Author: admin

মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়। এই অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিল রোপ ফোর আউটডোর এডুকেশন। তাঁদের ফেসবুক পেজে আহসানুজ্জামান তৌকিরের এই তিন পর্বতচূড়া জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। চলনবিলের কোল ঘেঁষা পাবনার চাটমোহর পৌর সদরে বেড়ে ওঠা আহসানুজ্জামান তৌকির পেশায় একজন প্রকৌশলী হলেও তাঁর ধ্যান-জ্ঞান পর্বতারোহণ। তরুণ এই পর্বতারোহী গত তিন বছরে হিমালয়ের পাঁচটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন। বেলা ১১টার পর আমুকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিপ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আমুর পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার দিবাগত রাত ১০টা ৪৫…

বিস্তারিত পড়ুন

জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ আবু সাঈদ বাদশা (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ইসলামপুর থানায় করা মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ। আটক আবু সাঈদ বাদশা ইসলামপুর পৌর শহরের তেঘরিয়া খালের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আবু সাঈদ বাদশাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাদশার…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, তাঁর হোয়াইট হাউস যাত্রা নিশ্চিত। আর হোয়াইট হাউসে ওভাল অফিসেরে চেয়ারে বসার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করতে চান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জয়ের আগে প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসংক্রান্ত বিষয় অন্যতম। তবে তাঁর অগ্রাধিকারভিত্তির তালিকায় থাকা কাজের মধ্যে অন্যতম একটি হলো, বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করা। জ্যাক স্মিথ মার্কিন কৌঁসুলি। ট্রাম্পের বিরুদ্ধে থাকা দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন স্মিথ। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেওয়া এবং সরকারি…

বিস্তারিত পড়ুন

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। জ বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের সুবিদখালী এলাকায় নিজের বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘর থেকে একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বিএনপি নেতাকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ। তিনি বলেন, জাহাঙ্গীর আলম ফরাজীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মির্জাগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীর সুবিদখালী এলাকায় নিজের বসতঘরে মির্জাগঞ্জ…

বিস্তারিত পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। তিনি অভিবাসন, অর্থনীতি এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নজিরবিহীন ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন। কারণ, মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উভয় কক্ষে তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গতকাল বুধবার বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আমি একটি সহজ মন্ত্রের মাধ্যমে শাসন পরিচালন করব। আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো আমি রক্ষা করব।’ তবে তিনি কীভাবে তাঁর উদ্দেশ্য অর্জন করবেন তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। এর আগে, ২০২৩ সালে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ক্ষমতার অপব্যবহার করবেন বা রাজনৈতিক প্রতিপক্ষদের…

বিস্তারিত পড়ুন

আদালতের আদেশ অমান্য করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণকারী ও আদালতে বিচারাধীন মামলার বাদীর চিকিৎসা সনদপত্র প্রদান করার নির্দেশ অমান্য করায় রমেক পরিচালকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (উলিপুর আমলি আদালত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া স্বাক্ষরিত তলব আদেশ গতকাল বুধবার রমেক পরিচালক বরাবর পাঠানো হয়েছে। আদালতের সংশ্লিষ্ট শাখা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে মারামারির ঘটনায় আহত হয়ে উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের সুবির জারারপাড় গ্রামের সফজল হোসেন রংপুর…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বড় অবদান রেখেছেন ধনকুবের ইলন মাস্ক। আর এই সমর্থন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জন্য লাভজনক হবে বলে মনে করছেন রাজনৈতিক ও প্রযুক্তি বিশ্লেষকেরা। গত বুধবার ট্রাম্প তার বিজয়ী বক্তৃতায় ইলন মাস্কের কথা উল্লেখ করেছেন। তার প্রশাসনের অধীনে মাস্ককে যথাযথ সম্মান দেওয়া হবে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এ ছাড়াও মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প। মাস্ককে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আমাদের প্রতিভাবানদের রক্ষা করতে হবে।’ মাস্কের মোট সম্পদ ২৬৪ বিলিয়ন ডলার। তাই কোনো সমস্যা ছাড়াই ১০০ মিলিয়ন ডলার বা তারও বেশি একটি…

বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। প্রত্যক্ষদর্শী বিনেরপোতা মসজিদের ইমাম ইস্রাফিল হোসেন বলেন, আজিজুর রহমান কয়েক বছর ধরে মাধবকাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ সরকারের আমলের নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে। তবে এর ১০টি ধারায় দায়ের হওয়া মামলাগুলোর বিচারপ্রক্রিয়া অব্যাহত রাখবে অন্তর্বর্তী সরকার। সাইবার নিরাপত্তা আইন রহিত হয়নি এমনটা ধরে নিয়ে সংশ্লিষ্ট ধারার মামলাগুলোর বিচার চলবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবারই তাঁর কার্যালয়ে ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপনের কথা। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। এ কারণে আইনটি রহিতকরণ প্রস্তাব উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করতে হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে এই আইনের অধীনে মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে নিয়ে ‘বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা’ এবং…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে রাতে জ্বলে না অনেক বাতি। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারাচ্ছন্ন সড়কে চলতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া অন্ধকার পরিবেশের কারণে বেড়েছে অপরাধ ও দুর্ঘটনার ঝুঁকিও। সরেজমিনে দেখা গেছে, পুরান ঢাকার নীলক্ষেত, পলাশী, শহীদ মিনার, ঢাকা মেডিকেল, আজিমপুরসহ বিভিন্ন স্থানে ১০০টির মতো সড়কবাতি দীর্ঘদিন ধরে নষ্ট। এ ছাড়া কামরাঙ্গীরচর, লালবাগ কেল্লার মোড়সহ আশপাশের সড়কেও বেশ কিছু বাতি অকেজো। সরেজমিনে দেখা গেছে, শান্তিনগর থেকে মৌচাক–মগবাজার ফ্লাইওভারের উভয় পাশে থাকা প্রায় ৯০টি সড়কবাতির মধ্যে ৮২টিই অনেক দিন ধরে জ্বলছে না। মগবাজার ফ্লাইওভারের চিত্রও ভিন্ন নয়। এই এলাকাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…

বিস্তারিত পড়ুন

আদালতের নির্দেশ ছাড়া বাংলাদেশ ব্যাংক স্বপ্রণোদিত হয়ে কোনো প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র হুসনে আরা শিখা। এদিকে এখন পর্যন্ত তিনটি টাস্কফোর্স ব্যাংক খাতে সংস্কার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানান তিনি। বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ব্যাংক ঋণ আদায়ে এস আলমসহ ৯টি শিল্প গ্রুপে রিসিভার বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যাদের মূল কাজ হবে ব্যাংক ঋণের বিপরীতে জামানত এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি খুঁজে বের করা এবং সেই সম্পত্তি বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধ করা। তিনি…

বিস্তারিত পড়ুন

১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের বেঞ্চে এই শুনানি শুরু হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘পেপারবুক পড়া শুরু হইছে। আমরা দুটি মামলার আপিল একসঙ্গে শুনানি করতে চাই। একই ঘটনার জন্য দুবার বিচার করে আসামিদের প্রতি অবিচার করা হয়েছে। দুটি মামলার চার্জ একসঙ্গে হতে পারত। অস্ত্র মামলার পেপারবুক এখনো তৈরি হয়নি। এটা সময় সাপেক্ষ ব্যাপার।’ ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় ২০১৪ সালের ৩০…

