Author: admin
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা ইডেনের এই শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ১৮ জানুয়ারি ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম পুষ্পিতা বিশ্বাস । তিনি ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী। তিনি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসায় থাকতেন। নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, পুষ্পা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের…
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার ১৮ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা…
রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী দগ্ধ হয়েছেন। শনিবার ১৮ জানুয়ারি সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন…
জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত চাওয়া হয়েছে। এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার ১৮ জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন- মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত আপনাদের অভিমত জানাতে পারবেন। আরও…
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন ৩টি পার্কের উন্নয়নে নিয়োগকৃত ভেন্ডার কর্তৃক বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তদন্ত করবে সংস্থাটি। যে কারণে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে তদন্ত কমিটির অনুমোদন দিয়েছেন। পার্ক তিনটি হলো— শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক (সাবেক গুলশান সেন্ট্রাল পার্ক), বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এবং শহীদ যায়ান চৌধুরী স্মৃতি পার্ক (বনানী চেয়ারম্যান বাড়ি)। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, পার্ক তিনটিতে নিয়োগকৃত ভেন্ডার কর্তৃক বিভিন্ন অনিয়ম…
মিয়ানমার থেকে সাড়ে ২৪ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী এম ভি গোল্ডেন স্টার ও মিয়ানমারের কোস্টাল জাহাজ এমসিএল-১৯ নামের দুইটি জাহাজ। শুক্রবার ১৭ জানুয়ারি দুপুরে জাহাজ দুটির মধ্যে গোল্ডেন স্টারকে চট্টগ্রাম বন্দর জেটি ৯ এবং ছোট কোস্টাল জাহাজটি গ্রীণসেলো জেটিতে ভিড়ানো হয়েছে। এর মধ্যে গোল্ডেন স্টারে ২২ হাজার মেট্রিক টন এবং এমসিএল-১৯ এ ২ হাজার ৫’শ মেট্রিক টন চাল রয়েছে। গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে জাহাজ দুটি। বন্দর কর্তৃপক্ষ জানায়, জি টু জি পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী এক লাখ ৫ হাজার মেট্রিক টন চালের এই প্রথম চালানটি…
রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে মো. জুয়েল খন্দকার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ জুয়েল খন্দকারকে হাসপাতালে নিয়ে আসা রিপন জানান, আজ (শুক্রবার) সন্ধ্যার সময় বাড্ডা থানার আলাতুন্নেসা গলিতে দুর্বৃত্তরা জুয়েল খন্দকারের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, জুয়েল খন্দকার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল নেতার আমন্ত্রণে ক্যাম্পাসে এসে ছাত্রদের হাতে ধরা খেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। অবশেষে ছাত্রদল নেতাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। শুক্রবার ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে প্রক্টরিয়াল টিম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা হলেন- মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল। তিনি কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ছিলেন। অপরদিকে আহমদ উল্লাহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে খান শিমুল ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ কয়েকজন তাকে চিন্তে পেরে পরিচয় জানতে…
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ১২ ভারতীয়। এছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ১৭ জানুয়ারি এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এখনো যারা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি বলেন, “আজ পর্যন্ত, আমরা রাশিয়ার সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়র কাজ করার ব্যাপারে অবগত হয়েছি। তাদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। তাদের রাশিয়ার সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১৮ ভারতীয় এখনো যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো…
রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এ চুক্তি। গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাসুদ পেজেশকিয়ান। তারপর বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্কপরিক সহযোগিতা বৃদ্ধি করবে ২ দেশ। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, “আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি। অন্যদিকে পুতিন বলেন, “এই চুক্তির…
দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তারের মৃত্যু মাল্টি অর্গান ফেইলরের কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। স্বাস্থ্যবিধি মেনে চললে এবং অসুস্থবোধ করলে ঘর থেকে না বেরোনোসহ কিছু নিয়ম মেনে চললে এ ভাইরাসের বিস্তার কমবে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এইচএমপিভি ভাইরাসে একজনের মৃত্যু’ সংবাদের পরিপ্রেক্ষিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এইচএমপিভি আক্রান্ত সানজিদার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার। তিনি জানান, ওই নারী…
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ ইউনিয়নের বনগাওঁ গ্রামে এক অটোরিকশাচালাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করে। মৃত ইমরান হাসান গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পচার বাজার গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি টঙ্গিবাড়ী উপজেলার বনগাঁও গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতো। জানা গছে, গত ৬ মাস আগে সাদিয়া আক্তার নামের মেয়েকে বিয়ে করে ইমরান। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে মা-বাবার সঙ্গে বসবাস করছিল সে। গত চার মাস আগে বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে বনগাঁও গ্রামে থাকতে শুরু করেন। বুধবার ১৫ জানুয়ারি তার অটোরিকশার ব্যাটারি নষ্ট হয়ে যায়। অটোরিকশার ব্যাটারি কিনতে…
