Author: admin

সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবে একটি সাক্ষাৎকার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তি। এরপর থেকেই নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তার অবস্থান জানান। মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর এরপরই বট বাহিনী ঝাপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। এর আগে রোববার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এক লাইভ টকশো হয়। সাংবাদিক ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তা ও উদ্ধার কাজের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

বিস্তারিত পড়ুন

কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’ নামে দুটি নতুন কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেল’ এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ গঠন করা হয়েছে। কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঈনুল ইসলাম। এছাড়া সদস্যরা হলেন- মোফাজ্জল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মো. আবু হাসনাত, মায়িদা…

বিস্তারিত পড়ুন

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকেপড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন। ৬ জানুয়ারি সোমবার রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করেছে বলে বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ৫ জানুয়ারি রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি প্লেন ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। প্লেনটির রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বিমানবন্দরে আটকেপড়া যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত…

বিস্তারিত পড়ুন

এসএমএসে সাড়া না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। পরপর তিনবার এসএমএসের মাধ্যমে শুনানিতে ডাকা হতে পারে এনআইডি সংশোধন আবেদনকারীকে।  সম্প্রতি ইসির এনআইডি সেবা সহজকীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটি প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এরইমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো [বিশেষ করে (গ) ও (খ) ক্যাটাগরি] নিস্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রোল (ক্ষমতা) দিয়ে একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে হবে। একইসঙ্গে অন্যান্য ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনও নিষ্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য জাতীয়…

বিস্তারিত পড়ুন

হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে রাজধানীর ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও নারায়ণগঞ্জের ডিপিডিসি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  রোববার (৭ জানুয়ারি) পৃথক পৃথক অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযানের বিষয়টি দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। দুদক সূত্রে জানা যায়, রাজধানীর ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজের মাস্টার্সের জাল সনদ দিয়ে চাকরি গ্রহণসহ কলেজ পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও আত্মসাতের অভিযোগের বিষয়ে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হয়। তথ্যাবলির প্রাথমিক যাচাইয়ে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের জেলে বন্দি ছিলেন ভারতের মৎস্যজীবীরা। মুক্তি পেয়ে ফিরে গেছেন তারা। সোমবার গঙ্গাসাগরের সভায় তাদের প্রয়োজনীয় সহায়তা দেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি অভিযোগ করেন, (বাংলাদেশে) মারধর করা হয়েছে ভারতের মৎস্যজীবীদের। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মমতা দাবি করেন, পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের মৎস্যজীবীরা। সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন। কয়েকজনকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সবাই নয়, আমি বললাম খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চাননি। জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কয়েকজনের শরীরে কোমর থেকে পা…

বিস্তারিত পড়ুন

চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ( ইউএসজিএস) জানিয়েছে, তিব্বতের শিগাতসে শহর সকাল ৯টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। বড় ভূতাত্ত্বিক ফল্টে অবস্থানের কারণে ওই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। শিগাতসে-কে তিব্বতের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে অবশ্য বলা হয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।…

বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, সংসদীয় পদ্ধতিতে সব নির্বাচনের প্রস্তাব দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা একটি একীভূত আইন করতে চাই। বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে পৌরসভাগুলোর আয় নেই, বেশিরভাগের বেতন বাকি আছে। তাই পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব করতে পারেন সংস্কার কমিশনের প্রধান। ৬ জানুয়ারি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন অধ্যাপক তোফায়েল আহমেদ। ড. তোফায়েল আহমেদ বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার নির্বাচন একেকটা এক এক ধরনের নির্বাচন ব্যবস্থা। আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। এজন্য…

বিস্তারিত পড়ুন

অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ। অবশ্য এটি ভাইরাসের চীনা রূপই কিনা তা এখনও নিশ্চিত নয়। এছাড়া ওই দুই শিশুর কারও অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম বলছে, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের হদিস মেলে। পরে তিন মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনও…

বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। শব্দ শুনে স্থানীয়রা এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে থেকে নিহত দুইজনকে…

বিস্তারিত পড়ুন

বর্তমান সময়ে জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নতুন বছরের শুরুতে এবারও জুটি বাঁধছেন তারা; আনছেন নতুন নাটক। জানা গেছে, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীবের নির্মাণে ‘কাছাকাছি দুইজন’ নাটকে দেখা যাবে ইয়াশ-তটিনীকে। অবশ্য, মারুফের সঙ্গে ইয়াশের এটিই প্রথম কাজ নয়। এর আগে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটকে কাজ করেছেন ইয়াশ। নতুন নাটক নিয়ে ইয়াশ বলেছেন, ‘সজীব ভাইয়ের কাজ আমার সব সময় ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটিও খুব সুন্দর। আশা করি সবার পছন্দ হবে।’ তটিনী বলেন, ‘প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালোলেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার…

বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে কেটেছে শৈত্যপ্রবাহ। গত তিন দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ডের পর অবশেষে ১২ ডিগ্রির ওপরে উঠেছে তাপমাত্রা। এতে করে জনজীবনে স্বস্তি ফিরলেও বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। দিনের তুলনায় রাতের বেলায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। সোমবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৩ জানুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে এ অঞ্চলে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালেই দেখা গেছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কমে যাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশাজীবীদের মধ্যে দেখা গেছে কর্মচাঞ্চল্যতা। যে যার মতো কাজে ছুটেছেন স্বস্তি নিয়েই। তবে দিনের চেয়ে রাতে বেশি…

