Author: admin

ফ্যাসিবাদ আর যেন আসতে না পারে, এজন্য নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, একটা নতুন সংবিধানের মাধ্যমে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব। কারণ, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব। এ সংবিধানের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা আমাদের নতুন সংবিধানের জন্য লড়াই শুরু করেছি। এ দেশ থেকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, আর নতুন ফ্যাসিবাদ যেন আসতে না পারে তার জন্যই প্রয়োজন নতুন সংবিধান। তিনি বলেন, ইন্টারন্যাশনাল…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জাতিসংঘের প্রতিবেদন ও আয়নাঘর পরিদর্শন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।   ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহতসহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি দিয়েছে ওএইচসিএইচআরের তথ্যানুসন্ধান দল। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। তাজুল ইসলাম বলেন, যেহেতু জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল (নিরপেক্ষ)। কোনো দলের দ্বারা…

বিস্তারিত পড়ুন

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ২০২৪ সালে সরকার মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করেছে। তবে সেটি বাস্তবায়ন এবং প্রয়োগের নির্দেশনা না থাকায় সুফল মিলছে না। তাই সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে গতিসীমা যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা তৈরি করা। একইসঙ্গে  সরকারের উচিত মোটরসাইকেল চালকদের জন্য স্ট্যান্ডার্ড (মানসম্মত) হেলমেট নির্দেশিকা তৈরি করা। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ‘৪র্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সন্মেলন : অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।  মূলত, আগামী ১৮-২০ ফেব্রুয়ারি মরক্কোতে ৪র্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে।…

বিস্তারিত পড়ুন

আসন্ন রমজানে ডিম ও মুরগির মাংসের দাম সহনশীল থাকবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। মশিউর রহমান বলেন, ঈদের আগে চাঁদরাতে বাজারে বেশ চাপ থাকে। পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সবকিছুর দামও বেড়ে যায়। তাই এ বিষয়টি পুরোপুরিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই দুই দিনের জন্য এক্সট্রা ডিম উৎপাদনও করা যায় না। তবে আমরা আশা করছি, রমজানে ডিম এবং মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। তিনি বলেন, সস্তায় ডিম বিক্রি করার কথা যখন আমরা বলি, তখন অনেকেই…

বিস্তারিত পড়ুন

মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ই-মেইলে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন-নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্যসূত্র উল্লেখ করে বলা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে…

বিস্তারিত পড়ুন

মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ আছে যারা অন-অ্যারাইভাল ভিসা পায়। কিন্তু এই ভিসা পেতে কারো ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন। এই ভিসা পেতে তারা নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। এই কোডটি নিয়ে…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  বুধবার ১২ ফেব্রুয়ারি তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লভপুর এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে আজিম উদ্দিন ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার হালিম চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী । বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা পরস্পর যোগসাজশে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এবং ফেনসিডিল সংগ্রহ করে। পরে এগুলো চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। বুধবারের অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্যের…

বিস্তারিত পড়ুন

মরিশাসের নবনিযুক্ত রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের স‌ঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন। স্থানীয় সময় বুধবার ১২ ফেব্রুয়ারি স্টেট হাউসে মরিশাসের রাষ্ট্রপতির স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন হাইক‌মিশনার।  উভয়পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, শ্রম ও কর্মসংস্থান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলির মধ্যে বিনিময় ও সহযোগিতা গভীরতর করার বিষয়ে মতবিনিময় করেন। তারা উভয়ে মরিশাস এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন। হাইকমিশনার আহাদ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ৩৬ জুলাইয়ের বিপ্লব সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। উভয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক…

বিস্তারিত পড়ুন

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন- রুবেল, মানিক , মান্না ও সম্পদ আলী । বিষয়টি নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার…

বিস্তারিত পড়ুন

লি‌বিয়ায় আটকে পড়া ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি বৃহস্প‌তিবার ১৩ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ সকাল ৫টা ৩০ মি‌নি‌টে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। বর্ণিত ফ্লাইটে প্রত্যবসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের…

বিস্তারিত পড়ুন

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন।  বুধবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টমূলে আরো ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন। অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকরা অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগাজিন ১টি, ৩ রাউন্ড গুলি, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার…

বিস্তারিত পড়ুন

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার ১২ ফেব্রুয়ারি পরিচ্ছন্নতা অভিযানে ২০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক অংশ নিয়েছে। চলমান এ অভিযান শেষ হবে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি । এরইমধ্যে গত দুমাসে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। এসময় ২৪১ কেজি প্লাস্টিক ও ৮৭ কেজি পলিথিন এবং প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে সেন্টমার্টিন থেকে ১৪.৩ টন এবং কক্সবাজার থেকে ৬৭.৩ টন প্লাস্টিক অপসারণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন ও প্লাস্টিক দূষণ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। ডিসেম্বর ও…

