Author: admin
বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। দেড় বছরের বেশি সময় পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার। মানামার বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, গত ১৮ ফেব্রুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে বরণ করে নিয়েছেন। রাষ্ট্রদূত হওয়ার আগে রইস হাসান সরোয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থাসমূহের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়াসহ বাংলাদেশের কয়েকটি দূতাবাসে কাজ করেছেন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে ‘একুশে পদক-২০২৫’ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। এ বছর পদকের জন্য মনোনীতরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। এ ছাড়া সমাজসেবায়…
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল খননের পাইলিং কাজে ওয়াসার পাইপ কেটে যাওয়ায় নগরীর বিশাল এলাকাজুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে গত দুইদিন ধরে নগরজুড়ে পানির জন্য হাহাকার চলছে। চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১ এর ১৪ কোটি লিটার পানি উৎপাদন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, রাঙ্গুনিয়ার চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১ এর উৎপাদিত পানি অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে আসে। নাসিরাবাদ রিজার্ভার থেকে এই প্রকল্পের পানি নগরীর বিশাল এলাকায় সরবরাহ করা হয়। নগরীর হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ি, দেওয়ানহাট, ধনিয়ালা পাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, সিইসি, ২ নং গেট,…
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যন্ত্রপাতি স্বল্পতা ও কারিগরি সমস্যার শঙ্কায় পড়েছেন কর্মকর্তারা। এই সমস্যা সমাধান না হলে নির্ধারিত সময়ে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনআইডি ডিজিসহ কর্মকর্তারা। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে শঙ্কা প্রকাশ করে আলোচনা করা হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় এনআইডি মহাপরিচালক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সভায় তারা জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যন্ত্রপাতির স্বল্পতা ও কারিগরি সমস্যার সমাধান করা না হলে নির্ধারিত…
বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে মোট ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এ বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, স্টিলের চাপাতি একটি, বার্মিজ চাকু দুটি, স্টিলের জং ধরা ছুরি একটি ও স্টিলের কিরিচ একটি। এর আগের ২৪ ঘণ্টায় ‘অপারেশন…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক বিষয়ক সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ১৯ ফেরুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন। আন্তর্জাতিক বিষয়ক সেল সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাকিব। কমিটির সদস্য হিসেবে আছেন মোহাম্মদ শাহেদ, মো. মাহবুব আলম, মো. মুশফেকুজ্জামান রাফি, সাদমান মুজতবা রাফিদ, মো. আব্দুল্লাহ ইবনে জোবায়ের, জিহাদুল ইসলাম, রিয়াদ। সদস্য হিসেবে আরও রয়েছেন- তওফিক ইসলাম, নূর আয়েশা রেজওয়ানা, প্রত্ন পৃথু বিশ্বাস, জান্নাতুল নাঈমা, কামরুল হাসান রিয়াজ, সাইদুল ইসলাম সুদাদ, মো. ফেরদৌস হোসেন সোহান, ফেরদৌস আহমেদ ফাহাদ, মো. জসিম উদ্দিন, তানজীদুল ইসলাম রিশাদ, জুবায়ের আহমেদ, আহনাফ…
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম বুধবার বাজারে অভিযান পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে। বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও মালিবাগ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদারকি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন তারা। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে…
অর্থঋণ মামলায় আদালতের আদেশ পরিপালন না করায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আবু রায়হানকে শোকজ করা হয়েছে। বুধবার ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকল বাহা মৌজার দুটি দাগের জমির মালিক আবুল বশর। জমিগুলো তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি খাতুনগঞ্জ শাখার কাছে বন্ধক রেখে ঋণগ্রহণ করেছিলেন। আবুল বশরের খেলাপি ঋণের ৬৩ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৮৩২ টাকা আদায়ের দাবিতে ব্যাংক এই মামলা করে। ২০২৪ সালের ২৯ জানুয়ারি এক দরখাস্তের মাধ্যমে অধিগ্রহণকৃত ওই দুই দাগের জমির ক্ষতিপূরণ বাবদ রোয়েদারদের অর্থ বাদী ব্যাংকের বরাবর অবমুক্ত…
জনপ্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতকরণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালনা কমিটি। বুধবার ১৯ ফেব্রুয়ারি নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ৪র্থ কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন। সভার শুরুতে তৃতীয় কর্পোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালনা কমিটির সভাপতি ও প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলাই – আগস্টে ছাত্রজনতার গন অভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ…
সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর আলবাহা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেটের সেবা সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলবাহা সফর করেছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, কনসাল জেনারেলের নেতৃত্বে ১৪-১৫ ফেব্রুয়ারি আলবাহা সফর করেছেন একটি প্রতিনিধিদল। কনসাল জেনারেলের নেতৃত্বে পাসপোর্ট ও ভিসা, শ্রম কল্যাণ, কনস্যুলার এবং সোনালী ব্যাংক প্রতিনিধির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ সেবা প্রদান করে। এ দুই দিনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। সেবাগুলোর মধ্যে রয়েছে– পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি…
