Author: admin
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে, একটা আবহ তৈরির চেষ্টা করছে।’ আজ রোববার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন। নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জমায়েত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি…
আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অস্থায়ী মঞ্চ তৈরি করে এই গণজমায়েত শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সমাবেশে অংশ নেন। সমাবেশে আওয়ামী লীগের বিচারের দাবি করে নানা স্লোগান দেওয়া হয়। এর আগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্ট ও বায়তুল মোকাররম, স্টেডিয়াম, গুলিস্তান এলাকায় জমায়েত হয় ছাত্ররা।
শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজশাহীর কাটাখালীর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের চেয়ার দখল করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সিরাজুল হক নামের ওই সহকারী অধ্যাপক রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গত এপ্রিলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাটাখালী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদের প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। আর কলেজেরই ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষার্থীরা সিরাজুল হকের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভও করেছিল। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ৯ আগস্ট তিনি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনকে তাঁর কার্যালয়ে ঢুকতে দেননি। সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে হামলা চালিয়েছেন অধ্যক্ষের বাড়িতেও। ফলে ভয়ে অধ্যক্ষ কলেজে যেতে পারেননি। কলেজে ঢুকতে বাধা দেওয়া এবং বাড়িতে…
শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে আওয়ামী লীগের কোনো জিরো পয়েন্টে কর্মী–সমর্থককে দেখা যায়নি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র–জনতা নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে এখন বিক্ষোভ চলছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি রয়েছে। কর্মসূচি ঘোষণার পর গতকাল শনিবার রাত থেকেই জিরো পয়েন্টে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরাও আজ সকাল থেকে যোগ দেয়। সকালে উত্তেজনা থাকলেও বেলা ১০টা থেকে জিরো পয়েন্টে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে চারপাশে…
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা গত ২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়ক অবরোধ শুরু করে তারা। আজ রোববার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান। তিনি জানান, গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন রাতভর চলে। টানা প্রায় ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করে অবরোধ তৈরি করে…
বিয়ের পরদিনই স্বামীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন নববধূ। পরে মুক্তিপণের টাকায় পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন তিনি। প্রেমিক ও আরও কয়েকজনের সহযোগিতায় এই পরিকল্পনা এঁটেছিলেন নববধূ। অবশেষে তাঁরা র্যাবের হাটে আটক হয়েছেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। ঘটনার বর্ণনায় র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা বাজার এলাকায় বসবাসকারী মো. ফয়সাল (৩০) গত ৭ নভেম্বর পারিবারিকভাবে একই এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌসকে (১৮) বিয়ে করেন। গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টায় ফয়সাল ও তাঁর স্ত্রী জান্নাতুল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সারিঘাট এলাকায় ঘুরতে যান। দুই ঘণ্টা পর জান্নাতুল একা তাঁর স্বামীর বাসায় গিয়ে শাশুড়িকে…
জামালপুরের বকশীগঞ্জ থানায় বিএনপির এক কর্মীর করা মামলার এজাহারভুক্ত আসামিকে চার্জশিট থেকে বাদ দিতে যুবদল নেতার কাছে ফোন করে অনুরোধ জানিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। গতকাল শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৫৩ সেকেন্ডের ফোনালাপে বলতে শোনা গেছে, মামলার তালিকা থেকে নাম কাটার অনুরোধ করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম। জবাবে উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাভলু তাঁকে আশ্বস্ত করেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সঙ্গে সাক্ষাতে কথা বলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।…
একসময় ভাড়াবাড়িতে ঠাসাঠাসি করে পরিবার নিয়ে বসবাস করতেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৃতীয় শ্রেণির কর্মচারী রইছ উদ্দিন শ্যামল ওরফে বাবু। এখন ময়মনসিংহ নগরীতে তাঁর তিনটি বাড়ি। ২ কোটি টাকা মূল্যের একটি পাঁচতলা বাড়ি প্রথম স্ত্রীর নামে। আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকছেন নগরীর বাদেকল্পা এলাকায় নির্মিত সাততলা আরেকটি বাড়িতে। চড়েন টয়োটা প্রিমিও প্রাইভেট কারে। মাউশি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি বিদ্যালয়ের পিয়ন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে পদোন্নতি পান বাবু। এরপর শিক্ষকদের এমপিওভুক্তের ফাইল নয়ছয় করে টাকা কামানো শুরু করেন তিনি। নানা ত্রুটির সুযোগ নিয়ে শিক্ষকদের কাছ থেকে…
ঢাকার সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাত থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। আজ রোববার রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের আহ্বান করা সমাবেশের আগে এ তল্লাশি চালানো হলেও পুলিশ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে । কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী গাবতলী সেতুর ঢালে আমিনবাজারে অবস্থান নেয়। এরপর থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। আজ রোববার সকাল থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের তল্লাশি চৌকির আশপাশে মিছিল করতে দেখা যায়। সাভার থানার পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন, ‘কোনো বিশেষ কারণে নয়,…
নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছোট ভাইসহ দুজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতড়া-শিবপুর রোডের ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকার আইনুল হকের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত আল আমিনের ছোট ভাই আল মামুন (১৩) ও একই গ্রামের কুদ্দুসের ছেলে আহাদ আলী (১৩)। নিহত আল আমিনের বাবা আইনুল হক বলেন, সন্ধ্যার পর ছাতড়া বাজারে তাফসির শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। ছাতড়া উচ্চ…
রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত দিনু বেগমের স্বামী নুরুল আমিন বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নালবাংগা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল আজিজ। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া থাকেন। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিণী ছিলেন। তিনি বলেন, ‘ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝে মধ্যে টাকার জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। ভোরে স্ত্রী দিনু বেগমের চিৎকারে ঘুম ভাঙে। দেখতে পাই জিহাদ…