বিস্তারিত পড়ুন

চার বছর আগে জো বাইডেনের কাছে পরাজয় এবং মামলার চক্রে পড়ে পৌঁছে গিয়েছিলেন খাদের কিনারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, আততায়ীর বুলেট এড়িয়ে, বেশির ভাগ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। জনগণের আস্থা ও প্রত্যাশার হাতিতে চেপে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে পা রাখতে চলেছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালে ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। শুধু তা-ই নয়, এই জয়ের মধ্য দিয়ে ফৌজদারি মামলায়…

বিস্তারিত পড়ুন

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ স্পষ্ট না করলে রাজপথে নামবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সভা সূত্রে জানা যায়, নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান হচ্ছে তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে, যাতে করে সরকার একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। দলটি মনে করে, সরকারের রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। এতে তাদের কোনো আপত্তি নেই। কারণ, বিএনপিও প্রয়োজনীয় সংস্কার চায়। এজন্য দলটি সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সহমতও পোষণ করেছে। তবে নির্বাচন কবে হবে সে বিষয়ে একটি সুনির্দিষ্ট সময় ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছে বিএনপি। বিএনপির সর্বোচ্চ…

বিস্তারিত পড়ুন

ফের আলোচনায় দক্ষিণী তারকা সামান্থা রুথপ্রভু। সম্প্রতি তিনি নিজের শেষ কিছু ছবির কাজ নিয়ে মুখ খোলেন। অভিনেত্রীর মতে তিনি হয়তো সেই ছবিগুলোতে ‘নিজের সেরাটা দিতে’ পারেননি। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন করেন অভিনেত্রী। সেখানেই ‘অতীতের কিছু ভুল’ সম্পর্কে মুখ খোলেন। আসন্ন কাজ ‘সিটাডেল: হানি বানি’ সম্পর্কে বলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে ‘স্তরযুক্ত, জটিল ও চ্যালেঞ্জিং’ চরিত্র। এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন, ‘সিটাডেলের জন্য কতটা পরিশ্রম করেছেন এবং আপনার চরিত্রটা কেমন হবে?’ উত্তরে সামান্থা বলেন, ‘আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম যে প্রতিটা চরিত্রের ক্ষেত্রে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলব, প্রত্যেকটা যেন তার আগের চ্যালেঞ্জের থেকে বেশি কঠিন হয়। আমি…

বিস্তারিত পড়ুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ৭৮৪ আইকিউ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ। এ সময় ১৫৮ স্কোর নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। কয়েক দিন ধরেই ভয়াবহ দূষিত বাতাস বিরাজ করছে লহোরে। গত সপ্তাহে বেশ কয়েক দিন আইকিউ সূচকে হাজারের বেশি স্কোর উঠেছে শহরটিতে। এরই মধ্যে সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। সেখানে বাতাসের স্কোর ৪৩৩। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস…

বিস্তারিত পড়ুন

শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর করহার কমানোর প্রভাবে শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে। বুধবার (৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। ফলে কমেছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে বাজারটিতে বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে শেয়ারবাজারে অব্যাহত দরপতন দেখা দিলে গত সোমবার দুপুরে মূলধনী মুনাফার ওপর করহার কমিয়ে প্রজ্ঞাপন…

বিস্তারিত পড়ুন

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয় বছরে বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে প্রায় দেড় হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এর মধ্যে শুধু ২০২৩ সালে ২৬৯ কোটি টাকার অনিয়ম পেয়েছে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন শিক্ষা অডিট অধিদপ্তর। আবার আওয়ামী শাসনামলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) যেসব কর্মকর্তা নিম্নমানের পাঠ্যপুস্তক ছাপার কাজে সহায়তা করেছেন, তাঁদের নিয়েই গঠন করা হয়েছে দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সূত্র মতে, ২০২৪ সালে ৩৪ কোটি পাঠ্যপুস্তক ছাপতে ব্যয় ধরা হয়েছিল ৯৪৫ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৭৭৩ টাকা। এর মধ্যে ২৬৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৬৪৯ কোটি টাকা লুটপাট করা হয়েছে। বইয়ের মান, আকার কমিয়ে এবং…

বিস্তারিত পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  বুধবার (৬ নভেম্বর) রাতে তার নিজের ফেসবুক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। তারেক রহমান বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। তিনি আরো বলেন, এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে প্রদর্শন করে। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী। উল্লেখ্য, চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে…

বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনসাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আরিজুল গাজী কয়েক বছর যাবত তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে আসাদুল ও…

বিস্তারিত পড়ুন

ঠিকানা নিউজের টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এতে তিনি লিখেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সাথে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেঈমানি।’ বুধবার (৬ নভেম্বর) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে প্রশ্ন করে স্ট্যাটাসটি দেন। তার ওই স্ট্যাটাসে অনেকই অনেক মন্তব্য করেছেন। এরইমধ্যে স্ট্যাটাসটিতে ১৯ হাজার রিঅ্যাক্ট ও ২ হাজার তিনশো মন্তব্য পড়েছে। এবং দুইশো একান্নটি শেয়ার হয়েছে।  সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তারে দেখিয়েছে পুলিশ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করবে। রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার রাতে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ‘ইশতিয়াক মাহমুদ নামে একজন ভুক্তভোগী শমী কায়সারের…

বিস্তারিত পড়ুন

মার্কিন নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ–সব জায়গাতেই এগিয়ে আছে রিপাবলিকানরা। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে পেনসিলভানিয়াসহ তিনটিতে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  বিবিসির তথ্যমতে, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ২৬৬টি ভোট পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট, এবং কমলা ২১৯টি ভোট পেয়েছেন। আর মাত্র ৪টি ভোট পেলেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিংহাসনে আসীন হবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার চার বছর পর এটি তার অত্যাশ্চর্য রাজনৈতিক প্রত্যাবর্তন বলে মনে করছেন তিনি।…

বিস্তারিত পড়ুন

হাসিনা সরকারের পতনের পর দেশ পুনর্গঠনের অংশ হিসেবে অনেককেই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আশিক চৌধুরী পেয়েছেন  বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব। এই দায়িত্ব পেয়ে তিনি কিভাবে সামাল দিচ্ছেন, কিভাবে দেশ বদলে দেয়ার চেষ্টা করছেন সে গল্প জানিয়েছেন নিজের ফেসবুক।  আশিক চোউধুরী বলেন, সরকারি চাকরির আজকে এক মাস হলো। সেপ্টেম্বর এর মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, “আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে। আসবা নাকি?” আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো ৫৯ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়েছুঁড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের…

বিস্তারিত পড়ুন

আগামী বছরের বেসরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সাধারণ হজ এজেন্সি মালিকেরা। সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা নির্ধারণ করেছে তারা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে প্যাকেজ দুটি ঘোষণা করে। এজেন্সি মালিকেরা জানান, সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে সেখানে খাবারের টাকা বাদ দিয়ে খরচ কম দেখানো হয়েছে। অন্যান্য সুযোগ-সুবিধা কমিয়ে খরচ কমানো হয়েছে। অথচ আগামী বছর হজের খরচ মোট ১৩ হাজার টাকা বাড়বে। হজ এজেন্সির মালিকেরা জানান, সাধারণ প্যাকেজে সৌদি আরবে খরচ তিন লাখ ৩৮ হাজার ১৩ টাকা ১৩ পয়সা।…