বিস্তারিত পড়ুন

মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের স্থানীয় সরকারের গোপনীয় শাখার সহকারী এ এস এম আসাদুল ইসলাম জিকো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আসাদুল ইসলাম জিকো রোববার ৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে মুজিবনগর থেকে ‍তিনি মোটরসাইকেলে অপর সহকর্মীর সঙ্গে মেহেরপুরে ফেরার পথে কেদারগঞ্জ মোড়ে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে মেহেরপুর…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছি। আমরা বেশি দিন থাকব না। কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই। আমরা একটি মেঠোপথ রেখে যাবো, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন। রোববার ৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি : প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক। আমাদের জন্য ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরত্ব অনেক। অনেক দেশ আমাদের মুক্ত বাণিজ্য করার কথা বলছে। আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত…

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হবে না। সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানোর বাধ্যতামূলক শর্ত থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের সঞ্চয়পত্রের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। রোববার ৫ জানুয়ারি এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিহতদের পরিবারগুলোকে বাধ্যতামূলক এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে। এনবিআরের কর নীতি বিভাগের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। বিদ্যমান আয়কর আইন অনুযায়ী পাঁচ লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের…

বিস্তারিত পড়ুন

বিএনপির প্রবীণ নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে রাজধানীর মিরপুরের দারুস সালামে তার বাসায় ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  জামায়াত আমির শোকসন্তপ্ত পরিবারকে পরিবারকে সান্ত্বনা দিয়ে এস এ খালেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় তিনি মানব কল্যাণে করা তার বিভিন্ন ভালো উদ্যোগ স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নান এবং দারুসসালাম থানার জামায়াতে…

বিস্তারিত পড়ুন

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকের দায়িত্বে শাকিব খান। বেশ আয়োজন করেই রূপালি পর্দার এই নায়ক নাম লিখিয়েছেন ক্রিকেটের সঙ্গে। তবে তার শুরু ছিল হতাশার। প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পাননি এই মেগা স্টার। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা।  সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়াল তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন মোসাদ্দেক। তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত তিন ম্যাচেই সমালোচিত হয়েছিল…

বিস্তারিত পড়ুন

বিসিএস আবেদনে চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা।  তাদের দাবি, বিসিএসে আবেদনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের বয়স-সীমা দুই বছর বাড়ানো হলেও চিকিৎসকদের আবেদনে পূর্বের বয়স-সীমাই রয়ে গেছে। এক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে এই বৈষম্য নিরসন করা না হলে কর্মবিরতিসহ চিকিৎসকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। ৬ জানুয়ারি সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চিকিৎসকদের বয়স-সীমা বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই হুঁশিয়ারি দেন। এসময় চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন, গত দেড় বছরে আমার বার বার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েছে আর বলেছে আমাদের দাবি যৌক্তিক।…

বিস্তারিত পড়ুন

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর ইয়ানবু ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেটের সেবা সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা গত ৩-৪ জানুয়ারি ইয়ানবু সফর করেছেন। স্থানীয় সময় রোববার ৫ জানুয়ারি কনস্যুলেট জেনারেল জেদ্দা জানায়, কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ সেবা প্রদান করে। এই দু’দিনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্নধরনের সেবা দেওয়া হয়। সেবা সমূহের মধ্যে রয়েছে- পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি সহায়তা বা প্রয়োজনীয় চিঠি সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধনের আবেদন গ্রহণ ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব…

বিস্তারিত পড়ুন

চলতি সপ্তাহের শেষ দিকে একটি স্বল্পসময়ের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।  ৬ জানুয়ারি সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  ৫ জানুয়ারি রোববার দুপুরে দেওয়ানপাড়া এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গুলিগুলো উদ্ধার করা হয়। গুলিগুলো একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা ছিল। তিনি জানান, উদ্ধারের পর দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙা গুলি চার রাউন্ড।…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের চকবাজার এলাকার ডিসি রোড়ের একটি চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ভবনটির একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৫ জানুয়ারি রোববার রাত ১১টার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিসি রোড়ের কালাম কলোনির একটি চারতলা ভবনে আগুন খবর আসে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, একটি ভবন আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। যাওয়ার আগে স্থানীয়রা আগুন…

বিস্তারিত পড়ুন

খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ৫ জানুয়ারি রোববার এক শোক বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্বস্বীকৃত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্র সংগীতশিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত। প্রফেসর ইউনূস বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান…

বিস্তারিত পড়ুন

পাবনা মধ্যশহরের আব্দুল হামিদ রোডে রেজাউল করিম স্বপন নামের এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ৫ জানুয়ারি রোববার বিকেলে শহরের লতিফ টাওয়ারের নিচে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদারি করেন। তিনি সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়া মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে। ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রোববার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেওয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন ট্রাফিক মোড়ের পাশে লতিফ টাওয়ারের নিচে যান। সেখান ৮/১০ জনের ছিনতাইকারী জটলা…

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরে অন্যতম প্রতিষ্ঠাতা বলে দাবি করেছেন ভারতের সাংবাদিক পালকি শর্মা। নাসিমুল গনিকে নিয়ে ভারতীয় সাংবাদিক মিথ্যাচার করেছেন জানিয়ে এর প্রতিবাদ করেছে অন্তর্বর্তী সরকারের (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।  সিএ প্রেস উইং ফ্যাক্টস নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে পালকি শর্মার দাবিটি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেছে। রোববার সন্ধ্যায় ফার্স্টপোস্ট নামের একটি ইউটিউব চ্যানেল ও বিডিডাইজেস্ট নামের একটি সংবাদ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে পালকি শর্মা দাবি করেন, জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের অন্যতম প্রতিষ্ঠাতা। তাতে প্রমাণ হিসেবে ২০০৮ সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। ডেইলি স্টারের…

