


মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার
রূপসা উপজেলা ৩নং নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড রহিমনগরের বউবাজার উচ্ছেদ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় ( ১৭ই সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টায় রহিম নগর বউবাজারের পাশে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রুপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলামের পরিচালনায়
বক্তৃতা করেন খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ,
খুলনা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইয়ারুল ইসলাম রিপন, খুলনা জেলা কৃষক দলের সদস্য মোঃ আজিজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ ফিরোজ মির, রূপসা থানা কৃষকদলের সভাপতি মোঃশাহ আলম ভূঁইয়া, রূপসা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ শিকদার, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মাসুম সরদার,
মোঃ শহিদ, সেলিম সরদার, মোঃগোলাম রব্বানী, মনা, মজিবর সানা, রহিম, মোতালেব,রাজু, ছোট রাজু, সবুজ, আরাফাত সিকদার, জামাল শেখ, মফিজুর রহমান, মোহন সরদার, অলিয়ার সরদার সহ আরো অনেকে।
সভায় সিদ্ধান্ত হয় রহিম নগর বউবাজার যেখানে ছিল সেখানে কোন অপশক্তি বা কোন সন্ত্রাসী যদি ব্যবসায়ীদের কোন প্রকার হুমকি ধামকি প্রদান করে তাহলে তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
বাজারের কোন বিশুদ্ধ খাবার পানির না থাকায় ওইখানে একটা ডিপ টিউবওয়েল ও বাথরুমের ব্যবস্থা করে দেওয়ার আশ্বস্ত করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
এই সংবাদে এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী আনন্দিত হয়ে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার প্রতিজ্ঞা করেন।
রহিম নগর বণিক সমিতির কমিটি না থাকায় আগামীতে গণতান্ত্রিক ধারাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নেতাকর্মীরা জানান ।
