Author: admin
আজ বিশ্ব মেছোবিড়াল দিবস। বিপদাপন্ন ও নিরীহ এই প্রাণীটির সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপন করা হচ্ছে। মেছোবিড়াল দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — ‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’। শনিবার ১ ফেব্রুয়ারি দিবসটি ঘিরে আগারগাঁও বন অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে। দিবসটি ঘিরে সরকারের পক্ষ থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ‘প্রকৃতিতে মেছোবিড়ালের গুরুত্ব’ বিষয়ে এবং ‘খ’…
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) ফ্লোর এরিয়া রেশিও বা এফএআর সংক্রান্ত সংশোধন প্রস্তাবনায় পরিকল্পনাবিদদের মতামতের কোনো প্রতিফলন দেখায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শুক্রবার ৩১ জানুয়ারি আইপিডির পক্ষ থেকে অনলাইনে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। আইপিডি পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, রাজউক কর্তৃক খসড়াকৃত ইমারত নির্মাণ বিধিমালায় এবং ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার ফ্লোর এরিয়া রেশিও বা এফএআর সংক্রান্ত সংশোধন প্রস্তাবনায় পরিকল্পনাবিদদের মতামতের কোনো প্রতিফলন দেখা যায়নি, যা অত্যন্ত হতাশাজনক এবং বাসযোগ্য ঢাকা গড়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে কাজ করবে। তিনি বলেন, অতীতে বিভিন্ন ব্যবসায়িক স্বার্থগোষ্ঠী শহরের পরিকল্পনা…
কাজের উদ্দেশ্যে ট্যুরিস্ট কিংবা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়া নিয়ে বিভিন্ন চক্র প্রতারণা করছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার সঙ্গে এ সংক্রান্ত কোনও চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাই কমিশন। শুক্রবার ৩১ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী কর্মীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনও চুক্তি নেই। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে তারা। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির…
গত ১৭ বছর ধরে ‘অন্যায়ভাবে’ জেলে আটক থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার নিশ্চিত, বিস্ফোরক মামলা বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে ৬ দফা দাবি জানিয়েছে জাস্টিস ফর বিডিআর নামের একটি প্লাটফর্ম। শুক্রবার ৩১ জানুয়ারি রাত পৌনে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত দাবি পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহীন সরকার। তাদের দাবিগুলো হলো- ১. ইতোমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। ২. পিলখানার ভেতরে…
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে চলতি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারি নতুন এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘোষণায় জানানো হয়, ডিজেল-কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়…
দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও, গ্রামে সে হার ২০ শতাংশের বেশি বলে জানিয়েছে সংস্থটি। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল-এর তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ২৬.৬ শতাংশ দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম ১৫.২ শতাংশ চট্টগ্রাম বিভাগে।…
গাজীপুরের কাশিমপুর কারাগারে মহাসিন খান নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত কয়েদি মহাসিন কুমিল্লার মুরাদনগর থানায় কাজিয়াতল গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তার কয়েদি নম্বর ১৮৮৫/এ। তিনি সিলেট জেলার জঙ্গি মামলার আসামি ছিলেন। কয়েদি মহাসিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মোস্তফা বলেন, আজ সকালের দিকে কয়েদি মহাসিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক…
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুরে কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও অনশন কর্মসূচির কারণে সড়কের দুই লেনে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে সামনে পেছনে তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট ও রাস্তা বন্ধের কারণে মহাখালী থেকে গুলশান-১ ও গুলশান-১ থেকে মহাখালী রুটে চলছে না কোনো যানবাহন। এই রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। গুলশান ট্রাফিক বিভাগ মহাখালী রুট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে ছাত্র/ছাত্রীরা কলেজের…
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ওনারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও…
জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ—মূল প্রতিপাদ্য নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। ওই দিন বিকেল ৩টায় বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বই এবং বইমেলা সহায়ক। আমরা আশা করি সকল সম্ভাবনায় আলোকিত হবে এবারের মেলা- আমাদের প্রাণের বইমেলা। মেলার পরিচালনা কমিটির সদস্য…
আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের দিকে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, পুলিশ পরিবারে প্রায় ২২০০ জন সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই সদস্যরা আন্দোলন করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে। তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানাচ্ছেন, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক…
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এর আগে বুধবার ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ…
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো ইজতেমা চলাকালীন সময়ে পরিচালনা করা হবে। বুধবার ২৯ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত ব্যবস্থাপনা পত্রে বিষয়টি জানা যায়। পত্র অনুযায়ী, শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে। বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ২টি ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে…
