Author: admin

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ নিয়ে উভয় দেশে গঠিত জ্বালানি বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অবিলম্বে কাজ শুরু করার ওপর জোর দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) জ্বালানি সহযোগিতায় জোর দেয় বাংলাদেশ।  বুধবার ৫ ফেব্রুয়ারি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আলজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুসেন ম্যাগরামানে। বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ আগুন দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধাসদন পুরোপুরি খালি ছিল। এরপর আজ (বুধবার) শেখ হাসিনার বক্তৃতা দেওয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। প্রথমে তারা ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) আগুন দেয়। পরে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আগুন দেওয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে…

বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে গতকাল ভাষণ দেন শেখ হাসিনা। বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতেই ব্যাপক বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আজ সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা চলছে। ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে।

বিস্তারিত পড়ুন

তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ঋণ করে লিবিয়ায় পাড়ি জমান নোয়াখালীর মো. আব্দুর রব । দীর্ঘ ১২ দিন নিখোঁজ থাকার পর অপরিচিত নম্বর থেকে নির্যাতনের অডিও পরিবারের কাছে পাঠিয়ে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাফিয়া চক্র। সন্তানের এমন নির্মম নির্যাতনের পরিস্থিতি জানতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা।  ভুক্তভোগী মো. আব্দুর রব নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে। জানা যায়, ২০২২ সালে আব্দুর রব লিবিয়ায় পাড়ি জমান। তারপর ছোট ভাই আব্দুর রহমানকেও (২৩) লিবিয়ায় নিয়ে যান আব্দুর রব। সেখানে আল খামাছ পৌরসভায় একটা কোম্পানিতে দুই ভাই চাকরি করতেন। গত ১৪ জানুয়ারি কাজের উদ্দেশ্যে…

বিস্তারিত পড়ুন

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

বিস্তারিত পড়ুন

প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার আসামি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর সোয়া দুইটার সময় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়েছে।  দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুদকে আনা হয়েছে। ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নিজ নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮…

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। আজ (বুধবার) দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। সংস্কার কমিশনের প্রতিবেদন কী রয়েছে তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গিয়েছিল। গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটালেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা পুরো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি। কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি।  বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠা করেছি। একইসঙ্গে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। কী ধরনের অসুস্থতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  তবে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তার পরীক্ষা নিরীক্ষার জন্য মূলত পাঠিয়েছি। প্রতিদিনই আমাদের এখান থেকে রোগী যায় হাসপাতালে। অসুস্থ হলে কিংবা চেকআপের জন্য এটি নিয়মিত ঘটনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে আছে তাদেরকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ১০৫ জন। সেখানে গ্রেপ্তার মাত্র ৩৫ জন। আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রেপ্তারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি।…

বিস্তারিত পড়ুন

তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইজতেমার ময়দানের পাশাপাশি বাস, রিকশা, গাড়ি, সড়ক, ফুটপাত থেকে যে যেভাবে পেরেছেন মোনাজাত করেছেন।  বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। তিনি উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মাওলানা জুবায়ের আল্লাহর কাছ সবার গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করেন। তিনি মোনাজাতে বলেন, আল্লাহ সবার মনে মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা দান করুন। সব খারাপ থেকে সবাইকে হেফাজত করুন।…

বিস্তারিত পড়ুন

সৌদি আরবের ২৪টি (অনধিক ২৫) পর্যন্ত ভিসাকে একক হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদান করাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। বুধবার ৫ ফেব্রুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে মানববন্ধন করে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে রিক্রুটিং এজেন্সিগুলোর নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে নেতারা বলেন, জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় জোগান আসে এই খাত থেকে। অথচ এক খাতের জনশক্তি রপ্তানির বিষয়টাকে অন্য দেশ প্রতিদিন সহজ করলেও আমাদের মন্ত্রণালয়, বিএমইটি ও দূতাবাস সেটা কঠিন করছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও দূতাবাসের আচরণ অনেকটা…

বিস্তারিত পড়ুন

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি আলজিয়ার্সে আলজে‌রিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিআই) প্রেসি‌ডে‌ন্টের স‌ঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ ক‌রেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্রস‌চিব দুই দে‌শের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগু‌লো বি‌শেষ ক‌রে, তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, এলএনজি, ধাতুর ম‌তো সোর্সিং শিল্পের কাঁচামাল এবং বৈদ্যুতিক এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যগুলোর কথা তু‌লে ধ‌রেন। তিনি এসিআইকে শিপ বিল্ডিং, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ দেন। এসিআই-এর প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে আলজেরিয়ার আগ্রহ এবং প্রস্তুতির কথা প্রকাশ করেন। তিনি…

