Author: admin
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। এ ছাড়া বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র। জানা গেছে, সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ গণঅধিকার পরিষদ,…
সংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে। সংবেদনশীল ত্বক; বিশেষ করে শীতকালে লাল দেখায় এবং চুলকানিপ্রবণ হয়। বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতার অভাবে এ ধরনের ত্বক দুর্বল হয়ে তাতে শুষ্কতা, ফ্ল্যাকিনেস এবং লাল ভাব দেখা দেয়। তাই ত্বকের যত্নে যেকোনো পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে। শীতকালে সংবেদনশীল ত্বকের জন্য একটি সঠিক রুটিন অনুসরণ করা উচিত। তাতে আবহাওয়া খুব ঠান্ডা ও শুষ্ক হয়ে গেলেও ত্বক নিয়ে ঝামেলায় পড়তে হবে না। সকালের রুটিন ক্লিনজার: হালকা সালফেটমুক্ত ক্লিনজার দিয়ে শুরু হতে পারে ত্বকের যত্ন। এতে ত্বকের ছিদ্রে থাকা…
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার ভোরে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ,ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগীয় উপপরিচালক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪ টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিরূপণ করা যায়নি।’
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে। রমজানে চাহিদা বাড়ে—এমন ১১ ধরনের পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হচ্ছে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর। গতকাল রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন রমজান উপলক্ষে রোজায় বহুল ব্যবহৃত পণ্যগুলো আমদানির ক্ষেত্রে আগের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির…
ওয়াশিংটনের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া–ইউক্রেন সংঘাতের নতুন এক মাত্রায় উত্তরণ ঘটতে পারে এবং ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ আইনপ্রণেতারা। গতকাল রোববার দুই মার্কিন কর্মকর্তা এবং একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত রাশিয়ার দৃষ্টিকোণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রেই ক্লিশাস মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, পশ্চিম এমন একটি মাত্রায় উত্তেজনা বৃদ্ধি করেছে যা এক রাতে ইউক্রেনীয় রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনতে পারে। রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রথম ডেপুটি প্রধান ভ্লাদিমির জাবারভ…
ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ আসামিকে আজ সোমবার হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল পৌনে ১০ টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়। যাদের হাজির করা হয়েছে তারা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দিপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক,…
অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না। সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর দুই দিন ব্যাপী হবে ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম। বাংলাদেশের ১২ ক্রিকেটারের সঙ্গে নিলামের তালিকায় আছেন রিশাদও। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা তেমন একটা সুযোগ পাননা, সেটা হয়তো অতীতে টুর্নামেন্টের নিলাম দেখে বুঝতে পেরেছেন তিনি। মিরপুরে আজ অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইপিএলের প্রসঙ্গ আসতেই একটু হাসলেন রিশাদ। বাংলাদেশের তরুণ লেগস্পিনার বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তবে আমি বেশি আশা করি…
বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতায় সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবল দলসহ আরও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, নারী দলের কোচ পিটার বাটলার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও অ্যাডভাইজার (স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বাফুফে নির্বাহী কমিটির…
ট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের দুই দিনের ট্যুর ম্যাচ। শুরুতে হোঁচট খেলেও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে দারুণভাবে। জাকের ও অঙ্কন করেছেন ৪৮ ও ৪১ রান। প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ২৪৮ রানে এগিয়ে থেকে। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশও একটি উইকেট হারিয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরো উষ্ণ সম্পর্কের প্রভাব পড়তে পারে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায়। গতকাল রবিবার ঢাকার একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) সম্মেলনের এক আলোচনায় বিশ্লেষকরা এ ধরনের মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল ‘স্রোতের পরিবর্তন : দক্ষিণ এশিয়া ও গ্লোবাল সাউথে ট্রাম্পের আমেরিকার প্রভাব’। সঞ্চালনা করেন টাইম ম্যাগাজিনের জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল। আলোচনায় অংশ নেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব ও ইসলামাবাদের সানোবার ইনস্টিটিউটের চেয়ারম্যান আইজাজ আহমেদ চৌধুরী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর আলী রীয়াজ, ভারতের সাবেক রাষ্ট্রদূত ও ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের প্রেসিডেন্ট অশোক সজ্জনহার,…
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি সহায়তা দিয়ে যেকোনো ব্যাংক ঘুরে দাঁড়ানো কঠিন। সহায়তার পাশাপাশি ঋণ আদায়ে ব্যাংকের নিজস্ব কৌশল থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। কিছু কিছু ব্যাংক ঋণ আদায়ে খুব ভালো করছে। তাদের মতো সবাইকেই উদ্যোগী হতে হবে। শুধু কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার আশা করা ঠিক হবে না। সম্প্রতি তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাত ব্যাংককে ছয় হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৯ ব্যাংক। তবে এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সাতটি ব্যাংক থেকে তারা পেয়েছে দুই হাজার ৯৫ কোটি টাকা। এসব ব্যাংককে…
মুরগির দাম সহনীয় পর্যায়ে রাখতে অন্তর্বর্তী সরকার সম্প্রতি দর বেঁধে দেওয়াসহ নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু মুরগির বাচ্চার দাম দ্বিগুণ বাড়িয়ে অস্থির করে তুলছে একটি সিন্ডিকেট। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার এক বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করে বলেছেন, সিন্ডিকেট করে করপোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ খামারিদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে প্রতিটি মুরগির বাচ্চায় ৩০ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। এর মাধ্যমে গত ৬০ দিনে (দুই মাস) কম্পানিগুলো মুরগির বাচ্চায় অতিরিক্ত মুনাফা করেছে ৫৪০ কোটি টাকা। সুমন হাওলাদার বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর ডিম ও মুরগির বাচ্চার দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল। প্রতিটি মুরগির বাচ্চা ওই দিন পর্যন্ত ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও পরের দিন…
