Author: মোঃ শিহাব উদ্দিন
রংধনু ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষ থেকে প্রতিবন্ধী দুই মেয়ের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ । মোহাম্মদ ওয়াহেদ আলী, লালমনিরহাট লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের, চর কুলাঘাট গ্রামের মৃত আছির উদ্দিন চাচার দুই প্রতিবন্ধী মেয়ে মোছাঃ আছমা খাতুন এবং মোছাঃ আয়শা খাতুন তাদের পৃথক পরিবার,এই অসহায় পরিবার দুইটির মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাবান, পাউডার, কয়েল, গ্যাসবাতিসহ ২০টির বেশি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পণ্য প্রদান করা হলো ইনশাআল্লাহ আমাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান থাকবে,, সকলে দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন
কার্গো ভিলেজ কী, সেখানে কী থাকে স্টাফ রিপোর্টার : ১৮ অক্টোবর, ২০২৫ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় সাময়িকভাবে উড়োজাহাজের ওঠানামা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলেছবি: দীপু মালাকার প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানি করা হয়। যাত্রীরা টার্মিনাল দিয়ে চলাচল করেন। সেখানেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন। পণ্যের চালান বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তা বিমানে তুলে বিদেশে পাঠানো হয় না। কিংবা বিদেশ থেকে পণ্যের চালান বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তা খালাস হয় না। শুল্ক বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এটিকেই কার্গো ভিলেজ…
হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (শনিবার) শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে পৌরসভার সভাপতি হাফেজ মাওলানা এইচ এম মনিরুল ইসলামের সঞ্চলনায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর” পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,বিশেষ মেহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল,ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি সাতক্ষীরা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম মোস্তফা…
নারীদের ভোটেই বিএনপি চার বার ক্ষমতায় এসেছে:আজিজুল বারী হেলাল স্টাফ রিপোর্টার্স ধর্মের রাজনৈতিক ব্যবহারের প্রতিবাদে করে তিনি বলেন , ধর্মপ্রাণ মুসলিম নারীদের মিথ্যা জান্নাতের লোভ দেখিয়ে বিভ্রান্ত করছে। তিন এলাকায় সুপেয় পানির ব্যাবস্হার উপর জোর দেন॥ এবারও সকল নারী ভোটার বিএনপির ধানের শীষ বেছে নিবেন। ঘাটভোগ ইউনিয়ন মহিলা দলের ৬,৮,৯ নং ওয়ার্ডের নির্বাচনী সভা, সভায় প্রধান অতিথি বিএনপির তথ্য সম্পাদক জননেতা আজিজুল বারী হেলাল অদ্য (১৮/১০/২৫ইং) বিকাল ৪ :৩০মিনিটে মহিলা দলের নির্বাচনী সভা শুরু হয় ঘাটভোগ ইউনিয়ন এর নতুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি, জননেতা আজিজুল বারী হেলাল, সভাপতিত্ব করেন নীলিমা মন্ডল সভাপতি নতুনদিয়া ওয়ার্ড মহিলা দল ঘাটভোগ ইউনিয়ন এর…
স্টাফ রিপোর্টার: ১৮ অক্টোবর, ২০২৫ দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিজিবি যোগ দেয়। তবে সংস্থাগুলোর কর্মীদের নিরলস চেষ্টায় সাড়ে তিন ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৫ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কার্গো ভিলেজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এরইমধ্যে…
স্টাফ রিপোর্টার: ১৮ অক্টোবর, ২০২৫ আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেটা করতে হলে দুমাস আগে তপশিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। বিগত দিনে যে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার কোনো…
লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল গভীর ভাবে শোকাহত😔 লালমনিরহাট গতকাল লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু, তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন লালমনিরহাট জেলার বিএনপি’ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল গভীর ভাবে শোকাহত😔মোহাম্মদ ওয়াহেদ আলিলালমনিরহাটগতকাল লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু,তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন লালমনিরহাট জেলার বিএনপি’ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
আকতারুজ্জামান তানোর /রাজশাহী গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা ও ইয়ুথ একশন ফর সোশ্যাল চেঞ্জ-এর যৌথ উদ্যোগে “মরহুম হাসেন আলী প্রামানিক দিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তানোরের গোকুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তানোর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র জননেতা মোঃ মিজানুর রহমান মিজান উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদনে যুক্ত করে, যা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া…
রাস্তায় নয়, কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে : মির্জা ফখরুল নিজস্ব প্রতিনিধি : ১৮ অক্টোবর, ২০২৫ আর রাস্তায় নয়, সমস্ত কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রমিক সংগঠনের এক সম্মেলনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারো পক্ষেই সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা আবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে…
মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা : দ্য টেলিগ্রাফ জনজাগরণ নিউজ ডেক্স : চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ৭৮ বছর বয়সি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করার নির্দেশ দেন। যার ফলে প্রায় ১,৪০০ জন নিহত হন। প্রসিকিউশন দাবি করেছে, শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয়…
সুন্দরগঞ্জের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার। মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার ৮ বছরের শিশু ধর্ষন মামলার প্রধান আসামি মোঃ সমেস উদ্দিন(৫৮) কে গ্রেফতার করেছে র্যাব -১৩ ও র্যাব -১১। আজ শনিবার বিকেল ৩ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার দক্ষিণ সাহাবাজ গ্রামে ৮ বছরের কন্যা শিশু কে নানা -নানীর কাছে রেখে মা গার্মেন্টস এ চাকরি করেন। এই সুযোগে গত ২৯ শে জুলাই বিকেল সাড়ে ৩ টার দিকে ওই শিশু বাড়ির উঠানে খেলাধুলা…
স্টাফ রিপোর্টার: ১৮ অক্টোবর, ২০২৫ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি দমনে পরিচালিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক তুলে দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসমাবেশকে…