বিস্তারিত পড়ুন

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বুধবার ১২ ফেব্রুয়ারি দুবাই স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এসময় প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি স্বাগত জানান। ‌ড. আহমেদ বেলহৌল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশকে বার্ষিক দুবাইয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেন। তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। এই ভূখণ্ডে হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবে। বুধবার ১২ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিলে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে আয়না ঘর প্রকাশিত হয়েছে, আজকেই অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে, আজকেই আমাদের ভাই শহীদ হলেন। বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। তিনি…

বিস্তারিত পড়ুন

অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনের অভিযোগে রাজধানী থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৫টায় চানখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, জোহরা বেগম , ফেরদৌস আকন্দ , সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ । ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, বুধবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ওই অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে থাকা চারজনকে আটক করা হয়। এ সময় অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার আয়নাঘর পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন মাহফুজ। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘা জায়গায় টয়লেট। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা। আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি আরও লিখেন, ‘আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন…

বিস্তারিত পড়ুন

গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।  বুধবার ১২ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়। এ সময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গাজীপুরে…

বিস্তারিত পড়ুন

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গত ১৩ জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

বিস্তারিত পড়ুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে টিম গঠন করবে নির্বাচন কমিশন (ইসি)। এই টিম যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন করবে। বুধবার ১২ ফেব্রুয়ারি এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন, জনবলের অভাবে চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানে যাচাই করা সম্ভব হচ্ছে না। একটি টিম গঠন করা হবে, যেকোনো সময় তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ওই টিম যে তথ্য চাইবে তা দিতে হবে। কোনো সমস্যা না থাকলে তো ভালো। আর সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণকারী অর্থ…

বিস্তারিত পড়ুন

আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিন্ডিকেটের অন্যতম হোতা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে প্রায় ৬১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। মামলা হয়েছে কামালের এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও। তবে সহযোগী মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে এখনও দুর্নীতির কোনো মামলা হয়নি। যদিও তার বিরুদ্ধে অঢেল সম্পদের খোঁজ মিলেছে বলে জানা গেছে। শিগগিরিই তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আসতে পারে বলে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন। এক যুগ আগে ২০১৩ সালে ঘুষ গ্রহণের অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়েছে। এ কমিশনের সদস্য হিসেবে ৬টি কমিশনের প্রধানরা রয়েছেন। কমিশনটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে।    বুধবার ১২ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার সংস্কার কমিশনসমূহের সুপারিশসমূহ বিবেচনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ নামে কমিশন গঠন করা হয়েছে। কমিশনে সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সহ-সভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ। কমিশনে সদস্য হিসেবে আছেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার…

বিস্তারিত পড়ুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য ৫ হাজার ৯২১ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা জাতীয় নির্বাচনে ব্যয় হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির চাহিদাপত্র পাওয়া গেছে। ইসির কর্মকর্তারা জানান, ‘নির্বাচন’ খাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ঘাটতি আছে ৫ হাজার ৮৫৩ কোটি টাকা। ইসির অতিক্তি সচিব জানান, ২৮০০…

বিস্তারিত পড়ুন

বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আয়নাঘর নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা; যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। আজ (বুধবার) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা। আজ দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা…

বিস্তারিত পড়ুন

ছয় দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার ১২ ফেব্রুয়ারি দুপুরে এসব বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন। পুলিশের ব্যারিকেড ও জলকামান উপেক্ষা করেই সামনে এগিয়ে যাচ্ছেন তারা। এসময় তাদের অনেকে শিক্ষা ভবন সংলগ্ন সড়কে বসে পড়েন। সংশ্লিষ্টরা বলছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ মোট ছয় দফা দাবি বাস্তবায়নের জন্যই সচিবালয় অভিমুখে যাওয়া হচ্ছেন। বিডিআর কল্যাণ পরিষদ ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে পড়ে ওই মোটরসাইকেল আরোহীর ওপর। বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম আক্তার হোসেন। তিনি মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে। এ দুর্ঘটনার শিকার অপর একটি পরিবহন লেগুনার চালক নুরুল মোস্তফা বলেন, ‘বুধবার সকাল ৭টার দিকে আমি গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় আক্তার হোসেন আমার গাড়ির পাশে মোটরসাইকেল থামিয়ে তার কিছু পণ্য নিয়ে যেতে আমার সঙ্গে দরদাম করছিলেন। এমন সময়…