গণমানুষের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। আমৃত্যু নির্লোভ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মজলুম জননেতার ওফাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধার্ঘ জানাতে আজ রবিবার ভোর থেকে ঢল নামবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। প্রয়াত এই নেতার মাজারে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে। কয়েক দিন আগে থেকে মওলানা ভাসানীর ভক্ত, অনুসারী ও মুরিদানরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন। ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে…
সারা দেশের মাছের যত চাহিদা তার ১০ ভাগের বেশি উৎপাদিত হয় ময়মনসিংহে। জেলার বেশির ভাগ মাছ উৎপাদিত হয় ত্রিশাল উপজেলায়। দুই যুগেরও বেশি সময় ধরে এই উপজেলার সব ধরনের ব্যবসায়ী মাছ চাষে সফলতা দেখেছেন। তবে কয়েক বছর ধরে গুনতে হচ্ছে লোকসান। খাদ্যের মূল্যবৃদ্ধি, জমিভাড়া, গুণগত মানের সমস্যা এবং পোনাকে মাছে পরিণত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অল্প জমিতে উৎপাদন বাড়াতে এবং অপচয় রোধে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি সংবলিত অ্যাপ। গত সাত মাসে এআই প্রযুক্তির সহায়তায় মাছ চাষ করে সফলতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, উপজেলার উৎপাদিত মাছের খরচ প্রায় দেড় শ কোটি টাকা…
কাউকে সন্দেহ হলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এতে অনেকে হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। এই ধারাটি বাতিলের জন্য জনমতের পরিপ্রেক্ষিতে পুলিশ সংস্কার কমিশন সুপারিশ করবে বলে জানা গেছে। এ ছাড়া সংস্কার কমিশনের তরফ থেকে অনলাইনে জনগণের মতামত নেওয়া হয়। এতে অন্তত ২০ হাজার মানুষ অংশ নেন। তাঁদের বেশির ভাগই ৫৪ ধারা বিলোপের পক্ষে। বিদ্যমান আইনে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার না থাকলেও এ ঘটনা হরহামেশাই ঘটছে। গুম হওয়া ব্যক্তিদের সাদা পোশাকে উঠিয়ে নেওয়ার অভিযোগই বেশি। এ কারণে সাদা পোশাকের অভিযান কিভাবে বন্ধ করা যায় পুলিশ সংস্কার কমিশনে সে বিষয়েও আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালের কণ্ঠকে…
আগামী মাসের শুরুতেই ঢাকা-যশোর পথে পদ্মা সেতু ও নড়াইল হয়ে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল করবে। কিন্তু এখনো বৃহত্তর যশোর এলাকার মানুষের দাবি মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে নতুন রুটটিতে ট্রেন চলাচল শুরুর দিনই উৎসব নয়, প্রতিবাদ বিক্ষোভ দেখাতে প্রস্তুতি নিয়েছে আন্দোলনকারীদের প্ল্যাটফরম। বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রকল্প ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’। নতুন তৈরি করা পদ্মা সেতুর ওপর দিয়ে এই রেলপথ ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইল হয়ে যশোরকে সংযুক্ত করেছে। ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকার এই মেগাপ্রকল্প থেকে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সম্প্রতি এক হাজার ৮৪৫ কোটি টাকা খরচ কাটছাঁট করেছে। পদ্মা…
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষের মধ্যে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন (৬০)। তার বাড়ি ফেনীর দাগনভূঞা। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ছিলেন। আজ রবিবার (১৭ নভেম্বর) মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ। তিনি বলেন, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা থেকে পেঁয়াজবাহী ট্রাকের সঙ্গে ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় যানের মধ্যে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে অটোরিকশার যাত্রী মো. জাকির হোসেন (৬০) নিহত ও চালক আহত হন। তিনি আরো বলেন, পরে তাদের ঢামেক…
ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস সেবা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করার খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার দেশের সব ব্যাংক, মোবাইলে সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (পিএসপি) উদ্দেশে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে লেনদেন প্রতি ২০ টাকা এবং ২৫ হাজার টাকার বেশি হলে লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে। এমএফএস অথবা পিএসপি ওয়ালেট ব্যবহারের মাধ্যমে লেনদেন হলে গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে লেনদেন…
প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কনটেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ জাহাজে করে পাকিস্তান থেকে কনটেইনারে কী পণ্য আনা হয়েছে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কনটেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কনটেইনার। শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে…
দুই বছর আগে ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার ঠিক এক বছরের মাথায় ২০২৩ সালের ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। এবারো নিরাপত্তা ঘাটতির ব্যতিক্রম হয়নি। ওই দুই ঘটনার বছর পূর্তির চার দিন আগেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে। এখন জনমনে প্রশ্ন ওঠেছে, ‘নভেম্বর’ মাসেই কেন ভেঙে পড়ে আদালতের নিরাপত্তা ব্যবস্থা? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফুর ইসলাম আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে…
ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ গঠিত হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’র তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার ওপর ভিত্তি করে গঠিত। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।’ থ্রি জিরোর ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ড.…
আসন্ন পবিত্র রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে ১৫ শতাংশ এবং অগ্রিম কর ১০ থেকে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে কমিশন। রোজা উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক কর ও শুল্কায়ন যৌক্তিকীকরণ নিয়ে সম্প্রতি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক প্রতিবেদন প্রণয়ন করেছে। সে প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। কমিশন আরও বলেছে, খেজুর আমদানির সমুদয় আগাম কর (৫ শতাংশ) ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সময়ের জন্য অব্যাহতি দেওয়া যেতে পারে। এছাড়া শুল্কস্টেশন কর্তৃক নির্বাহী আদেশে খেজুর আমদানিতে বিদ্যমান শুল্কায়নযোগ্য মূল্য ত্রুটিপূর্ণ হওয়ায় যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রকৃত বিনিময়মূল্যকে ভিত্তি এবং…
দেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রক খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনে নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলোর বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গত ২৯ অক্টোবর তাদের ওয়েবসাইটে এনজিএসও স্যাটেলাইট পরিষেবা অপারেটরের জন্য খসড়া নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকা চূড়ান্ত করতে ১৮ নভেম্বরের…
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এটিই ট্রাম্পের প্রথম বক্তব্য নয়। অতীতেও তিনি বারবার জোর দিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় এলে এই যুদ্ধ বন্ধ করবেন। একবার তো তিনি বলেছেন যে, তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দেবেন। তবে কীভাবে তা করবেন সে বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা তিনি শেয়ার…
