


আকতারুজ্জামান তানোর /রাজশাহী
গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা ও ইয়ুথ একশন ফর সোশ্যাল চেঞ্জ-এর যৌথ উদ্যোগে “মরহুম হাসেন আলী প্রামানিক দিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তানোরের গোকুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তানোর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র জননেতা মোঃ মিজানুর রহমান মিজান
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদনে যুক্ত করে, যা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, খেলোয়াড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।