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটসের (ডব্লিউআরআই) উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবন মিলনায়তনে গতকাল শনিবার ‘নিরাপদে স্কুলে প্রবেশ’ বিষয়ক দিনব্যাপী কাঠামোগত নকশা প্রণয়ন শেখার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) প্রোগ্রামের আওতায় এই কর্মশালা করা হয়। ডিএনসিসির প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ডব্লিউআরআই থেকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মীর খায়রুল আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো–অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম…
চলতি অক্টোবর মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪৬৯ জনের এবং আহত ৮৩৭ জন। নিহতের মধ্যে নারী ৭৪ জন ও শিশু রয়েছে ৬৬ জন। হিসাব অনুযায়ী-সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ছিল ৪২৬ জন। প্রতিদিন গড়ে নিহতের সংখ্যা ছিল ১৪ দশমিক ২ জন। কিন্তু অক্টোবর মাসে প্রতিদিন গড়ে নিহত দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২ জন। এই হিসাবে অক্টোবর মাসে প্রাণহানি বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে নারী ৭৪ জন ও শিশু রয়েছে রয়েছে ৬৬ জন। আজ রোববার রোড সেফটি ফাউন্ডেশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে…
শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের বেশি শাসনের অবসান হয় চলতি বছরের ৫ আগস্ট। তাঁর পতনে অনেককেই অবাক হয়েছেন। পতনের আগের দিন পর্যন্তও কেউ অনুমান করতে পারেনি যে, তাঁর সময় শেষ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থার ওপর তাঁর দৃঢ় নিয়ন্ত্রণ দেখে অনেকেই ভেবেছিলেন, হাসিনার ১৫ বছরের শাসনামল নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। হাসিনা তাঁর শাসনামলে চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বহু বছর ধরেই অনুমান করেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে চীনের মতো ‘কর্তৃত্ববাদী’ মডেলের দিকে ঝুঁকেছে। ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং ‘অত্যন্ত প্রতিক্রিয়াশীল’ সরকার ব্যবস্থার প্রয়োগের দিক থেকে হাসিনার…
চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার প্রস্তুতি নিয়েই ফেলেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ভারত-পাকিস্তানের মতো দল থাকলে সেখানে ঝামেলা পাকবে না, তা কি কখনো সম্ভব? শেষ মুহূর্তে এসে তাই টুর্নামেন্টের অনুষ্ঠান বাতিল করেছে আইসিসি। লাহোরে আগামীকাল এক অনুষ্ঠানে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার কথা ছিল আইসিসির। কিন্তু ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে যে চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে। বিশেষ করে ভারতের ম্যাচগুলোর সূচি তৈরি নিয়ে একটা ঝামেলা বেঁধেছে। কারণ আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে পাকিস্তানে তারা (ভারত) খেলতে যাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তা বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির…
যশোরের ঝিকরগাছায় সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কীর্তিপুর মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন (৫৭) ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের আত্মীয় আব্দুল আলীম জানান, বাজার করে বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে সড়ক পার হতে গেলে যশোরগামী একটি কাভার্ডভ্যান বাইসাইকেলসহ নুরুল হোসেনকে চাপা দেয়। এতে তিনি মাথা ও…
চলতি বছরের সেপ্টেম্বরে শ্রমিকদের উত্থাপিত ১৮ দফা দাবি মেটাতে ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করতে আগামী বছরের মার্চের মধ্যে শ্রম আইন সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম শফিকুজ্জামান জানান, গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের ৩৫২তম অধিবেশনে বাংলাদেশ এই প্রতিশ্রুতি ব্যক্ত করে। এএইচএম শফিকুজ্জামান গত শুক্রবার জেনেভা থেকে বলেন, ‘শিল্প খাতে শ্রমিক অসন্তোষের সময় সেপ্টেম্বরে আমরা শ্রমিকদের ১৮ দফা দাবি মানার কথা জানিয়েছিলাম, তা পূরণের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘শ্রম আইন সংশোধন ও বার্ষিক ইনক্রিমেন্ট এই দুটি বাদে প্রায় ১৮টি দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে।…
চলতি নভেম্বর মাসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির আগে অবশ্য গরমের তীব্রতা ভালোই ছিল। যদিও কার্তিক মাসের শেষের দিকে হওয়ার কারণে প্রকৃতিতে শীতের প্রভাব হওয়ার কথা। কেননা শীতের আগমনী বার্তা নিয়ে আসে হেমন্তকাল। সে হিসেবে এবার হেমন্তের শুরুতে শীত তেমন পড়ে নাই। বরং, দেশের উত্তরাঞ্চল ছাড়া অনেক অঞ্চলে তাপমাত্রা বেশি ছিল। কদিন আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার পর সেই তাপমাত্রা কিছুটা কমে। রাতের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে বলে জানা যায়। নভেম্বরে আবারও বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক…
নিখোঁজ বিষয়ক অনুসন্ধান কমিশনে ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে। এ অবস্থায় নিখোঁজ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত ও তাদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা তা প্রদান করবো। গতকাল শনিবার প্রধান উপদেষ্টা তার দপ্তরে আয়োজিত এক বৈঠকে কমিশনের সদস্যদের উদ্দেশে এ কথা বলেন। বৈঠকে আরও কয়েকজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ…
এডিশ মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আটজনের প্রাণ গেছে; এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫০ জনের মৃত্যু দেখল দেশ। আর গত এক দিনে নতুন আক্রান্ত ১১৩৪ জনকে নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ হাজার ৫৬ জনে। দেশে ডেঙ্গুতে প্রাণহানির এই সংখ্যা ২০০০ সালের পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা যায়। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে প্রাণ যায় ২৮১ জনের। আর ২০২১ সালে ১০৫ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে…
‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের’ বিচারের দাবীতে গুলিস্তানে গণজমায়েত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে গুলিস্তানের জিরোপয়েন্ট মোড়ে এই গণ জমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এদিন বিকেল তিনটায় নুর হোসেন চত্বর থেকে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের এই ঘোষণার পর শনিবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও ৩ দফা দাবিতে একই দিন কর্মসূচি ঘোষণা করেছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার…
