Author: admin

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশের সীমান্ত নিয়ে ন্যায্য দাবি আপনাকে দিতে হবে। আর টালবাহানা চলবে না।  বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার ওপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না-জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে জয়নুল…

বিস্তারিত পড়ুন

সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলাবিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মিদশায় থাকতে হয়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। রাতে কোর্ট বসিয়ে বিচারকদের সাজা দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। সরকারের পছন্দমতো আদেশ না দেওয়ার কারণে আদেশের পরদিন বিচারককে বান্দরবানে পাঠানো হয়েছে। অনেক বিচারককে এ কারণে চোখের পানি ফেলতে দেখেছি। এই অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের স্বপ্ন স্থবির হয়ে রয়েছে। এই অনুচ্ছেদ সরিয়ে…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার জন্য আগামী ১০ ফেব্রুয়ারিতে ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়ার আদালতে মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে আপিল বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আদালত আগামী ১০ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে…

বিস্তারিত পড়ুন

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বিষাক্ত বাতাস। বায়ুদূষণের এই ঝুঁকিপূর্ণ অবস্থায় সতর্কতামূলক পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধানসহ বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদিকে প্রতিবছরই বায়ুদূষণ তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। এবারও শীতের শুষ্ক মৌসুমে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে। এ অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত সাত বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ুদূষণ মাত্রার বার্ষিক গড় মান ৩৫ এর কাছাকাছি থাকার কথা; সেখানে প্রতিবছরই ঢাকায় এ মান থাকে…

বিস্তারিত পড়ুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী নাহিদ বলেন, ‘অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।’ ডাক…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বুধবার ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে এক শিশুকে জবাই করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের মারধর করে। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌবাহিনীর গাড়ি থেকে সদস্যরা নেমে কারখানার শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু কারখানা শ্রমিকরা নৌবাহিনীর সদস্যদের ওপরও চড়াও হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও…

বিস্তারিত পড়ুন

ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো বন্ধ করা ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  বুধবার ২৩ জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮–এর ধারা ৪০–এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঢাকায় চলাচল করা যানবাহনের চালকেরা প্রায়ই অযাচিতভাবে/অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার করে উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন।…

বিস্তারিত পড়ুন

গত কয়েকদিন ধরে রাজধানীতে শীতের অনুভূতি তেমন একটা ছিল না। শীতের প্রস্তুতি হিসেবে মোটা পোশাক গায়ে জড়িয়ে বের হয়ে পড়তে হয়েছে অস্বস্তিতে। তবে বুধবার ২২ জানুয়ারি থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বেলা গড়িয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে রাজধানী ঢাকা। আর তাতে সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার এ চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা…

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান। ভলকার টুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশ পক্ষের সঙ্গে শেয়ার করা হবে, যা জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে করা হবে। এ সময় ড. ইউনূস ইউএন মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। টুর্ক বলেন, ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ের মধ্যে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হুমকির বার্তা ভুয়া প্রমাণিত হয়েছে। তল্লাশি করে হুমকিস্বরূপ কিছু পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার ২২ জানুয়ারি রাত ১১টায় এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তাটি এসেছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়। তল্লাশি হয়৷ তবে হুমকির কোনো সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়। তবে হুমকির বার্তা পাওয়ার পরও বিমানবন্দরে ফ্লাইট উঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি। এর আগে মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে রোম…

বিস্তারিত পড়ুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।   বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়ন। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায়। তবে সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় পক্ষ কোনো প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করবে না মর্মে বেড়া নির্মাণে আপত্তি জানিয়েছে বিজিবি। বৈঠকে মাদক ও…

বিস্তারিত পড়ুন

সারাদেশে দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী পরশুদিন আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে, ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে ৩৬ হাজার পিস ইয়াবাসহ খুশি আক্তার ওরফে খুশিদা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার ২২ জানুয়ারি থানার ফরিদা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক খুশি আক্তারের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পান বাজার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহমান। র‍্যাব জানায়, ফ্ল্যাট বাসায় ইয়াবা মজুতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এতে খুশি আক্তারের ফ্ল্যাটের বেডরুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী কক্সবাজার জেলার সীমান্তবর্তী…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ৪৭ হাজার মানুষের প্রাণহানির পর কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন ফিরছেন তাদের নিজ এলাকায়। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচে থেকে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৭ হাজার ২০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরতায় নিহত আরও ৫৩…

