Author: admin

ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ আমলের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের খবর বের হচ্ছে একে একে। শুধু মন্ত্রী আর এমপিই নন, ক্ষমতার কাছাকাছি থাকা আমলা, পুলিশ, সাংবাদিক, প্রকৌশলী, ছাত্রনেতা, ব্যবসায়ীসহ কমবেশি সব শ্রেণি-পেশার মানুষই দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন। এই রকম বিভিন্ন শ্রেণি-পেশার ২২ জন প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকি এবং মুদ্রাপাচারের তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সন্দেহে থাকা প্রভাবশালী ২২ জনের নামের তালিকা কালের কণ্ঠের এই প্রতিবেদকের হাতে এসেছে। তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, শামীম ওসমান, নাজমুল হাসান পাপনসহ আরো অনেকেই রয়েছেন। এসব ব্যক্তির অবৈধ আয় ও কর ফাঁকি…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধে মাদক কারবারিদের ছোঁড়া গুলিতে আয়েশা আক্তার (২৬) নামের এর নারী নিহত হয়েছেন। এরপরই অভিযানে নামে যৌথ বাহিনী।  অভিযানের প্রেক্ষিতে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী আল-ইসলাম (৪৫) ও হত্যার সঙ্গে জড়িত অন্যতম সন্দেহভাজন নাসিরকে (৩৪) দুটি রামদা এবং একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর রাতে আসামিদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে যৌথবাহিনী। উল্লেখ্য, রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে এক নারী নিহত হন। নিহত ওই নারীর নাম…

বিস্তারিত পড়ুন

দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে এগুলো হলো— শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর। এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ,…

বিস্তারিত পড়ুন

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। বর্তমানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রসঙ্গত, ছাত্রজনতার আন্দোলনের মুখে এ বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর কিছুদিন পর প্রকাশ্যে আসে পুলিশের বর্বরতার একটি ভিডিও। এতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে স্তূপ করে রাখা হয়েছে মরদেহ।সেখানে আরও একজনের মরদে তোলেন দুই ব্যক্তি। এ সময় তাদের…

বিস্তারিত পড়ুন

পাকিস্তান সফরের সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর কয়েকজন মুখোশধারী ব্যক্তি ক্যাসেল ইডেন এলাকায় তাঁর বাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সে সময় স্টোকসের স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি বাড়িতেই ছিলেন। তাঁরা কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি, তবে এই ঘটনার মানসিক প্রভাব তাঁদের ওপর পড়েছে।ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরি হয়েছে। ঘটনার সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলেন। চুরির বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন স্টোকস। চুরি যাওয়া জিনিসপত্রের ছবি পোস্ট করে, অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিখেছেন, ‘এই অপরাধের সবচেয়ে খারাপ দিক হলো,…

বিস্তারিত পড়ুন

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। তাই নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরীর সদস্যপদ বাতিল হয়ে গেছে। এছাড়া তিন পরিচালক খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন সিরাজ আগেই পদত্যাগ করেছিলেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। এছাড়া অপর এক পরিচালক আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করেছে…

বিস্তারিত পড়ুন

গত জুনে চীনা তাইপের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ হিসেবে চীনা তাইপে শক্তিশালী, দুটি ম্যাচের একটিতেও পেরে ওঠেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হার ৪–০ গোলে, পরেরটিতে ১–০ ব্যবধানে। অধিনায়ক সাবিনা খাতুন তখন বলেছিলেন, সাফের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান। কিন্তু জুলাইয়ে ভুটানের বিপক্ষে থিম্পুতে দুটি আন্তর্জাতিক ম্যাচ ছাড়া আর কোনো প্রস্তুতিমূলক ম্যাচই খেলা হয়নি বাংলাদেশ দলের।ব্যাপারটি নিয়ে আক্ষেপ ছিল। দেশ ছাড়ার আগে সাবিনা বারবার উচ্চারণ করেছিলেন সেটা। সে কারণেই হয়তো জোর গলায় শিরোপা ধরে রাখার কথা বলতে পারছিলেন না। দিনের পর দিন বাফুফে ভবনের চারতলায় ক্যাম্পে থেকে অনুশীলন করে দিন যায় মেয়েদের।…

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য নিখোঁজের ৩৬ ঘণ্টা পর একজন এবং ৫১ ঘণ্টা অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে পাবনা নাজিরগঞ্জ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশের পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হামলার স্থান থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে এ এস আই মুকুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় জেলেরা। খবর দিলে নৌ পুলিশ তার লাশটি উদ্ধার করে। পরে লাশটি নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমারখালীতে এনে পরিবারের…

বিস্তারিত পড়ুন

জ্যান্ডার মুন্ডি যখন কর্মস্থলে অন্যান্য সব দিনের মতই একটি ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি খবরটি শোনেন: প্রযুক্তি জগতের ধনাঢ্য ব্যক্তি ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফোলসম শহরের কাছাকাছি একটি স্কুলে বক্তব্য রাখছেন। মুন্ডি তখন নিজেকেই প্রশ্ন করছিলেন, কবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটিকে এই শহরেই পাওয়া যায়? ফোলসম বেশ শান্ত একটি অঞ্চল, যার জনসংখ্যা মাত্র নয় হাজার। এখানকার বাসিন্দারা সাধারণত রাজনীতি সম্পর্কে খুব একটা খোলাখুলি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ২১ বছর বয়সী মুন্ডি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রতিনিধি হিসেবে কাজ করেন। নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন না বলেই স্বীকার করেন তিনি। কিন্তু ইলন মাস্কের কথা শুনতে ভিড়…

বিস্তারিত পড়ুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন। ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চলবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমারা।  মঙ্গলবার পারমাণবিক বাহিনীর আরেকটি মহড়া পরিচালনা করছে রাশিয়া। খবর রয়টার্সের। মঙ্গলবার পুতিন জানিয়েছেন, শীর্ষ কর্মকর্তারা এসব অস্ত্রের ব্যবহার তাদের কতটা আয়ত্বে আছে তা নতুন করে খতিয়ে দেখার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, রাশিয়া কোনো অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে মস্কো চায় তাদের পারমাণবিক বাহিনী অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকুক। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পুতিন বরাবরই নিজ দেশের পারমাণবিক শক্তি জাহির করে আসছেন। পশ্চিমাদেরকে ইউক্রেনকে সমর্থন দেওয়া…

বিস্তারিত পড়ুন

পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করলে ১০ বছরের কর সুবিধা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। কর প্রশাসন জানিয়েছে, আগামী বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন শুরু হলে বিনিয়োগকারীদের আয়ের ওপর কর ছাড় দেওয়া হবে। এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রথম পাঁচ বছর বিনিয়োগকারীদের কর সম্পূর্ণ মওকুফ করা হবে। পরপর তিন বছর বিনিয়োগকারীদের আয়ের অর্ধেকের ওপর কর দিতে হবে। পরবর্তী দুই বছরে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে আয়ের ওপর কর ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরশীলতা…

