Author: admin
আয়নার সামনে গিয়ে হঠাৎ দুশ্চিন্তায় পড়ে গেলেন। চোখের নিচে ও কপালের অংশে সূক্ষ্ম বলিরেখার উপস্থিতি দেখা যাচ্ছে। আজকাল ত্রিশ পার হতে না হতেই নানা কারণে ত্বকে বলিরেখা দেখা দেয়। ঘরোয়া যত্নেই এই দুশ্চিন্তা দূর করে ফেলতে পারেন। টানটান ও বলিরেখাহীন ত্বক চাইলে নিয়মিত ব্যবহার করতে পারেন ডিমের প্যাক। ডিমে থাকা প্রোটিন প্রাকৃতিকভাবে ত্বককে কোমল করে। ত্বকের ছিদ্র সঙ্কুচিত করতে ও ত্বকের বাড়তি তেল দূর করতেও ডিমের প্যাক বেশ কার্যকর। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ডিম ব্যবহার করবেন।
গত দুদিন ধরে লাক্সতারকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে চাউর হচ্ছে নানা রকম। সত্য-মিথ্যা মিলিয়ে কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে পুরোনো কোনো অভিনীত একটি নাটকে আহত হওয়ার চিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, দেশের বড় একটি রাজনৈতিক দলও কটাক্ষ করছে সময়ের এই আলোচিত মডেল-অভিনেত্রীকে। মেহজাবীন চৌধুরী বন্দরনগরী চট্টগ্রামে গিয়েছিলেন একটি শোরুম উদ্বোধন করতে। এ জন্য নির্ধারিত সময়ের আগেই ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে পৌঁছান এই অভিনেত্রী। কিন্তু রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতার ব্যানারে প্রতিবাদ হওয়ায় শোরুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরে আসেন এই তারকা। জানা গেছে, গত শনিবার দুপুর ২টায় মেহজাবীনের…
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর দেশে অনেক অনিয়ম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে। যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে। দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন বলেন, নরওয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত।…
১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ- স্বাধীনতার মাত্র চার বছর পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর দেশটিতে যে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় তারই একটি পরিণতি ছিল এই সাতটি দিনের রক্তাক্ত ঘটনাপ্রবাহ। অভ্যুত্থান- পাল্টা অভ্যুত্থানের সূচনা ১৯৭৫ সালের ১৫ই অগাস্টের হত্যাকাণ্ডের পর এর সাথে যুক্ত মেজরদের সাথে নিয়ে খন্দকার মোশতাক আহমেদ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেন। তবে খন্দকার মোশতাক সামনে থাকলেও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সেনা কর্মকর্তারা ছিলেন প্রবল ক্ষমতাশালী। সেসময় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হলেও শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কয়েকজন মেজর বঙ্গভবন থেকে সেনাবাহিনীর অনেককিছুই নিয়ন্ত্রণ করছিলেন। এর তিন মাস পরেই নভেম্বরের প্রথম…
বাংলাদেশে ২০০৭ সালের এক-এগারোর পর সৃষ্ট রাজনৈতিক পটভূমিতে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নেয়ার প্রসঙ্গটি আলোচনায় এসেছিলো বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মাইনাস-২ ফর্মুলা’র বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ‘বিএনপি বা এর শীর্ষ নেতৃত্বকে’ রাজনীতি থেকে সরিয়ে দেয়ার কোন ইঙ্গিত দলটি পাচ্ছে কি না সেই প্রশ্নও আলোচিত হচ্ছে। মি. আলমগীর অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন, ‘বিরাজনীতিকরণের বিষয়ে সতর্ক’ করতে গিয়ে তিনি ‘মাইনাস-টু’ ফর্মুলার উল্লেখ করেছেন। তবে এখন দেশে ‘বিরাজনীতিকরণের’ চেষ্টা হচ্ছে কি না এমন প্রশ্নের তিনি সরাসরি কোন জবাব…
আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা ও তাঁদের পরিবার থেকে পদোন্নতি ও আর্থিক ক্ষতিপূরণ চেয়ে অন্তত চার হাজার আবেদন জমা পড়েছিল। সরকার গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি প্রাথমিক যাচাই করার পর তা দুই হাজারে নেমে এসেছে। আবেদনগুলো চুলচেরা বিশ্লেষণ শেষে কর্মকর্তাদের ব্যাচভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বঞ্চনার কারণ, প্রতিকার ও সুপারিশ সংবলিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিতে চায় রিভিউ কমিটি। প্রতিবেদনে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের। রিভিউ কমিটির আহ্বায়ক সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কালের কণ্ঠকে বলেন, ‘কমিটির কাছে অনেক আবেদন এসেছিল। প্রাথমিক যাচাইয়ে তা অর্ধেকে নেমে এসেছে,…
মোঃ শিহাব উদ্দিন, দৈনিক জনজাগরণ ডেঙ্গু জ্বর আমাদের দেশে একটি নিয়মিত স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠেছে, বিশেষ করে শহরাঞ্চলে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়, যার ফলে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষতির মুখোমুখি হতে হয়। ডেঙ্গু প্রতিরোধের জন্য একটি বহুমুখী উদ্যোগ প্রয়োজন, যেখানে স্বাস্থ্যসেবা, জনসচেতনতা, এবং সরকারি কার্যক্রম একত্রে কাজ করবে। সমস্যার মূল কারণ বোঝা ডেঙ্গু এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে সংক্রামিত হয়, যা উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে বংশবিস্তার করে এবং স্থির পানিতে জন্মায়। শহরায়ণ বৃদ্ধি এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশার বংশবিস্তার আরও বেড়ে যাচ্ছে, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এই সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলোর প্রতিকার করা জরুরি। স্বাস্থ্যসেবা…
নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিকালে।সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে। এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দীর্ঘমেয়াদে দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে গবেষণার উপর জোর দিতে হবে। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে গঠিত কমিটিতে দেশের স্বনামধন্য কীটতত্ত্ববিদগণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এসব ব্যাপারে অভিজ্ঞ। তাদের মতামতের ভিত্তিতেই দেশে ডেঙ্গু মোকাবেলায় দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’ উপদেষ্টা আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে দেশব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন৷ হাসান আরিফ বলেন, বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো নিশ্চল অবস্থায়…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন ঘিরে ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ জনগণ এ সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন। সম্মেলনটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে, যেখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা একাধিক সংবাদ সম্মেলন করে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদিকে ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেন, এবং দ্বিতীয় পর্বে অন্য পক্ষের লোকজন অংশগ্রহণ করেন। তবে এবার মাওলানা সাদের অনুসারীরা দাবি করছেন, তারা প্রথম পর্বে ইজতেমা…
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪: প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ গত শনিবার সন্ধ্যায় শিল্পকলায় ‘নিত্যপূরাণ’ নাটক বন্ধ হওয়ায় ঘটনার ব্যাখ্যা দিয়েছে। প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘দেশ নাটক’ প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চায়নের সময় এক অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের নির্বৃত্ত করার লক্ষ্যে ফ্যাসিস্ট সরকার যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিত, সে প্রক্রিয়ায় না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য শিল্পকলা একাডেমি একাধিকবার উদ্যোগ নেয়। কিন্তু বিক্ষোভকারীরা ক্ষান্ত হয়নি। বরং তাদের সংখ্যা বেড়ে গেলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার উপক্রম হয়। তখন অভিনয়শিল্পী ও দর্শকদের নিরাপত্তার…
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ : রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে আজ সোমবার ঢাকায় তেজগাঁওস্থ কার্যালয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশন প্রধান সফর রাজ হোসেন। বৈঠকে জানানো হয়; ১. পুলিশ সংস্কার কমিশন ইতোমধ্যে ১০টি সভা করেছে। পাশাপাশি অংশীদ্বারদের সঙ্গে আরও চারটি বৈঠক করেছে। ২. জনসাধারণের মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে; যা ইতোমধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ৩. কিছু আইন ও বিধি সংশোধনের প্রস্তাব এসেছে যেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এছাড়া কয়েকটি প্রক্রিয়া সহজ করে তোলার জন্য যথাযথ…
সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের হয়ে আবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী। টানা চতুর্থ মেয়াদে সিনেটর হওয়ার দৌড়ে আছেন জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান। একই স্টেটের ডিস্ট্রিক্ট-৭ থেকে পুনরায় বিজয়ী হতে লড়ছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেক্টিকাট ডিস্ট্রিক্ট-৪ থেকে সিনেটর হওয়ার লড়াইয়ে আছেন চাঁদপুরের মাসুদুর রহমান। ভার্জিনিয়ায় সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ভোটযুদ্ধে রয়েছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম সেলিম। তাঁরা সবাই ডেমোক্র্যাট প্রার্থী। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট-২০ থেকে ষষ্ঠ মেয়াদে লড়ছেন পিরোজপুরের সন্তান আবুল বি খান। তিনি রিপাবলিকান প্রার্থী। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউ জার্সিসহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি…
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘সেন্টমার্টিন নিয়ে শুধু শুধুই পানি ঘোলা করা হচ্ছে’ উল্লেখ করে বলেছেন, ‘একটা গোষ্ঠী রয়েছে যারা নেতিবাচক প্রচারণা করে অন্তর্বর্তী সরকারের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করছে।’ সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনি কি সেন্টমার্টিনটা আগে বাঁচাবেন, নাকি পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটাবেন? যেভাবে করে সেন্টমার্টিনে এখন পর্যটন চলছে এটাকে আমার পক্ষে শিল্প বলা সম্ভব না। আমারা সেন্টমার্টিনটাকেও বাঁচাব, একই সঙ্গে পর্যটনটাও বাঁচাতে হবে।’ তিনি বলেন, ‘গণমাধ্যমেই প্রকাশ পেয়েছে যে- সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিতভাবে…
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ : আজ মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। মঙ্গলবার ভোটগ্রহণ হলেও ফলাফল কবে জানা যাবে, তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের মাঝে। মার্কিন ফেডারেল নির্বাচন ঐতিহ্যগতভাবে নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ১৯ শতকের গোড়ার দিকে এ তারিখ নির্ধারিত হয়। মূলত, রাজ্যগুলোতে বিভিন্ন দিনে নির্বাচন হত। কিন্তু ১৮৪৫ সালে দেশব্যাপী একই দিনে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি আইন পাস করা হয়। এ তারিখটি নভেম্বরের গোড়ার দিকে বেছে নেওয়া হয়েছিল কারণ এটি সেই সময়ে প্রধানত কৃষি সমাজের জন্য উপযোগী ছিল—ফসল কাটার পরেও ভ্রমণ-উপযোগী আবহাওয়ার কারণে। বিভিন্ন রাজ্যে…
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ : আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব। নির্বাচনে ভোটারেরা কোন পদ্ধতিতে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে ‘পছন্দ’ নির্ধারণ করেন, তা এক নজরে দেখে নেওয়া যাক ‘ইলেক্টোরাল কলেজে’র ভূমিকা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প ও কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনী লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। আমেরিকার ৫০টি প্রদেশের কোনো একটিতে জয়ী হলে সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ক’টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। যেমন, টেক্সাসে ৪০ জন…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। পরবর্তী চার বছরের জন্য বিশ্বের অন্যতম প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ নেতা নির্বাচিত করতে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। মূলত জনতার ভোট ও ইলেকটোরাল কলেজ ভোটের সমন্বয়ে নির্ধারিত হবে পরবর্তী প্রেসিডেন্টের ভাগ্য। এরই মধ্যে প্রচার শেষ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পাওয়ার আশা ব্যক্ত করেছেন ট্রাম্প। অন্যদিকে গাজায় শান্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। সর্বশেষ জনমত জরিপে জাতীয় পর্যায়ে ট্রাম্পের চেয়ে ১ শতাংশ পয়েন্টে এগিয়ে কমলা। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুজনের ব্যবধান এতটাই অল্প যে স্পষ্টভাবে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। এখন দেখার বিষয় হলো, কমলা হ্যারিস কি যুক্তরাষ্ট্রের প্রথম…
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে দুই মাসের (সেপ্টেম্বর-অক্টোবর) আমদানি বিল নিষ্পত্তি হচ্ছে চলতি সপ্তাহে। আকুভুক্ত ৯টি দেশের আমদানি বিল বাবদ মোট ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমে দাঁড়াবে ২৩ বিলিয়ন ডলারে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রোববার পর্যন্ত দেশের রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। সেখান থেকে গত দুই মাসের আকু বিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ যাবে। এতে মোট রিজার্ভ নেমে আসবে সাড়ে ২৩ বিলিয়ন ডলারে। গত জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬ বিলিয়ন ডলার। রোববার পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের…
সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনজন, ঢাকা বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার চারজন, বরিশাল বিভাগে তিনজন এবং ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগের একজন বাসিন্দা রয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪০৭ জন রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ৩৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৫ জন, বরিশাল বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের আজ তিন মাস পূর্ণ হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছাড়ার পর শুরু হয় গণতন্ত্রের পথে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের যাত্রার প্রত্যাশা নিয়ে নতুন এক অধ্যায়। ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বয়সও তিন মাস পূর্ণ হওয়ার পথে। এই তিন মাস মূল্যায়নে অর্থনীতিবিদরা বলছেন, ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে। আর রাজনীতিবিদরা সংস্কার এবং এখনো দ্রুত নির্বাচন অনুষ্ঠানের স্পষ্ট পদক্ষেপ না নেওয়ায় এক ধরনের অস্বস্তির কথা জানিয়েছেন। সরকারের অর্থ বিভাগের তথ্য মতে, নবগঠিত এবং ব্যতিক্রমী এ সরকারকে কাজ…
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কক্সবাজারের মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের কাজ পেল মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপের কম্পানি ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড এবং ভারতের আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং কম্পানি পিটিইর (সিঙ্গাপুরের রেজিস্টার্ড) কনসোর্টিয়ামকে ৩৫ লাখ মেট্রিক টন কয়লা সরবরাহের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠানকে বাজারমূল্যের চেয়ে বাড়তি দরে কয়লা ক্রয়ের কার্যাদেশ দেওয়ায় এক বছরে সরকারের গচ্চা যাবে ৯১৬ কোটি ৪৪ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের জন্য প্রস্তাবিত কয়লা অবশ্যই আইসিআই-৩ গ্রেডের হওয়ার শর্ত রয়েছে। ইন্দোনেশীয় কয়লা সূচক (আইসিআই) প্রতিবেদন অনুসারে, ১৮ অক্টোবর আইসিআই-৩ গ্রেড কয়লার বাজারমূল্য ছিল…
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হন। তাঁর পরিবার বলছে, ওই দিন বিকেলে অলিউল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়েছিল পুলিশ। পুলিশের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা–কর্মী। পরদিন সকালে অলিউল্লাহর মৃত্যুর খবর পায় পরিবার। পুলিশ তখন দাবি করেছিল, ঘটনার দিন রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ অলিউল্লাহকে থামার সংকেত দেয়। তিনি না থেমে উল্টো পুলিশের দিকে বোমা ও গুলি ছোড়েন। তখন পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশের নথিতে এ ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ উল্লেখ করে অলিউল্লাহর পরিচয় লেখা হয় ‘সন্ত্রাসী’। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আগামী ৮ নভেম্বর সর্ববৃহৎ র্যালি করে ইতিহাস গড়বে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ওই দিন র্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর র্যালি হবে। র্যালিতে ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবে। সোমবার (৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা ৩টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করবে। সেখানে…