বিস্তারিত পড়ুন

ঢাকার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্যান্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মোহাম্মদপুরকে মডেল হিসেবে ব্যবহার করবে সরকার।’ ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি করার জায়গা রয়ে গেছে।’ তিনি বলেন, ‘মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে গেছে। অন্যান্য এলাকায়ও…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের লিখিত পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ শাখার পরিচালক মোহাম্মদ ইকরাম উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষা কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এদিন সকাল সাড়ে ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত পড়ুন

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তবে কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে তা জানানো হয়নি। সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টা ভবনটি…

বিস্তারিত পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মণিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ। আজ বুধবার এ খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে গত ২৫ আগস্ট সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জামা দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যে…

বিস্তারিত পড়ুন

প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। এম সাখাওয়াত হোসেন বলেন, মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এ ছাড়া বন্দরটির সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের সড়ক যোগাযোগের পাশাপাশি রেল ও নৌ-যোগাযোগ রয়েছে। এ জন্য মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়ানো হবে। এতে মোংলা বন্দর ব্যবহারকারী যেমন বাড়বে,…

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে আইনি কাঠামোর মধ্যে আনা হচ্ছে। এ লক্ষ্যে ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে আদালতে বৈধতার প্রশ্ন তুলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে বর্তমান সরকারের মেয়াদ। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ পরিস্থিতিতে ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় বর্তমানে সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং…

বিস্তারিত পড়ুন

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। প্লেনটি ছিল বোয়িং ৭৭৭-৩০০ মডেলের। মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে বোর্ডিং প্লেনটির ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে এই ঘটনা ঘটেছে। মধ্যরাত পৌনে ৩টায় ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল প্লেনটির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। সেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। জানা গেছে, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড…

বিস্তারিত পড়ুন

১০ বছরে প্রকল্পে খরচ করা হয়েছে প্রায় ৯৪ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ আছে আড়াই বছর। এ অবস্থায় ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রকল্প (নানড)’ সমাপ্তি ঘোষণার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রকল্পটি বাস্তবায়নকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর চায় প্রকল্পের বাকি কাজ শেষ করতে। দুই দপ্তরের এমন অবস্থানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হলে খরচ হওয়া পুরো টাকাই গচ্চা যাবে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি শিশুদের মূলধারায় আনতে ২০১৪ সালের জুলাইয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। পূর্ণাঙ্গ অটিজম একাডেমি স্থাপন না হলে অটিজম ও স্নায়ু বিকাশজনিত…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার যে দূষণমুক্ত পরিবেশ গড়তে নিয়মিত কাজ করে যাচ্ছে, তা নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না। বিশেষ করে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধ করতে যে তৎপরতা দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আজকের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন বিক্রি বন্ধে অভিযানের খবর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী ৩ নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এ ধরনের খবর নিশ্চয়ই মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সাহায্য করে। তবে এসব ইতিবাচক খবরের মধ্যেও একটা ‘কিন্তু’ থেকে যায়। সোমবার আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, কক্সবাজারের চকরিয়া…

বিস্তারিত পড়ুন

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। গ্লোবাল সুপার লিগ নিজেদের ফেসবুক পেজে গত রাতে তানজিম সাকিবের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে। ৫ দেশের ৫ দল নিয়ে এবারই প্রথমবারের মতো শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ। গায়ানার সঙ্গে এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ২৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন ফরম্যাটে। মানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। ফলে তানজিমকে…

বিস্তারিত পড়ুন

বয়স ছাপিয়ে এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্‌যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তাঁর। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজের কাছে। সে আর কেউ নয়, টাইগার শ্রফের কাছে। সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যে শাহরুখ দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ দূরছাই করেছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও। ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে…

বিস্তারিত পড়ুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামে স্বামীর বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ লিপি আক্তার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী এবং উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লিপি আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে যান। তাঁর ঘরে আসতে দেরি দেখে তাঁর সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়ে বাইরে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ছেলে-মেয়ের ডাক-চিৎকার শুনে…

বিস্তারিত পড়ুন

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে কাশিমপুর থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন মো. রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। তাঁদের বাড়ি যথাক্রমে সাতক্ষীরা ও ভোলা জেলায়। কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকায় ওই ফ্ল্যাটে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানার প্যাকেজিং বিভাগে কাজ করতেন এ দুই যুবক। স্থানীয়রা জানান, নিহতরা মঙ্গলবার তাঁদের কারখানায় অনুপস্থিত ছিলেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ প্রথমে তাঁদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু…

বিস্তারিত পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে উচ্চগতির টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল ২০২২ সালে। দুই বছর মেয়াদি এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে সাত মাস আগে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন মেয়াদ ও ব্যয় দুটোই বাড়িয়ে দ্বিগুণ করার আবদার করছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পটির নাম ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তাবিষয়ক ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে। পরিকল্পনা কমিশনের তথ্যমতে, বাংলাদেশ ও রুশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন এই…

বিস্তারিত পড়ুন

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে একটি মা নীলগাই বাচ্চা জন্ম দিয়েছে। গত ৫ আগস্ট থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা সাফারি পার্ক থেকে গতকাল মঙ্গলবার রাতে এ সুখবর আসে। জন্ম নেওয়া বাচ্চাটির বয়স ২৫ দিন। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গতকাল রাত পৌনে ৯টার দিকে কালের কণ্ঠকে জানিয়েছেন, গত ১০ অক্টোবর বাচ্চা জন্ম দিয়েছে একটি মা নীলগাই। জন্ম নেওয়া বাচ্চাসহ মা নীলগাইটি পুরোপুরি সুস্থ রয়েছে। তবে এটি মদ্দা নাকি মাদি তা গতকাল পর্যন্ত তাঁরা নিশ্চিত হতে পারেননি। তিনি আরো জানান, জন্মের পর বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ফলে এত দিন তথ্যটি গণমাধ্যমকে জানানো হয়নি। সাফারি পার্কের কর্মকর্তারা জানান, জন্ম নেওয়া…

বিস্তারিত পড়ুন

সমস্যার শেষ নেই ব্যবসায়ীদের। তারপরও কিছু গণমাধ্যম বিভিন্ন ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য পরিবেশন করে চলেছে। অংশীজনরা বলছেন- অপতথ্য ও মনগড়া বক্তব্যে গুজব ছড়ানো সংবাদের ফলে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। দেশের শীর্ষ ব্যবসায়ী-শিল্পপতি, বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হওয়া মিডিয়া ট্রায়ালে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে নিচ্ছেন।  শুধু ব্যাংক নয়, মিডিয়া ট্রায়ালের ফলে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতেও অস্থিরতা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ১০টি ব্যাংক দুর্বল হওয়ার নেপথ্যে মিডিয়া ট্রায়াল এক ধরনের ভূমিকা রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সর্বশেষ গত সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউর সূত্রের বরাত দিয়ে একটি…