বিস্তারিত পড়ুন

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচারবহির্ভূত…

বিস্তারিত পড়ুন

গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। বুধবার ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন, বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। আর সবচেয়ে আলোচিত দুটি সংস্কার কমিশনের প্রতিবেদনে কি থাকছে, সে নিয়ে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকছে বলে জানিয়েছেন কমিশনপ্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। একইসঙ্গে বিচারবিভাগ নিয়ে থাকছে এক গুচ্ছ প্রতিবেদন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ দুপুর ১২টার দিকে…

বিস্তারিত পড়ুন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ। এরমধ্যে দিয়ে তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যাবতীয় কার্যক্রম মেষ হবে। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরইমধ্যে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। তবে ঢাকা-ময়মমসিংহ মহাসড়কের উত্তরার হাউজ বিল্ডিংয়ের পর থেকে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে। সরেজমিনে দেখা গেছে, সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম। উত্তরার হাউজ বিল্ডিং থেকে শুরু করে আব্দুল্লাহপুর, টঙ্গী, স্টেশন রোড, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ এলাকা পর্যন্ত কমসংখ্যক গণপরিবহন চলাচল করছে৷ তবে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের চলাচল বেশি। গণপরিবহন সংশ্লিষ্টরা…

বিস্তারিত পড়ুন

সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘স্মার্ট কার্ড রি-বক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে এমন উপজেলা/থানা অফিসসমূহকে আগামী ৩১ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং সম্পন্ন করে এনআইডি মহাপরিচালকে জানাতে হবে।

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার: ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫: আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে র‍্যালি উদ্বোধন করেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এতে চিকিৎসক, গবেষক, ক্যান্সার সচেতনতা কর্মী, স্কাউট দলের সদস্যরা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। ব‍্যালিতে ক্যান্সার প্রতিরোধ, সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয় এবং ক্যান্সার রোধে করণীয় বিষয়াদি সম্পর্কিত লিফলেট পথচারীদের মাঝে বিতরণ…

বিস্তারিত পড়ুন

বর্তমানে মেট্রোরেল পরিচালনা করতে প্রত্যেক মাসে ৬ কোটি টাকার বিদ্যুৎ প্রয়োজন হয় বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান ডিএমটিসিএলের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান। তিনি বলেন, বিদ্যুৎ বিল আমাদের এখন মাসে প্রায় ছয় কোটি টাকার মতো যায়। আর ম্যানপাওয়ার এবং আনুষঙ্গিক খরচে যায় ছয় কোটি টাকার মতো। ম্যানপাওয়ারে ভাগ আছে। একটা অংশ হচ্ছে কোম্পানির, আরেকটা হচ্ছে প্রজেক্টের। প্রজেক্টের ম্যানপাওয়ারের বেতন প্রজেক্ট থেকে দেওয়া হয়, কোম্পানির ম্যানপাওয়ারের বেতন কোম্পানি থেকে দেওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের ৬ দিন আগে পদত্যাগ করেছেন মুখ্য নির্বাচনী কর্মকর্তাসহ সব কর্মকর্তা। ফলে আগামী ১০ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ১৩২ বছরের ইতিহাসে এমন নজির নেই বলে জানিয়েছেন একাধিক আইনজীবী। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে এ তথ্য জানান নির্বাচনী কর্মকর্তারা। চিঠিতে মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান, নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত, তারিক আহমদ, সাম্যশ্রী বড়ুয়া এবং মো. নুরুদ্দিন আরিফ চোধুরীর স্বাক্ষর রয়েছে। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, গত ১৪ জানুয়ারি সমিতির গঠনতন্ত্রের বিধানমতে সমিতির নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালনের জন্য আমাদের মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণের…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে চট্টগ্রামের উন্নয়ন-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে চসিকের পক্ষ থেকে জানানো হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) বর্তমানে ৩৬টি খালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তবে এ প্রকল্পের আওতার বাইরে আরও ২১টি খাল রয়েছে, যা…

বিস্তারিত পড়ুন

ধর্ষণ মামলায় লতা হারবালের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক মোছা. কামরুন্নারের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, এদিন মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ছিল। আইয়ুব আলী ফাহিম চার্জশিট দাখিল পর্যন্ত জামিনে ছিলেন। চার্জশিট আসায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তার পক্ষে মাসুদ আহমেদ তালুকদার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে আনোয়ারুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আদালত মামলার চার্জশিট আমলে গ্রহণ করে আগামী ১৯ ফেব্রুয়ারি চার্জ শুনানির তারিখ ধার্য…

বিস্তারিত পড়ুন

কুয়েতে নারী কর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ উপদেষ্টার সাক্ষাতে এলে তিনি এ বিষয়ে জোর দেন।  বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সহযোগিতায় নতুন ক্ষেত্র অন্বেষণে আলোচনা হয়। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধন এবং ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি বিদ্যমান সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কুয়েতের আগ্রহ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চমৎকার বোঝাপড়া এবং সম্পৃক্ততার ওপর জোর দেন।…

