Author: admin

রক্তচাপ কমাতে দৈনিক একটি বিশেষ ‘সুপারফুড’–এর ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিদিন ২৫০ মিলি বিটরুট জুস রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে যে, এটি মাত্র চার সপ্তাহে রোগীদের উচ্চ রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আবার পরীক্ষায় অংশগ্রহণকারীরা বিটরুটের জুস পান বন্ধ করলে তাদের রক্তচাপ পূর্বের স্তরে ফিরে আসে। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণাটি পরিচালনা করেন। গবেষণাপত্রটি ‘হাইপারটেনশন’ নামক পত্রিকায় প্রকাশিত হয়। গবেষণায় দেখা যায়, বিটরুটে ইনঅর্গানিক বা অজৈব ডায়েটারি নাইট্রেটের পরিমাণ অনেক বেশি। নাইট্রেটগুলো শরীরে নাইট্রাইট এবং পরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালিকে শিথিল এবং প্রশস্ত…

বিস্তারিত পড়ুন

সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে বিস্তারিত জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।  রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ফখরুল বলেন, ‘বিএনপির যে সর্বোচ্চ ফোরাম রয়েছে, সেই ফোরামে আলোচনা হবে। আলোচনা শেষে আমাদের অবস্থান পরিষ্কার করব।’ বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এর আগেও বলেছিলাম, গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে যদি সংহত করতে হয়, তাহলে…

বিস্তারিত পড়ুন

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩০১ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নতিকরণসহ সংস্কার কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সামান্য বৃষ্টির পানিতে সড়কটির বিভিন্ন স্থানে ধসে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আঞ্চলিক মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বাহাদীপুর, টেপিবাড়ি, কুঠিবয়ড়া, নলীনসহ কয়েকটি স্থানে বৃষ্টির পানিতে সড়ক ধসে গেছে। ফলে সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। তবে ধসে যাওয়া কিছু স্থানে সওজ বিভাগ থেকে বালুর বস্তা দিয়ে মেরামত করার চেষ্টা করছে। টাঙ্গাইল জেলা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২৮ কিলোমিটারের ভূঞাপুর-তারাকান্দি মহাসড়ক (জেড- ৪৮০১) মান ও প্রশস্ততায় উন্নীতকরণের জন্য…

বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে সাম্প্রতিককালের যুদ্ধগুলোতে ৬০ কোটির বেশি নারী ও মেয়েশিশু ক্ষয়ক্ষতির শিকার বলে জানিয়েছে জাতিসংঘ। গত এক দশকে এই সংখ্যা ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বব্যাপী লিঙ্গ-সমতা ও নারী অধিকার নিয়ে বাদানুবাদে এই নারীরা বিস্মৃত হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের একটি বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গত কয়েক দশকে নারীদের বৈশ্বিক অগ্রগতি ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতে অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে। ২০০০ সালের ৩১ অক্টোবর গৃহীত নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব মূল্যায়ন করছিলেন গুতেরেস। ওই প্রস্তাবের অন্যতম লক্ষ্য ছিল শান্তি আলোচনায় নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। যদিও লিঙ্গ-সমতা অর্জনের মতো এই উদ্দেশ্যও অধরাই রয়ে…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি কয়েকদিন। এখন চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। ভোটের আগে দেশজুড়ে নিজেদের চূড়ান্ত জনমত জরিপ চালিয়েছে সিএনএন। জরিপে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সমানে সমান লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এসএসআরএস এই জরিপ পরিচালনা করেছে, জরিপে ৪৭ শতাংশ সম্ভাব্য ভোটার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে এবং ৪৭ শতাংশ সম্ভাব্য ভোটার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। এর আগে সেপ্টেম্বরে হওয়া জরিপে কমলা ৪৮ শতাংশ ও ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পান। প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর কমলা ডেমোক্রেটিক দলের প্রার্থী হন। বাইডেন সরে দাঁড়ানোর সময় কমলার প্রতি তাঁর সমর্থন দিয়ে যান। সে সময়…

বিস্তারিত পড়ুন

দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ায় গত দেড় মাস অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক ঊর্ধ্বমুখী ধারায় ছিল। কিন্তু সেই রিজার্ভ ফের নিম্নমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গত বৃহস্পতিবার প্রকাশিত ‘উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস’ প্রতিবেদনে দেখা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) হিসাবে বুধবার (২৩ অক্টোবর) বাংলাদেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মাসের বিল পরিশোধ করতে হবে; তখন রিজার্ভ আরও কমে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এক সপ্তাহ আগে ১৬ অক্টোবর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ…

বিস্তারিত পড়ুন

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) নামে-বেনামে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক গোপন অনুসন্ধানে এই খোঁজ পাওয়া যায়। দুদক লোটাস কামাল ও তাঁর পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের ব্যাপারে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে। লোটাস কামালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে। প্রকাশ্য অনুসন্ধানে নামে-বেনামে তাঁর সম্পদ কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন দুদক কর্মকর্তারা। দুদকের একটি বিশেষ টিম লোটাস কামাল ও পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান করছে। দুদকের কাছে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের অর্থ…

বিস্তারিত পড়ুন

৯৮ ভোট পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবার্চনে এক নম্বর সদস‍্য হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। ফুটবলারদের মধ্যে সদস্য পদে আরো জিতেছেন গোলাম গাউস, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন,বিজন বড়ুয়া ও জাকির হোসেন চৌধুরী । গত নির্বাচনে জিততে পারেননি ইকবাল হোসেন। এবার সর্বাধিক ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। গত নিবার্চনে সহ-সভাপতি পদে ফেল করা আমিরুল ইসলাম বাবু ৯৬ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয় । প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গোলাম গাউস। ২০২০ সালের নির্বাচনে প্রথম হওয়া জাকির হোসেন চৌধুরি ৮২ ভোট পেয়ে সপ্তম হয়েছেন। ৭২ ভোট পেয়ে সত‍্যজিত দাস রুপু দশম, ৬৭ ভোটে…