বিস্তারিত পড়ুন

নাটোরের বড়াইগ্রামের চিকিৎসকের ভুলে ৩০০ হাঁস মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আরও ৩৭০ হাঁস অসুস্থ হয়ে পড়েছে।  ৫ জানুয়ারি রোববার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি ফরজ আলী বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  ভুক্তভোগী খামারির দাবি— স্থানীয় পল্লী পশু চিকিৎসক শরীফুল ইসলামের ভুল চিকিৎসা ও অবহেলায় ইতিমধ্যেই তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। অবশিষ্ট হাঁসগুলো মারা গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে তার। জানা যায়, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামের আব্দুস সোবহানের ছেলে ফরজ আলী ৭-৮ মাস আগে একদিনের বাচ্চা কিনে বাড়িতেই হাঁসের খামার গড়ে তোলেন। ১৫-২০ দিন আগে হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে। প্রচণ্ড শীতে হাঁসগুলোর হালকা সর্দি লাগে। এতে তিনি…

বিস্তারিত পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৬ জানুয়ারি রোববার সারাদেশে ১৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ পলিথিন এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর রোববার দেশের বিভিন্ন স্থানে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। পলিথিন বিরোধী অভিযানে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা…

বিস্তারিত পড়ুন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। আগামী দিনে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ৬ জানুয়ারি রোববার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পরিবেশ ও স্বাস্থ্যসহ বহুমাত্রিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেমন শিশু স্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে তেমনি…

বিস্তারিত পড়ুন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে এবার দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দীন কমিশন। কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছে ইসি। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে নাসির উদ্দীন কমিশন। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনার বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন/অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় পৌঁছানো নিশ্চিত করার জন্য সংস্কার পরিকল্পনা/কার্যক্রম বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।  নির্দেশনায় বলা…

বিস্তারিত পড়ুন

মোটরসাইকেল ব্যবহারে সন্তানদের নিরৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি বলছে, দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গঠনগতভাবে মোটরসাইকেল অপেক্ষাকৃত একটি অনিরাপদ বাহন। সম্প্রতি বিআরটিএর এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মোটরসাইকেল সাধারণত যুবক বা উঠতি বয়সীরা বেশি ব্যবহার করে থাকে, যাদের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর প্রবণতা খুব বেশি। পরিসংখ্যান থেকে দেখা যায়, দেশে এ যাবৎ মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংখ্যা প্রায় সাড়ে ৩৬ লাখ; পক্ষান্তরে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সংখ্যা প্রায় সাড়ে ২৩ লাখ। অর্থাৎ বহুসংখ্যক অদক্ষ মোটরসাইকেল চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালনা করছে। জরুরি প্রয়োজনে…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮০৫ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৪…

বিস্তারিত পড়ুন

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন নিয়ে রাতের আঁধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় তিন বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল। ৫ জানুয়ারি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো ৬৬টি ইউএভি (ড্রোন) ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, “প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি। লুৎফে সিদ্দিকী জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ব্যাপক সংস্কারকাজ শুরু করেছে, যাতে করে এসব ব্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে পারে। বর্তমানে বাংলাদেশে তিন দিনের সফরে থাকা প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ও ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া। বৈঠকে বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। বিনিময় হার, রিজার্ভ, রপ্তানি, পোর্ট হ্যান্ডলিং রেটসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। বিনিয়োগকারীদের আরও…

বিস্তারিত পড়ুন

৭৫ এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে ২৪-এ এসে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।  তিনি বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। কোনো হত্যাকাণ্ডই শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি। আওয়ামী লীগ আমলে ভিন্নমত পোষণকারীদের নির্মমভাবে দমন করা হতো। তারা গুম, হত্যা, টর্চার সেল ও আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন করেছে। ৪ জানুয়ারি শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। আবুল কাসেম ফজলুল হক বলেন, আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে দূষিত হয়েছে। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে বিতর্কিত…

বিস্তারিত পড়ুন

চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা৷  ৫ জানুয়ারি রোববার রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা৷ এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ৪০ তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়৷ অবস্থান কর্মসূচি নিয়ে আয়োজকদের একজন রবিউল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিজের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছি৷ সবাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান৷ আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত৷ এ যন্ত্রণা বোঝানোর মতো নয়৷ রবিউল বলেন, আমাদের অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে…

বিস্তারিত পড়ুন

দেশের দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল সপ্তাহের প্রথম দিন সকালে ২৬ মিনিট বন্ধ ছিল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্যান্য যাত্রীরা সময় স্বল্পতাজনিত ভোগান্তিতে পড়েন। ৫ জানুয়ারি রোববার সকাল পৌনে ১০টার দিকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়। এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। মোট ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মেট্রো ট্রেনে আটকে থাকা ভোক্তভোগীদের মধ্যে এনামুল হক মেহেদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ১০টা…

বিস্তারিত পড়ুন

কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ৫ জানুয়ারি রোববার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি)’ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষের ভোটের…