কোটি ডলারের ১৪০০টি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চুরি যাওয়া শিল্পকর্ম পুনরুদ্ধারের একটি চলমান উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত বুধবার ১ হাজার ৪০০টির বেশি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই মূল্যবান শিল্পকর্মগুলোর মোট মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে কিছু নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে (মেট) প্রদর্শিত হয়েছিল। এর মধ্যে একটি হলো বেলেপাথরের মূর্তি, যা মধ্য ভারত থেকে লন্ডনে পাচার হয় এবং পরে অবৈধভাবে মেটের একজন পৃষ্ঠপোষকের কাছে বিক্রি করা হয়। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পুনরুদ্ধার বহু তদন্তের ফল। শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে…
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল সম্মেলন’ শুরু হয়েছে। এবারের সম্মেলনে উপস্থিত থাকছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান জানিয়েছেন, এবারের সম্মেলন তৃতীয়তম। গত বছর অক্টোবরে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২০২২ সালে নভেম্বরে প্রথম সম্মেলন হয়েছে। এবারের সংলাপে সংবাদপত্রের স্বাধীনতা এবং ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার, সবুজ শক্তি এবং জলবায়ু পরিবর্তন, বিশ্ববাণিজ্য এবং…
নেপালের কাঠমান্ডুতে ২০২৪ সালের ৩০ অক্টোবর একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম। শুক্রবার (১৫ নভেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান এবং নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাড়কা উপস্থিত ছিলেন। ভারত সরকারের জনসংযোগ বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই প্রথমবারের মতো নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।…
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ৪৩ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া সুপ্রিম কোর্টে কর্মরত নিয়িমিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম শোক জানিয়েছে। তার জানাজা শনিবার বাদ জোহর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে। ফজলুল করিম ১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর। তিনি ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং…
রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র্যাব। র্যাবের বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। তবে র্যাবের তরফ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি। এর আগে, রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ঘটে রহস্যজনক এক ডাকাতির ঘটনা। ডাকাতি শেষে স্বর্ণ ও নগদ টাকার সাথে নিয়ে যায় ৮ মাস বয়সী দুধের…
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কাঁধের চোটের কারণে এই দলে নেই জেসন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে। প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। সেই সিরিজের স্কোয়াডে চারটি পরিবর্তন এনে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। সাউথ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা আলজারি জোসেফকেও দলে রেখেছেন নির্বাচকরা। বিস্ময়করভাবে বাংলাদেশ সিরিজে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। দলে নেই ব্রাইন চার্লসও। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটিতে আশানরুপ ফল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১-০…
২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৮৩ রান। সাঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার বিস্ফোরক দুটি সেঞ্চুরিতে স্কোরবোর্ডে এমন রান তোলে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই দুজনের বেশ কিছু রেকর্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। জোহানেসবার্গে চার ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে শেষ করেছে তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাউথ আফ্রিকার মিটিতে টি–টোয়েন্টি সিরিজ জিতল ভারত। প্রথমবার জিতেছিল ২০১৮ সালে, রোহিত শর্মা–বিরাট কোহলির যৌথ নেতৃত্বে। এ দিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তেই ভারত তোলে এক উইকেটে ৭৩ রান। ১৮ বলে ৩৬ রানের ইনিংস খেলে লুথো সিপামলার বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান দলটির ওপেনার অভিষেক শর্মা। বাকি সময়টা…
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের মাটিতে হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। নানা পরিবর্তন এবং দীর্ঘ রিটেনশন প্রক্রিয়া শেষে এবার এক নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এই নিলাম। আগেই জানা গিয়েছিল, এবারের আসরে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আইপিএল কর্তৃপক্ষ নিলামের জন্য চূড়ান্ত করা ৫৭৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা গেছে আইপিএলে বাংলাদেশের নিয়মিত দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম। এছাড়া গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলা লিটন দাসও আছেন শর্টলিস্টে। এবারের নিলামে বাংলাদেশের আরও ৯ জন ক্রিকেটার আছেন। তারা হলেন—রিশাদ হোসেন, তাওহীদ…
মাদক উদ্ধার অভিযানে অংশ নেওয়া খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে তেরখাদা উপজেলার আমতলা বাজারে এ ঘটনা ঘটে। এসময় জেলা ডিবির এএসআই মইনুদ্দীনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। মারধর করা হয় কনস্টেবল তবিবুর ও শামীমকে। খুলনা জেলা ডিবির ওসি নুরুল ইসলাম বাদল জানান, হামলায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এএসআই মইনুদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজন কনস্টেবল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং মেশিনের পাইপে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে ওঠা চরে রাখা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাইপে আগুন লাগার খবর নিকটবর্তী ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে…
কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ছিল। আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।এর আগে, কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। রিটে বিবাদী করা হয়েছে, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থবিভাগের…
সম্প্রতি সুইজারল্যান্ডে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কামরুল ইসলামকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দূতাবাসের প্রটোকলে গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্তা করেন। এ সময় আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল…
বাংলাদেশে যেন সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকারের প্রতি যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও এ বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো চিফসহ ১৮৪ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার ওপর এই বিধিনিষেধ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপের নেবে? সম্প্রতি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি…