বিস্তারিত পড়ুন

গত কয়েকদিনের মতো বুধবারও ১২ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন সড়কে বাসের সংকট দেখা দিয়েছে। পরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কাজে বের হওয়া মানুষজন। এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল একেবারেই কম দেখা যায়। যে অল্পসংখ্যক বাস চলাচল করছে তার বেশিরভাগই যাত্রীতে ঠাসা। ফলে অনেকে বাসে উঠতে পারছে না। এ অবস্থায় উপায় না পেয়ে অনেকে সিএনজিচালিত অটোরিকশা, কেউবা অটোরিকশা, কেউ কেউ রাইড শেয়ারিং বাইকে করে গন্তব্যের দিকে যাচ্ছেন অতিরিক্ত ভাড়া দিয়ে। গত সপ্তাহে ঢাকার আব্দুল্লাহপুর হয়ে গাজীপুর রুটে চলাচল করা বাস গোলাপি রং করে ই-টিকিটিংয়ের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে ২১ কোম্পানির ২,৬১০…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ। চাঁদাবাজির অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই মামলায় জামিনে বের হয়ে উল্টো মামলার বাদী এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদা দাবি, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেছেন সেই কিং আলী।  গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে মামলাটি করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন— পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ, একই থানার থানার উপ-পরিদর্শক…

বিস্তারিত পড়ুন

অপারেশন ডেভিল হান্টে সাভারে পৃথক অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সাভার মডেল থানায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।  এর আগে সোমবার ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে ও রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সাভারের বনাগাঁও ইউনিয়ন এলাকার সাধাপুর পুরানবাড়ি মহল্লার মৃত ইসরাফিল হাওলাদার ছেলে মো. দেলোয়ার হোসেন , একই ইউনিয়নের বলিয়ারপুর মধ্যপাড়া মহল্লার মৃত বশিরউদ্দিনের ছেলে মো. রুহুল আমিন , সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার…

বিস্তারিত পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতে পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে…

বিস্তারিত পড়ুন

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। অন্তর্বর্তী সরকার সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী…

বিস্তারিত পড়ুন

সেবার মনোভাব ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।  মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এছাড়াও সভায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭), ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।  সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের এই ১৫ জনের মধ্যে খাগড়াছড়ির মানুষদের সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে।’ তিনি আরও…

বিস্তারিত পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে সৌদি আরব থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর যাত্রীর হ্যান্ডব্যাগে থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে। সোনার পরিমাণ মোট ৩২৮৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো: মাসুদ করিম এসব তথ্য জানিয়েছেন। কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সাউদিয়া এয়ারলাইন্স যোগে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর গতিবিধি নজর রাখা হয়। পরবর্তীতে যাত্রী ব্যাগেজ…

বিস্তারিত পড়ুন

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার  করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।  মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।  এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদী জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন। কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে। এ ক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা লেখেন তিনি। এ উপদেষ্টা লেখেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী। কিন্তু কেউ তৌহিদের…

বিস্তারিত পড়ুন

ঢাকা বিমানবন্দরে নানা উপায়ে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল লোপাটকারী চক্রের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি তাদের আটক করা হয়। এপিবিএন জানায়, গত ১৭ জানুয়ারি কাতার থেকে বাংলাদেশে আসার পর প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ও গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে আসা প্রবাসী পাবনা জেলার বাসিন্দা আরিফ প্রমানিক বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকায় অবস্থানকালে প্রায় একই কায়দায় সুকৌশলে কে বা কারা তাদের সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয়। মানিক খানের ব্যাগে ছিল ৩৭০০ রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র। আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল ৪৭৩৫ রিয়াল। দুজনই পরবর্তীতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে চুরির কথা…

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বুধবার ১২ ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুয়ায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্টেফান লিলার বলেন, নির্বাচনে সহায়তা দেওয়ার জন্য গত ডিসেম্বরে আমাদের অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া যায় সেজন্য ইউএন’র একটি প্রয়োজনীয় মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করেছে। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রথামিক কিছু আলোচনা করেছি। এক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণের জন্য ইসিকে শক্তিশালী করা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শক্তিশালী করা;…

বিস্তারিত পড়ুন

বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর চৌকি আদালতে স্ত্রীসহ চয়ন ইসলামকে হাজির করে তাদের জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী। এর আগে, রোববার ৯ ফেব্রুয়ারি রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর সোমবার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম শাহজাদপুরের চরনবীপুর গ্রামের অধ্যাপক মাজাহারুল ইসলামের ছেলে। শাহজাদপুর থানা পুলিশের…