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর। এর আগে ২য় দফায় গত ২৫ অক্টোবর ৫৯ জন এবং প্রথম দফায় ২২ অক্টোবর ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা যায়, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।
কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন ৭ হাজার মেগাওয়াটের বেশি। অথচ উৎপাদন হচ্ছে ৩ হাজার মেগাওয়াটের কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বকেয়া বিদ্যুৎ বিল, ডলারের সংকট ও দরপত্র জটিলতায় কয়লা সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে না বিদ্যুৎকেন্দ্রগুলো। এতে ৭টি কয়লাবিদ্যুৎকেন্দ্রের মধ্যে পুরোপুরি বন্ধ আছে দুটি। আর চারটিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবেশবাদীদের আপত্তি থাকলেও সস্তায় বিদ্যুৎ উৎপাদনের কথা বলেই কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দিকে যায় গত আওয়ামী লীগ সরকার। সময়মতো এসব কেন্দ্র উৎপাদনে আসেনি। আবার উৎপাদনে আসার পর নিয়মিত বিল পরিশোধ করতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বকেয়া বিল জমতে থাকায় চাপে পড়েছে এসব কেন্দ্র। ধাপে ধাপে বিল পরিশোধ বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)…
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়েছে। সোমবার ভোর রাতে টঙ্গীর কেরানিটেক বস্তি ও আলোচিত জাভান হোটেলে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর মেজর ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫৫০ সদস্য অংশ নেয়। আটককৃতদের আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে সোমবার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত চলা যৌথবাহিনীর…
পুলিশের নিষ্ক্রিয়তার কারণে ডাকাতি বেড়ে গেছে। এমনটাই অভিযোগ রাজধানীর বাসিন্দাদের। শুধু বাড়িতে নয়, রাস্তায়ও বেড়েছে ডাকাতি। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি বাড়িতে লাঠি সংগ্রহে রাখতে বলেছে ধানমন্ডি সোসাইটি। ঢাকাসহ সারাদেশেই হঠাৎ করেই চুরি, ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ায় নাকাল অবস্থা দেশের সাধারণ মানুষের। এসব অপরাধ হচ্ছেও নানা অভিনব পদ্ধতিতে। শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকছে ডাকাত দল।বুধবার (৩০ অক্টোবর) রাতে ধানমন্ডির একটি বাড়িতে বিনা নিমন্ত্রণে আসে একদল ডাকাত। যদিও সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আরো চার-পাঁচ জন পালিয়ে গেছে। এর কিছুদিন আগে যৌথ বাহিনীর পরিচয়ে মোহাম্মদপুরের একটি বাড়িতে ঢুকে ৬০ ভরি স্বর্ণ ৭৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে পুনঃতদন্ত অবশ্যই হবে এবং তা দ্রুত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে খুব সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে। মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে কোনো শিথিলতা দেখানো যাবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থ বজায়…
আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংগঠিত এবং তাদেরকে সঙ্গে নিয়ে অভ্যুত্থানে স্পিরিট অনুযায়ী কাজ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমিটি আগেই গঠন হয়েছে। চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রধান হন হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব হন আরিফ সোহেল। কমিটির বাকি দুজন- মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা। চলতি বছরের মধ্যে সারা দেশে সাংগঠনিক কাঠামো গোছানোর পরিকল্পনা হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে ইতোমধ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে সংগঠনটি। গত শনিবার (২ নভেম্বর) কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা…
আরব আমেরিকানদের ভোট পেতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। আগামীকাল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এদিন ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ইসরায়েলকে সমর্থন করার জন্য আগে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসকে। তবে ভোটে জেতার অংশ হিসেবে এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলার মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। স্থানীয় সময় রবিবার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘এটা (গাজা যুদ্ধ) ধ্বংসাত্মক এবং প্রেসিডেন্ট হিসেবে (নির্বাচিত হলে) গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সব কিছু করব।’ ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মিশিগানে আরব আমেরিকান ভোটারদের কমলার…
অর্থনীতিবিদরা আশা করেছিলেন সেপ্টেম্বরের পর অক্টোবরেও কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা থাকবে। অক্টোবরে অন্ততপক্ষে দেড় লাখ কর্মসংস্থান হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু অক্টোবরে হঠাৎই কর্মসংস্থানের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমেছে। নির্বাচনের আগে ভোটারদের মনোভাব ও রাজনৈতিক আলোচনায় এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন শ্রম দপ্তরের তথ্যানুসারে, অক্টোবরে মাত্র ১২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। যেখানে সেপ্টেম্বরে মোট দুই লাখ ২৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছিল। অর্থাৎ অক্টোবরে দেশটিতে নতুন কর্মসংস্থানের গতি অনেকটাই কমে গেছে। নিয়োগের গতি কমে যাওয়া সত্ত্বেও বেকারত্বের হার ৪.১ শতাংশই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই সর্বশেষ সরকারি পরিসংখ্যান। ফলে এই পরিসংখ্যান থেকে মার্কিন অর্থনীতির শক্তিমত্তা সম্পর্কে…
গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলায় ভাঙচুর করা হয়। গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এছাড়াও সরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন তাপস। অনেকেই বলছেন, সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সর্বমহলেরই জানা। সে কারণেও হয়তো বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকতে পারে। রাজধানীর…
কর্মসংস্থানের জন্য এ বছরের প্রথম ছয় মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন পাঁচ লাখেরও বেশি কর্মী। বাংলাদেশি অভিবাসী কর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সৌদি আরব। দেশটিতে গেছেন আড়াই লাখ অভিবাসী কর্মী। বাংলাদেশি ডিজিটাল প্ল্যাটফরম ‘আমি প্রবাসী’র প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্ল্যাটফরমটি অভিবাসনে স্বচ্ছতা বৃদ্ধি, অভিবাসন ব্যয় হ্রাস এবং অভিবাসনপ্রক্রিয়ায় গতিশীলতা আনতে কাজ করে। প্রতিবেদন অনুযায়ী, অভিবাসনের জন্য সৌদি আরব বেশির ভাগ কর্মীর প্রথম পছন্দে পরিণত হয়েছে। সৌদি নীতিনির্ধারকরা স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছেন। এতে সেখানে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কর্মীর কাজের সুযোগ বেড়েছে। দ্বিতীয় স্থানে আছে মালয়েশিয়া। কাজের জন্য দেশটিতে গেছেন ৯৩ হাজার বাংলাদেশি। তৃতীয় স্থানে থাকা কাতারে…
দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ভোররাতের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা…
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার ভিসার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি তার সঙ্গে সম্ভাব্য সফরসঙ্গী অনেকেই ভিসার প্রক্রিয়া শুরু করেছেন। এরপর ঠিক কবে নাগাদ সাবেক এই প্রধানমন্ত্রী বিমানে রওয়ানা করবেন, তা ঠিক হবে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে। সূত্র জানায়, অন্তত ১৬ জনের একটি টিম যাচ্ছে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে।ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার ভিসার কাজ শুরু হয়েছে। তার সম্ভাব্য সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, মেডিক্যাল বোর্ডের সদস্য, ব্যক্তিগত সহকারী, নার্স এবং দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এক বা একাধিক নেতা রয়েছেন। সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করে ফেসবুকে প্রচারিত পোস্টটি গুজব বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। গুজব প্রতিরোধে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে চালু করা ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করে ফেসবুকে বেশ কিছু পোস্ট দেওয়া হয়েছে। এতে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করা হয়েছে। এতে আরো বলা হয়, অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ…