বিস্তারিত পড়ুন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে জানুয়ারি মাসে ৫৫টি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস। এতে মোট জরিমানা করা হয়েছে ১১ লাখ ১ হাজার টাকা। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বার্তায় জানানো হয়, সারা দেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাসের জনবলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও ফজলে ওয়াহিদের নেতৃত্বে ২০২৫…

বিস্তারিত পড়ুন

গাজীপুরের টঙ্গীর প্রথম পর্বে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৯ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। বুধবার ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান। তিনি জানান, গত রাত ১টায় সুজাবত আলী সরকার ও রাত ২টায় মো. সামসুল আলম ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন। বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন ও দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত পড়ুন

রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের জেরে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের ঘটনায় এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা উপ-পরিদর্শকের নাম আবু সাইদ। রাতেই ছাত্রদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলেও জানিয়েছে উত্তরা বিভাগ পুলিশ। উত্তরা জোনের সহকারি কমিশনার সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, একটি অভিযোগ পেয়ে তিন ছাত্রকে থানায় নিয়ে আসে উত্তরা পূর্ব থানার এসআই আবু সাঈদ। এরপরই বিক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে খবর শুনে উত্তরা বিভাগের উপ-কমিশনারসহ ঘটনাস্থলে আমরা যাই। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিষ্পত্তি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসআই আবু সাঈদ তাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে…

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার ৫ ফেব্রুয়ারি বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তার নেতৃত্বে মামলার অন্যান্য…

বিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন।  মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী…

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কোনো অফিস ধানমন্ডিতে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুরে ধানমন্ডি ৬/এ -তে দুদকের এক বিফ্রিংয়ে তিনি তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক বলেন, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করছেন কিনা সেটার যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডি কয়েকটা জায়গা ঘুরেও আমরা সিআরআই এর অফিস খুঁজে পাইনি। তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। উনারা…

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় থানা উদ্বোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বিক্ষোভকারীদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে এ আন্দোলন চলবে। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার…

বিস্তারিত পড়ুন

নাটোরে সাবেক এক ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের বিরুদ্ধে।   আহত আবু সাঈদ গুরুদাসপুরের উদবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি। তাকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্র ও স্থানীয়রা জানান, আবু সাঈদ ফেসবুকে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে ১নং যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের নির্দেশে তার চার কর্মী গতকাল সোমবার…

বিস্তারিত পড়ুন

হজ-ওমরার টিকিট নিয়ে পেঁয়াজ, রসুনের মতো সিন্ডিকেটভিত্তিক ব্যবসা করা হচ্ছে। যার কারণে বিমানের টিকিটের দাম ওমরাহযাত্রীদের নাগালের বাইরে চলে গেছে। এটা কোনোভাবেই ৫০ হাজারে বেশি হওয়া উচিত নয়। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ‘হজ-ওমরাহ যাত্রীদের বিমান টিকিট সিন্ডিকেট ও মানোন্নয়ন’ নিয়ে বাংলাদেশ হজ ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, বিদেশযাত্রীদের নিয়ে সবসময় বিমান কোম্পানিগুলো সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেট সম্মিলিতভাবেই টিকিটের দাম বাড়িয়ে দেয়। যেই ওমরাহ সাধারণত ১ লাখ ২০ হাজার টাকা খরচের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, এখন সেখানে আমাদের টিকিটই কিনতে হচ্ছে এই টাকা মূল্যে। সিন্ডিকেটের অধিকাংশই আওয়ামী লীগের দোসর। এই সিন্ডিকেট…

বিস্তারিত পড়ুন

কর্মকর্তা-কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগীরা। তারা দাবি জানিয়ে বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করা, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করে আরইবি-পিবিএস’র বিদ্যমান সংকট নিরসনে সংস্কারের মাধ্যমে দ্বৈতনীতি পরিহারপূর্বক একীভূতকরণ, চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করতে হবে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের ৮০ শতাংশ অঞ্চলে প্রায় ১৪ কোটি মানুষের বিদ্যুৎ সেবায় নিয়োজিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সীমাহীন দুর্নীতি, নিম্নমানের মালামাল…

বিস্তারিত পড়ুন

আফ্রিকার দেশ আলজেরিয়ার সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) হচ্ছে আজ। স্থানীয় সময় মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুরে আল‌জিয়ার্সে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় হ‌ওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বর্তমানে আলজেরিয়ায় রয়েছেন। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি, কৃষি, মানবসম্পদ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী দেশটি। ইতোমধ্যে জ্বালানি উপদেষ্টা দেশটির জ্বালানি মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের পেট্রোবাংলা ও আলজেরিয়ার সোনাট্র্যাকের মধ্যে জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত। আলজেরিয়ার জ্বালানি মন্ত্রীর ঢাকা…

