Author: admin

যশোরের সফটওয়্যার পার্কটি এখনো পরিচালনা করছে ‘টেকসিটি’ নামের বাণিজ্যিক প্রতিষ্ঠান। এটি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয়দানকারী তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম অলিগার্ক (লুটেরা) ওয়াহেদ শরীফের মালিকানাধীন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইসিটি বিভাগ টেকসিটির কাছ থেকে পার্কটি ‘উদ্ধারের’ সিদ্ধান্ত নেয়। কিন্তু দুই মাস পার হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। হাসিনা সরকারের বিদায়ে ‘লুটেরা কম্পানি’ টেকসিটি কোণঠাসা হয়ে পড়লেও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় লুটেরারা আবার পার্কে অবস্থান সংহত করার চেষ্টা করছে। এতে ক্ষুব্ধ স্থানীয় উদ্যোক্তারা। সূত্র জানায়, টেকসিটির ব্যবস্থাপনা এখনো ‘জয়ের বন্ধুর’ কবজায় যশোর সফটওয়্যার পার্কপরিচালক বিতাড়িত সরকারের সময় ওয়াহেদ শরীফের মালিকানাধীন ‘ডিজিকন’ নামের প্রতিষ্ঠানটি…

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউ সূচকে ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। গতকালের মতো আজও বায়ু দূষণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। একিআই সূচকে শহরটির বাতাসের স্কোর ৭৭৮। গতকাল সকাল ১০টায় লাহোর স্কোর ছিল ৮৪৮ যেখানে স্কোর ৩০১ এর বেশি হলেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। রবিবার সকালে তালিয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৫১১। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীনের উহান এবং মিসরের কায়রো। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ২০২২ সালের জানুয়ারিতে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটে। এর প্রভাব এখনও বিশ্বজুড়ে আবহাওয়ায় অনুভূত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, এই অগ্ন্যুৎপাতের ফলে স্ক্যান্ডিনেভিয়াসহ ইউরোপের শীতলতা আরও তীব্র হবে এবং বাল্টিক সাগরে বরফের স্তর নতুন করে জমতে শুরু করবে। কয়েক দশক পর বাল্টিক সাগরে বরফের উপস্থিতি লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। এই অগ্ন্যুৎপাতের সময় প্রায় ১০ থেকে ১৫ কোটি টন সমুদ্রের পানি স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়, যা ৬০ হাজার অলিম্পিক আকারের সুইমিং পুল পূর্ণ করতে পারে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, এর ফলে ২০২৩ সালে ওজোনস্তরে বড় একটি ছিদ্র তৈরি হয়। এই ছিদ্রের প্রভাবে ২০২৪ সালে অস্ট্রেলিয়া শুষ্ক গ্রীষ্মকাল পার…

বিস্তারিত পড়ুন

রকেটের পর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন।ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। এদিকে, এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় টিরা শহরে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের টিরা শহর লক্ষ্য করে তিনটি…

বিস্তারিত পড়ুন

রিকশাচালকদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খালিদ হাসান নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। যানজট নিরসনে কাজ করার সময় শুক্রবার (১ নভেম্বর) রাতে টিএসসিতে এ ঘটনা ঘটে। আহত মো. খালিদ হাসান ঢাবির আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।  প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসে তো শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে অনেক ক্রাউড (ভিড়) হয়। রিক্সাওয়ালারা যত্রতত্র বসে থাকেন, এতে করে জ্যাম আরও বাড়ে। ওই শিক্ষার্থীর সঙ্গে এই বিষয়ে রিকশাওয়ালার বাগবিতণ্ডা হয়। পরে সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুঝতে পেরে রিকশা রেখে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ক্যাম্পাস নিরাপদ করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা কাজ শুরু করেছি, এটি ধীরে ধীরে প্রয়োগ হবে। অবশ্যই আমাদের নিরাপদ রাখতে হবে,…

বিস্তারিত পড়ুন

যশোরে একটি বন্দুক ও ১৯ ধরনের ধারালো অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বারান্দি মোল্লাপাড়া সিরাজুল ইসলাম সিরার ছেলে রিয়াজুল ইসলাম সেতু (৩৫) ও সিয়ামুল ইসলাম সীমান্ত (২২)। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রমের জড়িত তার দুই ছেলের হেফাজত থেকে একটি দেশি তৈরি একনালা বন্দুক, একটি ইন্ডিয়ান ব্ল্যাকস্মিথ মেকিং সারশা, ২টি ব্লাক ফালকন প্লাস স্লিং শট, ৫টি চাইনিজ কুড়াল, ৩টি সেভেন গিয়ার চাকু, ২টি ধারালো দা, ১টি…

বিস্তারিত পড়ুন

রাশিয়ায় নজিরবিহীন জরিমানার মুখে পড়েছে গুগল। প্রতিষ্ঠানটিকে দুই দশমিক ৫ ডিসিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যা বিশ্বের মোট জিডিপির চেয়ে কয়েক গুণ বেশি। বুধবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবে ইউটিউবে ক্রেমলিনপন্থি প্রোপাগান্ডা ব্লক করার অভিযোগে গুগলকে এ জরিমানা করা হয়েছে। রাশিয়ার একটি আদালত এ জরিমানা করেছেন। দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে যে জরিমানা করা হয়েছে তা টাকার অঙ্কে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সমান। গত চার বছরে পুঞ্জীভূত জরিমানার ফলাফল এটি। রাশিয়ার বর্তমান আইনানুসারে প্রতি সপ্তাহে এ সংখ্যা দ্বিগুণ হচ্ছে। মিডিয়া আউটলেট Tsargrad এবং RIA FAN তাদের ইউটিউব চ্যানেলে…

বিস্তারিত পড়ুন

মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান কমলের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পোস্ট ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার জিনজিরা জনি টাওয়ার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মানবাধিকার কর্মী এলাবাসী ও কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন বাপ্পী, জুলফিকার, প্রিন্স, রানা, নবাব, মামুনসহ জিনজিরা এলাকায় পরিবহনে চাঁদাবাজি, ফুটপাত দখল ছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি…

বিস্তারিত পড়ুন

ঢাকার কেরানীগঞ্জে আগানগর বড় মসজিদের ৩০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে মসজিদ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাহিদুল হক সাহিদ। বক্তব্যে তিনি জানান, জমিটির সাবেক মালিক অমিতাভ চৌধুরী তার ছোট দুই ভাই দেবাশীষ চৌধুরী ও উত্তম চৌধুরীর কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মালিক হয়ে ১৯৮৬ সালে নুরুল ইসলামের কাছে ৭২ শতাংশ জায়গা বিক্রি করে। বর্তমানে দেবাশীষ চৌধুরী এখান থেকে ৩০ শতাংশ জমি নিজের দাবী করে তা দখলের পায়তারা করছে। সংবাদ সম্মেলনের অন্যান্যেদের মধ্যে মসজিদ কমিটির সদস্য আশহারুল হাসান আশু, আলতাফ, ইমান উল্লাহ মাস্তানসহ কয়েক…

বিস্তারিত পড়ুন

যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টায় তিনি মারা যান।  পুলিশের ধারণা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহত আসাদুল ইসলাম যশোর শহরের খড়কি দক্ষিণ পাড়ার জহুরুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। তারা জানতে পারেন আজ ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকালে অজ্ঞাত পথচারীরা…