স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ঠেকরা কাজীপাড়া গ্রামের কাজী কবির বিরাট ব্যক্তিত্ব, যে কোন মানুষ তাকে দেখলে মনে করবে তিনি একজন ঈমানদার ব্যক্তি রয়েছে লম্বা দাড়ি নামাজ পড়ে কপালে অনেক বড় দাগ ফেলিয়েছেন আসলে তিনি নামাজি হলেও তিনি একজন ভূমিদস্যু বলে জানা গেছে, এলাকা বাসি কাজী মোহাম্মদ এর বক্তব্য কাজী আব্দুল্লাহ বেঁচে থাকাকালীন এ ঝামেলা গুলো করে থুয়ে গিয়েছেন, কাজী নুরুল ইসলাম নুরো, মোহাম্মদের আপন বড় ভাই, তিনি মৃত কাজী আব্দুল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন তিনি সকল ঝামেলার মূল হোতা বলে জানিয়েছেন, কাজী নুরো মৃত কাজী আব্দুল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আরও বলেন আমার ছোট ভাই মোহাম্মদ মাহবুবুর…
রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি: মাহিয়া মাহি বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর সোশ্যাল মিডিয়ায় দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। কয়েক দিন আগে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দেন মাহি। ছবিটি প্রকাশের পর নেটিজেনদের প্রশ্ন-তাহলে কি এক হলেন মাহি-রাকিব? তবে মাহির বক্তব্য ভিন্ন। তিনি জানালেন, তাদের নাকি বিচ্ছেদই হয়নি। বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’ বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে।…
রিপন আহমেদ, এয়ারপোর্ট ১৮ অক্টোবর, ২০২৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যরাও। আরও ১৭টি ইউনিট রওয়ানা দিয়েছে। কার্গো ভিলেজে আমদানি করা পণ্য থাকে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মোঃ আবুল কালাম নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি-২০২৪এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান টিটু, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, সাবেক চেয়ারম্যান মো: নোমান চৌধুরী, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন,প্রধান শাহানাজ আক্তার, আলামিন খন্দকার, মো: আলী মাহমূদুর রহমান রাছেল,মাজেদুল হক সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন, ফ্রেন্ডস এসোসিয়েশন…
চার দাবিতে আন্দোলনে নামছেন এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ! : ১৮ অক্টোবর, ২০২৫ চার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ। পরীক্ষায় ফেল করা ও আশানুরুপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তারা ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে চার দফা দাবিতে গণজমায়েত করবেন। তবে মূল আয়োজক কারা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি নজরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীরও। এইচএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা; বোর্ড চ্যালেঞ্জে খাতা…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় পুকুরের পানিতে ডুবে মিঠুন চন্দ্র নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ) দুপুরে উপজেলার সাঘাটা ইউনিয়ন এর যোগীপাড়া গ্রামের (হরিশ ডাক্তারের বাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন চন্দ্র ঐ এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটির মা সাগরিকা@ঝর্না তাকে বসতবাড়ীতে রাখিয়া পাশের বাড়িতে ডিম কিনতে যায়। সেখান থেকে ফিরে এসে তার শিশু বাচ্চা মিঠুনকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে তার বাড়ির পার্শ্বের একটি পুকুরে শিশু মিঠুন চন্দ্রের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে মিঠুনকে পুকুর থেকে উদ্ধার করে…
আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা সদর উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত উক্ত সম্মেলনের মধ্যদিয়ে ৭টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত কমিটি প্রকাশ করেছেন। বাঁশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ২৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.এইস.এম কামরুজ্জামান পেয়েছেন ১৮০ ভোট। ২৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আখতারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ১৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুর রহমান। তিনি পেয়েছেন ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল কাশেম পেয়েছেন ১৮৪ ভোট।…
মোহাম্মদ ওয়াহেদ আলী লালমনিরহাট লালমনিরহাট সদর উপজেলার সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা “তারুণ্যের ভাবনা” । প্রধান অতিথি : আসাদুল হাবিব দুলু।বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,ও সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তরুণ সমাজকে বাদ দিয়ে কোনভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় । তাই আমাদের এই তরুণ সমাজ আগামীর ভবিষ্যৎ । এই তরুণ সমাজকে দিয়েই এদেশের নেতৃত্ব এবং উন্নয়ন সম্ভব । তাই দেশকে এগিয়ে নিতে হলে তরুন সমাজের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে হবে ।
বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক নিজস্ব প্রতিনিধি : ১৮ অক্টোবর, ২০২৫ জামায়াতে ইসলামী ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, গত আওয়ামী জালিমের জুলুমের শিকার বিএনপি-জামায়াত উভয়ই। একসঙ্গে জেল খেটে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে (মজলুম) দুই রাজনৈতিক দলকে আমরা পরস্পর বিরোধী দেখতে চাই না। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে মামনুল হক এসব কথা বলেন। কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, আমাদের ঐক্য থাকতে হবে। তা নাহলে ভবিষ্যতে সবার জন্য খারাপ…
নিজস্ব প্রতিনিধি : ১৮ অক্টোবর, ২০২৫ ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবায়ের বিন নেছারী জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ভয়াবহ কর্মকাণ্ড চলে। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কাল রাত বারোটা থেকে প্রায় ফজর পর্যন্ত আমি ক্যাম্পাসের আশপাশ এলাকায় একটা অনুসন্ধানী অভিযান চালিয়েছি। বেশ কয়েকটা স্পটে ভয়াবহ রকম দে’হব্যবসা চলে। দুইটা গ্রুপ এদের, একটা গ্রুপ নারী আরেকটা গ্রুপ ট্রান্স। প্রত্যেকটা স্পটেই কয়েকজনের সাথে কথা বলেছি সময় নিয়ে। নারীদের মধ্যে যারা এই কাজ করে যুবায়ের বিন নেছারী বলেন, তাদের অনেকেরই পরিবার আছে। পরিবার জানে তারা চাকরি করে বিভিন্ন জায়গায়। এই পতিতাবৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনও জড়িত। কমিশন খেয়ে মদদ দেয় তারা। কয়েকজনের তথ্য নিয়ে…
নিজস্ব প্রতিনিধি: ১৮ অক্টোবর, ২০২৫ সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচারকার্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর এফডিসিতে ‘গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে যদি জুলাই সনদ বানচাল করা হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়। কারণ এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’ জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে…