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র বিজ্ঞান অনুষদের ডিন পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগদান করেন। > সারা দেশ> খুলনা ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান ইবি প্রতিনিধি প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১২: ০৭ ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র বিজ্ঞান অনুষদের ডিন পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগদান করেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়,…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। তিনি আরও বলেছেন, সংস্কার কাজের গতি নির্ধারণ করে দেবে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। গতকাল বুধবার তিনি এই কথা বলেন। ড. মুহাম্মদ ইউনুস এএফপিকে জানান, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যেতে নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘সংস্কার কাজের গতিই নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত অনুষ্ঠিত হবে।’ শান্তিতে নোবেলজয়ী ও ক্ষুদ্রঋণের অগ্রদূত ড. ইউনুস বাকুতে দেওয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন,…
মূল ফটকে তালাবদ্ধ। কাজ প্রায় বছর খানিক বন্ধ। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে মাগুরা শেখ কামাল আইটি পার্ক প্রকল্পের নির্মাণাধীন মূল ভবন। দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কেটে গেছে ছয় বছর। ঠিকাদার প্রতিষ্ঠানের নানা অজুহাত ও প্রশাসনিক রদবদলে প্রকল্পটির কাজ আদৌ শেষ হবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, আইসিটি খাতের উদ্যোক্তাদের স্থান দেওয়া, একাডেমিয়া এবং আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে তরুণদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কিন্তু প্রকল্পের কাজ থেমে যাওয়ায় এই উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ও জেলা…
গত ত্রিশ বছরে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় ৭ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৪ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে এ রোগে আক্রান্তের সংখ্যা ৮০ কোটিরও বেশি। বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ চিত্র উঠে এসেছে। ডায়াবেটিস আক্রান্ত হওয়ার হার ও চিকিৎসা নিয়ে প্রথম বৈশ্বিক বিশ্লেষণ এটি। বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে প্রাদুর্ভাব এবং চিকিৎসা পরিস্থিতির পরিসংখ্যান বের করতে স্বাস্থ্য গবেষণা সংস্থা এনসিডি-আরআইএসসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এক হাজারেরও বেশি গবেষণা থেকে ১৪ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য ব্যবহার করেছে। এনসিডি-আরআইএসসি ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ…
গোল খাওয়ার আগে ও পরে মালদ্বীপের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আক্রমণেই সফল হতে পারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। ১-০ গোলে জিতে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মালদ্বীপ। দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।বাংলাদেশ-মালদ্বীপে ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে ঠাসা। খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। কাবরেরোর দল যখন আক্রমণে উঠে আসে, উচ্ছ্বসিত হয়ে উঠেন দর্শকেরা। তবে তাদের সেই উচ্ছ্বাস একবারও সফল হয়নি। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ…
সিরিজ হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই এ বছর সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। শারজায় পরশু রাতে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হেরে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। সিরিজে বাংলাদেশের হতাশার মাঝে আলো ছড়িয়েছেন শান্ত, মিরাজ, মোস্তাফিজুর রহমানরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুফল তাঁরা পেয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে। সাপ্তাহিক র্যাঙ্কিং আজ আইসিসি হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৫২। ৩৮.৬৬ গড় ও ৫৭.৬৬ স্ট্রাইকরেটে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে…
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইমরুল কায়েস। লাল বলে সবশেষ ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট করে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন এই বাঁহাতি ওপেনার। আজ দুপুরে ফেসবুকে দেড় মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ইমরুল। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি। ধন্যবাদ, আমার সব ভক্তদের, সব সময় তাদের ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য!’ বাংলাদেশের হয়ে ৩৯ টেস্টে ৭৬ ইনিংসে ১৭৯৭ রান করেছেন ইমরুল, গড় ২৪.২৮। তিনটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪টি ফিফটি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি…
লিবিয়ার বেনগাজি ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে তাঁরা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই বাংলাদেশিদের ফেরানো হয়েছে। এর আগে ভোর ৫টা ২৫ মিনিটে টিকে ৭১২ ফ্লাইট যোগে তিউনিসিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্র পথে…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা- ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, গত পরশু ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছি। সাবেক প্রধানমন্ত্রী মামলার আসামি, তিনি পলাতক আছেন। চিফ প্রসিকিউটর অফিস থেকে ইন্টারপোলের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে, সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি।…
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ‘গতানুগতিক পদ্ধতিতে চলার সময় এটা না। আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা অনেক বেশি। তাদের প্রত্যাশাকে ধারণ করে আমাদের চলতে হবে।’ আজ মঙ্গলবার উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমি যখন ছাত্র ছিলাম, এখনকার তরুণদের মতো এত বুদ্ধিমান বা সমৃদ্ধ ছিলাম না। কিন্তু এখনকার তরুণরা সবকিছু জানে, চেনে। এখনও আমি তরুণ প্রজন্মের কাছ থেকে শিখছি, তারাই আমাদের জাতির ভবিষ্যৎ। আমরা একসাথে থেকে কাজ করতে পারলে অবশ্যই এগিয়ে যাবো।’ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির প্রতি সহযোগিতা সবসময়…
৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগ সংষ্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর থেকে এখনও বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবি মামলা করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বিচার প্রশাসনে রাজনীতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে।…
বাংলাদেশের আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে সৌদি আরবে ওমরাহ হজ পালনে রয়েছেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে পরিবারসহ সময় কাটানোর পর এবার পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি মক্কায় অবস্থান করছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ শামিম খান নামের একজন বাংলাদেশির ফেসবুক লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় মক্কার রাস্তায় হাঁটতে দেখা যায়। সেখানে ভক্তদের সাথে আলাপচারিতা এবং সেলফি তোলার জন্যও তাকে ঘিরে ভক্তদের ভিড় জমে। সাকিবও হাসিমুখে ভক্তদের আবদার পূরণ করেন। সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায়…