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী অংশীদারদের নিজ নিজ দায়িত্ব গ্রহণ, অভিযোজন এবং প্রশমন উদ্যোগের সঙ্গে জলবায়ু অর্থায়নের ওপর দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বুধবার ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত ক্রিস্টিন টিলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ বিষয়ে জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর ওপর জোর দেওয়া হয়। পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশকে সর্বনিম্ন সিএফসি (CFC) এবং সিওটু (CO2) নির্গমনকারী, কিন্তু বিশ্বের সবচেয়ে জলবায়ু-প্রভাবিত দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। তিনি বিশ্বব্যাপী অংশীদারদের তাদের দায়িত্ব গ্রহণ এবং অভিযোজন ও প্রশমন উদ্যোগের সঙ্গে জলবায়ু অর্থায়নে দ্রুত এবং বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার…
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বুধবার ১৯ ফ্রেবুয়ারি এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। বাংলা ভাষায় দেওয়া ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। বুধবার ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আশা করি আপনি সংস্কারে সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেমন জাতিসংঘের সাধারণ পরিষদে আপনাকে উল্লেখ করেছেন, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন। অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বাস করেন। তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ…
কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আল আহমেদ আলসাবাহ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডা. আব্দুল্লাহ মেশাল মোবারক আব্দুল্লাহ এ. আলসাবাহ ও কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাসেম আব্দুল রাজ্জাক আল-রিফাইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামে এক নারী বিষপান করেছেন। অভিযোগ উঠেছে, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামে একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে না করায় আদালত এলাকায় বিষপান করেন ওই নারী। বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিষপান করা ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই নারী চট্টগ্রামের আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা। আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত হেফাজতের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া। ঘটনার প্রত্যক্ষদর্শী সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা ঢাকা পোস্টকে বলেন, শুনেছি ওই নারীর (কলি) সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না…
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। পরে আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। হাইকোর্টের রায় অনুযায়ী ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। এর আগে বুধবার ১৯…
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানে আহত ও শহীদ পরিবারের প্রায় শতাধিক সদস্য রয়েছেন। বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুর থেকে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচি থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুটি ক্যাটাগরিতে রাখা, বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি হটলাইন চালু করার দাবি জানানো হয়েছে। এর আগে, সকালে তারা শাহবাগে জড়ো হন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টায় সচিবালয়ের দিকে যান। দুপুর ১টায় সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন।…
চট্টগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে হাটহাজারী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইবনে হাসান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার চাড়ালিয়াহাট এলাকার বাসিন্দা। তিনি ডাচ বাংলা ব্যাংকের ইপিজেড শাখায় কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বুধবার সকালে ফটিকছড়ির নাজিরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নগরীর অক্সিজেনে আসছিল। ওই অটোরিকশা করে কর্মস্থলের উদ্দেশ্যে নগরীতে আসছিলেন কামরুল। অটোরিকশাতে তিনি ছাড়াও আরও দুই যাত্রী ছিলেন। অটোরিকশাটি হাটহাজারীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আসার পর একটি বাস সেটাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। স্থানীয়রা অটোরিকশাচালকসহ…
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। বুধবার ১৯ ফেব্রুয়ারি নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনা ও শিক্ষা খাতে ফিলিপাইনের অভিজ্ঞতাকে কাজে লাগানো। সাক্ষাৎকালে মেয়র বলেন, চট্টগ্রামে তিনটি ইপিজেড রয়েছে। এ ছাড়া উৎপাদিত পণ্য ও কাঁচামাল সহজে পরিবহনের জন্য রয়েছে একটি সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগালে দুটি দেশই আর্থিক ও সাংস্কৃতিক দিক থেকে লাভবান হতে পারে। ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম…
প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ১৯ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকা নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তার নিজ নামে ১২ ব্যাংক হিসাবে ৬ কোটি…
দেশে নিরাপদ ও টেকসই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমাদের সীমিত ভূমি ব্যবহার করে কৃষিখাতের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টা বার বার নির্দেশ দিচ্ছেন। এ ছাড়া সরকার খাদ্য উৎপাদনে বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের সঠিক ব্যবহারের প্রতি মনোযোগ দিয়েছে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমেন্ট (বিল্ড) আয়োজিত ‘টেকসই কৃষির অগ্রযাত্রায় স্টুয়ার্টশিপ’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব এসব কথা বলেন। সাংবাদিক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন…