বিস্তারিত পড়ুন

সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি শেষে উপজেলা প্রশাসন এবং সমবায় অধিদপ্তরের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন। আরো বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহাজালাল কাজল, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী, স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন। ফ্রেন্ডস -২০০০ কর্মজীবি…

বিস্তারিত পড়ুন

তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেছেন, জাতির পিতা বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে। এটা জনগণই নির্ধারণ করবে। মুক্তিযুদ্ধের আসল ঘটনা জাতির সামনে খুলে দেওয়া হলে জনগণই সেটা বিবেচনা করবে, কার কী ভূমিকা ছিল। জনগণ যদি দেখে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাহলে তারাই সেটা ঠিক করবে। আর জনগণ যদি জনগণ মনে করে, তার সেই ধরনের ভূমিকা ছিল না, তাহলে সেটা হবে না। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। শেখ হাসিনা বা তার পরিবারের কারও আর…

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ফাঁসিতে ঝুলে মোছাঃ আকলিমা (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।  আকলিমা উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর চড়াবাড়ি প্রবাসি মোঃ উজ্জল মিয়ার মেয়ে। সন্ধানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ বছর পূর্বে আকলিমার মা বাবা তাকে পাশ্ববর্তী দিঘলকান্দি ইউনিয়নে সজিব নামে এক যুবকের সাথে বিাবাহ দেন। সেই স্বামী থাকা অবস্থায় আকলিমা পরকীয়া করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় এক ছেলের সাথে দুই মাস পূর্বে পালিয়ে যায় এবং সেখানে ঘর সংসার শুরু করে। ঐ…

বিস্তারিত পড়ুন

পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ী নয়ন মন্ডলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে মানববন্ধন হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে নয়নের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন।  এসময় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ডা. মজিবুর রহমান, জয়নগর বাজার সমিতির সভাপতি ডাবলু হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মান্নান সরকার, নিহত নয়নের বাবা মজিবুল মন্ডল ও স্ত্রীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, নয়ন হত্যার এক মাস হয়ে গেছে, কিন্তু পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করেনি। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তারের জন্য তারা ৭২ ঘণ্টার সময়সীমা দেন এবং না হলে কঠোর প্রতিবাদ করা হবে…

বিস্তারিত পড়ুন

ফেসবুকে জাতীয় পার্টিকে নিয়ে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে তারা নিজ নিজ ভেরিফাইড একাউন্টে জাতীয় পার্টিকে নিয়ে ওই রহস্যময় স্ট্যাটাস দেন। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম একইরকম স্ট্যাটাস দিয়েছেন। তারা লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয় না।’ প্রসঙ্গত, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্তা ধ্বংসের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির প্রতিও অভিযোগ তুলে শিক্ষার্থীরা। দলটির নীতিনির্ধারণ, ভারতঘেষা রাজনীতি এবং ভোটবিহীন সরকার ব্যবস্থা চালু রাখতে জাতীয় পার্টি সব সময়…

বিস্তারিত পড়ুন

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শীর্ষ পর্যায়ের ৪০ কর্মকর্তাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য গত সপ্তাহে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে অর্ধেকেই বিভিন্ন শাখার ব্যবস্থাপক; অন্যরা প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বে আছেন। এই ঘটনায় ব্যাংকটির কর্মকর্তাদের মধ্যে ছাঁটাই–আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পদত্যাগের নির্দেশ পাওয়া দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুধু চট্টগ্রামে বাড়ি হওয়ার কারণে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে, যদিও কোনো ধরনের অনিয়মে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। যেসব বিভাগে অনিয়ম হয়েছে, সেসব বিভাগে তাঁরা কখনো কাজ করেননি। তবে তালিকার অনেকেই অনিয়ম হওয়া বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন। একটি সূত্র জানায়, ৪০ কর্মকর্তার মধ্যে কয়েকজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অনেকে এই সপ্তাহের মধ্যে পদত্যাগ…

বিস্তারিত পড়ুন

ইট-পাথর–ইস্পাতের সঙ্গে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ও মাটি। শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে, তার জন্য চারপাশটা রাখা হয়েছে সবুজ আর ছায়া ছায়া। এমন একটি স্থাপত্যনকশার জন্য গত সপ্তাহে আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের দুটি পুরস্কার জিতেছে পাবনার চাটমোহরের বড়াল বিদ্যানিকেতন। স্কুলটি দেখতে গিয়েছিলেন সরোয়ার মোর্শেদ হেমন্তের সকালে হাজির হয়েছিলাম চাটমোহরের কুমারগাড়া গ্রামে, বড়াল বিদ্যানিকেতনে। পথেই দেখেছি শিশুরা ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুটছে। স্কুলে পৌঁছে তারা প্রথমে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করল। শ্রেণিকক্ষের নির্ধারিত বক্সে ব্যাগটি রেখে সবাই চলে এল বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন শেষে দেশের জন্য শপথবাক্য পড়ানো হলো। এরপর কিছুটা শারীরিক কসরত…

বিস্তারিত পড়ুন

সার্বিক সহযোগীতা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামীর দিকে এগিয়ে যেতে চায় বিএনপি। এ লক্ষ্যে জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যেন কোনো ধরনের দূরত্ব সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকবে দলটি। তবে সঠিক সময়ে ভোট না হলে নির্বাচনের দাবি নিয়ে রাজপথে নেমে সরকারের ওপর চাপ তৈরি করতেও পিছপা হবেনা তারা। সে উদ্দেশ্য নিয়ে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন থেকেই নানা কর্মসূচি নিয়ে মাঠে নামবে দলটি। যাতে আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে। সংবাদমাধ্যম অনুযায়ী, ঢাকা মহানগরসহ তৃণমূলকে শক্তিশালী করতে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম পরিচালনা ও জেলা-মহানগর, থানা-উপজেলা-পৌর…

বিস্তারিত পড়ুন

আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে জুন মাসের শেষের দিকে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে দেশের বড় দুই পাবলিক পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘চলতি বছরের মত আগামী বছরের (২০২৫) এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে এ পরীক্ষা হবে। ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এ পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। সেজন্য আগামী…

বিস্তারিত পড়ুন

কেমন পুলিশ চাই’- এ বিষয়ে জানার জন্য ‘জনমত জরিপ বিজ্ঞপ্তি জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছুসংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ সংস্কার কমিশন এ…

বিস্তারিত পড়ুন

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা। বাফুফে ভবনে…

বিস্তারিত পড়ুন

পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ সঠিক পথেই আছে। এই মুহূর্তে টাকার প্রবাহে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে সংকোচনশীল হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার (১ নভেম্বর) জাপানের টোকিওতে রিজিওনাল ইকোনমিক আউটলুক প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে সংস্থাটি এ কথা বলেছে। সংস্থাটি জানায়, মন্দা থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এশিয়া। চড়া মূল্যস্ফীতি থেকে বেরিয়ে আসছে এই অঞ্চল। তাই অনেক দেশে কমবে সুদের হার। তবে দুশ্চিন্তা আছে রপ্তানি নিয়ে। মূলত, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পর থেকেই এশিয়ায় মূল্যস্ফীতি কমছে। এই অঞ্চলে ঋণের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, এশিয়ার অর্থনীতির ওপর…

