

মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা “তারুণ্যের ভাবনা” ।
প্রধান অতিথি : আসাদুল হাবিব দুলু।বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,ও সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তরুণ সমাজকে বাদ দিয়ে কোনভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় । তাই আমাদের এই তরুণ সমাজ আগামীর ভবিষ্যৎ । এই তরুণ সমাজকে দিয়েই এদেশের নেতৃত্ব এবং উন্নয়ন সম্ভব । তাই দেশকে এগিয়ে নিতে হলে তরুন সমাজের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে হবে ।
