Author: G S Joy
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ৪র্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে নিত্য শিল্পী প্রতিভা অন্বেষণ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় নৃত্যশিল্পীদের প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল দশটার সময় উপজেলার হরিতকিডাঙ্গা উচ্চবিদ্যালয় ক্লাসরুমে বিভিন্ন স্কুলের চতুর্থ থেকে দশম শ্রেণীর তালিকাভুক্ত ৫০ জন নৃত্য শিল্পীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে জয়পুরহাট থেকে আসা তিনজন বিচারকদের মাধ্যমে ক খ ও গ গ্রুপের তিনজন করে ৯ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের নৃত্য সহায়তাকারী ইকবাল হোসেন জয়, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, জ্যোতি রায়, মাসুদ…
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-মনোহরদী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী পৌর শাখার উদ্যোগে আজ শনিবার (২৪ মে) পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে এক বিশাল কর্মী সংগ্রহ ও দাওয়াতী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টার পর থেকেই মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর জামায়াতের আমির জননেতা মোঃ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ওয়ার্ডের প্রতিটি গলি, মহল্লা ও বসতবাড়িতে গিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের লক্ষ্য, জামায়াতে ইসলামীর আদর্শ ও সমাজ রূপান্তরের আহ্বান জানানো হয়। গণসংযোগকালে পৌর আমির মোঃ আসাদুজ্জামান নূর বলেন,”বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল, সৎ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মানবিক সমাজ গঠনে বিশ্বাসী। আমরা…
মনির হোসেন চৌধুরী : ঢাকার উত্তরখান কাচঁকুরা ভারারণি, রাউজার পাড়া এলাকায় সরকারী খাস জমিতে জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ী নির্ম্মানের অভিযোগ উঠেছে শামসুল বেপারী বিরোদ্ধে। সুত্র মতে জানাযায় সরকারী খাস জমি ভরাট করিয়া উহার চারদিকে উঁচু ওয়াল করিয়া জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে । এই রাস্তার কারনে বর্তমানে ৪টি পরিবার বন্দি জীবন যাপন করতে হচ্ছে, ৬টি প্লটের মালিক এখানে বাড়ী তৈরী করতে পারছে না। নাদিম হাছান নামে এক বাড়ীওলা জানান শামসুল বেপারীকে বাদা দিলে সে আমাদের কথা কর্ণপাত করে না,আমাদের এলাকাবাসীদের উপেক্ষা করে সে উক্ত ওয়াল নির্মান করিয়াছে। উক্ত সম্পত্তির তফসিল পরিচয় পরিচয়ে জানাজায় জেলা-…
শরিফুল ইসলাম-টাঙ্গাইল : প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের কালিহাতীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা…
মোঃ আবদুল্লাহ-বুড়িচং : “দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক ও প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় সমন্বিত খামার ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্ত বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা…
মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে প্রায় শতাধিক গরু।একের পর এক ভেসে উঠছে মরা গরু।বিশাল ক্ষতির মুখে পড়েছে কৃষক। ভুক্তভোগীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। খবর নিয়ে জানাগেছে,শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ খালে এই ঘটনা ঘটে।এ ঘটনায় ১ কোটি ২৫ লক্ষ টাকার মত আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষকদের সূত্রে জানা গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী,কৃষক মহসিনের ৪টি,নাহিদের ৩টি, ইয়ানূরের ৩টি,এমার ২টি, মাসুমের ১টি,আবুল হোসেনের ৩টি,শাহজালালের ৩টি,কবির হোসেন খানের ৩টি,শরিফ শরিফ হোসেনের ৩টি,তরিকুল ইসলামের ২টি সহ শতাধিক গরু পানির তোড়ে ভেসে যায়।…
মোঃ আবু সালেক ভূইয়া : আসন্ন ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে, শুক্রবার (২৩ মে) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক এর সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, এডভোকেট মোঃ কামাল হোসেন।উক্ত আলোচনা সভা আয়োজনে ছিলেন যুবদল নেতা মোঃ জসীমউদ্দিন, মোঃ অপু।মোঃ হানিফ এর সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, জাকির…
পরাশর মুখার্জি রিপন-আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার বিকালে পাইথালী বাজার চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন আশাশুনি। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা জেলার পঞ্চম তম আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলার জন্য বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা এই তিনটি গ্ৰামকে হাতে নেয়া হয়েছে। এজন্য তিনটি গ্ৰামে তিনটি কমিটি করা হবে এবং একটি মাস্টার কমিটি করার আহ্বান জানান। স্থানীয়দের সহায়তায় অতিশীঘ্রই এই গ্ৰাম তিনটিকে আদর্শ গ্ৰাম হিসেবে…
মোঃ রাজিউর রহমান-ভোলা : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ভোলা জেলায় জমে উঠেছে কোরবানির পশু প্রস্তুতির ধুম। জেলার বিভিন্ন খামারে গরু পালন ও মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে পর্যাপ্ত গরু প্রস্তুত হলেও, বাজার পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা—বিশেষত ভারতীয় গরুর আগমন নিয়ে রয়েছে বড় ধরনের শঙ্কা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ভোলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৭২ হাজার গরু, যেখানে জেলার অভ্যন্তরীণ চাহিদা ৬০ হাজার। ফলে প্রায় ১২ হাজার গরু উদ্বত্ত থাকবে। স্থানীয় চাহিদা পূরণ করে বাকি গরুগুলো দেশের অন্যান্য জেলায় সরবরাহের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট বিভাগ। ভোলা সদর, দৌলতখান, লালমোহন, চরফ্যাশনসহ জেলার বিভিন্ন উপজেলায় খামারিরা বছরের…
এ বি অপু : জুলাই ২০২৪-এ সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই সময় মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে নিরাপত্তার স্বার্থে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল। প্রকাশিত তালিকা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, ১২ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং ৫১ জন তাদের পরিবার–স্ত্রী ও শিশু। বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ১৫ জন। এ তালিকায় রয়েছেন তৎকালীন…
রাজশাহী অঞ্চলে বৃষ্টি, কৃষকদের মুখে হাসি আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহী মহানগর এবং তার আশপাশের উপজেলায় দুই দফায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে ফসলের উন্নতিতে সহায়তা পাওয়া গেছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয় এবং ১২:৪০ মিনিটে কিছুক্ষণ থেমে যায়। এরপর পৌনে দুইটা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলেছে। গেল বুধবার এবং শুক্রবারের বৃষ্টিতে বোরো ধান, পাট, আম, লিচু সহ বিভিন্ন ফসল ভালো ফলনের দিকে অগ্রসর হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা গেছে। মাঠে থাকা বোরো ধানের জন্য এই বৃষ্টি বিশেষভাবে উপকারী হয়েছে। যদিও কিছু জলাবদ্ধতার কারণে কাটা ধানের কিছু…
জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩মে) বিকেল আনুমানিক পাঁচ টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের পশ্চিম মাথায় বাইমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর মসজিদ রোড এলাকার ছায়েব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড়া এলাকায় আতিকুর রহমান রিগানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি নিটিং ইনচার্জ হিসেবে নেক্সাস ফ্যাশন লিমিটেড, ভোগড়া, বাসনে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), পিতা-নূর আহাম্মেদ, গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার এরুয়ার…
