Author: admin
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে, তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম। সেই সঙ্গে এ বিষয়ে তদন্ত এবং সম্পদ জব্দ করতে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই পার্লামেন্ট সদস্য। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রায়েম বিগারকে দেওয়া এক চিঠিতে এ বিষয়ে জানতে চেয়েছেন আপসানা বেগম। চিঠিতে তিনি বলেছেন, সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে। চিঠিতে আপসানা বেগম বলেন, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে, তার মালিকানা বাংলাদেশের।…
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। চলমান এ লড়াইকে কেন্দ্র মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় লেবানন সরকার বলেছে, একমাত্র যুক্তরাষ্ট্রই এ যুদ্ধ থামাতে পারে। গত সোমবার সকাল থেকে লেবাননে ইসরায়েলের হামলায় ৫০ শিশুসহ ৫৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। আল–জাজিরা মুবাশের টিভিকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এসব তথ্য জানিয়েছেন। এর মধ্যেই গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে, বৈরুতে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেটসংক্রান্ত দলের নেতৃত্বে ছিলেন। আজ বুধবার ভোরে হিজবুল্লাহও কুবাইসির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।…
ইংল্যান্ডের বিপক্ষে দলে তেমন কোনো পরিবর্তন আনেনি পাকিস্তানপিসিবি পাকিস্তান ক্রিকেটে যেন উল্টো পথে হাঁটল! ‘পরিবর্তনপ্রিয়’ পাকিস্তান খেলোয়াড় অদলবদলে বিশ্বাসী বলেই ধরা হয়। সেই পাকিস্তান বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পরও দলে তেমন কোনো পরিবর্তনই আনল না। নানা গুঞ্জন থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাসুদ। ১৫ সদস্যের দলে ঢুকেছেন স্পিনার নোমান আলী ও পেসার আমের জামাল। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আলী ও কামরান গুলাম। চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই পেসার খুররম শেহজাদও। তাঁর বদলে দলে ঢুকেছেন আমের জামাল। খুররম বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস…
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন।সেগুলো হলো- ১. জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেকহোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত। ২. ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান, শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং…
আগস্টের ৫ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। এ তথ্য পুলিশ সদর দপ্তরের। তবে এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশলে বা কারণ দেখিয়ে কর্মস্থলে এখনো অনুপস্থিত রয়েছেন। গ্রেপ্তার এড়াতে পুলিশের কয়েকজন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। আবার কেউ শিক্ষা ছুটি, কেউ অসুস্থতার কথা বলে কিংবা লিয়েন (অনুমোদন নিয়ে অন্যত্র চাকরি) নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন কেউ কেউ। গত জুলাই–আগস্টে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলির ঘটনায় পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এখন মামলা হচ্ছে। এসব মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এবং এ…
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয় হারিছ ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম। তিনি বলেন, ‘তাঁরা দুজন (হারিছ ও জোসেফ) দুটি করে চারটি এনআইডি করেছে। এগুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে।’ ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তাঁরা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে মধ্যরাতে মানসিক হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। হয়রানির পাশাপাশি ওই শিক্ষার্থীকে শিবির ডেকে নিয়ে এসে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোহাম্মদ রকি। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী। অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস এবং একই বিভাগের দ্বিতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাবিল। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুরের লেবুবাগান এলাকার ‘বিশ্বাস ম্যানসন’ ছাত্রাবাসে মোহাম্মদ রকি মানসিক নির্যাতন, হয়রানি ও হুমকির শিকার…
আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তা হলেন—লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। তরুণ এ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে কমিশন লাভ করেন। সেনা সদর দপ্তর জানায়, গতকাল রাত ৩টার দিকে সেনাবাহিনীর চকরিয়া ক্যাম্পে খবর আসে যে একটি ডাকাতির ঘটনা ঘটছে। খবর পেয়ে সেনাবাহিনীর তানজিমসহ সবাই ঘটনাস্থলে যান। ৪টার দিকে সেখানে ডাকাতেরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আরও জানানো হয়, এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদের ধাওয়া করেন।…
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবেন।প্রধান উপদেষ্টার নির্ধারিত কর্মসুচি অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ্র সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।এছাড়া প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং ২৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী ডিক স্কুফ’র সঙ্গে বৈঠক করবেন।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট…
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ : সম্প্রতি ঝাড়খন্ড সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে এ ব্যাপারে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবাদপত্রে ঢাকার পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে, ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়ার আহ্বান জানানো হয়েছে।মন্ত্রণালয় থেকে গুরুত্বারোপ করে বলা হয় যে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দু’টি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুন্ন করে।
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। এটি হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের প্রথম বৈঠক। নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কাউন্সিলর ফাহমিদ ফারহান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।ঢাকা ও নিউইয়র্কের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নেতার এই বৈঠক ইঙ্গিত করে যে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসন কূটনৈতিক এবং অর্থনৈতিক…
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪: লেবাননজুড়ে নজিরবিহীন বিমান হামলা চালিযেছে ইসরাইল। সোমবারের এই হামলায় ৫৮ জন ৩৫ শিশুসহ কমপক্ষে ৪৯২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১ হাজার ৬শ’ ৪৫ জন। কয়েক হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তঃসীমান্তে সহিংসতার মধ্যে এটাই সবচেয়ে মারাত্মক হামলা। লেবাননের রাজধানী বৈরুত থেকে আজ এএফপি এই খবর জানিয়েছে।এদিকে আরব রাষ্ট্রগুলো হিজবুল্লাহর সাথে ক্রমবর্ধমান সহিংসতা জোরদারের জন্য ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে। প্রায় এক বছরের মধ্যে যুদ্ধ অতি মাত্রায় তীব্রতর হয়েছে।ফিলিস্তিনের হামাস যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ওপর অতর্কিত নজিরবিহীন হামলা চালিয়ে ১২০৫ জন বেসারিক নাগরিককে হত্যা করে।ইসরাইল বলেছে,তারা…
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ : সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টায় ডিএমপির ডিবি তেজগাঁও টিম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছে।উল্লেখ্য সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামী। তার নামে আরও মামলা রয়েছে।