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজের প্রথম টেস্ট খেলবে পার্থে। ২২ নভেম্বর শুরু হবে সেই টেস্ট। সোমবারই অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারতীয় দলের একাংশ। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্তরা মঙ্গলবার অনুশীলন শুরু করেছেন। পার্থের অপ্টাস স্টেডিয়ামের প্রধান পিচ প্রস্তুতকারক আইজাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, উইকেট পেস বোলারদের সাহায্য করবে। ঘরের মাঠে স্পিন উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারত। তিন টেস্টের সিরিজও হেরেছে তারা। এবার অজিদের বিপক্ষে পেস বোলিংয়ের পরীক্ষা দিতে হবে তাদের। পার্থের পিচ প্রস্তুতকারক ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা এমন পিচ তৈরি করছি, যেখানে প্রচণ্ড গতি থাকবে। সঙ্গে বাউন্সও থাকবে। বল ভালোভাবে উইকেটরক্ষকের হাতে পৌঁছবে।’ পার্থের পিচে ১০ মিলিমিটার লম্বা ঘাস থাকবে। এমন পিচ প্যাট কামিন্স, জশ হেজেলউড…
দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের দৈনিক মারিভের বরাতে আনাদোলু এজেন্সি মঙ্গলবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে, দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তথ্য মতে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ৩৬ তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। ৩৬ তম ডিভিশন একটি সাঁজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যারাট্রুপারস ব্রিগেড এবং…
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে পদায়নে মোহাম্মদ শাহেদুর রহমানকে সুপারিশের তথ্যটি ভুয়া বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, ‘১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’ মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল…
‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর #WeAreNahid লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মীসহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ, মো. আবু বাকের মজুমদার, আবদুল কাদের, হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদ, নাট্য নির্মাতা, জনপ্রিয় কনটেন্ট ক্রিকেয়টসহ আনেকে এটি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। জানা গেছে, নাহিদ ইসলামকে নিয়ে কে বা কারা অপপ্রচার চালাচ্ছেন। সেই অপপ্রচার রুখে দিতে তার পাশে দাঁড়াতেই সবাই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। #WeAreNahid_Asif হ্যাশট্যাগ লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল হান্নান…
সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন শায়খ আহমাদুল্লাহ। দেশের বাইরে অবস্থান করায় এতে উপস্থিত থাকতে পারবেন না তিনি। তবে শায়খ আহমাদুল্লাহর পক্ষ থেকে লিখিত প্রস্তাবনাসহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়ে নিজের পক্ষ থেকে প্রত্যাশা ও প্রস্তাবানার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা। যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। তিনি বলেন, ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠাতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছি। দেশের বাইরে অবস্থান…
প্রযুক্তি ব্যবসায়ী ও ধনকুবের ইলন মাস্ক এবং প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের পর থেকে তাঁরা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন। গতকাল মঙ্গলবার এবারের নির্বাচনে সবচেয়ে বড় দুই সমর্থনকারীকে মন্ত্রিসভায় রাখার ঘোষণা দেন ট্রাম্প। খবর সিএনএন ও রয়টার্স। অবশ্য ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। এবার সেই কথা রেখেই তাকে এই পদ দেয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘একসঙ্গে, এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা,…
জেলে রয়েছেন। কিন্তু তার জন্য প্রেমে এক বিন্দুও ঘাটতি নেই সুকেশ চন্দ্রশেখরের। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিন্তু কারাবাস থেকেই প্রায়ই প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি। প্রেমিকার জন্মদিনে তাঁর প্রেম উজাড় করে দেওয়া উন্মাদনার কথাও অনেকেই জানেন। এ বার প্রেয়সীর জন্য সোজা চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ। এমনকি ট্রাম্পকে ‘বড় ভাই’বলে সম্বোধন করেছেন তিনি। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন। সুকেশ তাঁর চিঠিতে লিখেছেন, ‘আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন,…
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি একতরফা ও অসম ঊল্লেখ করে এ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম এ রিট দায়ের করেছেন।বুধবার (১৩ নভেম্বর) এই রিট পিটিশন দায়ের করেন তিনি। আজই বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। আইনি নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। ৩ দিনের মধ্যে আদানিকে এই ঘটনায়…
গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন। তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার না হওয়ায় গুজব ও অপতথ্যের দ্বারা মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের গল্প গণমাধ্যমে প্রচার করতে হবে।…
আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েতে লিওনেল মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করা হয়েছে। ‘মেসি ১০’ লেখা কিংবা আর্জেন্টিনার জার্সি গায়ে পরে স্টেডিয়ামে ঢোকা যাবে না। দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবল ফেডারেশন বিশেষ এই নিয়ম জারি করেছে। ঘরের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলবে প্যারাগুয়ে। মূলত হোম সুবিধা নিতেই এই নিয়ম জারি করা হয়েছে। প্যারাগুয়ে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তার মাঠে প্রবেশাধিকার নেই। যেখানে ‘মেসি ১০’ লেখা জার্সি তো বটেই, আর্জেন্টিনার জার্সি পরেও স্থানীয় কোনো দর্শক ঢুকতে পারবেন না। প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে,…
রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেগুলো হলো- মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলা, সপ্তম শ্রেণির…
দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন সদ্য দায়িত্ব পাওয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করলে প্রয়োজনে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শ্রমিকদের রাস্তাঘাট অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি না করে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের কষ্ট অনুভব করছি। আপনাদের নায্য পাওনা আপনারা অবশ্যই পাবেন। মালিক পক্ষকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা সঠিকভাবে পরিশোধের আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্রমিক ভাই-বোনদের…
বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলাবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে কেন্দ্র নিলাম করে নিলাম অনেক আগেই শেষ হয়েছে। আজ টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সূচি প্রকাশ করেছে। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। একই দিনে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচ শুরু হবে ১টা ৩০ মিনিটে। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে ২টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ৭ দলের বিপিএল হবে তিন ভেন্যুতে। শুরুটা ঢাকায় হয়ে…