তাইসিন আহাম্মদ রোহান : গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়। জানা যায়, উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানাটি গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বন্ধ কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিকের কিছু পাওনা বকেয়া আছে, যা সরকারিভাবে নিষ্পত্তি করার কথা ছিল। বেশ কয়েক দিন ধরে শ্রমিকেরা বকেয়া পাওনার দাবি জানালেও তা পরিশোধ…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা শহরের শাটু হলরুমে অনুষ্ঠিত সেমিনারে ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আম কে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচার সহ বহুবিধ প্রক্রিয়া জাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : তানোর : রাজশাহীর তানোরে টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে বিলকুমারী বিল। রোদে শুকিয়ে ফেটে যাওয়া বিলটি এখন পানিতে থৈ থৈ করছে। ফলে জেলেপাড়ায় ফিরে এসেছে স্বস্তি আর আশার আলো। সম্প্রতি বিলকুমারী বিলে গিয়ে দেখা যায়, কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় বিলে জমে উঠেছে পানি। মাছ ধরা শুরু করেছেন জেলেরা। দীর্ঘ সময় ধরে পানি না থাকায় বেকার হয়ে পড়া জেলে পরিবারগুলো ফের জীবিকার চাকা ঘুরাতে পারছেন। স্থানীয় জেলেরা জানান, গত প্রায় এক মাস ধরে বিল একেবারে শুকিয়ে গিয়েছিল। মাছ না থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ দিন পার করতে হচ্ছিল। এবার বৃষ্টির কারণে বিলটি আবারও প্রাণ ফিরে…
মোঃ আবুল কালাম-নবীনগর : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে দীর্ঘ চার দশক ধরে চলা রক্তক্ষয়ী দাঙ্গার পটভূমিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) সকাল থেকে নবীনগর উপজেলার নবীপুর এলাকায় অভিযান চালিয়ে মোহিনীপুর গ্রামের সজিব (২৪) ও ওমর কাজী (৫৫) কে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহিনীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সামসু মেম্বার ও খোরশেদ মিয়া—দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে এই বিরোধ আরও ভয়াবহ রূপ ধারণ করে। গত রমজানে (২০ রমজান) সকালে সামসু মেম্বারের অনুসারীরা বড় বাড়ীর খোরশেদ মিয়ার গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে সাম্প্রতিক সময়ে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস মারাক ও আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ। শুক্রবার (২৩মে) দুপুরে মো. এরশাদ আলম জর্জ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নিহতদের পরিবারের বাড়ীতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার করে টাকার অনুদান তুলেদেন। এডভোকেট এরশাদ আলম জর্জ সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৪ এর সরকারি আইনকর্মকর্তা (পিপি) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শেরপুর-৩ (শ্রীবরদী – ঝিনাইগাতী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে…
সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র্যাব-৪। তিনি সাভার পৌর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সকৃত রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি রং মিস্ত্রি শাহীনকে রিভলভার দিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত…
মো: নুরুল ইসলাম নাহিদ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাহমুদ জিন্স এন্ড প্যান্ট ওয়াশিং ফ্যাক্টরির শ্রমিকরা আজ সকালে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশই নারী শ্রমিক। লাঠিচার্জ ও টিয়ারশেল হামলায় অনেক নারী শ্রমিক আহত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এক নারী শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা তো শুধু আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরি চাই। অথচ আমাদের গায়ে লাঠি, চোখে টিয়ারশেল—এটাই কি আমাদের প্রাপ্য?” আরেকজন বলেন, “বেতন না পেয়ে ঘরে চাল নেই। দোকান বাকি দিতে চায় না। বাধ্য…
নাজমুল আহসান-শ্রীপুর : নিহত আকরাম হোসেন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বৈদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হোন। এলাকাতে খোঁজ নিয়ে জানা যায় বন্ধুরা মিলে তাল গাছ থেকে তাল পাড়তে গিয়ে বৈদ্যুৎ পৃষ্ট হোন সকাল ১১ টার দিকে।আকরাম হোসেনের সাথে থাকা বন্ধু লিমন, অলি, এম্বুলেন্স ফোন দিয়ে প্রথমে জৈনা বাজার আনোয়ারা হসপিটালে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ চুরখাই হসপিটাল রেফার করেন ময়মনসিংহ যাওয়ার পথেই আকরাম হোসেনের মৃত্যু হয়।
পরাশর মুখার্জি রিপন : আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পানিতে ডুবে রওশান আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। তার পরিবারের তথ্য মতে জানা যায়, তিনি বৃহস্পতিবার সকালে তার হারানো গরু খুঁজতে বের হন। অনেক দেরি হলেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন উৎকণ্ঠায় ছিল। তারপর আর বাড়িতে ফেরেননি। বেলা ১১টার দিকে আসাদ নামে এক ব্যক্তি তার বাড়ির পার্শ্ববর্তী কাদাকাটি বিলের খালে মৃতদেহ ভাসতে দেখেন। মৃতের খবর জানালে এলাকার লোকজন ও ভিড় জমায় ।তাৎক্ষণিক তিনি স্থানীয় সোহরব মালিকে জানালে তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। আশাশুনি থানা ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি…
নবীনগরে বিদ্যুৎ সেবায় চরম ভোগান্তি অতিরিক্ত বিল, ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন, অভিযোগ করেও মিলছে না সমাধান
মোঃ আবুল কালাম-নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎ সেবা নিয়ে চরম ভোগান্তির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অতিরিক্ত বিল, ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা, নতুন সংযোগ পেতে দীর্ঘসূত্রতা এবং অভিযোগ করেও কার্যকর সমাধান না মেলার কারণে দিন দিন বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। স্থানীয় বাসিন্দারা জানান, মাস শেষে বিদ্যুৎ বিল আসে অতিরিক্ত হারে, যা তাদের প্রকৃত ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কেউ কেউ বলেন, বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে গেলে নিয়ম-কানুনের এমন জটিলতার সম্মুখীন হতে হয় যে অনেকেই মাঝপথেই ফিরে আসেন। একজন গ্রাহক বলেন, মিটার আমরা নিজের টাকায় কিনলেও প্রতি মাসে ১০ টাকা করে মিটার ভাড়া কেটে নেওয়া হয়। আবার মিটার নষ্ট হলে আমাদেরই নতুন মিটার…
আকতারুজ্জামান-তানোর,রাজশাহী : বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান আর নেই। শুক্রবার (২৩ মে) সকাল ৯টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. এম আসাদুজ্জামান বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক আইজিপি এনামুল হকের ভাই। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুই পাড়ায় ১৯৪৯ সালের ১ নভেম্বর সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করে ড. আসাদুজ্জামান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মৃখপাত্র ও জরুরী বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, ড.…
আকতারুজ্জামান-তানোর,রাজশাহী : রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউপির কোটালিপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সাথে কৃষক রফিকুল ইসলাম (৪৮) দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে চলমান বিরোধটি উভয় পক্ষের মাঝে নিষ্পত্তির জন্য ২২ মে বেলা ১২ টার টার দিকে জাহানাবাদ ইউনিয়ন পরিষয়ে মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ এর নেতৃত্বে গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশে বসেন। এসময় ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডের ভেতর দুটি মোটরসাইকেলে কয়েকজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে দেশীয় অ স্ত্র শ স্ত্র ও স্কুলব্যাগে ক ক টে ল সাদৃশ্য বস্তু দেখতে পায়। এরপর তাদেরকে…