বিস্তারিত পড়ুন

লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগোর বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রবার্ট লেভানদোভস্কি জোড়া গোল করেন। এছাড়া লামিনে ইয়ামাল ও রাফিনিয়া বাকিও দুটি করে গোল করেন। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে রাতটা নাকি লম্বা হয়। গত বুধবার ইউরোপিয়ান রাতেও সবাই তা দেখেছে। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়ার পর ৫ গোল করেছে রিয়াল মাদ্রিদ। তারপর মাত্র কয়েক দিনের ব্যবধানে ডর্টমুন্ডেরই দেশের এক ভদ্রলোক কি না মুদ্রার অপর পিঠও দেখিয়ে দিলেন! প্রথমার্ধে পাতলেন অফসাইডের ফাঁদ। তাতে আটকে কিংবা লটকে জেরবার হলো রিয়ালের আক্রমণভাগ। বিরতি শেষে ম্যাচের ৫৬ মিনিটের পর থেকে রাতটা উল্টো রিয়ালের জন্যই লম্বা…

বিস্তারিত পড়ুন

জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। গত ফেব্রুয়ারিতে শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি ৯ মাসও টিকতে পারলেন না। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শান্ত। তিনি দলের অন্যতম সেরা ব্যাটার। দল তার ওপর নির্ভর করে। কিন্তু গত কয়েকমাস ধরেই তিনি ফর্মে নেই। নিয়মিতই দলকে বিপদে ফেলে বাজে শটে আউট হয়ে যাচ্ছেন। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। এমতাবস্থায় শান্ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিষয়টি…

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগ্রাম অনলাইন: রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন দুই সংগঠনের নেতারা। রাষ্ট্রপতি ও সংবিধান ইস্যুতে যখন হঠাৎ করেই রাজনীতিতে মতভেদের সুর ওঠে, তখন তরুণরা বলছেন, ঐক্যে ধরে না রাখলে সুযোগ নিতে পারে ফ্যাসিবাদী শক্তি। দেশের রাজনীতিতে যে ইতিবাচক বদল ঘটেছে, তা ধরে রাখার চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধভাবে। দলীয়…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। এর আগে, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব…

বিস্তারিত পড়ুন

ইরানের ওপর ইসরাইলের হামলা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। শনিবার (২৬ অক্টোবর) সকালে তিনি এ ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলের সামরিক বাহিনী ‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের আক্রমণের ইসরাইলি প্রতিক্রিয়া সম্পূর্ণ করেছে’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’ তিনি আরো বলেন, ইরান যদি প্রতিশোধমূলক নতুন হামলা চালায়, ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে। এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা…

বিস্তারিত পড়ুন

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে তারা। ইরানের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে দেশটির ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে সীমিত ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে। তবে এসব হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব। ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি…

বিস্তারিত পড়ুন

হান্সি ফ্লিকের হাত ধরে দারুণ সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। লা লিগায় আধিপত্য ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে দুর্দান্ত ছন্দে। পুরোনো হিসাব চুকিয়ে সবশেষ ঘরের মাঠে তারা উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউইনখকে। তবে ফ্লিকের আসল পরীক্ষা আজ। লা লিগায় এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে কাতালোনিয়ার ক্লাবটি। ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় শনিবার রাত একটায়। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। বিশেষ করে তাদের আক্রমণভাগ রয়েছে দুর্দান্ত ফর্মে। লিগে প্রথম দশ ম্যাচেই তারা করেছে ৩৩ গোল। মূলত আক্রমণভাগে লামিনে ইয়ামাল, রাফিনিয়া এবং রবার্ট লেভানদভস্কির মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। যা…

বিস্তারিত পড়ুন

খুলনার একাধিক গ্রামীণ এলাকায় প্রধান সড়ক কাঁচা মাটির তৈরি হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বর্ষায় এসব রাস্তা কর্দমাক্ত হয়ে ওঠে, ফলে হাঁটু সমান কাদার মধ্য দিয়ে যাতায়াত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। খুলনার ডুমুরিয়া উপজেলায় মাগুরখালী ইউনিয়নের বাঘারদাইড় থেকে গাজীনগর পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের অবস্থা এতটাই বেহাল, সে রাস্তায় মানুষের চালাচল একেবারেই অসম্ভব। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন ৫টি গ্রামের প্রায় এক হাজার মানুষকে যাতায়াত করতে হয়। এ ছাড়া এ সড়ক পাড়ি দিয়ে ওই গ্রামগুলোর শিক্ষার্থীদের বিদ্যালয়েও যেতে হয়। সমীর নামে ওই এলাকার বাসিন্দা বলেন, ‘বর্ষা শুরু হলে আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করা দুঃসাধ্য…

বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর উচ্চপর্যায়ের রদবদলে মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতি দুই কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে।এদিকে ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট আর্টডকে পাঠানো হয়েছিল। আর আর্টডকের জিওসি লেফটেন্যান্ট…

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষাসহ ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে আঘাত করেছে। হামলা শেষে ইসরায়েল জানিয়েছে, ‘প্রতিশোধমূলক হামলা এবং মিশনটি সম্পন্ন হয়েছে।’ ভোররাতে তেহরান এবং ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাতে প্রায় ২০টি স্থানে আঘাত করার পর ইসরায়েলের সময় ভোর ৫টা নাগাদ ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়। সিএনএন বলছে, তেহরানে স্থানীয় সময় রাত ২টার পর প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিন ঘণ্টা পর বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের খবর পাওয়া যায়। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ১৪০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আই২৪ নিউজ…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ঢাকা এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং উভয় দেশকে তাদের সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো উচিত। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশকে আরও জোরালো প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায়, রোহিঙ্গা সংকট নিরসন এবং শিক্ষার্থী বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় তুরস্কের মানবিক সহায়তা এবং রোহিঙ্গা…

বিস্তারিত পড়ুন

থাইল্যান্ড সরকার বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। এ সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে শুরু করা হয়েছে। কনস্যুলার শাখার মহাপরিচালক আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা…

বিস্তারিত পড়ুন

একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে- এরূপ বিধি সংযোজন করবে। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা…

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি মোড় অবরোধ করে রাখেন তারা। এতে মহাখালী ও আশপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পথচারীরা পড়েন ভোগান্তিতে। ৩ ঘণ্টা অবরোধ শেষে বেলা ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী মোড় অবরোধ প্রত্যাহার করে তিতুমীর কলেজে গিয়ে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন। আজ বৃহস্পতিবার মধ্যে তিন দফা দাবি নিয়ে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আগামীকাল…