ছেলে ঘুমালো, পাড়া জুড়ালোবর্গী এল দেশেবুলবুলিতে ধান খেয়েছেখাজনা দেব কিসে।।ধান ফুরল, পান ফুরলখাজনার উপায় কি?আর ক’টা দিন সবুর কররসুন বুনেছি।।ধনিয়া পিয়াজ গেছে পচেসর্ষে ক্ষেতে জলখরা-বন্যায় শেষ করিলবর্ষ এর ফসল।ধানের গোলা, চালের ঝুড়িসব শুধু খালিছিন্ন কাপড় জড়িয়ে গায়েশত শত তালিধানের গাছ, বিলের মাছযাই কিছু ছিলনদীর টানে বাঁধটি ভেঙ্গেসবই ভেসে গেল।এ বারেতে পাঁচ গাঁয়েতেদিয়েছি আলুর সারআর কটা দিন সবুর করোমশাই জমিদার। শৈশব কালে আমাদের মা-খালা, দাদী-নানীরা প্রায় এই ছড়াটা শুনিয়ে ঘুম পারাতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো? আমাদের সাথে বর্গীদের কি সম্পর্ক? অষ্টাদশ শতাব্দীর লুটতরাজপ্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম ‘বর্গি’। বাংলাদেশের পশ্চিমের নানান স্থানে প্রতি…
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালি এলাকায় চরমপন্থি দলের সদস্য সুশীল সরকার (৪৮) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার পেটে গুলির চিহ্ন রয়েছে। সে চরমপন্থী দলের সদস্য ছিলো বলে নিশ্চিত করেছে পুলিশ। গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাটাখালি মোড়ে ইমদাদুলের চা এর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার উপজেলার হাউলিকেউটিল এলাকার মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে বলে জানা যায়। নিহতের ছোট ভাই সুনিল সরকার জানান, আমি জামতলা থেকে যাওয়ার সময় পথিমধ্যে সবাই আমাকে জানায় আমার ভাইকে মারছে। আমি দ্রুত ঘটনা স্থলে গেলে কাটাখালি মোরের ইমদাদুলের চায়ের…
খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ছাত্রজীবনে সরাসরি ছাত্রলীগের ক্যাডার ছিলেন- এমনি অভিযোগে মানববন্ধনে বক্তারা বলেছেন, ১৯৯৮ সালে থেকে টানা ৪ বছর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বাহাদুর বেপারীর একান্ত সহযোগী ও পোষ্য ক্যাডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ত্রাস ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে খুলনাবাসীর পক্ষে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে এ দাবি জানিয়েছেন সর্বস্তরের নাগরিক নেতৃবৃন্দ। আগামী ২৪ঘন্টার মধ্যে স্বৈরশাসক মাফিয়া সরকারের দোসর মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার না করা হলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ। ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌলভীবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও…
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ছাত্রশিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি? আর এখনই-বা হঠাৎ কেন তারা প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছে? আবু সাদিক কায়েম গত শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এমন একটি সময়ে মি. কায়েম নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন যখন বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার আলোচনা চলছে। এমনকী স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও প্রস্তাব রয়েছে। এর মধ্যেই ছাত্রশিবির নেতার পরিচয় সামনে এনে মি. কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন, যা নিয়ে…
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ফেরদৌস বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন জাহিদ ফারুক। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এর আগের সংসদেও…
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেড় মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি দেশটি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক বা অফিশিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এই পাসপোর্টে ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। এতে শেখ হাসিনাার ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কী, সে প্রশ্নও উঠতে শুরু করেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি ‘অপশন’ বা রাস্তা খোলা আছে। এক. রাজনৈতিক আশ্রয়, দুই. তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং তিন. বাংলাদেশে শেখ হাসিনার…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একমাত্র আসামি মজনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা-পুলিশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কারাগারে হামলার সময় তিনি কারাগার থেকে পালিয়ে আত্মগোপন করেন। এ ঘটনায় গাজীপুর কাশিমপুর থানায় তার নামে আরও একটি মামলা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে কুড়াতলী বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেল লাইনের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ডিএমপি থেকে জানানো হয়েছে। ২০২০ সালের ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর কুর্মিটোলায় নির্জন সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। পরদিন ক্যান্টনমেন্ট…
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে। আজ রোববার নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সঙ্গে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নাই। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোনো প্রয়োজনে…
রাজধানীর তেজগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের গ্রেপ্তার দেখান। এর মধ্যে রমিজ উদ্দিন আহমদ ও তাহিদুল ইসলাম হত্যা মামলা রয়েছে। আজ সকালে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের এই দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। এ সময় রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। আদালত এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। তেজগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গত ৪ আগস্ট…
স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হাসানাত আবদুল্লাহ ‘বরিশালের গডফাদার’ হয়ে উঠেছিলেন। তাঁর রাজত্বে সবাই ছিল ‘করদ প্রজা’। তাঁকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজ বাস্তবায়িত হতো না। এসব অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও কথা বলতে ভয় পেত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই হওয়ার সুবাদে তাঁকে বরিশালে আওয়ামী লীগের রাজনীতির ‘অভিভাবক’ হিসেবে প্রচার করতেন অনুসারীরা। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। কিন্তু জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগে দলের রাজনীতিতে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিজের অনুসারীদের নিয়ে গড়েন একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র। দলীয় কমিটি ও…
আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোন ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে…
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ। এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডায়নামাইট থেকেও ধ্বংসাত্মক, ক্যানসারের থেকেও মরণঘাতি। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব জায়গার থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার। এ ছাড়া অভিভাষণ অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম আকিল। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৬ জন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যুদ্ধবিমান স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলের দিকে বৈরুতের উপকণ্ঠের ওই শহরতলিতে হামলা চালায়। এতেই নিহত হন ইব্রাহিম আকিল। হিজবুল্লাহও তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, এই হামলার ফলে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বেড়ে গেল। ইসরায়েল দাবি করেছে, তারা ইব্রাহিম আকিলের অবস্থান নিশ্চিত হয়েই হামলা চালিয়েছে।…