বিস্তারিত পড়ুন

নানান জল্পনা-কল্পনা শেষে এবারের ব্যালন ডি’অর উঠেছে রদ্রি হার্নান্দেজের হাতে। ১৯৬০ সালের পর প্রথম ও সব মিলিয়ে স্পেনের তৃতীয় ফুটবলার হিসেবে এই স্বীকৃতি জিতেছেন রদ্রি। প্যারিসের থিয়েটার দো সাতেলেতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেয়া হয় রদ্রির হাতে। একই সাথে ঘোষণা করা হয় অন্যান্য বিভাগের সেরাদের নামও। সেরা হওয়ার দৌড়ে রদ্রি পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। দু’জনেই দুর্দান্ত ছিলেন গত মৌসুম জুড়ে ক্লাব জার্সিতে। জেতেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। বিপরীতে ইংলিশ ক্লাব ম্যান সিটির জার্সিতে রদ্রি স্বাদ নেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার। জাতীয় দল…

বিস্তারিত পড়ুন

বর্ণবাদের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই ব্যালন ডি’অর হাত ফসকে গেছে বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ব্যালন ডি’অর তুলে দেওয়া হয়। ব্যালন ডি’অর মিস হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ভিনিসিয়ুস জুনিয়র বলেছিলেন, ‘আমি এটা আরও ১০ বার করব। তারা এখনো প্রস্তুত নয়।’ এই মন্তব্য দিয়ে কী বুঝিয়েছেন ভিনিসিয়ুস, তা জানতে এই ফুটবলারের টিমের সঙ্গে যোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেছেন, ভিনিসিয়ুস বর্ণবাদের বিরুদ্ধে তার প্রকাশ্য লড়াইয়ের কথা বুঝিয়েছেন। তারা মনে করছেন, এই কারণেই ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর দেওয়া হয়নি। স্পেনে বেশ কয়েকবার বর্ণবাদী…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনলে চলমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়ার কথাও জানান তিনি। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. ইউনূস। আজ বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেছেন, অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে চাইবে না সরকার। এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ড. ইউনূস বলেন, ‘নিশ্চিতভাবেই স্বল্প…

বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ও লাঞ্ছিত করার ঘটনায় গুলশান থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।  মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গতকাল সোমবার গুলশানে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সোহেল। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান। সে সময় তিনি সেনাকর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দেন। পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে পা…

বিস্তারিত পড়ুন

অধিভুক্ত ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সায়েন্সল্যাব অবরোধ করেছেন ৭ কলেজ শিক্ষার্থীরা।  বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা। যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল। এতে করে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। এর আগে একই দাবিতে ৩ দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা দাবি…

বিস্তারিত পড়ুন

আবার বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগান প্রেমের সম্পর্ক বাগদানে গড়িয়েছে। কয়েক দিন আগেই প্রাক-বিবাহ অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শোভিতা। চলছে নাগা-শোভিতার বিয়ের প্রস্তুতি। এর মধ্যে আবারো আলোচনায় উঠে এলেন নাগার সাবেক স্ত্রী সামান্থা। নাগা ও শোভিতার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় তুললেন সামান্থার ভক্ত–অনুরাগীরা। ট্রলিংয়ের শিকার হচ্ছেন নতুন এ জুটি। ক্ষোভ জানিয়েছেন তারা। নাগা চৈতন্যের ইনস্টাগ্রাম পেজে সামান্থার সঙ্গে একটিমাত্র ছবি ছিল। ২০১৮ সালের একটি ছবি, যা ফর্মুলা ওয়ান রেসট্র্যাকে তোলা হয়েছিল। শোভিতার সঙ্গে বাগদানের পর সামান্থার সঙ্গে সব ছবিই মুছে ফেলেছিলেন নাগা চৈতন্য। কিন্তু ওই ছবিই রয়ে যায়। এ নিয়ে…

বিস্তারিত পড়ুন

বিশ্ব শাসন করা গ্লোবাল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। এতে বাংলাদেশের কোনো কনটেন্ট ওঠা মানে বিশেষ কিছু।  অ্যামাজন প্রাইমে উঠেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘কাজল’। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প। নির্মাতা রাজ মনে করেন, দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে। ‘কাজল’ নাটকটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। গীতিকবি জনি হক বলেন, নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত বাসিন্দাদের সহায়তার জন্য জাতিসংঘের সংস্থা ইউএন এজেন্সি রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজিসের (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে। বিলে বলা হয়েছে, ইসরাইলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না। এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার ইসরাইলি পার্লামেন্টের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ইসরাইলের এই সিদ্ধান্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে কার্যক্রম পরিচালনা করতে বাধা দিবে। এটিকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করেছে সৗেদি আরব। ইসরাইলি আইনপ্রণেতারা জাতিসংঘের ত্রাণ সংস্থার…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ মন্ত্রীসহ আটজনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মো শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক দুটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত রয়েছে। আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, এদিন তাদের কারাগার থেকে আদালত হাজির…

বিস্তারিত পড়ুন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার  স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্যাসিফিক অঞ্চলের কোনো প্রতিনিধির এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। সফরকালে বাংলাদেশের অধিকারে থাকা সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকসহ একাধিক ডকুমেন্ট সই হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন। সেই আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ, টেকসই ও…

বিস্তারিত পড়ুন

দেশের ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে তাদের নামে ব্যাংকের লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ অন্যান্য কোনো আর্থিক উপকরণ রয়েছে কি না বা টাকাপয়সার লেনদেন হয়েছে কি না, এসব তথ্য জানতে চেয়েছে বিএফআইইউ। যেসব সাংবাদিকের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএনের জ ই…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননের সিডন শহরে একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ হামলা করা হয়।   হাসপাতাল ও চিকিৎসক বরাতে আল-জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এর মধ্যে ১৩২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে। আর দক্ষিণ লেবাননে সিডন শহরের কাছে সারাফান্দ এবং হারেত সাইদায় এলাকায় ৭৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে অনেক মহিলা ও শিশু রয়েছে। এদিকে ইসরায়েলের মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে কমপক্ষে ৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৪৩ হাজার ৬১ জন নিহত হয়েছেন।…