শেখ হাসিনা সরকারের করা বিপুল ঋণ পরিশোধের চাপ যখন বাড়ছে তখন রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থাকছেন প্রবাসীরা। ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে। সদ্যঃসমাপ্ত অক্টোবর মাসে ২৩৯ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে রেমিট্যান্স বা প্রবাস আয়। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীরা জুলাই মাসে রেমিট্যান্স বর্জনের ডাক দিয়েছিলেন। কিন্তু হাসিনা সরকার পতনের পর থেকে আগের চেয়ে বেশি গতি বেড়েছে প্রবাস আয়ে। এতে শক্তিশালী হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার পরের মাসগুলোতে…
জাতীয় চার নেতাকে হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দাবিতে গতকাল পদযাত্রা কর্মসূচি ডেকেছিলেন সোহেল তাজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার কথা ছিল তাঁর। তবে পদযাত্রা করতে হয়নি। গতকাল রোববার পদযাত্রা শুরুর আগেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাঁর স্মারকলিপি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সোহেল তাজ জানিয়েছেন, তাঁর দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি। সোহেল তাজ ফেসবুকে লেখেন, ‘৩ দফা দাবি আপডেট: আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন…
আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল। তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। তা ছাড়া কোন পক্ষ আগে ও কোন পক্ষ পরে করবে তা-ও এখনো চূড়ান্ত হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান…
টঙ্গী রেলস্টেশনের পেছনে জাভান আবাসিক হোটেলের দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ও ইলেকট্রিক শক লেগে মিল্টন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছেন তার ভাই। আজ সোমবার (৪ নভেম্বর) ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিল্টন (৫০) গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে। পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন জাভান হোটেলের দ্বিতীয় তলা থেকে মো. মিল্টন নামে এক ব্যক্তি লাফিয়ে ইলেকট্রিক তারের ওপরে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্র জানায়, জাভান আবাসিক হোটেলে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলে দীর্ঘদিন ধরে। জাভান হোটেল ও আমতলী কেরানীরটেক এলাকায় ভোররাত…
লেবানন থেকে আরো ৭০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩৩৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক যারা তাদের ফেরত আনা হয়েছে। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের মাধ্যমে ৭০ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক…
আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল বলে জানিয়েছেন সচিব ও জ্যেষ্ঠ সচিবরা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে এসব অভিযোগ করেছেন তাঁরা। এমনটাই জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁরা শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে জানান, আমলাদের মধ্যে কেউ কেউ সাহস নিয়ে দাঁড়িয়েছেন। তার জন্য সেই আমলাদের পেশাগত ক্ষতিও হয়েছে। গতকাল রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিংয়ে এসব কথা বলেন দেবপ্রিয়। সভায় সরকারের ৮৫ জন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছে শ্বেতপত্র কমিটি। বৈঠকে ৩২ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন…
সুন্দরবনে তৎপর বনদস্যু ও বন বিভাগের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরের দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর তকতাখালী খালে এ ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের কাছে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। এ ছাড়া তিনটি নৌকা, একটি সোলার প্যানেল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল আলিম (৬২), নুর ইসলাম (৪৫), রবিউল ইসলাম (২৮), মফিজুর রহমান (৩৮), মুছাক সানা (৬৭) ; ছোট ভেটখালীর রাজু ফকির (৪৭), হাফিজুর রহমান (৪৫), সফিকুল ইসলাম (৩৪) ; দুরমুজখালীর রফিকুল ইসলাম (৫০) ও বড় ভেটখালীর নজরুল ইসলাম (৫৭)। গোলাগুলির…
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঘোড়াঘাট পৌর এলাকায় চারমাথা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সিমেন্টবাহী ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকেরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বালুবাহী ট্রাকের চালক রিবুল হোসেন (৩২) এবং তাঁর সহকারী একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানা (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভৌগোলিক অবস্থান এবং এর আশপাশে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ খোলামেলা জায়গা থাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে এবং জনসমাগম ঘটে। বিভিন্ন সময় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নানা অপ্রীতিকর ঘটনা ও ট্রাফিক দুর্ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের। এ জন্য বিশ্ববিদ্যালয় এলাকার যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে ক্যাম্পাস সিকিউরিটি সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা-পরবর্তী সময় থেকে ঢাবি শিক্ষার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বহিরাগত যানবাহন ও মানুষ। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। মানসিকভাবে ভারসাম্যহীন ও ভবঘুরেদের কারণেও নিরাপত্তাহীনতায় ভোগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। বাংলাদেশ-কুয়েত মৈত্রী…
ছিলেন পানবাজারের শ্রমিক। পরে হয়ে ওঠেন শ্রমিকনেতা নামধারী দুর্ধর্ষ চাঁদাবাজ। চাঁদাবাজির টাকা দিয়েই নির্বাচিত হয়েছিলেন টেকনাফ সদর উপজেলার সদস্য। তারপর কৌশলে ক্ষমতাসীন রাজনৈতিক দলে নাম লিখিয়ে নির্বাচিত হন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সময়ের পরিক্রমায় নিজেকে নানা রূপে আবির্ভূত করে হয়ে ওঠেন আলোচিত-সমালোচিত ‘ইয়াবা ডন’ আবদুর রহমান বদির বিশ্বস্ত সহযোগী। বদির সঙ্গে মিলে মাদক সাম্রাজ্য বাড়িয়ে হয়ে ওঠেন অঢেল সম্পদের মালিক। ব্যক্তিটি হলেন কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের জাফর আহমদ, যিনি একসময় জাফর চেয়ারম্যান নামেই বেশি পরিচিতি পান। ওয়ান-ইলেভেনের সময় আবদুর রহমান বদির হাত ধরে বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন জাফর আহমদ। আর এই জাফর…
নামের বানান, জন্মতারিখ বা ঠিকানার ভুল—জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে গিয়ে নাগরিকের ভোগান্তির শেষ নেই। এনআইডিসংক্রান্ত আরেকটি কম আলোচিত ভোগান্তির নাম ‘ম্যাচ ফাউন্ড’ (মিল পাওয়া)। একজনের হাতের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে এই সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে নতুনদের ক্ষেত্রে এনআইডি নম্বর পড়ছে না। এমনকি যার সঙ্গে মিলছে, তার এনআইডি নম্বরও লক হয়ে যাচ্ছে। আর এ বিষয়ে নাগরিকেরা সঙ্গে সঙ্গে জানতে পারছেন না বলে ম্যাচ ফাউন্ড বড় ধরনের সমস্যা হয়ে উঠেছে। জাতীয় পরিচয়পত্রের ম্যাচ ফাউন্ড সমস্যা সমাধানের জন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলার অধিবাসীরা ঢাকার নির্বাচন ভবনে এসে ভিড় করছেন। এ জন্য তাঁরা সময় ছাড়াও বাড়তি খরচের হয়রানির মধ্যে পড়েছেন। আজকের পত্রিকা…
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যাসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ও কারাবন্দি সাবেক মন্ত্রী-এমপিরা কারা কর্তৃপক্ষের স্মার্ট টিভি এবং বাড়িতে রান্না করা খাবারের চাহিদার কথা জানিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষের জবাব, কারাবিধি অনুযায়ী এ ধরনের সেবার সুযোগ নেই। কারাগার সূত্র জানায়, বন্দি মন্ত্রী-এমপিরা বই পড়ে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। আর নির্ধারিত দুটি পত্রিকা পড়ে জানতে পারছেন দেশের খবরাখবর। ডিভিশনপ্রাপ্ত বন্দিদের টেলিভিশন পাওয়ার সুযোগ থাকলেও এখনো কেউ নেননি। তবে তাঁদের কয়েকজন স্মার্ট টেলিভিশন চেয়েছেন। কিন্তু নিয়ম না থাকায় কারা কর্মকর্তারা এ বিষয়ে অপারগতা জানিয়েছেন। এ ছাড়া তাঁদের অনেকে আবদার করছেন নিয়মিত বাসা থেকে রান্না করা খাবার সরবরাহের, কিন্তু সেটিও নিয়মের মধ্যে…
দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রসৈকত কুয়াকাটা। পটুয়াখালীর এই পর্যটনকেন্দ্র ঘিরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও তাঁদের পরিবারের সদস্যরা। কুয়াকাটায় জমি আছে আওয়ামী লীগের সময় বিরোধী দলে থাকা জাতীয় পার্টির (জাপা) নেতাদেরও। আজকের পত্রিকার অনুসন্ধানে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় অন্তত আটজন সাবেক এমপি-মন্ত্রীর জমির তথ্য মিলেছে। কুয়াকাটায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় যাদের নামে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে, তাঁরা হলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও তাঁর স্ত্রী খাজা নারগীছ হোসেন, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমানের, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী…
বাজারে নিত্যপণ্যের দামে লাগাম টানতে দফায় দফায় সুদের হার বাড়িয়ে টাকার প্রবাহ কমানোর কৌশলে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত। ডলারের উচ্চমূল্য ঘি ঢেলেছে বাজারে। অথচ মানুষের আয় বাড়েনি, বরং জিনিসপত্রের বাড়তি দামে তারা প্রায় দিশাহারা। উন্নয়ন প্রকল্পে স্থবিরতায় কাজ কমেছে সাধারণ মানুষের। ক্ষমতার পটপরিবর্তনের কারণে জনজীবনে অস্থিরতা, আস্থাহীনতা। ছোট-বড় সব বিনিয়োগ বা ব্যবসা প্রসারে স্থবিরতা। নিত্য দিনযাপনে মানুষের মধ্যে অস্থিরতার প্রভাব ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সর্বত্র। এর ফলে একদিকে যেমন উৎপাদনশীলতায় স্থবিরতা চলছে, তেমনি মানুষেরও ক্রয়ক্ষমতা কমে গেছে। তারা সীমিত করছে কেনাকাটা, যার প্রভাবে বেচাবিক্রিও কমেছে ব্যবসায়। বিশেষ করে খুচরা বিক্রিতে মন্দা চলছে। ব্যবসার এই ভাটার টানে ক্রমেই দুর্বল হচ্ছে…
২০২৩ সালের ১১ নভেম্বর-ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটাই পাকিস্তানের ওয়ানডেতে সবশেষ কোনো ম্যাচ। প্রায় ১ বছর পর আজ ওয়ানডেতে পাকিস্তান খেলতে নেমেছে। নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তান খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে পাকিস্তান। ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে রিজওয়ানের দল। এছাড়াও রাতে ফুটবলে ইউরোপীয় ফুটবল ও সৌদি ফুটবলের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে। ক্রিকেট খেলা সরাসরি অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট সরাসরি টি স্পোর্টস ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ ফুটবল খেলা সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগ ফুলহাম-ব্রেন্টফোর্ড…
জেলা আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা, এলাকায় সিন্ডিকেট, জমি দখল, বিদ্যালয় কমিটি নিয়ন্ত্রণ, সুদ, জুয়া নিয়ন্ত্রণ; বিরুদ্ধমত দমন করতে নির্যাতন—সবই করেছেন তিনি। এ ছাড়া এলাকার অধিকাংশ স্থাপনাও করেছেন নিজ পরিবারের সদস্যদের নামে। বলা হচ্ছে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কথা। সরকার পতনের পর তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর নির্যাতিত অনেকে এখন মুখ খুলতে শুরু করেছেন। সুজন ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। জেলার সর্বশেষ কমিটিতে তাঁর পরিবার ও স্বজন রয়েছেন ১০ জন। এ ছাড়া দলের সহযোগী সংগঠনগুলোও ছিল তাঁর কবজায়। তাঁদের অনেকে এখন এলাকাছাড়া। আওয়ামী লীগ সরকারের সময়ে সুজন ক্ষমতার পাশাপাশি সম্পদ বাড়িয়েছেন বহুগুণ। কেবল হলফনামা অনুযায়ী গত ১৫…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিটেন্স প্রবাহের গতি বেড়েছে। ফলে এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছি। ভারতের আদানী গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার গতি বেড়েছে। সামনে আরও বাড়বে। সেই সক্ষমতা সরকারের আছে। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানী গ্রুপ টাকা পায় এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। আগের যে বিল বকেয়া আছে সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। তারা বিশাল দেনা রেখে গেছেন। আদানী গ্রুপকে গত মাসে আমরা ৯৭…
লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা # ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫,১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর রোববার দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে প্রধান মূল্য সূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। মূলত শেষদিকে একশ্রেণির বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়ানোর কারণে এই দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার তালিকা বড় হলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এতে এ বাজারটিতে মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর আগে অব্যাহত…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ভল্টে অস্ত্র জমা রেখে গণভবন ছেড়ে চলে যান। পরে অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে এক পর্যায়ে ভল্টে রাখা এসএসএফের ৩২টি অত্যাধুনিক অস্ত্রও লুট হয়। সেই থেকে এ পর্যন্ত ওই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। গোয়েন্দারা ধারণা করছেন, লুট হওয়া ওই অস্ত্রগুলো হাতবদল হয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের হাতে চলে গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময় পুলিশ, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ৮২৯টি অস্ত্র এবং ছয় লাখ ছয় হাজার ৭৪২টি গুলি লুট হয়। এর মধ্যে তিন হাজার ৭৬৩টি অস্ত্র এবং দুই লাখ ৮৬…
সদ্যসমাপ্ত অক্টোবর মাসে বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রায় ২.৪০ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই মাসে এসেছিল ১.৯৭ বিলিয়ন বা ১৯৭ কোটি ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে একক মাস হিসেবে অক্টোবরে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৪৩ কোটি ডলার বা ২১ দশমিক ৮৩ শতাংশ। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, অক্টোবরের শেষ দিন অথাৎ ৩১ তারিখ এক দিনেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ৯ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন। আর পুরো মাসজুড়ে পাঠিয়েছেন ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৭৪০ কোটি টাকা…
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উত্তরার-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাদের বাসা থেকে ১ কোটি ৯ লাখ টাকা ও ১১টি আইফোন জব্দ করা হয়। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, আমজাদ হোসেনের বাসায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করে যৌথবাহিনী। এ সময় আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা…
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন করেছেন। তাদের মধ্যে রুনা নামের একজনকে দুই লাখ টাকা কাবিনে বিয়ে করলেন শাহীন। এর আগে দুজনকে বিয়ে করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন শাহীন। রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে রুনা ও শাহীনের বিয়ে সম্পন্ন হয়। শাহীন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে। আর রুনা হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে। জানা গেছে, শনিবার বিকেল থেকে এক কলেজশিক্ষার্থী বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অবস্থান নেন। কলেজ শিক্ষার্থীর…
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) পাঁচ লাখের বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন। এসব কর্মীদের মধ্যে ঢাকা জেলার এক লাখ ২১ হাজার ৫২০ জন অভিবাসী রয়েছেন। গতকাল রোববার ‘আমি প্রবাসী’ অ্যাপের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, অ্যাপের অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অভিবাসনে গতিশীলতা লক্ষ্য করা গেছে। যেখানে ৫ লাখেরও বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন। এর মধ্যে প্রায় দুই লাখ ৫০ হাজার অভিবাসী কর্মী সৌদি আরবকে তাদের পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। সৌদি আরব বর্তমানে বেশিরভাগ অভিবাসী জনসংখ্যার প্রথম পছন্দে পরিণত হয়েছে। সৌদি নীতিনির্ধারকদের স্থানীয়…