তোপের শিকার হওয়া ছাত্রলীগের তিনজন নেতাকর্মী হলেন- বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের ঘনিষ্ঠ সহযোগী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সভাপতি পদপ্রার্থী রাহিমুল ইসলাম শুভ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওয়াসি-উজ জামান সোহাগ, এবং বেগম রোকেয়া হলের ছাত্রলীগ কর্মী ও বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের ঘনিষ্ঠ সহযোগী তানজিলা মোবাশ্বেরা স্বর্ণালী। শিক্ষার্থীরা জানান, সকাল ১১টার দিকে ছাত্রলীগের সোহাগ পরীক্ষা দিতে এলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে নির্যাতিত শিক্ষার্থীদের কাছে তাকে ক্ষমা চাইতে বলা হয়। সোহাগ ক্ষমা চাইলে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন…
লেবাননে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, বুধবার যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।এর একদিন আগে মঙ্গলবার লেবাননের একাধিক জায়গায় ইরানপন্থী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের পর দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয়েছে দুই হাজার ৮শ লোক। এদিকে হিজবুল্লাহ গোষ্ঠী উভয় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু এখন পর্যন্ত ইসরাইল এসব বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি । এছাড়া জর্ডানও লেবাননে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে। এদিকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান সশস্ত্র…
রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, রাতে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্লাহ অসুস্থবোধ করেন। পরে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন আছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘এই ঘটনায় ভিডিও, ছবি এবং সিসিটিভি ফুটেজসহ যত প্রমাণ আছে, সবকিছুকে আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টরের…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে হলের কিছু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মোবাইল টিম ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ১২টার একটু পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এই লোকটিকে নিয়ে আসে। এরপর ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করলে এই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি। রাত ২টা ১১ মিনিটের দিকে হাসাপাতালে গিয়ে দেখা যায়, লোকটির মরদেহ একটি স্ট্র্যচারে শুইয়ে রাখা হয়েছে। হাসাপাতাল সংশ্লিষ্টরা জানান, রাত ১২টায় আনার…
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরের চকবাজার থানার বাসিন্দা মো. একরামুল করিম। আদালত অভিযোগ তদন্তপূর্বক নগর পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কফিল উদ্দিন। গেল তিনটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে ভুয়া দাবি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রকিব উদ্দিন আহমেদসহ ১৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের একপেশে, জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ…
রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭ টি মামলা করেছে সিআইডি। অনুসন্ধানে আসামিরা বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থপাচার প্রতীয়মান হওয়ায় সিআইডি তাদের বিরুদ্ধে ডিএমপিতে ১৭টি মামলা রজু করেছে। সিআইডির অনুসন্ধানে দেখা যায়, বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের নামে ২০২১ সাল থেকে ২০২৪ সাল অর্থাৎ গত ৩ বছরে গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান, তার ভাই গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান পোশাক রপ্তানি দেখিয়ে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলদেশি মুদ্রায় প্রায় হাজার কোটি টাকা পাচার করেছে। অনুসন্ধানে আরও দেখা যায়…
হিজবুল্লাহ কয়েক মাস আগে তাইওয়ানের একটি প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার পেজার অর্ডার করেছিল। এই চালানের তিন হাজার পেজারের সিরিজ বিস্ফোরণে নিহত হয়েছেন নয় ব্যক্তি। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। তাইওয়ান থেকে কেনার পর হিজবুল্লাহর কাছে এই পেজারগুলো পৌঁছানোর আগেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিটি ডিভাইসের সঙ্গে অল্প পরিমাণ বিস্ফোরক উপকরণ সংযুক্ত করে দেয়। এমনটাই দাবি করেছেন লেবাননের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। লেবাননের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, হিজবুল্লাহ তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর কাছ থেকে পাঁচ হাজার ‘বিপার’ (পেজার) অর্ডার করেছিল। একাধিক সূত্র জানিয়েছে, এগুলো এ বছরের শুরুতে লেবাননে এসে পৌঁছায়। ইতোমধ্যে তাইওয়ানের সেই প্রতিষ্ঠান দাবি করেছে, তারা…
সকাল ৮টার আগে বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। আদাবর, লালবাগ ও বাড্ডা থানার ছয় মামলায় তদন্ত কর্মকর্তারা ভিন্ন ভিন্নভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রতিটি আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক ছয়টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মো. জাকী আল ফারাবী গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। আদাবর থানার একটি, লালবাগ থানার একটি ও বাড্ডা থানার চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে। যেসব…
এম এ শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসেছিল মহিলা ফেরাউন শেখ হাসিনা। তাকে সরানোর জন্য কচি শিশুরা কাঁধে স্কুল ব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিলেন। পরে হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আন্দোলনে শিশু ও ছাত্রদের মায়েরা পানির বোতল হাতে নিয়ে তার কোমলমতি শিশুকে সহযোগিতা করেছিলেন। তারা যে অসীম সাহসিকতা দেখিয়েছিলেন সেটি শুধু ছিল বীরত্বের ইতিহাস। এ দেশ কখনও জালিমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন।তিনি আরো বলেন, শেখ হাসিনা ছিল ভণ্ড, মুর্খ প্রধানমন্ত্রী। যখন জনগণ তাকে পছন্দ করে না…
ঢাকা স্টাফ রিপোর্টার: পিরোজপুরের ভান্ডারিয়ায় এক প্রভাবশালী অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে একটি অসহায় পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার ভান্ডারিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। ভুক্তভোগী সোহেল সিকদার বলেন, উপজেলার লক্ষীপুরা গ্রামে বিবাদী প্রভাবশালী গাজী অহিদুজ্জামান লাভলু ও সেলিম মোল্লার সাথে আমাদের বাড়ীর মসজিদ এবং ঈদগা মাঠের জমি নিয়া বিরোধ চলিতেছে। উক্ত বিরোধ এর জের ধরিয়া বিবাদীরা ইতিপূর্বে আমাদের চলাচলের পথ আটকাইয়া পাকা ওয়াল করে এবং সম্প্রতি বিবাদী অনেক লোকজন নিয়ে আমাদের বাড়ীর জামে মসজিদের নেইম প্লেট এবং ঈদগা মাঠের স্থাপনার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে আমাকে খুন জখমের হুমকি দিয়া মারপিট করার জন্য চড়াও হয়। আমি ডাক চিৎকার…
গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভালো পদের আশায় রাজধানীর উত্তরায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন বলে জানা গেছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন রুবেল…
মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টার গাইবান্ধা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। হর্কাস মার্কেটের সামন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। শেষে ডিবি রোড়ের গার্নাস মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা…
রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহহিল কাফীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিন তার জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ প্রদান করেন। জানা যায়, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায়…
এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি নলছিটিতে গরু চোর সন্দেহে রাজ্জাক খান (৩০) নামে এক যুবককে গণপিটুনি দেয় জনতা।এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৬ সেপ্টেম্বর সোমবার ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে ট্রলার নিয়ে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে একদল গরু চোর অবস্থান করে। চোররা একটি বাড়ি থেকে গরু চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। এসময় রাজ্জাক খান নামে এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন ওখানকার লোকজন। এসময় রাজ্জাকের সহযোগিরা…
রাজধানীর মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী বিথী আক্তার(২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে ঘটনার পরপরই হাসপাতাল থেকে পালিয়ে যায় স্বামী কমল মিয়া। সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট আনন্দনগর এলাকায় ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। এই ঘটনায় প্রতিবেশী জীবন বাড্ডা থানায় আটক আছে। বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পারিবারিক কলোহের জেরে সোমবার স্বামী কমল স্ত্রী বিথীর ডান পাজরে ছুরিকাঘাত করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর স্বামী কমল পালিয়ে গেছে। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।…
রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।তিনি বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানায় তার নামে মামলা রয়েছে।
গাজীপুরে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। গাজীপুর মহানগরের টঙ্গী, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চক্রবর্তী, গাজীপুর সদরের শিরিরচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কের চক্রবর্তী থেকে জিরানি পর্যন্ত যানজট তৈরি হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। আন্দোলন নিরসনে দাবি-দাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার বিষয়ে কাজ করছে পুলিশ। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড ও নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। অপরদিকে, চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে বিক্ষোভ করেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। এদিকে, গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর…
মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টার গাইবান্ধা। চাকুরি বিধি অনুযায়ী ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও একই কর্মস্থলে দীর্ঘ ৮ বছর ধরে চাকুরি করে আসছেন গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ড। জনমনে প্রশ্ন নেপথ্যে রহস্য কি? জানা গেছে, বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী সরকারি কর্মচারীদের ৩ বছর পর পর বদলির কথা বলা হয়েছে। অনেকেই মনে করেন, একই দপ্তরে ৩ বছরের অধিক চাকরিকাল বিপদে ফেলে দপ্তরের স্বল্পকাল চাকরি করা কর্মচারী ও কর্মকর্তাদের। দীর্ঘ সময় চাকরি করা এসব কর্মচারী নতুন বদলি হয়ে আসা কর্মকর্তা বা কর্মচারীদের উপর নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রভাব খাটানোর চেষ্টা করে। অথচ বিভিন্ন দপ্তর ঘুরে আসলে বাড়তো…
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি মাছের ঘেরে জাল দিয়ে মাছ লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা আশরাজ্জমান টিপুর বিরুদ্ধে। এবিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আশরাজ্জমান টিপু ফিশারিজের জাল দিয়ে মাছ নেওয়া বিষয়ে স্বীকার করে বলেন, ‘এটা আমাদের পৈত্রিক সম্পত্তি, এতদিন অন্যরা দখল করে খেয়েছে। এখন সুযোগ এসেছে আমাদের জায়গা বুঝে নেওয়ার। তাই জাল দিয়ে মাছ ধরেছি।’ এবিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান জানান, জামায়াত কোন অপরাধকে ছাড় দেয় না। সংগঠনে হাজার হাজার নেতাকর্মী রয়েছে। কারো ব্যক্তি অপরাধের দায় সংগঠন বহন করবে না। এদের মধ্যে কেউ কোন ধরনের অপরাধ করে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।…
সুমন খান: কাজের মেয়ে লিজাকে হত্যার মামলার শুনানিতে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রিমান্ড শুনানি চলাকালীন বিচারক জানতে চান তিনি কিছু বলবেন কি না, তখন কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি। পরে দুই হাত জোড় করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।এ সময় তিনি বলেন, আমার জয় বাংলা, জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যান্সারে আক্রান্ত। এর আগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের পৃথক দুটি মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ এ নির্দেশ দেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে দক্ষিণ মাইজপাড়া-পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা…
মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুর উপজেলা ১৫-সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামএ-র দিকনির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ফুলপুর থানাধীন বওলা কান্দা এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ শাহিন মিয়া (১৯) পিতা আবু হানিফ সাং বওলাকান্দা থানা ফুলপুর জেলা ময়মনসিংহ। এবং ৬নং পয়ারী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুইজন জুয়াড়ি ১. মোঃ আবু রায়হান (৩৫) পিতা মৃত আলাউদ্দিন সাং গুপ্তের গাও ২. মোঃ আবুল বাশার (৩৮) পিতা মৃত সুলতান মিয়া সাং পয়ারী থানা ফুলপুর জেলা ময়মনসিংহ তাদের জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে।এবং ভোর…
আজ থেকে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লীগ।ইউরোপ শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগীতার এবার হবে নতুন নিয়মে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লীগ । এখন পর্যন্ত বেশ কয়েকবার নাম বদলে গেছে এই টুর্নামেন্টের নাম ও ফরমেট । এই লিগে এই আসরেই এসেছে আবার পরিবর্তন । বাড়ছে দলের সংখ্যা । ৩২ দল বাদে এবারের আসরে অংশ নিচ্ছে ৩৬ দল। তার পাশাপাশি সব দলকে একটি গ্রুপে রাখা হয়েছে। প্রথম ম্যাচ ডে’র প্রথম দিনেই ছয় ম্যাচে নামছে ১২টি দল। যেখানে সবার নজরে থাকবে এসি মিলান ও লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচ। এছাড়াও প্রথম দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ…
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রবিবারও সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে তিনদিনের টানা বৃষ্টিপাতের জলাবদ্ধতা দুমকী উপজেলায় জুড়ে এক ধরণের বন্যা পরিস্থিতিতে রুপ নিয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ী। ফলে দুমকি উপজেলা সিরামপুর, আংগারিয়া, মুরাদীয়া,লেবুখালী, পাংগাশিয়া ইউনিয়নের গ্রাম সমুহে ছাড়াও উপজেলার বেশির ভাগ এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। চারদিকেই পানি, এমতাবস্থায় ঘরে থাকা ও বাহির হওয়া নিয়েও চরম ভোগান্তীতে সাধারণ মানুষ। উপজেলার বাসিন্দারা বলছেন, বৃষ্টিতে তলিয়ে গেছে পুকুর, বাড়ীঘর ও রাস্তাঘাট। এতে ঘরে থাকাটা যেমন দায় হয়ে পড়েছে তেমনি বাহিরে বের হওয়াটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাসিন্দাদের কেউ কেউ বলছেন, টানা বৃষ্টির পানি…