বিস্তারিত পড়ুন

শনিবার সিকিমের লাচুংয়ে এ দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, লাচুং এবং উত্তর সিকিমের মাউন্ট কাটাওয়ের মধ্যে প্রধান সংযোগকারী সেতু এটি। দুর্ঘটনার সময় সেতুটি দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। এ দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে যান চলাচল। সিকিমে আটকা পড়েছেন প্রচুর পর্যটক। বন্যা-বৃষ্টি, ধস একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে সিকিম। এর মধ্যেই শনিবার এমন দুর্ঘটনা ঘটল দেশটিতে।

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ৪ জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৭১৭ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৮ হাজার ৮৫৬…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে মো. সুমনের পুনরায় ফিরে আসা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক চরমে। লালমাই থানার বড় ধর্মপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন একসময়ের আওয়ামী লীগের স্থানীয় নেত্রীত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি স্ত্রীর সহযোগিতায় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সুমন ও তার স্ত্রী সুমনা আক্তারের যৌথ অপরাধ কর্মকাণ্ডের পুনরুত্থান এলাকাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। সুমন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তবে তার অপরাধ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেন তার স্ত্রী সুমনা আক্তার। এলাকাবাসীর অভিযোগ, সুমন নিজেই তার স্ত্রীকে বিভিন্ন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে উৎসাহ দিতেন এবং সেই…

বিস্তারিত পড়ুন

সুমন খান: রাজধানীর মিরপুরে প্রশস্ত ফুটপাতও চলে গেছে দোকানপাটের দখলে কে শুনে কার কথা? কথায় আছে জোর যার” মুল্লুক তার” এমনটা চিত্র দেখা যাচ্ছে। ২-৩ স্তরের দোকানের কারণে ব্যাহত পথচারী চলাচল। কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে উঠে গেছে দোকানের বহর। সংকুচিত হয়েছে ব্যস্ত রাজপথ দিশারা হয়ে পড়েছে পথযাত্রীরা । এমনটা চিত্র দেখা যাচ্ছে মিরপুরে ,এক মুক্তিযোদ্ধার মার্কেট ও মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে দুর্ঘটনা । অথচ কে শুনে কার কথা প্রতিনিয়ত চলছে ফুটপাতে দখল বাণিজ্য। এসব উচ্ছেদে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই দুই সিটি করপোরেশনের শুধু তারা চোখে কাঠের চশমা পরে বসে…

বিস্তারিত পড়ুন

সুমন খান: রাজধানীর পল্লবীতে মায়ের পরকীয়া প্রেমের বলি! ছয় মাসের শিশু আমেনা হত্যার ক্লুলেস চাঞ্চল্যকর ঘটনার রহস্য? উদঘাটনসহ হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-শিশুটির মা মোসাঃ ফাতেমা বেগম (২৫) ও ফাতেমা বেগমের পরকীয়া প্রেমিক মোঃ জাফর (৩৬)। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫ খ্রি.)গভীর রাতে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ বিকাল আনুমানিক ০৩:১০ ঘটিকায় দিয়াবাড়ির মেট্রোরেলের ১২৪ নং পিলার সংলগ্ন লেকপাড় হতে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শিশুর মৃতদেহ পাওয়া যায়। শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে…

বিস্তারিত পড়ুন

মেহেরপুরে উৎপাদিত সবজির দাম ও ক্রেতা না থাকায় জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি। এসব ফুলকপি এখন গো খাদ্য হিসেবে নিচ্ছেন স্থানীয় লোকজন। কৃষকরা জমি পরিষ্কার করে অন্য সবজি আবাদের প্রস্তুতিও নিচ্ছেন। অনেক স্বপ্ন নিয়ে শীতকালীন ফুলকপি চাষ করেছিলেন তারা। কিন্তু এখন উৎপাদন খরচই মিটছে না। লোকসানে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন মেহেরপুরের কৃষকরা। জানা গেছে, স্বল্প খরচে বেশি মুনাফা পাওয়ার আশা নিয়ে রোপণ করা ফুলকপি এখন লোকসানে ফেলেছে কৃষকদের। কৃষকরা বলছেন, প্রতি বছর শীতকালীন সবজি হিসেবে ফুলকপির চাহিদা থাকে, দামও ভালো পান তারা। লাভের আশায় চলতি মৌসুমে অনেকেই ফুলকপির চাষাবাদ করেছেন। কিন্তু এ বছর নানান জাতের সবজিতে বাজার ভরে যাওয়ায়…

বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দেখা মিললো সূর্যের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদের কারণে শীতের তীব্রতা কিছুটা কমে যায়। এতে স্বস্তি ফিরেছে জনমনে। এদিন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় নিকলী আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সকালে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে নিকলী আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে…

বিস্তারিত পড়ুন

কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি যাচ্ছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, গাঁজার প্রতি কেজি ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস…

বিস্তারিত পড়ুন

সবজির দামে স্বস্তি ফিরলেও বাজারে এখনো মাছের দাম চড়া। দুইশ টাকার নিচে নেই কোনো মাছ। সর্বনিম্ন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙাশ আর তেলাপিয়া। তবে ইলিশের দাম বাড়তি। ৮০০ থেকে শুরু করে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি ১৫ নম্বর, রায়ের রাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। রাজধানীর মাছের বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে। সকালে ক্রেতাদের মাছ কিনতে দেখা যায়। কেউ কিনছেন পাঙাশ, কেউ কিনছেন তেলাপিয়া, আবার কেউ কিনছেন ইলিশ। নিজেদের সাধ্য অনুযায়ী সবাইকে তাদের পছন্দের মাছ কিনতে দেখা গেছে। তবে বাজারে সবজির দাম কম হলেও…

বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘হাঁটে হাড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্ব পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে? প্রতিউত্তরে কাঁচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না।’ সোহেল তাজ লেখেন,…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনে জন্য সহনীয় চাপ প্রয়োগ করাই হচ্ছে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল বিএনপির প্রধান লক্ষ্য। পাশাপাশি দল ও অঙ্গ-সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেবে দলটি। বিএনপির নেতারা বলছেন, ২০২৫ সাল বিএনপির বেশি কিছু করা নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা। এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে, সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপির। আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে। তবে, সেক্ষেত্রে সরকার সঙ্গে কোনো…

বিস্তারিত পড়ুন

সদ্য বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বর মাসে সারা দেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩৯ জন। আহত হয়েছেন ৭৬৪ জন। একই সময়ে ২১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৬ জন। এছাড়াও ৩টি নৌ-দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। ১৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। ৪ জানুয়ারি শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’ থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৫৮টি দুর্ঘটনায় ১৭৭ জন নিহত…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। দুজনকে গ্রেপ্তারও করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মাহিন ও রেহান। ৪ জানুয়ারি শনিবার দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ  (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান। তিনি জানান, ৩ জানুয়ারি দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন। ওসি জাকারিয়া আরও বলেন, এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। এ সময়…

বিস্তারিত পড়ুন

প্রবাসে বসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে হলে বর্তমানে চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সার্ভিস চার্জ দিতে হয়। অর্থ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের এনআইডি সেবা দেওয়ার সংস্থান না থাকায় সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে বলে সিদ্ধান্ত দিয়েছিল বিগত নির্বাচন কমিশন (ইসি)। এই সার্ভিস চার্জ নেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় কমিশন সভায় বিষয়টি পর্যালোচনা করবে ইসি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সভায় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য সার্ভিস চার্জের বিষয়ে বিগত কমিশনের সিদ্ধান্ত রয়েছে। আইনানুযায়ী বিনামূল্যে…

বিস্তারিত পড়ুন

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরাংশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ৪ জানুয়ারি শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা…

বিস্তারিত পড়ুন

সদ্য বিদায়ী ২০২৪ সালে ৬৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন ও আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন। ৪ জানুয়ারি শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে তিনি বলেন, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এই…

বিস্তারিত পড়ুন

৪ জানুয়ারি শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তীব্র শীতে কাঁপছে সারাদেশ। উত্তরের জনপদের ৫ জেলা এবং এক বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। এমন অবস্থায়  আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি দুপুরের পর এবং স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ঠান্ডা কমাতে তেমন কোনো প্রভাব না ফেললেও আগের চেয়ে আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের ওয়ালেট ‘আলাপ পে’র সঙ্গে মেট্রোরেল ও অন্যান্য ইউটিলিটি পেমেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। বিটিসিএল নতুন বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাওয়ার দিকে নজর দিয়েছে যাতে এর গ্রাহকরা একক উইন্ডোতে বিভিন্ন ধরনের ইউটিলিটি পেমেন্ট পরিষেবা নিতে পারেন। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বাসসকে বলেন, ‘মেট্রোরেল, ফ্লাইওভার ও ব্রিজের মতো সেবার অর্থ প্রদানে আলাপ ওয়ালেটের মাধ্যমে সমন্বিত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিটিসিএলের। তিনি বলেন, আলাপ ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল পরিশোধ করারও পরিকল্পনাও রয়েছে বিটিসিএলের। এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তারা বলেছেন, তারা কীভাবে পরিষেবাগুলোর প্রস্তাব করতে পারেন তা নির্ধারণ করতে ঢাকা…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্ককে সংস্কারের পর ‘জুলাই স্মৃতি উদ্যান’ নামকরণ করা হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সকালে উদ্যানটি উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধনের পর এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উড়াল সেতু ও পার্কগুলো তাদের নামে করা হচ্ছে। অন্যায় অবিচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সাড়ে ১৫ বছর সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন এই অনুষ্ঠানে একই সঙ্গে তাদেরকেও স্মরণ করছি। উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম প্রমুখ।

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন বৈঠক থেকে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার নাজিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় ছাত্র-জনতার হামলা মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি একাধিক ছবি ও ভিডিওর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা…

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের জানুয়ারি মাস কেমন যাবে তার একটি পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র এবং দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর শীত কমে আসবে। আগের থেকে শীতের সময় কমে এসেছে। আগে দেখা যেত ডিসেম্বর জানুয়ারি, ফেব্রুয়ারি মাসব্যাপী শীত থাকতো। এখন দেখা যাচ্ছে, ডিসেম্বরে ওভাবে শীত আসে না। জানুয়ারিতে থাকে— বলেন এ আবহাওয়াবিদ। এদিকে শীতের সময়কাল কমে আসার বিষয়টি নিয়ে একাধিক গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮৯৫…

বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর অভিযানে রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের (মূল) দুটি ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (৩ জানুয়ারি) রাঙামাটি রিজিয়ন কর্তৃক চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুইটি প্রশিক্ষণ ক্যাম্প/ ক্যাম্প পাওয়া যায়। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা উক্ত ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফের (মূল) একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মেলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। ওই ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান বিদ্যমান। এ ছাড়া অপর একটি অভিযানে…