বিস্তারিত পড়ুন

আগামী বছর হজযাত্রীর ব্যয় ৫০ হাজার থেকে এক লাখ টাকা কমানো হচ্ছে। গতবারের চেয়ে ব্যয় কমিয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আজ ঘোষণা করা হজ প্যাকেজ। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ হবে। একটি হচ্ছে পবিত্র কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য, আরেকটি কাবা শরিফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য। দুটি প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমবে। সংশ্লিষ্টরা জানান, মক্কার হারাম শরিফ থেকে দেড় কিলোমিটার…

বিস্তারিত পড়ুন

নাজমুল হোসেন কি সত্যিই ছেড়ে দিচ্ছেন সব সংস্করণের অধিনায়কত্ব? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টই কি অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ? সেটি হলে কে বা কারা হবেন নতুন অধিনায়ক? রাজনৈতিক কারণে দেশের মাঠের ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া সাকিব আল হাসান কি থাকবেন আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে? বর্তমান পরিস্থিতিতে তাঁর ব্যাপারে বিসিবির অবস্থানই–বা কী হবে? প্রধান কোচ ফিল সিমন্সের কোচিং প্যানেলে কি যোগ হচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন? আবারও কি সহকারী কোচ হয়ে ফিরছেন জাতীয় দলের এই সাবেক সহকারী কোচ? এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বিকেলে হবে…

বিস্তারিত পড়ুন

সাংবাদিকসহ সাধারণ মানুষকে ‘বিপদে’ ফেলার হাতিয়ার হিসেবে পরিচিত বিদ্যমান ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গণমাধ্যমকর্মীসহ দেশ-বিদেশের নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে বিতর্কিত এই আইন বাতিলের প্রস্তাব শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট সরকারের করা সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন না করে পুরো আইনটি বাতিল করার। প্রয়োজনে নতুন করে আইনটি প্রণয়ন করা হবে। বিদ্যমান আইনটি বাতিল করতে এসংক্রান্ত…

বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ট্রাইবুনালে হাজির করা হবে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বিস্তারিত পড়ুন

কিছু প্রভাবশালী গ্রাহক আদালত থেকে স্থগিতাদেশ বা স্টে অর্ডার নিয়ে ব্যাংকের ৭৬ হাজার কোটি টাকা আটকে রেখেছেন। ব্যাংকাররা বলছেন, এসব ঋণের বেশির ভাগই খেলাপিযোগ্য। কিন্তু আদালতের স্টে অর্ডার নেওয়ার কারণে দীর্ঘদিন থেকে ঝুলে আছে ঋণগুলো, যা ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। এই মুহূর্তে মোট ঝুঁকিপূর্ণ ঋণের সঙ্গে স্টে অর্ডারের অর্থ যোগ করলে দেশের এক-তৃতীয়াংশেরও বেশি ঋণ মন্দ হয়ে পড়বে, যা একটি গণতান্ত্রিক দেশের অর্থনীতির সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের বিচারব্যবস্থা ধীর গতিসম্পন্ন হওয়ায় এর সুযোগ নেন অনেক ব্যবসায়ী। কোর্ট থেকে স্টে অর্ডার নিলে ঋণ পরিশোধ না করেও বহুদিন নিশ্চিন্ত থাকা যায়। স্বল্প বিনিয়োগে অধিক…

বিস্তারিত পড়ুন

নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ছয় নেতাকে চিঠি দিয়েছে বিএনপি। তাঁরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তাঁদের নিজ নিজ সংসদীয় আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গত ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়। আলাদা আলাদা চিঠিতে সংশ্লিষ্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়ে বলা হয়েছে,…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। ০-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর পেনাল্টি পেল। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে পর্তুগিজ তারকার ব্যর্থতায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে আল নাসরের। শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতে আল-তাউয়ুন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনালদোদের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের। সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের…

বিস্তারিত পড়ুন

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ড. ইউনূসকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ হবে যথাযথ ভোটার তালিকা প্রণয়ন করা। এর জন্য ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। নির্বাচন আয়োজন সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে ২০২৫ সালের শেষ নাগাদ ভোটার তালিকা তৈরি হতে পারে। তথ্য সংগ্রহের জন্য কমপক্ষে এক মাস, নিবন্ধন করতে সাত থেকে আট মাস, খসড়া তালিকার জন্য ১৫ দিন এবং ভোটারদের মতামত ও আপত্তি নিষ্পত্তির জন্য আরও ১৫ দিন সময়…

বিস্তারিত পড়ুন

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক যুদ্ধের যে উদ্বেগ দেখা ‍দিয়েছিল সেটি কিছুটা হ্রাস পেয়েছে। এতে স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের বাজারে। এতে এক দিনেই বিশ্ববাজারে উভয় তেলের দাম ৬ শতাংশ কমেছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬.১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬৭.৩৮ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫.৮০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৫৭ ডলার।ট্রেডিং ইকোনমিকস জানায়, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র ও পরমাণু অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এসেছে।

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বরাদ্দ দেওয়া বাজেটেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। বাজেট বাড়ানোর চর্চা আর হবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে কোনো বাজেট বরাদ্দ দেওয়া হবে না। মঙ্গলবার সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা প্রশস্তের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার…

বিস্তারিত পড়ুন

ভুটানে অনুষ্ঠানরত এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের খেলা বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভারতের ইমামি ইস্ট বেঙ্গল ক্লাবের ম্যাচ আজ বিকাল ৫টায়। গ্রুপ পর্বে দুই দলই এরই মধ্যে একটি করে ম্যাচ শেষ করেছে। ভুটানের পারো ক্লাবের বিপক্ষে ইস্ট বেঙ্গল ক্লাব ২-২ গোলে ড্র করেছে। আর লেবাননের নেজমেহ ক্লাবের বিপক্ষে আত্মঘাতী (১-০) গোলে হেরেছে বসুন্ধরা কিংস।  কিংস এমন এক পরিস্থিতিতে রয়েছে আজ শুধু ইস্ট বেঙ্গলকে হারালেই হবে না, পরের ম্যাচেও জিততে হবে। তখন ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা রানার্স আপ হয়ে পরবর্তী পর্বে যাওয়া যা অপেক্ষায় থাকতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাবের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন কিছু দিন আগেও বসুন্ধরা কিংসের কোচ ছিলেন।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে তাবিথ আউয়াল সভাপতি নির্বাচিত হওয়ার পর পুরো কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাবিথকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। দুই সংস্থায় দুজন সভাপতি, তারা দুজনই সাবেক খেলোয়াড়।  তাবিথের নির্বাচিত হওয়ার খবরে ফারুক জানিয়েছেন, ‘এটি তার কাছে স্মরণীয় মুহূর্ত। ফারুক বিশ্বাস করেন তাবিথের নিবেদন ও ভিশন ফুটবল খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব বিশ্বাস করে। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’  বিসিবির সভাপতির এই কথা মুগ্ধ করেছে বাফুফের সভাপতি তাবিথকে। তিনিও বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন। তাবিথ প্রশ্ন…

বিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এটা এখন আমার বলার স্টেজ না। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বলেছেন, গত তিনটি নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) নিয়েই বিতর্ক রয়েছে। ২০১৪ সালে একতরফা নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ দল অংশ নেয়নি। ২০২৪ সালেও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচনের নামে প্রহসন করে আওয়ামী লীগ। এ নির্বাচনের ছয় মাসের মাথায় ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর দলটির রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের একটি প্রতিনিধি দল সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সাথে তাঁর দামপাড়াস্থ কার্যালয় সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে সাবেক কাউন্সিলর নেতৃবৃন্দ নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, ফুটপাতের উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবধরণের স্থাপনায় গাড়ী পার্কিংয়ের স্থান নির্ধারণ করা। এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যে সকল স্থাপনায় উম্মুক্ত পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ পূর্বক পার্কিংয়ের জন্য নির্ধরন করা। নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট, লালদীঘি, মুরাদপুর, ফৈল্যাতলি বাজারে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা। ২০১৪ সালের পর্বে…

বিস্তারিত পড়ুন

স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনির জন্য ৫ শতাংশ কোটা বাতিল করা হয়েছে।  ফলে আগামী বছর থেকে এ কোটায় কেউ আবেদন ও ভর্তি হতে পারবে না। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে কোটা পাবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা ভর্তি নীতিমালায় এ‌ সংশোধনী আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহদোর ভাই-বোন ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না…

বিস্তারিত পড়ুন

সম্প্রতি ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল। যে হামলায় ইরানের চার সেনা সদস্য নিহত হয়েছে। যার জবাবে এবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। যেখানে আন্তর্জাতিক আইন মেনেই হামলা চালানো হবে বলে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে। চলমান উত্তেজনার মধ্যে সোমবার ইরানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনার বিষয় ছিল ইরানের বিরুদ্ধে ইসরাইয়েলের বিমান হামলা। যেখানে আইন মেনে ইসরাইলে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুবিধাজনক সময়ে এই আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার জন্মগত অধিকার রয়েছে ইরানের। জাতিসংঘের সনদের ৫১ নং অনুচ্ছেদে এ অধিকারের বিষয়টি স্পষ্ট করে…

বিস্তারিত পড়ুন

গাজীপুরের শ্রীপুরে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তারের গ্রামের বাড়ীতে দুর্র্ধষ চুরির সংঘটিত হয়েছে। সঙ্ঘবদ্ধ চোর ওই বাড়ীর চারটি কক্ষের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নেয়।  গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৯টা থেকে ১০ টার মধ্যে শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি ওই কর্মকর্তার বাড়ীতে চুরির ঘটনা ঘটে। উপসচিবের ছোট ভাই ইব্রাহিম খলিল জানান, স্থানীয় ২নং সিএন্ডবি বাজারে তার লাইব্রেরী রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় সে বাড়ীর গেট তালা দিয়ে দোকানে চলে যায়। বাড়ীতে কেউ ছিল না। রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ীতে এস দেখতে পায় গেট খোলা। তখন ভয়ে তিনি ভিতরে না ঢুকে আশপাশের লোকজনকে সাথে নিয়ে…

বিস্তারিত পড়ুন

যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আজ মঙ্গলবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ শহীদ পরিবারকে সহায়তা প্রদান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শায়খ আহমাদুল্লাহ বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে সান্ত্বনার বিষয় হচ্ছে, পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ…

বিস্তারিত পড়ুন

আয়ুর্বেদশাস্ত্রে ঘিকে বলা হয় সুপার ফুড। গরম পানির সঙ্গে মিশিয়ে বা খালি খাওয়া যেতে পারে। অনেক তারকা তো কালো কফির সঙ্গেও মিলিয়ে খান। হজমশক্তি বাড়ায় ঘি খেলে হজমের এনজাইমের নিঃসরণকে উদ্দীপিত করে। পাশাপাশি ঘি পাকস্থলীর অ্যাসিডের উৎপাদনকে বাড়িয়ে দেয়। খাদ্যকে ভাঙতে ও পুষ্টি শোষণে সহায়তা করে ঘি। বাড়ায় হজমশক্তি। শক্তি জোগায় ঘি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড (এমসিএফএ) সমৃদ্ধ, শক্তির জন্য শরীরে দ্রুত বিপাক হয়। ঘি দিয়ে দিন শুরু করলে শরীরে প্রচুর শক্তি উৎপাদন হয়, যা আপনাকে আরও সতর্ক ও মনোযোগী করে তোলে। ঘিয়ে আছে ওজন নিয়ন্ত্রক সিএলএ ঘিয়ে আছে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড (সিএলএ)। গবেষণায় দেখা গেছে, সিএলএ স্থূলতার বিরুদ্ধে লড়াই…

বিস্তারিত পড়ুন

ছাত্রজনতার আন্দোলনে জুলাই-আগস্ট মাসে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহত শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ফি দিতে হবে না। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়…

বিস্তারিত পড়ুন

ইউক্রেনের ১৯৬ দশমিক ১ বর্গকিলোমিটার এলাকা মাত্র এক সপ্তাহে দখল করে নিয়েছে রাশিয়া। গত ২০ থেকে ২৭ অক্টোবরের মধ্যে এসব এলাকা দখল করে তারা। চলতি বছর কোনো এক সপ্তাহে ইউক্রেনের ভূখণ্ডে এটিই ছিল রুশ বাহিনীর সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়ার ঘটনা। ইউক্রেনের একটি অভ্যন্তরীণ গোয়েন্দা সূত্রের তথ্য বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে রুশ মিডিয়া গ্রুপ অ্যাজেনৎস্তোভো। রুশ কর্মকর্তারা বলছেন, তাঁদের সেনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, তাতে আড়াই বছরের দীর্ঘ এ যুদ্ধ সবচেয়ে বিপজ্জনক ধাপে প্রবেশ করছে। যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে চিন্তায় পড়েছে ইউক্রেনকে সহায়তাকারী পশ্চিমা দেশগুলো। মানচিত্র বিশ্লেষণ করে পাওয়া তথ্য অনুযায়ী, রুশ বাহিনী গত সেপ্টেম্বরে আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে…

বিস্তারিত পড়ুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ পুরো কমিশন পদত্যাগ করেছে। আজ মঙ্গলবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। মমোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন।’ এর পরই ফোন কলটি কেটে দেন তিনি। আজ দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করে। দুদকের…