বিস্তারিত পড়ুন

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যবইয়ে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ স্বীকৃতি দিয়ে যুক্ত হচ্ছে সেই ঘোষণা। একইসঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই বিপ্লবে নিহত আবু সাঈদ ও মুগ্ধর গল্প। এরই মধ্যে বইয়ের পরিমার্জন খসড়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আগামী সপ্তাহেই এই খসড়া চূড়ান্ত হওয়ার কথা। এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ‘ইতিহাসের কিছু বিষয় ছিল, যেখানে অনেকের অবদান খুব ভালোভাবে উঠে আসেনি। আবার অনেকের অতি মূল্যায়ন করা হয়েছে, অতি বন্দনা করা হয়েছে। সেগুলোকে যথাযথভাবে স্থান দেওয়ার জন্য এই পরিমার্জন।’ সেইসঙ্গে মাধ্যমিকের বাংলা সাহিত্য বইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর…

বিস্তারিত পড়ুন

জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. সুরুজ্জামান। আগে তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে বহিষ্কারও করা হয়েছিল। দল ও স্থানীয়দের কাছে তিনি ‘বোমা জামান’ এবং ‘বস জামান’ হিসেবে পরিচিত। ছাত্রজীবনে বোমা বানাতে পারদর্শিতার জন্যই এই পরিচিতি তাঁর। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে সুরুজ্জামান জমি দখল, অবৈধ বালু ব্যবসা, বিভিন্ন কাজের কমিশন, নিয়োগ-বাণিজ্য, ঠিকাদারি ও ভুয়া রাইস মিল দেখিয়ে ধান-চালের বরাদ্দ নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। একপর্যায়ে নিজের অপকর্ম ঢাকতে বের করেন একটি দৈনিক পত্রিকা। সেই সূত্রে প্রেসক্লাবের সহসভাপতি পদ বাগিয়ে নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন এই নেতা। দলীয় সূত্রে…

বিস্তারিত পড়ুন

গাজায় একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১ নভেম্বর) গাজায় চালানো ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। ইসরায়েলের চালানো এই হামলাকে নৃশংস গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।  এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাশাব নিহত হয়েছে। তিনি গাজা উপত্যকায় বেঁচে থাকা হামাস পলিটব্যুরোর সর্বশেষ শীর্ষ কর্মকর্তা।  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন কাশাব। এরইমধ্যে কাশাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হামাস। সংগঠনটি কাশাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হামাস বলছে, ইসরায়েলি হামলায় কাশাবের…

বিস্তারিত পড়ুন

সংক্ষিপ্ত বিরতির পর পৃথিবীর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেছে নাসার ৪৭ বছর পুরোনো মহাকাশযান ভয়েজার ১। তবে অবাক করা বিষয় হলো যে, এই যোগাযোগের জন্য অত্যাধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি। ১৯৮১ সালের রেডিও ট্রান্সমিটার প্রযুক্তির সাহায্যে সংকেত পাঠিয়েছে মহাকাশযানটি। মহাকাশযানটি পৃথিবী থেকে ১৫ বিলিয়ন বা ১৫ কোটি মাইলেরও বেশি দূরে রয়েছে। গত ১৬ অক্টোবর একটি রেডিও ট্রান্সমিটারের বন্ধ হওয়ার কারণে সাময়িকভাবে যানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই বন্ধটি সম্ভবত মহাকাশযানটির ‘ফল্ট প্রোটেকশন সিস্টেম’ এর কারণে হয়েছে। এটি অনেক বেশি বিদ্যুৎ শক্তি ব্যবহারের সময় কিছু সিস্টেমকে বন্ধ করে দেয়। গত ২৪ অক্টোবর মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করেন নাসার…

বিস্তারিত পড়ুন

ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবছর দিওয়ালির সময় পরিস্থিতি আরও মারাত্মক করে তোলে। এ বছর দিওয়ালির পরদিন গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্বের সর্বোচ্চ দূষণের নগরী ছিল দিল্লি। এই বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) ৬৯ শতাংশ পরিবার জানিয়েছে, পরিবারের অন্তত একজন সদস্য দূষণের কারণে ভুগছে। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। দিওয়ালির রাতে দিল্লি ও এনসিআরের বিভিন্ন অংশে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৯৯৯-এ পৌঁছে গিয়েছিল। এযাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ রেকর্ড। ভারতীয় জরিপ প্রতিষ্ঠান লোকাল সার্কেলসের করা সমীক্ষায় দিল্লি, নয়ডা, গুড়গাঁও, ফরিদাবাদ এবং গাজিয়াবাদের ২১ হাজারের বেশি বাসিন্দার প্রতিক্রিয়া রেকর্ড…

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষকদের বর্তমানে একাডেমিক, দাপ্তরিক এবং সামাজিক যোগাযোগ রক্ষার যে কাজ তা সঠিকভাবে প্রতিপালন করলে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং টেকনিক্যাল বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের তুলনায় প্রাথমিক শিক্ষকদের অধিক পরিশ্রম করতে হয়। আমার ২৩ বছরের সহকারী শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি একজন প্রধান শিক্ষককে তার বিদ্যালয় মাথায় নিয়ে চলতে হয়। বিদ্যালয় বন্ধ থাকলে বা তিনি ছুটি নিলেও মাথা থেকে তার বিদ্যালয় নামাতে পারেন না।  আমার জীবনে কোনো প্রধান শিক্ষককে পদোন্নতি পেতে দেখিনি। কী তাদের অপরাধ? ২০১০ সালের আগে অল্প কিছু সহকারী শিক্ষককে পদোন্নতি পেতে দেখেছি তাও আবার স্ববেতনে। কী অদ্ভুত নিয়ম! ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে তিনটি টাইম স্কেলের পরিবর্তে দুটি…

বিস্তারিত পড়ুন

ডলার-সংকটের কারণে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানিকে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। ৮৮৬ মিলিয়ন ডলার (প্রায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা) বকেয়া পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। এ কারণে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের একটি বন্ধ করে দিয়েছে আদানি। ঝাড়খন্ডে বাংলাদেশের জন্য নির্মাণ করা বিদ্যুৎকেন্দ্রটির দুই ইউনিট থেকে দৈনিক বাংলাদেশকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। গত বৃহস্পতিবার ৭০০ ইউনিটের একটি কেন্দ্র বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। এতে দেশে লোডশেডিং বেড়ে প্রায় ১৫০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এর মধ্যে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে সতর্ক করার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যেসব অস্ত্র মোতায়েন করবে তার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান।  এনিয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগেও…

বিস্তারিত পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে সক্রিয় ১১ হাজারের বেশি রাজনৈতিক স্বার্থ গোষ্ঠী। যারা এরই মধ্যে এই নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ব্যাপকভাবে অর্থের ওপর নির্ভরশীল। হোয়াইট হাউস এবং কংগ্রেসে প্রার্থীদের নির্বাচনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, তার কোনো আইনি সীমা নেই। ফলে যখন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা ব্যাপকভাবে বিভক্ত কোনো ভোটার গোষ্ঠীকে প্রভাবিত করার জন্য লড়াই করে তখন ভোটারেরা বিজ্ঞাপন, টেক্সট মেসেজ ও মেইলের স্রোতে ভেসে যায়। ওয়াশিংটনভিত্তিক গবেষণা…