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সাথে কাজ করতে ইচ্ছুক। এখানে প্রাপ্ত একটি বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় বক্তব্য রাখছিলেন। অধ্যাপক ইউনূস বলেন, গ্রীনহাউস গ্যাস নির্গমন আরো বেশি দ্রুত ও টেকসই উপায়ে হ্রাস এবং ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গ্রীনহাউস গ্যাস নির্গমন…
শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে। সরকারের সাবেক এই কর্মকর্তার দুর্নীতি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থা তাঁর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। দুদক সূত্রে জানা যায়, রঞ্জিত কুমার তালুকদার তাঁর আয়বহির্ভূত সম্পদের উৎস গোপন করতে বেশির ভাগ সম্পদ গড়েছেন আত্মীয়স্বজনের নামে। অভিযোগ রয়েছে, স্ত্রী ঝুমুর মজুমদার, শাশুড়ি কল্যাণী মজুমদার, শালি কাকলী মজুমদার এবং শালা অমিত মজুমদারের নামে অবৈধ সম্পদ অর্জন করেন রঞ্জিত। দুদকের তদন্তসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, রঞ্জিতের স্ত্রী…
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার ওপর নির্ভর করে নির্মাণ করা হয়েছিল ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। কিন্তু কেন্দ্রটি চাহিদা অনুযায়ী কয়লা নিচ্ছে না। এতে খনি ইয়ার্ডে জমা পড়েছে অতিরিক্ত কয়লা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে খনি এলাকায় মজুতের স্থান সংকুলান না হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খনিতে কয়লা উত্তোলন বন্ধ করে দিলে ভূগর্ভে কয়লা ফেজে জমতে পারে বিষাক্ত গ্যাস। এতে পরবর্তী সময়ে খনি থেকে কয়লা উত্তোলনই ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে খনি কর্তৃপক্ষ। এ ছাড়া খনির ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গের আশঙ্কাও তৈরি হবে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ইয়ার্ডের ধারণক্ষমতা…
এক বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে এসেছে মালদ্বীপ। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে কী নাটকীয় জয়ই না পেয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লড়তে হয়েছিল ১০ জন নিয়েই। একই ভেন্যুতে আজ সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে মাঠে নামবে বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চিন্তা কি থেকে যাচ্ছে না? এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে লাল-সবুজেরা খেলেছে ৮ ম্যাচ, জিতেছে মাত্র ১টি। সেটিও মাস দুয়েক আগে থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে। তবে পরের ম্যাচেই শোধ তোলে স্বাগতিকেরা। মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে তো বাংলাদেশ? কয়েক…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়িসহ পুলিশের অনেক স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে পুলিশ সদস্যদের মনোবল। এই অবস্থা থেকে উত্তরণে পুলিশ বাহিনীর জন্য দুই থেকে ছয়তলাবিশিষ্ট ১২০টি ভবন নির্মাণ করবে সরকার। ভবনগুলো হবে নান্দনিক। ব্যবহার হবে পুলিশ ফাঁড়ি, ক্যাম্প কিংবা থানা হিসেবে। ‘দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি-তদন্তকেন্দ্র, ক্যাম্প, নৌ পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা-আউটপোস্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনগুলো নির্মাণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে নেওয়া ওই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৩০ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা। প্রস্তাবিত প্রকল্পের…
আফগান ইনিংসের ৩৯তম ওভারে বাংলাদেশ মিরাজকে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে জাকিরের তালুবন্দী হয়ে যখন ফিরলেন সেঞ্চুরিয়ান রহমানুল্লাহ গুরবাজ; তখনো ম্যাচের পাল্লা হেলে আফগানদের অনুকূলে। ১১.২ ওভারে তখন আফগানদের দরকার ৬১ রান। এর কিছু সময় পর ৪১তম ওভারে নাহিদ রানা গুলবাদিন নাইবকে (১) ফিরিয়ে দিলে উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ শিবির। ম্যাচে ফিরে আসে উত্তেজনা। তবে সে উত্তেজনা জিইয়ে রেখে আর উইকেট নিতে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। ১০ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে আফগানিস্তান। শারজায় গতকাল ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে বলা হয়েছিল, এই উইকেটে ২৩০+ রান করে জেতা সম্ভব। ২৪৪ রান তুলে তাই জয়ের আশাও করেছিল বাংলাদেশ। কিন্তু ওপেনার গুরবাজের…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ ৩ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই গণপদযাত্রা শুরু করা হয়। গণপদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা-‘আমি কে-তুমি কে, জবিয়ান-জবিয়ান’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস-ক্যাম্পাস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘অধিকার না অন্যায়, অধিকার-অধিকার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের সংগঠক একেএম রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব। পাশাপাশি তিন কার্যদিবসের সময় দেব।’ শিক্ষার্থীদের তিনটি দাবি হলো—স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (১১ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ।’ ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে,’ বলেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার। অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক আসিফ…
সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার (১১ নভেম্বর) সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর কাছে শপথ নেন শেখ বশির উদ্দিন। পরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর আজ ছিল উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের তার প্রথম কার্যদিবস। বাণিজ্য উপদেষ্টা বলেন- মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে, ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয় ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের…
মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা। গত শনিবার উপজেলার কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতা হয়। কল্যাণপুর গ্রামবাসীর আয়োজনে খেলায় আটটি দল অংশ নেয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান। ফাইনালে ওঠে কল্যাণপুর ও ব্রজপুর। বিজয়ী হয় ব্রজপুর দল। খেলা দেখতে আসা দর্শকদের দাবি, যদি গ্রামীণ খেলাগুলোকে ফিরিয়ে আনা যায়, তাহলে মানুষের মধ্যে আবার আনন্দ ফিরে আসবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ খেলাগুলোর কোনো চিহ্নই থাকবে না। স্থানীয়রা বলেন, আগে গ্রামীণ কত রকম খেলার প্রচলন ছিল, এগুলো এখন শুধুই গল্প। আগে গ্রামবাংলার খেলাধুলায় হাজারো মানুষের ঢল নামত। এখন আর তা নেই। আদি গ্রাম সংস্কৃতিকে বাঁচিয়ে…
শেখ হাসিনা সরকারের আমলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় হাসিনা সরকারের পতনের আগে, বেশ কিছু বিল পাওনা হয়ে যায় আদানি পাওয়ারসহ ভারতীয় কোম্পানিগুলো। সেই বকেয়া পরিশোধে হাসিনা সরকারকে ২০০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশকে প্রায় ২০০ কোটি ডলার ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছিল, যাতে দেশটি আদানি পাওয়ারসহ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করতে পারে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এই ঋণে আলোচনা স্থগিত হয়েছে বলে একটি সূত্র দ্য হিন্দুর বিজনেস লাইনকে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক…