বিস্তারিত পড়ুন

অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল ও মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবিতে জিপি হাউসের সামনে অবস্থান নিয়েছেন গ্রামীণফোনের চাকুরিচ্যুতরা।  মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাজধানীর বসুন্ধরায় ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে প্রায় ২ শতাধিক ব্যক্তি এই কর্মসূচি শুরু করেন। এসময় তাদের ‘ন্যায্য পাওনা আদায় চাই, কারও দয়া নয়’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবেনা রে, ‘জাস্টিস…

বিস্তারিত পড়ুন

দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৫২ বছর বয়সী মা মঞ্জুরা বেগম। পরম মমতাময়ী মাকে বাঁচাতে দেশের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার ছেলে সংবাদকর্মী মেহেদী হাসান। তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষের একটু সদিচ্ছা ও অর্থ সহযোগিতায় পারে আমাকে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। মায়ের জন্য এটুকু সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করছি। পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হয়েছেন মঞ্জুরা বেগম। তিনি বর্তমানে রাজধানীর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন। ২০২৪ সালের অক্টোবর থেকে হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন মঞ্জুরা বেগম। ইতোমধ্যে তাকে চারটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন আরও অন্তত ২০ লাখ টাকা।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ৫০ হাজার বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছিল। তাদের গত ডিসেম্বর মাসে আবেদন করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী জানুয়ারি মাস পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন নাগরিক বাংলাদেশ ছেড়ে যান। এখনো ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে এ দেশে অবস্থান করছে। অবৈধ এই নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক ও বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিবকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখা সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি…

বিস্তারিত পড়ুন

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের বিষয়ে তিনি জানান, তার বোন ও স্বজনরা বিদেশে রয়েছেন। তাদের দেশে ফেরার পর ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে। অবসরে যাওয়ার পর ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে বিএনপিতে…

বিস্তারিত পড়ুন

প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সারা বিশ্বে এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে পিছিয়ে পড়া কোনো দেশই এর বাইরে নয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ। বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রা দিয়ে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার…

বিস্তারিত পড়ুন

শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত রয়েছে তাদেরকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে তিনি মাঠ-পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। সোমবার ৩ ফেব্রুয়ারি উপদেষ্টা মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন। শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন শ্রমঘন অঞ্চল পরিদর্শন করছেন। আজ কলকারখানা মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কোনো কোনো কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মিরপুর-১৪ টেকপাড়া বস্তিতে আগুন লেগেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। পরে রাত ১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি। এ ছাড়া হতাহতেরও কোনো তথ্য জানা যায়নি।

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তাড়াশে পাঠানো হচ্ছে।

বিস্তারিত পড়ুন

আগামী ১৪-১৭ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে ভারত টেক্স ২০২৫ প্রদর্শনী হবে। ভারতীয় হাইকমিশন এ উপলক্ষ্যে ঢাকায় বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী এবং টেক্সটাইল খাতের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত এ সেশন নিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, আসন্ন ভারত টেক্স ২০২৫-এর প্রেক্ষাপটে এ ইন্টারেক্টিভ সেশনটি অনুষ্ঠিত হয়। যা একটি বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদারদের একত্রিত করবে এবং সমগ্র টেক্সটাইল কোম্পানিগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসবে। প্রদর্শনীটি ১৪-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা তৈরি পোশাক খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে দুই দেশের মধ্যে সহযোগিতাকে তাদের আত্মনির্ভরতা এবং পারস্পরিক…

বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলম রাজিবকে আটক করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজিবের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ঢাকা পোস্টকে বলেন, সারোয়ার আলম রাজিব ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি বলেন, দুপুরে তাকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ৪…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে শুরু হয়েছে ট্রেন চলাচল। আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে— এমন আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন কলেজটির শিক্ষার্থীরা। এরপরই তারা আটকে রাখা রাজধানীর মহাখালী রেলপথ থেকে সরে আসেন। সোমবার ৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, দুপুর ৩টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর রাত ৯টা ৫০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে রাজশাহীর উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দর…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এমন অবস্থানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে পরিস্থিতি কঠিন করে তুলতে পারে। তবে ঢাকা আশা করছে, রোহিঙ্গাদের অর্থ সহায়তা বন্ধ করবে না যুক্তরাষ্ট্র। সোমবার ৩ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘দ্য রোহিঙ্গা ইন বাংলাদেশ: ইন সার্চ অব এ সাসটেইনেবল ফিউচার’- শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর আরও বোঝা হয়ে দাঁড়াবে। কারণ, বিশ্বের অনেক একে অন্যের দেখাদেখিতে সহায়তা কমিয়ে…