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে উদ্দেশ্যমূলকভাবে অগ্নিকাণ্ড ঘটানোর অভিযোগে রেস্টুরেন্টটির ম্যানেজার মো. মেহেদী হাসান রিমনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। সোমবার ১৭ ফেব্রুয়ারি রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাতে কারওয়ান বাজার এলাকায় জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা ক্যাফে নামক একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ভেতরে থাকা ক্যাশ কাউন্টার, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের ক্যাশবক্সে থাকা…
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। ওইদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষসমর্থন শুনানি, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক…
বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এখন টিভিতে কর্মরত ছিলেন। জানা গেছে, মাসুমাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি হাসপাতাল থেকে মিরপুরে নেওয়া হয়েছে। সেখানে গোসলসহ লাশ সংরক্ষণের যাবতীয় কার্যক্রম শেষে নাটোরের গুরুদাসপুর নারায়ণপুরে গ্রামের বাড়িতে নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। গত শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকালে মাসুমা আক্তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিল। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা…
যশোর জেলা বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর বিমানবন্দরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে স্বাগত জানান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আজকের এ মহাসমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। ইতোমধ্যে মাইকে প্রচার-প্রচারণার পাশাপাশি বিলি হয়েছে দাওয়াতপত্র ও লিফলেট। সমাবেশস্থলের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা…
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ বছর প্রবৃদ্ধি (গ্রোথ) বেশি হবে না, আগেই বলে দিলাম। তবে ঘাবড়ে যাবেন না। সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এক বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ভাত-ডালের অভাব হবে না। জীবনধারণের জন্য মানুষ যাতে কষ্ট না পায়, সে ব্যবস্থা সরকার করেছে। খাদের কিনারা থেকে ফিরে এসেছে দেশ। অর্থ উপদেষ্টা বলেন, আমরা অনেক সংস্কারের উদ্যোগ নিলেও খুব বেশি সংস্কার করে যেতে পারব না। তবে আমরা কিছু ফুটপ্রিন্ট রেখে যাব। বিশেষ করে এনবিআরের নীতিগত ও প্রশাসনিক পৃথকীকরণ করা হবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, সময়…
আসছে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অধিকতর অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের সব চেম্বারস ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ২২ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে আরেকটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলেছে এনবিআর। এ বিষয়ে এনবিআরের তথ্য কর্মকর্তা আল আমিন শেখ বলেন, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও গণমুখী বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের সম্মতির করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন,…
বাংলাদেশে বুলডোজারের সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ বুলডোজার দিয়ে বিরোধী দলের নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় এমনকি কবর পর্যন্ত ভাঙচুর করেছে। বালুর ট্রাক দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার সংস্কৃতিও এ দেশে আওয়ামী লীগ চালু করেছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যাকাত ও ওশর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরায় জামায়াত নেতাদের বাড়ি-ঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক রাষ্ট্রীয় মদদে ভাঙার কথা স্মরণ…
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশ বানানোর পরও আমাদের লড়াই শেষ হয়নি। ৫৩ বছর ধরে আমি আমার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি হয়নি। তিনি বলেন, মুক্তি হয়নি বলে আমাদের দফায় দফায় ভিন্ন নামে, ভিন্ন ব্যানারে, ভিন্ন প্রজন্ম ব্যানারে লড়তে হচ্ছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধান’ জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে আমাদের কোনো সলিড ফরেন পলিসি ছিল না। রাষ্ট্র আকারে শক্তিশালী সত্তা…
সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন দেশে একটি বিশেষ পরিস্থিতি যাচ্ছে। আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নেই। তাদের দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা পালন করছেন। সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আজকের ডিসি সম্মেলনে আমরা…
সিএনজিচালিত অটোরিকশা মালিকদের জন্য পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্ধারিত ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন চালকরা। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সিএনজি চালকদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- ৫০০০ সিএনজিচালিত অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন দিতে হবে; মিটার ও নো-পার্কিং মামলার নামে পুলিশি হয়রানি করা যাবে না; সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩ এর স্বার্থবিরোধী ধারা বাতিল করতে হবে; আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, আমরা সিএনজি…
দেশের সবচেয়ে মেধাবীরাই সাধারণত প্রশাসন ক্যাডারে আসেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্টরা দেশের সর্বোচ্চ মেধাবী ডিসিদের (জেলা প্রশাসক) জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে। আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলোকে যেন জনগণের নিপীড়নে কাজে না লাগায়। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন। রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফ্যাসিজম জনগণকে অত্যাচার-নির্যাতন করার জন্য এবং…
দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং নৌপুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছি। এখন যে অবস্থায় আছে, অবশ্যই এর থেকে উন্নতি ঘটাতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। নৌপুলিশ বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। তারা…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার বিষয়ে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করব। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ওনাদের এ বিষয়টা নিয়ে হাইকোর্টে একটা রায় হয়েছে। যেটাতে ওনারা সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। আমরা আপিলে রয়েছি এবং আমরা দেখব কোর্ট কি বলে; যেহেতু কোর্টে এটা বিচারাধীন বিষয়, প্রশাসনিকভাবে বা আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নাই। শিক্ষকদের…
৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া ১ হাজার ৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। পাশাপাশি আড়াই লাখ বিভিন্ন ধরনের গুলি উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। একইসঙ্গে তিনি জানান, দেশব্যাপী যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিসিদের কী কী নির্দেশনা দিয়েছেন– জানতে চাইলে আবদুল হাফিজ বলেন, দু’একটি জেলায় অস্ত্র এবং গোলাবারুদ যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো কীভাবে তাড়াতাড়ি ধ্বংস করা যায়, সেটা সম্পৃক্ত প্রশ্ন ছিল। আগামী দিনে তাদের কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যেমন আমি…
রাজধানী উত্তরার বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি ও কালিমা আকরাম (মিম)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। সোমবার ১৭ ফেব্রুয়ারি দিবাগত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার (বিএনএস) সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন এবং পরে তার স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.…
পাসপোর্ট সেবায় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সোমবার ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের এ তথ্য গণমাধ্যমকে জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপের নির্দেশনায় বলা হয়েছে, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্ট নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে। পাসপোর্ট আবেদনের তথ্য জাতীয়…
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ২২টি স্থানে সেহরি ও ইফতারের আয়োজন করা হবে। পাশাপাশি বিতরণ করা হবে জাকাতের কাপড়। গতকাল সোমবার ডিএনসিসির ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, নগরবাসীর সেবা করতে চাই। নতুন ৫২ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো সেবা নেই। এখানে দ্রুত সেবার ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া পুরোটাই অনলাইনে করা হবে। নগরীর ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে নাগরিকদের। নিয়ন্ত্রণে আনা হবে বেওয়ারিশ কুকুর। এর আগে ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক এজাজ। এ সময় তিনি বলেন, শহরের অর্ধেক জনসংখ্যা নারী।…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে। সোমবার ১৭ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪ হাজারের অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারা দেশে প্রতিটি জেলা-উপজেলায় স্কুল-কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। সারা দেশে আবারো খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে। আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান তরুণদের কাঁধে আরও বড় দায়িত্ব এনে দিয়েছে। আমাদের…
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিকে, কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে। কমডেকা সূত্রে জানা গেছে, সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮ জন সদস্য ও ১…
সাংস্কৃতিক বিকাশ ও জনস্বার্থ বিবেচনার লক্ষ্যে দেশের সব জেলার শিল্পকলা একাডেমিগুলোর মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিল্পকলা একাডেমির নতুন নির্ধারিত ভাড়া অনুসারে জেলা পর্যায়ে মিলনায়তন ভাড়া দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১ শিফট (৮ ঘণ্টা) হিসেবে স্প্লিট এসি সমৃদ্ধ ৫০০/৩০০+ আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া হবে ৩ হাজার টাকা, যা পূর্বে ছিল প্রথম তিন ঘণ্টার জন্য ৬ হাজার টাকা। এ ছাড়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান/সংগঠনের ক্ষেত্রে সেন্ট্রাল এসি সমৃদ্ধ ৫০০/৩০০ আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া ১ শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে, যা পূর্বে প্রথম তিন ঘণ্টার জন্য ছিল ৭ হাজার…
জুলাইয়ে আমি মিরপুরে গুলিবিদ্ধ হয়েছি। সৌভাগ্যক্রমে বেঁচে আছি। তবে ছয় মাসেও মাথায় থাকা একটি গুলি এখনো বের হয়নি। এখনো সরকার খুনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেনি— আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ মো. রাব্বি। জুলাই বিপ্লবে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, সেখানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হওয়ার পর গ্রামের বাড়ি ফিরে যান তিনি। সোমবার ১৭ ফেব্রুয়ারি তাড়াইল থেকে সাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে উপস্থিত হয়েছেন। উদ্দেশ্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া। বাদ মাগরিব অবস্থানস্থলে ফ্যাসিবাদ বিরোধী ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনাসহ গণহত্যায়…
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দুই জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন— মোবারক হোসেন ও রবি রায় । সোমবার ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এসময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এ ঘটনার পর আতঙ্কে রয়েছে উত্তরার বাসিন্দারা। ভিডিওতে আরও দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট…
রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার ১৭ফেব্রুয়ারি ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা খানমের নেতৃত্বে অফিসার্স ক্লাব এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, অভিযানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা দেন। তিনি বলেন,পবিত্র…
ডিএনসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নব নিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, স্থানীয় জনসাধারণের এবং সব অংশীজনদের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার ১৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ এজাজ বলেন, আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াসা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। ডিএনসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় জনসাধারণের এবং সব অংশীজনদের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীর…
‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের আজ (সোমবার) থেকে দুদিনের কর্মসূচি শুরু করছে বিএনপি ও তার মিত্ররা। দলীয় সূত্রে জানা যায়, দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা–লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১…
বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বিএনপিকে অবমূল্যায়ন করবেন না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি। সোমবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে’ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফারুক বলেন, অনেকেই বলেন দিল্লি তুরস্কের মতো দল করবেন। যে আদলে এই দল করেন, আমাদের কোনো বাধা নেই। কারণ এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দল করেন আর দলে আসেন, দেশের বিরুদ্ধে যে…
রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এর ফলে ওই মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।…
পুরোনো লক্কড়-ঝক্কড় বাস উচ্ছেদে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এমন পদক্ষেপ ঠেকাতে ফিটনেসবিহীন পুরোনো লক্কড়-ঝক্কড় বাসগুলো রাতারাতি গোলাপি রং ধারণ করে চালাতে গিয়ে নগরজুড়ে প্রতিদিন গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি রোববার ১৬ ফেব্রুয়ারি নগরজুড়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরির জন্য বিআরটিএকে দায়ী করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে। সোমবার ১৭ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব অভিযোগ করেন। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, রাজধানী ঢাকার বিশৃঙ্খল গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, লক্কড়-ঝক্কড় বাস উচ্ছেদ করে মানসম্মত উন্নত গণপরিবহন নামাতে অন্তর্বর্তী…
সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শেষে তৌহিদী জনতার মব নিয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি হয় রাজধানীর আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোস্ট গার্ড আমাদের নদীপথ ও সমুদ্রের উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তারা এটি খুব ভালোভাবে করে যাচ্ছে। আপনারা জানেন মিয়ানমার সীমান্তে মাঝে মধ্যে সমস্যা হয়। কোস্ট গার্ড সফলতার সঙ্গে সমাধান করছে। বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের সীমায় প্রবেশ করে মাছ শিকার করে…
বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসব তথ্য জানিয়েছেন। সোমবার ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, সামুদ্রিক জলসীমায়ও ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণের ওপর প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রকার মৎস্য ও চিংড়ি, কাঁকড়া, লবস্টার ইত্যাদি (ক্রাস্টাশিয়ান্স) আহরণ নিষিদ্ধ করা হয়। এর ফলে…
আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে। ফরিদা…
নিয়োগ ও গবেষণায় অনিয়ম, পুরস্কার জালিয়াতিসহ বিভিন্ন আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) এনফোর্সমেন্ট অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ তথ্যানুসারে অভিযানকালে নিয়োগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে টানা ১৬ বছরের মন্ত্রী ইয়াফেস ওসমানের প্রিয়ভাজনরা বিসিএসআইআর এ উচ্চপদে বহাল ছিলেন। বিসিএসআইআর আইন অনুযায়ী, বিসিএসআইআর কার্যাবলীর সঙ্গে ২০ বছরের অভিজ্ঞতা না থাকলে কোনো ব্যক্তিকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া যায় না। কিন্তু এমন বাস্তব অভিজ্ঞতা না থাকা…
জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ী পর্যাপ্ত আয় করেন কিন্তু কর দেন না তাদের কাছ থেকে কর আদায় করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে চিকিৎসক ও আইনজীবীরা যে ফি নেন সেটা রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, আপনারা জানেন সরকারের যেকোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি দক্ষ ও সেবক হন তাহলে…
শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতি থেকে আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। এ ট্রানজেকশনটা ক্ষেত্র বিশেষে একটু পেইনফুল হয়। সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ভূমি উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। আলী ইমাম মজুমদার বলেন, ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি। তিনি বলেন, আমরা…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দখল করা মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। সব মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও এসময়ের মধ্যে চোখে পড়ার মতো মাঠ উদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কলাবাগান খেলার মাঠে ‘শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করতে হবে। এসময় উপস্থিত…
স্থানীয় পর্যায়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গতিশীলতা আনতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এবং পরিকল্পনা বিভাগ বিষয়ক কার্য অধিবেশন শেষে তিনি এ কথা বলেন। এর আগে সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসি সম্মেলনের উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যে প্রকল্পগুলো অর্ধ সমাপ্ত হয়ে আছে, ঠিকাদার চলে গেছে বা পাওয়া যাচ্ছে না, নতুন ঠিকাদার নিয়ে…