বিস্তারিত পড়ুন

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) বিদ্যমান শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়ে তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তথ্য পাওয়ার পর আগামী মাসেই এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এনটিআরসিএ সূত্র বলছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। কারণ, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে। আরও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা পড়ে রয়েছে। এ ছাড়া চলতি বছর অবসরের কারণে শূন্য…

বিস্তারিত পড়ুন

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানায়, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেছেন, ‘আমরা আশা করি, এটিই চূড়ান্ত সংখ্যা হবে – ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করতে পারিনি।’ তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে সহায়তা করার জন্য আমাদের সকলকে অবশ্যই একত্রিত হতে হবে এবং ক্ষতি কমাতে এবং…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা লাভের নেপথ্যে মূল আকর্ষণ হচ্ছে, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো। পাঠ্যক্রমে ইংরেজি ভাষার গুরুত্বের ফলে নিজেদের পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারেন বিদেশি ছাত্রছাত্রীরা। তবে খণ্ডকালীন কাজের জন্য কোরিয়ান ভাষায় পারদর্শিতা জরুরি। এটি পড়াশোনার পাশাপাশি জীবনধারণকেও সহজ করে তুলবে। বিশেষত স্কলারশিপ অর্জনের ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করতে পারে এ ভাষা দক্ষতা। উপরন্তু ভর্তিপ্রক্রিয়া চলাকালীন স্কলারশিপ নিশ্চিত করা গেলে তা ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও সহায়ক হবে। চলুন, দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া যাক— দক্ষিণ কোরিয়ায় কেন পড়তে যাবেনআন্তর্জাতিক সংস্থা ওইসিডির (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) তালিকাভুক্ত দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। একাডেমিক কৃতিত্ব ও প্রতিযোগিতার ক্ষেত্রে উচ্চশিক্ষিত ও…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সাম্প্রতিক সময়ের গণঅভ্যুত্থানের পর প্রশাসন, বিচার বিভাগ, পুলিশসহ প্রায় সব জায়গায় পরিবর্তন আনা হয়েছে। বাদ থাকছে না পাঠ্যপুস্তকও। সেই জায়গায়ও আসছে বড় কিছু পরিবর্তন। আগামী বছরের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেওয়া হচ্ছে বইয়ের প্রচ্ছদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। একই সঙ্গে বাংলাদেশের জন্মের ইতিহাসে যার যা ভূমিকা তা সেভাবে সন্নিবেশিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর: বিবিসি বাংলা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, ইতিহাসে যার যেমন ভূমিকা সেসব বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক তিনজন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমাদ এক চিঠিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ অনুরোধ জানান। চিঠিতে বলা হয়, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় বাংলাদেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। এ লেনদেনের মাধ্যমে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন তথ্যও জানা যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এসব সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষ তথা ব্যাংকের…

বিস্তারিত পড়ুন

ব্রাজিলের জার্সিতে চলতি বছর আর খেলা হচ্ছেন নেইমারের। যদিও কিছুদিন আগেই ইনজুরি কাটিয়ে সৌদি প্রো লিগের দল আল হিলালের জার্সিতে ফিরেছিলেন তিনি। এমনকি এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচও খেলেছেন। ভাবা হচ্ছিল এই নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতেও ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করলেন কোচ দরিভাল। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে জায়গা হয়নি আল হিলাল তারকা নেইমার ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দরিকের। এর আগে গত ২১ অক্টোবর দীর্ঘ এক বছর পর ফুটবল মাঠেপ্রত্যাবর্তন হয়েছে নেইমারের। আল হিলালের জার্সিতে সেই ম্যাচে খেলেছেন মিনিট বিশেক। দল ঘোষণার আগে ক্লাবের…

বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ পলিথিন ও পলিথিন জাতীয় ব্যাগ অবাধে বিক্রি হচ্ছে বাজারে। এমন অবস্থায় আগামী রবিবার থেকে বাজারে অভিযান চালানো হবে। এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে সরকার বার্তা দিতে চাইছে যে এবার পলিথিন বন্ধে আর ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে যদি দ্রুত পলিথিনের বিকল্প তৈরি করা যায় তাহলে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বন্ধ করা সহজ হবে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ৯ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহার করা যাবে না। বিকল্প হিসেবে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের দিতে হবে। সুপারশপগুলো সরকারের ওই নির্দেশনা মেনে চলছে। একই…

বিস্তারিত পড়ুন

স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে। দেশটির দক্ষিণের অঞ্চলগুলো শুক্রবারও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে। শুক্রবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে। এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক সভাপতি কার্লোস মাজন বলেছেন, ‘ভ্যালেন্সিয়া অঞ্চলটি বন্যায় সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত…

বিস্তারিত পড়ুন

জাতীয় পার্টির সমাবেশের দিন আগামীকাল শনিবার রাজধানীর কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক গণবিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ডিএমপি। ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার…

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় দাবীকৃত চাঁদা না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে এলাকায় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী জানান, রসূলবাগ এলাকার আনমুন প্যাকেজিং নামে একটি কারখানার মালামাল বিক্রি করে গাড়িতে লোড করার সময় রসুলবাগ এলাকার রিয়াজ উদ্দিন, স্বপন মিয়া ও গিয়াস উদ্দিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা না পেয়ে ওই মালভর্তি ট্রাক আটকে রাখেন তারা। আদমজী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ রোধে থানা বিএনপির উদ্যোগে…

বিস্তারিত পড়ুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ডাকা আজ শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতাবলে (সভাস্থল) পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় দলটি। চেয়ারম্যান ও…

বিস্তারিত পড়ুন

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আল নাসর ও আল হিলাল ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করে। তালিস্কার গোলে আল নাসর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষে আল হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ। ঘরের মাঠে আল নাসরের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা। ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ৪২তম মিনিটে বল জালে পাঠান তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেওয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ…

বিস্তারিত পড়ুন

স্ট্রোকের লক্ষণ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই ভাবেন শুধু একদিকেই প্যারালিসিস হয়ে যাওয়া মানেই স্ট্রোক। কিন্তু এই ধারণা সব সময় সঠিক নয়। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে যদি আক্রান্ত অংশের কোষ নষ্ট হয় তবে তাকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে। বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। উপসর্গ মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। সবার যে একই রকম উপসর্গ দেখা দেয় তা কিন্তু নয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। কারো ক্ষেত্রে শরীরের ডান বা বাঁ অংশ অবশ হয়ে যায়। আবার কারো কারো কথা বলতে বা কথা বুঝতে…