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ৫৪ বছর ধরে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসতেছেন পল্লী চিকিৎসক,ও ফার্মাসিসঠ গাজী জয়নাল আবেদীন ব্যক্তিগত জীবনে তিনি সৎ সরল এবং পরোপকারী মানুষ। সকাল ৯ টা থেকে রাত ৯ ট পর্যন্ত দুমকি থানাব্রিজ পুর্ব পাড় লুথারান সড়কে ফার্মেসি চেমবারে রোগী দেখেন।উনার চেম্বার গিয়ে দেখা যায় অনেক দূর দুরান্ত থেকে পুরাতন, নতুন রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। এক রুগী গণমাধ্যম কর্মীদের জানান উনার চিকিৎসার মান খুবই ভালো ঔষধ লেখে ভাল কোংপানির, আমি উনার চিকিৎসা নিয়ে এখন ভালো আছি অন্য এক রোগীকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য নিয়ে এসেছি। ডাক্তার সাহেব খুবই ভালো মানুষ এবং…
শাহরিয়ার রহমান সোহান, দুমকি (পটুয়াখালী) দুমকিতে উপজেলা পরিষদ, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নবী হজরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন পালিত হয়েছে। দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুমকি উপজেলার ইউএনও মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মোখলিলুর রহমান, সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোআজহার আলী মৃধা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী…
খিলক্ষেত প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাবের পূর্বের কমিটি উপদেষ্টা ও সদস্য নেতৃবৃন্দদের সাথে আলোচনা শেষে। ১১ মাস পর বিলুপ্ত ঘোষণা করে নতুন ভাবে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫/৯/২৪/ খিলক্ষেত একটি অভিজাত হোটেলে বিরানি হাউজে হাবিব সরকার স্বাধীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছেন হাবিব সরকার স্বাধীন’ (সাপ্তাহিক অপরাধ বিচিত্রা )যুগ্ম-আহ্বায়ক মো.রিপন হাওলাদার(দৈনিক সরেজমিন বার্তা)যুগ্ম-আহ্বায়ক মোঃ আবু মুসা হিমেল।মোঃ কামরুল ইসলাম (দৈনিক আলো প্রতিদিন) যুগ্ম-আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম (দৈনিক) যায়যায়দিন)সদস্য সচিব মো.ওমর ফারুক (দৈনিক বর্তমান কথা)সম্মানিত সদস্যরা হলেন রবিন আহমেদ(জাতীয় অর্থনীতি) এস এম আবুল কালাম আজাদ (দি…
রাজশাহী স্টাফ রিপোর্টার আজ ১৬ সেপ্টেম্বর তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র, আ.ন.ম সামসুর রহমান মিন্টু এর নির্দেশনায়,যুবদল, যুবনেতা আব্দুল হালিম নেতৃত্বে, রাজশাহী- ৪ বাগমারার বিনাভোটের এমপি, নিয়োগ বানিজ্যের হোতা, ভূমিদস্যু, ধর্ষক এনামুল হক কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব , এই সাবেক এমপি এনামুলের সর্বাত্ত্বক শাস্তি এবং তাহেরপুর পৌরসভার সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে তাহেরপুর পৌর ছাত্রদল,তাহেরপুর কলেজ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের, এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে, তাহেরপুরের প্রধান প্রধান সড়ক অবতরণ শেষে হরিতলায় এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক বাসার, যুবদল,…
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে জশনের জুলুছ পালিত হযেছে। জশনে জুলুছে হাজার হাজার নবী প্রেমিক অংশ নেয়। সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকালে নাসিরনগর কলেজ মোড় জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসারম য়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরজাদা রিয়াজুল করিম আল-কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পীরে তরিকত মাওলানা আলা উদ্দিন আল-কাদরী, মাওলানা মোস্তাক আহম্মদ আল ওয়াইসি আল-কাদরী, পীরজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিক, সৈয়দ আশরাফুল আবদাল…
নড়াইলে ১০২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার ২ নম্বর সাক্ষী মাইন সরদার নিজেই জানেন না মামলার বিষয়ে। মামলায় বিএনপির প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনের নাম আসামির তালিকায় না থাকাসহ নিরীহদের আসামি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে এবং মামলার বিষয়ে সাধারন মানুষের মধ্য সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন পৌরসভার মশাগুনি গ্রামের মো: আজিবর মল্লিকের ছেলে মো: শহিদুল মল্লিক। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া থানায় মামলা নম্বর ১১। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোমকে এক নম্বর আসামি…
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুর নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের অতি বর্ষণে কেশবপুর উপজেলায় মাছের ঘের সহ কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পৌরসভা সহ উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের বাড়িতে পানি উঠে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।জানা গেছে, নিম্নচাপের প্রভাবে কেশবপুর উপজেলায় গত তিনদিন যাবত ভারি বর্ষণ হয়েছে। ভারি বর্ষণে উপজেলার ৫ শতাধিক মৎস্য ঘের ভেসে কয়েক কোটি টাকার মাছ নদী নালা খাল বিলে চলে গেছে। অনেক মাছের ঘের মালিক সর্বশ্বান্ত হয়ে পড়েছে।কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক হাজার বিঘা রোপা আমন ধান তলিয়ে গেছে। কয়েক হাজার বিঘা জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে। কৃষিখাতে কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ায়…
স্টাফ রিপোর্টার: টঙ্গী চেরাগআলীতে ফ্লাইওভার ব্রীজের নিজ থেকে মারিয়া আক্তার মুমু নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মারিয়াকে ফ্লাই ওভার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মা জানান ৫ বছর আগে টঙ্গীর চেরাগআলীর মোর্শেদ অনি নামে এক ছেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব পরে তাদের মাধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মারিয়াদের আর্থিক অবস্থা ভালো থাকায় মোর্শেদ অনি বিভিন্ন সমস্যার কথা বলে মারিয়ার কাছে একাধিকবার টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে মারিয়াকে বিয়ের জন্য চাপ দিতে থাকে মারিয়া অনার্স শিক্ষাবর্ষে অধ্যায়নত ছিল। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার…
ঢাকা রিপোর্টার: ঢাকা, শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪: সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় রাজনৈতিক দলের সাথে সাংবাদিকদের জড়িয়ে যে মামলা গুলো দায়ের করা হয়েছে তা তদন্তে দোষী প্রমানিত না হওয়ার আগে কোন সাংবাদিককে গ্রেফতার বা কোনরুপ হয়রানি না করতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ দাবি করেন। তিনি বলেন, এ সকল হয়রানিমূলক মামলায় আসামি সাংবাদিকরা পেশা ও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, জামিনও মিলছে না। অনেকের ঘরবাড়ি -অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মোটরসাইকেল ও ক্যামেরা ছিনতাই করা হয়েছে। মামলা ও হামলাকারীদের ভয়ে পরিবার-পরিজনের খোঁজ খবরটুকুও…
গুলশান থেকে শিহাব উদ্দিন: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদার মারধরের পর থানায় সোপর্দ করেছেন সাধারণ মানুষ। গত শনিবার রাতে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করেন তারা। গুলশান থানা সূত্রে জানা গেছে, তিনি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিষয়ে ব্যবস্থা নেয়ার পর বিস্তারিত জানানো হবে। এদিকে, চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাইসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ…