বিস্তারিত পড়ুন

ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রচার বা প্রকাশ করা উচিত না- যেটা মানুষকে বিভ্রান্ত করবে, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মানুষের কাছে ভুল বার্তা যায়। এ ধরনের তথ্য প্রচার প্রকাশ করা গণমাধ্যমের যে মৌলিক ও নৈতিক অবস্থান, তার সঙ্গে সাংঘর্ষিক। গতকাল মঙ্গলবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, যারা নিজেদেরকে গণমাধ্যম বলে দাবি করে, তাদের কাজ হচ্ছে সত্য তথ্য প্রকাশ করা। তারা যদি সেখান থেকে বিচ্যুত হয়, তাহলে গণমাধ্যমের যে মৌলিক মানদণ্ড আছে- সেটা হারাবে। গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রচার বা প্রকাশ করা উচিত…

বিস্তারিত পড়ুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়ই গড়ে উঠেছে ২০টি অবৈধ ইটভাটা। ফসলি জমি নষ্ট করে এসব ইটভাটা তৈরি করা হয়েছে। ইটভাটায় পোড়ানো কাঠের কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অনুমোদনহীন এসব ইটভাটা বন্ধে গত বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। শুধু নোয়াখালীর সুবর্ণচর নয়, একইভাবে দেশের প্রায় প্রতিটি উপজেলায় গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের হাউসপুর গ্রামে স্কুলের সীমানাপ্রাচীর লাগোয়া দুটি ইটভাটা তৈরি করা হয়েছে। আবার কুড়িগ্রামের চিলমারীতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি অবৈধ ইটভাটা। এর মধ্যে একটি থানাহাট ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া। আইন অনুযায়ী, কৃষিজমিতে ইট…

বিস্তারিত পড়ুন

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে লটারির মাধ্যমে। আর আবেদনও করতে হবে অনলাইনে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সরকারি ও বেসরকারি মাধ্যমিকের ভর্তি নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্র জানায়, অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১২ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। আবেদন শেষে ১২ ডিসেম্বর লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি রাজ্যে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে। এদিকে ভোটগ্রহণ শেষে অধিকাংশ রাজ্যে চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে ১৪টি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস জিতেছেন চারটি অঙ্গরাজ্যে। ১৬২ ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৩৪টি ভোট। প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ যেসব রাজ্যে রিপাবলিকানরা বরাবরই জয় পায় এমন বড় কয়েকটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ফলে ইলেকটোরাল ভোটে এগিয়ে গেছেন ট্রাম্প। অন্যদিকে যেসব রাজ্যে বরাবরই জয় পায় রিপাবলিকানরা এমন বড় রাজ্যগুলোর ফলাফল এখনো আসেনি। এদিকে ভোট শেষ হওয়ার কিছু আগে…

বিস্তারিত পড়ুন

শপথ গ্রহণের পর ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি ৭০ লাখ মানুষের চট্টগ্রাম শহরের নগর পিতা নয়, সেবক হতে চাই। শহরে সকল ধর্মের, জাতির, বর্ণের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা চাই।’ গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনে করে চট্টগ্রাম আসার পর নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত এসব কথা বলেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি। নগরবাসীর উদ্দেশে মেয়র আরো বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আসুন সবাই মিলে এই শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলি। আমাকে একটু সময় দিন, আমি যে…

বিস্তারিত পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ১৭৮ ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৯১টি ভোট। এদিকে লিঙ্গভিত্তিক সমর্থন নিয়েও অনেক আলোচনা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নারীরা ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ৫৪ শতাংশ সমর্থন দিচ্ছেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নারীদের ভোট পাচ্ছেন ৪৪ শতাংশ। এ থেকে দেখা যাচ্ছে যে নারী ভোটের দিক থেকে হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। এ থেকে দেখা যাচ্ছে, নারী ভোটের দিক থেকে হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। তবে এর আগে ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টকে ৫৭ শতাংশ নারী ভোট দিয়েছিলেন। জাতীয় এক্সিট পোলের তথ্য…

বিস্তারিত পড়ুন

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অর্থ ও সম্পদ করাই ছিল দুরন্ত নেশা। ১৫ বছরে তিনি ও তাঁর সহযোগীরা হয়েছেন বিত্তশালী। ১৯৯১ থেকে ২০২৩ সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। জমি দখল : সদর উপজেলা পরিষদের সামনে জলাশয় ভরাট করে নতুন ভবন বানিয়েছেন শম্ভু। এলাকায় এটি সংসদ সদস্যের রংমহল হিসেবে পরিচিত। অভিযোগ আছে, জলাশয় ভরাট, রাস্তা নির্মাণ, ড্রেনেজ নির্মাণ ও ল্যাম্পপোস্ট স্থাপন করে দিয়েছে পৌরসভা। তাঁর ভবনের পাশে পুকুরের সৌন্দর্য বাড়াতে জেলা পরিষদ থেকে এক কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ নেন। নিজস্ব ঠিকাদার দিয়ে করানো ওই…

বিস্তারিত পড়ুন

গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের দলীয় কাঠামো অনেকটাই তছনছ। রাজনৈতিক কর্মসূচি প্রায় শূন্যের কোঠায়। দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হওয়ায় নেতৃত্বশূন্যতাও প্রকট। কঠিন চাপে থাকা এই দলের সমমনা ১৪ দলীয় জোটও অনেকটা নিষ্ক্রিয়। জোটের হেভিওয়েট নেতাদের অনেকে কারাবন্দি। কেউ কেউ আত্মগোপনে। এমন পরিস্থিতে রাজনীতিতে নিজেদের অবস্থান ফিরিয়ে আনতে পুরনো মহাজোটের রূপরেখায় ভেতরে ভেতরে মহাঐক্যের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দলটির আহ্বানে জোটের সবাই যে সাড়া দিচ্ছে এমন নয়; কোনো কোনো দল একসঙ্গে থাকতে চায়। কোনোটি নিমরাজি। আবার কেউ আছে, যারা এখনই সায় দিচ্ছে না। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শরিকদের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,…

বিস্তারিত পড়ুন

দেনার ভারে জর্জরিত জ্বালানি খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখন দায়মুক্ত। ডলারসহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সংস্থাটি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপুল অঙ্কের বকেয়া শোধ করেছে। কমবেশি প্রায় ৫০ কোটি ডলার সব সময়ই বকেয়া থাকত রাষ্ট্রীয় এই সংস্থাটির। এর মধ্যে ২৫ কোটি ডলার বকেয়াকে স্বাভাবিক ধরে নিয়েই লেনদেন করত বিপিসি। তবে এবার ওই দায়ও তারা শোধ করেছে। অর্থনীতির এমন অস্থিরতার মধ্যে বিপিসিকে দায়মুক্ত রাখার ঘটনাকে অনেকটা নজিরবিহীন হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়ার কারণে বেশ চাপেই পড়ে সংস্থাটি। তবে ত্বরিত এই ব্যবস্থাপনার মাধ্যমে বিপিসিকে দায়মুক্ত করার ফলে সামনে জ্বালানি নিরাপত্তা আরো…