বিস্তারিত পড়ুন

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক। ২০২৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের তথ্য এই প্রতিবেদনে উঠে আসে। কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট শনাক্ত এবং অপসারণের জন্য টিকটক নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এতে দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতিকে প্রতিবেদনটি তুলে ধরে। বাংলাদেশের প্রতিবেদনে কনটেন্ট নিয়ন্ত্রণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। যা প্রথম প্রান্তিকে ছিল ৭১ লাখ ৭১ হাজার ৮৩২। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬ শতাংশ যেখানে ৯৭.২ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড় ডানা। এই ঝড়টাকে ডেকে নিয়ে এসেছে নিম্নচাপ। অর্থাৎ নিম্নচাপের সঙ্গে ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে। তাহলে ঘূর্ণিঝড় কেন হয় জানতে হলে নিম্নচাপ কী—সেটাই আগে জানতে হবে। আমরা বাতাসের সমুদ্রে বাস করি। বাতাসের চাপ থাকে। দেখা যায় না বলেই হয়তো বাতাসের চাপের রকমফেরটা বুঝতে পারি না অমনভাবে। কিন্তু বাতাসের একটা চাপ আছে, সেটা কমবেশি হয়, বিশেষ কোনো জায়গায় বেশি, কোথাও বা কম। কমবেশির ফারাকটা যখন খুব বেশি হয়, তখনই আসে বিপদ। আশপাশের এলাকার চেয়ে কোনো জায়গায় বায়ুচাপ যদি কমে যায়, তাহলে সেখানে লঘুচাপ অথবা নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের একটা বড় কারণ হলো তাপমাত্রা। কোনো বস্তুর ঘনত্ব যত বেশি, তার তাপ…

বিস্তারিত পড়ুন

এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে তখনো দর্শকরা ঠিকঠাক বসতে পারেননি। তার আগেই বায়ার্ন মিউনিখের জালে বার্সেলোনার গোল। যে দলটির কাছে একের পর এক বিব্রতকর হারে বারবার মাথা হেঁট হয়েছে বার্সা সমর্থকদের, সে দলের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই গোল! রূপকথার মতো সেই শুরু শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্নকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। হ্যাটট্রিক করে বার্সেলোনার জয়কে মধুর করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচের প্রথম মিনিটে সে গোলের পর ৪৫ ও ৫৬ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর মধ্যে ৩৬ মিনিটে বার্সেলোনার অন্য গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। প্রথম মিনিটে…

বিস্তারিত পড়ুন

বৃষ্টি বাধায় কিছুক্ষণ বন্ধ থাকার পর মিরপুরে শুরু হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের খেলা। তবে শেষ সেশনে মাত্র ৫ ওভার খেলা হওয়ার পরই আবারও উঠে যেতে হয়েছে ক্রিকেটারদের তবে এবার কারণ বৃষ্টি নয় আলোকস্বল্পতা। বুধবার (২৩ অক্টোবর) বৃষ্টি বাধার পর খেলা শুরু হলেও মিরপুরে আকাশ মেঘলা থাকার কারণে আলো কম ছিল ফলে স্পিনারদের দিয়েই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। ফলে, দক্ষিণ আফ্রিকার পেসাররা বল করতে পারছেন না। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করেছে। দলের হয়ে মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন,…

বিস্তারিত পড়ুন

ফিলিপাইনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঝড় ‘ট্রামি’।গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রামির কারণে ফিলিপাইনের সরকারি কাজ স্থগিত করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঝড় মোকাবিলায় জরুরি উদ্ধার কর্মীদের প্রস্তুত থাকতে বুধবার (২৩শে অক্টোবর) নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় আবহাওয়া দপ্তর পাগ-আসা বুধবার সকাল ১১টার বুলেটিনে জানিয়েছে, ট্রামি আওরোরা প্রদেশের কাসিগুরান শহর থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছে। ঝড়টি বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এ ছাড়া ঝড়ের প্রভাবে উপকূলীয় শহরগুলোতে প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট…

বিস্তারিত পড়ুন

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৪ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ…

বিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস লিগ মানেই যেন অন্যরকম রিয়াল মাদ্রিদ। যেখানে লস ব্লাঙ্কোজরা যা করতে পারে, তা ভাবনার থেকেও গভীর। যেমনটা ঘটলো গত রাতে। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় হারের অপেক্ষায় থাকা দলটা লিখেছে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প। মঙ্গলবার রাতে বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। জয় পেয়েছে ৫-২ গোলে। অথচ ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে ছিল হারের পথে। তবে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে উড়ে গেছে সব শঙ্কা। ম্যাচের ৬০ মিনিট থেকে যোগ হওয়ার সময়ের তৃতীয় মিনিট, এই ৩৩ মিনিটেই ৫টি গোল করেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিউসের হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজের। প্রথমার্ধে চার মিনিটের মধ্যে ডোনিয়েল মালেন ও…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গত ১৭ অক্টোবরের বৈঠকে অনুমোদন পাওয়া ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে ৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৪ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন…

বিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তি অর্জন করে গতকাল বিকেল ৪টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ক্রমেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, আম্পানের মতো একই পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এর কেন্দ্র প্রায় ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ওপরে অবস্থান করছিল। এর কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার। লঘুচাপটির বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একই পথে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে…

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে গেল। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল গত বছরের ১৯ নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আপিলকারীপক্ষে কোনো আইনজীবী না থাকায় ওইদিন আপিল বিভাগ ওই আদেশ (ডিসমিসড ফর ডিফল্ট) দেন। আপিলটি পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আবেদন করেন, যা ২…

বিস্তারিত পড়ুন

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করার কথা নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা। এর আগে আজ মঙ্গলবার সকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে। পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায়…

বিস্তারিত পড়ুন

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষনার্থীকে অব্যহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যহতি দেওয়া হয়।  মঙ্গলবার (২২ অক্টোবর) এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিলো। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর। উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হচ্ছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা। মঙ্গলবার সকালে তিনি জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে। পুলিশে এসআই পদে…