বিস্তারিত পড়ুন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ‘আমরা সংকটময় মুহূর্ত কাটাচ্ছি। ষড়যন্ত্র হচ্ছে, আরও অনেক ষড়যন্ত্র হবে। আমরা মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেই। আমরা যেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা না করি। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার চাই, পরির্বতন চাই। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-সাংবাদিকসহ অনেক মানুষ প্রাণ দিয়েছে। তাদের রক্তের সঙ্গে যেন আমরা বেঈমানি না করি।’ ৩ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সম্মানে সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব। কবি হাসান হাফিজ বলেন, ‘দেশে…

বিস্তারিত পড়ুন

করোনা মহামারির ৫ বছরের মাথায় নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে চীনে। হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামের নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে। চীনের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও পোস্টে দেখা গেছে, দেশটির হাসপাতালগুলোতে রীতিমতো ভিড় জমে গেছে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীদের। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগটি করোনার মতো বছরজুড়ে ছড়ায় না, শুধু শীত এবং বসন্তকালে এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যেসব উপসর্গ দেখা যায়, সেগুলো হলো তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, মাথাব্যাথা। সাধারণত শিশু এবং বয়স্ক লোকজন এই রোগে বেশি আক্রান্ত হওয়ার হার বেশি। চীনের সংবাদমাধ্যম ও সামাজিক…

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন। নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানা গেছে। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি,…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ভারতীয় ৩১ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে।  পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এসএস মাথিরের উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলারসহ ভারত-বাংলাদেশের জলসীমায় নিয়ে ভারতের কোস্টগার্ডের তাছে হস্তান্তর করবে। এর আগে গত ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের…

বিস্তারিত পড়ুন

৪-০-১৯-৭। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর পেস আক্রমণে তাসকিন আহমেদ আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিলেন দুর্বার। ঢাকার স্কোরবোর্ডে ১৭০ এর বেশি রান উঠলেও দিনশেষে আলোচনার কেন্দ্রে থাকবেন তাসকিনই। ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। তাতে বিপিএলের ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন বদলালেন ইতিহাস। সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন। যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়ে একদল শিক্ষার্থী ময়মনসিংহ ডিআইজি অফিসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ৬ মিনিট ৫৭ সেকেন্ডের এ রকমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। এ ঘটনায় জেলা ও বিভাগীয় প্রশাসনসহ সর্বস্তরে সমালোচনার সৃষ্টি হয়েছে।  ১ জানুয়ারি বুধবার দুপুরে ভিডিওটি শেয়ার করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ সাগর হত্যা মামলার পলাতক আসামি ও সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেন, ‘আমাদের ময়মনসিংহের ডিআইজি সাহেবের সাথে মেধাবীদের নতুন বছরের শুভেচ্ছা…

বিস্তারিত পড়ুন

বরিশালে যৌন হয়রানির অভিযোগে শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে সড়কে এ কর্মসূচি পালন করে। পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে স্কুল ত্যাগ করানো হয়। এরপর শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নিয়ে দুপুর দেড়টার দিকে কর্মসূচি শেষ করেন। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুলিয়া আক্তার জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন। তিনি বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতি করে দোষি সাব্যস্ত হন। তবে আদালতের একটি আদেশের বলে বিদ্যালয়ে প্রবেশ করলে আমরা বাধা…

বিস্তারিত পড়ুন

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ জানুয়ারি বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় বলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান। এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন্নাহারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় সম্পদ বিবরণী তলব করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাতআয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও…

বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে ‌‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’। স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় গঠিত এ সেলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন। সম্প্রতি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা ও অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে গণঅভ্যুত্থান চলাকালে গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলির ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ জমা দিতে আহ্বান জানানো হয়েছে। মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com)…

বিস্তারিত পড়ুন

নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ। নির্বাচন কমিশনার বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ…

বিস্তারিত পড়ুন

রাজধানীর রমনার কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় আহত মো. আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার ভোর রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্য কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  নিহত পুলিশ সদস্য আরিফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. খলিল মোল্লার ছেলে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বোন মর্জিনা বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাস থেকে নামার সময় পেছন দিক থেকে মঞ্জিল পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে প্রথমে আমার ভাইকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। ২ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পল্টনের আওয়ামী লীগ পার্টি অফিসের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭৬ বছর। ১ জানুয়ারি বুধবার দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরচিয় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এসআই আরও জানান, প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় নাম জানার চেষ্টা…

বিস্তারিত পড়ুন

এনটিআরসির মাধ্যমে কারিগরি শাখায় নিয়োগ পাওয়া প্রায় আঠারোশ শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে এসব শিক্ষকদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে৷ এমন অবস্থায় দ্রুত এমপিও এবং বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন তারা।  ২ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে সারা দেশ থেকে আসা কারিগরি শিক্ষকরা অংশ নেন৷ এ সময় ‘বেতন ছাড়া কাজ করানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’, ‘বিনা বেতনে কাজ করা, চলবে না চলবে না’, ‘মানবাধিকার লঙ্ঘন করছে শিক্ষা অধিদপ্তর’, ‘মাউশি বেতন দেয় প্রতিমাস, কারিগরি বিনা বেতনে খাটায় চৌদ্দ মাস’ ‘একদফা একদাবি, এমপিও নিয়ে ফিরব বাড়ি’, ‘এমপিও প্রদানে…