বিস্তারিত পড়ুন

সরকার ঘোষিত হজ প্যাকেজ নিয়ে এখন মুখোমুখি মন্ত্রণালয় ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। আগামী বছর হজে যেতে সরকারিভাবে দুটি ও বেসরকারি একটি প্যাকেজ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। সরকার ঘোষিত সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের তিন কিলোমিটারের মধ্যে বাড়ি) চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর অপর প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করে সরকার। অন্যদিকে বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের এসব প্যাকেজ প্রত্যাখ্যান করে হাব বলছে, এতে হাজিদের খরচ কমবে না; বরং বাড়বে। উল্টো ভোগান্তিতে পড়বেন তাঁরা। তাই সংগঠনের পক্ষ…

বিস্তারিত পড়ুন

খাদ্যের সম্ভাব্য ঘাটতি পূরণের জন্য বেশি করে চাল আমদানির পরিকল্পনা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ ছাড়া গতবারের তুলনায় এবার এক থেকে দুই টাকা বেশি দরে অভ্যন্তরীণ বাজার থেকে ধান-চাল সংগ্রহের প্রস্তাব করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বাড়তি চাল আমদানি ও ধান-চালের মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনের জন্য আজ বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে চাল আমদানি ও দাম বাড়ানোর প্রস্তাবটি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আমন ফসল থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এফপিএমসি। এ ছাড়া বর্তমান খাদ্য পরিস্থিতি ও নিরাপত্তা মজুদ পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টিরও বেশি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ। আগামী এক ঘণ্টার মধ্যে আভাস পাওয়া যাবে কোন রাজ্যে কে জিততে চলেছেন। তবে এমন কিছু অঙ্গরাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন। সব মিলিয়ে ৯১টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠেছে। অন্যদিকে ট্রাম্পের খাতায় উঠেছে ২০৭টি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরো তিনটি অঙ্গরাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হলো নেভাদা। এই অঙ্গরাজ্যে মূলত মেইলে ভোট দেওয়া হয় এবং সেখানকার ভোট গণনা শনিবার পর্যন্ত চলবে।…

বিস্তারিত পড়ুন

আজ ৫ নভেম্বর ২০২৪ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা ‘বৃদ্ধির সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমটি ক্যান্টনমেন্ট থানার বিভিন্ন ওয়ার্ডে ইউনিটে শ্রমজীবী পেশাজীবী, ছাত্র-ছাত্রী, জনগণকে সচেতন মূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। এতে সভাপতি তো করেন থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন থানা বিএনপির ১ নাম্বার যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ বাবুল, যুগ্ন আহ্বায়ক মিয়াজ উদ্দিন, জিন্নাত আলী, হানিফ গাজী, মাহবুবুর রহমান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সেক্রেটারি…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে দেশের পরিস্থিতি ঘোলাটে। সামনে আরও ঘোলাটে হতে পারে। আমরা বিশ্বাস করতে চাই, এই সরকার অবশ্যই জাতিকে একটা আশার আলো দেখাবে। তবে আপনারা এমন কিছু করবেন না, যাতে জাতি আপনাদের ওপর থেকে বিশ্বাস হারায়।’ আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে পরিষ্কার চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর কী কী সংস্কার করতে চায় এবং সেটা করতে কত দিন লাগবে? কোনো ছলচাতুরী ছাড়াই তা স্পষ্ট করে অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন।’ মির্জা আব্বাস বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে…

বিস্তারিত পড়ুন

দেশে নভেম্বর মাসে ভোক্তা পর্যায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১ টাকা কমেছে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। আগে গত অক্টোবরে দাম ছিল ১ হাজার ৪৫৬ টাকা। আজ মঙ্গলবার বিকেল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এই দাম ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এর আগে গত মাসে ১২ কেজির এলপি গ্যাসে বেড়েছিল ৩৫ টাকা। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ আজ বিকেল ৬টা থেকে এলপিজির নতুন দাম কার্যকর হবে বলে জানান। তবে নতুন দাম ঘোষণার আগেই বাজারে এলপিজির দাম ১২…

বিস্তারিত পড়ুন

মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপ্যানশন জয়েন্টসমূহ মেরামতের জন্য যানবাহনে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনে ১১ ঘণ্টা করে এই ফ্লাইওভার আংশিকভাবে বন্ধ থাকছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেরামতের কাজের প্রথম ধাপে ৫-১১ নভেম্বর ১১ ঘণ্টা (রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত) যানবাহনগুলোকে জাহাঙ্গীর গেট থেকে কাকলীমুখী অভিমুখে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে। দ্বিতীয় ধাপে, ১২-১৮ নভেম্বর একই সময়ে কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে চলাচলরত যানবাহনসমূহও ফ্লাইওভারের নিচ দিয়ে চলবে

বিস্তারিত পড়ুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬৫৭টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত ১ হাজার ৬৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তিনি আরও জানান, অভিযানকালে…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের আজ তিন মাস পূর্ণ হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছাড়ার পর শুরু হয় গণতন্ত্রের পথে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের যাত্রার প্রত্যাশা নিয়ে নতুন এক অধ্যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ঘিরে এমন একটা বলদর্পী সরকারের পতনই ঘটে যাবে, সেটা সত্যি বলতে কেউ বিশ্বাস করেনি। আন্দোলনে নেতৃত্বদানকারীরাও নন। তারা পদত্যাগের ‘এক দফা দাবি’ ঘোষণা করেছিলেন সরকার পতনের মাত্র দুই দিন আগে, ৩ আগস্ট। এর পরদিন আরও বেশি রক্তক্ষয়ী ঘটনা ঘটে দেশজুড়ে। পরদিনই ঘোষিত হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। পরিস্থিতি চলে যায় সরকার টিকে থাকার…

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। আজকের ব্রিফিংয়ের ছবি ‘সাধারণ আলেম সমাজ’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘তারা হাতে হাত রাখলে, আমরা…

বিস্তারিত পড়ুন

নতুন পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান। ইতিহাস অংশে বিশেষ গুরুত্ব পাচ্ছেন- বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র মওলানা আবদুল হামিদ খান ভাসানী, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক। এছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানী এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার (পরবর্তীতে রাষ্ট্রপতি) মেজর জেনারেল জিয়াউর রহমান। পাশাপাশি জাতীয় চার নেতাকেও গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। পাঠ্যবইয়ের ইতিহাস অংশে অতিকথন বাদ যাচ্ছে। আর যেসব বিষয়ে আগে ফোকাস কম ছিল সেসব বিষয় ফোকাস করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যে…

বিস্তারিত পড়ুন

মার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে ফেলনা নয়, তা আরও একবার মনে করিয়ে দেবে আপনাকে। আব্রাহাম লিংকন আব্রাহাম লিংকন ছিলেন একটি বারের মালিক। রীতিমতো লাইসেন্স করা বারটেন্ডার ছিলেন তিনি। ‘শিকাগোয়েস্টে’র দেওয়া তথ্য বলছে, ভবিষ্যৎ প্রেসিডেন্ট ইলিনয়ের নিউ সালেমে একটি ব্যবসা শুরু করেন। ব্যারি অ্যান্ড লিংকন নামের দোকানটির মালিক ছিলেন আব্রাহাম লিংকন এবং তাঁর পুরোনো বন্ধু উইলিয়াম এফ ব্যারি।…