বিস্তারিত পড়ুন

ডলাইটের একটি নেই, অন্যটি ঝুলছে। সিগন্যাল লাইটের সবগুলোই ভাঙা। বডির রং উঠে গেছে অনেক আগে। আসন-জানালা ভাঙাও। সাইনবোর্ড থেকে গাজীপুর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অনাবিল পরিবহন নামে এমন কিছু গাড়ি। শুধু অনাবিল নয়, রাজধানীজুড়ে আরও অনেক কোম্পানির ফিটনেসবিহীন গাড়ি চলছে। বেশিরভাগের উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস। পেছনের গ্লাসও ভাঙা, ধুলা-ময়লা যেন নিত্যসঙ্গী আসনগুলোর। যাত্রীরা বলছেন, রাজধানী শহরে কোনোভাবেই চলতে পারে না এসব বাস। রংচটা, ভাঙাচোরা বাসের ব্যাপারে দ্রুত উদ্যোগ চান বিশেষজ্ঞরা। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের বাস্তবায়ন না হলে এসব বাস চলবে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ মনে করে, দেশে বর্তমানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা ৫ লাখের বেশি। বাস্তবে…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দিয়েছেন প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ । সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ডাক দিয়েছেন তিনি। পোস্টটিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে শহীদ মিনারে বিপ্লবী ছাত্র-জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক। সম্প্রতি, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন…

বিস্তারিত পড়ুন

মিরপুর থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির করা হচ্ছে হবিগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মিরপুর থানার এসআই মো. আব্দুল হালিম রিমান্ডের আবেদন করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে। সুমনকে আদালতে হাজির করার পর ঢাকার যেকোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মিরপুর থানা-পুলিশ মিরপুর ৬ নম্বর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে আটক করে। পরে হবিগঞ্জের মাধবপুর থানার ছাতিয়ইন ইউনিয়নের যুবদলের সহসভাপতি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৩ সেপ্টেম্বর হৃদয় মিয়া মিরপুর থানায় এই মামলাটি…

বিস্তারিত পড়ুন

আল হিলালের মূল একাদশে জায়গা পাননি নেইমার। নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু তাতে কী! ভক্ত-সমর্থকদের চোখ তো ছিল তাঁর ওপর। ৩৬৯ দিন পর মাঠে ফিরে ব্রাজিলের ফরোয়ার্ড কেমন পারফরম্যান্স করেন, সেটা দেখতেই অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী।  হাজ্জা বিন স্টেডিয়ামে গত রাতে নেইমারের আল হিলাল এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলেছে আল আইনের বিপক্ষে। ৭৭ মিনিটে আল হিলালের মিডফিল্ডার নাসের আল দাওসারির বদলি হিসেবে নামেন নেইমার। বদলি হিসেবে নেমে নেইমার গোলের সুযোগ তৈরি করেছিলেন ৮৮ মিনিটে। আলেক্সান্দার মিত্রোভিচের পাস রিসিভ করে আল আইনের লক্ষ্য বরাবর শট নিলেও নেইমার ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। এখানে নেইমারের গোলটা আল আইন গোলরক্ষক খালিদ এইসা প্রতিহত করেন দারুণভাবে।…

বিস্তারিত পড়ুন

উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি ও উচ্চ সরকারি ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট শিগগিরই কাটছে না। বিশেষ করে সাধারণ মানুষকে জিনিসপত্রের উচ্চমূল্যের যন্ত্রণা আরও কিছুদিন সহ্য করতে হবে। এমনটাই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। গতকাল সোমবার তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হচ্ছে। ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি।  এদিন ব্রেটন উডস কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন আইএমএফের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির কারণে আমরা সবাই যে কষ্ট সহ্য করছি, তা দীর্ঘমেয়াদি হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বের বহু মানুষই ক্ষুব্ধ হচ্ছে। আমরা আসলে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ…

বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্ট বিপ্লবের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা ও স্মরণে ৫৮ শহীদের নামফলক দিয়ে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় নির্মিত হচ্ছে ‘শহীদী ঐক্য চত্বর’। আজ সোমবার বিকেল ৩টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় এর নির্মাণকাজের উদ্বোধন করে জুলাই আন্দোলনের সক্রিয় সংগঠন ‘জুলাই বিপ্লব পরিষদ’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত আন্দোলনটি ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। ছাত্র-জনতার নেতৃত্বে সংগঠিত এই আন্দোলন হাসিনা সরকারের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রাবাড়ী, শনিরআখড়া, ডেমরা, কদমতলী ও রায়েরবাগে সংঘটিত এই বিপ্লবে ৫৮ শহীদকে স্মরণ করে নির্মিত হচ্ছে শহীদী ঐক্য চত্বর। এটি দেশের জনগণের সাহসিকতা ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠবে। প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে বর্তমানে…

বিস্তারিত পড়ুন

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এতে এ বাজারটিতে কমেছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে গত সপ্তাহের চার কার্যদিব এবং চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন হয়। শেয়ারবাজারে অব্যাহত দরপতন দেখা দেওয়ার মধ্যে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়, অতীতের দুরবস্থা ও শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে যারা…

বিস্তারিত পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ) মিশরকে ম্যালেরিয়া-মুক্ত ঘোষণা করেছে। দেশটির এই অর্জনকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা। মিসরীয় কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর ধরে প্রাণঘাতী মশাবাহিত এই সংক্রামক রোগ নির্মূল করার জন্য চেষ্টা চালিয়েছে। ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ‘ম্যালেরিয়া মিসরীয় সভ্যতার মতোই পুরানো, তবে যে রোগটি ফারাওদের জর্জরিত করেছিল তা এখন ইতিহাস। রবিবার একটি বিবৃতিতে ডব্লিউএইচও প্রাচীনকাল থেকে দেশে বিদ্যমান ম্যালেরিয়া রোগের অবসান ঘটানোর চেষ্টার জন্য মিসরীয় সরকার এবং জনগণের প্রশংসা করেছে। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোর পরে মিসরই হলো ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রত্যয়িত তৃতীয় দেশ। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪৪টি দেশ এবং একটি…

বিস্তারিত পড়ুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর মাধ্যমে সীমান্তে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই নির্দেশে। তাতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে সকাল ৫টার মধ্যে কেউ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল করতে পারবে না। রোববার থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, গত দুই মাস ধরে…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব আমিরাতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাশিয়ায় রয়েছেন কামরুল আহসান এবং আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে আছেন মো. আবু জাফর। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব পদমর্যাদায় তিন বছর মেয়াদে…