শার্শা প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় আমদানীকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা । গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পন্য চালানটি জব্দ করা হয়। যার বিল অফ এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮/০৮/২০২৪ ইং। আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম ২৮/০৭/২০২৪ ইং তারিখে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-১.Dilution 1M 500ml. ২.Dilution 200CH – 500ml. ৩. Dilution 3X-30 CH 500ml. ৪. Mother Tincture D/A. আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নং সেডে রক্ষিত রয়েছে। যার ম্যানুফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১. তারিখ ২৮/০৭/২০২৪ ইং। জব্দকৃত চালানটির বাজার মূল্য…
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী। শুক্রবার(১৩ সেপ্টেম্বর)নরসিংদীর মনোহরদীতে দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি সামছুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির বর্তমান স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদকআব্দুল কাদির ভূইয়া জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আবদুল খালেক,জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদল হক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক…
আশুলিয়ায় মারধর করে আটকে রাখা ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে সংঘর্ষে বড় ভাই প্রাণ হারিয়েছেন।নিহতের নাম সুলাইমান।পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শনিবার দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান নীলফামারীর জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান কামালের বাড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। সুলাইমান ডেন্ডাবর এলাকার আব্দুল্লাহ আল রাহাত ফেব্রিক্স নামের একটি কারখানায় কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে কয়েকজন মিলে বালু মাঠে খেলছিলেন। সেখানে সেলিম নামের একজন ছিল।…
সম্প্রতি ভারতীয় সীমান্তে স্বর্ণা দাস এবং জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও সংহতি জানিয়ে জেলা বিএনপির নেতাকর্মী, বিএনপিপন্থি শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।মানববন্ধনে বক্তারা বলেন, ভারত এদেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে নিজেদের দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। নানাভাবে তারা বাংলাদেশের বাজারকে ব্যবহার করে জনগণের ভোগান্তি বাড়িয়েছে। বক্তারা ফেলানী থেকে শুরু করে স্বর্ণা-জয়ন্ত সব হত্যার বিচারের দাবি করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান।মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট…
মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ নিহত হন। গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটিই প্রথম মামলা। এরপর তার বিরুদ্ধে সারাদেশে একশরও অধিক মামলা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন…
এ সূত্র জানা যায় , তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্যও (ডাটা) জব্দ করা হয়েছে। ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে। এতে দালাল চক্রের মাধ্যমে বা অন্য কোনোভাবে পেছন দরজা দিয়ে কেউ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করলে লাভ হবে না। সরেজমিন আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে জানা যায়, আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী-এমপিরা নিজে না এলেও পরিবারের নামে ইস্যুকৃত লাল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট পাওয়ার তদবির করছেন তাদের প্রতিনিধিরা। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত…
ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব। আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে। ফরহাদ হোসেনকে কোথায় থেকে কখন আটক করা হয়েছে বলে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার…
ইসলাম বিরোধী কর্মকান্ডের ধারাবাহিকতায় জার্মান নিজ দেশের আরেকটি ইসলামিক সেন্টারের কার্যক্রম নিষিদ্ধ করেছে। জার্মানির ব্র্যান্ডেনবার্গ রাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রী মিশেল স্টুবগেন, র্ফাস্টেনওয়াল্ডে শহরের ‘আল-সালাম’ ইসলামিক সেন্টারের কার্যক্রম বন্ধ করার আদেশ জারি করেছে। এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, এই কেন্দ্রটি হামাস আন্দোলন এবং মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত, যারা ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলির দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত! জার্মান নিরাপত্তা বাহিনী এই ইসলামিক সেন্টারের অফিসও পরিদর্শন করেছে। গত বছরের জুলাই মাসে, ইসলামিক কেন্দ্রটিকে জার্মান কর্তৃপক্ষ জায়নবাদ বিরোধী সম্প্রদায় হিসাবে শ্রেণীবদ্ধ করেছিল। এছাড়াও, জার্মানির হামবুর্গ শহরের কর্তৃপক্ষ হামবুর্গের ইসলামিক সেন্টারের প্রধান “মোহাম্মদ হাদি মুফতাহ’কে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
প্রথম দুই টেস্টে হেরে ইংল্যান্ডের কাছে আগেই সিরিজ হেরে বসলেও শ্রীলংকার সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ। প্রথম ইনিংসে ৫২ রান পিছিয়ে থেকেও বোলারদের দাপটে সফরকারীরা ওভাল টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পাথুম নিশাংকার ব্যাটিং দৃঢ়তায় চার দিনেই ম্যাচ ৮ উইকেটে জিতেছে লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠেছে শ্রীলংকা।টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অলি পোপের ১৫৪ ও বেন ডাকেটের ৮৬ রানের ইনিংসে ভর করে ৩২৫ রান তোলে। এরপর প্রথম ইনিংসে ওপেনার নিশাংকার ৬৪, অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ৬৯ ও কামিন্দু মেন্ডিস ৬৪ রান করলেও ২৬৩ রানে থামে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে জেমি স্মিথের ব্যাটে ৬৭…
কুরআন-সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমনের দিন কেবল মুসলমানদের জন্য নয়,বরং সৃষ্টিজগতের সকলের জন্য আনন্দের ও রহমতের দিন। সেহেতু সারা বিশ্বের মুসলিমগণ অত্যন্ত ভক্তি ও মর্যদার সাথে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকেন। কিন্তু এক দল আলেম এটিকে অবৈধ ও বিদয়াতে সাইয়্যিাহ (মন্দ বিদআত) বলে প্রচার করছে। অথচ এটি একটি শরিয়ত সম্মত পুণ্যময় আমল, যা কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। ঈদে মিলাদুন্নবি উদ্যাপন করা বৈধ হবার বিষয়টি পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে প্রমাণ করার প্রয়াস পেয়েছি। ১. ঈদে মিলাদুন্নবী’র পরিচিতি ক.শাব্দিক পরিচয়:‘ঈদে মিলাদুন্নবী’ শব্দটি যৌগিক শব্দ, যা তিনটি…
কবিঃ রহমান তুষার আধাঁরের প্রতিটি প্রহরআজ বড্ড চেনা আমার ।কখন যে রাত শেষ হয়েভোরের আলো দেখা দেয়আমার আঙিনায় জানাহয় না আমার।আধাঁরের প্রহর গুলির সাথেবড্ড ভাব হয়েছে আমার।এখন আর আধাঁরের মাঝেনিজেকে একা লাগে নাবরং মনে হয় কত বছরের চেনা।এখন আর আধাঁরে নিজেকেনিঃস্ব মনে হয় নাকারন প্রহর গুলোকে আঁকড়েবাঁচতে শিখে গেছি আমি ।কিন্তু আজও এক অজানা কষ্টআমার পিছু ছাড়ে নি।আমি পারি না সেই কষ্টকেদূরে সরিয়ে দিতে।এরাই আমার নিকষ কালো রাতগুলোঅতিবাহিত করার একমাত্র অবলম্বন।
লিখকঃ কবি তুষার শুভ্রত এই মেঘলা ঘন বরষায়ভিজবে কী আমার সাথে?এই রিমিঝিমি বৃষ্টিতেভিজতে চাই দুজানায়।বল, থাকবে কী পাশে আমার?আকাশে যখন শোনা যাবেমেঘের গর্জন, বলকাছে আসবে কী আমার?মেঘের গুড়গুড় গর্জনেভয়ে আকড়ে কী ধরবে আমায়?অঝর ধারার বিন্দু বিন্দু জলভিজিয়ে দিবে দুজনায়বল, থাকবে তো পাশে?তোমার সাথে হাজার বর্ষাপার করতে চাই এভাবেবল, সে সুযোগ কী দেবে আমায়?