প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুর বধ্যভূমিতে বড় ভাই সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে মাত্র ৩৬ বছর বয়সে নিখোঁজ হন তিনি। মুক্তিযুদ্ধবিরোধীদের হাতে মিরপুরে তিনি শহীদ হন বলে পরে জানা যায়। তার মৃতদেহটিও পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি। ‘নিগার’ চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার…
জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন আইন পর্যালোচনাসহ মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকে বসবে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইসি কর্মকর্তারা জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৩০টি আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এ টি এম শামসুল হুদা কমিশন। এরপর এ…
দেশে গত এক সপ্তাহে ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জন নতুন ভোটারের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছে। সারাদেশে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোটার তালিকা হালনাগাদের এ কার্যক্রম শুরু হয়েছে গত ২০ জানুয়ারি, যা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার ২৯ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পরিচয়ত্রপত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না। মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে কমিশন। এনআইডি সংশোধনে আরও সচেষ্ট হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ইসির তথ্য…
শ্রম আইন সংশোধনের লক্ষ্যে গঠিত ত্রিপক্ষীয় আইন সংস্কার কমিটি (টিএলআরসি) শ্রম আইন-২০০৬-এর সুপারিশ করা ১০১টি সংশোধনী প্রস্তাবের মধ্যে ৭৯টিতে সব পক্ষ একমত হয়েছে। বাকি ২২টি সুপারিশের বিষয়ে একমত হতে পারেনি। বুধবার ২৯ জানুয়ারি বিজয় নগরের শ্রম ভবনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) টেকনিক্যাল লিগ্যাল টিমের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে এ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। সভায় টিএলআরসি কমিটির ৮২তম বৈঠকে অমীমাংসিত শ্রম আইনের ২২টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকারপক্ষ, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ এই ২২টি প্রস্তাবের বিষয় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব সফিকুজ্জামান।…
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ বৃহস্পতিবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা…
প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে পালিত হতে যাচ্ছে কৃষক দিবস। কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালিত হবে। দিনব্যাপী আয়োজনে থাকছে বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, গবেষণাগার ও উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণী সম্মাননা। বাউএকের তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার ৩০০ কৃষকের মধ্যে ৬ জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ও সনদ প্রদান করা হবে। প্রতিযোগিতামূলক সবজিবাগান, বাউএকের সঙ্গে যুক্ত থাকা ও অবদানের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের মধ্যে উন্নতমানের ৫ প্রকার বীজ (ডাঁটাশাক, লালশাক, চালকুমড়া, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া) বিতরণ করা হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী নিয়মিত ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সিএমএইচ থেকে পাঠানো তিনজন হলেন- মোহাম্মদ ইসরাফিল , রোমান আলী , তাহসিন হোসেন । রোমান ঢালি ও তাহসিন হোসেনের পিঠে গুলি লেগেছে। তাদের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। রোবটিক ফিজিওথেরাপির জন্য তাদের পাঠানো হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজিবের মাথায় গুলি লেগেছে। অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো…
রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার ২৯ জানুয়ারি দিবাগত রাত ২টা ১২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান। তিনি বলেন, রাত ২টা ১২ মিনিটের দিকে কাজীপাড়ায় ৯তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি তিনি। শাজাহান…
যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বাংলাদেশে নিযুক্ত কসোভোর নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে রাষ্ট্রদূত প্লানা কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
জুলাই আন্দোলনে আহত ছাত্রজনতাকে চিকিৎসা দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে আগত ৮ সদস্যের একটি দল। গত মঙ্গলবার থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) তারা এ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে নিটোরে ভর্তি ৯৬ জন আহতের চিকিৎসা দিচ্ছেন তারা। নিটোর পরিচালক জানান, আহতরা বিদেশি চিকিৎসকদের সেবা পেয়ে আনন্দিত। এ ছাড়া তিনজন চিকিৎসক এবং তিনজন ফিজিওথেরাপিস্ট এই বিশেষজ্ঞ টিমকে সহায়তা করছেন। আগামী ৬ ফেরুয়ারি পর্যন্ত আমেরিকান বিশেষজ্ঞ টিমের চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে। গতকাল বুধবার রাত ৯টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস। ৫ আগস্টের পর মেহেরপুরে ফরহাদ হোসেনের নামে একাধিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া ঢাকায় তার নামে একাধিক মামলা রয়েছে। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।