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রুনো ফের্নান্দেসের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই লিড বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। মোইসেস কাইসেদো চেলসির হয়ে সমতা আনার পর আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। কয়েকদিন আগেই এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর গত বুধবার লিগ কাপের শেষ ষোলোয় লেস্টার সিটিকে ৫-২ গোলে হারায় ইউনাইটেড। প্রিমিয়ার লিগেও জয়ের ধারায় ফিরতে চাইছিল ক্লাবটি। তবে প্রথমে এগিয়ে গিয়েই সেই স্বপ্ন পূরণ হলো না রেড ডেভিলদের। ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য চেলসির সামনেই চিল। ১৫তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল লন্ডনের ক্লাবটি। কোলে পালমারের কর্নার থেকে ফরোয়ার্ড ননি মাদুয়েকের…
► খুচরায় প্রায় শতভাগ লাভ দিচ্ছে কম্পানিগুলো ► ভোক্তার পকেট কাটার সুযোগ দিচ্ছে ৫ কম্পানি ► পাইকারি দাম ১০ টাকা গায়ের মূল্য ২০ টাকা ► দাম কমিয়েছে দুই কম্পানি ► ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম পানির দাম বাড়ায় অ্যাকুয়াফিনা সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের কশাঘাতে জর্জরিত, ঠিক সেই সময় দেশে আধালিটারের বোতলজাত পানির দাম একধাক্কায় পাঁচ টাকা বাড়ানো হয়। ১৫ টাকা থেকে গায়ের মূল্য করা হয় ২০ টাকা। অথচ কম্পানিগুলো খুচরা বিক্রেতাদের কাছে দাম রাখে ১০ টাকার আশপাশে। অর্থাৎ খুচরা বিক্রেতার ১০ টাকা বিনিয়োগ করে মুনাফা হয় ১০ টাকা। ভোক্তাদের চাপে ফেলে খুচরা বিক্রেতাদের এমন মুনাফার সুযোগ করে দেয় বোতলজাত করা…
সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ইব্রাহিম আলি খান। আর সেখানেই ঘটে বিপত্তি। পাপারাজ্জিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে যান তিনি। এরপরই তাদের ওপর প্রায় চড়াও হন। বিনোদন জগতের সেলিব্রিটিরা কোথাও গেলে তাদের ঘিরে চারদিকে হাজারও ক্যামেরা থাকে। পাপারাজ্জিদের চেঁচামেচি আর ছোটাছুটি সব সময়েই প্রচারের আলোয় থাকে। তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সালমান খান, শহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার। রাবিনা টেন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন ইব্রাহিম, পাপারাজ্জিরা তার একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রাসা তাদের কথা রাখলেও সাইফপুত্র তখন ফোনে ব্যস্ত ছিলেন। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন ইব্রাহিম। …
টেকনাফের সীমান্ত এলাকায় রাতে মিয়ানমারের মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। ফলে কেঁপে উঠেছে পুরো সীমান্ত এলাকা। আতঙ্কিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বিস্ফোরণের শব্দ শুনে রাতে না ঘুমিয়ে জেগে ছিলেন বলে জানা গেছে। শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত টানা মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। কিছুদিন বন্ধ থাকার পর টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া, নাজিরপাড়া, সদর, শাহপরীর দ্বীপ, সাবরাং, সেন্টমার্টিন এবং হ্নীলা এলাকায় ওই বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে জানান স্থানীয়রা। রোববার দুপুরে শাহপরীর দ্বীপ মৎস্যজীবী জেলে কমিটির সভাপতি আব্দুল গণি মাঝি জানান, রাতে মিয়ানমারের মনখালী, শিলখালী, ফলিয়াপাড়াসহ অনেক স্থানে গোলাগুলি হয়েছে; যার শব্দ আমরা শুনেছি। তবে…
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন জিতেছিলেন। কিন্তু তাঁর ফল কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে শাহাদাতকে স্বীকৃতি দেওয়ায় অন্তর্বর্তী সরকার ও বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন ফখরুল। আজ রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহাদাত ধানের শীষ প্রতীকে…
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবে পেরোলেন উচ্চমাধ্যমিকের গণ্ডি। এরই মধ্যে ২০ বছর বয়সী কাশফিয়া আরফা অর্জন করেছেন বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসারের খেতাব। গত ১৯-২২ সেপ্টেম্বর ভিয়েতনামে আয়োজিত ‘এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ মিক্সড ডাবল বিভাগের দ্বিতীয় পর্বে কাশফিয়া হয়েছেন ষষ্ঠ। এই অর্জনের শুরুটা অসম্ভব মনে হলেও কাশফিয়া এগিয়েছেন নিজের ছন্দে। একই সাথে তিনি মিক্সড ডাবলসে স্বর্ণপদক জিতেছেন, এই রাউন্ডে তার সঙ্গী ছিলেন আরেকজন বাংলাদেশি আরহাম রহমান। বাংলাদেশের এফআইএ লাইসেন্সের অধীনে প্রথম বাংলাদেশি হিসেবে রেসে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন কাশফিয়া ও আরহাম।
সময়কাল নেই ডেঙ্গুর। এডিস মশাবাহিত এই রোগটি এখন সময়কাল ছাড়াই ছড়ায়। প্রতিরোধহীন ডেঙ্গু রাজধানী ঢাকার সীমানা ছাড়িয়েছে গত কয়েক মাস আগেই। এখন আক্রান্ত ও রোগীর মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছে সর্বত্র। সরকার ও তার অধীনস্থ সংস্থাগুলোর পক্ষে জোরালো ও কার্যকর পদক্ষেপের ঘাটতির কারণেই ফি বছর ডেঙ্গুতে প্রাণহানির ঘটনা বাড়ছে। এবছরও সেই ধারার বাইরে নয়। প্রতিবছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন, যারা এর দায়িত্বে রয়েছেন তারা এটাকে চাকরি হিসেবে দেখছে, সেবা ও ভালোবাসার আন্তরিকতাপূর্ণ সহাবস্থানের অনুপস্থিতিও ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে। একইসাথে রোগীর অসচেতনতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা না করেই অন্য হাসপাতালে রেফার করা,…
দেশে বিনিয়োগ স্থবিরতা চলছে, বিদ্যুৎ-জ্বালানি সংকটসহ নানা কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা। ফলে বাড়ছে বেকারত্ব কমছে কর্মসংস্থান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় তরুণদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চাহিদার মধ্যে নানামুখী সংকটে জর্জরিত উদ্যোক্তারা। নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে নীতি সুদহার বাড়ানোয় পাল্লা দিয়ে বাড়ছে ব্যাংকঋণের সুদহারও। এতে নতুন বিনিয়োগ নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। উদ্যোক্তারা বলছেন, ভয়াবহ করোনা মহামারির ধকল কাটিয়ে মাজা সোজা করে দাঁড়াতে না দাঁড়াতেই আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে উল্লম্ফনে উচ্চ মূল্যস্ফীতির বোঝা এখনো বয়ে চলেছে বাংলাদেশসহ অনেক দেশ। গত বছরের প্রথম দিকে যুদ্ধের প্রভাবে কাঁচামাল আমদানিতে সংকট দেখা দেয়। এরপর ডলার সাশ্রয়ে…
ব্যতিক্রমী একটি বই প্রকাশনা অনুষ্ঠানের সাক্ষী ছিল শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন। মিলনায়তনে উপস্থিত অতিথিদের প্রায় সবাই একই মত প্রকাশ করলেন। নাট্যজন আবুল হায়াতের আত্মজীবনীমূলক বই ‘রবি পথ-কর্মময় ৮০’ থেকে নির্বাচিত গল্প উপস্থিত অতিথিদের সামনে পড়ে শোনান নাট্যাঙ্গনের পরিচিতমুখেরা। এ তালিকায় আজাদ আবুল কালাম যেমন ছিলেন, তেমনি ছিলেন অপি করিম, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার, রওনক হাসান প্রমুখ। ফাঁকে ফাঁকে কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। শেষ দিকে অনুষ্ঠানে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। বইয়ের লেখক আবুল হায়াত স্ত্রী শিরিন হায়াতসহ মঞ্চে ওঠে কাঁদলেন, কাঁদিয়েছেন মেয়ে বিপাশা-নাতাশাসহ উপস্থিত সবাইকে। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘রবি পথ-কর্মময় ৮০’ বইয়ের…
আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুয়ারে কড়া নাড়ছে ভোট। একেবারে শেষ মুহূর্তে আইওয়ায় জনমত জরিপে এগিয়ে যাওয়া ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলার জন্য নিশ্চিতভাবে দারুণ এক সুখবর। কমলার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা ভূমিকা রেখেছেন বলে বলা হচ্ছে। গত ২৮ থেকে ৩১ অক্টোবর এই জরিপ পরিচালিত হয়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। গতকাল শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা…
মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শনিবার (২ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ ছিল। তবে রোববার থেকে মনিটরিং কার্যক্রম চলবে। তপন কুমার বিশ্বাস বলেন, রাজধানীজুড়ে আমাদের অভিযান পুরোদমে চলবে। ইতোমধ্যে জেলা পর্যায়ে অভিযান পরিচালনা শুরু হয়েছে। আমরা রাজধানীর প্রতিটি দোকানে গিয়ে তদারকি করব। কেউ যাতে পলিথিন ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। পরিবেশ, বন ও…