বিস্তারিত পড়ুন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের ৫ নভেম্বরের নির্বাচনের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী। চলতি বছর নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করছে মূলত হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্যের ওপর। ভোটের এক সপ্তাহের কম সময় বাকি থাকলেও প্রতিদ্বন্দ্বীরা তাঁদের মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে পারেননি মার্কিন সংবিধানের অধীন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জটিল ইলেকটোরাল কলেজ ব্যবস্থার অধীন প্রতিটি অঙ্গরাজ্যে জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক ইলেকটর (নির্বাচক) থাকেন। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৮টির জন্য নিয়ম হলো—যিনি পপুলার ভোটে (সাধারণ নাগরিকদের ভোট) জিতবেন, তিনিই সে অঙ্গরাজ্যের সব কটি ইলেকটোরাল ভোট পাবেন; সেখানে…

বিস্তারিত পড়ুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি মঈনউদ্দীন আবদুল্লাহ।

বিস্তারিত পড়ুন

ঘাটে বাঁধা আছে মাছ ধরার নৌকা। কাজ না থাকায় অলস দিন কাটছে জেলেদের। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংযোগস্থলে। প্রায় ৪০ বছর ধরে নবগঙ্গা ও মধুমতী নদীতে মাছ ধরেন সাকিব হাসান । স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ করেন না তিনি। নেই চাষের জমিজমাও। বর্তমানে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তবে কোনো সরকারি সহায়তা পাননি তিনি। ফলে তাঁর পরিবারকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। সাকিব হাসান বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা ও মধুমতী নদীর সংযোগস্থল মহাজন এলাকায়। তিনি বলেন, ‘ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় জাল-দড়ি…

বিস্তারিত পড়ুন

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, গত শনিবার তাঁরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা সড়কে নেমে এসেছেন। পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা। এই…

বিস্তারিত পড়ুন

ট্রেনের অনলাইন টিকেটিং পদ্ধতিতে কিছু পরিবর্তন ও নতুন সুবিধা আনার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই–টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা ড. ফাওজুল কবির বলেন, ‘আজ একটা প্রেজেন্টেশন হয়েছে। সেখান আমরা অনেক কিছু পেয়েছি। রেলের টিকেটিং পদ্ধতি নিয়ে একটা ডায়াগনস্টিক (কিছু সমস্যা চিহ্নিতকরণ) হয়েছে।’ ফাওজুল কবির খান বলেন, ‘চালডালের (অনলাইন ক্রয়বিক্রয় প্ল্যাটফর্ম) নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফিজার আহমেদ ও আনিকা জারা আজ ছিলেন। তাঁরা বিভিন্ন বিষয় জানিয়েছেন। তাঁরা সবাই ভালো কম্পিউটার এক্সপার্ট।’ …

বিস্তারিত পড়ুন

পুরো বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এই নির্বাচনের প্রায় এক সপ্তাহ বাকি। ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ-বিদেশে কী প্রভাব পড়বে, তা নিয়ে চারদিকে বিস্তর আলোচনা চলছে। এ নিয়ে জল্পনা-কল্পনার কমতি নেই। ফলাফল উল্টো হলে; অর্থাৎ নির্বাচনে ট্রাম্প হেরে গেলে পরিস্থিতি কী হবে, তা নিয়ে, বিশেষ করে অনেক মার্কিনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০…

বিস্তারিত পড়ুন

অনাস্থার পুঁজিবাজারে দরপতনের মিছিল আরও লম্বা হচ্ছে। কিছুতেই বিনিয়োগকারীদের আস্থা মিলছে না। নেই অন্তর্বর্তীকালীন সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে কোনো বার্তাও। আগের দিন ৩ শতাংশ পতনের পর গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে আরও দেড় শতাংশের কাছাকাছি। একদিনেই এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে আরও সাড়ে ৩ হাজার কোটি টাকার মতো। লেনদেন সামান্য বাড়লেও দিনভর বিক্রয়চাপে যতগুলো সিকিউরিটিজের দর বেড়েছে, তার দ্বিগুণ দর হারিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারের পতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেয়ার কেনার ক্রেতা একদমই কম। অনেক বিনিয়োগকারী তাদের বিও…

বিস্তারিত পড়ুন

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। যা টাকার অঙ্কে ১৩ হাজার ২১৫ কোটি টাকা। তবে শুধু সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২ দশমিক ১৮ শতাংশ বা ৬ হাজার ৭২ কোটি টাকা। গতকাল সোমবার (২৮ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ তথ্য জানায়। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এই একই সময়ে এডিপি বাস্তাবায়নের হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। তার আগের অর্থবছরে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া গত ২০২৩-২৪ অর্থবছরের শুধু সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩ দশমিক ৬৭ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ২…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আ.লীগের নেত্রী অন‍্যদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে।

বিস্তারিত পড়ুন

সম্প্রতি বাংলাদেশে ২৫২ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি ও ছাত্রলীগকে নিষিদ্ধের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতাসহ মৌলিক স্বাধীনতা যেন উপভোগ করতে পারে সেটিই চায় ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশের ব্যাংকিংখাত থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেরদের ১৭ বিলিয়ন ডলার লুট ও বিদেশে পাচারের প্রসঙ্গটিও উঠে এসেছে। এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়ার প্রসঙ্গে…

বিস্তারিত পড়ুন

জনপ্রশাসনের দুই স্তরে ফের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। এ দফায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদে এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতির সুপারিশ করতে আগামী মাসেই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক শুরু হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আভাস মিলেছে। সূত্র মতে, যুগ্ম সচিব পদে বিসিএস ২৪তম ব্যাচ এবং উপসচিব পদে ৩০তম ব্যাচের কর্মকর্তাদের নিয়মিত ব্যাচ হিসেবে গণ্য করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পদোন্নতির তালিকা তৈরি করতে কমবেশি ৬০০ কর্মকর্তার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবেন এসএসবি সদস্যরা। এ ছাড়া আগের বঞ্চিত অন্তত আড়াই শ কর্মকর্তার তথ্য-উপাত্তও যাচাই করা হবে। ফলে এই মুহূর্তে এসএসবির টেবিলে আছে অন্তত ৮৫০ কর্মকর্তার নথি। জনপ্রশাসন…

বিস্তারিত পড়ুন

সম্প্রতি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ২৫২ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেনিংয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তাদের অব্যাহতি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের ব্রিফিংয়ে প্রশ্নোত্তর দেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশে ২৫২ জন পুলিশ সাব-ইন্সপেক্টরকে (এসআই) চূড়ান্ত নিয়োগ থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ওই ব্যাচের সব হিন্দু অফিসারকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োগ প্রক্রিয়ায় ধর্মীয় বৈষম্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো প্রতিক্রিয়া আছে কি না?…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  এর আগে গতকাল রবিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন। রিটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু), বাংলাদেশ তরীকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (বাসদ)…