বিস্তারিত পড়ুন

গত দুই দশকে বাংলাদেশের নদীগুলোতে ভারী ধাতুর কারণে দূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। এসব দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিপূরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চলতি বছরের ১২ জুলাই ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ’-এ প্রকাশিত গবেষণায় এসব তথ্য জানা গেছে। এ গবেষণায় ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০টি ভারী ধাতুর (এএস, পিবি, সিডি, সিআর, এফই, এমএন, সিইউ, সিইউ, সিও, এনআই, জেডএন) দূষণের প্রবণতা পরীক্ষা করে দেশের জলপথের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ একটি একাডেমিক জার্নাল। এটি জার্মানিভিত্তিক স্প্রিংগার নেচারের শাখা স্প্রিংগার প্রকাশ করে। দেবাশীষ পণ্ডিত ও মোহাম্মদ মাহফুজুল হকসহ একদল বিশেষজ্ঞ প্রিজমা ক্রাইটেরিয়া অনুসরণ…

বিস্তারিত পড়ুন

বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। ১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন তিনি। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তার আত্মজীবনী। আজ ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অভিনয়, নির্মাণ, লেখালেখি—সব মিলিয়ে সৃষ্টিশীল ও কর্মমুখর এক জীবন আবুল হায়াতের। ৮০ বছরে এসে এখনো নিয়মিত করছেন অভিনয়, চলছে তাঁর কলমও। অভিনেতার আত্মজীবনী ‘রবি পথ’ বইটির প্রসঙ্গ ধরে তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম। কিছু লেখার পর যখন প্রকাশিত হয়, তখন লেখক অনেকটা নির্ভার হন। আত্মজীবনী প্রকাশিত হচ্ছে ভেবে আপনারও তেমন অনুভূত হচ্ছে? একেবারে নির্ভার তো হওয়া যায় না। মানুষ কিভাবে বইটা নেবে,…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশজুড়ে হঠাৎ করে অপরাধ বেড়েছে। পুলিশের মূল্যায়ন হচ্ছে—এর মূলে রয়েছে কিশোর-তরুণ গ্যাং। হত্যা, মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে এসব অপরাধী সুযোগ পেলেই নারীদেরও উত্ত্যক্ত করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের যেকোনো স্পটে এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড ঘটলেই তাদের নামটা শুরুতেই উচ্চারিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নতুন করে কয়েক হাজার কিশোর-তরুণ অপরাধীর তালিকা বানিয়ে পুলিশ এরই মধ্যে তাদের গ্রেপ্তারে অভিযানেও নেমেছে। পুলিশের একাধিক প্রতিবেদনে কিশোর-তরুণ অপরাধীদের ব্যাপারে এ ধরনের নেতিবাচক তথ্য উঠে এসেছে। বিগত সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত এপ্রিলের আগে রাজধানীতে অন্তত ১২৭টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় ছিল। সারা…

বিস্তারিত পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্টের জবাব দিয়েছেন সদ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার টুইটে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব অনুধাবন করার জন্য, তা সংখ্যালঘুরা বিশ্বের যেখানেই হোন কিংবা যে ধর্মেরই। তবে প্রকৃত পরিস্থিতি বুঝতে সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। আজই সুইডেন-ভিত্তিক সংবাদ সংস্থা @NetraNews একটি ফ্যাক্ট-চেক রিপোর্ট প্রকাশ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রচারিত তথ্যের প্রকৃত চিত্র তুলে ধরেছে। ওই পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনের লিংক জুড়ে দেন। আক্রান্তদের যথাযথ সহায়তা প্রদান এবং শান্তি…

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। যেখানে একিআই সূচকে ৩০১ এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় সেখানে শহরটির স্কোর ৮৪৮। এ সময় তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম এবং একিউআই স্কোর ১৭১। শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এদিন তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের তিন শহর দিল্লী, কলকাতা ও মুম্বাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৩৯, ২১৭ এবং ১৯০। এরপরেই রয়েছে চীনের দুই শহর উহান এবং বেইজিং। দুটি শহরের একিউআই স্কোর ১৭৭। শনিবার সকাল ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর…

বিস্তারিত পড়ুন

দেশে পুরুষের পাশাপাশি নারীদের মধ্যেও ধূমপানের প্রবণতা বাড়ছে। বিশেষ করে শহরকেন্দ্রিক শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি। গত চার বছরে এই প্রবণতা বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বাড়ছে নারীদের স্বাস্থ্যঝুঁকি। ধূমপায়ীরা নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করছে। এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশে তামাক ব্যবহারের কারণে ৫.৭ শতাংশ নারীর মৃত্যু হচ্ছে। এ অবস্থায় ধূমপান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সংশোধন এবং বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। সূত্র মতে, বিশ্বে ধূমপায়ীর সংখ্যা কমলেও বাংলাদেশে পুরুষের পাশাপাশি নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। নারী ধূমপায়ীর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের তথ্যানুযায়ী, বাংলাদেশে ১৫ বছরের ওপরে মেয়েদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা ১৭.৭ শতাংশ, যা ২০১৯ সালে ছিল…

বিস্তারিত পড়ুন

গত প্রায় তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও সামাজিক বিরোধে অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে গত অক্টোবর মাসে ৯১ জন, সেপ্টেম্বর মাসে ৮৪ জন এবং আগস্টে ৫৪১ জন নিহত হয়। এ সময় গণপিটুনিতে নিহত হয় ৮৪ জন। ছিনতাই, ডাকাতির ঘটনাও উদ্বেগ ছড়াচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন সূত্রে এই তথ্য মিলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে লম্বা সময় মাঠে ছিল না পুলিশ। অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটের পাশাপাশি কারাগার থেকে আসামি পলায়নের ঘটনাও ঘটে। এরপর তৈরি পোশাক কারখানায় অস্থিরতা এবং পিটিয়ে হত্যার…

বিস্তারিত পড়ুন

জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে জয়পুরহাটে মশাল মিছিল করেছে আরেকপক্ষের নেতাকর্মীরা।  শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বজলা স্কুল এলাকায় যায়। সেখান থেকে আবার প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্ট এসে শেষ হয়। জানা গেছে, আগামী ১ নভেম্বর জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেকপক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান ও তার লোকজনদের বাদ রেখেছেন। এ কারণে মতিয়র রহমানের পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক…

বিস্তারিত পড়ুন

মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সেন্টেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আলআমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর ১৪ কাফরুল এলাকায় এই ঘটনাটি ঘটে। সেনটেক্স ফ্যাশন নামে কারখানাটির কর্মচারীরা জানান, একই এলাকার মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে কর্মচারীরা কারখানাটির সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেয়া হয়। তখন সবাই এক সঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। তারা আরও দাবি করেন,…

বিস্তারিত পড়ুন

গত সেপ্টেম্বরে ভ্লাদিভস্টকের একটি অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। এ বিষয়ে পরে তিনি একটি উপহাসমূলক হাসি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেবার কিছুটা ব্যঙ্গ করে পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রিয় ছিলেন। কিন্তু তিনি যেহেতু আর প্রার্থী নন, তাই তিনি ব্যঙ্গাত্মকভাবে কমলা হ্যারিসকে সমর্থনের কথা জানান। এই সমর্থনের কারণ হিসেবে তিনি কমলা হ্যারিসের ‘সংক্রামক হাসির’ কথা উল্লেখ করেছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার মার্কিন নাগরিকেরা তাঁদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দেবেন। নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক প্রার্থী হ্যারিস এবং তাঁর রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার রাতে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে বুধবার রাত ১০টায় রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। তিনি আহত পরিচ্ছন্নতা কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হাসান হাওলাদারের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রেপ্তার সোহেল ও রাতুলসহ আসামিরা ক্ষিপ্ত হয়ে চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। এ সময় হাসানকে বাঁচাতে এলে তার বন্ধু মো. নূরে আলমও হামলার…