বিস্তারিত পড়ুন

আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে — এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা।  সোমবার ৩ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এসময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এসময় শিক্ষার্থীদের জানান। একইসঙ্গে, উপস্থিত যুগ্ম সচিবকে সামনে রেখে শিক্ষার্থীরা আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে…

বিস্তারিত পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় বিভিন্ন জেলায় বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার ৩ ফেব্রুয়ারি সারাদেশে এ অভিযান চালানো হয়। দেশব্যাপী এ অভিযানে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহনকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১১টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় চারটি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস…

বিস্তারিত পড়ুন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগ্রহের এই কাজ শেষ হয়েছে সোমবার ৩ ফেব্রুয়ারি । এবার মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ১০ লাখ মৃত ভোটার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে।  জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, আমরা ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছি। আর নতুন করে ভোটার হবে এমন ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিকের তথ্য সংগ্রহ করেছি। সোমবারের তথ্য এখনো যোগ হয়নি। তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে…

বিস্তারিত পড়ুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৭১ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার ৩ ফেব্রুয়ারি সকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোরসালীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানার এসআই রাব্বি মোরসালিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর ২। এতে ১৭১ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাত করে মোট ৫২১ জনকে আসামি করা হয়েছে। এর…

বিস্তারিত পড়ুন

পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।  রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্নস্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, রাতে অভিযান চালিয়ে ১৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। এর আগে গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থি আইনজীবী নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   কোর্ট পুলিশের পরিদর্শক এমএ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলায় দুই আইনজীবীকে আদালতে হাজির করা হয়। আইনজীবীরা তাদের জামিন চেয়েছেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, সোমবার সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকার বাসার সামনে থেকে ও বাবরকে আদালতের সামনে থেকে আটক…

বিস্তারিত পড়ুন

মহার্ঘ ভাতা প্রদানসহ ৭ দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। ফেডারেশনের দাবিগুলো হচ্ছে— পে-কমিশন গঠন করে বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে-কমিশনে ১১-২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ৬ হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে; যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে…

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণ নিরীক্ষণে বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দেবে জাপান। এ প্রকল্পের আওতায় ঢাকা এবং চট্টগ্রামে যানবাহনের নির্গমন থেকে বায়ু দূষণকারী পদার্থের পরিমাপ ও বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য বায়ু দূষণ নিরীক্ষণে সরঞ্জাম স্থাপন করা হবে। সোমবার ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে জাপানের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ঢাকার জাপান দূতাবাস জানায়, বায়ুদূষণ নিরীক্ষণে সরঞ্জাম উন্নয়ন প্রকল্পে ৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান সহায়তা দেবে জাপান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপানি অনুদান সহায়তা স্বাক্ষরিত নোট বিনিময় করেন। জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড…

বিস্তারিত পড়ুন

দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করাসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। সোমবার ৩ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম। অ্যাসোসিয়েশনের অন্য ২টি দাবি হচ্ছে—সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্কহার প্রত্যাহার করা। সংবাদ সম্মেলন মইনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গ্যাস নির্ভর এই শিল্পে ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়া একটি প্রধান সমস্যা। বিগত ৯ (২০১৫-২০২৩) বছরে শিল্পখাতে প্রায় ৩৪৫ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিগত ২০২৩ সালে শিল্পখাতে প্রায়…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, গত ১০ অক্টোবর ভোর ৫টায় সুজন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জন মিলে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরি করতে যায়। রড নেওয়ার সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও ভুক্তভোগী রবিউলসহ অন্যান্য সিকিউরিটি গার্ডরা ধাওয়া করে সুজনকে আটক করে চোরাই রড উদ্ধার করে। তিনি জানান, ওই ঘটনায় ক্ষিপ্ত…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ আসামি আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। কোতোয়ালি থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার ৩ ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।  আসামিরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা , রনব দাশ , বিধান দাশ , বিকাশ দাশ , রুমিত দাশ , রাজ কাপুর , সামির দাশ , শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ । এর আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলায় ১১ আসামিদের গ্রেপ্তার করে গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে আদালতে সোপর্দ করে পুলিশ। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত আসামিদের কারাগারে প্রেরণের…

বিস্তারিত পড়ুন

বৈধপথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল সিডনির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সিডনির বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশন ক‍্যানবেরার চার্জ ড‍্যা অ‍্যাফের্য়াস ড. দেওয়ান মো. শাহারিয়ার ফিরোজ। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময় বাংলাদেশ হাইকমিশনের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ অবহিতকরণ সভায় উপস্থাপন করেন।…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।  গত রোববার নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে শনিবার রাতে বিয়েতে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে…