বিস্তারিত পড়ুন

স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। মূলত স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম ও নিজের অপরাধ ঢাকতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। অভিযুক্ত ওই ব্যক্তি ভারতের সাবেক সেনাসদস্য। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, হায়দরাবাদের এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে এবং মৃতদেহকে একাধিক টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম গুরু মূর্তি। স্ত্রী নিখোঁজ হওয়ার পরে পুলিশ তদন্ত শুরু…

বিস্তারিত পড়ুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  মঙ্গলবার ২১ জানুয়ারি রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুব্রত হালদার নামে আরকে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে। স্থানীয় মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আমি সংবাদ পেয়ে পুলিশে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে এক নারী শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বুধবার ২২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তানযীদ মোহাম্মদ সোহরাব রেজা। তিনি বলেন, গতকালকে সমন্বয়কদের উপস্থিতিতে দ্বিতীয়বার আমাদের উপর হামলা করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। তারা তাদের বাইরে কোনো ভিন্ন মত নিতে পারছে না। আওয়ামী লীগের জায়গায় তারা তাদের রিপ্লেস করতে চায় কিনা সেটা তাদের পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম কারো বাপের না। যদি সেটা…

বিস্তারিত পড়ুন

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার খবর শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ওই ফ্লাইটের যাত্রী জাবেদ আহমেদ। বুধবার ২২ জানুয়ারি দুপুর ১টা ২০ মিনিটে অবতরণের প্রায় ৪ ঘণ্টা পর বিমানবন্দর থেকে বের হয়ে এ কথা বলেন ওই যাত্রী। জাবেদ আহমেদ বলেন, বিমানের ভেতরে আমরা কিছু জানতে পারিনি। আমরা বিমান থেকে বের হওয়ার পর শুনেছি। শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে কোনো ঝুঁকি দেখিনি। প্রথম থেকে মিথ্যা মনে হয়েছিল। আমাদেরকে নিরাপত্তা স্বার্থে তল্লাশি করা হয়েছে। তবে কোনো প্রকার হয়রানি করা হয়নি। জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ওই…

বিস্তারিত পড়ুন

বোমার বার্তা ও অভিযান নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার ২২ জানুয়ারি বিকেল ৪টায় বিমানবন্দরে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। এর আগে বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়। ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকির ঘটনা ঘটে। ফ্লাইটটি বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল…

বিস্তারিত পড়ুন

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের মতো এত আওয়াজের শহর পৃথিবীতে আর কোথাও নেই। শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর। বাংলাদেশের বাস বা ট্রাকের ৬৮ ভাগ ড্রাইভার কানে শোনেন না। মঙ্গলবার ২১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজওয়ানা হাসান বলেন, আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইন শুরু করব। সেখানে ছাত্র-ছাত্রীদের পাশে চাই। তিনি বলেন, পলিথিন বন্ধের কাজ ২০০২ সাল থেকে শুরু হয়েছে। এরপর যখন ২০২৪ সালে আমরা আবার কাজটি শুরু করলাম। অনেকেই আমাদের…

বিস্তারিত পড়ুন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার ২২ জানুয়ারি সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এ ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে।‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা…

বিস্তারিত পড়ুন

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে। প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে।…

বিস্তারিত পড়ুন

টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি- তারা এখনো রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। তাই অর্থ ফেরতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছেন তারা।  বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানান, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও— এজেন্সি অজানা কারণে তাদের সে দেশে পাঠাতে পারেনি। এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রাকিবুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ২১ জানুয়ারি রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানায়। এর আগে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ‘রেড অ্যালার্ট’ জারির কথা বলেছিলেন। এরপর গতকাল রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধনী বার্তায় জানায়, ‘রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যা যা করণীয়, আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা…

বিস্তারিত পড়ুন

মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার ২০ জানুয়ারি বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে– টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য আবেদন না করায় লাইসেন্সগুলো মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো।

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশকে সমর্থন করবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে গ্র্যান্ডি এই মন্তব্য করেন। মঙ্গলবার রাতেই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। রোহিঙ্গা সংকটের জন্য, বিশেষ করে এই বছরের শেষের দিকে এই বিষয়ে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা সমর্থন চাওয়ার পর গ্র্যান্ডি বলেন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। অধ্যাপক ইউনূস বলেন, আপনার কথা আরও গুরুত্ব বাড়াবে। প্রায় ১ লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর আরও…