বিস্তারিত পড়ুন

শরৎ শেষে কার্তিকের শুরু থেকেই শেষ রাতে গারো পাহাড় সীমান্তাঞ্চলে দেখা মিলছে ভোরের শিশির ও কুয়াশা। স্থানীয়রা বলছেন, গারো পাহাড়ের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীসহ গোটা সীমান্তাঞ্চলে এবার শীত আসছে অন্যবারের চেয়ে অনেকটা আগে ভাগেই। দিগন্তজোড়া মাঠের প্রান্তে কুয়াশার চাদর মুড়িয়েই নিচ্ছে। ইট-পাথর-কাঠ ঘেরা শহরেরও অলিগলিতে শীত আসছে কর্মব্যস্ত মানুষের পদচারণায়। গারো পাহাড়ের শতবর্শী ডা. আব্দুল বারী, আলহাজ, শাহজাহান আকন্দ, আলহাজ. শরীফ উদ্দিন সরকার ও আলহাজ, সরোয়ার্দী দুদু মন্ডল ইনকিলাবকে জানান, অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত ও ভোরের দিকে ঠান্ডা লাগলেও বেলা বাড়লে তাপমাত্রা বৃদ্ধি পায়। তারা জানান, রাতভর বৃষ্টির মতো টিপ টিপ করে কুয়াশা ঝরে। ভিজে যায় পিচঢালা…

বিস্তারিত পড়ুন

যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ডিমের চালান ৫ শতাংশ শুল্কায়নে আজ সোমবার থেকে খালাস দেওয়া শুরু হয়েছে। আগে এই শুল্ক ছিল ২৫ শতাংশ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক হ্রাসের সুবিধা পাবেন আমদানিকারকেরা। এতে প্রতিটি ডিম পাইকারিতে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, আজ দুপুরে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিমের একটি চালানের আমদানিকারক হাইড্রোল্যান্ড সলিউশন কাস্টমস থেকে খালাস নিয়েছে। প্রতিটি ডিমে আগে ১ টাকা ৯৬ পয়সা শুল্ক দিতে হলেও এখন প্রতিটি ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এতে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা।  গত শনিবার…

বিস্তারিত পড়ুন

কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না সারেগামাপা-খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি। তবে মাঝে দীর্ঘদিন আলোচনায় না থাকলেও এবার হঠাৎ ফিরে শিরোনামে জায়গা করে নিলেন। কয়েকটি সংবাদমাধ্যমে দেখা গেছে নিজের ভুল স্বীকার করেছেন। এমনকি মাদকের সঙ্গে সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছেন গায়ক নোবেল। তরুণ এ শিল্পীর এমন দাবির পর এবার তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ জানালেন―আবারও মাদকগ্রহণ শুরু করেছেন নোবেল। আর তার সঙ্গে সঙ্গী হিসেবে রয়েছে পাঁচ-সাতজন বান্ধবী। যা এখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাইরাল। শনিবার (১৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাসের মন্তব্যের জবাবে এমনটা জানিয়েছেন সালসাবিল মাহমুদ। প্রথমে স্ট্যাটাসে তিনি…

বিস্তারিত পড়ুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২১ অক্টোবর) ভোররাতে ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রবেশ করে ওই ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারের ওপর গুলি ছুঁড়ে পালিয়ে…

বিস্তারিত পড়ুন

পাঁচ বছর আগে লন্ডনের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলা করা হয়। এবার সেই মামলা থেকে খালাস পেয়েছেন দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা। রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ রায় দেন। একই মামলায় খালাস পাওয়া অন্য নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে…

বিস্তারিত পড়ুন

ভারতের জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জন নির্মাণশ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। ইতোমধ্যে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন অধিভুক্ত সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে । সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে দেড়শর মতো শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ যাত্রী ও চালকদের সাথে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশীবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনের সংগঠক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী…

বিস্তারিত পড়ুন

‘আমার বিবেক বা মুখ বন্ধ করার জন্যে হয়তো এই হত্যাচেষ্টা মামলা দেয়া হয়েছে। তবে আমি মরে গেলেও আমার বিবেক বা মুখ বন্ধ হবে না। এটা আপনারা লিখে রাখেন।’ সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বেত বেঞ্চ এ জামিন আদেশ পাওয়ার নিজের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্না। তিনি আরও বলেন, আমি এমন কোন কাজ করিনি যে আমার নামে মামলা দেয়া হবে। রাজনৈতিক মামলা হলে মেনে নিতাম। সেখানে আমার আপত্তি ছিলো না, জীবনে অনেক মামলা খেয়েছি। তবে একটা হত্যা চেষ্টার মামলা তাও মেরাদিয়ায়; যেটা কোথায় আমি জানি না,…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সকল মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের সাবেক ১০-১২ জন নেতাকর্মী। সোমবার (২১ অক্টোবর) সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একদল সাবেক ছাত্রনেতা এ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ সমাবেশ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আলোকে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়,…

বিস্তারিত পড়ুন

২০০৯ ও ২০১০ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল ‘হোয়াইট ফার্নস’রা। নারী ও পুরুষ মিলে এটাই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা। নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে নিল নিউজিল্যান্ড। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারায় সোফি ডিভাইনের দলটি। ২০০৯ ও ২০১০ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল ‘হোয়াইট ফার্নস’রা। নারী ও পুরুষ মিলে এটাই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা। এদিকে, দক্ষিণ আফ্রিকার মেয়েরা টানা দুটি…

বিস্তারিত পড়ুন

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দুপুর দুইটার দিকে ‘লং মার্চ’ নিয়ে রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে যান সাকিব আল হাসান ভক্তরা। তাদের দাবি ছিল, সাকিব যেন দেশের মাটিতে অবসর নিতে পারেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তাকে রেখে স্কোয়াডও ঘোষণা করা হয়। এরপর তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেন ‘মিরপুরের ছাত্রজনতার প্রতিনিধি’ দাবি করা একটি পক্ষ। পরবর্তীতে নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে বাদ দেওয়া হয়, দেশে আসতেও নিষেধ করা হয়। আর এতেই সাকিবভক্তরা ক্ষোভে জ্বলে ওঠে। আন্দোলন শুরু করেন তারা। গত শুক্রবার (১৮ অক্টোবর) জড়ো হয়েছিলেন তারা। সে সময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। আজ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের চাপ বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে যত বিদেশি ঋণ এসেছে, পরিশোধ করতে হয়েছে তার চেয়ে বেশি। এই প্রান্তিকের প্রতি মাসেই ঋণ ছাড়ের চেয়ে পরিশোধিত অর্থের পরিমাণ ছিল বেশি। গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-সেপ্টেম্বর মাসের বিদেশি ঋণ পরিস্থিতি হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে, বছরের প্রথম প্রান্তিকে সুদ ও আসল মিলিয়ে ১১২ কোটি ৬৫ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। অন্যদিকে এই সময়ে বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ৮৪ কোটি ৬১ লাখ ঋণ ছাড় করানো সম্ভব হয়েছে। অর্থাৎ এই তিন মাসে ঋণ ছাড়ের চেয়ে ঋণ পরিশোধ প্রায় ২৮ কোটি ডলার…