বিস্তারিত পড়ুন

নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। খসড়া হালনাগাদ তালিকা প্রকাশে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের হালনাগাদে নারীদের তুলনায় পুরুষ ভোটার প্রায় দ্বিগুণ বেড়েছে। এবার নারীর তুলনায় পুরুষ ৫ লাখ ৩৭ হাজার ৭৪২ জন বেশি ভোটার হয়েছেন। ২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি জানায়, গত বছরের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ছিল…

বিস্তারিত পড়ুন

গত অর্থবছরে (২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ) ভারতে সবচেয়ে বেশি গেছে বাংলাদেশি পর্যটকরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সময়ে পুরো বিশ্ব থেকে দেশটিতে গিয়েছিলেন প্রায় ১ কোটি পর্যটক। যারমধ্যে বাংলাদেশি হলো ২১ লাখ ৮ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে ভারতে ঘুরতে গিয়েছিলেন ১৭ লাখ ৩৭ হাজার ৫৪৯ জন। তৃতীয়স্থানে থাকা যুক্তরাজ্য থেকে গেছেন ৯ লাখ ৮৬ হাজার ৯৫৪ জন। অবশ্য সংখ্যাগুলো করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে এখনো বেশ কম। সংবাদমাধ্যম নিউজ-১৮ বৃহস্পতিবার ২ জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ভারতের সর্বোচ্চ পর্যটক বাংলাদেশ…

বিস্তারিত পড়ুন

নতুন বছরের প্রথম দিনেই মালয়েশিয়ায় ১০৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি। এছাড়া আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন। নতুন বছরের প্রথম দিনে গভীর রাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জোহর প্রদেশের মাসাইতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এবং দ্য স্টার। প্রতিবেদনে বলা হয়েছে, জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট অফিসাররা নববর্ষের শুরুতে মাসাইতে শ্রমিকদের একটি কোয়ার্টারে অভিযান চালিয়ে ১০৫ বিদেশিকে আটক করেছে। এই অভিযানের কোডনাম ছিল “অপারেশন সাপু”। অনথিভুক্ত অভিবাসীদের চিহ্নিত করতে চালানো এই অভিযানে ৪৫৪ জনের তথ্য যাচাই-বাছাই করা হয়, যাদের…

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় প্রায় হারিয়েছে প্রায় ১১০০ শিশু। নিহত এই শিশুদের মধ্যে নবজাতকের সংখ্যা দুই শতাধিক। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে তারা। ১ জানুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ১১০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২৩৮ নবজাতকসহ ১,০৯১ শিশু প্রাণ হারিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ গত সোমবার জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি অবরোধের মধ্যে শীতের কারণে ঠান্ডায় জমে ছয় শিশুসহ কমপক্ষে সাতজন মারা গেছে। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জেন-জি প্রজন্মের তরুণরা। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত হয়েছিল। হাসিনার পতনের পর দেশে বেশ জনপ্রিয় শব্দ হয়ে জেন-জি শব্দটি। যার পূর্ণরূপ হলো জেনারেশন-জেড। এরপর আসে জেন-আলফা। তবে ২০২৪ সাল বিদায়ের মাধ্যমে শেষ হয়েছে জেন-আলফা যুগের। এটির সময়কাল ছিল মাত্র ১২ বছর। এখন নতুন বছর ২০২৫ সাল থেকে যারা জন্ম নেবে তাদের অভিহিত করা হবে জেন-বেটা হিসেবে। এটি চলবে ২০৩৯ সাল পর্যন্ত। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, জেন- বেটার সময়কালে যারা জন্ম নেবে তাদের অনেকে বাইশ শতক দেখবে। এছাড়া তারা প্রত্যক্ষ করবে বিস্তৃত এবং নতুন নতুন প্রযুক্তির বিকাশ। সঙ্গে বিশ্বে জলবায়ুর…

বিস্তারিত পড়ুন

সুমন খান: ২০২৫ সালের নতুন বছর উপলক্ষে দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের সূচনা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসুক। ২০২৫ সাল আমাদের দেশের উন্নতি ও অগ্রগতির আরও একটি নতুন অধ্যায় শুরু করুক।”তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তবে আমাদের সমাজ, দেশ এবং জাতি আরো উন্নত ও সমৃদ্ধ হতে পারবে। নতুন বছরে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দেশকে আরো উন্নতির পথে নিয়ে যাবে এবং আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে সক্ষম হবো।” দেশবাসীকে শুভকামনা জানিয়ে শিহাব উদ্দিন তার…

বিস্তারিত পড়ুন

শিহাব উদ্দিন: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মোঃ ইয়াহিয়া আজ বেলা ৩ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম আবু নাছের মোঃ ইয়াহিয়া বিএনপি নেতাকর্মীদের নিকট সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম আবু নাছের মোঃ ইয়াহিয়া নিজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত…

বিস্তারিত পড়ুন

দৈনিক জনজাগরণ ডেস্ক: ইং-৩০/১২/২০২৪ তারিখ ১৬.৫০.৫০ ঘটিকার সময়। আসামী ১। মোঃ নাজির হোসেন (৩৫), পিতা মৃত-সুমদ আলী পেদা, মাতা-জয়গুন বিবি, সাং-ভানু মুন্সিকান্দি, থানা-জাজিরা, জেলা- শরিয়তপুর, বর্তমান সাং-বাসা-৪, ব্লক-সি, রোড-৩, সেকশন-১১, থানা পল্লবী, ঢাকা বিস্ফোরক জাতীয় দ্রব্য (আতশবাজি) ০৪ (চার) প্যাকেট, যাহার প্রতিটি প্যাকেটের মধ্যে ০৫ (পাঁচ) পিচ করে সর্ব মোট-(৪০৫)=২০ (বিশ) পিচ বিষ্ফোরক জাতীয় দ্রব্য (আতশবাজি), যাহার ওজন-০২ (দুই) কেজি, যাহার বাজার মূল্য অনুমান-২,০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করিয়া আসামীর বিরুদ্ধে ডিএমপি এর পল্লবী থানার, এফআইআর নং-৬৫, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৫৪১, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৪; সময- তারিখ ০০.৩০ ঘটিকার সময়। ধারা- 5 The Explosive Substances…