বিস্তারিত পড়ুন

বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট তৈরি করল জাপানের গবেষকেরা। গত মঙ্গলবার স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এটি চাঁদ ও মঙ্গলে অভিযানের জন্য কাঠ ব্যবহারের একটি প্রাথমিক পরীক্ষা হিসেবে পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটটির নাম ‘লিগনোস্যাট’। স্যাটেলাইটটি যৌথভাবে তৈরি করে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহ নির্মাতা কোম্পানি সুমিতোমো ফরেস্ট্রি। এটি প্রথমে স্পেসএক্স মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে এবং পরে এটি পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) ওপরে কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। লিগনোস্যাট একটি লাতিন শব্দ। যার অর্থ ‘কাঠ’। স্যাটেলাইটটি হাতের তালুর সমান। এটি মহাকাশে মানুষের বসবাসের জন্য কাঠকে একটি পুনঃ ব্যবহারযোগ্য উপকরণ হিসেবে ব্যবহারের সম্ভাবনা পরীক্ষা করবে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ে মানব…

বিস্তারিত পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম ও আগামীকালের কর্মসূচি ঘোষণা করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনের সংগঠক এ কে এম রাকিব বলেন, ‘আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন করব, প্রয়োজনে যদি অনশন করতে হয় তাও করব। আগে আমাদের বাঁচতে দেন, তারপর পড়াশোনা করব। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে আমরা দল-মতনির্বিশেষে একসঙ্গে থাকব।’ আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব…

বিস্তারিত পড়ুন

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিব শফিউল আজমের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘দেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট বিবেচনায় সরকারি কর্মচারীদের অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে। সম্প্রতি মাঠপর্যায়ের কিছু অফিসের কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অনভিপ্রেত। বিদ্যমান পরিস্থিতিতে আপনার মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংযুক্ত দপ্তর ও মাঠ পর্যায়ের অফিসসমূহের জন্য নিম্নোক্ত বিষয়ে অথবা আপনার বিবেচনায় আরও কিছু বিষয় সংযোজিত করে একটি নির্দেশনা জারি করা…

বিস্তারিত পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটি এলাকাতেই ৩৬টি ইটভাটা। কী করে তারা ছাড়পত্র পেল? কী করে তারা এত দিন পরিচালিত হলো? সেটা পরিবেশ অধিদপ্তরকে জবাব দিতে হবে। আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ২০২৪-২০৩০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিবেশ রক্ষায় কোনো দ্রুত সমাধান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু কাজ আমরা শুরু করতে পারি। আপনারা জানেন, নতুন করে কোনো ইটভাটার অনুমতি দিচ্ছি না। জিকজ্যাক ইটভাটাগুলোর জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, তারা কমপ্লায়েন্স করছে কি না, সেটা দেখভাল…

বিস্তারিত পড়ুন

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। এ ছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা…

বিস্তারিত পড়ুন

দেশের ৭টি বন্য প্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি সংরক্ষিত বনাঞ্চল। তবে কাগজে-কলমে শুধুই সংরক্ষিত, বাস্তবায়ন নেই। নেই সীমানাপ্রাচীর। বনের পাশে যাঁদের জমি রয়েছে, তাঁদের অনেকেই বনের জমি দখল করে রেখেছেন। অনেকে আবার বনের জমি দখল করে গড়েছেন বাগান। বন বিভাগ এসব জায়গা উদ্ধারে অভিযান চালায়। তবে সীমানার চিহ্ন না থাকায় বাধাগ্রস্ত হয় উদ্ধারকাজ। লাউয়াছড়া জাতীয় উদ্যানের আয়তন ১ হাজার ২৫০ হেক্টর। তবে বাস্তবে কতটুকু আছে, জানেন সেখানকার বন বিভাগের কর্মকর্তারা। ১৯৯৬ সালে এই বনকে ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করা হলেও এখনো ভূমি জরিপ হয়নি। ফলে কতখানি জায়গা দখল হয়েছে এবং কতটুকুতে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশিকে আটক করেছে গ্রামবাসী। গতকাল সোমবার মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের গ্রাম বোলডেংরে গ্রামে ওই ৭ জনকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর গ্রামবাসীরা ওই সাতজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল ফোন ও বাংলাদেশি সিম জব্দ করা হয়। দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার মহেন্দ্রগঞ্জ থানায় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। খাসি ভাষার সংবাদ সংস্থা এসপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই ৭ জনকে আটক…

বিস্তারিত পড়ুন

চাঁদপুরে পদ্মা-মেঘনা-বিল ডাকাতিয়ায় গত ১৫ বছরে অনেক পানি গড়ালেও জেলার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন একজনই। তিনি ডা. দীপু মনি। টানা চারবারের সংসদ সদস্য, তিন দফায় মন্ত্রিত্ব ও ক্ষমতার শীর্ষ ব্যক্তির সুনজরের সুবাদে চাঁদপুরকে করে নিয়েছিলেন নিজের সাম্রাজ্য। যার দেখভাল করতেন তাঁর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু। যিনি নিজেও খাসজমিতে গড়ে তোলেন ‘টিপু নগর’। চাঁদপুরের রাজনীতি, নিয়োগ-বদলি, দরপত্র, মনোনয়ন-বাণিজ্য, অবৈধভাবে নদীর বালু উত্তোলন, প্রকল্প গ্রহণ, জমি অধিগ্রহণসহ সর্বত্র বিস্তৃত ছিল দীপু মনির নিয়ন্ত্রণ। ডা. টিপুর নেতৃত্বে একটি চক্রের সদস্যরা এই নিয়ন্ত্রণে সহযোগিতা করতেন। এই চক্রের একজন বালুখেকো সেলিম খান গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গণপিটুনিতে নিহত…

বিস্তারিত পড়ুন

সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি কারিনা কাপুরের টক শোতে গিয়েছিলেন কিরণ রাও। সেখানেই আলাপচারিতার একপর্যায়ে সন্তানের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ‘আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই…

বিস্তারিত পড়ুন

‘ছোট ভাই দুই মাস আগে মালয়েশিয়া থেকে ১ লাখ টাকা পাঠিয়েছেন। ব্যাংক আমাকে ১৩ দিনে ৭০ হাজার টাকা দিয়েছে। একদিন ১০ হাজার টাকা দিয়েছে। বাকি দিনগুলোতে ৫ হাজার টাকা করে দিয়েছে। বাকি টাকা এখনো পাইনি।’ কথাগুলো বলছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) যশোরের মনিরামপুর শাখা থেকে সেবা নেওয়া আল আমিন। ব্যাংকের কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার হয়ে আজকের পত্রিকাকে এসব কথা বলেন তিনি। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, শুধু যশোরের আল আমি নন, তারল্যসংকটের কারণে এসআইবিএলের অনেক শাখাতেই কাঙ্ক্ষিত পরিমাণ টাকা না পেয়ে ঘুরে যাচ্ছেন গ্রাহকেরা। গত রোববার ও গতকাল সোমবার যশোর ছাড়াও চার বিভাগীয় শহর রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল এবং ঢাকার…