বিস্তারিত পড়ুন

স্থানীয় পোশাক ব্যবসায়ীরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পশ্চিমা ক্রেতারা এখন কারখানা পরিদর্শন ও উৎপাদনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তৈরি পোশাকের বৈশ্বিক ক্রেতারা আগামী মৌসুমের কার্যাদেশ নিয়ে বাংলাদেশের বাজারে ফিরতে শুরু করেছেন। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও প্রধান শিল্প অঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে এক মাসেরও বেশি সময় ধরে পোশাক শিল্পে অচলাবস্থা ছিল। স্থানীয় পোশাক ব্যবসায়ীরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পশ্চিমা ক্রেতারা এখন কারখানা পরিদর্শন ও উৎপাদনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তারা বলেন, পশ্চিমা ক্রেতারা আগামী শরৎ ও শীত মৌসুমের জন্য কার্যাদেশ বা অর্ডার দিচ্ছেন। এনভয় লিগ্যাসির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘আসন্ন মৌসুমের কার্যাদেশ প্রবাহে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আমি দেখছি না। তারা…

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে পাকিস্তানের লাহোরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রদেশের একটি কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করে। বন্ধ ঘোষণার ফলে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের প্লে-গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের পাশাপাশি ২৬ মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হবে। চলতি সপ্তাহের শেষ দিকে পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসের বেসমেন্টে এক ছাত্রীকে ধর্ষণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাদেশিক রাজধানী লাহোরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ, কলেজ এবং প্রাদেশিক সরকার বলেছে, এই ঘটনায় কোনো ভুক্তভোগী অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিল, সিসা ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১), মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)। আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে, কানাডা থেকে আমদানি করা টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক যার বাণিজ্যিক নাম কুশ। জব্দ…

বিস্তারিত পড়ুন

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শফিকুল ইসলাম (৩২) নীলফামারী জেলার ডিমলা থানাধীন নাওপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং উৎসব দত্ত (২৪) রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকার পরিতোষ কুমারের ছেলে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন বাস যাত্রী নিহত…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর সূত্রাপুরে শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় মো. আবু সাঈদ (৫৯) নামে তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সূত্রাপুর থানা তাঁতী লীগের সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাতে সূত্রাপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় তার মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনকারী ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় তাদের ওপর আক্রমণ…

বিস্তারিত পড়ুন

যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী। তিনি বলেন, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামের চিফ অপারেটিং সুপারিটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে পাঠানো অফিস আদেশে এই সিদ্ধান্তের বিষয়ে জানান হয়েছে। তিনি জানান, কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ২৩ অক্টোবর রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। পথে চট্টগ্রামে ২০ মিনিটের বিরতি দেবে ট্রেনটি। ২৪ অক্টোবর দুপুর ১টা ৪০…

বিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়ায় চলতি সপ্তাহে প্রায় ১৪ লাখ তরুণ সেনাবাহিনীতে যোগদানের আবেদন করেছে। যাদের মধ্যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির প্রধান যুব সংগঠন ইয়ুথ লিগের সদস্যরাও রয়েছেন। কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি অজ্ঞাত স্থানে তরুণরা আবেদনপত্রে স্বাক্ষর করছে। সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে সিউলের ড্রোন ওড়ানো নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মাত্র দুদিনের মাথায় ১৪ লাখ তরুণ কোরিয়ান পিপলস আর্মিতে যোগ দিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। গত বছর উত্তর কোরিয়ার মিডিয়ায় একই ধরনের দাবি করা হয়। তখন বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় ৮ লাখ মানুষ স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা…

বিস্তারিত পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজমকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে দল থেকে বাদ দেওয়ার সমালোচনা করেছিলেন সতীর্থ ফখর জামান। সেটার জন্য এবার বিপাকে পড়েছেন ফখর। দাঁড়িয়েছেন পিসিবির কাঠগড়ায়। পিসিবি থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের স্কোয়াডে বাবরের পাশাপাশি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং অসুস্থতায় ভোগা লেগ স্পিনার আবরার আহমেদকে রাখেনি স্বাগতিকরা। সেদিনই সামাজিক মাধ্যমে বাবরের পক্ষে সরব হন ফখর। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। অর্থনীতিতে প্রধান তিন চ্যালেঞ্জ- উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা ও বহিস্থ খাতের চাপকে সামনে রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরে সেটি কমে ৪ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যদিও শেখ হাসিনা সরকার পতনের আগে গত জুনের মাঝামাঝি সময়ে আলোচিত অর্থবছরে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছিল আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চ্যালেঞ্জ বিবেচনায় সেই পূর্বাভাস এখন কমানো হলো। তবে একবছর পরেই ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে বলে নতুন পূর্বাভাস জানানো হয়েছে সংস্থাটির পক্ষ…

বিস্তারিত পড়ুন

বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তারা এখন ১০টি কৃষিপণ্যও পাবেন। এতে জনগণের সুবিধা হবে। ভোক্তারা যাতে সুলভ মূল্যে সবকিছু পান, এ জন্য আমাদের এই প্রচেষ্টা।’ গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সচিবালয় এলাকায় খাদ্য ভবনের সামনে কৃষি ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ ও সবজি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এই…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হচ্ছে। মঙ্গলবার স্টেশনটি চালু হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা আবদুর রউফ। সোমবার উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।  র আগে বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়ে ছিল, এ স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন। কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক। এর আগে শনিবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা…