সৌদি আরবে রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাজরাতে (কৃষি খামার) কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ-খবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার ২৯ জানুয়ারি রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, উপদেষ্টা কর্মীদের সঙ্গে ঘুরে ঘুরে তাদের হাতে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। উপদেষ্টা তাদের সব সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে সরকার কাজ করছে মর্মে তাদেরকে আশ্বস্ত করেন। তিনি তাদের বসবাসের জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয়েও খোঁজ নেন। উপদেষ্টা তাদেরকে এত কষ্ট করে উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার…
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে, যারা খুনিদের মিছিল বরদাশত করবে না। বুধবার ২৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘আগস্টের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো আইনসংগত প্রতিবাদ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতায় বিশ্বাস করি। আজকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ ও আধা মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ১৩৬টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কিছু বিক্ষোভ ব্যাপক যানজট সৃষ্টি করেছে। তবুও, অন্তর্বর্তীকালীন সরকার কখনো এসব প্রতিবাদে নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ (আ.লীগ) দলকে কি…
ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে, সেটা কীভাবে বন্ধ করতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আমাদের গণমাধ্যম ও দেশের জনগণ খুবই সোচ্চার। সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য কার্যকর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। জাহাঙ্গীর…
জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আইন পর্যালোচনাসহ মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকে বসবে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইসি কর্মকর্তারা জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৩০টি আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এ টি এম শামসুল হুদা কমিশন। এরপর এ টি এম শামসুল হুদার আমলে আসন…
অবৈধভাবে ভোটার করার অপচেষ্টায় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদেরকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বুধবার ২৯ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। সংবাদ সম্মেলনে এনআইডি উইংয়ের পরিচালক মুহাম্মদ হাসনানুজ্জামান, উপ-পরিচালক তকদির আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন। মহাপরিচালক বলেন, সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার জালিয়াতি প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপজেলায় ১০৬ জন বাংলাদেশি প্রবাসীকে…
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের শেষ সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামী শনিবার ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজারের প্রবাল এই দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ। ফেব্রুয়ারি মাস থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তখন কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ থাকবে না। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুমে সেন্টমার্টিন যাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি— এই দুই মাস দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এখানে সঙ্গে ১০ হাজারের অধিক মানুষের জীবিকা…
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন জানিয়েছেন, চা চোরাচালান ও দালালের দৌরাত্ম্য রোধে পঞ্চগড়ে চাষি থেকে সরাসরি চা কিনবে বোর্ড। মঙ্গলবার দুপুরে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় চা বোর্ড চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন,আগামী বছর পঞ্চগড়ে কয়েকটি চা পাতা ক্রয় কেন্দ্র স্থাপন করবে চা বোর্ড। তখন বাগানে গিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি চা কিনে সেগুলো কারখানায় সরবরাহ করা হবে। সমতলের চা শিল্পের দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এই ব্যবস্থা নিচ্ছে চা বোর্ড। সমতলের অর্ধেক চা নিলাম বাজারে যায় না…
পবিত্র শবে বরাত কবে, তা বৃহস্পতিবার ৩০ জানুয়ারি জানা যাবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বুধবার ২৯ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে জানানো হয়, ২০২৫ সালের ১৪৪৬ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৪৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও…
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে সাকিল আহমেদ নামে এক যুবক নিহত হয়েছে। তিনি মিশুক গাড়ির চালক ছিলেন। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সাকিল মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মোল্লার চর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থাতেন। নিহতের বাবা শওকত আলী বলেন, আমার ছেলে মিশুক গাড়ি চালাতো। গতরাতে শনির আখড়া বাজার এলাকায় গ্যারেজে মিশুক রেখে ওই গ্যারেজের ছয় তলা ভবনের ছাদে ধূমপান করতে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর…
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতের সঙ্গে যে বিষয়গুলোতে আমরা মনে করছি যে বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না। বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না। আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব।…
৩১ জানুয়ারির পর কেউ অবৈধভাবে দেশে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অবৈধ বিদেশিদের বিষয়ে ৩১ জানুয়ারির পর আর কি করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো দেশে যেতে হলে একটি ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের বেশি কেউ সে দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হয়। এই জরিমানাটা আমরা পাঁচগুণ বাড়িয়েছি, আগে দিনপ্রতি ২০০ টাকার স্থানে আমরা এক হাজার টাকা নির্ধারণ করেছি। আগে ছিল আপনি যতদিন অবৈধভাবে থাকেন…
বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বুধবার ২৯ জানুয়ারি বেলা ১২টার দিকে পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণও চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান। পুলিশ সদরদপ্তরের সামনে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়ে চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দেন। অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে। সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতি নিতে হয়। এগুলো একপক্ষে করার নিয়ম নাই। যদিও তারা…
রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় লাউতালা বস্তিতে গ্রেনেড আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়। মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত এ অভিযান চলে বস্তিতে। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে— ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড। উদ্ধার অভিযান সময়ে কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ সিজার লিস্ট প্রস্তুতপূর্বক গ্রেনেডগুলো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে গ্রেনেডগুলো ৫ আগস্ট থানা থেকে লুট করা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
গাজীপুরের টঙ্গি বিশ্ব ইজতেমায় তাবলীগ-জামাতের দুই গ্রুপের সংঘর্ষে আহত মিজানুর রহমান মারা গেছেন। মঙ্গলবার ২৮ জানুয়ারি ভোররাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমানের চাচাতো ভাই রিপন জানান, গত ১৬ ডিসেম্বর তাবলিগের জোড়ে অংশগ্রহণের উদ্দেশ্যে কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে ঢাকায় আসেন মিজানুর। পরদিন তার আমার বাসায় আসার কথা ছিল কিন্তু তিনি তাবলিগের মাঠে যান। ১৮ ডিসেম্বর থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে ১৯ ডিসেম্বর বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে ঢাকা মেডিকেলে এসে অজ্ঞাত পরিচয়ে ভর্তি হওয়া মিজানুরকে শনাক্ত করি। টানা ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (মঙ্গলবার) ভোরের দিকে তার মৃত্যু হয়। তিনি আরও…
কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় কোচিং স্টাফরা বেরিয়ে গেছেন। মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান সেখান থেকে বেরিয়ে আসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের…
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ট্রেনের যাত্রীদের বিকল্প হিসেবে বিভিন্ন স্টেশন থেকে বিআরটিসির বাসে করে বিভিন্ন গন্তব্য পৌঁছে দেওয়া ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২৯টি বিআরটিসির বাস দেশের বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন গন্তব্য ছেড়ে গেছে বলে জানিয়েছেন বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া। এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ, খুলনা, যশোর, রংপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহে ছেড়ে গেছে ১১টি বাস। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মতিঝিল, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ রুটে ৮টি বাস ছেড়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেট, ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি বাস ছেড়ে গেছে। বগুড়া ও…
রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি ও চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন– মো. হুমায়ুন কবির, মো. আরিফুল ইসলাম , আনোয়ার হোসেন খোকন , মো. শাহাবুদ্দিন , মো. নাজমুল আলম উজ্জ্বল ও মো. সুমন। মঙ্গলবার ২৮ জানুয়ারি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ও আজ চকবাজার থানাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি ও চকবাজার থানা পুলিশের যৌথ টিম। গত ২৬ জানুয়ারি পুলিশ, র্যাবের সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু…
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মীদের ওভারটাইমের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। এখন অন্যান্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমার এখানে যদি আসে যৌক্তিক কিছু থাকলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। তিনি বলেন, মানবিক কারণে বা মানুষের চাকরির ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। রেলওয়ে উপদেষ্টা বলেছেন রেলের বরাদ্দের জন্য আপনার মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। এখন আপনি যেটা করবেন সেটাই। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কয়েকদিন আগেই…
রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের মুখে সোমবার দিবাগত রাত ১২টা থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, তাদের সঙ্গে ইনডিরেক্টলি যোগাযোগ হচ্ছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিআইপি ওয়েটিং রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ফাহিমুল ইসলাম বলেন, আমাদের আলোচনার দ্বার খোলা আছে। তারা এলে তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় ট্রেন চলাচল শুরু হতে পারে। কর্মসূচির পরিপ্রেক্ষিতে অচলাবস্থার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কি না– এমন প্রশ্নের তিনি বলেন,…
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সোমবার ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যে ট্রেনের সেই টিকিটে কর্তৃপক্ষের ঘোষণা বিআরটিসি বাসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। যাত্রীদের বিড়ন্বনা কিছুটা দূর করতে যাত্রীদের জন্য যাতায়াতের এই ব্যবস্থা করছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল থেকে কমলাপুরের সামনের সড়ক থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে বিআরটিসি বাস। একইভাবে যাদের ট্রেনের টিকিট কাটা আছে তারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকায় আসতে পারছেন বলে জানা গেছে। কমলাপুর স্টেশনের সামনে দায়িত্ব পালন করা বিআরটিসির এক কর্মকর্তা বলেন, আমরা দেশের বিভিন্ন…
নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ।…
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সোমবার ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি কেউ চাইলে বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, যাত্রীদের বিকল্প যাতায়াতের জন্য উপদেষ্টা ও সচিব বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। তবে বিআরটিসি বাসের মান সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, দূরপাল্লার বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে। টিকিট রিফান্ডের বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, কোনো যাত্রী যদি রিফান্ড চায় তাহলে তার টাকা ফেরত…
বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ও সদস্যদের মর্যাদা, বেতন-ভাতাদি বা সম্মানী এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করে দিয়েছে সরকার। কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ও সদস্যদের মর্যাদা, বেতন-ভাতাদি/সম্মানী এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করল। অন্য যেকোনো পেশা, ব্যবসায় কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক (যথা ডেপুটেশন, লিয়েন, ছুটি ইত্যাদি) থাকলে তা সাময়িকভাবে স্থগিতের শর্তে তদন্ত কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের…
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় রাষ্ট্রদূতকে এ পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌদির রাষ্ট্রদূতের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানের ৩০ লাখ প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। বাংলাদেশে সৌদি আরবের মধ্যে বিনিয়োগ-অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এই বন্ধনকে আরও দৃঢ়…
সারাদেশে কর্মবিরতিতে রয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বেশিরভাগ মানুষ জানেনই না কি কারণে ট্রেন চলছে না। ট্রেন না ছাড়ায় স্টেশনে বসে আছেন অনেকে। ট্রেনযাত্রার এ অনিশ্চয়তার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। গন্তব্যে পৌঁছানের জন্য অনেক যাত্রী সকাল থেকে কমলাপুর স্টেশনে এসেছেন। আগে থেকে তারা টিকিটও সংগ্রহ করেছেন। তবে ছাড়ছে না ট্রেন। প্ল্যাটফর্মে বসে থাকাই তাদের ভরসা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। তবে কখন ট্রেন ছাড়বে সে বিষয়ে জানে না কেউই। স্টেশনে থাকা যাত্রী সুমাইয়া বলেন, সকাল থেকে স্টেশনে আছি। এসে দেখি ট্রেন…
স্টাফ রিপোর্টার: রাজধানী মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষকদেরকে সম্মানি ও উৎসব ভাতা না দেওয়াসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আ.লীগ সরকারের পতনের পর এই !প্রধান শিক্ষক তারেক এর পদত্যাগের দাবি জানিয়ে মিরপুরবাসীর সকল পেশার মানুষ সহকর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অভিভাবক মন্ডলীরা।শুধু তাই নয় ,এদিকে রাসেল ও রিপন ,সবুজ নামের এ ব্যক্তিরা ওই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) লিখিত অভিযোগ করছেন। একাধিক নারি কেলেঙ্কারিরসহ অভিযোগ করেন ভুক্তভোগীরা।শিক্ষক বাণিজ্য , শিক্ষক নিয়োগের জন্য ২০২৫ ইং! সালে পাঁচজনকে নিয়োগ প্রধান সাথে ম্যানেজিং কমিটির সহ একজনের…
আগামী ১০ ফেব্রুয়ারি চলতি অর্থবছরের (২০২৪-২৫) দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি (এমপিএস) ঘোষণা করতে পারে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারিখটি নিশ্চিত করে বলেন, ‘আমরা ১০ ফেব্রুয়ারি একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি।’ তিনি বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ‘সঙ্কোচনমূলক’ ধরন বজায় রেখে এবং মূল্যস্ফীতি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে এমপিএস প্রণয়ন করা হচ্ছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া ড. আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন। কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, মুদ্রানীতি প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংক ভেতরের ও বাইরের অংশীজনের পাশাপাশি অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে। তিনি আরও বলেন, তারা বিভিন্ন পক্ষের পাশাপাশি প্রথমবারের মতো চট্টগ্রামের…
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ২৭ জানুয়ারি পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে আসেন। এসময় রেজাউল করীম চরমোনাইর সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা…
দখলদার ইসরায়েলি বাহিনীর কারাগারে বন্দী জীবনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন ইসলাম আল মালিকী নামের এক ফিলিস্তিনি যুবক। ১৪ মাস সময় নিয়ে তিনি কারাগারে পবিত্র কোরআন হিফজ করেন। ২০২৩ সালের নভেম্বরে তাকে রামাল্লায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং পশ্চিম তীরের অফের কারাগারে বন্দী করা হয়। সেখানে তিনি জানুয়ারী পর্যন্ত বন্দী ছিলেন। আল-মালিকি বলেছেন, আটকের পর প্রথম দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নির্জন তদন্ত কক্ষে রাখা হয়েছিল। এ সময় তিনি জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। মূলত এই সময়েই তিনি কারাগারে পুরো কোরআন মুখস্ত করার পরিকল্পনা করেন। তিনি বলেন, যখন তারা আমাকে অফার কারাগারে স্থানান্তরিত করেছিল, আমি কারাগারের পরিস্থিতি দেখে…