বিস্তারিত পড়ুন

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ ধোঁয়ায় ছেয়ে যায় রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার একটি বড় অংশ। তবে এ ব্যাপারে কেউ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এছাড়া এসব এলাকায় অগ্নিকাণ্ডেরও কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝরাতে হঠাৎ করেই ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। ধোঁয়ার কারণে বাসার ভেতরেও চোখ জ্বালাপোড়া করছে। অনেকে জানান, বাড়ির বারান্দা বা ছাদে গেলে নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোহাম্মদপুরের অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দেন। এছাড়া বিভিন্ন গ্রুপেও স্থানীয় অনেকে জানান, ধোঁয়ার সাথে বারুদের গন্ধও আছে। ফেসবুকে সিফাত মাহমুদ লিখেছেন, ‘কাটাসুর থেকে বাশবাড়ি, ‍নুরজাাহন রোড, চানমিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, তাজমহল…

বিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর জয়ীর আলোচনায় গতকাল সন্ধা পর্যন্তও এগিয়ে ছিলেন ভিনিসিয়ুসই। কিন্তু সন্ধ্যার পর থেকে হঠাৎ করে শুনা যায় ভিনি নয়, ব্যালন ডি’অর পাচ্ছেন রদ্রি। এর পর প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যম খবর দেয়, ভিনিসিয়ুস এবার ব্যালন ডি’অর জিতছেন না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। প্যারিসের থিয়েটার দু শাতলেতে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ২০২৪ ব্যালন ডি’অর জয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। এক নজরে ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন যারা: ছেলেদের ব্যালন ডি’অর : স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি জিতেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার। তার এই অর্জন ঘোষণা…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, ভলকার তুর্ক সফরকালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধানের বাংলাদেশ সফরে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনসহ মানবাধিকার খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। গত জুলাই থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জবাবদিহির প্রশ্নে সরব ছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ…

বিস্তারিত পড়ুন

অবসান ঘটলো এক লম্বা সময়ের। ২০২৪ সালের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ৬৪ বছর পর ছেলেদের ফুটবলে কোনো স্প্যানিশের হাতে উঠল এ পুরস্কার। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী তারকা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন রদ্রি। তার হাতে ট্রফিটি তুলে দেন ব্যালন ডি’অর জয়ী একমাত্র আফ্রিকান ফুটবলার কিংবদন্তি জর্জ উইয়াহ। এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছে ২৮ বছর বয়সী ডিফেন্সিভ এ মিডফিল্ডার। ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন ব্যালন ডি’অর নিতে। উল্লেখ্য, ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার…

বিস্তারিত পড়ুন

প্রথম টেস্টে আত্মসমর্পণের পর আজ (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে দুই দল। খেলা শুরু সকাল ১০টায়। এদিকে বাংলাদেশের একাদশে এসেছে ব্যাপক পরিবর্তন। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তাছাড়া নাহিদ রানা ও জাকির হাসানও ফিরেছেন একাদশে। তাদের জায়গা দিতে বাদ গেছেন লিটন দাস, জাকের আলি ও নাঈম হাসান। জাকের ও লিটন একাদশে আসেননি চোটের কারণে, নাঈমকে বাদ দেয়া হয়েছে কম্বিনেশন সাজাতে। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়,…

বিস্তারিত পড়ুন

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা রমজানের শেষে শুরু করার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড। সেই হিসেবে আগামী এপ্রিলে এই পরীক্ষা শুরু হবে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার (২৮ অক্টোবর) একটি গণমাধ্যমকে বলেন, রমজান শেষ হলে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার দুই মাস পর। শিক্ষা বোর্ড জানায়, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নাকি সংক্ষিপ্ত…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে এখনো মানুষ অবৈধভাবে ভারতে আসছে। এসব অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।  তিনি বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করবে, এমন আশঙ্কা করা হলেও যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হচ্ছে, তাদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলমান। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে আসাম এবং ত্রিপুরা একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে তিনি পশ্চিমবঙ্গকেও কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, দুই মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একজন অথবা একদল বিদেশি আটকের ঘটনা…

বিস্তারিত পড়ুন

নেত্রকোনায় হত্যা ও চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আওয়ামী লীগ নেতা আল আমিন। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না তার। সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। রোববার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের। গ্রেফতার আল আমিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। তিনি চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই। সেনাবাহিনীর সার্জেন্ট জাহের বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকায়…

বিস্তারিত পড়ুন

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খু্ব একটা লড়াই জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামে সেটা হতে দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। ঘুরে দাঁড়িয়ে সিরিজে ভাগ বসাতে চায় ক্রিকেটাররা। নিজ শহর চট্টগ্রামে ম্যাচ হওয়ায় নজরটা নিজের দিকে টানতে চান স্পিনার নাঈম হাসান। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের আগে এমনটাই জানিয়েছেন নাঈম। চট্টগ্রামে নিজের স্পিন শক্তির কথা তুলে ধরে বিসিবির প্রকাশিত ভিডিওতে রোববার নাঈম বলেন হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। আমাদের স্পিনাররা তো আল্লাহর…

বিস্তারিত পড়ুন

তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই বিসিবিকে এখন ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে। সে তালিকায় ওয়ানডে ও টেস্টে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে শোনা যাচ্ছে তাওহিদ হৃদয়ের নাম। তবে এবার এগিয়ে আসলেন তাইজুল ইসলাম নিজে । জানান দিলেন, বিসিবি চাইলে নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে আগামীকাল মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ইস্যুতে এমন মন্তব্য করেছেন তাইজুল। জানিয়েছেন টেস্টে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। যদি বিসিবি চাই তবে। টেস্টের অধিনায়ক হতে চান কি না ভবিষ্যতে; এমন প্রশ্নের উত্তরে তাইজুল তার ১০ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে বলেন, যেহেতু ১০…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন সমন্বয়ক। তারা হলেন- মো. আবুল হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও মো. হাসিবুল ইসলাম। ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে রিটে। এ বিষয়ে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়েছে রিটে। এর বাহিরে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অপর একটি রিটও করেছেন তারা। রিটের ওপর আগামীকাল…

বিস্তারিত পড়ুন

এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে আজ সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। দেশবাসীকে সালাম জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আয়কর নিয়ে দুটি কথা বলছি। আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়া ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল…