বিস্তারিত পড়ুন

দৈনিক জনজাগরণ ডেস্ক: ইং-৩০/১২/২০২৪ তারিখ ২১.৫০ ঘটিকার সময় । আসামী ১। মোঃ জাওয়াদুল (২৫), পিতা মোঃ আক্তার হোসেন ভূইয়া, মাতা- জোসনা, সাং-বাগদোবাড়িয়া, ইউপি-মদনপুর, থানা- নারায়নগঞ্জ বন্দর, জেলা-নারায়নগঞ্জ এর দখল হইতে ১২ (বারো) প্যাকেট বিষ্ফোরকদ্রব্য (আতশ বাজি), যাহার প্রতিটি প্যাকেটের মধ্যে ০৫ (পাঁচ) পিচ করে সর্ব মোট-(১২x৫)=৬০ (ষাট) পিচ বিষ্ফোরক জাতীয় দ্রব্য (আতশ বাজি), যাহার ওজন-০৬ (ছয়) কেজি, যাহার বাজার মূল্য অনুমান- ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করিয়া আসামীর বিরুদ্ধে ডিএমপি এর পল্লবী থানার, এফআইআর নং-৬৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৫৪২, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৪; সময- তারিখ ০১.৩৫ ঘটিকার সময়। ধারা- 5 The Explosive Substances Act, 1908;…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা বলতেই হবে যে, আমাদের এ অর্জন সত্ত্বেও ব্যাংকিং খাত বা পুরো আর্থিক খাত আরো কিছুটা অগ্রসর হতে পারত,সেক্ষেত্রে অনেক ব্যর্থতা রয়েছে।’ রোবাবার ২৯ ডিসেম্বর রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কথা বলেন।  তিনি বলেন, ‘তবে, এ খাতের ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠী বা কর্তৃপক্ষ দায়ী নয়। আমরা সবাই হয়তো আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভিন্নভাবে এ খাতে (আর্থিক খাত) কাজ করেছি। আমরা সবাই হয়তো সততার সঙ্গে কাজ করেছি। কোনো বিচ্যুতি…

বিস্তারিত পড়ুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন। রোববার ২৯ ডিসেম্বর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গয়েশ্বর রায়ের পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জানান, বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা রায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানান নিপুণ।

বিস্তারিত পড়ুন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ৩০ ডিসেম্বর সোমবার সচিব পদে পদোন্নতির পর তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

বিস্তারিত পড়ুন

বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সোমবার ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫,০০০ টাকা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে যায়। সেখানে মোট…

বিস্তারিত পড়ুন

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সোমবার ৩০ ডিসেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র এ তথ্য জানিয়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিষয়টি সম্পর্কে এক পোস্ট করে বিস্তারিত জানিয়েছে সংগঠনটি। জানা গেছে, ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন এম এ বাতেন ও মো. ওয়ারেছ আলি। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করবেন আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মো. সাইফুল আলম ও আল আমিন খান…

বিস্তারিত পড়ুন

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে। সোমবার ৩০ ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। রয়টার্স বলছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে। অন্যদিকে গার্ডিয়ান বলছে, দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে রোববার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক…

বিস্তারিত পড়ুন

উত্তর আমেরিকার দেশ কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় একটি ফ্লাইটে আগুনের ঘটনা ঘটেছে। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট দেশটির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে এটি একপাশে কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি ও আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এয়ার কানাডার একটি ফ্লাইট তার ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দেশটির হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সেন্ট…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে মারা গেছেন। তার ফাউন্ডেশন – কার্টার সেন্টার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার তিনি জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতেই শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে চিপ কার্টার বলেছেন, “আমার বাবা শুধু আমার কাছেই নয়, বরং যারা শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করে তাদের সবার কাছেই একজন হিরো বা বীর ছিলেন।” জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশী বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট কার্টারকে “নীতিবান, বিশ্বাসী ও বিনয়ী” হিসেবে বর্ণনা করেছেন। আর সাবেক প্রেসিডেন্ট…

বিস্তারিত পড়ুন

পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার সীমান্তে নতুন করে সংঘাতে আফগানিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার ৩০ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষের সময় আফগানিস্তানের অন্তত আটজন নিহত এবং বেসামরিক নাগরিকসহ ১৩ জন আহত হয়েছে। গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ক্যাম্পে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার পর থেকে দুই পক্ষই গুলি বিনিময় করছে। সংঘাতে পাকিস্তানের এক ফ্রন্টিয়ার কর্পস সৈন্য নিহত হয়েছেন এবং আরও ১১ জন তাজা সংঘর্ষে আহত হয়েছেন। বেশ কয়েকটি…

বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু করবে সরকার। এজন্য ১৫ দিন সময় লাগবে। এই ১৫ দিন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যসহ বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকেরা সচিবালয়ে ঢুকতে পারবেন।  ২৯ ডিসেম্বর রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা। ওই বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন— বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব,  সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর…

বিস্তারিত পড়ুন