বিস্তারিত পড়ুন

সাড়ে ১৫ বছর আগে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন। এর আগে সোমবার বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে এবং অবশ্যই হতে হবে। দ্রুতই তদন্ত টিম করা হবে। যেহেতু অন্যান্য অনেকগুলো হচ্ছে, এটাও হয়ে যাবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের…

বিস্তারিত পড়ুন

আচরণবিধি ভঙ্গ করায় যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৬০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একের পর এক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর পুলিশের ওপর সাধারণ জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান কলেজ অব পুলিশিংয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্রিটিশ পুলিশের ৪৩টি ইউনিটের ৫৯৩ জন পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন অথবা পুনরায় কাজ যোগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছেন। কলেজ অব পুলিশিং প্রকাশিত এই পরিসংখ্যান অনুসারে, গত বছরের তুলনায় চলতি বছর বরখাস্ত হওয়া পুলিশের সংখ্যা ৫০…

বিস্তারিত পড়ুন

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনে এখন পর্যন্ত এক হাজার ৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে এক হাজার ৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে। ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তিনি বলেন, গুম হওয়া ২০০ শ’র বেশি মানুষকে এখনো খোঁজ করা সম্ভব হয়নি। এছাড়া…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি পুলিশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন শীর্ষ সহকারীকে গ্রেপ্তার করেছে। তিনি বিদেশি গণমাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বিরোধী দলের নেতারা বলছেন, এই গোয়েন্দা তথ্য ছিল ‘বানোয়াট’ এবং গাজার যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নস্যাৎ করতে এ ধরনের তথ্য ব্যবহৃত হয়েছে। অভিযোগ রয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে বিদেশি গণমাধ্যমে এমন একটি তথ্য প্রচারের চেষ্টা করা হয়েছে যে, হামাস গোপনে জিম্মিদের মিসরের সীমান্ত দিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এটিকেই তারা ‘গোপন গোয়েন্দা’ তথ্য বলে চালিয়ে দিচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যখন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে নেতানিয়াহুর ওপর চাপ…

বিস্তারিত পড়ুন

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পূর্ণ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। গত তিন মাসে হত্যা, গুম ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকায় মামলা হয়েছে প্রায় ৩৪৫টি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা ২৩৭টি। এছাড়া গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হকসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা…

বিস্তারিত পড়ুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আলেম-ওলামা জড়ো হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পূর্বনির্ধারিত এই ইসলামি মহাসম্মেলন শুরু হয়েছে। দুপুর ১টার দিকে সম্মেলন শেষ হওয়ার কথা। ‘তাবলিগ কওমি মাদ্রাসা ও দীন রক্ষার্থে’ এই সম্মেলনের আয়োজন করেছে উলামা মাশায়েখ বাংলাদেশ। মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন। তাবলিগ জামাতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে এই মহাসম্মেলন করছেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা। সম্মেলনে ওলামায়ে কেরাম বলছেন, দেশে ইজতেমা একবার হবে, দুবার নয়। ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না। এর আগে এক বিবৃতিতে দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ‘আপামর তাওহিদি জনতাকে’ মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো…

বিস্তারিত পড়ুন

গুম কমিশনে ১ হাজার ৬০০ অভিযোগ পড়েছে। এর মধ্যে ৪০০ টির মতো গুমের অভিযোগ যাচাই বাছাই করেছে কমিশন। এর মধ্যে র‍্যাবের বিরুদ্ধে ১৭২ টি, ৩৭টি সিটিসি, ডিবি ৫৫ টি, ডিজিএফআই ২৬ টি, পুলিশ ২৫টি এবং অন্যান্য ভাবে গুমের ঘটনা ৬৮ টি। এসব ঘটনা তদন্তে গিয়ে এসব বাহিনীর ৮টি গোপন বন্দিশালা পেয়েছে কমিশন। যেখানে বছরের পর বছর গুম হওয়া ব্যক্তিদের রেখে নির্যাতন করা হতো। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে গুম কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। কমিশন জানিয়েছে, এসব গুমের সঙ্গে জড়িত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্যকে ডাকা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। পর্যায়ক্রমে…

বিস্তারিত পড়ুন

সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গানে পরিচিতি পেলেও তার আরও একটি পেশা রয়েছে। তিনি একজন চিকিৎসক। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি পোস্ট দেন এ শিল্পী। যেখানে লেখেন, এখন তথাকথিত হিট, ভাইরাল হয় আর টাকা কামায় কারা? যারা মাদকাসক্ত হয়ে ভিডিও বানায় তারা, যাদের কোনো স্কিল নাই তারা, শিক্ষা-দীক্ষা-একাডেমিক যোগ্যতা নেই তারা। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বা পড়াশোনা করে কোনো লাভ নেই এই যুগে, এরা এখন ফকির। ড্রাইভারের বেতনও ডাক্তারের চেয়ে বেশি। আবার শুনি মেডিকেল অ্যাসিস্টেন্টও এখন ডাক্তার পদবি চায়। এত সোজা এমবিবিএস-এর সমান যোগ্যতা অর্জন? নিজের জীবন বিসর্জন দিয়ে ডাক্তার হয় মানুষ। এত সস্তা!’ ঐশীর এমন পোস্টে নেটিজেনদের…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য সরকারি অফিসের মতো রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও (ডিএই) চেয়ার দখলের প্রতিযোগিতা চলছে। গত তিন মাসে আওয়ামীপন্থী কর্মকর্তাদের সরিয়ে বিএনপি ও জামায়াতপন্থীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। তবে বিগত সরকারের সুবিধাভোগী অধিকাংশ প্রকল্প পরিচালক (পিডি) এখনো রয়ে গেছেন বহাল তবিয়তে। এই অবস্থায় তাঁদের সরিয়ে বড় প্রকল্পগুলোর পিডি হতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপিপন্থী একদল কর্মকর্তা। অনেক দিন ধরে তৎপরতা চালিয়েও প্রকল্পের বর্তমান পিডি ও ডিপিডিদের সরাতে ব্যর্থ হয়ে এখন তাঁরা আওয়ামীপন্থী কর্মকর্তাদের তালিকা করে খামারবাড়ির সামনে ঝুলিয়ে দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে খামারবাড়িতে সরেজমিনে দেখা যায়, ডিএইর প্রবেশমুখেই দুটি বিশাল ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতনের পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামায়াতে ইসলামী। এই মুহূর্তে সারাদেশে দলটি ঘরোয়া কার্যক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলটি ইতোমধ্যে দেড়শ’র বেশি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। বিভিন্ন সভা-সমাবেশে এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে দুই ধরনের প্রস্তুতি রেখে এগোচ্ছে জামায়াত। সেটি হচ্ছে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া এবং নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া। এই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। তাদের লক্ষ্য- ধর্মভিত্তিক এসব রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে বেশি আসনে জয়ী হয়ে আসা। বিষয়টি অবশ্য নেতিবাচকভাবে দেখছে…

বিস্তারিত পড়ুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক ছিলেন আব্দুল বারেক সরকার। ২০১৫ সালে অবসরে গিয়েও ৫ আগস্টের আগপর্যন্ত সাবরেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণ করতেন তিনি। পটপরিবর্তনের পর ভুক্তভোগীরা বলছেন, তাঁর নামে প্রতি দলিলে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হতো। কিন্তু কেউ কিছু বলতে পারত না। কেননা বারেক সরকার সম্পর্কে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের চাচা। অনিয়ম-দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শতকোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, নকলনবিশ থেকে পদোন্নতি পেয়ে তারাকান্দা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক হয়েছিলেন আব্দুল বারেক সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, বারেক সরকারের বাবা এবং ময়মনসিংহ-২…