নিউজ ডেক্স- ১৮ অক্টোবর, ২০২৫ পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি পূর্বাচল শহরের জন্য ৪টি থানা, ৬টি ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স চালু করতে জনবল চেয়ে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সেই প্রস্তাব যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পূর্বাচল নতুন শহরে বরাদ্দ পাওয়া প্লটমালিকেরা বলছেন, তাঁরা পূর্বাচলে নিজ জমিতে বাড়িঘর তুলে থাকতে চান। কিন্তু থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স চালু না হওয়ায় নিরাপত্তার অভাবে তাঁরা সেখানে বাড়ি নির্মাণ করতে ভয় পাচ্ছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, সম্প্রতি আন্তমন্ত্রণালয় বৈঠকে পূর্বাচল নতুন শহরে থানা, পুলিশ…
’ নিউজ ডেক্স- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘কালো পতাকা মিছিল’ করেছে। শনিবার দুপুর সোয়া ১২টায় জাতীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয়। আন্দোলনকারীদের মধ্যে একটি অংশ শহীদ মিনারে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীরা দাবি, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা হোক এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হোক। এছাড়া তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানিয়েছেন
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা ডিবি পুলিশ(গোয়েন্দা) অভিযান চালিয়ে ৪ হাজার ২ শত পিস ট্যাবলেট সহ ৩ জন কে গ্রেফতার করেছে। গতকাল (১৭ অক্টোবর)শুক্রবার তাদের গ্রেফতার করে। তারা হলেন, মোঃ সাইদুল ইসলাম(৩৫), মোঃ আবুল হায়াত(৩৮), ও মোঃ মাহাবুব মন্ডল(৪৩)। আজ (১৮ অক্টোবর)শনিবার দুপুর দেড় টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা পুলিশের ফেইসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় A B Deluxe নামের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী A B Deluxe পরিবহনের একটি বাস দক্ষিণ বন্দর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত মাটির টিবির ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে…
বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬আমি আমার নির্বাচনী এলাকার জনগণের কল্যাণ এবং দেশ ও দেশের জনগণের কল্যাণের ও বিশ্ব মুসলিম এর কল্যাণের জন্য আমি নিজেকে সপসমর্থ উৎসর্গ করর ইনশাআল্লাহ। জনজাগরণ প্রতিনিধি হাজী মোঃ এমদাদ জহিরুল আমিন (হাজী আমিন)স্বতন্ত্র মনোনীত প্রার্থী (ক)-১৮৯- ঢাকা-১৭ঢাকা উত্তর সিটি কর্পোরেশনওয়ার্ড নং-১৫,১৮,১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা (খ)-২৮৭- চট্টগ্রাম-১০চট্টগ্রাম সিটি কর্পোরেশনওয়ার্ড নং- ৮,১১,১২,১৪,২৪,২৫ ও ২৬। আমি আমার নির্বাচনী এলাকা এবং সমগ্র বাংলাদেশ একটি নিরাপদ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ করব। সমাজ মুক্ত, দারিদ্র্য মুক্ত, বেকারত্ব মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি অঙ্গীকার করব। কর্মসংস্থান সৃষ্টি করব দেশী এবং বিদেশী বিনিয়োগ এর…
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আগামী ৩০ অক্টোবর থেকে পত্রিকা নিয়মিত প্রকাশিত হবে। প্রতি দিন আপনাদের নামে ১১ টি করে পত্রিকা যাবে। আপনার এলাকার পতরিকার এজেন্সি নাম, ঠিকানা এবং মোবাইল নং আগামী ২৫ অক্টোবর এর মধ্যে আমার কাছে পাঠাতে হবে। নিয়মিত সংবাদ পাঠান, আমাদের সাথে থাকেন। ধন্যবাদ র.ই.জাকির সহ সম্পাদক দৈনিক জন জাগরন
সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী : সালাহউদ্দিন আহমদ নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী। জুলাই সনদে এনসিপিসহ বাম জোটের নেতারা স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। শনিবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন…
প মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় আবারো মা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি’ ও নবজাতকের মৃত্যু হয়েছে। এঘটনায় রোগীর স্বজনেরা মা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ ভাংচুর করে ও অগ্নি সংযোগের চেষ্টা করে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এ ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর শনিবার সকালে। রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রসূতি পারুল বেগম কে সিজার করার জন্য মা ক্লিনিকে নেয় পরিবার পরে রাত প্রায় ১১ টার দিকে তার সিজার শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ এতে পরে…
নিজস্ব সংবাদদাতা : ১৮ অক্টোবর ২০২৫ চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজার। এ সপ্তাহে কয়েকটি সবজির দাম কিছুটা কমছে। তবে অধিকাংশ সবজির দাম এখনও চড়া। গত সপ্তাহের চেয়ে ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। এছাড়া মাছ-মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আজ রাজধানীর পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা যায়, বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। এরই প্রভাবে দীর্ঘদিন পর কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে ১৫০ টাকায় বিক্রি হওয়া গোল বেগুন এখন ১২০ টাকা। ১০০ টাকার লম্বা বেগুনের দাম এখন ৮০…
জনজাগরণ প্রতিনিধি : জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেও তাতে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। মিজানুর রহমান বলেন, সংবিধানের একটি বিষয় নিয়ে আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে। আপত্তির মুখে ঐকমত্য কমিশন সংশোধনী করেছেন বলে আমাদের বলা হয়েছে। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করব। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে গণফোরাম উপস্থিত থাকলেও সনদে স্বাক্ষর করেনি। দলটি জানিয়েছে, আগামী কয়েক দিনের…
নিজস্ব প্রতিনিধি : ফেসবুকে ভিন্ন ভিন্ন নামে গ্রুপ-পেজ। প্রতিটা গ্রুপে হাজার হাজার সদস্য। কিছু গ্রুপের সদস্য ৫০ হাজার থেকে লাখের উপরে। এসব গ্রুপে হাজার হাজার তরুণী-যুবতীদের আপত্তিকর ছবি-ভিডিও’র ডেমো দেয়া হয়। বিভিন্ন স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কম বয়সী নারীদের ভিডিও থাকে। ফেসবুক থেকেই লিংক দেয়া হয় টেলিগ্রাম চ্যানেলের। লিংকে ক্লিক করলে দেশি নগ্ন-অশ্লীল ভিডিও আসে। তবে আংশিক ভিডিও দিয়ে ফাঁদ পাতা হয়। বাড়ানো হয় আগ্রহ। পুরো ভিডিও দেখতে হলে দিতে হয় টাকা। অগ্রিম টাকা দিলেই কেবল পুরো ভিডিও লিংক দেয়া হয়। টাকা দিয়ে এসব ভিডিও কিনে নগ্ন উল্লাসে মেতে উঠছে যুবক-যুবতী, তরুণ-তরুণীসহ বিভিন্ন…
১৮ অক্টোবর, ২০২৫ উত্তরা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা, এতে নেতৃত্ব প্রদান করেন ঢাকা ১৮ আসনের কর্ণধার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘চেঞ্জ ইউর সেলফ টু চেঞ্জ বাংলাদেশ’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনও প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনও প্রার্থী বা ব্যক্তির ছবি। শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা…