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে যন্ত্রপাতি ক্রয় ও কর্মচারীদের প্রশিক্ষণসহ বিভিন্ন দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ২ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে এক অভিযানে ওই দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও হাসপাতাল পরিচালনায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার একটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। তিনি বলেন, রেকর্ডপত্র পর্যালোচনায়, যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া, প্রকল্পের অর্থায়নে ১৫৭ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ…

বিস্তারিত পড়ুন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আজ ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ সময়। দু-দিন পর থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন । সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়র ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙ্গুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। জানা গেছে, এই কাজে ৬৫…

বিস্তারিত পড়ুন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার ৩ ফেব্রুয়ারি শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকাল ৯টার পর ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৪৭। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের এ তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। তৃতীয় স্থানে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা , স্কোর ১৯৪। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৯২। পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৪। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।…

বিস্তারিত পড়ুন

তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার ২ ফেব্রুয়ারি সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।  নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় আমলাতন্ত্রকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়া হয়েছে। যা খুবই দুঃখজনক। এ অবস্থা থেকে বের হয়ে আসার সময় এসেছে। এ জন্য আমলাতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন। উপদেষ্টা নাহিদ বলেন, সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হওয়া উচিত। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মমূল্যায়ন পদ্ধতিরও সংস্কারের প্রয়োজন। রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তি…

বিস্তারিত পড়ুন

এসডিজি লক্ষ্যমাত্রা ৩.৬ এবং ১১.২ অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের হার অর্ধেকে নামিয়ে আনতে হবে। আর সেজন্য প্রয়োজন একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন। রোববার ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে ‘নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘের গ্লোবাল প্ল্যানের লক্ষ্যমাত্রা অনুযায়ী রোডক্র্যাশে মৃত্যু ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার জন্য বাংলাদেশকে অবশ্যই প্রতিরোধযোগ্য রোডক্র্যাশ, মৃত্যু ও আহত হওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। এজন্য দরকার উপযুক্ত শক্তিশালী নীতি ও আইনি কাঠামো। বর্তমানে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা-২০২২’ বলবত…

বিস্তারিত পড়ুন

লাল গালিচায় খালে নেমে ভাসমান স্কেভেটরে উঠে খাল খননের উদ্বোধন করেছেন বর্তমান সরকারের তিন উপদেষ্টা। রোববার ২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর-১৩ তে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগের মেয়ররা এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন। আগে হয়তো লালগালিচা ছিলো না কিন্তু এখন…

বিস্তারিত পড়ুন

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগো থেকে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক দেওয়া হয়েছে৷

বিস্তারিত পড়ুন

আগামী বর্ষার আগেই রাজধানী ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর-১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথম ধাপে ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণের ২টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর-১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়। সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু…

বিস্তারিত পড়ুন

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম বুচেরির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সি‌ডিএ) এ কে এম মহিউদ্দিন কায়েস। মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, গত ৩০ জানুয়া‌রি বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালকের দপ্ত‌রে অনু‌ষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। ‎ মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল কনস্যুলার ক্যাম্প ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের ভূয়সী…

বিস্তারিত পড়ুন

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষ্যে নিবন্ধন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ প্রধানকে পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস পর্যায়ে ভোটার রেজিস্ট্রেশন তারিখ ও রেজিস্ট্রেশন কেন্দ্র নির্ধারণপূর্বক রেজিস্ট্রেশন পরিকল্পনা…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  শনিবার ১ ফেব্রুয়ারি থানার নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাব্বির হোসেন , মোহাম্মদ সাজিদ ইরফান , কামরুল ইসলাম ওয়াসিম , সাজ্জাদ হোসেন মারুফ , আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ শাহিদ সাব্বির , তন্ময় দাশ, নিলয় শীল , কৌশিক ধর ও সোলেমান আহমেদ ।  সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, আটককৃতরা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিস্তারিত পড়ুন

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বাড়ি ফিরে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। তবে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া হাঁকানোর ফলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। রোববার ২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৯টায় আখেরি মোনাজাত শেষ হতেই বাড়ি ফেরার পথ ধরেছেন অধিকাংশ মুসল্লীরা। তবে গাজীপুর থেকে পুরোদমে যানচলাচল এখনও শুরু না হওয়ায় বেশিরভাগই হেঁটেই গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। অপরদিকে যে-সব বাস সড়কে রয়েছে, তারা ১০ টাকার ভাড়া হাঁকাচ্ছে ১০০ টাকা। এমন অভিযোগও তুলছেন মুসল্লীরা। ইজতেমা ময়দান থেকে আসা আবদুল বাসেত বলেন, মোনাজাত শেষ করে পায়ে হেঁটেই রওনা হয়েছি। প্রথমে বাসে চড়তে চেয়েছিলাম। কিন্তু তারা গেট লক করে ২০ টাকার…