বিস্তারিত পড়ুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সকল বিভাগীয় সদর ও পাঁচটি দারিদ্র্যপীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকার ১২ লাখ পরিবারের মাঝে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছি। টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। স্মার্ট কার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। এ মাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড অ্যাক্টিভেশন সম্পন্ন হবে, এর মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই সংখ্যাকে আরও বাড়াতে অতিরিক্ত ১২ লাখ পরিবারের জন্য রমজান মাসের…

বিস্তারিত পড়ুন

পুলিশ, কোর্ট, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবকিছু যখন ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ কমে যাবে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমরা এখন একটা চ্যালেঞ্জিং সময়ে বাস করছি, যে সময় বাংলাদেশের ইতিহাস অবিনাশ হয়েছে। পৃথিবীর বহু দেশে এমন কখনোই দেখি নাই। আপনারা কয়েক সপ্তাহের মধ্যেই সহস্র হত্যাকাণ্ড দেখেছেন। হাজার হাজার তরুণ ছাত্রের অঙ্গহানির ঘটনা দেখেছেন। আপনারা নিশ্চয়ই অনেকে অনেক ফুটেজ দেখেছেন। দেখলে মনে হয় যেন গাজা…

বিস্তারিত পড়ুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন সাংবাদিকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের জীবন অভিশপ্ত জীবন। সবাই চায় আমাদের দমিয়ে রাখতে। বিগত সরকার আমাদের ভয় পাওয়ার জন্য সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু আমরা থেমে থাকিনি। তারা বলেন, সাগরের হত্যা মামলা হওয়ার পর এ পর্যন্ত ১১৪ বারের মতো পিছিয়েছে। বাংলাদেশে কি এর আগে কখনো কোনো হত্যা মামলার বিচার হয়নি? তৎকালীন সরকারের প্রত্যেকে এ মামলার বিষয়ে উদাসীন ছিলেন। ফলে সেই সময় থেকে এখন পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা প্রত্যাশা…

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা ডাক পেয়েছেন সচিবালয়ে। সে অনুযায়ী আলোচনার জন্য ৭ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা করেন। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ এর নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন বলেন, আমাদের আন্দোলনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ আলোচনার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেজন্য আমরা ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাছাই করেছি। প্রতিনিধি দলের সদস্যরা হলেন—আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান…

বিস্তারিত পড়ুন

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে দেশটি পেয়েছে মাত্র ৮।  তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া। আর তৃতীয় ভেনিজুয়েলা। তাদের স্কোর যথাক্রমে ৯ ও ১০। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম (ভালো থেকে খারাপ) অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম…

বিস্তারিত পড়ুন

শাহবাগে জড়ো হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (৩য় ধাপ) শিক্ষকরা। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে আসতে দেখা যায় তাদের। এরপর বেলা সোয়া ১১টার দিকে একবার মূল সড়কে ওঠার চেষ্টা করেন তারা। তবে সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা বাধা দেন। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন। পুরো এলাকা জুড়েই মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রাখা হয়েছে জলকামান। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা ব্যানার নিয়ে শাহবাগ মোড় সংলগ্ন সংযোগ সড়কে অবস্থান নিয়েছেন। আর সামনে ও পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। দেওয়া হয়েছে ব্যারিকেড। এসময় তাদের ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হয়ত মোদের যোগদান দিন, নয়ত মোদের জীবন দিন’, ‘থাকার কথা বিদ্যালয়ে, আমরা কেন…

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, কোনো শয়তান যেন পালাতে না পারে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।…

বিস্তারিত পড়ুন

৬ দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেজন্য ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করবো। এর মধ্যে সুখবর না…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় দিনের মতো আজও সারাদেশে ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।   কৃত্রিম প্রজনকর্মীরা সাত দফা দাবিতে গতকাল এই কর্মবিরতি শুরু করেন। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি মো. আজাদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। এটা গতকাল শুরু করেছিলাম। আজ সকাল থেকে আমাদের আবার কর্মবিরতি শুরু হয়েছে। এর আগে রোববার ৯ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দফা দাবিতে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবায় অনির্দিষ্টকালের বিরতি ঘোষণা করেন কৃত্রিম প্রজননকর্মীরা। দাবি সমূহ-১। এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮ উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি জানায়, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন,…

