্তির ছবি থাকছে না। এর বদলে থাকছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য ও সাংস্কৃতিক প্রতীক। জানা যায়, প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে, যা পবিত্র ঈদুল আজহার আগেই জুনের ২ অথবা ৩ তারিখের মধ্যে সাধারণ মানুষ হাতে পাবে। পর্যায়ক্রমে…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : ’’স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। ২৬ মে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে   উপজেলা প্রশাসন, ডাব্লুিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ও অগ্রদূত বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,  রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম সাকলাইন, রহনপুর কম্পানির ভারঃ কম্পানি কম্যান্ডার নায়েব সুবেদার ওয়াদুদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী চৌধুরী,অগ্রদূত বাংলাদেশ সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল  প্রমূখ। বক্তাগন বলেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা…

বিস্তারিত পড়ুন

মর্তুজা ইসলাম-জলঢাকা (নীলফামারী) : বিচার,সংস্কার,ও জুলাই ঘোষণা পত্রের দাবীতে নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির পথ সভা অনুষ্ঠিত। সোমবার (২৬মে) বিকালে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন,সহ উপজেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথি সারজিস সকল অন্যায় দূর্নীতির বিচার,সংস্কার,ও জুলাই ঘোষণা পত্রের দাবী জানিয়ে বলেন আগামীর বাংলাদেশ নির্মাণে দূর্নীতি, অন্যায় অত্যাচার,হত্যা,গুম বন্ধে তা সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ…

বিস্তারিত পড়ুন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও লিডারশীপ প্রোগ্রাম করেছে ছাত্রদল। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। রাজধানীর পূর্বাচলের সি কাল্ব রিসোর্টে ২৫-২৬ মে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম কিভাবে বিস্তৃত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় বক্তারা বলেন, ‘দুঃশাসনের অবসান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর…

বিস্তারিত পড়ুন

আসাদুজ্জামান দারু-মোংলা : বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি সেঁজুতি’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে নাবিকদের হাত-পা বেঁধে টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল। এ সময় তিন নাবিক আহত হয়েছেন। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এমভি সেঁজুতি বাণিজ্যিক জাহাজটি ভারত থেকে পাথরবোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্র বন্দরের আসে। এরপর পাথর খালাস শেষ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে এটি বন্দর চ্যানেলের (পশুর নদী) বেসক্রিক এলাকায় রয়েছে। জাহাজে চিফ অফিসারসহ সাত ক্রু ও স্টাফ রয়েছে।…

বিস্তারিত পড়ুন

মোঃ সারোয়ার হোসেন অপু-নওগাঁ নওগাঁর বদলগাছীতে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১০) কে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাক (৫০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৫শে মে রবিবার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে আব্দুল রাজ্জাক (৫০)। থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (২৫ শে মে) দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর (১০) ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌছালে পালশা গ্রামের আব্দুল রাজ্জাক (৫০) ভ্যান চালকের সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসাছাত্রীকে বাড়িতে পৌছিয়ে দেওয়া কথা বলে তার…

বিস্তারিত পড়ুন

মোঃ সারোয়ার হোসেন অপু-নওগাঁ : নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিচ আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পলসহ মাদক কারবারি রবিউল ইসলাম (২৮)-কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় বদলগাছীর চারমাথা মোড়ের নওগাঁ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম (২৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। থানা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এসআই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয়পুরহাট…