বিস্তারিত পড়ুন

আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া হয়নি টঙ্গীর তুরাগ মাঠে। তবে মাইকে বাজানো মোনাজাতে অংশগ্রহণ করেছেন অনেকে। রোববার ২ ফেব্রুয়ারি সরেজমিনে এমন চিত্র দেখা যায় উত্তরার জসীমউদ্দিন রোড এলাকায়। গণপরিবহন সংকট বা কাজের ব্যস্ততায় তুরাগতীরের ইজতেমার ময়দানে গিয়ে আখেরি মোনাজাতে সরাসরি শামিল হতে পারেননি অনেকেই। ফলে মাইকে বাজানো মোনাজাতেই শামিল হয়েছেন তারা, চাইছেন আল্লাহর রহমত। জসীমউদ্দিন রোডসহ আশেপাশের এলাকাতে সড়কের পাশেই এভাবে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে। এতে নারী-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুরাও অংশ নিয়েছে। মোনাজাতে অংশগ্রহণকারী আবদুল গনি বলেন, সকালে কাজের ডিউটি থাকায় ইজতেমা ময়দানে যেতে পারিনি। এখানে মাইকে মোনাজাত বাজানো হচ্ছিলো, তাতেই অংশ নিয়েছি। আরেক মুসল্লী আবদুল গাফফার বলেন, ইজতেমা…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে মিছিল নিয়ে হামলা ও মার্কেট দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার ১ ফেব্রুয়ারি মার্কেটের ব্যবসা সমিতির উদ্যোগে থানায় জিডি করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ে থেকে ২০১৮ সালে জুলাইয়ে যথাযথ নিয়ম মেনে উল্লিখিত খালি রেল ভূমি বরাদ্দ নেয় আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি লি. ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায় সমবায় সমিতি লি.। যা পরে দুটি সমিতি নিজেদের উদ্যোগে টিনশেড সেমিপাকা দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেল চারটায় ৪০-৫০ জন নারী-পুরুষ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ভেতরে ঢুকে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখায়। ব্যবসায় সমিতির সভাপতি-সেক্রেটারি ও…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১১টায় তাকে আটক করা হয়। ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনির চাচা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও…

বিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম রোববার ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। পাশাপাশি এদিন ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। এর আগে, জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

বিস্তারিত পড়ুন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিনে গড়িয়েছে।  এবার বাঁশ দিয়ে তিতুমীর কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা।  রোববার ২ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে রাস্তা আটকে দেয় শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পন্ন বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে না না স্লোগান দিচ্ছেন। এদিকে হঠাৎ করে রাস্তা বন্ধ করার পর শিক্ষার্থীদের সঙ্গে রাস্তার যাত্রীদের কথাবার্তা হয়। যাত্রীরা রাস্তা খুলে দিতে বললেও শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা…

বিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর জেল থেকে জামিনে বেরিয়ে নতুন করে অপকর্মে জড়ানোর অভিযোগ এসেছে পিচ্চি হেলাল-ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের। কারো কারো বিরুদ্ধে হয়েছে হত্যা, হত্যা চেষ্টাসহ চাঁদাবাজির মামলা। শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়? জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলছেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। শনিবার ১ ফেব্রুয়ারি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজন, কোতয়ালীর কোর্ট বিল্ডিং এর…

বিস্তারিত পড়ুন

মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, এটি পরিবেশ রক্ষার জন্যও জরুরি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  তিনি বলেছেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায়। এটি হত্যা চলতে থাকলে বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই জনসচেতনতা বাড়াতে হবে। শনিবার ১ ফেব্রুয়ারি বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জেলা প্রশাসকরা মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজে লাগানো হবে। তবে প্রকৃতিপ্রেমীদের সম্পৃক্ত করাই বেশি কার্যকর হবে। গণমাধ্যম শুধু দুঃখপ্রকাশ…

বিস্তারিত পড়ুন

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সামনে আমাদের নির্বাচন। তাই এখন সব নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, একই কাজ যেন আমরা না করি। আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে। আমাদেরকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিএনপি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে কাজ করে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর স্কুল মাঠে বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার ভোট…

বিস্তারিত পড়ুন

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৬টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলে অন্তত ২৫ আহত হয়েছেন।  শনিবার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।  দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ। এদিকে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান…

বিস্তারিত পড়ুন

বাজারে বেড়েছে সবজির সরবরাহ ফলে দাম গত কয়েক সপ্তাহ ধরে কমে যাচ্ছে।  দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের। বিক্রেতারা বলছে গত দুই মাস আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বিক্রিও। শুক্রবার ৩১ জানুয়ারি রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, শালগম প্রতি কেজি ৩০ টাকা, মুলা ৩০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, আর বিচিসহ শিম ৪০ টাকা, লম্বা আকৃতির ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, শসা ৫০ টাকা, খিঁড়া ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা (হাইব্রিড) ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি,…