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সোমবার ২৭ জানুয়ারি শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়৷ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন ৷ তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে৷ আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো৷ এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আশা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিনি বলেন, রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়েন। সোমবার ২৭ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা…
রানিং স্টাফদের দাবির বিষয় ও অর্থ মন্ত্রণালয়ের পাঠানো মতামতের ভিত্তিতে একটি সভা ডেকেছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু দাবির বিষয়ে অনড় থাকায় সেই সভায় যোগ দেননি সারা দেশে সোমবার দিবাগত রাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দেওয়া বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে আজ সোমবার ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এদিকে ট্রেন চালানো বন্ধের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পার্সোনাল…
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের একদফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। সোমবার ২৭ জানুয়ারি শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন ঢাকা পোস্টকে বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন, আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয় একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে। আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন বলেন, ১৯৮৪ সালে ৭৮ অর্ডিনেন্স ১৭…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোববার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। সোমবার ২৭ জানুয়ারি ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দীন। তিনি ছয় দফা দাবি তুলে ধরেন। এসময় শিক্ষার্থীরা আরও বলেন, জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে সকালের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, বিকেল ৪টার মধ্যে যদি প্রো-ভিসি পদত্যাগ করে ক্ষমা না চান কিংবা ৬ দফা দাবি পূরণ…
আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ২৭ জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি…
ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এত করে ওই পথে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা। তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির। লাভ রোডে কর্তব্যরত ট্রাফিক সদস্যরা জানান, মহাখালী বাস টার্মিনানের সামনে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে এ পরিস্থিতি তৈরি হয়েছে।…
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নীলক্ষেত এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর প্রো-ভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সোমবার ২৭ জানুয়ারি সকালে দেখা যায়, নীলক্ষেত, মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আরও দেখা গেছে, মুক্তি ও গণতন্ত্র তোরণে অন্য দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখান গতিরোধকের পাশে…
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন)…
জীবাশ্ম জ্বালানি লবির প্রভাবমুক্ত হয়ে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষ্যে রোববার ২৭ জানুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে এ দাবি জানায় সংস্থাটি। এ সময় জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যমান মহাপরিকল্পনা দ্রুত বাতিলের দাবি জানায় টিআইবি। মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আগের সরকারের ক্ষমতা কাঠামোর অন্যতম ভিত্তি ও সুবিধাভোগী ছিল দেশি-বিদেশি লবি। তাদের হাতে নীতিকাঠামো জিম্মি ছিল। ফলে জ্বালানি মহাপরিকল্পনায় তাদের স্বার্থের দ্বন্দ্বের কারণে জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে উদ্দেশ্যমূলকভাবে জিইয়ে রাখা হয়েছে। তেমনি নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের সম্ভাবনাকে পদদলিত করা হয়েছে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর দেশ গঠন করতে হলে জীবাশ্ম জ্বালানির সমর্থকগোষ্ঠীর প্রভাব…
চীনের রাষ্ট্রদূত এইচ. ই ইয়াও ওয়েন জানিয়েছেন, জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। একইসঙ্গে ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্পও নিয়েছে চীন। রোববার ২৬ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে চীন ও জামায়াত ইসলামির উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন সরকারের পক্ষ থেকে গাজীপুরের জনগণের জন্য কিছু শীতের কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। শীতকালীন তাপমাত্রা হ্রাস পাওয়ায় অনেকের জীবন মাত্রা দুরুহ হয়ে পড়েছে। এই কম্বল শীত নিবারণে সহায়ক হবে। ই ইয়াও ওয়েন বলেন, জামায়াতের আমিরকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের মানুষকে সহায়তা করার সুযোগ করে দিয়েছেন। আমি এই ওয়ামি…
ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারে সেজন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। চীন সফর শেষে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, আমাদের…
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে প্রতারকরা ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রোববার ২৬ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। এতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত দিনে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে, যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে। রোববার ২৬ জানুয়ারি রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ডিসেমিনেশন ওয়ার্কশপ অ্যান্ড ডায়ালগ ইভেন্ট অন জেন্ডারড ভায়োলেন্স অ্যান্ড ইনসিকিউরড ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস ইন বাংলাদেশ নিউ ইনসাইটস অ্যান্ড ওয়েস ফরওয়ার্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট…
শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, পুলিশের একপেশে আচরণের প্রতিবাদে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। সোমবার ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হবে। সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ৭ কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি। উল্টো ধারণক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে…
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানী সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার ২৬ জানুয়ারি দিবাগত রাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবার (২৭ জানুয়ারি) এর সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, সোমবার সাত কলেজের স্নাতক ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. তানভীর আহমেদের অশোভন আচরণের অভিযোগকে কেন্দ্র…
রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে পথচারীসহ সাত শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার ২৬ জানুয়ারি দিবাগত রাতে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র রিপন চৌধুরী, স্যার এফ রহমান হলের ইরফান, পথচারী উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশরাফ, মেহেদি, ফয়সাল আহমেদ ও সাদ। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পথচারীসহ ৭ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ও একজন পথচারী রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহত পথচারী উজ্জ্বলকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে গেলে…
ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ এতে সাত কলেজ শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। রোববার ২৬ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সাত কলেজ শিক্ষার্থীরা সাইন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতীবাজারেও অবরোধ করেন তারা শিক্ষার্থীদের অভিযোগ,…
আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতোমধ্যেই অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতোদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। রোববার ২৬ জানুয়ারি রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয়…
চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার ২৬ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দির মধ্যে সাত শতাধিক বন্দি এখনো ধরা পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তবে তাদের ধরতে সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি। রোববার ২৬ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২শর বেশি আসামি পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭শ হাজতি ধরা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা…
চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও ডবলমুরিং থানায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ২২ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক এ আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রসিকিউশন শাখার উপ-কমিশনার (ডিসি) এ.এ.এম হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য একটিতে ৭ দিন এবং আরেকটিতে ৫ দিন রিমান্ড আবেদন করা হয়। এ ছাড়া ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় দুদিন করে…
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক আমাদের অংশীদারদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে তাদের সহযোগিতা একান্ত কাম্য। শনিবার মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাসে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, শ্রম সেক্টরে একটি কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালার মাধ্যমে একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হবে এবং শ্রম বিরোধ নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ শ্রম আইন (বিএলএ) বিকল্প বিরোধ নিস্পত্তি (অউজ) ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম…
দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার ও গুজব ছড়ানোর মাধ্যমে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাকে (সিইপিজেড) অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল শনিবার সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন। এর আগে গত বুধবার রাতে সিইপিজেডে নির্মাণাধীন একটি ভবনের ভেতরে যাওয়ার পর তিন শিশু নিখোঁজের গুজব ছড়িয়ে ওই ভবনের নির্মাণ শ্রমিকদের সঙ্গে পোশাকশ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে ওই তিন শিশুকে হাজির করে পুলিশ। সংবাদ সম্মেলনে মো. রইছ উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃত গুজব…
জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্ক্ষার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ।…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতির ভিত মজবুত ও শক্তিশালী করে সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গঠনে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে আমি মনে করি বাংলাদেশ কাস্টমস আমদানি-রপ্তানি সহজীকরণ ও পণ্যের নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের অর্থনীতির গতি ফিরিয়ে আনবে। মুহাম্মদ ইউনূস বলেন, ‘বর্তমানে বৈশ্বিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে আমি মনে করি, বাংলাদেশ কাস্টমসের দক্ষ জনবল প্রযুক্তিনির্ভর উপায়ে আমদানি-রপ্তানি পণ্যের দ্রুত পরীক্ষণ, শুল্কায়ন ও খালাস নিশ্চিত করবে। ফলে পণ্যের সাপ্লাই চেইন সুসংহত হবে এবং নিশ্চিত হবে…
