
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ জীবদ্দশায় ১০ বছর নির্ধারণের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, যদি নির্বাহী ক্ষমতার ওপর এনসিসির (ন্যাশনাল কনসালটেটিভ কাউন্সিল) মতো কোনো সংস্থা হস্তক্ষেপ করে, তাহলে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন,
আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার প্রস্তাবকে স্বাগত জানাতে পারি। তবে শর্ত হলো— এনসিসির মতো কোনো সংস্থা যদি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে বা বাধাগ্রস্ত করে, তাহলে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব না। এনসিসির মতো ব্যবস্থা থাকলে আমরা আগের অবস্থানেই থাকব।”
তিনি আরও বলেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য হওয়ার জন্য এটি নিশ্চিত করতে হবে যে, নির্বাহী শাখা যেন তার পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করতে পারে— কোনো পরোক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ ছাড়া।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিএনপির এই অবস্থান দেশের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