বিস্তারিত পড়ুন

বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্রয় চুক্তির ট্যারিফ (বিদ্যুতের দাম) পর্যালোচনা করতে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ এ কমিটি গঠন করেছে।  দায়মুক্তি আইন হিসেবে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি বাতিল করা হয়েছে গত নভেম্বরে। এর আগে এই আইনের অধীন বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী সরকারের করা চুক্তিগুলো পর্যালোচনায় একটি কমিটি করে দেয় অন্তর্বর্তী সরকার। এবার বিদ্যুতের দাম পর্যালোচনায় করা হলো আরেকটি কমিটি। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মো. কামরুল আহসানের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মানকে। অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ খাতের সংস্কার কমিটির আর্থিক মডেলিং বিশেষজ্ঞ ও পাওয়ারসেলের…

বিস্তারিত পড়ুন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নাব্য স্বাভাবিক রাখার জন্য আমাদের নদীবন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে। মঙ্গলবার ২১ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে ‘নৌপরিবহন ও নাব্যতা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদ সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে। এম সাখাওয়াত হোসেন বলেন, নাব্য সংকটে নৌপথে আমাদের বড় বড় লঞ্চ, স্পিড বোর্ড আটকে যায়। উত্তরবঙ্গে যে নদীগুলো ছিল এখন সে…

বিস্তারিত পড়ুন

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন। মঙ্গলবার ২১ জানুয়ারি তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান হিউসগেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে গুরুত্বপূর্ণ বার্ষিক এ নিরাপত্তা সম্মেলন শুরু হবে। সাক্ষাৎকালে তারা জুলাই বিদ্রোহ, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত হিউসগেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়। তিনি পরামর্শ দেন যে বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে…

বিস্তারিত পড়ুন

চীনের কাছ থেকে অগ্রাধিকারমূলক ক্রেতা-ঋণ এবং সরকারি রেয়াত-ঋণ নামে দুই ধরনের ঋণ নিয়ে থাকে বাংলাদেশ। ওই ঋণের সুদের হার ২-৩ শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঋণ পরিশোধের এই সময় বৃদ্ধি এবং ঋণের সুদ হার কমানোর বিষয়টি বিবেচনা করছে চীন। মঙ্গলবার ২১ জানুয়া‌রি বেই‌জিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-য়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় এই সম্মতি পাওয়া গেছে। বাংলাদেশ ও চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তৌহিদ হোসেন বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রথমবারের মতো চীনে দ্বিপাক্ষিক সফর করলেন। চলতি বছর দুই দেশের সম্পর্কের ৫০…

বিস্তারিত পড়ুন

রাজধানীর পূর্ব মানিকনগর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার ২১ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়। এসময় প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় রামপুরায় অবস্থিত এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

বিস্তারিত পড়ুন

পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ডেল্টা হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসের মুক্তি এবং মামলাকারী পুলিশের বদলিসহ ৫ দফা দাবি ঘোষণা করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার ২১ জানুয়ারি জজকোর্ট প্রাঙ্গণে ‘মার্চ ফর ডা. সাদী ন্যাশনাল মেডিকেল কলেজ টু জজকোর্ট’ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। চিকিৎসকদের ঘোষিত পাঁচ দফা হলো— ১. ডা. সাদীর নিঃশর্ত মুক্তি এবং মামলা থেকে তাকে প্রত্যাহার, ২. ডা. সাদীর সঙ্গে গ্রেপ্তারকৃত অন্যান্য নিরপরাধ কর্মচারীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তানভীন হোসেন জোহাকে প্রত্যাহার করা ৪. মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি পূর্বক তাদের বিরুদ্ধে বিভাগীয়…

বিস্তারিত পড়ুন

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল মঙ্গলবার লন্ডনে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন। যাতে আমরা এক ছাদ বা এক ছাতার নিচে চিকিৎসা করাতে পারি। সে বিষয়ে কাজ চলছে। তারপর ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে পরে চিকিৎসার ব্যাপারে কোন পদ্ধতি নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার…

বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২১ জানুয়ারি সুইজার‌ল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে তাদের সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস।  প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন।

বিস্তারিত পড়ুন

কানাডা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ২১ জানুয়ারি সচিবালয়ে অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিৎ সিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক অর্ধশতাব্দীরও বেশি। এ সম্পর্ক শুধু দেশের সঙ্গে দেশের নয়, প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানের এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড়ভাবে জড়িত। দেশের কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ কানাডার আরও সহযোগিতা আশা করে বলে উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান। সাক্ষাৎকালে কৃষি, খাদ্য শস্য আমদানি, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, কৃষিবিদদের উচ্চশিক্ষা, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোকপাত…