বিস্তারিত পড়ুন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-মনোহরদী : নরসিংদীর মনোহরদীতে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন” ও “এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে মনোহরদী উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরে কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদর তানোর মোল্লাপাড়া পাড়া গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা। এ ঘটনায় অসহায় রহিমা বেগম বাদী হয়ে সাজু তার ভাই আফজাল ও আজমতকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও রাজশাহীর সিনিয়র জজ আদালতে জমি সংক্রান্ত প্রবেট মামলা চলমান। যার মোকদ্দমা নং টিএল ৫/২০২৩, মূল মোকদ্দমা নং মিস ৫২/২০১৪ ইং। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, তানোর গ্রামের রাস্তার পূর্ব দিকে জায়গা বাড়ি নির্মাণের জন্য খনন করা হয়েছে এবং বেশ কয়েকটি গাছ কাটা হয়। ওই জায়গায় চারটি কবর রয়েছে। জায়গার পূর্ব দিকে…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনজীবন। সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পাখি ও প্রাণিরাও পড়েছে মহাসঙ্কটে। উপজেলার জিনারপুর বাজারে কথা হয় কাঠমিস্ত্রি সঙ্গে। তিনি বলেন, ‘ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি ঘরে আটকে আছেন। বৃষ্টির কারণে আজ আর কাজে যাওয়া হবে না। দিন হাজিরা হিসেবে তাঁরা ৫০০ টাকা…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগানে রোববার (২৫ মে) সকাল ১০টায় তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় পরিণত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানসহ স্থানীয় সাংবাদিক…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর,রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া মহল্লার স্বশিক্ষিত উদ্ভাবক নূর মোহাম্মদ উদ্ভাবন করেছেন এক নতুন জাতের ধান, যার নাম দিয়েছেন ‘নূর ধান-২’। তার দাবি, এই ধানের চাল দেশের জনপ্রিয় কাটারিভোগ কিংবা জিরা চালের চেয়েও বেশি চিকন। নূর মোহাম্মদের কোনো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও ধানের নানা বৈচিত্র্য নিয়ে গবেষণায় তার রয়েছে ঈর্ষণীয় সাফল্য। কৃষকের পর্যায়েই তিন বছর আগে এই নতুন জাত উদ্ভাবন করেন তিনি, এবং নিজের নামেই রাখেন এর নাম। ইতোমধ্যে এই ধান বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং কৃষকেরা ব্যাপক আগ্রহ নিয়ে এর চাষ শুরু করেছেন। এই ধান দিয়ে রান্না করা যায় ভাত, পোলাও, খিচুড়ি, তেহারি, বিরিয়ানি এমনকি পায়েসও। ভাত হয়ে…

বিস্তারিত পড়ুন

মোঃ রাসেল-গাজীপুর : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে রবিবার থেকে তিনদিন ব্যাপী গাজীপুরে “ভূমি মেলা-২০২৫” উদ্বোধন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় (ভাওয়াল রাজবাড়ী) চত্বরে নাট মন্দির প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। উদ্বোধনের আগে সকাল ১০ টায় একটি র‌্যালি গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে নাটমন্দিরে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে, ফিতা কেটে ভূমি মেলা উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড.…

বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম জপি-শেরপুর : মাননীয় উপদেষ্টা বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় জনাব সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ২৫ মে,সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বরে নাচোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি রেল স্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে ৩ দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে নাচোল…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি শোভাাযাত্রা বের করা হয়। শোভাাযাত্রাটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা। উল্লখ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে।

বিস্তারিত পড়ুন

বদিউজ্জামান-জলঢাকা প্রতিনিধি : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ইং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে গতকাল ২৫শে মে রবিবার সকালে পৌর ভূমি অফিস কার্যালয়ে এ উপলক্ষে ভূমি মেলা জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, কৃষি অফিসার কৃষিবিদ সুমন…

বিস্তারিত পড়ুন

সৈয়দ রুবেল নড়াইল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র বাসার তালা ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) দিবাগত রাতে নড়াইল পৌরসভার মহিষখোলার ভাড়া বাসা থেকে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান,গতকাল (শনিবার) দিবাগত রাতে আমি মহিষখোলার নিজ বাসায় তালা দিয়ে পৌরসভার বরাশুলায় আমার নানাবাড়ি ছিলাম। পরে  আজ (রবিবার) সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে এসে দেখি আমার বাসার গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখতে পাই, আলমারির কপাট খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা নেই। এছাড়াও আমার খাটের ড্রয়ারে রাখা সাড়ে চার হাজার টাকাও নেই। এছাড়াও ঘরে থাকা…