মোহাম্মদ ওয়াহেদ আলী লালমনিরহাট তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচিতে রংপুরের ৫ জেলার সর্বস্তরের জনসাধারণ তথা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ খেতে-খামারে কর্মরত কৃষক-মজুরবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক বৃন্দ এবং অফিস আদালতের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ সকল স্তরের মানুষ যে যেখানেই থাকবেন ঠিক ১১ টায় আপনি সেখানে আপনার কাজ বন্ধ করে দাঁড়িয়ে যাবেন ১৫ মিনিট পর্যন্ত। যারা গাড়ি চালাবেন, মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রাক, বাস, ট্রেন সকলেই ওই মুহূর্তে ১১টা বাজার সঙ্গে সঙ্গে যেখানে থাকবেন সেখানেই আপনাদের পরিবহন চালনা বন্ধ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে…
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরে “প্রেমের ফাঁদে” ফেলে মাত্র ১৩ বছরের এক মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয়দের দাবি, এটি কোনো সাধারণ অপরাধ নয়; বরং এটি উগ্র হিন্দুত্ববাদীদের “Bhagwa Love Trap” নামে পরিচিত এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত যুবক নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। সে নিয়মিত মেয়েটির সঙ্গে কথা বলত এবং ধর্ম সম্পর্কে জানার আগ্রহ দেখাত। কিছুদিনের মধ্যেই সম্পর্কটি ঘনিষ্ঠতায় রূপ নেয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি নির্জন জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে।…
নিজস্ব প্রতিনিধি: তিস্তা বাঁচাও আন্দোলন তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর দাবিতে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগের হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার রাতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে ১০৫ কিলোমিটার জুড়ে একযোগে মশাল প্রজ্জ্বলন করা হয়। লালমনিরহাট তিস্তা পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সাবেক উপমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, তিস্তা নদীরক্ষা আন্দোলনের লালমনিহাট জেলা সমন্বয়ক একেএম মমিনুল হক, আফজাল হোসেন, বাসার সুমন, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, এবিএম ফারুক সিদ্দিকীসহ তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ।…
নিজস্ব প্রতিনিধি : সিলেটে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এবারো প্রবাসীদের দাপট দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা পড়া প্রাথমিক তালিকার প্রায় অর্ধেকই প্রবাসী। মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে- মনোনয়ন প্রত্যাশীদের বড় একটা অংশ যুক্তরাজ্য, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বসবাসরত বিএনপি নেতাকর্মী। নির্বাচনি মাঠে তাদের এই হঠাৎ সক্রিয়তায় স্থানীয় বিএনপির সম্ভাব্য প্রার্থীরা উদ্বেগে। রোববার সিলেটের সব মনোনয়ন প্রত্যাশীকে তলব করেছে কেন্দ্র। সেখানেই প্রার্থীদের আমলনামা বিবেচনা করে মনোনয়নের ফয়সালা করে দেওয়া হবে- এমন প্রত্যাশা নিয়ে কেন্দ্রের দিকে তাকিয়ে সিলেটের নেতাকর্মীরা। এদিকে প্রবাসীরা সম্প্রতি দেশে ফিরে বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে মাঠে থাকা…
জনজাগরণ আন্তর্জাতিক প্রতিনিধি : গাজা নিয়ন্ত্রণে এখন হামাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে চার প্রতিপক্ষ গোত্র। অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে হামাসের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল। সেই সুযোগে গাজার অভ্যন্তরে নানা সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় এই প্রভাবশালী গোত্রের সশস্ত্র উত্থান শুরু হয়েছে। অবরুদ্ধ গাজায় হামাসবিরোধী গোষ্ঠীগুলোর বড় দুই দলই সরাসরি ইসরাইল মদদপুষ্ট। আবু শাবাব গোত্র রাফাহ এলাকার হামাসবিরোধী সবচেয়ে প্রভাবশালী আবু শাবাব গোত্র। ইয়াসের আবু শাবাব গোত্রটির প্রধান নেতা। তিনি দক্ষিণ গাজার সেই অংশে কার্যক্রম চালান। আবু শাবাবের ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্যানুযায়ী, তিনি আকর্ষণীয় বেতনের প্রতিশ্রুতি দিয়ে শত শত যোদ্ধা নিয়োগ দিয়েছেন। হামাসের দাবি— এই গোত্রটি ইসরাইলকে গোপনে সহায়তা করে।…
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত: ইইউ রাষ্ট্রদূত নিউজ ডেক্স ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। শুক্রবার (১৭ অক্টোবর) ফেসবুক পোস্টে তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। মাইকেল মিলার বলেন, আজ জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত, যা মৌলিক সংস্কারের ওপর বিস্তৃত রাজনৈতিক ঐকমত্যের নথি। এটি দেশের রাজনৈতিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যা ২০২৬ সালের গোড়ার দিকে নির্বাচনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যের সঙ্গে ঐক্য প্রদর্শন করে।
নিউজ ডেক্স শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫, রাত সাড়ে এগারোটায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। উল্লেখ্য, গত বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া।
প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর হাত থাকল না নিউজ ডেক্স – বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতেন। বাস্তবে প্রধানমন্ত্রীর ইচ্ছে ছাড়া কিছুই হতো না। বিভিন্ন সময়ে পছন্দমতো প্রধান বিচারপতি নিয়োগ দিতে গিয়ে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রকে নিয়োগ দেয়া হতো। জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌছেছে যে, আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে। যদিও বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে বলেছে, তারা ক্ষমতায় গেলে সিনিয়র দুজনের মধ্য থেকে যে কাউকে নিয়োগের জন্য সংবিধানে সংশোধনী আনবে। জুলাই সনদে সেভাবেই উল্লেখ রয়েছে। শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের…
তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন অধ্যাপক আব্দুল মান্নান সাবু মোহাম্মদ ওয়াহেদ আলী লালমনিরহাট লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু,মরহুমের জানাজার নামাজ উপস্থিত আছেন- তিস্তা নদীর অত্যন্ত আন্দোলনের প্রধান সমন্বয়- অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি।
নিউজ ডেক্স- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এনসিপির বিচক্ষণতার অভাব রয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে… পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত… সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি যে, এটা বিচক্ষণতার অভাবে হয়েছে। নাহলে তারা অবশ্যই এটা আজকে সই করত। মির্জা ফখরুল বলেন, এটা…
ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত নিউজ ডেক্স- স্বর্ণ রেকর্ড ভাঙা দামে ছুটে চলেছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম ইতিহাস গড়ে ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। ২০০৮ সালের পর এটি সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান। খবর রয়টার্স শুক্রবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলার ছুঁয়েছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। যা ২০০৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ…
জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল নিজস্ব প্রতিনিধি- জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্তবর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেগুলো প্রায় দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি আরও বলেন, আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা…
মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার রূপসা উপজেলা ৩নং নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড রহিমনগরের বউবাজার উচ্ছেদ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় ( ১৭ই সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টায় রহিম নগর বউবাজারের পাশে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রুপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, খুলনা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইয়ারুল ইসলাম রিপন, খুলনা জেলা কৃষক দলের সদস্য মোঃ আজিজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ ফিরোজ মির, রূপসা থানা কৃষকদলের সভাপতি মোঃশাহ আলম ভূঁইয়া, রূপসা উপজেলা…
গাজায় ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি’তে তুরস্কের অবদান রয়েছে: জার্মানি সূত্র :আল জাজিরা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশেষকরে গাজায় ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক। বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতে তুরস্ক তার মধ্যস্থতাকারী ভূমিকার মাধ্যমে গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অবদান রেখেছে।’ তিনি আরও বলেন, ‘জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি—এই দুই বিষয়ই এমন কিছু অর্জন করেছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। তবে গাজার মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য কাজ এখনই শুরু হয়েছে।’ ভাডেফুল আরও বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করছি যাতে মানবিক সহায়তাকারীরা পূর্ণ প্রবেশাধিকার পায়…
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি নিউজ ডেক্স- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বসতে চাইলে বসা হবে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে আমরা এখানে বাজালাম। সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব।…
জলঢাকায় এনসিপির ৭ নেতার পদত্যাগ, দলীয় নেতৃত্বে অনাস্থা ও পক্ষপাতের অভিযোগ। বদিউজ্জামান জলঢাকা নিলফামারী তারিখ: ১৭ অক্টোবর ২০২৫সময়: শুক্রবার, বিকাল ৪:০০ ঘটিকা স্থান: জলঢাকা প্রেস ক্লাব জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ কোন্দল এবং পক্ষপাতমূলক নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে দলত্যাগ করেছেন দলের সাতজন সক্রিয় নেতা। শুক্রবার বিকেলে জলঢাকা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন: ১. মামুনুর রশিদ (বকুল) ২. নাজমুল হাসান আদিব ৩. ছাইফুল ইসলাম ৪. চান মিয়া ৫. ফরহাদ হোসেন ৬. আবু বক্কর সিদ্দিক ৭. মোঃ আব্দুল্লাহিল বাকি সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের পক্ষ থেকে মামুনুর রশিদ বকুল বলেন,…
গাইবান্ধায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর রাকিবের মর্মান্তিক মৃত্যু। মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব (১৭) নামের এক কিশোর মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর…
নভেম্বর থেকে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে: ইউজিসি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম শুরু হবে আগামী নভেম্বর মাস থেকে। দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে ধাপে ধাপে এ সেবা দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউল চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদা নিরূপণে ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে কমিশনের অডিটোরিয়ামে দুদিনব্যাপী এই কর্মশালা আয়োজন করেছে। অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক…
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবালকে (৫৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভেলারপাড় ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। শুক্রবার সকালে দুই জনকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চর কলোনি এলাকার আজহার আলীর ছেলে। হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বরিশালের…
রাকসুতে ছাত্রদলের একমাত্র জয়ী প্রার্থী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নার্গিস
নিজস্ব প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী নার্গিস খাতুন ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোনও খেলোয়াড় এই পদে নির্বাচিত হলেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাকসু নির্বাচনের এই ফল ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায়, নার্গিস খাতুন এবারের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র জয়ী প্রার্থীও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মোট…
আশাশুনির বড়দলে স্ত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদে মারপিটে স্বামী-স্ত্রী আহত পরাশর মুখার্জী রিপন আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দলে স্ত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে। এ ঘটনায় প্রশান্ত সানা বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। থানায় লিখিত এজাহার সূত্রে জানাযায় বুধবার বিকাল ৫টার দিকে প্রশান্ত সানা স্ত্রী সন্ধ্যা রানী সানা গোবরের নুড়ি তৈরি করছিল। এসময় মাদকাসক্ত সন্তোষ মন্ডল বিভিন্নভাবে উত্যাক্ত মুলক কথাবার্তা বলতে থাকে স্ত্রী সন্ধ্যা রানীকে। এ ঘটনায় সন্তোষ মন্ডল কে উক্ত ঘটনার বিষয় নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে প্রশান্তকে ধারাল দা দিয়ে…
মোঃ আবুল কালাম নবীনগর মনবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরের সিঁধ কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু। শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ ওমর ফারুক মিয়া (২৮)। তিনি মহেশপুর গ্রামের মোঃ জাকির হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের চালু খন্দকার মিয়ার ছেলে খায়রুল গভীর রাতে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে খায়রুল পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত…