বিস্তারিত পড়ুন

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরও লেখেন, পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না। নাহিদ ইসলাম লেখেন, আহতদের ক্ষেত্রে যারা সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবে না তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এরকম আহতদের…

বিস্তারিত পড়ুন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ মঙ্গলবার । দিনটি উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তাঁর ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন। অর্থাৎ তিনি মাঘী পূর্ণিমা দিবসে ঘোষণা করেছিলেন, ওই দিন থেকে তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে স্বীয় দেহত্যাগ করবেন। আর সেটাই হয়েছিল। এ কারণে এদিন সব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের কথিত অনিত্য ভাবনা করে, ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান সমাধি করে এবং জীবনকে শীলময়, ভাবনাময় ও বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্পে ব্রতী হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ১১…

বিস্তারিত পড়ুন

গত কিছুদিন রাজধানী ঢাকায় শীতের তীব্রতা তেমন অনুভূত হয়নি। শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনভর তাপমাত্রা ছিল বেশি। তবে মাঘের শেষ দিকে এসে ঢাকায় ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত। এদিকে সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি…

বিস্তারিত পড়ুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করবো না। তারা যা করছে সেটা করলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো না। তিনি বলেন, যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে। সোমবার ১০ ফেব্রুয়ারি রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। টিসিবির কার্ড অ্যাক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। আমরা কার্ড…

বিস্তারিত পড়ুন

রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত পড়ুন

রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে পাতাল রেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০২৮ সালে এই সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম আবদুর রউফ বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পাতাল রেলের নির্মাণ কাজ পুরোদমে চলছে। প্রস্তাবিত রুটের দুটি অংশের মধ্যে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত বর্ধিত বা সম্পূরক একটি অংশ রয়েছে। বর্তমানে কুড়িল-নর্দা থেকে কমলাপুর পর্যন্ত ইউটিলিটি পরিষেবাগুলো স্থানান্তরের কাজ চলছে। দুটি রুটের দৈর্ঘ্য হবে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার। তিনি বলেন, আমরা স্টেকহোল্ডারদের বিশেষ করে রুটের আশপাশের বাসিন্দাদের পরামর্শ গ্রহণ…

বিস্তারিত পড়ুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার প্রাণ কেন্দ্র। এ দেশের কোরআনের হাফেজরা বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে নুরুত তাহফীজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালিদ হোসেন বলেন, মাতৃভাষা বাংলা হওয়ার পরও আমাদের দেশের প্রতিযোগীরা আরবি ভাষাভাষী মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার এসব দেশের প্রতিযোগীদের হারিয়ে পুরস্কার নিয়ে আসছে। এ অর্জনে…

বিস্তারিত পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো অবস্থাতেই আমরা মাংস-ডিম আমদানি করতে চাই না। এ ধরনের আমদানির ফলে সংক্রামক রোগ ‘জুনোটিক ডিজিজ’ দেশে প্রবেশের সম্ভাবনা থাকে।  সোমবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান গরুর মাংসের দাম সস্তা করানোর কথা বলে আমদানির জন্য অনুরোধ করে থাকেন। এভাবে আমদানি করলে দেশীয় খামার ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, মাংস-ডিম আমদানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরামর্শ যেন নেওয়া হয়, তা নিশ্চিত করতে দ্রুত বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে খামারিদের…

বিস্তারিত পড়ুন

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। স্কোর হিসাবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন।  দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ ১৫১তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো ইফেতারুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম (ভালো থেকে খারাপ) অনুসারে…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন আন্দোলনরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জন প্রতিনিধি। সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের নিয়ে যান। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রতিনিধি দলে আছেন— খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন। যাওয়ার আগে মাইনুদ্দিন বলেন, দুবাই থেকে ফেরত আসার পর বারবার আশ্বাস পেলেও আমরা এখন পর্যন্ত তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে দেখা করতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলামোটর মোড় থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতিমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ ঢাকা পোস্টকে বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড়…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আটকে দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মধ্যে আরব আমিরাত ফেরত ও অন্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা রয়েছেন। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ ঘটনায় বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়ক এবং মিন্টু রোড থেকে ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অন্য দুটি দাবি হচ্ছে— ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছেন তা জানা যায়নি। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু…

বিস্তারিত পড়ুন

নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ প্রক্রিয়া আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মে‌ক্সি‌কো‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। মেক্সিকোর স্থানীয় সময় রোববার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করেন রাষ্ট্রদূত। মুশফিকুল ফজল ব‌লেন, বাংলাদেশ সরকার মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মেক্সিকোর শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি— বিশেষ করে আইটি, কৃষি, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য পেশাজীবী খাতে কাজের সুযোগ তৈরির জন্য বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা রাখবে। দূতাবাসের হেড অব চ্যান্সারি আব্দুল্লাহ আল ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের…