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণে বিশ্বে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ৪১৪। যা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টা ৪ মিনিটের দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। তাদের তথ্যমতে, বিশ্বের ১২৪ নগরীর মধ্যে আজ প্রথম বসনিয়ার হারজোগভিনিয়ারের সারাজেভো। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পটপরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। এমনই একটি তদন্তে দেখা যাচ্ছে, ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। মঙ্গলবার ২১ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের গোপন…

বিস্তারিত পড়ুন

বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির পর গত ৩ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে ৮৯৭টি ট্রাক ঢুকেছে গতকাল মঙ্গলবার। আগের দিন সোমবার ৬৩০টি এবং বিরতির প্রথম দিন রোববার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছিল গাজায়। গাজা এবং পশ্চিমতীরে জাতিসংঘের সহায়তা প্রকল্পের শীর্ষ কর্মকর্তা মুহান্নাদ হাদি রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি জানান, প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে ৫০টি ছিল জ্বালানিবাহী ছিল। বাকিগুলোতে ছিল ময়দা, শাকসবজি, মাংস, ওষুধ, চিকিৎসা উপকরণ, তাঁবু প্রভৃতি উপকরণ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ১৫ মাস ধরে চলা সেই ভয়াবহ…

বিস্তারিত পড়ুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ৪২ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়ার পথে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় থালাং জেলায় আটক হন তারা। মঙ্গলবার ২১ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ থেকে বের হওয়ার এক মাসেরও বেশি সময় পর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ থালাং জেলায় ৪২ জন রোহিঙ্গা অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এবং পরে তাদেরকে আটক করা হয়েছে। মূলত দ্বীপটির তাম্বন মাই খাওতে সাই কায়েউ সৈকতের সামনে একদল লোককে দেখতে পেয়ে মঙ্গলবার ভোরে স্থানীয় কর্মকর্তাদের এবং পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে অভিবাসীদের ক্লান্ত অবস্থায় উদ্ধার…

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আনার পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলম এখনো ধরা পড়েননি। যদিও তাকে পুনরায় গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছিল পুলিশ। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। দেওয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়বেই তবে কুষ্টিয়াতেই ছেড়ে দিত, ঢাকায় আনার পর না। এ ঘটনায় দায়িত্ব অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ওই পালানো ওসিকে এখনো ধরা সম্ভব হয়নি। যথাসম্ভব তিনি ইন্ডিয়া বা পাশের দেশে পালিয়ে গেছেন। মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত…

বিস্তারিত পড়ুন

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে দুটি স্বর্ণপদক, চারটি রৌপ্যপদক ও চারটি ব্রোঞ্জপদক রয়েছে। রোবটিক্সের আন্তর্জাতিক এ উৎসবে বাংলাদেশ থেকে ১০ সদস্যের দল অংশ নিয়েছিল। ২৬টি দেশের প্রতিযোগীরা এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। মঙ্গলবার ২১ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে তিন ধাপে ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সপ্তম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজিত হয়। এ অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ড বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে অস্থিরতার মাঝেই সম্প্রতি ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মূলত সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে বারবার। বিএসএফকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। এমন অবস্থায় সীমান্ত নিয়ে সরব হয়েছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে শান্তিরক্ষায় তিনি বিএসএফকে ‘দায়িত্ব নিতে’ বলেছেন। একইসঙ্গে কারও প্ররোচনায় পা না দিতেও স্থানীয়দের সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার ২১ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে…

বিস্তারিত পড়ুন

জামালপুরে গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ৮ নেতাকে আটক করেছে পুলিশ।  সোমবার ২০ জানুয়ারি দিবাগত রাতে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি পাথালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। পরিকল্পনা করার সময় গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যাক্তিরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান ,…

বিস্তারিত পড়ুন

নাটোরের লালপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোর নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।  মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

বিস্তারিত পড়ুন

রাজধানীর বাংলাবাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান অভিযান পরিচালনা করে এসব বই জব্দ করেন। অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য এনএসআই শিক্ষা মন্ত্রণালয়কে দেয়। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২টি দোকানের প্রত্যেকটিকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং ৫ হাজার বই জব্দ করে। অভিযান পরিচালনার সময় বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান…

বিস্তারিত পড়ুন

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি জ্যাকবসন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ইউএসএআইডি হোস্ট অ্যান্ড ইমপ্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটি শীর্ষক নতুন প্রকল্প উদ্বোধন করেন। সোমবার ২০ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস জানায়, স্থানীয় সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) নেতৃত্বে পরিচালিত এই প্রকল্প জনগণকে চাকরির দক্ষতা প্রশিক্ষণ ও অর্থনৈতিক সুযোগ প্রদান করবে। এটি নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থায় তাদের প্রবেশ অধিকতর উন্নত করবে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে প্রস্তুত করবে। এই উদ্যোগের মাধ্যমে আশ্রয় প্রদানকারী ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং…