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আরও ৭০ জন আজ রোববার দেশে ফিরবেন। শুক্রবার রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাত ১১টায় তারা দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এর আগে সবশেষ গত বৃহস্পতিবার রাতে ৫২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেদিন রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে তারা দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সম্পূর্ণ সরকারি খরচে এ পর্যন্ত মোট ২৬৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর…
জাটকা সংরক্ষণ ও মা-ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে আজ ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তাই আজ রোববার মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষে নদী-সাগরে ট্রলার, নৌকা ভাসিয়ে আবারও মাছধরা শুরু করবেন জেলেরা। এ জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। খবর নিয়ে জানা যায়, জেলেদের মধ্যে কেউ ট্রলার মেরামত করছেন, কেউ ট্রলারে রং করছেন, কেউ ট্রলার ধোয়ামোছা করছেন, আবার কেউবা ট্রলারে জালসহ আনুষঙ্গিক সরঞ্জাম তুলছেন। সমুদ্র যাত্রার প্রস্তুতিতে উপকূলের জেলেরা এ ব্যস্ত সময় পার করছেন। জেলেসহ মৎস্যসংশ্লিষ্টরা এখন মাছ ধরার স্বপ্নে বিভোর। তাদের আশা, এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার…
আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। আদালত অবমাননার রুল খারিজ করে রোববার (৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় তাকে এক লাখ টাকা জরিমানা দিতে বলা হয়েছে। জরিমানার টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিতে হবে। আদালত অবমানার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া ৭ শীর্ষ আইনজীবী নেতা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মোর্তজা মেডিকেল সেন্টার থেকেও অনেকে চিকিৎসা নিয়েছেন। শিক্ষার্থীদের সন্দেহ- রাজধানীর চানখারপুলের নাজিমুদ্দিন রোডস্থ ‘বনফুল সুইটস এন্ড কোং’ থেকে আনা পাটিসাপটা পিঠা খেয়েই তাদের এই সমস্যা হয়েছে। তবে বনফুল কর্তৃপক্ষ অভিযোগটি নাকচ করে বলেছে, তাদের খাবারে কোনো ঝামেলা নেই। জানা যায়, গত শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় শহীদুল্লাহ হল মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। শনিবার (০২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে। অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত…
কান বলতে আমরা যা বুঝি, মাছের শরীরের বাইরের এমন তেমন কিছু নেই। তবে মাছেরও শোনার জন্য বিশেষ ব্যবস্থা আছে। সেটা তাদের পরিবেশের শব্দ ও কম্পন বুঝতে সাহায্য করে। শোনার জন্য মাছের শরীরে দুই ধরনের ব্যবস্থা আছে। একটা হলো ইনার এয়ার বা অন্তর্কর্ণ। এটা তাদের মাথার ভেতরে থাকে। অন্তর্কর্ণে ছোট ছোট ক্যালসিয়ামের পাথর থাকে। এগুলোকে বলে অটোলিথ। পানিতে কোন শব্দ সৃষ্টি হলে সেই শব্দ অটোলিথে কম্পন সৃষ্টি করে। সেই কম্পনের ধরনানুযায়ী মাছ শব্দের মানে বুঝতে পারে। যদিও মানুষের মতো করে শব্দের মানে বোঝা মাছের পক্ষে সম্ভব নয়। কিন্তু কোনটা স্বস্তিদায়ক, কোনট ভীতিকর, কোনটা শত্রুর উপস্থিতি নির্দেশ করে—সেগুলো ঠিকই বুঝতে পারে। মাছের…
আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে পতিত শেখ হাসিনা সরকার অস্ত্র কেনে বলে মন্তব্য করেছেন ওয়েস্ট সিডনি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের রাজনৈতিক কোনো বৈধতা ছিল না। ঋণ দিলে সে অর্থ জনগণের কাজে আসবে না। এসব জানা সত্ত্বেও আইএমএফ সরকারকে কেন ঋণ দিয়েছিল। সে প্রশ্ন তোলা প্রয়োজন। এসব ঋণের টাকা শুধু অপব্যবহারই হয়নি, তা দিয়ে সরকার গুলি কিনেছে, বারুদ কিনেছে ও সাধারণ মানুষের বিরুদ্ধে তা ব্যবহার করেছে। গতকাল শনিবার ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায়’ বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ কার্যালয়ে) অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন…
কয়লাসংকটের কারণে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেরই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এখন পুরোপুরি বন্ধ। কয়লা সরবরাহ না থাকায় দুই সপ্তাহ আগে প্রথম ইউনিটের ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একই কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ হয়ে যায় ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটিও। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কয়লা আমদানির দরপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এ কারণে কয়লা আমদানি করতে কিছুটা দেরি হচ্ছে। এরপরও চলতি মাসের শেষের দিকে বিদেশ থেকে কয়লা আমদানি করে কেন্দ্রটিকে উৎপাদনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বঙ্গোপসাগরের কূল…
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমেছে। নির্বাচনের আগে ভোটারদের মনোভাব ও রাজনৈতিক আলোচনায় এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন শ্রম দপ্তরের তথ্যানুসারে, অক্টোবরে মাত্র ১২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। যেখানে সেপ্টেম্বরে মোট ২ লাখ ২৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছিল। অর্থাৎ অক্টোবরে দেশটিতে নতুন কর্মসংস্থানের গতি অনেকটাই কমে গেছে। নিয়োগের গতি কমে যাওয়া সত্ত্বেও বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশই রয়ে গেছে। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই সর্বশেষ সরকারি পরিসংখ্যান। ফলে এই পরিসংখ্যান থেকে মার্কিন অর্থনীতির শক্তিমত্তা সম্পর্কে হালনাগাদ ধারণা পাওয়া যায়। ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনীতির স্থিতিশীলতা অন্যতম বিবেচনা…
প্রথম প্লে–অফে ১-০ গোলে জেতায় মঞ্চটা প্রস্তুতই ছিল। আজ আটলান্টার মাঠে জিতলেই নিশ্চিত হয়ে যেত এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফে ইন্টার মায়ামির সেমিফাইনাল। সে লক্ষ্যে ইন্টার মায়ামির শুরুটাও ছিল ইতিবাচক। প্রথমার্ধে ডেভিড মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ঝড়ে কিছুটা এলোমেলো হয়ে গেল লিওনেল মেসিদের স্বপ্ন। ৫৮ মিনিটে ডেরিক উইলিয়ামসের গোলে পিছিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের গোলে হেরেই যায় মায়ামি। শেষ মুহূর্তে মেসিদের ২-১ গোলের হারের স্বাদ দেওয়া গোলটি করেন শান্ডে সিলভা। এই ম্যাচে আটলান্টার জয়ে তিন ম্যাচের প্লে–অফ সিরিজের শেষ ম্যাচটা এখন নকআউটে পরিণত হয়েছে। ১০ নভেম্বরের সেই ম্যাচে যারাই জিতবে, সেমিফাইনালের টিকিট কাটবে তারাই। আটলান্টার মাঠ…
এলসি বা ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কমেছে (জুলাই-সেপ্টেম্বর)। এ সময়ে আমদানি করা হয়েছে শুধু শিল্পের কাঁচামাল। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় মোট আমদানির এলসি খোলার পরিমাণ কমেছে প্রায় ৭ শতাংশ। একইভাবে এলসি নিষ্পত্তির পরিমাণ কমেছে ২ দশমিক ৫০ শতাংশের মতো। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর সময়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, গত সেপ্টেম্বরে এলসি খোলা এবং নিষ্পত্তির হার বাড়লেও সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কমেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে নতুন বিনিয়োগের পরিমাণ বাড়বে। ফলে আমদানির পরিমাণও বাড়বে। স্থিতিশীলতা আসবে সামগ্রিক অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে, চলতি…
বছর ছয়েক আগে স্বামী মারা যান আসমা বেগমের। সহায়-সম্বল বলতে স্বামীর রেখে যাওয়া সরকারি জায়গার ওপর দোচালা একটি টিনের ঘর রয়েছে তার। খেয়ে না খেয়ে ওই ঘরেই মাথা গুজে থাকেন তিনি। সম্প্রতি সেই ঘরটি দখলে চেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। জায়গা দখলের উদ্দেশে হামলা চালিয়ে বিধবা আসমার বসতবাড়ি ভেঙে চুরমার করে দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর বিধবা আসমার অঝোরে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় ঘটে। আসমার সঙ্গে কথা বলে জানা যায়, বিধবা আসমার জায়গা দখলের চেষ্টাকারীর নাম…
