
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৪নং কুলিয়া ইউনিয়নে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ডালিম ফকির, উপজেলা বিএনপি নেতা মেজবা উদ্দিন সরদার, ইকবাল হোসেন লাহু, হোসাইন আহমেদ তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. জাহিদুল ইসলাম, ইমরান হোসেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হোসেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান বলেন,
> “মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল এমন একটি ত্যাগী ও সংগঠিত কমিটি উপহার দেবে, যাতে আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারি।”
প্রধান বক্তা শিকদার হারুন আল রশীদ বলেন,
> “আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে আরও গতিশীল করতে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের প্রতিটি কর্মীকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
বক্তারা আরও বলেন, বিএনপি স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি দল। যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা এখন ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। তবে দেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় বিশ্বাসী বিএনপির পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