কুষ্টিয়া শহরের একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কালিশংকরপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে এমএন্ডবি প্লাইউড ইন্ড্রাস্টিজ নামের কারখানায় আগুন লাগে। কারখানাটিতে কাঠ দিয়ে প্লাইউড বোর্ড তৈরি করা হতো। কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে প্রেস মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানার নিচতলায় ও দ্বিতীয় তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি তারা। তবে এতে কেউ আহত হননি। ক্ষতির পরিমাণও সামান্য বলে জানিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত…
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাতের ভোটের কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপের মধ্যে আসবে তখন কাজ করব। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো একধাপ এগিয়ে যাবে কমিশন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে।…
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র জনতার ওপর ‘স্টুডেন্ট পর সভারেন্টি’ নামের সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা, ইভান, নুরুজ্জামান, সুমাইয়া, পঙ্কজ নাথ, পথচারী বাবুল । তাদের নিয়ে আসা রিয়াদ জানান, গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনে সামনে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।…
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ পদে নতুনকরে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০ এর ধারা-৫ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।…
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন। জাহাঙ্গীর কবির আরও বলেন, লুৎফুজ্জামান বাবরের সঙ্গ আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইর সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডাইরেক্টর মেজর…
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহমেদ। তিনি মোবাইল ফোনে বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ইন্ডিয়া তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আমরা তাকে ফেরত আনার জন্য যোগাযোগ করেছি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে সীমান্তবর্তী এলাকায় রাত ৮টার সময় বিএসএফ সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে এই খবর বিজিবির কাছে পৌঁছালে তারা দ্রুত…
৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মতিউর, ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। বুধবার ১৫ জানুয়ারি বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি পদোন্নতি পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়নি, এব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে…
বাসাবাড়িতে রান্নার কাজে গ্যাসের চুলা ব্যবহারের সময় মাঝেমধ্যেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ ধরনের দুর্ঘটনা রোধে ১৭ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড বা নিরাপত্তা মান প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার ১৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডোমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিএসটিআই, পেট্রোবাংলা ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং ও পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন…
কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের সাত দিন দেশটিতে অবস্থানের কথা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম পড়ছে ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে দেশটিতে যাচ্ছেন পুলিশের পাঁচজন। এ ছাড়া প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের দুজন কর্মকর্তা এবং…
বায়ুদূষণে বিশ্বে আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৫৩। যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। আজ বুধবার ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। তাদের তথ্য মতে, বিশ্বের ১২৪ নগরীর মধ্যে আজ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে মিসরের কায়রো ও ভারতের দিল্লি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে…
বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে (প্রথম স্ত্রী) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ডিসি তালেবুর রহমান। যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে…
চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে সরকারের এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং চুরি হওয়া অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফেরত আনতে বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে কাজ করব। অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশের অধিকাংশ মানুষ ন্যায়বিচার দাবি করে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জনগণের অর্থ ও সম্পদ চুরির ঘটনা এবং বিগত সরকারের লোকজন যারা এ সম্পদ চুরির সঙ্গে জড়িত, তা পূর্ণাঙ্গ তদন্তের আওতায় আনা প্রয়োজন। তিনি বলেন, যদি আত্মসাৎ থেকে লাভবান হওয়ার…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বুধবার (১৫ জানুয়ারি) সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন। কমিশন চারটি হলো- সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর বিকেলে সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। অপরদিকে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও…
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী ও তার পরিবারের নামে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এর পাশাপাশি এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর ব্যাংক হিসাবে ৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। মঙ্গলবার ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়। পরবর্তী শুনানিতে দুদক রিমান্ড আবেদন করবে…
চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা আমরণ অনশন করছেন। সোমবার ১৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে চলা এই অনশনে আজ মঙ্গলবার পুলিশি বাধার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সচিবালয়ের ১নং গেটের সামনে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় এসআইদের এ অনশনে আজ রাত ১১টায় পুলিশি বাধার এই অভিযোগ ওঠে। প্রতিবেদন লেখা অবধি পুলিশের একটি দল সেখানে রয়েছে। অব্যাহতি পাওয়া এসআই রবিউল রবি বলেন, আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। কিন্তু রাত ১১টার পর থেকে এখানে পুলিশ আসে। আমাদের অনশনে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমাদের অনশনের এই স্থান থেকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে। তিনি বলেন, পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,…
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা দক্ষিণ সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জানুয়ারির দুই সপ্তাহে ডেঙ্গুতে সাতজন মারা গেলেন। এদের মধ্যে ছয়জনই পুরুষ। নতুন করে ৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে চার এবং খুলনা ও রাজশাহী বিভাগে দু’জন করে রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে…
ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮১ জন। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অভিযান শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ৪৬ হাজার ৬৪৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার ১২ জন। “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে…
ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার ১৪ জানুয়ারি জানিয়েছে, সৌদিতে অবস্থিত ভারতীয় মিশন এ তথ্য জানিয়েছে। যা আগামী ১৪ জানুয়ারি থেকে কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, “কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে।” অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। সৌদি মূলত ভারতীয়দের সংখ্যা কমাতে চায়। কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে দেশটি থেকে যেসব কর্মী যান তারা ততটা…
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার ১৪ জানুয়ারি তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও; সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি…
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সিউলের পাহাড়ি এলকার ওই বাসভবনে বসবাস করছিলেন ইউন। বাড়িটির চারদিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি ছোট দল। মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয়। তারপর ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহর অভিমুখে রওনা হয়। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা…
সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাক খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। এ খাতে ২ বছরে আরও ৯ হাজার ৫৫০ টাকা পাবেন তারা। সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের মূল্য পুনর্নির্ধারণ করে গতকাল পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ-পোশাক পেতেন। এখন পাবেন ২৯ হাজার ৪০০ টাকার সাজ-পোশাক। সে হিসেবে ৯ হাজার ৫৫০ টাকার পোশাক বেশি পাবেন। অন্যদিকে একজন নারী গাড়িচালক ১৯ হাজার ১৫০ টাকার পরিবর্তে ২৯ হাজার টাকার সাজ-পোশাক পাবেন। দুই বছরের জন্য তারা এই পোশাক পাবেন। নারী গাড়িচালকেরা ৯ হাজার ৮৫০ টাকার বেশি দামি…
বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে দ্য ফরেন এ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। মঙ্গলবার ১৪ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতঃপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের…
সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় লটারিতে ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এরমধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ কোটি টাকার সমান। অপর বাংলাদেশি সামিউল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৩০ কোটি টাকার সমান। ৪০ বছর বয়সী সোহেল আহমেদ সালাউদ্দিন আমিরাতে ফলের দোকান চালান। তিনি দীর্ঘ ১৭ বছর দুবাইয়ে আছেন। গত আট বছর ধরেই লটারির টিকেট কিনছেন এই প্রবাসী। তিনি বলেন, “লটারিতে জয় অসাধারণ। আমি এই অর্থ দিয়ে ব্যবসা খোলার চিন্তা করছি। যা আমার স্বপ্ন। আমি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখব। অপরদিকে ৩০…
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
কুমিল্লার ময়নামতি হাইওয়ের পদুয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আযাদুল ইসলাম নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সে ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার ১৪ জানুয়ারি সকাল পৌনে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত আযাদুল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, আমার ভাই আযাদুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী। গতরাত পৌনে ২টার দিকে সে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসছিল। এ সময় কুমিল্লার ময়নামতি হাইওয়েতে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে…
পৌষ মাস শেষ হচ্ছে আজ। রাজধানীর পুরান ঢাকার বাসিন্দারা সাকরাইন উৎসবের মাধ্যমে দিনটিকে উদযাপন করে থাকেন। কেউ কেউ এটিকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন। মূলত সকালের সূর্যোদয়ের পর থেকেই এদিন পুরান ঢাকার বাসাবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি শুরু হতে থাকে। বিকেল থেকেই আকাশজুড়ে বসতে থাকে নানান রঙের ঘুড়ির মেলা। মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে একটি সাকরাইন। এ উৎসবকে ঘিরে প্রায় একমাস আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। বিশেষ করে এ এলাকার দোকানিদের ঘুড়ি এবং ফানুস তৈরির তোড়জোড় শুরু হয়। ঘুড়ি ওড়ানোর জন্য সুতা-মাঞ্জা দেওয়া থেকে শুরু করে গান-বাজনাসহ পিঠা উৎসবেরও আয়োজন চলছে।…