আকতারুজ্জামান-তানোর,রাজশাহী : রাজশাহীর তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্য জনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে, ওই আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুড়েগেছে একটি টেবিল, চেয়ার ও প্লাল্টিকের কয়েকটি মোড়া ও দেয়াল ঘড়ি। এঘটনা লালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বিদ্যালয়ের আয়া মেনুকা বেগম বিদ্যালয়ে এসে অফিস কক্ষের জানালার ফাঁক দিয়ে আগুন দেখতে পাই। এসময় চিৎকার ও চেচামেচিতে স্থানীয়রা এসে আগুন নেভায়। বিদ্যালয়ে নৈশপ্রহরী হাকিম বাবু বলেন, আমি ফজরের আযানের পর…
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর : আজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় শ্যামনগর উপজেলার১০ নং আটুলিয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়েতে ইসলামী যুব বিভাগ আয়োজনে সহযোগী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাফেজ মাওলানা আব্দুল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা ও কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটার প্রভাষক আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামের সূরাও কর্ম পরিষদের সদস্য মাওলানা ওহিদুজ্জামান, আটুলিয়া ইউনিয়ন জামায়েত ইসলামের আমির মাওলানা মাহবুবুর রহমান, আলী মর্তুজা, মুজাহিদুল ইসলাম তুহিন,আল মাদানী, আলামিন সহ…
আবদুস সহিদ সুমন-কমলনগর (লক্ষ্মীপুর) : এন্ট্রি লেভেলে ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি কর্মসূচি করছেন। গত ৫ মে থেকে তারা প্রতি কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টার কর্মবিরতি করেছেন। এবার অর্ধদিবস কর্মবিরতি পালন করে যাচ্ছেন সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে এ কর্মসূচি পালন করছেন সারা দেশের সহকারী শিক্ষকগণ তারই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার (২২ মে) সকালে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় অর্ধদিবস কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। উপজেলা শিক্ষক ঐক্য পরিষদের নেতা হাজির হাট মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইবরাহীম জানান,’আমরা ৫ মে…
ক্রাইম রিপোর্টারঃ : মুুন্সীগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ জন।কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই, শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে মুন্সীগঞ্জের ২০ জন চাকরিপ্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে মৌখিক পরীক্ষা শেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে,মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা হয়। এ প্রক্রিয়ায় ২০টি পদের বিপরীতে ১৩ মে লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪৬ জন প্রার্থী।তাদের মধ্য থেকে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩ জন। এর মধ্যে একজনের সেনাবাহিনীতে চাকুরী…
মোঃ সুমন হোসেন : বৃহস্পতিবার ২২শে মে ২০২৫ ইং মাসের জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন,ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ।সদস্য সচিব,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের,মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ। সহকারী পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা মুন্সীগঞ্জ।মুন্সীগঞ্জ সম্পস এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ।সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।অতঃপর সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব বিগত ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।কার্যবিবরণী পাঠাস্তে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে সেটি দৃঢীকরণ করা হয় সদস্য সচিব মহোদয় সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বিগত…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের গনইর গ্রামের কারিতাস অফিসের পাশে একটি ওয়াক্তিয়া মসজিদের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আনুমানিক সকাল ৭টার দিকে স্থানীয়রা মসজিদের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিচয়হীন এই ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু (ইউডি)…
মোঃ রাজিউর রহমান : ভোলা জেলার ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে ৪ দফা দাবি তুলে ধরে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ভোলা জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ মে) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও ফার্মেসি মালিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ অন্যান্য জেলা নেতারা। ব্যবসায়ীদের ৪ দফা দাবিগুলো হলো: ১. ওষুধ বিক্রিতে কমিশন বৃদ্ধি করা ২. মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের ব্যবস্থা করা ৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানির সরবরাহ বন্ধ…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অভিযানে এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী। আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে। এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল জেলার শিবগঞ্জ…
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা কোরবানি ঈদ-ঈদের আগে আলোচনায় উঠে আসে বাহারি নামের গরু এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে ধামইরহাটের ধলা বাদশা নামের একটি বিশাল আকৃতির ষাঁড়। ইদুল আজহা উপলক্ষে এই যাঁড় বিক্রির জন্য প্রস্তুত করেছেন ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকইলাম গ্রামের মো. আতোয়ার রহমান। তার নিজ বাড়িতেই বিলাশ আকৃতির গরু লালন পালন করেছেন। গরুর ওজন নির্ধারণ করলেও দাম এখনো নির্ধারণ করেনি প্রান্তিক খামারি- আলোচনা সাপেক্ষ বিলাশ আকৃতির এই গরুটির দাম দর মেটাবেন। জার্সি জাতের সাদা রঙের এই দৈত্যাকার যাঁড় গরুটির নাম রাখা হয়েছে ধলা বাদশা- ধলা বাদশার ওজন প্রায় (১৮মণ)। এরই মধ্যে অনেকেই গরুটি…
আকতারুজ্জামান-তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে ১৯৯২ সালে শিব নদীর ওপর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটির বয়স ৩৩ বছর পেরিয়েছে। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ক্ষয় হয়ে গেছে ব্রিজের পাতগুলোও। ফলে, বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকায় এবং শীত কালে কোঁয়াশা পড়ে পিচ্ছিল হয়ে পড়ায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় যানবাহনসহ মোটরসাইকেল চালকদের। বেইলি ব্রিজটির বিভিন্ন অংশে খসে গেছে পাটাতনের জোড়া লাগানো অংশ। ভারী কোনো যানবাহন উঠলেই কাঁপতে শুরু করে ব্রিজটি। যানবাহন চলছে বেশ ঝুঁকি নিয়েই। সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার সাথে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল…
পরাশর মুখার্জি রিপন : আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মরিয়াম ফাউন্ডেশনের অর্থায়নে রাধিকার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের লক্ষ্য নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কর্মপরিকল্পনা সম্পর্কে ধারনা প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মুস্তাহিদ। ট্রেইনার জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রংশু শেখর দাশ, উপজেলা সার্জন ডা. আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কমর্কতা মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মণ,…
বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারী) : ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ মে) সকালে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি জলঢাকা উপজেলা শাখার আয়োজনে শহরের জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি উপজেলা সভাপতি মাহবুবর রহমান মনি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হালু।৪ দফা দাবির মধ্যে রয়েছে, ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : অদ্য ২২/০৫/২৫ বৃহস্পতিবার শেরপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে অদ্য সকাল ১১.৩০ঘটিকার সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ সাইদুল রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সমম্বয়ক (ময়মনসিংহ বিভাগ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়েদ হোসেন শাকিল, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সহ-সমম্বয়ক (ময়মনসিংহ বিভাগ) ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর যুবদল। বিশেষ অতিথি এডভোকেট আশরাফ জালাল খান মনন, সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সহ সমম্বয়ক-২ (ময়মনসিংহ…
মোঃ রাজিউর রহমান : ভোলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক খেয়াঘাট মোড় থেকে কাজী ফার্ম হয়ে চৌরাস্তা পর্যন্ত সড়কটির বর্তমানে মরণফাঁদ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে মূলশহর এবং চরাঞ্চলের সঙ্গে যাতায়াত করে। অথচ, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি আজ চরম দুরবস্থায় পরিণত হয়েছে। চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি এখন খানাখন্দে ভরা। ভাঙাচোরা অবস্থার কারণে যাত্রীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করে। রাস্তাজুড়ে পানি জমে তৈরি হয় ছোট ছোট পুকুর। এতে রিকশা, মোটরসাইকেল তো বটেই, জরুরি অ্যাম্বুলেন্স চলাচলেও সৃষ্টি হয় মারাত্মক বিঘ্ন। এলাকাবাসী মোঃ মিজানুর রহমান জানান, একাধিকবার স্থানীয় প্রশাসনের ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা…
ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া বটতলা এলাকার গৃহবধূ মিতু আক্তারকে (২৮) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় এসে স্বীকারোক্তি দেয়ার ঘটনায় নিহতের স্বামী সুমন মিয়ার (৪৫) ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার(২২ মে)দুপুর ১২ টায় দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে-মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধন হয়। এতে অংশ নেয় নিহতের পরিবারের আত্নীয়-স্বজনসহ শতাধিক এলাকাবাসী। মানববন্ধনে নিহত মিতু আক্তারের মেয়ে মারজানা আক্তার(১২)কান্নাজড়িত কণ্ঠে- তার মায়ের হত্যার বিচার দাবি করে।সে বলে,আমার মাকে হত্যা করেছে আমার বাবা সুমন মিয়া। আমি চাই তার ফাঁসি হোক। আপনাদের কাছে ন্যায্য বিচার চাই মা হত্যার। একাধিক মানববন্ধনকারী সুমন মিয়ার ফাঁসি চাই-স্লোগানে বিক্ষুব্ধ হয়ে…
এ বি অপু : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকোয়ারি সংলগ্ন সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, অভিযান চালিয়ে পাথরবোঝাই ৩১টি নৌকা ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা হয়েছে একটি ট্রাক্টর। বুধবার (২১ মে) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত এই টাস্কফোর্স অভিযানে দণ্ডিতদের গ্রেপ্তার করা হয় এবং পরে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ইটনা উপজেলার ফাটাবগা গ্রামের জসিম উদ্দিন, উজান আজিবপুর গ্রামের তোফাজ্জল, পর্যাকান্দা গ্রামের আবেদ আলী এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের ছালিক মিয়া ও বটেরতল গ্রামের ইরন মিয়া। প্রশাসনের তথ্য অনুযায়ী,…
জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল, নজরুল মার্কেট ১২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চ্যানেল ২১-এর গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলমগীর হোসাইন এর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে সাংবাদিককে সেলুনে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দুপুরে, যখন সাংবাদিক আলমগীর স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে যান। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মোঃ সাইফুল ইসলাম সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হঠাৎ তার শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাকে সেলুনের ভেতর অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।…
বুড়িচংয়ে ভিজিএফের চাল বিতরণ মোঃ আবদুল্লাহ-বুড়িচং : কুমিল্লার বুড়িচং উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ৭টি গ্রামের ১৫৭০জন গরীব দুঃস্থ অসহায়দের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। ২২মে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক উপস্থিত থেকে ১৫৭০ জন অসহায় লোকজনের মাঝে বিনামূল্যে জন প্রতি ১০কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ( ট্যাগ) মোঃ মামুন মুন্সী, ইউপি সচিব এটিএম কবির হোসেন,প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, হিসাব সহকারী মুহাম্মদ আরমান, ইউপি মেম্বার যথাক্রমে, মন্তাজ,নুস মিয়া, জসিম উদ্দিন মোল্লা, এনামুল হক মাসুম,তাজুল ইসলাম মকছু, মামুন, সফিকুল ইসলাম, এরাশদ…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোরের ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে অচলাবস্থা বিরাজ করছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি করা নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অভিভাবক সুত্র বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর পচ্ছন্দের ব্যক্তিকে সভাপতি করতে নেপথ্যে থেকে নানা কলকাঠি নাড়ছে। তিনি তার চেয়ার আঁকড়ে ধরে রাখতে কলেজে একের পর এক সমস্যার সৃষ্টি করে দীর্ঘ প্রায় আড়াই বছর যাবত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। সভাপতি কে হলেন সেটা নিয়ে তো শিক্ষকদের বিরোধিতা করার কিছু নাই। যে কারণে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজে এমন সংকটের সৃষ্টি হয়েছে এর দায় নিবে কে ? একাধিক অভিভাবক বলেন, জসিম উদ্দিন মৃধাকে…
জামাল কাড়াল-বরিশাল : বরিশাল নগরী ভাটিখানা এলাকায় পুলিশের হাতকড়া নিয়ে পালানো সেই দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে বুধবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মিরাজ ও রাসেল। সুত্রে পুলিশ জানায়- বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই আল-মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা…
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলার জিনদপুর থেকে দশমৌজা বাজার পর্যন্ত সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জিনদপুর দশমৌজার সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মৃত্যুঝুঁকি নিয়েই সড়কটিতে চলছে যাত্রীবাহী যানবাহন। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসী ভাঙা সড়কের ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। রাস্তা ভেঙে গর্তগুলো এতটাই বড় হয়ে গেছে যে , যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। তাছাড়া ভাঙা সড়কের ঝুঁকিপূর্ণ অংশের ওপর দিয়ে যানবাহন পারাপারের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার আতঙ্কে থাকেন। এছাড়া বিপাকে পড়ছেন…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সাগর ( ২২) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) আনুমানিক সকাল ৫ ঘটিকায় উপজেলার রহনপুর ইউনিয়নের কাজি গ্রামে তার নিজ বাড়ি সংলগ্ন আম গাছে ফাঁস লাগায় ওই যুবক ,পরে তার ভাই আকাশসহ অন্যরা ভোর ৬টায় দেখতে পেয়ে রশি কাটিয়া নিচে নামাই এবং সেখানে মৃত্যু বরণ করেন। সে ওই গ্রামের আফতাব এর ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫ টায় ওই যুবক বাড়ির লোকজনের অগোচরে নিজ বাড়ির সংলগ্ন আমগাছে গলায় রশি পেচিয়ে ঝুলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায় সে একজন বাক প্রতিবন্ধী, সে কথা…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : আর মাত্র কয়েকটা দিন এরপরেই বাজারে আসবে চাঁপাইনবাবগঞ্জের আম। আমের রাজধানী খ্যাত এই জেলার আম সবার কাছে সমাদৃত। এ বছর আমের মৌসুমে আম বিক্রি করে ভালো লাভ হবে বলে আশা করছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ এ বছর জেলায় আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার কোটি টাকা। সরেজমিনে দেখা যায়, আম বাগানের গাছে গাছে বিভিন্ন জাতের আম এখন পরিপক্ব হয়েছে। শেষ মুহূর্তে বাগানগুলোতে চলছে ব্যাপক পরিচর্যা। আম চাষি ও ব্যবসায়ীরা নিচ্ছেন আম পাড়ার ও বেচাকেনার প্রস্তুতি। ইতোমধ্যে দুই এক ধরনের গুটি জাতের আম বাজারেও আসতে শুরু করেছে। আম চাষি…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ-পরিচালক উম্মে কুলসুম। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিস সহকারী আরিফুল ইসলাম সহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ…