বিস্তারিত পড়ুন

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। শ্রীলঙ্কার ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, শিপিং এবং মেরিটাইম কানেক্টিভিটি, উচ্চ শিক্ষা, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা এই অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। যেহেতু দুই দেশ…

বিস্তারিত পড়ুন

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো ‘সাড়া শব্দ’ পাওয়া যায়নি। এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি। তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। গত ৫ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওইদিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেন। এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ- ভারতের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতেই আগামী…

বিস্তারিত পড়ুন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের অর্থনীতি : সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিভিন্ন তথ্য তুলে ধরে। প্রধান উপদেষ্টার কাছে খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি এবং গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলা হয়, চলতি অর্থবছরে দুই দফা ভয়াবহ বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় আউশ ও আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে ৯ দশমিক ৫৫ লাখ এবং ৩.৫৮ লাখ টন কম হয়েছে।…

বিস্তারিত পড়ুন

উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি রোববার ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে। সামাজিক ব্যবসায় বিশ্বে বাংলাদেশ এগিয়ে থাকাটা প্রশংসনীয়। বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দুটি দেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি।

বিস্তারিত পড়ুন

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’ এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রোববার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ডাকটিকিট অবমুক্ত করেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীদের ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা…

বিস্তারিত পড়ুন

কঙ্গোতে বাংলাদেশ পুলিশসহ ১ হাজার ৭৫৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। তারা সবাই নিরাপদে আছেন। তবে বোমাবর্ষণে শান্তিরক্ষী নিয়োজিত বাংলা‌দে‌শি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।  রোববার ৯ ফ্রেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং‌য়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। রফিকুল আলম জানান, কঙ্গোতে বাংলাদেশ পুলিশসহ মোট ১ হাজার ৭৫৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। তারা সবাই নিরাপদে আছেন। তবে বোমাবর্ষণে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এছাড়া, বাংলাদেশের বিমান বাহিনীর পরিবহন বিমানকে উগান্ডা স্থানান্তর করা হয়েছে এবং তিনটি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়াতে স্থানান্তর করা হয়েছে। মুখপাত্র ব‌লেন, ডিআরসিতে জাতিসংঘের ক‌ঙ্গো মিশ‌নে বাংলাদেশের শান্তিরক্ষীরা সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। উক্ত শান্তিরক্ষীদের উপস্থিতি ব্যতীত ডিআর কঙ্গোতে উল্লেখযোগ্য প্রবাসী…

বিস্তারিত পড়ুন

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি চলছে। বিস্তারিত আসছে..

বিস্তারিত পড়ুন

চার দফা দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আল্টিমেটামের সময় শেষে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুলিশের এমন অবস্থানে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।  রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এই চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিলেও এর ৭ দিন পার হওয়ার পরও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি। তাই…

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে। কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। রোববার ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা ভালো প্র্যাকটিস রেখে যেতে পারি। আর যেন দেশে আয়নাঘর তৈরি না হয়। এরকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন। আগামী ১১ তারিখ মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে একটি…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবরের বাড়ির নতুন ভবনের বেজমেন্টে ‘আয়নাঘর’ রয়েছে এমন সন্দেহ করছেন সাধারণ জনতা। ওই বেসমেন্টের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এসব দাবি করা হয়। এখন এসব দাবি আমলে নিয়ে বেজমেন্টে কোনো গোপন কিছু রয়েছে কিনা তা জানতে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বেজমেন্টে‌ থাকা পানি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। বসানো হয়েছে কয়েকটি পানি নিষ্কাশন মেশিন। রোববার ৯ ফেব্রুয়ারি সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমাদের ফোন দেওয়া হয়েছিল (সাধারণ মানুষ) ওই বাড়ির বেজমেন্টের পানি নিষ্কাশনের জন্য। পরে আমাদের একটি ইউনিট ওইখানে…

বিস্তারিত পড়ুন

গাজীপুরে শনিবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে একটি ড্রাইভিং স্কুল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গাজীপুর মহানগরীর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে একটি টিনশেড কাপড়ের দোকান থেকে আগুনের ওই সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা হৃদয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আর.এস ড্রাইভিং স্কুল পঙ্কজ ফার্নিচারের কারখানা এবং আলামিন সেনেটারি গুদাম ঘরে দোকানে ছড়িয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে একটি ওয়ার্কশপ ও ড্রাইভিং স্কুল সহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন…