বিস্তারিত পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয়েছিল ৬ ক্যাটাগরিতে। সেখান থেকে দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে বিপিএলের সাত ফ্রাঞ্চাইজি। তবে দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে জাতীয় দলের দুজন দলই পাননি। টানা দুই আসরেই ড্রাফটে অবিক্রিত থেকে গেলেন মুমিনুল, প্রথমবার ড্রাফটে দল পেলেন না মোসাদ্দেক হোসেনও। টানা দ্বিতীয় বারের মতো বিপিএল প্লেয়ার ড্রাফট থেকে অবিক্রিত রয়ে গেলেন মুমিনুল হক। তিনি ছিলেন ড্রাফটের ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়। একই ক্যাটাগরি ‘সি’–তে থাকা মোসাদ্দেক হোসেনও ড্রাফট শেষে অবিক্রিত রয়েছেন। সর্বশেষ আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যদিও এবার দলটি নাম ও মালিকানা পরিবর্তন করে এসেছে।…

বিস্তারিত পড়ুন

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। তিনি সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে তিনি একটি পোস্ট করেন। ওই পোস্টে তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি বাংলাদেশি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার অধিকার থাকা উচিত— যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ সব বাংলাদেশিদের এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সবাই মিলে একটি ‘সমাজের ঢাল’ গঠন করতে সক্ষম। যেখানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের পরিচয় বা পটভূমি যাই হোক না কেন। তিনি আরও বলেন, এই শুভ দুর্গাপূজা উদযাপনে আমি সবাইকে আন্তরিক…

বিস্তারিত পড়ুন

ধর্মীয় আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে জেরা করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ- এমন একটি সংবাদ শুক্রবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে- মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তাঁর নামে অভিযোগ থাকায় তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকেও এর বেশি কিছু জানানো হয়নি। এ কারণে কি ঘটেছিল সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারী। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’ শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,…

বিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজা পরিদর্শন করতে শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন। তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, প্রধান উপদেষ্টা বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জেলা কর্মরত তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার সদর থানায় মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন।  বাদী রুহুল আমিন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন কর্মসূচিসহ গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করেছেন।  মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হত্যা, হামলা, মারধর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের ১০৪ নেতা-কর্মীর নাম…

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১১ অক্টোবর) ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির সরকারের এ প্রতিশ্রুতির কথা জানান।  পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা, ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন ব্যাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী লিন্ডসে ফোর্ডসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।  ভার্মার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের আওতা ও গভীরতা বাড়ানো, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা ও শ্রম মান নিয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন ব্যাস এক্স পোস্টে…

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়া। এর আগে লাতিনের আরেক দেশ কলাম্বিয়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ক্রমেই বাড়ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমে দেওয়া ভাষণে তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁর দেশের পার্লামেন্ট কংগ্রেস এরই মধ্যে একটি রেজ্যুলেশন পাস করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পর এই ঘোষণা এল।  রোজারিও মুরিলো নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, ইসরায়েলের ফ্যাসিবাদী…

বিস্তারিত পড়ুন

প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম বাড়ার পরও গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে বাজার মূলধন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার ওপরে। ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট। এছাড়া লেনদেন কমেছে প্রায় ১৪ শতাংশ। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটি শেয়ারবাজারের নবম সপ্তাহ। এর আগে অন্তর্বর্তী সরকারের অধীনে আরও আট সপ্তাহ পার করেছে শেয়ারবাজার। এ সরকারের অধীনে লেনদেন হওয়া মোট নয় সপ্তাহের মধ্যে আট সপ্তাহেই শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর শেয়ারবাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুর. ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞার সময় প্রতি জেলে ভিজিএফের চাল পাবে ২৫ কেজি। এ সময়ে বরাদ্ধকৃত চাল সঠিক তালিকা তৈরি করে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান জেলেরা। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। গত বছরের অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়ছে বলে দাবি করেন তিনি। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ৫২ হাজার জেলে রয়েছে।…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই পাকিস্তানি নাগরিক। গত ১২ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে। মেলাকা সহকারি পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়ালালামপুর থেকে এএফপি জানায়। পুলিশ কমিশনার জানিয়েছেন, ওইদিন সন্ধ্যা ৬টার দিকের দুর্ঘটনার সময় ২০ থেকে ৪০ বছর বয়সী তিন শ্রমিক কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। হঠাৎ করে ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। নিহত বাংলাদেশির মরদেহ ওইদিন রাত ১০টার…

বিস্তারিত পড়ুন

সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আজ শনিবার একথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং…

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগদান করেছেন। ‘তারা হলেন মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মোঃ মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা…

বিস্তারিত পড়ুন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। আগামী রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসবের। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে। টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দেবে। সরকার নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণা করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ছুটি থাকছে।…

বিস্তারিত পড়ুন

গত মাসে যখন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন, তখনো পরিষ্কার জানিয়েছিলেন, তিনি চট্টগ্রাম আবাহনীর কেউ নন। এর আগে ক্লাবটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যখন প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর দল গঠন নিয়ে ঘোর অনিশ্চয়তা, তখন তাদের পাশে না দাঁড়িয়ে দূরে সরে যান রুহুল আমিন। আবার যখন প্রয়োজন পড়ে, তখন আবার তাদেরই দুয়ারে পা রাখলেন। চট্টগ্রাম আবাহনীর একাধিক সূত্র জানিয়েছে, তাদের নাকি রুহুল আমিন নিজেই বলেছেন, ‘আমাকে বাফুফে নির্বাচনের জন্য কাউন্সিলর করে দাও, আমি তোমাদের ৫০ লাখ টাকা দেব।’ যখনই তিনি কাউন্সিলর হয়ে গেলেন, বদলে গেল তাঁর চেহারা! এখন চট্টগ্রাম আবাহনী হন্যে হয়ে তাঁকে খুঁজছে, নিয়মিত…

বিস্তারিত পড়ুন

শহরের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে স্থানীয়দের সঙ্গে সরকারের সমন্বয় অপরিহার্য। পাশাপাশি বর্জ্য পৃথক্‌করণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘শিশুদের জন্য প্রজেক্টের ঢাকা জোনের শিফট ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। এবারের ক্যাম্পেইনের প্রতিপাদ্য হলো—‘রায়েরবাজার রিইমাজিন্ডঃ ফ্রম ওয়েস্ট টু ওয়েলনেস।’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় যুব সমাজ, পরিবেশ বিশেষজ্ঞ, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সেভ  দ্য চিলড্রেন বাংলাদেশ ও মানবিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা। এ দিন সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। এরপর অনুষ্ঠানের মূল বিষয়বস্তুর আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা পরিচালনা করেন সেভ  দ্য চিলড্রেন…