পরাশর মুখার্জী রিপন : আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিনুর সরদার নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার ২০ মে সকালে সদর ইউনিয়নের সোদকনা গ্রামে এ ঘটনা ঘটে। সোদকনা গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে শাহিনুর সরদার(৩১) মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে সোদকনা বিলে মৎস্য ঘেরে মটরে বিদ্যুতের তার লাগাচ্ছিল। এসময় কেউ তার সাথে ছিলনা। সবার অজান্তে বিদ্যুতায়িত হলে সেখানেই মৃত্যুবরণ করেন। দুপুর আড়াইটার দিকে তাকে খোজ করার এক পর্যায়ে ঘেরের মটরের কাছে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। মৃতকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে, ভাইবোন রেখে যান। থানার এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন বলে জানা যায়।
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি : বুড়িচংয়ে মৎস্য চাষিদের নিয়ে আধুনিক মাছ চাষে পানি ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২০ জন মৎস্য চাষি নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রুত গোস্বামীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন আবদুল কাদের মেম্বার,আবদুল মজিদ, লুৎফুর রহমান পুলিশ, ইউনুস মিয়া,রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বুড়িচং উপজেলা সিনিয়র…
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে দোকানে চাঁদাবাজির সময় তিন প্রতারককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তি ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে প্রবেশ করে আরেকজনকে পুলিশ দাবি করে এবং সাংবাদিক পরিচয়ে তৃতীয় ব্যক্তি দোকানঘরের ভিডিও ধারণ করে। তারা দোকান মালিকের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করে এবং আরও টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে…
মোঃ রফিকুল ইসলাম-শেরপুর : শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল/নায়েক এএসআই (নিঃ)/এসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২ দিন মেয়াদী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর ৩য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” ৩য় ব্যাচের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম [অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর]। পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি, প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সাথে প্রশিক্ষণ…
জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কোনাবাড়ীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ইউনুছ আলী (৫৩) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেল চারটার সময় কোনাবাড়ী আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। গ্রেফতারকৃত ইউনুছ আলী ফেনী জেলার সদর থানার দৌলতপুর গ্রামের সিদ্দিক আহমেদ এর ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় জনতা মার্কেট এলাকায় শশুর বাড়ীতে ঘর জামাই থেকে সিএনজি চালাতেন। ভুক্তভোগীর পরিবার তার শ্যালক রুবেল এর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। পুলিশ সুত্রে জানা যায়, গত ৭…
মুন্সিগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২১ মে ২০২৫ তারিখে মুন্সীগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে একটি সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা -ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সীরহাট রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লা অপসারণের মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন পৌরসভার ১০ জন পরিচ্ছন্নতা কর্মী,বিডি ক্লিন-এর ৫ জন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট-এর ৫ জন স্বেচ্ছাসেবক এবং ব্র্যাকের ৫ জন প্রতিনিধি। এই কার্যক্রমটি বাংলাদেশ সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি(NMEP), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ(CDC), স্বাস্থ্য অধিদপ্তর(DGHS), রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ…
গাজীপুর প্রতিনিধি : অটো পাসের দাবিতে আন্দোলনরত স্নাতক পাস কোর্সের একদল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহর ওপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি সামান্য আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিচালক মোস্তাফিজুর বলেন, উপাচার্য আমানুল্লাহ দুপুরে প্রশাসনিক ভবনের ফটকে গাড়ি থেকে নামেন। এ সময় স্নাতক পাস কোর্সের ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে তাঁকে ঘিরে ধরেন। তাঁদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যের ওপর হামলা করেন। এতে তিনি কিছুটা আহত হন।…
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে জমির মালিক সজিব হোসেন তুহিনকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গত বুধবার ২১ই মে দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেফতারকৃত তুহিনের বড় বোন ফারহানা আক্তার সম্পা, তার মা সাজেদা পারভিন এবং তার স্ত্রী ফারজানা আক্তারের আয়োজিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে ফারহানা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, গত ২০১৪ সালের ১৫ এপ্রিল উনার বাবা মারা যাওয়ার পর স্থানীয় প্রভাবশালী ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র…
সৈয়দ রুবেল-নড়াইল : নড়াইল -২ আসনের সাবেক সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের শিকদারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনের রঘুনাথপুরে এ স্মরণসভা,দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়। ৪নং আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখন সাবেক এমপি আব্দুল কাদের সিকদারের সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি লিমা কাদের শিকদার,জেলা বিএনপির সাংগঠনিক…
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের পাশে ফুটকোর্ট চত্তরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় দুটি কাট বাদাম গাছ ও ফুল গাছের চারা লাগান হয় বৃক্ষ রোপন কমিটির উদ্যেগে। বুধবার (২১ মে) বৃক্ষরোপন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম ও কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন। বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে উপাচার্য রেজাউল করিম বলেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা পুরান ঢাকার বুকে৫ অবস্থিত, এখানে সবুজায়নের গুরুত্ব অপরিসীম। আমাদের ক্যাম্পাসের যে সমস্ত জায়গায় গাছ লাগানোর মত পরিবেশ আছে সে সমস্ত জায়গায় আমরা আরো গাছ লাগাব। এসময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ…