বিস্তারিত পড়ুন

সৈয়দ রুবেল-নড়াইল : জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে নড়াইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০ টায় মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)…

বিস্তারিত পড়ুন

সৈয়দ রুবেল-নড়াইল : নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের নিজ বাসা হতে ডেকে নিয়ে যাওয়ার পর ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামের এক ছাত্রদলকর্মী। নিখোঁজ যুবক নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজীর কর্মী। পরিবার সূত্রে জানা যায়, গত ২০ মে বিকেলে নড়াইল সদরের বেতেঙ্গা গ্রামের নিজ বাসাতেই রাকিব অবস্থান করছিল। এদিন বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের বাসিন্দা ও নড়াইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু ওরফে বাচ্চু কমিশনারের ছেলে সজল তাকে ফোন দেয়। সজল তাকে বরাশুলায় আসার জন্য বলে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা হয়েছে, এতে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গাজীপুর শিমুলতলীর শান্তিবাগে দৈনিক জন জাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসারের ওপর কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে আহত মেহেদী হাসান কাউসারের পক্ষ থেকে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বাদি হয়ে সদর থানা, জিএমপি, গাজীপুরে মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। খম সাইফ-উল হুদা এবং…

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলামের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর কাসেমুল উমুল মাদরাসায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি আবুল হাসান এর সঞ্চালনায় উক্ত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ, সিনিয়র সহসভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এই পরিচিতি সভায় বক্তব্য রাখেন,মুফতি হোসাইন আহমদ ইসহাকী সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক। উপস্তিত ছিলেন,মাওলানা আ: কাদির,মাওলানা মাতলুবুর রহমান মুফতি মনিরুজ্জামান, মুফতি ওমর ফারুক,রানা হোসেন,সালাউদ্দিন, জাহিদুইসলাম,মুফতি আহাদ…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রাব্বানী-খুলনা : উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ ২৫ মে সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী। উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জামায়াতে ইসলামী নেতা জাহাঙ্গীর ফকির, শিক্ষক সজীব মহলী, নৃপেন্দ্রনাথ রায়, মিল্টন বিশ্বাস,কবি নাসিমা রহমান শিউলি, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়নসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ৯৩ সাঁজোয়া বিগ্রেড বেঙ্গল ক্যাভালরি চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর সূত্র থেকে জানা যায়, দিনব্যাপী চলমান এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু ও গাইনি বিশেষজ্ঞসহ মোট পাঁচজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের ফ্রি ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, আজকে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনোযোগ দিয়ে রোগীর সমস্যার কথা শুনছেন এবং চিকিৎসাসেবা দিচ্ছেন। তাছাড়া এখানে ফ্রি ওষুধও সরবরাহ করা হচ্ছে। এই ফ্রি চিকিৎসা…

বিস্তারিত পড়ুন

নাইম উদ্দিন-পোরশা (নওগাঁ) : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিতরাখি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় ভূমি মেলা উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা ভূূমি অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। এর আগে একটি বিশাল র‌্যালি বের করা হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা ফরহাদ হোসেন শাহ্ ও মাহবুবুর রহমান। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও জাল দলিল তৈরি করে প্রতারণা করেছেন পিতা হাজি মহাসিন বলে অভিযোগ করেন তার বড় ছেলে আব্দুল মান্নান। শুধু তাই না প্রতারক পিতা বাড়ি অন্য সন্তানের নামে লিখে দেয় এবং মায়ের কবর পর্যন্ত দিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা। এঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদি হয়ে পিতা হাজি মহাসিন ও ছোট ভায়ের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ আপোষ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে ওসি ঘটনাস্থলে গিয়ে সঠিক সমাধানের আশ্বাস দেন। এঘটনায় পিতা পুত্রের মাঝে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।…

বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম জপি-শেরপুর : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ভূমি মেলা উপলক্ষে ২৫ মে রোববার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে র‌্যালি শেষে ৩ দিন ব্যাপি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি,…

বিস্তারিত পড়ুন

আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফ-মনোহরদী (নরসিংদী) : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবা সহজীকরণের লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ…

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : “নিয়মিত ভূমি উন্ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি”স্লোগানে সারাদেশের সাথে একযোগে মুন্সীগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি বের হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালেক্টর মাঠে গিয়ে শেষ হয়।এতে অংশ নেয় জেলা প্রশাসন,জেলা পুলিশ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে কালেক্টরেট ভবনের নিচে মেলার উদ্ধোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় রাজস্ব,রেকর্ডরুম,ভূমি অফিস, ই-নামজারীসহ ৭টি স্টলে স্বচ্ছ,দক্ষ,আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত,পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বক্তব্য…

বিস্তারিত পড়ুন

ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মো: হোসাইন (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে, রবিবার সকালে ধীপুরের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন জঙ্গল থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত হোসাইন টংঙ্গীবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যার পরেও বাড়িতে…

বিস্তারিত পড়ুন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ইউএনও জেসমিন আক্তারের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি ভূমি সংক্রান্ত জটিলতার বিভিন্ন দিকনির্দেশনা দালালের খপ্পরে না পড়া সরাসরি অফিসের সাথে যোগাযোগ করতে আহ্বান জানান, জমি কেনার সাথে সাথে নামজারি এবং নিয়মিত কর পরিশোধের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও উপস্থিত থেকে ভূমি নিয়ে বিভিন্ন মারা-মারি, মামলার উদ্ভব ও সমাধান বিষয়ে কথা বলেন ওসি আঃ মালেক। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক, ভূমি মালিক উপস্থিত…

বিস্তারিত পড়ুন

সুমন খান : দেশ বরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায়। রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় জাতীয় দৈনিক মাতৃজগতের জন্য দোয়া কামনা করে বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের সরকারী ভাবে ভাতার প্রদান করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ সময় বলেন, সাংবাদিকদের মিথ্যা, মামলা…

বিস্তারিত পড়ুন

মোঃ সারোয়ার হোসেন অপুর : নওগাঁর বদলগাছীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এ-র অর্থায়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) উপজেলার কার্তিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইশরাত জাহান (ছনি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজুর রহমান, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল নবী…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রব্বানী : খুলনার রূপসায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে  কুপিয়ে হত্যা করেছে  মনির শেখ।বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনির শেখ এর বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  উপজেলার ভবানীপুর পুটিমারি বিলের মধ্যে মনির তার  পরিবার নিয়ে বসবাস করে। মনির শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হওয়ার সুযোগে   তার স্ত্রী তানজিলা একই গ্রামের  আবদার শেখের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে । বৃহস্পতিবার রাতে  আবদার শেখকে মনির শেখ তার ঘরে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় স্ত্রীর সাথে দেখে ধারালো দা…

বিস্তারিত পড়ুন

মো: গোলাম রাব্বানী-খুলনা : খুলনা মহানগরীতে হাত-পা বাধা অবস্থায় উদ্ধারকৃত যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী এলাকার বাসিন্দা আশরাফ আলী মোল্লার ছেলে নাঈম মোল্লা। শুক্রবার রাতে এ ঘটনায় লবণচরা থানার এসআই মো. বেল্লাল হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মৃত যুবকটির পরিচয় নিশ্চিত করছেন লবণচর থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. ইউসুফ আলী। স্থানীয়রা জানান, নিহত ওই যুবককে প্রায় লবণচরা শিবইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির সামনে প্রায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ সম্পর্কে কেউ কিছু জানাতে…