নবীনগরে গভীর রাতে ঘরের সিঁধ কেটে বন্ধুকে কুপিয়ে হত্যা। মোঃ আবুল কালাম নবীনগর মনবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরের সিঁধ কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু। শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ ওমর ফারুক মিয়া (২৮)। তিনি মহেশপুর গ্রামের মোঃ জাকির হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের চালু খন্দকার মিয়ার ছেলে খায়রুল গভীর রাতে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে খায়রুল পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওমর ফারুককে…
রায়হান,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশিংয়ের অভিযোগে টিটুল মধু (২০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত টিটুল মধু উপজেলার জয়ডেহি গ্রামের হরিপদ মধুর ছেলে। একই অভিযানে পরিমাপে অনিয়মের দায়ে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “মোল্লাহাটের চিংড়ি দেশের একটি পরিচিত ব্র্যান্ড, যার আন্তর্জাতিক বাজারেও সুনাম রয়েছে। কিন্তু…
নিজস্ব ডেক্সঃ দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক র ই জাকির সাহেবের তিন ছেলে মেয়ে জিপিএ ৫ পেয়েছেন। এই গর্বিত বাবা বলেন আমার মেয়ে তাসপিয়া আর ইসলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে থেকে ৫ম,৮ম এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। এই বছর এইচএসসি পরীক্ষায় Dhaka Cantonment Lt.Shahid Anowar Girls College থেকে জিপিএ ৫ এবং কলেজে থেকে উত্তীর্ণ জিপএ ৫ ( বাণিজ্য বিভাগ) এর সর্বোচ্চ মার্ক পেয়েছে। ছেলে তাহসিন আর ইসলাম মিরপুর Cantonment public school and College থেকে ৫ম,৮ম এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এবং এই বছর এইচএসসি পরীক্ষায় একই কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে। আমার আর এক মেয়ে তানজিলা…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় আজ সন্ধ্যায় হরিপুর তিস্তা নদীর মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মশাল হাতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে তিস্তা ভাসানী সেতু এলাকা। বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হয় সেতুর পয়েন্টে। এর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ ও সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ বিএনপি…
রায়হান শেখ, বিশেষ প্রতিনিধি: বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত নতুন বাগেরহাট-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ী বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে। নতুন বিন্যাসে প্রতিটি আসনের সঙ্গে নতুন একটি উপজেলা যুক্ত হওয়ায় বিপাকে পড়েছেন পুরনো প্রার্থীরা। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, বাগেরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৩৯০ জন এবং মহিলা ২ লাখ ৪০ হাজার ২৬১ জন। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে মাঠে সরব রয়েছেন সাবেক এমপি ও…
আকতারুজ্জামান তানোর (রাজশাহী): রাজশাহী সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী ও সাংবাদিক আকতারুজ্জামানের ভাগিনা এস. এম. আওসাফ আজমল অনিক এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে গোল্ডেন এ প্লাস (A+) অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর থেকেই পরিবারে আনন্দের বন্যা বইছে। জানা গেছে, অনিক রাজশাহী সিটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী । পরিশ্রম, অধ্যাবসায়, নিয়মিত পাঠ অধ্যায়ন ও শিক্ষকদের দিকনির্দেশনায় সে এই সাফল্য অর্জন করেছে। ফলাফল ঘোষণার পর অনুভূতি ব্যাক্ত করে অনিক বলেন, “আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। বাবা-মা, শিক্ষক ও পরিবারের সবার দোয়া ও সহায়তায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আমি একজন দক্ষ ও নীতিবান নাগরিক হিসেবে দেশের সেবা করতে চাই।” তার মামা,…
নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ঢাকা-১৫ আসনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আসনের কর্ণধর শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এক বিশাল শোডাউন। ঢাকার ৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মিরপুর-১০ গোল চত্বরে ঘুরে মিরপুর ১৩ গিয়ে শেষ হয়। বিশাল এ শোডাউনে ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। কাফরুল থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শফিকুল ইসলাম মিল্টন বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো কারচুপির সুযোগ নেই। আজকের এই জনসমাগমই প্রমাণ করে…
১০০ ব্যালট স্বাক্ষর করা ছিল, শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছাত্রদলের ১৬ অক্টোবর, ২০২৫ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে প্রায় এক ঘণ্টা ভোট কার্যক্রম বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। পরে ভেতরে গিয়ে আমরা ১০০ ব্যালট পেপার স্বাক্ষর করা অবস্থায় দেখতে পাই। আবীর বলেন, সকালে ভোটের পরিবেশ সুষ্ঠু…
১৬ অক্টোবর, ২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার গত ২১ বছরের মধ্যে নিম্ন পাসের হার। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা তলানিতে নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৯ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিতে শিক্ষার্থীরা খারাপ করেছে। ফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে গেছে। আর ফলাফল খারাপ করার কারণ অনুসন্ধানে তারা বলছেন, প্রশ্নপত্র কিছুটা কঠিন হলেও শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি পড়েছে। তারা হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ…
জুলাই সনদের বিএনপির স্বাক্ষর করা না করার বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর না হলে সনদে স্বাক্ষর করবে না বলে একটি দল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ৷ বিএনপি সে কথা বলছে না, বিএনপি সংস্কার ইস্যুতে অত্যন্ত ইতিবাচক। অবশ্যই আমরা সনদে স্বাক্ষর করবো, যদি বিএনপির দেয়া নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ হয় সনদে। গণভোটতো বিএনপি মেনে নিয়েছে। একটু অপেক্ষা করুন। অস্থির হয়েন না, টেনশন থাকা ভালো। কালকের দিন (শুক্রবার) পর্যন্ত অপেক্ষা করুন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে এক সভায় ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন…
১৬ অক্টোবর, ২০২৫ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ নিয়ে তৃতীয় দফায় বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের বর্ধিত মেয়াদের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করা হবে। আগামীকাল অনুষ্ঠানে অংশ নিয়ে সবার স্বাক্ষর করবে বলে প্রত্যাশা জানান তিনি। তিনি আরও জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। কোনও দল চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে। গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল।…