ক্রাইম রিপোর্টার : অবৈধ বালুমহাল বন্ধে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।অভিযানে দেশীয় তৈরি পিস্তল,গুলি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হয়, অভিযানে আটজন ব্যক্তিসহ বালু বহনকারী তিনটি বাল্কহেড ও তিনটি ড্রেজার আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তেরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা উদ্ধার করা হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আশরাফুল আলম…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতীতে আজিজুল ইসলাম আকাশ (৪০) নামে এক দিনমজুর ও এফিলিস মারাক (৪৫) নামে আরও এক আদিবাসী মিলে দুইজন নিহত হয়েছে। ২০ মে মঙ্গলবার রাত ৯টা ও সাড়ে ১০টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী দরবেশ তলা এবং গজনী-বাকাকুড়া রোড়ে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম আকাশ গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ২৫-৩০টি বন্যহাতির দল নালিতাবাড়ী সীমান্ত ছেড়ে ঝিনাইগাতির গজনী ও আশপাশ এলাকায় অবস্থান করে বোরো ধান, কাঁঠাল ও লিচুর…
জবি প্রতিনিধি : সমকাল সুহৃদ সমাবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশিত হয়েছে।এতে ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের আব্দুর রাকিবকে সভাপতি ও গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের সাফা খাতুন কে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার(২১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো আশরাফুল ইসলাম, মেজবা উদ্দীন, মো সাব্বির হোসেন,সোবহান সৌরভ, মো স্বর্গ, ফাহমিদা দোলা, মো তানভীর হাসান,তৌফিক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-শাহরিয়ার খান,জান্নাতুন নাইম, মৌমিতা পাল,প্রত্যাশা মন্ডল,উম্মে হাবিবা,রেজওয়ান ইসলাম নিলয় তালুকদার, ফারজানা খাতুন,রাবেয়া বসরী মম সাংগঠনিক সম্পাদক হিসেবে আইজান রাকিব,সোহানুর রহমান, রাতুল হাসান তাওহীদ,রজব আল ফাহিম, মো শাহরিয়াজ…
মোঃ সূমন হোসেন-ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাত- পা ও মুখ বাঁধা অবস্থায় নিজ বাড়ি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করে লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বুধবার ২১ মে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের দোতল ভবনের দ্বিতীয়তলার একটি কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।নিহত আমির শেখ (৭০) একই গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে। নিহতের দোতালা ভবনের নীচতলা ভাড়াটিয়া নাসিমা বেগম জানান,সকালে ট্যাংকিতে পানি তোলার মোটর ছাড়ার জন্য ভবন মালিক আমিরকে ডাকতে দোতালায় ছুটে যান তিনি।এসময় উপড়ে উঠার সিঁড়ি সংলগ্ন…
জন জাগরণ ডেস্ক : দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। দেশ ও দেশের বাহিরের সকল মানুষের কাছে, আব্দুল্লাহ আল মামুন এর সুস্থতার জন্য, দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে দোয়া প্রার্থণা করা হলো। আল্লাহ যেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে দ্রুত সুস্থ করে, সত্য ও ন্যায়ের পথে সংবাদ তুলে ধরার জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমিন।
মোঃ আবদুল্লাহ-বুড়িচং : অবৈধ ডায়গনস্টিক সেন্টার বা রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে প্রতিদিনই প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এ সকল অবৈধ ডায়গনস্টিক সেন্টারগুলো নিয়ম নীতি না মেনে পরিচালিত হচ্ছে। তাই অনুমোদনহীন এ সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান পরিচালিত হবে। এছাড়া বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। বুধবার (২১ মে) কুমিল্লার বুড়িচং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় আরো জানানো হয়, বুড়িচং উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, মেয়াদোত্তীর্ণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ ও আসন্ন ঈদুল আযহাকের সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জাল নোট ও প্রতারকদের সনাক্তকরণ…
স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলায় জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে, ২০২৫) সকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার জনাব আল মামুন তালুকদার, ব্রাক জেলা সমন্বয়ক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে, ব্ল্যাক এর টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ব্র্যাক উপজেলা শিক্ষা অফিসার “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা” এই…
মোঃ আমিনুল ইসলাম-শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিন এলাকায় ভুয়া র্যাব পরিচয়ে অভিযান চালানোর সময় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত এক ভুয়া র্যাব আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল-আইডি কার্ড উদ্ধার করা হয়। বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দিলে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র্যাব সদস্য পরিচয় দেন এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে। পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের একটি র্যাবের পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা…
মর্তুজা ইসলাম : জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের সোহাগ মজুমদার। এসময় তিনি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সেবিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা প্রকল্পের রাজন দাস, জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা এমএ গালিব, ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের ওসমান গণী, অভিভাবক সদস্য ফরিদ উল হাসান বাবু ও অভিভাবক মর্তুজা…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বজ্রঘাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় মারা গেছে ৩টি গরু। মঙ্গলবার (২০ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৪) এবং শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাসবুল ইসলাম (৪৮) ও ছত্রাজিতপুর ইউনিযনের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৬)। সদর থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়, নিহতদের স্বজন ও পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ভারি বৃষ্টিপাত শুরু হয় জেলাজুড়ে।…
নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরের ৩৯ নং ওয়ার্ডে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, তারুণ্য রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে ২০ মে গাজীপুর মহানগরের ৩৯ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদল কর্তৃক প্রস্তুতি সভার আয়োজন করা হয়,এতে প্রধান অতিথি ছিলেন পুবাইল মেট্রো থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান রাজীব, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরকার এর সভাপতিত্বে, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায়, বক্তারা তাদের বক্তব্যে বলেন বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, এছাড়াও প্রধান বিরোধীদল হিসেবে বিএনপি নেতাকর্মীদের উপরে ঢালাওভাবে হামলা, মামলা, গুম, খুন সহ বিভিন্ন ভাবে দমন…
জবি প্রতিনিধি : গ্রীষ্মকালীন এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এবছর টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে, রোববার থেকে ১২ জুন, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। এর মধ্যে শুরু এবং শেষে ৬দিন শুক্র ও শনিবার থাকায় ২৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার, ৪ জুন থেকে বৃহস্পতিবার, ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার অন্তর্গত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা…
নিজস্ব প্রতিনিধি : রাখাইনে করিডোর প্রদান বিষয়ে রাষ্ট্রীয় পরিকল্পনা ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন- সুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ২০ মে ২০২৫, মঙ্গলবার, বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস যুক্তিবাদির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-প্রকাশনা সচিব মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক জননেতা অধ্যাপক আবুল মনছুর দৌলতি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত সাংগঠনিক সচিব ড. ইসমাইল…
বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারীর) : জলঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয়। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় স্থানীয় কলেজ মোড় এলাকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নাগরিক পার্টির ১নং সদস্য রেজাউল করিম রাজু । প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক উত্তরাঞ্চল আবু সাঈদ লিওন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মোহাইমিনুর রহমান সানা,আলহাজ্ব আব্দুর রাজ্জাক, শরীফুজ্জামান শরিফ, মামুনুর রশিদ বকুল, আব্দুল মোতালেব, ছাত্র নেতাদের মধ্যে আহসান হাবীব রক্সি,সাবাব তানজিম, সাব্বির আহম্মেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ লিওন…
নিজস্ব প্রতিনিধি : ২০ মে বিকাল ৩ টায় বিক্ষোভ সমাবেশ হয় গণঅধিকার পরিষদ মহানগর উত্তর। মহানগর উত্তর সিটি কর্পোরেশন গুলশান ২ এর নগর ভুবনের সামনে। আলোচনার বিষয় ছিল নিষিদ্ধ ঘোষিত হিজবুল তাহীরির নেতা ও এন সিপির প্রতিনিধি মোঃ এজাজকে প্রশাসক নিয়োগ দেওয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান, মহানগরের উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন এজাজকে অপসারণ না করলে পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবে এবং যমুনা এরাও করবে।
নিজস্ব প্রতিবেদক : শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুফাসসেল ফকির এবং তার সহোদর ভাই শ্রীপুর পৌর যুবলীগ নেতা মিজান ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে। ক্ষমতার পালাবদলের সাথে সাথে এলাকায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ধরন ও নিয়ন্ত্রণের হাতবদল হয়। বিগত সরকারের সময় সাবেক এমপি জনাব ইকবাল হোসেন সবুজের অনেক অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত মিজান ফকির এই আওয়ামী লীগনেতা মিজান ফকির ক্ষমতার প্রভাব ব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধ সংগঠিত করতেন। পরবর্তীতে সরকারের পরিবর্তনের পর এসব কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ চলে আসে মুফাসসেল ফকিরের হাতে। মুফাসসেল বর্তমানে শ্রীপুর পৌর ছাত্রদলের ৭ নম্বর যুগ্ম…
মোঃ সারোয়ার হোসেন অপু-(নওগাঁ) : কোরবানির ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কোরবানি পশু নিয়ে নানা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে।বিশেষ করে ওজন ও দামের সঙ্গে আলোচনায় উঠে আসছে বাহারি নামের সব গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে নওগাঁর বদলগাছীর কালামানিক নামের একটি বিশাল আকৃতির ষাঁড়। এদিকে গরুর ওজন নির্ধারণ করলেও দাম এখনো নির্ধারণ করেনি প্রান্তিক খামারি- আলোচনা সাপেক্ষ বিলাশ আকৃতির এই গরুটির দাম দর মেটাবেন এমনটাই বলছেন গরুর মালিক। দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের নিভৃত পল্লি আধাইপুর গ্রামের মাষ্টার পাড়ার কৃষক ইউনুস আলী সরকার নিজ বাড়িতেই বিলাশ আকৃতির একটি গরু লালনপালন করেছেন। আসন্ন পবিত্র…
সুমন খান : রাজধানীর মিরপুরের শাহআলী থানা প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির আহবায়ক কাউসার আহমেদ পাপ্পুকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছে ‘দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে আপনাকে (পাপ্পু) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আপনি কারণ দর্শানোর নোটিশ যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। সুতরাং আপনাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের দোসর মিথ্যা বানোয়াট এবং তথ্যভিতেহীন তাকে মিথ্যা ও বানো য়াট রটিয়ে তার বিরুদ্ধে মানসম্মান নষ্ট করেন। সবকিছু…
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ একটি নদী মাতৃক জেলা।মুন্সীগঞ্জের চারপাশে পদ্মা,মেঘনা,ধলেশ্বরী ও শীতলক্ষ্মা নদী অবস্থিত।নদীতে প্রচুর নৌযান চলাচল করে। মুন্সীগঞ্জ জেলায় অনেক পুকুর রয়েছে।বিভিন্ন সময় নৌ-দুর্ঘটনা ও পানিতে ডুবে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে।দুর্ঘটনায় কবলিত হলে কোনভাবেই উদ্ধার কাজ করা সম্ভব হতো না।মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে যুক্ত হলো ডুবুরী টিম।দীর্ঘদিনের চাহিদা পুরণ হলো মুন্সীগঞ্জ বাসীর। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান যে, মুন্সীগঞ্জ একটি নদী মাতৃক জেলা।মুন্সীগঞ্জের চারপাশে পদ্মা,মেঘনা,ধলেশ্বরী ও শীতলক্ষ্মা নদী অবস্থিত।নদীতে প্রচুর নৌযান চলাচল করে। মুন্সীগঞ্জ জেলায় অনেক পুকুর রয়েছে।বিভিন্ন সময় নৌ-দুর্ঘটনা ও পানিতে ডুবে গিয়ে মৃত্যুর সংবাদ পাই।মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে কোন…
মোঃ সুমন হোসেন : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশচন্দ্র বসু ইনিস্টিউট ও কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২০ মে দুপুর ১২টায় কলেজের অবলা বসু অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত সভাপতি রেহানা নাসরিনের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর মশাররফ আলী সপু। এসময় উপস্থিত ছিলেন,শিক্ষক সদস্য ফাহিমা বেগম, অভিভাবক সদস্য সোহেল লস্কর,সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা,সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ অন্যান্যরা।
ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে গরু বিতরন করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্তরে ২০ মে বেলা ১১টায় বিতরন কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও জেসমিন আক্তার। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে গরু হৃষ্টপুষ্ট করন প্যাকেজ ও বকনা প্যাকেজের আওতায় ষাঁড় গরু বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ভেটেরিনারি সার্জন রিপন রেজা, সমাজ সেবা কর্মকর্তা ফসিউল আলম, উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা আল মামুনুর রশিদ (সম্প্রসারন) প্রমূখ। উদ্বোধনি পর্যায়ে…
ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে ভাড়াটিয়া বাসার ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন স্বামী।পুলিশ মঙ্গলবার(২০ মে) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করছে। জানাগেছে,নিহত ইজাবুল(৪৫) টংঙ্গীবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলাম এর বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতো।সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলাম এর ছেলে।তার স্ত্রীর ইয়াসমিনের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত তার। সোমবার(১৯মে)ইজাবুল শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে ইয়াসমিন(৩৬)রাগ করে রাত ৯টার দিকে তার পিতার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুর…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার দুপুর ২টায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কার্যালয়ে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোকিত বাংলাদেশ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি মোঃ ছামিউল আলমের আয়োজনে ও শেরপুর প্রেসক্লাব একাংশের সিনিয়র সহ-সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মোঃ আবুল হাশিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এসএম শহীদুল ইসলাম। এডভোকেট ও তরুণ সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যমুনা টিভি শেরপুর…
নিজস্ব প্রতিবেদক : সারাবিশ্বের মত বাংলাদেশে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল পালন করলো “বিশ্ব আইবিডি দিবস”। জাকজমক র্যালী এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দৌলা। আই বি ডি কে সহজ ভাষায় “পরিপাকতন্ত্রের প্রদাহ” বলে যাকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি “ক্রন্স ডিজিস” এবং অন্যটি “আলসারেটিভ কোলাইটিস” নামে পরিচিত। “ক্রন্স ডিজিস” অংশটি মুখগহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে কোনো স্থানে সংক্রমণ করে। বিভিন্ন উপসর্গের মাধ্যমে এই রোগটির অস্তিত্ব ধারণা করা যায় যেমন দীর্ঘদিনের পাতলা পায়খানা, পেট ব্যাথা, পেট ফুলে ওঠা, শরীরের ওজন কমে যাওয়া ইত্যাদি। “আলসারেটিভ কোলাইটিস” অংশটি বৃহদান্ত্রের সংক্রমণ। পায়খানার সাথে রক্ত…