বিস্তারিত পড়ুন

পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা-সমালোচনা। আজ বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হয় এই সভা। গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর। নুরুল হক নুর বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলেই জনগণের জন্য কাজ করবেন। একটা কথা মনে রাখবেন, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। কাজেই আওয়ামী লীগের মত থানায় গিয়ে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আয়েশা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। নিহত আয়েশা দুই সন্তানের জননী। তাঁর দেড় বছর ও তিন বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আজ (গতকাল বুধবার) দুপুরে মাদক কারবারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়া বাঁধে এক সন্ত্রাসী তার প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গণমাধ্যমের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন ফারুক। শান্ত যদি ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? এই প্রসঙ্গে সাংবাদিকদের বিসিবি সভাপতি নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘মিরাজ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে করেছে অধিনায়কত্ব। ক্লাব পর্যায়ে করে কি না জানা নেই। বিপিএলেও করেছে। তাসকিনের নাম এসেছে। বোর্ড থেকে যেটা করা উচিত, একজন অধিনায়ককে ট্রায়াল এন্ড…

বিস্তারিত পড়ুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় দায়ের করা নাশতার আরও এক মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্টে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন। গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা বাতিল করেন হাইকোর্ট। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মো. জাকির হোসেন ভূইয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। কায়সার কামাল বলেন, এই মামলাগুলো ছিল বেআইনি। সেটা আজকে প্রমাণিত হয়েছে। রাজনৈতিক…

বিস্তারিত পড়ুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সাইবার সোর্স নামে একটি ভিসা পেমেন্ট গেটওয়ে সলিউশন চালু করেছে। এর মাধ্যমে ব্যবসা ও বিক্রেতাদের জন্য উন্নত পেমেন্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করা হবে। ইউসিবির গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে এই আধুনিক সলিউশনটি তৈরি করা হয়েছে। এটি সুরক্ষিত, কার্যকরী এবং বিস্তৃত পেমেন্ট প্রসেসিং সেবা দেবে। ইউসিবি করপোরেট অফিসে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এই অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আব্দুল্লাহ আল মামুন, ডিজিটাল ব্যাংকিং ও ট্রান্সফরমেশন বিভাগের প্রধান গোলাম ইয়াজদানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মোহাম্মদ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। পরিদর্শনের সময় বিমানবাহিনী প্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিমান বন্দরে বিমানবাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাঁদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রথমে তিনি স্বল্পসময়ে যাত্রীসেবা সহজীকরণের জন্য বেবিচক চেয়ারম্যান, বিভিন্ন সদস্য এবং হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিমানবাহিনী প্রধান বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন বিমান বন্দর ও আশপাশের এলাকায়…

বিস্তারিত পড়ুন

ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে বলে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের রাজনীতিতে এ দলের এখন কোনো জায়গা নেই।’ যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। বুধবার পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের ‘প্রাচীনতম ও বৃহত্তম’ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন অবসানের পর ৮৪ বছর বয়সি ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, তার…

বিস্তারিত পড়ুন

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন সাবিনারা ২০২২ সালে এই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ছিল বাংলাদেশের মেয়েদের শিরোপা দলে রাখার লড়াই। প্রতিপক্ষ সেই নেপাল। মাঠও সেই ঐতিহাসিক কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। এবারও শতভাগ সফল হলো বাংলাদেশ। নেপালের মেয়েদের ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলার বাঘিনীরা। দক্ষিণ এশিয়ার রানির মুকুট শোভা পেল বাংলাদেশের মেয়েদের মাথাতেই। টানা দ্বিতীয়বার সাফের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্ত প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স-আপ…

বিস্তারিত পড়ুন

নিজের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক। সেই মুমিনুল আউটের পর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়াও ছিল সময়ের ব্যাপার। হলোও সেটা। ফলোঅন এড়াতে না পারায় আবারও ব্যাটিংয়ে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্ত বাহিনীকে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫.২ ওভারে অলআউট হয়েছে ১৫৯। দক্ষিণ আফ্রিকার চেয়ে স্বাগতিকরা পিছিয়ে ৪১৬ রানে। ৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম ও মুমিনুল ইসলাম যোগ করেন ১০৩ রান। মুমিনুল ৮২ রানে মুথুসামির বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। কেশব মহারাজকে ফিরতি ক্যাচ দিয়ে তাইজুল ফিরলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ লড়াইয়ে ৯৫ বলে ৩০…

বিস্তারিত পড়ুন

মানিকগঞ্জ-২আসনের (সিংগাইর-হরিরামপুর ও সদর থানার আংশিক) সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ৮৬ জন নেতা কর্মীর বিরুদ্ধে এবার হরিরামপুর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সিংগাইর থানা সদরে গোবিন্দল নতুন বাজারের কাছে হেফাজত ইসলামের হরতাল চলাকালীন সময়ে চার কর্মী হত্যার ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে গোবিন্দল গ্রামের নিহত নাসির উদ্দিনের ভাই সহিদুল ইসলাম গত ৯ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের পিতা মজনু মোল্লা সিংগাইর থানায় মামলা দায়ের করেন।  মঙ্গলবার রাতে হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল…

বিস্তারিত পড়ুন

শেয়ারবাজারে গতি ফেরাতে স্বল্প, মধ্য এবং দীর্ঘর্মেয়াদি নীতি সহায়তা দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ প্রথমবারের মতো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যাচ্ছেন। এমন খবরে গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪৭ পয়েন্টের বেশি। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট মঙ্গলবার ডিএসইর সূচক বেড়েছিল ১৯২ পয়েন্ট। এরপর ৭ আগস্ট বুধবার বেড়েছে ১৯৭ পয়েন্ট এবং ৮ আগস্ট বৃহস্পতিবার বেড়েছে ৩০৬ পয়েন্ট এবং ১১ আগস্ট রোববার বেড়েছে ৯১ পয়েন্ট। ওই চার দিনে সূচকের উত্থান হয়েছে…

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ ও পরিমার্জনে ১১ হাজার ৬৯০ কোটি টাকা খরচ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিগত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিভিন্ন খাত উপখাতে এই টাকা খরচ দেখানো হয়েছে। তবে গত ৫ আগস্টের পর পতিত আওয়ামী লীগ সরকারের সময়কালের আর্থিক খাতের বিভিন্ন অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে অন্তবর্তীকালীন সরকার। আর্থিক অনিয়ম তদন্তে যে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছে এই কমিটি স্বয়ং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ বা মনিটরিং করছে। অপর দিকে আওয়ামী লীগের লিস্টেড বুদ্ধিজীবী খ্যাত যেসব লেখক বা সম্পাদক এনসিটিবির বিভিন্ন শ্রেণীর বই লিখে বা পাণ্ডুলিপি সম্পাদনা করে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন তাদের…