, ১৬ অক্টোবর, ২০২৫ নিজস্ব প্রতিবেদকঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এ তিনি বৃহস্পতিবার এ কথা বলেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে এটা (জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান) দমনের জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে, তা হলো সেনাবাহিনী। যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। তাদেরকে রাস্তায় দেখলে মানুষ আবেগে…
নীলফামারী প্রতিনিধি ঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।আজ বৃহস্পতিবার মঙ্গলবার ফলাফলে গতবারের চাইতে এবার শতভাগ পাসে কলেজ ও জিপিএ – ৫ প্রাপ্তির সংখ্যা অনেকটাই কমেছে। গতবার সৈয়দপুরে ১৪ টি কলেজের মধ্যে তিনটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করলেও এবার শতভাগের তালিকায় রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। একইভাবে গতবার ১২ টি কলেজ থেকে ১ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেলেও এবার তা কমে দাড়িয়েছে ৭৬৭ জনে। একটি কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দিলেও পাসের হার শুন্য। ঘোষিত ফলাফলে দেখা গেছে দিনাজপুর বোর্ডের অধীনে এবার সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে ৮ টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৬৭…
স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ ভূমিকা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এসআই জিয়াউর রহমান। তার নিরলস পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার ফলেই একের পর এক পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসআই জিয়াউর রহমানের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, জিয়াউর রহমানের পেশাগত সততা, কর্মনিষ্ঠা ও সাহসিকতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নিষ্ঠার সাথে পরোয়ানা তামিলের কাজে নিয়োজিত রয়েছেন। একাধিক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। জেলা পৌর শহরের কাচারী বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেস ক্লাব ভবন সম্প্রসারনের ২য় তলা কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে ভবন সম্প্রসারন ২য় তলা কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা কে এম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাস হিমুন, সহ সভাপতি জোবায়ের আলী, আ.স.ম রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, শফিউল ইসলাম, সাধারন সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, কুদ্দুস আলম, জাবেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা…
আকতারুজ্জামান তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে বিএনপি’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তানোর পৌরসভার তালন্দ বাজার ও চাপড়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাইয়ের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা ব্যারিস্টার মিলনের সমর্থনে ধানের শীষের পক্ষে স্লোগান…
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৪নং কুলিয়া ইউনিয়নে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ডালিম ফকির, উপজেলা বিএনপি নেতা মেজবা উদ্দিন সরদার, ইকবাল হোসেন লাহু, হোসাইন আহমেদ তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, উপজেলা…
আকতারুজ্জামান তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া মৌজায় কৃষি জমির উর্বর মাটি কেটে উঁচু করে বাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগপন্থী পলাশ আলী প্রায় ৪২ শতাংশ কৃষি জমির মাটি কেটে পাশেই ফেলে জমি উঁচু করছেন, যা আইনবিরোধী। স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি ঝিনাখোর স্কুলের শিক্ষিকা ও পলাশ আলীর স্ত্রী নাজনিন খাতুনের নামে রেকর্ডভুক্ত। উর্বর মাটি কেটে জমি উঁচু করায় আশপাশের কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে এবং জমির শ্রেণি পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পলাশ আলী বলেন, “আমার ভাই পুলিশের চাকরি করে। তিনিই বিষয়টি দেখছেন। আমরা প্রশাসনের অনুমতি নেওয়ার…
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরের চৌরাস্তা এলাকায় তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ ইলিয়াস হায়দার শেখ (৪৫)। তিনি গ্রাম: দশদ্রোন, উপজেলা: তাড়াইল-এর বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের ৩৯৩ নম্বর বাসে ওঠেন। বাসটি দোকানপাট এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্টাকটরদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কন্টাকটর মিলন, হেলপার তুফান (পিতা: মোঃ মোস্তফা, জেলা রাজশাহী, বর্তমান ঠিকানা: কালামপুর) ও কন্টাকটর আলামিন মিলে ইলিয়াস হায়দারকে মারধর করে বাস থেকে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে…
হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা নীতিমালা উপেক্ষা করে গেজেট প্রকাশিত হওয়ায় উহা বাতিলের দাবীতে শ্যামনগরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪ টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, পৌরসভার নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবেই শ্যামনগর পৌরসভা গঠন করা হয়েছে। পৌরসভা এলাকায় ৫০ হাজার জন সংখ্যা নেই, শিল্পকলকারখানা নেই, পর্যাপ্ত কৃষি জমি, অনুন্নত এলাকা থাকা স্বত্তেও শ্যামনগর পৌরসভা গঠনে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পৌরসভার নীতিমালা ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেয়া এ পৌরসভা শ্যামনগরবাসী মেনে নিতে পারছেন না। অবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিল করতে হবে-…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা শহরে র্যাব-১৩ এর অভিযানে পরোয়ানাভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল দুপুরে জেলা শহরের পলাশপাড়া এলাকায় মশিউর রহমানের মুদির দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাঞ্চন বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সুলতান আহমেদের স্ত্রী। র্যাব জানায়, কাঞ্চন বেগমের বিরুদ্ধে ২০০৯ সালে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা…
আকতারুজ্জামান তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে সিন্দুকাই এফসি আদিবাসী ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিন্দুকাই ফুটবল মাঠে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এমদাদ মণ্ডল, পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা কাউন্সিলর বাবু, পৌর বিএনপি নেতা আলতাফ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিন সরকার রনজু, শমসের সরকার, সেলিম রেজাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের…