৫ আগস্ট ক্ষমতা হারানোর পর টানা প্রায় আড়াই মাস একেবারে নিশ্চুপ ছিল সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে গত ১৫ দিনে বেশ কয়েকবার দলের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ও রাজধানীর দুয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত দলটির নেতা-কর্মীরা। এর মধ্যে ১০ ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে গতকাল আবারও দলীয় ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আজ রোববার রাজধানীর জিরো পয়েন্টে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। এদিকে, এ ঘোষণা বিক্ষুব্ধ করেছে অন্তর্বর্তী সরকারকে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ওই স্ট্যাটাসের পরপরই নিজেদের ফেসবুক পেজে পাল্টা স্ট্যাটাস দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া…
চালের সংকট না থাকলেও বাজারে চালের দামে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি (৫০ কেজি) দাম ২০০-২৫০ টাকা বেড়েছে। গত এক মাসে সব ধরনের চালের দাম গড়ে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দামে অস্থিরতার পেছনে রয়েছে মিলার, ধান-চালের মজুদদার, পাইকার ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী ‘সিন্ডিকেট’। মুনাফালোভী সিন্ডিকেট চালের মজুদ গড়ে তুলেছে। এরাই চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। এ কারণে ব্যর্থ হচ্ছে সরকারের ইতিবাচক সব উদ্যোগ। যদিও সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, বাজারে সবচেয়ে বেশি চাহিদা মাঝারি আকারের বিআর-২৮ ও পাইজাম জাতের চালের। এ ধরনের চালের ভোক্তা…
বাংলাদেশে প্লাস্টিক দূষণ কমাতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে “প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর” চালু করেছে। এই সেন্টার থেকে পণ্য নেওয়া এক পোশাক কর্মী বলেছেন, আমি ১০ কেজি প্লাস্টিক কুড়িয়ে এনে স্টোরে জমা দিয়েছি। এর বিনিময়ে প্রায় হাজার টাকার নিত্যপণ্য পেয়েছি। এই পণ্য আমার পরিবারের প্রায় ১৫ দিনের বাজারের সমান। কথাগুলো বলেছেন, গাজীপুরের গাছা এলাকার পোষাক কারখানার শ্রমিক ফাতেমা বেগম (৪০)। গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগ ’প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ থেকে পণ্য গ্রহণের পর তিনি এ কথা বলেন। গাছা কলেজ মাঠে ৩০০ দরিদ্র পরিবার…
ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ রবিবার অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেয়নি দলটি। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ রবিবার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। আজ সকালেও ছাত্র-জনতা অবস্থান নেন সেখানে। এ ছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। এমন পরিস্থতিতেই সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি জানানো হলো।
গত চারবারের মতো এবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে সাবেক সচিবদের নাম বেশি আলোচনায় রয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপিসহ ১৭টি দল ও জোট এবং পেশাজীবী সংগঠন থেকে সিইসি পদের জন্য যাঁদের নাম জমা পড়েছে, তাঁদের বেশির ভাগই সাবেক সচিব। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর পাশাপাশি এবার শিক্ষাবিদদের নামও উল্লেখযোগ্য সংখ্যায় জমা পড়েছে। ব্যক্তিগতভাবেও নাম জমাকারীদের মধ্যে কয়েকজন সাবেক সচিব রয়েছেন। আর নির্বাচন কমিশনার পদের জন্য সুধীসমাজের প্রতিনিধি, সাবেক নির্বাচন কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা, বিচারক, শিক্ষক, সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীর নামও জমা হয়েছে। আইন অনুযায়ী আগামী ২১ নভেম্বরের মধ্যে অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন…
দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ । দল হারছে। ব্যাটিং নড়বড়ে। সঙ্গে যোগ হয়েছে চোট, অসুস্থতা ও খেলোয়াড়দের ভিসা জটিলতা। এত কিছুর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবার বাড়তি চাপ। ম্যাচটা হেরে গেলে তিন ওয়ানডের সিরিজও হেরে যেত বাংলাদেশ। নাজমুল হোসেনের দল অবশ্য সেটা হতে দিল না। আগে ব্যাট করে বাংলাদেশের করা ৭ উইকেটে ২৫২ রানের জবাবে আফগানিস্তান ৪৩.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৮৪ রানে।৬৮ রানের এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ। আগামী ১২ নভেম্বর একই মাঠে সিরিজের শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালই বলা যায়। ঐতিহ্যবাহী শারজাতে প্রথম ম্যাচ খেলার প্রায় সাড়ে ৩৪…
শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে তাদের অবস্থান দেখা গেছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এর পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। এদিকে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যান্য দিনের…
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের শিশুকন্যা মুনতাহা আক্তার জেরিন (৫) নিখোঁজ ৮ দিন ধরে। মেয়েকে ফিরে পেতে পাগলপ্রায় পরিবার নানাভাবে আকুতি জানাচ্ছিল। এক পর্যায়ে অর্থ পুরস্কারও ঘোষণা করা হয়। নিষ্পাপ শিশুর মুখ ষ্পর্শ করেছিল সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে দেশবাসীর। অনেকে স্বপ্রণোদিত হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, পুরস্কারও ঘোষণা করেন অনেকে। অবশেষে মুনতাহার সন্ধান মিলল, তবে প্রাণহীন নিহত অবস্থায়। আজ রবিবার (১০ নভেম্বর) ভোররাত ৪টার দিকে কানাইঘাটে মুনহাদের বাড়ির পাশের পুকুরের পাড়ে মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুনতাহার প্রতিবেশী এক ভিক্ষুক নারীকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে থানায় নিয়ে…
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেন নিষিদ্ধ হয়েছে তার কারণ তুলে ধরেছেন অন্তবর্তী সরকারপ্রধানের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। এ জন্যই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।’ শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় নতুন করে রাষ্ট্র মেরামত করতে হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করত হবে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হতে পারে। ক্যাম্পাসগুলোকে কোনো ধরনের সন্ত্রাসের আখড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে থেকে উদ্ধুদ্ধ হয়।’প্রেস…
বগুড়ার শেরপুরে সমাধিস্থল থেকে গোলাপী সরকার (৫৩) নামের এক নারীর লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশানের এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পৌর শহরের করতোয়া নদীর তীরে উত্তর সাহাপাড়া মহল্লায় উত্তর বাহিনীর মহাশ্মশান। এখানে শেরপুর উপজেলাসহ পাশের নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলার অনেকের লাশ সৎকার করা হয়। ১৭ দিন আগে পৌরশহরের উত্তর সাহাপাড়ার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার মারা গেলে তাঁর লাশ এখানে সমাহিত করা হয়। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্মশানে ঢুকে গোলাপীর লাশ তুলে মাথা কেটে নিয়ে যায়। শ্মশানের নিরাপত্তাকর্মী প্রমোদ সরকার বলেন, ‘গতকাল…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দুইটি পদে নতুন নিয়োগ দিয়েছে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রত্যেকে নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন। পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল ল্যাবের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। অপরদিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ। তাঁরা দুজনই আগামী এক বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেন্ট্রাল ল্যাবের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম বলেন,…
যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টির জয়ের পরিপ্রেক্ষিতে মার্কিন নারীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন। আর এই শঙ্কা বা উদ্বেগ থেকে পালে নতুন করে হওয়া পেয়েছে নারীদের পুরুষ বিরোধী আন্দোলন ‘ফোর বি’। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফোর বি আন্দোলনের সূত্রপাত এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া থেকে। মূলত কট্টরপন্থী নারীবাদীরা এই আন্দোলন শুরু করেছিল পুরুষের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা লক্ষ্য নিয়ে। পরে এই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন ‘ফোর নো’ নামেও পরিচিত। এই ‘ফোর নো’ হলো—নো ডেট উইথ মেন, নো ম্যারিজ, নো…
সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে আজ বাফুফে ভবনে প্রথম নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আসে এমন ঘোষণা। এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বেলা আড়াইটার দিকে। তারপর নতুন কমিটির পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু। সভার আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে বাফুফের এই সদস্য বলেন, ‘আপনারা জানেন আজকে আমাদের প্রথম সভা ছিল। যেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মেয়েদের সাফ জয়। আমরা আনন্দিত তাদের এমন অর্জনে।…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার বিকেলে জনসভার আয়োজন করেছে উপজেলা বিএনপি। স্থানীয়ভাবে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই উপজেলায় অনুষ্ঠিত জনসভায় বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। জনসভার আগেই হাজার হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলে সভাস্থল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের কথা শোনার জন্য মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মানুষের ভিড়ে। জনসভায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব…
ব্যাপক জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু জনপ্রিয় ভোটই নয়, এবার তাঁর দল রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে ট্রাম্প এবার অনেকটা বেপরোয়া থাকবেন বলেই ধারণা করছেন পর্যবেক্ষকেরা। ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ে আমেরিকার রক্ষণশীলেরা বেশ খুশি। তবে সেলিব্রিটিদের অধিকাংশই ট্রাম্পের এই প্রত্যাবর্তন মেনে নিতে পারছেন না। তাঁদের আশঙ্কা এবার আর উদারপন্থী, সংস্কৃতিবানেরা মানসম্মান নিয়ে আমেরিকায় বসবাস করতে পারবেন না! এই তালিকায় আছেন ‘বেসিক ইনস্টিংক্ট’ তারকা শ্যারন স্টোন এবং ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারের মতো সেলিব্রিটি। এ ছাড়া গায়িকা ও অভিনেত্রী চের এবং অ্যামেরিকা ফেরেরা, রেভন সাইমন, মিনি ড্রাইভারেরাও একই কথা ভাবছেন। এমনকি ট্রাম্পের…
আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থতলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম উল্লেখসহ একটি মামলা করেন। …
কক্সবাজার শহরে ইউনি রিসোর্ট নামে একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বারস অ্যাসোসিয়েশনর আলোচনা সভা চলছিল। এসময় পুলিশ ও অর্ধ-শতাধিক সমন্বয়ক তাদের হল রুম ঘেরাও করে। এরপর পুলিশ ও ‘সমন্বয়ক’ পরিচয়ধারীরা এসে তল্লাশি ও যাচাই-বাছাই শুরু করে। পুলিশ বলছে, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে— এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিল। বাকিদের ছেড়ে দেওয়ার কারণও স্পষ্ট করতে পারেনি পুলিশ। হোটেল…
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলার ০২ জন আসামী গ্রেফতার করলো পিবিআই নারায়ণগঞ্জ। মামলার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ১নং আসামি রাসেল মাহমুদ(৪২) এবং ২নং আসামি পাপিয়া আক্তার পান্নাকে গ্রেফতার করা হয়। গত ২৬ তারিখ রাত অনুমানর ৮টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি এ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নীচতলা থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আনুর ভাই বাদী হয়ে এজাহারনামীয় ৮ জন আসামীসহ অজ্ঞাতনামা আরো আসামীসহ সূত্রে বর্ণিত মামলাটি দায়ের করেন। থানা পুলিশ ২ মাসের অধিক সময় তদন্তের পর পিবিআই মামলাটি অধিগ্রহণ করতঃ পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃআকতারুজ্জামানকে…
পাকিস্তানে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি নিশ্চিত করে সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনই রেলস্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে। তিনি বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। নিহতের সংখ্যা সম্পর্কে ওই কর্মকর্তা আরো বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ এবং ৩০ জন আহত…
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এফডিসি গেটে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে। চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন ও সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী। বিকাল থেকে সুশৃঙ্খলভাবেই চলছিল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কানে খবর আসে…
যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের গোপালগঞ্জ উপজেলার একদল যুবক। তারা ট্রাম্পের বিজয়কে উদযাপন করেছেন গরুর মাংস ভুনা ও খিচুড়ি খেয়ে। এই ভোজে অন্তত ২৫০ জন যুবক অংশ নেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে। হোগলাকান্দি গ্রামের মো. গিয়াস উদ্দিন গালিবের বাড়িতে আয়োজিত এই ভূরিভোজনে অর্থায়ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। ওয়ান টাইম প্লেটে গরুর মাংস ভুনা ও খিচুড়ি খেয়ে আনন্দ উল্লাস করেন যুবকরা। এই আয়োজন চলে বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। মো. গিয়াস উদ্দিন গালিব বলেন, “ডোনাল্ড ট্রাম্পের ছেলে…
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) অভিযোগ দায়ের করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান উপদেষ্টাসহ ৬২ জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে নিহত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপর হয়ে যাওয়া নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, এই মর্মে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য-প্রমাণ দাখিল করে একটি অভিযোগ দায়ের…
আগামী তিন বছরের মধ্যে রেলের ইঞ্জিন তথা লোকোমোটিভ ও কোচ রপ্তানি অন্তত ২৫ গুণ পর্যন্ত বাড়াতে চায় ভারত। এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় রেলওয়ের প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেড। ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আরআইটিইএস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাহুল মিত্তাল বলেছেন, রেলের লোকোমোটিভ ও কোচ রপ্তানির মোট রাজস্ব আয়ের অনুপাত এখন ১ শতাংশের নিচে। কিন্তু আগামী তিন বছরে আমরা ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উন্নীত করে সেই স্তরে টিকিয়ে রাখতে চাই। রাহুল মিত্তাল আরও বলেন, ‘গত ৯-১০ মাসে আমরা ১ হাজার ৩০০ কোটি রুপির ক্রয়াদেশ পেয়েছি (যার বেশির ভাগই রপ্তানি করা হবে)। এটি…