বিস্তারিত পড়ুন

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিস্তারিত পড়ুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ ও তত্ত্বাবধানে তিন সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও এ বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা। চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন করে সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির কার্যপরিধিতে জানানো হয়, কমিটি এ চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ ও তত্ত্বাবধান করবে। পাশাপাশি এ চুক্তির আওতায় অস্ত্র সমর্পণসহ ক্ষমা প্রদর্শন সংক্রান্ত যাবতীয় কাজ নিষ্পন্ন করার জন্য কর্মসূচি প্রণয়ন ও এর…

বিস্তারিত পড়ুন

সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশমালা সমন্বয়ে কাজ শুরু করেছেন কমিশনগুলোর প্রধানরা। এর মাধ্যমে যেসব বিষয়ে একাধিক কমিশনের সুপারিশ আছে সেগুলোর ক্ষেত্রে কোথায় কোথায় ভিন্নমত আছে, তা চিহ্নিত করা হবে। সোমবার ২০ জানুয়ারি জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে মতবিনিময় করেন কমিশনগুলোর প্রধানরা। সেখানে প্রস্তাবিত সুপারিশমালা সমন্বয়ের সিদ্ধান্ত হয়। পরে সংবিধান সংস্কার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেসব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা এবং সমন্বয়ের জন্য কমিশন প্রধানদের মতবিনিময় সভা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর…

বিস্তারিত পড়ুন

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম,…

বিস্তারিত পড়ুন

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সোমবার ২১ জানুয়ারি রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। তালিকায় শীর্ষে উঠে এসেছে বসনিয়ার হার্জেগোভিনার সারায়েভো শহর।   সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে অবস্থান করা সারায়েভোর বায়ুর মানের স্কোর ৪৮৮, অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর হচ্ছে ২৫৯ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা, এই শহরটির স্কোর হচ্ছে ২৪৬, এই শহরের বায়ুর মানও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি। শহরটির বায়ুর মানও ‘খুব অস্বাস্থ্যকর’। ১০১…

বিস্তারিত পড়ুন

যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার ২১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা…

বিস্তারিত পড়ুন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা অব্যাহত রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদন কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিগণের চলমান প্রক্রিয়ায় যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্বাচন কমিশন…

বিস্তারিত পড়ুন

টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করা প্রবাসীরা সরে গেছেন। ফলে এক ঘণ্টা পর ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  মঙ্গলবার ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা সরে যান। এ বিষয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন প্রবাসী ও ওমরা হজের যাত্রীরা। পরে প্রবাসীরা জানতে পেরেছেন তাদের টিকা লাগবে না, সেজন্য তারা চলে গেছেন। তবে ওমরা হজের যাত্রীরা টিকা না পেয়ে তারা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুর ১২টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ। ঘটনাস্থলে দেখা যায়, একটি এক্সাভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ। বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে ১১…

বিস্তারিত পড়ুন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগম। তিনি হাইকমিশনে গিয়ে সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন। লন্ডনের স্থানীয় সময় সোমবার ২০ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে যান আফসানা বেগম। হাইকমিশনে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান। আফসানা বেগম নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান জানান। হাইক‌মিশ‌নের কনস্যুলার সেবা সম্প‌র্কে তি‌নি খোঁজ-খবর নেন। তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছ থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্প‌র্কে জান‌তে চান।

বিস্তারিত পড়ুন

রাজধানীর পল্টন থানার বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় ছুরিকাঘাতে সাজু মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে হত্যা নাকি ছিনতাইয়ের কবলে পড়েছিল—এমন রহস্য খুঁজছে পুলিশ। মঙ্গলবার ২১ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাজু মোল্লা গোপালগঞ্জ সদর থানার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। বর্তমানে মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. বায়জিদ বলেন, বিজয়নগর এলাকার একটি বাসার প্রাইভেটকার চালাত সাজু। গতরাতে মুগদার বাসা থেকে নিজের অটোরিকশায় করে…

বিস্তারিত পড়ুন

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকে মারমুখী ছিল পুলিশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করা হয়। যার ফলে নির্বিচারে গুলি, হত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনে অভিযুক্ত পুলিশ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে। হামলা-ভাঙচুর করা হয় থানা ও ট্রাফিক স্থাপনায়। পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনাও ঘটে। সরকার পতনের পর সাত দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে আড়ষ্টতা ভেঙে পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসতে থাকে। বাহিনীকে সচল করতে তখন নতুন গঠিত অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয় তার মধ্যে অন্যতম ছিল পোশাক…