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর জন্য একটি স্থিতিশীল এবং উন্নত ভবিষ্যত নিশ্চিতে সম্ভাব্য সমস্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো খুঁজে বের করা অপরিহার্য। রোববার ১৬ ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে চলমান ভারত মহাসাগর সম্মেলনে ‘মেরিটাইম সাপ্লাই চেইন শক্তিশালীকরণ: বাধা অতিক্রম এবং স্থিতিশীলতা বৃদ্ধি’- শীর্ষক অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, আমরা ভারত মহাসাগরজুড়ে অংশীদারিত্ব জোরদার, উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলা এবং এই অঞ্চলের অসাধারণ সুযোগগুলো গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্ত উপকূলীয় দেশ, সেইসঙ্গে আশেপাশের সমুদ্র এবং উপসাগরের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিশ্বাস, সম্মান এবং অভিন্ন স্বার্থে এক সঙ্গে কাজ করা উচিত। উপদেষ্টা বলেন,…
অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। সভায় নতুন পে-কমিশন গঠনসহ চার দফা দাবি জানিয়েছেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অর্থ সচিবের কাছে এ ৪ দফা দাবি পেশ করেন তারা। তাদের দাবিগুলো হলো : ১. নতুন পে-কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০% মহার্ঘভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের কমপক্ষে ৫টি ইনক্রিমেন্ট হিসেবে জি.ও জারি করা। ২. বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণ স্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়নসহ ৩০ শতাংশ হারে সচিবালয়…
বাংলাদেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নাই। রোববার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে বিশাল জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। আমাদের আছে তারুণ্য, আছে প্রাকৃতিক সুযোগ। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, এটাই সব শেষ করে দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা…
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন আবু সাঈদ মো. কামরুজ্জামান। রোববার ১৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করা আবু সাঈদ মো. কামরুজ্জামান বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। ডিএনসিসিতে যোগদানের পূর্বে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন। তারা যার যার পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন। রোববার ১৬ ফেব্রুয়ারি ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্বিতীয় দফায় তৌহিদ-জয়শঙ্করের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা স্বীকার করেছে এবং সেগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার…
দেশি ও বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যক্তি হিসেবে পদক পাচ্ছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। রোববার ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসাকে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে। পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ করেছেন এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে…
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মহিষ আমাদের সম্পদ। মহিষ পালনকারীরা আমাদের সম্পদ। মহিষের মাংসে কোলেস্টেরল কম, তাই মহিষের মাংসকে জনপ্রিয় করতে হবে। দেশের নানা স্থানে মহিষের দুধ থেকে তৈরি দইয়ের নানা বৈচিত্র্য দেখা যায়। মহিষের দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য কাজ করতে হবে। মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে হবে, সংগৃহীত তথ্য নিয়ে গবেষণা করতে হবে। রোববার ১৬ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)” শীর্ষক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ক্লাইমেট চেঞ্জ…
বাস্তুচ্যুত রোহিঙ্গা নারীদের শান্তি ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, রোহিঙ্গাদের পাশাপাশি দেশের নারীদের অনেক সময় শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক ও কাঠামোগত পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক এজেন্ডার স্থানীয়করণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা। গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিস বিল্ডার্সের (জিএনডব্লিউপি) সহযোগিতায় আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কানাডিয়ান হাইকমিশন অব বাংলাদেশের…
আগামী মঙ্গলবার থেকে পাঁচদিন রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাকি তিন বিভাগের মধ্যে রয়েছে- খুলনা বরিশাল ও সিলেট। রোববার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামীকাল সোমবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে ভোরের দিকে…
বাংলাদেশকে নদী পুনরুদ্ধারের সফল উদাহরণ হিসেবে গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তা চেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ১৬ ফেব্রুয়ারি ঢাকার পানি ভবনে অনুষ্ঠিত নদী পুনরুদ্ধার : বাংলাদেশের জন্য শিক্ষা শীর্ষক জ্ঞান বিনিময় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি বলেন, একটি মাত্র নদীর পরিবর্তে নদীর সংযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা জরুরি। দূষিত নদীগুলোও সুপেয় পানির উৎসে পরিণত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এ ক্ষেত্রে কার্যকর সমাধান দেখিয়েছে। বুড়িগঙ্গার জন্য ট্যানারির ক্রোমিয়াম দূষণ বড় চ্যালেঞ্জ। নীতি ও পরিকল্পনার পরিবর্তে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট…
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও বলার সময় আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে, মানে এখনই কিছু বলতে চাচ্ছি না। সময়ই আমাদের গাইড করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ইতিমধ্যে আ.লীগ নিষিদ্ধের দাবি এসেছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায়। সেখানে দলটির নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসি সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে। প্রতিটি মন্ত্রণালয় কমিশনের সঙ্গে আলোচনা হয়, নির্দেশনা থাকে। আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। আমরা যাব। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে জেলা প্রশাসন। বিশেষ করে…