বিস্তারিত পড়ুন

লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার ১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ থেকে টানা পাঁচদিন ঢাকা মহানগরসহ সারাদেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন— ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক…

বিস্তারিত পড়ুন

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি, জুলাইয়ে দেশে গণহত্যা চালিয়েছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।  শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে রাজধানীর শ্যামপুরে গণঅধিকার পরিষদের মহানগর দক্ষিণের এক জনসভায় তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ গণআন্দোলন মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন। ভারতকে বলবো- গণহত্যা মামলার আসামি শেখ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় পদ-পদবি সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ৷ একইসঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷ শনিবার ১ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. বেল্লাল হোসেন এবং সভাপতি আবু নাসির খান৷ সংগঠনটির মহাসচিব মো. বেল্লাল হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন কমিটি ও বিধি অনুবিভাগ গণকর্মচারীদের মধ্যে সৃষ্ট এ বৈষম্যটি নিরসনে নিম্ন গ্রেডের কর্মচারীদের নিয়ে তামাশা করছেন। ২০১২ সাল থেকে…

বিস্তারিত পড়ুন

লাখো মানুষের জিকির আসকার, তসবিহ পাঠ ও ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। আজ (শনিবার) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে এ আয়োজনের অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত। একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হবে। নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং…

বিস্তারিত পড়ুন

নির্বাচনে ব্যবহারে অনিশ্চিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণে পথ খুঁজে পাচ্ছিল না নির্বাচন কমিশন (ইসি)। অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল-কলেজ ও আঞ্চলিক নির্বাচন অফিসে রাখার পর ইভিএম এর জন্য স্থায়ীভাবে জায়গার সংস্থান হয়নি। তবে স্থায়ীভাবে এই মেশিনগুলো সংরক্ষণ করতে নতুন পরিকল্পনা করছে ইসি। সম্পত্তি ইসির অনুষ্ঠিত জানুয়ারি মাসের মাসিক সমন্বয় সভায় ইভিএম সংরক্ষণে নতুন পরিকল্পনার বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় ইভিএম সংরক্ষণে মাঠ কার্যালয়ে ওয়ারহাউজ নির্মাণ বিষয়ে ইসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপ্রধান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতামত অনুযায়ী উপজেলা নির্বাচন কার্যালয়ের ভবনগুলো উর্ধ্বমুখী সম্প্রসারণ করা সম্ভব নয়। এছাড়াও যে-সব উপজেলা ও জেলায় নির্বাচন…

বিস্তারিত পড়ুন

আগামী সোমবার থেকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১ ফেব্রুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে…

বিস্তারিত পড়ুন

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। স্থানীয় সময় বুধবার ২৯ জানুয়া‌রি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জায়ানি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তার পত্রটি চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী…

বিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সংস্কারটা কোথায় হচ্ছে, এটাই তো আমরা বুঝতে পারছি না। সংস্কার হতে গেলে তার তো একটা প্রতিফলন জনগণের জীবনের মধ্যে থাকবে। জনগণের জীবনে তার কোনো প্রতিফলন নেই। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে প্রশ্ন তুলে তিনি এসব কথা বলেন। ‘বন্ধ কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ এবং মিথ্যা মামলায় শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জিনিসপত্রের দামের মধ্যে সংস্কারের প্রতিফলন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এর প্রতিফলন নেই। বিভিন্ন জায়গায় যে দমন–পীড়ন ও অনিশ্চয়তা, সেটার মধ্যে…

বিস্তারিত পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। চলবে আগামীকাল (রোববার) পর্যন্ত। স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা— এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কবিতা উৎসব।    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। জাতীয় কবিতা উৎসবের দুই দিনেই থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, আমরা যেভাবে একাত্তরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। আমাদের এখন একাত্তর…

বিস্তারিত পড়ুন

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করবেন আজ ১ ফেব্রুয়ারি । অমর একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানান, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন।’ এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন…

বিস্তারিত পড়ুন

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় নোয়াখালী, কুমিল্লা অঞ্চলসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন…

বিস্তারিত পড়ুন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। এদিন ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের…

বিস্তারিত পড়ুন

রাজধানীর খিলগাঁওয়ে আয়না নুর ইসলাম নামে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার ৩১ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন। তিনি জানান, মেয়ে আয়না নুর ইসলাম (৪) ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তাসনিয়া চৌধুরী। তার স্বামী আতিকুল ইসলাম দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে তার স্বামী।…

বিস্তারিত পড়ুন