পটুয়াখালীর দশমিনায় পূর্বশত্রুতার জেরে মো. লাল মিয়া হাওলাদার (৫৫) নামের এক কৃষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার বতোগীসানকিপুর ইউনিয়নের বেতাগিসানকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাল মিয়া হাওলাদার বতোগীসানকিপুর ইউনিয়নের বেতাগিসানকিপুর গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে। লাল মিয়া জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, বতোগীসানকিপুর গ্রামের লাল মিয়ার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে গরুতে…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত তাঁর সঙ্গে ন্যক্কারজনক ও উদ্ধত আচরণ করে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়,…
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে অফিসারের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে নিয়োগ পাবেন। পদের নাম: টেকনিক্যাল অফিসার। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ইঞ্জিনিয়ারিং)/স্নাতক। অভিজ্ঞতা: ২ বছর। বেতন: ৬৩,৯৬২ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। আবেদনের নিয়ম: আগ্রহীর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৪।
রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মণ্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি। মৃত আকবর আলী মণ্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসে। মিরপুর-১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলায় একটি কক্ষে ওঠেন তাঁরা। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে…
সফলভাবে মহাকাশে একসঙ্গে ৫৩টি স্যাটেলাইট পাঠিয়ে নতুন মাইলফলক অর্জন করেছে রাশিয়া। গত সোমবার (৪ নভেম্বর) রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করে। এসব স্যাটেলাইটের মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক স্যাটেলাইটের সংমিশ্রণ রয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ভোস্তোচনি মহাকাশ কেন্দ্র থেকে সয়ুজ-২.১বি রকেট এবং ফ্রেগাট ঊর্ধ্বক স্তর ব্যবহার করে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। রসকসমসের মতে, সব ৫৩টি স্যাটেলাইট সফলভাবে তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। রাশিয়ান নিউজ এজেন্সির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যে ছিল বেশ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারত্ব। এগুলোর মধ্যে ৪৯টি রাশিয়ান স্যাটেলাইট, একটি রাশিয়া-চীন এবং একটি রাশিয়ান-জিম্বাবুয়ের যৌথ উদ্যোগে নির্মিত স্যাটেলাইট রয়েছে। এ ছাড়া ইরানের দুটি স্যাটেলাইটও ছিল এই মিশনে। ইরানের…
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আজ শনিবার সকাল ৯টার পর তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আগে গত মঙ্গলবার তাঁরা একই দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক…
ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের। প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়। তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর…
বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি…
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ সাত যুবককে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালীপদ (৩৫) ও সাপ্তচন্দ্র (২৩)। আজ শনিবার সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই সাত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট বসায় যৌথবাহিনী। সন্ধ্যা ৬টার দিকে…
পাকিস্তানের কোয়েটায় রেলওয়ে স্টেশনে একটি আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। স্থানীয় বিভাগীয় কমিশনার হামজা শাফকাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এক সপ্তাহ আগে বেলুচিস্তানের মাসতুং জেলায় একটি মেয়েদের স্কুল এবং হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ আটজন নিহত হয়। গত এক বছরে পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। কোয়েটার বিভাগীয় কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন, এটি আত্মঘাতী হামলা ছিল। তিনি আরও জানান, প্রশাসন রেলওয়ে কর্তৃপক্ষকে ট্রেন চলাচল স্থগিত করার জন্য চিঠি দিয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামে নিষিদ্ধ ঘোষিত একটি সশস্ত্র…
ইউক্রেনে সরাসরি কাজ করে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারেরা। যাতে করে ইউক্রেনকে দেওয়া মার্কিন সমরাস্ত্র মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে পারে এসব প্রতিষ্ঠান। এরই মধ্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই অনুমতি দিয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেছেন, মার্কিন ঠিকাদারেরা মূলত ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগে, চলতি নভেম্বর মাসের শুরুতে এই বিষয়টির অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। অনুমোদিত নতুন নীতি পেন্টাগনকে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর প্রথমবারের মতো ইউক্রেনের…
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন শফিকুল আলম। শফিকুল আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, যারা গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে র্যালি, জমায়েত বা মিছিল করার চেষ্টা করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। অন্তর্বর্তী সরকার দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করার কোনো প্রচেষ্টাকে সহ্য…
যশোরের মনিরামপুরে চিনাটোলা বাজারে হরিহর নদের ওপর নির্মিত সেতুর ধসে পড়া পাটাতন (স্ল্যাব) সংস্কার করে দিয়েছেন ঠিকাদার। জামানতের ১৫ লাখ টাকায় সেতু সংস্কার করা হয়েছে বলে জানায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়। গত আগস্ট মাসের শুরুর দিকে তিন স্তরের ৪২ মিটার লম্বা সেতুর মাঝের স্তরের পাটাতন ধসে পড়ে। এ নিয়ে গত ১১ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে ‘সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ৬ মাস না পেরোতেই পাটাতনে ধস’ এবং প্রিন্ট সংস্করণে ১৬ অক্টোবর ‘৩ কোটি টাকার সেতুতে ৬ মাসের মধ্যে ভাঙন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই সেতু সংস্কারে উদ্যোগ নেয় উপজেলা প্রকৌশলীর কার্যালয়। উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৩ কোটি ১২…
২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য…
বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কায় আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারসংলগ্ন ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হক ভূঁইয়ার ছেলে মো. স্বপন ভূঁইয়া (৩৫) ও রশিদ ব্যাপারীর ছেলে মো. কাওসার হোসেন (২৫)। তাঁরা দুজনই পেশায় অটোরিকশাচালক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের আলম ব্যাপারীর ছেলে মো. নাইম (২৫) ও পথচারী কায়েতমারা গ্রামের মো. লোকমান চৌকিদার (৬২)। স্থানীয় চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নুরুল কবির সাদ নামের এক শিক্ষার্থীকে মুখ বেঁধে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্জন এলাকায় নিয়ে তাঁকে মারধর করা হয়। সাদ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কথা-কাটাকাটি নিয়ে ঘটনার সূত্রপাত। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে থেকে মুখ বেঁধে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। জীববিজ্ঞান অনুষদের পেছনের নির্জন এলাকায় নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি তাঁকে উদ্ধার করে প্রথমে চবি মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী শিক্ষার্থী চবি ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের কর্মী হিসেবে সোহরাওয়ার্দী…
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করে তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই সড়ক অবরোধ থাকার কারণে শতশত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন। ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুর শিল্পপুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে।…
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের (ইউএস ইন্দো-প্যাকম) উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রাড নেপালে পৌঁছেছেন। গতকাল শুক্রবার চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে কাঠমান্ডুতে পৌঁছান তিনি। ভারত ও বাংলাদেশ সফর শেষে কাঠমান্ডুতে এসে পৌঁছান রাড। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই সফরে লে. জেনারেল রাড নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক সিগদেলসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের ঠিক আগে এবং ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চীন সফরের আগে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গৌরব কুমার কেসি জানান, জেনারেল রাডের সফরে নির্দিষ্ট কোনো ইস্যু নেই। তবে তিনি…
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ। গতকাল শুক্রবার বিচার বিভাগ বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ফরহাদ শাকেরি নামের ওই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যা করার আদেশ দিয়েছিল। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তাঁর ছিল না। বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী…
একসময় যাত্রাশিল্পী হিসেবে কাজ করতেন মাহাবুব আলম মিরাণ। অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে একপর্যায়ে পাড়ি দেন সৌদি আরবে। তিন-চার বছর পর এলাকায় ফিরে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর হাটবাড়ি এলাকার এই নেতাকে। সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মির্জা আজমের মন সহজেই জয় করেন মিরাণ। দুই দফায় সিধুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। গড়ে তোলেন সম্পদের পাহাড়। জমি দখলসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আলিশান বাড়ি, গাড়ি ও শত শত একর ফসলি জমি কিনেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুব আলম মিরাণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। বিগত সরকারের সময়…
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে বিলম্ব হওয়ায় পাকিস্তান সুদানে ২ কোটি ৫ লাখ ডলারের সিগারেট রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। আর সেই সুযোগ নিয়ে বাংলাদেশ এক মাসের মধ্যে সুদানে সমপরিমাণ মূল্যের সিগারেট রপ্তানি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম প্রফিট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডারে (এসআরও) প্রয়োজনীয় সংশোধনীর অনুমোদন দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনীহা ও পদক্ষেপহীনতায় রপ্তানি আদেশটি বাতিল হয়ে যায়। এ ছাড়া আন্তর্জাতিক এনজিওগুলোর চাপ পরিস্থিতি আরও জটিল করে তোলে। এনজিওগুলো পাকিস্তানের সিগারেট রপ্তানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও প্রক্রিয়াটিকে ধীর করে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ মাত্র এক মাসের মধ্যে সুদানে দ্রুত প্রয়োজনীয় সিগারেট সরবরাহ…
গত ১ নভেম্বর মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া-৩’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া-৩’। এ পর্যন্ত ভারতে ১৫৮ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। এর মধ্যেই এল নতুন ঘোষণা। জানা গেল, ‘ভুল ভুলাইয়া-৪’ আসছে! খবর হিন্দুস্তান টাইমসের। ভুল ভুলাইয়া-৪’ ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন আনিস বাজমি। সূত্র বলছে, ইতোমধ্যেই নাকি চিত্রনাট্য তৈরি হয়েছে। ‘ভুল ভুলাইয়া-৩’-এর মতোই, এই ছবির চতুর্থ পর্বেও থাকবে প্রচুর চমক। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তা-ই নয়, শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে এখনই…
অন্তর্বর্তীকালীন সরকারের বয়স ৩ মাস পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। দায়িত্ব নেওয়ার বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিন মাস পার করেছে এ সরকার। এর মধ্যে কোনোটি দৃশ্যমান, আবার কোনোটি অদৃশ্য চ্যালেঞ্জ। প্রথমত দেশের মানুষের নজিরবিহীন সমর্থন এবং দ্বিতীয়ত উন্নয়ন সহযোগীসহ বহির্বিশ্বের সমর্থন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার আশ্বাস। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কেমন গেল সরকারের এ তিন মাস। অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর থেকে দেশের অর্থনীতি সচল ও বিভিন্ন সেক্টরের সংস্কারে মনোযোগ দিয়েছে এ সরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচারকাজ…
যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় এবং যেকোনো হামলার জন্য যেন জড়িতদের দায়বদ্ধ করা হয়। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পরিষ্কারভাবে বলেছি, ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই আমরা।’ মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গায় তাদের অবস্থানের ক্ষেত্রেও এটা একই। এদিকে উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর…
গাজা যুদ্ধে নিহতদের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তাদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির ধারাবাহিক লঙ্ঘন বলে নিন্দা করেছে জাতিসংঘের সংস্থাটি। গাজায় শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের প্রথম সাত মাসে মৃতের সংখ্যার হিসাব গণনা করে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘ। জাতিসংঘ জানায়, সাত মাসের মধ্যে নিহত ৮ হাজার ১১৯ জনকে নিশ্চিত করেছে জাতিসংঘ। যা পুরো ১৩ মাসের সংঘর্ষের জন্য প্যালেস্টাইন স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি করা ৪৩ হাজারেরও বেশি নিহতের সংখ্যার তুলনায় কম। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে…
নবম দফায় আগামী মঙ্গলবার রাতে লেবানন থেকে আরও ৯৫ জন প্রবাসী দেশে ফিরবেন। ৯৫ জনের গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন,…
বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। তার পরও সিন্ডিকেটের কারণে দাম কমছে না সরকারের বিভিন্ন উদ্যোগের পরও বাজারে দাম কমছে না। একটার পর একটা পণ্য সিন্ডিকেটের ফলে দাম বাড়ছে। যদিও বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি বাজার মনিটর করছে। এরপরও একটার পর একটা পণ্য দাম বাড়িয়ে দিচ্ছে সিন্ডিকেট। এবার দাম বাড়ছে আলুর। এর আগে গত সপ্তাহে দাম বেড়েছে পিঁয়াজের। বাজারে ৭০ টাকার নিচে আলু মিলছে না। এ ছাড়া দেশে উৎপাদিত নতুন আলু বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০…
লক্ষ্মীপুরে বাইসাইকেলের গতিরোধ করে হীরালাল দেবনাথ (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেঁতুলগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। হীরালাল একই এলাকার বাসিন্দা ও কাজীর দিঘিরপাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। ঘটনার বিষয়ে হীরালালের ছেলে প্রীতম দেবনাথ বলেন, দোকান বন্ধ করে তাঁর বাবা বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলে করে বাবার সামনেই যাচ্ছিলেন প্রীতম। এর মধ্যে অন্য আরেকটি মোটরসাইকেলের আরোহী তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দ্রুতগতিতে তাঁদের আগে আগে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে নিজেদের বাড়ির রাস্তায় ঢোকেন প্রীতম। ওই সময় পেছনে পড়ে যান তাঁর বাবা। একপর্যায়ে হীরালালের…
তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে হারের পর প্রশ্নটা এখন অবধারিত—শারজায় আজ দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ কি পারবে সিরিজে সমতা ফেরাতে? গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি বাদ দিলে প্রতি সিরিজেই বাংলাদেশ দলের একই দশা। আফগানিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড আর প্রিয় ওয়ানডে সংস্করণ বলে শারজায় প্রথম ম্যাচে স্বস্তিতে ফেরার আশা ছিল। ফলাফল কী, তা তো সবারই জানা। শারজায় আজ দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ শেষ বাংলাদেশের, জিতলে ফিরবে সমতায়। তখন ১১ নভেম্বরের শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখা যাবে; কিন্তু তার আগে আজ সিরিজে ফেরার কাজটাই যে কঠিন! একে তো ব্যাটসম্যানদের ব্যাটে বড় রান নেই, সঙ্গে প্রথম ম্যাচে…
ব্যালন ডি’অর পুরস্কার গত ২৮ অক্টোবর রদ্রির হাতে ওঠার পর অবাক হয়েছিলেন অনেকেই। ভিনিসিয়ুস কত ভোট ব্যবধানে পেছনে পড়লেন সে প্রশ্নও উঠেছিল। প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, রদ্রির কাছে মাত্র ৪১ ভোটে হেরেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে রিয়াল। বিজয়ী ঘোষণার আগেই রিয়াল জেনে গিয়েছিল ভিনিসিয়ুস এবার পুরস্কারটি পাচ্ছেন না। যদিও এবার অনেকের বিচারে ভিনি ফেবারিট ছিলেন। গত মৌসুমে রিয়ালের হয়ে লা…
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়ার দৌলতপুর থানার অন্তর্গত পিয়ারপুর গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান নামে একজন প্রবাসী সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর একটি বড় প্রতারণার ঘটনায় জড়িয়ে পড়েছেন। তার সহকর্মী মোহাম্মদ বিল্লাল হোসেন অভিযোগ করেছেন, বোনের বিয়ের জন্য কিছু স্বর্ণালংকার এবং পাঁচটি মোবাইল সেট জাহিদ হাসানকে সিঙ্গাপুর থেকে দেশে আনার জন্য দেন। ৯ আগস্ট ২০২৪ তারিখে দেশে ফেরার সময় জাহিদ হাসান এই মূল্যবান সামগ্রী এয়ারপোর্টে পৌঁছানোর কথা থাকলেও তা আর বিল্লাল হোসেনের কাছে হস্তান্তর না করে আত্মগোপনে চলে যান। বিল্লাল হোসেন জানিয়েছেন, তার বোনের বিয়ের জন্য নিজ উদ্যোগে এই স্বর্ণালংকার সংগ্রহ করা হয়েছিল। তার পরিবারের আশা ছিল, জাহিদ তাদের বিশ্বাস ভঙ্গ না করে…
নাটোরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর সাত দিন পর সাইদুর রহমান বাবু (৪৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইদুর রহমান সদর উপজেলার দরাপপুর গ্রামের মৃত মতিন মাস্টারের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন দলটির নেতা সাইদুর রহমান ও তার ভাইদের বাড়িতে হামলা হয়। তখন থেকে তিনি ও তার তিন ভাই আত্মগোপনে ছিলেন। গত ৩০ অক্টোবর দুপুর ১২টার দিকে এলাকার একটি বাড়ি থেকে সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায় দুর্বৃত্তরা।…
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ইমাম রাজী টুলু অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। নিজের কর্ম দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি পান তিনি। তার নতুন কর্মস্থল পঞ্চগড় জেলা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। খুলনা জেলার তেরখাদা উপজেলার সস্তান এস এম ইমাম রাজী টুলু ৩৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে লেখাপড়া শেষ করেন। এর আগে গত সোমবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসএম ইমাম রাজী টুলুর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস.…
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা যুবদলের আয়োজনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান তুষার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহবায়ক সালমান জাকির।…
নাটোরের বড়াইগ্রামে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়া মহল্লার মৃত এবাদ আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই সকালে ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম শিশুকে ডেকে নিয়ে তার নিজ ডেকোরেটরের দোকানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এসময়…
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার শুনানি চলাকালে আমুর আইনজীবীকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে। ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যার মামলার এজাহারভুক্ত আসামি আমু। ঘটনা রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আমির হোসেন আমু শেখ হাসিনার অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতার…
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি শক্তিশালী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। আজকের দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে দলটি। মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে সিপাহী-জনতা, দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের পরাজিত করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসে। এরপর বাংলাদেশে নতুন রাজনৈতিক সূচনা হয়। সেই রাজনীতি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি, সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত…
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে কাশেম (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কাপ্তাই থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাশেম কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনির সাত্তারের ছেলে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, কাশেম কাপ্তাই থানার জিআর সাজাসহ একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গতকাল বুধবার রাতে কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) হাবীবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল আলম ও এএসআই হ্লাইসিং মং মারমা সঙ্গীয় ফোর্স ঢাকার যাত্রাবাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। ওসি মাসুদ জানান, গ্রেপ্তার আসামিকে আজ বৃহস্পতিবার রাঙামাটির আদালতে পাঠানো হয়।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে। এনডিটিভির তথ্য মতে, মনি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে…
টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলীম (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাগমারীপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এম কে হাতেম বলেন, আব্দুল আলীম টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঞাপুর আসছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে স্ত্রী-সন্তানসহ আলীম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে…
হত্যা মামলায় আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন। বেলা ১১টার পর আমুকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিপ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আমুর পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার দিবাগত রাত ১০টা ৪৫…
ছাত্র-জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব সংস্কার করতে, এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত আছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই।’ আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য’ শীর্ষক শতবর্ষ উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস যৌথভাবে দুই দিনব্যাপী উদ্যাপনের আয়োজন করেছে। সংস্কারের বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নিজের আস্থা থাকলে এটি আমরা পারব, কেন পারব না? যেমন সত্যেন্দ্রনাথ বসুর…
পরাশক্তি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক স্পষ্ট। অন্যদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে বৈদেশিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার গণ্য করছে সরকার। তবে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবি ও রিপাবলিকানদের বিজয়ে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, এই পালাবদল বাংলাদেশের জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের প্রতিটিতেই রিপাবলিকান দলের বিজয় গতকাল বুধবার স্পষ্ট হয়। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানদের বিজয়ের পর গতকালই তাঁকে অভিনন্দন জানান…
ট্রাম্পের প্রত্যাবর্তনে গাজা যুদ্ধে সুখবর নেই, বাণিজ্যে অস্বস্তি বাড়বে চীন-ভারতের
ভোটে জিতলেও ক্ষমতা গ্রহণ করতে প্রায় আড়াই মাস বাকি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে গতকাল বুধবার বিজয় ভাষণে সরকার কেমন হবে, তার ইঙ্গিত দিয়েছেন তিনি। ভাষণে উঠে এসেছে যুদ্ধ বন্ধের কথা। উঠে এসেছে কঠোর অভিবাসন নীতির কথাও। এতে ট্রাম্প মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন নীতির খোলনলচে বদলে দেবেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই যুদ্ধ বন্ধের ঘোষণা ইউক্রেন যুদ্ধে যেভাবে প্রভাব ফেলবে, গাজা যুদ্ধে সেই প্রভাব ফেলবে না। অর্থাৎ ফিলিস্তিনিদের জন্য খুব একটা সুখবর নেই ট্রাম্পের জয়ে। এদিকে জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যাওয়া, ইউরোপের সঙ্গে সম্পর্কে অস্বস্তি, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কে অস্বস্তির ইঙ্গিতও দিয়েছেন বিশ্লেষকেরা। গতকাল…
নাটোরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন যুবলীগ নেতা সাইদুর রহমান (৫৫)। গতকাল বুধবার বিকেলের পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি। সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত সাইদুর রহমানের ভাই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাইদুর রহমান সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটিতে বেঁধে সাইদুর রহমানকে বেধড়ক মারপিটের পর গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা তাঁর ভাইকে মারধর করেছেন। রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন সাইদুর রহমানের মৃত্যুর…
উন্নয়ন ও সঠিক পরিকল্পনা প্রণয়নে আগামী ১০ ডিসেম্বর দেশব্যাপী শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪। ১৫ দিনব্যাপী এই শুমারি শেষ হবে ২৬ ডিসেম্বর। আর এতে দেশে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ই-কমার্স তথ্য। এবারের অর্থনৈতিক শুমারিতে বিদেশি জনবল নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর মূল শুমারির চূড়ান্ত প্রস্তুতি অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘অর্থনৈতিক শুমারি প্রায় দশ বছর পরপর হয়ে থাকে। এটা যাতে সুন্দরভাবে সফল হয়, এ জন্য সবাই একসঙ্গে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে…
আফগানিস্তান সিরিজের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। শারজায় গত রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হার তো রয়েছেই। এবার মুশফিকুর রহিমের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ দলের। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে এখন জেগেছে শঙ্কা। বিসিবির মেডিকাল সূত্রে জানা গেছে, মুশফিকের বাঁ হাতের আঙুলে চিড় ধরা পড়েছে বলে সন্দেহ করছেন তাঁরা। শারজার স্থানীয় সময় দুপুরে মুশফিকের এক্স-রে করানো হবে। এই এক্স-রের পরই জানা যাবে মুশফিকের চোট কতটা গুরুতর। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে নিয়ে। তাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হয়তো না-ও খেলতে পারেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শারজায় পরশু মুখোমুখি হবে…
চোটের সঙ্গে যুদ্ধ করতে করতেই ক্লান্ত নেইমার। মাঠের খেলায় মনোযোগ কী দেবেন তিনি! চোটে পড়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটছে ছুরি-কাঁচির নিচে। আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। এ সপ্তাহের সোমবার রাতে এসতেগলালের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৫৮ মিনিটের সময় নেইমারকে নামানো হয় বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু মাঠে তো তিনি আধ ঘণ্টাও খেলতে পারলেন না। চোটে পড়ায় ৮৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। ঠিক তার দুদিন পর দুঃসংবাদ দিল আল হিলাল। সৌদি ক্লাবটির পক্ষ থেকে গত রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ক্যানের পর নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে…
জার্মানিতে ক্ষমতাসীন জোট সরকারের ঐক্য ভেঙে পড়েছে। ফলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে ক্ষমতাসীন ‘ট্রাফিক লাইট’ বলে পরিচিত জোট। এই অবস্থায় জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচন হতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওলাফ শলৎসের সরকার এখন কেবল তাঁর নিজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও গ্রিন পার্টি রয়ে গেছে। এই অবস্থায় পার্লামেন্টে সরকার টিকে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। জোটের অন্যতম অংশীদার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল বুধবার রাতে সংকট সমাধানের জন্য আলোচনায় ব্যর্থ হওয়ার পর চ্যান্সেলর লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন। এই…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