বিস্তারিত পড়ুন

আয় ফেরত আনার ভোগান্তি, অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা পরিস্থিতি এবং অন্যান্য অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৩-২৪ অর্থবছরে দেশের নেট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বা বিদেশি সরাসরি বিনিয়োগ আগের বছরের তুলনায় ৮.৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গত মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, ২০২২-২৩ অর্থবছরের ১.৬১ বিলিয়ন ডলার থেকে ২০২৩-২৪ অর্থবছরে নেট এফডিআই প্রবাহ ১.৪৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ ১৪২ মিলিয়ন ডলার কমেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় এফডিআই কমার জন্য তিনটি প্রধান কারণকে দায়ী করেছেন। এজাজ বলেন, প্রথমত, নির্বাচনী বছরের প্রভাব। নির্বাচনী বছরগুলোতে সাধারণত এফডিআই প্রবাহে ধীরগতি দেখা দেয়। ২০২৪…

বিস্তারিত পড়ুন

অপ্রয়োজনীয় বিবেচনায় প্রায় চারশ কোটি টাকার মোট সাত প্রকল্প বাতিল করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বাতিল এসব প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন মেগা প্রকল্পের অধীন এসব প্যাকেজ প্রকল্প হাতে নিয়েছিলেন রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কয়েকদিন আগে রাসিকের নতুন প্রশাসক প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এসব প্রকল্পের টাকা বদলে অন্য কোনো প্রকল্পে ব্যয় করা হবে বলেও রাসিকের চিঠিতে বলা হয়েছে। রাসিক সূত্র জানায়, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন নামে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় অনুমোদন…

বিস্তারিত পড়ুন

ভারতের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। বলতে গেলে, তাঁর রক্তেই ছিল রাজনীতি। তরুণ বয়সে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান তিনি। ৪৯ বছর বয়সে হন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান, দলীয়প্রধান হিসেবে তাঁকে পাড়ি দিতে হয় বন্ধুর পথ। নিতে হয় কঠিন সব সিদ্ধান্ত। রাজনীতিতে আপসহীন, দৃঢ় মানসিকতার জন্য তিনি ‘ভারতের লৌহমানবী’ হিসেবে পরিচিতি পান। তাঁর নেতৃত্ব, বিচক্ষণতা, সাহসিকতার নামযশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৯৮৪ সালের মাঝামাঝি একটি ‘কঠিন’ সিদ্ধান্ত নিয়েছিলেন। অচিরেই তাঁকে জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছিল। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি নিজের দুই দেহরক্ষীর গুলিতে নিহত হন। তিনি ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। নেহরু পরিবারের মেয়ে ইন্দিরার জন্ম ১৯১৭ সালের…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ১ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার (সদস্য) গা ঢাকা দিয়েছেন। তারা প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান-মেম্বার। জনপ্রতিনিধি না থাকায় সেবাপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে ৩৬৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আর ১ হাজার ৫৩টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে কতটিতে বর্তমানে চেয়ারম্যান-মেম্বার অনুপস্থিত রয়েছেন তার তথ্য চেয়ে গত ৬ অক্টোবর জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি পাঠায় স্থানীয় সরকার বিভাগ। ডিসিদের পাঠানো তথ্য অনুযায়ী, সরকার পতনের পর দেশের ১ হাজার ৪১৬টি…

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী সোমবার (৪ নভেম্বর) বিকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।ফুলকোর্ট সভা অনুষ্ঠান সংক্রান্ত সুপ্রিম কোর্টের জারি করা এক নথিতে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত পড়ুন

বিশ্ববাজারে রেকর্ড করলো স্বর্ণের দাম।আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে, প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৮৩ ডলার ৩৮ সেন্টে। এর প্রভাবে দেশের বাজারেও যেকোনো সময় বাড়তে পারে দাম।  সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে নিরাপদ বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এছাড়া বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশায় স্বর্ণের বাজারে বিনিয়োগ করছে। তাদের মতে, আগামী দিনগুলোতে এই মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারে বেচাকেনা হতে পারে। মূলত মার্কিন নির্বাচন, শ্রমবাজারে অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাসের প্রবণতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এতে বাড়ছে দাম।…

বিস্তারিত পড়ুন

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এর ফলে দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  আজ বৃহস্পতিবার সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা।

বিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়া দেশটির উত্তরপূর্ব দিকের সমুদ্রে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান। এক বিবৃতিতে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা উচ্চকোণ থেকে ছোড়া যায়। জাপানের কোস্ট গার্ডও বলেছে, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। সম্প্রতি তারা সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। একদিন আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা সেই দেশের সংসদ সদস্যদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপের থেকে ৩০০ কিলোমিটার দূরে পড়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্ততপক্ষে একটি আইসিবিএম পর্যায়ের…

বিস্তারিত পড়ুন

আইপিএলে ফের অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি। ২০২৫ আসরে নিজ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। এর আগে তিনি টানা ৯ মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। যদিও তার নেতৃত্বের মেয়াদে বা এর আগে–পরে ফ্র্যাঞ্চাইজিটি কখনোই ট্রফি জিততে পারেনি। টাইমস অব ইন্ডিয়ার খবর, কোহলির সঙ্গে আগামী আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে। যেখানে ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে চলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসি ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। তবে তার বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ক্ষেত্রে কোহলিই তাদের কাছে সেরা সমাধান।…

বিস্তারিত পড়ুন

সোনার পর এবার রূপারও নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৬৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি রূপার দাম ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রূপার নতুন এ দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে। এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়।…

বিস্তারিত পড়ুন

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর পুরস্কার গ্রহণ করেন তিনি। ২০১৬ সালের পর তুরস্কের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ। এছাড়াও চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে…

বিস্তারিত পড়ুন

বিগত এক সপ্তাহে দেশের ১১টি  জেলার  বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।  এদের মধ্যে ৮৩ জনকে কিশোরগঞ্জ, ৬৩ জনকে কক্সবাজার, ২৫ জনকে রাজবাড়ী, ১২৮ জনকে কুষ্টিয়া, ৩৪ জনকে সাতক্ষীরা, ৯১ জনকে নারায়ণগঞ্জ, ১৪৫ জনকে বরিশাল, ৬৩ জনকে সুনামগঞ্জ, ৪৪ জনকে নেত্রকোনা, ৫৬ জনকে নাটোর ও ২০ জনকে পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৪,…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬টি লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিন্তু তাকে আসামিদের মতো না করে গাড়িতে ভিআইপি সিটে বসিয়ে ট্রাইব্যুনালে আনতে দেখা যায়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে। জানা গেছে, গতকাল বুধবার রাতে  তাকে  ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে। এর আগে, গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭…

বিস্তারিত পড়ুন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জনসভা অনুষ্ঠিত হয়েছে স্কুলের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন স্কুলমাঠে গণঅধিকার পরিষদের জনসভা হয়। গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর। জানা যায়, গত ২৩ অক্টোবর থেকে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা চলছিল। বুধবার (৩০ অক্টোবর) ছিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা। যেটি দুপুর দেড়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এগিয়ে আনা হয়…

বিস্তারিত পড়ুন

ঢাকার মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় গার্মেন্টসকর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জানা যায়, চাকুরিচ্যুতি ও স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার দিকে হাজারো গার্মেন্টসকর্মী মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার সড়কে অবস্থান নেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে…