বিস্তারিত পড়ুন

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে চারপাশ পানির মধ্যেই সড়কের পাশে দাফন করা হয়েছে তাকে।  নিহত রুসমত খান শ্রীপুর  গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন। জানা গেছে, দুপুরের দিকে পানিতে ডোবা পুকুর পারের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে স্রোতে ভেসে যান। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।  উল্লেখ্য, টানা তিন দিনের ভারী…

বিস্তারিত পড়ুন

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে মঙ্গলবার। সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট) পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথা অনুযায়ী অক্টোবরের প্রথম সোমবার হিসেবে এবার ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। যৌথভাবে ২০২৪ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার…

বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি শরিয়াভিত্তিক ব্যাংকে চেক নিয়ে ঘোরাঘুরি করেও চাহিদামতো টাকা তোলা যাচ্ছে না অ্যাপ ও অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং সীমিত করে রাখা এসব ব্যাংকে লেনদেন করতে না পেরে কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও গ্রাহকরা কোনো সমাধান পাননি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এফএসআইবিতে টাকা তুলতে গেলে তাদের বলা হয়েছে, যার যে শাখায় অ্যাকাউন্ট, তাকে সেই শাখায় গিয়ে টাকা তুলতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অনেক গ্রাহক টাকা তুলতে গিয়ে নানা বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হওয়ার তথ্য দিয়েছেন। মূলত এসব ব্যাংকের কাছে নগদ টাকা না থাকায় গ্রাহকদের এই ভোগান্তির শিকার হতে হয়েছে, যা স্বীকার করেছেন ব্যাংকগুলোর কর্মকর্তারাও। সাধারণ আমানত, মেয়াদি আমানত, বেতনের টাকা, সঞ্চয়- কোনো ধরনের হিসাব…

বিস্তারিত পড়ুন

ছাত্রলীগের পিটুনিতে নিহত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘এই শতাব্দীর শহীদ তিতুমীর’ বলে আখ্যায়িত করেছেন আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার রাজধানীর পলাশির মোড়ে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। স্মরণসভার আয়োজন করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’। মাহমুদুর রহমান বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ ৫৪ বছরের সংগ্রামে শহীদ আবরার ফাহাদ টার্নিং পয়েন্ট। শহীদ আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসন বিরোধী প্রতীক। অন্যদিকে বঙ্গবন্ধু হলেন ফ্যাসিবাদের প্রতীক ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক।’ তিনি আরও বলেন, ‘আমাদের তরুণ সমাজ হাসিনার পতনের সংগ্রামে প্রথম ধাপে জয়লাভ করেছে। কিন্তু দ্বিতীয় ধাপে…

বিস্তারিত পড়ুন

আগামীকাল বুধবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। সরকারি হিসাব অনুযায়ী, সারা দেশে এ বছর ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির নৃশংস হামলায় একদিনে আরো ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৯০৯ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ৯৭ হাজার ৩০৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। # একদিনে ইসরায়েলে ১২৫ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর # ইসরায়েল এক বছরে হামাসের ৪০ হাজার স্থাপনায় আঘাত হেনেছে

বিস্তারিত পড়ুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফের সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহত কামালের লাশ নিয়ে যায় বিএসএফের সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন। এ ছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত আসছে…

বিস্তারিত পড়ুন

‘আমার মেয়ে অবিবাহিত। স্নাতকের শিক্ষার্থী। এখন যদি ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, তাহলে তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।’ কথা গুলো বলছিলেন পাবনা সাঁথিয়ার কাশিনাথপুর বাজারে অবস্থিত মা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক তরুণীর বাবা। হাসপাতালের ম্যানেজার ইসমাইল হাসান চিকিৎসা নিতে আসা ওই তরুণীর অশ্লীল ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কাশিনাথপুরের মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটন ঘটে। ভুক্তভোগী তরুণীর বাবা আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। ভুক্তভোগীর বাবা জানান, শুক্রবার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারের মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে আসি। এ সময় আমি ও আমার…

বিস্তারিত পড়ুন

শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ দুর্যোগে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর জানা গেছে। রোববার দুপুর পর্যন্ত শেরপুর সদর ও নকলা উপজেলার আরও ছয়টি ইউনিয়নের অনেকগুলো গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। উজানের ঢল ভাটির দিকে নামতে শুরু করায় ছোটবড় বিভিন্ন বাঁধ ও সড়কে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। শেরপুর থেকে তিনআনী হয়ে নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রানীগাঁও সেতুর কাছে সড়ক ভেঙে যাওয়ায় শনিবার দুপুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শেরপুর থেকে গাজীর খামার হয়ে নালিতাবাড়ীগামী রাস্তার কলসপাড় ইউনিয়নের চারটি…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৪ : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দেবেন।ফ্রাঙ্কফুর্টের কাছে রামস্টেইনে মার্কিন বিমান ঘাঁটিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউক্রেনের ৫০টিরও বেশি মিত্র দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের মিলিত হবার কথা রয়েছে।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমরা ১২ অক্টোবর ২৫তম রামস্টেইনের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি শীর্ষস্থানীয় পর্যায়ের এ ধরনের প্রথম বৈঠক। তিনি ‘যুদ্ধের ন্যায়সঙ্গত সমাপ্তির দিকে স্পষ্ট, দৃঢ় পদক্ষেপ’ উপস্থাপন করবেন, তিনি বলেন, ‘আমাদের অংশীদারদের সংকল্প ও ইউক্রেনের শক্তিশালীকরণ’ দ্বারা রাশিয়াকে থামানো যেতে পারে।জেলেনস্কি সেপ্টেম্বরে শেষ রামস্টেইনের বৈঠকে যোগ দিয়ে…

বিস্তারিত পড়ুন

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।আইএসপিআর আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।প্রধান উপদেষ্টা পদোন্নতি পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে ছাত্র-জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান।এসময় তিনি জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহিদসহ সকল বীর সেনানীদেরও স্মরণ করেন, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য…

বিস্তারিত পড়ুন