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অনেক কাজ বাকি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়ে গেছেন। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, আপনারা জানেন একেকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে হাজার কোটি টাকার। তারা (শেখ হাসিনা ও তার সহযোগীরা) গোটা দেশ ও গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য…
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আস্তমা গ্রামের উত্তরে এবং কামরুপদলং মাদ্রাসার পূর্ব-পশ্চিম বন্দ এলাকায় সংঘর্ষ চলে। ঘটনায় উভয় গ্রামের বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আস্তমা গ্রামের দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং কামরুপদলং গ্রামের তিনজনকে ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। এ ছাড়া, অন্যান্য আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আস্তমা গ্রামের আহতদের মধ্যে রয়েছেন—আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০),…
হামলা-মামলা ও নিরাপত্তাহীনতার দীর্ঘ এক যুগ পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে ফিরেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকরা গাড়িবহর নিয়ে তাকে বরণ করেন। এসময় বিমানবন্দরের টার্মিনালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সিনিয়র নেতাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় আনোয়ার হোসেন টিপু বলেন, আমার আগমনকে কেন্দ্র করে এমন কিছু করবেন না যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। দেশে থাকা অবস্থায় ২০০৮ সাল থেকে জনগণের ভোটের অধিকারের দাবিতে রাজপথে…
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামে স্বামীর ওপর অভিমান করে মুন্নি খাতুন নামের কিশোরী নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মুন্নি খাতুনকে তার নিজ পৈতৃক গ্রামে জানাজার নামাজ শেষে করবস্থানে দাফন করা হয়। এর আগে, শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে নিজ বাবার বাড়িতে গলায় ফাঁস দেয় ওই কিশোরী নববধূ মুন্নি খাতুন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থায় মুন্নিকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মুন্নি খাতুন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামের চাদোকানি বুলবুলির মেয়ে। গত সপ্তাহ খানেক আগে একই উপজেলার পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নের…
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু বাকি নেই যা তিনি করেননি। কারণ তার কাছে ক্ষমতাই বড় ছিল। ক্ষমতাকে স্থায়ী করতে তিনি একের পর এক গুম-খুন করেছেন। তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে “ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘ অনুরোধ করেছে।” এটি দেশের জন্য এ মুহূর্তে গুরুত্বপূর্ণ। রোববার ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অতিথিরা…
রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী । শনিবার ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার হতে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানা পুলিশের বরাতে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে…
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন আগামীকাল সোমবার ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। রোববার ১৬ ফেব্রুয়ারি বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের কেন্দ্রীয়…
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান তিনি। রোববার ১৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনায় সভায় এসব কথা বলেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন…
জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না। রোববার ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, আমরা আইন করে দিয়েছি,…
মিটারে না চালানোর একদফা দাবিতে রাজধানীজুড়ে তাণ্ডব চালানো সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছে নতিস্বীকার করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে অসহায় যাত্রীদের নগরজুড়ে তাণ্ডব চালানো সিএনজি চালকদের হাতে তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার ১৬ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ মাধ্যমে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের আমলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার ৯৯৬টি সিএনজিচালিত অটোরিকশার রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার পরিবারের আশীর্বাদে বিআরটিএ’র…
পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। রোববার ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। প্রধান উপদেষ্টা আজ ডিসি সিম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা…
গত সপ্তাহের মতো এ সপ্তাহের প্রথম কার্যদিবসেই সড়কে গণপরিবহন সংকট এবং ধীরগতি দেখা গেছে। যার ফলে, সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী ও দৈনন্দিন কাজে বের হওয়া মানুষদের জন্য এমন পরিস্থিতি দুর্বিষহ হয়ে পড়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত এবং নদ্দা এলাকায় এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, বাসের অভাবে যাত্রীরা দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। যে কয়েকটি বাস সড়কে চলছে, সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় তাতে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার বাস সংকটের সুযোগে রিকশা, সিএনজি ও রাইড শেয়ারিং বাইক চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। যা সাধারণ মানুষের…
ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশে কিছুটা অস্থিতিশীলতা তৈরি করেছে। যার ফলে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া ঢাকাকে ব্যতীত করেছে। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র বলছে, দুই নিকট প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার বিষয়ে গুরুত্ব দেবে উভয়পক্ষ। শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে…
মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি। রোববার ১৬ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো। এর আগে সকাল থেকেই রাজধানী ঢাকার…
সিএনজিতে মিটার পদ্ধতিতে ভাড়া বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। এর ফলে সকাল-সকাল অকার্যকর হয়ে পড়ছে ব্যস্ত নগরী ঢাকা। বাস বা অন্য কোনো পরিবহন চলাচল করতে না পারায় দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। এতে অবর্ণীয় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও, রামপুরা, মালিবাগ, হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএ এ সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। সিএনজি চালক বাবু বলেন, মিটার পদ্ধতিতে ভাড়া চাই না। মিটার থাকলে পুলিশ, পাবলিক এবং মালিকের অত্যাচার চলতে থাকে।…
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিউলি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এদের মধ্যে আজ ভোরে শিউলি আক্তার নামে একজন মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো সাতজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সুমন ৯৯ শতাংশ দগ্ধ , শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ দগ্ধ, মনির…
আজ রোববার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন। রোববার সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে রাজধানীজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন। চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে…
আজ রোববার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ১০টায় তার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। শনিবার ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এ ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ সচিব জানান, তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল। সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে…
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ওপর আধিপত্যবাদী শক্তির দখলদারিত্ব কায়েমের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশই ছিল পিলখানা হত্যাকাণ্ড। শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটি কোনও বিদ্রোহ ছিল না, ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পিলখানা হত্যাকাণ্ডে আমরা জাতির সূর্য সন্তানদের হারিয়েছি। যার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতকে আঘাত করা হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের কবর রচনা করে নৈরাজ্যবাদের জন্ম দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। অ্যাটর্নি জেনারেল বলেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শনিবার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো ইলেক্ট্রিক শক দিয়ে বন্য হাতিকে মারা বা অকারণে মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করতে পারে না। তিনি নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে সফলতা কামনা…
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রোববার (১৬ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। অন্যথায় নির্বাচন ফলপ্রসূ হবে না। কাজেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনিস এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের বাদ দিয়ে নির্বাচন আয়োজন ঠিক হবে না। ভোটার তালিকা হালনাগাদের পরে আসন বিন্যাস করতে হবে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরাতে পারলে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। এগুলো অতি গুরুত্বপূর্ণ সংস্কার। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবেন তারা যাতে…
কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিকাণ্ড বিষয়ে ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ছিল কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাতে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন। রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ড ঘটে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। মকবুল হোসাইন বলেন, আগুনের খবর জানার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগও রেখেছেন। তিনি বলেন, এছাড়া কারওয়ান বাজারসহ…
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কুয়েত সফরে যাচ্ছে। আজ রোববার দলটি তিনদিনের জন্য বাংলাদেশ ছাড়বে। শনিবার ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে কুয়েত যাচ্ছে। সফরকালে, সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত…
দীর্ঘ ২৩ মাস পর সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে গেছে বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ার ১৫টি পরিবার। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, দীর্ঘ ২৩ মাস পর গত ১৪ ফেব্রুয়ারি সেনা সহায়তায় বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য তাদের নিজ বাড়িতে ফিরে গেছে। সফল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে। ইতোপূর্বে বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি…
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে হঠাৎ আগুন জ্বলে উঠেছে। পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। আগুনের কারণে নগরীর ষোলশহর থেকে ২ নং গেইটমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টা আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও আগুন নেভাতে পারেনি। এদিকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন বলেও কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