বিস্তারিত পড়ুন

গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুরে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এই ইউপি সদস্যের নাম নাসিমা আক্তার। তিনি ২০২২ সাল থেকে সন্তান না নিয়েও মাতৃত্বকালীন সরকারি ভাতা হাতিয়ে নিচ্ছেন। জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) একত্র করে মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। অসহায় হতদরিদ্র মায়েদের জন্য এই ভাতা চালু করে সরকার।  কিন্তু নিজের আর্থসামাজিক অবস্থার সকল তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ড সংরক্ষিত…

বিস্তারিত পড়ুন

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধে ব্যবস্থা না নিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের আদানি পাওয়ার। এর পরই বাংলাদেশ সরকার আদানি পাওয়ারকে ৮০ কোটি মার্কিন ডলারের বেশি বকেয়া পরিশোধের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতীয় আদানি গ্রুপের বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি আদানি পাওয়ার পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণই করা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য। কয়লা আমদানি নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকার অজুহাতে কোম্পানিটি বকেয়া পাওয়ার জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা…

বিস্তারিত পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় আজ মঙ্গলবার। ঐতিহ্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট যে বছর অনুষ্ঠিত হবে সে বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়। তার ধারাবাহিকতায় এবারও ভোটগ্রহণ হচ্ছে আজ মঙ্গলবার। সাধারণত, ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়ে যায়। যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে, সে ক্ষেত্রে এবার হয়তো ফলাফল ঘোষণায় সামান্য দেরি হতে পারে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, অতীতে অনেক প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা পর সেদিন রাতেই অথবা পরদিন সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার, অনেকগুলো অঙ্গরাজ্যে দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস…

বিস্তারিত পড়ুন

অবশেষে খুলছে খাগড়াছড়ি ও সাজেকের দুয়ার। খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এতে স্বস্তি ফিরেছে পর্যটক ও পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির জেলা প্রশাসক মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটকরা পাহাড়ি এ জেলার সব পর্যটন স্থানের পাশাপাশি যেতে পারবেন সাজেকও। এতে করে দীর্ঘ একমাস পর এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ নানান সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন পর্যটন ব্যবসায়ীরা। এখানকার গাড়ি চালকরা জানান, এটাই তাদের জীবিকা। শুধু তাই নয়, প্রতিদিন নতুন নতুন মানুষকে পাহাড়ি সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো তাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় তারা বেশ আনন্দে…

বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) টিউশন ফি ছাড়াও ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করেছে সরকার। মোট চার ক্যাটাগরিতে এসব ফি নির্ধারণ করা হয়েছে।  ক্যাটাগরিগুলো হচ্ছে- মাধ্যমিক (এমপিওভুক্ত প্রতিষ্ঠান), মাধ্যমিক (নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান), কলেজ (এমপিওভুক্ত প্রতিষ্ঠান) ও কলেজ (নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান)। এ ছাড়া টিউশন ফি নির্ধারণের জন্য মহানগর ও জেলা সদরে আলাদা কমিটি করতে হবে। রোববার (৩ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২৪ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়। নীতিমালায় অভ্যন্তরীণ পরীক্ষা, মুদ্রণ, টিফিন, ম্যাগাজিন, ক্রীড়া, সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন ক্লাব গঠন, লাইব্রেরি, কল্যাণ/দারিদ্র্য তহবিল, আইসিটি, বাগান ও বাগান পরিচর্যা,…

বিস্তারিত পড়ুন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের পতন নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর রিজার্ভের পরিমাণ বাড়ছে। গত এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ৬ কোটি ৬০ লাখ ডলার। আগের সপ্তাহেও রিজার্ভ তার পূর্ববর্তী তিন সপ্তাহের চেয়ে সাড়ে চার কোটি ডলার বাড়ার তথ্য দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। সরকার পতনের আগের মাস জুলাইয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬ বিলিয়ন ডলার। এখন এই গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়নে, আগের সপ্তাহে যা ছিল ২৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এ ছাড়া (বিপিএম-৬) মানদণ্ড অনুযায়ী,…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার ঘিরে। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য বরাদ্দ করা ৩০ শতাংশ কোটাসহ ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। জুলাইতে শুরু হওয়া সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগস্টের ৫ তারিখে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   অথচ অভ্যুত্থানের তিন মাস না পেরোতেই মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বহাল রেখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ভর্তি প্রক্রিয়া জুলাই বিপ্লবের চেতনাবিরোধী বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাবির ২০২৪-২৫ সেশনে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য মোট ৫ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে। সময়ের স্বল্পতার জন্য এই…

বিস্তারিত পড়ুন

মার্কিন ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে একাধিক মিথ্যা বা বিভ্রান্তিকর দাবি করেছেন তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে। তাঁর এসব দাবি চলতি বছর এখন পর্যন্ত ২০০ কোটি বারের বেশি দেখেছেন ব্যবহারকারীরা। ডিজিটাল প্ল্যাটফর্মে বিদ্বেষ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট এ তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের গবেষণা বলছে, এক্স প্ল্যাটফর্মটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোর ক্ষেত্রে ভুয়া বা মিথ্যা তথ্য ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রাজ্যগুলো আজ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে…

বিস্তারিত পড়ুন

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব। নির্বাচনে ভোটারেরা কোন পদ্ধতিতে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে ‘পছন্দ’ নির্ধারণ করেন, তা এক নজরে দেখে নেওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প ও কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি প্রদেশের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে। আমেরিকার ৫০টি প্রদেশের কোনো একটিতে জয়ী হলে সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ক’টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। যেমন, টেক্সাসে ৪০ জন ইলেক্টর রয়েছেন। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, যিনি…

বিস্তারিত পড়ুন

বৈদেশিক মুদ্রানীতি সহজ হওয়ায় এবং উৎপাদনকারীদের ইনভেন্টরি বড় করার প্রতিযোগিতার সুবাদে ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্মার্টফোন উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ২৭.৫৮ শতাংশ বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, এই সময়ে দেশে ৬৫ লাখ ইউনিটেরও বেশি স্মার্টফোন উৎপাদন হয়েছে। ২০২৩ সালের একই সময়ে স্মার্টফোন উৎপাদন হয়েছিল ৫১ লাখ ইউনিট। সেপ্টেম্বরে স্থানীয়ভাবে ৯.১২ লাখ স্মার্টফোন উৎপাদিত হয়, যা ফেব্রুয়ারির ৯.২৫ লাখ ইউনিটের পর বছরের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন। জুনে মাসিক উৎপাদন ৫.৬২ লাখে নেমে এলেও পরে তা ধীরে ধীরে বেড়েছে। বর্তমানে এক ডজনেরও বেশি ব্র্যান্ড তাদের পণ্য স্থানীয়ভাবে উৎপাদন বা সংযোজন করে। বর্তমানে দেশের বার্ষিক স্মার্টফোন…

বিস্তারিত পড়ুন