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এতে করে দৈনিক এক কোটি ১৪ লাখ ৪০ হাজার ৮৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যার মূল্য প্রায় ৫২.৩৫ লাখ টাকা। সোমবার ১৩ জানুয়ারি এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৭ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৮ হাজার ১২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪২ হাজার ৮৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫৫ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন। সোমবার ১৩ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ- শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
ভারত-পাকিস্তানের পর বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশ লিমিটেড। এই অবস্থায় কোম্পানিটির শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর হওয়া এবং কর্মীদের সেই প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দাবি, আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে চাই না। যেহেতু কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেবে, আমাদের সম্মানজনক ক্ষতিপূরণ দিয়েই তাদের যেতে হবে। সোমবার ১৩ জানুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের নোভারটিস বাংলাদেশের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন কর্মরত দুই শতাধিক কর্মী। নোভারটিস কর্মীদের দাবি, বর্তমানে কর্মরতদের মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছর যাবত প্রতিষ্ঠানটিতে কাজ করে আসছেন। এ অবস্থায় যদি…
আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম। তিনি বলেন, ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে। আগামী বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ হস্তান্তর হবে। সেনাবাহিনীকে কাজ দেওয়ার প্রসঙ্গে আমরা ইউজিসির সঙ্গে আগেই কমিটমেন্ট ছিলাম। সোমবার বিকেল ৩টায় সচিবালয়ের মিটিং শেষে ক্যাম্পাসে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেক এগিয়ে গেছে। আগামী মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে। তারপর একটা চূড়ান্ত…
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২১ সালের পর মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেনি-সম্প্রতি জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রকাশিত প্রতিবেদনের জন্য আবাসিক প্রতিনিধিকে ডাকা হয়। সোমবার ১৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসানের দপ্তরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রায় ২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। সবারই জানা ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের কাছে দেশের ১৮ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। জনগণের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কর্তৃত্ববাদীদের ভ্রুকুটির সামনে গণমাধ্যমের স্বাধীনতা হয়ে পড়েছিল রুদ্ধ। ব্যবসায়ীদের বাধ্য করা হয়েছে কর্তৃত্ববাদের হুকুম পালনে। কর্তৃত্ববাদের পতন শুধু কোটাবিরোধী বা বৈষম্যবিরোধী আন্দোলন নয় ১৭ কোটি মানুষের মহান জাতির বিজয় নিশ্চিত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোটা প্রথার বিরুদ্ধে নয়, এটি ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশবাসীকে মুক্তি দেওয়ার…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। সেখানে নির্বাচনের তারিখ না থাকলেও তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়। সোমবার ১৩ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই রোডম্যাপ তুলে ধরনের উপাচার্য। সাক্ষাতে উপাচার্য কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ছাত্রবিষয়ক অগ্রগতিতে তার নেতৃত্বের ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রত্যাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের…
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। সোমবার ১৩ জানুয়ারি দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে চাকরি ফেরতের এই দাবি জানান তারা। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলেন, বিগত ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নিই। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমাদেরকে নানান কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছি। সাজিদুল ইসলাম নামে একজন বলেন, বিভিন্ন ছোট ছোট কারণে আমাদের পোস্টিং দেওয়ার পরিবর্তে অব্যাহতি দেওয়া হয়। আমাদের নাস্তা না খাওয়ার কারণ…
যারা পবিত্র হজ পালন করতে যান তাদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) নিতে হয়। এবার যারা ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদেরও এই টিকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্তের বিষয়ে জানলেও অফিসিয়াল কোনো চিঠি পায়নি। জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। তিনি জানান, যারা হজ করতে যান তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়।…
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে ইতোমধ্যেই ৪৬ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এমন অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে এই আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেদিনই প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেবেন জো বাইডেন। আর এর আগেই গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর…
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ৩০০ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭০০ সৈন্য। সিউলের গুপ্তচর সংস্থার তথ্য উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা একথা জানিয়েছেন। সোমবার ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পর আইনপ্রণেতা লি সিয়ং-কিউয়ান সাংবাদিকদের জানিয়েছেন, “কুরস্ক অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ায় উত্তর কোরীয় সৈন্য মোতায়েন আরও বাড়ানো হয়েছে। আনুমানিক নিহতের সংখ্যা ৩০০ এবং আহত হয়েছেন আরও ২৭০০ সৈন্য। তার দাবি, উত্তর কোরিয়ার অভিজাত স্টর্ম কর্পসের সৈন্যদেরকে বন্দি না হয়ে বরং আত্মহত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “মৃত সৈন্যদের কাছ থেকে পাওয়া মেমোগুলোতে যে ইঙ্গিত পাওয়া গেছে তা…