বিস্তারিত পড়ুন

টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। মঙ্গলবার ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে এই আন্দোলন করছেন। পুলিশ সূত্রে জানা যায়, আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী। এছাড়া ওমরা হজের যাত্রীরাও রয়েছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরো দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা…

বিস্তারিত পড়ুন

আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা’— এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কই নির্বাচনে তার জয়লাভের বড় কারণ ছিল বলেও দাবি করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। কমান্ডার-ইন-চিফ বল’ নামক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রম্প একথা বলেন। এই আয়োজনটি ছিল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের একটি অংশ। এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২১ জানুয়ারি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ‘কমান্ডার-ইন-চিফ বল’ নামক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, “আমাকে বলতেই হবে, আমরা…

বিস্তারিত পড়ুন

আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেকের পর তিনি দীর্ঘ বক্তব্য দেন এবং সেখানে আবারও পানামা খাল দখলসহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দেন। এদিকে অভিষেক বক্তব্যে পানামা খাল দখলের ডাক দেওয়ার পর ট্রাম্পকে পাল্টা হুংকার দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পানামা খাল পানামার হাতে আছে এবং পানামার হাতেই থাকবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, পানামার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল “ফিরিয়ে নেওয়ার” পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেছেন, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি তার দেশের (পানামার) হাতে আছে এবং তাদের হাতেই থাকবে। এর আগে…

বিস্তারিত পড়ুন

নব্বই দশকের শুরুর দিকে চালু হওয়া সংবাদ মাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি মালিকপক্ষের টাঙিয়ে দেওয়া এক নোটিশের মাধ্যমে পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করা হয়। নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। ভোরের কাগজের একাধিক সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে আগে থেকে আমাদের কিছু জানানো হয়। হুট করেই জানলাম প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে মালিক। প্রধান কার্যালয় বন্ধ হওয়া মানেই পত্রিকাটির প্রকাশনা…

বিস্তারিত পড়ুন

চলতি আসরে লিটন দাসের শুরুটা ছিল অধারাবাহিক। তবে মাঝপথে সেঞ্চুরিতে রানের আভাস দেন তিনি। এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও পেলেন বড় ফিফটি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ গড়েছে ক্যাপিটালসরা। সোমবার ২০ জানুয়ারি চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন লিটন। আজও ভালো শুরু পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে ইনফর্ম এই ওপেনার থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২২ রান করে তানজিদ তামিম সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জেপি কোটজে। তার ব্যাট থেকে এসেছে ৮…

বিস্তারিত পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হনন করতে না পারে, কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, সেই জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে আমাদের। আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এক হতে পারি না? আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, আমরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্র দখল হতে দেব না। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।  সোমবার ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে সাভার উপজেলা অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৫ আগস্টের বিপ্লব আমাদের একটি সুযোগ এনে দিয়েছে। অনেক সুযোগ…

বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই পণ্য চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ হাজার টাকা। সোমবার ২০ জানুয়ারি ভোররাতে চিনাকান্দি বিওপির সদস্যরা ছাতারকোনা এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি পণ্যগুলো আটক করেন। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাকারবারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান। পরে জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১…

বিস্তারিত পড়ুন

জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।  সোমবার ২০ জানুয়ারি তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আধুনিক জনসংযোগ কৌশল, ধারণা ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণে তিনি এ আহ্বান জানান। আধুনিক জনসংযোগ কৌশলের প্রয়োগের উপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য অফিসার বলেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব হলো উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ প্রচার করা। এর পাশাপাশি স্ব-স্ব মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করাও জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। গুজবকে তথ্য সন্ত্রাসের সঙ্গে তুলনা করে নিজামূল কবীর বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড়ো…

বিস্তারিত পড়ুন

সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, তিনটা সংস্থার (পুলিশ, র‌্যাব ও আনসারের) জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। একসঙ্গে সব করা সম্ভব নয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।…

বিস্তারিত পড়ুন

দেশে এখনও ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। আর ১৮ জানুয়ারি ২০২৫ এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জনে। ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, আমরা তাদের সময় সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এসব অবৈধ…

বিস্তারিত পড়ুন

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভাশেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা পুলিশ, র‍্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যে-সব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পোশাক পরিবর্তনে বড় ধরনের অর্থ সংকুলানের সমস্যা হবে না।