বিস্তারিত পড়ুন

অপারেশন ‘ডেভিল হান্টের’ প্রথমদিনে নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে।  শনিবার ৮ ফেব্রুয়ারি রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন , ৩নং ওয়ার্ডের মৃত আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু , নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন , তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান , হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের । অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া…

বিস্তারিত পড়ুন

পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মো. আল-আমিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ৮ ফেব্রুয়ারি তার হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। মো. আল-আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তার লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তার ভর্তি ব্যয় এবং শিক্ষাসামগ্রীসহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম আজ তারেক রহমানের পক্ষে বই-খাতা, কঙ্কাল, অ্যাপ্রোনসহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে…

বিস্তারিত পড়ুন

বেসরকা‌রি খাতের ব্র্যাক ব্যাংক অন্যায় ও অমানবিকভাবে ২৬৬৮ জন কর্মীকে চাকুরিচ্যুত করেছে— এমন দাবি করে অবিলম্বে তাদের পুনর্বহাল ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ব্যাংটির চাকরিচ্যুত কর্মীরা। রোববার ৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় মতিঝিলের শাপলা চত্বর বাংলা‌দেশ ব্যাংকের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন তারা। মানববন্ধনে চাকরিচ্যুত কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সতর্কবার্তা বা নোটিশ না দিয়েই তাদের হঠাৎ চাকরিচ্যুত করে। এর ফলে তারা কঠিন মানসিক চাপের মধ্যে পড়েছেন এবং একাধিক সহকর্মী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এছাড়া, কর্মীদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে ২০২৪ সালের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। চারদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। শনিবার ৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, চারদিনের সফরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সফরে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। পাবলো বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগের ওপর কাজের নেতৃত্ব দেবেন। স্বাধীনতার পর…

বিস্তারিত পড়ুন

নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। চলতি মাসের ১১ ফেব্রুয়ারি সারা দেশে কর্মসূচি এ শুরু হবে। এসব দাবিতে ১০ দিনে দেশের ৬৪ জেলায় জনসভা করবে দলটি। শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা…

বিস্তারিত পড়ুন

ক্রীড়াঙ্গনে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বহাল তরিয়তে রয়েছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল বলেছেন, ক্রীড়া পরিষদ থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন ক্রিকেট-ফুটবল ফেডারেশনগুলোতে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসরা পরিপূর্ণভাবে বহাল তবিয়তে বসে আছে। শনিবার ৮ ফেব্রুয়ারি রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর তুরাগ থানা বনাম বিমানবন্দর থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আগে ক্রীড়াঙ্গন থেকে আওয়ামী দোসরদের অপসারণ করে নির্মূল করুন। তারপর আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি। সেটা বাংলাদেশের জনগণ ঐকমত্যের ভিক্তিতে সিদ্ধান্ত…

বিস্তারিত পড়ুন

‘ডেভিল’ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ৯ ফেব্রুয়ারি ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা আছে। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার…

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা না পেলে শাহবাগ মোড় ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার ৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন বলে জানা গেছে। এর আগে তারা ফার্মগেট এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করেন। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। সব বৈষম্য অবসানের লক্ষ্যে গত ২২ জানুয়ারি চার দফা দাবিতে…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  আজ রোববার ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল দশটার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। পরিবারেরর সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দুই মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিচারপতি আবদুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তিন সদস‌্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আবদুর রউফ। নির্বাচন কমিশনার…

বিস্তারিত পড়ুন

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলেল সঙ্গে কথা বলবেন তিনি। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ আমার আন্দোলন করছি। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন। ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি। তিনি জানান, আমাদের সাত দফা দাবি হলেও…

