
আকতারুজ্জামান তানোর (রাজশাহী):
রাজশাহীর তানোরে বিএনপি’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তানোর পৌরসভার তালন্দ বাজার ও চাপড়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাইয়ের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব।
কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা ব্যারিস্টার মিলনের সমর্থনে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে পুরো বাজার এলাকা মুখর করে তোলেন।