মোঃ হাফিজুল ওয়ারেছ, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: আর চকলেট খাবো না, ঠিক এভাবেই শিশু হাবিবা মা আর্জিনা আক্তারকে বলছিলেন। চকলেটের প্রলোভন দেখিয়ে চাচাতো মামা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করে। টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমাবংকী তালুকদার পাড়া এলাকায় শ্রমিক দলের কর্মী বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার (১৪অক্টোবর)সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা যায়,ভুক্তভোগী শিশু উম্মে হাবিবা(১০)তালুকদার পাড়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনা দিন সকালে মা কাজে ব্যস্ত থাকায় হাবিবা একাই মাদ্রাসায় রওনা হয়।হাবিবা মাদ্রাসার কাছাকাছি প্রতিমা বংকী পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পৌছালে নির্জন গজারী বনের ভিতরের নিয়ে জোর পূর্বক শ্রমিক…
রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি| বাগেরহাটের শরণখোলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহকে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে। ইউএনওর বদলির খবর ছড়িয়ে পড়ার পর শরণখোলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানো হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের মে মাসে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউএনও সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি করে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর এবং স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির মতো…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ ঝিনাইদহে স্ত্রী তাসলিমা খাতুন (৪০) হত্যার ঘটনায় স্বামী লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৩ দিন পর মঙ্গলবার রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে কিশোর রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর–১১। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ অক্টোবর রাতে ঝিনাইদহ পৌরসভাধীন গোপীনাথপুর ছাগল ফার্মের পাশে অবস্থিত লাল মিয়ার আসবাবপত্র তৈরির দোকানের তালা ভেঙে বস্তাবন্দি অবস্থায় স্ত্রী তাসলিমা…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় স্বামী আশিক মিয়ে (২৪) স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে ঘটনাটি ঘটেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আশিক মিয়ে চরবাখরবার গ্রামের অলোক মিয়ের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে রেফার করেন…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে রর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহা আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা জনস্বাস্থ্য আবাসিক প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা…
আশরাফুল আলম সরকার স্টাফ রিপোর্টার জাতীয় নির্বাচনে জুলাই সনদ এর আইন ভিত্তি ও পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ( ১৫ অক্টোবর ) দুপুরে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,আগামী…
মোঃ ওয়াহেদ আলী লালমনিরহাট লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কৃষকের ধান ক্ষেতের মাঝে বালাই নাশক ঔষধ সরাসরি বিনামূল্যে স্প্রে করেন । লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিনা মূল্যে ধানক্ষেত স্প্রে করা হচ্ছে । উপস্থিত আছেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব, শিবেন্দ্র নাথ রায় কার্জি । উপস্থিত আছেন, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ন আহবায়ক, এরশাদুল হক আসাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ফজলুর রহমান নাজমুল সহ সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপি সাধারন সম্পাদক ও ফুলছড়ি – সাঘাটা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুন নবী টিটুলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বালাসিঘাট, কালিরবাজার, উদাখালী বাজার সহ বিভিন্ন এলাকায় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাদেকুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক পিটন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এস এম হুনান হক্কানি, ফুলছড়ি…
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় উপজেলা স্টেডিয়াম মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পরে মরহুম কে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি রাত সারে ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার…
নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের হোতা মাদক ব্যবসায়ী হেলাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে অভিযান পরিচালনা করা দলের সদস্যরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ায় ওই ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উল্লিখিত মাদক উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, আমরা হেলালকে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে চিনতাম। কিন্তু সে যে মাদক ব্যবসার সাথে জড়িত তা আজ জানতে পারলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সুত্রে জানা গেছে, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির উপ পরিদর্শক (এসআই) মো. সাকিব সরকারের নেতৃত্বে সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার হেলাল হোসেনের বাসায়…
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ওই ইউনিয়নের আপামর জনসাধারণের আয়োজন এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাহানপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন,…
জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের অষ্টমিতলা বাসস্ট্যান্ড ও শেরিব্রিজ ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা৷ হ্যান্ডবিল বিতরণ করেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। হ্যান্ডবিল বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছেন। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। দলের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবেনা। কিন্তু আমাদের…
নীলফামারী প্রতিনিধিঃ সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ -২০২৫ এ অংশগ্রহণের পূর্বে নীলফামারী জেলা দলের প্রস্তুতি ম্যাচ সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) উপজেলার লক্ষণপুর স্কুল ও কলেজের উদ্যোগে কলেজ মাঠে ওই ম্যাচটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন, প্রধান শিক্ষক…
আল হাফিজ , বাগেরহাট প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। ১৫ জুলাই ২০২৫, বুধবার গাড়ফা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আজ মোল্লাহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। র্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
