
মোঃ শফিকুল আলম
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানি উপলক্ষে প্রস্তুত গাইবান্ধার নশরতৎপুর এলাকার ঐতিহ্যবাহী ‘ফ্রেন্ডস ক্যাটল ফার্ম’। কুরবানির পশু ক্রয়ের কথা ভাবছেন যারা, তাদের জন্য এক বিশেষ সুখবর নিয়ে এসেছে এই খামারটি। জেলার ইন্দ্রারপার এলাকায় অবস্থিত এই ফার্মে এবার ছোট, মাঝারি এবং বড়—সব ধরনের পশুর বিশাল সমাহার লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারে সুস্থ-সবল পশুর পাশাপাশি উন্নতজাতের গরু ও মহিষের সমারোহ রয়েছে। ক্রেতাদের চাহিদা ও সামর্থ্যের কথা মাথায় রেখেই প্রতিটি পশুর দাম নির্ধারণ করা হয়েছে। খামার কর্তৃপক্ষের দাবি, এখানে কোনো প্রকার ক্ষতিকর হরমোন বা ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুগুলো লালন-পালন করা হয়েছে।
এখানে ১৫০ টার অধিক বিভিন্ন আকৃতির পশু রয়েছে যা যেকোনো ক্রেতার পছন্দসই হতে পারে।
মাঝারি থেকে শুরু করে বড় আকারের সব ধরনের পশু পাওয়ায় যাচ্ছে সাশ্রয়ী মূল্যে।
দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ পরিবহন সুবিধা এবং ক্রয়ের পর পশু রাখার নিরাপদ ব্যবস্থা।
ফার্মের পরিচালক জানান, “আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেই। আমাদের এখানে আসা প্রতিটি ক্রেতা যেন তাদের সামর্থ্যের মধ্যে সেরা পশুটি বেছে নিতে পারেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”
ইতোমধ্যেই দূর-দূরান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা আসতে শুরু করেছেন ‘ফ্রেন্ডস ক্যাটল ফার্ম’-এ। চমৎকার পরিবেশ ও পশুদের সুশৃঙ্খল রক্ষণাবেক্ষণ দেখে সন্তোষ প্রকাশ করেছেন আগত দর্শনার্থীরাও।
কুরবানিদাতারা চাইলে সরাসরি নশরৎপুর, ইন্দ্রারপার, গাইবান্ধা ঠিকানায় গিয়ে অথবা তাদের হটলাইন নম্বরে যোগাযোগ করে পছন্দের পশুটি আগেভাগেই সংগ্রহ করতে পারেন।