বিস্তারিত পড়ুন

দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিল। উপদেষ্টা এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। আজ সোমবার উপদেষ্টার একান্ত সচিব…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্টের শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। আজ রোববার রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী ড. রেজাউল করিমের সঞ্চালনায় শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় শহীদ ফারহানুল ইসলামের পিতা বলেন, আমার একমাত্র ছেলে ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে শহীদ হন। অন্তর্র্বর্তীকালীন সরকারের কাছে দাবি-যারা হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের যেন দ্রুত বিচারের মুখোমুখি করা হয়। আর যেন কোন ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা না হয়। কোরআনের আলোকে সংবিধান করা দরকার। ৭২ এর সংবিধান…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান ডার দেশের গ্রীন সৌদি ইনিশিয়েটিভের মতো উচ্চাভিলাষী উদ্যোগ এবং কিংডম ভিশন ২০৩০-এর আওতায় বিভিন্ন মেগা প্রকল্পের জন্য আরো বেশি কর্মী, বিশেষ করে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন। রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত ২৭ অক্টোবর, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জনাব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অমূল্য অবদানের কথা স্মরণ করে তাদের কর্মঠ ও পরিশ্রমী হিসেবে প্রশংসা করে বলেন, স্থানীয় সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, এসব ভিসাপ্রাপ্তরা…

বিস্তারিত পড়ুন

সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই থাকল। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে  সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।  এর আগে হাইকোর্টের দেওয়া জামিন গত ২ অক্টোবর স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। বিচারপতি মো.আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ সোহেল রানাকে গত ১ অক্টোবর…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বের পারচিন ও খোজির সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই দাবি করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। পারচিন ঘাঁটিটি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর আগে জানিয়েছিলেন। আর খোজির ঘাঁটিটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। পারচিন ঘাঁটিতে অতীতে উচ্চ ক্ষমতার বিস্ফোরক পরীক্ষা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সন্দেহ প্রকাশ করেছিল। সংস্থাটির আশঙ্কা পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের জন্যও এই ঘাঁটি ব্যবহৃত হতে পারে। যদিও ইরান বহুদিন ধরে তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে তবে, আইএইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি বলছে, ইরানের…

বিস্তারিত পড়ুন

জ্ঞানভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বরিশাল ক্যান্টনমেন্টের সামরিক লাইব্রেরিতে বই উপহার দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এ উপলক্ষে গত ২২ অক্টোবর ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশাল এলাকার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার হাতে বই তুলে দেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। বই পড়ার মাধ্যমে আলোকিত মনন গঠনের লক্ষ্যেই সামরিক ও করপোরেট খাতের সহযোগিতামূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বই তুলে দেওয়ার সময় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল…

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার শাসনামলে দেশের একটি গোয়েন্দা সংস্থার যোগসাজশে ব্যাংক খাত থেকে ২ লাখ কোটি টাকা বা ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে ব্যবসায়িক গোষ্ঠী। এই ব্যবসায়িক গোষ্ঠী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান এই মনসুর বলেন, দেশের একটি গোয়েন্দা সংস্থা এসব ব্যবসায়িক গোষ্ঠীকে শীর্ষস্থানীয় ব্যাংকগুলো দখলে নিতে সহায়তা করেছিল। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এর কয়েক দিন পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে…

বিস্তারিত পড়ুন

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলছে, অর্থনৈতিক সংস্কারও হবে। বিদেশি বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে, যাতে দেশে বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে চতুর্থ বৃহৎ বিনিয়োগকারী দেশ। স্যামসাং ও এলজির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। কিন্তু উচ্চ কর হারের কারণে উৎপাদন খরচ বেশি হ‌ওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।…

বিস্তারিত পড়ুন

পৃথক গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও ৩৯টি অভিযোগ দাখিল হয়েছে। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিভিন্ন সময়ে এসব ব্যক্তি গুমের শিকার হন। তাদের অধিকাংশই আর ফিরে আসেননি। রোববার বাংলাদেশ গুম পরিবার নামের এক সংগঠনের পক্ষে এসব অভিযোগ জমা দেওয়া হয়। চিফ প্রসিকিউটরের পক্ষে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ এসব অভিযোগ গ্রহণ করেন। এ সময় গাজী এম এইচ তামিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। জমা দেওয়া ৩৯ অভিযোগে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৭০ জনকে দায়ী করা হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এই সংগঠনের…

বিস্তারিত পড়ুন

গত দুই মাসের মতো চলতি মাসেও প্রবাসী আয়ের গতি ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গতকাল রোববার প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস অক্টোবরের প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে। এভাবে রেমিট্যান্স আসার গতিধারা অব্যাহত থাকলে মাস শেষে আড়াই বিলিয়ন ডলার হবে প্রবাসী আয়। আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়ীত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৯ কোট ৯৯…

বিস্তারিত পড়ুন

রাজধানীতে ৫০ কেজির বস্তায় চালের দাম ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে বিশ্ববাজারে চালের দাম কমছে। শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার করায় আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যটির দাম কমছে; কিন্তু দেশের বাজারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। দুই সপ্তাহ ধরে দেশে প্রায় সব ধরনের চালের দাম বাড়ছে। রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মোটা, মাঝারি ও সরু- প্রায় সব ধরনের চালের দাম খুচরা পর্যায়ে কেজিতে ৪ থেকে ৬ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ৫০ কেজির বস্তায় চালের দাম ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশে সব ধরনের চালের দাম বেড়েছে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। বাজারে প্রতিকেজি…

বিস্তারিত পড়ুন

লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারী প্রবাসী বাংলাদেশিদের ৩০ জনের চতুর্থ গ্রুপটি ২৭ অক্টোবর রোববার বৈরুত রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করেছে। শনিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি ২৯ অক্টোবর সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে…

বিস্তারিত পড়ুন

সৌদি আরব সরকারের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির ভিশন ২০২৩-এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগ ও সংস্কার এজেন্ডা ছাড়াও দেশে সাম্প্রতিক কিছু উন্নয়নের কথা শেয়ার করেন। রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, এরই মধ্যে সৌদিতে নিয়োজিত ৩০ লাখ কর্মী যুক্ত হয়েছে। পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার…

বিস্তারিত পড়ুন

মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র শাকিল হোসেন বাবা মায়ের একমাত্র ছেলে। শাকিল ২৩ বছরের টগবগে তরুণ। টিউশনি করে নিজের খরচ নিজেই চালাতেন। এছাড়া ফ্রী ব্লাড ক্যাম্পিংসহ বেশ কিছু সামাজিক কাজে ব্যাস্ত থাকতেন। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নিজ এলাকায় ছোট বড় সবার বিপদে দৌড়ে আসা সকলের প্রিয় মুখ ও অকৃত্রিম বন্ধু শাকিল। বিগত আট বছর আগে স্ট্রোকের পর প্যারালাইসড হয়ে বিছানায় শুয়ে থাকা অসুস্থ মাকে শাকিল নিয়মিত নিজ হাতে খাইয়ে দিতেন। বড় তিন বোনের বিয়ে হওয়ার পর শাকিল সবসময় বাবা মায়ের বিপদ আপদে পাশে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হয়েছেন…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৪ (বাসস) : ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান ভেসে বেড়ানোর দোষে বৈদ্যুতিক বিভাগে দায়িত্বরত ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাটি ‘অন্তর্ঘাতমূলক’ কি না, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বলা হয়, গত ২৬ অক্টোবর ভোরে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের…