বিস্তারিত পড়ুন

মোঃ আবদুল্লাহ-বুড়িচং : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এর আগে উপজেলা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, বুড়িচং থানার প্রতিনিধি এস আই নূরুল…

বিস্তারিত পড়ুন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় গত বছর ভয়াবহ বন্যায় সংবাদ সংগ্রহে বিরামহীনভাবে দায়িত্ব পালন করায় ১২ জন সাংবাদিককে সন্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর হোটেল রোড স্টার রিসোর্টে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমিন। এ বছর সন্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আবুল খায়ের (যুগান্তর), খালিদ সাইফুল্লাহ (এখন টিভি), রফিকুল ইসলাম খোকন চৌধুরী ( যমুনা টিভি), মহিউদ্দিন মোল্লা (বাংলাদেশ প্রতিদিন), আবদুর রহমান…

বিস্তারিত পড়ুন

ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসত ঘরের সামনে ময়লা ফেলার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ কামাল হোসেন নামে এক আইনজীবিসহ আরো ৫ জনকে মারধর করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মারধরের শিকার ওই আইনজীবি বাদী হয়ে পূর্ব রাজদিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মুসা,স্ত্রী মোসাঃ মাহফুজা, ছেলে মুন্না ও মেয়ে মারিয়া, ছেলের স্ত্রী নুসরাত জাহানদের বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ ও স্থানীয়রা জানায়,উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামস্থ আইনজীবি মোঃ কামাল হোসেনের বসত বাড়ীর শিরির সামনে মুছার স্ত্রী  ময়লা আবর্জনা ফেলে রেখে…

বিস্তারিত পড়ুন

আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা কামরুজ্জামানকে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটির প্রধানকে বাতিল করা হয়েছে এবং স্কুলের জমি লিজ বন্ধের অভিযোগ উঠেছে। শনিবার চাঁদপুর গ্রামের জমি দাতার স্বজন এরাজ আলী বাদি হয়ে প্রধান শিক্ষক আবু হেনা ও তদন্ত কমিটির প্রধান প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলীকে বিবাদী করে উপজেলা নির্বাহীর নিকট অভিযোগ দায়ের করেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জমি লিজ নিয়োগ ও বানিজ্যসহ প্রায় আট কোটি ৫০ লাখ টাকার অনিয়ম-দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক হেনার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া…

বিস্তারিত পড়ুন

নাজমুল আহসান-শ্রীপুর : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তার জাতীয় পর্যায়ে অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছে। ২০২৫ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ন্যাশনাল প্রাইমারি এডুকেশন অ্যাওয়ার্ড) প্রতিযোগিতায় ‘দীর্ঘ লাফ’ (Long Jump) ইভেন্টে সে প্রথম স্থান অর্জন করে সারা দেশের মধ্যে নিজের অবস্থান করে নিয়েছে। এই গৌরবজনক অর্জনের মধ্য দিয়ে বিথী শুধু তার স্কুল বা এলাকা নয়, পুরো গাজীপুর জেলার মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্ব প্রমাণ করে, প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান শিশুরাও সঠিক দিকনির্দেশনা ও প্রচেষ্টা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে। বিথীর শিক্ষকরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সে পড়াশোনা ও সহ-পাঠ কার্যক্রমে…

বিস্তারিত পড়ুন

মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করা হলো- কোরবানি। শুধু আত্মত্যাগই নয় বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শন হলো এ কোরবানি। ধন-সম্পদের মোহ ও মনের পাশবিকতা দূরীকরণের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর ফিরে আসে পবিত্র কুরবানি। ইসলাম ধর্মে কুরবানির দিনকে ঈদুল আজহাও বলা হয়। শরিয়তের পরিভাষায়-নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবেহ করাই হলো কুরবানি। আর মাত্র কয়েকদিন পরই আসছে কোরবানি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কুরবানীর জন্য প্রস্তুত করা…

বিস্তারিত পড়ুন