শহিদুল ইসলাম : উপজেলা নির্বাহী অফিসার রৌমারী কুড়িগ্ৰাম মহোদয়ের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এবং স্কুল কলেজ ও মাদ্রাসার প্রতিষ্টান প্রধান গন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন সরকার পতনের জন্যে বইয়ের সেলেবাস পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানে বই পৌছাতে অনেক দেরী হয়ে গিয়েছে এজন্য ছাত্রছা ত্রীদেরপড়া লেখার অনেক ক্ষতিগ্ৰস্থ হয়েছে। তাই সকল প্রতিষ্টান প্রধাদের ছাত্র ছাত্রীদের সেই ক্ষতি পুষিয়ে নিতে যথাযথ ব্যবস্থা গ্ৰহনের জন্য অনুরোধ করেণ। প্রতিষ্টান প্রধান গন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহনের আশ্বাস প্রদান করেন।
জুলফিকার আলী জুয়েল : হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে আজ সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে…
স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলায় ব্র্যাক শিখা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে, ২০২৫) সকালে জেলা প্রশাসক, গাজীপুর এর ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আবু জাফর। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটিএবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) সোহেল রানা, উপপরিচালক (মহিলা ও শিশু, সমাজসেবা এবং যুব উন্নয়ন), জেলা তথ্য অফিসার, সহকারী কমিশনার (বিআরটিএ) আব্দুল্লাহ আল মামুন, রিচার্স অফিসার (শিক্ষা) আব্দুল মতিন, শ্রমিক নেতা, এনজিও প্রতিনিধি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারন শাখা, শিক্ষা, উন্নয়ন ও মূল্যায়ন, প্রবাসী কল্যাণ), সাংবাদিক, সরকারি ও সুশীল সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা…
মোঃ আবদুল্লাহ-বুড়িচং : কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর পড়ে গেছি। এতে ঘরে থাকা মালামাল, নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২০ মে) ভোর রাতে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আহলে হাদিস মসজিদ সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সেফাউল করিম জানান, ভোর ৪ টার দিকে মালদ্বীপ প্রবাসী স্বপন মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ঘর গুলিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে বুড়িচং সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে…
মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর বিলপাড়া গ্রামে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজের সঠিক বাস্তবায়ন হয়নি। নামকাওয়াস্তে কাজ দেখিয়ে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর বিলপাড়া গ্রামের বেলাল মাষ্টারের বাড়ি থেকে ফজলুর বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা মাটি ভরাটের মাধ্যমে নির্মাণের জন্য কাবিখা প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি করা হয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসা. ঝরনা খাতুনকে। সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কিছু স্থানে…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯শে মে) দিবাগত রাত রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে ১০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি…
রাজিব হোসেন-শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় তাল গাছ থেকে পড়ে মো. আবুল হাসান (৩৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। ১৯ মে, সোমবার দুপুরে তালগাছ থেকে পড়ে যাবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকালে মারা যান তিনি। নিহত আবুল হাসান উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের তোফাজ্জল আকনের ছেলে। তিনি স্থানীয় শাহী জামে মসজিদের ইমাম ছিলেন। রায়েন্দা ইউপি সাবেক সদস্য এইচ এম টিপু সুলতান জানান, সোমবার দুপুরে আবুল হাসানের শিশু মেয়ে তালশাঁস খাওয়ার বায়না ধরে। এসময়ে তিনি মেয়ের আবদার পুরণ করতে বাড়ির বিশাল এক তাল গাছে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। দূর্ঘটনায় তার বাম হাত ও মেরুদন্ড…
ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মাঝিকান্দি গ্রামে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে একই গ্রামের সেলিম মাদবর (৪০) বিরুদ্ধে। আর ঘটনার প্রতিবাদ করায় কথা কাটাকাটির জেরে পিটিয়ে জখম করা হয়েছে ভুক্তভোগীর বাবা ইব্রাহিম ঢালী’কে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই মো:জুয়েল। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত আটটার দিকে সদর উপজেলা আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে ভুক্তভোগীর বাবা অভিযুক্ত সেলিম মাদবরের কাছে ইভটিজিং করার বিষয় জানতে গেলে কথা কাটাকাটি এক পর্যায়ে ইব্রাহিম ঢালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বেধড়কভাবে মারধর করে, পাশে পরে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে পরে যায়।এ সময়ে আশপাশের লোকজন এগিয়ে…
ক্রাইম রিপোর্টার : আদালতের চলমান ফৌজদারী মামলার বিষয়ে মেডিকো লিগ্যাল এর বিভিন্ন প্রেক্ষিতে আইনী সমাধান নিয়ে মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেল ৩ টার থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ছিলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।এসময় প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শৈবাল বশাক। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও ব্যারিস্টার মো:হাসান সাঈদ রসি ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো:পারভেজ আলম,জেলা ও…
ক্রাইম রিপোর্টার : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে।এবার সড়কে মাছবাহী গাড়ির চালক-হেলপারকে মারধরের পর হাত-পা বেঁধে মাছসহ পিকআপ ভ্যান লুট করে নিয়ে গেছে ডাকাত দল। সোমবার (১৯ মে) ভোরে উপজেলার ফেরিঘাট এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।ডাকাত দলের হামলায় আহতরা হলেন পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক ও তার হেলপার (সহযোগী) আল আমিন। তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। থানা সূত্রে জানা গেছে,সোমবার ভোরে উপজেলা ফেরিঘাট এলাকায় চালক আবু বক্কর সিদ্দিক ও হেলপার আল আমিন হাত-পা বেধে ১৬৮ কার্টন মাছসহ পিকআপ ভ্যান লুট করে নিয়ে যায় ডাকাত দল।সে সময় পিকআপ ভ্যানের চালককে মারধর করে…
বদিউজ্জামান-জলঢাকা, নীলফামারী : দেড় যুগ’ দীর্ঘ ১৮ বছর পর নীলফামারী জলঢাকা উপজেলায় পা রাখলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে গত ৮ই মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান তিনি। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। সোমবার ১৯ মে প্রথমবারের মতো জলঢাকা উপজেলায় আগমন করেন তিনি। তাকে বরণ করে নিতে সকাল থেকেই জলঢাকা পাইলট স্কুল মাঠে ভিড় করেন আপামর জনগণ ও বিএনপি’র…
আবদুস সহিদ সুমন-কমলনগর, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎ নিয়ে তালবাহানা ও ভিআইপি লাইনের নামে বৈষম্য বন্ধ লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎ নিয়ে তালবাহানা ও ভিআইপি লাইনের নামে বৈষম্য বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার (১৯ মে) বিকাল ৫ টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে ” কমলনগরে সর্বস্তরের জনগনের ব্যানারে” এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শত শত বিক্ষুব্ধ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হাজিরহাট বাজার বনিক সমিতির সভাপতির মো: আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