বিস্তারিত পড়ুন

বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা। বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন তারা। আজ সোমবার দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকে রয়েছে। বিভিন্ন যানবাহনে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হলো— ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার…

বিস্তারিত পড়ুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ২০ জানুয়ারি সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্রই দেওয়া ছিল। অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি? কিন্তু এগুলো তো বিজিবির কাছে নেই। তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র, যেটা তারা ব্যবহার করতে পারেনি। তিনি বলেন, গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড…

বিস্তারিত পড়ুন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দু’টির নাম ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’। সোমবার ২০ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এসিওপিএস কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ২ জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে। ট্রেন দুটি হলো ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। ট্রেনের সময়সূচি হলো ৮২১ সৈকত এক্সপ্রেস এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে…

বিস্তারিত পড়ুন

প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩০১ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগের কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী এবং তার ছেলে ও সাবেক মেয়র তাহসীন বাহারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ২০ জানুয়ারি মামলাগুলো দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করছেন। দুদকের অনুসন্ধানে বাহাউদ্দিনের পুরো পরিবারের মোট ৭৪ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ৮৭৫ টাকার অবৈধ সম্পদ ও ৩০১ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৮ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ সম্পদের মধ্যে দুই মেয়ে আয়মান বাহারের নামে ১ কোটি ৪৭…

বিস্তারিত পড়ুন

হিজড়া জনগোষ্ঠীদের ভোটার হতে সমাজসেবা বা জনপ্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ২০ জানুয়ারি শুরু হওয়ার বাড়িবাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতিমধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে চিহ্নিত করে স্বীকৃতি প্রদানের প্রেক্ষাপটে হিজড়ারা নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে হিজড়া জনগোষ্ঠীকে ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে তাদের শনাক্তকরণের জন্য সমাজসেবা অফিসের প্রত্যয়ন অথবা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। এ বিষয়ে যথাযথ দৃষ্টি রাখতে হবে, তারা যেন ভোটার তালিকায়…

বিস্তারিত পড়ুন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার ২০ জানুয়ারি সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অজ্ঞাত সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঢাকায় তাঁর কর্মস্থলে অবস্থান করছেন এবং এ সময়ে তিনি ঢাকার…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে থাকা জনপ্রিয় কন্টেন্ট শেয়ারিং অ্যাপ টিকটককে রক্ষা করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হস্তক্ষেপ না করলে গতকাল রোববারই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতো টিকটক। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ৯০ দিন সময় চান তিনি। এনবিসিকে দেওয়া সেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “আমার মনে হয়, এ ব্যাপারে আমাদের আর একটু সময় নেওয়া উচিত। সেটা ৯০ দিন হতে পারে; কারণ এই সময়সীমা যথাযথ।” পরে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি চাইব এই অ্যাপটির ৫০ শতাংশ মালিকানা যেন যুক্তরাষ্ট্রের হাতে থাকে। প্রসঙ্গত, চীনা কোম্পানি…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন এখনও থেকেই যাচ্ছে। ইসরায়েলের উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে। একইসঙ্গে চরমপন্থি এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে “খুব গুরুতর ভুল” এবং “হামাসের কাছে আত্মসমর্পণ” বলেও অভিহিত করেছেন। রোববার ১৯ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মূলত কয়েক ঘণ্টা বিলম্ব হলেও টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকর হয় রোববার সকালে। স্থানীয় সময় সকাল সোয়া এগারোটায় এই যুদ্ধবিরতি শুরু হয়।…

বিস্তারিত পড়ুন

২০১৮ সালে কুষ্টিয়ার আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল ইসলাম বাধনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ১৯ জানুয়ারি দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তার রিমান্ড মঞ্জুর করেছেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মহিবুল ইসলাম বাধন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি। তিনি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় মহিবুল ইসলাম বাধনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি। এখন পর্যন্ত এ…

বিস্তারিত পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত ও সর্তক অবস্থায় টহল। রোববার ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।…

বিস্তারিত পড়ুন

বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা। তারা জানিয়েছেন, ৭-৮ মাস যাবৎ তারা বেতন পান না। বিষয়টি অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন। গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি…

বিস্তারিত পড়ুন

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  রোববার ১৯ জানুয়ারি ধানমন্ডিতে তার বাসায় অভিযানে এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম।  দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।…

বিস্তারিত পড়ুন

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ।  রোববার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়। এরপরই এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এই কর্মকর্তা আরও বলেন, ‘৫-৬ মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ। এরপর কিছুদিন শহরেই ছিলেন।…