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। আজ (৩ নভেম্বর) অভিনেত্রীর জন্মদিন। ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন মৌসুমী। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। এবারও অভিনেত্রী তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গেল বছরের অক্টোবরে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছা ছিল একবার দেশে ফেরার। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের তথ্য মতে, স্থায়ী আবাসন গড়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন তিনি। গিয়েছেন গত বছরের অক্টোবরে। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য। এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। দেখতে…
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. শাহাদাত হোসেন। রবিবার রাজধানী ঢাকার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মেয়র ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, শপথগ্রহণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন চসিক মেয়র। আগামী ৫ নভেম্বর চট্টগ্রাম ফিরে দায়িত্বভার গ্রহণ করবেন সিটি…
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যখন কারাগারে বন্দি ছিলেন, তখন মুক্তিযুদ্ধ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান। ওইসময় ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করা থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করা, সবকিছুতেই তারা সম্মুখ সারিতে ছিলেন। শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে বন্দী থাকা সত্ত্বেও তাকেই রাষ্ট্রপতি করে প্রবাসী সরকার গঠন করেছিলেন ওই নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম হন এবং তাজউদ্দীন আহমদকে করা হয় প্রধানমন্ত্রী। সেই ক্রান্তিকালে মনসুর আলী ছিলেন প্রবাসী সরকারের অর্থমন্ত্রী ও এ এইচ এম কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,…
ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কমাতে কী কী উদ্যোগ নেওয়া যায়, এমন প্রশ্নের জবাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, তাৎক্ষণিকভাবে এটি বলা যাবে না। প্রথমত, আমাদের দেশীয় উৎপাদন যাতে চাহিদামতো বাড়ানো যায়, সেটি কৃষি বিভাগের সঙ্গে কথা বলে পরিকল্পনা করতে হবে। পাশাপাশি পেঁয়াজ আমদানিতে পচন রোধে কিভাবে ব্যবহার উপযোগী পেঁয়াজ আনা যায়, এই সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে হবে। এ নিয়ে করণীয় নিয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়কে অবহিত করা হবে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক…
টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। যা তাকে ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’-এর প্রথম স্থানে নিয়ে এসেছে। ঝাং ইমিং-এর বাবা-মা সরকারি চাকরিজীবী। তারা আগেই হয়তো বুঝেছিলেন ছেলে বড় হয়ে বিশাল কিছু করবেন। নয়তো তাঁর নাম ‘ঝাং ইমিং’ রাখতে যাবেন কেন? চীনে ‘ঝাং ইমিং’ অর্থ প্রথম প্রচেষ্টায় সবাইকে অবাক করে দেওয়া। চীনের সেরা ধনী হয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো কাজই করেছেন ঝাং। বর্তমানে তাঁর সম্পদের মূল্য চার হাজার ৫৬০ কোটি ডলার। টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স থেকে পদত্যাগ করলেও…
রাজশাহীতে প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন হয়েছেন একজন নারী। তিনি আফিয়া আখতার। রাজশাহী জেলা গঠন হওয়ার ২৫৪ বছর পরে এই প্রথম কোনো নারীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। গতকাল শনিবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিজ কার্যালয়ে জেলার প্রথম নারী ডিসি আফিয়া আখতারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আজ রবিবার রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করবেন। রাজশাহী জেলা গঠিত হওয়ার সময় ১৭৬৯ সালের ১৬ ডিসেম্বর এই জেলার প্রথম ডিসি নিয়োগ পান মিস্টার সি. ডাব্লিউ বাউটন রাউস। এরপর দীর্ঘ ২৫৪ বছরের মধ্যে বিদায়ীসহ রাজশাহীর ১২৬ জন ডিসির মধ্যে কোনো নারী নিয়োগ পাননি। এই তথ্যানুসারে…
ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্ট পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে ভারতের নৌ ও বিমানবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা। গতকাল শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এ তথ্য জানিয়েছে। লাইভমিন্টকে এমএসসি এজেন্সি (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের মহাপরিচালক দীপক তিওয়ারি বলেছেন, “আগে বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দরের মাধ্যমে পরিবহন হতো। কিন্তু এখন তারা অন্যান্য রুটে তাদের পণ্য পরিবহন করছে। যার অর্থ আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না। এমএসসি এজেন্সি (ইন্ডিয়া) ভারতের অন্যতম বড় কার্গো পরিবহন সংস্থা। দেশটির কর্মকর্তারা…
এক ম্যাচ পরেই স্বরূপে ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফেরালো সমতা। ‘বড়’ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা দেয়নি এদিন সফরকারীরা। দুই অধিনায়কের শতকের লড়াইয়ে শেষ হাসি হাসলেন লিয়াম লিভিংস্টোন। এন্টিগায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেতে শনিবার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩২৮ রান তুলে স্বাগতিকরা। জবাবে ৪৭.৩ ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে জিতলে সিরিজটা নিজেদের করে নিতো তারা। অধিনায়ক শাইহোপের শতকে সেই পথেই হাঁটছিল ক্যারিবীয়রা। অবশ্য শুরুটা ভালো হয়নি, ১২ রানেই হারায় জোড়া উইকেট। তবে এরপর শাইহোপ…
গতকাল ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বব্যাপী উন্মাদনা ছড়ানো সেই মানুষটার জন্মদিন, যিনি অভিনয়ের জন্য নিজেকে বিলিয়ে যাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে। শনিবার (২ নভেম্বর) ৫৯ বছরে পা রাখলেন বলিউডের ‘বাদশাহ’। প্রতিবছরের মতো এই বছরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নাতের সামনে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। কারো হাতে ছিল শাহরুখের পোস্টার, কেউ আবার কেক নিয়ে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল শাহরুখ অনুরাগীদের দখলে। তবে এ বছর ভকএদর হতাশ করলেন শাহরুখ খান। এবার আর মান্নাতের বারান্দায় হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা নিতে প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা। বরং ঘরে পরিবারের সঙ্গে ছোটখাটো আয়োজনেই সীমাবদ্ধ রেখেছেন নিজের জন্মদিনের উৎসব। গত কয়েকদিন…
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়। নিহত ওই প্রবাসীর নাম মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খরেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে। লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলা শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা…
আধুনিক জীবনের অপরিহার্য উপকরণ হিসেবে দেশে দ্রুত বড় হচ্ছে ফার্নিচারের বাজার। ক্রেতাদের রুচি আর চাহিদা ঘিরে গড়ে উঠেছে বিপুলসংখ্যক ব্র্যান্ডের কম্পানি। সেই সঙ্গে ভালো ব্যবসা করছে নন-ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলোও। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, ফার্নিচারের অভ্যন্তরীণ বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার। এই খাতে রপ্তানিতেও সাফল্য কিছুটা আসছে, যদিও উচ্চ শুল্ক-করের কারণে আন্তর্জাতিক বাজারে সুবিধা করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, একটা সময় ফার্নিচারের ব্র্যান্ড হিসেবে অটোবির একচেটিয়া পরিচিতি ছিল। এখন তার সঙ্গে যোগ হয়েছে হাতিল, আকতার, পারটেক্স, নাভানা, ব্রাদার্স, নাদিয়া, রিগ্যাল, লিগ্যাসি, ইসোর মতো আসবাব প্রস্তুতকারী কম্পানিগুলো। তবে দামের প্রসঙ্গ এলে পাওয়া যাচ্ছে ক্রেতাদের মিশ্র…
লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির তিনটি সামরিক ইউনিটে ভয়াবহ হামলা চালানো হয়েছে। সশস্ত্র এই হামলার মাধ্যমে হামলাকারীরা সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে এবং কমপক্ষে ২০০ সৈন্যকে অপহরণ ও জিম্মি করেছে। সশস্ত্র হামলাকারীরা দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকদের হাতে দেশটির অন্তত ২০০ সেনা জিম্মি রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরো বলেছে, সশস্ত্র ওই গোষ্ঠীটি গত শুক্রবার তিনটি সামরিক ইউনিটে হামলা চালায়। হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হামলায় তিনটি সামরিক ইউনিট জব্দ করার নিন্দা জানিয়েছেন।…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
