

মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা ডিবি পুলিশ(গোয়েন্দা) অভিযান চালিয়ে ৪ হাজার ২ শত পিস ট্যাবলেট সহ ৩ জন কে গ্রেফতার করেছে। গতকাল (১৭ অক্টোবর)শুক্রবার তাদের গ্রেফতার করে। তারা হলেন, মোঃ সাইদুল ইসলাম(৩৫), মোঃ আবুল হায়াত(৩৮), ও মোঃ মাহাবুব মন্ডল(৪৩)।
আজ (১৮ অক্টোবর)শনিবার দুপুর দেড় টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা পুলিশের ফেইসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