বিস্তারিত পড়ুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, সামনের বর্ষায় চট্টগ্রামের মানুষ যাতে জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও স্বস্তি পায় সেই লক্ষ্যে সমন্বিতভাবে কাজ চলছে।   শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এর আগে তিনি নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ায় নালাই খাল, বহদ্দারহাট বারইপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। খাল-নালায় ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, এবারও নগরবাসী জলাবদ্ধতা থেকে হয়ত পুরোপুরি নিষ্কৃতি পাবে না। তবে দুর্দশা কমানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। চট্টগ্রামে জলাবদ্ধতা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আজ রোববার ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হবে বলে জানা গেছে। লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে বলে জানা গেছে। এসব লকারে রক্ষিত অর্থসম্পদ বা নথিপত্রের তালিকা করা হবে। জ্ঞাত আয়বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তীতে তদন্ত করা হবে। ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে পদায়নের একটি রোডম্যাপ দেওয়া হয়। এছাড়া মৌলিক বিষয়ের নম্বর পুনর্বণ্টন, তিনটি পূর্ণ কমিশন গঠনের প্রস্তাব করা হয়।  শনিবার ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ছয় সংস্কার কমিশনের বিস্তারিত প্রকাশ করা হয়। এতে দেখা যায়, জনপ্রশাসন সংস্কার কমিশন তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করা হয়।  প্রতিটি কমিশনের সদস্য সংখ্যা চেয়ারম্যানসহ ৮ জন রাখার সুপারিশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (সাধারণ), এতে শিক্ষা ও স্বাস্থ্য সার্ভিস ব্যতীত অন্য সব সার্ভিসে নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা আয়োজন করবে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন (শিক্ষা) ও পাবলিক…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন । গত শনিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান শুক্রবার আসন্ন জাতিসংঘের রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের ওপর আন্তর্জাতিক সম্মেলনকে নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি দেন। জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মহাসচিব কক্সবাজার ও রাখাইন রাজ্যের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ…

বিস্তারিত পড়ুন

রাজধানীতে অবস্থিত চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলায় প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেন। শনিবার ৮ ফেব্রুয়ারি দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয় রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। মিলনমেলায় শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, বিভিন্ন জেলার মানুষ অতিথি হিসেবে মেজবানে অংশগ্রহণ করেন। অষ্টাদশ শতক থেকে পুরোপুরি চট্টগ্রামে চালু হয় এ মেজবানির আয়োজন। শত বছরের অধিক পুরোনো চট্টগ্রাম সমিতি ঢাকা চট্টগ্রামবাসীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দু’বছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে থাকে। হাজার হাজার লোকের পদচারণায় এ মেজবান উৎসবের আমেজে পরিণত হয়। পরিচিতি অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলে…

বিস্তারিত পড়ুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সীমান্ত সড়ক ও স্থল বন্দরের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সীমান্ত সড়ক এবং সম্ভাব্য স্থল বন্দর নির্মাণের জায়গা পরিদর্শন করেছি। এটি নিয়ে পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের দিকে নজর রেখে সেখানে একটি স্থল বন্দর করা যায় কি না তা বিবেচনায় রাখা হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক আগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনায় একটি স্থল বন্দর নির্মাণের পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, ‘মিয়ানমারের…

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হবে সংসদ সদস্য ও স্থানীয় সরকার সদস্যরা– এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া ১৮৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রস্তাবনায় এমন সুপারিশ করেছে কমিশন। এটি শনিবার ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে কমিশন উল্লেখ করেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষে ৪৬ হাজারের বেশি খানার অংশগ্রহণে বিবিএস পরিচালিত এক জরিপ থেকে দেখা যায় যে ৮২ শতাংশ উত্তরদাতা সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তবে এ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের একটি জটিলতা হলো যে সাধারণত যে ব্যক্তি যত বেশি মানুষের সম্মতিতে তথা ভোটে পদাধিকারী হন, তিনি তত বেশি ক্ষমতাবান হন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংস্কার…

বিস্তারিত পড়ুন

১১ মিনিটের ব্যবধানে ফেসবুকে দুটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা ইস্যুতে তিনি এ দুটি পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত ১০টা ২৮ মিনিটে দেওয়া পোস্টে হাসনাত লেখেন, ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনী হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এরপর রাত ১০টা ৩৯ মিনিটে তিনি লেখেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। যদিও স্ট্যাটাসে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি। এর আগে সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

বিস্তারিত পড়ুন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ যে পাপ করেছে, তার কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সহানুভূতি দেখানো মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। এই বেইমানি যারা করবে, তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। তিনি বলেন, গণঅধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার। কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। ৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা…

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। ধানমন্ডি ৩২ নম্বরের পৈত্রিক বাড়ি ভাঙচুরের পাশাপাশি এর প্রভাব পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে। এরই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ডও খুলে ফেলেছে প্রতিষ্ঠানটির কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বিএসএমএমইউ’র সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর আরও একাধিক স্থান থেকেও বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা। বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়টি এখনও বঙ্গবন্ধুর নামে থাকায় শিক্ষার্থী, চিকিৎসক-কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ…

বিস্তারিত পড়ুন

গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, ‘বুলডোজার আসুক-না আসুক, আমরা ভাঙব। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (বুধবার) রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আছি। প্রতি মিনিটে শত-শত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে।…

বিস্তারিত পড়ুন