
জহুরুল ইসলাম জপি
শেরপুর জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের অষ্টমিতলা বাসস্ট্যান্ড ও শেরিব্রিজ ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা৷ হ্যান্ডবিল বিতরণ করেন,
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
হ্যান্ডবিল বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন
সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছেন। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। দলের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবেনা। কিন্তু আমাদের দলের কতিপয় নেতা দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। যারাই দলে বিভাজন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ইসলামের দোহাই দিয়ে তারা মানুষকে ধোকা দিচ্ছে। ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে জামাতের নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে জামাত শিবিরের কর্মীরা বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক প্রচারণা চালাচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলামসহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আতাহারুল ইসলাম আতাসহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