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে আজ সকাল নয়টায় একই এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর…
চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ : চট্টগ্রামের সীতাকুন্ডে এস এন করপোরেশন শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মারা গেলেন ৫জন।শনিবার ভোর ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে মারা যান জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩)।এ ঘটনায় আগে মারা গেছেন, জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ (২১), আহমেদ উল্লাহ (৩৮) ও আল আমিন (২৩)। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন নামক একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় পাম্পরুমে ভয়াবহ বিস্ফোরণের…
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ : মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা জন্য তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানানোর জন্য ঢাকা একটি ব্যাপক ও বহুমুখী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ প্রতিনিধি দলের সাথে যোগ দেবেন। তিনি বর্তমানে নয়াদিল্লি সফর করছেন।মার্কিন প্রতিনিধি দলটির…
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯ শ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। এরপর অবশ্য আরও এক গোল যোগ করে সংখ্যাটিকে ৯০১—এ নিয়ে যান তিনি। ৯০০ গোলের চূড়ায় ওঠার পর গতকালই আল নাসরের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। ৯০০ এর মাইলফলক স্পর্শ করায় এই ম্যাচে রোনালদোকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। সেই জার্সি ধরে হাসি মুখে রোনালদোকে পোজ দিতেও দেখা যায় এ সময়। এ দিন রোনালদোর এই অর্জনকে উদ্যাপন করেছেন আল নাসরের সমর্থকেরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতটি অবশ্য আরেকটু হলে হতাশাতেই শেষ পারত…
রিপোর্টার: ( আকরাম উদ্দিন ) অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী, “গণতন্ত্রের মানসপুত্র” নামে খ্যাত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩২তম জন্মবার্ষিকী।১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন।উপমহাদেশের প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। সেই ধারাবাহিকের মধ্যে দিয়ে, হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে , হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সাংস্কৃতিক শাখার বিশেষ আয়োজনে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী র ১৩২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে , হোসেন শহীদ সোহরাওয়ার্দীব কর্মময় জীবন শীর্ষ আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান ২০২৪ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ২২/১ তোপখানা রোড…
সরকারি ভাতাভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর উল্লাহ ওরফে শিবলীকে আটক করেছে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। গতকাল বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজা উপত্যকা,ফিলিস্তিন, ১২ সেপ্টেম্বর, ২০২৪: গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের স্টাফসহ ১৮ জন নিহত হয়েছে।ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, নুসিরাতের আল জাউনি স্কুলে বুধবার ইসরাইলি বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ)দু’জন সদস্যও রয়েছে। নুসিরাতের আল জাউনি স্কুলটিতে এর আগেও ইসরাইল বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।এদিকে ইউএনআরডব্লিউএ এ হামলায় তাদের ছয়জন স্টাফ নিহত হয়েছে বলে দাবি করেছে। একক কোন হামলায় এটিই জাতিসংঘের সর্বোচ্চ সংখ্যক নিহতের ঘটনা বলে ইউএনআরডব্লিউএ জানিয়েছে। গাজার কোন এলাকাই নিরাপদ নয় উল্লেখ করে…
সুমন খান (সিনিয়র রিপোর্টার) : ব্রিটিশ সরকারের নিকট থেকে নবাব উপাধি পেয়ে ঢাকার ঐতিহ্যবাহী খাজা পরিবার ‘ঢাকার নবাব পরিবার’ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। উনিশ শতকের মধ্যভাগ থেকে পরবর্তী প্রায় এক শত বছর ধরে তাঁরা ছিলেন পূর্ব বাংলার সবচেয়ে প্রভাবশালী পরিবার। ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা বাণিজ্যের উদ্দেশ্যে কাশ্মীর থেকে বাংলায় আসেন। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৪ খিষ্ট রবিবার ,,ঢাকার মগবাজার ইস্কাটন রোড , এ ওয়াকফ ভবন এ অনুষ্ঠিত হয় নবাব সলিমুল্লাহর এর বংশধর অষ্টম নবাব খাজা ডক্টর ইকবাল আহসান উল্লার সংবাদ সম্মেলন করেন , এক আলোচনা মধ্যে দিয়ে । যেখানে মূল বিষয়বস্তু ছিল জনাব আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা…
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৪ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। তিনি আজ রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।তিনি বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।”কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।তিনি…
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর ব্যক্তিগত সহকারি (পি এস) রিয়াদ গতকাল ৪-৯-২০২৪ইং রোজ বুধবার ভুইয়াপাড়া এলাকায় জনগণের গন ধোলাই এর শিকার। উত্তম মাধ্যম শেষে এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুরোধে ও একই এলাকার ছেলে বিবেচনায় ক্ষমা চাইলে এলাকাবাসী ক্ষমা করেন এবং একটি অটো (মিশুক) গাড়ি তে উঠিয়ে দেন । উল্লেখ ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের আগে কাউন্সিলর বাবুর নির্দেশে ভুইয়াপাড়া এলাকার একজন স্থানীয় বাসিন্দা প্যারিস ভুইয়ার দোকান ভাঙচুর ও জয় ভুইয়ার বাসায় ভাঙচুর গুলি বর্ষণ করেছিলেন পি এস রিয়াদ। সেই ঘটনার সূত্র মোতাবেক হাসিনার পদত্যাগের পর আওয়ামীলীগ নেতাকর্মীদের ক্ষমতার প্রভাব ধংশ হয়ে পরে এবং সবাই…
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং ০২:০১ পিএম. কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৮) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হেনাইজের তল নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে আব্দুল মতিন একটি অটোরিকশায় চেপে হেনাইজের তল নামক স্থানে সরকারি বীজ ভান্ডারের কাছে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।…