ঢাকা পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে ১২৪ রানে অলআউট হয়েছিল ফরচুন বরিশাল। ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচে রংপুরের কাছে পাত্তাই পায়নি তামিম ইকবালের দল। তবে সিলেটে এসে ঘুরে দাঁড়িয়েছে ফরচুন ব্যাটাররা। ফিরতি ম্যাচে রাইডার্সদের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বরিশাল। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স। দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বরিশাল। ব্যর্থতার বৃত্ত ভেঙে আজ রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। উইকেটকিপার ব্যাটার হিসেবে একাদশে সুযোগ পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার করেছেন ৪১ রান। তার বিদায়ে ভাঙে ৮১…
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ৮ জানুয়ারি দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার বলেন, আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম ব্যাংক খুলে সিন্দুক ভাঙার বিষয়টি দেখতে পান। আমাকে ফোন দিলে আমি দ্রুত ব্যাংকে আসি এবং দেখি ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ভোল্ট রুমের তালা কাটা এবং ভোল্টের ভেতরে রাখা সিন্দুক ভাঙা। বুধবার হিসাব শেষে রেখে যাওয়া ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন…
দেশের পাঁচ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলমান এই শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি…
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ দিন দেশে গ্যাসের চাপ কম থাকবে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা। বার্তায় বলা হয়, শুক্রবার ১০ ডিসেম্বর থেকে সোমবার ১৩ ডিসেম্বর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় আগামী ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
চট্টগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি কক্ষের সামনের বারান্দা থেকে নিখোঁজ হওয়া মামলার নথির বস্তা ভাঙারির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। বৃহস্পতিবার ৯ জানুয়ারি ভোর রাতে ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চুরি যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়। গত দুই দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন এক জনকে শনাক্ত করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি আদালত চত্বরে চা বিক্রি করতেন।…
জুয়ার আসর বসানো ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেনকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার ৮ জানুয়ারী সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ঢাকাপোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ বরদাস্ত করা হবে না। সংগঠনের গঠনতন্ত্র মেনেই জুয়ার আসর বসানোর কারণে কৃষকদল নেতা মো: মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সদস্য মো: খলিলুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয়…
পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে। বুধবার ৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠকে উভয়পক্ষ এ বিষয়ে একমত পোষণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের এমপি ড. রূপা হকের নেতৃত্বে যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্ট বিদ্রোহের সময় ছাত্র ও গণমানুষের আত্মত্যাগ এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কার তুলে ধরেন। যুক্তরাজ্যের সঙ্গে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের বিরুদ্ধে চলমান ভুল…
ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন বলে দাবি করা হয়। ভিডিওতে উপস্থাপক দাবি করে বলেন, শেখ হাসিনা বলেছেন— সাময়িক সময়ের জন্য আমি…
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে সন্ধান মিলেছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমের। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৮ জানয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার অবস্থান শনাক্ত করে র্যাব। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর জেনেভা ক্যাম্পে শীর্ষ দুই মাদক কারবারি চুয়া সেলিম ও ভূঁইয়া সোহেল। কিছুদিন আগে সিলেটে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে ভূঁইয়া সোহেল। তিনি বলেন, ভূঁইয়া সোহেল গ্রেপ্তার হলেও কোনোভাবে এই চুয়া সেলিমের অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। গতরাতে খবর আসে চুয়া সেলিম ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি, ওই…
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। মাদ্রাসার বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করলেও কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকার কারণে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি চকবাজার থানা পুলিশের। এদিকে বিচারকাজ বন্ধ করে মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে সেনবাহিনীর একটি দল। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ,…
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’এর আওতায় হারভেস্টার মেশিনসহ অন্যান্য ৪০ হাজার কৃষি যন্ত্র বিতরণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একযোগে সারা দেশে ৬ জায়গায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ৮ জানুয়ারি দুদকের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বিভিন্ন অনিয়ম তুলে ধরা হলো। অভিযান-১ কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্র বিতরণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থিত সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে টিম হারভেস্টার মেশিন বিতরণে অনিয়ম, প্রকৃত কৃষক নির্ধারণে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয়, কারসাজির মাধ্যমে কৃষকদের কাছে হারভেস্টার মেশিনের দাম বাবদ প্রকৃত…