বিস্তারিত পড়ুন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান। শনিবার ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘জন-আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সেমিনারে মূল প্রবন্ধে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মফিজুর রহমান বলেন, সব ক্যাডারের পদোন্নতি প্রশাসন ক্যাডারের দয়ার ওপর নির্ভর করে। তাই তাদের নিজেদের পদোন্নতির ক্ষেত্রে পদ না থাকলেও পদোন্নতি হয়, অন্য ক্যাডারের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা যায়। তিনি আরও বলেন, সরকারের…

বিস্তারিত পড়ুন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি। রোববার ১৯ জানুয়ারি উপকরণগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে হস্তান্তর করবে সংস্থাটি। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, রোরবার সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে। ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রয়ারি পর্যন্ত। এর বিভিন্ন কেন্দ্রে ছবি তোলে ও চোখের আইরিশ এবং দশ আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। রোববার ১৯ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তরের সময় এ কথা বলেন স্টেফান লিলার।   স্টেফান লিলার বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে কীভাবে সহায়তা দেওয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোস্যাইটিসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা দেওয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে ইউএনডিপি। ইউএনডিপি বরাবরই ইসিকে নানা সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনি উপকরণে সহায়তা…

বিস্তারিত পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন বিধি বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই। রোববার ১৯ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। এতো দ্রুত…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের বাঁশখাললী থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি মো. কাসিম উল্লাহ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  শনিবার ১৮ জানুয়ারি নগরের কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার কাসিম উল্লাহ বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা মো. ইউনুছের ছেলে। র‍্যাব জানায়, কাসিম উল্লাহর বিরুদ্ধে গত শনিবার (১৭ জানুয়ারি) বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে তৎপর হয় চট্টগ্রাম র‍্যাব। একপর্যায়ে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে…

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি জানিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। রোববার ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে চাকরি করছি। প্রায় ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপান করছি। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কমিটির নির্বাহী সদস্য মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মাওলানা মো. নূরুল আমীন, মো. আব্দুল হান্নান প্রমুখ।

বিস্তারিত পড়ুন

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। এর আগে তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রোববার ১৯ জানুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী । তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ…

বিস্তারিত পড়ুন

আগামী দুদিন শীতের দাপট থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল দেশের তাপমাত্রা কমবে। তবে আগামী পরশু থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার ১৯ জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্তমানে পঞ্চগড় এবং কুঁড়িগ্রাম জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে রোববার সকাল থেকে গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। তবে এই যুদ্ধবিরতির প্রাক্কালেও গাজায় চলছে হত্যাযজ্ঞ। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৭ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার ১৮ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংঘাত বন্ধ ও পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র প্রশংসা করেছে বিএসএফ। রোববার ১৯ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার কৃষকরা মালদা জেলার সুখদেবপুর সীমান্ত ফাঁড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু ভারতীয় কৃষক অন্যান্য দিনের মতো আন্তর্জাতিক সীমান্তের কাছে তাদের ক্ষেতে যাওয়ার…

বিস্তারিত পড়ুন

চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ১৯ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অপর আসামিরা হলেন, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। এর মধ্যে আসামি ইমদাদুল হক…

বিস্তারিত পড়ুন

বিশেষ প্রতিনিধি। ঢাকা মহানগর উত্তর ক্যান্টেনমেন্ট থানার স্বেচ্ছাসেবকদলের জনৈক কর্মী মো: জোবায়ের হোসেন থেকে প্রলোভন দেখিয়ে ব্যবসার কথা বলে ১,৫০,০০০টাকা ধার নেয় নাজমুল হুদা সবুজ নামে এক ভন্ড প্রতারক।ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, উক্ত প্রতারক নাজমুল নিজেকে স্বেচ্ছাসেবকদলের নেতা পরিচয় দেয়, সেই দলীয় পরিচয় থেকেই তাদের মধ্যে ঘনিষ্টতা তৈরি হয়,উভয়ই একই সাথে বিভিন্ন মিছিল মিটিং এ অংশগ্রহণ করা হয়। সেই সুত্র থেকেই জোবায়ের হোসেনকে প্রতারক নাজমুল এক মাসের কথা বলে দেড় লক্ষ টাকা ধার চায়,জোবায়েরও টাকাটা তাহাকে দিয়ে দেয়, এক মাস অতিবাহিত হওয়ার পর জোবায়ের পাওনা টাকা চাইতে গেলে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে সে কালক্ষেপণ করতে থাকে, একেরপর…

বিস্তারিত পড়ুন