গতকালের তুলনায় আজ (রোববার) রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে কুয়াশা না থাকায় আকাশও থাকবে পরিষ্কার। ফলে সূর্যের দেখা মিলবে সকাল থেকেই। রোববার ২৬ জানুয়ারি সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে উত্তর বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শনিবার রাতে আবহাওয়ার…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে। তিনি বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে।’ শনিবার সাভারের বাইশমাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্টের উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড. বদিউল আলম মজুমদার একজন সাহসী মানুষ। তার চিন্তা-ভাবনার সাথে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই উল্লেখ করে তরুণ ছাত্র সমাজকে তিনি বলেন, তোমরা দেখেছ ২০২৪…
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত প্রতিযোগিতাচর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল সমস্যা হলো এখানে প্রতিযোগিতা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা প্রতিযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছি। শনিবার ঢাকায় এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে আয়োজিত ‘পাওয়ার অ্যান্ড এনার্জি সিনারিও ইন বাংলাদেশ: এনসিওরিং এনার্জি সিকিউরিটি ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কিছু মৌলিক জ্বালানি কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। ফাওজুল কবির…
এমআরটি-৫ (নর্দান রুট) লাইনের কাজের জন্য আজ রোববার ২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড। এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় আগামী ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে। এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে…
সকাল থেকে নির্ধারিত সময়েই মেট্রোরেল চলাচল করছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে গতকালের যান্ত্রিক ত্রুটির জন্য বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রোববার ২৬ জানুয়ারি সকালে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, সম্মানিত মেট্রোযাত্রীদের শুভকামনা জানাচ্ছি। মেট্রোরেলের টেকনিক্যাল টিম গত মধ্যরাত পর্যন্ত কাজ করে সিগন্যালিং সিস্টেম ঠিক করেছেন। আজ সকাল থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। মেট্রোরেলের যাত্রীদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অপর আরেকটি পোস্টে বলা হয়, ২৫ জানুয়ারি সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের দরজা বিকল হওয়ার…
বায়ুদূষণে বিশ্বে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২২৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। শনিবার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম পাকিস্তানের লাহোর, বায়ুর স্কোর ২৬১। এ ছাড়া ২০৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর করাচি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে…
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার ২৬ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে এম সফিউল্লাহর পরিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, কে এম শফিউল্লাহর জানাজার নামাজ আজ দুপুর দেড়টায় রূপগঞ্জ থানা সংলগ্ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। নব্বই-ঊর্ধ্ব সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত। দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে। ১৯৭১ সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি…
আগামী পাঁচ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার ২৬ জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে…
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)। শনিবার ২৬ জানুয়ারি রাত ১টার গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কুর্মিটোলা…
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে। পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না। রোববার ২৬ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘আরএফইডি-টক’ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি এ অনুষ্ঠানের আয়োজন করে।…
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৬ জন কর্মকর্তাকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষ্যে রোববার ২৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। সম্মাননা পাওয়া এনবিআরের ১৬ কর্মকর্তা হলেন— কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার মোহাম্মাদ লুৎফর রহমান, সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার খন্দকার…
ভাষানটেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৫ জানুয়ারি রাতে মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভাষানটেক থানার বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ২২…
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছেন নিজ নিজ এলাকায়। আর এরপরই ক্রমান্বয়ে বের হয়ে আসছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র। গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চালানো নিরলস এই আগ্রাসনে এতিম হয়ে গেছে ভূখণ্ডটির ৩৮ হাজারেরও বেশি শিশু। আর স্বামীহারা হয়ে বিধবা হয়েছেন প্রায় ১৪ হাজার নারী। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু এতিম হয়ে গেছে। জাহের আল-ওয়াহিদি নামের ওই কর্মকর্তা আনাদোলুকে বলেছেন,…
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান জামিনে মুক্তি পাচ্ছেন আজ। এরমধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৬ জন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জন কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় জামিন পাওয়া এই ১৭৮ আসামির জামিননামা গতকাল কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পৌঁছায়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পান গত ১৯ জানুয়ারি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