বেনাপোল প্রতিনিধি: দুর্নীতি, অনিয়ম এবং স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অফিসের শৃঙ্খলা ভঙ্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে বন্দর পরিচালক রেজাউল করিম গতকাল এ সংক্রান্ত একটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। বেনাপোল স্থলবন্দরের ওজনে ডিজিটাল কারসাজি করে শুল্ক ছাড়াই আমদানিকারকদের সুযোগ করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম এবং উপ-পরিচালক কবির খান।বন্দর সূত্র জানায়, মনিরুল ইসলাম ছাত্র থাকাকালীন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে তিনি নিজেকে পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি লাগামহীন দুর্নীতি…
মোঃ আব্দুল গফুর শিকদার ভোলা জেলা প্রতিনিধি: মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার এবং নির্বাচিত মেম্বারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা, বিএনপি ও এর অঙ্গ সংগঠন |উল্লেখ্য গত ৯ মার্চ ২০২৪ সালে নবগঠিত কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় | ৩সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল পাঁচটায় কলাতলীর বিভিন্ন ওয়ার্ড এবং বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মনির বাজারে জড় হয় | এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেয় ছাত্র- জনতা, মানি না মানবো না অবৈধ চেয়ারম্যান মানবো না, খুনি হাসিনার চেয়ারম্যান মানিনা মানবো না, বিনা ভোটের চেয়ারম্যান মানবো না মানবো না | বিক্ষোভ মিছিল শেষে…
টানা ৪৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু করা হয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বুধবার (৪ সেপ্টেম্বর) পুনরায় শুরু হয় রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিল দুই দেশের মধ্যে রেলপথ বাণিজ্য। এ সময় বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দেয়া বন্ধ করা হয়। তবে ৫ আগস্ট গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এতে রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী সেবা চালুর দাবিতে ভারত সরকারের রেল কর্তৃপক্ষকে গত ১২ আগস্ট চিঠি দেয়। কিন্তু নানান অজুহাতে সাড়া না দেয়ায় দেশে…
মোঃআবু ইউসুফ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি।। বিএনপি’র কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী গণ মিছিলের অংশ হিসেবে চরফ্যাশনে আজ মঙ্গলবার সন্ত্রাস বিরোধী গন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চরফ্যাশন সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চরফ্যাশন পৌর শহর প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। উপজেলা বিএনপি আয়োজিত এই গণ মিছিলে হাজারো নেতাকর্মীর মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল। স্বেচ্ছা সেবকদলের সাবেক সভাপতি মীর…
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ সোমবার(২ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর করেছে দুস্কৃতিকারীরা এসময় আহত একজন নিরীহ প্রতিবন্ধী। ঘটনা স্থলে গিয়ে জানা যায়, আজ সকাল ১১টার সময় মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বাজারের বিএনপির অফিসে কিছু দুষ্কৃতকারী দলবল ও অস্ত্র, দা,বল্লাম, ছুরি নিয়ে আংতকিত ভাবে হামলা চালায়। বিএনপির অফিসে টানানো জিয়াউর রহমান, খালেদা জিয়ার ও তারেক রহমানের ছবি, চেয়ার টেবিল সহ আসবাপত্র ভাংচুর করে চলে যায়। এমন ভয়ংকর ঘটনা শুনে আমরা সাংবাদিক টিম ঘটনা স্থলে সন্ধ্যায় সময় উপস্থিত হলে আমাদের চোখের সামনে লোকজন নিয়ে দ্বিতীয় দফায় আবার হামলা চালায় ও ভাঙচুর করে। খোঁজ নিয়ে জানা যায়,রতনের ছেলে বাক প্রতিবন্ধী…
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা যদি কোথাও কোনো প্রমাণ পান যে আমার পুলিশের কেউ এর সঙ্গে জড়িত, আমাকে প্রমাণসহ দিতে হবে। আপনি প্রমাণ দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিবো। কিশোর গ্যাং নিয়ে যদি এখন কাজ করতে যাই, তাহলে উল্টো বিপদ আছে। কী বিপদ? সবাই এক হবে, আবার আমাদের থানা পোড়ানো শুরু হবে। আগে আমরা প্রয়োজন অনুযায়ী কাজগুলো শুরু করি। আপনারা বলেছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে। আসলে যে কেউ বাদী হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে…
উজ্জ্বল কুমার সরকারনওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভোরে জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ৩ আগস্ট শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগ…
নড়াইল প্রতিনিধি: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদতবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন তিনি। এদিন পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।পরিবারসহ তার জীবনাদর্শ থেকে জানা যায়, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম…
নড়াইল প্রতিনিধি মহান স্বাধীনতা দিবসে স্কুলের মেয়ে শিক্ষার্থীরা নারী জাগরণের অগ্রদূতদের তুলে ধরতে একেকজন বেগম রোকেয়া থেকে শুরু করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী সাজে সজ্জিত হয়ে ডিসপ্লে করে। ডিসপ্লে করে দেশে যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা হয়। কেউ সাজে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডা. দীপু মনি, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, নারী ফুটবলার, ক্রিকেটারসহ বিশিষ্ট নারীর প্রতীকী সাজ। শিক্ষার্থী আননূর জাহান তাহা সাজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী রূপে।এ ঘটনায় তাহা, তার পরিবার, স্কুলকে হতে হয় বিড়ম্বনার শিকার। এমনকি ওই স্কুলের প্রধান শিক্ষককে করা হয় শোকজ। ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৬ মার্চ নড়াইলের লোহাগড়া উপজেলায়।সাবেক প্রধানমন্ত্রী…
বিশেষ প্রতিবেদক: ১. জাতীয় সংগীতের জন্ম ১২০ বছর আগে, অর্থাৎ বাংলাদেশ জন্মের ৬৬ বছর আগে। ২. এটিতে বাংলাদেশের নাম নাই, যা আমাদের হীনমন্যতায় ভোগায়। ৩. সংগীতটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের উল্লেখ নাই। আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র নয় কি? ৪. এটিতে বাউলশিল্পী গগন হরকরার গান “আমি কোথায় পাব তারে” থেকে আইডিয়া ও সুর চুরি প্রমাণিত ও স্পষ্ট, যদিও ‘অনুপ্রাণিত’ বলে চালিয়ে দেওয়া হয়। ৫. ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি রচিত হয়েছিল, বাংলাদেশের সাথে এটির সম্পর্ক একেবারেই ক্ষীণ। ৬. এটি সংকটে কিংবা দুর্দিনে আমাদের জাগ্রত রাখার সক্ষমতা খুব কমই রাখে। ৭. এটির রচয়িতার প্রতি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতাদর্শের মিল নাই। আপনার…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