বিস্তারিত পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদের একপক্ষীয় নির্বাচনের কিছুদিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির কারাবন্দি নেতাদের নির্বাচনে আনার চেষ্টা সম্পর্কে বলেছিলেন, ‘তাঁদের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাঁরা যদি নির্বাচনে অংশ নেন, জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’ অনেকে মনে করেন, এই প্রচেষ্টায় সফলতার অন্যতম পল্টি খাওয়া নেতাদের হাল-হকিকতউদাহরণ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় ২০২৩ সালের ২৯ নভেম্বর হঠাৎ জামিনে মুক্ত হয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অবস্থায় বাংলাদেশ কল্যাণ…

বিস্তারিত পড়ুন

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ বৃহস্পতিবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। পঞ্জিকা মতে, অমাবস্যা তিথি আজ বিকেল ৩টা ২২ মিনিটে শুরু হয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ৪৬ মিনিটে শেষ হবে। এই সময়ে কালীপূজার পাশাপাশি অনেকেই লক্ষ্মীপূজা করবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাঙালি সংস্কৃতিতে…

বিস্তারিত পড়ুন

‘আমার ভাইকে হত্যার দৃশ্য দুনিয়ার মানুষ দেখেছে। এ হত্যার আলামত, তথ্য-প্রমাণ সব ছিল। কিন্তু নিজেদের লোক হওয়ায় আওয়ামী লীগ বিচার করেনি, এটা স্পষ্ট। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের বাবা হত্যাকাণ্ডের এমন প্রমাণ ছিল না। তবু নিজের ক্ষমতায় বিচার শেষে রায় কার্যকর করেছে; কিন্তু আমরা তো নিরুপায়। আমাদের কোনো ক্ষমতা নেই, বিচার কিভাবে পাব? যাদের ক্ষমতা আছে, তারাই বিচার পায়।’ এক যুগ আগে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে দরজি দোকানি বিশ্বজিৎ দাসকে হত্যা করেন তৎকালীন ক্ষমতাসীন দলের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডের বিচার না পেয়ে বিশ্বজিতের বড় ভাই উত্তম দাস কালের কণ্ঠের কাছে আক্ষেপ করে এসব কথা…

বিস্তারিত পড়ুন

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তাকে বলা হয় লেডি সুপারস্টার। সিনেমায় নায়কের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে আলো ছড়ান পর্দায়। দক্ষিণের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনেত্রী দিয়েছেন ব্লকবাস্টার। শাহরুখ খানের সঙ্গে তার ‘জওয়ান’ বলিউডের সর্বাধিক আয় করা চলচ্চিত্র। সুনিপনভাবে পর্দায় নিজের কাজ ফুটিয়ে তোলা সেই নয়নতারা জীবনী এবার আসছে বড়পর্দায়। জনপ্রিয় এ অভিনেত্রীকে নিয়ে এবার নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরি টেল।’ দুই বছর আগে নয়নতারার বিয়ের দিন এ তথ্যচিত্রের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর অভিনেত্রী সংসার পেতেছেন, মা হয়েছেন। পাশাপাশি দেদার চলছে অভিনয়ের কাজ। তথ্যচিত্রটির কথা প্রায় ভুলতেই বসেছিল ভক্তরা। তবে নতুন খবর হলো, দুই বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে এটি। ১৮…

বিস্তারিত পড়ুন

অনিয়ম-দুর্নীতি করে মৌলভীবাজারে চা বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদের বিরুদ্ধে। নিজ এলাকায় তিনি গড়েছেন লুটপাটের বাহিনীও। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আইনি সহায়তার মাধ্যমে তার দখল করা সম্পদ উদ্ধারের কাজ চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে চা-বাগান প্রতিষ্ঠার নামে বন বিভাগের জমি দখল, বাগানবাড়ি নির্মাণ, হাইল-হাওরে মৎস্য খামার তৈরিসহ নানাভাবে সম্পদের পাহাড় গড়েন তিনি। চার একর জমি নিজের মালিকানায় নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে ‘সাবারী টি প্ল্যান্টেশন’ নামে চা-বাগান গড়ে তোলেন। লাউয়াছড়া…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা। ধারণা করা হয় ইনকা সভ্যতার মানুষ, আমেরিকার অন্যান্য জাতির লোকদের মতই, বেরিং প্রণালী পার হয়ে এশিয়া থেকে, আমেরিকা মহাদেশে পা রেখেছিল। কালক্রমে নানাভাগে বিভক্ত হয়ে, এরা আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে। ইনকা সম্রাজ্যের ইতিহাস১১০০-১২০০ খ্রিষ্টাব্দের দিকে এদের একটি দল দক্ষিণ আমেরিকার অন্দিজ পর্বতমালার পেরুর উচ্চভূমির দিকে চলে আসে এবং এখানকার কুজবেন নামক স্থানে বসতি স্থাপন করে। স্থানের নামানুসারে এদেরকে বলা হয় কেচুয়া জাতি। এরা এই অঞ্চলে জঙ্গল কেটে কৃষিভূমি উদ্ধার করে এবং চাষাবাদ করতে থেকে। এদের অন্যতম ফসল ছিল ভুট্টা এবং আলু। প্রাথমিক অবস্থায় এই জনগোষ্ঠী এই অঞ্চলে একটি রাজত্ব গড়ে তোলে। কুজবেনে বসবাসের সময়…

বিস্তারিত পড়ুন

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানীর দুটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে আজ কামরাঙ্গীরচরে চার ঘণ্টা এবং উত্তরার একাংশে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা কামরাঙ্গীরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নং সেক্টরসহ উত্তর পার্শ্বে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।…

বিস্তারিত পড়ুন

দেশের প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ এবং দখল ও বেহাত হওয়া ঠেকাতে নতুন অধ্যাদেশ করতে যাচ্ছে সরকার। ‘প্রত্নতত্ত্ব সম্পদ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। এ ছাড়া ‘জাতীয় সংসদ সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়টি আবার পর্যালোচনার জন্য তোলা হতে পারে। সূত্র জানায়, প্রত্নতত্ত্ব সম্পদ অধ্যাদেশের খসড়ায় প্রত্নসম্পদকে ‘অমূল্য’ আখ্যা দিয়ে এর ক্ষতিসাধন, ধ্বংস, ভাঙা, বিনষ্ট, পরিবর্তন করলে ১০ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। রাষ্ট্রীয় প্রত্নসম্পদের পাচার…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের এক হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার (সদস্য) গাঢাকা দিয়েছেন। এঁরা প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান-মেম্বার। জনপ্রতিনিধি না থাকায় সেবাপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে ৩৬৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আর এক হাজার ৫৩টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দেশের মোট চার হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে কতটিতে বর্তমানে চেয়ারম্যান-মেম্বার অনুপস্থিত রয়েছেন তার তথ্য চেয়ে গত ৬ অক্টোবর জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ডিসিদের পাঠানো তথ্য অনুযায়ী, সরকার পতনের পর দেশের এক…

বিস্তারিত পড়ুন

দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি বুধবার স্বাক্ষরিত। তবে বৃহস্পতিবার এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে। যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো—কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ–এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী–এর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর–এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল–এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর–এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম.…

বিস্তারিত পড়ুন