সমালোচনার মুখে সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্মকমিশন পিএসসির ৬ জন সদস্যের শপথ স্থগিত করা হয়েছে। গত ২ জানুয়ারি নিয়োগ পাওয়া ছয়জন সদস্যের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার ৯ জানুয়ারি । তবে নিয়োগ পাওয়াদের মধ্যে তিন সদস্যের ব্যাপারে আপত্তি তুলে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দিন পিএসসিও শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে চিঠি দেয়। পিএসসির চিঠি ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পিএসসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চত করে…
ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেইজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন জরুরি পরিষেবার কর্মীরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন,…
ইউরোপের দেশ স্পেনের উপকূলে অভিবাসন-প্রত্যাশীদের নৌকায় এক শিশুর জন্ম হয়েছে। দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অভিবাসীদের বহনকারী ডিঙ্গি নৌকায় ওই শিশু সন্তানের জন্ম হয়। স্পেনের উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, এই সপ্তাহে আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে ভ্রমণকারী অভিবাসীদের বহনকারী জনাকীর্ণ ডিঙ্গি নৌকায় এক শিশুর জন্ম হয়েছে বলে স্প্যানিশ উপকূলরক্ষীরা জানিয়েছেন। তারা ওই ছেলে শিশুটির একটি ছবিও প্রকাশ করেছে। তাকে তার মায়ের পাশাপাশি আরও অনেক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বিবিসি বলছে, জনাকীর্ণ ওই নৌকাটিকে লাঞ্জারোট দ্বীপে গত ৬ জানুয়ারি প্রথম দেখা যায়। উদ্ধারকারীদের বিশ্বাস, শিশুটির জন্মের পরপরই তারা…
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে ভয়াবহ দাবানলে পুড়ছে ঘরবাড়িসহ সবকিছু। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে সেখান থেকে পালাচ্ছেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ মুহূর্তে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে পালিসাদেস দাবানলটি। এটির আগুনে ১৫ হাজার ৮০০ একর জমি পুড়ে গেছে। এ থেকে ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘরবাড়ি কোনো কিছু বাদ যায়নি। অপরদিকে ইটন দাবানলে ১০ একর জায়গা ভষ্মিভূত হয়ে গেছে। ছাই হয়েছে আলটাডেনা এবং পাসাডেনার বহু ঘরবাড়ি। এ দুটির পাশাপাশি তাণ্ডব চালাচ্ছে সানসেট এবং হার্স্ট দাবানল। এরমধ্যে…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার ৮ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ২৭৪…
সুমন খান: রাজধানী মিরপুর কাফরুল থানার শেওড়াপাড়া মেট্রোরেল সংলগ্ন হোটেল রাজধানী আবাসিক অবাধে চলছে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন মালিকসহ ম্যানেজার সাইফুল কে এই মাদকসম্রাট সাইফুল? প্রশাসনের নাকের ডগায় নারীদের নিয়ে ওবাইদের দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। মিরপুর শেওড়াপাড়া এলাকার অসংখ্য আবাসিক হোটেল চলছে দেহ ব্যবসা। বর্তমানে এই ব্যবসা মহাকার দারুন করছে , আর এইসব চলছে প্রশাসনের সামনে কিছু বলতেছে না। সুশীল সমাজের লোকজন বলে প্রশাসন যদি কিছু বলে তাহলে এসব অপকর্ম আমাদের এলাকায় থাকে না টাকার বিনিময় তারা চুপ করে আছে। এক শোরুম ব্যবসায়ী বলেন ,প্রশাসন কি ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন অসাধু হোটেল ব্যবসায়ীরা।যৌনকর্মীর এক দালাল…
১৯৮১ সালের ৩০মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন দিশেহারা ও বিপর্যস্ত। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন—এ নিয়ে আলোচনা চলতে থাকে। নেতাদের মধ্যে শুরু হয় কোন্দল। তখন ভাইস-প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার বয়স তখন আনুমানিক ৭৮ বছর। তখনকার রাজনীতিতে সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। তাই দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক। কিন্তু অপর আরেকটি অংশ, যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারে ছিলেন, তারা…
গত ১৫ বছর বাংলাদেশে নিপিড়ন-নির্যাতন ও মানবতাবিরোধী যে কাজগুলো হয়েছে এবং এই কাজ যারা করেছিল তাদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে পিস এন্ড জাস্টিস এলায়েন্স ও কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অরগানাইজেশন। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান অরগানাইজেশনের ডিরেক্টর মোহাম্মদ মমিনুল হক। তিনি বলেন, আমরা চাচ্ছি বাংলাদেশের সাধারণ জনগণ বক্তব্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যে ২৫৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে তা দ্রুত আইডেন্টিফাই করে দেশে ফেরাতে হবে। তাদের সম্পদ ক্র্যাক করে ফিরিয়ে আনার ব্যবস্থা…
রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে কুয়াশার কারণে আজ সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। যার ফলে দিনের বেলাতেও শীতের অনুভূতি থাকবে। একইসঙ্গে আজ রাতেও শীতের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বেশি হতে পারে। বুধবার ৮ জানুয়ারি সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি জানান, আজ দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা পড়েছে। বাদ যায়নি ঢাকা। এখানেও কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিনভর এমন অবস্থা বজায় থাকবে। দুপুরের পর স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বুধবার সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু হবে। যা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এই ৭ দিন সারা দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান। তিনি বলেন, বুধবার ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করবে। এই ৭ দিন আমরা বিভিন্ন জেলা ভাগ করে জনসংযোগ করব। দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর…
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জেলের জালে একটি মর্টারশেল পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় এটি পাওয়া যায়। তবে এটি সক্রিয় কিংবা নিষ্ক্রিয় কি না তা জানা যায়নি। বর্তমানে মর্টারশেলটি কর্ণফুলী থানা হেফাজতে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মাহবুব আলম প্রতিদিনের মতো শিকলবাহা খালে মাছ ধরতে জাল ফেলেন। একপর্যায়ে তিনি জাল টেনে লোহার দণ্ড সদৃশ একটি বস্তু পান। পরে এটি বিক্রির জন্য তিনি ভাঙারির দোকানে নিয়ে যাচ্ছিলেন। পথে লোকজন এটি মর্টারশেল বলে শনাক্ত করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি হেফাজতে নেয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, উদ্ধার হওয়া মর্টারশেলটির আকার…