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের উদ্যোগে বিজ্ঞান গবেষকদের মাঝে বিএএস-ইমেরিটাস অধ্যাপক সুলতান আহমেদ চৌধুরী সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। গত ৯ নভেম্বর রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত গবেষকদের মাঝে গোল্ড মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম. জাহিদ হাসান, ট্রাস্টি রিপ্রেজেনটেটিভ হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আহমেদ চৌধুরীর মেয়ে র্যাংগস্ গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সভাপতি ইমেরিটাস অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি অধ্যাপক হাছিনা খান প্রমুখ। ইমেরিটাস অধ্যাপক সুলতান…
জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক অস্থির পরিবেশ এবং সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের নানা অনিয়ম প্রকাশ্যে আসে। এর ফলে ব্যাংক থেকে টাকা তুলে নেন সাধারণ গ্রাহকেরা। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে। এর ফলে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমছে। চলতি বছরের অক্টোবর শেষে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার কোটি, যা সেপ্টেম্বরে ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা। আর আগস্ট শেষে ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা। তিন মাসে মানুষের হাতে রাখা টাকা কমেছে প্রায় ১৩ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।…
বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টিঅ্যান্ডজেড গ্রুপের শ্রমিকেরা। প্রায় ৫০ ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে । এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারীরা যাত্রীরা। পাশাপাশি ক্ষুব্ধ চালক, এলাকাবাসী ও সাধারণ মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। > সারা দেশ> ঢাকা গাজীপুরে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যানজট ছড়িয়েছে অলিগলিতে গাজীপুর প্রতিনিধি প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১: ৫৮ তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টিঅ্যান্ডজেড গ্রুপের শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে…
বৃহত্তর বরিশালের জনসাধারণের সেবা নেওয়ার অন্যতম প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। তবে হাসপাতালের পাশে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় যেতে বাধ্য করা, নিম্নমানের খাবার, সরকারি অ্যাম্বুলেন্সসেবা না পাওয়ায় ভুগছে রোগীরা। সিন্ডিকেট-বাণিজ্যের কারণে রোগীরা সেখানে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বরিশাল বিভাগের ছয় জেলাসহ সন্দ্বীপ-হাতিয়া, মাদারীপুর, গোপালগঞ্জ একাংশের জনসাধারণ শেবাচিমে চিকিৎসা নেয়। হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে গড়ে ১ হাজার ৭০০ রোগী। বহির্বিভাগে চিকিৎসা নেয় হাজারের বেশি রোগী। হাসপাতালের প্রতিটি সেক্টর সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। চতুর্থ শ্রেণির কর্মচারী, চিকিৎসকসহ নগরের অনেক প্রভাবশালী ঠিকাদার এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এদিকে হাসপাতালের সার্বিক তদারকিতে গঠিত হয়েছিল ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটি’। এই কমিটি…
ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসনের ইজারা দেওয়া বালু বিক্রি করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। সম্প্রতি ত্রিশাল থানায় এই অভিযোগ করেছেন ইজারাদার মো. গোলাম রব্বানী। অভিযুক্ত বিএনপি নেতার নাম শরিফুল ইসলাম বিপুল। তিনি বালিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। খোঁজ নিয়ে জানা গেছে, বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী মৌজায় ব্রহ্মপুত্র নদ থেকে বিআইডব্লিউটিএর উত্তোলন করা বালু জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে ইজারা নিয়েছেন তন্ময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী। কয়েক দিন ধরে সেখান থেকে বালু বিক্রি করছেন শরিফুল। এ নিয়ে গত শুক্রবার রাতে ত্রিশাল থানায় অভিযোগ দেন গোলাম রব্বানী। এর আগে গত ১৬ জুন বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসকের…
আবাসন ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহেরের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বাউন্ডারি ঘেঁষে আহসান বারী রুমির মালিকানাধীন ২৫ শতাংশ জায়গা ২০২১ সালের দিকে কিনে নেন ইউনিক বিল্ডিং ডেভেলপারের এমডি মাহবুবুর রহমান মনি ও আবু আব্দুল্লাহ মো. ফজিল তারা। এই জমিতে পেট্রলপাম্প ছিল। জায়গাটি বেচাবিক্রির সময় মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন আবু তাহের। ওই সময় জায়গাটি অধিগ্রহণ করতে সরকারের কাছে আবেদন করেছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তখন জায়গাটি অধিগ্রহণে অসম্মতি জানানো হয়। পরে আবাসন ব্যবসায়ীরা কিনে নেন।…
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের উদ্যোগে বিজ্ঞান গবেষকদের মাঝে বিএএস-ইমেরিটাস অধ্যাপক সুলতান আহমেদ চৌধুরী সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। গত ৯ নভেম্বর রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত গবেষকদের মাঝে গোল্ড মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম. জাহিদ হাসান, ট্রাস্টি রিপ্রেজেনটেটিভ হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আহমেদ চৌধুরীর মেয়ে র্যাংগস্ গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সভাপতি ইমেরিটাস অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি অধ্যাপক হাছিনা খান প্রমুখ। ইমেরিটাস অধ্যাপক সুলতান…
দেশের শেয়ারবাজারে দরপতন থামছেই না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে শেয়ার বিক্রির অর্জিত মূলধনী মুনাফার ওপর কর হার কমানোর প্রেক্ষিতে দুদিন কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় রোববার (১০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। ফলে কমেছে মূল্যসূচক। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। এর আগে শেয়ারবাজারে অব্যাহত দরপতন দেখা দিলে গত ৪…
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। বর্তমানে বিভিন্ন অ্যাওয়ার্ড শো কিংবা ছবির প্রচারে ভিন্ন লুক বেছে নেন তিনি। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অভিনেত্রীর পছন্দের তালিকায় যোগ হয়েছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। কখনো সরু ফিতে, আবার কখনো বক্ষ যুগলে সাপের আকৃতির পোশাক। এ কারণে নেটিজেনদের কটাক্ষের শিকারও হন ভূমি। কিন্তু তাতে কখনো ভেঙে পড়েননি তিনি। কটাক্ষের জবাব না দিলেও তার আত্মবিশ্বাসই সব উত্তর দেন এ অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। কবে বিয়ের পিঁড়িতে বসছেন ভূমি? এই প্রশ্নে মাঝেমধ্যেই জর্জরিত হন তিনি। এবার সেসব প্রশ্নেরই উত্তর দিলেন এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়োর ফল কখনো ভালো হয়…
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৯৩ জনে। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্তদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪৩ জন, ঢাকা বিভাগে ৩৩৭ জন, ময়মনসিংহে ৪৮ জন, চট্টগ্রামে ১৬২ জন, খুলনায় ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা…
শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে রাজধানীর জিরো পয়েন্টে (গুলিস্তান) রোববার সারাদিন ছিল টান টান উত্তেজনা। দিনভর বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার ছিল স্লোগানে মুখরিত। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়কে নামার সুযোগই দেয়নি জুলাই-আগস্টে গণআন্দোলনের নেতা-কর্মীরা। শনিবার আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শহীদ নূর হোসেন দিবস পালনের ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের জিরো পয়েন্টে আসার আহ্বান জানায়। এরপর তাদের প্রতিহত করতে পাল্টা সমাবেশ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ৩টায় কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের কাউকেই দেখা যায়নি। বরং তাদের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে ওই এলাকায় অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান…
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুকীনোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনজন নতুন উপদেষ্টা যুক্ত হন এবং বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একই দিনে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়। এর ফলে পুরোনো উপদেষ্টাদের মধ্যে কয়েকজনের দায়িত্বে রদবদল হয়েছে এবং কিছু উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে। নতুন তিন উপদেষ্টার শপথগ্রহণের পর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও জানানো হয়। নতুনদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফারুকী একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা তিনি। নিজস্ব ঢঙে…
রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন— রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)। বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ,…
উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুজনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেষ্টাদের মধ্যে সাতজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। তবে শপথ নেওয়া নতুন উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে কোনো মন্ত্রণালয় বা বিভাগের কথা উল্লেখ করা হয়নি। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশির উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সালেহউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়; ড. আসিফ নজরুল আইন, বিচার ও…
লা লিগায় মৌসুমের দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল শীর্ষে থাকা বার্সেলোনা। গতকাল রাতে নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার হার ১-০ গোলে। ম্যাচ হারের পর সরাসরি রেফারির দিকে অভিযোগের তির ছুড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। বলেছেন, রেফারির ‘বড় ভুলের’ কারণেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সোসিয়েদাদের মাঠে গতকাল রাতে খেলা শুরুর আগেই দুঃসংবাদ পায় বার্সা। আগের ম্যাচে চোটে পড়ায় দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই উইঙ্গারকে হারিয়ে বার্সা যেন নিজেদের ধারও হারিয়ে ফেলে। পুরো ম্যাচে ১১টি শটি নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা। লা লিগায় ১০ মৌসুমের মধ্যে এই প্রথম এমন…
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার দেশটিতে তিন দিনের সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন হবে আগামী ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত। এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। আজ সোমবার আজারবাইজানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। তিন দিনের সফরে ১১-১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন ড. ইউনূস। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে। পাশাপাশি বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে…
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম। জ্বরের কারণে চট্টগ্রাম টেস্ট খেলতে না পারা লিটন কুমার দাস ফিরেছেন। পেস বোলিং বিভাগে যোগ হয়েছেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। আগামী ২২ থেকে ২৬ নভেম্বর অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর জ্যামাইকায় হবে দ্বিতীয় টেস্ট। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে ওয়ানডে সিরিজ। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর হবে তিন ম্যাচ টি২০ সিরিজ। বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন কুমার দাস,…
শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজ সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে দু’দলই একটি করে জয় পাওয়ায় শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ জয়ের ম্যাচে পরিণত হয়েছে। এ ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ছেন নাজমুল। সবশেষ ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রানের একটা ইনিংস খেলেছেন শান্ত। যা এই উইকেটে দারুণ কার্যকর। তার আগে প্রথম ওয়ানডেতেও ব্যাট হাতে নেতৃত্বে দিয়েছেন শান্ত। সেই ম্যাচে ৬৮ বলে ৪৭ রান আসে শান্তর ব্যাট থেকে। যতক্ষণ উইকেট ছিলেন শান্ত। দলকে ম্যাচে রেখেছিলেন। এরপর তিনি ফিরতেই ব্যাটিং ধস…
বাংলাদেশ থেকে ২০২৩ সালে ওয়ানডে সিরিজ জিতে গিয়েছিল আফগানিস্তান। সেই সিরিজের ব্যর্থতা তামিম ইকবালের অবসর ঘোষণায় চাপা পড়ে গেলেও একটা বড় বার্তা ছিল ব্যর্থতায়। আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে এখন থেকে ভালো ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে। চলমান সিরিজে সেই অভিজ্ঞতা মোটামুটি হয়ে গেছে। নাজমুল হোসেন শান্তরা প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন স্বাগতিকদের কাছে। শনিবার দ্বিতীয় ম্যাচ জেতায় রক্ষা। শেষ ম্যাচটিকে সিরিজ নির্ধারণী বানাতে পেরেছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। এ রকম পরিস্থিতি উভয় দলের জন্যই চাপের। বাংলাদেশের জন্য সেটা একটু বেশি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে আফগানদের চেয়ে ভালো দল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা বেশি। স্বাভাবিকভাবেই…
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। দুদকের আইনজীবী আসিফ হাসান মামলার চার্জশিট পড়ে বলেন, ‘এখানে অর্থ আত্মসাত হয়নি। সুদে-আসলে সকল অর্থ ব্যাংকে জমা আছে। এফআইআর দেখে অর্থ আত্মসাতের কিছু দেখা যায়নি।’ পরে আগামীকাল সোমবার এই বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ। আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস…
আওয়ামী লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধরের পর পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ১০ জনের বেশি এই মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী। আজ রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আজ ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ ঘোষণায় তাদের কর্মসূচি প্রতিহত করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির শতাধিক নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় সেখানে আসা কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করা হয়। মারধরের পর তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