বিস্তারিত পড়ুন

দুর্দান্ত খেলে ম্যাচ জুড়ে দর্শকদের উজ্বীবিত করে রেখেছেন আর্সেনাল-লিভারপুলের ফুটবলাররা। এমিরেটস স্টেডিয়ামে রবিবার (২৭ অক্টোবর) হয় প্রিমিয়ার লিগের দুই বড় দলের মহারণ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে আর্সেনাল-লিভারপুল। ৮১ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। তখন স্বাগতিক দলের দর্শকরা দারুণ উচ্ছ্বসিত। গ্যালারিতে বসে জয়ের ঘ্রাণ পাচ্ছিলেন তারা; অপেক্ষা করছিলেন কখন শেষবারের মতো বাঁশিতে ফুঁ দেন রেফারি। কিন্তু লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ পরক্ষণেই গোল করে আর্সেনালের সমর্থকদের মুখ থেকে উচ্ছ্বাসের রেখা বিলিন করে দেন। ২-২ গোলে ড্র করে আর্সেনালের মাঠ থেকে ১ পয়েন্ট আদায় করে নেয় লিভারপুল। আর্সেনালের হয়ে ম্যাচের ৯ মিনিটে…

বিস্তারিত পড়ুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ নভেম্বর ধার্য করেছে আদালত। আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আক্তারুজ্জামানের আদালত এই তারিখ ধার্য করেন।এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তারপক্ষে এদিন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। একই সঙ্গে চার্জশুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন। এদিকে, এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে…

বিস্তারিত পড়ুন

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। রবিবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ডিবি। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। গ্রেফতার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না। এ সময় তিনি বিএনপির রাজনৈতিক কৌশল নিয়েও সমালোচনা করেন। বেসরকারি টিভি ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন হাসিব আল ইসলাম। শনিবার ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করা হয়। টকশোতে আরও অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি। রাষ্ট্রপতির পদে থাকা না থাকা নিয়ে বিতর্ক চলছে—এ নিয়ে ডিবিসির প্রযত্নে বাংলাদেশের উপস্থাপিকা ঝুমি রহমান হাসিব আল ইসলামকে প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে যখন শপথ নেওয়া হয়েছিল, তখন কী আপস হয়নি? এর উত্তরে হাসিব বলেন, ‘দেখুন, তখন…

বিস্তারিত পড়ুন

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  গতকাল শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম সিপাহী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বঘুটিয়া গ্রামে। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আন্যান্য আসামির সঙ্গে তিনি পালিয়ে যান। র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্যান্য আসামিদের…

বিস্তারিত পড়ুন

বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১৪ জনকে।  রোববার (২৭ অক্টোবর) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, ড. দিপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, জিয়াউল আহসান, বিচারপতি মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর।

বিস্তারিত পড়ুন

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে ব্র্যাক ব্যাংকের কার্ড সিস্টেমে বিন অ্যাটাকের খবরটির প্রতি ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই খবরটি সঠিক নয় ও বিভ্রান্তিকর। অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকের কার্ড সিস্টেম সুরক্ষিত ও নিরাপদ আছে। তাই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করছে যে, কার্ডের মাধ্যমে লেনদেনে গ্রাহক কোনো প্রতারণার শিকার হলে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ পদ্ধতিতে তাৎক্ষণিক তদন্ত সম্পন্ন করে গ্রাহককে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব সময় তৎপর। অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্ভরযোগ্য সূত্রের প্রকাশিত সংবাদ বিশ্বাস না করার অনুরোধ করেছে ব্র্যাক ব্যাংক। সঠিক তথ্য পেতে বা ‍অভিযোগ করতে ২৪-ঘণ্টা সরাসরি…

বিস্তারিত পড়ুন

ডাইনি দেখতে কেমন হয়? বাংলার প্রত্যন্ত গ্রামের কিশোরের চোখেও ভেসে উঠবে এমন একটি নারী রূপ, যে লম্বা আলখাল্লায় নিজেকে জাগিয়ে রাখে। আর তার বাহন হলো একটি ঝাড়ু। কেমন জীর্ণ, ভাঙা সেই ঝাড়ুর লম্বা ডাঁটির ওপর বসে সে ভেসে বেড়াতে পারে। পাশাপাশি তার একটি হ্যাটও রয়েছে। সেই ডাইনির আবার নাক লম্বা। সে দেখতে লম্বা আর নোংরা। গবেষকরা বলছেন, আমেরিকান পপ-সংস্কৃতি গড়ে ওঠার পেছনে এই ডাইনি সংস্কৃতির প্রভাব রয়েছে। উইককানের পুরোহিত এবং সাংবাদিক মার্গট অ্যাডলার তার একটি বইয়ে লিখেছেন, ‘ডাইনি নিছক একটি শব্দ নয় বরং একটি ভাবনার পদ্ধতি। হাজার হাজার বছর ধরে গ্রিক পুরাণ এবং বাইবেল থেকে শুরু করে আধুনিক দুনিয়ায়ও ডাইনি…

বিস্তারিত পড়ুন

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। ষাটের দশকের কলকাতা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই উপন্যাসের গল্প। অফিসের বসের অপমান মেনে না নিতে পেরে চাকরি ছাড়েন বছর তিরিশের শ্যাম। ব্যস্ত শহরের এক কোণে অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন এক বেকার যুবকের একাকিত্বকে কেন্দ্র করেই এই উপন্যাস। এই জনপ্রিয় উপন্যাসের গল্প নিয়েই সিনেমার স্বত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক পলাশ দে।  এর আগে পলাশ পরিচালিত ‘তরঙ্গ’ ও ‘অসুখওয়ালা’ মুক্তি পেয়েছে। সম্প্রতি ‘ওস্তাদ’ ছবির সম্পাদনার কাজ তিনি শেষ করেছেন।  ‘ঘুণপোকা’ নিয়ে সিনেমার নির্মাণের বিষয়ে পরিচালক পলাশ আনন্দবাজার পত্রিকাকে বলেন, বাংলায় লেখা হলেও আন্তর্জাতিক স্তরের এই উপন্যাসের আলাদা গুরুত্ব রয়েছে। এর মধ্যে সমাজের অনেকগুলো মানুষের সফর রয়েছে,…

বিস্তারিত পড়ুন