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনবিহীন ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্প নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। মঙ্গলবার ৭ জানুয়ারি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড রাজউকের মাস্টারপ্ল্যানে বন্যা প্রবাহ এলাকা হিসেবে চিহ্নিত আমিনবাজারের বিলামালিয়া ও বালিয়ারপুর মৌজাসমূহে জলাভূমি ভরাট করে ‘মধুমতি মডেল টাউন’ নামক প্রকল্প গ্রহণ করে। মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড কর্তৃক নিবন্ধন গ্রহণ ও প্রকল্প অনুমোদন ব্যতীতই বালি ভরাট করে প্লট ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। যা মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ…
বায়ুদূষণ রোধে দেশব্যাপী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ২০টি ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সারা দেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং দুটি ভাটাকে স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে…
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ৭ জানুয়ারি মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও কয়েকজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে অস্থায়ীভাবে করা ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরিহিত একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে নেন। ওই লোক মকবুল হোসেনের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। কিছুক্ষণ পর মকবুল হোসাইন…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ৭ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে। মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের সৌহার্দ্যপূর্ণভাবে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন করেছে সরকার। ৭ জানুয়ারি মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, সরকার আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন সংক্রান্ত আগের প্রজ্ঞাপন রহিত করে শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে নিম্নরূপে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি-টিসিসি) পুনর্গঠন করল। আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভাপতি করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সদস্য সচিব হয়েছেন এ…
প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির যেন শেষ নেই। সেই হয়রানি কমিয়ে আনতে শুরু থেকে নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এবার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে নতুন সুখবর দিল সরকার। বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস পাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কি না তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার পরপরই প্রবাসীদের নম্বরে এসএমএম…
গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন অনড়। একইসঙ্গে এ বিষয়ে তিনি হুমকিও দিয়ে চলেছেন। মূলত গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নিতে কিছুদিন আগে তিনি যে ইচ্ছাপোষণ করেছিলেন, সেখান থেকে সরে আসার কোনও লক্ষণও দেখা যাচ্ছে না। বরং ওই দুই এলাকাকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে সেগুলোর নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। এদিকে ট্রাম্পের হুমকি-ধামকির পরও ডেনমার্ক ও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনও পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না। তাহলে ট্রাম্প ঠিক কীভাবে গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ নেবেন । তিনি কি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার…
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই ১২০০ একরের কেশি এলাকা পুড়ে গেছে। এছাড়া আগুনে ভস্মীভূত হয়েছে বহু বাড়িঘর ও গাড়িও। পরিস্থিতি বিবেচনায় ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া ১৩ হাজার ভবন আগুনের হুমকির মুখে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১২০০ একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছে। ফায়ার চিফ ক্রিস্টিন…
২০১৬ সালে গুম হয়েছিলেন মীর আহমেদ বিন কাসেম। জামায়াত নেতা মীর কাসিমের ছেলে আহমেদ বিন কাসেম ব্যারিস্টার আরমান হিসেবেও পরিচিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ আট বছর পর বাড়ি ফেরেন তিনি। ওই সময় দেখা যায়, সুস্বাস্থ্যের অধিকারী আরমান রুগ্ন হয়ে গেছেন। তাকে চেনাও যাচ্ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বুধবার (৮ জানুয়ারি) জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে ২০১৭ সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন। তাই ওই সাংবাদিক মনে করেছিলেন, হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়ত মুক্তি পেতে পারেন। তবে চ্যানেল-৪ এর ওই…
দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লি চলে যান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। দেশ ছেড়ে পালানোর পর থেকে আড়ালে চলে গেছেন হাসিনা। যদিও দিল্লির একটি সেফ হাউজে তাকে রাখা হয়েছে। গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটির জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে সূত্রটি। এছাড়া তাকে…
এইচএমপিভি ভাইরাস নিয়ে হঠাৎ উদ্বেগ বাড়ছে। চীন থেকে ছড়ানো ভাইরাসটিতে এবার প্রতিবেশী দেশ ভারতে নয়জন আক্রান্ত হয়েছেন। এর পর থেকেই উদ্বেগ—ফুসফুসের সংক্রমণ ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগ কতটা বেড়েছে? ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ডিসেম্বরে ৭১৪ জনের এইচএমপিভি পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১.৩ শতাংশের শরীরে ওই ভাইরাস ধরা পড়েছে। ডিসেম্বর এইচএমপিভি সংক্রমিত নয়জনের মধ্যে চার জন ছিলেন পুদুচেরির, দুজন ওড়িশার এবং ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে এক জন করে। তারা প্রত্যেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এদিকে চীনে হঠাৎ এইচএমপিভি সংক্রমণ ছড়ানোর ঘটনায় ভারতীয়দের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। অনেকেই এইচএমপিভির সঙ্গে করোনা ভাইরাসের তুলনাও টানছিলেন। যদিও ভারতের কেন্দ্রীয় চিকিৎসা সংগঠন…
গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েনে সীমান্তেও দেখা দিয়েছে কিছুটা উত্তেজনা। এমন অবস্থায় সীমান্তে ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে। তবে এমন খবরকে “ভিত্তিহীন” বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। বার্তাসংস্থাটি বলছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত ৫ কিলোমিটার জমির নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে “ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন” বলে মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে বিএসএফ। এক বিবৃতিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছে, বাংলাদেশি…
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি, বেগম খালেদা জিয়া এই বার্তা দিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, যাওয়ার সময় তিনি (খালেদা জিয়া) আবারও দেশবাসীকে বলেছেন যে, তারা যেন আমার জন্য দোয়া করেন, আমিও আল্লাহর কাছে এই দোয়া চাই দেশবাসীকে যেন…
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যারা গেলেন সফরে বিএনপি চেয়ারপারসনসহ তার চিকিৎসক, পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম। চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য, তারা হলেন- মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, অধ্যাপক এ…
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডন যাবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার জন্য আজ রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।…
যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। ৫ জানুয়ারি রোববার বাহরাইনে মার্কিন দূতাবাসে উপস্থিত হয়ে সদ্যপ্রয়াত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাহরাইনে মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স পৌঁছালে তাকে স্বাগত জানান বাহরাইনে মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন সি বন্ডি। স্থানীয় সময় গত ২৯ ডিসেম্বর মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে…
সদ্য বিদায়ী বছর (২০২৪) জুড়ে বাইকপ্রেমীদের কাছে আলোচনায় ছিল রয়্যাল এনফিল্ড। কোম্পানিটি কয়েকটি নতুন মডেলের বাইক বাজারে ছাড়লে ব্যাপক সাড়া পায়। তাই ২০২৫ সালেও বাজার ধরতে নতুন পাঁচটি বাইক লঞ্চ করতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাঁচটি মডেলের বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড। সেগুলো হলো- হিমালয়ান ৪৫০ র্যালি, স্ক্রাম ৪৪০, বুলেট ৬৫০ টুইন, কন্টিনেন্টাল জিটি ৭৫০ এবং ক্লাসিক ৬৫০। কী ফিচার আছে এবং কবে বাজারে আসছে বুলেট ৬৫০ টুইন : বছরের শুরুতেই এই বাইকটি লঞ্চ করতে পারে রয়্যাল এনফিল্ড। গত কয়েক দফায় একাধিকবার টেস্টিংয়ের সময় প্রকাশ্যে এসেছে এই বাইকটি। রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ টুইন বাইকটি একটি…
ঢাকা শহরের ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা শহরের যানজট সহনীয় পর্যায়ে আনা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে গতবছরের ২৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে সোমবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং পরিবহন বিশেষজ্ঞ…
রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় মঙ্গলবার ৭ জানুয়ারি হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ৬ জানুয়ারি সোমবার দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে…
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি এসএম সোহেল ওরফে এইচএম সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার উপজেলার হাসপাতাল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল হাটহাজারীর পশ্চিম আলমপুর এলাকার মো. সামছুল হুদা ওরফে নুরুল হুদার ছেলে। র্যাব জানায়, সোহেলের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে চেক জালিয়াতির অভিযোগে একটি নালিশি মামলা বিচারাধীন ছিল। প্রক্রিয়া শেষে এটিতে আসামি সোহেলকে মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম র্যাবের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সাদমান সাকিব বলেন, আদালতের সাজা এড়াতে সোহেল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার…
ঘুস গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ থাকায় টাঙ্গাইলের গণপূর্ত বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন ও তার স্ত্রী তাহমিনা তামান্না রুমার নামে থাকা তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে তিনি শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ ৩ এ কর্মরত রয়েছেন। ৭ জানুয়ারি মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জানা যায়, আলমগীর ও তার স্ত্রী রুমার বিরুদ্ধে ঘুস গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)…
১৫২ জন কর্মকর্তার কাছে বেতনের টাকা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তাদের ৩ মাস ৭ দিনের বেতন ফেরত দিতে হবে। ৬ জানুয়ারি সোমবার এ বিষয়ে স্বয়ং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে ইসিকে। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সরকারি কোষাগারে টাকা ফেরত দিতে নির্দেশক্রমে অনুরোধ করেছেন। নির্দেশনায় জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রথম জারিকৃত পত্রের মাধ্যমে ১৫২ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ১০ বছর পূর্তিতে ৬ষ্ঠ গ্রেড প্রদান করা হয়েছে। দ্বিতীয় চিঠির মাধ্যমে উচ্চতর স্কেল প্রাপ্যতার তারিখ ০৭-০৯-২০১৫ এর পরিবর্তে ১৪-১২-২০১৫ সংশোধন করা হয়। এরপর তৃতীয় চিঠির পরিপ্রেক্ষিতে…
ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি এসে পৌঁছেছেন চট্টগ্রামের পতেঙ্গায়। ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে। রোববার ৫ জানুয়ারি দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
